বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা / ৪৭৫ · ১০০ / ৪৭,৮৩৩

.
বার্ষিক ১০.৫০% মুনাফায় ৫০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৬১০৫.১৩ টাকা
  2. ১১০৫.১৩ টাকা
  3. ১০০৫.১৩ টাকা
  4. ৫২০৫.১৩ টাকা
.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 5 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?
  1. সমদ্বিবাহু ত্রিভুজ
  2. সমকোণী ত্রিভুজ
  3. স্থূলকোণী ত্রিভুজ
  4. সূক্ষ্মকোণী ত্রিভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 5 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?

সমাধান:
ধরি, তিনটি কোণ = 2x, 3x এবং 5x
অতএব,
2x + 3x + 5x = 180°
⇒ 10x = 180°
⇒ x = 18°

∴ কোণগুলো হলো:
2x = 36°, 3x = 54°, 5x = 90°

যেহেতু ত্রিভুজটির একটি কোণ 90°, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ।

.
একটি ব্যাগে ১৫টি সাদা ও ১০টি কালো রঙের বল আছে। ঐ ব্যাগ থেকে দৈবভাবে দুটি বল পরপর উঠিয়ে নিলে প্রতিবারে দুটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ৩/৫
  3. ১/৩
  4. ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ১৫টি সাদা ও ১০টি কালো রঙের বল আছে। ঐ ব্যাগ থেকে দৈবভাবে দুটি বল পরপর উঠিয়ে নিলে প্রতিবারে দুটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
কালো বল = ১০টি 
সাদা বল = ১৫টি 
মোট বল = ১০ + ১৫ = ২৫টি 

প্রথম বলটি সাদা ও দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা  = (১৫/২৫) × (১০/২৪) = ১/৪
প্রথম বলটি কালো ও দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা = (১০/২৫) × (১৫/২৪) = ১/৪

নির্ণেয় সম্ভাবনা = (১/৪) + (১/৪)
= (১ + ১)/৪
= ২/৪
= ১/২
.
যেকোনো অশূন্য ধ্রুবক প্রদত্ত যেকোনো চলকের - মাত্রার বহুপদী। 
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
যেকোনো অশূন্য ধ্রুবক প্রদত্ত যেকোনো চলকের শূন্য মাত্রার বহুপদী।
০ সংখ্যাটি  শূন্য বহুপদী বিবেচনা করা হয় এবং শূন্য বহুপদীর মাত্রা অসঙ্গায়িত ধরা হয়।
.
a = 15 এবং b = 6 হলে 9a2 - 48ab + 64b2 এর মান কত?
  1. 9
  2. 7
  3. 8
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: a = 15 এবং b = 6 হলে 9a2 - 48ab + 64b2-এর মান কত? 

সমাধান: 
9a2 - 48ab + 64b2 
= (3a)2 - 2. (3a). (8b) + (8b)2 
= (3a - 8b)2 
= {3 × (15) - 8 × (6)}2 
= (45 - 48)2 
= (- 3)2 
= 9
.
বৃত্তের একটি জ্যা কয়টি চাপে বিভক্ত?
  1. ক) 1 টি
  2. খ) 2 টি
  3. গ) 3 টি
  4. ঘ) 4 টি
ব্যাখ্যা
বৃত্তের একটি জ্যা 2টি চাপে বিভক্ত।
.
দুইটি ঘড়ি প্রতিটি ৬০০ টাকা বিক্রয়মূল্যে বিক্রি হয়েছে। একটি ২০% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২৫% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ৫০ টাকা লাভ
  2. ৫০ টাকা ক্ষতি
  3. ১০০ টাকা ক্ষতি
  4. কোনো লাভ বা ক্ষতি নেই
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ঘড়ি প্রতিটি ৬০০ টাকা বিক্রয়মূল্যে বিক্রি হয়েছে। একটি ২০% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২৫% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২০% লাভে ১০০ টাকার ঘড়ির বিক্রয়মূল্য ১২০ টাকা
৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৬০০ × ১০০) / ১২০ টাকা
= ৫০০ টাকা

২৫% ক্ষতিতে ১০০ টাকার ঘড়ির বিক্রয়মূল্য ৭৫ টাকা
৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৬০০ × ১০০) / ৭৫ টাকা
= ৮০০ টাকা

ঘড়ি দুইটির ক্রয়মূল্য = ৫০০ + ৮০০ = ১৩০০ টাকা
ঘড়ি দুইটির বিক্রয়মূল্য = ৬০০ + ৬০০ = ১২০০ টাকা

ক্ষতি = ১৩০০ - ১২০০ = ১০০ টাকা

∴ ক্ষতি = ১০০ টাকা

.
একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে বিভক্ত করলে এবং ছোট খন্ডদ্বয়ের সমষ্টি ৩০ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৪০ মিঃ
  2. খ) ৫০ মিঃ
  3. গ) ৬০ মিঃ
  4. ঘ) ৭০ মিঃ
ব্যাখ্যা

ধরি,
বাঁশের খন্ডিতাংশের দৈর্ঘ্য যথাক্রমে ৩a, ৭a, ১০a মিঃ
∴ ৩a + ৭a = ৩০ মিঃ
বা, ১০a = ৩০
∴ a = ৩
∴ বাঁশের দৈর্ঘ্য = ৩a + ৭a + ১০a
= ২০a
= ২০ × ৩ মিটার
= ৬০ মিটার

.
A এবং B এর বেতনের অনুপাত 9 : 4 যদি A এর বেতন 15% বৃদ্ধি পাওয়ায় 5175 টাকা হয়। B এর বেতন কত? 
  1. ক) 2500 টাকা
  2. খ) 2000 টাকা
  3. গ) 3000 টাকা
  4. ঘ) 1500 টাকা
ব্যাখ্যা
দেয়া আছে, 
A এবং B এর বেতনের অনুপাত 9 : 4

A এর বেতন = 9x টাকা 
B এর বেতন = 4x টাকা 

প্রশ্নমতে,
9x + 9x এর 15% = 5175
9x + 9x এর 15/100 = 5175 
 9x + 27x/20 = 5175 
(180x + 27x)/20 = 5175
207x/20 = 5175
x = (5175 × 20)/207
x = 25 × 20
x = 500
B এর বেতন = (4 × 500) টাকা = 2000 টাকা
১০.
কোন সংখ্যার ১৪% সমান ৭০ হলে, ঐ সংখ্যার ৪০% কত হবে?
  1. ক) ১৫০
  2. খ) ১৮০
  3. গ) ২০০
  4. ঘ) ২২০
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি = a
∴ a এর ১৪% = ৭০
বা, ১৪a/১০০ = ৭০
বা, a = (৭০×১০০)/১৪
= ৫০০
∴ ৫০০ এর ৪০% = ২০০

১১.
দুইটি সংখ্যার অনুপাত 7: 5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
  1. 4
  2. 6
  3. 9
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 7 : 5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি যথাক্রমে 7x এবং 5x 
∴সংখ্যা দুইটির গ.সা.গু = x
এবং ল.সা.গু = 35x

প্রশ্নমতে,
35x = 140
⇒ x = 140/35
∴ x = 4

অতএব, সংখ্যা দুইটির গ.সা.গু 4

১২.
দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৪৮০। একটি সংখ্যা ২০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ২৪
  2. খ) ৪৮
  3. গ) ৬০
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
দুইটি সংখ্যার গ.সা.গু - ২, ল.সা.গু ৪৮০ এবং একটি সংখ্যা ২০।
আমরা জানি, গ.সা.গু × ল.সা.গু  = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৪৮০ = ২০ × ২য় সংখ্যা 
∴ ২য় সংখ্যা = (২ × ৪৮০)/২০ = ৪৮
১৩.
9 ব্যক্তির একটি দল দুইটি যানবাহনে ভ্রমন করবে যার একটিতে 7 জনের বেশী এবং অন্যটিতে 4 জনের বেশী ধরে না ।দলটি কত প্রকারে ভ্রমন করতে পারবে ?
  1. ক) 126
  2. খ) 246
  3. গ) 136
  4. ঘ) 320
ব্যাখ্যা
(ক) প্রক্রিয়ায়
১ম যানে : 7 জন 
২য় যানে : 2 জন 

(খ) প্রক্রিয়ায়
১ম যানে : 6 জন 
২য় যানে: 3 জন 

(গ) প্রক্রিয়ায়
১ম যানে : 5 জন 
২য় যানে: 4 জন 

এখানে (ক) প্রক্রিয়ায় ভ্রমন করার উপায় 9C7 অথবা 9C2 
কারন ভ্রমনটা 9 জন একসাথে করবে ।
সুতরাং যখন 7 জন যাবে তখন বাকি 2 জন এমনিই যাবে ।

অনুরুপভাবে (খ) প্রক্রিয়ায় ভ্রমন করার উপায় 9C6 বা 9C3

(গ) প্রক্রিয়ায় ভ্রমন করার উপায় 9C5 বা 9C4

ভ্রমন করার মোট উপায় = 9C7 + 9C6 + 9C5 = 246
১৪.
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১০ বৎসর। পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৪০ বছর
  2. খ) ৩৬ বছর
  3. গ) ৩২ বছর
  4. ঘ) ২৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১০ বৎসর। পিতার বর্তমান বয়স কত?

সমাধান: 
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২০ × ৩) বছর
= ৬০ বছর 

২ বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ১০ বছর 
২ বছর পূর্বে দুই পুত্রের মোট বয়স = ১০ × ২ বছর 
= ২০ বছর 
বর্তমানে দুই পুত্রের মোট বয়স = ২০ + (২ + ২) বছর 
= (২০ + ৪) বছর 
= ২৪ বছর 

∴ পিতার বর্তমান বয়স = (৬০ - ২৪) = ৩৬ বছর
১৫.
একটি ষড়ভুজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. ৬৭০°
  2. ৭২০°
  3. ৮৪০°
  4. ৯৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ।
একটি সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা = ৬ টি

∴ সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (২ × ৬) - ৪ সমকোণ
= (১২ - ৪) × ৯০°
= ৮ × ৯০°
= ৭২০°

∴ সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ৭২০°
১৬.
logx 1/8 = -2 হলে, x = কত?
  1. ক) 2
  2. খ) √2
  3. গ) 2√2
  4. ঘ) 4
ব্যাখ্যা
logx 1/8 = -2
বা, x-2 = 1/8
বা, 1/x2 = 1/8
বা, x2 = 8
∴ x = 2√2
১৭.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ২৪ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৮১ বর্গমিটার
  2. ১২৮√৩ বর্গমিটার
  3. ১৪৪√৩ বর্গমিটার
  4. ১৯২√৩ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ২৪ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = ২৪ মিটার।
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)  ×  (a) বর্গমিটার।

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) × (২৪) বর্গমিটার
= (√৩/৪) × ৫৭৬ বর্গমিটার
= ১৪৪√৩ বর্গমিটার।

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল = ১৪৪√৩ বর্গমিটার।

১৮.
যদি একটি সংখ্যা 'ক' এর ১২০%, অপর একটি সংখ্যা 'খ' এর ৮০% হয়, তাহলে (ক + খ) এর মান কত?
  1. ক) ১.৫ক
  2. খ) ২ক
  3. গ) ২.৫ক
  4. ঘ) এক
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যা 'ক' এর ১২০%, অপর একটি সংখ্যা 'খ' এর ৮০% হয়, তাহলে (ক + খ) এর মান কত?

সমাধান:
প্রশ্নমতে,
ক এর ১২০%= খ এর ৮০%
বা, (১২০ক/১০০) = (৮০খ/১০০)
বা, ১২ক = ৮খ
বা, ৩ক = ২খ
বা, খ = ১.৫ ক

তাহলে
ক + খ = ক + ১.৫ক
= ২.৫ ক
১৯.
একটি সরলরেখার কয়টি প্রান্তবিন্দু আছে?
  1. অসংখ্য
  2. কোন প্রান্তবিন্দু নাই
ব্যাখ্যা
একটি সরলরেখার কোন প্রান্তবিন্দু নাই।
সরল রেখাংশের ২ টি প্রান্ত বিন্দু আছে।
রশ্মির ১ টি প্রান্তবিন্দু আছে।
২০.
৪, (৫/২), ৮ এর চতুর্থ সমানুপাতী কত?
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, (৫/২), ৮ এর চতুর্থ সমানুপাতী কত?

সমাধান:
মনে করি,
চতুর্থ সমানুপাতিক = ক

আমরা জানি,
১ম : ২য় = ৩য় : ৪র্থ
বা, ৪/(৫/২) = ৮/ক
বা, (৪ × ২)/৫ = ৮/ক
বা, ৮ক = ৫ × ৮
∴ ক = ৫
২১.
বৃত্তস্থ সামান্তরিক একটি -
  1. ক) রম্বস
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) বর্গক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ সামান্তরিক একটি -

সমাধান:
বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয়ে যায়।
২২.
৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিলো ৩৫ ও ৫ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ৪ : ১
  2. খ) ২ : ১
  3. গ) ৩ : ১
  4. ঘ) ৩ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিলো ৩৫ ও ৫ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিলো ৩৫ ও ৫
বর্তমানে তাদের বয়স ৪০ ও ১০
৫ বছর পর তাদের বয়স হবে ৪৫ ও ১৫
∴ পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৫ : ১৫ = ৩ : ১
২৩.
প্রশ্ন:
  1. 224
  2. 180
  3. 204
  4. 302
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
২৪.
3x + 3y + 3z = 108 হলে, x, y, z এর সমষ্টি কত?
  1. ক) 13
  2. খ) 12
  3. গ) 23
  4. ঘ) 36
ব্যাখ্যা

3x + 3y + 3z = 108
⇒ 3(x + y + z) = 108
⇒ (x + y + z) = 36

∴ x, y, z এর সমষ্টি = 36

২৫.
কোনো ব্যক্তি তার সম্পত্তির ১/৮ অংশ স্ত্রীকে, ১/২ অংশ পুত্রকে, ও ১/৪ অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট সম্পত্তির মূল্য ৩০,০০০ টাকা। মোট সম্পত্তির মূল্য কত? 
  1. ক) ৪,২০,০০০ টাকা 
  2. খ) ৫,২০,০০০ টাকা 
  3. গ) ২,৪০,০০০ টাকা 
  4. ঘ) ৪,৪০,০০০ টাকা 
ব্যাখ্যা
মোট দান করলেন = (১/৮) + (১/২) + (১/৪) অংশ 
                            = (১ + ৪ + ২)/৮ অংশ
                             = ৭/৮ অংশ

অবশিষ্ট রইলো = ১ - (৭/৮)অংশ 
                       = (৮ - ৭)/৮ অংশ 
                       = ১/৮ অংশ 


১/৮ অংশ সম্পত্তির মূল্য = ৩০,০০০ টাকা
১ অংশ সম্পত্তির মূল্য = (৩০,০০০ × ৮) টাকা
                                  = ২,৪০,০০০ টাকা
২৬.
মা ও ছেলের বয়সের সমষ্টি ৫৪ বছর। ১১ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
  1. ৬৫
  2. ৬৬
  3. ৫৯
  4. ৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: মা ও ছেলের বয়সের সমষ্টি ৫৪ বছর। ১১ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?

সমাধান:
মা ও ছেলের বয়সের সমষ্টি ৫৪ বছর
১১ বছর পর তাদের বয়স বাড়ে (১১ × ২) বছর
= ২২ বছর

∴ ১১ বছর পর তাদের বয়সের সমষ্টি (৫৪ + ২২) বছর 
= ৭৬ বছর 
২৭.
x2 + y2 = 8 এবং xy = 7 হলে ( x + y)2 এর মান কত?
  1. ক) 24
  2. খ) 22
  3. গ) 26
  4. ঘ) 28
ব্যাখ্যা
দেওয়া আছে,
x2 + y2 = 8 
xy = 7 

আমরা জানি, 
( x + y)2 = x2 + y2 + 2xy 
              = 8 + 2 × 7 
              = 8 + 14 
               = 22
২৮.
একটি বাক্সে ৮টি লাল, ৯টি কালো এবং ৭টি সাদা বল আছে। এলোমেলো ভাবে ১টি বল তুলে নেওয়া হলে বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৩/৮
  2. খ) ১/৮
  3. গ) ১৭/২৪
  4. ঘ) ৭/২৪
ব্যাখ্যা
লাল বল = ৮টি 
কালো বল = ৯টি 
সাদা বল = ৭টি 

মোট বল = ৮ + ৯ + ৭ = ২৪টি 

বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৯/২৪ = ৩/৮

বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা = (১/৩) + (৩/৮)
                                                        = (৮ + ৯)/২৪
                                                         = ১৭/২৪
                                                      
২৯.
একটি রম্বসের কর্ণদ্বয় ১৫ সেমি ও ১২ সেমি হলে, ক্ষেত্রফল কত?
  1. ৯০ বর্গ সেমি
  2. ১০০ বর্গ সেমি
  3. ১২০ বর্গ সেমি
  4. ১৮০ বর্গ সেমি
ব্যাখ্যা
রম্বসের ক্ষেত্রফল
= ১/২ × কর্ণ দুইটির গুণফল
= ১/২ × ১৫ × ১২
= ৯০ বর্গ সেমি
৩০.
ABC -এ ∠B এক সমকোণ। যদি অতিভুজ AC, লম্ব AB এর 2/√3 গুণ হয় তবে, ∠C এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 120°
ব্যাখ্যা

প্রশ্ন: ABC -এ ∠B এক সমকোণ। যদি অতিভুজ AC, লম্ব AB এর 2/√3 গুণ হয় তবে, ∠C এর মান কত?

সমাধান:
ধরি, লম্ব AB = x
অতিভুজ AC = (2/√3)x

sin(C) = লম্ব/অতিভুজ 
⇒ sin(C) =  x/{(2/√3)x}
⇒ sin(C) = √3/2 
⇒ sin(C) = sin60° 
⇒ C = 60°  

∴ ∠C এর মান 60° 

৩১.
(3 + √5) কী ধরনের সংখ্যা?
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. অবাস্তব সংখ্যা
  4. অনির্ণেয়
ব্যাখ্যা
প্রশ্ন: (3 + √5) কী ধরনের সংখ্যা?

সমাধান:
(3 + √5) একটি অমূলদ সংখ্যা । কারণ,
(3 + √5) ​- এ 3 একটি পূর্ণসংখ্যা হলেও √5​ একটি অমূলদ সংখ্যা।  একটি পূর্ণসংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা যোগ করলে ফলস্বরূপ অমূলদ সংখ্যা পাওয়া যায়।
৩২.
a + b = 8 হলে, নিচের কোনটি ab এর সর্বনিন্ম মান?
  1. 7
  2. 12
  3. 15
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 8 হলে, নিচের কোনটি ab এর সর্বনিন্ম মান?

সমাধান: 
a + b = 8 হলে, a, b এর সম্ভাব্য মান গুলো হলো 
(7, 1), (6, 2), (5, 3), (4, 4)

∴ ab এর মান = 7, 12, 15, 16
অর্থাৎ সর্বনিন্ম মান = 7
৩৩.
নিচের কোনটি ab(x - y) - bc(x - y) এর একটি উৎপাদক?
  1. (a - c)
  2. (x + y)
  3. (b - c)
  4. (a - b)
ব্যাখ্যা
প্রশ্ন:  নিচের কোনটি ab(x - y) - bc(x - y) এর একটি উৎপাদক?

সমাধান:
ab(x - y) - bc(x - y)
= (x - y)(ab - bc)
= (x - y){b(a - c)}
= b(x - y)(a - c)
৩৪.
কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেমি হলে, উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
  1. ক) 16√3 বর্গ সেমি 
  2. খ) 32√3 বর্গ সেমি 
  3. গ) 64√3 বর্গ সেমি 
  4. ঘ) 12√3 বর্গ সেমি 
ব্যাখ্যা
কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেমি হলে,
উক্ত ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য
= 24/3 সেমি
= 8 সেমি 
উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল
= (√3/4) × (এক বাহুর দৈর্ঘ্য)2 বর্গ একক
= (√3/4) × (8)2 বর্গ সেমি
= 16√3 বর্গ সেমি 
৩৫.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ¾ অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর অনুপাত _____?
  1. ক) 3:2
  2. খ) 1:2
  3. গ) 3:4
  4. ঘ) 2:1
ব্যাখ্যা

ধরি, ভূমির দৈর্ঘ্য 4x মিটার
∴ লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = 3x মিটার
এখন, লম্ব2 + ভূমি 2= অতিভুজ2
⇒ (3x)2 + (4x)2 = (25)2
⇒ 25x2 = 625
⇒ x = 5
ভূমির দৈর্ঘ্য (4×5) = 20 মিটার
লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = (3 × 5) = 15মিটার
∴অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর অনুপাত = 15:20 = 3:4

৩৬.
বার্ষিক ৭% হারে কত বছরে ১২০০ টাকার সরল মুনাফা ২৫২ টাকা হবে?
  1. ২ বছর 
  2. ৩ বছর 
  3. ৫ বছর 
  4. ৭ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ৭% হারে কত বছরে ১২০০ টাকার সরল মুনাফা ২৫২ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
​আসল, P = ১২০০ টাকা 
​মুনাফার হার, r = ৭% = ৭/১০০
​মুনাফা, I = ২৫২ টাকা 
​সময়, n = ?

সরল মুনাফা, ​I = Pnr
⇒ ​n = I/Pr
​⇒ ​n = ২৫২/{১২০০ × (৭/১০০)}
⇒ ​n​ = ২৫২/৮৪
⇒ ​n​ = ৩

৩৭.
a2 + 6a + 8 - y2 + 2y  রাশিটির একটি উৎপাদক কোনটি?
  1. (a + y - 2)
  2. (a - y + 4)
  3. (a - y + 2) 
  4. (a + y + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 6a + 8 - y2 + 2y  রাশিটির একটি উৎপাদক কোনটি?

সমাধান: 
প্রদত্ত রাশিটি হলো , 
a2 + 6a + 8 - y2 + 2y
= a2 + (2 × a × 3) + 32 - 1 - y2 + 2y
= (a + 3)2 - (y2 - 2y +1)
= (a + 3)2 - (y - 1)2
= (a + 3 + y - 1)(a + 3 - y + 1)
= (a + y + 2)(a - y + 4)
৩৮.
= ?
  1. ক) secA
  2. খ) cosecA
  3. গ) cosA
  4. ঘ) sinA
ব্যাখ্যা
প্রশ্ন: = ? 

সমাধান:
এখন,
tanA√(1 - sin2A)
= tanA√(cos2A)
= (sinA/cosA) × cosA
=  sinA 

∴ 1/{tanA√(1 - sin2A)} = 1/sinA
= cosecA
৩৯.
6/13, 5/12, 3/8 এবং 11/24 এর মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. 6/13
  2. 5/12
  3. 3/8
  4. 11/24
ব্যাখ্যা
প্রশ্ন: 6/13, 5/12, 3/8 এবং 11/24 এর মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?

সমাধান:
এখানে, 6/13 = 0.461
5/12 = 0.417
3/8 = 0.375
11/24 = 0.458
৪০.
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১ : ৪। এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ১ : ৮
  2. খ) ১ : ১২
  3. গ) ১ : ১৬
  4. ঘ) ১ : ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১ : ৪। এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
১ম বৃত্তের ব্যাস = 2r
২য় বৃত্তের ব্যাস = (2 × 4r) = 8r
∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল = π(2r)2 = 4πr2
 ∴ ২য় বৃত্তের ক্ষেত্রফল = π(8r)2 = 64πr2

এখন,
১ম বৃত্তের ক্ষেত্রফল/২য় বৃত্তের ক্ষেত্রফল = 4πr2/64πr2 = 1/16
১ম বৃত্তের ক্ষেত্রফল : ২য় বৃত্তের ক্ষেত্রফল = 1 : 16
৪১.
১ + ৩ + ৫ + ........... + ২৫ = কত?
  1. ১৬৯
  2. ২১০
  3. ১৮৯
  4. ৩৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৩ + ৫ + ........... + ২৫ = কত?

সমাধান:
এটি একটি বিজোড় সংখ্যার সমান্তর ধারা, যেখানে
প্রথম পদ, a = ১
সাধারণ অন্তর, d = ৩ - ১ = ২
শেষ পদ, l = ২৫

আমরা জানি,
n-তমপদ = a + (n - 1)d
∴ ১ + (n - ১) × ২ = ২৫
⇒ ১ + ২n - ২ = ২৫
⇒ ২n = ২৬
⇒ n = ২৬/২
∴ n = ১৩

আমরা জানি,
সমান্তর ধারার সমষ্টি, Sn ​= (n/২​) × (a + l)
১৩ তম পদের সমষ্টি, Sn ​= (১৩/২​) × (১ + ২৫)
= ১৩ × ১৩ = ১৬৯
৪২.
শফিকের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৭০০ টাকা বৃদ্ধি পেল। শফিকের বেতন পূর্বে কত ছিল?
  1. ক) ১২০০০টাকা
  2. খ) ১৬০০০টাকা
  3. গ) ১৪০০০ টাকা
  4. ঘ) ১৮০০০ টাকা
ব্যাখ্যা
 মনেকরি 
শফিকের বেতন পূর্বে ছিল = ক টাকা 

প্রশ্নমতে,
ক এর ৫% = ৭০০
ক এর ৫/১০০ = ৭০০
ক/২০ = ৭০০
ক = ৭০০ ×২০
ক = ১৪০০০ 
৪৩.
একটি দলের ৭ জন সদস্যের গড় বয়স ১৫ বছর। পরে আরও ৫ জন সদস্য যোগ দেওয়ায় গড় বয়স ১৬ বছর হলো। নতুন ৫ জন সদস্যের বয়সের সমষ্টি কত?
  1. ৭২ বছর
  2. ৬৭ বছর
  3. ৮৭ বছর
  4. ৫৭ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দলের ৭ জন সদস্যের গড় বয়স ১৫ বছর। পরে আরও ৫ জন সদস্য যোগ দেওয়ায় গড় বয়স ১৬ বছর হলো। নতুন ৫ জন সদস্যের বয়সের সমষ্টি কত?

সমাধান:
৭ জন সদস্যের গড় বয়স ১৫ বছর
∴ ৭ জন সদস্যের বয়সের সমষ্টি (১৫ × ৭) বছর
= ১০৫ বছর

নতুন ৫ জন সদস্য সহ দলের মোট সদস্য = (৭ + ৫) = ১২ জন

১২ জন সদস্যের গড় বয়স ১৬ বছর
∴ ১২ জন সদস্যের বয়সের সমষ্টি = (১৬ × ১২) = ১৯২ বছর

∴ নতুন ৫ জন সদস্যের বয়সের সমষ্টি = (১৯২ - ১০৫) = ৮৭ বছর

৪৪.
x2 + x - 20 = ?
  1. ক) (x - 5)(x + 4)
  2. খ) (x + 5)(x - 4)
  3. গ) (x + 10)(x - 2)
  4. ঘ) (x - 10)(x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - 20 = ?

সমাধান:
x2 + x - 20
= x2 + 5x - 4x - 20
= x(x + 5) - 4(x + 5)
= (x + 5)(x - 4)
৪৫.
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের কত গুণ?
  1. অর্ধেক
  2. দ্বিগুন
  3. সমান
  4. তিনগুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের কত গুণ?

সমাধান:
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
যেমন, যদি একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।
৪৬.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২১ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৪৮ বছর 
  2. ৫০ বছর
  3. ৫২ বছর
  4. ৫৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২১ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩০ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩০ × ৩) বছর
= ৯০ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২১ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২১ × ২) বছর 
= ৪২ বছর 

∴ পিতার বয়স = (৯০ - ৪২) বছর 
= ৪৮ বছর।

৪৭.
x + 1/x = 2 হলে, x500 - (1/x)600 = কত?
  1. ক) 2
  2. খ) 1100
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা

x + 1/x = 2
= x² - 2x + 1 = 0
= ( x - 1 )² = 0
= x = 1
x500 - (1/x)600 = (1)500- (1/1)600
⇒ 1 - 1 = 0

৪৮.
নিচের ভগ্নাংশগুলো মধ্যে সবচাইতে বড় কোনটি?
  1. ক) ০.৩
  2. খ) ১/৩
  3. গ) ২/৭
  4. ঘ) ৩/১১
ব্যাখ্যা

০.৩
১/৩ = ০.৩৩
২/৭ = ০.২৯
৩/১১ = ০.২৭
অর্থাৎ সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে - ১/৩

৪৯.
একটি ক্লাশে ৫০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ৩৫ জন ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে এবং ৮ জন কিছুই খেলে না। কত জন উভয়টি খেলে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

মোট ছাত্র n(S) = ৫০,
ফুটবল খেলে n(F) = ৩৫ জন,
ক্রিকেট খেলে n(C) = ২২ জন,
কিছুই খেলেনা n(C∪F)′ = ৮ জন।
যেকোন একটি খেলা খেলে, n(C∪F) = n(S) - n(C∪F)′
= ৫০ - ৮
= ৪২ জন
∴ উভয় খেলা খেলে n(C∩F) = ?
∴ n(C∪F) = n(C) + n(F) - n(C∩F)
বা, ৪২ = ২২ + ৩৫ - n(C∩F)
∴ n(C∩F) = ১৫

৫০.
logap = 2, logaq = 3, logar = 4 হলে, loga{(p2q2)/r} এর মান কত?
  1. 3
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: logap = 2, logaq = 3, logar = 4 হলে, loga{(p2q2)/r} এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
logap = 2 ⇒ a2 = p
logaq = 3, ⇒ a3 = q
logar = 4 ⇒ a4 = r

এখন,
loga{(p2q2)/r}
= loga{(a2)2(a3)2/a4}
= loga{(a4)(a6)/a4}
= logaa6
= 6 logaa
= 6 × 1
= 6

৫১.
মাহমুদুল্লাহ রিয়াদ একটি ক্রিকেট ম্যাচে ২০ টি ৪ ও ৬ এর মাধ্যমে ৯৪ রান করে। তার ৬ এর সংখ্যা কত?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: মাহমুদুল্লাহ রিয়াদ একটি ক্রিকেট ম্যাচে ২০ টি ৪ ও ৬ এর মাধ্যমে ৯৪ রান করে। তার ৬ এর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
৪ এর সংখ্যা = ক
৬ এর সংখ্যা = ২০ - ক

প্রশ্নমতে,
৪ক + ৬(২০ - ক) = ৯৪
⇒ ৪ক + ১২০ - ৬ক = ৯৪
⇒ - ২ক = ৯৪ - ১২০
⇒ - ২ক = - ২৬
⇒ ক = ২৬/২
∴ ক = ১৩

∴ মাহমুদুল্লাহ রিয়াদের ৬ এর সংখ্যা = ২০ - ১৩ = ৭ টি
৫২.
a < b এবং c < 0 হলে নিচের কোনটি সত্য? 
  1. ক) ac > bc
  2. খ) ac < bc
  3. গ) c/a < c/b
  4. ঘ) a/c < b/c
ব্যাখ্যা
a < b এবং c < 0 
এখানে c একটি ঋণাত্মক সংখ্যা 
ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়।
ac > bc
৫৩.
তিনজন অংশীদারের লাভের অনুপাত ৪ : ৫ : ৬। তারা যথাক্রমে ৮ মাস, ১০ মাস ও ৫ মাস ব্যবসা করে। বিনিয়োগের অনুপাত কত?
  1. ৪ : ৫ : ৬
  2. ৮ : ১০ : ৫
  3. ১ : ১ : ১
  4. ৫ : ৫ : ১২
ব্যাখ্যা

প্রশ্ন: তিনজন অংশীদারের লাভের অনুপাত ৪ : ৫ : ৬। তারা যথাক্রমে ৮ মাস, ১০ মাস ও ৫ মাস ব্যবসা করে। বিনিয়োগের অনুপাত কত?

সমাধান:
ধরি,
তাদের বিনিয়োগের অনুপাত = ক : খ : গ

প্রশ্নমতে,
৮ক : ১০খ : ৫গ = ৪ : ৫ : ৬

এখানে,
৮ক/১০খ = ৪/৫
⇒ ৪ক/৫খ = ৪/৫
⇒ ক : খ = ২০ : ২০
∴ ক : খ = ৫ : ৫  ; [৪ দ্বারা ভাগ করে]

আবার,
১০খ/৫গ = ৫/৬
⇒ ২খ/গ = ৫/৬
⇒ খ/গ = ৫/১২
⇒ খ : গ = ৫ : ১২ 

∴ ক : খ : গ = ৫ : ৫ : ১২

সুতরাং, বিনিয়োগের অনুপাত = ৫ : ৫ : ১২

৫৪.
তামা, দস্তা ও রূপা মিশিয়ে তৈরি একটি গয়নায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ : ৫। ১৯ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে?
  1. ৮ গ্রাম
  2. ১০ গ্রাম
  3. ১২ গ্রাম
  4. ৬ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: তামা, দস্তা ও রূপা মিশিয়ে তৈরি একটি গয়নায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ : ৫। ১৯ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে?

সমাধান:
তামা : দস্তা = ১ : ২
= ৩ : ৬ [ উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে ]

দস্তা : রুপা = ৩ : ৫
= ৬ : ১০ [ উভয় রাশিকে ২ দিয়ে গুন করে ]
∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের যোগফল = ১৯

১৯ গ্রাম ওজনের গহনায় রুপা আছে
= ১৯ গ্রাম এর ১০/১৯
= ১০ গ্রাম
অতএব, অনুপাতে রুপা আছে ১০ গ্রাম।
৫৫.
নাহিয়ান একটি কাজ তিন ঘণ্টায় করতে পারে। নাহিয়ান এবং আবির একত্রে কাজটি দুই ঘণ্টায় করতে পারে। আবির একা কাজটি কত ঘণ্টায় করতে পারে?
  1. ৪ ঘণ্টায়
  2. ৫ ঘণ্টায়
  3. ৬ ঘণ্টায়
  4. ৭ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: নাহিয়ান একটি কাজ তিন ঘণ্টায় করতে পারে। নাহিয়ান এবং আবির একত্রে কাজটি দুই ঘণ্টায় করতে পারে। আবির একা কাজটি কত ঘণ্টায় করতে পারে?

সমাধান:
নাহিয়ান সম্পূর্ণ কাজটি করে = ৩ ঘণ্টায়
∴ নাহিয়ান ১ ঘণ্টায় করে কাজটির = ১/৩ অংশ

নাহিয়ান এবং আবির সম্পূর্ণ কাজটি করে = ২ ঘণ্টায়
∴ নাহিয়ান এবং আবির ১ ঘণ্টায় করে কাজটির = ১/২ অংশ

∴ আবির ১ ঘণ্টায় করে কাজটির = (১/২) - (১/৩) অংশ
= (৩ - ২)/৬ অংশ
= ১/৬ অংশ

আবির ১/৬ অংশ কাজ করে = ১ ঘণ্টায়
∴ আবির ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (৬ × ১)/১ ঘণ্টায়
= ৬ ঘণ্টায়
৫৬.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৯ সে.মি. ও ১৫ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ৯ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
  1. ১৪৭ বর্গ সে.মি.
  2. ১৫৩ বর্গ সে.মি.
  3. ১৬৮ বর্গ সে.মি.
  4. ১৮৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৯ সে.মি. ও ১৫ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ৯ সে.মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৯ সে.মি. ও ১৫ সে.মি.
এদের মধ্যবর্তী দূরত্ব ৯ সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) ×  (সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতা
= (১/২) ×  (১৯ + ১৫) × ৯ বর্গ সে.মি.
= (১/২) × ৩৪ × ৯
= ১৫৩ বর্গ সে.মি.

৫৭.
৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন এক বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ২৮.২৬ ফুট
  2. খ) ৪৯.৬৪ ফুট
  3. গ) ৩২.৪৫ ফুট
  4. ঘ) ৫২.৬৮ ফুট
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস 2r = 56 ফুট
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 28 ফুট
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr² = 22/7 × 28 × 28 = 2464 বর্গফুট
তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৪৬৩ বর্গ
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = √২৪৬৩ = ৪৯.৬৪ ফুট

৫৮.
যদি ১৫ জন ছাত্র গণিতে গড়ে ৭০ নম্বর পায় এবং ৩৫ জন ছাত্র গড়ে ৮০ নম্বর পায়, তাহলে মোট ৫০ জন ছাত্রের গড় নম্বর কত?
  1. ৭২
  2. ৭৪
  3. ৭৫
  4. ৭৭
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ১৫ জন ছাত্র গণিতে গড়ে ৭০ নম্বর পায় এবং ৩৫ জন ছাত্র গড়ে ৮০ নম্বর পায়, তাহলে মোট ৫০ জন ছাত্রের গড় নম্বর কত?

সমাধান:
১৫ জন ছাত্রের মোট নম্বর (৭০ × ১৫) = ১০৫০
৩৫ জন ছাত্রের মোট নম্বর (৮০× ৩৫) = ২৮০০
∴ মোট ছাত্র সংখ্যা = ২০ + ৩০ = ৫০
∴ মোট প্রাপ্ত নম্বর = ১০৫০ + ২৮০০ = ৩৮৫০
সুতরাং, ৫০ জন ছাত্রের গড় নম্বর = ৩৮৫০/৫০ = ৭৭

অতএব, মোট ৫০ জন ছাত্রের গড় নম্বর ৭৭

৫৯.
একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত?
  1. ৫৬ মিটার
  2. ৭২ মিটার
  3. ২৮ মিটার
  4. ৬২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত?

সমাধান:
মনেকরি, ঘরে প্রস্থ = ক মি.
∴ দৈর্ঘ্য = ৩ক
∴ ক্ষেত্রফল = ৩ক × ক = ৩ক

প্রশ্নমতে,
৩ক = ১১০২.৫০/৭.৫০
⇒ ৩ক = ১৪৭
⇒ ক = ১৪৭/৩ = ৪৯ 
⇒ ক = √৪৯ = ৭
∴ ক = ৭ মিটার

∴ প্রস্থ = ৭ মি. এবং দৈর্ঘ্য = ৩ × ৭ = ২১ মি.

∴ ঘরের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২ (২১ + ৭) = ৫৬ মিটার
৬০.
ΔABC -এ ∠A = 80° এবং AB = AC হলে 1/2∠ACD =?
  1. ক) 55°
  2. খ) 60°
  3. গ) 65°
  4. ঘ) 70°
ব্যাখ্যা

AB = AC ∴ ∠B = ∠C
এখন, ∠B + ∠C = 180° - 80°
বা, 2∠C = 100°   
∴ ∠C = 50°
বা, ∠ACD = 180° - 50° = 130° 
∴ 1/2∠ACD = 65°

৬১.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ২৫
  2. ৩৫
  3. ৩৬
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩
বা, (২x/৩) - (x/২) = ৬
বা, (৪x - ৩x)/৬ = ৬
বা, x/৬ = ৬
∴ x = ৩৬

∴ সংখ্যাটি = ৩৬।
৬২.
একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
  1. ক) ১৮০ ডিগ্রি
  2. খ) ৯০ ডিগ্রি
  3. গ) ১২০ ডিগ্রি
  4. ঘ) ১৯০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি,
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি = ৯০°
৬৩.
2log105 + 2log106 - 2log103 = ?
  1. 8
  2. 16
  3. 2
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: 2log105 + 2log106 - 2log103 = ?

সমাধান: 
দেওয়া আছে, 
= 2log105 + 2log106 - 2log103
= log1052 + log1062 - log1032   ; [ plogkM = logkMp]
= log10 {(52 × 62)/32}  ; [logkM + logkN = logk(MN), logkM - logkN = logk(M/N)]
= log10{(25 × 36)/9}
= log10100
= log10102
2log1010
2.1
2

৬৪.
বার্ষিক ১০% হারে কোনো আসলের ২ বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা ৫২৫ টাকা। বার্ষিক শতকরা অর্ধেক হারে দ্বিগুণ সময়ের জন্য একই আসল হতে কত সরল মুনাফা পাওয়া যাবে?
  1. ৪৫০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৫৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হারে কোনো আসলের ২ বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা ৫২৫ টাকা। বার্ষিক শতকরা অর্ধেক হারে দ্বিগুণ সময়ের জন্য একই আসল হতে কত সরল মুনাফা পাওয়া যাবে?

সমাধান:
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
চক্রবৃদ্ধি মুনাফা = {P (1 + r)n} - P ,
p = আসল
r = ১০% = ০.১
n = ২ বছর

তাহলে, ৫২৫ = P (১ + ০.১) - P
⇒ ৫২৫ = P × (১.১ - ১)
⇒ ৫২৫ = P × (২১/১০০)
⇒ P = ২৫০০ টাকা

সরল মুনাফার ক্ষেত্রে,
সরল মুনাফা, I = p × n × r
= ২৫০০ × ৪ × .০৫ [সময়, n = ২ × ২ = ৪]
= ৫০০ টাকা
৬৫.
৩, ৯, ৭, ৪, ২, ৯, ৪, ৬, ২, ৩, ১১, ৯, ১২ ও ১৪ সংখ্যাগুলোর প্রচুরক কত?  
  1. ১৪
  2. প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৯, ৭, ৪, ২, ৯, ৪, ৬, ২, ৩, ১১, ৯, ১২ ও ১৪ সংখ্যাগুলোর প্রচুরক কত? 

সমাধান:
উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সব থেকে বেশি সংখ্যকবার থাকে তাকে প্রচুরক বলে।

প্রদত্ত উপাত্তে ৯ সংখ্যাটি তিন বার আছে।
এখানে প্রচুরক = ৯
৬৬.
১ থেকে ১০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়?
  1. ক) ৩ টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

এখানে, ১+১ = ২; ২+১ = ৫; ২+২ = ৮; ৩+১ = ১০। ২, ৫, ৮, ১০ এই চারটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে লেখা যায়।
এখন,
১ থেকে ১০ এর মধ্যে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়- তিনটি সংখ্যাকে (২, ৫ এবং ৮)।
১ এবং ১০ এর মধ্যে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়- তিনটি সংখ্যাকে (২, ৫ এবং ৮)।
১ থেকে ১০ পর্যন্ত দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়- চারটি সংখ্যাকে (২, ৫, ৮ এবং ১০)।

৬৭.
  1. 12
  2. 16
  3. 24
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৬৮.
দশভুজের (Decagon) অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত? 
  1. 1140°
  2. 1240°
  3. 1440°
  4. 1000°
ব্যাখ্যা

প্রশ্ন: দশভুজের (Decagon) অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (2n − 4) × 90° (যেখানে n = বহুভুজের বাহুর সংখ্যা)

∴ দশভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = {(2 × 10) − 4} × 90°
= (20 − 4) × 90°
= 16 × 90°
= 1440°

∴ দশভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1440°

৬৯.
নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ক) ৬২
  2. খ) ৫৪
  3. গ) ৫৮
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২ 
৬ - ৪ = ২
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ ও ৬ এর ল.সা.গু অপেক্ষা ২ কম।
৩, ৪, ৫, ৬ - এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ২) = ৫৮
৭০.
ক একটি কাজ ৪০ দিনে করতে পারে। সে ৫ দিন কাজ করার পর খ বাকি কাজ ২১ দিনে শেষ করলো। প্রথম হতে দুজনে একত্রে কাজটি আরম্ভ করলে কত দিনে শেষ করতে পারত?
  1. ১২ দিনে
  2. ১৫ দিনে
  3. ১৮ দিনে
  4. ১৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ ৪০ দিনে করতে পারে। সে ৫ দিন কাজ করার পর খ বাকি কাজ ২১ দিনে শেষ করলো। প্রথম হতে দুজনে একত্রে কাজটি আরম্ভ করলে কত দিনে শেষ করতে পারত?

সমাধান:
ক ৪০ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
ক ১ দিনে করে ১/৪০ অংশ
ক ৫ দিনে করে ৫/৪০ অংশ
= ১/৮ অংশ

কাজ বাকি থাকে (১ - ১/৮) অংশ
= ৭/৮ অংশ

খ ৭/৮ অংশ করে ২১ দিনে
∴ খ ১ অংশ করে (২১ × ৮)/৭ দিনে
= ২৪ দিনে

ক ও খ একত্রে ১ দিনে করে (১/৪০ + ১/২৪) অংশ
= (৩ + ৫)/১২০ অংশ
= ৮/১২০ অংশ
= ১/১৫ অংশ

∴ ক ও খ একত্রে কাজটি ১৫ দিনে শেষ করতে পারত।
৭১.
যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
  1. ক) √6
  2. খ) √24
  3. গ) 0
  4. ঘ) √48
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত? 

সমাধান: 
কোনো সমীকরণের নিশ্চায়ক b2 - 4ac = 0 হলে, মূলদ্বয় বাস্তব ও সমান হয়।

প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের মান সমান হবে যদি - 
p2 - 4.1.6 = 0 
বা, p2 - 24 = 0 
বা, p2 = 24 
বা, p = √24 

∴ p = √24
৭২.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ৫ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৭ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৫৫ জন
  2. খ) ৬৫ জন
  3. গ) ৭৫ জন
  4. ঘ) ৮৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ৫ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৭ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধান
ধরি,
ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = x জন

১ম ক্ষেত্রে, 
৫ জন বসে ১ টি বেঞ্চে 
∴ x জন বসে x/৫ টি বেঞ্চে
∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/৫) + ৫ টি 

২য় ক্ষেত্রে,
3 জন বসে 1 টি বেঞ্চে 
∴ (x - ৭) জন বসে (x - ৭)/৩ টি বেঞ্চে 

তাহলে,
(x/৫) + ৫ = (x - ৭)/৩ 
বা, (x + ২৫)/৫ = (x - ৭)/৩ 
বা, ৫x - ৩৫ = ৩x + ৭৫ 
বা, ৫x - ৩x = ৭৫ + ৩৫
বা, ২x = ১১০ 
বা, x = ১১০/২ 
∴ x = ৫৫ 

∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = ৫৫ জন।
৭৩.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2; লব ও হর উভয় হতে 5 বিয়োগ করলে যে ভগ্নাংশ হয় তার সংগে 1/4 যোগ করলে যোগফল 1 হয় ভগ্নাংশটি কত?
  1. ক) 13/11
  2. খ) 11/9
  3. গ) 11/13
  4. ঘ) 9/11
ব্যাখ্যা

ধরি,
ভগ্নাংশটি a/(a + 2)
∴ (a - 5)/(a + 2 - 5) + 1/4 = 1
বা, (a - 5)/(a - 3) = 1 - 1/4
(a - 5)/(a - 3) = 3/4
বা, 4a - 20 = 3a - 9
বা, a = -9 + 20
= 11
∴ ভগ্নাংশটি = a/a + 2 = 11/(11 + 2)
= 11/13

৭৪.
নিচের কোনটি সঠিক নয়? 
  1. cosec(- θ) = - cosecθ
  2. cot( - θ) = - cotθ
  3. cos(- θ) = - cosθ
  4. sec(- θ) = secθ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
বিভিন্ন কোণের ত্রিকোনমিতিক অনুপাতের ক্ষেত্রে:
⇒ sin(- θ) = - sinθ
⇒ cos(- θ) = cosθ
⇒ tan(- θ) = - tanθ
⇒ cosec(- θ) = - cosecθ
⇒ sec(- θ) = secθ
⇒ cot( - θ) = - cotθ
৭৫.
৩টি ধারাবাহিক সংখ্যার গুণফল ৫০৪। সংখ্যা তিনটির যোগফল কত?
  1. ১৮
  2. ২৪
  3. ২৬
  4. ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি ধারাবাহিক সংখ্যার গুণফল ৫০৪। সংখ্যা তিনটির যোগফল কত?

সমাধান:
ধরি,
৩টি ধারাবাহিক সংখ্যা ক, ক + ১, ক + ২

প্রশ্নমতে,
ক(ক + ১)(ক + ২) = ৫০৪
বা, (ক + ক)(ক + ২) = ৫০৪
বা, ক + ৩ক + ২ক = ৫০৪
বা, ক + ৩ক + ২ক - ৫০৪ = ০
বা, ক - ৭ক + ১০ক - ৭০ক + ৭২ক - ৫০৪ = ০
বা, ক(ক - ৭) + ১০ক(ক - ৭) + ৭২(ক - ৭) = ০
বা, (ক - ৭)(ক + ১০ক + ৭২) = ০
∴ ক = ৭  [(ক২ + ১০ক + ৭২) = ০ থেকে ক এর কোন বাস্তব মান পাওয়া যাবে না]

∴ ৩টি ধারাবাহিক সংখ্যা ৭, ৮, ৯

∴ সংখ্যা ৩টির যোগফল = ৭ + ৮ + ৯ = ২৪
৭৬.
৮, ১৬ এবং ৩২ এর জ্যামিতিক গড় কত?
  1. ৬৪ 
  2. ৩২ 
  3. ২৪ 
  4. ১৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ১৬ এবং ৩২ এর জ্যামিতিক গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =

∴ ৮, ১৬ এবং ৩২ এর জ্যামিতিক গড় = (৮ × ১৬ × ৩২)১/৩
= (২ × ২ × ২)১/৩
= (২১২)১/৩
= ২
= ১৬

৭৭.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
  1. ক) ৪০
  2. খ) ৭০
  3. গ) ৯০
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 
প্রশ্নমতে,
ক এর ৪০% + ৪২ = ক 
ক × (৪০/১০০) + ৪২ = ক 
(২ক/৫) + ৪২ = ক 
৪২ = ক - (২ক/৫)
৪২ = (৫ক - ২ক)/৫
৪২ = ৩ক/৫
ক = (৪২ × ৫)/৩
⸫ ক  = ৭০
৭৮.
৯৬ সংখ্যাটি কোন সংখ্যার ১২%?
  1. ৭৫৬
  2. ৮০০
  3. ৮৭২
  4. ৯৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৬ সংখ্যাটি কোন সংখ্যার ১২%?

সমাধান: 
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১২% = ৯৬
⇒ ক এর ১২/১০০ = ৯৬
⇒ ক = (৯৬ × ১০০)/১২
= ৮০০
৭৯.
দুটি রেখাকে সমান্তরাল বলা হবে কোন শর্তে?
  1. তারা যদি বক্ররেখা হয়
  2. তারা যদি বিভিন্ন সমতলে অবস্থান করে
  3. তারা যদি একে অপরকে ছেদ করে
  4. তারা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি রেখাকে সমান্তরাল বলা হবে কোন শর্তে?

সমাধান: 
• সমান্তরাল রেখা (Parallel Line): 
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। 
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত: 
i. সরলরেখা দুটি এক সমতলে থাকবে। 
ii. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না। 
iii. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে। 

- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। 
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়। 
৮০.
x2 + y2 = 34 এবং xy = 15 হলে (x - y)2 = ?
  1. 6
  2. 5
  3. 4
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 34 এবং xy = 15 হলে (x - y)2 = ?

সমাধান:
দেওয়া আছে
x+ y2 = 34 
xy = 15

আমরা জানি
(x - y)2 =x2 + y2 - 2xy
(x - y)2 = 34 - 2 × 15
(x - y)2 = 34 - 30
(x - y)2 = 4
৮১.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত? 
  1. ১২ 
  2. ১৪ 
  3. ২৪ 
  4. ২৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক = x এবং
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক = y
∴ সংখ্যাটি = x + ১০y 

আবার,
নতুন সংখ্যাটির এককের অঙ্ক = x - ২
নতুন সংখ্যাটির দশকের অঙ্ক = y + ৩
∴ নতুন সংখ্যাটি = x - ২ + ১০ (y + ৩) 
= x - ২ + ১০y + ৩০
= x + ১০y + ২৮ 

প্রশ্নমতে,
৩ (x + ১০y) = x + ১০y + ২৮
বা, ৩x + ৩০y = x + ১০y + ২৮
বা, ৩x - x +৩০y - ১০y = ২৮
বা, ২x + ২০y = ২৮
বা, ২ (x + ১০y) = ২৮
বা, (x + ১০y) = ২৮/২
∴ (x + ১০y) = ১৪

∴ সংখ্যাটি = ১৪।

৮২.
২০১৭২ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৮ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?
  1. ১৪৮
  2. ১৪২
  3. ১৩২
  4. ১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৭২ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৮ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?

সমাধান:
৮ জন সৈন্যকে কমালে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে-
(২০৭৪০ - ৮) = ২০১৬৪

∴ প্রতিসারিতে সৈন্য সংখ্যা হবে √২০১৬৪ = ১৪২ জন।
৮৩.
দুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং তাদের গুণফল ২১৬০। সংখ্যা দুটির যোগফল কত? 
  1. ৮৬
  2. ৯৬
  3. ১০৬
  4. ১১৬
ব্যাখ্যা
মনেকরি, 
ছোট সংখ্যাটি ৩ক 
বড় সংখ্যাটি ৫ক 

প্রশ্নমতে, 
৩ক × ৫ক = ২১৬০ 
১৫ক = ২১৬০
= ২১৬০/১৫ 
= ১৪৪ 
= ১২
ক = ১২ 

ছোট সংখ্যাটি = ৩ × ১২ = ৩৬ 
বড় সংখ্যাটি = ৫ × ১২ = ৬০ 

সংখ্যা দুটির যোগফল = ৩৬ +৬০ = ৯৬
৮৪.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ১৮ মিটার। মাঠটির চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ১০৫ টাকা খরচ হলে, পুরো মাঠটি বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?
  1. ৯০২০ টাকা
  2. ১০৩০ টাকা
  3. ৯০৬০ টাকা
  4. ৯০৩০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ১৮ মিটার। মাঠটির চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ১০৫ টাকা খরচ হলে, পুরো মাঠটি বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার মাঠের দৈর্ঘ্য ২৫ মিটার
আয়তাকার মাঠের প্রস্থ ১৮ মিটার

আয়তাকার মাঠের পরিসীমা = ২ × (২৫ + ১৮) মিটার
= (২ × ৪৩) মিটার
= ৮৬ মিটার

১ মিটারে খরচ হয় ১০৫ টাকা
∴ ৮৬ মিটারে খরচ হয় (৮৬ × ১০৫) টাকা
= ৯০৩০ টাকা

৮৫.
একটি শ্রেণীকক্ষে ৬০ জন শিক্ষার্থী থাকলে, শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীর অনুপাত কত?
  1. ক) ৬ঃ৫
  2. খ) ৫ঃ৩
  3. গ) ৪ঃ৩
  4. ঘ) ৩ঃ২
ব্যাখ্যা

এখানে,
৬০ সংখ্যাটি শুধুমাত্র ৩ + ২ = ৫ দ্বারা বিভাজ্য
এবং ৬০/৫ = ১২
অর্থাৎ, (৩×১২) = ৩৬ এবং (২×১২) = ২৪ জন হবে।

ঘ ছাড়া বাকী অনুপাতগুলোর ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীর সংখ্যা ভগ্নাংশ হিসেবে আসবে। মানুষের সংখ্যা ভগ্নাংশ হতে পারে না।

∴ উত্তর - ৩ঃ২

 
৮৬.
একটি ঝুড়িতে ৩৮৫টি আম আছে। এর সাথে আরো কমপক্ষে কতগুলো আম যোগ করলে সেগুলো ৫, ৮ এবং ১০ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ১৫
  2. ২০
  3. ২৫
  4. ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঝুড়িতে ৩৮৫টি আম আছে। এর সাথে আরো কমপক্ষে কতগুলো আম যোগ করলে সেগুলো ৫, ৮ এবং ১০ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
আমের মোট সংখ্যা এমন হবে যাতে তা ৫, ৮ ও ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়।
অর্থাৎ ৫, ৮ ও ১০ এর ল.সা.গু বের করতে হবে।

এখন,
৫ = ৫
৮ = ২ × ২ × ২
১০ = ২ × ৫

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ২ × ২ × ৫ = ৪০

এখন ৩৮৫ কে ৪০ দ্বারা ভাগ করি,
৪০ × ৯ = ৩৬০
অবশিষ্ট = ৩৮৫ - ৩৬০ = ২৫

যেহেতু ৪০ দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে,
তাই যোগ করতে হবে = ৪০ - ২৫ = ১৫

∴ কমপক্ষে ১৫টি আম যোগ করতে হবে।

৮৭.
৫ জন মানুষ কত উপায়ে বসে একটি গোল টেবিলে বৈঠক করতে পারবে?
  1. ২১
  2. ২৪
  3. ১২০
  4. ১২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন মানুষ কত উপায়ে বসে একটি গোল টেবিলে বৈঠক করতে পারবে?
 
সমাধান:
আমরা জানি,
গোল টেবিলে বৈঠক করার উপায় = (n - 1)!
= (৫ - ১)!
= ২৪
৮৮.
একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় অথবা মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 1/3
  3. 1/2
  4. 5/6
ব্যাখ্যা

মোট নমুনা বিন্দুর সংখ্যা = {1, 2, 3, 4, 5, 6} = 6টি
জোড় অথবা মৌলিক সংখ্যার অনুকূলে নমূনাবিন্দুর সংখ্যা = {2, 3, 4, 5, 6} = 5টি
∴ সম্ভাবনা = 5/6

৮৯.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার। পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
  1. ক) ১.৬ কি.মি.
  2. খ) ১.৮ কি.মি.
  3. গ) ১ কি.মি.
  4. ঘ) ১.২ কি.মি.
ব্যাখ্যা

৩ এবং ৪ এর ল.সা.গু = ১২
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ১২ মিটার গেলে
∴ ১০০ বার বেশি ঘুরবে = ১২ × ১০ = ১২০০ মিটার = ১.২ কি.মি. পথ গেলে

৯০.
5 - (x/2) ≤ 3 এর সমাধান কোনটি?
  1. x < 4
  2. x ≥ 3
  3. x < 6
  4. x ≥ 4
ব্যাখ্যা

প্রশ্ন: 5 - (x/2) ≤ 3 এর সমাধান কোনটি?

সমাধান: 
দেওয়া আছে, 
5 - (x/2) ≤ 3
⇒ 5 - (x/2) - 5 ≤ 3 - 5  ; [উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে] 
⇒ - (x/2) ≤ - 2
⇒ x/2 ≥ 2   ; [এখন উভয় পক্ষকে - 2 দিয়ে গুণ করে (ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ/ভাগ করলে অসমতার চিহ্ন উল্টে যায়)] 
∴ x ≥ 4

৯১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৬ সে.মি. এবং প্রস্থ ১৪ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ৫২ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ১২ সে. মি.
  2. ১৬ সে. মি.
  3. ১০ সে. মি.
  4. ৭ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৬ সে.মি. এবং প্রস্থ ১৪ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ৫২ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ২৬ × ১৪ = ৩৬৪ বর্গ সে.মি.

আবার,
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ ক সে.মি. হলে,
ক্ষেত্রফল = ৫২ক বর্গ সে.মি.

প্রশ্নমতে,
৫২ক = ৩৬৪
⇒ ক = ৩৬৪/৫২
∴ ক = ৭ সে. মি.
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ ৭ সে.মি. হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।
৯২.
x+1/x = √3 হলে, x3+1/x3এর মান ___ .
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 0
  4. ঘ) 6
ব্যাখ্যা

x3+1/x3
= ( x + 1/x )
3 - 3.x.1/x (x + 1/x)
= (√3)³
- 3√3
= 3√3 - 3√3
= 0

৯৩.
নিচের কোনটি মূলবিন্দুগামী সরলরেখা-
  1. ক) x + y + 5 = 0
  2. খ) (x - x1)/(x1 - x2) = (y - y1)/(y1 - y2)
  3. গ) 2x + 3y = 0
  4. ঘ) xcosα + ysinα = P
ব্যাখ্যা

মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, y = m x
2x + 3y = 0
3y = -2x
y= -2x/3 যা y = mx আকারের যেখানে m = -2/3
সুতরাং, 2x + 3y = 0 রেখাটি মূলবিন্দু দিয়ে সিদ্ধ হয়।
অর্থাৎ, এটি মূলবিন্দুগামী।

৯৪.
এক মিটার সমান কত ইঞ্চি?
  1. ৩৭.৩৯ ইঞ্চি
  2. ৩৯.৩৭ ইঞ্চি
  3. ৩৯.৪৭ ইঞ্চি
  4. ৩৮.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: এক মিটার সমান কত ইঞ্চি?

সমাধান: 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
৯৫.
একটি গাড়ির নতুন চাকার ওজন ১০.২ কেজি। রাস্তার ঘর্ষণে প্রতিদিন ২৫ গ্রাম করে টায়ার ক্ষয় হলে ১৬ দিন পর টায়ারের ওজন কত হবে?
  1. ১০.০৭৫ কেজি
  2. ৯.৬০ কেজি
  3. ৯.৮০ কেজি
  4. ৯ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির নতুন চাকার ওজন ১০.২ কেজি। রাস্তার ঘর্ষণে প্রতিদিন ২৫ গ্রাম করে টায়ার ক্ষয় হলে ১৬ দিন পর টায়ারের ওজন কত হবে?

সমাধান:
১ দিনে টায়ারের ক্ষয়ের পরিমাণ দেওয়া আছে = ২৫ গ্রাম
১৬ দিনে মোট ক্ষয় হবে = ২৫ × ১৬ = ৪০০ গ্রাম

এখন, ৪০০ গ্রাম = ০.৪ কেজি (কারণ ১০০০ গ্রাম = ১ কেজি)

টায়ারের প্রাথমিক ওজন = ১০.২ কেজি
১৬ দিন পর টায়ারের ওজন হবে = (১০.২ - ০.৪) কেজি = ৯.৮ কেজি
৯৬.
30, 12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 32, 26, 29, 35, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) 21
  2. খ) 22
  3. গ) 23
  4. ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্ন: 30, 12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 32, 26, 29, 35, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান
সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35

এখানে, 
পদসংখ্যা = 19 
∴ উপাত্তগুলোর মধ্যক হবে ১০ম পদ
∴ ১০ম পদ = 23 

∴ মধ্যক = 23
৯৭.
একটি শ্রেণির ছাত্রদের গড় বয়স ছাত্রীদের সংখ্যার দ্বিগুণ। ৩৬ জনের ঐ শ্রেণির ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত ৫ : ১ হলে, ঐ শ্রেণির ছাত্রদের মোট বয়স কত বছর?
  1. ৩০০ বছর
  2. ৩৬০ বছর
  3. ৪২০ বছর
  4. ৪৮০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির ছাত্রদের গড় বয়স ছাত্রীদের সংখ্যার দ্বিগুণ। ৩৬ জনের ঐ শ্রেণির ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত ৫ : ১ হলে, ঐ শ্রেণির ছাত্রদের মোট বয়স কত বছর?

সমাধান:
অনুপাতের যোগফল = ৫ + ১ = ৬
তাহলে, মোট ছাত্র সংখ্যা = ৩৬ × (৫/৬) = ৩০ জন
এবং ছাত্রী সংখ্যা = ৩৬ - ৩০ = ৬ জন

∴ ছাত্রদের গড় বয়স = ৬ × ২ = ১২ বছর
∴ ছাত্রদের মোট বয়স = ১২ × ৩০ = ৩৬০ বছর
৯৮.
২, ৭, ৫, ৪, ৫, ১০ সংখ্যাগুলোর পরিসর কত?
  1. ক) ৭
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা
পরিসর = সর্বোচ্চ মান - সর্বনিম্ন মান
= ১০ - ২
= ৮।
৯৯.
যদি 3x + y = 30 এবং x = 3y হলে x-এর মান কত?  
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x + y = 30 এবং x = 3y হলে x-এর মান কত?  

সমাধান: 
দেওয়া আছে,
3x + y = 30 .......(i)
x = 3y ........(ii) 

(ii) থেকে পাই, 
x = 3y 
∴ y = x/3

y এর মান (i) বসিয়ে পাই, 
3x + (x/3) = 30
⇒ (9x + x)/3 = 30
⇒ 10x = 90
∴ x = 9
১০০.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11 । লব থেকে 2 বিয়োগ এবং হর এর সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হয় 1/2। ভগ্নাংশটি কত?
  1. 4/7
  2. 7/4
  3. 2/5
  4. 6/5
ব্যাখ্যা
ধরি 
ভগ্নাংশের লব = x 
ভগ্নাংশের হর = 11 - x 
 ভগ্নাংশটি = x/ (11 - x) 

এখন 
( x - 2) / (11 - x + 3) = 1/2
( x - 2) / (14 - x) = 1/2 
2x - 4  = 14 - x 
2x + x = 14 + 4
3x = 18 
x =6
 
ভগ্নাংশটি = x/ (11 - x) 
                =  6/ (11 - 6) 
                 = 6/5