উত্তর
ব্যাখ্যা
• পূর্বাবস্থায় প্রত্যাবর্তন — স্থিতিস্থাপকতার প্রধান বৈশিষ্ট্য হলো বল অপসারণ করলে বস্তু তার পূর্বের আকার ও অবস্থায় ফিরে আসে।
• স্থিতিস্থাপকতা:
- বাহ্যিক বল প্রয়োগে বস্তু বিকৃত হয়।
- বল অপসারণ করলে বস্তু পূর্বাবস্থায় ফিরে আসে। এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়।
- স্থিতিস্থাপকতা বস্তুর একটি ভৌত ধর্ম।
• স্থিতিস্থাপক সীমা:
- নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তু স্থিতিস্থাপক আচরণ করে। এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়।
- সীমা অতিক্রম করলে বস্তু স্থায়ী বিকৃত হয়।
• উদাহরণ:
- স্প্রিং টানলে লম্বা হয়, ছেড়ে দিলে আগের দৈর্ঘ্যে ফিরে আসে।
- রাবার ব্যান্ড প্রসারিত করলে আবার আগের অবস্থায় ফিরে আসে।
• অন্যান্য অপশন:
- বিকৃতি স্থায়ী হয় → স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে ঘটে।
- ভর বৃদ্ধি পায় → স্থিতিস্থাপকতার সাথে সম্পর্ক নেই।
- আয়তন অপরিবর্তিত থাকে → সব ক্ষেত্রে প্রযোজ্য নয়।
উৎস:
1) পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
2) Science Expert, Live Publications.