বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা / ৪৭ · ৩০১৪০০ / ৪,৬১৯

৩০১.
Which one is the result of the output given by a computer?
  1. ক) Data
  2. খ) Instruction
  3. গ) Intervention
  4. ঘ) Information
সঠিক উত্তর:
ঘ) Information
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Information
ব্যাখ্যা

An input device converts incoming data and instructions into a pattern of electrical signals in binary code that are comprehensible to a digital computer. An output device reverses the process, translating the digitized signals into a form intelligible to the user. 

Information is the result of processing data, usually by computer. This results in facts,
which enables the processed data to be used in context and have meaning. Information is data
that has meaning.

৩০২.
The ____ program compresses large files into a smaller file 
  1. ক) WinShrink
  2. খ) WinStyle
  3. গ) WinZip
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
গ) WinZip
উত্তর
সঠিক উত্তর:
গ) WinZip
ব্যাখ্যা
WinZip is a Windows-based program that allows you to compress files and to open compressed files in .zip format.
WinZip also has built-in support for the most popular file compression and archive formats, including .gzip, BinHex (.hqx), cabinet (.cab), Unix compress, and tar.
WinZip can also open the more seldom used ARJ, LZH, and ARC file formats, but requires external programs to do so.
৩০৩.
What is the purpose of a DNS server in networking?
  1. To manage network hardware
  2. To convert domain names to IP addresses
  3. To store website graphics
  4. To block malicious websites
সঠিক উত্তর:
To convert domain names to IP addresses
উত্তর
সঠিক উত্তর:
To convert domain names to IP addresses
ব্যাখ্যা
• DNS Server-এর কাজ ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা।

• ডোমেইন নেম:
- সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মানুষের পক্ষে মনে রাখা খুবই কষ্টকর। তাই আইপি অ্যাড্রেস সহজে ব্যবহারযোগ্য করার জন্য সহজ কোন নাম ব্যবহার করা হয়। ডোমেইন নেইম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম।
- যেমন: www.google.com এই সাইটটির আইপি অ্যাড্রেস হল 216.58.212.164.

• DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০৪.
What is a common consequence of spoofing attacks?
  1. Automatic software updates
  2. Improved system performance
  3. Faster network speeds
  4. Data theft or unauthorized access
সঠিক উত্তর:
Data theft or unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
Data theft or unauthorized access
ব্যাখ্যা
• স্পুফিং আক্রমণের একটি সাধারণ ফলাফল হলো তথ্য চুরি বা অনুমতি ছাড়া প্রবেশাধিকার পাওয়া। স্পুফিং হলো একটি সাইবার আক্রমণের পদ্ধতি, যেখানে হামলাকারী নিজের পরিচয় ছদ্মবেশ ধারণ করে বৈধ ব্যবহারকারীর বা সিস্টেমের মতো আচরণ করে। এর মাধ্যমে তারা সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড, ব্যাংক একাউন্টের তথ্য বা ব্যক্তিগত ডেটা চুরি করতে পারে। স্পুফিংয়ের ফলে সিস্টেমের নিরাপত্তা বিপন্ন হয় এবং ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘিত হয়। এটি স্বয়ংক্রিয় সফটওয়্যার আপডেট, সিস্টেমের কর্মক্ষমতা বা নেটওয়ার্কের গতি বাড়ায় না, বরং নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। তাই স্পুফিং আক্রমণ থেকে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ।

• সাইবার ক্রাইম:
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।

• স্পুফিং:
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্ফুফিং আক্রমণ হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• ফিশিং:
- ই-মেইল বা টেক্সট ম্যাসেজ পাঠানোর মাধ্যমে লগ ইন বা অ্যাক্সেস ডেটা চুরি করার প্রক্রিয়াটিকে ফিশিং বলে।
- ই-কমার্স বা ই-ব্যাংকিং সাইটগুলোতে অ্যাক্সেস বা ডেটা চুরি ফিশারদের প্রধান লক্ষ্য থাকে।

• স্প্যামিং:
- যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটি ই-মেইল অ্যাড্রেসে অসংখ্য মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে, এই পদ্ধতিকে স্প্যামিং বলে।

• স্নিকিং:
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুতবপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং বলে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩০৫.
The branch of science that studies blood is called-
  1. ক) Hormonology
  2. খ) Dermatology
  3. গ) Hematology
  4. ঘ) Paleontology
সঠিক উত্তর:
গ) Hematology
উত্তর
সঠিক উত্তর:
গ) Hematology
ব্যাখ্যা
Different Branches of Study
Branch                      Study of
Entomology             Insects
Myology                  Muscles
Hormonology         Hormones
Mycology                Fungi
Nephrology             Kidney
Paleontology           Fossils
Pedology                 Soils
Cardiology               Heart
Dermatology           Skin
Hematology            Blood
৩০৬.
Arrange in ascending order the units of memory TB, KB, GB, MB
  1. ক) TB>MB>GB>KB
  2. খ) MB>GB>TB>KB
  3. গ) TB>GB>MB>KB
  4. ঘ) GB>MB>KB>TB
সঠিক উত্তর:
গ) TB>GB>MB>KB
উত্তর
সঠিক উত্তর:
গ) TB>GB>MB>KB
ব্যাখ্যা
1024KB = 1MB
1024MB = 1GB
1024GB = 1TB
Therefore, TB> GB > MB > KB
৩০৭.
Which of the following is not an input device?
  1. Printer
  2. OCR
  3. OMR
  4. Mouse
সঠিক উত্তর:
Printer
উত্তর
সঠিক উত্তর:
Printer
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে। 
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট ডিভাইস। 

• কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। যেমন:
- কি-বোর্ড (Keyboard),
- মাউস (Mouse),
- ট্যাকবল (Trackball),
- জয়স্টিক (Joystick),
- ওএমআর (OMR),
- ওসিআর (OCR),
- স্ক্যানার (Scanner),
- ডিজিটাইজার (Digitizer),
- টাচ স্ক্রিন (Touch Screen),
- লাইটপেন (Lightpen),
- বার কোড রিডার (Bar Code Reader),
- পয়েন্ট অফ সেল (Point of Sale),
- গ্রাফিক্স প্যাড (Graphics Pad),
- ডিজিটাল ক্যামেরা (Digital Camera), ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করায় সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।

• উল্লেখযোগ্য আউটপুট হার্ডওয়‍্যারসমূহ হলো:
- মনিটর (Monitor),
- প্রিন্টার (Printer),
- প্লটার (Plotter),
- স্পিকার (Speaker),
- মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector),
- ইমেজ সেটার (Image Setter),
- ফিল্ম রেকর্ডার (Film Recorder),
- হেড ফোন (Headphone), ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০৮.
What does “PUMA” stands in context of Robotics ?
  1. Programmable Used Machine to Assemble
  2. Programmed Utility Machine for Assembly
  3. Programmable Universal Machine for Assembly
  4. Programmed Utility Machine to Assemble
  5. None of the above
সঠিক উত্তর:
Programmable Universal Machine for Assembly
উত্তর
সঠিক উত্তর:
Programmable Universal Machine for Assembly
ব্যাখ্যা
- The correct answer is Programmable Universal Machine for Assembly.
Programmable Universal Machine for Assembly and development of robotics:
- Advanced computer-controlled electric arms guided by sensors were developed in the late 1960s and 1970s
- at the Massachusetts Institute of Technology (MIT) and at Stanford University,
- where they were used with cameras in robotic hand-eye research.
- Stanford’s Victor Scheinman, working with Unimation for GM, designed the first such arm used in industry.
- Called PUMA (Programmable Universal Machine for Assembly), they have been used since 1978
- to assemble automobile subcomponents such as dash panels and lights.
Hence statement 3 is correct.
PUMA was widely imitated, and its descendants, large and small, are still used for light assembly in electronics and other industries.
Since the 1990s small electric arms have become important in molecular biology laboratories, precisely handling test-tube arrays and pipetting intricate sequences of reagents.
৩০৯.
Which key can be used to refresh or reload the current page?
  1. ক) F12
  2. খ) Ctrl + F12
  3. গ) F5
  4. ঘ) F6
সঠিক উত্তর:
গ) F5
উত্তর
সঠিক উত্তর:
গ) F5
ব্যাখ্যা
A function key is a key on a computer keyboard to perform certain actions.
The function keys are arranged on the top of the computer keyboard numbered across from F1 to F12.
The keys are frequently used in combination with other keys such as the CTRL key, the ALT key, and the SHIFT key.
The function keys provide some interesting shortcuts for common computer functions that can be useful tools in everyday computing.

F1 function key is used for opening help.
F2 - To rename a selected file or folder.
F3 - To search for a file or folder.
F4 - To close the active window with the Alt key
F5 - To refresh or reload the current page.
F6 - To move the cursor to the address bar in most web browsers.
F7 - To spell-check and grammar check
F8 - To access the boot menu in Windows
F9 - Refresh a document in MS word F10 Activate the menu bar of the application
F11 - Enter and exit full screen in web browsers
F12 - Open the Save as dialog box in MS word
৩১০.
Fathometer is used to measure -
  1. ক) Earthquakes
  2. খ) Milk purity
  3. গ) Sound intensity
  4. ঘ) Ocean depth
সঠিক উত্তর:
ঘ) Ocean depth
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ocean depth
ব্যাখ্যা
• সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।

এছাড়াও গুরুত্বপূর্ণ আরো কয়েকটি পরিমাপক যন্ত্র: 
 • আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
• ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম - সিসমোগ্রাফ।
• ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম - রিখটার স্কেল।
• বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্ৰ - ব্যারোমিটার।
• উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -ট্যাকোমিট...
• আটিয়াল ও রক্তের চাপ মাপক যন্ত্র - স্ফিগমেমোমিটার।
• দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র - ল্যাকটোমিটার।

উৎস: ব্রিটানিকা।
৩১১.
Which is used to activate the pen tool during Slideshow?
  1. ক) Ctrl + E
  2. খ) Ctrl + A
  3. গ) Ctrl + P
  4. ঘ) Ctrl + L
সঠিক উত্তর:
গ) Ctrl + P
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + P
ব্যাখ্যা

Ctrl+P: Change the pointer to a pen.

Some important shortcut:

Ctrl+A: Change the pointer to an arrow.

Ctrl+L: Start the laser pointer.

Ctrl+E: Change the pointer to an eraser.

Source: Microsoft Support

৩১২.
In a PowerPoint presentation animation can be repeated how many times?
  1. ক) 2 to 5
  2. খ) 2 to 10
  3. গ) 1 to 5
  4. ঘ) 1 to 20
সঠিক উত্তর:
খ) 2 to 10
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 to 10
ব্যাখ্যা
Answer: 2 to 10
৩১৩.
WINDOWS is
  1. ক) antivirus software
  2. খ) data storage device
  3. গ) programming language
  4. ঘ) operating system
  5. ঙ) scanning software
সঠিক উত্তর:
ঘ) operating system
উত্তর
সঠিক উত্তর:
ঘ) operating system
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য অপারেটিং সিস্টেম প্রয়োজন, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System):
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- তবে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না।
- উদাহরণ: Microsoft Windows, MacOS ইত্যাদি।

• বর্ণ বা টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System):
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপন এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কী-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেকগুলো কমান্ড মুখস্থ করতে হয়।
- উদাহরণ: Unix, MS DOS, PC DOS ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১৪.
Which programming language is known as the ‘mother of all languages’?
  1. Assembly
  2. C
  3. Python
  4. Java
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
• বিভিন্ন প্রোগ্রামিং ভাষার মধ্যে কিছু ভাষা আছে যা পরবর্তী ভাষাগুলোর ভিত্তি হিসেবে কাজ করেছে। ‘সব ভাষার জননী’ বলতে এমন একটি ভাষাকে বোঝানো হয়, যা অন্যান্য অনেক ভাষার জন্য প্রভাবশালী ভূমিকা পালন করেছে।

বিভিন্ন বিকল্পের বিশ্লেষণ:
ক) Assembly:
- Assembly ভাষা হলো নিম্ন-স্তরের (Low-Level) ভাষা যা সরাসরি মেশিন কোডের (Machine Code) কাছাকাছি কাজ করে। এটি পুরোনো এবং শক্তিশালী ভাষা হলেও, এটি ‘সব ভাষার জননী’ হিসেবে পরিচিত নয়।

খ) C (সঠিক উত্তর)
- C ভাষাকে ‘সব ভাষার জননী’ বলা হয় কারণ এটি অনেক আধুনিক প্রোগ্রামিং ভাষার ভিত্তি। C ভাষা থেকে C++, Java, Python, এবং আরও অনেক ভাষার অনুপ্রেরণা এসেছে। এটি দ্রুত, কার্যকর এবং হার্ডওয়্যার-কেন্দ্রিক ভাষা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

গ) Python:
- Python একটি উচ্চ-স্তরের (High-Level) ভাষা যা C ভাষা থেকে প্রভাবিত। যদিও এটি জনপ্রিয় ও সহজবোধ্য, এটি প্রাথমিক ভাষা নয়।

ঘ) Java:
- Java ভাষাও C-এর উপর ভিত্তি করে তৈরি, তবে এটি C-এর পরে এসেছে এবং এটি নিজেই অন্য ভাষার ভিত্তি নয়।

- C ভাষা অনেক আধুনিক প্রোগ্রামিং ভাষার ভিত্তি তৈরি করেছে এবং প্রোগ্রামিংয়ের জগতে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই C ভাষাকেই ‘সব ভাষার জননী’ বলা হয়।

সঠিক উত্তর: খ) C

 সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১৫.
In an e-mail address, the part after @ is known as -
  1. Identity
  2. Domain name
  3. User ID
  4. Directory path
সঠিক উত্তর:
Domain name
উত্তর
সঠিক উত্তর:
Domain name
ব্যাখ্যা
ই-মেইল (E-mail):
- ই-মেইলের পূর্ণ রূপ হলো ইলেকট্রনিক মেইল।
- ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস এর মধ্যে নির্ভরযোগ্যভাবে ডিজিটাল তথ্য আদান-প্রদান ব্যবস্থাকে ই-মেইল বলে।
- ই-মেইল তথ্য আদান-প্রদানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে থাকে এবং এতে টেক্সট বার্তার সাথে অ্যাটাচমেন্ট আকারে নানা ফাইলও (ডকুমেন্ট, ছবি, অডিও, ভিডিও সহ যে কোনো ডিজিটাল ফাইল) পাঠানো যায়।
- ই-মেইলের জন্য একটি নির্দিষ্ট ই-মেইল অ্যাড্রেস ব্যবহৃত হয়, যা প্রত্যেক ব্যবহারকারীর জন্য ইউনিক হয়ে থাকে।
- নিরাপত্তার জন্য গোপন পাসওয়ার্ড দ্বারা প্রত্যেকের ই-মেইল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা হয়।
- একটি ই-মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে; যার প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিত এবং শেষ অংশটি ডোমেইন নেম হিসেবে পরিচিত। যেমন: tanjiro@gmail.com । যার tanjiro অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং @ এর পরে gmail.com অংশটি ডোমেইন নেম হিসেবে চিহ্নিত হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩১৬.
Which is an example of fourth-generation mobile phone technology?
  1. TDMA
  2. EDGE
  3. HSPA
  4. LTE
সঠিক উত্তর:
LTE
উত্তর
সঠিক উত্তর:
LTE
ব্যাখ্যা
LTE (Long Term Evolution) হল চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির উদাহরণ। 

- চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার করা হয়। যার ফলে এই প্রজন্মের মোবাইল ফোন সমূহে আলট্রা-ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সুবিধা পাওয়া যায়।

চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যসমূহ- 
১. Internet Protocol নেটওয়ার্কের ব্যবহার।
২. হাই ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং, থ্রিডি টেলিভিশন এবং গেমিং ইত্যাদির ব্যবহার শুরু হয়। 

অন্যান্য অপশন আলোচনা:
- TDMA এর পূর্ণ রূপ Time Division Multiple Access (TDMA যা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি।
- EDGE এর পূর্ণ রূপ Enhanced Data rates for GSM Evolution যা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি।
- HSPA এর পূর্ণ রূপ High Speed Packet Access যা তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩১৭.
The NAND gate is equivalent to which combination of gates?
  1. AND gate followed by NOT gate
  2. XOR gate followed by NOT gate
  3. NOR gate followed by NOT gate
  4. OR gate followed by NOT gate
সঠিক উত্তর:
AND gate followed by NOT gate
উত্তর
সঠিক উত্তর:
AND gate followed by NOT gate
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ক) AND gate followed by NOT gate.

NAND গেট হলো একটি সংযুক্ত লজিক গেট, যা আসলে একটি AND গেটের পরে একটি NOT গেট যুক্ত করে তৈরি করা হয়। AND গেট দুই বা ততোধিক ইনপুটের মানকে গুণ করে (লজিক্যাল AND অপারেশন) এবং ফলাফল দেয় ১ শুধুমাত্র তখনই যখন সব ইনপুট ১ হয়। কিন্তু যখন এই AND গেটের আউটপুটের উপর একটি NOT গেট প্রয়োগ করা হয়, তখন আউটপুটটি উল্টে যায়। অর্থাৎ, NAND গেটের আউটপুট ০ হয় শুধুমাত্র তখনই যখন সব ইনপুট ১ হয়; অন্য সব ক্ষেত্রে এটি ১ দেয়। তাই NAND গেটকে “NOT-AND” গেটও বলা হয়।

যৌগিক গেইট:
- এ গেইটগুলো এক বা একাধিক মৌলিক পেইটের সমন্বয়ে তৈরি হয়।
এগুলো হলো:

১. ন্যান্ড গেইট (NAND Gate):
- AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

২. নর পেইট (NOR Gate):
- OR পেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

৩. এক্স-অর (X-OR Gate):
- অর, অ্যান্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।

৪. এক্স-নর গেইট (X-NOR Gate):
- এক্স-অর গেইটের সাথে NOT পেইট মিলিয়ে তৈরি হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, উন্মুক্ত বিশববিদ্যালয়।

৩১৮.
Which of the following are universal logic gates?
  1. AND & OR
  2. XOR & XNOR
  3. NAND & NOR
  4. OR & NOT
সঠিক উত্তর:
NAND & NOR
উত্তর
সঠিক উত্তর:
NAND & NOR
ব্যাখ্যা
• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

• মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

• বিশেষ লজিক গেইট:
- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩১৯.
Register memory is located in the _______ in the form of registers.
  1. control unit
  2. input device unit
  3. CPU
  4. output device unit
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা
The correct answer is option 3, i.e. CPU.
The smallest and fastest memory of a computer is register memory located in the computer's central processing unit(CPU).
It generally stores the most-used instructions, data, etc. which are to be used by the CPU.
The Control Unit is part of the CPU. It advises the input and output devices, computer memory on how to respond to the instructions sent to the processor. Input device unit is the equipment used to provide input to the computer. i.e. keyboard.
An output device unit helps in transferring information into human-readable form. For e.g. monitor
৩২০.
A chronometer measures -
  1. Colour contrast
  2. Sound waves
  3. Times
  4. Water waves
সঠিক উত্তর:
Times
উত্তর
সঠিক উত্তর:
Times
ব্যাখ্যা

- Chronometer, portable timekeeping device of great accuracy, particularly one used for determining longitude at sea.

- Ordinary clocks were of no use at sea due to temperature changes and the ship’s motion.

- An instrument for measuring time accurately in spite of motion or variations in temperature, humidity, and air pressure.

Source: Britannica & Oxford Dictionary.

৩২১.
The act of illegally accessing someone's phone by guessing the password is called-
  1. Data Interception
  2. Brute Force Attack
  3. DDos Attack
  4. Computer Malware
সঠিক উত্তর:
Brute Force Attack
উত্তর
সঠিক উত্তর:
Brute Force Attack
ব্যাখ্যা
• ব্রুট ফোর্স অ্যাটাক:
- ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন- ব্যাংক, সোশ্যাল মিডিয়া এবং ইমেইল অ্যাকাউন্ট আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং ওইগুলো দিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে।
- সফল হলে, তারা ঐ ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন অপরাধ করে থাকে।
- এটি এক ধরনের সাইবার আক্রমণ যা অবশ্যই একটি গুরুতর সাইবার অপরাধ।
- প্রযুক্তির ভাষায় একে ব্রুট ফোর্স অ্যাটাক (Brute Force Attack) বলা হয়।
- ব্রুট ফোর্স অ্যাটাক থেকে পরিত্রানের জন্য কঠিন পাসওয়ার্ড, যেমন পাসওয়ার্ডে Upper case, lower case, number, symbol ইত্যাদির সংমিশ্রণ প্রয়োগ করা উচিত।

- ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে, যার মাধ্যমে তথ্যের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। যেমন:
• ডাটা ইন্টারসেপশন (Data Interception):
- ডিজিটাল মাধ্যমে তথ্য আদানপ্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করতে পারে।
- এই চুরি হবার প্রক্রিয়াটি ডেটা ইন্টারসেপশন নামে পরিচিত।
- সাধারণত সফটওয়্যার বা অ্যাপস এ এন্ড টু এন্ড এনক্রিপশন করা থাকলে, মধ্যবর্তী কারও পক্ষে তথ্য (ম্যাসেজ, ফটো, ভিডিও, ভয়েস কল বা মেসেজ, ডকুমেন্ট, স্ট্যাটাসের আপডেট) চুরি করা অসম্ভব হয়ে যায়।

• ডি ডস অ্যাটাক (DDos Attack):
- ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা ডি ডস হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা।

• হ্যাকিং (Hacking):
- সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট, কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা অংশিক নিয়ন্ত্রণ নেয়।
- সাইবার জগতের এই অপরাধ হলো হ্যাকিং যা ভালো-মন্দ উভয় ধরনেরই হতে পারে।

• কম্পিউটার ম্যালওয়্যার (Computer Malware):
- ম্যালওয়্যার একটি ক্ষতিকর সফটওয়্যার।
- এটি এমন এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইসে আমাদের অনুমতি ছাড়া তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে।
- সেই কার্যক্রম হতে পারে গোপন তথ্য চুরি করা, আমাদের উপর নজরদারি করা, আমাদের ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করা বা আমাদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ সব ডেটার ক্ষতিসাধন করা।

উৎস:
১. ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণি।[২০২৩ সংস্করণ]
২. IBM Website.
৩২২.
Which of the following is a feature of object-oriented programming language?
  1. Polymorphism
  2. Object
  3. Inheritance
  4. Encapsulation
  5. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।
যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২৩.
In which menu can you find features like Slide Design, Slide Layout etc.?
  1. ক) Insert Menu
  2. খ) Format Menu
  3. গ) Tools Menu
  4. ঘ) Slide Show Menu
সঠিক উত্তর:
খ) Format Menu
উত্তর
সঠিক উত্তর:
খ) Format Menu
ব্যাখ্যা
In Format Menu we can find features like Slide Design, Slide Layout etc. in Powerpoint 2003 and earlier versions.
৩২৪.
Which is the first electronic computer with a stored program?
  1. UNIVAC
  2. ENIAC
  3. EDSAC
  4. ABC
  5. None of the above
সঠিক উত্তর:
EDSAC
উত্তর
সঠিক উত্তর:
EDSAC
ব্যাখ্যা
• EDSAC:
- EDSAC কম্পিউটার হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- EDSAC এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator.
- এতে ডেটা সংরক্ষণের জন্য প্রথম Mercury Delay Lines মেমোরি ব্যবহৃত হয় ।

• অন্যান্য অপশন সমূহ সম্পর্কে আলোচনা:
- অধ্যাপক ড. জন ভিনসেন্ট অ্যাটানসাফ এবং তার ছাত্র ক্লিফ ১৯৩৯ সালে যৌথভাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার একটি ইলেকট্রনিক গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন। তাদের নামানুসারে যন্ত্রটির নামকরণ করা হয় এবিসি (ABC - Atanasof Barry Computer)। এই ABC কম্পিউটারটি হলো প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২৫.
Which of the following languages does Interpreter translate?
  1. ক) High level language
  2. খ) Assembly Language
  3. গ) Low level language
  4. ঘ) Machine Language
সঠিক উত্তর:
ক) High level language
উত্তর
সঠিক উত্তর:
ক) High level language
ব্যাখ্যা
কম্পিউটার কেবল যন্ত্র না মেশিনের ভাষা বুঝে। সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্য কোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।
 
একটি উচ্চ-স্তরের ভাষা একটি কম্পিউটার দ্বারা সরাসরি বোঝা যায় না, এবং এটিকে মেশিন কোডে অনুবাদ করা প্রয়োজন হয়।
উচ্চ-স্তরের ভাষাকে মেশিন কোডে রূপান্তর করতে অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার ও ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। 

অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। যথা - কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।
- কম্পাইলার -- পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে।
- ইন্টারপ্রেটার -- প্রোগ্রামের লাইন বাই লাইন অনুবাদ করে এবং ফলাফল দেখায়।
- অ্যাসেম্বলার -- অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম অনুবাদ করতে ব্যবহৃত হয়।
৩২৬.
Which transmission mode allows data to be sent in both directions simultaneously?
  1. Simplex
  2. Half-duplex
  3. Full-duplex
  4. Broadcast
সঠিক উত্তর:
Full-duplex
উত্তর
সঠিক উত্তর:
Full-duplex
ব্যাখ্যা

• Full-duplex transmission mode-এ একই সময়ে দুই দিকেই ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায়।

• ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস (Source) থেকে গন্তব্যে (Destination) ডাটা পাঠানোর সময় ডাটা প্রবাহের দিক অনুযায়ী যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে ডাটা ট্রান্সমিশন মোড বলে।
- ডাটা প্রবাহের দিকের ভিত্তিতে ট্রান্সমিশন মোড তিন ধরনের: Simplex, Half-duplex, Full-duplex।

• Simplex:
- Simplex মোডে ডাটা কেবলমাত্র একদিকে প্রবাহিত হয়।
- প্রেরক ডাটা পাঠাতে পারে কিন্তু গ্রাহক একই লাইনে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টেলিভিশন।

• Half-duplex:
- Half-duplex মোডে উভয় দিকেই ডাটা প্রেরণ করা সম্ভব।
- তবে একই সময়ে ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায় না।
- এক সময় এক দিকেই ডাটা প্রবাহ ঘটে।
- উদাহরণ: ওয়াকি-টকি।

• Full-duplex:
- Full-duplex মোডে একই সময়ে দুই দিকেই ডাটা প্রেরণ ও গ্রহণ করা সম্ভব।
- প্রেরণ ও গ্রহণ একসাথে চলতে পারে।
- এটি যোগাযোগকে দ্রুত ও কার্যকর করে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল যোগাযোগ ব্যবস্থা।

• অন্যান্য অপশন:
- Simplex → একমুখী ডাটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে কেবলমাত্র একদিকে তথ্য প্রবাহ ঘটে।
- Half-duplex → উভয় দিকে ডাটা যেতে পারে কিন্তু একই সময়ে নয়।
- Broadcast → একটি ডিভাইস থেকে একই নেটওয়ার্কের সব ডিভাইসে ডাটা পাঠানোর পদ্ধতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩২৭.
A shopkeeper marks his goods 30% above his cost price but allows a discount of 10% at the time of sale. His gain is =?
  1. 27.31%
  2. 25%
  3. 20%
  4. 17%
  5. None
সঠিক উত্তর:
17%
উত্তর
সঠিক উত্তর:
17%
ব্যাখ্যা
Question: A shopkeeper marks his goods 30% above his cost price but allows a discount of 10% at the time of sale. His gain is =?

Solution:
Let the cost price be Tk.100

Then the markup price which is 30% above the cost price,
Mark price = (100 + 30% of 100) = Tk. 130

The shopkeeper gives a discount of 10% on mark up price, then the
Selling Price = (130 - 10% of 130) = Tk. 117

Gain = 117 - 100 = Tk. 17

∴ His gain in percentage is = (17 × 100)/100 
= 17%
৩২৮.
In which network topology computers are connected to each other through a 'hub'?
  1. Star topology
  2. Ring topology
  3. Tree topology
  4. Bus topology
সঠিক উত্তর:
Star topology
উত্তর
সঠিক উত্তর:
Star topology
ব্যাখ্যা
• নেটওয়ার্ক টপোলজি:
- নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টগুলো যে প্রক্রিয়ায় একে অপরের সাথে যুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। 
- নেটওয়ার্ক টপোলজিতে সাধারণত নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল অবস্থার বর্ণনা করা হয়। 
- বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি সমূহ হলো -
• বাস টপোলজি 
• রিং টপোলজি 
• স্টার টপোলজি
• ট্রি টপোলজি 
• হাইব্রিড টপোলজি 
• মেশ টপোলজি 

• স্টার টপোলজি:
- স্টার টপোলজিতে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসসমূহ একটি হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। 
- হাব বা সুইচের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস সমূহ যোগাযোগ ও ডেটা আদান-প্রদান করে থাকে।
- হাব অচল হয়ে হয়ে গেলে সম্পূর্ন নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। 
- যেকোন মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়।
- এই সিস্টেমে সমস্যা নির্ণয় করা তুলনামূলক সহজ। 
- কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে ডেটা ট্রান্সফারে কোন সমস্যা সৃষ্টি হয়না। 
- এই নেটওয়ার্ক সিস্টেমে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটিকে সরিয়ে নেওয়া যায়।
- এই সিস্টেমে অনেক বেশি ক্যাবল ব্যবহৃত হয় বলে খরচের পরিমান বেশি। 
- কম্পিউটারে সংখ্যা খুব বেশি বৃদ্ধি করলে ডেটা ট্রান্সফার স্পীড কমে যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
৩২৯.
Which of the following commands in use to select all the content in Ms. Word?
  1. Ctrl+E
  2. Ctrl+P
  3. Ctrl+A
  4. Ctrl+W
সঠিক উত্তর:
Ctrl+A
উত্তর
সঠিক উত্তর:
Ctrl+A
ব্যাখ্যা
In Microsoft Word and other word processors, pressing Ctrl + A selects all of the text in the document. If you're working with a document with multiple pages, this keyboard shortcut selects all text on all pages.

Some other Short-cut command of MS word:
Ctrl + A -- Select all contents of the page.
Ctrl + B -- Bold highlighted selection.
Ctrl + C -- Copy selected text.
Ctrl + X -- Cut selected text.
Ctrl + O -- Open options.
Ctrl + P -- Open the print window.
Ctrl + F -- Open find box.
 
Source: support.microsoft.com.
৩৩০.
What is the full form of "PDF"?
  1. Personal Data File
  2. Portable Document Format
  3. Print Document File
  4. Public Domain Format
সঠিক উত্তর:
Portable Document Format
উত্তর
সঠিক উত্তর:
Portable Document Format
ব্যাখ্যা
- পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (Portable Document Format) যা সংক্ষেপে পিডিএফ (PDF) নামে পরিচিত।
- এটি একটি মুক্ত ফাইল ফরম্যাট যা অ্যাডোবি সিস্টেম কর্তৃক ১৯৯৩ সালে সৃষ্টি করা হয়। 
- এটি দ্বি-মাত্রিক ডকুমেন্ট উপস্থাপনে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র:- adobe ওয়েবসাইট।
৩৩১.
Who is the CEO of Alphabet Inc.?
  1. Satya Nadella
  2. Tim Cook
  3. Andy Jassy
  4. Sundar Pichai
সঠিক উত্তর:
Sundar Pichai
উত্তর
সঠিক উত্তর:
Sundar Pichai
ব্যাখ্যা
Google (Alphabet Inc.) এর CEO হচ্ছেন - Sundar Pichai.

- Microsoft এর CEO হচ্ছেন - Satya Nadella.
- Apple Inc. এর CEO হচ্ছেন - Tim Cook.
- Amazon এর CEO হচ্ছেন - Andy Jassy.

এছাড়াও,
- Facebook (Meta) এর CEO হচ্ছেন - Mark Zuckerberg.
- Tesla, SpaceX এর CEO হচ্ছেন - Elon Musk.
- X (Twitter) এর CEO হচ্ছেন - Linda Yaccarino.
- IBM এর CEO হচ্ছেন - Arvind Krishna.
- Intel এর CEO হচ্ছেন - Patrick Pat Gelsinger.
- Oracle এর CEO হচ্ছেন - Safra Catz.
- Cisco Systems এর CEO হচ্ছেন - Chuck Robbins.
- NVIDIA এর CEO হচ্ছেন - Jensen Huang.

উৎস: Websites of Google, Microsoft, Apple Inc., Amazon, Facebook (Meta), Tesla, SpaceX, X (Twitter), IBM, Intel, Oracle, Cisco Systems, NVIDIA.  
৩৩২.
Which storage mechanism uses charge leakage over time and must be periodically refreshed to retain data?
  1. SSD NAND Flash
  2. DRAM Cells
  3. Static RAM Cells
  4. EEPROM
সঠিক উত্তর:
DRAM Cells
উত্তর
সঠিক উত্তর:
DRAM Cells
ব্যাখ্যা

• DRAM (Dynamic Random Access Memory) মেমোরি সেলে তথ্য সংরক্ষণের জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এই ক্যাপাসিটরগুলো সময়ের সাথে সাথে চার্জ হারিয়ে ফেলে (Charge leakage)। যদি এই চার্জ পুনরায় প্রদান করা না হয়, তবে সংরক্ষিত তথ্য মুছে যায়। এই কারণে DRAM-কে প্রতি সেকেন্ডে শত শত বার বৈদ্যুতিক চার্জ দিয়ে রিফ্রেশ (Refresh) করতে হয়।

• ডাইনামিক র‍্যাম (Dynamic RAM):
- ডাইনামিক র‍্যাম-এ বাইনারি বিট ০ ও ১ বৈদ্যুতিক চার্জ আকারে ক্যাপাসিটরে জমা থাকে।
- ক্যাপাসিটর চার্জ থাকলে ১ অবস্থা, না থাকলে ০ অবস্থা বোঝায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায়ও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
- তাই কয়েক মিলিসেকেন্ড পর পর র‍্যাম কন্ট্রোলারের সাহায্যে প্রত্যেক মেমোরি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়।
- ক্যাপাসিটরের পরিভাষায় একে মেমোরি রিফ্রেশিং বলা হয়।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে সাধারণত ডাইনামিক র‍্যাম ব্যবহার করা হয়।

• র‍্যামের শ্রেণিবিভাগ:
অপারেটিং মোড অনুসারে র‍্যামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- স্ট্যাটিক র‍্যাম (Static RAM) ও
- ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)

• স্ট্যাটিক র‍্যাম (Static RAM):
- স্ট্যাটিক র‍্যাম ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত যা বাইনারি বিট ০ ও ১ ধারণ করে।
- এ ধারণকৃত ডাটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে রক্ষিত ডাটা মুছে যায়।
- স্ট্যাটিক র‍্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হয় বলে এটা ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
- SSD NAND Flash: এটি একটি নন-ভোলাটাইল স্টোরেজ যা ফ্লোটিং গেট ট্রানজিস্টর ব্যবহার করে এবং তথ্য ধরে রাখার জন্য রিফ্রেশ করার প্রয়োজন হয় না।
- Static RAM Cells: ডেটা ধরে রাখার জন্য ফ্লিপ-ফ্লপ সার্কিট ব্যবহার করে, তাই বিদ্যুৎ থাকা অবস্থায় একে রিফ্রেশ করার প্রয়োজন পড়ে না।
- EEPROM: এটি রিড-অনলি মেমোরির একটি প্রকার যা বৈদ্যুতিকভাবে মুছে ফেলা যায় এবং এটি স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করতে সক্ষম।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। ব্রিটানিকা। [link]

৩৩৩.
Which is not a computer peripheral device?
  1. Monitor
  2. Processor
  3. Hard disk
  4. All are peripheral devices
সঠিক উত্তর:
Processor
উত্তর
সঠিক উত্তর:
Processor
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস (Peripheral Device): 
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
 
১. ইনপুট পেরিফেরাল:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল। 
- যেমন: কী-বোর্ড, ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার , লাইটপেন, বারকোড রিডার ইত্যাদি।
 
২. আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেয়াল নামে পরিচিত।
- যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার , স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।
 
৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়। 
- যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

অন্যদিকে,
প্রসেসর হচ্ছে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩৪.
What is the fundamental unit of information in a quantum computer?
  1. Qubit
  2. Quantum register
  3. Bit
  4. Byte
সঠিক উত্তর:
Qubit
উত্তর
সঠিক উত্তর:
Qubit
ব্যাখ্যা

• Qubit হল একটি কোয়ান্টাম কম্পিউটারের তথ্যের মৌলিক একক। সাধারণ কম্পিউটারের বিটের মতো, যা কেবল ০ বা ১ মান নিতে পারে, কিউবিট এক সময়ে ০ এবং ১ উভয় অবস্থায় থাকতে পারে, যা কোয়ান্টাম সুপারপজিশন নামক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব হয়। এই বৈশিষ্ট্য কিউবিটকে অত্যন্ত শক্তিশালী করে তোলে, কারণ একাধিক কিউবিট একসাথে জটিল গণনা দ্রুত করতে পারে। কিউবিটের অবস্থার উপর নির্ভর করে কোয়ান্টাম কম্পিউটার অতি দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ এবং ক্রিপ্টোগ্রাফি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং বৈজ্ঞানিক সিমুলেশন কাজে ব্যবহার করা যায়। কোয়ান্টাম রেজিস্টার, বিট, বা বাইট কেবল কিউবিটের সমষ্টি বা সাধারণ কম্পিউটারের ধারণা।

- সঠিক উত্তর: ক) Qubit.

• কোয়ান্টাম কম্পিউটার:
- এটি এমন একটি কম্পিউটার যা কোয়ান্টাম মেকানিক্সের গুণাবলী (যেমন: সুপারপজিশন ও এনট্যাঙ্গলমেন্ট) ব্যবহার করে জটিল গণনা করে।
- প্রচলিত ডিজিটাল কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত ও শক্তিশালী হতে পারে।
- রিচার্ড ফেইনম্যান প্রথম কোয়ান্টাম কম্পিউটারের ধারণা দেন।
- কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট (Quantum Bit), যা একসাথে 0 এবং 1 হতে পারে – একে বলে Superposition।
- একটি কিউবিট একই সাথে অনেকগুলো সম্ভাব্য অবস্থায় থাকতে পারে। এটি একাধিক গাণিতিক সমস্যার সমাধান একই সাথে করতে সাহায্য করে।
- ডেভিড ডয়চ (১৯৮৫): কোয়ান্টাম লজিক গেটের ধারণা দেন।
- পিটার শোর (১৯৯৪): কোয়ান্টাম অ্যালগরিদম উদ্ভাবন করেন যা বড় সংখ্যা অল্প সময়ে ভেঙে ফেলতে পারে।

• কোয়ান্টাম কম্পিউটারের ৩টি মূল পদ্ধতি:
- NMR (Nuclear Magnetic Resonance): নিউক্লিয়াস স্পিন ব্যবহার করে।
- Ion Trap: আয়নকে ট্র্যাপ করে এবং লেজার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
- Quantum Dots: অতি ক্ষুদ্র অর্ধপরিবাহী অঞ্চলে ইলেকট্রনের স্পিন ব্যবহৃত হয়।

• কোয়ান্টাম কম্পিউটিং:
- কোয়ান্টাম কম্পিউটিং আধুনিক কম্পিউটার বিজ্ঞান এবং গাণিতিক সমস্যাগুলির সমাধানে একটি বিপ্লবী ধারণা।
- এটি কোয়ান্টাম মেকানিক্স এর ধারণা ব্যবহার করে, যেখানে কোয়ান্টাম বিট (Qubit) একাধিক অবস্থানে থাকতে পারে, এবং তার ফলে এটি নির্দিষ্ট কাজগুলো খুব দ্রুত এবং দক্ষভাবে সম্পাদন করতে সক্ষম হয়।

- কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য যে অ্যালগরিদমগুলি তৈরি হয়েছে, সেগুলি সাধারণত ক্লাসিক্যাল কম্পিউটারের তুলনায় কিছু সমস্যা সমাধানে অনেক দ্রুত কাজ করে।
- এমন কিছু গুরুত্বপূর্ণ কোয়ান্টাম অ্যালগরিদমের মধ্যে একটি হল Shor’s Algorithm, যা বড় সংখ্যার গুণফল বের করা (Integer Factorization) এর জন্য ব্যবহৃত হয়।

Shor's Algorithm:
- Shor's Algorithm কোয়ান্টাম কম্পিউটিংয়ের একটি প্রধান অ্যালগরিদম যা বড় সংখ্যাকে দ্রুত গুণফলে বিভক্ত (factorization) করতে পারে।
- এটা বিন্যাসযোগ্য সংখ্যা গুণফল (large number factorization) বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমে আধুনিক ক্রিপ্টোগ্রাফি সিস্টেম যেমন RSA সিকিউরিটি ভেঙে ফেলতে পারে।
- Shor’s Algorithm একটি কোয়ান্টাম প্রক্রিয়া ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলি অনেক দ্রুত সমাধান করতে সক্ষম, যেখানে সাধারণ কম্পিউটারে এসব সমস্যা সমাধান করতে কয়েক হাজার বছর সময় লাগতে পারে।

- Grover's algorithm - কোয়ান্টাম কম্পিউটিং অ্যালগরিদমের আরেকটি উদাহরণ।

• কোয়ান্টাম কম্পিউটিং- এ বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান:

• ডেভিড ডয়চ (David Deutsch):
- ডেভিড ডয়চ একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
- তিনি কোয়ান্টাম কম্পিউটিং এর জনক হিসেবে পরিচিত।
- ডয়চ কোয়ান্টাম টিউরিং মেশিন (Quantum Turing Machine) ধারণাটি প্রবর্তন করেন।
- তার গবেষণায় কোয়ান্টাম কম্পিউটিং এর তাত্ত্বিক ভিত্তি তৈরি হয়।

• পিটার শোর (Peter Shor):
- পিটার শোর একজন আমেরিকান গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী।
- শোরের সবচেয়ে প্রসিদ্ধ কাজ হলো শোরের অ্যালগরিদম (Shor's Algorithm)।
- শোরের অ্যালগরিদম কোয়ান্টাম কম্পিউটারে বৃহৎ সংখ্যার ফ্যাক্টরাইজেশনকে কার্যকরীভাবে সমাধান করতে পারে।
- এটি কোয়ান্টাম কম্পিউটিং-এর নিরাপত্তা এবং ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে।

• গ্রোভার(Lov Grover):
- লাভ্লস একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী।
- গ্রোভারের অ্যালগরিদম (Grover's Algorithm) কোয়ান্টাম সার্চিং অ্যালগরিদম হিসেবে পরিচিত।
- এটি ডাটাবেস অনুসন্ধানের কাজকে তাত্ত্বিকভাবে দ্রুততর করে।
- গ্রোভার কোয়ান্টাম অ্যালগরিদমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

• রিচার্ড ফেইনম্যান (Richard Feynman):
- রিচার্ড ফেইনম্যান একজন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
- ফেইনম্যান কোয়ান্টাম মেকানিক্স এবং কুইন্টাম ইলেকট্রোডাইনামিক্স (QED) এর ক্ষেত্রে বিখ্যাত।
- তিনি প্রথমে কোয়ান্টাম কম্পিউটিং ধারণার ধারণা দেন এবং ১৯৮১ সালে কোয়ান্টাম কম্পিউটারের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
- ফেইনম্যান নোবেল পুরস্কার পান ১৯৬৫ সালে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সে গুরুত্বপূর্ণ অবদানের জন্য।

উৎস:
1) ব্রিটানিকা।
2) theguardian [link]
3) economist [link]
4) IBM [link]

৩৩৫.
The function of a microprocessor is:
  1. Providing data
  2. Receiving data
  3. Processing data
  4. Receiving the result
সঠিক উত্তর:
Processing data
উত্তর
সঠিক উত্তর:
Processing data
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসরের মূল কাজ হলো তথ্য প্রক্রিয়াকরণ করা।

• মাইক্রোপ্রসেসর:
- বর্তমানে পার্সোনাল কম্পিউটারগুলোতে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট অর্থাৎ নিয়ন্ত্রণ ইউনিট এবং গাণিতিক/যুক্তি ইউনিটগুলো একই সংগে মাইক্রোপ্রসেসরে থাকে।
- ফলে আধুনিক কম্পিউটারে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলতে মাইক্রোপ্রসেসরকেই বুঝায়।
- মাইক্রোপ্রসেসরের ক্ষমতা ও বৈশিষ্ট্যের উপর কম্পিউটারের ক্ষমতা ও বৈশিষ্ট্য নির্ভর করে।

• মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো হলো-
১. ইনপুট ও আউটপুট অংশগুলোর সংগে কাজের সমন্বয় সাধন করা।
২. গাণিতিক/যুক্তির কাজ করা।
৩. কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
৪. স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

• উল্লেখিত কাজগুলো সম্পাদনের জন্য মাইক্রোপ্রসেসরের ভিতরের সংগঠনকে তিনভাগে ভাগ করা হয়:
১। নিয়ন্ত্রণ অংশ,
২। গাণিতিক/যুক্তি অংশ,
৩। স্মৃতি।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩৬.
What type of operating system is MS-DOS?
  1. Network OS
  2. Real-time OS
  3. GUI-based
  4. Command-line interface (CLI) 
সঠিক উত্তর:
Command-line interface (CLI) 
উত্তর
সঠিক উত্তর:
Command-line interface (CLI) 
ব্যাখ্যা

• MS-DOS হলো একটি Command-line interface (CLI) ধরনের অপারেটিং সিস্টেম। এটি ১৯৮০-এর দশকে মাইক্রোসফট দ্বারা তৈরি হয়েছিল এবং ব্যবহারকারীরা কমান্ড টাইপ করে কম্পিউটারের সাথে যোগাযোগ করত। MS-DOS কোনো গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যবহার করে না, তাই মাউস বা উইন্ডো ক্লিকের মাধ্যমে কাজ করা সম্ভব নয়। এটি একক ব্যবহারকারীর জন্য ডিজাইন করা হয়েছিল এবং সাধারণত হার্ডডিস্ক বা ফ্লপি ডিস্ক থেকে প্রোগ্রাম চালানোর কাজ করে। MS-DOS কোনো রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম নয় এবং নেটওয়ার্কিং ফিচারও সীমিত। মূলত এটি কমান্ড লাইনের মাধ্যমে ফাইল পরিচালনা, প্রোগ্রাম রান করা এবং হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সুবিধা প্রদান করে। সুতরাং, সঠিক উত্তর হলো ঘ) Command-line interface (CLI)।

• অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System).

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।

৩৩৭.
Which of following syntax is correct in using the SUM function in Excel?
  1. = SUM(A20 : C20)
  2. = SUM(A20, C20)
  3. = SUM(A20 + C20)
  4. :SUM(A20:C20)
  5. None
সঠিক উত্তর:
= SUM(A20 : C20)
উত্তর
সঠিক উত্তর:
= SUM(A20 : C20)
ব্যাখ্যা
• = SUM(A20 : C20) syntax is correct in using the SUM function in Excel.

• MS Excel এবং SUM function:
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- SUM লিখে প্রথম বন্ধনীর মধ্যে একটি রেঞ্জ নির্ধারণ করে দিতে হয়।
- প্রথম এবং শেষ সীমার মাঝে কোলন (:) চিহ্ন ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, SUM(A20 : C20) syntax calculates the sum of the values in the range from cell A20 to cell C20. 

উৎস: Microsoft support.
৩৩৮.
Which of the following is the first web browser?
  1. Mozilla
  2. Nexus
  3. Netscape Navigator
  4. Internet Explorer
  5. Mosaic
সঠিক উত্তর:
Nexus
উত্তর
সঠিক উত্তর:
Nexus
ব্যাখ্যা
The first web browser was invented in 1990 called World Wide Web which was later renamed to Nexus. In 1995, a graphical web browser named Internet Explorer was developed.
The Netscape is a web browser produced by Netscape Communications.
NCSA Mosaic, or Mosaic, is the web browser which in turn popularized the World Wide Web.
৩৩৯.
Which of the following is an example of a navigation key?
  1. F1
  2. Home
  3. Shift
  4. Alt
সঠিক উত্তর:
Home
উত্তর
সঠিক উত্তর:
Home
ব্যাখ্যা
- কীবোর্ড হলো কম্পিউটারের অন্যতম একটি ইনপুট ডিভাইস যার মধ্যে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নের বিভিন্ন কীগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে।
- কম্পিউটারের কীবোর্ডের কীগুলোর সাহায্যে টাইপ করা ছাড়াও কম্পিউটারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশ প্রদান করা হয়।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। নেভিগেশন কী এর মধ্যে রয়েছে: Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি।

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

• নিউমারিক কী:
- (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী রয়েছে।

• মডিফায়ার কী:
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

• আলফানিউমেরিক কী:
- (A - Z) এবং (0 -9) এগুলো টাইপ রাইটারের মতো সাজানো থাকে। এগুলোকে আলফানিউমেরিক কী বলে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা
৩৪০.
Which type of device is Hard Disk?
  1. Input
  2. Output
  3. Input & Output
  4. None of the above
সঠিক উত্তর:
Input & Output
উত্তর
সঠিক উত্তর:
Input & Output
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্যপ্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট পেরিফেরাল (Input Peripheral):
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট পেরিফেয়াল।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট পেরিফেয়ালসমূহ হলো :
১। কি-বোর্ড (Keyboard)
৮। ওএমআর (OMR)
২। মাউস (Mouse)
৯। ওসিআর (OCR)
৩। ট্যাকবল (Trackball
১০। স্ক্যানার (Scanner )
৪। জয়স্টিক (Joystick)
১১। ডিজিটাইজার (Digitizer)
৫। টাচ স্ক্রিন (Touch Screen)
১২। লাইটপেন (Lightpen )
৬। বার কোড রিডার (Bar Code Reader)
১৩। গ্রাফিক্স প্যাড (Graphics Pad
৭। পয়েন্ট অফ সেল (Point of Sale )
১৪। ডিজিটাল ক্যামেরা (Digital Camera); ইত্যাদি।

২. আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করে সেগুলোকে আউটপুট পেরিফেয়াল বলা হয়।
- উল্লেখযোগ্য আউটপুট পেরিফেয়ালসমূহ হলো-
১। মনিটর (Monitor)
২। প্রিন্টার (Printer)
৩। প্লটার (Ploter)
৪। স্পিকার (Speaker)
৫। মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
৬। ইমেজ সেটার ( Image Setter)
৭। ফিল্ম রেকর্ডার (Flim Recoder)
৮। হেডফোন (Headphone); ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়।
- কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট ও আউটপুট পেরিফেরাল হচ্ছে :
১। হার্ডডিস্ক
২। সিডি বা ডিভিডি
৩। পেনড্রাইভ
৪। টাচ স্ক্রিন; ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪১.
What is a portion of a document in which you set certain page formatting options?
  1. ক) Page Setup
  2. খ) Page
  3. গ) Section
  4. ঘ) Document
সঠিক উত্তর:
গ) Section
উত্তর
সঠিক উত্তর:
গ) Section
৩৪২.
In which of the following cases is robotics used?
  1. Manufacturing
  2. In the military
  3. In the medical field
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

• রোবটিক্সের ব্যবহার:
- ম্যানুফ্যাকচারিং-এ
- বিপজ্জনক কাজে
- ভারী শিল্প কারখানায়
- মেইল ডেলিভারির কাজে
- নিরাপত্তার কাজে
- পুলিশের সাহায্যকারী হিসেবে
- সামরিক ক্ষেত্রে
- ঘরোয়া কাজে
- চিকিৎসা ক্ষেত্রে, ইত্যাদি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩৪৩.
Set of programs which consist of full set of documentation is termed as -
  1. ক) Database packages
  2. খ) File packages
  3. গ) Software packages
  4. ঘ) Bus packages
সঠিক উত্তর:
গ) Software packages
উত্তর
সঠিক উত্তর:
গ) Software packages
ব্যাখ্যা

Software, instructions that tell a computer what to do.
The software comprises the entire set of programs, procedures, and routines associated with the operation of a computer system.
The term was coined to differentiate these instructions from hardware - the physical components of a computer system.
Source: Britannica

৩৪৪.
What layer of the atmosphere does HAARP study?
  1. ক) Troposphere
  2. খ) Ionosphere
  3. গ) Mesosphere
  4. ঘ) Stratosphere
সঠিক উত্তর:
খ) Ionosphere
উত্তর
সঠিক উত্তর:
খ) Ionosphere
ব্যাখ্যা
হার্প (HAARP)
- HAARP এর পূর্ণরূপ হচ্ছে High-frequency Active Auroral Research Program.
- হার্প আয়নোস্ফিয়ার বা আয়নমন্ডলের বৈশিষ্ট্য এবং আচরণ নিয়ে গবেষণা করে।
- আয়নোস্ফিয়ার হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ মাইল থেকে ৪০০ মাইল পর্যন্ত বিস্তৃত বায়ুমন্ডলীয় এলাকা।
- আয়নোস্ফিয়ারে উচ্চ কম্পাঙ্কের রেডিও তরঙ্গ পাঠানো হয় এবং এর প্রভাব পর্যবেক্ষণ করা হয়।
- হার্প এর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায়।
- এটি ইউএস এয়ার ফোর্স, নেভি, ইউনিভার্সিটি অফ আলাস্কা ফেয়ারব্যাংকস এবং ডিফেন্স এডভান্সড রিসার্চ প্রোজেক্টস এজেন্সির সম্মিলিত প্রচেষ্টায় চলে।
- ২০১৫ সালের ১১ আগস্ট স্থান পরিবর্তন করে এটিকে ইউনিভার্সিটি অফ আলাস্কা ফেয়ারব্যাংকসে নিয়ে আসা হয়।

সূত্র: https://haarp.gi.alaska.edu
৩৪৫.
Which of the following is the shortcut key for closing the document in MS Word?
  1. Ctrl + W
  2. Ctrl + N
  3. Ctrl + O
  4. Ctrl + X
সঠিক উত্তর:
Ctrl + W
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + W
ব্যাখ্যা


Source: Microsoft support [Link]
৩৪৬.
Contact lenses are made from:
  1. ক) Polystyrene
  2. খ) Polyvinyl Chloride
  3. গ) Teflon
  4. ঘ) Lucite
সঠিক উত্তর:
খ) Polyvinyl Chloride
উত্তর
সঠিক উত্তর:
খ) Polyvinyl Chloride
ব্যাখ্যা
- Contact lenses are made from Polyvinyl chloride.
- Polyvinyl chloride is provided as a great benefit as besides making lenses it is also helpful in making buildings, electronics health care's, and other sectors. 
- The vinyl helps in producing sliding frames which are easily durable and helpful in making glasses.
৩৪৭.
Which of the following is not a programming language?
  1. C
  2. Java
  3. SQL
  4. HTML
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা
• HTML:
- HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language.
- HTML হলো ওয়েবপেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি মার্কাআপ ল্যাঙ্গুয়েজ (Mark-up Language).
- ১৯৯০ সালে টিম বার্নাস লি HTML এর প্রাথমিক রূপ প্রদান করে।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High-Level Language and
5. Natural Language.

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C:
- সি এর জনক হলেন Dennis Ritchie.
- তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে ‘সি’ প্রয়োগ করেন।
- সি এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে, যা থেকে ‘বি’ নামে অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং বি এর পরের উন্নয়ন হলো সি ভাষার উদ্ভবের মধ্য দিয়ে।

• SQL:
- SQL একটি Very High Level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- SQL (Structured Query Language) কে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়।
- ডাটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যেকোনো কাজ করার জন্য SQL এর DDL, DML ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
- ১৯৭৪ সালে আইবিএম স্যান জুস গবেষণা কেন্দ্রে SQL উদ্ভাবন করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৪৮.
Who is considered as the father of Artificial Intelligence?
  1. Charles Babbage
  2. Tim Patterson
  3. John McCarthy
  4. Dennis Ritchie
  5. Alan Turing
সঠিক উত্তর:
John McCarthy
উত্তর
সঠিক উত্তর:
John McCarthy
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।

⇒ ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।
- কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত।
- আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।

⇒ AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Raffle AI.
৩৪৯.
Choose the correct BCD representation of the number 35:
  1. 0100 0101
  2. 0011 0101
  3. 1000 1000
  4. 0001 1111
সঠিক উত্তর:
0011 0101
উত্তর
সঠিক উত্তর:
0011 0101
ব্যাখ্যা
• BCD:
 - BCD কোডের পূর্ণরূপ Binary Coded Decimal.
- দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে।
- দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়।
- ৪টি বিট দিয়ে BCD কোড গঠিত।
- ৪টি বিট দ্বারা ২ বা ১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

35 এর বিসিডি কোড:
3 = 0011
5 = 0101

∴ 35 এর বিসিডি কোড = 00110101

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৫০.
Text-styling feature of MS word is -
  1. WordColor
  2. WordFill
  3. WordFont
  4. WordArt
  5. WordCount
সঠিক উত্তর:
WordArt
উত্তর
সঠিক উত্তর:
WordArt
ব্যাখ্যা
The text styling feature of MS Word is known as WordArt. It allows users to make the text more noticeable and more flashy.
৩৫১.
Which of the following is a video file extension?
  1. .wpl
  2. .wmv
  3. .msi
  4. .tex
সঠিক উত্তর:
.wmv
উত্তর
সঠিক উত্তর:
.wmv
ব্যাখ্যা
• .wmv - Windows Media Video file.
• .oft - Microsoft Outlook e-mail template file.
• .msi - Windows installer package.
• .wpl - Windows Media Player playlist.
• .tex - A LaTeX document file.

Source: Computerhope website. [Link]
৩৫২.
The phrase "Green Phone" is particularly linked to which mobile network type?
  1. CDMA
  2. GSME
  3. EDGE
  4. None of the above
সঠিক উত্তর:
CDMA
উত্তর
সঠিক উত্তর:
CDMA
ব্যাখ্যা
⚪ CDMA (Code Division Multiple Access) হলো একটি মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি যা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে একযোগে অনেক কল এবং ডেটা ট্রান্সফার করতে সক্ষম। "Green Phone" শব্দটি সাধারনত CDMA নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। CDMA প্রযুক্তি কিছু নির্দিষ্ট ফোনগুলোর জন্য ব্যবহৃত হয়ে থাকে, এবং "Green Phone" বলতে এসব ফোনকে বুঝানো হয়।

⚪ CDMA:
- কোয়ালকম (Qualcom) আবিষ্কৃত সিডিএমএ (CDMA) হলো একটি এডভান্সড ডিজিটাল ওয়্যারল্যাস প্রযুক্তি।
- CDMA এর পূর্ণরূপ Code Division Multiple Access.
- ১৯৯৫ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে।
- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায় যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একে গ্রিন ফোন (Green Phone) বলা হয়।

- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।
৩৫৩.
A software team modifies an existing program to fix errors and adjust it to new requirements after deployment. This task belongs to which phase?
  1. Program Implementation
  2. Program Documentation
  3. Program Maintenance
  4. Problem Analysis
সঠিক উত্তর:
Program Maintenance
উত্তর
সঠিক উত্তর:
Program Maintenance
ব্যাখ্যা

• Program Maintenance — বাস্তবায়নের পর সফটওয়্যারে ত্রুটি সংশোধন, পরিবর্তন ও উন্নয়ন কার্যক্রম রক্ষণাবেক্ষণ ধাপের অন্তর্ভুক্ত।

• সফটওয়্যার উন্নয়নের ধাপসমূহ:
- সফটওয়্যার বা প্রোগ্রাম উন্নয়নের জন্য পরস্পর সম্পর্কযুক্ত কিছু কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হয়।
- ধাপগুলো পরস্পর নির্ভরশীল হওয়ায় একাধিক ধাপের কাজ একই সাথে বা কোনো কোনো ধাপের কাজ বারবার করা হতে পারে।
- ব্যবহারকারী প্রয়োজনবোধে পূর্ববর্তী ধাপে ফিরে যেতে পারে।
- এই ধারাবাহিক প্রক্রিয়াই সফটওয়্যার উন্নয়ন প্রক্রিয়া বা চক্র নামে পরিচিত।
- সিস্টেম ব্যবহারকারী, সিস্টেম অ্যানালিস্ট এবং প্রোগ্রাম রচয়িতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন।

• সফটওয়্যার উন্নয়নের প্রধান ধাপসমূহ:
- তথ্য অনুসন্ধান ও সমস্যার বর্ণনা (Investigation and Problem Description),
- সমস্যার বিশ্লেষণ (Problem Analysis),
- প্রোগ্রাম ডিজাইন (Program Design),
- প্রোগ্রাম কোডিং (Program Coding),
- প্রোগ্রাম বাস্তবায়ন (Program Implementation),
- প্রোগ্রাম ডকুমেন্টেশন (Program Documentation),
- প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ (Program Maintenance)।

• প্রোগ্রাম ডকুমেন্টেশন:
- অ্যালগরিদম, ফ্লোচার্ট, গ্রাফ, কোডিং, পরীক্ষার ফলাফল এবং ব্যবহারকারীর নির্দেশাবলির লিখিত বিবরণ প্রস্তুত করা হয়।
- যথাযথ ডকুমেন্টেশন না থাকলে ভবিষ্যতে প্রোগ্রাম পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে।

• প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ:
- সফটওয়্যার উন্নয়ন চক্রের শেষ ধাপ।
- প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন, আধুনিকীকরণ ও ত্রুটি সংশোধন অন্তর্ভুক্ত।
- অপ্রত্যাশিত ভুলত্রুটি ও সমস্যা দূর করা হয়।
- সফটওয়্যার দীর্ঘদিন সঠিকভাবে ব্যবহারের জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

• অন্যান্য অপশন:
- Program Implementation: প্রস্তুত প্রোগ্রাম ব্যবহারযোগ্য পরিবেশে স্থাপন ও কার্যকর করার ধাপ।
- Program Documentation: প্রোগ্রামের লিখিত বিবরণ ও নির্দেশ সংরক্ষণের ধাপ।
- Problem Analysis: সমস্যার প্রকৃতি ও সমাধান বিশ্লেষণের ধাপ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৫৪.
What is an expansion bus primarily used for?
  1. To connect a data bus
  2. To connect external devices
  3. To store data temporarily
  4. To power the CPU
সঠিক উত্তর:
To connect external devices
উত্তর
সঠিক উত্তর:
To connect external devices
ব্যাখ্যা
• Expansion bus মূলত কম্পিউটারে অতিরিক্ত হার্ডওয়্যার ডিভাইস সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এটি মাদারবোর্ডের সাথে বাহ্যিক বা অভ্যন্তরীণ ডিভাইস, যেমন: গ্রাফিক্স কার্ড, নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি সংযুক্ত করতে সাহায্য করে। Expansion bus কম্পিউটারের তথ্য আদান-প্রদানের ধারা সম্প্রসারিত করে এবং বিভিন্ন উপাদানকে মাদারবোর্ডের সাথে কার্যকরভাবে যুক্ত করে। এটি CPU এবং RAM-এর মধ্যে সরাসরি তথ্য সংরক্ষণ বা শক্তি সরবরাহ করে না, বরং বাহ্যিক যন্ত্রপাতিকে কম্পিউটারের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর: খ) To connect external devices.

• এক্সপ্যানশন বাস (Expansion Bus):
- এক্সপ্যানশন বাস (Expansion Bus) একটি আলাদা বাস সিস্টেম যা কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত বাহ্যিক ডিভাইসের সংযোগের জন্য ব্যবহৃত হয়।
- এটি কম্পিউটারের মূল সিস্টেম বাসের অংশ নয়, বরং এটি মাদারবোর্ডে যুক্ত অতিরিক্ত ডিভাইসগুলিকে সংযোগ করার জন্য ব্যবহৃত হয় (যেমন গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি)।
- এক্সপ্যানশন বাসের মাধ্যমে বাহ্যিক ডিভাইসগুলো CPU বা RAM-এর সাথে যোগাযোগ করে, কিন্তু এটি সিস্টেম বাসের একটি অংশ হিসেবে গণ্য হয় না।

সিস্টেম বাসে সাধারণত তিনটি প্রধান উপাদান থাকে:
• ডেটা বাস (Data Bus):
- এটি ডেটা স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়।
- কম্পিউটারের বিভিন্ন অংশ (যেমন CPU, RAM, I/O ডিভাইস)
- এর মধ্যে তথ্য আদান-প্রদান এই বাসের মাধ্যমে হয়।
- এটি সাধারণত বাইডির মাধ্যমে ডেটা ট্রান্সফার করে এবং এটি দুই দিকেরও হতে পারে (দ্বিমুখী)।

• অ্যাড্রেস বাস (Address Bus):
- অ্যাড্রেস বাসের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে তথ্য কোথায় পাঠাতে হবে তা নির্ধারণ করা হয়।
- এটি মূলত RAM বা I/O ডিভাইসের ঠিকানা সরবরাহ করে।
- সাধারণত, অ্যাড্রেস বাস একমুখী হয়, অর্থাৎ এটি শুধুমাত্র তথ্যের স্থান নির্দেশ করে, কিন্তু ডেটা স্থানান্তর করে না।

• কন্ট্রোল বাস (Control Bus):
- কন্ট্রোল বাস সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে নির্দেশনা বা সিগন্যাল প্রেরণ করে।
- এটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন উপাদানকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং ডেটা বা অ্যাড্রেস বাসের কাজকে সঠিকভাবে সিঙ্ক্রোনাইজ করে।
- এটি একমুখী সিগন্যাল প্রেরণ করে যা সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে।

- Data Bus: সিস্টেম বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- Control Bus: সিস্টেম বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- Address Bus: সিস্টেম বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৫.
What is the primary purpose of SSL?
  1. To encrypt data between client and server 
  2. To block spam emails
  3. To compress files for transfer
  4. To speed up internet connections
সঠিক উত্তর:
To encrypt data between client and server 
উত্তর
সঠিক উত্তর:
To encrypt data between client and server 
ব্যাখ্যা

• SSL-এর প্রধান উদ্দেশ্য হলো ক) ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ডেটা এনক্রিপ্ট করা। এটি একটি নিরাপত্তা প্রোটোকল যা ইন্টারনেটে তথ্য প্রেরণের সময় ডেটাকে এনক্রিপ্ট করে রাখে, যাতে হ্যাকার বা অননুমোদিত কেউ তথ্য পড়তে বা চুরি করতে না পারে। উদাহরণস্বরূপ, যখন আপনি একটি ওয়েবসাইটে লগইন করেন বা অনলাইন শপিং করেন, তখন আপনার ব্যক্তিগত তথ্য এবং পাসওয়ার্ড SSL-এর মাধ্যমে নিরাপদভাবে সার্ভারে প্রেরণ হয়। এটি ব্যবহারকারীর তথ্য সুরক্ষা নিশ্চিত করে এবং ওয়েবসাইটের প্রতি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। SSL ব্যবহার না করলে ডেটা ট্রান্সফারের সময় হ্যাকিং বা তথ্য চুরি সহজ হয়।

উত্তর: ক) To encrypt data between client and server.

• SSL:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।

• ই-কমার্সে SSL এর ভূমিকা:
- ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড এবং পার্সোনাল ডাটা এনক্রিপ্ট করে।
- অনলাইন পেমেন্ট ট্রান্সাকশন সুরক্ষিত রাখে।
- গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য SSL সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।
- SSL সাইটগুলিকে Google বেশি অগ্রাধিকার দেয়, ফলে SEO উন্নত হয়।

উৎস: kaspersky website.

৩৫৬.
Most world web pages contain commands in the language of-
  1. ক) NIH
  2. খ) HTML
  3. গ) URL
  4. ঘ) IRC
সঠিক উত্তর:
খ) HTML
উত্তর
সঠিক উত্তর:
খ) HTML
ব্যাখ্যা
- বিশ্বের বেশিরভাগ ওয়েবপেইজ HTML দ্বারা চালিত। HTML ওয়েবপেইজ তৈরিতে ব্যবহৃত হয়।
 
- HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
-  HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। 
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। 
- HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৫৭.
What is the maximum zoom range in an Excel Sheet?
  1. 100%
  2. 200%
  3. 300%
  4. 400%
সঠিক উত্তর:
400%
উত্তর
সঠিক উত্তর:
400%
ব্যাখ্যা

- By default, everything on screen is displayed at 100% in MS Excel.
- You can change the zoom percentage from 10% (tiny) to 400% (huge).
- Zooming doesn’t change the font size, so it has no effect on the printed output.

Source: Tutorials point

৩৫৮.
What is the primary purpose of SSL?
  1. Compress data
  2. Store cookies securely
  3. Speed up website loading
  4. Encrypt data transmission
সঠিক উত্তর:
Encrypt data transmission
উত্তর
সঠিক উত্তর:
Encrypt data transmission
ব্যাখ্যা

• SSL (Secure Sockets Layer)-এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারী এবং সার্ভারের মধ্যে আদান-প্রদান হওয়া ডেটাকে এনক্রিপ্ট করা, যাতে তৃতীয় পক্ষ সহজে তা পড়তে বা পরিবর্তন করতে না পারে। এটি মূলত ওয়েব ব্রাউজার ও ওয়েবসাইটের মধ্যে একটি নিরাপদ যোগাযোগ চ্যানেল তৈরি করে। উদাহরণস্বরূপ, যখন কেউ অনলাইনে পেমেন্ট করে বা ব্যক্তিগত তথ্য পাঠায়, SSL সেই তথ্যগুলোকে গোপন করে রাখে। যদিও SSL ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং নিরাপত্তা নিশ্চিত করে, এর প্রধান কাজ ডেটা ট্রান্সমিশনকে সুরক্ষিত করা, যা ঘ) Encrypt data transmission অপশনটির সঙ্গে মিলে।

• SSL:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।

• ই-কমার্সে SSL এর ভূমিকা:
- ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড এবং পার্সোনাল ডাটা এনক্রিপ্ট করে।
- অনলাইন পেমেন্ট ট্রান্সাকশন সুরক্ষিত রাখে।
- গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য SSL সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।
- SSL সাইটগুলিকে Google বেশি অগ্রাধিকার দেয়, ফলে SEO উন্নত হয়।

উৎস: kaspersky [লিংক]

৩৫৯.
Optical fiber being -
  1. Very narrow asbestos fiber tube
  2. Fine plastic tube
  3. Very fine conductive copper tube
  4. Very narrow and flexible fiber optic light tube
সঠিক উত্তর:
Very narrow and flexible fiber optic light tube
উত্তর
সঠিক উত্তর:
Very narrow and flexible fiber optic light tube
ব্যাখ্যা
Optical Fiber:
অপটিক্যাল ফাইবার একটি খুব সংকীর্ণ এবং নমনীয় গ্লাস ফাইবার হালকা নল।
- এটি আলোক রশ্মি বহন করার জন্য ব্যবহৃত হয়।
- যখন আলোক রশ্মি এই তন্তুগুলিতে প্রবেশ করে, তখন এর দেয়ালগুলিতে সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বারবার ঘটে।
- এই প্রক্রিয়াটি অব্যাহত থাকে যতক্ষণ না হালকা মরীচি ফাইবারের অন্য প্রান্ত থেকে প্রস্থান করে।
- সাধারণত, চিকিত্সকরা মানবদেহের অভ্যন্তরে একটি অংশ দেখতে যে হালকা নল ব্যবহার করেন (যেমন পেট, কোলন ইত্যাদি) তা একগুচ্ছ অপটিক্যাল ফাইবার দ্বারা গঠিত।
- এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিকমিউনিকেশন।
- এটি একই সাথে একাধিক সংকেত প্রেরণ করতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে।
- সিগন্যাল যত দূরেই যাক না কেন, তার শক্তি কমে না।

Source: Science, Class VIII.
৩৬০.
What is the shortcut key for redo the last action?
  1. Ctrl+Z
  2. Ctrl+K
  3. Ctrl+D
  4. Ctrl+Y
সঠিক উত্তর:
Ctrl+Y
উত্তর
সঠিক উত্তর:
Ctrl+Y
ব্যাখ্যা
Redo the last action - Ctrl+Y

MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Shortcut key to start a presentation from the beginning- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৩৬১.
Which protocol is used to receive Email?
  1. POP3
  2. SMTP
  3. TCP
  4. INAP
সঠিক উত্তর:
POP3
উত্তর
সঠিক উত্তর:
POP3
ব্যাখ্যা
Email:
- ১৯৭১ সালে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- ১৯৭২ সালে সর্বপ্রথম ই-মেইল ঠিকানায় @ চিহ্ন ব্যবহার করা হয়।
- যেমনঃ amibekar@gmail.com.
- Email গ্রহণ করার প্রটোকল হল POP3 (Post Office Protocol)।
- এই প্রটোকল ইমেইল গ্রহণ করে সার্ভারে জমা করে রাখার জন্য ব্যবহৃত হয়।
- SMTP প্রটোকল ব্যবহার করে মেইল সেন্ড করা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোন ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP- Post Office Protocol ব্যবহৃত হয়।
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস: নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৩৬২.
What was Bill Gates' first computer program?
  1. Tic-tac-toe
  2. MS-DOS
  3. Windows
  4. EDSAC
সঠিক উত্তর:
Tic-tac-toe
উত্তর
সঠিক উত্তর:
Tic-tac-toe
ব্যাখ্যা
• Bill Gates' first computer program was Tic-tak-toe.

- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস।
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- লেক সাইড স্কুলে পড়ার সময়ই বিল গেটস প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন।
- টিক-ট্যাক-টো (Tic-tac-toe) নামক এই প্রোগ্রামটি কম্পিউটারের বিপরীতে গেম খেলার জন্য তৈরি প্রযুক্তি দুনিয়ার প্রথম প্রোগ্রাম।
- তিনি মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম এই সফটওয়্যার প্রোগ্রামটি আবিষ্কার করেন।

উৎস: ব্রিটানিকা।
৩৬৩.
A translator is best described as
  1. ক) an application software
  2. খ) a system software
  3. গ) a hardware component
  4. ঘ) all of the above.
সঠিক উত্তর:
খ) a system software
উত্তর
সঠিক উত্তর:
খ) a system software
ব্যাখ্যা
A translator is best described as a system software because it translates the source code to the system understandable form (executable form).
৩৬৪.
Which data distribution mode is 'One to All'?
  1. ক) Unicast
  2. খ) Broadcast
  3. গ) Multicast
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
খ) Broadcast
উত্তর
সঠিক উত্তর:
খ) Broadcast
ব্যাখ্যা
• Broadcast data distribution mode is also called One to All mode.
• ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রাপক থেকে প্রেরকের নিকট ডেটা বিতরণ করা হয়। একে ডেটা ডেলিভারি মোড বলা হয়, যা প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। যথা-
১. ইউনিকাস্ট (Unicast)
২. ব্রডকাস্ট (Broadcast)
৩. মাল্টিকাস্ট (Multicast)
১. ইউনিকাস্ট (Unicast): যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে, তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলা হয়। 
- এটি ওয়ান টু ওয়ান (One to One) মোড হিসেবে পরিচিত।
২. ব্রডকাস্ট (Broadcast): যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কোনো প্রেরক কম্পিউটার হতে ডেটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডই তা গ্রহণ করতে পারে, তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন বলে। 
- এটি ওয়ান টু অল (One to All) মোড হিসেবে পরিচিত।
৩. মাল্টিকাস্ট (Multicast): যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্য গ্রহণ করতে পারে, তাকে মাল্টিকাস্ট বলা হয়।
- এটি ওয়ান টু এন (1 to N) মোড হিসেবে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৬৫.
Which of the following is an Internet telephony protocol?
  1. ক) I.323
  2. খ) H.323
  3. গ) V.23
  4. ঘ) TCP
সঠিক উত্তর:
খ) H.323
উত্তর
সঠিক উত্তর:
খ) H.323
ব্যাখ্যা
- ইন্টারনেট টেলিফোনি প্রটোকলকে ভয়েস ওভার আইপিও বলা হয়। 
- এটি একটি রিয়েল-টাইম ইন্টারেক্টিভ অডিও/ভিডিও অ্যাপ্লিকেশন।
- ২ ধরণের ইন্টারনেট টেলিফোনি প্রটোকল রয়েছে। যথা:
    - H.323
    - Session Initiation Protocol (SIP)
৩৬৬.
Where is LinkedIn's headquarters located?
  1. Washington
  2. New York
  3. Manilla
  4. California
সঠিক উত্তর:
California
উত্তর
সঠিক উত্তর:
California
ব্যাখ্যা
• LinkedIn:
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম ৷
- ২০০২ সালে রেইড হফম্যান LinkedIn উদ্ভাবন করেন।
- ২০০৩ সালে LinkedIn অফিশিয়ালি চালু হয়।
- বর্তমান CEO: Ryan Roslansky
- বর্তমানে ২০০টিরও বেশি দেশে ৯৩০ মিলিয়নেরও বেশি মানুষ LinkedIn ব্যবহার করে।
- সদর দপ্তর: Sunnyvale, California, United States

উৎস: linkedin
৩৬৭.
Which provides the fastest access to large video files?
  1. Optical drives
  2. SCSI hard drives
  3. IDE hard drives
  4. EIDE hard drives
  5. Compact Disk drive
সঠিক উত্তর:
SCSI hard drives
উত্তর
সঠিক উত্তর:
SCSI hard drives
ব্যাখ্যা
A small computer systems interface (SCSI) is a standard interface for connecting peripheral devices to a PC. Depending on the standard, generally it can connect up to 16 peripheral devices using a single bus including one host adapter.
SCSI is used to increase performance, deliver faster data transfer transmission and provide larger expansion for devices such as CD-ROM drives, scanners, DVD drives and CD writers.
Source: techopedia.com
৩৬৮.
Which one is an application package?
  1. ক) LOTUS
  2. খ) DOS
  3. গ) LINUX
  4. ঘ) UBUNTU
সঠিক উত্তর:
ক) LOTUS
উত্তর
সঠিক উত্তর:
ক) LOTUS
ব্যাখ্যা

- Lotus is a spreadsheet application software by IBM.
- DOS (Disk Operating System) is an operating system that runs from a hard disk drive.
- Linux is a family of open-source Unix-like operating systems based on the Linux kernel.
- Ubuntu is the modern, open source operating system on Linux for the enterprise server, desktop, cloud, and IoT.

৩৬৯.
What is the shortcut to close Microsoft Word document?
  1. ক) Ctrl + N
  2. খ) Ctrl + W
  3. গ) Ctrl + A
  4. ঘ) Ctrl + S
সঠিক উত্তর:
খ) Ctrl + W
উত্তর
সঠিক উত্তর:
খ) Ctrl + W
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকার্ট কী (key):
১. Ctrl + O = ডকুমেন্ট ওপেন করা
২. Ctrl + N = নতুন ডকুমেন্ট খোলা
৩. Ctrl + S = ডকুমেন্ট সংরক্ষণ করা
৪. Ctrl + W = ডকুমেন্ট বন্ধ করা 
৫. Ctrl + A = ডকুমেন্টের সব কন্টেন্ট সিলেক্ট করা।

উৎস: মাইক্রোসফট সাপোর্ট
৩৭০.
Which Nobel laureate introduced a new award for advancements in artificial intelligence?
  1. Geoffrey Hinton
  2. Richard Feynman
  3. Alan Turing
  4. John McCarthy
সঠিক উত্তর:
Geoffrey Hinton
উত্তর
সঠিক উত্তর:
Geoffrey Hinton
ব্যাখ্যা
জিওফ্রি ই. হিন্টন:
- ১৯৪৭ সালে লন্ডন, যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৭৮ সালে ইউনিভার্সিটি অব এডিনবার্গ থেকে পিএইচডি অর্জন করেন এবং বর্তমানে টরন্টো ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত।
- ব্রিটিশ কানাডিয়ান এই কম্পিউটার ও মনোবিজ্ঞানীকে ‘এআই গডফাদার’ বলা হয়।
- জিওফ্রি হিন্টন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যা ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে বৈশিষ্ট্য খুঁজে বের করে।
- এর ফলে মেশিন নির্দিষ্ট ছবি বা উপাদান শনাক্ত করার মতো জটিল কাজ সম্পাদন করতে পারে।
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন জন জে. হপফিল্ড এবং জিওফ্রে ই. হিন্টন।
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী জিওফ্রি ই. হিন্টনকে ‘এআই গডফাদার’ বলা হয়।
- কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নতুন পুরস্কারের প্রচলন করেন নোবেলজয়ী জিওফ্রে হিন্টন।
- কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংকে সক্ষম করে এমন মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।

সূত্র- prothomalo [লিংক]
৩৭১.
Which of the following options is generally used to view and manage emails received?
  1. Sent items
  2. Inbox
  3. Attachment
  4. Compose
সঠিক উত্তর:
Inbox
উত্তর
সঠিক উত্তর:
Inbox
ব্যাখ্যা
The Inbox is generally used to view and manage emails that have been received. It is the folder where incoming emails are stored, allowing users to read, organize, and take actions on them.

• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ই-মেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৩৭২.
Which of the following is not a component of a typical GUI?
  1. Compiler 
  2. Menus
  3. Text boxes
  4. Buttons
সঠিক উত্তর:
Compiler 
উত্তর
সঠিক উত্তর:
Compiler 
ব্যাখ্যা

• একটি সাধারণ GUI বা Graphical User Interface-এর প্রধান উপাদানগুলির মধ্যে থাকে মেনু, টেক্সট বক্স এবং বাটন। এই উপাদানগুলো ব্যবহারকারীদের জন্য ইন্টারঅ্যাকটিভ সুবিধা প্রদান করে, যেমন কোন অপশন নির্বাচন করা, ডেটা ইনপুট করা বা কমান্ড চালানো। তবে কম্পাইলার GUI-এর অংশ নয়। কম্পাইলার হল একটি সফটওয়্যার যেটি প্রোগ্রামিং ভাষার সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে, যা GUI-এর ভিজ্যুয়াল বা ইন্টারঅ্যাকটিভ উপাদান হিসেবে কাজ করে না। তাই এই চারটি অপশনের মধ্যে, ক) Compiler হলো সেই উপাদান যা সাধারণ GUI-এর অংশ নয়।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

• এই অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে Icon এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়‍্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৭৩.
A light sensitive device that converts drawing, printed text or other image into digital form is-
  1. ক) Keyboard
  2. খ) Plotter
  3. গ) Scanner
  4. ঘ) OMR
সঠিক উত্তর:
গ) Scanner
উত্তর
সঠিক উত্তর:
গ) Scanner
ব্যাখ্যা

Optical scanner/Scanner, a computer input device that uses a light beam to scan codes, text, or graphic images directly into a computer or computer system.
A plotter is a computer hardware device much like a printer that is used for printing vector graphics.
Optical mark recognition (OMR) is an electronic method of gathering human-handled data by identifying certain markings on a document.

৩৭৪.
What is Cloudflare primarily known for?
  1. Email marketing platform
  2. Database hosting
  3. Cloud storage service
  4. Content Delivery Network (CDN) and web security
সঠিক উত্তর:
Content Delivery Network (CDN) and web security
উত্তর
সঠিক উত্তর:
Content Delivery Network (CDN) and web security
ব্যাখ্যা

• Cloudflare মূলত Content Delivery Network (CDN) এবং ওয়েব সিকিউরিটি এর জন্য পরিচিত। এটি একটি ইন্টারনেট সেবা যা ওয়েবসাইটগুলোর লোডিং স্পিড বাড়ায় এবং তাদের সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দেয়। Cloudflare এর সার্ভারগুলি ব্যবহারকারীর নিকটবর্তী অবস্থানে কন্টেন্ট ক্যাশ করে রাখে, ফলে ওয়েবসাইট দ্রুত লোড হয়। এছাড়াও এটি DDoS আক্রমণ, ম্যালওয়্যার, এবং অন্যান্য সাইবার থ্রেট থেকে সাইটকে সুরক্ষিত রাখে। Cloudflare ব্যান্ডউইথ অপটিমাইজেশন এবং নিরাপত্তা ফিচারের মাধ্যমে ওয়েবসাইটের পারফরম্যান্স এবং নিরাপত্তা দুটোই উন্নত করে। তাই এটি মূলত একটি CDN এবং ওয়েব সিকিউরিটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

- উত্তর: ঘ) Content Delivery Network (CDN) and web security.

- সম্প্রতি বিশ্বব্যাপী (অক্টোবর - নভেম্বর, ২০২৫) এ, AWS outage এবং Cloudflare outage জনিত সমস্যা দেখা যায়। 
- AWS outage → যে অ্যাপ বা ওয়েবসাইট AWS (Amazon Web Services)-এ হোস্ট করা, সেগুলো সাময়িকভাবে কাজ না করে।
- Cloudflare outage → Cloudflare-এর মাধ্যমে যেসব সাইট চলে, অনেকগুলো একসাথে সমস্যা করে।

• Cloudflare এবং কনটেন্ট ডেলিভারি ও ওয়েব সিকিউরিটি (Content Delivery & Web Security):
- Cloudflare মূলত একটি CDN (Content Delivery Network) ও ওয়েব সিকিউরিটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
- এটি ওয়েবসাইটের কনটেন্ট দ্রুত ডেলিভারি করে, সার্ভারের লোড কমায় এবং DDoS, বট এটাক ও অন্যান্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষা দেয়।
- Cloudflare বিভিন্ন সার্ভিস দেয় যেমন CDN, DNS সার্ভিস, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল (WAF), SSL/TLS সাপোর্ট, এবং পারফরম্যান্স অপটিমাইজেশন।
- ফলে Cloudflare ওয়েব পারফরম্যান্স ও নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত।

উৎস:
১। cloudflare. [link]
২। prothom-alo. [link]

৩৭৫.
What kind of program is Notepad?
  1. Word processors
  2. Spreadsheets
  3. Database system
  4. Graphic programs
সঠিক উত্তর:
Word processors
উত্তর
সঠিক উত্তর:
Word processors
ব্যাখ্যা

WordPerfect, Wordpad and MS Word are word processing software.
These are used to manipulate a text document, such as a resume or a report.
We typically enter text by typing, and the software provides tools for copying, deleting and various types of formatting.

৩৭৬.
What is the name of the programs that are permanently stored in the computer memory while creating the computer system?
  1. Firmware
  2. Software
  3. Hardware
  4. Humanware
সঠিক উত্তর:
Firmware
উত্তর
সঠিক উত্তর:
Firmware
ব্যাখ্যা
• ফার্মওয়্যার:
- কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার।

• হার্ডওয়্যার: 
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি কম্পিউটারের হার্ডওয়্যারের উদাহরণ।

• সফটওয়্যার:
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। 
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker ইত্যাদি সফটওয়্যারের উদাহরণ।

 • হিউম্যানওয়্যার:
- ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালনা, প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সমস্ত মানুষকে একসাথে হিউম্যানওয়্যার বলে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭৭.
What type of software is Microsoft Excel?
  1. Word Processing Software
  2. Spreadsheet Software
  3. Database Management Software
  4. Presentation Software
সঠিক উত্তর:
Spreadsheet Software
উত্তর
সঠিক উত্তর:
Spreadsheet Software
ব্যাখ্যা
• Microsoft Excel হলো একটি Spreadsheet Software. এটি প্রধানত তথ্য সাজানোর, হিসাবনিকাশ করার এবং বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়। Excel-এ সারি ও কলামের মাধ্যমে ডাটা ইনপুট করা হয় এবং বিভিন্ন ফরমুলা ও ফাংশনের সাহায্যে অটোমেটিক্যালি হিসাব করা যায়। এটি ব্যবসায়, শিক্ষায় এবং ব্যক্তিগত কাজে ডাটা ম্যানেজমেন্ট এবং রিপোর্ট তৈরিতে খুবই উপযোগী। Word Processing Software যেমন Microsoft Word হলো কাগজে লেখার জন্য, আর Presentation Software যেমন Microsoft PowerPoint হলো স্লাইড তৈরি করার জন্য। Database Management Software হলো বড় ডাটাবেস সংরক্ষণ এবং পরিচালনার জন্য, কিন্তু Excel মূলত হিসাব এবং ডাটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। তাই Microsoft Excel হলো Spreadsheet Software.

• কম্পিউটার সফটওয়্যার:
• কাজের প্রকৃতি বা ফাংশন অনুযায়ী কম্পিউটার সফটওয়্যারকে দুই প্রকারে ভাগ করা যায়। যথা-
১) সিস্টেম সফটওয়্যার (System Software)
২) ব্যবহারিক সফটওয়্যার (Application Software)

• সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের এমন একটি মূল প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এর মধ্যে একটি ইন্টারফেস গঠন করে। যেমন: Windows OS, Mac OS, Linux OS, Android ইত্যাদি।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়। তাই ব্যবহারকারী যে সকল সফট্ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়। যেমন:
1. Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
2 .Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
3. Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭৮.
The process of removing unwanted part of an image is called
  1. Hiding
  2. Cropping
  3. Bordering
  4. Cutting
সঠিক উত্তর:
Cropping
উত্তর
সঠিক উত্তর:
Cropping
ব্যাখ্যা
• Cropping (ক্রপিং) হলো একটি ছবির নির্দিষ্ট অংশ রেখে বাকি অবাঞ্ছিত অংশ সরিয়ে ফেলার একটি প্রক্রিয়া।
- এই পদ্ধতিতে আপনি ছবির এমন অংশগুলো বাদ দিতে পারেন যেগুলো অপ্রয়োজনীয়, মনোযোগ বিঘ্নকারী বা কম প্রাসঙ্গিক।
- উদাহরণ:
- ধরুন আপনার একটি ছবিতে সামনে সুন্দর মুখের ছবি আছে, কিন্তু পেছনে অপ্রয়োজনীয় বা বিরক্তিকর কিছু দৃশ্য আছে। আপনি চাইলে সেই পেছনের অংশ কেটে ফেলে শুধুমাত্র মুখটা রেখে দিতে পারেন। একেই বলা হয় cropping।

• অপশন আলোচনা:
ক) Hiding (হাইডিং)
- হাইডিং মানে হচ্ছে কোন কিছু লুকিয়ে রাখা, সরিয়ে ফেলা নয়।
- যেমন – ফাইল বা লেয়ারকে অদৃশ্য করে রাখা। এতে ছবির কোনো অংশ মুছে বা সরিয়ে ফেলা হয় না, বরং তা অস্থায়ীভাবে দেখা যায় না।
- তাই এটি ভুল উত্তর।

গ) Bordering (বোর্ডারিং)
- বোর্ডারিং মানে হলো ছবির চারপাশে সীমারেখা বা ফ্রেম যোগ করা। এটি ছবি সাজাতে ব্যবহৃত হয়, কিন্তু এতে কোনো অংশ বাদ দেওয়া হয় না।
- তাই এটি ভুল উত্তর।

ঘ) Cutting (কাটিং)
- Cutting শব্দটি অনেকটা Cropping-এর মতো মনে হলেও, এটি বেশি ব্যবহার হয় কোন কিছুকে কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে।
- ছবির নির্দিষ্ট অংশ কেটে অন্য জায়গায় পেস্ট করার প্রসঙ্গে cutting প্রযোজ্য হতে পারে। কিন্তু শুধুমাত্র অবাঞ্ছিত অংশ বাদ দেওয়ার প্রসঙ্গে Cropping-ই সঠিক টার্ম।

- তাই এটি আংশিকভাবে প্রাসঙ্গিক হলেও, প্রশ্নে নির্দিষ্টভাবে "unwanted part remove" বলা হয়েছে – এর সঠিক শব্দ Cropping।
- সঠিক উত্তর: খ) Cropping

সূত্র: microsoft.com
৩৭৯.
In which unit is the performance of cache memory measured?
  1. Baud Rate
  2. Bit Rate
  3. Hit ratio
  4. Miss Ratio
  5. None
সঠিক উত্তর:
Hit ratio
উত্তর
সঠিক উত্তর:
Hit ratio
ব্যাখ্যা
The performance of cache memory is decided by hit ratio.
The Cache Hit Ratio is the ratio of the number of cache hits to the number of misses, usually expressed as a percentage.
Miss Ratio = 1 – Hit Ratio
৩৮০.
What is the main purpose of data encryption?
  1. To protect data from unauthorized access
  2. To make the data run faster on computers
  3. To change data into random numbers for storage
  4. To convert all files into text format only
সঠিক উত্তর:
To protect data from unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
To protect data from unauthorized access
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) To protect data from unauthorized access

ডেটা এনক্রিপশন:
- ডেটা এনক্রিপশন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে প্লেইন টেক্সট (Plain text) ডেটা এমনভাবে রূপান্তরিত করা হয় যাতে এটি অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বোঝা বা ব্যবহার করা সম্ভব না হয়। রূপান্তরিত ডেটাকে বলা হয় সাইফার টেক্সট (Cipher text)।
- হার্ড ডিস্ক বা অন্য কোনো মেমোরি ডিভাইসে ডেটা সংরক্ষণ, অথবা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদানের সময় ডেটার গোপনীয়তা বজায় রাখতে।
- ডেটাবেস ও তথ্য সঞ্চালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে।
- এনক্রিপশন করার জন্য ডেটা সিকুয়েন্স ব্যবহার করা হয়, যাকে বলা হয় এনক্রিপশন কী।
- উপযুক্ত ডিক্রিপ্ট বা ডিসাইফার কোড ছাড়া কেউ সাইফার টেক্সট ব্যবহার করতে পারে না।
- ডেটার এনক্রিপশন ও ডিক্রিপশন নিয়ে কম্পিউটার বিজ্ঞানে যে শাখায় গবেষণা ও কাজ করা হয়, তাকে ক্রিপ্টোগ্রাফি (Cryptography) বলা হয়।

প্রক্রিয়া:
1. মূল ডেটা বা প্লেইন টেক্সট এনক্রিপ্ট করা হয়।
2. এনক্রিপ্ট করার পর প্রাপ্ত ডেটা হলো সাইফার টেক্সট, যা প্রেরকের সিস্টেমে থাকে।
3. প্রাপক সিস্টেম সাইফার টেক্সট থেকে মূল ডেটা উদ্ধার করতে ডিক্রিপ্ট করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

৩৮১.
Which type of scanner is used in the banking industry?
  1. ক) OCR
  2. খ) OMR
  3. গ) MICR
  4. ঘ) NMR
সঠিক উত্তর:
গ) MICR
উত্তর
সঠিক উত্তর:
গ) MICR
ব্যাখ্যা
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।
৩৮২.
What is formed by combining multiple fields in a database?
  1. Query
  2. Column
  3. Record
  4. Data
সঠিক উত্তর:
Record
উত্তর
সঠিক উত্তর:
Record
ব্যাখ্যা
⚪ একটি Record (রেকর্ড) হলো একাধিক Field (ফিল্ড) বা কলামের সমন্বয়ে গঠিত একটি পূর্ণ তথ্য সেট। উদাহরণস্বরূপ, একটি ছাত্রের নাম, রোল নম্বর, বিভাগ, এবং জন্মতারিখ — এই প্রতিটি একটি ফিল্ড, আর সবগুলো একসাথে একটি ছাত্রের রেকর্ড তৈরি করে।

⚪ উপাত্ত: সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে।

⚪ ফিল্ড: ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে স্টোর করার জন্য ব্যবহার করে।

⚪ রেকর্ড: পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফিল্ডের সমন্বয়ে রেকর্ড গঠিত।

⚪ টেবিল: এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল গঠিত।

অর্থাৎ,
- একাধিক ফিল্ডের সমন্বয়ে রেকর্ড গঠিত।
- একাধিক রেকর্ডের সমন্বয়ে টেবিল গঠিত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮৩.
What is the name of the mobile operating system developed by Google?
  1. iOS
  2. Android
  3. Symbian
  4. Windows Mobile
সঠিক উত্তর:
Android
উত্তর
সঠিক উত্তর:
Android
ব্যাখ্যা
• Android হলো Google নির্মিত মোবাইল অপারেটিং সিস্টেম। 

• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম:
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

• অন্যান্য অপশন আলোচনা:
- iOS অপারেটিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
- Windows অপারেটিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- Symbian অপারেটিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৩৮৪.
How many types of recipients are there in an e-mail system?
  1. One
  2. Two
  3. Three
  4. Four
সঠিক উত্তর:
Three
উত্তর
সঠিক উত্তর:
Three
ব্যাখ্যা
• ই-মেইলে তিনটি প্রাপক ক্ষেত্র রয়েছে। যথা- To, CC এবং BCC.

• To
- এখানে যার কাছে মেইল পাঠানো হবে তার মেইল এড্রেস লিখতে হয়।
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়।

• CC (Carbon Copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, তাহলে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা সকল গ্রাহক দেখতে পারে। 

• BCC (Blind Carbon Copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, তবে এক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা গ্রাহকের কাছে প্রদর্শিত হয় না।  

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, computerhope.
৩৮৫.
Ordering food online using Uber Eats or DoorDash is an example of:
  1. E-commerce
  2. Telecommunication
  3. Offline marketing
  4. Traditional commerce
সঠিক উত্তর:
E-commerce
উত্তর
সঠিক উত্তর:
E-commerce
ব্যাখ্যা

• Ordering food online using Uber Eats or DoorDashএকটি স্পষ্ট উদাহরণ E-commerce এর। ই-কমার্স হল এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কিনি বা বিক্রি করি। Uber Eats ও DoorDash-এর মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে রেস্টুরেন্টের মেনু দেখে খাবার অর্ডার করতে পারে। এখানে কোনো শারীরিক দোকানে যাওয়ার প্রয়োজন হয় না, এবং পেমেন্টও অনলাইনে করা হয়। এটি ব্যবসা এবং ক্রেতার মধ্যে ডিজিটাল মাধ্যমের ব্যবহারকে নির্দেশ করে, যা E-commerce-এর মূল বৈশিষ্ট্য। Telecommunication, Offline marketing, বা Traditional commerce-এর সাথে এটি সরাসরি সম্পর্কিত নয়, কারণ সেখানে সরাসরি বা অফলাইন লেনদেনের বিষয় প্রাধান্য পায়।

- উত্তর: ক) E-commerce.

ই-কমার্স:
- ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়।
-  ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় হয়ে থাকে।
- আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে।
- ই-কমার্সের কল্যাণে ঘরে বসেই কম্পিউটারের সাহায্যে ক্রেতারা সারা বিশ্বের বাজারজাতকারীদের পণ্য ও সেবা সার্চ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী অর্ডার দিতে পারে।
- অর্ডার প্রদান ও পণ্য ডেলিভারী গ্রহণে স্বল্পতম সময় ব্যয় হয়।
- বাজারজাতকারী এবং ক্রেতা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে।
- ইলেকট্রনিক কমার্স হচ্ছে ডিজিটাল ডাটা প্রসেসিং।
- এ ডাটা ট্রান্সমিশনের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান তথ্যের আদানপ্রদান করছে।
- ট্রান্সমিশনের কাজটি সম্পাদিত হয় সবার ব্যবহার উপযোগী উন্মুক্ত নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে।
- ইন্টারনেটের মাধ্যমে বই, কম্পিউটার ইত্যাদি দ্রব্য যা দৃশ্যমান তা বিক্রয়ের বিষয়টি সবার নজর কেড়েছে।

তথ্যসূত্র - ইলেকট্রনিক কমার্স, এমবিএ প্রোগ্রাম।

৩৮৬.
In MS Excel, "#VALUE" refers to:
  1. Addition of value
  2. Subscript of the number value
  3. Error in value
  4. Font value
সঠিক উত্তর:
Error in value
উত্তর
সঠিক উত্তর:
Error in value
ব্যাখ্যা
In MS-Excel, "#VALUE" refers to an Error in value.
#VALUE is Excel's way of saying, "There's something wrong with the way your formula is typed.
Or, there's something wrong with the cells you are referencing."
৩৮৭.
What is the shortcut key to spell-check and grammar check?
  1. F5
  2. F6
  3. F7
  4. F8
সঠিক উত্তর:
F7
উত্তর
সঠিক উত্তর:
F7
ব্যাখ্যা
ফাংশন কী: কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে। তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।

কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।]
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা
৩৮৮.
RTGS refers to-
  1. Governance system
  2. Cryptocurrency
  3. Cloud service
  4. Payment System
সঠিক উত্তর:
Payment System
উত্তর
সঠিক উত্তর:
Payment System
ব্যাখ্যা
• RTGS:
- RTGS হলো একটি Payment System.
- RTGS এর পূর্ণরূপ Real Time Gross Settlement.
- RTGS বলতে একটি ফান্ড ট্রান্সফার সিস্টেমকে বোঝায় যা তাৎক্ষণিকভাবে অর্থ ট্রান্সফার করতে সক্ষম।
- নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমকে সহজতর করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে ২৯ অক্টোবর ২০১৫ তারিখে BD-RTGS সিস্টেম চালু করেছে।
- RTGS একটি ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম যেখানে একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে তহবিল স্থানান্তর করা হয়।
- দুটি পদ্ধতি আছে যার মাধ্যমে গ্রাহকরা RTGS পরিষেবা পেতে পারেন:
১. অনলাইন, মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
২. RTGS সক্ষম শাখায় নগদ টাকা জমা দিয়ে অফলাইন।

উৎস : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [Link]
৩৮৯.
What is a qubit in quantum computing?
  1. A quantum bit that can exist in a superposition of 0 and 1
  2. A binary bit that can be either 0 or 1
  3. A unit of classical information
  4. A part of a classical computer that stores data
সঠিক উত্তর:
A quantum bit that can exist in a superposition of 0 and 1
উত্তর
সঠিক উত্তর:
A quantum bit that can exist in a superposition of 0 and 1
ব্যাখ্যা
⚪ Quantum computing এ qubit হল একটি বিশেষ ধরনের বিট যা ক্লাসিক্যাল কম্পিউটিং এর বিটের থেকে আলাদা। ক্লাসিক্যাল বিট শুধুমাত্র ০ অথবা ১ মানে নিতে পারে, কিন্তু একটি qubit superposition (অতিসূক্ষ্ম অবস্থান) এর মাধ্যমে ০ এবং ১ উভয় অবস্থাতেই থাকতে পারে একসাথে। এর মানে হলো, qubit একসাথে অনেকগুলো সম্ভাব্য অবস্থায় থাকতে পারে, যা কম্পিউটারকে আরও দ্রুত এবং শক্তিশালীভাবে গণনা করতে সাহায্য করে।

তাহলে, সঠিক উত্তর হবে:
C) A quantum bit that can exist in a superposition of 0 and 1

⚪ Qubit:
Quantum computing এ কিউবিট (Qubit) হলো কুয়ান্টাম কম্পিউটিংয়ের মৌলিক একক। এটি ক্লাসিক্যাল বিটের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং নতুন ধরনের গণনা ক্ষমতা প্রদান করে। এখানে কিউবিটের কিছু মূল ধারণা ব্যাখ্যা করা হলো:

1. ক্লাসিক্যাল বিট vs কিউবিট:

ক্লাসিক্যাল বিট: সাধারণ কম্পিউটিংয়ে যে বিট ব্যবহৃত হয়, তা বা ০ (শূন্য) বা ১ (এক) হতে পারে।

কিউবিট: কিউবিট দুইটি অবস্থানে (০ এবং ১) একসাথে থাকতে পারে। এই ক্ষমতাকে বলা হয় superposition (Superposition)। এতে একে বলা হয় কোয়ান্টাম সুপারপজিশন। একটি কিউবিট ০ এবং ১ এর মধ্যে কোন এক মিশ্র অবস্থানে থাকতে পারে যতক্ষণ না সেটি পরিমাপ করা হয়।

2. সুপারপজিশন (Superposition):

কিউবিটে সুপারপজিশন এর মাধ্যমে, কিউবিট ০ এবং ১ দুটো অবস্থানে একসাথে থাকতে পারে। এর ফলে, কিউবিট একসাথে অনেক তথ্য প্রসেস করতে সক্ষম।

উদাহরণস্বরূপ, কিউবিট যদি ৫০% ০ এবং ৫০% ১ হতে পারে, তখন এটি এক সাথে দুটো কাজ করতে সক্ষম।

3. এন্ট্যাঙ্গলমেন্ট (Entanglement):

কিউবিটের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এন্ট্যাঙ্গলমেন্ট। এর মাধ্যমে, দুইটি কিউবিট একে অপরের সাথে সম্পর্কিত হয়ে যেতে পারে, এমনকি তারা যদি একে অপর থেকে অনেক দূরে থাকে। এক কিউবিটের অবস্থা পরিবর্তন করলে, অন্য কিউবিটের অবস্থা সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। এন্ট্যাঙ্গলমেন্ট কুয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় এবং এটি জটিল গণনার জন্য কাজে আসে।

4. কিউবিটের পরিমাপ (Measurement):

কিউবিটের অবস্থান সুপারপজিশন অবস্থায় থাকলে, সেটি বিভিন্ন সম্ভাবনাতে থাকে। কিন্তু যখন কিউবিট পরিমাপ করা হয়, তখন এটি একটি নির্দিষ্ট অবস্থা (০ অথবা ১) নেবে। এই পরিমাপের ফলে, কিউবিট একটি নির্দিষ্ট মানে চলে আসে এবং এটি ক্লাসিক্যাল বিটের মতো কাজ করতে শুরু করে।

5. কিউবিটের গুনাবলী:

- সুপারপজিশন: কিউবিট ০ এবং ১ উভয় অবস্থানে একসাথে থাকতে পারে।

- এন্ট্যাঙ্গলমেন্ট: কুইটগুলোর মধ্যে এক ধরনের গভীর সম্পর্ক থাকে, যা দূরত্ব সত্ত্বেও কাজ করে।

- ইন্টারফেয়ারেন্স: কুয়ান্টাম অবস্থাগুলি একে অপরকে প্রভাবিত করে, যা কম্পিউটিংয়ের ফলাফলকে পরিবর্তন করে।

6. কিউবিটের ব্যবহার:

- কুয়ান্টাম কম্পিউটিংয়ের কিউবিটস ব্যবহার করে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব। উদাহরণস্বরূপ:

- কুয়ান্টাম অ্যালগরিদম: শর্টফট অ্যালগরিদম (Shor's algorithm) যা বড় সংখ্যাকে দ্রুত গুণনীয়ক (factor) করতে সাহায্য করে।

- সিমুলেশন: কুয়ান্টাম কম্পিউটার সিমুলেশন (যেমন, কেমিক্যাল রিঅ্যাকশন বা নিউক্লিয়ার ফিজিক্স) করতে আরও দ্রুত এবং নির্ভুল কাজ করতে সক্ষম।

7. চ্যালেঞ্জ:

যদিও কুয়ান্টাম কম্পিউটার অনেক শক্তিশালী, তবে এর ব্যবহার বাস্তবায়ন করা এখনও চ্যালেঞ্জিং। কারণ কিউবিটগুলি অত্যন্ত সূক্ষ্ম এবং বাইরের পরিবেশের প্রভাবে তাদের অবস্থা পরিবর্তিত হতে পারে। এই কারণে, কুয়ান্টাম কম্পিউটার নির্মাণ এবং পরিচালনা করা এখনও অনেক গবেষণার বিষয়।

সারসংক্ষেপ:
কিউবিট হল কুয়ান্টাম কম্পিউটিংয়ের মৌলিক উপাদান, যা ক্লাসিক্যাল বিটের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কিউবিটের সুপারপজিশন এবং এন্ট্যাঙ্গলমেন্ট তাকে একসাথে অনেক কাজ করতে সক্ষম করে, যা ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়ন ও সমস্যার সমাধানে বড় ভূমিকা পালন করবে।

সূত্র: ibm [লিংক]

৩৯০.
On most Windows computers, which drive is traditionally used for the operating system installation?
  1. C drive
  2. A drive
  3. X drive
  4. F drive
সঠিক উত্তর:
C drive
উত্তর
সঠিক উত্তর:
C drive
ব্যাখ্যা
• বেশিরভাগ Windows কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য ঐতিহ্যগতভাবে C drive ব্যবহার করা হয়। যখন একটি কম্পিউটার ফরম্যাট বা নতুনভাবে কনফিগার করা হয়, তখন প্রথম পার্টিশনটি সাধারণত C হিসেবে লেবেল হয় এবং এটিতেই Windows ইনস্টল হয়। প্রাথমিকভাবে DOS (Disk Operating System) এর সময় থেকেই C drive ব্যবহার শুরু হয়, কারণ A ও B ড্রাইভ সংরক্ষিত ছিল ফ্লপি ডিস্ক ড্রাইভের জন্য। যদিও বর্তমানে ফ্লপি ডিস্ক আর ব্যবহৃত হয় না, তবুও ঐতিহ্যগত ও সফটওয়্যার সামঞ্জস্যের কারণে Windows এখনো C drive-এ ইনস্টল হয়।
- তাই সঠিক উত্তর: ক) C drive.


• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- কম্পিউটারের প্রথম দিকের অপারেটিং সিস্টেমগুলো ছিল বর্ণভিত্তিক, যা নিয়ন্ত্রণ করা হতো বিভিন্ন মুখস্থকৃত কমান্ডের সাহায্যে।
- অপারেটিং সিস্টেম সাধারনত C ড্রাইভে থাকে।
- সর্বোত্তম পারফরম্যান্সের জন্য সাধারণত C ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়।
- C ড্রাইভ হলো কম্পিউটারের মেমোরির এমন একটি অংশ যেখানে কম্পিউটার চালনাকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো অবস্থান করে।

- ফার্মওয়্যার, অপারেটিং সিস্টেম হলো এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস যা কম্পিউটার চালনার জন্য অত্যাবশ্যক।
- হার্ডডিস্ক বা SSD পার্টিশনের মাধ্যমে C ড্রাইভ, D ড্রাইভ, E ড্রাইভ সহ বিভিন্ন নামে বিভক্ত করা হয়।
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়।
- ১৯৭১ সালে মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হচ্ছে CP/M।
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে।

• উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেমসমূহ হলো:
- MS-DOS
- PC-DOS,
- WINDOWS 95/98/2000/XP/7,
- OS/2,
- UNIX,
- LINUX,
- MAC OS,
- Solaris,
- XENIX,
- WINDOWS NT ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।
৩৯১.
The term 'Artificial Intelligence' was first coined in ______
  1. ক) 1960
  2. খ) 1950
  3. গ) 1955
  4. ঘ) 1971
সঠিক উত্তর:
গ) 1955
উত্তর
সঠিক উত্তর:
গ) 1955
ব্যাখ্যা

- ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের MIT এর অধ্যাপক জন ম্যাককার্থি (John McCarthy) কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (Artificial intelligence) শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন।
- ১৯৫০ এর শেষের দিকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য LISP প্রোগ্রামিং ভাষার উদ্ভাবন করেন।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান

৩৯২.
Milk is poor source of -
  1. ক) Vitamins
  2. খ) Protein
  3. গ) Iron
  4. ঘ) Calcium
সঠিক উত্তর:
গ) Iron
উত্তর
সঠিক উত্তর:
গ) Iron
ব্যাখ্যা
- দুধ (Milk)  স্তন্যপায়ী প্রাণীদের প্রসবত্তোর নবজাতকের প্রাথমিক খাদ্য হিসেবে মায়ের স্তনগ্রন্থি থেকে নিঃসৃত দ্রব্য।
- শিশুর বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য দুধ অপরিহার্য। দুধ পুষ্টিকর খাদ্যসমূহের অন্যতম।
- পুষ্টিগুণের বিবেচনায় এটি আদর্শ খাদ্য। প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহপদার্থ, ভিটামিন, অজৈব লবণ (ক্যালসিয়াম, ফসফরাস ও ক্লোরিন) ও পানি খাদ্যের সকল উপাদানই দুধে বিদ্যমান।
- দুধের গড় উপাদানে আছে ৮৭.৬% পানি, ৩.৭% চর্বি, ৩.২% প্রোটিন, ৪.২% ল্যাকটোজ ও ০.৭২% খনিজ, ভিটামিন বি-১২ (২৬.১%)। 
- একশ মিলিলিটার দুধ থেকে ৬৫.৩ ক্যালরি শক্তি পাওয়া যায়।
- এছাড়া দুধে আয়রনের পরিমাণ ০.২৭ মিলিগ্রাম

সূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট এবং National Library of Medicine.
৩৯৩.
In Database, a link between the information in two tables, where each record in each table only appears once is called-
  1. ক) One to One relation
  2. খ) One to Many relation
  3. গ) Many to One relation
  4. ঘ) Many to Many relation
সঠিক উত্তর:
ক) One to One relation
উত্তর
সঠিক উত্তর:
ক) One to One relation
ব্যাখ্যা
• A link between the information in two tables, where each record in each table only appears once is called One to One relation databse.
• ডেটাবেজের মধ্যে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্কই হলো রিলেশনশিপ।
- রিলেশনশিপের প্রকারভেদ:
১. One to One রিলেশন
২. One to Many বা Many to One রিলেশন ও
৩. Many to Many রিলেশন।
১. One to One রিলেশন: যখন দুটি ডেটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করা হয় এবং ১ম ডেটা টেবিলের একটি রেকর্ডের জন্য অন্য ডেটা টেবিলে কেবলমাত্র একটি রেকর্ড থাকে তখন তাকে One to One রিলেশন বলে।
২. One to Many বা Many to One রিলেশন: কোন ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের মধ্যকার রিলেশনকে One to Many রিলেশন বলে।
৩. Many to Many রিলেশন: কোন ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি অন্য কোন টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাহলে সেই রিলেশনশিপকে বলে Many to Many রিলেশন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৯৪.
Who is known as the "Father of the Internet"?
  1. Vinton G. Cerf
  2. Ray Tomlinson
  3. Martin Cooper
  4. Samuel Hurst
সঠিক উত্তর:
Vinton G. Cerf
উত্তর
সঠিক উত্তর:
Vinton G. Cerf
ব্যাখ্যা
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইলের মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ।
- ১৯৬৯ সালে ইন্টারনেট জন্ম হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৩৯৫.
What is the name of the advanced computer program developed by Google's DeepMind that defeated world champion Go players and has applications in healthcare and more?
  1. Siri
  2. Watson
  3. AlphaGo
  4. Alexa
সঠিক উত্তর:
AlphaGo
উত্তর
সঠিক উত্তর:
AlphaGo
ব্যাখ্যা
- AlphaGo হল একটি কম্পিউটার প্রোগ্রাম যা বোর্ড গেম Go খেলে।
- AlphaGo হল প্রথম কম্পিউটার প্রোগ্রাম যা একজন পেশাদার মানব গো প্লেয়ারকে পরাজিত করে, প্রথম কোন গো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে পরাজিত করে, এবং যুক্তিযুক্তভাবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী Go প্লেয়ার।
- এটি লন্ডন-ভিত্তিক ডিপমাইন্ড টেকনোলজিস দ্বারা তৈরি করা হয়েছে, গুগলের (বর্তমানে অ্যালফাবেট ইনকর্পোরেটেড) একটি অর্জিত সহযোগী প্রতিষ্ঠান।
- AlphaGo-এর পরবর্তী সংস্করণগুলি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে, যার মধ্যে একটি সংস্করণ যা মাস্টার নামে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
- AlphaGo পুরানো ম্যাচগুলি অধ্যয়ন করে এবং নিজের বিরুদ্ধে হাজার হাজার গেম খেলে তার দক্ষতা তৈরি করেছে।

উৎস: Google Deepmind
৩৯৬.
Which file extension is used for compressed files?
  1. .css
  2. .zip
  3. .html
  4. .wav
সঠিক উত্তর:
.zip
উত্তর
সঠিক উত্তর:
.zip
ব্যাখ্যা
• .zip is a file extension used for compressed or archived files. 

• .zip:
- একাধিক ফাইলকে ছোট আকারে কম্প্রেস করতে ব্যবহৃত হয়।
- ডেটার অখণ্ডতা বজায় রেখে ফাইলের সাইজ কমায়।
- সাধারণত একাধিক ফাইল একসাথে শেয়ার করার জন্য ব্যবহৃত হয়।
- স্টোরেজ স্পেস কম প্রয়োজন হয় এবং ডাউনলোড সময় কমায়।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- .html হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইলের জন্য ব্যবহৃত হয় (ওয়েব পেজ তৈরি করার জন্য)।
- .css ক্যাসকেডিং স্টাইল শীটের জন্য ব্যবহৃত হয় (ওয়েব পেজ ডিজাইন করার জন্য)।
- .wav একটি অডিও ফাইল ফরম্যাট, সাউন্ড রেকর্ডিং সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।

উৎস: Computerhope website.
৩৯৭.
____ controls all the main slide control tasks for your presentation.
  1. Task Pane
  2. Task Bar
  3. Control Panel
  4. Insert Menu
  5. None of above
সঠিক উত্তর:
Task Pane
উত্তর
সঠিক উত্তর:
Task Pane
ব্যাখ্যা
The Task Pane is a rectangular window that appears docked on the right side of your PowerPoint window. It acts as an open menu allowing you to select from a range of commands and functions. It displays a list of links and commands allowing you to perform different tasks depending on what you are doing at the time. The task pane is designed to help you complete tasks quickly and will change automatically according to the task in hand.
৩৯৮.
What type of software is primarily used to detect and remove malware?
  1. Operating system
  2. Antivirus
  3. Firewall
  4. Office suite
সঠিক উত্তর:
Antivirus
উত্তর
সঠিক উত্তর:
Antivirus
ব্যাখ্যা

◉ Antivirus software হলো একটি security program, যা কম্পিউটারে থাকা malware (যেমন: virus, trojan, ransomware, spyware) শনাক্ত ও অপসারণ করতে ব্যবহৃত হয়।

এন্টিভাইরাস (Anti Virus) সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে।
- ভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করে ও মুছে ফেলা

কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- Symantec,
- McAfee,
- AVG Anti-Virus,
- AVIRA,
- AVAST Anti-Virus,
- TREND micro,
- ESET NOD32,
- Kaspersky Anti-Virus,
- Microsoft Security Essential,
- Windows Defender (Microsoft), 
- Bitdefender,
- Norton Anti-Virus,
- Panda Anti-Virus,
- PC Tools Anti-Virus etc.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৩৯৯.
Which shortcut key is used to redo the previous action, if possible?
  1. Ctrl + W
  2. Ctrl + S
  3. Ctrl + Z
  4. Ctrl + Y
সঠিক উত্তর:
Ctrl + Y
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + Y
ব্যাখ্যা

• Ctrl + Y হলো এমন একটি কমান্ড, যা পূর্ববর্তী Undo করা কাজ পুনরায় সম্পাদন করতে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি Redo কমান্ড।

• গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
- Ctrl + E → নির্বাচিত টেক্সট Center বা মাঝখানে স্থাপন করে।
- Ctrl + L → টেক্সটকে বাম পাশে Align করে।
- Ctrl + R → টেক্সটকে ডান পাশে Align করে।
- Ctrl + Z → পূর্ববর্তী কাজ বাতিল বা Undo করে।
- Ctrl + Y → পূর্ববর্তী Undo করা কাজ পুনরায় সম্পাদন বা Redo করে, যদি সম্ভব হয়।
- Alt + W → Zoom magnification সমন্বয় করে।
- Ctrl + O → বিদ্যমান ডকুমেন্ট Open করে।
- Ctrl + N → নতুন ডকুমেন্ট তৈরি করে।
- Ctrl + S → ডকুমেন্ট Save করে।
- Ctrl + W → ডকুমেন্ট Close করে।
- Ctrl + C → নির্বাচিত কনটেন্ট Clipboard-এ Copy করে।
- Ctrl + V → Clipboard-এর কনটেন্ট Paste করে।
- Ctrl + B → টেক্সটে Bold formatting প্রয়োগ করে।
- Ctrl + I → টেক্সটে Italic formatting প্রয়োগ করে।
- Ctrl + U → টেক্সটে Underline formatting প্রয়োগ করে।
- Ctrl + [ → ফন্ট সাইজ ১ পয়েন্ট কমায়।
- Ctrl + ] → ফন্ট সাইজ ১ পয়েন্ট বাড়ায়।
- Esc → চলমান কমান্ড Cancel করে।

• অন্যান্য অপশন:
Ctrl + Z → Undo কমান্ড, পূর্ববর্তী কাজ বাতিল করে।
Ctrl + S → ডকুমেন্ট সংরক্ষণ করে।
Ctrl + W → সক্রিয় ডকুমেন্ট বন্ধ করে।

উৎস: মাইক্রোসফট।

৪০০.
Which of the following is an example of a social engineering attack?
  1. Using encryption to protect data
  2. Phishing emails designed to steal login credentials
  3. Implementing access controls based on job roles
  4. Running antivirus scans on a system
সঠিক উত্তর:
Phishing emails designed to steal login credentials
উত্তর
সঠিক উত্তর:
Phishing emails designed to steal login credentials
ব্যাখ্যা

সঠিক উত্তর: (খ) Phishing emails designed to steal login credentials.
• সোশ্যাল ইঞ্জিনিয়ারিং (Social Engineering) হলো এমন একটি সাইবার আক্রমণ পদ্ধতি যেখানে প্রযুক্তিগত কৌশলের পরিবর্তে মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগানো হয়।
আক্রমণকারী এখানে বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে ব্যবহারকারীকে এমন কোনো কাজ করতে প্ররোচিত করে যা তাদের গোপন তথ্য ফাঁসে সাহায্য করে। ফিশিং (Phishing) হলো এর সবচেয়ে পরিচিত উদাহরণ, যেখানে ইমেলের মাধ্যমে ব্যবহারকারীকে ধোঁকা দিয়ে ইউজারনেম, পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়া হয়।

• সাইবার অপরাধ:
- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।

•বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

• হ্যাকিং (Hacking):
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। ।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।