বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ৩১ / ৪৭ · ৩,০০১৩,১০০ / ৪,৬১৯

৩,০০১.
In ASCII code, what is the decimal equivalent value of the character 'c'?
  1. 67
  2. 97
  3. 98
  4. 99
ব্যাখ্যা
• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-৪ কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

'A' এর ASCII code = 65
'B' এর ASCII code = 66
'C' এর ASCII code = 67
'a' এর ASCII code = 97
'b' এর ASCII code = 98
'c' এর ASCII code = 99
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০০২.
Which of the following is not an operating system?
  1. Windows
  2. Linux
  3. Sheets
  4. Mac OS
  5. Unix
ব্যাখ্যা
• Sheets বা Google Sheets- Operating system নয়, এটি একটি স্প্রেডশিট সফটওয়্যার।

অপারেটিং সিস্টেম:
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা-

১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System):
• Linux,
Unix,
MS-DOS,
• PC DOS,
• CP/M ইত্যাদি।

২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating Sysatem):
• Windows 95/98/Xp/2000/7,
• Mac OS ইত্যাদি।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
২) কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০০৩.
The term when a computer gives a wrong output is known as-
  1. BIOS
  2. Bug
  3. GIGO
  4. Debug
ব্যাখ্যা
GIGO:
- কম্পিউটারের ভুলের প্রক্রিয়াটিকে Garbage In Garbage Out (GIGO) বলা হয়।
- কম্পিউটারে ভুল তথ্য প্রদান করা হলে কম্পিউটার ভুল ফলাফল প্রকাশ করে থাকে।

BIOS:

- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS।

Bug:

- কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটিকে বাগ বলে।

Debug:
- কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটি সমাধান করাকে ডিবাগ বলে।

উৎস: 
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।
৩,০০৪.
In what year did Mark Zuckerberg launch Facebook?
  1. ক) 1992
  2. খ) 1997
  3. গ) 2004
  4. ঘ) 2012
ব্যাখ্যা
- ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট ।
- ২০০৪ সালের ৪ ঠা ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ তার বন্ধুদের নিয়ে এটি চালু করে। বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে।
- ফেসবুকের বর্তমান নাম ‘মেটা’।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী।
৩,০০৫.
The most widely used type of database management system is:
  1. Flat Database
  2. Network Database
  3. Relational Database
  4. Hierarchical Database
ব্যাখ্যা
The correct answer is Relational Database.
Relational Database: It is a type of database that stores and provides access to data points that are related to one another.
Each row in the table is a record with a unique ID called the key.
The columns of the table hold attributes of the data, and each record usually has a value for each attribute, making it easy to establish the relationships among data points.
It is the most widely used type of database management system.
Flat Database: It is a simple database system in which each database is represented as a single table in which all of the records are stored as single rows of data, which are separated by delimiters such as tabs or commas.
The table is usually stored and physically represented as a simple text file.
It is the most important type of database used to store data in a plain text file (MS Excel).
Network Database: It is a type of database model wherein multiple member records or files can be linked to multiple owner files and vice versa.
The model can be viewed as an upside-down tree where each member's information is the branch linked to the owner, which is the bottom of the tree. 
Hierarchical Database: It represents the data in a tree-like structure in which there is a single parent for each record.
These types of models are designed basically for the early mainframe database management systems. This model structure allows the one-to-one and a one-to-many relationship between two/ various types of data.
This structure is very helpful in describing many relationships in the real world; table of contents, any nested and sorted information.
৩,০০৬.
(E5)16 = (?)10
  1. 229
  2. 149
  3. 201
  4. 245
৩,০০৭.
Which one is the High-Level Programming language?
  1. Machine Language
  2. SQL
  3. Python
  4. Assembly
ব্যাখ্যা
- পাইথন হল একটি উচ্চ-স্তরের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
- পাইথনের ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষমতা রয়েছে।
- ১৯৮০ সালে Guido van Rossum, এই উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেন।

- examples of low-level languages: 
1. Machine language
2. Assembly language

- examples of high-level languages:
1. Perl,
2. BASIC,
3. COBOL,
4. Pascal,  
5. FORTRAN,
6. LISP
7. Python etc.

সূত্র: Python Website, Britannica.
৩,০০৮.
In which sector Mesh Topology is used?
  1. ক) Military Organisation
  2. খ) Banking Sector
  3. গ) Fire Service
  4. ঘ) All of Above
ব্যাখ্যা
মেশ টপোলজি
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কমপিউটারকে প্রতিটি কমপিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়। এ
- কে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n - 1) টি সংযোগের প্রয়োজন হয়।
- ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n - 1)/2
- প্রতিরক্ষা, পুলিশ ও ফায়ার সার্ভিস, বা ব্যাংক ইত্যাদি ক্ষেত্রে মেশ টপোলজি ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. https://www.bbc.co.uk
৩,০০৯.
Which is an example of poor UX?
  1. Slow-loading pages 
  2. Clear navigation
  3. Consistent typography
  4. Responsive design
ব্যাখ্যা

• Poor UX (User Experience) হলো এমন ব্যবহারকারীর অভিজ্ঞতা যা ব্যবহারকারীকে অসুবিধা বা হতাশা দেয়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে “Slow-loading pages” হলো একটি স্পষ্ট উদাহরণ। যখন একটি ওয়েবসাইট ধীরে লোড হয়, তখন ব্যবহারকারীকে অপেক্ষা করতে হয়, যা হতাশাজনক এবং সময়ের অপচয়। এর ফলে ব্যবহারকারী সাইট ত্যাগ করতে পারে বা ব্রাউজিং অভিজ্ঞতা খারাপ মনে করতে পারে। অন্যদিকে, Clear navigation, Consistent typography এবং Responsive design ব্যবহারকারীর জন্য সুবিধাজনক এবং সহজবোধ্য, যা ভালো UX নিশ্চিত করে। তাই Slow-loading pages হল একটি স্পষ্ট “poor UX”-এর উদাহরণ।

UI (User Interface): 
- UI হলো সেই ভিজ্যুয়াল ও ইন্টার‌্যাকটিভ এলিমেন্ট যা ব্যবহারকারীকে সিস্টেম, অ্যাপ, বা ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। 
- এটি মূলত “দেখতে কেমন” এবং “কীভাবে ব্যবহারকারী ক্লিক বা ট্যাপ করবে” সেই বিষয়ের সাথে সম্পর্কিত।
- ব্যবহারকারী যেন সহজে এবং স্বচ্ছন্দে সিস্টেমটি দেখতে ও ব্যবহার করতে পারে, সেই জন্য দৃষ্টিনন্দন ও লজিক্যাল ডিজাইন তৈরি করা।

UX (User Experience):
- UX হলো ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতা যখন তারা কোনো সিস্টেম, অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে। 
- এটি শুধু দেখতে সুন্দর হওয়া নয়, বরং ব্যবহারকারীর সুবিধা, সন্তুষ্টি ও অনুভূতি নিয়েও কাজ করে।
- ব্যবহারকারী যেন দ্রুত, ঝামেলাহীন এবং আনন্দদায়কভাবে কাঙ্ক্ষিত কাজটি সম্পন্ন করতে পারে।

উৎস: GeeksforGeeks ওয়েবসাইট। 

৩,০১০.
What happens when a heavy and a light object are dropped from the same height in vacuum?
  1. ক) The velocity of the object decreases during the fall
  2. খ) The two bodies fall to the ground at the same time
  3. গ) Heavy objects fall to the ground first
  4. ঘ) At the same time the distance traveled by the two objects is different
ব্যাখ্যা
- কোনো বস্তু উপর থেকে নিচে পড়ার সময় সরাসরি মাটির দিকে পড়তে থাকে।
- বস্তুর এই খাড়াভাবে পতনের কারণ অভিকর্ষ বা পৃথিবীর আকর্ষণ বল।
- প্রাচীন কালে মানুষের ধারনা ছিল যে ভারী বস্তু, হালকা বস্তুর তুলনায় তাড়াতাড়ি মাটিতে পড়ে।
- ইটালীর বিজ্ঞানী গ্যালিলিও ১৫৮৯ খ্রিষ্টাব্দে পিসা শহরে ১৮০ ফুট উচুঁ মিনারের ছাদ থেকে একই সাথে একটি ভারী ও একটি হালকা বস্তুকে নিচে ফেলে দিয়ে প্রমাণ করেন যে বস্তুদ্বয় প্রায় একই সময়ে মাটিতে পড়ে।
- অভিকর্ষজ ত্বরণ ভরের উপর নির্ভরশীল নয়।
- তাই নিচে পড়ার সময়, ভারী ও হালকা বস্তুর ত্বরণ একই হবে এবং বস্তুদ্বয় একই সময়ে মাটিতে পড়বে।

সূত্র: পদার্থ প্রথম পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩,০১১.
Which of the following is not a modifier key?
  1. Enter
  2. Shift
  3. Alt
  4. Ctrl
ব্যাখ্যা
• Modifier key এমন একধরনের কীবোর্ড বোতাম যা অন্য কোনো কী’র সাথে একত্রে চাপলে একটি ভিন্ন কার্য সম্পাদন করে। উদাহরণস্বরূপ, Shift, Alt, ও Ctrl হলো modifier keys, কারণ এগুলো একা ব্যবহার করলে সাধারণত কোনো কাজ করে না, কিন্তু অন্য কী’র সাথে মিলিয়ে ব্যবহার করলে বিশেষ ফাংশন সক্রিয় করে (যেমন Shift + A = বড় অক্ষর ‘A’)। তবে Enter কী একটি সাধারণ action key, যেটি একা চাপলেই নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়, যেমন নতুন লাইন শুরু করা বা কোনো কমান্ড সম্পন্ন করা। তাই এই চারটি অপশনের মধ্যে ‘Enter’ modifier key নয়।

• কীবোর্ড:
- কীবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস, যা অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ইনপুট করার জন্য ব্যবহৃত হয়। 

• মডিফায়ার কী:
- Modifier key হলো এমন একটি কীবোর্ড কী যা একা কোনো কাজ সম্পাদন করে না, বরং অন্য কী-এর সাথে মিলিয়ে চাপলে সেই কী-এর কাজকে পরিবর্তন বা মডিফাই করে।

• মডিফায়ার key এর উদাহারন:
- Shift → Upper Case অক্ষর টাইপ করতে ব্যবহৃত হয়।
- Alt (Alternate) → শর্টকাট কমান্ডে ব্যবহৃত হয়।
- Ctrl (Control) → কীবোর্ড শর্টকাটের জন্য ব্যবহৃত হয় (যেমন Ctrl+C, Ctrl+V)।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সরকে পরিচালনা করা যায়। যেমন - Arrow keys, Home key, Delete, Insert ইত্যাদি।

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংরক্ষণ বা ইনপুট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহৃত হয়।

• নিউম্যারিক কী:
- (0-9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্বলিত কী সমূহকে নিউম্যারিক কী বলা হয়।
- QWERTY কীবোর্ডে ১৭ টি নিউম্যারিক কী থাকে। 

তথ্যসূত্র:
- Microsoft Support Website.
৩,০১২.
What is the equivalent decimal value of the hexadecimal number "ABCD"?
  1. 37597
  2. 67981
  3. 53981
  4. 43981
ব্যাখ্যা
• হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (১২০৯A)১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬ টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।  
- A, B, C, D, E, F প্রতীক গুলোকে যথাক্রমে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ দ্বারা প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
 
∴ (ABCD)16
 = (10 × 163) + (11 × 162)  + (12 × 161) + (13 × 160)
= (10 × 4096) + (11 × 256)  + (12 × 16) + (13 × 1)
= 40960 + 2816 + 192 + 13
= 43981
 
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০১৩.
A collection of unprocessed items is —.
  1. ক) Information
  2. খ) Data
  3. গ) Memory
  4. ঘ) Reports
ব্যাখ্যা
• A collection of unprocessed items is data

ডাটা:
- Data শব্দটি ল্যাটিন শব্দ Datum -এর বহুবচন। Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান।
- তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত।
 -প্রক্রিয়াবিহীন তথ্য, পরিসংখ্যান এবং প্রতীকের সংগ্রহকে DATA বলা হয়। 

উৎস: Computerhope website. 
৩,০১৪.
What is the main purpose of MICR technology?
  1. To authenticate signatures.
  2. To process checks and financial documents.
  3. To encode digital images.
  4. To track inventory.
ব্যাখ্যা
• MICR: 
- MICR এর পূর্ণরূপ Magnetic Ink Character Recognition/Reader.

figure: MICR (image source: indiatimes.com)

- MICR চেকের মাধ্যমে ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়। 
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,০১৫.
What is an algorithm?
  1. A data storage device
  2. A type of computer hardware
  3. A programming language
  4. A step-by-step procedure to solve a problem
ব্যাখ্যা
• অ্যালগরিদম কী?
- অ্যালগরিদম হলো একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য গৃহীত ধাপে ধাপে নির্দেশনা বা প্রক্রিয়া। এটি সাধারণত সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় এবং এটি কোনো নির্দিষ্ট ভাষার উপর নির্ভরশীল নয়।

উল্লিখিত বিকল্পগুলোর বিশ্লেষণ নিচে দেওয়া হলো—
- (ক) একটি ডাটা সংরক্ষণ ডিভাইস:
- এটি ভুল উত্তর, কারণ ডাটা সংরক্ষণ ডিভাইস বলতে হার্ড ড্রাইভ, SSD, পেন ড্রাইভ ইত্যাদিকে বোঝানো হয়, যা একটি হার্ডওয়্যার।

(খ) কম্পিউটার হার্ডওয়্যারের একটি ধরন:
- এটিও ভুল উত্তর, কারণ হার্ডওয়্যার বলতে কম্পিউটারের প্রকৃত অংশ (যেমন- প্রসেসর, মেমোরি, মাদারবোর্ড ইত্যাদি) বোঝানো হয়। কিন্তু অ্যালগরিদম একটি ধারণাগত প্রক্রিয়া, যা হার্ডওয়্যারের কোনো অংশ নয়।

(গ) একটি প্রোগ্রামিং ভাষা:
- এটিও ভুল উত্তর, কারণ প্রোগ্রামিং ভাষা (যেমন- C, Python, Java) হলো এমন একটি মাধ্যম, যার মাধ্যমে অ্যালগরিদমকে বাস্তবায়ন করা হয়। কিন্তু অ্যালগরিদম নিজে কোনো প্রোগ্রামিং ভাষা নয়।

(ঘ) সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে নির্দেশনা:
- এটি সঠিক উত্তর। কারণ অ্যালগরিদম হলো একটি সুসংগঠিত প্রক্রিয়া, যা একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য ক্রমানুসারে ধাপে ধাপে নির্দেশনা প্রদান করে।

- অ্যালগরিদম হলো "সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে নির্দেশনা বা পদ্ধতি", "A step-by-step procedure to solve a problem" - যা (ঘ) বিকল্পের সাথে মিলে যায়।

তথ্যসূত্র: techtarget.com
৩,০১৬.
Cryptocurrency is a
  1. ক) Plastic money
  2. খ) Digital Medium of Exchange
  3. গ) Digital payment
  4. ঘ) Both a & b
ব্যাখ্যা
ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা ব্লকচেইন নামক Distributed ledger technology(DLT) প্রযুক্তির উপর কার্যকর হয় এবং সুরক্ষার জন্য ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে।
- এটি বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া।
- এটি স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ছাড়া। 


প্রথাগত মুদ্রাগুলির মতো  ক্রিপ্টোকারেন্সি  পণ্য বা সরকারের দ্বারা সমর্থিত নয়।
- তাদের মান বাজারের চাহিদা এবং সরবরাহের দ্বারা নির্ধারিত হয়। ক্রিপ্টোকারেন্সি পণ্য এবং সেবা কেনার জন্য, ফান্ড সরবরাহ করার জন্য এবং বাজারে বিনিময়ের জন্য ব্যবহার করা যায়।
- প্রচলিত ক্রিপ্টোকারেন্সির - বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, রিপল এবং ক্রোনোস ইত্যাদি। 

- অনেক ক্রিপ্টোকারেন্সি, যেমন বিটকয়েন, একটি মাইনিং নামক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়, যা জটিল গাণিতিক সমীকরণ সমাধান করে এবং ব্লকচেইনে লেনদেন যাচাই এবং নিবন্ধন করার জন্য ব্যবহার করা হয়। এই মেকানিজমটি প্রুফ অফ ওয়ার্ক (PoW) হিসেবেও পরিচিত।

- অন্য একটি মেকানিজম যা বেশি জনপ্রিয়তা অর্জন করেছে - কারণ এটি তুলনামূলক বেশী কার্যকরী - সেটি প্রুফ অফ স্টেক (PoS)। এই  মেকানিজমটি ইথেরিয়াম, দ্বিতীয়-বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি, ব্যবহার করে।

উৎস: crypto
৩,০১৭.
Which of the following is called Green Planet?
  1. Uranus
  2. Earth
  3. Mars
  4. Jupiter
ব্যাখ্যা
ইউরেনাস:
- ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ অনেক শীতল।
- এই গ্রহের বায়ুতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উপস্থিত হওয়ায় এটিকে সবুজ রঙের দেখা যায়।
- তাই একে সবুজ গ্রহ বলা হয়।
- এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।
- এটি সৌরজগতের শীতলতম গ্রহ।
- এটিতে শনির মতো একটি বলয় রয়েছে।
- উইলিয়াম হার্শেল ১৭৮১ সালে গ্রহটি আবিষ্কার করেছিলেন।

অন্যদিকে -
- মঙ্গলকে লাল গ্রহ বলে।
- গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে।
- পৃথিবীকে নীল গ্রহ বলে।

উৎস: NASA ওয়েবসাইট।
৩,০১৮.
In which unit is the capacity of a mobile phone battery expressed?
  1. Watt
  2. mAH
  3. Ohm
  4. KW
ব্যাখ্যা
Battery capacity is measured in milliamps × hours (mAH). [sciencedirect website]
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,০১৯.
Which device is essential for experiencing VR?
  1. Mouse
  2. Printer
  3. Headset
  4. Keyboard
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি (VR) অভিজ্ঞতা গ্রহণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস হলো হেডসেট। VR হেডসেট একটি বিশেষ ধরনের চশমার মতো ডিভাইস, যা ব্যবহারকারীর চোখের সামনে ভার্চুয়াল পরিবেশের ৩ডি ছবি প্রদর্শন করে। এটি কেবল ভিজ্যুয়াল ইমার্সন দেয় না, বরং অনেক হেডসেটে হেড ট্র্যাকিং প্রযুক্তি থাকে, যা ব্যবহারকারীর মাথার চলাফেরার সঙ্গে ভার্চুয়াল জগতের দৃষ্টিকোণ পরিবর্তন করে। মাউস, কিবোর্ড বা প্রিন্টারের মতো ডিভাইস VR অভিজ্ঞতার জন্য অপরিহার্য নয়, কারণ সেগুলো শুধুমাত্র নিয়ন্ত্রণ বা আউটপুটের কাজ করে।
- তাই VR-এর সম্পূর্ণ ইমারসিভ অভিজ্ঞতা পেতে হেডসেট ছাড়া সম্ভব নয়।

- ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি।

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।

• প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৩,০২০.
Once information is input into a computer it becomes _.
  1. ক) objects
  2. খ) ideas
  3. গ) data
  4. ঘ) facts
ব্যাখ্যা
Data = facts and statistics collected together for reference or analysis.
Once information is input into a computer it becomes data.
৩,০২১.
The branch of science dealing with the study or collection of coins, banknotes, and medals is known as -
  1. ক) Aphnology
  2. খ) Numismatics
  3. গ) Chrematistics
  4. ঘ) Accountancy
ব্যাখ্যা
Numismatics is the study of coins and other currency units and is usually associated with the appraisal and collection of rare coins. Numismatists study the physical properties, production technology, and historical context of specimens of currency.
৩,০২২.
A program that converts an entire source program into machine language at once is called a/an-
  1. Simulator
  2. Compiler
  3. Interpreter
  4. Commander
ব্যাখ্যা
কম্পাইলার(compiler):
কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল প্রোগ্রামিং ভাষার উৎস প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে।
কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি এক সাথে অনুবাদ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী (প্রকৌশলী মুজিবুর রহমান)
৩,০২৩.
In Excel what does the function COUNTA() do?
  1. ক) counts cells having alphabets
  2. খ) counts empty cells
  3. গ) count cells having number
  4. ঘ) counts non-empty cells.
ব্যাখ্যা

Excel’s COUNTA function counts cells that are not empty.
That means it includes error values, like #VALUE!, numbers and blank spaces. I don’t mean blank cells, I mean cells with empty text like for example if you entered a space in a cell then COUNTA would count that cell.
COUNTA doesn’t count empty or blank cells. You need the COUNTBLANK function for that.

৩,০২৪.
The motion picture titled ''Theory of Everything '' is based on the life of ___
  1. ক) Albert Einstein
  2. খ) Isaac Newton
  3. গ) Stephen Hawking
  4. ঘ) Steve Jobs
ব্যাখ্যা

The motion picture titled ''Theory of Everything '' is based on the life of Stephen Hawking.
Director: James Marsh.
Source: Imdb

৩,০২৫.
What is a kernel in an operating system?
  1. A type of storage device
  2. A hardware component of a computer
  3. A programming language used for OS development
  4. The central part of the operating system
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেমে কার্নেল কী?
- একটি অপারেটিং সিস্টেমে কার্নেল হলো প্রধানতম উপাদান যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- এটি বিভিন্ন কাজের সমন্বয় করে, যেমন মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, এবং ডিভাইস কন্ট্রোল।

উত্তর ব্যাখ্যা:
- ঘ) অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশ।

• কার্নেল কেন গুরুত্বপূর্ণ?
- এটি CPU, মেমোরি এবং অন্যান্য হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে।
- এটি অ্যাপ্লিকেশন ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ নিশ্চিত করে।
- এটি সিস্টেম রিসোর্স ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রদান করে।

• ভুল বিকল্প বিশ্লেষণ:
- ক) স্টোরেজ ডিভাইসের ধরন নয় – কার্নেল কোনো স্টোরেজ ডিভাইস নয়, এটি সফটওয়্যারের একটি অংশ।
- খ) হার্ডওয়্যার উপাদান নয় – এটি সফটওয়্যার, হার্ডওয়্যার নয়।
- (গ) প্রোগ্রামিং ভাষা নয় – এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, তবে C বা Assembly ভাষায় লেখা হয়।

সংক্ষেপে:
- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মূল উপাদান, যা সফটওয়্যার ও হার্ডওয়্যারকে সংযুক্ত করে এবং পুরো সিস্টেমের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৩,০২৬.
Which of the following is not a super computer?
  1. Fugaku
  2. Apple Macintosh
  3. Frontier
  4. Summit
ব্যাখ্যা
• সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- আবার এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
- ইন্টেল কর্পোরেশনের প্যারাগন, জাপানের নিপ্পন ইলেকট্রনিক কোম্পানির Super SX II, CRAY-I, CRAY - XMP, CYBER 205, ETA-D2P ইত্যাদি সুপার কম্পিউটারের উদাহরণ।
- বর্তমানে (ফেব্রুয়ারি, ২০২০) সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার হলো যুক্তরাষ্ট্র নির্মিত সামিট (Summit)।
- এই কম্পিউটারে ৯,২১৬টি ২২ কোরের IBM মাইক্রোপ্রসেসর আছে।
- Fugaku - জাপান নির্মিত, Frontier - USA নির্মিত সুপারকম্পিউটার।

অন্যদিকে,
- Apple Macintosh - USA নির্মিত পারসোনাল কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০২৭.
Which of the following is a non-renewable source of energy?
  1. Geothermal
  2. Nuclear energy
  3. Biomass
  4. All of these
ব্যাখ্যা
শক্তির উৎস প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এবং অন্যটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস।
নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।

নবায়নযোগ্য শক্তির উৎস (Renewable source of energy):
- সৌরশক্তি (Solar Energy),
- জলবিদ্যুৎ (Hydropower),
- বায়ু শক্তি (Wind Energy,
- ভূতাপীয় শক্তি (Geothermal)
- জৈবিকভর (Biomass) ইত্যাদি।

অনবায়নযোগ্য শক্তির উৎস (Non-renewable source of energy):
- পেট্রোলিয়াম (Petroleum)
- প্রাকৃতিক গ্যাস (Natural gas)
- কয়লা (Coal)
- পারমাণবিক শক্তি (Nuclear energy)

সূত্রঃ www.eia.gov ও পদার্থবিজ্ঞান, ৯ম - ১০ম শ্রেণি।



খেয়াল করুন,
- পরমাণুতে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত আছে। তাই, পরমাণুর সঞ্চিত শক্তি নবায়নযোগ্য শক্তির আধার।
অন্যদিকে,
- পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে যে শক্তি পাওয়া যায় সেটা ইউরেনিয়ামের উপর নির্ভর করে। ইউরেনিয়ামের পরিমাণ সীমিত। তাই, এই শক্তি নবায়নযোগ্য নয়।
৩,০২৮.
Which of the following is not a mobile phone operating system?
  1. OS/2
  2. iOS
  3. Symbian
  4. None of the above
ব্যাখ্যা

মোবাইল অপারেটিং সিস্টেম:
মোবাইল অপারেটিং সিস্টেম এমন একটি সফটওয়্যার যা স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য মোবাইল ডিভাইসকে পরিচালনা করে এবং অ্যাপস চালানোর পরিবেশ তৈরি করে।
- Android ও iOS (অ্যাপল) সবচেয়ে জনপ্রিয়, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে এবং টাচস্ক্রিন, সেলুলার, Wi-Fi, Bluetooth ও অ্যাপ স্টোরের মতো সুবিধা দেয়।
- বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম হল: 
Android
iOS (Apple)
Blackberry OS
Symbian (Nokia)

- অপরদিকে OS/2 হলো আইবিএম (IBM) এবং মাইক্রোসফট (Microsoft) কর্তৃক যৌথভাবে তৈরি একটি মালিকানাধীন কম্পিউটার অপারেটিং সিস্টেম।
- এটি এমন এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে এবং পুরো সিস্টেমকে পরিচালনা করে, যেমন- ফাইল, মেমরি, প্রসেস ম্যানেজমেন্ট এবং ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ করে।
- এটি অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে এবং কম্পিউটারকে সচল রাখে।
- Microsoft Windows, macOS, Linux, Unix কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেমের উদাহরণ। 

উৎস:
১। Britannica [Link]

৩,০২৯.
The blinking point which shows your position in the text is called-
  1. ক) Blinker
  2. খ) Causer
  3. গ) Cursor
  4. ঘ) Pointer
ব্যাখ্যা
Cursor is a movable indicator on a computer screen identifying the point that will be affected by input from the user.
In applications such as Microsoft Word, the cursor changes to a vertical bar that blinks to indicate where you are in the document.
৩,০৩০.
From the following choices, which one operates in half-duplex mode for data transfer?
  1. Fax
  2. Mouse
  3. Telephone
  4. All of the above
ব্যাখ্যা
• ডেটা ট্রান্সমিশন মোড:
- দুটি ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন মোড বলে।
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়।

১. সিমপ্লেক্স মোড:
- এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা প্রেরণ করা যায়। প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। যেমন- কী বোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

২. হাফ-ডুপ্লেক্স:
- এই পদ্ধতিতে দুইদিকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তবে একইসাথে প্রেরণ ও গ্রহণ করা যায় না। যেমন- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস ইত্যাদি।

৩. ফুল-ডুপ্লেক্স:
- এই পদ্ধতিতে দুইদিকে একইসাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
৩,০৩১.
In ____ mode, the communication channel is used in both directions at the same time.
  1. Simplex
  2. Half-Duplex
  3. Full-Duplex
  4. None of the above
ব্যাখ্যা
• ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:

১. সিমপ্লেক্স (Simplex):
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টিভি।

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- উদাহরণ: ওয়াকিটকি ৷

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে
- উদাহরণ: টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৩২.
Which of the following is a permanent software programmed into a read-only memory (ROM)?
  1. Firmware
  2. Malware
  3. Virus
  4. Flip-flop
ব্যাখ্যা
◉ ROM এবং Firmware:
- ROM এর পূর্ণরূপ Read only memory. 
- রমে যে তথ্য থাকে তাকে পরিবর্তন করা যায় না। 
- ROM ভিত্তিক প্রোগ্রামের নাম Firmware. 
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তা কে ফার্মওয়্যার বলে। 
- এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারের পর্দায় দেখা যায়। 
- কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এ জাতীয় প্রোগ্রামকে কোন পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না। 
যেমন: কম্পিউটার রান করালে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মনিটরে বেশ কিছু তথ্য দেখা যায়। এগুলো ফার্মওয়্যারের আউটপুট।
 
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১সংস্করণ)।
৩,০৩৩.
Which of the following is an example of a place where CAN is used?
  1. A small home network
  2. A local store's network
  3. A large corporate office or university campus
  4. A rural village's communication system
ব্যাখ্যা
• CAN:
- CAN এর পূর্ণরূপ হলো Campus/Corporate Area Network
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়।
- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত LAN গুলোকে সংযুক্ত করতে CAN ব্যবহার করা হয়।
- এর বিস্তৃতি ১ থেকে ৫ কি.মি. দূরত্ব পর্যন্ত হতে পারে।
- বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে LAN ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য CAN ব্যবহার করা হয়। যেমন: Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক।

• CAN এর বৈশিষ্ট্য:
- ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
- এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
- এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৩৪.
Which command is used to remove a stored function from the database?
  1. DELETE
  2. DROP
  3. REMOVE
  4. ERASE
ব্যাখ্যা
• DROP: Used to remove objects from the database, such as tables, views, or stored functions. For stored functions, the syntax is:
DROP FUNCTION function_name;

- DELETE: Removes rows from a table, not database objects.
- ERASE: Not a valid SQL command.
- REMOVE: Not a valid SQL command for this purpose.

• ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ:
- যে ভাষার দ্বারা ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি, ডাটা মডিফিকেশন করা হয় তাকে ডাটাবেজ ভাষা বলে। ডাটাবেজ ভাষা দুই ধরনের। যথা:
১. ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ:
- একটি ডাটাবেজ পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।
• ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হলো:
- Create statement,
- Drop statement,
- Alter statement,
- Rename statement.

২. ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ:
- যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে।
• ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হলো:
- Insert statement,
- Delete statement,
- Update statement.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৩৫.
All of the following are examples of real security and privacy risks EXCEPT:
  1. ক) Viruses
  2. খ) Spam
  3. গ) Hackers
  4. ঘ) none of them
ব্যাখ্যা

ভাইরাস (Virus) : ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
    - ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।
হ্যাকিং (Hacking) : কোনাে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমােদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।
স্প্যামিং (Spamming) : যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটা ইমেইল এড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে তখন একে বলে স্প্যামিং।

অর্থাৎ, ভাইরাস এবং হ্যাকার দুটোই নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য ঝুকিপূর্ণ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)

৩,০৩৬.
Which kind of mathematics does the computer use in operations?
  1. Binary
  2. Decimal
  3. Boolean
  4. All of the above
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা পদ্ধতি:
- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্য পদ্ধতি।
- এই পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়।
- এই দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়।
- বাইনারিতে দুটি অংক ব্যবহৃত হয় বিধায় এ পদ্ধতির বেজ ২।
- (১১০), (১১০১), (১০১.০১১) ইত্যাদি হলো বাইনারি সংখ্যার উদাহরণ।
- কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে।
- কম্পিউটারের সকল অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৩৭.
Which concept enables programmers to assign a different meaning or usage to a variable, function, or an object in different contexts?
  1. ক) Inheritance
  2. খ) Message passing
  3. গ) Polymorphism
  4. ঘ) Abstraction
ব্যাখ্যা
Polymorphism (পলিমরফিজম)
পলিমরফিজম অর্থ হচ্ছে বহুরূপ। একই ফাংশন বিভিন্নভাবে ব্যবহার করার উপায়কে পলিমরফিজম বলে। 
অর্থাৎ পলিমরফিজম হচ্ছে ভিন্ন ভিন্ন অবজেক্ট (object) কোনো নির্দিষ্ট একটি মেসেজ (Message) এর উত্তরে তাদের নিজেদের মতো করে সাড়া দিবে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,০৩৮.
Which one of the following is a loop construct that will always be executed once?
  1. ক) for
  2. খ) while
  3. গ) switch
  4. ঘ) do while
ব্যাখ্যা
The body of a loop is often executed at least once during the do-while loop. Once the body is performed, the condition is tested. If the condition is valid, it will execute the body of a loop; otherwise, control is transferred out of the loop.
৩,০৩৯.
What is the function of a microprocessor?
  1. Processing data
  2. Providing data
  3. Displaying results
  4. Receiving data
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসরের কাজ তথ্য প্রক্রিয়াকরণ করা।

- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি একটি ভিএলএসআই (VLSI - Very Large Scale Integration) চিপ, যেখানে এক মিলিয়নেরও বেশি ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- এটি কম্পিউটারের কার্যক্রম সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকে মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ (CPU) বলা হয়।
- এটি মাইক্রোকম্পিউটারের কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি কম্পিউটারের "মস্তিষ্ক" হিসেবেও পরিচিত।
- প্রসেসর মাইক্রোকম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণ করে এবং কার্যক্ষমতার মূল ভিত্তি হিসেবে কাজ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৪০.
What is the process of hacking telecommunication systems and using them for malicious purposes?
  1. Phishing
  2. Vishing
  3. Spamming
  4. Phreaking
ব্যাখ্যা
• ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলা হয়। 
- একসময় যখন কম্পিউটার সিস্টেম প্রচলিত ছিলনা, তখন হ্যাকাররা টেলিফোনে নানা ধরনের হ্যাকিং পরিচালনা করত।
- সাধারণভাবে ফোন হ্যাকারদের ফ্রেকার (Phreaker) নামে অভিহিত করা হয়।
 
• স্প্যামিং (Spamming):
- ই-মেইল অ্যাকাউন্টে অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায়। এ ধরনের ই-মেইলকে স্প্যাম মেইল বলে।
- কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো নিদিষ্ট ই-মেইলে শত শত মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে, এ পদ্ধতিকে স্প্যামিং বলে। 

• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। 

• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।
- এটি এক ধরনের হ্যাকিং মেথড যা মূলত প্রতারণামূলক কৌশল ব্যবহার করে ব্যবহারকারীর ডাটা, যেমন, লগ ইন ইনফরমেশন, ক্রেডিট কার্ড নাম্বার, ইত্যাদি চুরি করতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,০৪১.
How many pairs of stations can simultaneously communication on Ethernet LAN?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) Multiple
ব্যাখ্যা
1 pair of stations can simultaneously communicate on Ethernet LAN.
Simultaneously doesn't have to describe two different actions.
 It just means that things are happening at the same time.
৩,০৪২.
A bank's fixed deposit is also referred to as a -
  1. ক) Term Deposit
  2. খ) Saving bank deposit
  3. গ) Current deposit
  4. ঘ) Demand deposit
ব্যাখ্যা
A term deposit is a fixed-term investment that includes the deposit of money into an account at a financial institution.
Term deposit investments usually carry short-term maturities ranging from one month to a few years and will have varying levels of required minimum deposits.
৩,০৪৩.
Which of the following correctly represents 1 Gigabyte (GB) in bytes?
  1. 10241 bytes
  2. 10242 bytes
  3. 10243 bytes
  4. 10244 bytes
ব্যাখ্যা

• ডিজিটাল স্টোরেজ একক:
- কম্পিউটারে ডেটা পরিমাপের ক্রম:
1 Kilobyte (KB) = 1024 bytes = 10241 bytes.
1 Megabyte (MB) = 1024 KB = 1024 × 1024 = 10242 bytes.
1 Gigabyte (GB) = 1024 MB = 1024 × 1024 × 1024 = 10243 bytes.
1 Terabyte (TB) = 1024 GB = 1024 × 1024 × 1024 × 1024 = 10244 bytes.
1 Petabyte (PB) = 1024 TB = 1024 × 1024 × 1024 × 1024 × 1024 = 10245 bytes.

উৎস: ব্রিটানিকা।

৩,০৪৪.
What is the base of the hexadecimal number system?
  1. 2
  2. 8
  3. 16
  4. 32
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System): 
- হেক্সাডেসিমেল একটি ১৬-ভিত্তিক সংখ্যা পদ্ধতি।
- এ পদ্ধতিতে মোট ১৬টি অংক বা ডিজিট ব্যবহার করা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যায় ১৬টি প্রতীকের মধ্যে দশমিক পদ্ধতির দশটি প্রতীক এবং বাকী ৬টি বর্ণ প্রতীক ব্যবহার করা হয়।
- ০ থেকে ৯ পর্যন্ত অংক প্রতীক এবং ৯-এর পরেরগুলো হচ্ছে A, B, C, D, E ও F ।
- এখানে A, B, C, D, E এবং F-এর সমতুল্য দশমিক মান হচ্ছে যথাক্রমে ১০, ১১, ১২, ১৩, ১৪ এবং ১৫। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৪৫.
______ can suppress the inflammatory Cytokine Storm and plays a role in patient management.
  1. ক) Potassium
  2. খ) Vitamin-D
  3. গ) Sodium
  4. ঘ) Vitamin-C
ব্যাখ্যা
The role of VitD in regulating the immune system has been supported by multiple studies.
VitD can suppress cytokine production by simultaneously boosting the innate immune system (thus reducing the viral load) and decreasing the overactivation of the adaptive immune system to immediately respond to the viral load.
source: NCBI, US National Library of Medicine
৩,০৪৬.
Who is credited with inventing the first portable mobile phone?
  1. Nikola Tesla
  2. Thomas Edison
  3. Alexander Graham Bell
  4. Martin Cooper
ব্যাখ্যা
• মার্টিন কুপার:
- মার্কিন নাগরিক মার্টিন কুপার ১৯২৮ সালের ২৬ নভেম্বর শিকাগোতে জন্মগ্রহণ করেন।
- তারবিহীন যোগাযোগের ক্ষেত্রে রেডিও স্পেকট্রাম ম্যানেজমেন্ট ফিল্ডের অন্যতম উদ্ভাবক ছিলেন তিনি।
- ১৯৭০ সালে তিনি প্রথম হাতে বহনযোগ্য ফোন উদ্ভাবন করেন।
- পরবর্তীতে এটিই মোবাইল ফোন হিসেবে ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে বাজারে আসে।
- এজন্য মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,০৪৭.
Which of the following is word processing software?
  1. WordPerfect
  2. Wordpad
  3. Ms Word
  4. all of these
ব্যাখ্যা
WordPerfect:
- WordPerfect is a word processing software developed by Corel Corporation.
- It has a long history and was once one of the most popular word processing programs.
- WordPerfect features advanced formatting and document creation capabilities.
- It supports a wide range of file formats, including its own proprietary format, Microsoft Word formats, and more.
- It is known for its robust features, especially for legal professionals and those who require advanced formatting control.

WordPad:
- WordPad is a basic word processing program included with Microsoft Windows operating systems.
- It is a simple text editor with basic formatting options like font styles and sizes, bold, italic, and underline.
- WordPad is intended for basic document editing and is not as feature-rich as more advanced word processors like Microsoft Word or WordPerfect.
- It is useful for quick note-taking and simple document creation.

Microsoft Word (MS Word):
- Microsoft Word is one of the most widely used word processing software in the world.
- It is part of the Microsoft Office suite of productivity software.
- Microsoft Word offers a wide range of features for creating, editing, and formatting documents, including advanced formatting, document templates, collaborative features, and more.
- It is widely used in professional, educational, and personal settings for creating a variety of documents, from letters and reports to resumes and academic papers.

So, all three of these options are word processing software. 
৩,০৪৮.
Which of the following is a version of C language?
  1. Visual C
  2. ISO C
  3. Turbo C
  4. ANSI C
  5. All of the above
ব্যাখ্যা
• 'সি' প্রোগ্রামিং ভাষা:
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- সিস্টেম প্রোগ্রামিং-এর ক্ষেত্রে সি ভাষা অধিক হারে ব্যবহৃত হয়।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।
- এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। যেমন- C, ANSI C/ ISO C, Visual C, Turbo C প্রভৃতি।

সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য:
- এটি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- C ভাষা একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা।
- প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন (Function) থাকে।
- প্রতিটি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দ্বারা।
- প্রতিটি চলক ব্যবহারের পূর্বেই তাদের ডাটা টাইপ উল্লেখ থাকে।
- Header ফাইলগুলো #include দ্বারা যুক্ত করা হয়।
- সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৪৯.
Who were among the original co-founders of PayPal?
  1. Bill Gates and Paul Allen
  2. Jeff Bezos and Andy Jassy
  3. Elon Musk, Peter Thiel, Max Levchin
  4. Mark Zuckerberg and Eduardo Saverin
ব্যাখ্যা

• PayPal-এর মূল প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন এলন মাস্ক, পিটার থিয়েল ও ম্যাক্স লেভচিন। ১৯৯৮ সালে ম্যাক্স লেভচিন, পিটার থিয়েল ও লিউক নোসেক মিলে Confinity প্রতিষ্ঠা করেন, যা পরে অনলাইন পেমেন্ট সেবা উন্নয়ন করে। অন্যদিকে এলন মাস্ক ১৯৯৯ সালে X.com নামে একটি অনলাইন ব্যাংকিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে Confinity ও X.com একীভূত হলে গড়ে ওঠে আধুনিক PayPal. পরবর্তী সময়ে পেমেন্ট প্রযুক্তির উদ্ভাবন, নিরাপত্তা ব্যবস্থা এবং অনলাইন লেনদেনকে সহজ করার মাধ্যমে এই প্রতিষ্ঠাতারা PayPal-কে বিশ্বজুড়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মে পরিণত করেন।
 
PayPal:
- PayPal যুক্তরাষ্ট্র ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান।
- এটি Online Money Transfer সার্ভিস প্রদান করে থাকে।
- এটি ইন্টারনেটে অর্থের স্থানান্তর বা হাতবদল করার ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে।
- প্রেসিডেন্ট: Dan Schulman.
- সিইও: Alex Chriss. [তথ্য - ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত] 
- সদরদপ্তর: স্যান জোস, ক্যালিফর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠিত হয়: ক্যালিফর্নিয়া, যুক্তরাষ্ট্র।

উৎস: PayPal ওয়েবসাইট।

৩,০৫০.
Which of the following is not an email service provider?
  1. Mozilla Thunderbird
  2. Zimbra
  3. Outlook
  4. kindle
ব্যাখ্যা
• kindle ই-মেইল  সার্ভিস প্রোভাইডার নয়, এটি একটি ই-বুক রিডার।

• ই-মেইল:

- ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মেসেজ বা বার্তা আদান-প্রদান করাকে ই-মেইল বলা হয়।
- দুটি ধরনের ইমেল পরিষেবা রয়েছে: ইমেইল ক্লায়েন্ট এবং ওয়েবমেইল।
- ইমেইল ক্লায়েন্ট হলো ডেস্কটপের জন্য একটি অ্যাপ্লিকেশন এবং এটি একক বা একাধিক ইমেইল ঠিকানা কনফিগার করে।
- ওয়েবমেইল হলো ইমেইল অ্যাক্সেস করার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন।
- এটি ব্রাউজারগুলির মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে।
- বাজারে বেশ কয়েকটি ইমেইল পরিষেবা প্রদানকারী রয়েছে।

• বিনামূল্যে ইমেইল ক্লায়েন্টগুলির মধ্যে রয়েছে:
- Gmail
- Yahoo Mail
- Mozilla Thunderbird
- eM Client
- Claws Mail
- Foxmail
- Opera M2 Mail Client
- Pegasus Mail
- Incredi Mail
- Mulberry
- Dream Mail
- Sylpheed

• কিনে ব্যবহার করতে হয়:
- Outlook
- Zimbra
- Inky
- Postbox

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, ভোকেশনাল।
৩,০৫১.
What does RTOS stand for in embedded systems?
  1. Remote Terminal Operating System
  2. Real-Time Operating System
  3. Run-Time Optimization System
  4. Resource Task Operating Software
ব্যাখ্যা

• RTOS এর পূর্ণরূপ হলো Real-Time Operating System।
- RTOS হলো এমন একটি অপারেটিং সিস্টেম যা অত্যন্ত দ্রুত এবং সুনির্দিষ্ট সময়সীমার (Time-bound) মধ্যে কাজ সম্পন্ন করতে সক্ষম। সাধারণ অপারেটিং সিস্টেম (যেমন- Windows) যেখানে ইউজার ইন্টারফেস এবং মাল্টিটাস্কিংকে গুরুত্ব দেয়, সেখানে RTOS ডেডলাইন এবং কাজের নিশ্চয়তাকে (Determinism) অগ্রাধিকার দেয়। এটি এমবেডেড ডিভাইসের মেমোরি এবং প্রসেসরকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন যেকোনো ইনপুটের বিপরীতে তাৎক্ষণিক আউটপুট পাওয়া যায়।

• রিয়েলটাইম অপারেটিং সিস্টেম (Real-Time Operating System): 
- রিয়েল টাইম সিস্টেমে কম্পিউটারকে ভালভাবে সংজ্ঞায়িত ও সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং-এর কাজ সমাধান করে ফলাফল দিতে হয় যাতে ব্যবহারকারীর কোনো ক্ষতি না হয়।
- এটি সাধারণত এমন পরিবেশে ব্যবহৃত হয় যেখানে সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এমবেডেড সিস্টেম, রোবোটিক্স, অটোমোটিভ সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম।
- এই পদ্ধতিটিও একপ্রকার অনলাইন প্রসেসিং।
- তবে অনলাইন প্রসেসিং-এর ক্ষেত্রে ফলাফল বা আউটপুট দিতে সামান্য দেরি হলেও ব্যবহারকারীর তেমন অসুবিধা হয় না।
- কিন্তু রিয়েল টাইমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফলাফল দিতে হবে নতুবা ব্যবহারকারীর বিরাট ক্ষতি হয়।
- উদাহরণ: টিকেট বুকিং সিস্টেম, প্লেন পরিচালনার অপারেটিং সিস্টেম।

• কিছু রিয়েলটাইম অপারেটিং সিস্টেম: 
- FreeRTOS, 
- VxWorks,
- QNX, 
- ThreadX,
- RTLinux ইত্যাদি।

সূত্র:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)। 
২। আইবিএম ওয়েবসাইট। [link]

৩,০৫২.
In computer system, What is Trojan horse?
  1. ক) Anti-virus
  2. খ) Malware
  3. গ) worm
  4. ঘ) Spyware
ব্যাখ্যা
A Trojan horse, or Trojan, is a type of malicious code or software that looks legitimate but can take control of your computer.
A Trojan is designed to damage, disrupt, steal, or in general inflict some other harmful action on your data or network.
A Trojan acts as a bona fide application or file to trick you.

Source: norton.com
৩,০৫৩.
In which year was X-ray discovered?
  1. 1892
  2. 1893
  3. 1894
  4. 1895
ব্যাখ্যা
এক্সরে বা এক্স-রশ্মি:
- জার্মান পদার্থবিদ উইলহেলম রন্টজেন এক্স-রশ্মি আবিষ্কার করেন।
- ১৮৯৫ সালে এক্স-রশ্মি আবিষ্কৃত হয়।
- এক্স-রশ্মি আবিষ্কারের জন্য বিজ্ঞানী রনজেন ১৯০১ সালে নোবেল পুরস্কার পান।
- এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
- এক্স-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10-8 m থেকে 10-13 m পর্যন্ত।
- এক্স-রশ্মি উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন।
- তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে এক্স-রশ্মি দুইটি শ্রেণীতে বিভক্ত,
• কোমল এক্সরে।
• কঠিন এক্সরে।

এক্স-রে এর ব্যবহার:
• স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল ও ভেঙ্গে যাওয়া হাড় ইত্যাদি সনাক্তকরণে এক্কারে ব্যবহার করা হয়।
• মুখমণ্ডলীর অভ্যন্তরের যেমন দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্সরের ব্যবহার অনেক।
• পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা সনাক্ত করা যায়।
• পিত্তথলি ও কিডনির পাথর সনাক্তকরার জন্য এক্সরে ব্যবহৃত হয়।
• বুকের এক্সরের সাহায্যে ফুসফুসের রোগ যেমন- যক্ষ্মা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নির্ণয় করা যায়। ক্যান্সারের চিকিৎসা করা।

তথ্যসূত্র - বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৫৪.
Oracle Corporation is primarily associated with:
  1. Search engines
  2. Social media
  3. Database management and cloud services
  4. E-commerce
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন (Oracle Corporation):
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- ১৯৭৭ সালে ওরাকল যাত্রা শুরু করে।
- Headquarters: Austin, Texas, United States.
- Founders: Larry Ellison, Bob Miner, Ed Oates.
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্র্যান্ড।
- Oracle Corporation, Database management and cloud services নিয়ে কাজ করে।

কয়েকটি Search engine এর নাম হল:
- google,
- bing,
- yahoo.

কয়েকটি Social media এর নাম হল:
- facebook,
- instagram,
- whatsapp.

কয়েকটি E-commerce এর নাম হল:
- amazon,
- alibaba,
- daraz.

উৎস: ব্রিটানিকা।
৩,০৫৫.
Which of the following is not a peripheral device?
  1. Printer
  2. Keyboard
  3. Mouse
  4. CPU 
ব্যাখ্যা

• Peripheral devices হলো কম্পিউটারের সাথে সংযুক্ত এমন যন্ত্র যা ডেটা ইনপুট বা আউটপুটের কাজ করে, কিন্তু কম্পিউটারের কেন্দ্রীয় প্রসেসিং ইউনিটের (CPU) অংশ নয়। যেমন, কীবোর্ড এবং মাউস ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, এবং প্রিন্টার আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। এই সকল যন্ত্র কম্পিউটারের মূল অংশ নয়, বরং CPU-এর সাথে সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, CPU হলো কম্পিউটারের মস্তিষ্ক, যা সকল কম্পিউটেশন এবং প্রোগ্রাম পরিচালনা করে। সুতরাং, প্রদত্ত অপশন গুলির মধ্যে CPU peripheral device নয়। এটি কম্পিউটারের অন্তর্নিহিত প্রধান অংশ।

• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।

• উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ:
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।

• উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ:
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।

• উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ:
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,০৫৬.
Which of the following is a type of computer virus?
  1. Norton
  2. Avast
  3. Melissa
  4. Avira
ব্যাখ্যা

• Vienna হলো একটি ঐতিহাসিক কম্পিউটার ভাইরাস যা DOS .COM এবং .EXE ফাইলগুলোকে সংক্রমিত করতো। 

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- Melissa (মেলিসা),
- WannaCry, ILOVEYOU, Conficker, 
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৩,০৫৭.
Why is cache memory used?
  1. To reduce CPU waiting time
  2. To store backup data
  3. To replace RAM
  4. To increase storage capacity
ব্যাখ্যা

• Cache memory ব্যবহারের মূল উদ্দেশ্য হলো CPU-এর অপেক্ষার সময় কমানো, যাতে প্রসেসর দ্রুত ডেটা ও নির্দেশনা পেতে পারে।

• Cache Memory:
- Cache memory হলো একটি অত্যন্ত দ্রুতগতির স্মৃতি, যা CPU বা প্রসেসরের খুব কাছে অবস্থান করে।
- এটি প্রধানত সেই ডেটা ও নির্দেশনা সংরক্ষণ করে, যেগুলো প্রসেসর বারবার ব্যবহার করে বা দ্রুত অ্যাক্সেসের প্রয়োজন হয়।

• Cache Memory-এর প্রয়োজনীয়তা:
- প্রসেসরের কাজের গতি খুব বেশি, কিন্তু RAM বা Main Memory তুলনামূলক ধীর।
- প্রসেসর যখন RAM থেকে ডেটা আনে, তখন সময় বিলম্ব হয়।
- এই বিলম্ব কমাতে Cache memory CPU ও Main Memory-এর মাঝে উচ্চগতির বাফার লেয়ার হিসেবে কাজ করে।

• Cache Memory ব্যবহারের উদ্দেশ্য ও সুবিধা:
- CPU waiting time কমানো,
- ডেটা অ্যাক্সেসের গতি বৃদ্ধি,
- বারবার ব্যবহৃত ডেটা সংরক্ষণ,
- Latency কমানো ও Response Time উন্নত করা।

• Cache Memory-এর স্তরসমূহ:
- L1 Cache → সবচেয়ে দ্রুত, CPU কোরের সাথে সরাসরি যুক্ত,
- L2 Cache → L1-এর তুলনায় বড়, কিছুটা ধীর কিন্তু RAM-এর চেয়ে দ্রুত,
- L3 Cache → একাধিক কোরের জন্য শেয়ারড, আকারে বড়, RAM-এর চেয়ে দ্রুত।

উৎস: 
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৩,০৫৮.
In blockchain technology, each block is connected to the previous block using—
  1. Cryptographic hash
  2. IP address
  3. Database index
  4. URL link
ব্যাখ্যা

• Blockchain প্রযুক্তিতে প্রতিটি নতুন ব্লক পূর্ববর্তী ব্লকের সাথে cryptographic hash দ্বারা সংযুক্ত থাকে, ফলে ডেটা পরিবর্তন করা প্রায় অসম্ভব হয়ে যায়।

• Blockchain:
- Blockchain হলো একটি distributed digital ledger technology যেখানে লেনদেনের তথ্য ধারাবাহিকভাবে ব্লকের মধ্যে সংরক্ষিত থাকে।
- প্রতিটি ব্লকে একাধিক transaction বা লেনদেনের তথ্য সংরক্ষিত থাকে।
- প্রতিটি নতুন ব্লক আগের ব্লকের সাথে cryptographic hash দ্বারা সংযুক্ত থাকে।
- এই সংযুক্ত কাঠামো একটি চেইন বা শৃঙ্খল তৈরি করে, তাই একে blockchain বলা হয়।
- Blockchain সাধারণত decentralized network-এ পরিচালিত হয়, যেখানে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে না।
- নেটওয়ার্কের একাধিক কম্পিউটার বা node একই ledger কপি সংরক্ষণ করে।
- Blockchain প্রযুক্তিতে cryptography ব্যবহার করে ডেটার নিরাপত্তা নিশ্চিত করা হয়।
- এই প্রযুক্তি মূলত cryptocurrency, বিশেষ করে Bitcoin-এর ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।

• Blockchain-এর বৈশিষ্ট্য:
- Decentralization → কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই নেটওয়ার্ক পরিচালিত হয়।
- Transparency → নেটওয়ার্কের লেনদেনসমূহ যাচাইযোগ্য এবং উন্মুক্তভাবে সংরক্ষিত থাকে।
- Immutability → একবার ব্লকে তথ্য সংরক্ষিত হলে তা পরিবর্তন করা অত্যন্ত কঠিন।
- Security → cryptographic পদ্ধতির মাধ্যমে ডেটা সুরক্ষিত রাখা হয়।

• অন্যান্য অপশন:
- Cryptographic hash → একটি গাণিতিক অ্যালগরিদম যা ডেটাকে নির্দিষ্ট দৈর্ঘ্যের hash মানে রূপান্তর করে এবং blockchain-এ ব্লক সংযুক্ত করতে ব্যবহৃত হয়।
- IP address → নেটওয়ার্কে প্রতিটি ডিভাইস শনাক্ত করার জন্য ব্যবহৃত একটি ইউনিক নম্বর।
- Database index → ডেটাবেজে দ্রুত তথ্য অনুসন্ধানের জন্য ব্যবহৃত একটি কাঠামো।
- URL link → ইন্টারনেটে কোনো নির্দিষ্ট ওয়েবপেজের ঠিকানা নির্দেশ করে।

Source: Britannica.

৩,০৫৯.
The data in the primary field of a database should be -
  1. Logical
  2. Address
  3. Unique
  4. Sorted
ব্যাখ্যা
• কী ফিল্ড:
- যে ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড অনুসন্ধান, সনাক্তকরণ, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় তাকে কী ফিল্ড বলে।
- কী ফিল্ড ৩ ধরনের হতে পারে। যথা -

১. প্রাইমারি কী (Primary Key)
- যে ফিল্ড কোন রেকর্ডকে ইউনিকভাবে (অদ্বিতীয়) সনাক্ত করতে পারে তাকে প্রাইমারি কী বলে

২. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key)
- কোন ডেটাবেজ ফাইলে সুনির্দিষ্ট প্রাইমারি কী অনুপস্থিত থাকলে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী হিসেবে ব্যাবহার করা হয়, এই ধরনের কী ফিল্ডকে কম্পোজিট প্রাইমারি কী বলে। 

৩. ফরেন কী (Foreign Key)
- কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহার করা হয় তবে তাকে ফরেন কী বলে।
- ফরেন  কী এর সাহায্যে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৬০.
Which branch discusses biology-based computer technology topics?
  1. Bioinformatics
  2. Genetic Engineering
  3.  Biotechnology
  4. Pharmacy
ব্যাখ্যা
বিষয়:
- Bioinformatics বলতে বোঝায় কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞানভিত্তিক তথ্য, যেমন- ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান।
- বায়োইনফরমেটিক্সে জীন তথা DNA সংক্রান্ত গবেষণার মাধ্যমে প্রাপ্ত ডেটাগুলো ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তিতে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে এই ডেটাগুলো বিশ্লেষণ করে বিভিন্ন বায়োলজিক্যাল সমস্যার সমাধান এবং নতুন টুলস তৈরি করা হয়।

অন্যদিকে,
- Biotechnology শাখায় মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞানকে বোঝায়।
- Pharmacy শাখায় ঔষধশিল্প ও প্রযুক্তিবিষয়ক বিজ্ঞান আলোচনা ও গবেষণা করা হয়।
- Genetic Engineering হল জিনপ্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং NCBI Website। 
৩,০৬১.
Which communication mode does Fax use?
  1. Simplex
  2. Half-Duplex
  3. Full-Duplex
  4. Multiplex
ব্যাখ্যা
ডাটা ট্রান্সমিশন মোড:
সিমপ্লেক্স মোড:
- ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে।
- সিমপ্লেক্সের উদাহরণ- রেডিও-টিভি, PABX, কীবোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

ফুল-ডুপ্লেক্স মােড:
- ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
- ফুল-ডুপ্লেক্সের উদাহরণ- মোবাইল ফোন, টেলিফোন, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি।

হাফ-ডুপ্লেক্স মোড:
- যখন এক প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন অপর প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় , আবার যখন অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন প্রথম প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।
- হাফ ডুপ্লেক্সের উদাহরণ- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৬২.
What is the primary purpose of IoT devices?
  1. ক) To provide entertainment
  2. খ) To enhance communication
  3. গ) To automate tasks and make them more efficient
  4. ঘ) To improve personal security
ব্যাখ্যা
• ইন্টারনেট অব থিংস বা আইওটি (Internet of Things - IOT): 
- ইন্টারনেট অফ থিংস (আইওটি) বলতে পারস্পরিক সম্পর্কযুক্ত ও ইন্টারনেট-সংযুক্ত বস্তুর একটি সিস্টেমকে বোঝায়, যা কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই একটি ওয়্যারলেস নেটওয়ার্কে ডেটা বা তথ্য সংগ্রহ ও স্থানান্তর করতে সক্ষম।
- আইওটি ডিভাইসে সেন্সর ও মিনি-কম্পিউটার প্রসেসর থাকে, যা মেশিন লার্নিংয়ের মাধ্যমে সেন্সর দ্বারা সংগৃহীত ডেটাগুলোতে কাজ করে।
- ইন্টারনেট অফ থিংস এমন একটি নেটওয়ার্ক যাতে বাহ্যিক বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতি, গাড়ি, বাড়ির ইত্যাদি সামগ্রী পরস্পর ডেটা সংগ্রহ ও বিনিময় করার জন্য ইলেকট্রনিক্স, সফটওয়্যার, সেন্সর ও নেটওয়ার্ক কানেক্টিভিটি তৈরি করে নিয়ন্ত্রণ করে।
- বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের ইন্টারনেটের সংযোগ দেয়াকে ইন্টারনেট সংযোজিত জিনিসপত্র বা ইন্টারনেট অব থিংস বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,০৬৩.
Which of the following is the user programmed semiconductor memory?
  1. ক) SRAM
  2. খ) DRAM
  3. গ) EPROM
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
• ইপিরম (EPROM):
- EPROM হলো রমের জগতে সবচেয়ে জনপ্রিয় রম এবং এর পূর্ণরূপ হলো Erasable Programmable Read Only Memory.
- এ ধরনের রমে প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই ডেটা সংরক্ষণ করতে পারেন এবং সংরক্ষিত ডেটা মুছে পুনঃ প্রোগ্রাম করা সম্ভব।
- EPROM এর সংরক্ষিত তথ্য মুছে ফেলার জন্য একে আল্ট্রাভায়োলেটের অতিবেগুনি রশ্মিতে কিছুক্ষণ রাখতে হয় তাহলে সংরক্ষিত তথ্য মুছে যায়।
- সাধারণত ফেট (FET-Field Effect Transistor) ব্যবহার করে এ ধরনের রম তৈরি করা হয়।
- এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।

• স্ট্যাটিক র‍্যাম (SRAM):
- SRAM এর পুরো অর্থ হচ্ছে Static Random Access Memory.
- এ ধরনের মেমোরি ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট (0 বা 1) ধারণ করে এবং ধারণকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে। 

• ডাইনামিক র‍্যাম (DRAM):
- DRAM এর পুরো অর্থ হচ্ছে Dynamic Random Access Memory.
- এটি সাধারণত মসফেট ট্রানজিস্টর (MOSFET - Metal Oxide Semiconductor Field Effect Transistor) ও ক্যাপাসিটরের সাহায্যে তৈরি।
- সাধারণ SRAM-এর তুলনায় এ ধরনের মেমোরির স্মৃতি কোষ আকারে ছোট এবং দামেও সস্তা। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৬৪.
An image is composed of -
  1. Pels
  2. Pixels
  3. Dots
  4. All of these
ব্যাখ্যা
An image is composed of Pixels.
A pixel is the smallest addressable unit on the screen and the quality of an image depends on the number of pixels used by an image.
৩,০৬৫.
Which topology is used in mobile networks?
  1. Bus topology
  2. Star topology
  3. Ring topology
  4. Tree topology
  5. Mesh topology
ব্যাখ্যা
• মোবাইল ফোন:
- মোবাইল ফোনের জনক মার্টিন কুপার।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।
- মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজি হলো সেলুলার বা স্টার টপোলজি।
- মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা - প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম,চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,০৬৬.
The period of rising inflation but falling output and rising unemployment is called:
  1. recession
  2. disinflation
  3. depression
  4. stagflation
ব্যাখ্যা
Stagflation is a period of rising inflation but falling output and rising unemployment.
Stagflation is characterized by slow economic growth and relatively high unemployment.
Stagflation was first recognized during the 1970s, where many developed economies experienced rapid inflation and high unemployment as a result of an oil shock.
৩,০৬৭.
How to access the overridden method of base class from the derived class?
  1. ক) Using arrow operator
  2. খ) Using dot operator
  3. গ) Using scope resolution operator
  4. ঘ) Can't be accessed once overridden
ব্যাখ্যা
Scope resolution operator এর কাজ:

একটি global ভেরিয়েবল অ্যাক্সেস করতে যখন একই নামের একটি local ভেরিয়েবল থাকে।
- একটি ক্লাসের বাইরে একটি ফাংশন ডিফাইন করা।
- একটি ক্লাসের স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাক্সেস করতে।
- একাধিক ইনহেরিটেন্স এর ক্ষেত্রে।
- নেমস্পেস এর জন্য।
- অন্য ক্লাসের ভিতরে একটি ক্লাস রেফার করার জন্য।

উৎস: geekforgeeks.com
৩,০৬৮.
Which company is the creator of the Java programming language?
  1. Oracle
  2. Intel
  3. IBM
  4. Microsoft
  5. None of the above
ব্যাখ্যা
• 'Oracle' is the creator of the Java programming language.

• জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটি উচ্চস্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজের সূচনা করে।
- জেমস গসলিং সেই কাজের নেতৃত্ব দেন।
- ১৯৯৫ সালে তারা ভাষাটিকে রিলিজ করেন।
- ২০১০ সালে Oracle Corporation সান মাইক্রো সিস্টেম কিনে নিলে জাভা ভাষার ম্যানেজমেন্টও তাদের মালিকানায় চলে আসে।
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামগুলোর এক্সটেনশন হিসেবে সাধারণত .java ব্যবহার করা হয়।

• অন্যান্য অপশন আলোচনা:
• IBM:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.

• Microsoft:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.

• Intel:
- এটি পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর

উৎস: ব্রিটানিকা।
৩,০৬৯.
Which type of malware is designed to gain unauthorized access and remain hidden on a system?
  1. Trojan horse
  2. Worm
  3. Rootkit
  4. Adware
ব্যাখ্যা

• Rootkit এক ধরনের অত্যন্ত বিপজ্জনক ম্যালওয়্যার যা কম্পিউটার সিস্টেমে অনুমতি ছাড়াই প্রবেশ করে এবং নিজেকে আড়াল করে রাখে। এটি মূলত অপারেটিং সিস্টেমের গভীর স্তরে লুকিয়ে থেকে হ্যাকারদের সিস্টেমে দীর্ঘমেয়াদী ও গোপন নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে। সাধারণ অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সফটওয়্যারের পক্ষে Rootkit শনাক্ত করা কঠিন, কারণ এটি সিস্টেম ফাইল ও প্রক্রিয়াগুলোকে এমনভাবে পরিবর্তন করে যে আক্রান্ত সিস্টেমে তার উপস্থিতি ধরা পড়ে না। অনেক সময় Rootkit ব্যবহার করে পাসওয়ার্ড চুরি, ডেটা নজরদারি বা অন্যান্য ক্ষতিকর কাজ সম্পন্ন করা হয়, যা সিস্টেমের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে।

Trojan horse (ট্রোজান হর্স):
- ট্রোজান হর্স হলো একটি ম্যালওয়্যার যা নিজেকে বৈধ বা সুবিধাজনক সফটওয়্যার হিসাবে প্রকাশ করে।
- ব্যবহারকারী যখন এটি ইনস্টল করে, তখন ট্রোজান আক্রমণকারীকে সিস্টেমে অননুমোদিত কার্য চালানোর সুযোগ দেয়।
- এটি সাধারণত ব্যাকডোর বা কুকি/পাসওয়ার্ড চুরি করার মতো কাজ করে।
- ট্রোজান নিজে স্বয়ংক্রিয়ভাবে ছড়ায় না; ব্যবহারকারীর ক্রিয়াকলাপের মাধ্যমে সিস্টেমে ঢুকতে হয়।
- যদিও এটি ক্ষতিকারক কর্মকাণ্ড করে, এর মূল লক্ষ্য সরাসরি ‘লুকানো থাকা’ নয়।

Worm (ওর্ম):
- ওর্ম হলো এমন একটি ম্যালওয়্যার যা নেটওয়ার্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিজেকে প্রতিলিপি তৈরি করে ছড়িয়ে পড়ে।
- এটি ফাইলের সাথে লুকিয়ে না থেকে, নেটওয়ার্ক পোর্ট বা দুর্বলতা ব্যবহার করে দ্রুত বিস্তার করে।
- ওর্মের ফলে নেটওয়ার্কে অতিরিক্ত ট্রাফিক, সার্ভার ওয়ালার বা সম্পদ ক্ষয় হতে পারে।
- ওর্ম সাধারণত সিস্টেমে স্থায়ীভাবে লুকে থাকতে নয়; এর লক্ষ্য দ্রুত ছড়ানো।
- কিছু ওর্ম পে-লোড হিসেবে বেকডোরও ইনস্টল করতে পারে, কিন্তু ‘অবৈধভাবে লুকিয়ে থাকা’ প্রধান বৈশিষ্ট্য নয়।

Rootkit (রুটকিট):
- রুটকিট হলো এমন একটি ম্যালওয়্যার যাকে বিশেষভাবে ডিজাইন করা হয় অননুমোদিত প্রবেশাধিকার অর্জন এবং সিস্টেমে গোপনে অবস্থিত থাকার জন্য।
- এটি অপারেটিং সিস্টেমের কোর বা ইউটিলিটি পরিবর্তন করে যাতে প্রসেস, ফাইল বা নেটওয়ার্ক সংযোগগুলো অনুসন্ধানে ধরা না পড়ে।
- রুটকিট সাধারণত নিরবভাবে ব্যাকডোর, কীবোর্ড লগার বা রিমোট কন্ট্রোল ফিচার স্থাপন করে।
- এটি সিস্টেম প্রশাসকের টুলগুলোও লুকাতে পারে, ফলে সনাক্তকরণ অত্যন্ত কঠিন হয়।
- রুটকিটের মূল লক্ষ্যই হলো সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করা ও দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকা।

Adware (অ্যাডওয়্যার):
- অ্যাডওয়্যার হলো সফটওয়্যার যা ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায়।
- এটি সাধারণত কম ক্ষতিকারক এবং আয়-উৎপাদনের উদ্দেশ্যে তৈরি।
- কিছু অ্যাডওয়্যার ব্যবহারকারীর অনলাইন আচরণ ট্র্যাক করতে পারে, কিন্তু তা সরাসরি সিস্টেমে লুকে থাকার উদ্দেশ্যে নাও হতে পারে।

সুতরাং, অননুমোদিতভাবে প্রবেশ করে সিস্টেমে গোপনে থাকা — এটি হলো রুটকিট
সঠিক উত্তর: গ) রুটকিট।

সূত্র: [link]

৩,০৭০.
Which menu provides you options like Animation Scheme, custom Animation, Slide Transition?
  1. ক) Insert Menu
  2. খ) Format Menu
  3. গ) Tools Menu
  4. ঘ) Slide Show Menu
ব্যাখ্যা
Slide Show Menu provides us options like Animation Scheme, custom Animation, Slide Transition in Powerpoint 2003 and earlier versions.
৩,০৭১.
Which of the following is system software?
  1. ক) Operating system
  2. খ) Compiler
  3. গ) Interpreter
  4. ঘ) All of These
ব্যাখ্যা
Operating system, Programming Editor, Interpreter  - এই তিনটিই সিস্টেম সফটওয়্যার। 
Operating system হলো সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার। 
Programming Editor এবং Interpreter হলো সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। 
 
সিস্টেম সফটওয়্যারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১) সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।
২) সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।
৩) সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।

সিস্টেম ম্যনেজমেন্ট সফটওয়্যারঃ
সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম দিয়ে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়। সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম নিম্মলিখিত ইউনিটগুলাে নিয়ে গঠিত। যথা-
১) অপারেটিং সিস্টেম (Operating System)
২) ডেটাবেস ম্যনেজমেন্ট (Database Management) সিস্টেম ও
৩) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট (Network Management) প্রােগ্রাম।

সিস্টেম সাপাের্ট সফটওয়্যারঃ
সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম দিয়ে কম্পিউটার ব্যবহারকারী সার্ভিস প্রােগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রােগ্রাম এবং কাজের হিসাব-নিকাশসহ ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে। সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম নিম্নলিখিত প্রােগ্রামগুলাে নিয়ে গঠিত। যথা-
১) সিস্টেম ইউটিলিটি প্রােগ্রাম
২) সিস্টেম পারফরমেন্স (Performance) মনিটর প্রােগ্রাম ও
৩) সিস্টেম সিকিউরিটি মনিটর প্রােগ্রাম।

সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যারঃ
ব্যবহারিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রােগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যথা-
১) প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা অনুবাদক প্রােগ্রাম।
   - অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার, কম্পাইলারইন্টারপ্রেটার এই তিন ধরনের হয়ে থাকে।
২) প্রােগ্রামিং এডিটর এবং টুলস

উৎসঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
৩,০৭২.
Who started mobile banking first in Bangladesh?
  1. Dhaka Bank Limited
  2. Bangladesh Bank
  3. Dutch-Bangla Bank Limited
  4. BRAC Bank Limited
ব্যাখ্যা
• মোবাইল ব্যাংকিং:
- মোবাইল ব্যাংকিং বলতে মূলত মোবাইল টেলিযোগাযোগ ডিভাইসের সাহায্যে ব্যাংকিং ও আর্থিক সুবিধাকে বোঝায়।
- ব্যাংক অ্যাকাউন্টের সব কার্যক্রম মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করার সুবিধাই হচ্ছে মোবাইল ব্যাংকিং।
- শুরুতে মোবাইল ব্যাংকিং সাধারণত এসএমএসের মাধ্যমে করা হতো।
- ১৯৯৯ সালে স্মার্টফোনের আবির্ভাবের পর ইউরোপীয় ব্যাংকগুলো তাদের গ্রাহকদের প্রথম মোবাইল ব্যাংকের সুবিধা প্রদান করে।
- বাংলাদেশে সর্বপ্রথম ২০১১ সালে মোবাইল ব্যাংকিং সেবা শুরু হয়।
- প্রথমে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড তাদের মোবাইল ব্যাংকিং সেবা চালু করে।
- তাদের পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম রকেট।
- রকেট আসার পরপরই ২০১১ সালে ব্র্যাক ব্যাংকের অঙ্গসংগঠন হিসেবে দ্বিতীয় মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে বিকাশের (BKASH) আত্মপ্রকাশ ঘটে।
- ব্যাংক ছাড়াও ২০১৯ সালে বাংলাদেশ ডাক বিভাগ থেকে পরিচালিত নগদ মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়।

উৎস: ২০ আগস্ট, ২০২১, কালের কণ্ঠ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,০৭৩.
Which among the following is a secondary storage device?
  1. ক) RAM
  2. খ) Diode
  3. গ) Hard Disk
  4. ঘ) Semi-Conductor
ব্যাখ্যা
Secondary memory on a computer is storage for data and programs not in use at the moment.
Some secondary devices are:
- Hard disc,
- CD,
- SD card,
- Floppy.

Source: www.britannica.com
৩,০৭৪.
Which of the following devices typically uses embedded systems?
  1. Server
  2. ATM
  3. Supercomputer
  4. Laptop
ব্যাখ্যা
ATM এ এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
ATM এর full form হচ্ছে- Automated teller machine.

এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি ক্যাবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, করে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।
৩,০৭৫.
What is the role of a router in a network?
  1. Storing data files
  2. Directing data packets between networks
  3. Encrypting data
  4. Managing power supply
ব্যাখ্যা
রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৭৬.
ATM stands for-
  1. Automated Teller Machine
  2. Automatic Toll Machine
  3. Automatic Telephone Machine
  4. Auto Transaction Machine
ব্যাখ্যা
ATM এর পূর্ণরূপ হচ্ছে Automated Teller Machine.
Automated Teller Machine (ATM): 
- এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। 
- এর মাধ্যমে ব্যাংকে অর্থ জমা,উত্তোলন ও স্থানান্তর করা যায়।
- ব্যাংক তার গ্রাহককে সুবিধার্থে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। 
Various common banking transactions that are often carried out at an ATM include:
- Withdrawing cash
- Depositing money
- Transferring funds
- Balance inquiries
- Access to transaction history

Source: bankrate.com.
৩,০৭৭.
____ is used to control all the parts of a manufacturing process.
  1. ক) ATM
  2. খ) CAM
  3. গ) CAD
  4. ঘ) MICL
ব্যাখ্যা
 Computer Aided Manufacturing (CAM) is the use of software and computer-controlled machinery to automate a manufacturing process.
৩,০৭৮.
How many characters does Twitter allow -
  1. 120
  2. 140
  3. 280
  4. 260
ব্যাখ্যা

টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা।
তবে ফেসবুকের সাথে এর একটি মৌলিক পার্থক্য বিদ্যমান।
এটিতে ব্যবহারকারীদের সর্বোচ্চ 280 Character - এর মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান - প্রদান করতে হয়।
এজন্য এটিকে মাইক্রোব্লগিং এর একটি ওয়েবসাইট ও বলা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (নবম - দশম শ্রেণি)

৩,০৭৯.
The maximum number of a counter can count is called-
  1. ক) Register
  2. খ) Modulus
  3. গ) Adder
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• The maximum number of a counter can count is called Modulus.
• কাউন্টার: কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট, যা ফ্লিপ-ফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।
- সাধারণত ফ্লিপ-ফ্লপ সার্কিট দ্বারা এটি তৈরি করা হয়।
- কোন কাউন্টার যতটি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হবে, এটিকে তত বিটের কাউন্টার হিসেবে ব্যবহার করা যাবে।
- কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুণতে পারে, তাকে মডিউলাস (Modulus) বা মোড নাম্বার বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,০৮০.
What is the primary goal of edge computing?
  1. To process data closer to its source
  2. To eliminate IoT devices entirely
  3. To increase data storage capacity
  4. To replace cloud data centers
ব্যাখ্যা

Edge computing-এর প্রধান লক্ষ্য হলো ডেটা উৎসের কাছাকাছি তথ্য প্রক্রিয়াকরণ করা। এর মানে হলো, সেন্সর বা IoT ডিভাইস থেকে আসা ডেটা সরাসরি স্থানীয় নোড বা ডিভাইসে প্রক্রিয়াজাত করা, যাতে ডেটা ক্লাউডে পাঠাতে অপেক্ষা না করতে হয়। এটি লেটেন্সি কমায়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব করে এবং ব্যান্ডউইথের ব্যবহার কমায়। এছাড়াও, এটি নিরাপত্তা বাড়ায় কারণ সংবেদনশীল তথ্য দূরে পাঠানোর প্রয়োজন কমে যায়। তাই edge computing-এর মূল উদ্দেশ্য ডেটা উৎসের কাছে প্রক্রিয়াকরণ করা, যা IoT বা অন্যান্য রিয়েল-টাইম অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

- সঠিক উত্তর: ক) To process data closer to its source.

• Edge computing:
- Edge computing-এর মূল লক্ষ্য হলো ডেটা উৎস (যেমন সেন্সর, IoT ডিভাইস, স্মার্টফোন) এর কাছাকাছি কম্পিউটিং প্রসেসিং করা। এতে করে ডেটা ক্লাউড বা সেন্ট্রাল সার্ভারে পাঠানোর পূর্বেই প্রাথমিক প্রসেসিং সম্পন্ন করা যায়। এর ফলে:
- Latency কমে: ডেটা দ্রুত প্রসেস হওয়ায় রিয়েল-টাইম রেসপন্স সম্ভব হয়।
- Bandwidth খরচ কমে: সব ডেটা ক্লাউডে পাঠানোর দরকার হয় না, ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ কম ব্যবহার হয়।
- Security বাড়ে: লোকালি ডেটা প্রসেসিং-এর মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের সময় ঝুঁকি কমে।
- Cloud storage খরচ কমলেও, এটা প্রাথমিক উদ্দেশ্য নয়, বরং একটি পার্শ্বপ্রতিক্রিয়া।

সূত্র: IBM. [link]

৩,০৮১.
The basic unit or a worksheet into which you enter data in Excel is called a -
  1. ক) column
  2. খ) box
  3. গ) cell
  4. ঘ) table
ব্যাখ্যা

The basic unit of a worksheet into which you enter data in excel is called a cell.

Enter text or a number in a cell
- On the worksheet, click a cell.
- Type the numbers or text that you want to enter, and then press ENTER or TAB. To enter data on a new line within a cell, enter a line break by pressing ALT+ENTER.

Source: Microsoft Support

৩,০৮২.
Which of the following is a potential benefit of integrating Information Technology with cryosurgery?
  1. Increased precision in targeting tissues
  2. The ability to increase the temperature of the equipment for faster results
  3. Reduced usage of cold temperatures
  4. The ability to bypass all necessary medical training
ব্যাখ্যা
⚪ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সার্জনরা আরও সঠিকভাবে টিস্যু লক্ষ্য করতে সক্ষম হতে পারেন, যা সঠিক ফলাফল পেতে সহায়ক।
সঠিক উত্তর - Increased precision in targeting tissues.

⚪ ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- ক্রায়োসার্জারিকে একটি কার্যকর ও নিরাপদ চিকিৎসা বিবেচনা করা হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে।

⚪ ক্রায়োসার্জারির সুবিধাসমূহ:
- ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সার্জারি থেকে কম ক্ষতিকর।
- সার্জারির কারণে ব্যাথা, রক্তক্ষরণ ও অন্যান্য যে অসুবিধা হয়, ক্রয়োসার্জারিতে তা হয় না।
- ক্রায়োসার্জারি পদ্ধতিতে চিকিৎসা খরচ কম।
- অন্য পদ্ধতির তুলনায় হাসপাতালে কম সময় থাকতে হয়।

⚪ ক্রায়োসার্জারির অসুবিধাসমূহ:
- দীর্ঘমেয়াদী ভালো ফলাফলের ক্ষেত্রে অনিশ্চয়তা।
- মাইক্রোকপিক ক্যান্সার বিস্তার রোধে ব্যর্থ।
- কার্যকর কৌশলের বিষয়ে প্রশ্নবিদ্ধ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৮৩.
What is the most successful field of AI?
  1. Smart Home
  2. Chat Gpt
  3. E-Health
  4. Machine Learning
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
- কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়।
- কিন্তু অতি সম্প্রতি এই দূরবর্তী ভবিষ্যতের বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে শুরু করেছে।
- ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছেন যেটি মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে। সাধারণভাবে এটা নিউরাল নেট নামে পরিচিত।
- যত বেশি ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, নিউরাল নেটটি তত ভালো কাজ করবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত C/C++, Java, MATLAB, Python, SHRDLU, PROLOG, LISP, CLISP, R ইত্যাদি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র মেশিন লার্নিং।
- বর্তমান বিশ্বে কম্পিউটার প্রযুক্তিনির্ভর এমন কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ নেই।
- চিকিৎসাবিদ্যা, অটোমোবাইল, ফাইন্যান্স, সার্ভেইল্যান্স, সোশাল মিডিয়া, এন্টারটেনমেন্ট, শিক্ষা, স্পেস এক্সপ্লোরেশন, গেমিং, রোবটিক্স, কৃষি, ই- কমার্সসহ স্টক মার্কেটের শেয়ার লেনদেন, আইনি সমস্যার সম্ভাব্য সঠিক সমাধান, বিমান চালনা, যুদ্ধক্ষেত্র পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার বর্তমানে পরিলক্ষিত হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ ও আলীম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৮৪.
Which of the following is termed as the brain of the computer?
  1. Hardware
  2. CPU
  3. Software
  4. Motherboard
ব্যাখ্যা
সিপিইউ: 
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 
- সিপিইউ বলতে আগের দিনে কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে বোঝাত। 
- এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়। 
- সিপিইউ (CPU) কে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। 
- সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। 
যথা- গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৮৫.
Which one is not a compression tool?
  1. Win-Zip
  2. Win-RAR
  3. AVAST
  4. 7-Zip
ব্যাখ্যা
Utility Software: 
- Utility Software কম্পিউটারের রক্ষনাবেক্ষণ, পরিচালনা, অপ্টিমাইজ করতে ব্যবহার করা হয়।
পারফরমেন্স, সিকিউরিটি ইম্প্রুভ করার জন্য ব্যবহার করা হয়।
এইসকল সফটওয়্যার অপারেটিং সিস্টেম বেইস কাজ করে যাতে কম্পিউটার থেকে সব থেকে ভালো আউটপুট পাওয়া যায়।
বিভিন্ন ধরনের উটিলিটি সফটওয়্যার গুলো: 

1. Antivirus:
i) Windows Defender,
ii) AVG,
iii) AVAST,
iv) MCAFEE

2. File Management Tool:
i) macOS Finder,
ii) Directory Opus,
iii) Dolphin in KDE.

3. Compression Tool:
i) Win-Ace,
ii) Win-Zip,
iii) Win-RAR,
iv) 7-Zip
v) PKZIP

4 . Disk management Tool:
i) Mini Tool Partition Wizaed,
ii)Paragon Partition Wizard,
iii) SMART Monitoring Tools.

5. Disk CleanUp Tool: 
i) Iolo System mechanic,
ii) IObit Advance SystemCare,
iii) Razer Cortex.

6 .Disk Defragmenter:
i) Auslogics Disk Defrag,
ii) MyDefrag,
iii) perfect Disk,
iv) Defraggler.

উৎস: geeksforgeeks.
৩,০৮৬.
Chip is a common nickname for a (n)
  1. ক) transistor
  2. খ) resistor
  3. গ) integrated circuit
  4. ঘ) semiconductor
ব্যাখ্যা

Integrated circuit (IC), also called a chip, a microelectronic circuit, microchip.
Source: Britannica.

৩,০৮৭.
The number of flip-flops required to construct an 8 bit shift register will be-
  1. 7
  2. 8
  3. 9
  4. 16
ব্যাখ্যা
• রেজিস্টার: 
- রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। 
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট (Bit) তথ্য সংরক্ষণ করতে পারে।
- একটি n-bit রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-bit তথ্য সংরক্ষণ করতে পারে।
- n ফ্লিপ-ফ্লপ সংযোগ করে একটি n-bit শিফট রেজিস্টার তৈরি করা যেতে পারে। 
- তাহলে, একটি 8-বিট শিফট রেজিস্টার নির্মাণের জন্য প্রয়োজনীয় ফ্লিপ-ফ্লপের সংখ্যা 8 হবে। 
- ফ্লিপ-ফ্লপ ছাড়াও রেজিস্টারে কম্বিনেশনাল গেইট থাকতে পারে যা কোন ডাটা প্রসেসিংয়ের কাজ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৮৮.
Randomized quicksort is an extension of quicksort where the pivot is chosen randomly. What is the worst case complexity of sorting n numbers using randomized quicksort?
  1. ক) O(n)
  2. খ) O(n2)
  3. গ) O(n Log n)
  4. ঘ) O(n!)
ব্যাখ্যা
If all elements of the given array are same then that is the worst case for the randomised quicksort. And time complexity of worst case of quicksort is O(n²) that is proven already.

So, option (B) is correct.
৩,০৮৯.
Which organization contributed to adding various utilities to the Linux operating system?
  1. Microsoft
  2. GNU
  3. Oracle
  4. Apple
ব্যাখ্যা
• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী ।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০৯০.
Which of the following is a programming language used for web development?
  1. PNG
  2. GIF
  3. XML
  4. HTML
ব্যাখ্যা
HTML:
- Hyper Text Mark-up Language এর সংক্ষিপ্ত রূপ হলো HTML যা World Wide Web (www) ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন, ফরমেট ও ডিজাইন করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- জেনেভায় অবস্থিত CERN এ কাজ করার সময় টিম বার্নার্স লি ১৯৯০ সালে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন।
- HTML ফাইলের এক্সটেনশন হলো .html বা .htm।

অন্যদিকে, 
Picture files extensions- 
.bmp
.gif
.jpg
.png

XML:
এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ (XML) হল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা যেকোনো ডেটা সংজ্ঞায়িত করার নিয়ম প্রদান করে। অন্যান্য প্রোগ্রামিং ভাষার বিপরীতে, XML নিজেই কম্পিউটিং অপারেশন করতে পারে না। পরিবর্তে, কাঠামোগত ডেটা পরিচালনার জন্য যে কোনও প্রোগ্রামিং ভাষা বা সফ্টওয়্যার প্রয়োগ করা যেতে পারে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি ও আমাজন ওয়েবসাইট।
৩,০৯১.
What does the shortcut CTRL + Y do in Microsoft PowerPoint?
  1. Redo the last action
  2. Undo the last action
  3. Pastes copied text or object
  4. Copies of selected text or object
ব্যাখ্যা
মাইক্রোসফট (Microsoft):
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
- মাইক্রোসফটের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের রেডমন্ডে অবস্থিত।
- LinkedIn মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম।
- মাইক্রোসফটের সার্ভিসসমূহ: OneDrive, Skype, LinkedIn, Microsoft Word, Microsoft Excel, Microsoft PowerPoint, Microsoft Access, Microsoft Edge, Outlook, Hotmail প্রভৃতি।

মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ডগুলো হল:
• Create a new presentation. - Ctrl+N,
• Add a new slide. - Ctrl+M,
• Apply bold formatting to the selected text. - Ctrl+B,
• Open the Font dialog box. - Ctrl+T.

• Cut selected text, object, or slide. - Ctrl+X,
• Copy selected text, object, or slide. - Ctrl+C,
• Paste cut or copied text, object, or slide. - Ctrl+V.

• Insert a hyperlink. - Ctrl+K,
• Insert a new comment. - Ctrl+Alt+M,
• Undo the last action. - Ctrl+Z,
• Redo the last action. - Ctrl+Y,
• Go to the next slide. - Page down,
• Go to the previous slide. - Page up.

• Start the slide show. - F5,
• End the slide show. - Esc,
• Print a presentation. - Ctrl+P,
• Save the presentation. - Ctrl+S,
• Close PowerPoint. - Ctrl+Q.

সূত্র: মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট।
৩,০৯২.
Which of the following is not a programming language?
  1. SQL
  2. Python
  3. XML
  4. Java
ব্যাখ্যা
• Extensible Markup Language (XML) হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা যেকোনো ডেটা সংজ্ঞায়িত করার নিয়ম প্রদান করে।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• SQL:
- SQL একটি Very High Level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- SQL (Structured Query Language) কে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়।
- ডাটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যেকোনো কাজ করার জন্য SQL এর DDL, DML ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
- ১৯৭৪ সালে আইবিএম স্যান জুস গবেষণা কেন্দ্রে SQL উদ্ভাবন করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,০৯৩.
Which banking product is not considered an E-banking facility?
  1. ATM
  2. Cheque
  3. SMS banking
  4. Plastic money
ব্যাখ্যা
Cheque, e-banking এর প্রক্রিয়া নয়।

অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং:

- ই-ব্যাংকিং হল একটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান এবং এর গ্রাহকদের মধ্যে একটি ব্যবস্থা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে সক্ষম।
E-Banking product: 
- ATM, 
- SMS banking, 
- Plastic money, (debit or credit card is called Plastic money).

উৎস: ব্যবসায় নীতি ও প্রয়োগ- ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৩,০৯৪.
What is the largest unit of data transmission?
  1. ক) PB
  2. খ) EB
  3. গ) YB
  4. ঘ) ZB
ব্যাখ্যা
বিট (Bit) :
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক।

(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। সাধারণত ১৬ বা ৩২
বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৩,০৯৫.
The computer command of 'Ctrl + Alt + Delete' is applied to-
  1. Copy text
  2. Change a password
  3. Copy and paste text
  4. Shut down the computer
ব্যাখ্যা

এই প্রশ্নে কিছুটা ত্রুটি রয়েছে।
===========================
Ctrl + Alt + Delete কী-বোর্ড শর্টকাট কমান্ড সাধারণত কম্পিউটার reboot/restart করার জন্য ব্যবহৃত হয়। 
এই process টি সাধারণত করা হয় কম্পিউটার hang হয়ে গেলে অর্থাৎ কোন application কাজ করা বন্ধ করে দিলে। 

যেহেতু, 'restart' এর একটি phase হচ্ছে 'Shut down', 
তাই, অধিকতর গ্রহণযোগ্য উত্তর হিসেবে ঘ) Shut down the computer নেয়া হয়েছে। 

তবে, বর্তমান প্রজন্মের Windows Operating System এ 'Ctrl + Alt + Delete' শর্টকাট কী চাপলে 'Task Manager' open হয়। 

৩,০৯৬.
In MS word, Which of the following line spacing is invalid?
  1. ক) Single
  2. খ) Double
  3. গ) Triple
  4. ঘ) Multiple
৩,০৯৭.
A light-sensitive device that converts the printed text, drawing, or other images into digital form is called -
  1. Plotter
  2. Printer
  3. Scanner
  4. OMR
ব্যাখ্যা

Optical scanner/Scanner, a computer input device that uses a light beam to scan codes, text, or graphic images directly into a computer or computer system.
Bar-code scanners are used widely at point-of-sale terminals in retail stores.
A handheld scanner or bar-code pen is moved across the code, or the code itself is moved by hand across a scanner built into a checkout counter or other surface, and the computer stores or immediately processes the data in the bar code.
Source: www.britannica.com

৩,০৯৮.
Which of the following is not a computer virus?
  1. ILOVEYOU
  2. Trojan Horse
  3. Norton
  4. WannaCry
ব্যাখ্যা

• Norton একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যা ভাইরাস শনাক্ত ও অপসারণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি নিজে কোনো ক্ষতিকারক ভাইরাস নয়।

• কম্পিউটার ভাইরাস:

- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ILOVEYOU,
- WannaCry, 
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার. আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

• কম্পিউটার অ্যান্টিভাইরাস:
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহৃত হয়।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- কিছু এন্টিভাইরাস সফটওয়্যার-
১। এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার, 
২। এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার, 
৩। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার, 
৪। নরটন (Norton) এন্টিভাইরাস সফ্টওয়্যার; ইত্যাদি।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,০৯৯.
Who is the founder of oracle corporation?
  1. Larry Ellison
  2. Safra Catz
  3. Elon Musk
  4. Julian Assange
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন:
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে।
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে।
- Headquarters: Austin, Texas, United States.
- Founders: Larry Ellison, Bob Miner, Ed Oates.
- বর্তমান (জুন, ২০২৪) CEO: Safra Catz [Sep 2014 – present].

উৎস: ব্রিটানিকা।
৩,১০০.
How many bits comprise a unit of a Unicode?
  1. ক) 4 bits
  2. খ) 7 bits
  3. গ) 8 bits
  4. ঘ) 16 bits
ব্যাখ্যা
ইউনিকোড:
- ইউনিকোড হচ্ছে 16 বিট কোড।
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য 16 বিটের এই কোড ব্যবহার করা হয়।
- ইউনিকোডের সাহায্যে 216 = 65,536 কোড গ্রুপ তৈরি করা সম্ভব।
- ফলে যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে 8 বিটের বেশি কোড ব্যবহৃত হয় সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।