বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১২প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ৪৭ / ৪৭ · ৪,৬০১৪,৬১২ / ৪,৬১৯

৪,৬০১.
Which company developed the Android operating system?
  1. Apple
  2. Google
  3. Microsoft
  4. IBM
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Google

Google
- Google হলো একটি আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ প্রতিষ্ঠা করেন।
- ২০১৫ সাল থেকে Google, Alphabet Inc. নামক হোল্ডিং কোম্পানির অধীনে কাজ করছে।
- অ্যান্ড্রয়েড OS তৈরি করেছে Google Inc. (২০০৫ সালে Android Inc. অধিগ্রহণের পর)
- এটি Linux-এর উপর ভিত্তি করে তৈরি একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম
- Google বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ পরিচালনা করে।
- সদর দপ্তর: মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে Google হার্ডওয়্যার বিক্রেতা হিসেবেও পরিচিত হয়।
- শুরুতে কেবল অনলাইন সার্চ ফার্ম হিসেবে কাজ করলেও বর্তমানে Google ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন:
১। ইমেইল (Gmail)
২। অনলাইন ডকুমেন্ট তৈরি (Google Docs)
৩। মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য সফটওয়্যার

সূত্র: ব্রিটানিকা। 

৪,৬০২.
Which of the following is a spreadsheet software?
  1. MS Excel
  2. MS Outlook
  3. MS PowerPoint
  4. MS Word
সঠিক উত্তর:
MS Excel
উত্তর
সঠিক উত্তর:
MS Excel
ব্যাখ্যা
♦ স্প্রেডশিট (Spreadsheet): 
- একে ইলেকট্রনিক স্প্রেডশিটও বলা হয়ে থাকে।
- এই সফটওয়্যার গতানুগতিক আর্থিক টুলস; যেমন- হিসাবরক্ষকের কলামনার প্যাড (columnar pad), পেনসিল ও ক্যালকুলেটরের কম্পিউটার ভার্সন দিয়ে কাজ করার সুবিধা প্রদান করে।
- একটি বৈদ্যুতিক (electronic) স্প্রেডশিট সজ্জিত থাকে কলাম ও রো (row)-এর গ্রিড দ্বারা।
- স্প্রেডশিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি ভেল্যু (value) বা ভেল্যুর পরিবর্তন করা হয় তখন সংশ্লিষ্ট অন্যান্য ভেল্যুগুলো আবার নিজ থেকেই হিসাব করে ফেলে।
- উদাহরণ: Google Sheet, Microsoft Excel, Numbers, LibreOffice Calc ইত্যাদি। 

• MS word- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
• MS PowerPoint- প্রেজেন্টেশন সফটওয়্যার।
• MS Outlook- ইমেইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬০৩.
Computer generation that first established the use of microprocessor -
  1. ক) 2nd generation
  2. খ) 3rd generation
  3. গ) 4th generation
  4. ঘ) 5th generation
সঠিক উত্তর:
গ) 4th generation
উত্তর
সঠিক উত্তর:
গ) 4th generation
ব্যাখ্যা
চতুৰ্থ প্ৰজন্ম:

- মাইক্রোপ্রসেসর এর ব্যবহার শুরু, কম্পিউটারের আকার হ্রাস, তথ্য ধারণ ক্ষমতা বৃদ্ধি ৷
- প্যাকেজ প্রোগ্রাম এর ব্যবহার ।
- প্রথম মাইক্রোপ্রসেসর ইনটেল-৪০০৪
- মাইক্রো কম্পিউটার এর জনক এডওয়ার্ড রবার্ট।
- বহুমুখি ইনপুট আউটপুট যন্ত্রের ব্যবহার।
- VLSI, LSI টেকনোলজির ব্যবহার শুরু।
- মাল্টিপ্রসেসর সিস্টেমের আবির্ভাব।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬০৪.
Microsoft created its initial operating system for which company’s hardware?
  1. Motorola
  2. Xerox
  3. IBM
  4. NEC
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা

• মাইক্রোসফট তাদের প্রথম অপারেটিং সিস্টেম তৈরি করে আইবিএম (IBM) কোম্পানির হার্ডওয়্যারের জন্য। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা কম্পিউটার ইন্ডাস্ট্রির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আইবিএম তাদের ব্যক্তিগত কম্পিউটারের জন্য মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করেছিল, যা পরে MS-DOS নামে পরিচিত হয়। এই সহযোগিতা মাইক্রোসফটকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় এবং পিসি প্ল্যাটফর্মের প্রসারে সহায়ক হয়। এই মুহূর্তটি প্রযুক্তি দুনিয়ায় মাইক্রোসফটের উত্থানের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

• অপারেটিং সিস্টেম:
- আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিউটের(American National Standard Institute-ANSI) মতে, 'যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশন নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলি সংরক্ষণ, কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করে থাকে তাকে অপারেটিং সিস্টেম বলে।' 

• অপারেটিং সিস্টেম এর ইতিহাস:
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়। এটি তখন মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হত।
- ১৯৭১ সালে মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হচ্ছে CP/M।
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেমসমূহ হলো- MS-DOS or PC-DOS, WINDOWS 95/98/2000/XP/7, OS/2, UNIX, LINUX, MAC OS, Solaris, XENIX, WINDOWS NT ইত্যাদি।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) IBM website.

৪,৬০৫.
Which of the following is an example of a real time operating system?
  1. ক) Lynx
  2. খ) MS DOS
  3. গ) Windows XP
  4. ঘ) Process Control
সঠিক উত্তর:
ঘ) Process Control
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Process Control
ব্যাখ্যা
A real-time operating system (RTOS) is an operating system (OS) intended to serve real-time applications that process data as it comes in, typically without buffer delays. Processing time requirements (including any OS delay) are measured in tenths of seconds or shorter increments of time.
৪,৬০৬.
What is the method of data transmission in Walkie-talkie?
  1. Simplex
  2. Half Duplex
  3. Full Simplex
  4. Full Duplex
সঠিক উত্তর:
Half Duplex
উত্তর
সঠিক উত্তর:
Half Duplex
ব্যাখ্যা

• ওয়াকি-টকি (Walkie-talkie) হলো Half Duplex ডেটা ট্রান্সমিশন মোডের একটি বাস্তব উদাহরণ।
- এই পদ্ধতিতে ডেটা বা তথ্য উভয় দিকেই (প্রেরক থেকে প্রাপক এবং প্রাপক থেকে প্রেরক) প্রবাহিত হতে পারে, তবে তা একই সময়ে সম্ভব নয়। অর্থাৎ, যখন একজন কথা বলেন, তখন অন্যজনকে শুনতে হয়। একপক্ষের কথা বলা শেষ হলে অন্যপক্ষ কথা বলতে পারে।

• ডেটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা
১. সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডেটা পাঠাতে পারে না।
- উদাহরণ- রেডিও, টিভি।

২. হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- উদাহরণ- ওয়াকিটকি।

৩. ফুল-ডুপ্লেক্স:
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে।
- উদাহরণ- টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৬০৭.
What is the equivalent 4-bit Binary Coded Decimal (BCD) value for the decimal number 35?
  1. 0011 0101
  2. 0011 1101
  3. 1000 1001
  4. 0100 0101
সঠিক উত্তর:
0011 0101
উত্তর
সঠিক উত্তর:
0011 0101
ব্যাখ্যা

• BCD:
 - BCD কোডের পূর্ণরূপ Binary Coded Decimal.
- দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে।
- দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়।
- ৪টি বিট দিয়ে BCD কোড গঠিত।
- ৪টি বিট দ্বারা ২ বা ১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

35 এর বিসিডি কোড:
3 = 0011
5 = 0101

∴ 35 এর বিসিডি কোড = 00110101

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৬০৮.
Which input value will cause an AND logic gate to produce a HIGH output?
  1. ক) At least one input is HIGH
  2. খ) At Least one input is LOW
  3. গ) ALL inputs are HIGH
  4. ঘ) All inputs are LOW
সঠিক উত্তর:
গ) ALL inputs are HIGH
উত্তর
সঠিক উত্তর:
গ) ALL inputs are HIGH
ব্যাখ্যা
For AND gate, the output is high only when both the inputs are high. Thats why the high output in AND will occurs only when all the inputs are high.
৪,৬০৯.
MS Excel is a -
  1. Cloud Software
  2. System Software
  3. Web Browser
  4. Application Software
সঠিক উত্তর:
Application Software
উত্তর
সঠিক উত্তর:
Application Software
ব্যাখ্যা
Ms Excel, MS Powerpoint, MS Word ইত্যাদি Application Software।
ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলে।

Application Software দুই প্রকার।যথা:

- ব্যবহারকারী নিজের এক বা একাধিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে নিয়ে যে এপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে থাকে তাকে কাস্টমাইজড ব্যবহারকারীর লিখিত প্রোগ্রাম বলে।

- বিভিন্ন ব্যবহারিক কাজের জন্য তৈরী করা যেসব প্রোগ্রাম বাজারে কিনতে পাওয়া যায় তাকে প্যাকেজ প্রোগ্রাম বলে । যেমন MS Office, Internet Explorer, Photoshop etc।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান) একাদশ-দ্বাদশ শ্রেণি
৪,৬১০.
In MS Word, which of the following commands is used to 'Center the text' -
  1. Ctrl + W
  2. Alt + W
  3. Ctrl + E
  4. Ctrl + C
সঠিক উত্তর:
Ctrl + E
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + E
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু কমান্ড: 
Ctrl + O - Open a document.
Ctrl + N - Create a new document.
Ctrl + S - Save the document
Ctrl + W - Close the document.
Ctrl + C - Copy the selected content to the Clipboard.
Ctrl + V - Paste the contents of the Clipboard.
Ctrl + B - Apply bold formatting to text.
Ctrl + I - Apply italic formatting to text.
Ctrl + U - Apply underline formatting to text.
Ctrl + Left bracket ([) - Decrease the font size by 1 point.
Ctrl + Right bracket (]) - Increase the font size by 1 point.
Ctrl + E - Center the text.
Ctrl + L - Align the text to the left.
Ctrl + R - Align the text to the right.
Esc - Cancel a command.
Ctrl + Z - Undo the previous action.
Ctrl + Y - Redo the previous action, if possible.
Alt + W - Adjust the zoom magnification.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৪,৬১১.
The shortcut key to start the presentation in presenter view in MS-PowerPoint is -
  1. ক) F5
  2. খ) Ctrl + B
  3. গ) Alt + F5
  4. ঘ) Ctrl + N
সঠিক উত্তর:
গ) Alt + F5
উত্তর
সঠিক উত্তর:
গ) Alt + F5
৪,৬১২.
Excell is a-
  1. Text-based spreadsheet program
  2. DOS spreadsheet program
  3. GUI spreadsheet program
  4. Keyboard command based spreadsheet program
সঠিক উত্তর:
GUI spreadsheet program
উত্তর
সঠিক উত্তর:
GUI spreadsheet program
ব্যাখ্যা
- স্প্রেডসিট বলতে লোটাস ১-২-৩ এবং এক্সেল প্রোগ্রামকে বুঝায়।
- স্প্রেডসিট প্রোগ্রামের মধ্যে অন্যতম এক্সেল প্রোগ্রাম।
- এক্সেল হলো চিত্রভিত্তিক (Graphical User Interface) স্প্রেডশিট প্রোগ্রাম।
- পক্ষান্তরে লোটাস হচ্ছে বর্ণভিত্তিক পদ্ধতিতে (Text based)।
- অর্থাৎ লোটাসের কমান্ড দিতে হয় কী-বোর্ডের সাহায্যে এবং এক্সেল-এর কমান্ড দিতে হয় মাউস পয়েন্টারের সাহায্যে মেনু চালিত পদ্ধতিতে।
- লোটাস কমান্ড মেনুর সাহায্যে করা যায় তবে সময় বেশি লাগে।
- এক্সেল ও লোটাস উভয় প্রোগ্রামেই যে কোন তথ্য পরিবর্তন, সংশোধন, সংযোজন করা যায়।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।