বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট

মোট প্রশ্ন১,৩৯৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট

PrepBank · পাতা / ১৪ · ১০০ / ১,৩৯৬

.
আসিয়ান আঞ্চলিক ফোরাম-এর সদস্য দেশ কয়টি? [অক্টোবর, ২০২৪]
  1. ১০টি
  2. ১১টি
  3. ২৭টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৭টি
উত্তর
সঠিক উত্তর:
২৭টি
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF):
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।
- এর সদস্য দেশ: ২৭টি।

- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।স

উৎস: ASEAN ওয়েবসাইট।
.
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কতটি দেশ ADB এর সদস্য?
  1. ক) ১৯ টি
  2. খ) ৪৭ টি
  3. গ) ৪৯ টি
  4. ঘ) ৬৮ টি
সঠিক উত্তর:
গ) ৪৯ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৯ টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ৬০ এর দশকে প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংকটির মূল উদ্দেশ্য ছিলো - খাদ্য উৎপাদন ও পল্লী উন্নয়নে সহোযোগীতা করা।

এক নজরে ADB 
• প্রতিষ্ঠাকাল - ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - ম্যানিলা, ফিলিপাইন
• সদস্য সংখ্যা - ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১টি দেশ
• সদরদপ্তর - মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন

সুত্র: ADB এর ওয়েবসাইট
.
'অকাস' (AUKUS) সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

- অস্ট্রেলিয়া (A), যুক্তরাজ্য (UK) ও যুক্তরাষ্ট্র (US) এই তিনটি দেশের নামের আদ্যক্ষর দিয়ে গঠিত সামরিক জোট অকাস।
- ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে নতুন সামরিক জোটটি গঠিত হয়।
- এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং এরই আওতায় অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে।
- এরপূর্বে ১৯৫৮ সালে কেবল যুক্তরাজ্যকে এই প্রযুক্তির প্রদান করেছিল যুক্তরাষ্ট্র।
- এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও সহায়তা করা হবে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

.
কোন দেশটি জিসিসি জোটের সদস্য নয়?
  1. ক) কুয়েত
  2. খ) ওমান
  3. গ) বাহরাইন
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
ঘ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরাক
ব্যাখ্যা

- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- বর্তমান মহাসচিব ড. নায়েফ আল হাজরাফ।
(তথ্যসূত্র: জিসিসি ওয়েবসাইট)

.
বাংলাদেশ নিচের কোন আর্ন্তজাতিক/আঞ্চলিক সংস্থার সদস্য নয়?
  1. ক) সার্ক
  2. খ) ন্যাম
  3. গ) আসিয়ান
  4. ঘ) ডি-৮
সঠিক উত্তর:
গ) আসিয়ান
উত্তর
সঠিক উত্তর:
গ) আসিয়ান
ব্যাখ্যা
বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়।
- ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
.
'NATO' কতটি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত?
  1. ক) ৩৫টি
  2. খ) ২৫টি
  3. গ) ৩০টি
  4. ঘ) ২০টি
সঠিক উত্তর:
গ) ৩০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০টি
ব্যাখ্যা
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩০টি। 
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হওয়ার সময় এই জোটের ১২টি প্রতিষ্ঠাতা সদস্য ছিল: বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 
- উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
- ২০২২ সালের জুন পর্যন্ত আরো পাঁচটি  রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে: বসনিয়া ও হার্জেগোভিনা, ফিনল্যান্ড, জর্জিয়া, সুইডেন এবং ইউক্রেন। কসোভোও ন্যাটোতে যোগ দিতে চায়। 

উৎস: NATO ওয়েবসাইট 
.
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. কাবো ভার্দে
  2. ইথিওপিয়া
  3. সাও টোমে
  4. সিচেলিস
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি। (এপ্রিল, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (এপ্রিল, ২০২৫)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
.
জি-৭ ভুক্ত দেশ নয় কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. জার্মানি
  2. বেলজিয়াম
  3. কানাডা
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা

G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

অন্যদিকে, 
- বেলজিয়াম জি-৭ ভুক্ত দেশ নয়। 

উৎস: G-7 ওয়েবসাইট।

.
ইউরোপীয় পার্লামেন্টের প্রধান কাজ কী?
  1. আইন প্রণয়ন করা
  2. রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ করা
  3. আইনগত বিরোধ নিষ্পত্তি করা
  4. মুদ্রানীতি নির্ধারণ ও পরিচালনা করা
সঠিক উত্তর:
আইন প্রণয়ন করা
উত্তর
সঠিক উত্তর:
আইন প্রণয়ন করা
ব্যাখ্যা
ইউরোপীয় পার্লামেন্ট (European Parliament):
-  ইউরোপীয় পার্লামেন্ট হলো ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিষ্ঠান যা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়।
- ১৯৬২সালে ইউরোপীয় সংসদ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এর অবস্থান স্ট্রাসবুর্গ (ফ্রান্স), ব্রাসেলস (বেলজিয়াম), লুক্সেমবার্গ।
- বর্তমানে ইউরোপীয় সংসদে ৭২০ জন MEPs (সদস্য) রয়েছেন।

ইউরোপীয় সংসদের প্রধান কাজ-
- ইউরোপীয় কমিশনের প্রস্তাবের ভিত্তিতে EU আইন পাস করা (Council of the EU-এর সাথে যৌথভাবে)
- বাজেট অনুমোদন এবং নিয়ন্ত্রণ করা
- ইউরোপীয় কমিশনের ওপর গণতান্ত্রিক নজরদারি রাখা।

অন্যদিকে,
• ইউরোপীয় কাউন্সিল (European Council)
অবস্থান: ব্রাসেলস;
মূল দায়িত্ব: EU-এর সামগ্রিক রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ করে।

• ইউরোপীয় ইউনিয়নের ন্যায়বিচার আদালত (Court of Justice of the European Union - CJEU)
অবস্থান: লুক্সেমবার্গ;
মূল দায়িত্ব: EU-এর আইনগুলোর সঠিক প্রয়োগ নিশ্চিত করা, আইনগত বিরোধ নিষ্পত্তি করা।

• ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (European Central Bank - ECB)
অবস্থান: ফ্রাঙ্কফুর্ট;
মূল দায়িত্ব: ইউরো অঞ্চলের মুদ্রানীতি নির্ধারণ ও পরিচালনা করা।
 
তথ্যসূত্র: ইইউ ওয়েবসাইট।
১০.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (আগস্ট, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
১১.
নিচের কোন দেশটি D-8 জোটের সদস্য নয়?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
গ) আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) আলজেরিয়া
ব্যাখ্যা
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- ১৯৯৭ সালের ১৫ জুন D-8 গঠিত হয়।
- এটির সদরদপ্তর তুরস্কের ইস্তান্বুল শহরে অবস্থিত।

D-8 এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- পাকিস্তান
- বাংলাদেশ
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া।

- D-8 জোটের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সর্বশেষ দশম D-8 সম্মেলন ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট)
১২.
নিচের কোন দেশ ব্রিকস -এর সদস্য দেশ নয়?
  1. ক) ব্রিটেন
  2. খ) চীন
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ক) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রিটেন
ব্যাখ্যা
- ব্রিকস (BRICS) — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, ও দক্ষিণ আফ্রিকা এই পাচঁটি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট।
- ব্রিকস -এর সদস্য দেশ নয় ব্রিটেন।
- সদস্যভুক্ত পাচঁ সদস্য দেশের নামের ইংরেজি প্রথম অক্ষের থেকেই সংস্থাটির নামকরণ হয়।
- ব্রিকস গঠিত হয়- ১৬ মে, ২০০৮ সালে।
- পূর্বে এর নাম ছিল (BRIC).
- BRICS -এর উদ্যোগে গঠিত ব্যাংকের নাম - NDB ।

উৎস: BRICS -এর ওয়েবসাইট।
১৩.
ইসলামিক সহযোগিতা সংস্থা OIC প্রতিষ্ঠার স্থান কোনটি?
  1. জেদ্দা, সৌদি আরব
  2. ইস্তাম্বুল, তুরস্ক
  3. রাবাত, মরক্কো
  4. কায়রো, মিশর
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- অফিসিয়াল ভাষা: ৩টি।
• আরবি,
• ইংরেজি,
• ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

১৪.
জাতিসংঘের আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ব্যাংকক, থাইল্যান্ড
  2. খ) আদ্দিস আবাবা, ইথিওপিয়া
  3. গ) বৈরুত, লেবানন
  4. ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
খ) আদ্দিস আবাবা, ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) আদ্দিস আবাবা, ইথিওপিয়া
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে যা তাদের নিজ নিজ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং সহযোগিতার প্রচার করে থাকে। এগুলো হলো:- 
১। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP), ব্যাংকক, থাইল্যান্ড।
২। পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),বৈরুত, লেবানন। 
৩। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC), সান্তিয়াগো, চিলি।
৪। ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), জেনেভা, সুইজারল্যান্ড। 
৫। আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA), আদ্দিস আবাবা, ইথিওপিয়া।  
• এদের মধ্যে অন্যতম হলো ‘আফ্রিকান অর্থনৈতিক কমিশন’ বা ECA (The Economic Commission for Africa).
• এটি ১৯৫৮ সালে গঠিত হয়।
• এর সদস্য সংখ্যা ৫৪।
• এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহরে অবস্থিত।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১৫.
আরব লীগ বহির্ভূত দেশ কোনটি?
  1. লিবিয়া
  2. ইরান
  3. কুয়েত
  4. ইরাক
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (ডিসেম্বর, ২০২৪)
- আরব লীগ বহির্ভূত দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
১৬.
'APEC' এর প্রতিষ্ঠাকালীন সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. যুক্তরাজ্য
  2. অস্ট্রেলিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।

সূত্র: APEC -এর ওয়েবসাইট।
১৭.
আসিয়ানের ৪৪তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. মালয়েশিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. লাওস
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
- ২০২৪ সালে (October 6 - October 11) ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হবে।
Theme: “ASEAN: Enhancing Connectivity and Resilience”.

Source: https://www.laoschairmanship2024.gov.la/event/44th-asean-summit/ 

ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ৪৩তম ASEAN শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১৮.
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) মিয়ানমার
সঠিক উত্তর:
খ) দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া (সর্বশেষ সদস্য)।

- দক্ষিণ কোরিয়া ASEAN জোটভুক্ত নয়। 

তথ্যসূত্র: আসিয়ানের ওয়েবসাইট।
১৯.
BRICS ধারণাটির প্রস্তাবক কে?
  1. অমর্ত্য সেন
  2. জোসেফ স্টিগ্লিটজ
  3. জিম ও'নিল
  4. পল ক্রুগম্যান
সঠিক উত্তর:
জিম ও'নিল
উত্তর
সঠিক উত্তর:
জিম ও'নিল
ব্যাখ্যা
BRICS:
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- বর্তমানে ব্রিকস-এর সভাপতি দেশ: ব্রাজিল।

⇒ ব্রিকস-এর উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সহযোগিতা জোরদার করা, পাশাপাশি আন্তর্জাতিক শাসনব্যবস্থায় গ্লোবাল সাউথ দেশগুলির প্রভাব বৃদ্ধি করা।
- এই গোষ্ঠীটি UN, IMF, World Bank, এবং WTO-এর মতো বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলির বৈধতা, অংশগ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা এবং দক্ষতা উন্নত করার চেষ্টা করে।
- এর লক্ষ্য টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার করা।

⇒ বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে।
- এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩৬ শতাংশের বেশি।
- এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।

উল্লেখ্য,
- BRICS-এর ধারণা প্রদান করেন আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs)-এর অর্থনীতিবিদ জিম 'নিল (Jim O'Neill)।
- তিনি "BRICS" শব্দটি ব্যবহার করে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরেছিলেন।
- তার মতে, এই দেশগুলোর দ্রুত বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

উৎস: i) BRICS ওয়েবসাইট।
ii) BBC.
২০.
নাসার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. সানফ্রান্সিসকো
  2. ফ্লোরিডা
  3. ওয়াশিংটন ডিসি
  4. ডেট্রয়েট
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা
নাসা হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
 - NASA এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration.
- ১৯৫৮ সালের ২৯ জুলাই নাসা প্রতিষ্ঠিত হয়।
- এটি বাণিজ্যিকভাবে যাত্রা করে ১৯৫৮ সালের ১ অক্টোবর।
- এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো নাসার উৎক্ষেপণ কেন্দ্র।

(উৎসঃ নাসা ওয়েবসাইট)
২১.
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য-
  1. ক) কম্বোডিয়া
  2. খ) মিয়ানমার
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) মালয়েশিয়া
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
ব্যাখ্যা
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি। সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (সর্বশেষ সদস্য)।
উৎসঃ সার্কের ওয়েবসাইট।
২২.
BIMSTEC-র সদস্য রাষ্ট্র কতটি? (আগস্ট-২০২৫)
  1. ৫টি 
  2. ৯টি
  3. ১১টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC).
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা ১৯৯৭ সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC-র সদস্য রাষ্ট্র রয়েছে - ৭টি ( আগস্ট-২০২৫)।
- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার।
- বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বর্তমানে বিমেসটিকের সভাপতি দেশ - বাংলাদেশ (আগস্ট - ২০২৫)
- বাংলাদেশ বিমসটেকের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল।

উৎস: bimstec website.

২৩.
SAARC এর সদস্য দেশ নয় কোনটি? (জুন, ২০২৫)
  1. আফগানিস্তান
  2. মালদ্বীপ
  3. শ্রীলঙ্কা
  4. মায়ানমার
সঠিক উত্তর:
মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মায়ানমার
ব্যাখ্যা
• SAARC:
- পূর্ণরূপ- South Asian Association for Regional Cooperation.
- SAARC প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
- সার্কের সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি।(জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট।
২৪.
MERCOSUR- কোন অঞ্চলের বাণিজ্য জোট? 
  1. ইউরোপ
  2. দক্ষিণ আমেরিকা
  3. আফ্রিকা 
  4. এশিয়া 
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে,  বলিভিয়া, উরুগুয়ে ও ভেনেজুয়েলা।
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য: পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

২৫.
European Free Trade Association-এর সদস্য দেশ নয় কোনটি? [নভেম্বর, ২০২৪]
  1. লাটভিয়া
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. লিচেনস্টেইন
সঠিক উত্তর:
লাটভিয়া
উত্তর
সঠিক উত্তর:
লাটভিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

EFTA:

- EFTA-এর পূর্ণরূপ: European Free Trade Association.
- এটি একটি আঞ্চলিক বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠা: ৪ জানুয়ারি, ১৯৬০ সাল।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য দেশ: ৪টি (আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ড)।

⇒ এর মূল লক্ষ্য হল ইউরোপীয় দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা স্থাপন করা।

উল্লেখ্য,
- লাটভিয়া European Free Trade Association-এর সদস্য দেশ নয়।

উৎস: EFTA ওয়েবসাইট।
২৬.
GCC এর সদস্য দেশ কয়টি?[ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ২২টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদ (GCC):
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council বা পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি।[জানুয়ারি, ২০২৬]
- সদস্য দেশ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.

২৭.
EFTA এর সদস্য দেশ কোনটি? (মার্চ, ২০২৫)
  1. সুইজারল্যান্ড
  2. নরওয়ে
  3. লিচেস্টেন
  4. আইসল্যান্ড
  5. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
EFTA:
- এর পূর্ণরূপ European Free Trade Association.
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি। (মার্চ, ২০২৫)
- সদস্য দেশসমূহ,
• আইসল্যান্ড।
• লিচেস্টেন।
• নরওয়ে।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
২৮.
কোন চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে?
  1. জেনেভা চুক্তি
  2. লিসবন চুক্তি
  3. মাস্ট্রিক্ট চুক্তি
  4. রোম চুক্তি
সঠিক উত্তর:
মাস্ট্রিক্ট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
মাস্ট্রিক্ট চুক্তি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ব্রিটেন ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।

উৎস: EU ওয়েবসাইট।
২৯.
Group-77 প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
১৯৬৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৪ সালে
ব্যাখ্যা
Group of 77 (G-77):
- প্রতিষ্ঠিত: ১৫ জুন, ১৯৬৪ সালে।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন ও জাতিসংঘে সমন্বিত অবস্থান উপস্থাপন।
- প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি (G-77 নামটি ঐতিহাসিকভাবে অপরিবর্তিত রাখা হয়েছে) [মে, ২০২৫]
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৯৭৩ সাল থেকে।
- ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন হয়।
- বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনে বৈশ্বিক অসমতা দূরীকরণে আহ্বান।

উৎস: Group of 77 ওয়েবসাইট।
৩০.
জি-৭৭ কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) লন্ডন
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা
জি-৭৭ (Group of 77) জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন। 
জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা  UNCTAD এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৬৪ সাল
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ 
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ
উদ্যোক্তা: The United Nations Conference on Trade and Investment (UNCTAD)

প্রতিষ্ঠাকালীন সম্মেলন: 
১৯৬৪ সালের ১৫ জুন জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে “Joint Declaration of the Seventy-Seven Developing Countries” -এর মাধ্যমে এর আত্মপ্রকাশ ঘটে। ১৯৬৭ সালে “Charter of Algiers” - এর মাধ্যমে সাংগঠনিক ভিত্তি পায়।

সদরদপ্তর: নাই।
তবে জাতিসংঘের সদরদপ্তরেই সকল অফিসিয়াল কাজ সম্পন্ন করা হয়।
 
- The South Summit - সংগঠনটির সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহনকারী অঙ্গ। 
- The South Summit - প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো - কিউবার হাভানায়, ২০০০ সালে।
- সদস্য দেশ সমূহের মিনিস্ট্রারিয়াল পর্যায়ের শীর্ষ বৈঠক প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত হয়।
- বর্তমান মহাসচিব - মুরাদ আহমি (আলজেরিয়া)

 
তথ্যসূত্র: জি-৭৭ ওয়েবসাইট।
৩১.
বেনেলাক্স (BENELUX) বলতে কোন দেশগুলোকে বোঝায়?
  1. সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
  2. ব্রাজিল, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ
  3. বলিভিয়া, নিউজিল্যান্ড ও লাওস
  4. বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ
ব্যাখ্যা
BENELUX:

- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৩২.
বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কত সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৩ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

→ উল্লেখ্য:
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।

৩৩.
EFTA এর সদস্য সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association. 
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল। 
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি।
- সদস্য দেশসমূহ, 
• আইসল্যান্ড। 
• লিচেস্টেন। 
• নরওয়ে। 
• সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪.
ASEAN-ভুক্ত সদস্য রাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
  1. CPTPP
  2. RCEP
  3. TPPA
  4. OECD
সঠিক উত্তর:
RCEP
উত্তর
সঠিক উত্তর:
RCEP
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- এগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।

অন্যদিকে,
• CPTPP এর পূর্ণরূপ: The Comprehensive and Progressive Agreement for Trans Pacific Partnership.
- এটি হলো এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।

• Trans-Pacific Partnership Agreement (TPPA) হলো কানাডা এবং ইন্দো-প্যাসিফিকের অন্যান্য দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি।

• OECD: Organisation for Economic Co-operation and Development।
- এটি একটি অর্থনৈতিক জোট।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
৩৫.
কমনওয়েলথ-এর বর্তমান সদস্য দেশ - (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

৩৬.
ITU কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৮৩৫ সালে
  2. খ) ১৮৪৬ সালে
  3. গ) ১৮৬৫ সালে
  4. ঘ) ১৮৭৪ সালে
সঠিক উত্তর:
গ) ১৮৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৬৫ সালে
ব্যাখ্যা
- ITU (International Telecommunication Union) বর্তমান অস্তিত্বশীল বৈশ্বিক সংস্থাসমূহের মধ্যে সবচেয়ে পুরনো সংগঠন।
- এটি ১৮৬৫ সালের ১৭ মে International Telegraph Union নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি International Telecommunication Union নাম ধারণ করে।
- ১৯৪৯ সালের ১ জানুয়ারি (একই ওয়েবসাইটের অন্য পেইজ অনুসারে ১৫ অক্টোবর ১৯৪৭) ITU তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর ITU সদস্যপদ লাভ করে।
- শুরুতে ITU এর সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে ছিলো। ১৯৪৮ সালে জেনেভায় সদরদপ্তর স্থানান্তর করা হয়।
- বর্তমান সদস্য রাষ্ট্র ১৯৩টি। এছাড়া, প্রায় ৯০০ এর অধিক কোম্পানি, ইউনিভার্সিটি এবং বৈশ্বিক ও আঞ্চলিক সংস্থা ITU এর সদস্য।
- বর্তমান চীনের মহাসচিব হাওলিন ঝাও।
- ITU প্রতিষ্ঠার তারিখ ১৭ মে প্রতিবছর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স এন্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে পালিত হয়।
(তথ্যসূত্রঃ ITU ওয়েবসাইট)
৩৭.
BIMSTEC এ বাংলাদেশের জন্য অগ্রাধিকার খাত হলো-
  1. পর্যটন খাত
  2. ব্যবসা ও বাণিজ্য
  3. কৃষি
  4. দারিদ্র্য দূরীকরণ
সঠিক উত্তর:
ব্যবসা ও বাণিজ্য
উত্তর
সঠিক উত্তর:
ব্যবসা ও বাণিজ্য
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC -এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- BIMSTEC -এর সহযোগিতার ক্ষেত্র: ১৪টি। খাতগুলো হলো: 

• ব্যবসা ও বাণিজ্য খাত। 
• জলবায়ু পরিবর্তন। 

• পরিবহন ও যোগাযোগ খাত। 
• প্রাকৃতিক সম্পদ (Energy) খাত। 
• পর্যটন খাত। 
• প্রযুক্তিখাত। 
• মৎস্য সম্পদ ব্যবস্থাপনার।
• কৃষি খাতে।
• জনস্বাস্থ্য খাত। 
• দারিদ্র্য দূরীকরণ। 
• সন্ত্রাস প্রতিরোধ (Counter Terrorism) ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলা। 
• পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। 
• সংস্কৃতি, ভুটান। 
• জনসংযোগ / বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আন্তঃযোগাযোগ। 

- বাংলাদেশের জন্য  অগ্রাধিকার খাত হলো: ব্যবসা, বাণিজ্য  এবং জলবায়ু খাত। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা।
৩৮.
ব্রিকস সর্বশেষ সম্মেলনে TFFF (Tropical Forests Forever Fund) প্রস্তাব করেছে কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. ব্রাজিল
  2. ভারত
  3. চীন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
• TFFF বা ট্রপিক্যাল ফরেস্টস ফরএভার ফান্ড হলো একটি আন্তর্জাতিক তহবিল প্রস্তাবনা।
- যা ব্রাজিল থেকে প্রস্তাবনা করা হয়েছে ব্রিকস সম্মেলনে।
- এর মূল লক্ষ্য হলো বিশ্বের ট্রপিক্যাল (ক্রান্তীয়) বনাঞ্চল সংরক্ষণ ও সম্প্রসারণ করা।
- এই তহবিলের ঘোষণা ও সমর্থন ১৭তম BRICS সম্মেলনে (৬-৭ জুলাই, ২০২5) দেওয়া হয়, যা অনুষ্ঠিত হয় রিও ডি জেনেইরো, ব্রাজিলে।

• BRICS:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।
→ BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। [ জুলাই, ২০২৫]

উল্লেখ্য,
- BRICS বৈঠক বা সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো হলো:
- আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম।
- তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে।

উৎস: BRICS ওয়েবসাইট।
৩৯.
ঘানার বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল?
  1. ক) মার্শাল আইল্যান্ড
  2. খ) কেনিয়া
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
- জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ'।
- ২০০৯ সালে গঠিত এই জোটের বর্তমান সদস্য - ৫৫টি।
- ২০২২ - ২০২৪ মেয়াদে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এর সভাপতির নেতৃত্ব দিচ্ছে ঘানা। 
- ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেন - বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।
- - বাংলাদেশের পূর্বে এর সভাপতির দায়িত্বে ছিল মার্শাল আইল্যান্ড। 

উৎসঃ bdnews24.com
৪০.
OPEC-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা, অস্ট্রিয়া
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. কারাকাস, ভেনিজুয়েলা
  4. আলজিয়ার্স, আলজেরিয়া
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

⇒ ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়।

উৎস: OPEC ওয়েবসাইট।
৪১.
BIMSTEC- এর বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
  1. ৭টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য দেশ: ৭টি ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (আগস্ট, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- BIMSTEC দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করে।
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা উভয় অঞ্চলের দেশগুলিকে অন্তর্ভুক্ত করে,
- বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং একীকরণের লক্ষ্যে।

উল্লেখ্য,
- বাংলাদেশ,ভারত,শ্রীলঙ্কা,থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা (BIST-EC)’ প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
- যা ‘ব্যাংকক ঘোষণা’ নামে পরিচিত। 
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে, ভুটান ও নেপাল এই সংগঠনে পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়।
- ২০০৪ সালের ৩১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনে সংগঠনের নাম পরিবর্তন করে ‘বঙ্গোপসাগর উদ্যোগ: বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা (BIMSTEC)’ রাখা হয়। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৪২.
নিচের কোন দেশগুলো অকাস চুক্তির অংশীদার?
  1. ক) জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য
  3. গ) জাপান ও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া
  4. ঘ) অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
অকাস চুক্তি হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা চুক্তি। ১৫ সেপ্টেম্বর ২০২১ এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা প্রদান করা হয়।

অকাস চুক্তির মূল উদ্দেশ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান ও তৎপরতাকে ব্যাহত করা। এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন নির্মাণে প্রযুক্তিগত সহায়তা করবে।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৪৩.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC- এর সদস্য?
  1. বলিভিয়া
  2. প্যারাগুয়ে
  3. গায়ানা
  4. ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
গায়ানা
উত্তর
সঠিক উত্তর:
গায়ানা
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation অথবা ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিযা, বসনিযা, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুইটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।

উৎস: OIC ওয়েবসাইট।
৪৪.
নিচের কোন দেশটি বিশ্বব্যাংকের সদস্য নয়?
  1. ক) ভেনেজুয়েলা
  2. খ) চীন
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়। এগুলো হলো:
- অ্যান্ডোরা
- কিউবা
- উত্তর কোরিয়া
- লিচেনস্টাইন এবং
- মোনাকো বিশ্বব্যাংকের সদস্য নয়।

এছাড়া জাতিসংঘের সদস্য নয় এমন ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটিও বিশ্বব্যাংকের সদস্য নয়। তবে কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।

বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে। ইরান, চীন ও ভেনেজুয়েলা বিশ্বব্যাংকের (IBRD) সদস্য।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৪৫.
'BIMSTEC' কোন অঞ্চল সংশ্লিষ্ট অর্থনৈতিক জোট?
  1. ভূমধ্যসাগরীয় অঞ্চল
  2. বঙ্গোপসাগরীয় অঞ্চল
  3. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
  4. পারস্য উপসাগরীয় অঞ্চল
সঠিক উত্তর:
বঙ্গোপসাগরীয় অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগরীয় অঞ্চল
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- প্রতিষ্ঠা: ৬ জুন, ১৯৯৭।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি; বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য দেশ: ৭টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- সদস্য সমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রা মানি পান্ডে (Indra Mani Pandey)। [ফেব্রুয়ারি, ২০২৫]

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।
৪৬.
International Civil Aviation Organization এর বর্তমান সদস্য দেশ -
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
 
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।

উৎস: ICAO এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
৪৭.
এসকাপের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানিলা
  2. খ) সিঙ্গাপুর সিটি
  3. গ) জাকার্তা
  4. ঘ) ব্যাংকক
সঠিক উত্তর:
ঘ) ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাংকক
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলোঃ
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC)
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE)
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA)

The Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) জাতিসংঘের বৃহত্তম আঞ্চলিক কমিশন।
এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত। সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৪৮.
আরব লীগের বর্তমান সদস্য দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ২০টি
  2. ২২টি
  3. ২৪টি
  4. ২৮টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (জুলাই, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৪৯.
‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয় কোনটিকে?
  1. IDA
  2. NDB
  3. ADB
  4. AIIB
সঠিক উত্তর:
AIIB
উত্তর
সঠিক উত্তর:
AIIB
ব্যাখ্যা
AIIB:
- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- কার্যক্রম শুরু হয়: ২০১৬ সাল।
- সদর দপ্তর: বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- বর্তমান অনুমোদিত সদস্য: ১১০টি। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান প্রেসিডেন্ট: চীনের জিন লিকুয়ান। (জানুয়ারি, ২০২৫)
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।

তথ্যসূত্র - AIIB অফিসিয়াল ওয়েবসাইট।
৫০.
আরব লীগের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ৭টি
  2. ১১টি
  3. ২২টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা

আরব লীগ:
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

⇒ মে, ২০২৫ সালে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।

উৎস: Arab League ওয়েবসাইট।

৫১.
আঙ্কটাড কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৬০ সালে
  4. ঘ) ১৯৬৪ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৪ সালে
ব্যাখ্যা
আঙ্কটাড (UNCTAD-United Nations Conference on Trade and Development) হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন।

এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। সদরদপ্তর অবস্থিত জেনেভায়।

আঙ্কটাডের মন্ত্রীপর্যায়ের সম্মেলন সাধারণত প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। সর্বশেষ সম্মেলন ২০২১ সালের ৩-৭ অক্টোবর বার্বাডোজের ব্রিজটাউন ও জেনেভায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: আঙ্কটাড ওয়েবসাইট)
৫২.
'ইউরোপীয় ইউনিয়ন' আনুষ্ঠানিকভাবে কোন চুক্তির মাধ্যমে তৈরি হয়?
  1. শেনজেন চুক্তি
  2. মাস্ট্রিক্ট চুক্তি
  3. রোম স্ট্যাটিউট
  4. রোম চুক্তি
  5. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
মাস্ট্রিক্ট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
মাস্ট্রিক্ট চুক্তি
ব্যাখ্যা
মাস্ট্রিক্ট চুক্তি: 
- নেদারল্যান্ডসের মাস্ট্রিক্টে ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
- এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা ভবিষ্যতের একক মুদ্রার পাশাপাশি বৈদেশিক ও নিরাপত্তা নীতি এবং বিচার ও স্বরাষ্ট্র বিষয়ক ঘনিষ্ঠ সহযোগিতার জন্য স্পষ্ট নিয়ম নির্ধারণ করে ।
- 'ইউরোপীয় ইউনিয়ন' আনুষ্ঠানিকভাবে মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে তৈরি হয়। 
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বর কার্যকর হয়।

উৎস: EU ওয়েবসাইট।
৫৩.
কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ব্রাজিল
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) পেরু
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
According to Encyclopaedia Britannica, Brazil, Argentina & Peru are latin american’s country.
Source: Encyclopaedia Britannica
৫৪.
সার্কের বর্তমান চেয়ারম্যান কোন দেশ?
  1. ক) পাকিস্তান
  2. খ) শ্রীলংকা
  3. গ) নেপাল
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
গ) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
গ) নেপাল
ব্যাখ্যা
সার্কের বর্তমান চেয়ারম্যান নেপাল। ২০১৪ সালের ২৬ নভেম্বর থেকে নেপাল সার্কের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
২০১৪ সালের পর থেকে আর কোন সার্ক সামিট অনুষ্ঠিত হয়নি।
সার্কের বর্তমান মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান ভিরাকুন।
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি। সর্বশেষ সদস্য আফগানিস্তান।
(সূত্রঃ সার্ক ওয়েবসাইট)
৫৫.
আরব লীগের ভিত্তি ছিল কোনটি?
  1. আলেকজান্দ্রিয়া প্রটোকল
  2. কায়রো প্রটোকল
  3. জেদ্দা প্রটোকল
  4. বাগদাদ প্রটোকল
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (সেপ্টেম্বর, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (সেপ্টেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

৫৬.
কোন সম্মেলনের প্রেক্ষিতে ন্যাম (NAM) গঠিত হয়?
  1. রাবাত সম্মেলন 
  2. তেহরান সম্মেলন 
  3. বান্দুং সম্মেলন 
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
বান্দুং সম্মেলন 
উত্তর
সঠিক উত্তর:
বান্দুং সম্মেলন 
ব্যাখ্যা

• জোট-নিরপেক্ষ আন্দোলন (NAM):
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement.
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৫টি।
- বর্তমান সদস্য: ১২১টি।
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

⇒ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রতিষ্ঠাতা-
- যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো, ঘানার রাষ্ট্রপতি কোয়ামে নক্রমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ড. সুকর্ণ।
- একে বলা হতো পঞ্চ-উদ্যোগ।

উল্লেখ্য,
- প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে।

তথ্যসূত্র: NAM ওয়েবসাইট। 

৫৭.
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. সাও পাওলো
  2. বেইজিং
  3. নয়াদিল্লী
  4. জোহানেসবার্গ
সঠিক উত্তর:
জোহানেসবার্গ
উত্তর
সঠিক উত্তর:
জোহানেসবার্গ
ব্যাখ্যা
• ব্রিকস:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও ইথিওপিয়া এই ১০টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আর্জেন্টিনা জোটে যোগ দিবে না বলে জানিয়েছে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫৮.
RCEP চুক্তি স্বাক্ষরকারী দেশ নয় কোনটি?
  1. ইন্দোনেশিয়া
  2. অস্ট্রেলিয়া
  3. রাশিয়া
  4. ব্রুনাই
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
RCEP:

- RCEP চুক্তি স্বাক্ষরকারী দেশ নয় রাশিয়া।
- The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।
- RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি। এগুলো হলো:
- চীন।
- জাপান।
- দক্ষিণ কোরিয়া।
- অস্ট্রেলিয়া।
- নিউজিল্যান্ড।
- ইন্দোনেশিয়া।
- মালয়েশিয়া।
- ভিয়েতনাম।
- থাইল্যান্ড।
- ফিলিপাইন।
- ব্রুনাই।
- সিঙ্গাপুর।
- কম্বোডিয়া।
- লাওস ও
- মিয়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান ওয়েবসাইট।
৫৯.
ইসলামিক সহযোগিতা সংস্থার অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. আরবি
  2. ইংরেজি
  3. ফ্রেঞ্চ
  4. জার্মান
সঠিক উত্তর:
জার্মান
উত্তর
সঠিক উত্তর:
জার্মান
ব্যাখ্যা
OIC:

- জার্মান ইসলামিক সহযোগিতা সংস্থার অফিসিয়াল ভাষা নয়।
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৬০.
আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. মিশর
  3. লেবানন
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় সংযুক্ত আরব আমিরাত। 

আরব লীগ:

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন। 
- বর্তমান সদস্য: ২২টি।
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

উল্লেখ্য,
- সংযুক্ত আরব আমিরাত ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে আরব লীগে যোগদান করে।

উৎস: Arab League ওয়েবসাইট।
৬১.
CIRDAP এর পূর্ণরূপ কী?
  1. Centre on Integrated Rural Development for Asia and the Pacific
  2. Centre on Integrated Development for Asian and the Pacific
  3. Centre on Integrating Rural Development for Asia and the Pecific
  4. Centre on Integrated Developing for Asia and the Pacific
সঠিক উত্তর:
Centre on Integrated Rural Development for Asia and the Pacific
উত্তর
সঠিক উত্তর:
Centre on Integrated Rural Development for Asia and the Pacific
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।[link]
৬২.
UPU এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. ক) Union of Postal Unity
  2. খ) United Postal Union
  3. গ) Universal Postal Union
  4. ঘ) Universal Postal Unity
সঠিক উত্তর:
গ) Universal Postal Union
উত্তর
সঠিক উত্তর:
গ) Universal Postal Union
ব্যাখ্যা
বিশ্ব ডাক ইউনিয়ন:

- UPU এর পূর্ণরূপ Universal Postal Union.
- ১৮৭৪ সালে বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের বার্নে।
- UPU এর সদস্য সংখ্যা ১৯২ টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে UPU ( বিশ্ব ডাক ইউনিয়ন) এর সদস্য পদ লাভ করে। 

তথ্যসূত্র - UPU অফিশিয়াল ওয়েবসাইট।
৬৩.
নিচের কোন জোটটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমাজতন্ত্র বিস্তার রোধের জন্য গঠিত হয়েছিল?
  1. ক) আনজুস
  2. খ) ওয়ারশ প্যাক্ট
  3. গ) সিয়াটো
  4. ঘ) ন্যাটো
সঠিক উত্তর:
গ) সিয়াটো
উত্তর
সঠিক উত্তর:
গ) সিয়াটো
ব্যাখ্যা

SEATO - এর পূর্ণরূপ Southeast Asia Treaty Organization।
চীনের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনাম ও লাওসে সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে পশ্চিমা বিশ্বের দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠে।
তারা সমাজতন্ত্র যাতে এই অঞ্চলে শক্ত ভিতের উপর দাঁড়াতে না পারে সেই জন্য এশীয় ও পশ্চিমা কয়েকটি দেশ মিলে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে (১৯৫৪ সাল) এবং এর মাধ্যমে এই জোটের জন্ম হয়।
এটি একটি সমন্বিত নিরাপত্তা সংক্রান্ত জোট।
বর্তমানে এটি বিলুপ্ত।

ন্যাটো জোটটিও সমাজতন্ত্রের অগ্রযাত্রা রোধ করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল; তবে এর কার্যক্ষেত্র ভিন্ন।
আনজুস - যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে গঠিত একটি নিরাপত্তা সংক্রান্ত জোট।

অন্যদিকে, ওয়ারশ প্যাক্ট - সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত সমাজতান্ত্রিক দেশগুলোর একটি জোট।

উৎসঃ হিস্টরি ও ব্রিটানিকা.কম

৬৪.
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্টের সূচনা করেন কে?
  1. ক) ওয়াঙ্গিরি মাথাই
  2. খ) গ্রেটা থুনবার্গ
  3. গ) পল মিলগ্রম
  4. ঘ) সেবাস্তিয়ান জর্জ
সঠিক উত্তর:
খ) গ্রেটা থুনবার্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রেটা থুনবার্গ
ব্যাখ্যা
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্ট হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
২০১৮ সালের আগস্টে সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন।
এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।
(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট ওয়েবসাইট)
৬৫.
ইসলামী উন্নয়ন ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা
Islamic Development Bank (IDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IDB এর বর্তমান সদস্য ৫৭টি।
- Islamic Development Bank (IDB) এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।

সূত্র - IDB ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৬৬.
Gulf Cooperation Council এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ৬টি। (সেপ্টেম্বর, ২০২৫)
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।

৬৭.
দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশটি OIC ভুক্ত সদস্য রাষ্ট্র?
  1. ক) Guinea (গিনি)
  2. খ) Gabon (গ্যাবন)
  3. গ) Comoros (কমোরোস)
  4. ঘ) Guyana (গায়ানা)
সঠিক উত্তর:
ঘ) Guyana (গায়ানা)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Guyana (গায়ানা)
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC এর সদস্য। 
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

(তথ্যসূত্রঃ ওআইসি ওয়েবসাইট)
৬৮.
Economic Cooperation Organization (ECO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. তেহরান
  2. বিশকেক
  3. বাকু
  4. আংকারা
সঠিক উত্তর:
তেহরান
উত্তর
সঠিক উত্তর:
তেহরান
ব্যাখ্যা

• ECO:
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি। [ডিসেম্বর, ২০২৫]
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র: ECO -এর ওয়েবসাইট।

৬৯.
European Free Trade Association কত সালে প্রতিষ্ঠিত হয়? 
  1. ১৯৫২ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা

• EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- বর্তমান সদস্য: ৪টি।  [ডিসেম্বর, ২০২৫]
⇒ সদস্য দেশসমূহ - আইসল্যান্ড, লিচেস্টেন, নরওয়ে, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র: EFTA অফিসিয়াল ওয়েবসাইট।

৭০.
Developing Eight (D-8) এর সদস্য দেশ নয় কোনটি? [মে,২০২৫]
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. ইন্দোনেশিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
• Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [মে,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
- ভারত Developing Eight (D-8) এর সদস্য নয়।

উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।

উৎস: D-8 ওয়েবসাইট।
৭১.
How many members of Commonwealth are there? (November, 2024)
  1. 55
  2. 56
  3. 57
  4. 58
  5. 59
সঠিক উত্তর:
56
উত্তর
সঠিক উত্তর:
56
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৭২.
সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. নয়াদিল্লি
  3. কাঠমান্ডু
  4. ইসলামাবাদ
সঠিক উত্তর:
নয়াদিল্লি
উত্তর
সঠিক উত্তর:
নয়াদিল্লি
ব্যাখ্যা
সার্ক বিশ্ববিদ্যালয়:
- দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় (SAU) প্রতিষ্ঠার ধারণাটি ২০০৫ সালে ঢাকায় ১৩তম সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা উত্থাপিত হয়েছিল।
- দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় চুক্তি স্বাক্ষরিত হয় ০৪ এপ্রিল ২০০৭, ভারতে ১৪তম সার্ক সম্মেলনের সময়।
- ২০১০ সালে ভারতের দিল্লীতে প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

উৎস: সার্ক বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৭৩.
ব্রিকস জোট কর্তৃক প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য নয় কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) কাতার
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) দক্ষিন আফ্রিকা
সঠিক উত্তর:
খ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
খ) কাতার
ব্যাখ্যা
- New Development Bank (NDB) এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ - ৭টি;
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- সর্বশেষ পূর্ণাঙ্গ সদস্য দেশ - সংযুক্ত আরব আমিরাত (৪ অক্টোবর ২০২১);
- অন্যদিকে উরুগুয়ে, মিসর প্রস্তাবিত সদস্য দেশ। পূর্ণাঙ্গ সদস্য পদ এখনো লাভ করেনি।

Country -------  Membership Date
  BRAZIL      -----       July 3, 2015
  RUSSIA     -----       July 3, 2015 
   INDIA       -----         July 3, 2015 
   CHINA      -----        July 3, 2015 
  SOUTH AFRICA --  July 3, 2015
  BANGLADESH -- September 16,2021
  UNITED ARAB EMIRATES -- October 4, 2021
  EGYPT ---- Prospective member*
  URUGUAY --- Prospective member*

উৎস: ndb.int
৭৪.
বাংলাদেশ নিচের কোন সংগঠনের সদস্য নয়?
  1. BIMSTEC
  2. WTO
  3. ACU
  4. ASEAN
সঠিক উত্তর:
ASEAN
উত্তর
সঠিক উত্তর:
ASEAN
ব্যাখ্যা
• বাংলাদেশ ASEAN এর সদস্য নয়।

• ASEAN:
- পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ - ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।

অন্যদিকে,
বাংলাদেশ BIMSTEC,WTO এবং ACU এর সদস্য।

উৎস: ASEAN, ACU, WTO ও BIMSTEC ওয়েবসাইট ।
৭৫.
নিচের কোনটি Asia Pacific Trade Agreement (APTA) এর সদস্য?
  1. বাংলাদেশ
  2. মঙ্গোলিয়া
  3. কোরিয়া প্রজাতন্ত্র
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

APTA: 
- APTA এর পূর্ণরূপ হলো Asia-Pacific Trade Agreement.
- APTA হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.

• APTA ভুক্ত দেশগুলো হলো:
- বাংলাদেশ, 
- চীন, 
- ভারত, 
- লাওস, 
- মঙ্গোলিয়া
- কোরিয়া প্রজাতন্ত্র, 
- শ্রীলঙ্কা। 

উৎস: ESCAP ওয়েবসাইট।

৭৬.
সার্ক (SAARC) -এ যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? [ মার্চ,২০২৬] 
  1. নেপাল
  2. শ্রীলংকা
  3. ভুটান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

সার্ক (SAARC): 
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্ক এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ।
- সার্ক সংগঠনটি প্রতিষ্ঠা হয় ঢাকায়।
- সার্কের প্রথম সম্মেলনও ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল ৮ম সদস্য হিসেবে সার্কে যোগ দেয়।
- আফগানিস্তান SAARC-এ যোগদানকারী সর্বশেষ দেশ।
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: সার্ক ওয়েবসাইট।

৭৭.
আরব লীগের বর্তমান মহাসচিব হিসেবে নিযুক্ত আছেন কে? (জানুয়ারি, ২০২৬)
  1. আমর মুসা
  2. আদেল আল-জুবেইর
  3. মোস্তফা মাদবুলি
  4. আহমেদ আবুল ঘেইত
সঠিক উত্তর:
আহমেদ আবুল ঘেইত
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ আবুল ঘেইত
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪ সালে।
- গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- বর্তমান সদস্য দেশ: ২২টি।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত।

⇒ উদ্দেশ্য:
• উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

৭৮.
SAARC- এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন?
  1. ক) আবুল আহসান
  2. খ) K. Bhargava
  3. গ) QAMA Rahim
  4. ঘ) নাইমুদ্দীন হাসান
সঠিক উত্তর:
ক) আবুল আহসান
উত্তর
সঠিক উত্তর:
ক) আবুল আহসান
ব্যাখ্যা

- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।

- সার্কের বর্তমান ১৪তম মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান ভিরাকুন। তিনি ২০২০ সালের ১ মার্চ সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
সূত্রঃ সার্ক ওয়েবসাইট।

৭৯.
RCEP এর পূর্ণরুপ কোনটি?
  1. Region Comprehen Economic Partnership
  2. Regional Comprehensive Economiss Partnership
  3. Regional prehensive Economic Partnership
  4. Regional Comprehensive Economic Partnership
সঠিক উত্তর:
Regional Comprehensive Economic Partnership
উত্তর
সঠিক উত্তর:
Regional Comprehensive Economic Partnership
ব্যাখ্যা
RCEP:
- RCEP এর পূর্ণরূপ The Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।
- RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি। এগুলো হলো:
- চীন।
- জাপান।
- দক্ষিণ কোরিয়া।
- অস্ট্রেলিয়া।
- নিউজিল্যান্ড।
- ইন্দোনেশিয়া।
- মালয়েশিয়া।
- ভিয়েতনাম।
- থাইল্যান্ড।
- ফিলিপাইন।
- ব্রুনাই।
- সিঙ্গাপুর।
- কম্বোডিয়া।
- লাওস ও
- মিয়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান ওয়েবসাইট।
৮০.
নিচের কোন দেশটি GCC ভুক্ত নয়?
  1. কুয়েত
  2. ইয়েমেন
  3. কাতার
  4. ওমান
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট। এটি ১৯৮১ সালে গঠিত হয়।
সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে। বর্তমান মহাসচিব কুয়েতের নায়েফ ফালাহ আল হাজরাফ।

বর্তমান সদস্য ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

ইয়েমেন, ইরাক, জর্ডান GCC এর সদস্য নয়।

(তথ্যসূত্র: GCC ওয়েবসাইট)
৮১.
নিচের কোন সংস্থাটি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পল্লী উয়ন্ননের লক্ষ্যে কাজ করে?
  1. APEC
  2. CIRDAP
  3. OECD
  4. COMESA
সঠিক উত্তর:
CIRDAP
উত্তর
সঠিক উত্তর:
CIRDAP
ব্যাখ্যা
- CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে কাজ করে।
- এটি ১৯৭৯ সালের ৬ জুলাই বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় ‘চামেলি হাউস’ নামে পরিচিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছয়টি।
- বর্তমান সদস্য সংখ্যা ১৫টি।
এগুলো হলো:
- আফগানিস্তান
- বাংলাদেশ
- ফিজি
- ভারত
- ইন্দোনেশিয়া
- ইরান
- লাওস
- মালয়েশিয়া
-মিয়ানমার
- নেপাল
- পাকিস্তান
- ফিলিপাইন
- শ্রীলংকা
- থাইল্যান্ড এবং
- ভিয়েতনাম।
অন্যদিকে,
- APEC : এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি অর্থনৈতিক জোট।
- OECD : ইউরোপ, এশিয়া ও আমেরিকার দেশগুলোর একটি অর্থনৈতিক জোট।
- COMESA : দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশগুলোর বাণিজ্যিক ব্লক।
(তথ্যসূত্রঃ সংস্থাগুলোর ওয়েবসাইট)
৮২.
ECO-এর সদর দপ্তর কোথায়?
  1. আঙ্কারা, তুরস্ক
  2. তাসখন্দ, উজবেকিস্তান
  3. তেহেরান, ইরান
  4. বাকু, আজারবাইজান
সঠিক উত্তর:
তেহেরান, ইরান
উত্তর
সঠিক উত্তর:
তেহেরান, ইরান
ব্যাখ্যা

ECO:
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র - ECO -এর ওয়েবসাইট।

৮৩.
নিচের কোন ব্যক্তি NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন না?
  1. মার্শাল টিটো
  2. আহমদ সুকর্ণ
  3. গামাল আবদুল নাসের
  4. নেলসন ম্যান্ডেলা
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
- NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন না নেলসন ম্যান্ডেলা। 

NAM:

- জোট নিরপেক্ষ দেশসমূহের (Non-Aligned Movement - NAM) প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ প্যাক্টের বাইরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত "বান্দুং সম্মেলনের" প্রেক্ষাপটে এই আন্দোলন গঠিত হয়।
- বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা ১২১টি। [জুলাই - ২০২৫] 

NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচজন বিশ্বনেতা—
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ,
- যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো,
- মিশরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের এবং
- ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু,

সূত্র: ন্যামের ওয়েবসাইট।
৮৪.
Which country is not a member of the ASEAN alliance?
  1. Brunei Darussalam
  2. Laos
  3. Papua New Guinea
  4. Philippines
সঠিক উত্তর:
Papua New Guinea
উত্তর
সঠিক উত্তর:
Papua New Guinea
ব্যাখ্যা
- পাপুয়া নিউগিনি ASEAN জোটভুক্ত নয়। 

আসিয়ান (ASEAN):

- আসিয়ান (ASEAN) এর পূর্ণরূপ হলো Association of Southeast Asian Nations.
- দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা হচ্ছে আসিয়ান।
- এই আঞ্চলিক সংস্থাটি ৮ আগস্ট ১৯৬৭ সালে থাইল্যান্ডের ব্যাংককে গঠিত হয় আসিয়ান ঘোষণাপত্র (Bangkok Declaration) স্বাক্ষরের মাধ্যমে।
- আসিয়ান এর সদস্য দেশ ১০টি।
- সদস্য: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই দারুসসালাম, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- এই দশটি দেশ মিলে গঠিত হয়েছে বর্তমান আসিয়ান সংস্থা, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৮৫.
বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

ওআইসি:
- OIC-এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [আগস্ট, ২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।

উল্লেখ্য,
- বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫।

উৎস: OIC ওয়েবসাইট। 

৮৬.
BIMSTEC ভুক্ত দেশ নয় কোনটি? (জানুয়ারি,২০২৫)
  1. থাইল্যান্ড
  2. ভুটান
  3. মিয়ানমার
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা
• সিঙ্গাপুর BIMSTEC ভুক্ত দেশ নয়।

• BIMSTEC:

- পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা- ৭টি।(জানুয়ারি,২০২৫)

• এগুলো হলো:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল ও
- ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৮৭.
বাংলাদেশ কোন সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে?
  1. লাহোর সম্মেলন
  2. তেহরান সম্মেলন
  3. জেদ্দা সম্মেলন
  4. তুরস্ক সম্মেলন
সঠিক উত্তর:
লাহোর সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
লাহোর সম্মেলন
ব্যাখ্যা
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ওআইসির সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের মক্কায় - ২০১৯ সালে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎস: ওআইসি ওয়েবসাইট।
৮৮.
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক জোট (APEC) গঠিত হয় কবে?
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা
APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- গঠিত হয়: ১৯৮৯ সালে।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- বর্তমান সদস্য: ২১টি। (মে, ২০২৫)
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
৮৯.
জি - ২০ এর স্থায়ী সদস্য হিসেবে যোগদান করে -
  1. আসিয়ান ইউনিয়ন
  2. বেনেলাক্স ইউনিয়ন
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. আফ্রিকান ইউনিয়ন
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০-এর শীর্ষ সম্মেলন:
- বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০।
- এর শীর্ষ সম্মেলন ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
- জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানানো হয় ।
- আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫।
- আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।

উৎস: জি-২০ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৯০.
'World Trade Organisation' এর সর্বশেষ সদস্য দেশ - 
  1. নেপাল
  2. কাজাখস্তান
  3. সিরিয়া
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
WTO (World Trade Organization)
• প্রতিষ্ঠা: ১ জানুয়ারি ১৯৯৫
• সদস্য সংখ্যা: ১৬৪ টি (সর্বশেষ যোগদান - আফগানিস্তান)
• বাংলাদেশের যোগদান: ১ জানুয়ারি ১৯৯৫
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• পূর্ববর্তী নাম: GATT (General Agreement on Tariffs and Trade)

অন্যদিকে,
• General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

উৎস: WTO ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৯১.
৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ঢাকা
  2. খ) কলম্বো
  3. গ) নয়াদিল্লী
  4. ঘ) রেঙ্গুন
সঠিক উত্তর:
খ) কলম্বো
উত্তর
সঠিক উত্তর:
খ) কলম্বো
ব্যাখ্যা
- ৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩০ মার্চ ২০২২। 
- বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ৫ম শীর্ষ সম্মেলন  শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়। 
- এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেন।
- বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
৯২.
PGII প্রকল্পের সাথে জড়িত কোন সংস্থা?
  1. FAO
  2. G-7
  3. IMF
  4. WHO
সঠিক উত্তর:
G-7
উত্তর
সঠিক উত্তর:
G-7
ব্যাখ্যা
Group of 7:
- বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার প্রধানের জোটকে G-7 বলা হয়।
- এই জোটের প্রতিষ্ঠা ১৯৭৫ সালে হয়।
- শুরুতে G-7 এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৬টি দেশ – ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- পরে ১৯৭৬ সালে কানাডা যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ৭টি হয়।
- বর্তমানে G-7 এর সদস্য রাষ্ট্রগুলো হলো: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এশিয়ার একমাত্র সদস্য দেশ হলো জাপান। 
- এই জোট PGII (Partnership for Global Infrastructure and Investment) প্রকল্পের সাথে জড়িত।  
- 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)'এর মোকাবিলায় ‘দ্য পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট’ (PGII) পরিকল্পনা গ্রহণ করেছে। 

উৎস: G-7 এর ওয়েবসাইট।
৯৩.
Gulf Cooperation Council এর সদস্য দেশ নয় কোনটি?
  1. সৌদি আরব
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. মিশর
  4. বাহরাইন
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা

GCC: 
- GCC এর পূর্ণরূপ Gulf Cooperation Council.
- এটি পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- GCC প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালের ২৫ মে মাসে।
- এটির সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

GCC এর সদস্য ৬টি দেশ:
সৌদি আরব
সংযুক্ত আরব আমিরাত
→ কাতার, 
→ কুয়েত, 
বাহরাইন
→ ওমান। 

সূত্র: GCC ওয়েবসাইট।

৯৪.
নিম্নের কোন দেশটি কমনওয়েলথভুক্ত দেশ নয়?
  1. কানাডা
  2. ডোমিনিকা
  3. নিউজিল্যান্ড
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

ফ্রান্স কমনওয়েলথভুক্ত দেশ নয়।

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম)।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা। 

⇒ কানাডা, ডোমিনিকা, নিউজিল্যান্ড কমনওয়েলথভুক্ত (Commonwealth) দেশ।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

৯৫.
Asian Development Bank-এর সদরদপ্তর অবস্থিত -
  1. টোকিও, জাপান
  2. কাঠমান্ডু, নেপাল
  3. ম্যানিলা, ফিলিপাইন
  4. জাকার্তা, ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ম্যানিলা, ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ম্যানিলা, ফিলিপাইন
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank):
- এশীয় উন্নয়ন ব্যাংক একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, যা ১৯৬৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে: ১৪ মার্চ ১৯৭৩ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কে উৎসাহিত করা।
- ভারত এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা ৬৯ টি দেশ।
[এই তথ্যটি পরিবর্তনশীল, আপডেট তথ্যের জন্য ADB ওয়েবসাইটে দেখুন (লিঙ্ক)]

এছাড়াও, লক্ষ্য ও উদ্দেশ্য:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র্য দূরীকরণ।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন, এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি।
- উন্নয়ন প্রকল্পে ঋণ, অনুদান, ও কারিগরি সহায়তা প্রদান।

কার্যক্রম:
- অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ।
- বেসরকারি খাত উন্নয়নে সহায়তা।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রকল্প বাস্তবায়ন।

অর্থায়ন:
- মূলত সদস্য দেশগুলোর অবদান, আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহ, এবং বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়।

তথ্যসূত্র: Asian Development Bank ওয়েবসাইট।
৯৬.
বর্তমানে আসিয়ানের মোট সদস্য দেশ কয়টি? (জানুয়ারি-২০২৬)
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি 
  4. ১২টি
সঠিক উত্তর:
১১টি 
উত্তর
সঠিক উত্তর:
১১টি 
ব্যাখ্যা

অসিয়ান:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় : ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১১টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পূর্ব তিমুর।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট এবং প্রথম আলো।

৯৭.
SAARC এর বর্তমান মহাসচিব কে?(অক্টোবর, ২০২৪)
  1. আবুল আহসান
  2. গোলাম সারওয়ার
  3. মো: রাব্বানি
  4. তোফায়েল আহমেদ
সঠিক উত্তর:
গোলাম সারওয়ার
উত্তর
সঠিক উত্তর:
গোলাম সারওয়ার
ব্যাখ্যা
SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।
- বর্তমান মহাসচিব - গোলাম সারওয়ার (১৩ জুলাই ২০২৩ – বর্তমান)।

সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট
৯৮.
নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO-এর সদস্য নয়?
  1. আজারবাইজান
  2. ভারত
  3. পাকিস্তান
  4. ইরান
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা

- আজারবাইজান রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য নয়।
- অন্যদিকে ভারত, পাকিস্তান ও ইরান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য।

• Shanghai Cooperation Organisation (SCO):
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এর মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠিত সদস্য দেশ: ৬টি (চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ)।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev।
- ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উলেখ্য,
- ২০২৫ সালের Shanghai Cooperation Organisation (SCO)-এর ২৫তম শীর্ষ সম্মেলন চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট -১ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এটি SCO-এর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন ছিল।  সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

তথ্যসূত্র: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।

৯৯.
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
  1. লাওস
  2. কম্বোডিয়া
  3. পূর্ব তিমুর
  4. ব্রুনাই
সঠিক উত্তর:
পূর্ব তিমুর
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব তিমুর
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উল্লেখ্য,
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হয়।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১০০.
BRICS এর সদস্য-
  1. ক) ব্রাজিল, রাশিয়া, ইরান, চীন, সুইডেন
  2. খ) বাংলাদেশ, রাশিয়া, ভারত, চীন, শ্রীলংকা
  3. গ) ব্রাজিল, রাশিয়া, ইসরাইল, চীন, সাউথ আফ্রিকা
  4. ঘ) ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকা
সঠিক উত্তর:
ঘ) ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকা
ব্যাখ্যা
BRICS is the acronym coined for an association of five major emerging national economies: Brazil, Russia, India, China and South Africa. [source: Britannica]