বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ১৫ / ৪৭ · ১,৪০১১,৫০০ / ৪,৬১৯

১,৪০১.
What is the decimal equivalent of the hexadecimal number 786?
  1. 1926
  2. 2026
  3. 2126
  4. None of the above
সঠিক উত্তর:
1926
উত্তর
সঠিক উত্তর:
1926
ব্যাখ্যা
• হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System):
- হেক্সাডেসিমেল একটি ১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এ পদ্ধতিতে মোট ১৬টি অংক বা ডিজিট ব্যবহার করা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যায় ১৬টি প্রতীকের মধ্যে দশমিক পদ্ধতির দশটি প্রতীক এবং বাকি ৬টি বর্ণ প্রতীক ব্যবহার করা হয়।
- ০ থেকে ৯ পর্যন্ত অংক প্রতীক এবং ৯-এর পরেরগুলো হচ্ছে A, B, C, D, E ও F.
- এখানে A, B, C, D, E এবং F এর সমতুল্য দশমিক মান হচ্ছে যথাক্রমে 10, 11, 12, 13, 14 এবং 15.

(786)16 = (7 × 162) + (8 × 161) + (6 × 160)
= 1792 + 128 + 6
= 1926
১,৪০২.
Richter scale is used to measure - 
  1. ক) Earthquakes
  2. খ) Ocean depth
  3. গ) Sound intensity
  4. ঘ) Rainfall
সঠিক উত্তর:
ক) Earthquakes
উত্তর
সঠিক উত্তর:
ক) Earthquakes
ব্যাখ্যা
• বিভিন্ন নির্ণায়ক যন্ত্র:
- ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
এছাড়াও -
- আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
- ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
- বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪০৩.
Which of the following is a programming language?
  1. ক) Lotus
  2. খ) Pascal
  3. গ) Ms-Excel
  4. ঘ) Netscape
সঠিক উত্তর:
খ) Pascal
উত্তর
সঠিক উত্তর:
খ) Pascal
ব্যাখ্যা

- নিম্নস্তরের প্রোগ্রামিং ভাষা: মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা।
- মধ্যমস্তরের প্রোগ্রামিং ভাষা: C।
- উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)

১,৪০৪.
What is the method of data transmission in Walkie-talkie?
  1. Haf Simplex
  2. Full Simplex
  3. Half Duplex
  4. Full Duplex
সঠিক উত্তর:
Half Duplex
উত্তর
সঠিক উত্তর:
Half Duplex
ব্যাখ্যা
• ডেটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা
১. সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডেটা পাঠাতে পারে না।
- উদাহরণ- রেডিও, টিভি।

২. হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- উদাহরণ-ওয়াকিটকি।

৩. ফুল-ডুপ্লেক্স:
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে।
- উদাহরণ- টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪০৫.
The ability to combine names and addresses with a standard document is called?
  1. ক) Formatting
  2. খ) Mail merge
  3. গ) Form letters
  4. ঘ) All of these
  5. ঙ) None of above
সঠিক উত্তর:
খ) Mail merge
উত্তর
সঠিক উত্তর:
খ) Mail merge
ব্যাখ্যা
No explanation added.
১,৪০৬.
Which technology, commonly used for secure remote access to computer networks, requires multi-factor authentication and is often used by businesses for secure connections?
  1. VPN (Virtual Private Network)
  2. FTP (File transfer Protocol)
  3. HTTP (Hypertext Transfer Protocol)
  4. ISP (Internet Service Provider)
সঠিক উত্তর:
VPN (Virtual Private Network)
উত্তর
সঠিক উত্তর:
VPN (Virtual Private Network)
ব্যাখ্যা
VPN:
- VPN এর পূর্ণরূপ Virtual Private Network.
- পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
- যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো VPN।
- এ পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না ।

উৎস: টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪০৭.
What is the BCD code of 91?
  1. 10010001
  2. 10110001
  3. 10010011
  4. 11010101
সঠিক উত্তর:
10010001
উত্তর
সঠিক উত্তর:
10010001
ব্যাখ্যা
• বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত। 

9 এর বিসিডি 1001
1 এর বিসিডি 0001
∴ 91 এর বিসিডি 10010001

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪০৮.
What is the term for carrying on or publishing under your own name when you steal other people's writings?
  1. Phreaking
  2. Vishing
  3. Plagiarism
  4. Hacking
সঠিক উত্তর:
Plagiarism
উত্তর
সঠিক উত্তর:
Plagiarism
ব্যাখ্যা
• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে।
-
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

• ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

• হ্যাকিং (Hacking):
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে।
- যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

• ভিশিং (Vishing):
মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৪০৯.
Home key uses for-
  1. moving the cursor to the beginning of the document.
  2. moving the cursor to the beginning of the paragraph.
  3. moving the cursor to the beginning of the screen.
  4. moving the cursor to the beginning of the line.
  5. None of the above.
সঠিক উত্তর:
moving the cursor to the beginning of the line.
উত্তর
সঠিক উত্তর:
moving the cursor to the beginning of the line.
ব্যাখ্যা

The Home key is primarily used to return the typing cursor to the beginning of the line on which you're currently typing. These key returns may also move the cursor to the beginning of a document, webpage, or cell.

১,৪১০.
What is the primary benefit of using IaaS?
  1. Simplified application development
  2. Access to ready-made software applications
  3. Scalability and flexibility of infrastructure resources
  4. Platform-independent deployment
সঠিক উত্তর:
Scalability and flexibility of infrastructure resources
উত্তর
সঠিক উত্তর:
Scalability and flexibility of infrastructure resources
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল:
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১) অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service- laaS)
২) প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a Service PaaS)
৩) সফটওয়্যার সেবা (Software as a Service - SaaS)

১) অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service- laaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়

উদাহরণ:
- Amazon Web Services (AWS),
- Microsoft Azure,
- Google Cloud Platform (GCP).

২) প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a Service - PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
- অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

উদাহরণ:
- Heroku,
- Google App Engine,
- Microsoft Azure App Service.

৩) সফটওয়্যার সেবা (Software as a Service - SaaS):
 - ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উদাহরণ:
- Salesforce,
- Microsoft 365,
- Google Workspace.

অপশন আলোচনা:
ক) Simplified application development - PaaS (Platform as a Service) এর বৈশিষ্ট্য।
খ) Access to ready-made software applications - SaaS (Software as a Service) এর বৈশিষ্ট্য।
গ) Scalability and flexibility of infrastructure resources - IaaS (Infrastructure as a Service) এর বৈশিষ্ট্য।
ঘ) Platform-independent deployment - SaaS (Software as a Service) এর বৈশিষ্ট্য।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২)সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,৪১১.
What type of error occurs when attempting to divide by zero in programming?
  1. ক) Syntax Error
  2. খ) Logical Error
  3. গ) Run time & Execution time Error
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Run time & Execution time Error
উত্তর
সঠিক উত্তর:
গ) Run time & Execution time Error
ব্যাখ্যা
প্রোগ্রামের ভুল (Program Bugs):
প্রোগ্রাম তৈরির সময় প্রোগ্রামে কিছু না কিছু ভুল থেকে যায়। প্রোগ্রামের ভুলকে বলে বাগ (Bugs)। প্রোগ্রামের ভুলকে তিনভাগে ভাগ করা যায়। যথা -
১। সিনট্যাক্স ভুল,
২। লজিক ভুল ও
৩। রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল।

সিনট্যাক্স ভুল
(Syntax Error):
সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। যেমন বানান ভুল (PRINT কে PRIMT লেখা
ইত্যাদি); কমা, ব্রাকেট ঠিকমত না দেওয়া; কোন চলের মান না জানানো প্রভৃতি। এসব ভুল সংশোধন করা খুবই সহজ কারণ সিনট্যাক্স ভুলের বেলা কম্পিউটার একটি ভুলের বার্তা ছাপায় যেমন 12 নম্বর লাইনে অমুক ভুল আছে।

লজিক ভুল (Logical Error): প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক ভুল। সাধারণত সমস্যা ঠিকমত না বোঝার জন্যই এই ভুল হয়। যেমন A < B এর স্থলে AB বা P = A + B এর স্থানে P = A- B লিখলে লজিক ভুল হয়। সিনট্যাক্স ভুলের ক্ষেত্রে গণনা সম্ভব না হওয়ায় কোন উত্তর পাওয়া যায় না কিন্তু লজিক ভুলের ক্ষেত্রে একটি উত্তর পাওয়া যায় যদিও তা ভুল । কম্পিউটার কোন ভুলের বার্তা পাঠায় না বলে লজিক ভুল সংশোধন করা খুব কঠিন।

রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল (Run time & Execution time Error):
কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরমেট ঠিক না থাকলে রান টাইম এরোর ছাপায়। যে সব গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা যায় না (অন্তত বাস্তব রাশির ক্ষেত্রে) তা করতে গেলেও সিনট্যাক্স ভুল হয়। যেমন শূন্য দিয়ে ভাগ করা কিংবা ঋণ সংখ্যার বর্গমূল বা লগারিদম বের করা। এসব ক্ষেত্রেও ভুলের বার্তা ছাপা হয়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,৪১২.
Which of the following can be considered the purpose of virtual reality?
  1. Enhancing real-world experiences
  2. Creating entirely new environments
  3. Training and simulations
  4. Entertainment and gaming
  5. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।

• ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (Head Mounted Display HMD),
- ডেটা গ্লোভ (Data Glove),
- একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit),
- উচ্চ মানের অডিও ব্যবস্থা,
- রিয়েলিটি ইঞ্জিন,
- বিভিন্ন ধরনের সেন্সর,
- বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,৪১৩.
If an 8-bit register uses D flip-flops, how many D flip-flops will it need?
  1. 2
  2. 4
  3. 8
  4. 16
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
• If an 8-bit register uses D flip-flops, 8 D flip-flops will be needed.

• রেজিস্টার (Register):

- রেজিস্টার হলো কম্পিউটারের প্রসেসর এর ভিতর অনেক গতিসম্পন্ন বিশেষ ধরনের স্টোরেজ বা মেমোরি।
- সব ডেটা প্রসেস হওয়ার পূর্বে রেজিস্টারে অস্থায়ীভাবে সংরক্ষিত হয়।
- রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট, যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে।
- n বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফপ থাকে এবং n বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।
- রেজিস্টার প্রথম মেমোরি ডিভাইস হিসেবে CPU-এর অভ্যন্তরে থাকে এবং প্রসেসিং-এর সময় অস্থায়ীভাবে ডেটা সঞ্চিত রাখে।
- সরল ও সাধারণ রেজিস্টারগুলো শুধুমাত্র ফ্লিপ ফ্লপ সার্কিট দ্বারা গঠিত এবং ক্লক পালস্ দ্বারা পরিচালিত হয়।
- গঠন অনুসারে রেজিস্টার দুই ধরনের হয়ে থাকে। যথা- প্যারালাল লোড রেজিস্টার এবং শিফট রেজিস্টার।

• রেজিস্টার-এর ব্যবহার (Application of Register):
১. অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে ব্যবহৃত হয়।
২. ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহৃত হয়।
৩. বিভিন্ন ধরনের প্রিন্টার ও কী-বোর্ড বাফারে ব্যবহৃত হয়।
৪. ক্যালকুলেটর ও ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪১৪.
Which device has the limitation that we can only read it but cannot modify or erase it?
  1. ক) Floppy Disk
  2. খ) Hard Disk
  3. গ) Tape Drive
  4. ঘ) CD - ROM
সঠিক উত্তর:
ঘ) CD - ROM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) CD - ROM
ব্যাখ্যা

Stands for ''Compact Disc Read-Only Memory.'' A CD-ROM is a CD that can be read by a computer with an optical drive. The ''ROM'' part of the term means the data on the disc is ''read-only,'' or cannot be altered or erased.
Source: TechTerms

১,৪১৫.
The operator that cannot be overloaded is
  1. ক) ++
  2. খ) ()
  3. গ) -
  4. ঘ) ::
সঠিক উত্তর:
ঘ) ::
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ::
ব্যাখ্যা
List of operators that cannot be overloaded:
1) Scope Resolution Operator  (::)    
2) Ternary or Conditional Operator (?:)   
3) Member Access or Dot operator  (.)    
4) Pointer-to-member Operator (.*)  
5) Object size Operator (sizeof) 
6) Object type Operator(typeid) 
7) static_cast (casting operator)
8) const_cast (casting operator)
9) reinterpret_cast (casting operator)
10) dynamic_cast (casting operator)
১,৪১৬.
Which open source operating system invented by Google?
  1. Harmony
  2. Symbian
  3. Fuchsia
  4. Linux
সঠিক উত্তর:
Fuchsia
উত্তর
সঠিক উত্তর:
Fuchsia
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে। 
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- ওপেন সোর্স অপারেটিং সিস্টেম Fuchsia অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে গুগল।
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- ২০২১ সালের মে মাসে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।

উৎস: গুগলের অফিশিয়াল ওয়েবসাইট।
১,৪১৭.
Which of the following is an example of an input device?
  1. Printer
  2. Plotter
  3. Speaker
  4. Scanner
সঠিক উত্তর:
Scanner
উত্তর
সঠিক উত্তর:
Scanner
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪১৮.
A modem is classified as which type of device?
  1. Storage device
  2. Output device
  3. Input device
  4. Input/Output (I/O) device
সঠিক উত্তর:
Input/Output (I/O) device
উত্তর
সঠিক উত্তর:
Input/Output (I/O) device
ব্যাখ্যা

• একটি মোডেম (Modem) হলো এমন একটি ডিভাইস যা ডিজিটাল ডেটাকে এনালগ সিগনালে এবং এনালগ সিগনালকে আবার ডিজিটাল ডেটায় রূপান্তরিত করে। এটি মূলত কম্পিউটার এবং ইন্টারনেট বা ফোন লাইন-এর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। মোডেম ব্যবহার করে একটি কম্পিউটার ডেটা পাঠাতে (input) এবং গ্রহণ করতে (output) সক্ষম হয়। তাই মোডেমকে শুধুমাত্র ইনপুট বা আউটপুট ডিভাইস হিসেবে দেখা যায় না। এটি উভয় কাজ সম্পাদন করে, অর্থাৎ ডেটা প্রেরণ ও গ্রহণ উভয়েই সহায়ক। এজন্য মোডেমকে Input/Output (I/O) ডিভাইস হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

সঠিক উত্তর: ঘ) Input/Output (I/O) device.

• এটি দুটো গুরুত্বপূর্ণ কাজ করে: 

১) Modulation (আউটপুট):
- কম্পিউটার থেকে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে(০,১) অ্যানালগ সিগনালে রূপান্তর করে (টেলিফোন লাইনের মাধ্যমে  বা ফাইবার অপটিক ক্যাবল এর মাধ্যমে পাঠানোর জন্য।)।
- আবার সিম কার্ড সম্বলিত মডেমে ডিজিটাল সিগন্যাল কে সেলুলার সিগন্যালে রুপান্তর করা হয়।

২) Demodulation (ইনপুট):
- টেলিফোন লাইন/ফাইবার অপটিক বা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে প্রাপ্ত অ্যানালগ সিগনালকে আবার ডিজিটাল সিগনালে রূপান্তর করে যাতে কম্পিউটার সেটি বুঝতে পারে। 
- ইনপুট ও অউটপুট উভয় ধরনের কাজ করতে পারে বলে মডেম কে বলা হয় I/O (Input/Output) ডিভাইস।

তথ্যসূত্র: 
-    মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
-   "Computer Fundamentals" by P.K. Sinha.

১,৪১৯.
The abiotic and biotic components constitute the structure of an
  1. ক) atmosphere
  2. খ) Ecosystem
  3. গ) energy flow
  4. ঘ) environment
সঠিক উত্তর:
খ) Ecosystem
উত্তর
সঠিক উত্তর:
খ) Ecosystem
ব্যাখ্যা
Biotic components are the living things that shape an ecosystem. Examples of biotic components include animals, plants, fungi, and bacteria. Abiotic components are non-living components that influence an ecosystem. Examples of abiotic factors are temperature, air currents, and minerals.
১,৪২০.
Which one works as both an output and input device?
  1. ক) Modem
  2. খ) Scanner
  3. গ) Mouse
  4. ঘ) Monitor
  5. ঙ) Keyboard
সঠিক উত্তর:
ক) Modem
উত্তর
সঠিক উত্তর:
ক) Modem
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
১,৪২১.
Rootkit is a -
  1. ক) Malware
  2. খ) Worm
  3. গ) Virus
  4. ঘ) Hardware
সঠিক উত্তর:
ক) Malware
উত্তর
সঠিক উত্তর:
ক) Malware
ব্যাখ্যা
- Rootkit is a form of malicious software, or malware, that infects a computer’s hard drive and allows unauthorized “root-level” access and control of the computer. 
- Rootkits are difficult to detect because they are designed to stay hidden.
- It is sometimes difficult to remove a rootkit without completely erasing the drive and having to reinstall the computer’s operating system. 
- Often a personal computer (PC) becomes infected with a rootkit through a phishing attack when the owner opens a file that seems trustworthy but actually installs the rootkit. 
 
Source: Britannica
১,৪২২.
You are the student of Dhaka University. You have computer and Internet connection. From PC, you browse the e- commerce web sites www.amazon.com and submit an order through online using your international credit card to purchase 50 books. This type of transaction is known as
  1. ক) B2B
  2. খ) C2B
  3. গ) B2G
  4. ঘ) B2C
সঠিক উত্তর:
ঘ) B2C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) B2C
ব্যাখ্যা
• ই-কমার্সের প্রকারভেদ:
- বস্তুত ই-কমার্স হচ্ছে ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায়সংক্রান্ত আদান-প্রদান।
- ই-কমার্সের মাধ্যমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business : B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer : B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business : C2B) এবং
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer : C2C)। 

• ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer - B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- ইন্টারনেটে ব্যবসা-সংক্রান্ত কাজ শুরু হওয়ার পর থেকেই বিজনেস টু কনজিউমার (B2C) সংক্রান্ত ব্যবসা দ্রুতগতিতে বাড়ছে।
- ব্যবসা থেকে ভোক্তা ই-কমার্স সিস্টেমে কোনো ভোক্তা সরাসরি কোনো ব্যবসায়ী বা উৎপাদনকারী থেকে পণ্য ক্রয় করে থাকে।
- অর্থাৎ ভোক্তাগণ ই-কমার্স সিস্টেমে কোনো পণ্য ক্রয় করলে তা এ জাতীয় লেনদেনের আওতায় পড়ে।
- উদাহরণ: amazon.com. 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪২৩.
Who created the first industrial robot Unimate?
  1. Tim berners lee
  2. Isaac Asimov
  3. Joseph Frederick Engelberg
  4. George Devol
সঠিক উত্তর:
George Devol
উত্তর
সঠিক উত্তর:
George Devol
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়। 
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'। 
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ। 
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল। 
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট। 
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ। 
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,৪২৪.
Earthquakes are caused by-
  1. ক) Tectonics
  2. খ) Denudation
  3. গ) Earth revolution
  4. ঘ) Earth's rotation
সঠিক উত্তর:
ক) Tectonics
উত্তর
সঠিক উত্তর:
ক) Tectonics
ব্যাখ্যা
প্লেট টেকটোনিক্স (Plate Tectonics): ভূতাত্ত্বিক মতবাদ অনুসারে ভূত্বক প্রধানত সাতটি বড় ও কয়েকটি ক্ষুদ্র গতিশীল কঠিন প্লেট দ্বারা গঠিত, যেগুলি নিম্নস্থ ভ্রাম্যমান উষ্ণ গুরুমন্ডলীয় পদার্থের ওপর ভাসছে। প্লেটের বিচলন (movement) ও পারস্পরিক ক্রিয়া ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, পর্বত সৃষ্টি প্রভৃতি উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক ঘটনাবলীর নিয়ন্ত্রক বলে ধারণা করা হয়।

তিন ধরনের পারস্পরিক প্লেট সীমানার কথা জানা যায়। যথা: সমকেন্দ্রাভিমুখী সীমা, অপসারী সীমা ও পরিবর্তক চ্যুতি সীমা।

উৎস: বাংলাপিডিয়া
১,৪২৫.
Which Nobel Prize-winning physicist is often called the father of nanotechnology?
  1. Richard Feynman
  2. Alec Jeffreys
  3. Paul Berg
  4. John McCarthy
সঠিক উত্তর:
Richard Feynman
উত্তর
সঠিক উত্তর:
Richard Feynman
ব্যাখ্যা
ন্যানো টেকনোলজি: 
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস (যেমন- রোবোট) তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। 
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে। 
- আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। 
- যেখানে তিনি পরমাণুর প্রত্যক্ষ ম্যানিপুলেশনের মাধ্যমে সংশ্লেষণের সম্ভাবনা বর্ণনা করেছিলেন।
- তাই রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) কে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।

অপশন আলোচনা:
- Alec Jeffreys কে ডিএনএ ফিঙ্গার প্রিন্টের জনক বলা হয়। 
- Paul Berg জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। 
- John McCarthy কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
১,৪২৬.
Which translator examines the entire program at once and converts it into machine code?
  1. Debugger
  2. Assembler
  3. Compiler
  4. Interpreter
সঠিক উত্তর:
Compiler
উত্তর
সঠিক উত্তর:
Compiler
ব্যাখ্যা
• Compiler হল সেই অনুবাদক যা সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে পরীক্ষা করে এবং সেটিকে মেশিন কোডে রূপান্তরিত করে। এটি পুরো সোর্স কোডকে পড়ে নেয়, তারপর একবারে সম্পূর্ণ প্রোগ্রামটি মেশিন ভাষায় কম্পাইল করে একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি করে। Compiler-এর মাধ্যমে তৈরি হওয়া কোড দ্রুত চালানো যায় কারণ এটি সরাসরি মেশিন কোডে থাকে।
- অন্যদিকে, Interpreter লাইন বাই লাইন কোড পড়ে এবং অনুবাদ করে, যা ধীরগতি হতে পারে। Debugger ত্রুটি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এবং Assembler অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে রূপান্তর করে, কিন্তু পুরো প্রোগ্রাম একবারে নয়। তাই, Compiler হলো সেই অনুবাদক যা পুরো প্রোগ্রাম একবারে মেশিন কোডে রূপান্তর করে।


• অনুবাদক প্রোগ্রাম (Translator Program): 
- বর্তমানে হাজার খানেক প্রোগ্রামিং ভাষা প্রচলিত, যদিও সব ভাষা সমানভাবে জনপ্রিয় নয়। 
- কম্পিউটারের প্রসেসর 1 আর 0 ছাড়া কিছু বোঝে না। তাই বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করতে হয়। 
- এই কাজটি করার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়, যাকে বলে অনুবাদক প্রোগ্রাম। 
- নিচে তিন ধরনের অনুবাদকের বর্ণনা দেওয়া হলো: 
১। অ্যাসেম্বলার (Assembler): 
- অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক একটি প্রোগ্রাম। 
- উচ্চ স্তরের যেসব প্রোগ্রামিং ভাষা সেগুলোকে মেশিন কোডে অনুবাদ করার কাজটি করার জন্য দু ধরনের প্রোগ্রাম রয়েছে- কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter)। 
- প্রতিটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষারই পৃথক কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার রয়েছে। 
- এই দুই ধরনের অনুবাদক প্রোগ্রামের উদ্দেশ্য এক হলেও কাজের ধরনে কিছুটা ভিন্নতা রয়েছে। 

২। কম্পাইলার (Compiler): 
- কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে দেখে যে এর ভাষার নিয়মকানুন (যাকে ইংরেজিতে বলে সিনট্যাক্স Syntax) ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, তখন সে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে। 
- যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করা হয় তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখানো হয়। সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। 
- তবে কম্পাইল করার পর এই প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে। 

৩। ইন্টারপ্রেটার (Interpreter): 
- ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট (statement বা নির্দেশ) মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে। 
অর্থাৎ, কোনো প্রোগ্রামে যদি দশটি স্টেটমেন্ট থাকে, তাহলে প্রথম স্টেটমেন্ট আগে মেশিন কোডে রূপান্তর হয়ে চলবে, তারপর দ্বিতীয় স্টেটমেন্ট, তারপর তৃতীয় স্টেটমেন্ট, একে একে সব স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এ কারণে ভুল শুদ্ধ করা অনেক সহজ। 
- কিন্তু একটি একটি করে স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর হয় বলে সময় তুলনামূলকভাবে বেশি লাগে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪২৭.
The process of displaying 3D into a 2D display unit is called as -
  1. Resolution
  2. Projection
  3. Rasterization
  4. Transformation
  5. None of these
সঠিক উত্তর:
Projection
উত্তর
সঠিক উত্তর:
Projection
ব্যাখ্যা
The process of displaying 3D into a 2D display unit is called a projection.
The projection changes 3D objects into a 2D projection plane.
১,৪২৮.
What function key does F1 stand for in most computers
  1. Refresh
  2. Help
  3. Safe Mood
  4. Full Screen
সঠিক উত্তর:
Help
উত্তর
সঠিক উত্তর:
Help
ব্যাখ্যা
• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে স্পক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্তারনেট ব্রাইজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
১,৪২৯.
Which Bangladeshi is the co-founder of You Tube ?
  1. ক) Zia Haider Rahman
  2. খ) Amit Chakma
  3. গ) Dipankar Talukder
  4. ঘ) Jawed Karim
সঠিক উত্তর:
ঘ) Jawed Karim
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jawed Karim
ব্যাখ্যা
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- এটি ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা। - জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত। 
- গুগল ২০০৬ সালের ৯ অক্টোবর ইউটিউব কিনে নেয়। 
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ইউটিউব অফিসিয়াল সাইট।
১,৪৩০.
What is the main function of a flip-flop?
  1. Store 1 bit of data
  2. Perform arithmetic operations
  3. Amplify signals
  4. Filter noise
সঠিক উত্তর:
Store 1 bit of data
উত্তর
সঠিক উত্তর:
Store 1 bit of data
ব্যাখ্যা

• ফ্লিপ-ফ্লপের প্রধান কাজ হলো ১ বিট ডেটা সংরক্ষণ করা। এটি একটি মৌলিক ডিজিটাল মেমরি ইউনিট, যা দুটি স্থিতির মধ্যে থাকতে পারে: সেট বা রিসেট। প্রতিটি ফ্লিপ-ফ্লপ একটি নির্দিষ্ট সময়ে একটি বিট তথ্য ধরে রাখতে সক্ষম, যা পরে প্রসেসিং বা অন্যান্য লজিক সার্কিটে ব্যবহার করা যায়। এটি ক্লক সিগন্যালের মাধ্যমে পরিচালিত হয়, যার মাধ্যমে ডেটা সঠিক সময়ে সংরক্ষিত এবং আপডেট হয়। ফ্লিপ-ফ্লপের মাধ্যমে রেজিস্টার, কাউন্টার এবং মেমরি ডিভাইস তৈরি করা যায়। তাই ফ্লিপ-ফ্লপের মূল উদ্দেশ্য হলো ডেটা সংরক্ষণ করা, না যে অঙ্কন, সংকেত বৃদ্ধি বা নয়েজ ফিল্টার করা।

সঠিক উত্তর: ক) Store 1 bit of data.

• ফ্লিপ-ফ্লপ:
- ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে।
- প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়।
- ফ্লিপ-ফ্লপ মূলত সিঙ্গেল বিট নিয়ে কাজ করে।

- ফ্লিপ-ফ্লপ মূলত মাল্টিপল বিট নিয়ে কাজ করতে পারেনা।
- এটি এক বিট 0 অথবা 1 হতে পারে।
- এজন্য ফ্লিপ-ফ্লপকে বাই স্ট্যাবল মাল্টি ভাইব্রেটর বলা হয়।

• ফ্লিপ-ফ্লপের প্রকারভেদ ফ্লিপ-ফ্লপ সাধারণত ৫ প্রকার।
যথা-
১. SR ফ্লিপ-ফ্লপ,
২. D ফ্লিপ-ফ্লপ,
৩. JK ফ্লিপ-ফ্লপ,
৪ . T ফ্লিপ-ফ্লপ ও 
৫. মাস্টার-স্লেভ ফ্লিপ-ফুপ।

• ফ্লিপ ফ্লপের ব্যবহার:
১. বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
২. সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
৩. ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

১,৪৩১.
An IP address 4 is having -
  1. ক) 8 bits
  2. খ) 32 bits
  3. গ) 16 bits
  4. ঘ) 4 bits
সঠিক উত্তর:
খ) 32 bits
উত্তর
সঠিক উত্তর:
খ) 32 bits
ব্যাখ্যা
- ‘IP’ এর পূর্ণরূপ হলো ‘Internet Protocol’.
- (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস I
- IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলাে 4 X ৪ বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- তবে আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলাে IPv6; যার সাহায্যে 2128 সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় যা 128 বিটের অ্যাড্রেস।
১,৪৩২.
Cache memory is usually:
  1. Faster than main memory 
  2. Larger than main memory
  3. Slower than main memory
  4. Non-volatile
সঠিক উত্তর:
Faster than main memory 
উত্তর
সঠিক উত্তর:
Faster than main memory 
ব্যাখ্যা

• Cache memory সাধারণত প্রধান মেমোরি (RAM) এর চেয়ে অনেক দ্রুত। এটি CPU এবং RAM এর মধ্যে একটি মধ্যবর্তী স্তর হিসেবে কাজ করে, যা প্রায়ই ব্যবহৃত ডেটা বা নির্দেশাবলী সংরক্ষণ করে। কারণ CPU খুব দ্রুত কাজ করে, আর RAM থেকে সরাসরি ডেটা নেওয়া অপেক্ষাকৃত ধীর, তাই cache memory ব্যবহার করলে প্রসেসিং স্পিড বৃদ্ধি পায়। cache memory সাধারণত RAM এর তুলনায় ছোট আকারের হয় এবং এটি ভলাটাইল, অর্থাৎ পাওয়ার বন্ধ হলে এর ডেটা হারিয়ে যায়।
- তাই সঠিক উত্তর হলো: ক) Faster than main memory। Cache CPU এর পারফরম্যান্স বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• মেমরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম:
 
- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

এছাড়াও,
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৩৩.
A list of instructions used by a computer is called-
  1. Text
  2. CPU
  3. Program
  4. Output
সঠিক উত্তর:
Program
উত্তর
সঠিক উত্তর:
Program
ব্যাখ্যা
• কম্পিউটার প্রোগ্রাম:
- কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়। এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে
- প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে।
- প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই কোড যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। 
- মূলত কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হলো কম্পিউটারের ভাষা।
- প্রোগ্রামের ভাষাকে আমরা নির্দেশ বা কোড হিসেবে চিহ্নিত করতে পারি। কারণ এটা কোনো কাজ কীভাবে করতে হয় তার নির্দেশনা দান করে।
- প্রোগ্রামের ভাষা হলো কিছু নির্দেশাবলী যা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে এবং কম্পিউটার কী ধরনের কাজ করবে, কোথায় ডাটাসমূহ রাখবে, ফলাফল কী হবে প্রভৃতি নির্ধারণ করবে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৩৪.
Which of the following is an utility software?
  1. Firefox
  2. AVAST
  3. Facebook
  4. Paint
সঠিক উত্তর:
AVAST
উত্তর
সঠিক উত্তর:
AVAST
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম এর কার্যকারিতা পরিচালনা, কম্পিউটার কনফিগার অপটিমাইজ এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে।
- যেমন এন্টিভাইরাস কম্পিউটারকে ক্ষতিকার প্রোগ্রাম থেকে রক্ষা করে তাই যেকোনো এন্টিভাইরাস হলো ইউটিলিটি সফটওয়্যার।

• কাজ:
-ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু ডিলিট করা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি।

• ব্যবহার:
- সিস্টেম সংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।

• বিভিন্ন ধরনের উটিলিটি সফটওয়্যার গুলো: 
1. Antivirus:
i) Windows Defender,
ii) AVG,
iii) AVAST,
iv) MACFEE.

2. File Management Tool:
i) macOS Finder,
ii) Directory Opus,
iii) Dolphin in KDE.

3. Compression Tool:
i) Win-Ace,
ii) Win-Zip,
iii) Win-RAR,
iv) 7-Zip
v) PKZIP

4 . Disk management Tool:
i) Mini Tool Partition Wizaed,
ii)Paragon Partition Wizard,
iii) SMART Monitoring Tools.

5. Disk CleanUp Tool: 
i) Iolo System mechanic,
ii) IObit Advance SystemCare,
iii) Razer Cortex.

6 .Disk Defragmenter:
i) Auslogics Disk Defrag,
ii) MyDefrag,
iii) perfect Disk,
iv) Defraggler.

উৎস: geeksforgeeks.
১,৪৩৫.
Which guided transmission medium uses light signals for data transmission?
  1. Twisted pair cable
  2. Coaxial cable
  3. Fiber optic cable
  4. Telephone line
সঠিক উত্তর:
Fiber optic cable
উত্তর
সঠিক উত্তর:
Fiber optic cable
ব্যাখ্যা

• Fiber optic cable আলো (light signal) ব্যবহার করে ডাটা ট্রান্সমিশন করে, তাই এটি উচ্চগতির যোগাযোগের জন্য সবচেয়ে কার্যকর guided transmission medium।

• তার মাধ্যম (Guided/Wired Media):
- ডাটা কমিউনিকেশনে ডিভাইসগুলোর মধ্যে ডাটা আদান-প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে transmission media বা যোগাযোগ মাধ্যম বলা হয়।
- যখন ডাটা নির্দিষ্ট কোনো তার বা কেবলের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রেরণ করা হয় তখন তাকে তার মাধ্যম বা guided media বলা হয়।
- Guided media-তে ডাটা নির্দিষ্ট ভৌত পথ অনুসরণ করে প্রেরিত হয়।
- ডাটা কমিউনিকেশনে সাধারণত তিন ধরনের তার মাধ্যম ব্যবহৃত হয়: Twisted pair cable, Coaxial cable, Fiber optic cable।

• Fiber optic cable:
- Fiber optic cable হলো এমন একটি কেবল যেখানে ডাটা আলোর মাধ্যমে প্রেরণ করা হয়।
- এটি কাঁচ বা প্লাস্টিকের সূক্ষ্ম তন্তু দ্বারা তৈরি হয়।
- ডাটা প্রেরণের ক্ষেত্রে লেজার বা আলো ব্যবহার করা হয়।
- Fiber optic cable তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত: Core, Cladding, Jacket।
- Core অংশ দিয়ে আলোর সিগন্যাল প্রবাহিত হয়।
- Cladding আলোর সিগন্যালকে প্রতিফলিত করে পুনরায় Core-এর মধ্যে ফিরিয়ে দেয়।
- Jacket বাইরের সুরক্ষা স্তর হিসেবে কাজ করে এবং আর্দ্রতা, ঘর্ষণ ও অন্যান্য ক্ষতি থেকে কেবলকে রক্ষা করে।

• অন্যান্য অপশন:
- Twisted pair cable → দুটি তামার তার পরস্পর পাকানো অবস্থায় থাকে এবং LAN নেটওয়ার্কে সবচেয়ে বেশি ব্যবহৃত তার মাধ্যম।
- Coaxial cable → একটি কেন্দ্রীয় কন্ডাক্টর, ইনসুলেটর ও বাহ্যিক কন্ডাক্টর দ্বারা গঠিত কেবল যা তুলনামূলক বেশি ডাটা ট্রান্সমিশন সক্ষম।
- Telephone line → টেলিফোন যোগাযোগের জন্য ব্যবহৃত তারভিত্তিক লাইন যা সাধারণত ভয়েস যোগাযোগে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৩৬.
2's complement of '11010' is-
  1. 10110
  2. 00110
  3. 10100
  4. 10010
সঠিক উত্তর:
00110
উত্তর
সঠিক উত্তর:
00110
ব্যাখ্যা
আমরা জানি,
1 এর পরিপূরক মানে 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0 হবে।

⇒ '11010' এর 1 এর পরিপূরক হবে 00101
⇒ 1 এর পরিপূরক এর সাথে 1 যোগ করলে বাইনারি সংখ্যার 2 এর পরিপূরক পাওয়া যায়।
⇒ '11010' এর 2 এর পরিপূরক হলো = 00101 + 1 = 00110
১,৪৩৭.
Which of the following is Microsoft's search engine?
  1. pipilika
  2. google
  3. Azure
  4. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
• সার্চ ইঞ্জিন:
- সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট বা টুলস যার মাধ্যমে বিভিন্ন তথ্য বা সাইট খুঁজে বের করা যায়।
- উল্লেখযোগ্য কয়েকটি সার্চ ইঞ্জিন হলো -
• pipilika (বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন, যার সাহায্যে বাংলা লিখে সার্চ করা যায়),
• Google
• Yahoo
• bing (মাইক্রোসফটের একটি সার্চ ইঞ্জিন যার মাধ্যমে ভিডিওসহ অন্যান্য সাইট সার্চ করা যায়)।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৩৮.
What is the binary equivalent of decimal number 95?
  1. 1001101
  2. 1011111
  3. 1111011
  4. 1101111
সঠিক উত্তর:
1011111
উত্তর
সঠিক উত্তর:
1011111
ব্যাখ্যা
(95)10 = (1011111)2

• পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর:

১। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যার বেজ ২ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
২। ভাগফলকে পুনরায় ২ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
৩। এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাগফল ০ হয়।
৪। সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে শুরু বা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংক (MSB-Most Significant Bit) থেকে সর্বনিম্ন গুরুত্বপূর্ণের অংক (LSB-Least Significant Bit) পর্যন্ত পর্যায়ক্রমে লিখলে সংখ্যাটির সমকক্ষ বাইনারি মান পাওয়া যাবে।


সুতরাং, (95)10 = (1011111)2

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৩৯.
Which of the following planets is known as morning star?
  1. ক) Saturn
  2. খ) Mars
  3. গ) Mercury
  4. ঘ) Neptune
সঠিক উত্তর:
গ) Mercury
উত্তর
সঠিক উত্তর:
গ) Mercury
ব্যাখ্যা
At eastern elongation, Mercury and Venus are seen in the evening sky as evening stars because they appear to follow the Sun in its daily motion across Earth's sky owing to the rotation of the Earth. At western elongation, they are ahead of the Sun and are seen as morning stars before sunrise.
 
https://history.nasa.gov/
১,৪৪০.
Fuchsia OS, an experimental operating system, is developed by which company?
  1. Microsoft
  2. IBM
  3. Google
  4. Intel
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা
• Fuchsia OS:
- Fuchsia হলো একটি নতুন ধরনের অপারেটিং সিস্টেম যা গুগল দ্বারা উন্নত করা হচ্ছে।
- এটি বিশেষভাবে মোবাইল ডিভাইস, স্মার্ট ডিভাইস, এবং অন্যান্য ইন্টারনেট অফ থিংস (IoT) ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে।
- ফুসিয়া অপারেটিং সিস্টেম গুগলের বর্তমান অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড এবং ক্রোমওএস-এর বিকল্প হিসেবে আসতে পারে।

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- নেক্সট জেনারেশন অপারেটিং সিস্টেম Fuchsia ডেভেলপ করেছে গুগল কোম্পানি।
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- ২০২১ সালের মে মাসে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
- অ্যান্ড্রয়েড হলো সেলুলার টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম।
- অ্যানড্রয়েড 2003 সালে আমেরিকান প্রযুক্তি কোম্পানি অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটেডের একটি প্রকল্প হিসেবে ডিজিটাল ক্যামেরার জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে শুরু করে।

উৎস:
১. গুগলের অফিশিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
১,৪৪১.
The machine-readable form of a program is called?
  1. ক) Object code
  2. খ) Source code
  3. গ) Executable file
  4. ঘ) None
সঠিক উত্তর:
ক) Object code
উত্তর
সঠিক উত্তর:
ক) Object code
ব্যাখ্যা
যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই তিন ধরনের হয়ে থাকে।
অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে।
অন্যদিকে কম্পাইলার ও ইন্টারপ্রেটার উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
১,৪৪২.
What does the extension ".cgi" stand for?
  1. Common Gateway Interface
  2. Computer Graphics Interface
  3. Command Gateway Integration
  4. Core Gateway Interface
সঠিক উত্তর:
Common Gateway Interface
উত্তর
সঠিক উত্তর:
Common Gateway Interface
ব্যাখ্যা
(1) Document File Extensions:
.docx – Microsoft Word document
.xlsx – Microsoft Excel spreadsheet
.pptx – Microsoft PowerPoint presentation
.pdf – Portable Document Format
.txt – Plain text file
.rtf – Rich Text Format
.odt – OpenDocument Text document
.md – Markdown text file

(2) Image File Extensions:
.jpg / .jpeg – JPEG image
.png – Portable Network Graphics image
.gif – Graphics Interchange Format image
.bmp – Bitmap image
.tiff – Tagged Image File Format
.svg – Scalable Vector Graphics image
.webp – WebP image format
.ico – Icon file

(3) Audio File Extensions:
.mp3 – MPEG Audio Layer 3
.wav – Waveform Audio File Format
.ogg – Ogg Vorbis audio file
.flac – Free Lossless Audio Codec
.aac – Advanced Audio Codec
.m4a – MPEG-4 Audio
.wma – Windows Media Audio

(4) Video File Extensions:
.mp4 – MPEG-4 video file
.avi – Audio Video Interleave file
.mkv – Matroska video file
.mov – QuickTime movie file
.wmv – Windows Media Video file
.flv – Flash Video file
.webm – WebM video file

(5) Archive/Compressed File Extensions:
.zip – ZIP archive
.rar – RAR archive
.tar – Tape Archive file
.7z – 7-Zip compressed archive
.gz – Gzip compressed file
.iso – Disk image file (ISO format)
.tar – Tarball archive with Gzip compression

(6) Web File Extensions:
.html – HyperText Markup Language file
.css – Cascading Style Sheets
.js – JavaScript file
.json – JavaScript Object Notation file
.php – PHP script file
.xml – Extensible Markup Language file
.asp – Active Server Page
.cgi – Common Gateway Interface script

(7) Database File Extensions:
.sql – SQL database file
.db – Database file (e.g., SQLite)
.mdb – Microsoft Access database file
.accdb – Microsoft Access 2007+ database file
.bak – Backup file (often for databases)
.frm – MySQL database format file

(8) System File Extensions:
.dll – Dynamic Link Library (Windows)
.sys – System file (Windows)
.ini – Initialization file
.log – Log file
.cfg – Configuration file
.dat – Data file (various programs)

(9) Font File Extensions:
.ttf – TrueType font
.otf – OpenType font
.woff – Web Open Font Format
.eot – Embedded OpenType font
.fnt – Font file

(10) Backup File Extensions:
.bak – Backup file
.backup – Backup file (generic)
.bkp – Backup file
.dmg – Mac disk image (also used for backup)
.vhd – Virtual Hard Disk file

Source: Microsoft Support [লিংক]
১,৪৪৩.
The speed of a microprocessor is measured in:
  1. Hertz (Hz)
  2. Volts 
  3. Amperes
  4. Ohms
সঠিক উত্তর:
Hertz (Hz)
উত্তর
সঠিক উত্তর:
Hertz (Hz)
ব্যাখ্যা

• মাইক্রোপ্রসেসরের গতি সাধারণত হের্টজ (Hertz, Hz)-এ পরিমাপ করা হয়। মাইক্রোপ্রসেসর একটি কম্পিউটার চিপ যা নির্দেশনা কার্যকর করে এবং ডেটা প্রক্রিয়াকরণ করে। এর গতি বোঝায় কতবার এটি প্রতি সেকেন্ডে নির্দেশনা সম্পন্ন করতে পারে। উদাহরণস্বরূপ, ৩.০ গিগাহার্টজ (GHz) মাইক্রোপ্রসেসর প্রতি সেকেন্ডে ৩ বিলিয়ন চক্র সম্পন্ন করতে সক্ষম। হের্টজ, যা প্রতি সেকেন্ডে চক্রের সংখ্যা নির্দেশ করে, মাইক্রোপ্রসেসরের কার্যক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, ভোল্ট (Volts), অ্যাম্পিয়ার (Amperes) এবং ওহম (Ohms) বৈদ্যুতিক পরিমাপের একক, যা সরাসরি প্রসেসরের গতি নির্দেশ করে না। তাই মাইক্রোপ্রসেসরের স্পিড পরিমাপের সঠিক একক হলো হের্টজ।

সঠিক উত্তর: ক) Hertz (Hz).
 
• মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য ব্যবহৃত প্রধান হার্ডওয়্যার অংশ।
- এটি কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- মাইক্রোপ্রসেসর সিলিকনের তৈরি একটি VLSI - Very Large Scale Integration চিপ।
- মাইক্রোপ্রসেসরকে মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে, যা ছিল Intel 4004 নামের ৪ বিট মাইক্রোপ্রসেসর।
- মাইক্রোপ্রসেসরের নামকরণ বিটের সংখ্যা এর ওপর ভিত্তি করে করা হয়, যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৪৪.
The octal equivalence of 111010 is-
  1. 81
  2. 72
  3. 71
  4. 74
সঠিক উত্তর:
72
উত্তর
সঠিক উত্তর:
72
ব্যাখ্যা
The octal equivalence of 111010 is-
Here,
111 = 7, 010 = 2.
So, the number 72 is the octal equivalent to 111010 in binary.
১,৪৪৫.
Specialized program that allows user to utilize in specific application is classified as -
  1. ক) relative programs
  2. খ) application programs
  3. গ) relative programs
  4. ঘ) replicate programs
সঠিক উত্তর:
খ) application programs
উত্তর
সঠিক উত্তর:
খ) application programs
ব্যাখ্যা

Application programs are specialized that allows users to utilize specific applications.
These programs perform a particular function directly for the users.
Some of the common application programs include Email, web browsers, gaming software, word processors, graphics software, media player, etc.
All of these programs provide an application to the end-users, so they are known as application programs.
For example - a web browser is used to find information while gaming software is used to play games.
The requests for service and application communication systems used in an application by a programmer is known as an application program interface (API).
Source: Techcopaedia website

১,৪৪৬.
Which is the first program of Microsoft?
  1. Windows XP
  2. MS-DOS
  3. Windows 98
  4. Windows 11
সঠিক উত্তর:
MS-DOS
উত্তর
সঠিক উত্তর:
MS-DOS
ব্যাখ্যা
• MS DOS:
- MS DOS এর পূর্ণরূপ Microsoft Disk Operating System.
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS DOS.
- এটি 1980 এর দশক জুড়ে ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) জন্য জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল।
 
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫।
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। (মে, ২০২৪ পর্যন্ত)
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.

উৎস: ব্রিটানিকা।
১,৪৪৭.
Which of the following is a Database Package Program?
  1. Edge
  2. Safari
  3. Adobe Photoshop
  4. Quattro Pro
  5. dBase
সঠিক উত্তর:
dBase
উত্তর
সঠিক উত্তর:
dBase
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
- Photo Editing Program: Adobe Photoshop
- Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro.
- Browsing Program: Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৪৮.
Which of the following is not a web browser?
  1. Mozilla Firefox
  2. Chrome
  3. Opera
  4. McWright
  5. None of these
সঠিক উত্তর:
McWright
উত্তর
সঠিক উত্তর:
McWright
ব্যাখ্যা

• ম্যাকরাইট ওয়েব ব্রাউজার নয়।
• ম্যাকরাইট ডকুমেন্ট প্রসেসিং সফটওয়্যার।

​ওয়েব ব্রাউজার:
ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়।
ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে।
ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার।

​বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো:
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)
- মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox)
- সাফারি (Safari)
- অপেরা (Opera)
- গুগল ক্রম (Google Chrome)
- নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

​উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যাল

১,৪৪৯.
Which of the following creates a new type?
  1. ক) Class
  2. খ) Object
  3. গ) Attribute
  4. ঘ) Method
সঠিক উত্তর:
খ) Object
উত্তর
সঠিক উত্তর:
খ) Object
ব্যাখ্যা
• Object creates a new type.
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় কোন বস্তু কিংবা ঘটনার প্রোগ্রামিং সংস্করণ হলো অব্জেক্ট।
- যেমন- একটি ব্যাংক একাউন্টকে একাউন্ট নাম্বার, একাউন্ট টাইপ এবং ব্যালেন্স দ্বারা নির্দিষ্ট করা যেতে পারে। এক্ষেত্রে ব্যাংক হলো একটা অবজেক্ট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৫০.
OCR stands for-
  1. Optical Character Recognition
  2. Online Code Recognition
  3. Optical Code Recognition
  4. Online Character Recognition
সঠিক উত্তর:
Optical Character Recognition
উত্তর
সঠিক উত্তর:
Optical Character Recognition
ব্যাখ্যা
• OCR-এর পূর্ণরূপ Optical Character Recognition.

• ওসিআর (OCR):
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৫১.
Which technology was primarily used in second-generation computers?
  1. Microprocessors
  2. Integrated circuits
  3. Transistors
  4. Vacuum tubes
সঠিক উত্তর:
Transistors
উত্তর
সঠিক উত্তর:
Transistors
ব্যাখ্যা

• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলিতে প্রধানত ট্রানজিস্টর (Transistors) প্রযুক্তি ব্যবহার করা হতো। ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহারের ফলে কম্পিউটারগুলো ছোট, দ্রুত এবং কম শক্তি খরচকারী হয়ে ওঠে। এছাড়াও, ট্রানজিস্টর কম তাপ উৎপন্ন করত এবং ভ্যাকুয়াম টিউবের মতো বারবার ব্যর্থ হত না। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে প্রায় ১৯৫৬ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ট্রানজিস্টরের সাহায্যে প্রোগ্রামিং এবং ডেটা প্রসেসিং করা হতো। এই সময়ে Assembly Language এবং High-level Programming Languages ব্যবহার করা শুরু হয়, যা কম্পিউটার পরিচালনাকে আরও সহজ এবং দক্ষ করে তুলেছিল। ফলে, ট্রানজিস্টর প্রযুক্তি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মূল ভিত্তি।

সঠিক উত্তর: গ) Transistors.

- প্রথম প্রজন্ম – এসময় ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার শুরু হয়।
- দ্বিতীয় প্রজন্ম – এসময় ভ্যাকুয়ামের পরিবর্তে  ট্রানজিস্টর  এর ব্যবহার শুরু হয়। ফলে যন্ত্রপাতির আকার তুলনামূলক ভাবে ছোট হয়ে যায়।
- তৃতীয় প্রজন্ম – এসময় আইসি(IC: Integrated Circuit) বা সমন্বিত সার্কিটের ব্যবহার  শুরু হয়। 
- চতুর্থ প্রজন্ম – এসময় VLSI (Very Large Scale Integration) চিপের ব্যাপক ব্যবহার ও অভাবনীয় উন্নয়ন এবং বিকাশ সাধন হয়। 
- পঞ্চম প্রজন্ম-  এসময়  Artificial Intelligence (AI), ULSI, Robotics ইত্যাদির ব্যাপক উন্নয়ন ঘটে। 

তথ্যসূত্র: 
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি -১ ; ৯ম ও ১০ম শ্রেণী (ভোকেশনাল)।

১,৪৫২.
The Moon makes a complete orbit around Earth in ___ Earth days.
  1. 27
  2. 26
  3. 28
  4. 29
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
The Moon makes a complete orbit around Earth in 27 Earth days and rotates or spins at that same rate, or in that same amount of time. Because Earth is moving as well – rotating on its axis as it orbits the Sun – from our perspective, the Moon appears to orbit us every 29 days.
Source: https://solarsystem.nasa.gov/
১,৪৫৩.
Which term refers to a collection of related records?
  1. Table
  2. Field
  3. Record
  4. None of these
সঠিক উত্তর:
Table
উত্তর
সঠিক উত্তর:
Table
ব্যাখ্যা
• ডেটাবেজ:
- ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ।
- পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
- ডেটাবেজের বিভিন্ন উপাদান হলো ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল ইত্যাদি।

• টেবিল: 
- এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত।
- সাধারণত টেবিলের একটি নির্দিষ্ট নাম থাকে।

• ফিল্ড: 
- ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। 
- কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় এক একটি ফিল্ড। 
- ফিল্ড হচ্ছে ক্ষুদ্রতম ডেটা ইউনিট। 
- যেমন: নাম হলো টেক্সট ফিল্ড, বেতন হলো সংখ্যা ফিল্ড ইত্যাদি। 

• রেকর্ড: 
- পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত এক একটি রেকর্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশল মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি।
১,৪৫৪.
Who is known as the father of the C programming language?
  1. Dennis Ritchie
  2. Bjarne Stroustrup
  3. James Gosling
  4. Guido van Rossum
সঠিক উত্তর:
Dennis Ritchie
উত্তর
সঠিক উত্তর:
Dennis Ritchie
ব্যাখ্যা

• Dennis Ritchie-কে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।

• সি প্রোগ্রামিং ভাষা:
- ডেনিস রিচি (Dennis Ritchie) বেল ল্যাবরেটরিতে UNIX অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য প্রথম C ভাষা তৈরি করেন।
- ১৯৭০ সালে PDP-11 কম্পিউটারে প্রথম C প্রোগ্রামিং ভাষা প্রয়োগ করা হয়েছিলো।
- ১৯৭২ সালে এই ভাষার প্রথম রিলিজ হয়।
- C ভাষা একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা।
- প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main() ফাংশন থাকে।
- বহু সুবিধার কারণে এখনও 'সি' প্রোগ্রামিং ভাষা প্রচলিত আছে।
- ডেনিস রিচি (Dennis Ritchie) এবং কেন থম্পসন (Ken Thompson) একত্রে ইউনিক্স (Unix) অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন।

অন্যান্য অপশন:
- Bjarne Stroustrup: সি++ (C++) ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন, যা মূলত সি-এর একটি অবজেক্ট ওরিয়েন্টেড সংস্করণ।
- James Gosling: জাভা (Java) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক।
- Guido van Rossum: পাইথন (Python) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, যা বর্তমানে অত্যন্ত জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। ব্রিটানিকা।

১,৪৫৫.
Who is the CEO of OpenAI?
  1. Sundar Pichai
  2. Satya Nadella
  3. Sam Altman
  4. Elon Musk
সঠিক উত্তর:
Sam Altman
উত্তর
সঠিক উত্তর:
Sam Altman
ব্যাখ্যা

• OpenAI-এর CEO হলেন Sam Altman, যিনি প্রতিষ্ঠানটির সার্বিক কৌশল, গবেষণা ও ব্যবসায়িক দিকনির্দেশনা পরিচালনা করেন।

• OpenAI:
- OpenAI একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান।
- OpenAI-এর লক্ষ্য হলো নিরাপদ (safe) ও মানবকল্যাণমুখী Artificial Intelligence উন্নয়ন করা।
- প্রতিষ্ঠানটি AI গবেষণা, ভাষা মডেল, জেনারেটিভ AI ও নিরাপত্তা নিয়ে কাজ করে।

• Sam Altman:
- Sam Altman একজন আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা।
- তিনি OpenAI-এর Chief Executive Officer (CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন।
- Sam Altman OpenAI-এর গবেষণা ও পণ্য উন্নয়ন কার্যক্রমের কৌশলগত নেতৃত্ব প্রদান করেন।

• অন্যান্য অপশন:
- Sundar Pichai → Google-এর CEO.
- Satya Nadella → Microsoft-এর CEO.
- Elon Musk → Tesla ও SpaceX-এর CEO.

উৎস:
১. Britannica.
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১,৪৫৬.
In what year did Google purchase the social media YouTube?
  1. ক) 2004
  2. খ) 2007
  3. গ) 2006
  4. ঘ) 2005
সঠিক উত্তর:
গ) 2006
উত্তর
সঠিক উত্তর:
গ) 2006
ব্যাখ্যা
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- এটি ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা। - জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত। 
- গুগল ২০০৬ সালের ৯ অক্টোবর ইউটিউব কিনে নেয়। 
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ইউটিউব অফিসিয়াল সাইট।
১,৪৫৭.
Who is considered to be “The Father of Artificial Intelligence”
  1. George Boole
  2. John McCarthy
  3. Alan Turing
  4. Allen Newell
সঠিক উত্তর:
Alan Turing
উত্তর
সঠিক উত্তর:
Alan Turing
ব্যাখ্যা

Alan Turing, in full Alan Mathison Turing, (born June 23, 1912, London, England—died June 7, 1954, Wilmslow, Cheshire), British mathematician and logician, who made major contributions to mathematics, cryptanalysis, logic, philosophy, and mathematical biology and also to the new areas later named computer science, cognitive science, artificial intelligence, and artificial life.

- Turing was a founding father of artificial intelligence and of modern cognitive science, and he was a leading early exponent of the hypothesis that the human brain is in large part a digital computing machine.
- He theorized that the cortex at birth is an “unorganised machine” that through “training” becomes organized “into a universal machine or something like it.” Turing proposed what subsequently became known as the Turing test as a criterion for whether an artificial computer is thinking (1950).

Source: Britannica.com

১,৪৫৮.
Which of the following is related to the technology where an object is given a specific shape using a top-down approach?
  1. Biosensors
  2. Robotics
  3. Nanotechnology
  4. Bioinformatics
সঠিক উত্তর:
Nanotechnology
উত্তর
সঠিক উত্তর:
Nanotechnology
ব্যাখ্যা
• ন্যানোটেকনোলজি:
- ন্যানোটেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ ১ ন্যানোমিটার (1nm) = 10-9 মিটার (m)।
- ন্যানোটেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে। যথা-
১. ক্ষুদ্র থেকে বৃহৎ (Bottom Up):
- এ পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হয়।
- ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা যায়।

২. বৃহৎ থেকে ক্ষুদ্র (Top down):
- টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে, তাকে নির্দিষ্ট আকার দেয়া হয়।
- এক্ষেত্রে সাধারণত Etching প্রক্রিয়াটি সম্পর্কিত। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ ডাউন প্রযুক্তি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৪৫৯.
The Shift, Ctrl, Alt 'keys' on the keyboard are called -
  1. Function key
  2. Modifier Keys
  3. Navigation key
  4. Numeric key
  5. b & c
সঠিক উত্তর:
Modifier Keys
উত্তর
সঠিক উত্তর:
Modifier Keys
ব্যাখ্যা
মডিফায়ার কী (Modifier Keys):
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key).

নেভিগেশন কী (Navigation key):
এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। যেমন- Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি।

ফাংশন কী (Function key):
-কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

নিউমারিক কী (Numeric key):
- (0-9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী রয়েছে।

উৎস: i) কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
ii) Britannica.
১,৪৬০.
Which of the following is a utility software?
  1. Antivirus
  2. Disk Cleanup
  3. Compression tools
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে।

• নিন্মোক্ত ধরনের সফটওয়্যারসমুহ ইউটিলিটি সফটওয়্যার:
- এন্টিভাইরাস,
- অনুবাদক সফটওয়্যার,
- ফাইল কম্প্রেসর সফটওয়্যার,
- ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়্যার,
- ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়্যার,
- ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
- সর্ট মার্জ প্রোগ্রাম,
- লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করাইত্যাদি।
- তাছাড়া সিস্টেম সংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৬১.
When you start a computer, then which component works first?
  1. BIOS
  2. Processor
  3. Hard disk
  4. RAM
সঠিক উত্তর:
Processor
উত্তর
সঠিক উত্তর:
Processor
ব্যাখ্যা
BIOS: 
- Basic Input/Output System. 
- BIOS হচ্ছে একটি program, যা Processor এর মধ্যে থাকে। 

• কম্পিউটার চালু করা হলে সর্বপ্রথম যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS. 
- কিন্তু, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোন component আগে কাজ শুরু করে। সেক্ষেত্রে Processor আগে কাজ শুরু করে। 
- কেননা BIOS যেহেতু Processor এর একটি অংশ, তাই BIOS চালু হতে হলে অবশ্যই Processor চালু হতে হবে। 
- কম্পিউটার চালু করা হলে Processor (CPU) আগে BIOS কে নির্দেশ দেয় সব কানেকশন ঠিক আছে কিনা চেক করার জন্য। [Link]
১,৪৬২.
A powerful data manipulation and definition language is -
  1. Python
  2. HTML
  3. SQL
  4. Java
সঠিক উত্তর:
SQL
উত্তর
সঠিক উত্তর:
SQL
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) SQL

SQL (Structured Query Language)
- SQL-এর পুরো অর্থ Structured Query Language।
- এটি একটি শক্তিশালী ডাটা ম্যানিপুলেশন (DML) ও ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ (DDL)।
- রিলেশনাল ডাটাবেসে অ্যাক্সেস এবং পরিচালনার জন্য SQL ব্যবহৃত হয়।
- SQL মূলত মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হতো, বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও ব্যবহার শুরু হয়েছে।
- SQL এক বা একাধিক ডাটাবেস, টেবিল, কলাম, ইনডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়।
- অধিকাংশ SQL স্টেটমেন্ট ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে।
- SQL কুয়েরি প্রয়োগ করতে SQL উইন্ডো ওপেন করতে হয়।
- SQL তৈরি হয় ১৯৭৪ সালে IBM (International Business Machines) Research Center-এ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

১,৪৬৩.
What is the purpose of a firewall in a network?
  1. To compress data packets
  2. To filter network traffic
  3. To enhance wireless signals
  4. To accelerate the internet speed
সঠিক উত্তর:
To filter network traffic
উত্তর
সঠিক উত্তর:
To filter network traffic
ব্যাখ্যা

◉ ফায়ারওয়াল (Firewall) হলো একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যার মূল কাজ নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টার করা (অনুমোদিত/অননুমোদিত ডেটা ব্লক বা অ্যালাউ করা)।

ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৬৪.
Of these, which is Notepad's extension?
  1. .xls
  2. .txt
  3. .ppt
  4. .bmp
সঠিক উত্তর:
.txt
উত্তর
সঠিক উত্তর:
.txt
ব্যাখ্যা
.txt - Notepad's extension.
◊ .xls - Microsoft Excel worksheets.
◊ .ppt - Microsoft PowerPoint Presentation formats.
◊ .bmp - Standard Windows bitmapped graphic image format file. BMP (bitmap) often describes the file extension of the image. The picture is an example of a BMP image done in Microsoft Paint.

Source: Computerhope Website.
১,৪৬৫.
Which of the following is the smallest size in the list?
  1. ক) Zettabyte
  2. খ) Gigabyte
  3. গ) Petabyte
  4. ঘ) Terabyte
সঠিক উত্তর:
খ) Gigabyte
উত্তর
সঠিক উত্তর:
খ) Gigabyte
ব্যাখ্যা
- Gigabyte = 109 byte
- Terabyte = 1012 byte
- Pertabyte = 1015 byte
- Zettabyte = 1021 byte
১,৪৬৬.
A hygrometer is an instrument used in meteorological science to measure the -
  1. ক) Temperature
  2. খ) Heat
  3. গ) Humidity
  4. ঘ) Height
সঠিক উত্তর:
গ) Humidity
উত্তর
সঠিক উত্তর:
গ) Humidity
ব্যাখ্যা
- বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র : হাইগ্রোমিটার
- সমুদ্রের গভীরতা নির্ণয়ে যন্ত্র : ফ্যাদোমিটার।
- বায়ুর চাপ মাপার যন্ত্র : ব্যারোমিটার
- গ্যাসের চাপ মাপার যন্ত্র : ম্যানোমিটার

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১,৪৬৭.
Translator for low level programming language were termed a -
  1. ক) Assembler
  2. খ) Compiler
  3. গ) Linker
  4. ঘ) Loader
সঠিক উত্তর:
ক) Assembler
উত্তর
সঠিক উত্তর:
ক) Assembler
ব্যাখ্যা

A program written in a low-level language can be converted to machine level language by using assembler.
Source: Techcopaedia website.

১,৪৬৮.
Researchers in which country are credited with inventing the World Wide Web?
  1. Australia
  2. Canada
  3. United Kingdom
  4. Switzerland
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা
• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।

• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- WWW এর মান নির্ধারণ এবং মেইনটেইন করে থাকে: World Wide Web Consortium (W3C).
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লি'কে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research)-এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৬৯.
Which light has the shortest wavelength?
  1. ক) Green
  2. খ) Violet
  3. গ) Red
  4. ঘ) Blue
সঠিক উত্তর:
খ) Violet
উত্তর
সঠিক উত্তর:
খ) Violet
ব্যাখ্যা
দৃশ্যমান আলোক তরঙ্গঃ
- তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির পরের একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয় একে বলা হয় দৃশ্যমান বিকিরণ বা দৃশ্যমান আলোক তরঙ্গ। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যরে পরিসর 4×10-7m থেকে 7×10-7m মাত্র।
- এই পরিসরের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যরে জন্য আলোর বিভিন্ন বর্ণ দেখা যায়। এদের বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়।
- এদের মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর সবচেয়ে বেশি।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।
- আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,৪৭০.
Which of the following platforms is mainly for freelancers?
  1. Amazon
  2. LinkedIn
  3. Upwork
  4. Facebook
সঠিক উত্তর:
Upwork
উত্তর
সঠিক উত্তর:
Upwork
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) Upwork.

Upwork হলো একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম যা মূলত ফ্রিল্যান্সারদের জন্য তৈরি। এখানে বিভিন্ন দক্ষতা সম্পন্ন পেশাজীবী যেমন গ্রাফিক ডিজাইনার, লেখক, প্রোগ্রামার, মার্কেটিং বিশেষজ্ঞ ইত্যাদি তাদের সেবা অফার করতে পারে এবং বিশ্বব্যাপী ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারে। ক্লায়েন্টরা প্রোজেক্ট পোস্ট করে এবং ফ্রিল্যান্সাররা বিড করে বা প্রপোজাল পাঠায়। Upwork-এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা নিরাপদভাবে চুক্তি করতে পারে, পেমেন্ট গ্রহণ করতে পারে এবং কাজের অভিজ্ঞতা ও রেটিং অর্জন করতে পারে। অন্যদিকে, Amazon, LinkedIn বা Facebook প্রধানত ই-কমার্স, নেটওয়ার্কিং বা সামাজিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, ফ্রিল্যান্সারদের জন্য নয়।

• ফ্রিল্যান্সিং:
- ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন।
- একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা।
- ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়।
- কারো কাছে যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার থাকে তাহলে সে যেকোন জায়গাতে বসেই ফ্রিল্যান্স ও আউটসোর্সিং এর কাজগুলো করতে পারেন।
- ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন বা ছবি সম্পাদনা, ডেটা এন্ট্রি, লেখালেখি করা, কোন পণ্যের বাজার খুঁজে দেওয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, ডেটা বিশ্লেষণ করা ইত্যাদিসহ আরো অসংখ্য কাজ এই পদ্ধতিতে করা সম্ভব।
- বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, odesk.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১,৪৭১.
ebay.com is an example of-
  1. B2B
  2. C2C
  3. C2B
  4. None of the above
সঠিক উত্তর:
C2C
উত্তর
সঠিক উত্তর:
C2C
ব্যাখ্যা
♦  ই-কমার্সের প্রকারভেদ:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বলে।
- ই-কমার্স সিস্টেমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-

১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business : B2B):
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়।
- B2B ই-কমার্সের উদাহরণ : alibaba.com, sindabad.com ইত্যাদি।

২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer : B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ : amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business : C2B):
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।
- এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে।
- C2B ই-কমার্সের উদাহরণ : monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer : C2C):
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।
- এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- C2C ই-কমার্সের  উদাহরণ : ebay.com, taobao.com ইত্যাদি।

৫। এম-কমার্স (M-commerce):
- এম কমার্স বা মোবাইল কমার্স (Mobile-Commerce) হলো এমন একটি ব্যবসায়িক সিস্টেম যা তারবিহীন বা ওয়ারলেস (Wireless) পরিবেশে সংঘটিত হয়।
- অর্থাৎ আধুনিকায়নের যুগে মোবাইল, ট্যাবলেট ইত্যাদি ডিভাইসের মাধ্যমে তারবিহীন প্রযুক্তির ব্যবহার করে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় সিস্টেমকেই এম-কমার্স বলে অভিহিত করা হয়।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৭২.
Which of the following is an example of application software?
  1. Microsoft Word
  2. Windows 10
  3. BIOS
  4. Linux Kernel
সঠিক উত্তর:
Microsoft Word
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Word
ব্যাখ্যা

• অপশন গুলোর মধ্যে Microsoft Word একটি উদাহরণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো সেই ধরনের প্রোগ্রাম যা ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পাদনে সাহায্য করে, যেমন লেখা তৈরি করা, হিসাব রাখা, ছবি সম্পাদনা ইত্যাদি। Microsoft Word একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা ব্যবহারকারীদের ডকুমেন্ট তৈরি, সম্পাদনা এবং ফরম্যাট করার সুযোগ দেয়। অন্যদিকে, Windows 10 এবং Linux Kernel হলো সিস্টেম সফটওয়্যার, যা কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের সঙ্গে কাজ করে। BIOS হলো একটি ফার্মওয়্যার, যা কম্পিউটার চালু করার সময় মৌলিক হার্ডওয়্যার পরীক্ষা ও সেটআপ করে। তাই, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ হলো Microsoft Word.

অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার:
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note, Mac write, ইত্যাদি।
২। Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro,ইত্যাদি।
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access, ইত্যাদি।
৪। Internet browser: Google chrome, Firefox, Opera mini, ইত্যাদি।

অন্যদিকে, 
Utility Software → সিস্টেমের রক্ষণাবেক্ষণ (যেমন Antivirus, Disk Cleanup) এর জন্য ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম।

১,৪৭৩.
Where is the headquarters of the social media platform 'Telegram'?
  1. California
  2. Moscow
  3. Geneva
  4. Hongkong
  5. Dubai
সঠিক উত্তর:
Dubai
উত্তর
সঠিক উত্তর:
Dubai
ব্যাখ্যা

- Telegram হলো একটি ক্লাউড-ভিত্তিক মেসেজিং অ্যাপ, যা রাশিয়ান উদ্যোক্তা Pavel Durov এবং Nikolai Durov-এর মালিকানাধীন।
- Telegram ব্যবহারকারীরা টেক্সট বার্তা আদান-প্রদান করতে পারে, ভয়েস কল করতে পারে, ফাইল শেয়ার করতে পারে, সর্বোচ্চ ২০০,০০০ সদস্যের গ্রুপে যোগ দিতে পারে এবং পাবলিক ব্রডকাস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারে।
- এই সেবাটি স্মার্টফোন, ব্যক্তিগত কম্পিউটার এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায়, এবং ব্যবহারকারীদের কথোপকথন বিভিন্ন ডিভাইসের মধ্যে সমন্বিত (sync) থাকে।
- Telegram-এ একটি “secret” ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের টেক্সট কথোপকথন ও ভিডিও কলকে end-to-end এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত রাখে।
- Telegram-এর সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের Dubai এ অবস্থিত।

উৎস: Britannica [Link]

১,৪৭৪.
What is the primary purpose of the F1 key?
  1. Rename a file
  2. Open Help menu
  3. Refresh the browser
  4. Close the current window
সঠিক উত্তর:
Open Help menu
উত্তর
সঠিক উত্তর:
Open Help menu
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Open Help menu

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও
২। ব্রিটানিকা।

১,৪৭৫.
Which device works as both input and output?
  1. Keyboard
  2. Mouse
  3. Plotter
  4. Touch screen
সঠিক উত্তর:
Touch screen
উত্তর
সঠিক উত্তর:
Touch screen
ব্যাখ্যা

• Touch screen একইসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, কারণ এতে স্পর্শের মাধ্যমে নির্দেশ দেওয়া যায় এবং স্ক্রিনে ফলাফল প্রদর্শিত হয়।

• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস বলা হয়।
- পেরিফেরাল ডিভাইস কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং ব্যবহারকারীর সাথে কম্পিউটারের যোগাযোগ সহজ করে।

• ইনপুট ডিভাইস:
- যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে, তাকে ইনপুট ডিভাইস বলা হয়।
- উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস হলো—
- Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics Pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের প্রক্রিয়াজাত ফলাফল প্রদর্শন বা উপস্থাপন করার জন্য ব্যবহৃত ডিভাইসকে আউটপুট ডিভাইস বলা হয়।
- উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস হলো—
- Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image Setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে, সেগুলোকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস হলো—
- Hard Disk, CD/DVD, Touch Screen, Pendrive ইত্যাদি।

• অন্যান্য অপশন:
- Keyboard → শুধুমাত্র ইনপুট ডিভাইস, ডেটা ও নির্দেশ প্রবেশ করাতে ব্যবহৃত হয়।
- Mouse → ইনপুট ডিভাইস, পয়েন্টিং ও ক্লিকের কাজে ব্যবহৃত হয়।
- Plotter → আউটপুট ডিভাইস, বড় আকারের গ্রাফিক্স প্রিন্ট করতে ব্যবহৃত হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১,৪৭৬.
In Excel, how do you freeze the top row for easy scrolling?
  1. View → Freeze Panes → Freeze Top Row
  2. Data → Freeze Panes → Freeze Top Row
  3. Review → Freeze Panes
  4. View → Cell → Freeze Top Row
সঠিক উত্তর:
View → Freeze Panes → Freeze Top Row
উত্তর
সঠিক উত্তর:
View → Freeze Panes → Freeze Top Row
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) View → Freeze Panes → Freeze Top Row

- এখন, এক্সেলে উপরের সারিটি ফ্রিজ করার পদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হল:

- View ট্যাব নির্বাচন করুন: প্রথমে আপনার এক্সেল শীট ওপেন করুন এবং উপরের মেনু থেকে View ট্যাবটি নির্বাচন করুন।
- Freeze Panes নির্বাচন করুন: View ট্যাবে ক্লিক করার পর, Freeze Panes নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
- Freeze Top Row নির্বাচন করুন: তারপর Freeze Top Row অপশনটিতে ক্লিক করুন। এর ফলে, শীট স্ক্রোল করলে উপরের প্রথম সারিটি স্থির থাকবে এবং বাকী শীট স্ক্রোল করা যাবে।

- এছাড়া, শুধুমাত্র View ট্যাব থেকে Freeze Panes নির্বাচন করা সঠিক পথ।

সূত্র: microsoft
১,৪৭৭.
Which device is not used for both input and output purposes?
  1. Pendrive
  2. Touch screen
  3. Hard Disk
  4. Lightpen
সঠিক উত্তর:
Lightpen
উত্তর
সঠিক উত্তর:
Lightpen
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৭৮.
Which symbol is used to create an absolute reference in Excel?
  1. #
  2. @
  3. $
  4. %
সঠিক উত্তর:
$
উত্তর
সঠিক উত্তর:
$
ব্যাখ্যা

◉ Excel-এ Absolute Reference দিতে ডলার চিহ্ন ($) ব্যবহার করা হয়।
- Absolute reference উদাহরণ $A$1 — এখানে $ দিয়ে row ও column “lock” করা হয়।

• মাইক্রোসফট এক্সেল (MS Excel):
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) একটি শক্তিশালী স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, যা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি।
- এটি ডেটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার।
- MS Excel অফিস প্যাকেজের অংশ এবং ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত কাজের জন্য অত্যন্ত জনপ্রিয়।
- MS Excel- এ 1, 2, 3....... দ্বারা Row চিহ্নিত করা হয়।
- MS Excel- এ A, B, C....... দ্বারা Column চিহ্নিত করা হয়।

ফর্মুলা ও ফাংশন:
- এক্সেলে অনেক বিল্ট-ইন ফাংশন যেমন SUM, AVERAGE, VLOOKUP, IF ইত্যাদি রয়েছে, যা জটিল গণনার কাজকে সহজ করে।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।

উৎস: 
১। ব্রিটানিকা ওয়েবসাইট। 
২। মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট। 

১,৪৭৯.
Photo-editing, word-processing and spreadsheet are examples of which of the following?
  1. ক) Platform software
  2. খ) System Software
  3. গ) Operating Software
  4. ঘ) Application Software
সঠিক উত্তর:
ঘ) Application Software
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Application Software
ব্যাখ্যা

Software is a set of programs, which is designed to perform a well-defined function.
A program is a sequence of instructions written to solve a particular problem.
There are two types of software
1. System Software
2. Application Software.
Application software is a type of computer program that performs a specific personal, educational, and business function. Each program is designed to assist the user with a particular process, which may be related to productivity, creativity, and/or communication. Such as photo editing, word processing and spreadsheet software.

১,৪৮০.
In Microsoft PowerPoint, which command is used to go directly into a slideshow?
  1. ক) F7
  2. খ) F5
  3. গ) Esc
  4. ঘ) Alt + F4
সঠিক উত্তর:
খ) F5
উত্তর
সঠিক উত্তর:
খ) F5
ব্যাখ্যা

- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।
- কম্পিউটার মাউসে ১২টি ফাংশন কী রয়েছে। এগুলো F1 থেকে F12 পর্যন্ত বাটন থাকে।
- F1 হচ্ছে সাহায্য বা হেল্প কী হিসেবে ব্যবহৃত হয়।
- F2 হচ্ছে কোন ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
- F5 হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়। এছাড়াও যেকোনো পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।
- F8 হচ্ছে অপারেটিং সিস্টেমে safe mood চালু করার জন্য ব্যবহৃত কী।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১,৪৮১.
Electric bulb filament is made of :
  1. ক) Copper
  2. খ) Aluminum
  3. গ) Zinc
  4. ঘ) Tungsten
সঠিক উত্তর:
ঘ) Tungsten
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tungsten
ব্যাখ্যা

- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি।
কিন্তু বৈদ্যুতিক শক্তির অপচয় হয় বলে ফিলামেন্ট দেয়া বাল্বের প্রচলন কমে আসছে।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

১,৪৮২.
How far does Bluetooth work?
  1. ক) 10 - 80 meters
  2. খ) 10 - 100 meters
  3. গ) 10 - 50 meters
  4. ঘ) 10 - 70 meters
সঠিক উত্তর:
খ) 10 - 100 meters
উত্তর
সঠিক উত্তর:
খ) 10 - 100 meters
ব্যাখ্যা
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৪৮৩.
What does the 'F5' key typically do in a web browser?
  1. Opens a new tab
  2. Refreshes the page
  3. Closes the window
  4. Opens the find tool
সঠিক উত্তর:
Refreshes the page
উত্তর
সঠিক উত্তর:
Refreshes the page
ব্যাখ্যা

• ওয়েব ব্রাউজারে F5 কী চাপলে বর্তমান পেজটি রিফ্রেশ বা পুনরায় লোড হয়।

• অপশন আলোচনা:
ক) Opens a new tab – সাধারণত Ctrl + T দিয়ে নতুন ট্যাব খোলা হয়।
গ) Closes the window – সাধারণত Alt + F4 বা, Ctrl + W ট্যাব বন্ধ করতে ব্যবহৃত হয়।
ঘ) Opens the find tool – সাধারণত Ctrl + F দিয়ে Find টুল খোলা হয়।
- তাই, F5 কী-এর কাজ হলো পেজ রিফ্রেশ করা।

• ফাংশন কী:

- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়। 

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।

- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।

- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।

১,৪৮৪.
What is a pico-second?
  1. One trillionth of a second
  2. One millionth of a second
  3. One billionth of a second
  4. One thousandth of a second
সঠিক উত্তর:
One trillionth of a second
উত্তর
সঠিক উত্তর:
One trillionth of a second
ব্যাখ্যা
• পিকো-সেকেন্ড হলো সময়ের এক অতিমাত্রায় ক্ষুদ্র একক, যা এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের সমান।

◉ পিকো-সেকেন্ড:
পিকো-সেকেন্ড (picosecond) হল সময়ের একটি একক, যা "সেকেন্ড"-এর খুবই ছোট একটি ভাগ।

১ সেকেন্ড = ১,০০০ মিলিসেকেন্ড
১ মিলিসেকেন্ড = ১,০০০ মাইক্রোসেকেন্ড
১ মাইক্রোসেকেন্ড = ১,০০০ ন্যানোসেকেন্ড
১ ন্যানোসেকেন্ড = ১,০০০ পিকোসেকেন্ড
অর্থাৎ, ১ পিকো-সেকেন্ড = ১/১,০০০,০০,০০,০০,০০০ (এক ট্রিলিয়ন) সেকেন্ড বা, 1 ps=10-12 seconds

• সময়ের অন্যান্য ছোট এককগুলোর সাথে তুলনা:


• পিকো-সেকেন্ড কেন গুরুত্বপূর্ণ?
- বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক সময় পরিমাপ করতে হয় যা অনেক ছোট। যেমন:
- লেজার সিগন্যালের গতি
- আধুনিক কম্পিউটারের প্রসেসিং স্পিড
- রাসায়নিক প্রতিক্রিয়ার অতি দ্রুত পর্যায়

- পিকো-সেকেন্ডের মাধ্যমে অতি ক্ষুদ্র সময়কালকে মাপা যায়, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বুঝা কঠিন।
- উদাহরণ:
- যদি একটি আলো ১ পিকো-সেকেন্ড সময় নেয়, তাহলে আলো ওই সময়ের মধ্যে প্রায় ০.৩ মিলিমিটার (৩০০ মাইক্রোমিটার) পথ অতিক্রম করতে পারে।
অর্থাৎ পিকো-সেকেন্ডে আলোও খুব কম দূরত্ব পাড়ি দেয়।

সূত্র: computerhope.com [লিংক]
১,৪৮৫.
In programming, what is the term for an error in the logic or syntax of a program that prevents it from running correctly?
  1. Bug
  2. Patch
  3. Malware
  4. Script
সঠিক উত্তর:
Bug
উত্তর
সঠিক উত্তর:
Bug
ব্যাখ্যা

• প্রোগ্রামিংয়ের ভাষায় সফটওয়্যার বা কোডের মধ্যে থাকা ভুলকে Bug (বাগ) বলা হয়। এই ভুলটি সিনট্যাক্সগত (Syntax) হতে পারে, যার ফলে প্রোগ্রামটি রানই হবে না, অথবা এটি লজিক্যাল (Logic) হতে পারে, যার ফলে প্রোগ্রামটি ভুল ফলাফল দেবে। 
- বাগ সাধারণত প্রোগ্রামারের অসাবধানতা বা যুক্তিতে ভুলের কারণে তৈরি হয়।
- এটি সফটওয়্যারের স্থায়িত্ব নষ্ট করে এবং অনাকাঙ্ক্ষিত আচরণ তৈরি করে।
- এই বাগ খুঁজে বের করে তা ঠিক করার প্রক্রিয়াকে বলা হয় 'Debugging' (ডিবাগিং)।

• প্রোগ্রাম ডিবাগিং:
- প্রোগ্রাম তৈরির সময় বিভিন্ন কারণে প্রোগ্রামে ভুল হতে পারে, প্রোগ্রামের ভুলকে বাগ (Bug) বলে।
- প্রোগ্রামের ভুল-ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করাকে ডিবাগিং (Debugging) বলা হয়।
- সব ভুল-ত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোনো প্রোগ্রামই ব্যবহার করা যায় না।

• প্রোগ্রামে তিন ধরনের ভুল হতে পারে। যথা:
- ডেটা ভুল,
- যুক্তিগত ভুল এবং
- সিনট্যাক্স ভুল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১,৪৮৬.
The purest form of water can be obtained from
  1. ক) heavy shower of rain
  2. খ) deep tube well
  3. গ) hot water spring
  4. ঘ) running stream
সঠিক উত্তর:
ক) heavy shower of rain
উত্তর
সঠিক উত্তর:
ক) heavy shower of rain
ব্যাখ্যা
The purest form of water can be obtained from a heavy shower of rain.
It is a common belief that raindrops are the purest form of natural water.
১,৪৮৭.
Firewall is used in communication network/system for protection from-
  1. Unauthorized Attack
  2. Data Driven Attack
  3. Virus Attack
  4. Fire Attack
সঠিক উত্তর:
Unauthorized Attack
উত্তর
সঠিক উত্তর:
Unauthorized Attack
ব্যাখ্যা
• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। 
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- তবে ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৮৮.
Which is a type of Electrically-Erasable Programmable Read-Only Memory?
  1. ক) Flash
  2. খ) Hard disc
  3. গ) FARM
  4. ঘ) FRAM
সঠিক উত্তর:
ক) Flash
উত্তর
সঠিক উত্তর:
ক) Flash
ব্যাখ্যা
It's commonly used for MP3 players, computer BIOS code and ''thumb'' drives. Originally developed in Japan by Toshiba, it has become quite popular for products requiring non-volatile erasable memory. Flash devices have a limited number of erase cycles (typically 10,000 to 1,000,000 cycles) so they're not as good a choice for applications in which the data changes constantly. However, since it has no moving parts (unlike a hard disk) it is an excellent choice for storing the operating code for small personal electronics like PDAs, cell phones, digital cameras, and the data in items like MP3 players.
১,৪৮৯.
Which of the following is not a type of software testing?
  1. White Box Testing
  2. Pixel Testing
  3. Black Box Testing
  4. Unit Testing
সঠিক উত্তর:
Pixel Testing
উত্তর
সঠিক উত্তর:
Pixel Testing
ব্যাখ্যা
• সফটওয়্যার টেস্টিং:
- সফটওয়্যার টেস্টিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সফটওয়্যারের গুণগত মান যাচাই করা হয় এবং ত্রুটি সনাক্ত করা হয়।
- সাধারণত, সফটওয়্যার টেস্টিংকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেমন White Box Testing, Black Box Testing, এবং Unit Testing।

• বিভিন্ন ধরনের সফটওয়্যার টেস্টিং:
- White Box Testing (হোয়াইট বক্স টেস্টিং) – এতে সফটওয়্যারের অভ্যন্তরীণ কোড গঠন ও লজিক পরীক্ষা করা হয়।

- Black Box Testing (ব্ল্যাক বক্স টেস্টিং) – এতে সফটওয়্যারের কার্যকারিতা পরীক্ষা করা হয়, তবে কোডের গঠন দেখা হয় না।

- Unit Testing (ইউনিট টেস্টিং) – এতে সফটওয়্যারের ছোট ছোট একক বা মডিউল পরীক্ষা করা হয়।

• Pixel Testing (পিক্সেল টেস্টিং) কী?
- Pixel Testing (পিক্সেল টেস্টিং) আসলে একটি প্রচলিত সফটওয়্যার টেস্টিং পদ্ধতি নয়। এটি সাধারণত UI (User Interface) বা গ্রাফিক্যাল ডিজাইন যাচাই করার জন্য ব্যবহৃত হয়, তবে এটি সফটওয়্যার টেস্টিংয়ের মূলধারার অংশ নয়।

• সঠিক উত্তর:
"খ) Pixel Testing"

সূত্র: devzery [লিংক]
১,৪৯০.
Which of the following group has only input devices?
  1. Mouse, Keyboard and Printer
  2. Mouse, Keyboard and Scanner
  3. Printer, Microphone and Monitor
  4. OCR, Keyboard and Plotter
সঠিক উত্তর:
Mouse, Keyboard and Scanner
উত্তর
সঠিক উত্তর:
Mouse, Keyboard and Scanner
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস:
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইস:
কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।
১,৪৯১.
Which one is not a database software?
  1. MySQL
  2. Oracle
  3. Safari
  4. Foxbase
সঠিক উত্তর:
Safari
উত্তর
সঠিক উত্তর:
Safari
ব্যাখ্যা
• ডেটাবেজ:  
- ডেটা সমৃদ্ব এক বা একাধিক ফাইলের সমষ্টিকে ডেটাবেজ বলা হয়। 
- ফিল্ডকে ডেটাবেজের মূল ভিত্তি বলা হয়।
- টেবিলকে ডেটাবেজের প্রাণ বলা হয়।

- উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেজ প্রোগ্রাম হলো -
• মাইক্রোসফট এক্সেস
• ফক্সপ্রো
• ডিবেজ
• এসকিউলাইট
• ফক্সবেইজ
• ওরাকল
• প্যারাডক্স
• পোস্টগ্রি এসকিউএল
• ফোর্থ ডাইমেনশন
• MySQL ইত্যাদি।

- Safari একটি ওয়েব ব্রাউজার। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,৪৯২.
The branch of science that studies the classification of living and extinct organisms is called -
  1. ক) Physiology
  2. খ) Pathology
  3. গ) Ethnobiology
  4. ঘ) Taxonomy
সঠিক উত্তর:
ঘ) Taxonomy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Taxonomy
ব্যাখ্যা
Taxonomy : 
বোঝার সুবিধার জন্য এ বিশাল জীবজগৎকে বিভিন্ন দল-উপদলে ভাগ করা হয়। প্রতিটি জীব প্রজাতি পর্যায়ক্রমে একটি গণ, একটি গোত্র, একটি বর্গ এবং একটি শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। জীববিজ্ঞানের যে শাখায় এ নিয়ে আলোচনা করা হয় তা হলো শ্রেণিবিন্যাসতত্ত্ব বা শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Taxonomy)।
 
taxonomy, in a broad sense the science of classification, but more strictly the classification of living and extinct organisms—i.e., biological classification. The term is derived from the Greek taxis (“arrangement”) and nomos (“law”).

উৎসঃ ব্রিটানিকা; জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১,৪৯৩.
____ is an operating system developed by google.
  1. ক) Harmony
  2. খ) Symbian
  3. গ) Fuchsia
  4. ঘ) GPlus
সঠিক উত্তর:
গ) Fuchsia
উত্তর
সঠিক উত্তর:
গ) Fuchsia
ব্যাখ্যা
নেক্সট জেনারেশন অপারেটিং সিস্টেম Fuchsia অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে গুগল।
এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
২০২১ সালের মে মাসে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।

উৎস: পত্রিকা রিপোর্ট
১,৪৯৪.
The shortcut key for starting the slide show in MS-PowerPoint is-
  1. ক) F5
  2. খ) Ctrl + B
  3. গ) Ctr + N
  4. ঘ) F8
সঠিক উত্তর:
ক) F5
উত্তর
সঠিক উত্তর:
ক) F5
১,৪৯৫.
What kind of cloud computing services does Google's App Engine provide?
  1. ক) Infrastructure as a service
  2. খ) Software as a service
  3. গ) Platform as a service
  4. ঘ) Hardware as a service
সঠিক উত্তর:
গ) Platform as a service
উত্তর
সঠিক উত্তর:
গ) Platform as a service
ব্যাখ্যা
প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Paas: Platform as a service) : 
এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রােগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি। 
এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন।
 Microsoft -এর Azure এবং Google এর App Engine এই মডেলের উদাহরণ।
 
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি 

১,৪৯৬.
What is the title of Richard Feynman's lecture that inspired the field of nanotechnology?
  1. "There's Plenty of Room at the Bottom"
  2. "The Small Wonders"
  3. "The Nano Revolution"
  4. "Exploring the Unseen"
সঠিক উত্তর:
"There's Plenty of Room at the Bottom"
উত্তর
সঠিক উত্তর:
"There's Plenty of Room at the Bottom"
ব্যাখ্যা
• ন্যানো টেকনোলজি:
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস (যেমন- রোবোট) তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। 
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে। 
- আমেরিকান পদার্থবিদ লাওরিয়েট রিচার্ড ফাইনম্যান (laureate Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। 

- যেখানে তিনি পরমাণুর প্রত্যক্ষ ম্যানিপুলেশনের মাধ্যমে সংশ্লেষণের সম্ভাবনা বর্ণনা করেছিলেন।
- তাই রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) কে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।
- "There's Plenty of Room at the Bottom" রিচার্ড ফাইনম্যানের বক্তৃতার শিরোনাম যা ন্যানো প্রযুক্তির ক্ষেত্রকে অনুপ্রাণিত করেছিল।
- John McCarthy কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। 

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
৩) Lecture [Richard Feynman]
১,৪৯৭.
Which social media platform was renamed as “X” under Elon Musk’s ownership?
  1. Facebook
  2. Twitter
  3. Instagram
  4. LinkedIn
সঠিক উত্তর:
Twitter
উত্তর
সঠিক উত্তর:
Twitter
ব্যাখ্যা

• Elon Musk-এর মালিকানায় Twitter-এর নাম পরিবর্তন করে “X” রাখা হয়েছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

• Elon Musk ও X (Twitter):
- Elon Musk একজন প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারী।
- তিনি Twitter অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে X রাখেন।
- X একটি সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম।
- এখানে ব্যবহারকারীদের পোস্টকে Tweet বলা হয়।
- Regular tweet-এর ক্যারেক্টার সীমা 280.

• Elon Musk-এর নেতৃত্বাধীন প্রতিষ্ঠানসমূহ:
- Tesla,
- SpaceX,
- X (formerly Twitter),
- Neuralink,
- The Boring Company.

• অন্যান্য অপশন:
- Facebook → Meta Platforms-এর সামাজিক যোগাযোগ মাধ্যম।
- Instagram → ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
- LinkedIn → পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।

উৎস: ব্রিটানিকা এবং টুইটার।

১,৪৯৮.
With which view can you see how text and graphics will appear on the printed page?
  1. ক) Normal
  2. খ) Print layout
  3. গ) Outline
  4. ঘ) Web layout
সঠিক উত্তর:
খ) Print layout
উত্তর
সঠিক উত্তর:
খ) Print layout
ব্যাখ্যা

- In Print Layout view, you get to see the entire page, just as it prints. Graphical images, columns, and all sorts of other fancy items show up on the page fully visible.
- A website layout is a pattern (or framework) that defines a website's structure.

১,৪৯৯.
What type of software is Oracle primarily known for?
  1. Word Processing Software
  2. Database Management System
  3. Graphics Editing Software
  4. Operating System
সঠিক উত্তর:
Database Management System
উত্তর
সঠিক উত্তর:
Database Management System
ব্যাখ্যা
• ডাটাবেজ:
- ডাটাবেজ হলো সংগৃহীত ডাটা যা একই সময়ে ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক এ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন এ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়।
- ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি।
- ডাটাবেজের বিভিন্ন উপাদানসমূহ হলো- ১. ডাটা (Data) ২. রেকর্ড (Record) ৩. ফিল্ড (Field) ও ৪. ডাটা টেবিল (Data Table)।

• উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেজ প্রোগ্রাম হলো:
- মাইক্রোসফট এক্সেস,
- ফক্সপ্রো,
- ডিবেজ,
- ফক্সবেইজ,
- ওরাকল,
- প্যারাডক্স,
- ফোর্থ ডাইমেনশন,
- MySQL, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫০০.
Which one is the main source of heat?
  1. ক) Wind flow
  2. খ) Air pressure
  3. গ) Sunlight
  4. ঘ) Ultra violated rays
সঠিক উত্তর:
গ) Sunlight
উত্তর
সঠিক উত্তর:
গ) Sunlight
ব্যাখ্যা
বায়ুর তাপের উৎস:
- সূর্যরশ্মি সকল তাপের উৎস।
- সূর্য থেকে আগত সৌরশক্তি বায়ুমন্ডলকে উত্তপ্ত করে এবং বায়ুমন্ডলের জলীয়বাষ্প, কৃত্রিম উপাদান ও ধূলিকণার সাথে মিশে যায়।
- এই সকল উপাদান সৌরশক্তিকে আংশিকভাবে শোষণ করে এবং বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- পৃথিবীর স্থলভাগ ও জলভাগ যে তাপ গ্রহণ করে তা রাতের বেলায় তাপ বিকিরণ পদ্ধতিতে বায়ুমন্ডলে তাপ বৃদ্ধি করে।
- এ জন্যই পৃথিবীর সর্বত্র তাপ একই রকম হয় না। 

সূত্র: ভূগোল প্রথম পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।