বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট

মোট প্রশ্ন১,৩৯৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট

PrepBank · পাতা ১৩ / ১৪ · ১,২০১১,৩০০ / ১,৩৯৬

১,২০১.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) তেদ্রোস আধানম গেব্রিয়েসাস
  2. খ) আন্দ্রেস ইনিয়েস্তা
  3. গ) দেবী শেঠী
  4. ঘ) কার্লোস তেদ্রোস
সঠিক উত্তর:
ক) তেদ্রোস আধানম গেব্রিয়েসাস
উত্তর
সঠিক উত্তর:
ক) তেদ্রোস আধানম গেব্রিয়েসাস
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:

- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
১,২০২.
WIPO কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৬১ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৭ সালে
ব্যাখ্যা
WIPO:

- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় ।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
১,২০৩.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) সিরিল রামাফোসা
  2. খ) আবদেল ফাত্তাহ সিসি
  3. গ) ফেলিক্স টিশেকেদি
  4. ঘ) পল কাগামে
সঠিক উত্তর:
গ) ফেলিক্স টিশেকেদি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফেলিক্স টিশেকেদি
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন হলেন গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স অ্যান্তোনিও টিশেকেদি। তিনি ফেব্রুয়ারি ২০২১-ফেব্রুয়ারি ২০২২ মেয়াদে সংস্থাটির চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন।
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নামগ্রহণ করে।
- আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি।
(তথ্যসূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
১,২০৪.
কমনওয়েলথ-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ৫৫
  2. ৫৬
  3. ৫৭
  4. ৫৮
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা

Commonwealth:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম)।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা। 

⇒ ১৯ নভেম্বর, ১৯২৬ সালে 'বেলফোর ঘোষণার' (Balfour Declaration) মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস (British Cmmonwealth of Nations) ধারণার গোড়াপত্তন হয়।
- ১১ ডিসেম্বর, ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 'স্ট্যাটিউট অব ওয়েস্ট মিনিস্টার' (Statute of Westminster) আইন অনুমোদিত হয়।
- এ আইনের মাধ্যমে উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে।
- ২৮ এপ্রিল, ১৯৪৯ সালে 'লন্ডন ঘোষণা'র (Landon Declaration) মাধ্যমে কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- তবে এ সময় সংস্থাটি থেকে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে 'কমনওয়েলথ অব নেশনস' (Commonwealth of Nations) করা হয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

১,২০৫.
বর্তমানে SAARC এর মহাসচিবের দায়িত্ব পালন করছেন কে? [ এপ্রিল, ২০২৫]
  1. এসেলা ওয়ারাকুন 
  2. আমজাদ হোসেন
  3. আর্জুন বাহাদুর থাপা 
  4. মো: গোলাম সারোয়ার 
সঠিক উত্তর:
মো: গোলাম সারোয়ার 
উত্তর
সঠিক উত্তর:
মো: গোলাম সারোয়ার 
ব্যাখ্যা
• সার্ক (SAARC):
- পূর্ণরূপ 'South Asian Association for Regional Cooperation'।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা।
- মূল উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি। 
- প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা:- ৮টি দেশ।[ এপ্রিল, ২০২৫]
- প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭- ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
- সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
- বর্তমান মহাসচিব- গোলাম সারোয়ার (বাংলাদেশ)। [ এপ্রিল, ২০২৫]

উৎস: সার্ক ওয়েবসাইট।
১,২০৬.
প্রথম 'World Scout Jamboree' অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) প্যারিস
  2. খ) লন্ডনে
  3. গ) শিকাগো
  4. ঘ) ভেনাস
সঠিক উত্তর:
খ) লন্ডনে
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডনে
ব্যাখ্যা
▪ বিশ্ব স্কাউট আন্দোলন (WOSM):
বিশ্ব স্কাউট আন্দোলনের পূর্ণনাম - ‘World Organization of the Scout Movement’ (WOSM)। এটি বিশ্বের সবচেয়ে বড় স্কাউট বিষয়ক সংগঠন।
- স্কাউট আন্দলনের প্রতিষ্ঠাতা - ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য - রবার্ট স্টিফেনসন ব্যাডন পাওয়েল। 
- প্রথম ক্যাম্পেইন শুরু ১৯০৭ সালে ২০ জন ছেলে নিয়ে। মেয়েদের স্কাউট অভিযান শুরু হয় - ১৯১০ সালে এবং এর দায়িত্ব লর্ড ব্যাডন পাওয়েল তার ছোট বোন অ্যাগনেস ব্যাডন পাওয়েল কে প্রদান করেন।
- ১৯২০ সালে লন্ডনে প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় এবং Boy Scouts International Bureau (বর্তমান নাম - World Scout Bureau) প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠাকাল - ১৯২০ সাল (প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠানের উদ্যোগ)
- প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য
- সদস্য সংখ্যা - ১৭০টি সংগঠন ও প্রায় ৫০০ মিলিয়ন অংশগ্রহনকারী
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড

তথ্যসূত্র: বিশ্ব স্কাউট আন্দোলন ওয়েবসাইট।
১,২০৭.
BENELUX এর সদস্য দেশ নয় কোনটি?
  1. বেলজিয়াম
  2. নিউজিল্যান্ড
  3. লুক্সেমবুর্গ
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX হল পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতামূলক সংগঠন।
- এর পূর্ণনাম ‘Benelux Economic Union’। ১৯৪৪ সালে এটি একটি কাস্টমস ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে এবং ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, 
- BENELUX গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak.
- এর সদরদপ্তর ব্রাসেলস, বেলজিয়াম-এ অবস্থিত।
- বর্তমানে, BENELUX-এর সদস্য দেশগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস, এবং লুক্সেমবুর্গ।
- নিউজিল্যান্ড এই জোটের সদস্য নয়।

সূত্র: BENELUX ওয়েবসাইট।
১,২০৮.
কোন দেশটি আসিয়ান (ASEAN) জোট ভুক্ত নয়?
  1. লাওস
  2. ভুটান
  3. সিঙ্গাপুর
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
→ 'ভুটান' দেশটি আসিয়ান (ASEAN) জোট ভুক্ত নয়।

আসিয়ান (ASEAN):
▪ পূর্ণরূপ: ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
▪ প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সাল।
▪ সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।    
▪ প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
▪ বর্তমান সদস্য সংখ্যা: ১০টি দেশ। সদস্য দেশগুলো হলো - মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া

তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।
১,২০৯.
আরব লীগের বর্তমান মহাসচিব কে? (ডিসেম্বর, ২০২৪)
  1. আহমেদ আবুল ঘেইত
  2. আহমেদ আসমত আবদেল
  3. মুহাম্মদ মুসা
  4. নাবিল ইলারাবি
সঠিক উত্তর:
আহমেদ আবুল ঘেইত
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ আবুল ঘেইত
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (ডিসেম্বর, ২০২৪)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
১,২১০.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কয়টি দেশ ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (মে, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (মে, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১,২১১.
APEC-এর উদ্যোক্তা কে ছিলেন?
  1. কেভিন রাড
  2. জন হাওয়ার্ড
  3. বব হক
  4. পল কিটিং
সঠিক উত্তর:
বব হক
উত্তর
সঠিক উত্তর:
বব হক
ব্যাখ্যা

APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- গঠিত হয়: ১৯৮৯ সালে।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- বর্তমান সদস্য: ২১টি।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।

১,২১২.
BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য নয় কোনটি?
  1. ভারত
  2. শ্রীলঙ্কা
  3. নেপাল
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ  Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
১,২১৩.
GAVI কোন ধরনের জোট?
  1. ক) জলবায়ু পরিবর্তন মোকাবেলা
  2. খ) ভ্যাকসিন কর্মসূচি
  3. গ) শুল্কমুক্ত বাণিজ্য সম্প্রসারণ
  4. ঘ) সাংস্কৃতিক বিনিময়
সঠিক উত্তর:
খ) ভ্যাকসিন কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভ্যাকসিন কর্মসূচি
ব্যাখ্যা
GAVI (Global Alliance for Vaccines and Immunizasion) বৈশ্বিক টিকা বা ভ্যাকসিন বিষয়ক জোট। এটি ২০০০ সালে যাত্রা শুরু করে।
GAVI বিশ্বব্যাপী বিশেষত অনুন্নত বিশ্বে মরণব্যাধি ও সংক্রামক রোগের ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, ইউনিসেফ, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রভৃতির সহায়তার মাধ্যমে GAVI তার কর্মকাণ্ড বাস্তবায়ন করে।
GAVI এর পক্ষ থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে 'ভ্যাকসিন হিরো' অ্যাওয়ার্ড দেওয়া হয়।
(সূত্রঃ GAVI ওয়েবসাইট)
১,২১৪.
সাফরেন কী?
  1. ক) বিশেষ গ্যাস
  2. খ) ক্ষেপনাস্ত্র
  3. গ) সাবমেরিন
  4. ঘ) আইসবার্গ
  5. ঙ) কমান্ডো বাহিনী
সঠিক উত্তর:
গ) সাবমেরিন
উত্তর
সঠিক উত্তর:
গ) সাবমেরিন
ব্যাখ্যা
সাফরেন হলো ফ্রান্সের তৈরি নতুন প্রজন্মের অত্যাধুনিক পরমাণু চালিত সাবমেরিন। ১২ জুলাই ২০১৯ ফ্রান্স এটি তাদের বহরে যুক্ত করে। এটি বারকুডা শ্রেণীর। এটি একটানা ৭০-৮০ দিন ডুবে থাকতে সক্ষম। (সূত্রঃ গ্লোবাল ফায়ারওয়ার ওয়েবসাইট)
১,২১৫.
সর্বশেষ কোন দেশ ইউরোকে তাদের জাতীয় মুদ্রা হিসেবে গ্রহণ করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. পোল্যান্ড
  2. বুলগেরিয়া
  3. চেক প্রজাতন্ত্র
  4. সুইডেন
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন। 

১,২১৬.
কোন চুক্তিতে স্বাক্ষর করার কারনে মিশরকে আরব লীগ থেকে বহিস্কার করা হয়?
  1. ক) অসলো চুক্তি
  2. খ) উই রিভার চুক্তি
  3. গ) ডেটন চুক্তি
  4. ঘ) ক্যাম্প ডেভিড চুক্তি
সঠিক উত্তর:
ঘ) ক্যাম্প ডেভিড চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যাম্প ডেভিড চুক্তি
ব্যাখ্যা
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর মিশর ইসরাইলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করে।
- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এতে মধ্যস্থতা করেন।
- এই চুক্তির ফলশ্রুতিতে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- এতে করে মিশরকে আরব লীগ থেকে বহিস্কার করা হয় এবং সংস্থাটির সদরদপ্তর কায়রো থেকে তিউনিসে স্থানান্তর করা হয়।
- পরবর্তীতে ১৯৮৯ সালে মিশর পুনরায় আরবলীগে যোগ দেয় এবং কায়রোতে আরবলীগের সদরদপ্তর ফিরিয়ে আনা হয়।
- আরব লীগ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য ২২ টি।
- বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত। 

তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১,২১৭.
কোন প্রটোকলের মাধ্যমে আরব লীগের গঠনের ভিত্তি তৈরি হয়?
  1. বাগদাদ প্রটোকল
  2. জেদ্দা প্রটোকল
  3. কায়রো প্রটোকল
  4. আলেকজান্দ্রিয়া প্রটোকল
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
ব্যাখ্যা
আরব লীগ (Arab League):
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

⇒ মে, ২০২৫ সালে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।

উৎস: Arab League ওয়েবসাইট।
১,২১৮.
G-7 এর সদস্যভুক্ত দেশ নয় কোনটি? (মে, ২০২৫)
  1. বেলজিয়াম
  2. কানাডা
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম G-7 এর সদস্যভুক্ত দেশ নয়।

G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
১,২১৯.
'COMESA' কোন অঞ্চলের বাণিজ্যিক ব্লক?
  1. মধ্য এশিয়া
  2. পশ্চিম ইউরোপ
  3. পূর্ব আফ্রিকা
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
পূর্ব আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব আফ্রিকা
ব্যাখ্যা

COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।

১,২২০.
সার্ক এগ্রিকালচার সেন্টার কোথায় অবস্থিত?
  1. নেপাল
  2. বাংলাদেশ
  3.  ভারত
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

• সার্ক কৃষি কেন্দ্র (SAARC Agriculture Centre):
- অবস্থান: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক প্রতিষ্ঠিত প্রথম আঞ্চলিক কেন্দ্র।
- পূর্ব নাম: SAARC Agricultural Information Centre (SAIC)।
- নাম পরিবর্তন: এপ্রিল, ২০০৭ সালে নাম পরিবর্তন করে SAARC Agriculture Centre করা হয়।
- কার্যক্রম শুরু: ১৯৮৮ সালে।
- কৃষি গবেষণা ও উন্নয়ন, নীতিমালা প্রণয়ন, জ্ঞান ব্যবস্থাপনা।

তথ্যসূত্র: SAARC ওয়েবসাইট।

১,২২১.
কোন দেশটি ২০২২-২০২৩ মেয়াদে এশীয়-প্যাসিফিক অঞ্চল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে?
  1. ক) ভারত
  2. খ) ভিয়েতনাম
  3. গ) জাপান
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০২২-২০২৩ মেয়াদে নির্বাচিত অস্থায়ী সদস্যসমূহ:
- সংযুক্ত আরব আমিরাত : এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
- আলবেনিয়া : পূর্ব ইউরোপ
- ঘানা ও গ্যাবন : আফ্রিকা
- ব্রাজিল : লাতিন আমেরিকা।

২০২১-২০২২ মেয়াদের অস্থায়ী সদস্য সমূহ:
- ভারত
- আয়ারল্যান্ড
- কেনিয়া
- মেক্সিকো
- নরওয়ে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,২২২.
APEC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ২০টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৩টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এশীয় প্রশান্ত এটি গঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অনঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১টি দেশ।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
১,২২৩.
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
  1. ৩০ তম
  2. ৩১ তম
  3. ৩২ তম
  4. ৩৩ তম
সঠিক উত্তর:
৩২ তম
উত্তর
সঠিক উত্তর:
৩২ তম
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
১,২২৪.
আরব লীগের সদরদপ্তর কোথায় অবস্থিত? 
  1. রিয়াদ, সৌদি আরব
  2. জেদ্দা, সৌদি আরব
  3. দোহা, কাতার
  4. কায়রো, মিশর 
সঠিক উত্তর:
কায়রো, মিশর 
উত্তর
সঠিক উত্তর:
কায়রো, মিশর 
ব্যাখ্যা
• আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।[ এপ্রিল, ২০২৫]
- অফিসিয়াল ভাষা: আরবি।

উৎস: আরব লীগ ওয়েবসাইট।
১,২২৫.
ব্রিটেনের সাবেক উপনিবেশ কোন দেশটি কমনওয়েলথের সদস্য নয়?
  1. ক) সাইপ্রাস
  2. খ) মালয়েশিয়া
  3. গ) মিয়ানমার
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
গ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
গ) মিয়ানমার
ব্যাখ্যা
ব্রিটেনের সাবেক উপনিবেশ ছিলো এরূপ মিয়ানার, যুক্তরাষ্ট্র, মিশর, কুয়েত প্রভৃতি দেশ কমনওয়েলথের সদস্য নয়।
অন্যদিকে রুয়ান্ডা এবং মোজাম্বিক সাবেক ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য।
কমনওয়েলথের বর্তমান সদস্য ৫৪টি।
১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
১,২২৬.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) ইংল্যান্ড
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
• ICC:
 - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (The International Cricket Council-ICC) ১৯০৯ সালের ১৫ জুন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়।
- ICC এর সদরদপ্তর অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে
- ICC এর বর্তমান মোট সদস্য ১০৬টি।
- এর মধ্যে পূর্ণাঙ্গ সদস্য ১২টি এবং সহযোগী সদস্য ৯৪টি।
- নীতিবাক্য - ভালোর জন্য ক্রিকেট।
- দাপ্তরিক ভাষা -ইংরেজি
- বর্তমান চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বারক্লে।

উৎস
: ICC ওয়েবসাইট।
১,২২৭.
ECO-এর পূর্ণরূপ কী?
  1. Ecological Co-operation Organization
  2. Economic Co-operation Organization
  3. Environment Co-operation Organization
  4. Environment Co-operative Organization
সঠিক উত্তর:
Economic Co-operation Organization
উত্তর
সঠিক উত্তর:
Economic Co-operation Organization
ব্যাখ্যা
ECO:
- ECO-এর পূর্ণরূপ: Economic Co-operation Organization.

⇒ এটি প্রধানত মধ্য এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- এটি ১৯৬৪ সালে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।
- সদরদপ্তর: তেহরান, ইরান।
- বর্তমান মহাসচিব: ডঃ আসাদ এম খান (পাকিস্তান)।
- সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

উৎস: Economic Cooperation Organization ওয়েবসাইট।
১,২২৮.
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
ঘ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭
ব্যাখ্যা
ASEAN Regional Forum (ARF) ১৯৯৪ সালে গঠিত হয়।
- আসিয়ানভুক্ত দেশ এবং এর অংশীদারদের নিয়ে এই নিরাপত্তা সহযোগিতা ফোরামটি গঠিত।
- মোট সদস্য - ২৭টি।
উৎসঃ আসিয়ান ওয়েবসাইট।
১,২২৯.
AFTA - এর কার্যক্রম শুরু হয়-
  1. ক) ১ জানুয়ারি ১৯৯২ সাল
  2. খ) ১ জানুয়ারি ১৯৯৭ সাল
  3. গ) ১ জানুয়ারি ১৯৯৫ সাল
  4. ঘ) ১ জানুয়ারি ১৯৯৩ সাল
সঠিক উত্তর:
ঘ) ১ জানুয়ারি ১৯৯৩ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ জানুয়ারি ১৯৯৩ সাল
ব্যাখ্যা
AFTA
AFTA (ASEAN Free Trade Area) হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। এর উদ্দেশ্য হলো আসিয়ানভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত বাণিজ্যের প্রসার।

এক নজরে AFTA
চুক্তি স্বাক্ষর - ২৮ জানুয়ারি, ১৯৯২ সাল 
চুক্তি স্বাক্ষরের স্থান - সিঙ্গাপুর
কার্যক্রম শুরু - ১ জানুয়ারি ১৯৯৩ সাল

সূত্র: ASEAN এর ওয়েবসাইট
১,২৩০.
নিচের কোন প্রতিষ্ঠানটি 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে?
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) UNEP
  4. ঘ) IUCN
সঠিক উত্তর:
গ) UNEP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNEP
ব্যাখ্যা
UNEP:

- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme. 
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট। 
১,২৩১.
আফগানিস্তান কত সালে দক্ষিণ এশীয় দেশগুলোর জোট সার্কে যোগ দেয়?
  1. ২০০১
  2. ২০০৫
  3. ২০০৭
  4. ২০০৯
সঠিক উত্তর:
২০০৭
উত্তর
সঠিক উত্তর:
২০০৭
ব্যাখ্যা

সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
এগুলো হলো:
- ভারত,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল,
- ভুটান,
- মালদ্বীপ এবং
- আফগানিস্তান।
এর মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালে সার্কে যোগ দেয়।

(সূত্র: সার্ক ওয়েবসাইট।)

১,২৩২.
D-8 কোন ধরনের জোট?
  1. উন্নত দেশের রাজনৈতিক জোট
  2. উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট
  3. উন্নত দেশের অর্থনৈতিক জোট
  4. উন্নয়নশীল দেশের স্বেচ্ছাসেবামূলক জোট
সঠিক উত্তর:
উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট
উত্তর
সঠিক উত্তর:
উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট
ব্যাখ্যা
• D-8 (Developing Eight):

- D-8 হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে গঠিত অর্থনৈতিক জোট।
- এই জোট সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত হয়।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
১,২৩৩.
'আরব লীগ' প্রতিষ্ঠার সাথে জড়িত প্রটোকল কোনটি?
  1. কিয়োটো প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. আলেকজান্দ্রিয়া প্রটোকল
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- আরব লীগের ভিত্তি ছিল ১৯৪৪ সালে গৃহীত আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫ সাল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি। (জানুয়ারি, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
১,২৩৪.
বিমসটেক প্রতিষ্ঠিত হয়েছিল কোন শহরে?
  1. ব্যাংকক
  2. সিঙ্গাপুর
  3. কুয়ালালামপুর
  4. ঢাকা
সঠিক উত্তর:
ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক
ব্যাখ্যা

• BIMSTEC: 
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র:  BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

১,২৩৫.
BIMSTEC কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ৬ জুন, ১৯৯৭
  2. ৬ জুলাই, ১৯৯৭
  3. ৬ জুন, ১৯৯৮
  4. ৬ জুলাই, ১৯৯৮
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৯৭
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

১,২৩৬.
সম্প্রতি, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করেছে কোন দেশ? [মার্চ, ২০২৫]
  1. ব্রাজিল
  2. পানামা
  3. ভারত
  4. ইরান
সঠিক উত্তর:
পানামা
উত্তর
সঠিক উত্তর:
পানামা
ব্যাখ্যা

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- এর অপর নাম নিউ সিল্ক রোড। 
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।

সম্প্রতি,
- চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করেছে পানামা।
- ২০১৭ সালে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে পানামা এই প্রকল্পে প্রথমে যোগ দিয়েছিল।
- বেইজিংয়ের কথিত প্রভাব রোধে ওয়াশিংটনের হুমকির মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ধারণা করা হয়।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [Link]

১,২৩৭.
ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে নিচের কোনটি প্রতিষ্ঠিত হয়?
  1. ন্যাটো
  2. ভিসামুক্ত চলাচল
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. ইউরোপীয় ইকোনোমিক কমিউনিটি
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
ম্যাসট্রিচট চুক্তি: 
- ম্যাসট্রিচট চুক্তি ইউরোপীয় সম্প্রদায়ের (EC) সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের দ্বারা ডিসেম্বর ১৯৯১ সালে নেদারল্যান্ডসের ম্যাসট্রিচট শহরে অনুমোদিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- স্বাক্ষর: ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সাল। 
- কার্যকর: ১ নভেম্বর, ১৯৯৩ সাল। 
- মূল লক্ষ্য: ইউরোপীয় ইউনিয়ন (EU) প্রতিষ্ঠা করা।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (EU) আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- EU নাগরিকত্ব চালু হয়, যা সদস্য রাষ্ট্রের নাগরিকদের স্থানীয় ও ইউরোপীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া ও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার প্রদান করে।
- ইউরোপের জন্য একটি সাধারণ মুদ্রা (ইউরো) চালুর প্রস্তাব করা হয়।
- পররাষ্ট্র, নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক নীতিতে সমন্বয় সাধনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
- এই চুক্তি ইউরোপীয় একীকরণে এক ঐতিহাসিক মাইলফলক এবং আধুনিক ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি স্থাপন করে।

উৎস: Britannica.
১,২৩৮.
সেইভ দ্যা চিলড্রেন (Save the Children) এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) Brian Mullaney
  2. খ) David Paton
  3. গ) Charles B. Wang
  4. ঘ) Eglantyne Jebb
সঠিক উত্তর:
ঘ) Eglantyne Jebb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Eglantyne Jebb
ব্যাখ্যা
সেইভ দ্যা চিলড্রেন (Save the Children)
সেইভ দ্যা চিলড্রেন - হচ্ছে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা যা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সংঘাতের কারনে যাতে শিশুরা শিকার না হয় তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের কারনে ইউরোপের বহু দেশের শিশুরা স্বাভাবিক শৈশবকাল পায়নি। তাদের অবস্থা দেখে ব্রিটিশ নারী নাগরিক ‘Eglantyne Jebb’ এই ধরনের একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীতা অনুভব করেন। সেইভ দ্যা চিলড্রেন বর্তমানে শিশুদের জন্য জরুরি সহায়তার পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য কাজ করে থাকে।

এক নজরে সেইভ দ্যা চিলড্রেন 
প্রতিষ্ঠাকাল - ১৫ এপ্রিল, ১৯১৯ সাল।
প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।
কার্যক্রম পরিচালনা - বিশ্বের প্রায় ১১8টি দেশ।
প্রতিষ্ঠাতা - Eglantyne Jebb

⤇ প্রতিষ্ঠাকালীন কার্যক্ষেত্র ইউরোপ হলেও পরে তা বিশ্বের অন্যান্য অঞ্চলে কাজ শুরু করে। বর্তমানে এই সংস্থার মূল কার্যক্ষেত্র - আফ্রিকা ও এশিয়া।
⤇ Save the Children এর বর্তমান প্রধান নির্বাহী Inger Ashing।

সূত্র: 'সেইভ দ্যা চিলড্রেন' এর ওয়েবসাইট।
১,২৩৯.
ন্যাম (NAM) গঠনে অবদান রাখেন -
  1. ক) মার্শাল যোসেফ টিটু
  2. খ) পন্ডিত জহরলাল নেহরু
  3. গ) গামাল আবদেল নাসের
  4. ঘ) উপরের সকলে
সঠিক উত্তর:
ঘ) উপরের সকলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সকলে
ব্যাখ্যা
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। 
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
 
ন্যাম গঠনে গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ - ন্যাম গঠনে তিনজন নেতা মূল অবদান রাখেন। তারা হলেন- 
মার্শাল যোসেফ টিটু - সাবেক যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট,
গামাল আবদেল নাসের - মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ও
পন্ডিত জহরলাল নেহরু - ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

এছাড়া, আরো দুই জন নেতা এই জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা হলেন -
আহমদ সুকর্ন - ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট
কাউমি নক্রুমা - ঘানার সাবেক প্রেসিডেন্ট।


(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
১,২৪০.
নিচের কোন দেশটি MERCOSUR জোটের অন্তর্ভুক্ত সদস্য নয়? 
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. প্যারাগুয়ে
  4. চিলি
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে।
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলভিয়া)। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, MERCOSUR এর রাষ্ট্রীয় পক্ষ (State Parties) হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।
- সহযোগী সদস্য: ৭টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,২৪১.
সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. পাকিস্তান
  2. নেপাল
  3. ভুটান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
• সার্ক (SAARC):
- পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation I
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা সংস্থা।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারণের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি।
- প্রতিষ্ঠা: ৮ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা।
- সদস্য: ৮টি; বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।(ফেব্রুয়ারি, ২০২৫)।
- সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল।(ফেব্রুয়ারি, ২০২৫)।
- বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার (বাংলাদেশ)। (ফেব্রুয়ারি, ২০২৫)।
- প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ)।
- সার্ক দিবস: ৮ ডিসেম্বর।
- প্রস্তাবক দেশ: বাংলাদেশ।
- দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আঞ্চলিক সহযোগিতা সংগঠন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- তিনিই সার্কের স্বপ্নদ্রষ্টা।

উৎস: সার্ক ওয়েবসাইট।
১,২৪২.
ইউরোপীয় ইউনিয়ন(EU) নামকরণ করা হয় কোন চুক্তির মাধ্যমে?
  1. রোম চুক্তি
  2. ম্যাসট্রিচট চুক্তি
  3. ব্রাসেলস চুক্তি
  4. ভার্সাই চুক্তি
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়ন:
- ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তির মাধ্যমে European Economic Community (EEC) গঠনের প্রস্তাব করা হলেও ১৯৫৮ সালের ১ জানুয়ারি European Community (EC) প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EC - এর নাম পরিবর্তন করে European Union (EU) প্রতিষ্ঠা করা হয়, যা ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- সদস্য সংখ্যা: ২৭টি। [মে, ২০২৫]
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। [মে, ২০২৫]
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
১,২৪৩.
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশটি সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করেছে?
  1. ক্রোয়েশিয়া
  2. বুলগেরিয়া
  3. স্লোভেনিয়া
  4. লিথুনিয়া
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বুলগেরিয়া ইউরোজোন-এর ২১তম সদস্য হিসেবে যোগদান করেছে। এর মধ্য দিয়ে দেশটির নিজস্ব মুদ্রা ‘লেভ’ বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে, ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল বুলগেরিয়া।
- এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়া ইউরোজোনে যোগ দিয়েছিল।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টির সরকারি মুদ্রা ইউরো।

উৎস: European Union ওয়েবসাইট।

১,২৪৪.
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) ব্যাংকক
  3. গ) আবুধাবী
  4. ঘ) কোপেনহেগেন
সঠিক উত্তর:
গ) আবুধাবী
উত্তর
সঠিক উত্তর:
গ) আবুধাবী
ব্যাখ্যা
২০০৯ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা গঠিত হয়। তবে এটি কার্যকর হয় ২০১০ সালের ৮ জুলাই। এর সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে অবস্থিত। সদস্য সংখ্যা বাংলাদেশসহ ১৬১টি। এছাড়া আরো ২২টি দেশ এর সদস্য পদের জন্যে আবেদন করেছে। সংস্থাটি বিশ্বব্যাপী টেকসই জ্বালানি ব্যবহারের লক্ষ্যে করছে। (সূত্রঃ IRENA ওয়েবসাইট)
১,২৪৫.
প্রথম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বান্দুং, ইন্দোনেশিয়া
  2. বেলগ্রেড, সার্বিয়া
  3. হাভানা, কিউবা
  4. কায়রো, মিশর
সঠিক উত্তর:
বেলগ্রেড, সার্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
বেলগ্রেড, সার্বিয়া
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই বলয় প্রবল মাত্রায় স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়।

এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।

এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।

১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।

(তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট)
১,২৪৬.
সংস্থা হিসেবে কোনটি জি-২০-এর সদস্য? [নভেম্বর, ২০২৪]
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. বেনেলাক্স ইউনিয়ন
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
জি-২০:
- G-20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন। 
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
১,২৪৭.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ?
  1. মালদ্বীপ
  2. ব্রুনাই
  3. নেপাল
  4. ভুটান
সঠিক উত্তর:
ব্রুনাই
উত্তর
সঠিক উত্তর:
ব্রুনাই
ব্যাখ্যা
• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,২৪৮.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন কে?
  1. পল কাগামে
  2. জ্যাকব জুমা
  3. ফেলিক্স টিশেকেদি
  4. ম্যাকি স্যাল
সঠিক উত্তর:
ম্যাকি স্যাল
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকি স্যাল
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন হলেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল।
গত ৫ ফেব্রুয়ারি ২০২২ তিনি একবছরের জন্যে আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

(তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
১,২৪৯.
CIRDAP কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৮৪ সালে
সঠিক উত্তর:
১৯৭৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৯ সালে
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান সদস্য: ১৫টি। (জানুয়ারি, ২০২৫)
- সদস্য দেশগুলো হল: আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র - CIRDAP ওয়েবসাইট।
১,২৫০.
BIMSTEC-এর প্রথম শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জুন ১৯৯৭, কলম্বো
  2. এপ্রিল ২০২৫, থাইল্যান্ড
  3. ফেব্রুয়ারি ২০০৪, ঢাকা
  4. জুলাই ২০০৪, ব্যাংকক
সঠিক উত্তর:
জুলাই ২০০৪, ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
জুলাই ২০০৪, ব্যাংকক
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে (ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে) প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ BIMSTEC-এর প্রথম শীর্ষ সম্মেলন ২০০৪ সালের জুলাইতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে।
- ২-৪ এপ্রিল, ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১,২৫১.
‘বিমসটেক’ এর পরবর্তী চেয়ারম্যান কোন দেশ? [ডিসেম্বর, ২০২৪]
  1. ভুটান
  2. শ্রীলঙ্কা
  3. থাইল্যান্ড
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
BIMSTEC:
- বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ‘বিমসটেক’ এর পরবর্তী চেয়ারম্যান হবে বাংলদেশ।
- ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে জোটের মহাসচিব ও রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডের সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, 
- BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- বিমসটেক সদরদপ্তর ঢাকার গুলশানে অবস্থিত।
- ১৩ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে ঢাকায় বিমস্টেকের স্থায়ী সচিবালয় স্থাপিত হয়।
- বিমসটেক এনার্জি সেন্টার ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত।
- বিমসটেক আবহাওয়া ও জলবায়ু সেন্টার ভারতের উত্তর প্রদেশের নোয়দাতে অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- বিমসটেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।

তথ্যসূত্র: যুগান্তর ও বিমসটেকের ওয়েবসাইট। [লিঙ্ক]
১,২৫২.
OPEC এর প্রধান কাজ কী?
  1. খাদ্য সরবরাহ
  2. তেলের দাম স্থিতিশীল রাখা
  3. শিল্প উন্নয়ন
  4. পরিবেশ সংরক্ষণ
সঠিক উত্তর:
তেলের দাম স্থিতিশীল রাখা
উত্তর
সঠিক উত্তর:
তেলের দাম স্থিতিশীল রাখা
ব্যাখ্যা
• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [মে, ২০২৫]

•মূল লক্ষ্য: 
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা,
- সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
- বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।
১,২৫৩.
'SAFTA' এর সদস্য সংখ্যা কত?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
SAFTA:

- SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)। 
- সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) সংক্রান্ত চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল ৬ জানুয়ারি ২০০৪।
- এটি কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে। 
- চুক্তি স্বাক্ষরকারী দেশ ৮টি।
- সাফটা স্বাক্ষরকারী দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট ও সার্ক ওয়েবসাইট।
১,২৫৪.
উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) এর সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. ওমান
  3. কুয়েত
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
- ইরান উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) এর সদস্য রাষ্ট্র নয়। 

উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC):

- প্রতিষ্ঠিত: ১৯৮১ সালে।
- সদস্য রাষ্ট্র: সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার ও কুয়েত। 
- সদর দপ্তর: রিয়াদ, সৌদি আরব
- প্রতি বছর একবার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়, তবে জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত বৈঠক ডাকা যেতে পারে।
- GCC মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আঞ্চলিক সংস্থা যা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গভীর সহযোগিতার মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে।

প্রশাসনিক কাঠামো:
- সুপ্রিম কাউন্সিল: সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা, সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত।
- মন্ত্রী পরিষদ: সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত।
- সচিবালয়: নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক কাজ পরিচালনার জন্য দায়ী।

উৎস: GCC ওয়েবসাইট।
১,২৫৫.
'Economic Cooperation Organization' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আম্মান
  2. খ) তেহরান
  3. গ) রিয়াদ
  4. ঘ) জেদ্দা
সঠিক উত্তর:
খ) তেহরান
উত্তর
সঠিক উত্তর:
খ) তেহরান
ব্যাখ্যা
ECO - এর পূর্ণরূপ - ‘Economic Cooperation Organization’। 
এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে ‘Regional Cooperation for Development’ (RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়। 
 
প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল
সদস্য সংখ্যা: ১০টি দেশ
(আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)
সদরদপ্তর: তেহরান, ইরান

(তথ্যসূত্র: ECO ওয়েবসাইট)
১,২৫৬.
CIRDAP এর দক্ষিন-পূর্ব এশিয়ার উপ-আঞ্চলিক অফিস (SOCSEA) কোথায় অবস্থিত?
  1. ব্যাংককে
  2. ম্যানিলায়
  3. জাকার্তায়
  4. হ্যানয়ে
সঠিক উত্তর:
জাকার্তায়
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তায়
ব্যাখ্যা
সিরডাপ:
- CIRDAP এর পূর্ণরুপ হল Centre on Integrated Rural Development for Asia and the Pacific।
- সংস্থাটি ৬ জুলাই ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। 
- সিরডাপ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছয়টি, বর্তমান সদস্য ১৫ টি।
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, মায়ানমার, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালেশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, লাওস এবং ফিজি এর সদস্য।
- এর সদর দপ্তর ঢাকার চামেলি হাউজে অবস্থিত।
- সিরডাপের বর্তমান মহাপরিচালক থাইল্যান্ডের চেরদসাক ভিরাপা।
- CIRDAP এর দক্ষিন-পূর্ব এশিয়ার উপ-আঞ্চলিক অফিস (SOCSEA) ১৯৯৭ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিষ্ঠা করা হয়।

উৎস: CIRDAP এর অফিসিয়াল ওয়েবসাইট [লিঙ্ক]
১,২৫৭.
APTA এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. Asia Preferential Trade Agreement
  2. American Preferential Trade Agreement
  3. Asia-Pacific Trade Agreement
  4. Asian Preferential Trade Agreement
সঠিক উত্তর:
Asia-Pacific Trade Agreement
উত্তর
সঠিক উত্তর:
Asia-Pacific Trade Agreement
ব্যাখ্যা
APTA:
- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৫৮.
BRICS এর বর্তমান সভাপতি দেশ কোনটি?[ এপ্রিল, ২০২৫]
  1. ব্রাজিল
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ভারত
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস গঠিত হয়েছিল।
- পূর্বনাম: ব্রিক (BRIC)I
- ২০১১ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank) I
- এর কোনো সদরদপ্তর নেই।
- প্রতিবছর ব্রিকসের সদস্যদেশ গুলোর মধ্য থেকে একটি সভাপতি দেশ নির্বাচিত হয়।
- ব্রাজিল ২০২৫ সালের ১ জানুয়ারি হতে ব্রিকসের সভাপতি দেশ হিসেবে দায়িত্বগ্রহণ করেছে ।[ এপ্রিল, ২০২৫]

উৎস: ব্রিকস ওয়েবসাইট ও ব্রাজিলের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৫৯.
ASEAN কোন অঞ্চলের দেশগুলোর জোট?
  1. মধ্যপ্রাচ্য
  2. পশ্চিম এশিয়া
  3. দক্ষিণ-পূর্ব এশিয়া
  4. উত্তর-পূর্ব এশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা

ASEAN​:
​- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
​- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
​- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে; ব্যাংকক, থাইল্যান্ড।
​- Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
​- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
​- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
​- বর্তমান সদস্য দেশ ১০টি। [আগস্ট, ২০২৫]
​- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

​উৎস: ASEAN ওয়েবসাইট।

১,২৬০.
ASEAN কত সালে প্রতিষ্ঠিত হয়েছিলো?
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
ব্যাখ্যা
• ASEAN:
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- ASEAN এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।

সদস্য দেশগুলো:
→ মালয়েশিয়া,
→ থাইল্যান্ড,
→ ফিলিপাইন,
→ সিঙ্গাপুর,
→ ইন্দোনেশিয়া,
→ ব্রুনাই,
→ ভিয়েতনাম,
→ লাওস,
→ মিয়ানমার ও
→ কম্বোডিয়া।

সূত্র: ASEAN ওয়েবসাইট।
১,২৬১.
নিচের কোনটি D-৮ ভুক্ত দেশ নয়? [মে,২০২৫]
  1. নাইজেরিয়া
  2. মালয়েশিয়া
  3. পাকিস্তান
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
• Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [মে,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
- ভারত Developing Eight (D-8) এর সদস্য নয়।

উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।

উৎস: D-8 ওয়েবসাইট।
১,২৬২.
আরব লীগের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১১টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা

আরব লীগ:
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

⇒ মে, ২০২৫ সালে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।

উৎস: Arab League ওয়েবসাইট।

১,২৬৩.
NDB-এর প্রতিষ্ঠাতা সদস্য কতটি দেশ?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য ৫টি।

NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য ৫টি।

এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য,
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ। (জুলাই - ২০২৫)

সূত্র: NDB ওয়েবসাইট।
১,২৬৪.
কত বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ২ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ১ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
NAM:

- এর পূর্ণরূপ Non-Aligned Movement.
- NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- NAM-এর প্রথম সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- ২৫টি দেশ নিয়ে সংগঠনটি শুরু হয়।
- NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২০।
- ৪ বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর কোনো সদর দপ্তর নেই।

তথ্যসূত্র Worldatlas.com
১,২৬৫.
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ঢাকা
  2. কাঠমাণ্ডু
  3. থিম্পু
  4. মালে
সঠিক উত্তর:
থিম্পু
উত্তর
সঠিক উত্তর:
থিম্পু
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

২০১০ সালে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়।

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
১,২৬৬.
সার্ক জ্বালানি কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা, বাংলাদেশ
  2. খ) কাঠমান্ডু, নেপাল
  3. গ) কলম্বো, শ্রীলঙ্কা
  4. ঘ) ইসলামাবাদ, পাকিস্তান
সঠিক উত্তর:
ঘ) ইসলামাবাদ, পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইসলামাবাদ, পাকিস্তান
ব্যাখ্যা
• SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- বর্তমান মহাসচিব- এসলা রুওয়ান উইরাকুন।
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
১,২৬৭.
ASEAN প্রতিষ্ঠিত হয় কত সালে? 
  1. ৮ সেপ্টেম্বর, ১৯৬৭ সালে
  2. ৮ আগস্ট, ১৯৬৭ সালে 
  3. ৮ আগস্ট, ১৯৬৬ সালে
  4. ৮ সেপ্টেম্বর , ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
৮ আগস্ট, ১৯৬৭ সালে 
উত্তর
সঠিক উত্তর:
৮ আগস্ট, ১৯৬৭ সালে 
ব্যাখ্যা

 ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন পূর্ব তিমুর।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১১টি।
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি দেশ: ফিলিপাইন।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

১,২৬৮.
আসিয়ানের সদস্যভূক্ত দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ কোনটি?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. নেপাল
  4. মায়ানমার
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
• ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি।
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্তর্গত। 

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,২৬৯.
African Union-এর পূর্ব নাম কোনটি?
  1. African Free Trade Association
  2. Organization of African Unity
  3. African Community
  4. United Africa Council
সঠিক উত্তর:
Organization of African Unity
উত্তর
সঠিক উত্তর:
Organization of African Unity
ব্যাখ্যা

• AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- সংস্থাটি ১৯৬৩ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এই নামেই পরিচিত ছিলো।
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
– আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া ।
- সংস্থাটির সদস্য সংখ্যা - ৫৫টি।

তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।

১,২৭০.
কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়?
  1. IFAD
  2. FAO
  3. UNDP
  4. World Bank
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific 
- CIRDAP কার্যালয়ের নাম চামেলি হাউজ। এটির অবস্থান ঢাকায় জাতীয় প্রেসক্লাবের পাশে।
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে  প্রতিষ্ঠিত হয়।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।

[উৎস: CIRDAP ওয়েবসাইট]
১,২৭১.
'হুসাইন ইব্রাহিম তাহা' ইসলামিক সহযোগিতা সংস্থার কততম মহাসচিব?
  1. ১১ তম
  2. ১২ তম
  3. ১৩ তম
  4. ১৪ তম
সঠিক উত্তর:
১২ তম
উত্তর
সঠিক উত্তর:
১২ তম
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (ডিসেম্বর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (ডিসেম্বর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৭২.
বিশ্বব্যাংক গ্রুপ নিচের কোন রিপোর্টটি প্রকাশ করে থাকে?
  1. ক) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
  2. খ) মানব উন্নয়ন সূচক
  3. গ) বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
  4. ঘ) বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান
সঠিক উত্তর:
গ) বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
ব্যাখ্যা
বিশ্বব্যাংক প্রকাশিত রিপোর্ট:

- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
- ইজ অব ডুয়িং বিজনেস
- গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস

আঙ্কটাড প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক

বিশ্ব বাণিজ্য সংস্থা প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান

আইএমএফ প্রকাশিত রিপোর্ট:
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
১,২৭৩.
৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. জাকার্তা
  2. ব্যাংকক
  3. নমপেন
  4. কুয়ালালামপুর
সঠিক উত্তর:
কুয়ালালামপুর
উত্তর
সঠিক উত্তর:
কুয়ালালামপুর
ব্যাখ্যা
• ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন:
- মে, ২০২৫ সালে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।
- এবারের সম্মেলনে ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
- এবারের আসরের মূল ফোকাস মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা।

ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,২৭৪.
কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে?
  1. ক) কমলেশ শর্মা
  2. খ) ডন ম্যাককিনন
  3. গ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  4. ঘ) আর্নল্ড স্মিথ
সঠিক উত্তর:
গ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
ব্যাখ্যা
কমনওয়েলথের বর্তমান ৬ষ্ঠ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড (ডমিনিকান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক)। তিনি সংস্থাটির প্রথম নারী মহাসচিব হিসেবে ২০১৭ সাল থেকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আর্নল্ড স্মিথ কমনওয়েলথের প্রথম মহাসচিব। ডন ম্যাককিনন এবং কমলেশ শর্মা যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম মহাসচিব। কমনওয়েলথ মহাসচিবের পদের মেয়াদ ৪ বছর এবং একজন সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে ৷ কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি। সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজ।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
১,২৭৫.
BENELUX কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. পশ্চিম ইউরোপের
  2. বঙ্গোপসাগরীয়
  3. দক্ষিণ-পূর্ব এশিয়া
  4. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়
সঠিক উত্তর:
পশ্চিম ইউরোপের
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম ইউরোপের
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- BENELUX-এর দেশগুলোর ব্যবহৃত মুদ্রা ইউরো।

উল্লেখ্য,
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয়।
- এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।

উৎস: BENELUX ওয়েবসাইট।
১,২৭৬.
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার সাথে কোনটি জড়িত?
  1. ক) বান্দুং সম্মেলন
  2. খ) ইয়াল্টা সম্মেলন
  3. গ) তেহরান সম্মেলন
  4. ঘ) রাবাত সম্মেলন
সঠিক উত্তর:
ক) বান্দুং সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ক) বান্দুং সম্মেলন
ব্যাখ্যা
১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে স্নায়ুযুদ্ধকালীন সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর ভূমিকা, শান্তি বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়ন ও উপনিবেশবাদ থেকে ‍মুক্তির বিষয়ে আলোচনা হয়।

বান্দুং সম্মেলনের নেতৃবৃন্দ জোট নিরপেক্ষ অবস্থা অবলম্বনের নীতি গ্রহণ করে। এর অংশ হিসেবে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখের উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন বা (NAM-The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে। ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০টি। ন্যামের কোন স্থায়ী অফিশিয়াল সচিবালয় নেই।

(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ন্যাম ওয়েবসাইট)
১,২৭৭.
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (অক্টোবর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (অক্টোবর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৭৮.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পুর্নগঠনের পক্ষে থাকা রাষ্ট্রসমূহের জোট কোনটি?
  1. ক) G4
  2. খ) D4
  3. গ) F4
  4. ঘ) E4
সঠিক উত্তর:
ক) G4
উত্তর
সঠিক উত্তর:
ক) G4
ব্যাখ্যা
জি-৪ (G4)
- জি-৪ হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের  পুর্নগঠনের পক্ষে থাকা দেশগুলোর জোট।
- জাপান, ভারত, জার্মানি ও ব্রাজিল এই জোটের সদস্য।
- ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইট
১,২৭৯.
CIRDAP কোন সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? 
  1. FAO
  2. UNESCO
  3. WHO
  4. ADB
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা

- CIRDAP গঠিত হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর উদ্যোগে।

• CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র: CIRDAP ওয়েবসাইট।

১,২৮০.
২০২৪ সালে জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ইতালি
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. ভারত
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
জি-৭ (G7):
- জি-৭ (G7) হলো একটি অনানুষ্ঠানিক ফোরাম, যা বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতা ও নীতি নির্ধারণের জন্য গঠিত হয়েছে।
- সদস্য দেশসমূহ: ইতালি, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। 
- ইউরোপীয় ইউনিয়নও আলোচনায় অংশ নেয়, তবে সভাপতিত্ব করে না।
- ১৯৭৩ সালের জ্বালানি সংকটের পর অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে গঠিত হয়।
- প্রথম সম্মেলন ১৯৭৫ সালে ফ্রান্সের রাম্বুইয়ে শহরে অনুষ্ঠিত হয়।
- ১৯৭৬ সালে কানাডা অন্তর্ভুক্ত হলে জোটটি জি-৭ রূপ নেয়।
- ১৯৯৭ থেকে ২০১৩ পর্যন্ত রাশিয়া যুক্ত হয়ে এটি জি-৮ নামে পরিচিত ছিল।
- ২০১৪ সালে ক্রিমিয়া দখলের কারণে রাশিয়াকে বহিষ্কার করা হয়।
- জি-৭ সম্মেলন ২০২৪ (১৩-১৫ জুন, ২০২৪): বোর্গো এগ্নাজিয়া (ফাসানো), আপুলিয়া, ইতালি।
- জি-৭ বিশ্বব্যাপী অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণে ভূমিকা রাখে।

উৎস: জি-৭ ওয়েবসাইট। 
১,২৮১.
AIIB প্রতিষ্ঠাকালে কতটি সদস্য দেশ ছিল?
  1. ৪৯টি
  2. ৫০টি
  3. ৫৫টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা
AIIB:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হলো এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- এই ব্যাংকটি চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং চীনই এর প্রতিষ্ঠায় মূল নেতৃত্ব প্রদান করে।

উল্লেখ্য, 
- AIIB আনুষ্ঠানিকভাবে জানুয়ারি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অবস্থিত বেইজিং, চীন-এ।
- প্রতিষ্ঠাকালে এর সদস্য দেশ ছিল ৫৭টি, তবে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত AIIB-এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১১০টি।[জুলাই - ২০২৫]

সূত্র: AIIB ওয়েবসাইট।
১,২৮২.
G-77 জোটের বর্তমান সদস্য কতটি?
  1. ক) ৭৭টি
  2. খ) ১০৩টি
  3. গ) ১২০টি
  4. ঘ) ১৩৪টি
সঠিক উত্তর:
ঘ) ১৩৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৪টি
ব্যাখ্যা
- The Group of 77 বা G-77 হলো জাতিসংঘভুক্ত উন্নয়নশীল দেশগুলোর একটি জোট।
- ১৯৬৪ সালের ১৫ জুন প্রথম আঙ্কটাড সম্মেলনে G-77 গঠিত হয়। G-77 জোটের প্রথম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ১৯৬৭ সালের ১০-২৫ অক্টোবর আলজিয়ার্সে অনুষ্ঠিত হয়।
- শুরুতে ৭৭টি দেশের সমন্বয়ে এই জোট গঠিত হলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৪টি।
- এই জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।
- এই জোটের বর্তমান চেয়ারম্যান গিনি।
- বাংলাদেশ ১৯৮২-৮৩ মেয়াদে G-77 জোটের চেয়ারম্যান ছিলো।
(তথ্যসূত্র: জি-৭৭ ওয়েবসাইট)
১,২৮৩.
ASEAN -এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১০
  2. ১১
  3. ০৯
  4. ১২
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা

• ASEAN:
- পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ - ১১টি।  [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]  
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পূর্ব তিমুর।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।

১,২৮৪.
'এজেন্ডা ২০৬৩' কোন সংস্থা কর্তৃক প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা?
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. জাতিসংঘ
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. বিশ্বব্যাংক
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (AU):
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো একটি আন্তঃসরকার সংস্থা, যা ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো আফ্রিকার দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে গতি আনা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা।
- সদস্য দেশ: ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠার আগে এর নাম ছিল অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি (OAU), যা ২৫ মে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- OAU আফ্রিকার মুক্তি আন্দোলনকে কূটনৈতিক সহায়তা প্রদান, সীমান্ত বিরোধ ও আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতা এবং অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে গবেষণা পরিচালনা করত।
- ২০০২ সালে OAU বিলুপ্ত হয়ে তার পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় আদ্দিস আবাবা, ইথিওপিয়া-তে অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকার উন্নয়ন, শান্তি, এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার লক্ষ্য ২০৬৩ সালের মধ্যে আফ্রিকাকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সমন্বিত মহাদেশ হিসেবে গড়ে তোলা।

উৎস: African Union
১,২৮৫.
SAARC কোথায় প্রতিষ্ঠা লাভ করেছিল?
  1. দিল্লি
  2. ইসলামাবাদ
  3. ঢাকা
  4. কাঠমান্ডু
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
- SAARC-এর প্রতিষ্ঠা এবং প্রথম সম্মেলন ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়।

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- SAARC দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ।
- এই সংগঠনের প্রতিষ্ঠা ঢাকায় হয় এবং প্রথম সম্মেলনও ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- আফগানিস্তান SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়।
- আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল ৮ম সদস্য হিসেবে সার্কে যোগ দেয়।
- এটি SAARC-এ যোগদানকারী সর্বশেষ দেশ।
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।

সূত্র: - SAARC ওয়েবসাইট।
১,২৮৬.
নিম্নের কোন সংস্থা "International Court of Arbitration (ICA)" প্রতিষ্ঠা করে?
  1. ক) International Criminal Court
  2. খ) International Chamber of Commerce
  3. গ) International Court of Justice
  4. ঘ) International Tribunal for the Law of the Sea
সঠিক উত্তর:
খ) International Chamber of Commerce
উত্তর
সঠিক উত্তর:
খ) International Chamber of Commerce
ব্যাখ্যা
ICC - এর পূর্নরূপ ‘International Chamber of Commerce’.
ICC বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন। বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রায় ৪৫ মিলিয়নের বেশি কোম্পানির প্রতিনিধিত্ব করে তারা। 
 
সংগঠনটির উদ্দেশ্য - সমন্বিত প্রবৃদ্ধি ও উন্নতি ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক বানিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নত করা।
⤇ প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বানিজ্য, বিনিয়োগ, ফিন্যান্স বা ব্যবসায়িক সম্পর্ক পরিচালনার জন্য নির্দিষ্ট কোন নীতি ছিলো না। এই দুর্বলতা কাটিয়ে উঠার লক্ষে এই সংগঠনের যাত্রা। সংগঠনটি প্রাইভেট খাতকে শক্তিশালী করার জন্য ও আন্তর্জাতিক ব্যবসায়ের জন্য একটি সুনির্দিষ্ট মান (Standard) প্রতিষ্ঠা করে। সংগঠনের উদ্যোক্তারা নিজেদের “The merchants of peace” - নামে পরিচয় দিত।
                                     
এক নজরে ICC
প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সাল
প্রতিষ্ঠার স্থান: আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স 

➣ আইসিসি - সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য -
⤇ আইসিসি ১৯২৩ সালে  ‘International Court of Arbitration’ প্রতিষ্ঠা করে।
⤇ ১৯৪৪ সালে অনুষ্ঠিত ‘ব্রেটন উডস্‌ সম্মেলন’-এ আইসিসির প্রতিনিধিরা আন্তর্জাতিক বানিজ্য সংস্থা প্রতিষ্ঠার জন্য নিয়ম - নীতি প্রস্তাব করে।
⤇ ১৯৫১ সালে আইসিসি ‘World Chambers Federation’ গঠন করে।
⤇ ১৯৭৭ সালে প্রথম ব্যবসায়িক সংগঠন হিসাবে দুর্নীতি বিরোধী রুলস্‌ প্রতিষ্ঠা করে।
⤇ আইসিসি ২০১৬ সালে জাতিসংঘের পর্যবেক্ষক সংগঠনের মর্যাদা লাভ করে।
⤇ ICC - এর সর্বোচ্চ নীতি নির্ধারনী অঙ্গ - World Council.
⤇ বর্তমান প্রধান (চেয়ারম্যান) - Ajay BANGA এবং মহাসচিব - John W.H. DENTON AO (মে, ২০১৮ - বর্তমান)
⤇ আইসিসি- এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহনকারী অঙ্গ - ‘World Council’।
 
উৎস: আইসিসি ওয়েবসাইট 
১,২৮৭.
G7 ভুক্ত দেশ নয় কোনটি? 
  1. জাপান
  2. কানাডা
  3. ভারত
  4. ইতালি
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

- ভারত G7 এর সদস্য নয়।

G7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- রাশিয়া G7 এর সদস্যভুক্ত দেশ নয়।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।

১,২৮৮.
Where was the first NAM Summit Conference held?
  1. Geneva Conference
  2. Paris Conference
  3. Belgrade Conference
  4. Rome Conference
  5. Vienna Conference
সঠিক উত্তর:
Belgrade Conference
উত্তর
সঠিক উত্তর:
Belgrade Conference
ব্যাখ্যা
NAM:
- এর পূর্ণরূপ Non-Aligned Movement.
- NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- NAM-এর প্রথম সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- ২৫টি দেশ নিয়ে সংগঠনটি শুরু হয়।
- NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২১। (নভেম্বর, ২০২৪)
- ৪ বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর পর্যবেক্ষক রাষ্ট্র সংখ্যা ১৭টি।
- NAM-এর কোনো সদর দপ্তর নেই।

তথ্যসূত্র - NAM ওয়েবসাইট।
১,২৮৯.
'Bangkok Agreement' পুনর্গঠন করে নিম্নের কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) SATIS
  2. খ) APTA
  3. গ) BIMSTEC
  4. ঘ) AFTA
সঠিক উত্তর:
খ) APTA
উত্তর
সঠিক উত্তর:
খ) APTA
ব্যাখ্যা
- ১৯৭৫ সালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশের সমন্বয়ে এ অঞ্চলের সর্বপ্রথম প্রাধিকারযোগ্য (preferential) বাণিজ্য চুক্তি 'Bangkok Agreement' স্বাক্ষরিত হয়। 
- পরবর্তীতে ২০০৫ সালে প্রথম সংশোধনীর মাধ্যমে 'Bangkok Agreement' পুনর্গঠন করে 'Asia-Pacific Trade Agreement (APTA)' স্বাক্ষরিত হয়। 
- এই চুক্তির মূল উদ্দেশ্য হলো পারস্পরিক বাণিজ্য উদারীকরণের মাধ্যমে সদস্য দেশসমূহের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি।
- APTA এর বর্তমান সদস্য ৭টি।
- বাংলাদেশ এই আঞ্চলিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য। 
দেশগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- চীন
- শ্রীলংকা
- লাওস
- দক্ষিণ কোরিয়া।
- মঙ্গোলিয়া
 

(সূত্রঃ ESCAP ওয়েবসাইট, বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট)

উল্লেখ্য,
Bangkok Declaration - এর মাধ্যমে BIMSTEC গঠিত হয়। তবে এটি Bangkok Declaration এর পুনর্গঠন ছিলো না।
১,২৯০.
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৯৯৭ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০৩ সালে
সঠিক উত্তর:
২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০১ সালে
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):
- পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation (SCO)
- উদ্দেশ্য: আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি।
- ধরণ: ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- সদস্য দেশ (৯টি): চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান।
- পর্যবেক্ষক দেশ (৩টি): আফগানিস্তান, মঙ্গোলিয়া, বেলারুশ।

তথ্যসূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট।
১,২৯১.
নিচের কোন দেশটি G-8 ভুক্ত দেশ নয়?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. দি নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
দি নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
দি নেদারল্যান্ডস
ব্যাখ্যা
নেদারল্যান্ডস G-8 ভুক্ত দেশ নয়।

Group of Eight (G-8):
- এটি ছিল বিশ্বের শিল্পোন্নত ৮টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- এই জোট গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

G-8-এর অন্তর্ভুক্ত সদস্য দেশ:
- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য।

উল্লেখ্য,
- G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উৎস: Britannica.
১,২৯২.
’ANZUS’ কোন ধরনের সংগঠন?
  1. অর্থনৈতিক
  2. রাজনৈতিক
  3. সামরিক
  4. পরিবেশবাদী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সামরিক
উত্তর
সঠিক উত্তর:
সামরিক
ব্যাখ্যা
• ANZUS:
- এটি একটি সামরিক চুক্তি, জোট বা সংগঠন।
- চুক্তি গঠিত হয়: ১ সেপ্টেম্বর ১৯৫১।
- চুক্তির স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- চুক্তি সদস্য দেশ: তিনটি।
- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং যুক্তরাষ্ট্রে।
- উদ্দেশ্য: এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল আক্রমণের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা প্রদান এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করা।
- চুক্তিটি ১৯৫২ সালে কার্যকর হয়।​

উল্লেখ্য,​
- বর্তমানে, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যান্জুস চুক্তি কার্যকর রয়েছে, তবে নিউজিল্যান্ডের ক্ষেত্রে এটি কার্যকর নয়।

উৎস: Britannica and ANZUS ওয়েবসাইট।
১,২৯৩.
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ঘানা
  2. নাইজেরিয়া
  3. মিশর
  4. যুগোস্লাভিয়া
সঠিক উত্তর:
যুগোস্লাভিয়া
উত্তর
সঠিক উত্তর:
যুগোস্লাভিয়া
ব্যাখ্যা
NAM:
- NAM এর পূর্ণরূপ- Non-Aligned Movement.
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ১৯৬১ সালে।
- NAM গঠনের সিদ্ধান্ত হয়-১৯৫৫ সালের সম্মেলনে অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে।
- বতর্মান সদস্য- ১২১ টি।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।

উৎস: ন্যাম ওয়েবসাইট।
১,২৯৪.
ব্রিটিশ শাসনের অধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য কোন দেশ?
  1. রুয়ান্ডা
  2. নাইজেরিয়া
  3. কেনিয়া
  4. পেরু
সঠিক উত্তর:
রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
রুয়ান্ডা
ব্যাখ্যা
• কমনওয়েলথ (Commonwealth):
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্ট্রের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য: ৫৬টি।(ফেব্রুয়ারি, ২০২৫)
- মোজাম্বিক ও রুয়ান্ডা বৃটিশ শাসনাধীন না থেকেও সদস্য।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
১,২৯৫.
আফ্রিকান ইউনিয়ন (AU) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৩ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৪ সালে
সঠিক উত্তর:
২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০২ সালে
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনকো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।

⇒ ১৯৬৩ সালের ২৫ মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান African Unity প্রতিষ্ঠা করেন।
- এটি সদস্য দেশসমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি ও কার্যক্রম সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকান মহাদেশের ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রেখে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
- এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার মুয়াম্মর গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান African Unity'র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অধিকতর ঐক্যবদ্ধ কার্যক্রম প্রযুক্ত করার সঙ্কল্পবোধসহ এর উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়।
- এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
- পরে ২০০২ সালের ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।

উৎস: African Union ওয়েবসাইট।
১,২৯৬.
আসিয়ান জোটের সদস্য নয় কোন দেশ?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) মায়ানমার
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
ব্যাখ্যা
• ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
• এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
• এর বর্তমান সদস্য দেশ ১০টি।
• দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
• বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।

তথ্যসূত্র:- আসিয়ানের ওয়েবসাইট।
১,২৯৭.
নিচের কোন দেশটি আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়? 
  1. থাইল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. ভিয়েতনাম
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা

- ভিয়েতনাম আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়।

ASEAN:

- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি। [আগস্ট, ২০২৫]
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস:  ASEAN ওযেবসাইট।

১,২৯৮.
বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশ্বস্ত বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?
  1. ক) ডানিডা
  2. খ) ওসিডি
  3. গ) জাইকা
  4. ঘ) ডিএফআইডি
সঠিক উত্তর:
গ) জাইকা
উত্তর
সঠিক উত্তর:
গ) জাইকা
ব্যাখ্যা
• জাইকা:
 - বাংলাদেশের অন্যতম উন্নয়ন-সহযোগী হলো জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
- বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশ্বস্ত বৈদেশিক বিশ্বস্ত বন্ধু হলো জাইকা।
- গঠিত - ১ অক্টোবর ২০০৩।
- সদরদপ্তর - চিয়োদা, টোকিও, জাপান।
- সভাপতি - আকিহিকো তানাকা।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- ২০২২ সালে বাংলাদেশ-জাপান সম্পর্কের ৫০ বছর হয়।

সূত্র:  JICA & Japan Embassy in Bangladesh.
১,২৯৯.
RCEP-এর পূর্ণরূপ কী?
  1. Regional Comprehensive Economic Partnership
  2. Regional Cooperation for Economic Progress
  3. Regional Comprehensive Economic Policy
  4. Regional Cooperation Economic Partnership
সঠিক উত্তর:
Regional Comprehensive Economic Partnership
উত্তর
সঠিক উত্তর:
Regional Comprehensive Economic Partnership
ব্যাখ্যা

RCEP:
- RCEP এর পূর্ণরূপ Regional Comprehensive Economic Partnership.
- RCEP হল বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০ সাল।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২ সাল।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি। এগুলো হলো:
• চীন।
• জাপান।
• দক্ষিণ কোরিয়া।
• অস্ট্রেলিয়া।
• নিউজিল্যান্ড।
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• ভিয়েতনাম।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
• ব্রুনাই।
• সিঙ্গাপুর।
• কম্বোডিয়া।
• লাওস।
• মিয়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান ওয়েবসাইট।

১,৩০০.
BIMSTEC কোন অঞ্চলের জোট?
  1. দক্ষিণ আমেরিকা
  2.  ইউরোপ 
  3. বঙ্গোপসাগরীয় অঞ্চল
  4. আফ্রিকা
সঠিক উত্তর:
বঙ্গোপসাগরীয় অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগরীয় অঞ্চল
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC -এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
- সদস্য: ৭টি।
- সদস্য সমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি; বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রা মানি পান্ডে। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট।