বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা / ৪৭ · ৮০১৯০০ / ৪,৬১৯

৮০১.
An array contains the following letters. Color = {E, L, E, C, T, I, O, N}
The value of the variable, E = 3, Color [E] points to which value?
  1. ক) E
  2. খ) C
  3. গ) T
  4. ঘ) L
সঠিক উত্তর:
খ) C
উত্তর
সঠিক উত্তর:
খ) C
ব্যাখ্যা
প্রশ্ন: An array contains the following letters. Color = {E, L, E, C, T, I, O, N}
 The value of the variable, E = 3, Color [E] points to which value?

সমাধান: 
দেওয়া আছে, 
Color = {E, L, E, C, T, I, O, N}

array এর ক্ষেত্রে, উপাদান এর এড্র্যাস শুরু হয় 0 থেকে।
তাহলে,
color[0] = E
color[1] = L
color[2] = E
color[3] = C
color[4] = T
color[5] = I
color[6] = O
color[7] = N
৮০২.
Which is not an IT certification?
  1. CCNA
  2. ComTIA A+
  3. GISF
  4. DigiSec
সঠিক উত্তর:
DigiSec
উত্তর
সঠিক উত্তর:
DigiSec
ব্যাখ্যা

• উল্লিখিত  অপশনগুলোর মধ্যে DigiSec কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটি সার্টিফিকেশন নয়। CCNA হলো সিসকোর নেটওয়ার্কিং সার্টিফিকেশন, CompTIA A+ আইটি সাপোর্ট ও হার্ডওয়্যার–সফটওয়্যার ভিত্তিক জনপ্রিয় সার্টিফিকেট, আর GISF হলো GIAC কর্তৃক প্রদত্ত তথ্য–নিরাপত্তার বুনিয়াদি সার্টিফিকেশন। DigiSec নামটি সাধারণত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান প্রদত্ত আনুষ্ঠানিক সার্টিফিকেশন বোঝায় না; এটি ধারণাগতভাবে “Digital Security” সম্পর্কিত শব্দ হতে পারে, তবে পৃথক সার্টিফিকেট হিসেবে প্রতিষ্ঠিত নয়।
- তাই তালিকাভুক্ত অপশনগুলোর মধ্যে DigiSec-ই একমাত্র যে আইটি সার্টিফিকেশন নয়।


• CCNA (Cisco Certified Network Associate):
- CCNA হলো সিসকো কর্তৃক প্রদত্ত একটি নেটওয়ার্কিং প্রমাণপত্র (IT certification)।
- এটি মূলত নেটওয়ার্ক ইনফ্রাসট্রাকচার, রাউটিং, সুইচিং, এবং নেটওয়ার্ক বেসিকস সম্পর্কে দক্ষতা যাচাই করে।
- কিউরিকুলাম-এ সাধারণত আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং, VLAN, রাউটিং প্রটোকল ইত্যাদি থাকে।
- CCNA ধরা হয় আইটি ও নেটওয়ার্কিং ক্যারিয়ারের একটি মৌলিক ও স্বীকৃত সার্টিফিকেট হিসেবে।

• ComTIA A+:
- ComTIA A+ হলো একটি পরিচিত হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্বন্ধীয় আইটি সার্টিফিকেশন।
- এটি মূলত পিসি হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, ট্রাবলশুটিং ও বেসিক সিকিউরিটি সামলায়।
- নতুন আইটি টেকনিশিয়ানদের জন্য এটি একটি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রাথমিক সার্টিফিকেট।
- ComTIA A+ সাধারণত আইটি সাপোর্ট বা টেকনিক্যাল সাপোর্ট রোলে কাজে লাগে।

• GISF (GIAC Information Security Fundamentals):
- GISF হলো GIAC কর্তৃক প্রদত্ত একটি ইনফরমেশন সিকিউরিটি সংক্রান্ত সার্টিফিকেশন।
- এটি সাইবার সিকিউরিটির মৌলিক ধারণা, থ্রেট, ভলনারিবিলিটি ও সিকিউরিটি কনসেপ্ট যাচাই করে।
- GISF সাধারণত সিকিউরিটি-ফোকাসড ভূমিকার প্রাথমিক স্তরের যোগ্যতা প্রদর্শন করে।
- তাই GISF-ও একটি প্রামাণ্য IT/সিকিউরিটি সার্টিফিকেশন হিসেবে গণ্য হয়।

• DigiSec:
- DigiSec একটি স্পষ্টভাবে পরিচিত বা বিশ্বস্ত আইটি সার্টিফিকেশন হিসেবে বিস্তৃতভাবে স্বীকৃত নয়।
- "DigiSec" নামে কখনও কখনও কোম্পানি, সার্ভিস বা লোকাল ট্রেনিং প্রোগ্রাম থাকতে পারে, কিন্তু এটি একটি মান্যতাপ্রাপ্ত আন্তর্জাতিক IT সার্টিফিকেট হিসেবে পরিচিত নয়।
- প্রচলিত ও স্বীকৃত সার্টিফিকেশন যেমন CCNA, ComTIA A+, GISF ইত্যাদির সঙ্গে DigiSec-এর তুলনা করলে DigiSec-এর স্বীকৃতি ও কাঠামো অনিশ্চিত/অস্পষ্ট থাকে।
- তাই সাধারণত পরীক্ষাসূচক প্রশ্নে DigiSec-কে "না-সার্টিফিকেশন" (not an IT certification) হিসেবে দেখা হয়।

সুতরাং, উপরোক্ত অপশনগুলোর মধ্যে যে সদস্যটি প্রামাণ্যভাবে স্বীকৃত IT সার্টিফিকেশন নয় তা হলো DigiSec.
সঠিক উত্তর: ঘ) DigiSec.

Source: Britannica.

৮০৩.
Slide Sorter of PowerPoint is available on -
  1. Insert View
  2. View Menu
  3. File Menu
  4. Edit Menu
সঠিক উত্তর:
View Menu
উত্তর
সঠিক উত্তর:
View Menu
ব্যাখ্যা
The correct answer is the View menu.
Slide sorter will give you a view of your slides in thumbnail form it makes for you to sort and organize the sequence of your slide before printing.
It not only gives you a review of a presentation as a whole but also lets you rearrange and hide your slides based on your needs.

৮০৪.
A connection or link to further documents or websites that offer relevant information is referred to as:
  1. Dial-up
  2. E-cash
  3. Electronic commerce
  4. Hyperlink
সঠিক উত্তর:
Hyperlink
উত্তর
সঠিক উত্তর:
Hyperlink
ব্যাখ্যা
হাইপারলিঙ্ক
- হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেইজের কোন একটি অংশের সাথে বা কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করা।
- একটি হাইপারলিঙ্ক দিয়ে একটি শব্দের উপর বা কতগুলো শব্দের উপর বা কোন ইমেজের উপর লিঙ্ক দেওয়া যায়।
- এইচটিএমএল ট্যাগ <a> দ্বারা হাইপারলিঙ্ক স্থাপন করা হয়।
- এখানে <a> এর a দ্বারা Anchor বুঝায়।
- <a> ট্যাগের সাথে href অ্যাট্রিবিউট যোগ করতে হয় ।
- সিনটেক্সট বা গঠনটি নিম্নরূপঃ <a href="url">Link text </a>
- href অ্যাট্রিবিউটটি একটি লিঙ্ক এর গন্তব্য নির্ধারণ করে। এখানে url অংশে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হয়।
- উদাহরণঃ <a href="http://www.shikkha.org > Visit Largest Education Site</a> ইহা ব্রাউজারে Visit Largest Education Site হিসাবে দেখাবে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৮০৫.
Who is considered the founder of Artificial Intelligence?
  1. John McCarthy
  2. Norbert Wiener
  3. Marvin Minsky
  4. Herbert Simon
  5. Alan Turing
সঠিক উত্তর:
John McCarthy
উত্তর
সঠিক উত্তর:
John McCarthy
ব্যাখ্যা

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রবর্তক:
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রবর্তক John McCarthy।

- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।
- কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত।
- আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।

⇒ কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হলো বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

৮০৬.
What type of malicious software is designed to block access to a computer system until a sum of money is paid?
  1. Spyware
  2. Adware
  3. Ransomware
  4. Worm
সঠিক উত্তর:
Ransomware
উত্তর
সঠিক উত্তর:
Ransomware
ব্যাখ্যা
• Ransomware is a type of malicious software that encrypts files or blocks access to a computer system, demanding payment (usually in cryptocurrency) to restore access.

• র‍্যানসমওয়্যার:
- র‍্যানসমওয়্যার হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয়া যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
- ম্যালওয়্যারটি কম্পিউটারের যত ফাইল পায়, সেগুলো এনক্রিপ্ট করে এবং একটি বার্তা প্রদর্শন করতে শুরু করে।
- ফাইলগুলো পুনরুদ্ধার করতে চাইলে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ করতে বাধ্য করা হয়।
- সাধারণত একটি এনক্রিপশন কী বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইলগুলো লক করা হয়।
- ওই চাবির তথ্য শুধুমাত্র আক্রমণকারী জানে।
- অর্থ প্রদান না করলে অনেক সময় ফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলার হুমকি দেওয়া হয়।

• অন্যান্য অপশন সমূহ সম্পর্কে আলোচনা:
- বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার।
- স্পাইওয়্যার হলো ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যার।
- Worm হলো এমন ধরণের ভাইরাস যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই ছড়িয়ে পরতে পারে। Worm প্রায়ই কম্পিউটার থেকে কম্পিউটারে ছড়িয়ে পড়ে এবং মূল্যবান মেমরি এবং নেটওয়ার্ক ব্যান্ডউইথ গ্রহণ করে, যার ফলে একটি কম্পিউটারের কার্যকারিতা বিনষ্ট হতে পারে।

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণি। [ভােকেশনাল, ২০২১ সংস্করণ]
২. ব্রিটানিকা।
৮০৭.
To get to the 'Symbol' dialog box, click on the____ menu and choose "Symbol'
  1. ক) Tools
  2. খ) Table
  3. গ) Insert
  4. ঘ) Format
সঠিক উত্তর:
গ) Insert
উত্তর
সঠিক উত্তর:
গ) Insert
ব্যাখ্যা
• Insert menu তে রয়েছে বিভিন্ন অবজেক্ট। যা ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়। 
- যেমন: Special Characters, Shapes, Icons, Pictures, Charts ইত্যাদি।


 
উৎস: Microsoft website.
৮০৮.
Which one is a graphics based operating system?
  1. CP/M
  2. Mac OS
  3. PC DOS
  4. MS DOS
সঠিক উত্তর:
Mac OS
উত্তর
সঠিক উত্তর:
Mac OS
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম মূলত একটি পরিপূর্ণ সফটওয়্যার।
- একে অনেক সময় মাস্টার কন্ট্রোল প্রোগ্রামও বলা হয়।
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System):
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। 
- Unix, MS DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।

২. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System):
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- Windows 95/98/Xp / 2000 / 7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০৯.
What is the last part of an email domain name called?
  1. ISP
  2. TLD
  3. HTD
  4. WWW
সঠিক উত্তর:
TLD
উত্তর
সঠিক উত্তর:
TLD
ব্যাখ্যা

• ইমেইল ডোমেইন নামের সর্বশেষ অংশটিকে 'TLD' বা 'Top-Level Domain' বলা হয়।

• ই-মেইল এ্যাড্রেস:
- ই-মেইল এ্যাড্রেস হলো প্রতিটি ই-মেইল ব্যবহারকারীর স্বতন্ত্র (Unique) পরিচয়।
- এটি User ID@Domain Name গঠন দ্বারা তৈরি হয়।
- উদাহরণ: anik@bdonline.com.bd
- User ID হলো ই-মেইল ব্যবহারকারীর নিজস্ব নাম যা @ চিহ্নের আগে থাকে।
- User ID-তে ইংরেজি অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করা যায়
- @ চিহ্ন ইউজার আইডি ও ডোমেইন নেমকে পৃথক করে।
- Domain Name হলো ই-মেইল প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচয়। যেমন: bdonline.com.bd।
- Domain Name আবার কয়েকটি অংশে বিভক্ত হয়, যা ডট (.) চিহ্ন দিয়ে আলাদা করা হয়।

• ডোমেইন নামের বিভিন্ন রকম পরিচয়:
.com - ব্যবসায়িক (Commercial) প্রতিষ্ঠান,
.org - অ-লাভজনক (Organization),
.gov - সরকারি (Government) প্রতিষ্ঠান,
.mil - সামরিক (Military),
.edu - শিক্ষা প্রতিষ্ঠান (Educational),
.net - সাধারণ নেটওয়ার্ক/আইএসপি (Network provider).

উৎস:
১. এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা [link]

৮১০.
What e-commerce business model does iTunes follow?
  1. ক) Service Provider
  2. খ) e-tailer
  3. গ) Market Creator
  4. ঘ) Content Provider
সঠিক উত্তর:
ক) Service Provider
উত্তর
সঠিক উত্তর:
ক) Service Provider
ব্যাখ্যা
আইটিউনস হচ্ছে অ্যাপলের মাল্টিমিডিয়া সেবা প্রদানকারী একটি প্ল্যাটফর্ম। 

- ইহা একটি স্বতন্ত্র ডিজিটাল মিডিয়া প্লেয়ার অ্যাপ্লিকেশন।
- এটি অ্যাপল ডিভাইসের তিন লাইনে ফাইল পরিচালনা করার জন্য একটি ইন্টারফেসও রয়েছে: আইপড, আইফোন এবং আইপ্যাড।
- আইটিউনস ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করে, যেখানে ভিডিও, সঙ্গীত ভিডিও, সঙ্গীত, টেলিভিশন অনুষ্ঠান, আইপড গেমস, অডিও বই, ই-বুকস, পডকাস্টস ইত্যাদি সেবা গ্রহণ করা যায়। 

সূত্র- Apple Website [লিঙ্ক]
৮১১.
Which of the following is an address that specifies the location of a web page?
  1. URL
  2. DNS
  3. HTML
  4. HTTP
সঠিক উত্তর:
URL
উত্তর
সঠিক উত্তর:
URL
ব্যাখ্যা
A web page is a document available on the World Wide Web (www).
A web page can contain information including text, graphics, audio, video and hyperlinks.
A collection of these linked web pages is known as a website.
A Uniform Resource Locator (URL) is associated with each web page.
৮১২.
What is an assembler?
  1. Software used to write web code.
  2. A type of programming language C.
  3. A hardware component in a computer system.
  4. A tool used to convert assembly language into machine code.
সঠিক উত্তর:
A tool used to convert assembly language into machine code.
উত্তর
সঠিক উত্তর:
A tool used to convert assembly language into machine code.
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার (Compiler):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- যেমন: সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে। 

২. ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে। 
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮১৩.
A distributed network configuration in which all data/information pass through a central device is called-
  1. ক) Bus topology
  2. খ) Star topology
  3. গ) Ring topology
  4. ঘ) Point-to-point network
সঠিক উত্তর:
খ) Star topology
উত্তর
সঠিক উত্তর:
খ) Star topology
ব্যাখ্যা
স্টার টপোলজি: 
- এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে।
- কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ।
- হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১৪.
Which translator program translates the whole program line by line instead of all at once?
  1. Compiler
  2. Interpreter
  3. Assembler
  4. None of these
সঠিক উত্তর:
Interpreter
উত্তর
সঠিক উত্তর:
Interpreter
ব্যাখ্যা
অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে ৷

তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:
১. কম্পাইলার
২. ইন্টারপ্রেটার
৩. অ্যাসেম্বলার

কম্পাইলার (Compiler):
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে ৷
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।

ইন্টারপ্রেটার: 
- সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ না করে লাইন ধরে ধরে করে এবং প্রতি লাইনের ভুল সাথে সাথে দেখায়।
- সংশোধন করার পরে বাকি প্রোগ্রাম অনুবাদ করে।
- বার বার অনুবাদ করতে হয়।

অ্যাসেম্বলার: 
- শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামের জন্য প্রযোজ্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮১৫.
Which of the following is not a web browser?
  1. WinRAR
  2. Vivaldi
  3. Netscape
  4. Brave
সঠিক উত্তর:
WinRAR
উত্তর
সঠিক উত্তর:
WinRAR
ব্যাখ্যা
• উত্তর: ক) WinRAR.

WinRAR একটি ফাইল কম্প্রেশন এবং আর্কাইভ ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা RAR ও ZIP ফরম্যাটে ফাইল কমপ্রেস করতে ব্যবহৃত হয়। এটি কোনোভাবেই ওয়েব ব্রাউজার নয় এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয় না। অপরদিকে, Vivaldi, Netscape এবং Brave - এই তিনটি সফটওয়্যারই ওয়েব ব্রাউজার, যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন। Vivaldi ও Brave আধুনিক এবং নিরাপত্তাবান্ধব ব্রাউজার, আর Netscape ছিল প্রাথমিক যুগের জনপ্রিয় ব্রাউজারগুলোর একটি।
- তাই, উল্লিখিত অপশনগুলোর মধ্যে WinRAR একমাত্র ওয়েব ব্রাউজার নয়।


• ওয়েব ব্রাউজার (Web Brwoser): 
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়। 
- যে সফটওয়‍্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। 
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Brwosing বলে। 
- Web Brwosing করে বিভিন্ন তথ্য ব্যবহারকারীর কম্পিউটারে নিয়ে আসা যায়। 
- Web Brwosing করার জন্য বিভিন্ন ধরনের সফ্টওয়‍্যার রয়েছে। 
- এই সকল ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত ওয়েব সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেইজ (Web page) সংরক্ষিত রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে। 
- ১৯৯০ সালে টিম বার্নাস লি WorldWide Web নামে সর্বপ্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন। 
উল্লেখ্য যে, World Wide Web ই বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত। 

• বর্তমান সময়ে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো- 
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) অথবা মাইক্রোসফট এজ, 
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox), 
- সাফারি (Safari), 
- ওপেরা (Opera), 
- Chrome, 
- Firefox, 
- Internet Explorer, 
- গুগল ক্রোম (Google crome) ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৮১৬.
Through which interface can a hard disk drive directly connect to a PC?
  1. WAN Interface
  2. USB Interface
  3. Parallel Interface
  4. SCSI Interface
সঠিক উত্তর:
SCSI Interface
উত্তর
সঠিক উত্তর:
SCSI Interface
ব্যাখ্যা
- একটি হার্ড ডিস্ক ড্রাইভ একটি SCSI ইন্টারফেসের মাধ্যমে সরাসরি একটি পিসির সাথে সংযুক্ত হতে পারে।
- SCSI এর পূর্ণ্রুপ Small Computer System Interface।
- SCSI হল প্রোটোকলের একটি গ্রুপ যা কম্পিউটার এবং বাহ্যিক ডিভাইসগুলির মধ্যে একটি শারীরিক পদ্ধতিতে ডেটা পাঠায়।
- SCSI মূলত একটি প্রোটোকল এবং একটি সমান্তরাল পিজিক্যাল ইন্টারফেস হিসাবে বিকশিত হয়েছিল।
- SCSI প্রোটোকল একটি সিরিয়াল সংযুক্ত SCSI বাসে (SAS এবং SPL ব্যবহার করে), ফাইবার চ্যানেল পরিবেশে (FCP ব্যবহার করে), এবং IP ভিত্তিক নেটওয়ার্কে (LAN/WAN, iSCSI ব্যবহার করে) পরিবহন করা হয়।
- ACSI (Atari Computer Systems Interface) পেরিফেরাল বাসটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড SCSI (Small Computer Systems Interface) বাসের মতোই।

উৎস: ব্রিটানিকা।
৮১৭.
A collection of unprocessed items is ______ ?
  1. ক) information
  2. খ) data
  3. গ) memory
  4. ঘ) reports
সঠিক উত্তর:
খ) data
উত্তর
সঠিক উত্তর:
খ) data
ব্যাখ্যা

A collection of unprocessed items is - data
A collection of Organized and Processed data is - Information
৮১৮.
Which of the following could be a primary key in a citizen database?
  1. Address
  2. Mobile number
  3. Name
  4. All of the above
সঠিক উত্তর:
Mobile number
উত্তর
সঠিক উত্তর:
Mobile number
ব্যাখ্যা
• প্রাইমারি কী:
- যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে ।
- কোন ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে।
- এই ফিল্ডগুলোর মধ্যে কমপক্ষে একটি ফিল্ড থাকবে যার ডেটাগুলো অদ্বিতীয় অর্থাৎ ঐ ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হবে । যেমন: ব্যাংকে গ্রাহকদের একাউন্ট নম্বর ।
- কোন একটি নির্দিষ্ট ব্যাংকে একই নম্বরের কেবলমাত্র একটি একাউন্টই থাকতে পারে।
- কোন ফাইলে যে সকল ফিল্ডের ডেটাগুলো অদ্বিতীয় হয় সে সকল ফিল্ডই প্রাইমারি কী হওয়ার যোগ্য, তবে ডেটাবেজ ডিজাইনার যে কোন একটি ফিল্ডকে প্রাইমারি কী হিসাবে গ্রহণ করতে পারেন।
- কোন একটি প্রতিষ্ঠানের গ্রাহকদের তালিকার ফাইলে গ্রাহক নম্বর, নাম, বয়স, তারিখ উল্লেখ থাকলে গ্রাহক নম্বর ছাড়া অন্য কোন ফিল্ডকে প্রাইমারি কী বলা যাবে না কারণ নাম ফিল্ডে একই নাম একাধিকবার থাকতে পারে কিংবা বয়স বা অন্যান্য ফিল্ডের একই ডেটা বার বার থাকতে পারে।
- প্রাইমারি কী এর সাহায্যে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডেটাবেজ তৈরি করা হয়।
- অর্থাৎ, একটি citizen database-এ মোবাইল নম্বর প্রাইমারি কী হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮১৯.
The standard of WWW is defined by -
  1. World Wide Web Standard
  2. World Wide Web Consortium
  3. Worldwide corporation
  4. Worldweb Standard
সঠিক উত্তর:
World Wide Web Consortium
উত্তর
সঠিক উত্তর:
World Wide Web Consortium
ব্যাখ্যা
♦ WWW: 
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- WWW এর মান নির্ধারণ এবং মেইনটেইন করে থাকে: World Wide Web Consortium (W3C).
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস:
১. University of Washington
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২০.
Which of the following can convert between a digital signal and an analog signal?
  1. ক) Hub
  2. খ) Router
  3. গ) Modem
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Modem
উত্তর
সঠিক উত্তর:
গ) Modem
ব্যাখ্যা
মডেম (Modem): মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটরের (Modulator Demodulator) সংক্ষিপ্ত রূপ।
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে।
- মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে।
- প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট ডেটা ও তথ্য প্রেরণ করে। এভাবে টেলিফোন লাইনের উপযোগী করে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন (Modulation) বলে।
- গ্রাহক কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেম সেই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে তা কম্পিউটারের ব্যবহারের উপযোগী করে। করে। এভাবে টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে ডিমডুলেশন (Demodulation) বলে ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী
৮২১.
Which of the following is an example of a P2P network application?
  1. BitTorrent
  2. Facebook
  3. Google Drive
  4. Gmail
সঠিক উত্তর:
BitTorrent
উত্তর
সঠিক উত্তর:
BitTorrent
ব্যাখ্যা

• BitTorrent হলো একটি P2P (Peer-to-Peer) নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের উদাহরণ। P2P নেটওয়ার্কে কেন্দ্রীয় সার্ভারের পরিবর্তে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে সরাসরি তথ্য আদান-প্রদান করে। BitTorrent-এ কোনো একটি ফাইল ডাউনলোড করার সময় সেই ফাইলটি বিভিন্ন অংশে বিভক্ত থাকে এবং ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক কম্পিউটার থেকে সেই অংশগুলো সংগ্রহ করে। ফলে ডাউনলোডের গতি বাড়ে এবং সার্ভারের ওপর চাপ কমে। অন্যদিকে Facebook, Google Drive ও Gmail মূলত ক্লায়েন্ট-সার্ভার ভিত্তিক সেবা, যেখানে সব তথ্য একটি কেন্দ্রীয় সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
 
নেটওয়ার্ক:
- নেটওয়ার্কে বিদ্যমান ডিভাইসসমূহ কীভাবে নিয়ন্ত্রিত হবে এবং সেগুলোর সার্ভিস মডেল কেমন হবে, তার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নরুপে ভাগ করা যায়। যথা-
১. পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network)
২. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক (Client Server Network)
৩. হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network)

পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network):
- পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তা হলো পিয়ার-টু- পিয়ার নেটওয়ার্ক।

ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক (Client Server Network):
- একাধিক ক্লায়েন্ট/ওয়ার্কস্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক তৈরি করা হয়।
- এখানে সার্ভার কম্পিউটারে কেন্দ্রীয়ভাবে ডেটা জমা রাখা হয় এবং এসব ডেটা নেটওয়ার্কে অবস্থিত ক্লায়েন্ট কম্পিউটার কর্তৃক রিসোর্স হিসেবে ব্যবহার (শেয়ার) করা হয়।
- একে সার্ভার-বেজড নেটওয়ার্কও বলা হয়।

হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network):
- এটি মূলত পিয়ার-টু-পিয়ার ও ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- এক্ষেত্রে হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিং-এর পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য (যেমন- গ্লোবাল স্টোরেজ মিডিয়া) বিদ্যমান থাকায় কর্পোরেট ব্যবসায়িক প্রতিষ্ঠানে এর জনপ্রিয়তা রয়েছে।
- এই নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভারের প্রাধান্য বেশি থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

৮২২.
GSM services are-
  1. ক) SMS
  2. খ) Call forwarding
  3. গ) Caller waiting
  4. ঘ) All of them
সঠিক উত্তর:
ঘ) All of them
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of them
ব্যাখ্যা
- জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন (Global System for Mobile Communication - GSM) হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
- একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেব বিবেচনা করা হয়।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যে কোন স্থান থেকে যেকোন ব্যক্তি জিএসএম এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারছে।
- স্বল্প মূল্যের শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএমএস পথিকৃত। GSM, TDMA (Time division multiple access) ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দেয়া হয় সেগুলো হল- এসএমএম, কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং কলকে নিয়ন্ত্রণ করা, ইনকামিং কলকে নিয়ন্ত্রণ করা, কল হোডিং, কলার আইডি, কলার ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি।

জিএসএম এর বৈশিষ্ট্য:
- স্বল্প মূল্যের এসএমএস এর বাস্তবায়নের ক্ষেত্রে জিএসএম পথিকৃত।
- সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়।
- সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার ।
- অধিকাংশ টুজি জিএসএম নেটওয়ার্কগুলো 900 MHz বা 1800MHz ব্যান্ডে পরিচালিত হয়।
- হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা ২ বা ১ ওয়াট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২৩.
Which is not a system software?
  1. Solaris
  2. Linux
  3. DOS
  4. Python
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা
• Python হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো:
• DOS,
• Windows Xp,
• Linux,
• Unix,
• Mac OS,
• Solaris ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২৪.
In MS Word, the word 'MS' means:
  1. ক) Multi-Standard
  2. খ) Macrosoft
  3. গ) Microsoft
  4. ঘ) Memory System
সঠিক উত্তর:
গ) Microsoft
উত্তর
সঠিক উত্তর:
গ) Microsoft
ব্যাখ্যা
- মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। 
- এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
- এটি যাবতীয় লেখা সম্পর্কিত প্রোগ্রাম বা সফটওয়্যার।

৮২৫.
Which of this tools bar allows changing of font & their size?
  1. ক) formatting
  2. খ) Standard
  3. গ) print preview
  4. ঘ) none of these
সঠিক উত্তর:
ক) formatting
উত্তর
সঠিক উত্তর:
ক) formatting
ব্যাখ্যা
Formatting tool bar allows changing of font & their size.
- Formatting Toolbar ব্যবহৃত হয় টেক্সট ফরমেটিং এর জন্য।
- এই toolbar এ font, text size, bold, numbering and bullets নিয়ে কাজ করা হয়।
- Font, text size, color ইত্যাদি পরিবর্তন করা যায়।
- Ctrl+Shift+P command দিয়ে Formatting Toolbar ব্যবহার করা যায়।

উৎস: Computerhope website।
৮২৬.
A single communication system that transfers and connects the data between major components inside a computer is :
  1. ক) Address Bus
  2. খ) Data Bus
  3. গ) System Bus
  4. ঘ) Control Bus
সঠিক উত্তর:
খ) Data Bus
উত্তর
সঠিক উত্তর:
খ) Data Bus
ব্যাখ্যা
সিস্টেম বাস (System Bus):
যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।

সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা—
১। ডেটা বাস (Data Bus)
২। অ্যাড্রেস বাস ( Address Bus )
৩। কন্ট্রোল বাস (Control Bus)

ডেটা বাস (Data Bus):
কম্পিউটারের সিস্টেম ইউনিটের অভ্যন্তরের বিভিন্ন উপাদান যেমন মাইক্রোপ্রসেসর, হার্ডডিস্ক, র‍্যাম, ইনপুট/আউটপুট পোর্ট ইত্যাদির মধ্যে ডেটা আদান-প্রদানে যে বাস ব্যবহৃত বাসকে ডেটা বাস বলা হয়।
৮২৭.
One Petabyte is equal to -
  1. ক) 1024 Exabyte
  2. খ) 1024 Terabyte
  3. গ) 1024 Zettabyte
  4. ঘ) 1024 Gigabyte
সঠিক উত্তর:
খ) 1024 Terabyte
উত্তর
সঠিক উত্তর:
খ) 1024 Terabyte
ব্যাখ্যা
বিট (Bit) :
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte) :
৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
অপরদিকে,
- কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে।
- সাধারণত ১৬ বা ৩২ বিটে ১ ওয়ার্ড ধরা হয়।


কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক:
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৮২৮.
Where is MICR technology primarily used?
  1. Credit cards
  2. Barcode scanners
  3. ATM machines
  4. Bank cheques
সঠিক উত্তর:
Bank cheques
উত্তর
সঠিক উত্তর:
Bank cheques
ব্যাখ্যা
⚪ MICR এর পুরো অর্থ হলো Magnetic Ink Character Recognition। এটি একটি প্রযুক্তি যা ব্যাংক চেকের নিচের অংশে ছাপানো বিশেষ অক্ষর পড়তে ব্যবহৃত হয়। এই অক্ষরগুলো বিশেষ ধরনের চৌম্বকীয় কালি দিয়ে ছাপানো হয়, যা মেশিন দ্বারা সহজেই পড়া যায়। এতে করে চেক প্রসেসিং দ্রুত ও সঠিকভাবে করা সম্ভব হয়।

এই প্রযুক্তি ক্রেডিট কার্ড, বারকোড স্ক্যানার বা এটিএম মেশিনে ব্যবহার হয় না।

⚪ MICR:
- MICR-এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition/ Reader.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
৮২৯.
When was first artificial sattelite established?
  1. 1940
  2. 1960
  3. 1957
  4. 1970
সঠিক উত্তর:
1957
উত্তর
সঠিক উত্তর:
1957
ব্যাখ্যা
• ১৯৫৭ সালে প্রথম 'স্পুটনিক-১' নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। 

- মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছিল ১৯৫৭ সালের ৪ঠা অক্টোবর।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-১ কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে এই যাত্রার সূচনা করে।
- স্পুটনিক শব্দের অর্থ হল- ভ্রমণসঙ্গী
- একই বছর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-২ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন।

উৎস:
১. নাসা [Link]
২. ব্রিটানিকা [Link]
৩. অষ্টম শ্রেণি বিজ্ঞান।
৮৩০.
Which of the following is an operating system?
  1. Microsoft Word
  2. Google Chrome
  3. PowerPoint
  4. Linux
সঠিক উত্তর:
Linux
উত্তর
সঠিক উত্তর:
Linux
ব্যাখ্যা
• Operating system (OS) হলো এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে এবং সিস্টেম পরিচালনা করে। প্রদত্ত অপশনগুলো থেকে "ঘ) Linux" একটি অপারেটিং সিস্টেম। Linux হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিভিন্ন ধরনের কম্পিউটার, সার্ভার ও মোবাইল ডিভাইসে ব্যবহৃত হয়। অন্যদিকে, ক) Microsoft Word একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, খ) Google Chrome একটি ওয়েব ব্রাউজার এবং গ) PowerPoint একটি প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যার। এগুলো অপারেটিং সিস্টেম নয়, বরং অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা অপারেটিং সিস্টেমের সাহায্যে চলে।

• অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System).

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
৮৩১.
Radio link is a tool of banking communication in a-
  1. ক) WAN area
  2. খ) LAN area
  3. গ) Remote area
  4. ঘ) VAN area
সঠিক উত্তর:
গ) Remote area
উত্তর
সঠিক উত্তর:
গ) Remote area
ব্যাখ্যা
• ব্যাংকিং যোগাযোগের ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে (Remote area) Radio Link ব্যবহৃত হয় যেখানে হাই স্পিড নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয়। 
- Radio Link হলো একটি ডেটা নেটওয়ার্ক দুটি নোড বা রেডিও ইউনিটের মধ্যে একটি বেতার সংযোগ। 
৮৩২.
Which of the following are applications of artificial intelligence widely utilized today?
  1. Predictions
  2. Analysis & Visualization
  3. Advanced Healthcare
  4. NLP
  5. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• Let’s look at some of the living examples that have already been adopted by humans today:
- Advanced Healthcare,
- Analysis & Visualization,
- Predictions,
- NLP,
- Personalization etc.

উৎস:
১. Geeksforgeeks
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮৩৩.
What does POS stand for in the context of retail and business transactions?
  1. Point of Sale
  2. Place of Service
  3. Product Order System
  4. Price Optimization Solution
সঠিক উত্তর:
Point of Sale
উত্তর
সঠিক উত্তর:
Point of Sale
ব্যাখ্যা
POS:
→ POS এর পূর্ণরূপ হচ্ছে Point Of Scale.
→ এটি এমন একটি ডিভাইস যা খুচরা গ্রাহকদের লেনদেন প্রক্রিয়া সহজতর করতে বিভিন্ন সুপারশসহ অনেক আধুনিক শপে ব্যবহৃত হয়।
→ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড সহ অন্যান্য ইলেক্ট্রনিক কার্ড POS মেশিনে পাঞ্চ করে ট্রানজেকশন করা যায়।

figure: POS (image source: Adobe Stock)

→ বর্তমানে NPSB (National Payment Switch Bangladesh) পদ্ধতির আওতায় বর্তমানে আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (ATM), পয়েন্ট অফ সেলস (POS), ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করছে।
→ POS system সহ উন্নত মানের সফটওয়্যারের দ্বারা POS মেশিনের কার্যক্রম পরিচালনা করা হয়।

উৎস: এনসাইক্লোপেডিয়া।
৮৩৪.
Which of the following is an exit controlled loop?
  1. do-while loop
  2. For loop
  3. While loop
  4. All of the above
  5. None of the above
সঠিক উত্তর:
do-while loop
উত্তর
সঠিক উত্তর:
do-while loop
ব্যাখ্যা
- The do/while loop is a variant of the while loop.
- The do-while in C is a loop statement that repeats some part of the code until the given condition is fulfilled.
- It is a form of an exit-controlled or post-tested loop where the test condition is checked after executing the body of the loop.
- Due to this, the statements in the do-while loop will always be executed at least once no matter the condition.

Source: Geeksforgeeks.
৮৩৫.
A network connected computer has IP address 201.102.133.25 and subnet mask 255.255.0.0. Which of the indicates the host ID of the computer?
  1. ক) 102.133
  2. খ) 201.25
  3. গ) 133.25
  4. ঘ) 201.102.133
সঠিক উত্তর:
গ) 133.25
উত্তর
সঠিক উত্তর:
গ) 133.25
ব্যাখ্যা
• Host ID = 133.25
• বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ৪ বা IPV4 চালু আছে।
- IPV4 সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অকটেট সংখ্যা প্রয়োজন। কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য ৩২ বিট প্রয়োজন।
- প্রতিটি অকটেট ডট (.) দ্বারা পৃথক থাকে।
- নেটয়ার্কের শ্রেণিভেদে আইপি অ্যাড্রেসের ১ম থেকে ৩টি অকটেট পর্যন্ত নেটওয়ার্ক আইডি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং বাকি অকটেট হোস্ট আইডি প্রকাশ করে।
- এখানে, নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসের সংখ্যার উপর ভিত্তি করে নেটওয়ার্কের শ্রেণিবিভাগ করা হয়। যেমন- ক্লাস-A, ক্লাস-B, ক্লাস-C , ক্লাস-D এবং ক্লাস-E।
- ক্লাস- B নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসের ফরমেট অনুসারে, IP address 201.102.133.25 এর Host ID হচ্ছে 133.25। এর ১ম ২ বাইট নেটওয়ার্ক আইডি এবং পরের ২ বাইট হোস্ট আইডি হিসেবে ব্যবহৃত হয়েছে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮৩৬.
A computer program that converts an entire program into machine language at one time is called-
  1. Compiler
  2. Interpreter
  3. Assembler
  4. Simulator
সঠিক উত্তর:
Compiler
উত্তর
সঠিক উত্তর:
Compiler
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার (Compiler):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- যেমন: সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে। 

২. ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে। 
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮৩৭.
A virus that replicates itself is called -
  1. ক) Bug
  2. খ) Worm
  3. গ) Bombo
  4. ঘ) Hoax
সঠিক উত্তর:
খ) Worm
উত্তর
সঠিক উত্তর:
খ) Worm
ব্যাখ্যা

Worms
Computer worms are similar to viruses in that they replicate functional copies of themselves and can cause the same type of damage.
In contrast to viruses, which require the spreading of an infected host file, worms are standalone software and do not require a host program or human help to propagate.
To spread, worms either exploit a vulnerability on the target system or use some kind of social engineering to trick users into executing them.

৮৩৮.
What is the role of a router in a network?
  1. Storing data files
  2. Managing power supply
  3. Encrypting data
  4. Directing data packets between networks
সঠিক উত্তর:
Directing data packets between networks
উত্তর
সঠিক উত্তর:
Directing data packets between networks
ব্যাখ্যা
রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩৯.
Which of the following Microsoft software is not a part of the Office Suite?
  1. Microsoft Edge
  2. Microsoft Access
  3. Microsoft Excel
  4. Microsoft Word
সঠিক উত্তর:
Microsoft Edge
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Edge
ব্যাখ্যা
• মাইক্রোসফটের অফিস স্যুটের মধ্যে মাইক্রোসফট অ্যাকসেস, মাইক্রোসফট ওয়ার্ড, এবং মাইক্রোসফট এক্সেল অন্তর্ভুক্ত, কিন্তু মাইক্রোসফট এজ একটি ওয়েব ব্রাউজার এবং এটি অফিস স্যুটের অংশ নয়।

• মাইক্রোসফট:

- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।
- মাইক্রোসফটের পরিষেবা- বিং, ওয়ান ড্রাইভ, আউটলুক.কম ইত্যাদি।

উৎস: Microsoft website.
৮৪০.
Which of the following is not a type of volatile memory?
  1. RAM
  2. Resistors
  3. SSD
  4. Cache
সঠিক উত্তর:
SSD
উত্তর
সঠিক উত্তর:
SSD
ব্যাখ্যা
• ভোলাটাইল মেমোরি হল এমন একটি মেমোরি যা পাওয়ার অফ করলে তার মধ্যে থাকা তথ্য মুছে যায় বা হারিয়ে যায়। এর মধ্যে RAM, Cache ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। RAM (Random Access Memory) একটি ভোলাটাইল মেমোরি, কারণ এটি কম্পিউটার চালু থাকা অবস্থায় তথ্য সংরক্ষণ করে। Cache- ও RAM-এর মতো দ্রুত এবং অস্থায়ী তথ্য সংরক্ষণের মাধ্যম। কিন্তু Resistors একটি ইলেকট্রনিক উপাদান, মেমোরি নয়, তাই এটি ভোলাটাইল বা নন-ভোলাটাইল বলতে হয় না। আর SSD (Solid State Drive) হল একটি নন-ভোলাটাইল স্টোরেজ ডিভাইস, যা পাওয়ার বন্ধ হলেও তথ্য সংরক্ষণ করে। তাই SSD ভোলাটাইল মেমোরির অংশ নয়। 

• ভোলাটাইল বা উদ্বায়ী মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে।
- যেমন- RAM।

• নন-ভোলাটাইল মেমরি বা অনুদ্বায়ী মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় না তাকে অনুদ্বায়ী স্মৃতি বা নন-ভোলাটাইল মেমরি বলে। যেমন- ROM।

• ধ্বংসাত্মক মেমরি:
- যদি কোনো মেমরি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে যায় তাহলে তাকে ধ্বংসাত্মক মেমরি বলা হয়।
- যেমন- চৌম্বক কোর মেমরি।

• অধ্বংসাত্মক মেমরি:
- যদি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে না যায় তাহলে তাকে অধ্বংসাত্মক মেমরি বলে।
- যেমন- চৌম্বক টেপ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪১.
Which of the following is an example of a public cloud?
  1. VMware
  2. QUEL
  3. Azure
  4. COBOL
সঠিক উত্তর:
Azure
উত্তর
সঠিক উত্তর:
Azure
ব্যাখ্যা
Public clouds are owned and operated by third-party cloud service providers, which deliver their computing resources, like servers and storage, over the Internet.
Microsoft Azure is an example of a public cloud.
With a public cloud, all hardware, software, and other supporting infrastructure is owned and managed by the cloud provider.
You access these services and manage your account using a web browser. 

Source: azure.microsoft.com
৮৪২.
What is the main function of a kernel?
  1. Acting as a bridge between hardware and software
  2. Handling user interface design
  3. Providing internet security
  4. Managing browser history
সঠিক উত্তর:
Acting as a bridge between hardware and software
উত্তর
সঠিক উত্তর:
Acting as a bridge between hardware and software
ব্যাখ্যা
• কার্নেল (Kernel) একটি অপারেটিং সিস্টেমের প্রধান অংশ যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ বা সেতুবন্ধন রচনা করে। এটি কম্পিউটারের রিসোর্স, যেমন CPU, মেমোরি ও ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং সফটওয়্যারকে হার্ডওয়্যারের সাথে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। ব্যবহারকারীর প্রোগ্রাম যখন কোন হার্ডওয়্যার রিসোর্স ব্যবহার করতে চায়, তখন Kernel সেই অনুরোধটি প্রক্রিয়া করে এবং নিরাপদ ও কার্যকর উপায়ে সম্পাদন করে। তাই kernel-এর মূল কাজ হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝে একটি কার্যকর ব্রিজ হিসেবে কাজ করা।
- সুতরাং সঠিক উত্তর হলো: ক) Acting as a bridge between hardware and software.

• কার্নেল (Kernel):
- অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হলো কার্নেল।
- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।

• কার্নেলের কাজ:
- সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে।
- ইনকামিং প্রক্রিয়ার অবস্থা নির্ধারণ, টাস্ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- মেমরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এর কাজ করে।
- ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
- এটি প্রোগ্রাম চালানো, ফাইল অ্যাক্সেস করা এবং প্রিন্টার এবং কীবোর্ডের মতো ডিভাইসের সাথে সংযোগ করার মতো কাজগুলি পরিচালনা করে।

উৎস: kernel [লিংক]
৮৪৩.
Which is not application software?
  1. ক) WinWord XP
  2. খ) Photoshop
  3. গ) Page Maker
  4. ঘ) Windows NT
সঠিক উত্তর:
ঘ) Windows NT
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Windows NT
ব্যাখ্যা
• সফটওয়্যার প্রধানত দুই ধরনের। যথা-
১. সিস্টেম সফট্ওয়্যার (System Software) এবং
২. অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার (Application Software).

সিস্টেম সফট্ওয়্যার (System Software):
- সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে।
- তার মধ্যে Dos, Windows এবং Xenix/Unix বহুলভাবে ব্যবহৃত।
- Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।
- Unix, Linux, Ubuntu, Windows, Solaris হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
- Photo Editing Program: Adobe Photoshop
- Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms Word, Word Note.
- Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Browsing  Program:  Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪৪.
Satellite Communication works through ____ .
  1. Radar
  2. Fiber Optic Cable
  3. TV signal
  4. Transponder
সঠিক উত্তর:
Transponder
উত্তর
সঠিক উত্তর:
Transponder
ব্যাখ্যা
- ট্রান্সপন্ডার প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট কমিউনিকেশন কার্যাবলী সম্পাদন করা হয়। 
- ডেটা বিনিময় অথবা, রেডিও ফ্রিকোয়েন্সি বিনিময় করবার জন্য স্যাটেলাইটে যে ডিভাইস ব্যাবহার করা হয়, তাকে ট্রান্সপন্ডার বলে। 

সূত্র: নাসা ওয়েবসাইট।
৮৪৫.
Where is Silicon Valley located?
  1. USA
  2. Canada
  3. UK
  4. Germany
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো বে-র দক্ষিণের অঞ্চলটিকে বলা হয় সিলিকন ভ্যালি। সান হোসে, সানিভেল, সান্তা ক্লারা, রেডউড সিটি, মাউন্টেন ভিউ, পালো অল্টো, মেনলো পার্ক, কুপার্টিনোসহ বেশ কিছু শহর সিলিকন ভ্যালির অন্তর্গত।

• প্রযুক্তি আর উদ্ভাবনের হাত থাকলে বলা যেত, সিলিকন ভ্যালিতে তারা হাত ধরাধরি করে চলে। যুক্তরাষ্ট্রের অঞ্চলটিকে অনায়াসে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র বলা যেতে পারে। অ্যাপল, গুগল, ফেসবুক, ইনটেল, এইচপি, ওরাকল, সিসকোসহ বিশ্বের বাঘা বাঘা সব তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সিলিকন ভ্যালিতে।

• ১৯৫০-এর দশকের আশপাশে সিলিকন চিপনির্ভর উদ্ভাবক ও উৎপাদনকারীরা এল শহরগুলোতে। বলা যেতে পারে, ওই অঞ্চলে নতুন এক অধ্যায় শুরু হয়েছিল। কম্পিউটার তো বটেই, কম্পিউটার ঘরানার সবকিছুতে সিলিকন চিপ ব্যবহার করা হয়—মোবাইল ফোন, প্রিন্টার, গেম খেলার যন্ত্র থেকে শুরু ক্যালকুলেটর পর্যন্ত। ফলে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করে এমন অসংখ্য মানুষের পদচারণে মুখর হয়ে উঠল। তবে সিলিকন ভ্যালি নাম পেয়েছে আরও বছর বিশেক পর।

উৎস: প্রথম আলো।
৮৪৬.
What is an example of system software?
  1. Windows OS
  2. Google Chrome
  3. VLC Media Player
  4. Microsoft Word
সঠিক উত্তর:
Windows OS
উত্তর
সঠিক উত্তর:
Windows OS
ব্যাখ্যা
• সিস্টেম সফটওয়্যার হলো সেই ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে এবং পুরো সিস্টেম পরিচালনা করতে সহায়তা করে।

অপশন ব্যাখ্যা:
ক) Windows OS – সঠিক উত্তর
- Windows OS (Operating System) হলো একটি সিস্টেম সফটওয়্যার।
- এটি কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয় করে এবং ব্যবহারকারীকে কম্পিউটার ব্যবহার করার সুযোগ দেয়।

খ) Google Chrome – ভুল উত্তর
- Google Chrome একটি ওয়েব ব্রাউজার, যা একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- এটি ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি কম্পিউটারের মূল সিস্টেম পরিচালনা করে না।

গ) VLC Media Player – ভুল উত্তর
- VLC Media Player একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যা অডিও ও ভিডিও ফাইল চালানোর জন্য ব্যবহৃত হয়।
- এটি অপারেটিং সিস্টেমের অংশ নয়।

ঘ) Microsoft Word – ভুল উত্তর
- Microsoft Word হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যা ডকুমেন্ট তৈরি ও সম্পাদনার জন্য ব্যবহৃত হয়।
- এটি অপারেটিং সিস্টেমের অন্তর্ভুক্ত নয়।

সঠিক উত্তর: ক) Windows OS

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৮৪৭.
What is the main advantage of using a solid-state drive (SSD) over a traditional hard disk drive (HDD)?
  1. ক) Faster data transfer speeds
  2. খ) Larger storage capacity
  3. গ) Lower cost
  4. ঘ) Better compatibility with older systems
সঠিক উত্তর:
ক) Faster data transfer speeds
উত্তর
সঠিক উত্তর:
ক) Faster data transfer speeds
ব্যাখ্যা
SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম। SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

উৎস: Avast website.
৮৪৮.
Which technology's mobile phone is called a green phone?
  1. CDMA
  2. PDMA
  3. TDMA
  4. FDMA
সঠিক উত্তর:
CDMA
উত্তর
সঠিক উত্তর:
CDMA
ব্যাখ্যা
• CDMA:
- কোয়ালকম (Qualcom) আবিষ্কৃত সিডিএমএ (CDMA) হলো একটি এডভান্সড ডিজিটাল ওয়্যারল্যাস প্রযুক্তি।
- CDMA এর পূর্ণরূপ Code Division Multiple Access.
- ১৯৯৫ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে।
- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায় যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাইএকে গ্রীণ ফোন (Green Phone) বলা হয়।
- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।
৮৪৯.
Which is not a mixture?
  1. Chalk
  2. Water
  3. Soil
  4. Air
সঠিক উত্তর:
Water
উত্তর
সঠিক উত্তর:
Water
ব্যাখ্যা
The correct answer is Water.
- Water is not a mixture but a compound.
- Water has 2 parts of Hydrogen and 1 part of Oxygen which are combined chemically.
- This is why water is a compound.
Additional Information:
Air, soil, and chalk are mixtures.
In these, there are more than two substances and are not combined chemically.
This is the reason that all of them are mixtures.
৮৫০.
All of the following are examples of real security and privacy risks EXCEPT:
  1. ক) Viruses
  2. খ) Spam
  3. গ) Hackers
  4. ঘ) none of them
সঠিক উত্তর:
খ) Spam
উত্তর
সঠিক উত্তর:
খ) Spam
ব্যাখ্যা

ভাইরাস (Virus) : ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
    - ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।
হ্যাকিং (Hacking) : কোনাে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমােদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।
স্প্যামিং (Spamming) : যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটা ইমেইল এড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে তখন একে বলে স্প্যামিং।

অর্থাৎ, ভাইরাস এবং হ্যাকার দুটোই নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য ঝুকিপূর্ণ। কিন্তু স্প্যামিং ঝুকিপূর্ণ নয়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)

৮৫১.
Which team won the FIFA Club World Cup 2025?
  1. Chelsea
  2. Real Madrid
  3. PSG
  4. Inter Miami
  5. Manchester City
সঠিক উত্তর:
Chelsea
উত্তর
সঠিক উত্তর:
Chelsea
ব্যাখ্যা
FIFA Club World Cup-2025:
- অনুষ্ঠিত হবে: জুন–জুলাই, ২০২৫।
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র।
- এটি ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর।
- অংশগ্রহণকার: ৩২টি ক্লাব।
- চ্যাম্পিয়ন: চেলসি।
- রানার-আপ: পিএসজি।
- গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): কোল পালমার (চেলসি)।
- গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): গনজালো গার্সিয়া (রিয়াল মাদ্রিদ)।
- গোল্ডেন গ্লাভ (সেরা গোলকিপার): রবার্ট সানচেজ (চেলসি)।

সূত্র: FIFA ওয়েবসাইট।
৮৫২.
The IBM 1620, the first computer used in Bangladesh, was introduced in which year?
  1. 1960
  2. 1962
  3. 1964
  4. 1966
সঠিক উত্তর:
1964
উত্তর
সঠিক উত্তর:
1964
ব্যাখ্যা
• বাংলাদেশে ব্যবহৃত প্রথম কম্পিউটার ছিল IBM 1620, যা তৎকালীন পূর্ব পাকিস্তানের তৎকালীন পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের ঢাকা শাখায় স্থাপন করা হয়। এটি ১৯৬৪ সালে বাংলাদেশে আনা হয় এবং গবেষণার কাজে ব্যবহৃত হতে থাকে। IBM 1620 একটি সেকেন্ড জেনারেশন কম্পিউটার ছিল, যা প্রধানত বৈজ্ঞানিক গবেষণা ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত হতো। এই কম্পিউটারটি তখনকার সময়ের জন্য একটি বিপ্লবী প্রযুক্তিগত অর্জন ছিল, যা বাংলাদেশে কম্পিউটার প্রযুক্তির সূচনা করে।
- তাই সঠিক উত্তর: গ) 1964.

• বাংলাদেশে কম্পিউটারের ইতিহাস:
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার।
- IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 1969 সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৮৫৩.
The Artificial Intelligence Engine 'Watson' belongs to:
  1. Microsoft
  2. IBM
  3. Facebook
  4. Google
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা
The Artificial Intelligence Engine 'Watson" belongs to IBM.
Watson is a question-answering computer system capable of answering questions.
This supercomputer is named for IBM's founder, Thomas J. Watson.
৮৫৪.
Who coined the term "robotics" first?
  1. Frederick Angleberger
  2. Isaac Asimov
  3. Jon Von
  4. Julian Assange
সঠিক উত্তর:
Isaac Asimov
উত্তর
সঠিক উত্তর:
Isaac Asimov
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক আসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮৫৫.
What causes earthquakes?
  1. ক) Rainfall
  2. খ) Ocean currents
  3. গ) Plate movement
  4. ঘ) Factory waste
সঠিক উত্তর:
গ) Plate movement
উত্তর
সঠিক উত্তর:
গ) Plate movement
ব্যাখ্যা
ভূমিকম্প সংঘটনের কারণ: বহু বছর ধরে ভূমিকম্পের কারণসমূহ সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে নিম্নলিখিত কারণসমূহ সনাক্ত করেছেন।
- পাত সঞ্চালন (Plate Movement): সঞ্চালনশীল মহাদেশীয় ও মহাসাগরীয় পাতসমূহের গতিশীলতার সময় যখন পরস্পরের সাথে সংঘর্ষ হয় তখন ভূমিকম্প হয়। তাই পৃথিবীর ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলো পাতসীমা বরাবর অবস্থিত। এছাড়া সঞ্চালনশীল পাত দুটি পরস্পর থেকে দূরে সরে যায় বা সামনে-পিছনে গতিশীল হয় তখন ভূগর্ভে চাপের তারতম্য ঘটে এবংভূমিকম্প হয়।
- ভূ-পাত (Land Slip): পাহাড়-পর্বত হতে বৃহৎ শিলাখন্ড ভূ-ত্বকের উপর ধ্বসে পড়লে ভূমিকম্প হয়। ভূ-পাত বা ভূমি ধ্বসের কারণ হলো নবীন ভাঁজ পর্বতের শিলাগুলো পরস্পর দৃঢ়ভাবে সংযুক্ত নয়। যেমন- ১৯১১ সালে তুরস্কে ভূমিকম্প হওয়ার কারণ ছিল পামীর মালভূমিতে বিশাল ভূ-পাত।    

সূত্র: ভূগোল প্রথম পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫৬.
Which of the following is a key improvement of IPv6 over IPv4?
  1. Eliminates all need for NAT
  2. Uses MAC addresses directly
  3. Requires less bandwidth
  4. Has a larger address space
সঠিক উত্তর:
Has a larger address space
উত্তর
সঠিক উত্তর:
Has a larger address space
ব্যাখ্যা

• IPv6-এর একটি প্রধান উন্নতি হলো এর বৃহত্তর address space. IPv4-এ ৩২-বিট address ব্যবহৃত হয়, যা মোট প্রায় ৪.৩ বিলিয়ন অনন্য ঠিকানা প্রদান করে, কিন্তু ইন্টারনেটের দ্রুত বিস্তারের কারণে এই সংখ্যা পর্যাপ্ত নয়। IPv6-এ ১২৮-বিট address ব্যবহৃত হয়, যা প্রায় অসীম সংখ্যক (প্রায় ৩.৪×১০৩৮) অনন্য ঠিকানা প্রদান করতে সক্ষম। এর ফলে ভবিষ্যতে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইসের চাহিদা সহজেই পূরণ করা সম্ভব হয় এবং NAT-এর উপর নির্ভরশীলতা কমে যায়। এছাড়া IPv6-এ উন্নত নিরাপত্তা ও কার্যকারিতা রয়েছে, কিন্তু বৃহত্তর address space-ই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হয়।

• আইপি এড্রেস: 
- আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি।
- ‘IP’ এর পূর্ণরূপ হলো ‘Internet Protocol’.
- (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস I
- IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলাে 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPv6 হলো ইন্টারনেট প্রটোকলের ৬ষ্ঠ ভার্সন।
- IPv4 এর সংখ্যা অপ্রতুল হয়ে যায় তা সমাধানের জন্যে IPv6 ভার্সন চালু করা হয়।
- IPv6 অ্যান্ড্রেস ১২৮ বিটে হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিভাগ 16 bit এর হয়ে থাকে।
- এক্ষেত্রে ১২৮ বিটের সাহায্যে ২১২৮ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাটে লিখা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮৫৭.
Which was the first personal computer developed by IBM?
  1. IBM PC XT
  2. IBM Z Series
  3. IBM Watson
  4. IBM 5150
সঠিক উত্তর:
IBM 5150
উত্তর
সঠিক উত্তর:
IBM 5150
ব্যাখ্যা

• IBM 5150 হলো IBM কর্তৃক নির্মিত প্রথম পার্সোনাল কম্পিউটার, যা পরবর্তীতে পার্সোনাল কম্পিউটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• IBM:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM-এর পূর্ণরূপ হলো International Business Machines Corporation.
- প্রতিষ্ঠানটি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- IBM-কে সাধারণভাবে Big Blue (বিগ ব্লু) নামে ডাকা হয়।
- IBM-এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

• IBM-এর কম্পিউটার ইতিহাস:
- IBM-এর তৈরিকৃত প্রথম পার্সোনাল কম্পিউটার হলো IBM 5150.
- IBM 5150 মডেলটি পার্সোনাল কম্পিউটার ধারণাকে জনপ্রিয় করতে সহায়তা করে।

• IBM-এর প্রধান সার্ভিসসমূহ:
- Enterprise Servers & Mainframes → IBM Z Series.
- Cloud Computing → IBM Cloud ও Hybrid Cloud Solutions.
- Artificial Intelligence → Watson AI.
- Cybersecurity & Data Analytics → তথ্য নিরাপত্তা ও বিশ্লেষণ সেবা।
- Blockchain & Quantum Computing Research → উন্নত গবেষণা ও ভবিষ্যৎ প্রযুক্তি।

• অন্যান্য অপশন:
- IBM PC XT → IBM-এর পরবর্তী প্রজন্মের পার্সোনাল কম্পিউটার।
- IBM Z Series → এন্টারপ্রাইজ ও মেইনফ্রেম সার্ভার সিস্টেম।
- IBM Watson → কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও সেবা।

উৎস: আইবিএম এবং ব্রিটানিকা।

৮৫৮.
The 'IC' chip, used in computers, is made of -
  1. Chomium
  2. Iron Oxide
  3. Silica
  4. Silicon
  5. None of these
সঠিক উত্তর:
Silicon
উত্তর
সঠিক উত্তর:
Silicon
ব্যাখ্যা
An integrated circuit or monolithic integrated circuit (also referred to as an IC, a chip, or a microchip) is a set of electronic circuits on one small flat piece (or "chip") of semiconductor material, normally silicon.
৮৫৯.
First 4 characters in the SWIFT code refers to
  1. Bank Code
  2. Country Code
  3. Branch Code
  4. Location Code
  5. None of these
সঠিক উত্তর:
Bank Code
উত্তর
সঠিক উত্তর:
Bank Code
ব্যাখ্যা
First 4 Characters in SWIFT code represents - bank code (only letters)
৮৬০.
Which can be used for quick access to commonly used commands and tools?
  1. ক) Status bar
  2. খ) Toolbar
  3. গ) Menu bar
  4. ঘ) Title bar
সঠিক উত্তর:
খ) Toolbar
উত্তর
সঠিক উত্তর:
খ) Toolbar
ব্যাখ্যা
কুইক অ্যাক্সেস টুলবার (QAT):
- কুইক অ্যাকসেস টুলবার হলো একটি কাস্টমাইজযোগ্য টুলবার যাতে কম সময়ে এবং দ্রুতগতিতে কাজ করার জন্য কমান্ডের একটি সেট থাকে যা প্রদর্শিত ট্যাব থেকে সফটওয়্যার ফাংশন সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।



উৎস: Microsoft website.
৮৬১.
What is the common unit of measurement for CPU clock speed?
  1. Joules (J)
  2. Decibels (dB)
  3. Centimeters (cm)
  4. Hertz (Hz)
সঠিক উত্তর:
Hertz (Hz)
উত্তর
সঠিক উত্তর:
Hertz (Hz)
ব্যাখ্যা
⚪ CPU clock speed সাধারণত Hertz (Hz) এককে মাপা হয়। Hertz এককটি প্রতি সেকেন্ডে কতটি সাইকেল বা ক্লক সিগন্যাল ঘটে তা নির্দেশ করে। এটি CPU এর গতি বা প্রসেসিং ক্ষমতাকে মাপতে ব্যবহৃত হয়।

⚪ CPU-এর গতি নির্দেশ করে এটি প্রতি সেকেন্ডে কতগুলি নির্দেশ (instructions) প্রক্রিয়া করতে পারে। এই গতি হার্টজ (Hz) এককে পরিমাপ করা হয়।
১ হার্টজ মানে প্রতি সেকেন্ডে ১টি সাইকেল (cycle) সম্পন্ন করা। আধুনিক CPU-এর গতি সাধারণত গিগাহার্টজ (GHz) এককে পরিমাপ করা হয়, যেখানে ১ GHz = ১০হার্টজ।

⚪ সিপিইউ/ মাইক্রোকম্পিউটারের গতি: 
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।

- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।

- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬২.
Q. Read the following question carefully and choose the right answer.
৭০. Fathometer is used to measure
  1. Rainfall
  2. Sound intensity
  3. Ocean depth
  4. Earthquakes
সঠিক উত্তর:
Ocean depth
উত্তর
সঠিক উত্তর:
Ocean depth
ব্যাখ্যা
Fathometer is used to measure Ocean depth. Fathometer is A depth finder that uses sound waves to determine the depth of water.

Source:Oxford & Prothom Alo.
৮৬৩.
Identify the memory type that is non-volatile:
  1. Cache
  2. SRAM
  3. PROM
  4. DRAM
সঠিক উত্তর:
PROM
উত্তর
সঠিক উত্তর:
PROM
ব্যাখ্যা
• ভোলাটাইল মেমোরি (Volatile Memory):
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় তাকে ভোলাটাইল মেমরি বলে।
- যেমন: RAM.

• নন-ভোলাটাইল মেমরি (Non-Volatile Memory):
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় না তাকে নন-ভোলাটাইল মেমোরি বলে।
- যেমন- ROM.

• পিরম (PROM):
- PROM-এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory.
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়।
- PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না।
- এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।

• স্ট্যাটিক র‍্যাম (SRAM):
- SRAM-এর পুরো অর্থ হচ্ছে Static Random Access Memory.
- এ ধরনের মেমোরি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট (0 বা 1) ধারণ করে এবং ধারনকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।

• ডাইনামিক র‍্যাম (DRAM):
- DRAM-এর পুরো অর্থ হচ্ছে Dynamic Random Access Memory.
- এটি সাধারণত মসফেট ট্রানজিস্টর ও ক্যাপাসিটরের সাহায্যে তৈরি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬৪.
Which term describes the process of creating genetically identical copies of an organism, often using advanced biotechnology techniques?
  1. Cloning
  2. Mutation
  3. Hybridization
  4. Evolution
সঠিক উত্তর:
Cloning
উত্তর
সঠিক উত্তর:
Cloning
ব্যাখ্যা
ক্লোনিং:
- কোনো প্রাণীর জিন থেকে অবিকল আরেকটি প্রাণী তৈরির বৈজ্ঞানিক প্রক্রিয়াই হচ্ছে ক্লোনিং।
- ১৯৯৬ সালের ৫ জুলাই ডলি নামের এক ভেড়ার জন্ম হয় গবেষণাগারে।
- ক্লোনিং পদ্ধতিতে বিজ্ঞানীরা ডলির জন্ম দেন।
- আরেকটি ভেড়ার স্তনগ্রন্থি থেকে কোষ নিয়ে সে কোষ ক্লোন করে বিজ্ঞানীরা ডলিকে 'তৈরি' করেন।
- যেকোনো জীবন্ত প্রাণীর জিন থেকে অবিকল আরেকটি প্রাণী তৈরি করার বৈজ্ঞানিক প্রক্রিয়াই হচ্ছে ক্লোনিং।
- তবে ১৯৯৬ সালে সফলভাবে প্রথম ক্লোন করা প্রাণীর জন্ম দেওয়া গেলেও ক্লোনিং নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছিলেন সেই ১৯৫০-এর দশক থেকে।

উৎস: ২৫ মার্চদ, ২০২২, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৮৬৫.
What does VOIP refer?
  1. Security System
  2. Internet Protocol
  3. File Transfer System
  4. Database System
সঠিক উত্তর:
Internet Protocol
উত্তর
সঠিক উত্তর:
Internet Protocol
ব্যাখ্যা
- Voice over IP বা VoIP হলো একটি প্রটোকল।
- এটি সাধারণত অডিও এবং ভিডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যেখানে ভয়েস সংকেত ডিজিটাল ডেটাতে রূপান্তরিত হয়ে ইন্টারনেট প্রোটোকল (IP) নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত হয়।
- VOIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
- ইন্টারনেটে টেলিফোন কল দিতে এই প্রটোকল ব্যবহৃত হয়।
- VoIP-কে IP telephony বলা হয়, ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস টেলিফোন ট্র্যাফিক বহনের জন্য যোগাযোগ প্রযুক্তি।
- ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।

উৎস: ব্রিটানিকা।
৮৬৬.
How many Flip-Flops are required in an 'n bit' Register?
  1. ক) n
  2. খ) 2n
  3. গ) n+1
  4. ঘ) n-1
সঠিক উত্তর:
ক) n
উত্তর
সঠিক উত্তর:
ক) n
ব্যাখ্যা
রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। 
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট (Bit) তথ্য সংরক্ষণ করতে পারে।
- একটি n-bit রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-bit তথ্য সংরক্ষণ করতে পারে।
- ফ্লিপ-ফ্লপ ছাড়াও রেজিস্টারে কম্বিনেশনাল গেইট থাকতে পারে যা কোন ডাটা প্রসেসিংয়ের কাজ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬৭.
BCC in email terminology stands for:
  1. Back Carbon Copy
  2. Business Communication Channel
  3. Before Content Copy
  4. Blind Carbon Copy
সঠিক উত্তর:
Blind Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
Blind Carbon Copy
ব্যাখ্যা

◉ BCC (Blind Carbon Copy) হলো ইমেইল প্রেরণের একটি ফিচার, যেখানে প্রাপকগণ (recipients) অন্য BCC-তে থাকা ব্যক্তিদের ইমেইল ঠিকানা দেখতে পায় না।
- এটি গোপনীয়তা বজায় রাখার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে যখন একই ইমেইল একাধিক ব্যক্তিকে পাঠানো হয়, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ থাকা প্রয়োজন নেই।

মেইল ঠিকানায় ব্যবহৃত, 
CC এর পূর্ণ রূপ Carbon Copy;
BCC এর পূর্ণ রূপ Blind Carbon Copy.
- BCC এর মাধ্যমে মেইল একাধিক ব্যাক্তির নিকট পাঠালে সবাই মেইল পাবে, কিন্তু কেউ কারও মেইল এড্রেস দেখতে পাবে না। CC এর মাধ্যমে পাঠালে সবাই মেইল এড্রেস দেখতে পাবে।

সূত্র:
1. উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।
2. Microsoft Support Website. [Link] 

৮৬৮.
Accessing data stored in offsite centers over the internet is known as _____.
  1. Local Area Network
  2. Cloud Computing
  3. Intranet
  4. Global Network
সঠিক উত্তর:
Cloud Computing
উত্তর
সঠিক উত্তর:
Cloud Computing
ব্যাখ্যা
The correct answer is Cloud computing.
Cloud storage is a cloud computing model in which data are stored on remote servers accessed from the Internet, or “cloud.”
For most PACS manufacturers, cloud storage is primarily utilized as a long-term storage solution only.
Cloud computing is the delivery of computing services—including servers, storage, databases, networking, software, analytics, and intelligence—over the Internet (“the cloud”) to offer faster innovation, flexible resources, and economies of scale.
One such example is Google cloud – It is a suite of public cloud services offered by Google.
There are three main service models of cloud computing:
- Infrastructure as a Service (IaaS),
- Platform as a Service (PaaS),
- and Software as a Service (SaaS).
৮৬৯.
Which of the following is a function of a pen drive?
  1. Sending data to the computer
  2. Receiving data from the computer
  3. Both sending and receiving data
  4. None of the above
সঠিক উত্তর:
Both sending and receiving data
উত্তর
সঠিক উত্তর:
Both sending and receiving data
ব্যাখ্যা
⚪ একটি পেন ড্রাইভ (Pen Drive) একটি স্টোরেজ ডিভাইস যা USB পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে থাকে। এটি কম্পিউটার থেকে ডেটা নিতে (receive) পারে আবার ডেটা কম্পিউটারে দিতে (send) পারে। অর্থাৎ, এটি দুদিকেই ডেটা আদান-প্রদান করতে সক্ষম। তাই সঠিক উত্তর হচ্ছে "গ) উভয়ই"।

⚪ কাজের ধরনের উপর ভিত্তি করে হার্ডওয়্যারকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। যথা:
ক) ইনপুট ডিভাইস,
খ)প্রসেসিং ডিভাইস (CPU),
গ) আউটপুট ডিভাইস।

ক) ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস। এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- ডিজিটাল ক্যামেরা,
- জয়স্টিক।

খ) প্রসেসিং ডিভাইস (CPU):
CPU ( Central Processing Unit) হলো কম্পিউটারের মস্তিষ্ক বা “ব্রেইন”। এটি ইনপুট ডিভাইস থেকে আসা তথ্য নিয়ে গণনা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে।

CPU-এর প্রধানত তিনটি অংশ থাকে:
১। CU (Control Unit)- পুরো কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। নির্দেশ দেয় কে কখন কী করবে।
২। ALU (Arithmetic Logic Unit)- গাণিতিক ও যুক্তিগত কাজ করে। যেমন: যোগ, বিয়োগ, তুলনা ইত্যাদি।
৩️। Memory unit - সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে প্রসেসিংয়ের সময়।

গ) আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

⚪ ইনপুট- আউটপুট ডিভাইস:
কম্পিউটারের ব্যবহারের জন্য এখন এমন কিছু উপায় আছে যাকে ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত করা যায়। যেমন:
- টাচস্ক্রিন,
- পেনড্রাইভ,
- মডেম,
- প্রিন্টার- স্ক্যানার,
- সিডি বা ডিভিডি, ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল ( ভোকেশনাল) ও মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭০.
Which of the following computer language is used for Artificial Intelligence?
  1. ক) C
  2. খ) J2EE
  3. গ) PROLOG
  4. ঘ) FORTRAN
সঠিক উত্তর:
গ) PROLOG
উত্তর
সঠিক উত্তর:
গ) PROLOG
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮৭১.
Who are called crackers?
  1. Security experts
  2. Network administrators
  3. Software testers
  4. Illegal hackers
সঠিক উত্তর:
Illegal hackers
উত্তর
সঠিক উত্তর:
Illegal hackers
ব্যাখ্যা

• অবৈধভাবে হ্যাকিং করে যারা ডেটা চুরি বা ক্ষতি সাধন করে, তাদেরকে Cracker বলা হয়, এবং এরা সাধারণত Black Hat Hacker হিসেবে পরিচিত।

• ক্রেকার (Cracker):
- অবৈধভাবে হ্যাকিং কার্যক্রম পরিচালনাকারীদের ক্রেকার বলা হয়।
- ক্রেকাররা ইন্টারনেট ও অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি বা নষ্ট করে।
- এদের কাছে বিভিন্ন টেকনিক থাকে, যার মাধ্যমে সফটওয়্যার সিস্টেমের দুর্বলতা শনাক্ত করে পাসওয়ার্ড সংগ্রহ করা হয়।
- ক্রেকারদেরকে সাধারণত Black Hat Hacker বলা হয়।

• হ্যাকারদের প্রকারভেদ:
- হ্যাকার সাধারণত তিন প্রকার।

• হোয়াইট হ্যাট হ্যাকার (White Hat Hacker):
- এরা কোনো অবৈধ কাজ করে না।
- নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা বৃদ্ধি করার উদ্দেশ্যে হ্যাকিং করে।

• ব্ল্যাক হ্যাট হ্যাকার (Black Hat Hacker):
- এরা অবৈধ হ্যাকিং করে।
- তথ্য চুরি, ডেটা নষ্ট করা ও সাইবার অপরাধে জড়িত থাকে।

• গ্রে হ্যাট হ্যাকার (Grey Hat Hacker):
- এরা বৈধ ও অবৈধ উভয় ধরনের কাজ করতে পারে।
- নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করে যথাযথ কর্তৃপক্ষকে জানায়, এবং দুর্বলতা ঠিক করার মাধ্যমে নেটওয়ার্ক সুরক্ষায় কাজ করে অর্থ উপার্জন করে।

• অন্যান্য অপশন:
- Security experts → সিস্টেম ও নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে।
- Network administrators → নেটওয়ার্ক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকে।
- Software testers → সফটওয়্যারের ত্রুটি শনাক্ত ও মান যাচাইয়ের কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ - দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮৭২.
What number will come after (77)8?
  1. (78)8
  2. (80)8
  3. (88)8
  4. (100)8
সঠিক উত্তর:
(100)8
উত্তর
সঠিক উত্তর:
(100)8
ব্যাখ্যা
Question: What number will come after (77)8?

Solution:
অকটাল সংখ্যা
- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অকটাল সংখ্যা পদ্ধতি বলে। 
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। 
- অকটাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। যেমন: ৭১৪, ৭৬৫, ৫৬৭।
- কিন্তু ৪৮৫ অকটাল সংখ্যা নয়, কারণ ৮ অক্ট্যাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।

অকটাল সংখ্যার যোগের ক্ষেত্রে,
যে স্থানে দুটি অকটাল সংখ্যার যোগফল 7 বা তার কম সেই ক্ষেত্রে সাধারণ ডেসিমল যোগের নিয়মে যোগ হবে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা 7। তাই যদি যোগফল 8 বা তার বেশী হয়, তাহলে ওই প্রাপ্ত যোগফল থেকে 8 বিয়োগ করে বিয়োগফল লিখতে হবে এবং পরের অঙ্কে 1 carry হিসাবে যোগ করতে হবে।

এখন,
  77
  +1
_____
100

∴ (77)8 এর পরের সংখ্যা হবে (100)8.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৭৩.
What is the largest internal organ in the human body?
  1. Skin
  2. Lungs
  3. Heart
  4. Liver
সঠিক উত্তর:
Liver
উত্তর
সঠিক উত্তর:
Liver
ব্যাখ্যা
• মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থিটির নাম হচ্ছে লিভার বা যকৃত। 
- মানবদেহের পরিপাকতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যকৃৎ।
- পরিপাকক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে এই অঙ্গ।
- এর রং লালচে খয়েরি।
- সাধারণত একজন সুস্থ মানুষের যকৃতের ওজন প্রায় ১.২ থেকে ১.৫ কিলোগ্রাম হয়।
- চারটি অম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃৎ গঠিত। প্রতিটি খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল দিয়ে তৈরি।
- প্রতিটি লোবিউলে অসংখ্য কোষ থাকে। এ কোষ পিত্তরস তৈরি করে।
- এ ছাড়া যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। 

সূত্র- জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭৪.
In Windows, start button is used to
  1. ক) Run applications
  2. খ) Device setting
  3. গ) Turn off the system
  4. ঘ) All of above
সঠিক উত্তর:
ঘ) All of above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of above
ব্যাখ্যা
The Start button was first introduced with the release of Microsoft Windows 95 and has been featured in all releases of Windows since. The Start button allows users to access their run applications, device setting, turn off the system, computer programs or configure Microsoft Windows easily by accessing the Start Menu.
৮৭৫.
Which company first introduced Laptop computer?
  1. Microsoft
  2. Epson
  3. Apple
  4. IBM
সঠিক উত্তর:
Epson
উত্তর
সঠিক উত্তর:
Epson
ব্যাখ্যা
ল্যাপটপ কম্পিউটার: 
- ওজনে হালকা, ছোট আকারের, সহজে বহনযোগ্য কম্পিউটার হলো ল্যাপটপ কম্পিউটার। 
- এতে এসি বিদ্যুতের পাশাপাশি ব্যাটারিতে চলার উপযোগী ব্যবস্থা আছে। 
- ১৯৮১ সালে Epson কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। 
- মাউসের পরিবর্তে টাচ-প্যাড ব্যবহার করা হয় ৷ 

উৎস: ব্রিটানিকা।
৮৭৬.
Currently, under which holding company is Google operated?
  1. Alphabet Inc.
  2. Motorola Mobility
  3. Intel Corp.
  4. Microsoft Corp.
সঠিক উত্তর:
Alphabet Inc.
উত্তর
সঠিক উত্তর:
Alphabet Inc.
ব্যাখ্যা

• Google:
- Google হলো একটি আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ প্রতিষ্ঠা করেন।
- ২০১৫ সাল থেকে Google, Alphabet Inc. নামক হোল্ডিং কোম্পানির অধীনে কাজ করছে।
- অ্যান্ড্রয়েড OS তৈরি করেছে Google Inc. (২০০৫ সালে Android Inc. অধিগ্রহণের পর)
- এটি Linux-এর উপর ভিত্তি করে তৈরি একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম
- Google বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ পরিচালনা করে।
- সদর দপ্তর: মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে Google হার্ডওয়্যার বিক্রেতা হিসেবেও পরিচিত হয়।
- শুরুতে কেবল অনলাইন সার্চ ফার্ম হিসেবে কাজ করলেও বর্তমানে Google ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন:
১। ইমেইল (Gmail)
২। অনলাইন ডকুমেন্ট তৈরি (Google Docs)
৩। মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য সফটওয়্যার

উৎস:
১। ব্রিটানিকা। 
২। Alphabet Inc. Website [Link]

৮৭৭.
Identify the incorrect rule among the following in Boolean algebra.
  1. 1 + 1 = 0
  2. 1 . 1 = 1
  3. 0 + 0 = 0
  4. 0 . 1 = 0
সঠিক উত্তর:
1 + 1 = 0
উত্তর
সঠিক উত্তর:
1 + 1 = 0
ব্যাখ্যা
⚪ বুলিয়ান অ্যালজেবরা:
- বাইনারি উপাদানসমূহের গেইট দ্বারা গঠিত গাণিতিক পদ্ধতি যা ‘+' ও ‘-' এই দুই গাণিতিক চিহ্নের সাহায্যে পরিচালিত তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
- বুলিয়ান অ্যালজেবরায় শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুণ-এর সাহায্যে সমস্ত কাজ করা হয়।

• বুলিয়ান অ্যালজেবরা যোগের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলে সেগুলো নিম্নরূপ:
0 + 0 = 0
0 + 1 = 1
1 + 0 = 1
1 + 1 = 1

• বুলিয়ান অ্যালজেবরা গুণের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলে সেগুলো নিম্নরূপ:
0 . 0 = 0
0 . 1 = 0
1 . 0 = 0
1 . 1 = 1

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭৮.
Text-styling feature of MS word is-
  1. ক) WordColor
  2. খ) WordFont
  3. গ) WordArt
  4. ঘ) WordFill
  5. ঙ) WordCount
সঠিক উত্তর:
গ) WordArt
উত্তর
সঠিক উত্তর:
গ) WordArt
ব্যাখ্যা
The text styling feature of MS Word is known as WordArt. It allows users to make the text more noticeable and more flashy.
৮৭৯.
Which network topology is a hierarchical structure formed by connecting multiple star networks?
  1. Loop
  2. Bus
  3. Mesh
  4. Tree
  5. Ring
সঠিক উত্তর:
Tree
উত্তর
সঠিক উত্তর:
Tree
ব্যাখ্যা

ট্রি টপোলজি হলো একটি হায়ারারকিক্যাল নেটওয়ার্ক কাঠামো, যা একাধিক স্টার টপোলজিকে সংযুক্ত করে গঠিত হয়।

নেটওয়ার্ক টপোলজি:
- একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস (যেমন- ক্যাবল, পিসি, রাউটার ইত্যাদি) যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে টপোলজি বলা হয়।
- নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে নোড (Node) বলা হয়।

• কম্পিউটার নেটওয়ার্কে মূলত ছয় ধরণের টপোলজি থাকে। যথা:
১. বাস নেটওয়ার্ক টপোলজি (Bus Network Topology),
২. রিং নেটওয়ার্ক টপোলজি (Ring Network Topology),
৩. স্টার নেটওয়ার্ক টপোলজি (Star Network Topology),
৪. ট্রি নেটওয়ার্ক টপোলজি (Tree Network Topology),
৫. মেশ নেটওয়ার্ক টপোলজি (Mesh Network Topology) এবং
৬. হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি (Hybrid Network Topology)।

স্টার টপোলজি:
- যে টপোলজিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট বা হাব বা সুইচের সাথে অন্যান্য কম্পিউটার বা পেরিফেরালসমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলে।
- স্টার টপোলজি সম্প্রসারিত হয়ে ট্রি টপোলজিতে রূপান্তর হয়।
- এক্ষেত্রে সংযুক্ত নোডগুলো কেন্দ্রীয় কম্পিউটার বা হাব বা সুইচের মাধ্যমে তথ্য আদান-প্রাদান করে থাকে।

ট্রি টপোলজি:
- যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলা হয়।
- ট্রি টপোলজি প্রকৃতপক্ষে স্টার টপোলজিরই একটি সম্প্রসারিত রূপ।
- এ টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৮৮০.
Which of the following protocols is specifically used to receive e-mails from a mail server?
  1. Telnet
  2. FTP
  3. SSH
  4. SMTP
  5. POP3
সঠিক উত্তর:
POP3
উত্তর
সঠিক উত্তর:
POP3
ব্যাখ্যা
• অপশন আলোচনা:
ক) Telnet - টেলনেট একটি নেটওয়ার্ক প্রোটোকল যা ব্যবহারকারীদের দূরবর্তী কম্পিউটারে লগইন করতে দেয়। এটি ইমেল পাঠানোর বা গ্রহণের জন্য ব্যবহার হয় না।

খ) FTP - ফাইল ট্রান্সফার প্রোটোকল (FTP) ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। এটি ইমেল গ্রহণ বা পাঠানোর জন্য ব্যবহৃত হয় না।

গ) SSH - SSH একটি সুরক্ষিত প্রোটোকল, যা সাধারণত নিরাপদভাবে কম্পিউটারে প্রবেশ করার জন্য ব্যবহৃত হয়, তবে এটি ইমেল গ্রহণের জন্য নয়।

ঘ) SMTP - সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল (SMTP) ইমেল পাঠানোর জন্য ব্যবহৃত হয়, ইমেল গ্রহণের জন্য নয়।

ঙ) POP3 -  POP3 (পোস্ট অফিস প্রোটোকল ৩) ইমেল সার্ভার থেকে ইমেল গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি প্রোটোকল যা ব্যবহারকারীদের ইমেল সার্ভার থেকে ইমেল ডাউনলোড করতে সাহায্য করে।

- POP3 (Post Office Protocol 3) একটি ইমেল গ্রহণ করার জন্য বিশেষভাবে ব্যবহৃত প্রোটোকল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৮১.
Which one is not digital goods?
  1. ক) eNews paper
  2. খ) Music of YouTube
  3. গ) Smart phone
  4. ঘ) software
সঠিক উত্তর:
গ) Smart phone
উত্তর
সঠিক উত্তর:
গ) Smart phone
ব্যাখ্যা
ডিজিটাল সামগ্রী হলো পণ্য বা সেবা যা কেবলমাত্র অনলাইনে ক্রয়, সরবরাহ এবং প্রেরণ করা যায়।

eNews paper (ই-নিউজপেপার): এটি একটি ডিজিটাল পণ্য । ই-নিউজপেপার অনলাইনে প্রকাশিত হয় এবং ইন্টারনেটে অ্যাক্সেস করা যায়।

Music of YouTube (ইউটিউবের সঙ্গীত): এটি একটি ডিজিটাল পণ্য। ইউটিউবে সঙ্গীত অনলাইনে সরবরাহ করা হয় এবং ইন্টারনেটে স্ট্রিম করা যায়।

Smart phone (স্মার্টফোন): স্মার্টফোন একটি ফিজিক্যাল উপাদান , এটি একটি ডিজিটাল সম্পদ নয়। স্মার্টফোন ডিজিটাল তথ্য প্রক্রিয়া করতে পারে, তবে স্বয়ং তাদের নিজস্ব ফিজিক্যাল হার্ডওয়্যার রয়েছে।

software: এটি একটি ডিজিটাল পণ্য। সফটওয়্যার অনলাইনে কেনা-বেচা করা যায়। 

উৎস: ব্রিটানিকা 
৮৮২.
Which of the following is used to open a new tab on a browser?
  1. ক) Ctrl + Y
  2. খ) Ctrl + W
  3. গ) Ctrl + T
  4. ঘ) Ctrl + N
  5. ঙ) Ctrl + S
সঠিক উত্তর:
গ) Ctrl + T
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + T
ব্যাখ্যা
Ctrl + T is used to open a new tab on a browser.
Ctrl + W is used to close a tab on a browser.
৮৮৩.
A device used to store documents or pictures available on any paper into digital memory of computers is -
  1. OMR
  2. Scanner
  3. Plotter
  4. MICR
সঠিক উত্তর:
Scanner
উত্তর
সঠিক উত্তর:
Scanner
ব্যাখ্যা
Scanner is the device used to store documents or pictures available on any paper into digital memory.
The scanner optically scans images, printed text, or hand written documents or an object and converts it to a digital image.
It is an input device.
৮৮৪.
Which function is used to give input in C programming?
  1. ক) inputf
  2. খ) printf
  3. গ) scan
  4. ঘ) scanf
সঠিক উত্তর:
ঘ) scanf
উত্তর
সঠিক উত্তর:
ঘ) scanf
ব্যাখ্যা
#include<stdio.h>
int main()
{
int a;
scanf(%d, &a);
printf("hello world");
return 0;
}

- <stdio.h> হল প্রোগ্রামের হেডার ফাইল। এই ফাইলে ইনপুট আউটপুট এর ফাংশনগুলো থাকে।
- প্রোগ্রামের সব কার্যাবলি সম্পাদন হয় main() ফাংশন এর মধ্যে।
- { } এর ভিতরেই মূল প্রোগ্রাম রচনা করতে হয়।
- { } এর ভিতরে যা থাকবে কম্পিউটার সেই কাজগুলোই করবে।
- কোন কিছু প্রিন্ট করার জন্য printf ফাংশন ব্যবহার করা হয়।
- কোন কিছু ইনপুট নেওয়ার জন্য scanf ফাংশন ব্যবহার করা হয়।
- প্রতিটি কমান্ডের পরে ; চিহ্ন ব্যবহার করা হয়।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৮৫.
To refresh the MS Word document which function key is used?
  1. F8
  2. F9
  3. F10
  4. F11
সঠিক উত্তর:
F9
উত্তর
সঠিক উত্তর:
F9
ব্যাখ্যা
ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত কী গুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কী গুলো ব্যবহৃত হয়।
- ফাংশন কী গুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজ সহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।
- বিভিন্ন প্যাকেজে ফাংশন কী গুলোর ব্যবহার বিভিন্ন ধরনের হতে পারে।

F1 - The function key is used for opening help.
F2 - To rename a selected file or folder.
F3 - To search for a file or folder.
F4 - To close the active window with the Alt key.
F5 - To refresh or reload the current page.
F6 - Move the cursor to most web browsers' address bar.
F7 - To spell-check and grammar check.
F8 - To access the boot menu in Windows.
F9 - Refresh a document in MS Word.
F10 - Activate the menu bar of the application.
F11 - Enter and exit full screen in web browsers.
F12 - Open the Save as dialog box in MS Word.

উৎস: Britannica.
৮৮৬.
Why do the leaves of plants appear green?
  1. Chromatoplast
  2. chryioplast
  3. Chloroplast
  4. Leucoplast
সঠিক উত্তর:
Chloroplast
উত্তর
সঠিক উত্তর:
Chloroplast
ব্যাখ্যা
• উদ্ভিদ:
- প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। 
- এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্য দেখা যায়। 
- সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন- লাল, হলুদ ইত্যাদি বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়।
- ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন ও জ্যান্থোফিল বেশি পরিমাণে এবং ক্লোরোফিল অল্প পরিমাণে থাকে।

- ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। এজন্য ফুল ও ফল বিভিন্ন বর্ণের দেখায়।
- ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণ কণিকা থাকে। 
- এজন্য পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়।
- এতে ক্লোরোফিল ব্যতীত অন্যান্য বর্ণ কণিকাও অল্প পরিমাণে থাকে। যেমন: হলুদ বর্ণ কণিকা জ্যান্থোফিল ও কমলা বর্ণ কণিকা ক্যারোটিন।
- বর্ণহীন প্লাস্টিড হচ্ছে লিউকোপ্লাস্ট। মাটির নিচের অংশ, তথা রাইজোম, ভূ-নিম্নস্থ কান্ড, মূল প্রভৃতিতে লিউকোপ্লাস্ট থাকে। এটি খাদ্য সঞ্চয় করে।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮৭.
Which is used to increase the processing speed of microprocessor?
  1. Hard Disk
  2. Cache Memory
  3. RAM
  4. ROM
সঠিক উত্তর:
Cache Memory
উত্তর
সঠিক উত্তর:
Cache Memory
ব্যাখ্যা
• ক্যাশ মেমরি (Cache Memory):
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমরি।
- যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমরিতে রাখা হয়।
- এর ধারণক্ষমতা ২৫৬ কিলোবাইট হতে কয়েক মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে।
- কার্যকারিতার ওপর ভিত্তি করে ক্যাশ মেমরিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। অভ্যন্তরীণ ক্যাশ বা লেভেল-১ ক্যাশ (LI / Internal Cache) ও
২। বহিঃস্থ ক্যাশ বা লেভেল-২ ক্যাশ (L2 / External Cache)।
- মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে যে ক্যাশ স্মৃতি কাজ করে সেটিকে অভ্যন্তরীণ ক্যাশ স্মৃতি বলা হয়।
- যে স্মৃতি কম্পিউটারের প্রধান বোর্ড বা মাদারবোর্ডের ওপর অবস্থান করে তাকে বহিঃস্থ ক্যাশ স্মৃতি বলে।
- প্রসেসর যখন ক্যাশ স্মৃতিতে কোনো ডেটা খুঁজে পায় তাকে ক্যাশ হিট বলে।
- প্রসেসর যখন ক্যাশ স্মৃতিতে কোনো ডেটা খুঁজে পায় না তাকে ক্যাশ মিস বলে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮৮.
Which of the following is used as an auxiliary to server storage capacity?
  1. Web server
  2. Client server
  3. Distributed system
  4. Cloud computing
সঠিক উত্তর:
Cloud computing
উত্তর
সঠিক উত্তর:
Cloud computing
ব্যাখ্যা
- সার্ভারের ধারণ ক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা হয়।
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
- ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
- NIST এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে-
১. রিসোর্স স্কেলেবিলিটি,
২. অন-ডিমান্ড ও
৩. পে-অ্যাজ-ইউ-গো।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮৯.
Which one is the comparison operator in Microsoft excel?
  1. ক) =
  2. খ) <>
  3. গ) <=
  4. ঘ) All of them
সঠিক উত্তর:
ঘ) All of them
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of them
ব্যাখ্যা
comparison operators in Microsoft Excel- 


উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট। 
৮৯০.
What is the main purpose of virtual memory?
  1. Increase CPU clock speed
  2. Extend physical memory using disk space
  3. Improve disk fragmentation
  4. Enhance cache performance
সঠিক উত্তর:
Extend physical memory using disk space
উত্তর
সঠিক উত্তর:
Extend physical memory using disk space
ব্যাখ্যা

• ভার্চুয়াল মেমোরির মূল উদ্দেশ্য হলো শারীরিক (ফিজিক্যাল) মেমোরি বৃদ্ধি করা ডিস্ক স্পেস ব্যবহার করে। এটি কম্পিউটারকে এমনভাবে কাজ করতে দেয় যেন মনে হয় যথেষ্ট র‍্যাম (RAM) আছে, যদিও প্রকৃতপক্ষে র‍্যাম সীমিত। ভার্চুয়াল মেমোরি বড় প্রোগ্রাম বা একসঙ্গে একাধিক প্রোগ্রাম চালানোর সময় ব্যবহৃত হয়, যা সিস্টেমকে ক্র্যাশ হওয়া থেকে রক্ষা করে। যখন র‍্যাম পূর্ণ হয়ে যায়, তখন কম্পিউটার ডিস্কের একটি অংশকে অতিরিক্ত মেমোরি হিসেবে ব্যবহার করে। এর ফলে সফটওয়্যার বড় ডেটা সেটের সঙ্গে কাজ করতে পারে, এবং CPU প্রক্রিয়াকরণে অপেক্ষমাণতা কমে।
- সুতরাং সঠিক উত্তর হলো: খ) Extend physical memory using disk space.

• ভার্চুয়াল মেমোরি (Virtual Memory):

- ভার্চুয়াল মেমোরি হলো অপারেটিং সিস্টেমের একটি প্রযুক্তি যা RAM এবং সেকেন্ডারি স্টোরেজ (যেমন হার্ড ডিস্ক) একত্রে ব্যবহার করে।  
- এটি প্রোগ্রামকে তার বাস্তব RAM এর চেয়ে বেশি মেমোরি ব্যবহার করতে সক্ষম করে।  
- ভার্চুয়াল মেমোরি সিস্টেম RAM পূর্ণ হলে, অপ্রয়োজনীয় ডেটা বা প্রোগ্রাম অংশকে সেকেন্ডারি স্টোরেজে স্থানান্তরিত করে।  
- অপারেটিং সিস্টেম এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে, ফলে ব্যবহারকারী বা প্রোগ্রামারকে মেমোরি সীমা নিয়ে চিন্তা করতে হয় না।  
- মূল উদ্দেশ্য: সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে RAM বাড়ানো।  

সূত্র: 
- Computer Science | University of Illinois Chicago [link]

৮৯১.
'Epistemology' is the philosophical study of -
  1. Nature
  2. Origin
  3. Limits of human knowledge
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
Epistemology is the philosophical study of the nature, origin, and limits of human knowledge.
The term is derived from the Greek epistēmē (“knowledge”) and logos (“reason”), and
accordingly, the field is sometimes referred to as the theory of knowledge.

Source: Britannica
৮৯২.
In which network, each computer is simultaneously server and client?
  1. ক) Personal Area Network
  2. খ) Hybrid Network
  3. গ) Peer to Peer Network
  4. ঘ) Client Server Network
সঠিক উত্তর:
গ) Peer to Peer Network
উত্তর
সঠিক উত্তর:
গ) Peer to Peer Network
ব্যাখ্যা
• নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে নেটওয়ার্কের প্রকারভেদ:
- নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক সমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client Server Network):
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে। 

২. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network):
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে।

৩. হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network):
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯৩.
Which one of the following is Cloud Platform by Amazon?
  1. Azure
  2. AWS
  3. Cloudera
  4. Dropbox
  5. All of the above
সঠিক উত্তর:
AWS
উত্তর
সঠিক উত্তর:
AWS
ব্যাখ্যা

Amazon web service (AWS) is one of the most successful cloud-based businesses, which offers infrastructure as a service and lets you rent virtual computers on its own infrastructure.
Source: aws.amazon.com

৮৯৪.
Which network topology requires a central controller or hub?
  1. ক) Bus Topology
  2. খ) Ring Topology
  3. গ) Star Topology
  4. ঘ) Tree Topology
সঠিক উত্তর:
গ) Star Topology
উত্তর
সঠিক উত্তর:
গ) Star Topology
ব্যাখ্যা
• Star Topology requires a central controller or hub.
• স্টার টপোলজি (Star Topology):
এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে।
- কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ।
- হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯৫.
Which of the following statements is the negation of the statements '4 is odd or -9 is positive?
  1. ক) 4 is even or -9 is not negative
  2. খ) 4 is odd or -9 is not negative
  3. গ) 4 is even and -9 is negative
  4. ঘ) 4 is odd and -9 is not negative
সঠিক উত্তর:
গ) 4 is even and -9 is negative
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 is even and -9 is negative
ব্যাখ্যা
সমাধান:  The opposite of the mathematical statement is the negation of a statement. If "P" is a statement, then "~P" is the statement's negation.

We have to do the negation of the statement "4 is odd or -9 is positive".
Let P be the statement "4 is odd or -9 is positive".
P = "4 is odd or -9 is positive"
~P = ~( "4 is odd or -9 is positive" )
~P = ~( 4 is odd ) and ~( -9 is positive )
~P = ( 4 is even ) and ( -9 is negative )
~P =  "4 is even and -9 is negative"

৮৯৬.
Which programming language is 'high-level' language?
  1. Machine language
  2. Assembly language
  3. BASIC
  4. None of these
সঠিক উত্তর:
BASIC
উত্তর
সঠিক উত্তর:
BASIC
ব্যাখ্যা
প্রোগ্রামের ভাষা:
- প্রোগ্রাম রচনার সুবিধা ও বৈশিষ্ট্য এসকল বিষয়ের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষা মূলত দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
১. লো-লেভেল ভাষা বা নিম্ন স্তরের ভাষা ও
২. হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা।

নিম্ন স্তরের ভাষা:
- নিম্ন স্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
১. মেশিন ভাষা ও
২. অ্যাসেম্বলি ভাষা।

উচ্চ স্তরের ভাষা:
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯৭.
Which technology is used in contactless payment cards?
  1. RFID
  2. VPN
  3. Bluetooth
  4. GPS
সঠিক উত্তর:
RFID
উত্তর
সঠিক উত্তর:
RFID
ব্যাখ্যা

◉ কন্টাক্টলেস পেমেন্ট কার্ড (যেমন: ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট) RFID বা NFC টেকনোলজি ব্যবহার করে।
এটি রেডিও ওয়েভ-এর মাধ্যমে স্বল্প দূরত্বে ডাটা ট্রান্সফার করে (সাধারণত ৪ সেন্টিমিটার বা কম)।

RFID:
- RFID এর পূর্ণরূপ Radio Frequency Identification.
- রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা RFID একটি বেতার যোগাযোগ পদ্ধতি।
- এটি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করে বস্তু, মানুষ বা প্রাণীর সাথে যুক্ত ট্যাগ শনাক্ত ও ট্র্যাক করে।
- এই ট্যাগগুলিকে RFID ট্যাগ বলা হয়।
- RFID ট্যাগে ডিজিটালি সংরক্ষিত তথ্য থাকে, যা RFID রিডার দ্বারা পড়া যায়।
- বারকোড রিডারের মতো সরাসরি দৃষ্টিসীমায় না থাকলেও RFID রিডার কয়েক মিটার দূর থেকে ট্যাগ পড়তে পারে।

অন্যান্য অপশনসমূহ, 
VPN → নিরাপদ ইন্টারনেট কানেকশনের জন্য (পেমেন্টের সাথে সম্পর্ক নেই)।
Bluetooth → ব্লুটুথ একটি ওয়্যারলেস টেকনোলজি যা স্বল্প দূরত্বে (সাধারণত ১০ মিটার পর্যন্ত) ডিভাইসগুলির মধ্যে ডেটা ট্রান্সফার বা কানেকশন তৈরি করে।
GPS → লোকেশন ট্র্যাকিংয়ের জন্য (কার্ড পেমেন্টে ব্যবহৃত হয় না)।

উৎস: ব্রিটানিকা।

৮৯৮.
What is the primary function of a firewall in network security?
  1. Detecting and removing malware
  2. Encryption data transmissions
  3. Monitoring network traffic and blocking unauthorized access
  4. Backing up data to a secure location
সঠিক উত্তর:
Monitoring network traffic and blocking unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
Monitoring network traffic and blocking unauthorized access
ব্যাখ্যা
ফায়ারওয়াল:
ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে। 

কম্পিউটার ফায়ারওয়ালের কাজ:
- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়াল- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। 
৮৯৯.
What is the main function of White Blood Cells (WBC)?
  1. ক) To carry nutrients
  2. খ) To combat infections
  3. গ) To carry oxygen
  4. ঘ) To give strength
সঠিক উত্তর:
খ) To combat infections
উত্তর
সঠিক উত্তর:
খ) To combat infections
ব্যাখ্যা
White blood cells, also known as leukocytes, are responsible for protecting your body from infection. As part of your immune system, white blood cells circulate in your blood and respond to injury or illness.

White blood cells are in bloodstream and travel through blood vessel walls and tissues to locate the site of an infection.

The main function of white blood cells is to defend the body against infections.

Source: Clevelandclinic
৯০০.
Which of the following is a benefit of cloud computing?
  1. ক) Reduced IT costs
  2. খ) Limited scalability
  3. গ) Increased infrastructure maintenance
  4. ঘ) Enhanced physical security
সঠিক উত্তর:
ক) Reduced IT costs
উত্তর
সঠিক উত্তর:
ক) Reduced IT costs
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এর সুবিধা- 
১. যেকোন স্থান থেকে ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে আপলোড এবং ডাউনলোড করা যায়।
২. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়। 
৩. অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম। 
৪. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

• ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা- 
১. একবার ক্লাউডে তথ্য পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না।
২. ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত থাকে না। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।