বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১০৮ / ৪৭৫ · ১০,৭০১১০,৮০০ / ৪৭,৮৩৩

১০,৭০১.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 10 মিটার
  2. 5√2 মিটার 
  3. 40 মিটার
  4. 10√2 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 50 বর্গমিটার 
বর্গক্ষেত্রের বাহু = √50 মিটার 
= √(25 × 2) মিটার
= 5√2 মিটার

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 5√2 মিটার
= 10 মিটার

১০,৭০২.
কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান?
  1. ১২৫ টাকা
  2. ১২০ টাকা
  3. ১১৫ টাকা
  4. ১১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান?

সমাধান:
ধরি,
টাকার পরিমাণ ক টাকা 

প্রশ্নমতে,
ক × (৩/৫) = ৯০ × (৫/৬)
বা, ৩ক × ৬ = ৪৫০ × ৫
বা, ক = (৪৫০ × ৫)/১৮
∴ ক = ১২৫
১০,৭০৩.
x2 - 1 - y(y - 2) এর উৎপাদক কী কী? 
  1. (x +y -1) (x - y -1)
  2. (x - y -1) (x - y +1)
  3. (x +y +1) (x + y +1)
  4. (x +y -1) (x - y +1)
ব্যাখ্যা
x2 - 1 - y(y - 2)
x2 - 1 - y2 + 2y 
x2 - (y2 - 2y + 1) 
x2 - (y - 1)2 
{x + (y - 1)}{x - (y - 1)}
(x +y -1) (x - y +1)
১০,৭০৪.
|y - 6| ≤ 5 হলে, y এর সর্বনিম্ন মান কত?
  1. 0
  2. 1
  3. 5
  4. 11
ব্যাখ্যা
প্রশ্ন: |y - 6| ≤ 5 হলে, y এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
|y - 6| ≤ 5
⇒ - 5 ≤ y - 6 ≤ 5
⇒ - 5 + 6 ≤ y - 6  + 6 ≤ 5 + 6
⇒ 1 ≤ y ≤ 11

∴ y এর সর্বনিম্ন মান = 1
১০,৭০৫.
ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯ টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে? 
  1. ৬০ টি
  2. ৭৫ টি
  3. ৮৫ টি
  4. ৯৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯ টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?

সমাধান: 
মোট আম কেনা হলো = ১৮০ টি
এর মধ্যে পচে গেল = ৯ টি
∴ ভালো আম রইলো = (১৮০ - ৯) টি
= ১৭১ টি ভালো

১৮০ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = ১৭১ টি
∴ ১ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = ১৭১/১৮০ টি
∴ ১০০ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = (১৭১ × ১০০)/১৮০ টি
= ৯৫ টি

∴ শতকরা আম ভালো আছে = ৯৫ টি।
১০,৭০৬.
(x - 1)2 - 25 এর উৎপাদক কত?
  1. (x + 1)(x - 5)
  2. (x + 6)(x - 4)
  3. (x + 4)(x - 6)
  4. (x + 5)(x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 1)2 - 25 এর উৎপাদক কত?

সমাধান:
(x - 1)2 - 25
= (x - 1)2 - 52
= (x - 1 + 5)(x - 1 - 5)
= (x + 4)(x - 6)
১০,৭০৭.
এক প্যাকেট থেকে দৈবভাবে দু’টি তাস নেয়া হলো, তাস দু’টি ইস্কাপন হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 1/4
  3. 1/2
  4. 1/17
ব্যাখ্যা

মোট তাস = 52টি
ইস্কাপন = 13টি
∴ 2টি তাস নিলে তা ইস্কাপন হওয়ার সম্ভাবনা = 13c2/52c2
= 78/1326
= 1/17

১০,৭০৮.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ২৪.৫ কিমি
  2. ৩৭.৫ কিমি
  3. ৪২.০ কিমি
  4. ৪৫.০ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?

সমাধান:
ট্রেনটি যেতে মোট সময় লাগে ৮ ঘণ্টা।

৮ ঘণ্টায় অতিক্রম করে ৩০০ কি.মি.
১ ঘণ্টায় অতিক্রম করে (৩০০/৮) কি.মি.
= ৩৭.৫ কি.মি.
১০,৭০৯.
log2(64) + log4(16) এর মান কত?
  1. 16
  2. 10
  3. 8
  4. 18√3
ব্যাখ্যা

প্রশ্ন: log2(64) + log4(16) এর মান কত?

সমাধান:
log2(64) + log4(16)
= log2(26) + log4(42)
= 6 × log22 + 2 × log44
= 6 × 1 + 2 × 1
= 6 + 2 
= 8

১০,৭১০.
যদি ১৫ ফুট দীর্ঘ এবং ৮ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৪০% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত?
  1. ১৮০ বর্গফুট
  2. ৪০০ বর্গফুট
  3. ৩০০ বর্গফুট
  4. ১৬৯ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫ ফুট দীর্ঘ এবং ৮ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৪০% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য = ১৫ ফুট
কার্পেটের প্রস্থ = ৮ ফুট
কার্পেট মেঝের ৪০% অংশ ঢেকে দেয়া যায়

∴ কার্পেটের ক্ষেত্রফল = ১৫ × ৮ = ১২০ বর্গফুট

∴ ৪০% মেঝে = ১২০ বর্গফুট
∴ ১% মেঝে = ১২০/৪০ = ৩ বর্গফুট
∴ ১০০% মেঝে = (৩ × ১০০) = ৩০০ বর্গফুট

∴ মেঝের মোট ক্ষেত্রফল = ৩০০ বর্গফুট
১০,৭১১.
2 + 6 + 18 + 54 + 162 + ......... ধারাটির কততম পদ 1458?
  1. 6 তম পদ 
  2. 7 তম পদ 
  3. 8 তম পদ 
  4. 10 তম পদ 
ব্যাখ্যা

প্রশ্ন: 2 + 6 + 18 + 54 + 162 + ......... ধারাটির কততম পদ 1458?

সমাধান:
প্রথম পদ a = 2,
সাধারণ অনুপাত r = 3

আমরা জানি,
n তম পদ an = arn - 1
⇒ an = 2 × 3n - 1
⇒ 1458/2 = 3n - 1
⇒ 729 = 3n - 1
⇒ 36 = 3n - 1
⇒ 6 = n - 1
⇒ n = 7

∴ 7 তম পদ 1458

১০,৭১২.
x2 - 2ax + (a + b)(a - b) এর উৎপাদক বিশ্লেষণ কোনটি?
  1. ক) (x + a - b)(x - a - b)
  2. খ) (x - a - b)(x - a + b)
  3. গ) (x + a + b)(x - a - b)
  4. ঘ) (x - a + b)(x + a - b)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2ax + (a + b)(a - b) এর উৎপাদক বিশ্লেষণ কোনটি?

সমাধান:
 x2 - 2ax + (a + b)(a - b)
= x2 - 2ax + a2 - b2
= (x - a)2 - b2
= (x - a - b)(x - a + b)

∴ নির্ণেয় উৎপাদক = (x - a - b)(x - a + b) 
১০,৭১৩.
A, B দু'টি সেটের ক্ষেত্রে x ∈ A হলে যদি x ∈ B হয় তবে কোনটি অবশ্যই সত্য?
  1. A = B
  2. A ≠ B
  3. A ⊂ B
  4. A ⊂ A ∩ B
ব্যাখ্যা

উপসেটের সংজ্ঞানুসারে x ∈ A ⇒ x ∈ B 
তবে A ⊂ B

১০,৭১৪.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?
  1. ৬১৯ জন
  2. ৫৯৮ জন
  3. ৫৮৯ জন
  4. ৬১১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 
 
সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল. সা. গু = ৬০০  
∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ১১) জন 
= ৫৮৯ জন।
১০,৭১৫.
P সংখ্যক সংখ্যার গড় A এবং Q সংখ্যক সংখ্যার গড় B হলে, সবগুলো সংখ্যার গড় কত? 
  1. (PA + QB)/(A + B)
  2. (PA + QB)/(P + Q)
  3. (A + B)/2
  4. (PA + QB)/2
ব্যাখ্যা

প্রশ্ন: P সংখ্যক সংখ্যার গড় A এবং Q সংখ্যক সংখ্যার গড় B হলে, সবগুলো সংখ্যার গড় কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
P সংখ্যক সংখ্যার গড় = A 
∴ P সংখ্যক সংখ্যার সমষ্টি = PA

আবার, 
Q সংখ্যক সংখ্যার গড় = B 
∴ Q সংখ্যক সংখ্যার সমষ্টি = QB

মোট সংখ্যা = P + Q 
∴ তাদের সমষ্টি = PA + QB
∴ তাদের গড় = (PA + QB)/(P + Q)।

১০,৭১৬.
টাকায় ৬টি করে আম ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৫০%
  4. ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টি করে আম ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৬টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৬ টাকা

আবার,
৪টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪) - (১/৬)
= (৩ - ২)/১২
= ১/১২ টাকা

এখন
১/৬ টাকায় লাভ হয় ১/১২ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৬)/১২ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৬×১০০)/১২ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
১০,৭১৭.
  1. ক) 1/81
  2. খ) - 1/81
  3. গ) - 1/243
  4. ঘ) 1/27
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান: 
এখানে,
১ম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = - (1/3)

∴ ৬ষ্ঠ পদ = ar5 = 3 × {- (1/3)}5
= - {3 × (1/35)}
= - (1/34)
= - 1/81
১০,৭১৮.
১০০ থেকে ছোট একটি সংখ্যাকে ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রেই ভাগশেষ ২ থাকবে, সংখ্যাটি কত? 
  1. ক) ৫৮
  2. খ) ৬০
  3. গ) ৬২
  4. ঘ) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ছোট একটি সংখ্যাকে ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রেই ভাগশেষ ২ থাকবে, সংখ্যাটি কত? 

সমাধান:
৩, ৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
নির্ণেয় সংখ্যাটি = ৬০ + ২ = ৬২ 
১০,৭১৯.
একটি নৌকায় 3 জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা 4 জন লোক কত প্রকারে নদী পার হতে পারে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
নৌকাটি দ্বারা 4 জন লোক নদী পার হতে পারে 4!/(3!.1!) = 4 উপায়ে।
১০,৭২০.
cotA = 5/12 হলে, cosecA এর মান কত?
  1. 13/12
  2. 25/144
  3. 7/12
  4. 25/169
ব্যাখ্যা
প্রশ্ন: cotA = 5/12 হলে, cosecA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cotA = 5/12

আমরা জানি,
cosec2A - cot2A = 1
⇒ cosec2A = 1 + cot2A
⇒ cosec2A = 1 + (5/12)2
⇒ cosec2A = 1 + (25/144)
⇒ cosec2A = (144 + 25)/144)
⇒ cosec2A = 169/144
∴ cosecA = 13/12
১০,৭২১.
বৃত্তের ক্ষেত্রফল 36π হলে, ঐ বৃত্তের পরিধি কত?
  1. √3π
  2. 12π
  3. √6π
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল 36π হলে, ঐ বৃত্তের পরিধি কত?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
তাহলে, ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 36π
⇒ r2 = 36
∴ r = 6

∴ বৃত্তটির পরিসীমা = 2π × 6
= 12π
১০,৭২২.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০ সে.মি হলে বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) ২০ বর্গ সে.মি
  2. খ) ২৫ বর্গ সে.মি
  3. গ) ৫০ বর্গ সে.মি
  4. ঘ) ১০০ বর্গ সে.মি
ব্যাখ্যা


বর্গটির কর্ণের দৈর্ঘ্য = ১০ সে.মি
∴ এর এক বাহুর দৈর্ঘ্য = ১০/√২
∴ বর্গের ক্ষেত্রফল = (১০/√২) = ১০০/২ = ৫০ বর্গসে.মি।

১০,৭২৩.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬ বর্গমিটার
  2. খ) ৬৪ বর্গমিটার
  3. গ) ৬৪√৩ বর্গমিটার
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩/৪ (বাহু) বর্গমি.
= √৩/৪ (১৬) বর্গমি.
= ৬৪√৩ বর্গমি.

১০,৭২৪.
(x + 6)= x2 + bx + c  সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
  1. 10, 25
  2. 12, 36
  3. 3, 10
  4. 15, 25
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 6)= x2 + bx + c  সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে? 

সমাধান:
(x + 6)2 = x2 + bx + c
⇒ x+ 2.x.6 + 62 = x2 + bx + c
⇒ x2 + 12x + 36 = x2 + bx + c 
 
∴ x ও ধ্রবক পদের সহগ সমীকৃত করে পাই,
b = 12
c = 36
১০,৭২৫.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
  1. দ্বিগুণ
  2. তিনগুণ
  3. চারগুণ
  4. পাঁচগুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?

সমাধান: 
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = x2
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = (x/2)2 বা, x2/4
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের চারগুণ।
১০,৭২৬.
4x + 41 - x = 4 হলে 2x = ?
  1. ক) 1/2
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 41 - x = 4 হলে 2x = ?

সমাধান: 
4x + 41 - x = 4
⇒ 4x + 41 . 4 - x = 4
⇒ 4x + 4/4x = 4
⇒ a + 4/a = 4  [ধরি 4x = a]
⇒ a2 + 4 = 4a
⇒ a2 - 4a + 4 = 0
⇒ a2 - 2. 2. a + 22 = 0
⇒ (a - 2)2 = 0
⇒ a - 2 = 0
⇒ a = 2
⇒ 4x = 2
⇒ (22)x = 2
⇒ 22x = 21
⇒ 2x = 1
১০,৭২৭.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 15√2
  2. খ) 25√2
  3. গ) 18√2
  4. ঘ) 20√2
ব্যাখ্যা
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 125 × 5
= 625
শর্তমতে,
a2 = 625 (যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = 25

সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
= √2 × 25
= 25√2
১০,৭২৮.
মহিম বার্ষিক পরীক্ষায় ৭৮% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট ৮০০ নম্বর হলে, সে কত নম্বর পেয়েছে?
  1. ক) ৫২৪ নম্বর
  2. খ) ৬২৪ নম্বর
  3. গ) ৬২৮ নম্বর
  4. ঘ) ৫৪৮ নম্বর
ব্যাখ্যা

১০০ নম্বরের মধ্যে পেয়েছে ৭৮ নম্বর।
∴ ১ নম্বরের মধ্যে পেয়েছে ৭৮/১০০ নম্বর।
∴ ৮০০ নম্বরের মধ্যে পেয়েছে (৭৮ × ৮০০)/১০০ = ৬২৪ নম্বর।

১০,৭২৯.
একটি বর্গের ক্ষেত্রফল 16 বর্গ মিটার হলে ঐ বর্গটির কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত?
  1. 4√2 মি.
  2. 8 মি.
  3. 16√2 মি.
  4. 8√2 মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল 16 বর্গ মিটার হলে ঐ বর্গটির কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত?

সমাধান: 
ধরি, বর্গের একবাহু = a মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ‍a2 বর্গ মি.
প্রশ্নমতে,
a2 = 16
বা, ‍a = √16
∴ a = 4 মি.

বর্গের কর্ণের দৈর্ঘ্য = (√2)a একক
= 4√2 মি.

বর্গের কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ = (4√2) × 2 মি.
= 8√2 মি.

১০,৭৩০.
a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) ab = cd
  2. খ) ac = bd
  3. গ) ad = bc
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান: 
a, b, c, d ক্রমিক সমানুপাতিক হলে,
আমরা পাই, 
a : b = c : d 
a/b = c/d
ad = bc
১০,৭৩১.
কোন গ্রামে লোকসংখ্যা ৫% বৃদ্ধি পেয়ে ১২৬০ জন হলো। পূর্বে ঐ গ্রামে লোকসংখ্যা কতজন ছিল?
  1. ১১৮০ জন
  2. ১১৯০ জন
  3. ১২০০ জন
  4. ১২০৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন গ্রামে লোকসংখ্যা ৫% বৃদ্ধি পেয়ে ১২৬০ জন হলো। পূর্বে ঐ গ্রামে লোকসংখ্যা কতজন ছিল?

সমাধান:
৫% বৃদ্ধিতে,
পূর্বের লোকসংখ্যা ১০০ জন হলে বর্তমানে = (১০০ + ৫) = ১০৫ জন

বর্তমানে ১০৫ জন হলে পূর্বের লোকসংখ্যা ছিল = ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বের লোকসংখ্যা ছিল = ১০০/১০৫ জন
বর্তমানে ১২৬০ জন হলে পূর্বের লোকসংখ্যা ছিল = (১২৬০ × ১০০)/১০৫ জন
= ১২০০ জন
১০,৭৩২.
একটি কাঁথা সেলাই করতে তমার লাগে ৩০ মিনিট এবং তরীর লাগে ২০ মিনিট। উভয়ে একত্রে কাঁথাটি কত মিনিটে সেলাই করতে পারবে?
  1. ১২ মিনিটে
  2. ১৫ মিনিটে
  3. ১৭ মিনিটে
  4. ১৮ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাঁথা সেলাই করতে তমার লাগে ৩০ মিনিট এবং তরীর লাগে ২০ মিনিট। উভয়ে একত্রে কাঁথাটি কত মিনিটে সেলাই করতে পারবে?

সমাধান:
তমা ১ মিনিটে সেলাই করে = ১/৩০ অংশ
তরী ১ মিনিটে সেলাই করে = ১/২০ অংশ
তমা ও তরী একত্রে ১ মিনিটে সেলাই করে = (১/৩০) + (১/২০) অংশ
= (২ + ৩)/৬০ = ৫/৬০ = ১/১২ অংশ

তমা ও তরী  ১/১২ অংশ সেলাই করে = ১ মিনিটে
∴ তমা ও তরী ১ বা সম্পূর্ণ অংশ সেলাই করে = (১২ × ১)/১ মিনিটে
= ১২ মিনিটে
১০,৭৩৩.
a ও c দুটি স্বাভাবিক সংখ্যা এবং b ঋনাত্মক পূর্ণসংখ্যা। তাহলে a > c হলে নিচের কোনটি সত্য
  1. ক) ac < bc
  2. খ) - a/b > b/c
  3. গ) ab/c ≠ ac/b
  4. ঘ) ab > ac
ব্যাখ্যা
প্রশ্ন: a ও c দুটি স্বাভাবিক সংখ্যা এবং b ঋনাত্মক পূর্ণসংখ্যা। তাহলে a > c হলে নিচের কোনটি সত্য?

সমাধান:
মনে করি, 
a = 2
b = - 1
c = 1

তাহলে,
• ac < bc
⇒ 2.1 < (-1).1
⇒ 2 < - 1, যা সত্য নয়।

• - a/b > b/c
⇒  (-2)/(-2) > (- 1)/1
⇒ 1 > - 1 যা সত্য।

• ab/c ≠ ac/b
⇒ 2.(- 1)/1 ≠  2.1/(-1)
⇒ - 2 ≠ - 2, যা সত্য নয়।

• ab > ac
⇒ 2.(-1) > 2 .1
⇒ - 2 > 2, যা সত্য নয়।
১০,৭৩৪.
1 + 31 + 32 + .... + 35 এর সমষ্টি কত?
  1. 728
  2. 364
  3. 182
  4. 1456
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 31 + 32 + .... + 35 এর সমষ্টি কত?

সমাধান: 
a = 1
r = 3/1 = 3
n = 6

S = a × {(rn - 1)/(r - 1)}
= 1 × {(36 - 1)/(3 - 1)}
= 364
১০,৭৩৫.
3 জন পুরুষ ও 4 জন মহিলাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে 3 জন পুরুষ সর্বদা একত্রে থাকবে?
  1. 560
  2. 670
  3. 840
  4. 720
ব্যাখ্যা
প্রশ্ন: 3 জন পুরুষ ও 4 জন মহিলাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে 3 জন পুরুষ সর্বদা একত্রে থাকবে?

সমাধান:
মোট পুরুষ ও মহিলা = (3 + 4) = 7 জন
তিনজন পুরুষ একত্রে থাকলে মোট সংখ্যা = (1 + 4) জন
= 5 জন
∴ 5 জনকে সাজানো যায় = 5!
∴ 3 জন পুরুষকে সাজানো যায় = 3!

সুতরাং, একত্রে রেখে বিন্যাস সংখ্যা = 5! × 3!
= (5 × 4 × 3 × 2 × 1) × (3 × 2 × 1)
= 120 × 6
= 720
১০,৭৩৬.
7, 8, 9, 7, 6, 5, 8, 7 উপাত্তসমূহের মধ্যক কত?
  1. 7
  2. 9
  3. 8
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 7, 8, 9, 7, 6, 5, 8, 7 উপাত্তসমূহের মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলো সাজিয়ে পাই: 5, 6, 7, 7, 7, 8, 8, 9
উপাত্তের সংখ্যা 8টি। যা জোড় সংখ্যা।

∴ মধ্যক = {(8/2) তম পদ + (8/2 + 1) তম পদ}/2
= (4 তম পদ + 5 তম পদ)/2
= (7 + 7)/2
= 14/2
= 7
১০,৭৩৭.
একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ৩০০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? 
  1. ৪৫০ মিটার
  2. ৪৭৫ মিটার
  3. ৫২০ মিটার
  4. ৫০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ৩০০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
ট্রেনের দৈর্ঘ্য = ৩০০ মিটার
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ২০০ মিটার

∴ প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনকে অতিক্রম করতে হবে = ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
= ৩০০ + ২০০ = ৫০০ মিটার।

১০,৭৩৮.
১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত?
  1. ৯৭
  2. ১০৭ 
  3. ১৮৫
  4. ১৯৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত?

সমাধান: 
১০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি।
যথাঃ ১৯, ২৯ এবং ৫৯ 
তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ = ১০৭
১০,৭৩৯.
A = {x ∈ N : 6 < x < 11} এবং B = {x : x জোড় সংখ্যা} হলে A - B = ?
  1. {0}
  2. {7, 9}
  3. {2, 4, 6, 7, 8, 9, 10,......}
ব্যাখ্যা

A = {x ∈ N : 6 < x < 11}
= {7, 8, 9, 10}
B ={x : x জোড় সংখ্যা}
= {2, 4 ,6, 8........}
∴ A - B
= {7, 9}

১০,৭৪০.
১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৯ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৯ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

সমাধান: 
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (৩/৫) = ২/৫ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৩/৫ ভাগ পূরণ হতে সময় লাগে = ৯ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ ভাগ পূরণ হতে সময় লাগে = (৯ × ৫)/৩ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ২/৫ ভাগ পূরণ হতে সময় লাগে = (৯ × ৫ × ২)/(৩ × ৫) ঘণ্টা
= ৬ ঘণ্টা
১০,৭৪১.
প্রদত্ত চিত্রে AB ও CD পরস্পর সমান্তরাল হলে, x এর মান কত?
  1. 150°
  2. 30°
  3. 40°
  4. 130°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে AB ও CD পরস্পর সমান্তরাল হলে, x এর মান কত?


সমাধান:

এখানে,
∠AOF + ∠BOF = ∠AOB
⇒ ∠AOF + 50° = 180°
⇒ ∠AOF = 180° - 50°
∴ ∠AOF = 130°

আবার,
∠AOF = ∠CPO [অনুরূপ কোণ]
∴ ∠x = 130°

[অনুরূপ কোণ: যদি দুটি সমান্তরাল রেখাকে একটি তির্যক রেখা ছেদ করে, তখন যে কোণগুলো একই পাশে এবং একই অবস্থানে গঠিত হয়, তাদের অনুরূপ কোণ বলে।]
১০,৭৪২.
এক সরল কোণ অপেক্ষায় বড় কিন্তু চার সমকোণ অপেক্ষায় ছোট কোণকে কী বলে?
  1. সন্নিহিত কোণ
  2. বিপ্রতীপ কোণ
  3. সম্পূরক কোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সরল কোণ অপেক্ষায় বড় কিন্তু চার সমকোণ অপেক্ষায় ছোট কোণকে কী বলে?

সমাধান:
যখন কোনো কোণ এক সরল কোণের চেয়ে বড়, কিন্তু চারটি সমকোণের চেয়ে ছোট হয়, তখন এই কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
অর্থাৎ,
১৮০° < প্রবৃদ্ধ কোণ < ৩৬০°
১০,৭৪৩.
2y + 2y + 2y + 2y = ?
  1. 2y + 2
  2. 2y + 4
  3. 4y + 2
  4. 2y - 2
ব্যাখ্যা
2y + 2y + 2y + 2y
= 4 × 2y
= 22 × 2y
= 2y + 2
১০,৭৪৪.
একটি সমান্তর ধারার 101 তম পদ 305 এবং 127 তম পদ 383 হলে, ধারাটির প্রথম পদ ও সাধারণ অন্তর কত?
  1. 5, 3
  2. 8, 5
  3. 9, 4
  4. 7, 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 101 তম পদ 305 এবং 127 তম পদ 383 হলে, ধারাটির প্রথম পদ ও সাধারণ অন্তর কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ = a
এবং সাধারণ অন্তর = d
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
∴ 101 তম পদ = a + (101 - 1)d = 305
বা, a + 100d =305 ........ (i)
আবার, 127 তম পদ = a + (127 - 1) d = 383
বা, a + 126d = 383 ........ (ii)

সমীকরণ (ii) থেকে সমীকরণ (i) বিয়োগ করে পাই,
126d - 100d = 383 - 305
বা, 26d = 78
∴ d = 3

সমীকরণ (i) -এ d এর মান বসিয়ে পাই,
a + 100 × 3 = 305
বা, a = 305 - 300 
∴ a = 5
∴ নির্ণেয় প্রথম পদ = 5 এবং সাধারণ অন্তর = 3.
১০,৭৪৫.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ২ এবং ১০ বছর পর তাদের বয়সের অনুপাত ৯ : ৪ হবে। বর্তমানে পুত্রের বয়স কত?
  1. ক) ৩৫
  2. খ) ২০
  3. গ) ১০
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ২ এবং ১০ বছর পর তাদের বয়সের অনুপাত ৯ : ৪ হবে। বর্তমানে পুত্রের বয়স কত?

সমাধান:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২

মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭ক  ও ২ক
১০ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৯ : ৪

শর্তমতে,
(৭ক + ১০) : (২ক + ১০) = ৯ : ৪
বা, (৭ক + ১০)/(২ক + ১০) = ৯/৪
বা, ২৮ক  + ৪০= ১৮ক + ৯০
বা, ২৮ক - ১৮ক  = ৯০ - ৪০
বা, ১০ক = ৫০
∴ ক = ৫

বর্তমানে পুত্রের বয়স = ২ × ৫ = ১০ বছর
১০,৭৪৬.
একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?
  1. 286 সে.মি.
  2. 188 সে.মি.
  3. 282 সে.মি.
  4. 288 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?

সমাধান:
এখানে,
ব্যাসার্ধ, r = 56 সেমি

আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস

পরিসীমা = (2πr/2) + 2r
= πr + 2r
= (22/7) × 56 + 2 × 56
= 176 + 112
= 288 সে.মি.

১০,৭৪৭.
6q2 - q - 15 এর একটি উৎপাদক 2q + 3 হলে, অপর উৎপাদকটি কত?
  1. 3q + 5
  2. 5q - 3
  3. 3q - 5
  4. 3q - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 6q2 - q - 15 এর একটি উৎপাদক 2q + 3 হলে, অপর উৎপাদকটি কত?

সমাধান:
6q2 - q - 15
= 6q2 + 9q - 10q - 15
= 3q(2q + 3) - 5(2q + 3)
= (2q + 3)(3q - 5)

∴ 6q2 - q - 15 এর একটি উৎপাদক 2q + 3 হলে, অপর উৎপাদকটি হবে 3q - 5.
১০,৭৪৮.
log√55 - log√327 + log√216 এর মান কত? 
  1. 12
  2. 4
  3. 6
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: log√55 - log√327 + log√216 এর মান কত?

সমাধান:
= log√55 - log√327 + log√216
= log√5(√5)2 - log√3(√3)6 + log√2(√2)8
= 2log√5√5 - 6log√3√3 + 8log√2√2
= 2 - 6 + 8
= 4

১০,৭৪৯.
60° + x কোণের সম্পূরক কোণ কত?
  1. ক) 30° - x
  2. খ) 30° + x
  3. গ) 120° - x
  4. ঘ) 120° + x
ব্যাখ্যা
প্রশ্ন: 60° + x কোণের সম্পূরক কোণ কত?

সমাধান:
দুটি সন্নিহত কোণের সমষ্টি 180° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।

∴ 60° + x কোণের সম্পূরক কোণ = 180° - (60° + x)
= 180° -  60° - x
= 120° - x
১০,৭৫০.
১ম, ২য় এবং ৪র্থ সমানুপাতিক যথাক্রমে ৩, ৯, ১২ হলে ৩য় সমানুপাতটি কত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
১মঃ২য় = ৩য়ঃ ৪র্থ
বা, ১ম/২য় = ৩য়/৪র্থ
বা, ৩/৯ = ৩য়/১২
∴ ৩য় সমানুপাতটি = ৪।
১০,৭৫১.
নিচের কোনটি a2 - 4a - 21 এর একটি উৎপাদক?
  1. (a + 1)
  2. (a + 3)
  3. (a - 2)
  4. (a - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a2 - 4a - 21 এর একটি উৎপাদক?

সমাধান:
a2 - 4a - 21
= a2 - 7a + 3a - 21
= a(a - 7) + 3(a - 7)
= (a - 7)(a + 3)
১০,৭৫২.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 50
  2. খ) 49
  3. গ) 100
  4. ঘ) 81
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাই এর ক্ষেত্রফল হবে = ১/২ X সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
১/২ X ১০ X ১০ = ৫০ বর্গ একক
১০,৭৫৩.
3, 5 এবং 7 এই তিনটি সংখ্যা ব্যবহার করে কতগুলি দুই অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে? (অঙ্কগুলির পুনরাবৃত্তির অনুমতি রয়েছে)
  1. 9
  2. 8
  3. 3
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 5 এবং 7 এই তিনটি সংখ্যা ব্যবহার করে কতগুলি দুই অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে? (অঙ্কগুলির পুনরাবৃত্তির অনুমতি রয়েছে)

সমাধান:
3 , 5 এবং 7 এই তিনটি সংখ্যা ব্যবহার করে দুই অঙ্কের সংখ্যা তৈরি হতে পারে = 3 × 3 = 9

9 টি দুই অঙ্কের সংখ্যা সৃষ্টি হতে পারে।
সংখ্যাগুলো: 33, 35, 37, 53, 55, 57, 73, 75, 77
১০,৭৫৪.
একটি ছাগল ১১৪০ টাকায় বিক্রয় করায় ৬০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?
  1. ৩৫%
  2. ২৪%
  3. ৫%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছাগল ১১৪০ টাকায় বিক্রয় করায় ৬০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?

সমাধান:

ছাগলটি ১১৪০ টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় ৬০ টাকা।

আমরা জানি,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
= (১১৪০ + ৬০) টাকা
= ১২০০ টাকা।

এখন,
 ১২০০ টাকায় ক্ষতি হয় ৬০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ৬০/১২০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (৬০ × ১০০)/১২০০ টাকা
= ৫ টাকা।

সুতরাং, নির্ণেয় ক্ষতির হার ৫%।

১০,৭৫৫.
2ncr = 2ncr+2 হলে, n = ?
  1. r - 1
  2. r
  3. r + 1
  4. r + 2
ব্যাখ্যা

2ncr = 2ncr+2
বা, 2nc2n-r = 2ncr+2
∴ 2n - r = r + 2
বা, 2n = 2r + 2
∴ n = r + 1

১০,৭৫৬.
একটি সংখ্যা ৬৮০ থেকে যত বড় ৮৬০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৭৬৬    
  2. ৭৭০    
  3. ৭৭৫ 
  4. ৭৮২    
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬৮০ থেকে যত বড় ৮৬০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৬৮০ = ৮৬০ - ক
⇒ ক + ক = ৮৬০ + ৬৮০
⇒ ২ক = ১৫৪০
⇒ ক = ১৫৪০/২
∴ ক = ৭৭০

সুতরাং, সংখ্যাটি = ৭৭০    
১০,৭৫৭.
বাস্তব সংখ্যার সেটকে সাধারণত কি দিয়ে প্রকাশ করা হয়?
  1. ক) N
  2. খ) n
  3. গ) R
  4. ঘ) Z
ব্যাখ্যা
সাধারণ সংখ্যার সেটকে সাধারণত N দিয়ে এবং বাস্তব সংখ্যার সেটকে সাধারণত R দিয়ে প্রকাশ করা হয়।
১০,৭৫৮.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
  1. 30°
  2. 60°
  3. 80°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3

ধরি 
১ম বাহু = x
২য় বাহু = 2√2x
৩য় বাহু = 3x

এখন 
(3x)2 = (2√2x)+ x2
9x2 = 8x+ x2
9x2 = 9x2

প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। 
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°
১০,৭৫৯.
১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ৩/৫
  3. ৭/১৫
  4. ৮/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?

সমাধান: 
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যা : ২, ৩, ৫, ৭, ১১, ১৩ মোট ৬টি

১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক নয় = ১৫ - ৬ = ৯টি

১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা ৯/১৫ = ৩/৫
১০,৭৬০.
একটি সমান্তর ধারার তৃতীয় পদ 20 এবং ষষ্ঠ পদ 32 হলে, ধারাটির প্রথম পদ কত?
  1. 10
  2. 12
  3. 14
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার তৃতীয় পদ 20 এবং ষষ্ঠ পদ 32 হলে, ধারাটির প্রথম পদ কত?

সমাধান: 
মনেকরি 
সমান্তর ধারার ১ম পদ = a 
সাধারণ অন্তর = d 

প্রশ্নমতে,
a + 2d = 20 ..........(i)
a + 5d = 32 ..........(ii)

(ii) থেকে (i) নং বিয়োগ করে পাই।
3d = 12
∴ d = 4

(i) নং সমীকরণ হতে পাই,
a + (2 × 4) = 20
⇒ a = 20 - 8
∴ a = 12

∴ ধারাটির প্রথম 12
১০,৭৬১.
একটি সংখ্যা ৪৫০ থেকে যত বড় ৬২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? 
  1. ক) ৫৩৫
  2. খ) ৪৩৫
  3. গ) ৫৫৫
  4. ঘ) ৫৬৫
ব্যাখ্যা
ধরি 
সংখ্যাটি 'ক'
প্রশ্নমতে 
 ক - ৪৫০ = ৬২০ - ক
বা, ২ক = ৬২০ + ৪৫০
বা, ২ক = ১০৭০
বা, ক = ৫৩৫
১০,৭৬২.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? 
  1. ১৫ দিন
  2. ২০ দিন
  3. ২৫ দিন
  4. ৩০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? 

সমাধান: 
অবশিষ্ট দিন = (৩০ - ৫) দিন = ২৫ দিন 
মোট লোক = (৪০ + ১০) জন = ৫০ জন 

৪০ জন ছাত্রের খাবার আছে = ২৫ দিনের 
∴ ১ জন ছাত্রের খাবার আছে = (৪০ × ২৫) দিনের 
∴ ৫০ জন ছাত্রের খাবার আছে = (৪০ × ২৫)/৫০ দিনের = ২০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে তাদের ২০ দিন চলবে।
১০,৭৬৩.
০.২৭ + ০.০০২৭ + ০.০০০০২৭ + ...... ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত?
  1. ৩/১১
  2. ১/২৭
  3. ৯/৬৭
  4. ৫/১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২৭ + ০.০০২৭ + ০.০০০০২৭ + ...... ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত?

সমাধান:
এখানে, 
১ম পদ, a =  ০.২৭
সাধারণ অন্তর, r = ০.০০২৭/০.২৭
= ০.০১

∴ সমষ্টি = a/(১ - r)
= ০.২৭/(১ - ০.০১)
= ০.২৭/০.৯৯
= ২৭/৯৯
= ৩/১১
১০,৭৬৪.
প্রদত্ত টেলিভিশনটি উপরের বাম কোণ থেকে নিচের ডান কোণ বরাবর মাপা হলে পরিমাপ কত হবে?
  1. ৭৫ ইঞ্চি
  2. ১৫০ ইঞ্চি
  3. ৩৯.৭ ইঞ্চি
  4. ৫৫.১ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত টেলিভিশনটি উপরের বাম কোণ থেকে নিচের ডান কোণ বরাবর মাপা হলে পরিমাপ কত হবে?

সমাধান:
কোণ বরাবর দৈর্ঘ্য d হলে,
d = (৪৮) + (২৭)
⇒ d = ২৩০৪ + ৭২৯
⇒ d = ৩০৩৩
∴ d = ৫৫.০৭ ≈ ৫৫.১ ইঞ্চি 
১০,৭৬৫.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ২। ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?
  1. ৬০, ২৪
  2. ৩৫, ১০
  3. ৬৪, ২০
  4. ৪৫, ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ২। ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ২

ধরি,
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে = ৫ক ও ২ক
৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৩

প্রশ্নমতে,
(৫ক + ৩) : (২ক + ৩) = ৭ : ৩
বা, (৫ক + ৩)/(২ক + ৩) = ৭/৩
বা, ৩(৫ক + ৩) = ৭(২ক + ৩)
বা, ১৫ক + ৯ = ১৪ক + ২১
বা, ১৫ক − ১৪ক = ২১ − ৯
∴ ক = ১২

∴ পিতার বর্তমান বয়স = ৫ × ১২ = ৬০ বছর
∴ পুত্রের বর্তমান বয়স = ২ × ১২ = ২৪ বছর

১০,৭৬৬.
tan 2θ = 1/√3  হলে , θ এর মান কত?
  1. ক) 15
  2. খ) 30
  3. গ) 45
  4. ঘ) 60
ব্যাখ্যা
প্রশ্ন: tan2θ = 1/√3  হলে , θ এর মান কত?

সমাধান: 
 tan2θ = 1/√3
 tan2θ = tan30°
2θ =30°
θ = 15°
১০,৭৬৭.
একটি ৮০ মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৩০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?
  1. ২৬০ মিটার
  2. ২৪০ মিটার
  3. ৩৩০ মিটার
  4. ৩৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৮০ মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৩০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৫৪০০০ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৫৪০০০/৩৬০০ মিটার
∴ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৫৪০০০ × ৩০)/৩৬০০ মিটার
= ৪৫০ মিটার

∴ প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য = (৪৫০ - ৮০) মিটার
= ৩৭০ মিটার
১০,৭৬৮.
একটি সমকোণী ত্রিভুজের তিন বাহুর অনুপাত a : b : c এবং a < b < c হলে, নিচের কোনটি সত্য?
  1. ক) ত্রিভুজটির অতিভুজ b
  2. খ) ত্রিভুজটির ভূমি a
  3. গ) c2 = a2 + b2
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
একটি সমকোণী ত্রিভুজের তিন বাহুর অনুপাত a : b : c এবং a < b < c হলে,
অতিভুজ c
লম্ব বা ভূমি a অথবা b 
এবং c2 = a2 + b2
১০,৭৬৯.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
  1. ক) ২৪ বছর 
  2. খ) ২৭ বছর 
  3. গ) ৪৪ বছর 
  4. ঘ) ৪৫ বছর 
ব্যাখ্যা
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪

পিতার বয়স = ১১ক বছর 
পুত্রের বয়স = ৪ক বছর 

প্রশ্নমতে,
৪ক = ১৬
ক = ৪ 

পিতার বয়স = ১১ক =১১ × ৪ = ৪৪ বছর
১০,৭৭০.
400 গ্রাম চিনির একটি মিশ্রণে 25% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 40% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?
  1. 60.55 গ্রাম
  2. 80 গ্রাম
  3. 100 গ্রাম
  4. 120 গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: 400 গ্রাম চিনির একটি মিশ্রণে 25% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 40% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?

সমাধান:
দ্রবণে চিনি আছে = 400 এর 25%
= 400 × (25/100)
= 100 গ্রাম
এবং, ঐ দ্রবণে অন্য পদার্থ আছে = 400 - 100 = 300 গ্রাম (যা অপরিবর্তিত থাকবে)।

ধরি, অতিরিক্ত x গ্রাম চিনি যোগ করতে হবে।
∴ নতুন মিশ্রণের মোট পরিমাণ = (400 + x) গ্রাম
∴ নতুন চিনির পরিমাণ = (100 + x) গ্রাম

প্রশ্নানুযায়ী, নতুন মিশ্রণে চিনির পরিমাণ 40% হবে।
প্রশ্নমতে,
(100 + x)/(400 + x) = 40%
⇒ (100 + x)/(400 + x) = 40/100
⇒ (100 + x)/(400 + x) = 2/5
⇒ 5(100 + x) = 2(400 + x)
⇒ 500 + 5x = 800 + 2x
⇒ 5x - 2x = 800 - 500
⇒ 3x = 300
∴ x = 100 

∴ আরো 100 গ্রাম লবণ যোগ করতে হবে।

১০,৭৭১.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাস কত?
  1. 5 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 3 সে.মি.
  4. 6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাস কত?

সমাধান: 
ধরি,
বেলনের ব্যাসার্ধ r 
উচ্চতা h 
বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100 ......... (1)
আয়তন = πr2h = 150 ............ (2)

(2)নং ÷ (1)নং হতে পাই,
(πr2h)/(2πrh) = 150/100
বা, r = 300/100
∴ r = 3

∴ বেলনের ভূমির ব্যাস = 2 × 3 সে.মি.
= 6 সে.মি.
১০,৭৭২.
সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা অতিভুজ 3 সে.মি. বড়, কিন্তু লম্ব, ভুমি অপেক্ষা 3 সে.মি. ছোট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা অতিভুজ 3 সে.মি. বড়, কিন্তু লম্ব, ভুমি অপেক্ষা 3 সে.মি. ছোট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, ত্রিভুজের ভূমি = x সে.মি.
ত্রিভুজের লম্ব = (x - 3) সে.মি.
ত্রিভুজের অতিভুজ = (x + 3) সে.মি.

পীথাগোরাসের উপপাদ্য হতে পাই, x2 + (x - 3)2 = (x + 3)2
বা, x2 + x2 - 6x + 9 = x2 + 6x + 9
বা, 2x2 - 6x + 9 - x2 - 6x - 9 = 0
বা, x2 - 12x = 0
বা, x(x - 12) = 0

হয়, x = 0 [গ্রহণ যোগ্য নয়, কেননা অতিভুজ কখনও 0 বা ঋণাত্বক হতে পারে না]

অথবা, x - 12 = 0 ∴ x = 12

ত্রিভুজের অতিভুজ = (x + 3) সে.মি. = (12 + 3) সে.মি. = 15 সে.মি.
১০,৭৭৩.
একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা 150 জন। যদি বালকের সংখ্যা x হয় এবং বালিকার সংখ্যা মোট শিক্ষার্থীর x% হয়। তাহলে বালকের সংখ্যা কত? 
  1. ক) 40 জন
  2. খ) 50 জন
  3. গ) 60 জন
  4. ঘ) 70 জন
ব্যাখ্যা
দেয়া আছে, 
বালকের সংখ্যা x 
বালিকার সংখ্যা 150 এর x % 

প্রশ্নমতে, 
x + 150 এর x % = 150 
x + 150 এর x/100 = 150 
x + 3x/2 = 150
(2x + 3x)/2 = 150 
5x/2 = 150 
5x = 150 × 2
x = (150 × 2)/5
x = 60
১০,৭৭৪.
দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 হলে, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. 3 : 4
  2. 9 : 4
  3. 9 : 16
  4. 9 : 32
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 হলে, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ও ব্যাসার্ধের অনুপাত সমান। 

ধরি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 3r, 4r
∴ ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত = π(3r)2 / π(4r)2
= 9r2 / 16r2
= 9/16
= 9 : 16
১০,৭৭৫.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরো করা হয়েছে। বৃহত্তম টুকরো ও ক্ষুদ্রতম টুকরোটির পার্থক্য কত?
  1. ক) ৩ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ৯ মিটার
  4. ঘ) ২১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরো করা হয়েছে। বৃহত্তম টুকরো ও ক্ষুদ্রতম টুকরোটির পার্থক্য কত?

সমাধান:
টুকরোগুলি হল ৩ক, ৭ক, ১০ক

৩ক + ৭ক + ১০ক = ৬০
⇒ ২০ক = ৬০
∴ ক = ৩

বৃহত্তম ও ক্ষুদ্রতম টুকরোটির মধ্যে পার্থক্য = ১০ক - ৩ক
= ৭ক
= ৭ × ৩
= ২১
১০,৭৭৬.
যদি (49)x + 2 = 73x + 4 হয়, তবে x-এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (49)x + 2 = 73x + 4 হয়, তবে x-এর মান কত?

সমাধান:
(49)x + 2 = 7 3x + 4
⇒ (72)x + 2 = 7 3x + 4
⇒ 2x + 4 = 3x + 4
⇒ 2x - 3x = 4 - 4
⇒ - x = 0
⇒ x = 0

১০,৭৭৭.
ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ২০০। কয়টি ময়ূর আছে?
  1. ৬০
  2. ৫০
  3. ৪০
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি ময়ুর আছে?

সমাধান:
ধরি 
ময়ূর আছে ক টি 
হরিণ আছে = (৮০ - ক)টি 

প্রশ্নমতে,
২ক + ৪(৮০ - ক) = ২০০
বা, ২ক + ৩২০ - ৪ক = ২০০
বা, ৩২০ - ২ক = ২০০ 
বা, - ২ক = ২০০ - ৩২০ 
বা, - ২ক = - ১২০ 
∴ ক = ৬০

∴ ময়ূর আছে ৬০ টি।
১০,৭৭৮.
5log3 - log9 = ?
  1. log3
  2. log9
  3. 1
  4. log27
ব্যাখ্যা

প্রশ্ন: 5log3 - log9 = ?

সমাধান:
5log3 - log9
= 5log3 - log32
= 5log3 - 2log3
= 3log3
= log33
= log27

১০,৭৭৯.
এক ক্লাসে ১০ জন শিক্ষার্থীর গড় বয়স ১৫ বছর। যদি আরও ৫ জন শিক্ষার্থী যোগ করা হয় এবং নতুন গড় হয় ১৬ বছর, নতুন যোগকৃত ৫ জনের গড় বয়স কত?
  1. ১৮ বছর
  2. ২৪ বছর
  3. ২০ বছর
  4. ১৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: এক ক্লাসে ১০ জন শিক্ষার্থীর গড় বয়স ১৫ বছর। যদি আরও ৫ জন শিক্ষার্থী যোগ করা হয় এবং নতুন গড় হয় ১৬ বছর, নতুন যোগকৃত ৫ জনের গড় বয়স কত?

 সমাধান:
প্রথমে,
১০ জনের মোট বয়স = ১০ × ১৫ = ১৫০ বছর

আবার,
৫ জন শিক্ষার্থী যোগ করা হয় নতুন শিক্ষার্থী = ১০ + ৫ = ১৫ জন 
∴ ১৫ জনের মোট বয়স = ১৫ × ১৬ = ২৪০ বছর

∴ নতুন ৫ জনের মোট বয়স = ২৪০ - ১৫০ = ৯০ বছর

∴ নতুন ৫ জনের গড় বয়স = ৯০/৫ = ১৮ বছর

১০,৭৮০.
শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. ক) 14
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 17
ব্যাখ্যা
মনে করি,
শাহিক 240 টাকায় y টি কলম কিনেছিল।
অতএব, প্রতিটি কলমের দাম 240/y টাকা

সে যদি 240 টাকায় (y + 1) টি কলম পেতো তবে প্রতিটি কলমের দাম পড়তো 240/(y + 1) টাকা 

প্রশ্নানুসারে,
240/y - 240/(y + 1) = 1
⇒ (240y + 240 - 240y)/y(y + 1) = 1
⇒ y² + y = 240
⇒ y² + 16y - 15y - 240 = 0
⇒ y(y + 16)-15(y + 16) = 0
⇒ (y + 16)(y - 15) = 0
⇒ y = 15, y + 16 ≠ 0
∴ সে 15 টি কলম কিনেছিল।
১০,৭৮১.
(3x - 7y, y - 2x) = (- 10, 3) হলে y এর মান কত?
  1. 1
  2. 2
  3. - 1
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: (3x - 7y, y - 2x) = (- 10, 3) হলে y এর মান কত?

সমাধান:
3x - 7y = - 10 ...... (1)
y - 2x = 3 ...... (2)

(1) নং + (2) নং × 7 ⇒
3x - 7y + 7y - 14x = - 10 + 21
⇒ - 11x = 11
∴ x = - 1

(1) নং থেকে ⇒
y - 2 ⋅ (-1) = 3
⇒ y = 3 - 2
∴ y = 1
১০,৭৮২.
একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে কর্ণ বরাবর হেঁটে 7√5 মিটার দূরত্ব অতিক্রম করলে এবং জমির দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ হলে, জমির ক্ষেত্রফল কত? 
  1. 98 বর্গমিটার
  2. 49 বর্গমিটার
  3. 70 বর্গমিটার
  4. 35 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে কর্ণ বরাবর হেঁটে 7√5 মিটার দূরত্ব অতিক্রম করলে এবং জমির দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ হলে, জমির ক্ষেত্রফল কত? 

সমাধান:
ধরি,
আয়তাকার জমির প্রস্থ = x
∴ আয়তাকার জমির প্রস্থ দৈর্ঘ্য = 2x

প্রশ্নমতে,
কর্ণ = √(দৈর্ঘ্য2 + প্রস্থ2)
⟹7√5 = √{(2x)2 + x2}
⇒7√5 = √(4x2 + x2)
⇒7√5 = √(5x2)
⇒7√5 = x√5
⇒ x = 7

∴জমির ক্ষেত্রফল = 2x ×x = 2x2 = 2 × 72 = 98 বর্গমিটার

১০,৭৮৩.
দুটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ১৮০। একটি সংখ্যা ৬০ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ২৮
  2. ৪৮
  3. ৩৬
  4. ৪২
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ১৮০। একটি সংখ্যা ৬০ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যা = ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু. × ল.সা.গু.
প্রথম সংখ্যা × অপর সংখ্যা = গ.সা.গু. × ল.সা.গু.
⇒ ৬০ × ক = ১২ × ১৮০
⇒ ৬০ × ক = ২১৬০
⇒ ক = ২১৬০/৬০
∴ ক = ৩৬

অতএব, অপর সংখ্যাটি হলো ৩৬

১০,৭৮৪.
যদি (x2 + 6x + 9) + 6(x + 3) + 9 = 0 হয়, তাহলে x = কত?
  1. 3
  2. - 3
  3. - 6
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x2 + 6x + 9) + 6(x + 3) + 9 = 0 হয়, তাহলে x = কত?

সমাধান: 
(x2 + 6x + 9) + 6(x + 3) + 9 = 0 
⇒ x2 + 6x + 9 + 6x + 18 + 9 = 0 
⇒ x2 + 12x + 36 = 0
⇒ x2 + 2.x.6 + 62 = 0
⇒ (x + 6)2 = 0
⇒ x + 6 = 0
∴ x = - 6
১০,৭৮৫.
একটি বৃত্তের পরিধির উপর কতগুলো বিন্দু থাকতে পারে?
  1. ১টি
  2. ২টি
  3. ৫০০০টি
  4. অসংখ্য
ব্যাখ্যা
একটি বৃত্তের পরিধির উপর অসংখ্য বিন্দু থাকে।
বৃত্তের কেন্দ্রে শুধু একটি বিন্দু থাকে।
১০,৭৮৬.
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চ একটি পাইপ দিয়ে ৫ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
  1. ৮/১৫ ঘণ্টা
  2. ৩/৪ ঘণ্টা
  3. ৫/৪ ঘণ্টা
  4. ২/৩ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
 
সমাধান: 
প্রথম পাইপ দিয়ে ১ ঘন্টায় ভর্তি হয় ১/৫ অংশ
দ্বিতীয় পাইপ দিয়ে ১ ঘন্টায় ভর্তি হয় ১/৩ অংশ
দুটি পাইপ একত্রে ১ ঘন্টায় ভর্তি করে (১/৫ + ১/৩) = ৮/১৫ অংশ

৮/১৫ অশ ভর্তি হয় এক ঘন্টায়
∴ ২/৩ অংশ ভর্তি হয় (১৫ × ২) / (৮ × ৩)
= ৩০/২৪
= ৫/৪ ঘন্টায়
১০,৭৮৭.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 3 ও 9 হলে, সমীকরণটি -
  1. x2 + 8x - 27 = 0
  2. x2 - 6x + 27 = 0
  3. x2 - 6x - 27 = 0
  4. x2 + 6x - 27 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 3 ও 9 হলে, সমীকরণটি - 

সমাধান: 
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 3 ও 9 হলে, সমীকরণটি নিম্নরুপ:
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0 
⇒ x2 - (- 3 + 9)x + (- 3 × 9) = 0
⇒ x2 - 6x - 27 = 0
১০,৭৮৮.
২০ ও ১০০ এর মধ্যে ৪ ও ৬ উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
  1. ১০ টি
  2. ৬ টি
  3. ৯ টি
  4. ৭ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ও ১০০ এর মধ্যে ৪ ও ৬ উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?

সমাধান:
৪ ও ৬ এর ল.সা.গু = ১২
২০ ও ১০০ এর মধ্যে ১২ দ্বারা বিভাজ্য,
প্রথম সংখ্যা = ২৪
শেষ সংখ্যা = ৯৬

∴ বিভাজ্য সংখ্যা = {(৯৬ - ২৪)/১২} + ১ = (৭২/১২) + ১
= ৬ + ১ = ৭ [সংখ্যাগুলো হলো- ২৪, ৩৬, ৪৮, ৬০, ৭২, ৮৪, ৯৬]

∴ মোট ৭ টি সংখ্যা আছে যা ৪ ও ৬ উভয় দ্বারা বিভাজ্য এবং ২০ ও ১০০ এর মধ্যে অবস্থিত।
১০,৭৮৯.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক তৃতীয়াংশ সমান ২৪। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৮
  2. খ) ৪
  3. গ) ১২
  4. ঘ) ৬
ব্যাখ্যা
মনেকরি
বড় সংখ্যাটি x  এবং
ছোট সংখ্যাটি y 

১ম শর্তমতে,
(x/2) + (y/2) = 40
(x + y)/2 = 40 
x + y = 80 ............... (1)

২য় শর্তমতে
(x - y)/3 = 24 
x - y  = 72 ..............(2)

(1) নং -  (2)নং =>
x + y - x + y = 80 - 72 
2y = 8
y = 4
১০,৭৯০.
৫ সেঃমিঃ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৫০ বর্গসেঃমিঃ
  2. খ) ৬০ বর্গসেঃমিঃ
  3. গ) ৮০ বর্গসেঃমিঃ
  4. ঘ) ১০০ বর্গসেঃমিঃ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = ১০ cm
যা বর্গের কর্ণের দৈর্ঘ্য
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = ১০/√২
∴ বর্গের বাহুর ক্ষেত্রফল = (১০/√২)2
= ১০০/২
= ৫০ বর্গসেঃমিঃ

১০,৭৯১.
 2x + (2/x) = 6 হলে, x2 + 1/x2 এর মান-
  1. 9
  2. 3
  3. 5
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + (2/x) = 6 হলে, x2 + 1/x2 এর মান-

সমাধান:
দেওয়া আছে
2x+ (2/x) = 6
⇒ 2(x + 1/x) = 6
∴ x + 1/x = 3

প্রদত্ত রাশি = x2 + 1/x2
= (x + 1/x)2 - 2. x. (1/x)
= (3)2 - 2
= 9 - 2
= 7
১০,৭৯২.
secA + tanA = 4/3 হলে secA - tanA =?
  1. 1/2
  2. 3/4
  3. 5/3
  4. 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: secA + tanA = 4/3 হলে secA - tanA =?

সমাধান:
দেওয়া আছে,
secA + tanA = 4/3

আমরা জানি,
⇒ sec2A - tan2A = 1
⇒ (secA + tanA)(secA - tanA) = 1
⇒ (4/3)(secA - tanA) = 1
⇒ secA - tanA = 1/(4/3)
⇒ secA - tanA = 3/4
১০,৭৯৩.
৯, ৩৬, ৮১, ১৪৪, _____ এর পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ১৬৯
  2. খ) ২২৫
  3. গ) ২৫৬
  4. ঘ) ২৭২
ব্যাখ্যা

এখানে
রাশিগুলো ৩,৬,৯,১২,১৫, .......এভাবে দেওয়া আছে।
= ৯
= ৩৬
= ৮১
১২ = ১৪৪
১৫ = ২২৫

তাহলে খালি ঘরে হবে=১৫
                                =২২৫

১০,৭৯৪.
5log2 + log3 এর মান কত? 
  1. log 46
  2. log 50
  3. log 68
  4. log 96
ব্যাখ্যা
প্রশ্ন: 5log2 + log3 এর মান কত? 

সমাধান: 
5log2 + log3
= log25 + log3
= log32 + log3
= log(32 × 3)
= log 96
১০,৭৯৫.
ক একটি পণ্য ৪০০ টাকা দিয়ে ক্রয় করে ২০% লাভে খ এর কাছে বিক্রয় করে। তারপর খ তার ক্রয়মূল্যের উপর ১০% লাভে গ এর কাছে বিক্রয় করে। গ, খ কে কত টাকা দিবে? 
  1. ৫৩৬ টাকা
  2. ৪৭৬ টাকা
  3. ৫২৮ টাকা
  4. ৪৭২ টাকা
ব্যাখ্যা
ক এর বিক্রয়মূল্য = খ এর ক্রয়মূল্য 

ক এর ২০% লাভে,
পণ্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
পণ্যটির ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা 
পণ্যটির ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ ×৪০০)/১০০ টাকা 
                                                                   = ৪৮০ টাকা 

খ এর ক্রয়মূল্য = ৪৮০ টাকা 

আবার,
খ এর বিক্রয়মূল্য = গ এর ক্রয়মূল্য 

খ এর ১০% লাভ, 
পণ্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা 
পণ্যটির ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১০/১০০ টাকা 
পণ্যটির ক্রয়মূল্য ৪৮০  টাকা হলে বিক্রয়মূল্য (১১০× ৪৮০)/১০০ টাকা 
                                                                   = ৫২৮ টাকা 


গ এর ক্রয়মূল্য = ৫২৮ টাকা
১০,৭৯৬.
৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন পরে ৩ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?
  1. ২৪ দিনে
  2. ২৩ দিনে
  3. ১৮ দিনে
  4. ১৯ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন পরে ৩ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?

সমাধান:
মনে করি ,
সম্পূর্ন কাজটি = ৮০ একক।

দেয়া আছে,
৮ জনের
২০ দিনে শেষ হয় = ৮০ একক।
∴ ৫ দিনে শেষ হয় = ৮০×৫/২০ একক।
= ২০ একক।

কাজ বাকি থাকে = ৮০ - ২০ একক
= ৬০ একক, যা (৮-৩) বা ৫ জন লোক শেষ করে। 

এখন,
৮ জন লোক ৮০ একক কাজ করে = ২০ দিনে
∴ ১ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮ দিনে
∴ ৫ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮/৫ দিনে
∴ ৫ জন লোক ১ একক কাজ করে = (২০×৮)/(৫×৮০) দিনে
∴ ৫ জন লোক ৬০ একক কাজ করে = (২০×৮×৬০)/(৫×৮০) দিনে
= ২৪ দিনে

উত্তর: ২৪ দিনে
১০,৭৯৭.
6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 2 জন ছাত্র ও 1 জন ছাত্রী নিয়ে কতপ্রকারে একটি কমিটি নির্ণয় করা যায়?
  1. ক) 70
  2. খ) 72
  3. গ) 74
  4. ঘ) 75
ব্যাখ্যা
প্রশ্ন: 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 2 জন ছাত্র ও 1 জন ছাত্রী নিয়ে কতপ্রকারে একটি কমিটি নির্ণয় করা যায়?

সমাধান: 
6 জন ছাত্র থেকে 2 জন ছাত্র নিয়ে গঠিত কমিটি সংখ্যা = 6C2 = (6 × 5)/(1 × 2) = 15
আবার,
 5 জন ছাত্রী থেকে 1 জন ছাত্রী নিয়ে গঠিত কমিটি সংখ্যা = 5C1 = 5/1 = 5

∴ 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 2 জন ছাত্র ও 1 জন ছাত্রী নিয়ে গঠিত মোট কমিটি সংখ্যা = (15 × 5)
= 75
১০,৭৯৮.
একজন ব্যবসায়ী তার ৮০% সবজি ২০% লাভে বিক্রি করে এবং বাকি ২০% সবজি ২০% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ১২% লাভ
  2. ১৪% লাভ
  3. ১৬% ক্ষতি
  4. ১৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী তার ৮০% সবজি ২০% লাভে বিক্রি করে এবং বাকি ২০% সবজি ২০% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
ধরি,
মোট সবজি = ১০০
প্রতিটির ক্রয়মূল্য = ১০০
গড় বিক্রয়মূল্য = ক

২০% লাভে বিক্রয়মূল্য = ১২০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৮০ টাকা

∴ (৮০ × ১২০) + (২০ × ৮০) = (১০০ × ক)
বা, ১০০ক = ১১২০০
∴ ক = ১১২ টাকা

গড়ে লাভ = ১১২ - ১০০ = ১২ টাকা

∴ শতকরা লাভ = (১২/১০০)১০০%
= ১২%
১০,৭৯৯.
একটি সংখ্যা ৬২০ থেকে যত বেশি, ৭৮০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৭০০
  2. ৬৮০
  3. ৭১০
  4. ৭২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬২০ থেকে যত বেশি, ৭৮০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = সংখ্যা দুইটির সমষ্টি/২
= (৬২০ + ৭৮০)/২
= ১৪০০/২
= ৭০০
১০,৮০০.
x + y = 6 হলে x2y4 এর বৃহত্তম মান কত?
  1. 1024
  2. 2048
  3. 625
  4. 729
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 6 হলে x2y4 এর বৃহত্তম মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x + y = 6

তাই,

x এর মান 1 হলে y এর মান 5 হয়।
∴ x2y4 = 625

x এর মান 2 হলে y এর মান 4 হয়।

∴ x2y4 = 4 × 256 = 1024

x এর মান 3 হলে y এর মান 3 হয়।

∴ x2y4 = 9 × 81 = 729

x এর মান 4 হলে y এর মান 2 হয়।

∴ x2y4 = 16 × 16 = 256

x এর মান 5 হলে y এর মান 1 হয়।

∴ x2y4 = 25 × 1 = 25

সুতরাং x2y4 এর বৃহত্তম মান 1024