বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১২০ / ৪৭৫ · ১১,৯০১১২,০০০ / ৪৭,৮৩৩

১১,৯০১.
একজন লিচু বিক্রেতা প্রতিশত লিচু ১০০০ টাকায় কিনে ১৫০০ টাকায় বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ হলো?
  1. ক) ৪৫%
  2. খ) ৫০%
  3. গ) ৫৫%
  4. ঘ) ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লিচু বিক্রেতা প্রতিশত লিচু ১০০০ টাকায় কিনে ১৫০০ টাকায় বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ হলো?

সমাধান:
লাভ = (১৫০০ - ১০০০) টাকা 
= ৫০০ টাকা

১০০০ টাকায় লাভ ৫০০ টাকা 
১ টাকায় লাভ ৫০০/১০০০ টাকা 
১০০ টাকায় লাভ (৫০০ × ১০০)/১০০০ টাকা 
= ৫০ টাকা
১১,৯০২.
x - y যদি m + n অপেক্ষা 9 বেশি আবার x + y যদি m - n হতে 3 কম হয়, তবে x - m = কত?
  1. ক) -3
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 3
ব্যাখ্যা

এখানে, x - y = m + n + 9
এবং     x + y = m - n - 3
'+' করে,   2x = 2m + 6
বা, x = m + 3
∴ x - m = 3

১১,৯০৩.
৪ : ৩ এবং ৬ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ৮ : ৫
  2. ২ : ১
  3. ৩ : ৫
  4. ৫ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৩ এবং ৬ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৪ : ৩ এবং ৬ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো,
(৪ × ৬) : (৩ × ৫)
= ২৪ : ১৫
= ৮ : ৫
১১,৯০৪.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে ২৭ ও ৯ হলে, ধারাটির পঞ্চম পদ কত?
  1. ক) ১/৩
  2. খ) ১/৬
  3. গ) ১/৫
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা

এখানে a = 27 এবং
r =9/ 27 = 1/3,
সুতরাং পঞ্চম পদ = arn - 1
= 27×(1/3) 5 - 1
= 27 × (1/3)
= 27/81
= 1/3

১১,৯০৫.
ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২১৬ কি.মি.। একটি বাস ৫ ঘন্টায় ঢাকা থেকে সিলেট চলে আসলো। পথে বাসটি ৩০ মিনিটের যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার /ঘন্টা?
  1. ক) ৪২
  2. খ) ৪৫
  3. গ) ৪৮
  4. ঘ) ৫১
ব্যাখ্যা
বাসটির গড় গতিবেগ = ২১৬/(৫ - ০.৫) = ৪৮ কিলোমিটার/ঘন্টা
১১,৯০৬.
মূল বিন্দু হতে (-5, 5) এবং (5, k) বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হলে, k এর মান কত?
  1. ক) 0
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা

(0, 0) হতে (-5, 5)  এর দূরত্ব = √{(০+5)2+(0-5)2}
                                       = √50
আবার, (0, 0) হতে (5, k)  এর দূরত্ব = √{(0-5)2+(0-k)2}
                                               = √(k2 + 25)

∴√(k2 + 25) = √50
বা, k2 = 25
বা, k = 5

১১,৯০৭.
৫, ৯, ১, ৪ অঙ্কগুলি দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়?
  1. ক) ১২টি
  2. খ) ৮টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৬টি
ব্যাখ্যা
৫, ৯, ১, ৪ অঙ্কগুলি দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কোনো সংখ্যা তৈরি করতে হলে প্রথম স্থানে ৫ বা ৯ বসাতে হবে।
প্রথম স্থানটি ৫ ও ৯ দ্বারা দুইভাবে পূরণ করা যায়।
বাকি তিনটি অঙ্ক দ্বারা p বা ৬ প্রকারে পূরণ করা যায়।
∴ মোট বিন্যাস = ২×৬ = ১২
১১,৯০৮.
B = {x : x2 < 2 এবং x একটি পূর্ণ সংখ্যা }, B কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন?
  1. {- 2, 0, 1}
  2. {- 2, 0, - 1}
  3. {- 1, 0, 2}
  4. {- 1, 0, 1}
ব্যাখ্যা
প্রশ্ন: B = {x : x2 < 2 এবং x একটি পূর্ণ সংখ্যা }, B কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন?

সমাধান:
(- 2)2 = 4 ∴ - 2 ∉ B
( - 1)2 = 1 ∴ - 1 ∈ B 
02 = 0 ∴ 0 ∈ B
12 = 1 ∴ 1 ∈ B
22 = 4 ∴ 2 ∉ B

∴ B = {- 1, 0, 1}
১১,৯০৯.
1/3 + (1/32) + (1/33) + ....... ∝ ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 1/9
ব্যাখ্যা
প্রশ্ন: 1/3 + (1/32) + (1/33) + ....... ∝ ধারাটির অসীম পদের সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি অসীম গুণোত্তর ধারার, যেখানে-
প্রথম পদ, a =1/3
​সাধারণ অনুপাত, r = (1/32)/(1/3) = 1/3

S∞​ = a​/(1 − r)
= (1​​/3)/{1 − (1​/3)}
= (1​​/3)/(2​/3)
= (1/3) × (3/2)
= 1/2
১১,৯১০.
a + 1/a = √3 হলে a3 + 1/a3 = কত?
  1. 9
  2. 3
  3. 27
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = √3 হলে a3 + 1/a3 = কত?

সমাধান:
দেওয়া আছে
a + 1/a = √3

প্রদত্ত রাশি = a3 + 1/a3
= (a + 1/a)3 - 3.a.1/a(a + 1/a)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
১১,৯১১.
একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গ মিটার । বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150 %। আবার আয়তাকার জমির প্রস্থ ও দৈর্ঘ্যর এক তৃতীয়াংশ। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ —
  1. ক) 25%
  2. খ) 50%
  3. গ) 150%
  4. ঘ) 200%
ব্যাখ্যা

বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য = √৯৮ = ৭√২ মিটার
তাহলে, কর্ণ = ১৪ মিটার
সুতরাং, আয়তাকার জমির দৈর্ঘ্য = (১৪ X ১.৫) = ২১ মিটার
আয়তাকার জমির প্রস্থ = ৭ মিটার
আয়তাকার জমির ক্ষেত্রফল = ১৪৭ বর্গমিটার

১৪৭ বর্গমিটার ৯৮ বর্গমিটারের ১৫০%

১১,৯১২.
১ বিলিয়িন = কত কোটি?
  1. ১০
  2. ১০০
  3. ১০০০
  4. ১০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বিলিয়িন =  কত কোটি?

সমাধান:
আমরা জানি,
১ বিলিয়ন = ১০০ কোটি
১১,৯১৩.
একটি প্রোজেক্ট করতে ১০ জন শ্রমিকের ১২ দিন সময় লাগে। এমন দুইটি প্রোজেক্ট করতে ৮ জন শ্রমিকের কতদিন লাগবে?
  1. ৩০ দিন
  2. ৩২ দিন
  3. ৩৫ দিন
  4. ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রোজেক্ট করতে ১০ জন শ্রমিকের ১২ দিন সময় লাগে। এমন দুইটি প্রোজেক্ট করতে ৮ জন শ্রমিকের কতদিন লাগবে?

সমাধান: 
১০ জন শ্রমিকের ১টি প্রোজেক্ট করতে সময় লাগে = ১২ দিন
৮ জন শ্রমিকের ১টি প্রোজেক্ট করতে সময় লাগবে = (১০ × ১২)/৮ দিন
= ১৫ দিন

তাহলে ২টি প্রোজেক্ট করতে সময় লাগবে = ১৫ × ২ = ৩০ দিন
১১,৯১৪.
৮, ৯, x, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর মধ্যক ১১ হলে, x এর মান কত?
  1. ১৪
  2. ১১
  3. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ৯, x, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর মধ্যক ১১ হলে, x এর মান কত? 

সমাধান: 
৮, ৯, x, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর মধ্যক = (x + ১২)/২ 

(x + ১২)/২ = ১১
⇒ x + ১২ = ২২ 
⇒ x = ২২ - ১২ 
∴ x = ১০ 
১১,৯১৫.
বিষমবাহু ত্রিভুজের-
  1. তিনটি বাহু অসমান
  2. তিনটি বাহু সমান
  3. দুইটি বাহু সমান
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বিষমবাহু ত্রিভুজের-

সমাধান:
বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু অসমান ।
ত্রিভুজ হওয়ার শর্ত:
• ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 
• ত্রিভুজের • ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যেকোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।  
• ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। 
• ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। 
১১,৯১৬.
৪% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?
  1. ক) পার্থক্য নেই
  2. খ) ১ টাকা
  3. গ) ২ টাকা
  4. ঘ) ৩ টাকা
ব্যাখ্যা
P = ৬২৫, n = ২, r = ৪%
সরল সুদ হারে সুদ = Pnr = ৬২৫ × ২ × (৪/১০০) = ৫০ টাকা
চক্রবৃদ্ধি হারে সুদাসল = P(1+r)n = ৬২৫ × (১ + (৪/১০০))
= ৬২৫ × {(১০৪ × ১০৪) / (১০০ × ১০০)} = ৬৭৬ টাকা
∴ উভয় সুদের পার্থক্য = ৫১ - ৫০ = ১ টাকা।
১১,৯১৭.
শতকরা ৫ টাকা হার সুদের ১২০ টাকা ৩ বছরে সুদ-আসলে কত হয়?
  1. ক) ১৩৮ টাকা
  2. খ) ১৩৭.৫০ টাকা
  3. গ) ১৪৮ টাকা
  4. ঘ) ১৩৫ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা
১২০ টাকার ৩ বছরের সুদ = (৫ X ৩ X ১২০)/১০০ টাকা
= ১৮ টাকা
∴ সুদাসল = (১২০+ ১৮ ) টাকা = ১৩৮ টাকা।

১১,৯১৮.
৩ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. ৪ সে.মি.
  2. ৫ সে.মি.
  3. ৬ সে.মি.
  4. ৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
আমরা জানি,
ঘনকের আয়তন = বাহু
∴ নতুন ঘনকের আয়তন = ৩ + ৪ + ৫ ঘন সে.মি.
= ২৭ + ৬৪ + ১২৫ ঘন সে.মি.
= ২১৬ ঘন সে.মি.

∴ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = (২১৬)১/৩ সে.মি.
= ৬ সে.মি.
১১,৯১৯.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২১০ মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের ২/৫ গুণ। আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
  1. ৩০ মিটার
  2. ৩৫ মিটার
  3. ২৫ মিটার
  4. ৪২ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২১০ মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের ২/৫ গুণ। আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?

সমাধান:
ধরি,
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ক মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = ২ক/৫ মিটার

প্রশ্নমতে,
২(ক + ২ক/৫) = ২১০
বা, ২{(৫ক + ২ক)/৫} = ২১০
বা, ২ × ৭ক/৫ = ২১০
বা, ১৪ক/৫ = ২১০
বা, ১৪ক = ৫ × ২১০
বা, ১৪ক = ১০৫০
বা, ক = ১০৫০/১৪
∴ ক = ৭৫

∴ আয়তক্ষেত্রের প্রস্থ = (২ × ৭৫)/৫ মিটার
= ১৫০/৫ মিটার
= ৩০ মিটার

১১,৯২০.
যদি log105 + log10(5x + 1) - 1 = log10(x + 5) হয়, তবে x এর মান কত? 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি log105 + log10(5x + 1) - 1 = log10(x + 5) হয়, তবে x এর মান কত?

সমাধান: 
log105 + log10(5x + 1) - 1 = log10(x + 5)
⇒ log105 + log10(5x + 1) - log1010 = log10(x + 5)
⇒ log10{5 × (5x + 1)/10} = log10(x + 5)
⇒ (5x + 1)/2 = x + 5
⇒ 5x + 1 = 2x + 10
⇒ 5x - 2x = 10 - 1
⇒ 3x = 9
⇒ x = 9/3
∴ x = 3

১১,৯২১.
যদি x : y = 4 : 7 এবং y : z = 6 : 7 হয়, তবে x : y : z = ?
  1. 20 : 39 : 49
  2. 22 : 49 : 56
  3. 24 : 42 : 49
  4. 24 : 45 : 55
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y = 4 : 7 এবং y : z = 6 : 7 হয়, তবে x : y : z = ?

সমাধান:
x : y= 4 : 7 = 4 × 6 : 7 × 6 = 24 : 42
y : z= 6 : 7 = 6 × 7 : 7 × 7 = 42 : 49

x : y : z = 24 : 42 : 49
১১,৯২২.
যদি কোন ব্যক্তি ১০ কিমি/ঘন্টা বেগের পরিবর্তে ১৪ কিমি/ঘন্টা বেগে হাটত, তিনি ২০ কিমি বেশি হাঁটতে পারত। তিনি প্রকৃতপক্ষে কত কিলোমিটার পথ অতিক্রম করল?
  1. ক) ৩০ কিমি
  2. খ) ৫০ কিমি
  3. গ) ৬৫ কিমি
  4. ঘ) ৭৫ কিমি
ব্যাখ্যা

ধরি, প্রকৃত দূরত্ব = x কিমি
প্রশ্নমতে,
(x + 20)/14 = x/10
14x = 10x + 200
4x = 200
x = 50

১১,৯২৩.
কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. পরিকেন্দ্র
  2. অন্তঃকেন্দ্র
  3. ভরকেন্দ্র
  4. লম্ববিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে- 

সমাধান:
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্রঃ ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
১১,৯২৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √18
  2. √12
  3. e
  4. সবগুলো
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান: 

অমূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন, √2, √3, π ইত্যাদি। 

ক) √18 = অমূলদ সংখ্যা। কারণ 18 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 
√18 = 3√2 যেখানে √2 অমূলদ।

খ) √12 = অমূলদ সংখ্যা। কারণ 12 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 
√12 = 2√3 যেখানে √3 অমূলদ।

গ) e = 2.71828...... যা অমূলদ সংখ্যা। এটি কোনো ভগ্নাংশে প্রকাশ করা যায় না।

সুতরাং, সঠিক উত্তর: ঘ) সবগুলো

১১,৯২৫.
নিচের কোনটি সঠিক? 
  1. cot( - θ) = cotθ
  2. cos(- θ) = - cosθ
  3. sin(- θ) = sinθ
  4. cosec(- θ) = - cosecθ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
বিভিন্ন কোণের ত্রিকোনমিতিক অনুপাতের ক্ষেত্রে:
⇒ sin(- θ) = - sinθ
⇒ cos(- θ) = cosθ
⇒ tan(- θ) = - tanθ
cosec(- θ) = - cosecθ
⇒ sec(- θ) = secθ
⇒ cot( - θ) = - cotθ
১১,৯২৬.
একটি নল দিয়ে কোনো জলাধার ২ ঘণ্টায় পূর্ণ হয় ও অপর নল দিয়ে ৩ ঘণ্টায় খালি হয়। দুইটি নল এক সাথে খোলা থাকলে কত সময়ে জলাধার পূর্ণ হবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ৭ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
দুইটি নল এক সাথে খোলা থাকলে ১ ঘণ্টায় পূর্ণ হয় = ( ১/২ - ১/৩) = ১/৬ অংশ
১ অংশ পূর্ণ হয় ৬ ঘণ্টায়
১১,৯২৭.
(2, - 5) বিন্দুটি নিচের কোন সরল রেখার উপর অবস্থিত?
  1. 4x + 3y = 5
  2. 2x - y + 1 = 0
  3. 2x + y = 1
  4. 4x - 3y = 23
ব্যাখ্যা

প্রশ্ন: (2, - 5) বিন্দুটি নিচের কোন সরল রেখার উপর অবস্থিত?

সমাধান: 
x = 2, y = - 5 বসিয়ে,

অপশন (ক)- এ, 4x + 3y = 5
4(2) + 3(- 5) = 8 - 15 = - 7 ≠ 5

অপশন (খ)- এ, 2x - y + 1 = 0
2(2) - (- 5) + 1 = 4 + 5 + 1 = 10 ≠ 0

অপশন (গ)- এ, 2x + y = 1
2(2) + (- 5) = 4 - 5 = - 1 ≠ 1

অপশন (ঘ)- এ, 4x - 3y = 23
4(2) - 3(- 5) = 8 + 15 = 23
∴ 23 = 23 ;যা সত্য

অতএব, বিন্দুটি 4x - 3y = 23 রেখার উপর অবস্থিত।

১১,৯২৮.
কোন বৃত্তের 8 ইঞ্চি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 3 ইঞ্চি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাস কত ইঞ্চি?
  1. ক) 10 ইঞ্চি
  2. খ) 6 ইঞ্চি
  3. গ) 5 ইঞ্চি
  4. ঘ) 12 ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন : কোন বৃত্তের 8 ইঞ্চি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 3 ইঞ্চি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাস কত ইঞ্চি? 
সমাধান :


বৃত্তটির জ্যা AB = 8 ইঞ্চি; বৃত্তটির কেন্দ্র O হতে জ্যা AB এর উপর অঙ্কিত লম্ব OC = 3 ইঞ্চি; বৃত্তটির ব্যাসার্ধ OB = ?

বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BC = 8/2 = 4 ইঞ্চি।
এখন OCB সমকোণী ত্রিভুজ হতে, OB = √(OC2 + BC2)
= √(32 + 42)
= √(9 + 16)
= √25
= 5 ইঞ্চি 
 
সুতরাং, বৃত্তের ব্যাস = ২× ৫ = ১০ ইঞ্চি 
১১,৯২৯.
একটি প্যাকেটে ৫৩৬টি মার্বেল আছে। এতে কমপক্ষে আরও কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৪ টি
  2. ৬ টি
  3. ৮ টি
  4. ৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্যাকেটে ৫৩৬টি মার্বেল আছে। এতে কমপক্ষে আরও কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু ১২
৫৩৬ ÷ ১২ = ভাগফল ৪৪, ভাগশেষ ৮
অর্থাৎ, আরো ১২ - ৮ = ৪টি মার্বেল যোগ করলে ৩, ৪, অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
১১,৯৩০.
DEGREE শব্দটির অক্ষরগুলো থেকে যেকোনো চারটি অক্ষর প্রতিবার নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে?
  1. 7
  2. 9
  3. 12
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: DEGREE শব্দটির অক্ষরগুলো থেকে যেকোনো চারটি অক্ষর প্রতিবার নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে?

সমাধান-
DEGREE শব্দটিতে মোট বর্ণ আছে 6টি, যার মধ্যে E তিনটি।

মোট বাছাই সংখ্যা:
4টি ভিন্ন ভিন্ন (D,G,E,R)= 4c4 = 1
2টি একই (E,E) এবং 2টি ভিন্ন (D,G,R) = 2c2 × 3C= 1 × 3 = 3
3টি একই (E,E,E) এবং 1টি ভিন্ন (D,G,R) = 3c3 × 3C1 = 1 × 3 = 3

∴ মোট বাছাই সংখ্যা = 1 + 3 + 3 = 7
১১,৯৩১.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3। লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/3 এর সমান। ভগ্নাংশটি কত?
  1. 2/3
  2. 3/5
  3. 4/9
  4. 4/7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3। লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/3 এর সমান। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = x + 3

ভগ্নাংশটি = x/(x + 3)

প্রশ্নমতে,
(x - 1)/(x + 3 + 2) = 1/3
⇒ (x - 1)/(x + 5) = 1/3
⇒ 3x - 3 = x + 5
⇒ 3x - x = 5 + 3
⇒ 2x = 8
⇒ x = 4

∴ ভগ্নাংশটি = 4/(4 + 3) = 4/7
১১,৯৩২.
x4 + 2x2 + 1 = 7x2 হলে, x + 1/x = কত?
  1. ক) √3
  2. খ) √5
  3. গ) √7
  4. ঘ) √11
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + 2x2 + 1 = 7x2 হলে, x + 1/x = কত?

সমাধান:
দেয়া আছে
x4 + 2x2 + 1 = 7x2 
বা, x4 + 1 = 5x2
বা, x4/x2 + 1/x2 = 5x2/x2
বা, x2 + 1/x2 = 5
বা, (x + 1/x)2 - 2.x.1/x = 5
বা, (x + 1/x)2 -  2 = 5
বা, (x + 1/x)2 = 5 + 2
বা, (x + 1/x)2 = 7
      x + 1/x = √7
১১,৯৩৩.
1, 3, 5, …….. ধারাটির কোন পদ 383 হবে?
  1. ক) 192
  2. খ) 132
  3. গ) 124
  4. ঘ) 142
ব্যাখ্যা

ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3-1 = 2
মনে করি, n তম পদ = 383
∴ a + (n-1)d = 383
⇒ 1 + (n-1)2 = 383
⇒ 2n - 2 = 382
⇒ 2n = 384
∴ n = 192

১১,৯৩৪.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ৪৭
  2. ৮৭
  3. ৯১
  4. ১৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৪৭ মৌলিক সংখ্যা ।
১১,৯৩৫.
একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় আসার সম্ভাবনা কত %?
  1. ক) ১০%
  2. খ) ৫০%
  3. গ) ৪০%
  4. ঘ) ৬০%
ব্যাখ্যা
ছক্কায় মোট তল ছয়টি যার মাঝে তিনটিতে জোড় মান এবং তিনটিতে বিজোড় মান। সুতরাং জোড় আসার সম্ভাবনা = (৩/৬)×১০০ = ৫০%
১১,৯৩৬.
|x + 1| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x - 2 < n হবে?
  1. m = - 10, n = 20
  2. m = 4, n = 40
  3. m = 6, n = 36
  4. m = - 17, n = 7
ব্যাখ্যা
প্রশ্ন: |x + 1| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x - 2 < n হবে?

সমাধান:
|x + 1| < 4
⇒ - 4 < x + 1 < 4
⇒ - 4 - 1 < x + 1 - 1 < 4 - 1
⇒ - 5 < x < 3
⇒ - 15 < 3x < 9
⇒ - 15 - 2 < 3x - 2 < 9 - 2
∴ - 17 < 3x - 2 < 7

যেখানে, m < 3x - 2 < n
∴ m = - 17 এবং n = 7
১১,৯৩৭.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
  1. ক) ২৮ মিটার
  2. খ) ৪০ মিটার
  3. গ) ৪৮ মিটার
  4. ঘ) ৩২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি, 
প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = (x + ১২) মিটার 

শর্তমতে, 
২(x + ১২ + x) = ১৩৬ 
বা, ২x + ১২ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ১২ 
বা, ২x = ৫৬ 
বা, x = ৫৬/২ 
∴ x = ২৮ 
অর্থাৎ প্রস্থ = ২৮ মিটার

∴ দৈর্ঘ্য = (২৮ + ১২) মিটার
= ৪০ মিটার
১১,৯৩৮.
বার্ষিক শতকরা মুনাফার হার ১২ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত?
  1. ক) ১১২৫
  2. খ) ১৩৫০
  3. গ) ১২০০
  4. ঘ) ২৪০০
ব্যাখ্যা
২ হাজার টাকায় ১২% হারে ৫ বছরের মুনাফা = (২০০০ × ১২ × ৫) /১০০ = ১২০০ টাকা
১১,৯৩৯.
a5 ÷ a5 × a4 এর মান কত?
  1. a4
  2. a5
  3. 1
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: a5 ÷ a5 × a4 এর মান কত?

সমাধান:
a5 ÷ a5 × a4
= a5 - 5 + 4
= a9 - 5
= a4
১১,৯৪০.
f(x) = x2 - 7x + 12 এবং f(x) = 0 হলে, x এর মান কত?
  1. 2, 6
  2. 3, 4
  3. 2, - 4
  4. 1, 12
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = x2 - 7x + 12 এবং f(x) = 0 হলে, x এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
f(x) = x2 - 7x + 12
এবং f(x) = 0

এখন,
x2 - 7x + 12 = 0 
⇒ x2 - 3x - 4x + 12 = 0
= x(x - 3) - 4(x - 3) = 0
= (x - 3)(x - 4) = 0

অর্থাৎ, (x - 3) = 0
∴ x = 3

অথবা, (x - 4) = 0
∴ x = 4

⇒ x = 3, 4

১১,৯৪১.
।a। +।a + 1। > 5 এর সমাধান কত?
  1. a > 2 অথবা a < - 4 
  2. a > 2 অথবা a < - 1
  3. a > 2 অথবা a < - 3 
  4. a > 1 অথবা a < - 3 
ব্যাখ্যা
প্রশ্ন: ।a। +।a + 1। > 5 এর সমাধান কত?

সমাধান:
।a। +।a + 1। > 5
⇒ - 5 > a + a + 1 > 5
⇒ - 5 - 1 > a + a + 1 - 1 > 5 - 1
⇒ - 6 > 2a > 4
⇒  - 3 > a > 2
অর্থাৎ a > 2 অথবা a < - 3
১১,৯৪২.
নিচের গণসংখ্যা সারণির মধ্যক কত?
  1. ক) 70
  2. খ) 75
  3. গ) 80
  4. ঘ) 77
১১,৯৪৩.
2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের -
i. পরিধি 4πr একক
ii. ব্যাস 4r একক
iii. ক্ষেত্রফল = 4πr2 বর্গ একক
  1. ক) i
  2. খ) ii, iii
  3. গ) i. ii
  4. ঘ) i, ii ও iii
ব্যাখ্যা

এখানে, r1 = 2r
পরিধি = 2πr1 = 4πr
ব্যাস = 2r1 = 4r 
ক্ষেত্রফল =πr²1 = 4πr2

১১,৯৪৪.
একটি বর্গেক্ষেত্রের এক বাহু ১২ সে.মি হলে ঐ বর্গেক্ষেত্রের কর্ণের এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১৪৪ বর্গ সে.মি
  2. ১০৮ বর্গ সে.মি
  3. ৫৪ বর্গ সে.মি
  4. ১৮ বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গেক্ষেত্রের এক বাহু ১২ সে.মি হলে ঐ বর্গেক্ষেত্রের কর্ণের এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গেক্ষেত্রের এক বাহু = ১২ সে.মি

∴ বর্গেক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = (√২ × এক বাহু) একক
= (√২ × ১২) সে.মি
= ১২√২ সে.মি

∴ কর্ণের এক-চতুর্থাংশ = (১২√২ × ১/৪) সে.মি
= ৩√২ সে.মি

অর্থাৎ অংকিত নতুন বর্গক্ষেত্রে এক বাহু = ৩√২ সে.মি

∴ অংকিত নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩√২) বর্গ সে.মি
= (৯ × ২) বর্গ সে.মি
= ১৮ বর্গ সে.মি
১১,৯৪৫.
ফলের দোকান থেকে ১৮০ টি হিমসাগর আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?
  1. ক) ৫%
  2. খ) ২৫%
  3. গ) ৮৫%
  4. ঘ) ৯৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ফলের দোকান থেকে ১৮০ টি হিমসাগর আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?

সমাধান:
ফলের দোকান থেকে ১৮০ টি হিমসাগর আম কিনে আনা হলো।
 দুই দিন পর ৯টি আম পচে গেল।
শতকরা আম পচে গেছে = (৯/১৮০) × ১০০%
= ৫%
∴ শতকরা আম ভালো আছে = ১০০% - ৫%
= ৯৫%
১১,৯৪৬.
কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
  1. ৬৭,২৪,০০০ জন
  2. ৬৮,০০,০০০ জন
  3. ৬৭,০০,০০০ জন
  4. ৬৭,০০,২৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

সমাধান:
এখানে,
শহরটির বর্তমান জনসংখ্যা, P = ৬৪০০০০০
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ২৫/১০০০ = ১/৪০
সময়, n = ২ বছর
সুতরাং ২ বছর পর মোট জনসংখ্যা হবে,
C = ৬৪০০০০০(১ + ১/৪০)
= ৬৪০০০০০ × (৪১/৪০) × (৪১/৪০)
= ৬৭২৪০০০ জন
১১,৯৪৭.
কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ৫০০ জন
  2. ৩০০ জন
  3. ৪০০ জন
  4. ৬৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৮৫% 
∴ ইংরেজীতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৮৫)% 
= ১৫% 

১৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/১৫ জন 
∴ ৭৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
১১,৯৪৮.
১০৫টি আম এবং ১৪০টি কমলা এমনভাবে প্যাকেট করতে হবে যাতে প্রতিটি প্যাকেটে সমান পরিমাণ ফল থাকে। সর্বাধিক কতটি প্যাকেট বানানো যাবে?
  1. ৩৫ টি
  2. ২১ টি
  3. ১৫ টি
  4. ২৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫টি আম এবং ১৪০টি কমলা এমনভাবে প্যাকেট করতে হবে যাতে প্রতিটি প্যাকেটে সমান পরিমাণ ফল থাকে। সর্বাধিক কতটি প্যাকেট বানানো যাবে?

সমাধান:
১০৫ এবং ১৪০ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু) বের করতে হবে।
এখন,
১০৫ = ৩ × ৫ × ৭
১৪০ = ২ × ২ × ৫ × ৭

∴ ১০৫ এবং ১৪০ গ.সা.গু = ৫ × ৭ = ৩৫

∴ সর্বাধিক ৩৫টি প্যাকেট বানানো যাবে।
১১,৯৪৯.
1 + 2 + 4 +................. 9টি পদের সমষ্টি কত? 
  1. ক) 511
  2. খ) 512
  3. গ) 510
  4. ঘ) 513
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 4 +................. 9টি পদের সমষ্টি কত?

সমাধান: 
ধারাটির - 
১ম পদ, a = 1 
সাধারণ অনুপাত, r = 2/1 = 2  
এখানে,
r এর মান 1 থেকে বড়, তাই 
ধারাটির সমষ্টি, Sn = a. (rn - 1)/r - 1 
= 1. (29 - 1)/2 - 1 
= (512 - 1)/1 
= 511 

∴ 9টি পদের সমষ্টি = 511 
১১,৯৫০.
বার্ষিক ৬% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৩ বছরে তা ৯৪৪ টাকা হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৮০০ টাকা
  3. ৮২৫ টাকা
  4. ৮৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ৬% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৩ বছরে তা ৯৪৪ টাকা হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৬ টাকা
∴ ১০০ টাকার ৩ বছরের সুদ = (৬ × ৩) = ১৮ টাকা

তাহলে সুদাসল = ১০০ + ১৮ = ১১৮ টাকা

সুদাসল ১১৮ টাকা হলে আসল = ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/১১৮ টাকা
∴ সুদাসল ৯৪৪ টাকা হলে আসল = (১০০ × ৯৪৪)/১১৮ টাকা
= ৮০০ টাকা

∴ বিনিয়োগ = ৮০০ টাকা।

১১,৯৫১.
3x2 - 11x + 10 এর উৎপাদক কোনটি?
  1. ক) (x - 3) (2x - 3)
  2. খ) (x - 2) (3x - 5)
  3. গ) (x - 1) (2x - 5)
  4. ঘ) (x - 3) (2x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 11x + 10 এর উৎপাদক কোনটি?

সমাধান:
3x2 - 11x + 10
= 3x2 - 6x - 5x + 10
= 3x(x - 2) - 5(x - 2)
= (x - 2) (3x - 5)
১১,৯৫২.
দশটি ধারাবাহিক সংখ্যার প্রথম ৫টির যোগফল ১১০ হলে শেষ ৫টির যোগফল কত?
  1. ক) ১১৫
  2. খ) ১২৫
  3. গ) ১৩৫
  4. ঘ) ১৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: দশটি ধারাবাহিক সংখ্যার প্রথম ৫টির যোগফল ১১০ হলে শেষ ৫টির যোগফল কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলি ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ = ১১০
⇒ ৫ক + ১০ = ১১০
⇒ ৫ক  = ১০০
∴ ক = ২০

প্রথম সংখ্যাটি ২০
অতএব, শেষ ৫ টি সংখ্যা হবে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯
∴ শেষ ৫টির যোগফল = ২৫ + ২৬ + ২৭ + ২৮ + ২৯
= ১৩৫
১১,৯৫৩.
cot(π + x) = কত? 
  1. tanx
  2. cot2x
  3. - cotx
  4. cotx
ব্যাখ্যা

প্রশ্ন: cot(π + x) = কত?

সমাধান:
দেওয়া আছ,
cot(π + x)

আমরা জানি,
তৃতীয় চতুর্ভাগে tan, cot ধনাত্মক

এখানে,
cot(π + x) = cot(180° + x) [যার অবস্থান তৃতীয় চতুর্ভাগে]
= cotx

১১,৯৫৪.
P(A∩B) = ?
  1. P(A).P(B) যখন A ও B পরস্পর অনির্ভরশীল
  2. P(A).P(B) যখন A ও B পরস্পর নির্ভরশীল
  3. P(A).P(A/B) যখন A ও B পরস্পর অনির্ভরশীল
  4. P(B).P(B/A) যখন A ও B পরস্পর নির্ভরশীল
ব্যাখ্যা
P(A∩B) = P(A).P(B) যখন A ও B পরস্পর অনির্ভরশীল
P(A∩B) = P(A).P(B/A) যখন A ও B পরস্পর নির্ভরশীল
P(A∩B) = P(B).P(A/B) যখন A ও B পরস্পর নির্ভরশীল
১১,৯৫৫.
সরল মুনাফার হার শতকরা কত হলে যে কোন আসল ২০ বছরে মুনাফা-আসলে পাঁচগুণ হবে?
  1. ৩০%
  2. ২০%
  3. ১৫%
  4. ৩৫%
ব্যাখ্যা

প্রশ্ন: সরল মুনাফার হার শতকরা কত হলে যে কোন আসল ২০ বছরে মুনাফা-আসলে পাঁচগুণ হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল P = ১০০ টাকা
২০ বছরে মুনাফা-আসল A = ১০০ × ৫ টাকা
 = ৫০০ টাকা
 
∴ মুনাফা I = ৫০০ - ১০০ = ৪০০ টাকা

সময় n = ২০ বছর
মুনাফার হার r = ?

আমরা জানি,
I = Pnr/১০০
r = (I × ১০০)/Pn
r = (৪০০ × ১০০)/(১০০ × ২০)
∴ r = ২০%

∴ মুনাফার হার ২০% ।

১১,৯৫৬.
7 থেকে 28 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. 3/11
  2. 4/15
  3. 3/18
  4. 4/11
ব্যাখ্যা

প্রশ্ন: 7 থেকে 28 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?

সমাধান:
7 থেকে 28 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো,
7, 11, 13, 17, 19, 23
মোট মৌলিক সংখ্যা = 6

7 থেকে 28 পর্যন্ত মোট সংখ্যা, 
= 28 - 7 + 1
= 22

∴ মৌলিক সংখ্যার সম্ভাবনা = 6/22 
= 3/11

∴ মৌলিক সংখ্যার সম্ভাবনা = 3/11 

১১,৯৫৭.
2187 এর 3 ভিত্তিক লগারিদম কত?
  1. 9
  2. 7
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 2187 এর 3 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
2187 এর 3 ভিত্তিক লগারিদম = log32187
= log337
= 7 log33
= 7 × 1
= 7
১১,৯৫৮.
৮, ১২, ৫, ৬, ৭, ১০, ৯, ১১, ৪, ৩, ১৩ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ক) ৯
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৬
ব্যাখ্যা

• আমরা জানি, পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজালে যেসকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক।
• যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n + 1)/2 তম পদের মান।
• সেক্ষেত্রে ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ উপাত্তগুলোর মধ্যক হবে = (১১+১)/২ = ৬ তম পদের মান।
• সুতরাং উপাত্তগুলোর মধ্যক হবে = ৮।

১১,৯৫৯.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ টি হলে, অন্ত:কোণ সমূহের সমষ্টি হবে -
  1. ক) ৭ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৮ সমকোণ
  4. ঘ) ৯ সমকোণ
ব্যাখ্যা

আমরা জানি,
বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n-২)×180° [এখানে n = সুষম বহুভুজের বাহুর সংখ্যা]
(6-2)×180° = 720°
= 720°/90° = 8 সমকোণ [যেহেতু 90° = 1 সমকোণ]

১১,৯৬০.
1 + 5 + 9 + 13 + ................ ধারাটির 15-তম পদ কত?
  1. 57
  2. 61
  3. 47
  4. 65
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 5 + 9 + 13 + ................ ধারাটির 15-তম পদ কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 5 - 1 = 4

সমান্তর ধারার n তম পদের সূত্র: 
an = a + (n - 1)d
a15 = a + (15 - 1)d
= 1 + (15 - 1) × 4
= 1 + 14 × 4
= 1 + 56  
= 57 

∴ ধারাটির 15-তম পদ 57.

১১,৯৬১.
একটি সভায় কিছু লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট ১০৫টি করমর্দন হলে সভায় কতজন লোক আছে?
  1. ১৪ জন
  2. ১৩ জন
  3. ১৫ জন
  4. ২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভায় কিছু লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট ১০৫টি করমর্দন হলে সভায় কতজন লোক আছে?

সমাধান:
সভায় লোক আছে, = n জন

আমরা জানি,
করমর্দন সংখ্যা = nC2

∴ সভা শেষে মোট করমর্দন সংখ্যা = nC2 = 105
⇒ n!/{(n - 2)! × 2!} = 105
⇒ {n(n - 1)(n - 2)!}/{(n - 2)! × 2!} = 105
⇒ n(n - 1) = 105 × 2
⇒ n2 - n = 210
⇒ n2 - n - 210 = 0
⇒ n2 - 15n + 14n - 210 = 0
⇒ n(n - 15) + 14(n - 15) = 0
⇒ (n - 15)(n + 14) = 0
∴ n = 15 অথবা n = - 14 [ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়]

∴ সভায় লোকের সংখ্যা ১৫ জন।
১১,৯৬২.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ৩√৩
  2. খ) ৬√৩
  3. গ) ৩√৫
  4. ঘ) ৫√৩
ব্যাখ্যা
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার হলে,
ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক বর্গমিটার.

সুতরাং ৬ক =১৫০
বা, ক = ২৫
বা, ক = ৫

সুতরাং ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৫ মিটার।
ঘনকের কর্ণের দৈর্ঘ্য= ক√৩ মিটার
                              = ৫√৩ মিটার।
১১,৯৬৩.
2017, 2018 এবং 2019 সালে একজন ব্যক্তির মোট আয় হলো 36400 টাকা। তার বেতন প্রতি বছর 20% করে বেড়ে ছিল। 2017 সালে তার আয় কত ছিল?
  1. 80400 টাকা
  2. 12200 টাকা
  3. 10000 টাকা
  4. 14400 টাকা
ব্যাখ্যা
ধরি, 
2017 সালে ব্যক্তির আয় ছিল = x টাকা 
2018 সালে ব্যক্তির আয় ছিল = x + x এর 20% টাকা 
                                             = x  + 20x/100 
                                            = 120x/100 
                                             = 6x/5 

2019 সালে ব্যক্তির আয় ছিল = (6x/5) + 6x/5 এর 20% টাকা 
                                             = (6x/5) + (6x/5) এর 20/100
                                             = (6x/5) + (6x/25)
                                              = (30x + 6x)/25
                                               = 36x/25 

প্রশ্নমতে, 
x+ (6x/5) + (36x/25) = 36400
(25x + 30x + 36x)/25 = 36400
91x/25 = 36400
91x = 36400 × 25 
x =  (36400 × 25)/91 
x =  400 × 25 = 10000
১১,৯৬৪.
cosθ = 1/2 হলে cotθ এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. √3
  4. 1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: cosθ = 1/2 হলে cotθ এর মান কত? 

সমাধান
দেওয়া আছে, 
cosθ = 1/2 
বা, cosθ = cos60° 
∴ θ =60° 

এখন, 
cotθ 
= cot60° 
= 1/√3
১১,৯৬৫.
নিচের কোন ক্ষেত্রে দুইটি ত্রিভুজ সর্বসম হয় না?
  1. ক) উভয় ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে
  2. খ) উভয় ত্রিভুজের তিনটি কোণ সমান হলে
  3. গ) উভয় ত্রিভুজের তিন বাহু পরস্পর সমান হলে
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।

দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য শর্তসমূহ:
একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান।
একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান।
একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান।
১১,৯৬৬.
8x2 + 12x - 8 = 0 হলে x এর মান কত হবে?
  1. ক) - 2 এবং - 2/3
  2. খ) - 2 এবং - 1/2
  3. গ) - 2 এবং 2/3
  4. ঘ) - 2 এবং 1/2
ব্যাখ্যা
প্রশ্ন : 8x2 + 12x - 8 = 0 হলে x এর মান কত হবে?
 
সমাধান : 
 8x2 + 12x - 8 = 0
বা, 2x2 + 3x - 2 = 0 
বা, 2x2 + 4x - x - 2 = 0
বা, 2x(x + 2) - 1(x + 2) = 0
(x + 2)(2x - 1) = 0
হয়                    অথবা 
x + 2 = 0               2x - 1 = 0  
x = - 2                    x = 1/2
১১,৯৬৭.
দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং ল.সা.গু ১৮ হলে, তাদের গ.সা.গু কত?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ১
  4. ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং ল.সা.গু ১৮ হলে, তাদের গ.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু।
গ.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/ল.সা.গু
 গ.সা.গু = ৫৪/১৮
গ.সা.গু = ৩
১১,৯৬৮.
দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৫/৪
  2. ২/৩
  3. ১/৩
  4. ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ২৫/২৮ 
এবং, একটি ভগ্নাংশ = ৫/৭

∴ অপর ভগ্নাংশটি = (২৫/২৮)/(৫/৭)
= (২৫/২৮) × (৭/৫)
= ৫/৪
১১,৯৬৯.
একটি কোণের 4 গুণ 180° হলে কোণটির সম্পূরক কোণের মান কত?
  1. 45°
  2. 0
  3. 135°
  4. 140°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের 4 গুণ 180° হলে কোণটির সম্পূরক কোণের মান কত?

সমাধান:
দেওয়াআছে,
একটি কোণের 4 গুণ = 180°

এখন,
ধরি, কোণটি = x°

প্রশ্নমতে,
⇒ 4x = 180°
⇒ x = 180°/4
∴ x = 45°

আমরা জানি,
দুটি কোণের যোগফল যদি 180° হয়, তবে একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলা হয়।

সুতরাং, সম্পূরক কোণ = 180° - 45° = 135°
১১,৯৭০.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৪০ লিটার
  2. ৩৫ লিটার
  3. ৩০ লিটার
  4. ২৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
এসিডের পরিমাণ = ৩০ × (৭/১০) = ২১ লিটার
পানির পরিমাণ = ৩০ × (৩/১০) = ৯ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২১/(৯ + ক) = ৩/৭
⇒ ২৭ + ৩ক = ১৪৭
⇒ ৩ক = ১২০
⇒ ক = ৪০
১১,৯৭১.
A একটি কাজ করতে পারে ২৪ দিনে যা B করতে পারে A এর অর্ধেক সময়ে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে হবে? 
  1. ৬ দিন
  2. ৪ দিন
  3. ১০ দিন
  4. ৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: A একটি কাজ করতে পারে ২৪ দিনে যা B করতে পারে A এর অর্ধেক সময়ে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে হবে? 

সমাধান: 
A ২৪ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
∴ A ১ দিনে করতে পারে কাজটির = ১/২৪ অংশ 

আবার, 
B ১২ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
∴ B ১ দিনে করতে পারে কাজটির = ১/১২ অংশ 

এখন, 
(A + B) ১ দিনে করতে পারে কাজটির = (১/২৪) + (১/১২) অংশ 
= (১ + ২)/২৪ অংশ 
= ৩/২৪ অংশ 
= ১/৮ অংশ 

(A + B) ১/৮ অংশ কাজ করতে পারে = ১ দিনে 
∴ (A + B) ১ অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে = (১ × ৮)/১ দিনে 
= ৮ দিনে ।
১১,৯৭২.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪৫ বছর। পিতা ও পুত্রের গড় ৪২ বছর। মাতার বয়স কত?
  1. ৪৫
  2. ৪৮
  3. ৫০
  4. ৫১
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪৫ বছর। পিতা ও পুত্রের গড় ৪২ বছর। মাতার বয়স কত?

সমাধান:
মাতার বয়স:
৩ × ৪৫ - ২ × ৪২
= ১৩৫ - ৮৪
= ৫১

১১,৯৭৩.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ২। লব থেকে ৮ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৫। ভগ্নাংশটির হর কত?
  1. ১৫
  2. ২৫
  3. ৩০
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ২। লব থেকে ৮ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৫। ভগ্নাংশটির হর কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের হর = ৫ক
ভগ্নাংশের লব = ২ক
∴ ভগ্নাংশটি = ২ক/৫ক

প্রশ্নমতে,
(২ক - ৮)/৫ক = (২ক/৫ক) × (১/৫)
⇒ (২ক - ৮)/৫ক = (২ক/২৫ক)
= ২ক - ৮ = (২/২৫) × ৫ক
⇒ ৫ × (২ক - ৮) = ২ক/৫
⇒ ৫ × (২ক - ৮) = ২ক
⇒ ১০ক - ৪০ = ২ক
⇒ ১০ক - ২ক = ৪০
⇒ ৮ক = ৪০
⇒ ক = ৪০/৮
⇒ ক = ৫

∴ ভগ্নাংশটির হর = ৫ × ৫ = ২৫
১১,৯৭৪.
A = {x ∈ N : 4x < 20} হলে, A এর উপসেট কয়টি?
  1. 32
  2. 8
  3. 16
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 4x < 20} হলে, A এর উপসেট কয়টি?

সমাধান: 
A = {x ∈ N : 4x < 20}
4x < 20
x < 5
অর্থাৎ 5 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হলো A সেটের উপাদান।
∴ A = {1, 2, 3, 4}

A সেটের উপসেট সংখ্যা = 24 = 16
১১,৯৭৫.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ১২ : ৮ : ৪
  3. গ) ৯ : ১২ : ১৫
  4. ঘ) ৬ : ৪ : ৩
ব্যাখ্যা
কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়।
+ ৪ ≠ ৬
+ ৪ ≠ ১২
+ ১২ = ১৫
+ ৩ ≠ ৬
১১,৯৭৬.
একটি থলেতে ৫টি সবুজ ও ৭টি লাল বল রয়েছে। থলেতে পুনরায় না রেখে দুটি বল তোলা হলে ১ম বলটি সবুজ ও ২য় বলটি লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩৫/১৩২
  2. ১৩৭/১৩২
  3. ৩৫/১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ৫টি সবুজ ও ৭টি লাল বল রয়েছে। থলেতে পুনরায় না রেখে দুটি বল তোলা হলে ১ম বলটি সবুজ ও ২য় বলটি লাল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল আছে ৫ + ৭ = ১২টি
১ম বলটি সবুজ হওয়ার সম্ভাবনা = ৫/১২
২য় বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৭/১১

∴ ১ম বলটি সবুজ ও ২য় বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৫/১২ × ৭/১১ = ৩৫/১৩২
১১,৯৭৭.
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
  1. ১০৫
  2. ৫৩
  3. ২১
  4. ১২৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

৫৩ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
১১,৯৭৮.
1, 4, 9, 16, 25 ............. সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নীচের কোনটি?
  1. 30
  2. 36
  3. 35
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: 1, 4, 9, 16, 25 ............. সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নীচের কোনটি?

সমাধান:
দেওয়া সংখ্যা সিরিজ: 1, 4, 9, 16, 25, ...

প্রতিটি সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা:
1 = 12, 4 = 22, 9 = 32, 16 = 42, 25 = 52 
তাই পরবর্তী সংখ্যা = 62 = 36

∴পরবর্তী সংখ্যা হলো 36

১১,৯৭৯.
দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2 এবং গুণফল 24 হলে, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2 এবং গুণফল 24 হলে, সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান: 
মনেকরি,
ক্ষুদ্রতম সংখ্যাটি = y
বৃহত্তম সংখ্যাটি =  x

১ম শর্তমতে 
x - y = 2............... (1)
২য় শর্তমতে 
xy = 24 

আমরা জানি 
(x + y)2 = (x - y)2 + 4xy 
(x + y)2 = 22 + 4 × 24 
(x + y)2 = 4 + 96 
(x + y)2 = 100
x  + y = 10
১১,৯৮০.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কার জোড় সংখ্যা এবং মুদ্রার T আসার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ১/৩
  3. ১/৪
  4. ১/৬
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কার জোড় সংখ্যা এবং মুদ্রার T আসার সম্ভাবনা কত?

সমাধান:
নমুনা বিন্দু = {১H, ২H, ৩H, ৪H, ৫H, ৬H, ১T, ২T, ৩T, ৪T, ৫T, ৬T}
মোট নমুনা বিন্দু = ১২ টি।

জোড় সংখ্যা এবং মুদ্রায় T আসার অনুকূলে নমুনা বিন্দু {২T, ৪T, ৬T} = ৩ টি

∴ সম্ভাবনা = ৩/১২ = ১/৪
১১,৯৮১.
৫ : ৩ এবং ৭ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ২৫ : ২১
  2. ২১ : ৫
  3. ৪ : ১
  4. ৭ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ৩ এবং ৭ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৫ : ৩ এবং ৭ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো,
(৫ × ৭) : (৩ × ৫)
= ৩৫ : ১৫
= ৭ : ৩
১১,৯৮২.
4 + 6 + 8 + 10 + ....... n তম পদের সমষ্টি কত?
  1. n2
  2. (n + 3)
  3. n(n + 3)
  4. n(n + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 6 + 8 + 10 + ....... n তম পদের সমষ্টি কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 4 
সাধারণ অন্তর, d = 6 - 4 = 2
পদ সংখ্যা, n 

∴ সমষ্টি, S = (n/2){2a + (n - 1)d}
= (n/2){2 · 4 + (n - 1)2}
= (n/2){8 + 2n - 2}
= (n/2)(2n + 6)
= (n/2) × {2(n + 3)}
= n(n + 3)

সুতরাং, n তম পদের সমষ্টি = n(n + 3)
১১,৯৮৩.
৩২৬৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে ?
  1. ৬৯
  2. ৪৯
  3. ২০
  4. ৯৫
  5. ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩২৬৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে ?

সমাধান:
দেওয়া আছে,
প্রদত্ত সংখ্যা = ৩২৬৯
৩২৬৯ এর বর্গমূল ৪ দশিমিক স্থান পর্যন্ত নির্ণয় করে পাই = ৫৭.১৭৫২

অর্থাৎ, ৩২৬৯ দুইটি পূর্ণ বর্গসংখ্যার মধ্যে রয়েছে:
১. ( ৫৭ × ৫৭ ) = ৩২৪৯
২. ( ৫৮ × ৫৮ ) = ৩৩৬৪
৩২৬৯ থেকে একটি ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল অবশ্যই ৩২৪৯ এর সমান হতে হবে যা একটি পূর্ণবর্গ সংখ্যা।

ধরি,
৩২৬৯ থেকে ”ক” বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে।

প্রশ্নমতে,
৩২৬৯ - ক = ৩২৪৯
⇒ ৩২৬৯ - ৩২৪৯ = ক
⇒ ২০ = ক

∴ ৩২৬৯ থেকে ২০ বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে।
১১,৯৮৪.
১০% হার মুনাফায় কত টাকার ৪ বছরের সুদ ২৮০ টাকা? 
  1. ক) ৩৫০ টাকা
  2. খ) ৪৫০ টাকা 
  3. গ) ৫০০ টাকা 
  4. ঘ) ৭০০ টাকা 
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের সুদ = ১০ টাকা 
১০০ টাকার ৪ বছরের সুদ = ১০ × ৪ টাকা 
                                        = ৪০ টাকা 

৪০ টাকা সুদ হয় যখন আসল ১০০ টাকা 
১  টাকা সুদ হয় যখন আসল ১০০/৪০ টাকা 
২৮০  টাকা সুদ হয় যখন আসল (১০০ × ২৮০)/৪০ টাকা 
                                                    = ৭০০ টাকা
১১,৯৮৫.
A এবং B দুটি ঘটনা যেখানে P(A) = 3/8, P(B) = 1/2 এবং P(A ∩ B) = 1/4 হয়, তবে  P(A̅ ∩ B̅) = ?
  1. 7/8
  2. 1/2
  3. 1/8
  4. 5/8
  5. 3/8
ব্যাখ্যা

প্রশ্ন: A এবং B দুটি ঘটনা যেখানে P(A) = 3/8, P(B) = 1/2 এবং P(A ∩ B) = 1/4 হয়, তবে  P(A̅ ∩ B̅) = ?

সমাধান:
P(A) = 3/8
P(B) = 1/2
P(A ∩ B) = 1/4

আমরা জানি, 
P(A̅ ∩ B̅) = 1 - P(A ∪ B)
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)

∴ P(A ∪ B) = (3/8) + (1/2) - (1/4)
⇒ P(A ∪ B) = (3 + 4 - 2)/8
⇒ P(A ∪ B) = 5/8

∴ P(A̅ ∩ B̅) = 1 - (5/8)
⇒ P(A̅ ∩ B̅) = (8 - 5)/8 = 3/8

১১,৯৮৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ভূমির দৈর্ঘ্য 16 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 36 বর্গ মিটার 
  2. খ) 42 বর্গ মিটার 
  3. গ) 48 বর্গ মিটার 
  4. ঘ) 52 বর্গ মিটার 
ব্যাখ্যা
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি,b = 16 মি. 
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 10 মি.

আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2
                                                 =(16/4)√(4 × 102 - 162)
                                                  =4√(400 - 256)
                                                  =4√144
                                                  = 4 × 12 
                                                   = 48 বর্গ মিটার
১১,৯৮৭.
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি সংলগ্ন কোণের মান কত?
  1. ৪৫° 
  2. ৬০°
  3. ৩০°
  4. ৫৫°
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি সংলগ্ন কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°

সমকোণী ত্রিভুজের ১ টি কোণ সমকোণ = ৯০°
বাকি ২টি কোণ সূক্ষ্মকোণ < ৯০°।
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ ২টি পরস্পর সমান।

∴ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম কোণের মান = ৯০°
∴ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি সংলগ্ন কোণের মান = (১৮০° - ৯০°)/২ = ৪৫° 

১১,৯৮৮.
9 ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -15, সবগুলো সংখ্যার সমষ্টি কত?
  1. ক) 118
  2. খ) 125
  3. গ) 135
  4. ঘ) -135
ব্যাখ্যা

-7, -9, -11, -13, -15, -17, -19, -21, -23

পঞ্চম পদ, a + (5 - 1)d = - 15
Therefore, a + 4d = - 15
সবগুলো সংখ্যার সমষ্টি
= 9/2{2a + (9 - 1)d}
= 9/2(2a + 8d)
= 9(a + 4d)
= 9*(- 15)
= - 135

১১,৯৮৯.
INTERNET শব্দটির বিন্যাস সংখ্যা এবং CANADA শব্দটির বিন্যাস সংখ্যার অনুপাত কত?
  1. 16 : 3
  2. 42 : 1
  3. 21 : 5
  4. 15 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: INTERNET শব্দটির বিন্যাস সংখ্যা এবং CANADA শব্দটির বিন্যাস সংখ্যার অনুপাত কত?

সমাধান:
INTERNET শব্দটিতে মোট বর্ণ আছে 8টি যার মধ্যে, N আছে 2টি, T আছে 2 টি এবং E আছে 2 টি।
∴ INTERNET শব্দটির বিন্যাস সংখ্যা = 8!/2!2!2! = 5040

CANADA শব্দটিতে মোট বর্ণ আছে 6টি যার মধ্যে, A আছে 3 টি।
∴ CANADA শব্দটির বিন্যাস সংখ্যা = 6!/3! = 720/6 = 120

INTERNET এবং CANADA শব্দ দুইটির বিন্যাস সংখ্যার অনুপাত = 5040 : 120
= 42 : 1
১১,৯৯০.
১৯৯৬ সালে ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৪৫ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
  1. ক) ১২.৬০ সে.মি.
  2. খ) ১৩.৫০ সে.মি.
  3. গ) ১৩.০৫ সে.মি.
  4. ঘ) ১৩.৯৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৯৬ সালে ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৪৫ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

সমাধান:
১৯৯৬ সাল ৪ দ্বারা বিভাজ্য। তাই ১৯৯৬ Leap year.
Leap Year এ ফেব্রুয়ারী মাস ২৯ দিনে হয়।

∴ ঐ মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ = (২৯ × ০.৪৫)  সে.মি.
= ১৩.০৫ সে.মি.
১১,৯৯১.
x = 2, y = 3 হলে 2x + 4y এর সাথে 2x2 + x - y যোগ করলে যোগফল কত হবে?
  1. 5
  2. - 7
  3. - 8
  4. 23
ব্যাখ্যা
প্রশ্ন: x = 2, y = 3 হলে 2x + 4y এর সাথে 2x2 + x - y যোগ করলে যোগফল কত হবে?

সমাধান:
 2x + 4y এবং 2x2 + x - y এর যোগফল = 2x + 4y + 2x2 + x - y
= 3x + 3y + 2x2

x = 2, y = 3 হলে
3 × 2 + 3 × 3 + 2 × 22
= 6 + 9 + 8
= 23
১১,৯৯২.
আমিনুল বাসা থেকে বের হয়ে ২৪ কি.মি. উত্তরে যায় এবং পরবর্তীতে ৭ কি.মি. পূর্বে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?
  1. ২৫
  2. ২৯
  3. ৩০
  4. ৪২
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন:  আমিনুল বাসা থেকে বের হয়ে ২৪ কি.মি. উত্তরে যায় এবং পরবর্তীতে ৭ কি.মি. পূর্বে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?

সমাধান:
প্রথমে ২৪ কিমি উত্তরে যায়
পরে ৭ কিমি পূর্বে যায়

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
c = a + b
⇒ c = √(২৪ + ৭) = √(৫৭৬ + ৪৯) = √(৬২৫)
∴ c = ২৫ কি.মি.

∴ আমিনুলের বাসা থেকে তার সর্বশেষ অবস্থানের সর্বনিম্ন দূরত্ব ২৫ কি.মি.
১১,৯৯৩.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
  1. ৮ ঘণ্টায়
  2. ৩ ঘণ্টায়
  3. ৪ ঘণ্টায়
  4. ৬ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

সমাধান: 
১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১০) + (১/১৫) অংশ
=(৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

দুইটি নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
১ অংশ বা সম্পূর্ণ  পূর্ণ হয় (১ × ৬)/১  = ৬ ঘণ্টায়
১১,৯৯৪.
4 + 6 + 8 +……….+ 30 = কত?
  1. ক) 138
  2. খ) 150
  3. গ) 222
  4. ঘ) 238
ব্যাখ্যা
প্রশ্ন:  4 + 6 + 8 +……….+ 30 = কত?

সমাধান:
প্রদত্ত ধারার প্রথম পদ, a = 4
শেষ পদ = 30
সাধারণ অন্তর, d = 6 - 4
= 2
পদসংখ্যা, n = (30 - 4)/2 + 1
= 13 + 1
= 14

আমরা জানি,
সমান্তর ধারার সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (14/2) {8 + (14 - 1) × 2}
= 7 × (8 + 26)
= 7 × 34 
= 238
১১,৯৯৫.
log3√254√2 × log√77√7 × log2√324√3 = ?
  1. 18
  2. 27
  3. 9
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: log3√254√2 × log√77√7 × log2√324√3 = ?

সমাধান: 
log3√254√2 × log√77√7 × log2√324√3
= log3√2(3√2)3 × log√7(√7)× log2√3(2√3)3
= 3 × 3 × 3
= 27
১১,৯৯৬.
(x2 - 8x + 15) ও (x2 - 10x + 21) এর সাধারণ উৎপাদক কোনটি?
  1.  (x - 2)
  2. (x - 5)
  3. (x - 7)
  4. (x - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: (x2 - 8x + 15) ও (x2 - 10x + 21) এর সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান: 
প্রথম উৎপাদক, 
x2 - 8x + 15
= x2 - 5x - 3x + 15
= x(x - 5) - 3(x - 5)
= (x - 5)(x - 3)

দ্বিতীয় বহুপদী,
x2 - 10x + 21
= x2 - 7x - 3x + 21
= x(x - 7) - 3(x - 7)
= (x - 7)(x - 3)

সুতরাং, সাধারণ উৎপাদক: (x - 3)

১১,৯৯৭.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৬ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩৩ বছর
  3. ৪০ বছর
  4. ৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৬ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বয়স = x বছর
স্ত্রীর বয়স = ৪x বছর
ব্যক্তির বয়স = (৪x + ৬) বছর

প্রশ্নমতে,
x  + ৬ = ১২
∴ x = ৬

সুতরাং, ঐ ব্যক্তির বয়স = (৪x + ৬) বছর
= (৪ × ৬) + ৬
= ৩০ বছর
১১,৯৯৮.
একটি সংখ্যার 4/5 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত হবে? 
  1. 45
  2. 60
  3. 80
  4. 90
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার 4/5 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x

শর্তমতে,
(4x/5) - (2x/3) = 12
বা, (12x - 10x)/15 = 12
বা, 12x - 10x = 180
বা, 2x = 180
বা, x = 180/2
∴ x = 90

∴ সংখ্যাটি = 90  ।

১১,৯৯৯.
দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ১২
  2. ২০
  3. ২৪
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে, ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক = ৬০০
⇒ ক = ১০০
⇒ ক = ১০

∴ ছোট সংখ্যাটি = ২ × ১০ = ২০
১২,০০০.
0 ≤ θ ≤ π/3 হলে, cosθ এর সর্বোচ্চ মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 0 ≤ θ ≤ π/3 হলে, cosθ এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
 0 ≤ θ ≤ π/3 হলে,
cos0 =1
cos( π/3) = 1/2

অর্থাৎ, 0 ≤ θ ≤ π/3 এর জন্য 1/2 ≤ cosθ ≤ 1

∴ cosθ এর সর্বোচ্চ মান 1