উত্তর
ব্যাখ্যা
| 1 | 2nCn | ||
| n + 1 |
| 1 | 6C3 | ||
| 3 + 1 |
| 1.6! | = 5 | |
| 4 × 3!3! |
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৪৫ / ৪৭ · ৪,৪০১–৪,৫০০ / ৪,৬১৯
| 1 | 2nCn | ||
| n + 1 |
| 1 | 6C3 | ||
| 3 + 1 |
| 1.6! | = 5 | |
| 4 × 3!3! |
• RISC (Reduced Instruction Set Computer) আর্কিটেকচারের মূল নীতি হলো ছোট ও সহজ নির্দেশনার একটি সীমিত সেট ব্যবহার করা, যা দ্রুত এবং দক্ষভাবে সম্পাদন করা যায়। এই স্থাপনায় প্রতিটি নির্দেশনা সাধারণত এক ক্লক সাইকেলে সম্পন্ন হয়, ফলে প্রসেসরের কর্মক্ষমতা বাড়ে। জটিল নির্দেশনা এড়িয়ে সরল অপারেশনগুলোকে অগ্রাধিকার দেওয়ায় হার্ডওয়্যার ডিজাইনও সহজ হয় এবং পাইপলাইনের দক্ষতা বৃদ্ধি পায়। তাই RISC আর্কিটেকচারের লক্ষ্য হলো কম নির্দেশনা ব্যবহার করে দ্রুত কার্যসম্পাদন নিশ্চিত করা। সঠিক উত্তর: ক) Small set of simple instructions.
• RISC (Reduced Instruction Set Computer):
- RISC হলো এমন এক মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার যা simplicity এবং গতির ওপর জোর দেয়। এর মূল ধারণা হলো, কম এবং সরল ইনস্ট্রাকশন সেট ব্যবহার করে প্রোগ্রামের কার্যসম্পাদনকে দ্রুততর করা।
- RISC প্রসেসরগুলো দ্রুত এবং দক্ষ, কারণ এগুলো কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে ছোট ছোট সহজ ইনস্ট্রাকশনে ভেঙে কার্যকর করে।
- আধুনিক মোবাইল প্রসেসরগুলো (যেমন ARM architecture) মূলত RISC ভিত্তিক।
- RISC আর্কিটেকচার কম শক্তি খরচ করে, দ্রুত কাজ সম্পন্ন করতে পারে এবং ব্যাটারি-চালিত ডিভাইসের (যেমন স্মার্টফোন, ট্যাবলেট) জন্য আদর্শ।
উৎস:
1. Arm.com Website. [Link]
2. Encyclopedia Britannica. [Link]
Spoofing is a type of scam in which criminals attempt to obtain someone's personal information by pretending to be a legitimate business, a neighbor, or some other innocent party.
There are several kinds of spoofing, including email spoofing, text message spoofing, caller ID spoofing, and URL and GPS spoofing.
In short, if there's a form of online communication, spoofers are trying to scam their way into it—and into your identity and your assets.
www.investopedia.com
The WTO Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) is the most comprehensive multilateral agreement on intellectual property (IP).
- It plays a central role in facilitating trade in knowledge and creativity, in resolving trade disputes over IP, and in assuring WTO members the latitude to achieve their domestic policy objectives.
- It frames the IP system in terms of innovation, technology transfer and public welfare
Source: WTO
সঠিক উত্তর - খ) Capacitor
ডাইনামিক র্যাম (Dynamic RAM)
- ডাইনামিক র্যামে বাইনারি ০ ও ১ তথ্য ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ হিসেবে সংরক্ষিত থাকে।
- ক্যাপাসিটরে চার্জ থাকলে ১, না থাকলে ০ বোঝায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকলেও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে ক্ষয় হয়।
- তাই প্রতি কয়েক মিলিসেকেন্ডে র্যাম কন্ট্রোলার মেমোরি কোষের তথ্য পুনরায় লিখে, যা মেমোরি রিফ্রেশিং নামে পরিচিত।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে ডাইনামিক র্যাম ব্যবহৃত হয়।
র্যামের শ্রেণি
র্যামকে অপারেটিং মোড অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়:
1. স্ট্যাটিক র্যাম (Static RAM)
2. ডাইনামিক র্যাম (Dynamic RAM)
স্ট্যাটিক র্যাম (Static RAM)
- স্ট্যাটিক র্যাম ফ্লিপ-ফ্লপ সার্কিট ব্যবহার করে ০ ও ১ সংরক্ষণ করে।
- বিদ্যুৎ সরবরাহ থাকা পর্যন্ত তথ্য মেমোরিতে থাকে।
- বিদ্যুৎ বন্ধ হলে সংরক্ষিত তথ্য মুছে যায়।
- স্ট্যাটিক র্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
• হাফ-ডুপ্লেক্স মোডে তথ্য উভয় দিকে প্রবাহিত হতে পারে, তবে তা একই সময়ে সম্ভব নয়।
- একজন কথা বলা শেষ করার পর অন্যজন কথা বলতে পারেন।
- ওয়াকিটকির ক্ষেত্রে এক পক্ষ কথা বলে 'ওভার' (Over) না বলা পর্যন্ত অন্য পক্ষ কথা পাঠাতে পারে না।
• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. সিমপ্লেক্স (Simplex),
২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex).
• সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।
• হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সযোগ থাকে, তবে একই সময়ে উভয় দিক থেকে ডেটা প্রেরণ সম্ভব না।
- উদাহরণ: ওয়াকি টকি, ফ্যাক্স।
• ফুল-ডুপ্লেক্স:
- ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে একইসাথে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল ফোন।
তথ্যসূত্র:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Computer & ICT Cloud (Live Publications)।
কয়েকটি ইনপুট ডিভাইসের নামঃ
১. কীবাের্ড (Keyboard)
২. মাউস (Mouse)
৩, মাইক্রোফোন (Microphone)
৪. স্ক্যানার (Scanner)
৫, মডেম (Modem)
৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
৭, ওএমআর (OMR)
৮, ওসিআর (OCR)
৯, লাইটপেন (Light Pen)
১০. টাচস্ক্রিন (Touch Screen) (আউটপুট হিসেবেও ব্যবহার হয়)
১১. ট্র্যাকবল (Trackball)
১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি।
কয়েকটি আউটপুট ডিভাইসের নামঃ
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪, প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬. ইমেজ সেটার (Image Setter)
৭. হেডফোন (Headphone) ইত্যাদি।
• HTTP status code 404 এর অর্থ হলো “Not Found”, অর্থাৎ ব্যবহারকারী যে ওয়েব পেজ বা রিসোর্সটি খুঁজছেন তা সার্ভারে পাওয়া যাচ্ছে না। সাধারণত এটি ঘটে যখন URL ভুলভাবে লেখা হয়, পেজটি মুছে ফেলা হয়, বা তার অবস্থান পরিবর্তন করা হয় কিন্তু নতুন ঠিকানায় রিডাইরেক্ট করা হয়নি। 404 ত্রুটি ক্লায়েন্ট সাইডের সমস্যা হিসেবে ধরা হয়, কারণ অনুরোধটি সার্ভারে পৌঁছালেও সার্ভার সেই নির্দিষ্ট রিসোর্স খুঁজে পায় না। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ক) Not Found সঠিক উত্তর। Bad Request মানে অনুরোধে ত্রুটি, Forbidden মানে প্রবেশাধিকার নেই, আর Server error সার্ভারের অভ্যন্তরীণ সমস্যাকে বোঝায়।
• HTTP:
- HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন 'টিম বার্নার্স-লি (Tim Berners Lee) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।
From the given table we are considering 25 - 45 db as the answer because in the question it was asked about the hearing threshold.
• RFID (Radio Frequency Identification) প্রযুক্তির প্রধান সুবিধা হলো এটি লাইন অফ সাইট ছাড়াই তথ্য পড়তে সক্ষম। অর্থাৎ, RFID ট্যাগকে সরাসরি স্ক্যানারের সামনে ধরার প্রয়োজন নেই, বরং রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে দূর থেকে পড়া যায়। Traditional barcode-এর ক্ষেত্রে অবশ্যই সরাসরি লাইন অফ সাইটে স্ক্যান করতে হয় এবং প্রতিটি আইটেম আলাদাভাবে স্ক্যান করতে হয়, যা সময়সাপেক্ষ। RFID দ্রুত এবং একই সঙ্গে একাধিক আইটেম শনাক্ত করতে পারে, যা বড় স্টক বা লজিস্টিক ব্যবস্থায় কার্যকারিতা বাড়ায়। এছাড়াও, RFID ট্যাগগুলো অনেক সময় আরও টেকসই হয় এবং পরিবেশের প্রভাবেও কম ক্ষতিগ্রস্ত হয়। তাই মূল সুবিধা হলো লাইন অফ সাইট ছাড়া পড়ার ক্ষমতা।
সঠিক উত্তর: ক) Can be read without line of sight.
RFID-এর পরিচিতি ও ব্যবহার:
- RFID-এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification।
- এটি হলো ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট একটি ইলেকট্রনিক ডিভাইস, যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়।
- এতে খুব ছোট একটি চিপ, একটি কয়েল ও অ্যান্টেনা থাকে।
- প্রাণীদেহের RFID ট্যাগগুলো সাধারণ RFID ট্যাগ থেকে একটু ভিন্ন হয়; এগুলো ক্যাপসুল আকৃতির হয়।
- সাধারণত পোষা প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদির পরিচয় নির্দিষ্ট করার জন্য RFID ট্যাগ তাদের দেহে সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দেয়া হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
Elon Musk, (born June 28, 1971, Pretoria, South Africa), South African-born American entrepreneur who co-founded the electronic-payment firm Paypal and formed SpaceX, maker of launch vehicles and spacecraft.
He was also one of the first significant investors in, as well as chief executive officer of, the electric car manufacturer Tesla.
Source: www.britannica.com
• মেটা (Meta) তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার অংশ হিসেবে 'Llama' (Large Language Model Meta AI) তৈরি করেছে। এটি একটি ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ,যা বর্তমানে AI জগতে অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী।
• LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
- LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU).
• LLama (Large Language Model Meta AI):
- LLama হলো একটি বড় ভাষা মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- এটি মূলত ভাষার বোঝাপড়া, টেক্সট জেনারেশন এবং ভাষা সম্পর্কিত বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছে।
- LLama মডেলটি Meta কোম্পানি দ্বারা ডেভেলপ করা হয়েছে।
- Meta তাদের এই মডেলে "Responsible AI" ফ্রেমওয়ার্ক যুক্ত করেছে যা ক্ষতিকর উত্তর প্রদান প্রতিরোধে সাহায্য করে।
- LLama বিভিন্ন NLP (Natural Language Processing) কাজের জন্য গবেষণা এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়।
অন্যান্য অপশন:
- Microsoft: মাইক্রোসফট মূলত OpenAI-এর প্রধান অংশীদার এবং তারা 'Copilot' সেবা প্রদান করে। তবে তাদের নিজস্ব ছোট এআই মডেলের নাম 'Phi' ।
- OpenAI: এটি 'ChatGPT' এবং 'GPT-4' এর নির্মাতা প্রতিষ্ঠান। এটি একটি ক্লোজড-সোর্স মডেল (অর্থাৎ এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত নয়)।
- Anthropic: এটি 'Claude' নামক এআই মডেল তৈরি করেছে।
উৎস:
- LLama [link]
Cookies are used to identify a user who returns to a website.
A cookie is used to remember settings from your last visit to a website.
For example, Amazon uses cookies to help identify you when you revisit the site
• Excel 2007 সংস্করণ থেকে নতুন Excel workbook-এর ডিফল্ট ফাইল এক্সটেনশন হলো .xlsx, যা পূর্ববর্তী .xls এক্সটেনশনকে প্রতিস্থাপন করেছে।
• Excel (স্প্রেডশীট সফটওয়্যার):
- Excel একটি স্প্রেডশীট সফটওয়্যার।
- এটি মূলত গণনা, বিশ্লেষণ এবং ডেটা ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়।
- সারি ও কলামভিত্তিক কাঠামোতে ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হয়।
• Excel ফাইল এক্সটেনশন:
- নতুন Excel ফাইল তৈরি ও সেভ করলে স্বাভাবিকভাবে এর এক্সটেনশন হয় .xlsx.
- .xlsx এক্সটেনশনটি Excel 2007 সংস্করণ থেকে চালু হয়।
- এটি পূর্ববর্তী .xls ফাইল এক্সটেনশনকে প্রতিস্থাপন করে।
• অন্যান্য অপশন:
- .xls → Excel-এর পুরোনো সংস্করণের ফাইল এক্সটেনশন।
- .xlsm → ম্যাক্রো-সমর্থিত Excel workbook-এর এক্সটেনশন।
- .csv → Comma-Separated Values ফাইল ফরম্যাট, সাধারণ টেক্সটভিত্তিক ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত।
উৎস: মাইক্রোসফট।
• IPv6 অ্যাড্রেসের আকার হলো 128 বিট।
• আইপি এড্রেস:
- আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি।
- 'IP' এর পূর্ণরূপ হলো 'Internet Protocol'.
- (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস ।
- IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPv6 হলো ইন্টারনেট প্রটোকলের ৬ষ্ঠ ভার্সন।
- IPv4 এর সংখ্যা অপ্রতুল হয়ে যায় তা সমাধানের জন্যে IPv6 ভার্সন চালু করা হয়।
- IPv6 অ্যান্ড্রেস 128 বিটে হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিভাগ 16 bit এর হয়ে থাকে।
- এক্ষেত্রে 128 বিটের সাহায্যে 2128 সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাটে লিখা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
• ওয়েবে (WWW) কোনো ওয়েবসাইট খুঁজে পেতে URL (Uniform Resource Locator) ব্যবহার করা হয়। URL হলো সেই ঠিকানা যা ব্রাউজারে টাইপ করলে আপনি সরাসরি নির্দিষ্ট ওয়েবপেজে পৌঁছাতে পারেন। এটি মূলত ওয়েব সার্ভারের অবস্থান এবং ওয়েবপেজের অবস্থান নির্দেশ করে। অন্যদিকে, IP address হলো সার্ভারের নির্দিষ্ট সংখ্যাগত ঠিকানা, DNS (Domain Name System) হলো সেই সিস্টেম যা ডোমেইন নামকে IP ঠিকানায় রূপান্তর করে, এবং FTP (File Transfer Protocol) হলো ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত প্রোটোকল। সুতরাং ওয়েবসাইট লোকেট করার সরাসরি ওয়েব ঠিকানা হলো URL।
- উত্তর: ঘ) URL.
• URL:
- URL-এর পূর্ণরূপ: Uniform Resource Locator.
- একটি ওয়েবসাইট বা পেইজের পুর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে।
= যেমন: http://www.xyz.com. এইটিই একটি পূর্ণাঙ্গ ওয়েব অ্যাড্রেস বা URL.
- শুধুমাত্র www.xyz.com বা, xyz.com কে URL বলা হয় না।
⇒ একটি URL এর তিনটি অংশ থাকে:
i) প্রোটোকলের নাম,
ii) হোস্টনেইম এবং
iii) ফাইল নেইম।
• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
• BIOS (Basic Input/Output System) হলো একটি বিশেষ ধরনের ফার্মওয়্যার যা কম্পিউটারের Motherboard-এ থাকা একটি স্থায়ী মেমোরি চিপে (সাধারণত ROM বা Flash Memory) সংরক্ষিত থাকে।
- কম্পিউটার চালু করার সাথে সাথে এটি হার্ডওয়্যারগুলো পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেম লোড করতে সাহায্য করে।
• BIOS:
- BIOS (Basic Input Output System) হলো কম্পিউটারের ফার্মওয়্যার বা স্থায়ী সফ্টওয়্যার, যা সাধারণত মাদারবোর্ডে অবস্থান করে।
- কম্পিউটার তার সমস্ত কাজ ধাপে ধাপে নির্দেশ অনুযায়ী সম্পন্ন করে।
- যখন পাওয়ার বাটনে চাপ দেওয়া হয়, তখন প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার অনুসরণ করে, সেগুলো একটি ইলেকট্রনিক চিপে সংরক্ষিত থাকে।
- BIOS-এর মাধ্যমে হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়।
- এটি অপারেটিং সিস্টেম (OS) এবং বাহ্যিক ডিভাইস যেমন মাউস ও কীবোর্ডের তথ্য ব্যবস্থাপনাও করে।
- BIOS-এর নির্দেশ অনুযায়ী প্রসেসর কম্পিউটারের বিভিন্ন উপাদানের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা
To sort a range:
1. Select the cell range you want to sort.
2. Select the Data tab on the Ribbon, then click the Sort command.
3. The Sort dialog box will appear.
4. Decide the sorting order (either ascending or descending).
5. Once you're satisfied with your selection, click OK.
• Python হলো একটি হাই-লেভেল এবং ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর সিনট্যাক্স বা কোড লেখার নিয়ম ইংরেজি ভাষার মতো সহজ হওয়ায় এটি মানুষের জন্য বুঝতে এবং শিখতে খুব সহজ। বহুমুখী ব্যবহার এবং এর লাইব্রেরিগুলোর (যেমন: NumPy, Pandas) কারণে এটি ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং বিশেষ করে ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষা।
• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। অ্যামাজন ওয়েবসাইট। [link]
অডিওমিটার - শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র।
অ্যামিটার - বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র।
অলটিমিটার - উচ্চতা নির্ণয়ের যন্ত্র।
◉ X (formerly Twitter) হলো এমন একটি social media platform, যেখানে user-রা 280-character-এর সংক্ষিপ্ত পোস্ট (tweets) শেয়ার করতে পারে।
X (Twitter):
- Twitter এর বর্তমান নাম X
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক।
- CEO: Linda Yaccarino (Jun 5, 2023 – present)
- Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- সদর দপ্তর: San Francisco, California, United States
- X-এ ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- প্রাথমিকভাবে Twitter-এর character limit ছিল 140, কিন্তু 2017 সালে এটিকে 280 characters পর্যন্ত বাড়ানো হয়, যাতে user-রা আরও বিস্তারিত তথ্য দিতে পারে।
উৎস:
১. 'X' অফিশিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
◉ ALU (Arithmetic Logic Unit) হল CPU-র সেই অংশ, যা কম্পিউটারে গাণিতিক (addition, subtraction) ও যুক্তিগত (comparison, AND, OR) কাজগুলো করে।
গাণিতিক যুক্তি অংশ:
- ALU এর পূর্ণরূপ হচ্ছে Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।
অন্যান্য অপশনসমূহ,
B) To control the timing of operations - এটা CPU-র Control Unit (CU) এর কাজ। CU নির্দেশ দেয় কোন কাজ কখন হবে।
C) To store data temporarily - এটি Registers বা Cache Memory-এর কাজ। ALU তথ্য রাখে না, শুধু প্রক্রিয়াজাত করে।
D) To connect external devices - এটা Input/Output (I/O) Controllers বা Interfaces-এর কাজ। ALU এসবের সাথে যুক্ত নয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• কম্পাইলার হলো এমন একটি অনুবাদক প্রোগ্রাম যা হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ সোর্স কোডকে (Source Code) একবারে পড়ে অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তর করে। এটি পুরো প্রোগ্রামের ভুলগুলো (Errors) একসাথে রিপোর্ট করে। সি (C) বা সি++ (C++) এর মতো ল্যাঙ্গুয়েজে কম্পাইলার ব্যবহৃত হয়।
• কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে পুরোপুরি মেশিন ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
• কম্পাইলারের কাজ:
- সোর্স (উৎস) প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট(বস্তু) প্রোগ্রাম তৈরি করা।
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো।
- প্রোগ্রামের যেকোনো ভুল-ত্রুটি সংশোধন করা।
• কম্পাইলারের বৈশিষ্ট্য:
- পুরো প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে।
- প্রোগ্রাম নির্বাহের গতি তুলনামূলক দ্রুত।
- ডিবাগিং বা প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় বেশি লাগে।
অন্যান্য অপশন:
- Interpreter: এটি সোর্স কোডকে একবারে অনুবাদ না করে লাইন বাই লাইন অনুবাদ এবং এক্সিকিউট করে।
- Assembler: শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
- Loader: এটি কোনো অনুবাদক নয়, বরং এক্সিকিউটেবল ফাইলকে মেমরিতে লোড করে রান করার ব্যবস্থা করে।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• Voice recognition system মানুষের কণ্ঠস্বর শনাক্ত করে সেটিকে কমান্ড বা তথ্য হিসেবে গ্রহণ করে, এবং সেই অনুযায়ী কাজ সম্পন্ন করে।
• ভয়েস রিকগনিশন সিস্টেম (Voice Recognition System):
- ভয়েস রিকগনিশন সিস্টেম হলো এমন একটি প্রযুক্তি, যা মানুষের কণ্ঠস্বর চিনে নিতে সক্ষম।
- এই পদ্ধতিতে ব্যবহারকারীর কণ্ঠস্বর প্রথমে ডাটাবেজে সংরক্ষিত ভয়েস ডেটার সাথে তুলনা করা হয়।
- মিল পাওয়া গেলে কণ্ঠস্বরকে কমান্ড বা ইনপুট তথ্য হিসেবে গ্রহণ করা হয়।
• ব্যবহৃত প্রযুক্তি:
- কণ্ঠস্বরের স্বরলিপি, উচ্চারণ, শব্দচয়ন ও ভাষা বোঝার জন্য Artificial Intelligence (AI) ব্যবহার করা হয়।
- মানুষের কথার অর্থ বিশ্লেষণের জন্য Natural Language Processing (NLP) ব্যবহৃত হয়।
• Siri (ভয়েস রিকগনিশনের উদাহরণ):
- Siri হলো Apple-এর একটি ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট।
- এটি ব্যবহারকারীর ভয়েস কমান্ড অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করে।
- যেমন: কল করা, মেসেজ পাঠানো, প্রশ্নের উত্তর দেওয়া,
• অন্যান্য অপশন:
- Stores text data only → ডাটাবেজ বা টেক্সট স্টোরেজের কাজ।
- Controls hardware directly → হার্ডওয়্যার কন্ট্রোল সিস্টেমের কাজ।
- Detects network intrusion → নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেমের কাজ।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বিভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত কিছু LAN বা MAN একত্রে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide area network - WAN) বলে।
বিশ্বের বিভিন্ন শহরের অবস্থিত LAN বা MAN বা অন্য কোন কমপিউটার ডিভাইসকে এই নেটওয়ার্ক এর আওতায় অন্তর্ভূক্ত করা যায়।
কম্পিউটার বিজ্ঞানী এবং প্রযুক্তিগণ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর মাধ্যমে সারা পৃথিবীকে এক সূত্রে গ্রথিত করেছে।
এ ক্ষেত্রে ফাইবার ক্যাবল ও টেলিফোন লাইন বিশেষ ভূমিকা পালন করেছে।
উন্নত বিশ্বের টেলিফোন ব্যবস্থা এমন জোট বেধেছে যাতে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের সীমান্তের বাঁধা দূর করে সমগ্র পৃথিবীকে WAN এর সাহায্যে একটি মাত্র টেলিযোগাযোগ ব্যবস্থা অন্তর্ভূক্ত করা যায়।
ইন্টারনেট WAN এর একটি উদাহরণ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।(একাদশ - দ্বাদশ শ্রেণি)
Galvanisation is a process of coating ''Iron or Steel'' with Zinc to protect it from the Rusting.
Zinc ''weathers at a very slow rate'', so the coating protects the inner metal and provides it a very long life.
This process intact the steel with full strength and provide a more delightful appearance.
Zinc has a greater electronegativity than iron and provides a specific protection to the ''steel from the outer environment''.
• IPv6 হলো 128-বিটের আইপি অ্যাড্রেস, যা বিপুল সংখ্যক ডিভাইসকে সনাক্ত করার সক্ষমতা প্রদান করে।
• আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি স্বতন্ত্র পরিচয় (Identity) থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়।
- আইপি একটি নেটওয়ার্ক প্রোটোকল, যার মাধ্যমে ডিভাইসগুলোকে আলাদাভাবে সনাক্ত করা হয়।
- আইপি অ্যাড্রেস সাধারণত চারটি অংশে বিভক্ত থাকে এবং প্রতিটি অংশ ডট (.) দ্বারা পৃথক করা হয়।
- আইপি অ্যাড্রেসের প্রতিটি অংশকে Octet বলা হয়।
• আইপি অ্যাড্রেস প্রকাশের পদ্ধতি:
- Dotted Decimal Notation → উদাহরণ: 192.168.15.5
- Hexadecimal Notation → উদাহরণ: C0.A8.0F.05
- Binary Notation → উদাহরণ: 11000000.10101000.00001111.00000101
• IPv4 (IP Version 4):
- চারটি অকটেটের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেসকে IPv4 বলা হয়।
- IPv4 মোট 32-বিট (4 × 8 বিট) দৈর্ঘ্যের।
• IPv6 (IP Version 6):
- আইপি অ্যাড্রেসের নতুন ও উন্নত সংস্করণ হলো IPv6.
- IPv6 একটি 128-বিটের আইপি অ্যাড্রেস।
- IPv6 এর মাধ্যমে প্রায় 2¹²⁸ সংখ্যক ডিভাইস সনাক্ত করা সম্ভব।
• অন্যান্য অপশন:
- IPv4 → 32-বিটের আইপি অ্যাড্রেস, বর্তমানে বহুল ব্যবহৃত।
- IPX → Novell নেটওয়ার্কে ব্যবহৃত একটি পুরোনো প্রোটোকল।
- NetBIOS → লোকাল নেটওয়ার্কে নাম রেজোলিউশনের জন্য ব্যবহৃত সেবা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।