বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিপরীতার্থক শব্দ

মোট প্রশ্ন১,১৩৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিপরীতার্থক শব্দ

PrepBank · পাতা / ১২ · ১০১২০০ / ১,১৩৫

১০১.
'কৃত্রিম' শব্দটির বিপরীতার্থক শব্দ কী?
  1. কৃত্রিমতা
  2. মৌলিক
  3. স্বাভাবিক
  4. আসল
সঠিক উত্তর:
স্বাভাবিক
উত্তর
সঠিক উত্তর:
স্বাভাবিক
ব্যাখ্যা

'কৃত্রিম' শব্দটির বিপরীতার্থক শব্দ 'স্বাভাবিক'।

শব্দ = বিপরীতার্থক
- চেনা = অচেনা 
- জানা = অজানা
- সুখ =  দুঃখ
- জ্ঞানী = অজ্ঞান
- সুলভ = দুর্লভ
- ধর্ম = অধর্ম
- সুশীল = দুঃশীল

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১০২.
'কেউকেটা' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) চশমখোর
  2. খ) অকালকুষ্মান্ড
  3. গ) চুনোপুঁটি
  4. ঘ) কংস-মামা
সঠিক উত্তর:
গ) চুনোপুঁটি
উত্তর
সঠিক উত্তর:
গ) চুনোপুঁটি
ব্যাখ্যা
কেউকেটা অর্থ বিশিষ্ট ব্যক্তি 
অপরদিকে, চুনোপুঁটি = সামান্য ব্যক্তি 

কংস-মামা = নির্মম আত্মীয় 
চশমখোর = নির্লজ্জ 
অকালকুষ্মান্ড = অপদার্থ 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০৩.
'অনুমোদিত' শব্দের বিপরীতার্থক -
  1. ক) প্রমোদিত
  2. খ) অননুমোদিত
  3. গ) অনাবশ্যক
  4. ঘ) মতানৈক্য
সঠিক উত্তর:
খ) অননুমোদিত
উত্তর
সঠিক উত্তর:
খ) অননুমোদিত
ব্যাখ্যা
- 'অনুমোদিত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে 'অননুমোদিত'

• উল্লেখযোগ্য কয়েকটি বিপরীতার্থক শব্দ:

মূলশব্দ  ------ বিপরীতার্থক শব্দ
অভিজ্ঞ - অনভিজ্ঞ।
অনুমোদিত - অননুমোদিত।
অস্তগামী - উদীয়মান।
অবহিত - অনবহিত।
আলসে - চটপটে।
অমর - মরণশীল।
আনন্দিত - দুঃখিত।
আদিষ্ট - নিষিদ্ধ।
অবতরণ - উত্তরণ/ আরোহণ।
অগ্রিম - বকেয়া।
আঁটসাট - ঢলঢলে।
আবশ্যক - অনাবশ্যক।
মতৈক্য - মতানৈক্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১০৪.
'রদ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বাতিল
  2. চালু
  3. বিলুপ্ত
  4. রহিত
সঠিক উত্তর:
চালু
উত্তর
সঠিক উত্তর:
চালু
ব্যাখ্যা
• 'রদ' শব্দের বিপরীত শব্দ - চালু

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০৫.
'অনুলোম' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনুকূল
  2. যথাক্রম
  3. প্রতিকূল
  4. পশ্চাৎ
সঠিক উত্তর:
প্রতিকূল
উত্তর
সঠিক উত্তর:
প্রতিকূল
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) প্রতিকূল।
​ 
বিশ্লেষণ:
অনুলোম অর্থ → অনুকূল, যথাক্রম, ক্রমানুসারে।
এর বিপরীতার্থক হয় → উল্টো, বিপরীত, বিরুদ্ধ, অর্থাৎ প্রতিলোম/প্রতিকূল।

অপশনগুলোর অর্থ:

ক) অনুকূল → অনুলোমের সমার্থক, তাই ভুল।
খ) যথাক্রম → এটিও অনুলোমের সমার্থক, তাই ভুল।
গ) প্রতিকূল → বিপরীতার্থক, তাই সঠিক।
ঘ) পশ্চাৎ → "অগ্র"-এর বিপরীতার্থক, অনুলোম নয়।

​উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০৬.
'চেতন' শব্দের বিপরীত শব্দ-
  1. অচেতন
  2. অবচেতনা
  3. অনাচেতন
  4. সজ্ঞান
সঠিক উত্তর:
অচেতন
উত্তর
সঠিক উত্তর:
অচেতন
ব্যাখ্যা
•'চেতন' শব্দের বিপরীত শব্দ অচেতন।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- দুর্মতি - সুমতি, 
- দুষ্ট - শিষ্ট, 
- ভূত - ভবিষ্যৎ, 
- রিক্ত - পূর্ণ,
- হরদম - হঠাৎ,
- স্ববাস - প্রবাস,
- সম্বল - নিঃসম্বল,
- প্রাচী - প্রতীচী,
- গরিষ্ঠ - লঘিষ্ঠ,
- খাতক - মহাজন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২৪ সংস্করণ)।
১০৭.
'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কোমল
  2. কঠোর
  3. সরল
  4. কর্কশ
সঠিক উত্তর:
সরল
উত্তর
সঠিক উত্তর:
সরল
ব্যাখ্যা
• 'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ - সরল। 

অন্যদিকে, 
• 'কোমল' শব্দের বিপরীতার্থক শব্দ - কর্কশ/কঠোর। 
• 'গরল' শব্দের বিপরীতার্থক শব্দ - অমৃত।  

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো- 
খুচরা - পাইকারি। 
খণ্ড - অখণ্ড। 
খোঁজ - নিখোঁজ। 
খানিক - অধিক।  
খাঁটি - ভেজাল। 
গুপ্ত - ব্যক্ত/প্রকাশিত। 
গরীয়ান - লঘীয়ান। 
গ্রহীতা - দাতা। 
গরমিল - মিল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০৮.
'অম্ল' এর বিপরীতার্থক শব্দ -
  1. অ্যাসিড
  2. অম্বল
  3. মধুর
  4. কৃত্রিম
সঠিক উত্তর:
মধুর
উত্তর
সঠিক উত্তর:
মধুর
ব্যাখ্যা

• 'অম্ল' এর বিপরীতার্থক শব্দ - মধুর

উল্লেখ্য,
'অম্ল' শব্দের অর্থ - অম্বল, টক ব্যঞ্জন, রোগবিশেষ, অ্যাসিড, টকস্বাদযুক্ত।
'মধুর' শব্দের অর্থ - অত্যন্ত মিষ্ট, প্রীতিকর।

অন্যদিকে,
অকৃত্রিম - কৃত্রিম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০৯.
‘অলীক‘ এর বিপরীতার্থক শব্দ কোনটি? 
  1. আয়ত্ত
  2. বাস্তব
  3. উন্নতি
  4. কল্পনা
সঠিক উত্তর:
বাস্তব
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব
ব্যাখ্যা
- অলীক (বিশেষ্য) - 
- অর্থ: অসত্য; মিথ্যা। 
- অলীক এর বিপরীত শব্দ সত্য বা বাস্তব। 
- কল্পনা [কল্‌পোনা] (বিশেষ্য) - মানস রচনা; জাগ্রত স্বপ্ন; কবির সৃষ্টি। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর। 
- 'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল। 
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল। 
- 'জীবিত' এর বিপরীতার্থক শব্দ - মৃত। 
- 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১০.
'সঞ্চয়' শব্দের বিপরীত শব্দ কী?
  1. প্রত্যয়
  2. নিশ্চয়
  3. উপচয়
  4. অপচয়
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
অপচয়
উত্তর
সঠিক উত্তর:
অপচয়
ব্যাখ্যা
• 'সঞ্চয়' শব্দের বিপরীত শব্দ - অপচয়

অন্যদিকে,
- 'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রত্যয়।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ সজ্জন - দুর্জন।
→ সংশয় - নিশ্চয়।
→ হরণ - পূরণ।
→ হৃদ্যতা - কপটতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১১.
‘সন্ন্যাসী’ - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অসাধু
  2. উদার
  3. গৃহী
  4. জ্ঞানী
সঠিক উত্তর:
গৃহী
উত্তর
সঠিক উত্তর:
গৃহী
ব্যাখ্যা

- ’সন্ন্যাসী’ অর্থ - যে ব্যক্তি সংসারধর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছে।

আবার, 
- ’গৃহী’ অর্থ - গৃহস্থ বা সংসারী।

সুতরাং,
- 'সন্ন্যাসী' শব্দের বিপরীতার্থক শব্দ - গৃহী। 

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
- 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ।
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১২.
'নেপথ্যে' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
  1. ক) সামনে
  2. খ) পেছনে
  3. গ) প্রকাশ্যে
  4. ঘ) অগোচরে
সঠিক উত্তর:
গ) প্রকাশ্যে
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রকাশ্যে
ব্যাখ্যা
'প্রকাশ্যে' এর বিপরীতার্থক শব্দ 'নেপথ্যে/পরোক্ষে' 

ফরিয়াদি - আসামি 
ফলন্ত - নিষ্ফলা 
প্রফুল্ল - ম্লান
পূর্ণ - শূণ্য 
পূজক/ পূজারি - পূজিত 
বাচাল - স্বল্পভাষী 
ব্যষ্টি - সমষ্টি 
বিকাশ - বিলয়/বিনাশ 
বন্দনা - গঞ্জনা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১১৩.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রায়শ - প্রচ্ছন্ন
  2. খ) পরকীয় - সকীয়
  3. গ) প্রকৃষ্ট - প্রবিষ্ট
  4. ঘ) প্রজ্বলন - নির্বাপন
সঠিক উত্তর:
ঘ) প্রজ্বলন - নির্বাপন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রজ্বলন - নির্বাপন
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দসমূহ- 

প্রজ্বলন - নির্বাপন 
প্রকৃষ্ট - নিকৃষ্ট 
প্রায়শ - কদাচিৎ
পরকীয় - স্বকীয় 
প্রবিষ্ট - প্রস্থিত 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১৪.
প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ম্লান
  2. খ) বিষন্ন
  3. গ) ক + খ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ক + খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক + খ
ব্যাখ্যা
প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ = ম্লান/বিষন্ন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
১১৫.
'কৃশ' এর বিপরীতার্থক শব্দ -
  1. স্থির
  2. ক্ষীণ
  3. স্থূল
  4. নির্বোধ
সঠিক উত্তর:
স্থূল
উত্তর
সঠিক উত্তর:
স্থূল
ব্যাখ্যা
• 'কৃশ' এর বিপরীতার্থক শব্দ - স্থূল।

উল্লেখ্য,
'কৃশ' শব্দের অর্থ - দুর্বল, ক্ষীণ
'স্থূল' শব্দের অর্থ - চ্যাপ্টা, ভোঁতা, সূক্ষ্ম নয় এমন।

অন্যদিকে,
'চতুর' - নির্বোধ।
'চঞ্চল' - স্থির।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১৬.
'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিঃসরণ
  2. নাশ
  3. উৎকর্ষ
  4. বর্ধিষ্ণু
সঠিক উত্তর:
বর্ধিষ্ণু
উত্তর
সঠিক উত্তর:
বর্ধিষ্ণু
ব্যাখ্যা

• 'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ - বর্ধিষ্ণু

উল্লেখ্য,
'ক্ষর' শব্দের অর্থ - ক্ষরণ, নিঃসরণ, নাশ
'বর্ধিষ্ণু' শব্দের অর্থ - ক্রমে বাড়ছে এমন, সমৃদ্ধ হচ্ছে এমন।

অন্যদিকে,
উৎকর্ষ - অপকর্ষ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১৭.
সঠিক বিপরীত শব্দযুগল নয় কোনটি?
  1. অনুরক্ত-বিরক্ত
  2. আবির্ভাব-তিরোভাব
  3. লিপ্ত-নির্লিপ্ত
  4. অতিকায়-বৃহদাকার
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অতিকায়-বৃহদাকার
উত্তর
সঠিক উত্তর:
অতিকায়-বৃহদাকার
ব্যাখ্যা
• সঠিক বিপরীত শব্দযুগল নয় - অতিকায়-বৃহদাকার। কারণ, অতিকায় শব্দের অর্থ - বৃহৎ।

অন্যদিকে,
• 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
• 'আবির্ভাব' এর সঠিক বিপরীত শব্দ - তিরোভাব।
• 'লিপ্ত' এর সঠিক বিপরীত শব্দ = নির্লিপ্ত। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১৮.
'বিরক্ত'-এর বিপরীত শব্দ -
  1. উক্ত
  2. নিয়ত
  3. অনুরক্ত
  4. দয়া
সঠিক উত্তর:
অনুরক্ত
উত্তর
সঠিক উত্তর:
অনুরক্ত
ব্যাখ্যা
• 'বিরক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে: অনুরক্ত।

 • কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত।
- 'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়।  

অন্যদিকে, 
 • 'উক্ত' শব্দের অর্থ: বলা বা কথিত হয়েছে এমন; ব্যক্ত।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
১১৯.
'তেজী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সাহসী
  2. নিস্তেজ
  3. শান্ত
  4. অভ্র
সঠিক উত্তর:
নিস্তেজ
উত্তর
সঠিক উত্তর:
নিস্তেজ
ব্যাখ্যা
• 'তেজী' শব্দের বিপরীত শব্দ- নিস্তেজ।

আরো কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
পথ - বিপথ,
পণ্ড - সফল,
দূর - নিকট,
ঠকা - জেতা,
বিচ্ছেদ - সন্ধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম -দশম শ্রেণি, সংস্করণ -২০২২।
১২০.
'বিজিত' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. বিজয়ী
  2. পরাজিত
  3. বিচ্যুত
  4. বর্জিত
সঠিক উত্তর:
বিজয়ী
উত্তর
সঠিক উত্তর:
বিজয়ী
ব্যাখ্যা
• বিজিত (বিশেষণ পদ),
- ‘বিজিত’ শব্দের অর্থ:
- জয় করে নেয়া হয়েছে এমন অর্থ্যাৎ পরাজিত।

বিজিত" শব্দের অর্থ বুঝতে হবে। "বিজিত" মানে হলো যে কাউকে পরাজিত করা হয়েছে, বা যুদ্ধ বা প্রতিযোগিতায় হারানো। অর্থাৎ, বিজিত হলো পরাজিত ব্যক্তি বা দল।

এখানে, "বিজিত" এর বিপরীত হলো - যিনি বিজয় লাভ করেছেন, যে জিতেছে, অর্থাৎ বিজয়ী।
তাই, সঠিক উত্তর - ক) বিজয়ী।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২১.
'খেদ' শব্দের বিপরীত শব্দ -
  1. হর্ষ
  2. অখ্যাতনামা
  3. অখণ্ড
  4. আঘাট
সঠিক উত্তর:
হর্ষ
উত্তর
সঠিক উত্তর:
হর্ষ
ব্যাখ্যা
• 'খেদ' শব্দের বিপরীত শব্দ - হর্ষ / অখেদ।

অন্যদিকে, 
- 'খ্যাতনামা' শব্দের বিপরীত শব্দ - অখ্যাতনামা।
- 'খণ্ড' শব্দের বিপরীত শব্দ - অখণ্ড।
- 'ঘাট' শব্দের বিপরীত শব্দ - আঘাট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২২.
'আগম' শব্দের বিপরীত শব্দ -
  1. লোপ
  2. নির্গমন
  3. অন্ত্য
  4. আলোক
সঠিক উত্তর:
লোপ
উত্তর
সঠিক উত্তর:
লোপ
ব্যাখ্যা
• 'আগম' শব্দের বিপরীত শব্দ - লোপ।

- অন্যান্য অপশন গুলো হলো- 
• অন্ধকার শব্দের বিপরীত শব্দ - আলোক।
• আদ্য শব্দের বিপরীত শব্দ - অন্ত্য। 
• আগমন শব্দের বিপরীত শব্দ - নির্গমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১২৩.
'তামসিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নৈসর্গিক
  2. রাজসিক
  3. পারত্রিক
  4. ঐহলৌকিক
সঠিক উত্তর:
রাজসিক
উত্তর
সঠিক উত্তর:
রাজসিক
ব্যাখ্যা
• 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - রাজসিক।

অন্যদিকে, 
• 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ - কৃত্রিম/অনৈসর্গিক।
• 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
• 'ঐহলৌকিক/ ইহলৌকিক' শব্দের বিপরীত শব্দ - পরলোক/পরলৌকিক। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২৪.
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. তিক্ত
  2. হর্ষ
  3. বিষাদ
  4. গরল
সঠিক উত্তর:
গরল
উত্তর
সঠিক উত্তর:
গরল
ব্যাখ্যা
• 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ- গরল।

অন্যদিকে, 
•তিক্ত - মধুর।
• হর্ষ - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২৫.
'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিকুঞ্চন
  2. প্রসারণ
  3. নিষ্পেষণ
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা

• 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ - বিকুঞ্চন, প্রসারণ।

 আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- ‘ডাগর’ শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান।
- ‘তীব্র’ শব্দের বিপরীতার্থক শব্দ - লঘু।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিলম্ব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১২৬.
'মনীষা' এর বিপরীতার্থক শব্দ-
  1. নির্বোধ
  2. চাপল্য
  3. অসংযত
  4. কুটিল
সঠিক উত্তর:
নির্বোধ
উত্তর
সঠিক উত্তর:
নির্বোধ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
​• 'মনীষা' এর বিপরীতার্থক শব্দ- 'নির্বোধ'। 

- 'মনীষা' শব্দের অর্থ- প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা।
- 'নির্বোধ' শব্দের অর্থ- বোধহীন; অজ্ঞান; মূর্খ; ‍বুদ্ধিশূন্য।

অন্যদিকে,
- 'সরল' এর বিপরীতার্থক শব্দ - কুটিল/জটিল/বক্র।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ - অসংযত।
- ‘গাম্ভীর্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - চাপল্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১২৭.
'হত' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. জীবিত
  2. অশুভ
  3. সংযত 
  4. ব্যাহত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জীবিত
উত্তর
সঠিক উত্তর:
জীবিত
ব্যাখ্যা

• 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত।

উল্লেখ্য,
'হত' শব্দের অর্থ - মৃত, নিহত, ব্যাহত, বাধাপ্রাপ্ত, লুপ্ত, অশুভ; মন্দ)।

অন্যদিকে,
সংযত - অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১২৮.
‘ঋজু’ শব্দের বিপরীত -
  1. ক) সোজা
  2. খ) বাঁকা
  3. গ) কঠিন
  4. ঘ) তরল
সঠিক উত্তর:
খ) বাঁকা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাঁকা
ব্যাখ্যা
 'ঋজু’ শব্দের বিপরীত শব্দ - বক্র/বাঁকা

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ- পারত্রিক 
'ইহ' শব্দের বিপরীত শব্দ - পরত্র 
'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ  - কার্পণ্য 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১২৯.
নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
  1. ক) মৌন - মুখর
  2. খ) বাদ - প্রতিবাদ
  3. গ) আবশ্যিক - আংশিক
  4. ঘ) হংস - মিথুন
সঠিক উত্তর:
গ) আবশ্যিক - আংশিক
উত্তর
সঠিক উত্তর:
গ) আবশ্যিক - আংশিক
ব্যাখ্যা
আবশ্যিক - আংশিক বিপরীত শব্দজোড় অশুদ্ধ।
এর শুদ্ধরূপ: আবশ্যিক - ঐচ্ছিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩০.
“উচাটন”-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংকীর্ণ
  2. ব্যাকুল
  3. কোনোটিই নয়
  4. প্রশান্ত
সঠিক উত্তর:
প্রশান্ত
উত্তর
সঠিক উত্তর:
প্রশান্ত
ব্যাখ্যা

• উচাটন (বিশেষণ):
অর্থ: ব্যাকুল; অস্বস্তিপূর্ণ; উৎকণ্ঠিত।

• উচাটন (বিশেষ্য):
অর্থ: ব্যাকুলতা; উৎকণ্ঠা।

অর্থ্যাৎ,
• 'উচাটন' শব্দটির বিপরীতার্থক শব্দ - প্রশান্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৩১.
’উৎকণ্ঠা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. উপকণ্ঠ
  2. আকণ্ঠ
  3. শান্তি
  4. বিষণ্ন
সঠিক উত্তর:
শান্তি
উত্তর
সঠিক উত্তর:
শান্তি
ব্যাখ্যা

- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, অনুসারে,
- ’উৎকণ্ঠা’ শব্দের অর্থ- উদ্বেগ, ব্যাকুলতা, ব্যগ্রতা; আশঙ্কা।
’- শান্তি’ শব্দের অর্থ- প্রশান্তি, উৎকণ্ঠাশূন্যতা, চিত্তের স্থিরতা।

অন্যদিকে,
- ’আকণ্ঠ’ শব্দের অর্থ- গলা পর্যন্ত। 
- ’উপকণ্ঠ’ শব্দের অর্থ- কণ্ঠ পর্যন্ত। 
------------------------------
- 'বিষণ্ন এর বিপরীত শব্দ- 'খুশি'।
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'উগ্র'।
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'।
-'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'।
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'।
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'উদ্যম' শব্দের বিপরীত শব্দ- অনুদ্যম।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৩২.
'চিরায়ত' এর বিপরীত শব্দ কী?
  1. সাময়িক
  2. শাশ্বত
  3. কায়িক
  4. অমায়িক
সঠিক উত্তর:
সাময়িক
উত্তর
সঠিক উত্তর:
সাময়িক
ব্যাখ্যা
• 'চিরায়ত' এর বিপরীত শব্দ - সাময়িক

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ শবল - একবর্ণা।
→ শর্বরী - দিবস।
→ চড়াই - উতরাই।
→ চিন্ময় - অচেতন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৩.
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বৃহৎ
  2. ক্ষুদ্রতম
  3. বর্ধমান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা

• 'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ- বর্ধমান। 

তাছাড়া,
- 'ক্ষুদ্রতম' এর বিপরীত শব্দ- বৃহত্তম। 
- 'ক্ষুদ্র' এর বিপরীত শব্দ- বৃহৎ। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুন ও ড. মোহাম্মদ আমীন।

১৩৪.
'ঝুনা' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অঝুনা
  2. কাঁচা
  3. মিটমিটে
  4. ফ্যাকাশে
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কাঁচা
উত্তর
সঠিক উত্তর:
কাঁচা
ব্যাখ্যা

•'ঝুনা' এর বিপরীত শব্দ - কাঁচা/কচি।

কিছু গুরুত্বপুর্ণ বিপরীত শব্দ:
- জ্বলন্ত - নিভন্ত।
- ঝগড়া- ভাব।
- ঝুনা - কাঁচা/কচি।
- ঝটিতি - বিলম্ব।
- ঝলমলে - মিটমিটে/ম্যাড়ে।
- ঝাপসা - পরিষ্কার।
- ঝঞ্ঝাট - নির্ঝঞ্ঝাট।
- ঝাল - মিষ্টি।
- ঝানু - আনাড়ি।
- ঝি - বেটা, চাকর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১৩৫.
নিচের কোন বিপরীত শব্দ জোড়া অশুদ্ধ?
  1. ক) পুষ্ট - ক্ষীণ
  2. খ) পারত্রিক - ঐহিক
  3. গ) হর্তা - ভর্তা
  4. ঘ) বিকুঞ্চন - প্রসারণ
সঠিক উত্তর:
ঘ) বিকুঞ্চন - প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিকুঞ্চন - প্রসারণ
ব্যাখ্যা
বিকুঞ্চন - প্রসারণ বিপরীত শব্দ জোড়া অশুদ্ধ কারণ এরা সমার্থক।
এদের বিপরীতার্থক শব্দ হবে বিকুঞ্চন বা প্রসারণ - আকুঞ্চন বা সংকোচন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩৬.
নিচের কোনটি বিপরীতার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস নয়?
  1. ক) আয় - ব্যয়
  2. খ) অহি - নকুল
  3. গ) লাভ - লোকসান
  4. ঘ) সবগুলোই বিপরীতার্থক
সঠিক উত্তর:
খ) অহি - নকুল
উত্তর
সঠিক উত্তর:
খ) অহি - নকুল
ব্যাখ্যা

যে সমাসে প্রতেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো -
অহি - নকুল, দা - কুমড়া, স্বর্গ - নরক ইত্যাদি।

বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
জমা – খরচ, আয় – ব্যয়, ছোট – বড়, লাভ – লোকসান ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী

১৩৭.
নিচের কোন বিপরীত শব্দজোড় শুদ্ধ নয়?
  1. ক) ঊর্ধ্ব - আধঃ
  2. খ) উত্তম - মধ্যম
  3. গ) উত্থান - পতন
  4. ঘ) উত্তর - দক্ষিণ
সঠিক উত্তর:
খ) উত্তম - মধ্যম
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তম - মধ্যম
ব্যাখ্যা
উত্তম - মধ্যম- এটি একটি অশুদ্ধ বিপরীতার্থক শব্দজোড়।
• সঠিক শব্দজোড়: উত্তম-অধম।

অন্যদিকে, সঠিক বিপরীতার্থক হলো:
ঊর্ধ্ব - আধঃ
উত্থান - পতন
উত্তর - দক্ষিণ

গুরুত্বপূর্ণ কিছু শব্দজোড় :
কৃতজ্ঞ - অকৃতজ্ঞ
কৃতঘ্ন - কৃতজ্ঞ/প্রত্যুপকারী।
গরিষ্ঠ - লঘিষ্ঠ।
ঘাতক - পলাতক।
ক্ষুণ্ণ - প্রসন্ন/অক্ষুণ্ণ।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১৩৮.
নিচের কোন বিপরীত শব্দযুগল অশুদ্ধ?
  1. ক) শিষ্ট - শান্ত
  2. খ) অন্তরঙ্গ - বহিরঙ্গ
  3. গ) অন্ত - অনন্ত
  4. ঘ) জঙ্গম - স্থাবর
সঠিক উত্তর:
ক) শিষ্ট - শান্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) শিষ্ট - শান্ত
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দ -
শিষ্ট - অশিষ্ট;
অন্তরঙ্গ - বহিরঙ্গ;
অন্ত - অনন্ত;
অস্থাবর, জঙ্গম - স্থাবর।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম - দশম শ্রেণি
১৩৯.
'ঝানু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ঝুনা
  2. খ) মজবুত
  3. গ) আনাড়ি
  4. ঘ) রুষ্ট
সঠিক উত্তর:
গ) আনাড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) আনাড়ি
ব্যাখ্যা
• 'ঝানু' শব্দের বিপরীতার্থক শব্দ = 'আনাড়ি'

অন্যদিকে, 
'ঝুনা' শব্দের বিপরীতার্থক শব্দ = কাচা/কচি 
'ঠুনকো' শব্দের বিপরীতার্থক শব্দ = মজবুত 
 'তুষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ = রুষ্ট

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪০.
'লেশ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. যথেষ্ঠ
  2. লগ্ন
  3. বিনীত
  4. নিষ্ঠুর
সঠিক উত্তর:
যথেষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
যথেষ্ঠ
ব্যাখ্যা
• 'লেশ' শব্দের বিপরীত শব্দ হচ্ছে - যথেষ্ঠ

অন্যদিকে,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
- 'লগ্ন' এর বিপরীত শব্দ - চ্যুত।
- 'মরমি' এর বিপরীত শব্দ - নিষ্ঠুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪১.
'উচাটন' এর বিপরীত শব্দ - 
  1. ব্যাকুল
  2. সঞ্চয়
  3. প্রশান্ত
  4. সরল
সঠিক উত্তর:
প্রশান্ত
উত্তর
সঠিক উত্তর:
প্রশান্ত
ব্যাখ্যা

• 'উচাটন' এর বিপরীত শব্দ - প্রশান্ত।
------------------
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
উচাটন (বিশেষণ)
অর্থ: ব্যাকুল; অস্বস্তিপূর্ণ; উৎকণ্ঠিত, 
(বিশেষ্য) অর্থ: ব্যাকুলতা; উৎকণ্ঠা।

অন্যদিকে,
• 'প্রশান্ত' (বিশেষণ) অর্থ:
- অতিশয় শান্ত, ধীর, স্থির; অব্যাকুল; নিবৃত্ত; শান্তিময়।
------------ 
• শব্দের অর্থানুসারে, 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ - প্রশান্ত।
---------------------- 
অন্যদিকে,
- 'সঞ্চয়' শব্দের বিপরীতর্থক শব্দ = অপচয়।
- 'জটিল' শব্দের বিপরীতার্থক শব্দ = সরল।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৪২.
‘নন্দিত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিষন্ন
  2. বিষাদ
  3. প্রচ্ছন্ন
  4. এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
এর কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
এর কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ = নিন্দিত।

কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল-সুধা/ অমৃত,
- হর্ষ/হরিষ - বিষাদ,
- প্রসন্ন - বিষণ্ণ,
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট,
- সন্ধি - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪৩.
'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ কোনটি?
  1. সংকুচিত
  2. একবর্ণা
  3. সংহত
  4. প্রসারণ
সঠিক উত্তর:
প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
প্রসারণ
ব্যাখ্যা
• 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রসারণ।

অন্যদিকে, 
---------------
- 'সংকুচিত' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রসারিত।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
- 'বিচিত্র' শব্দের বিপরীতার্থক শব্দ - একবর্ণা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৪৪.
অণু শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অতিকায়
  2. খ) বৃহৎ
  3. গ) ক্ষুদ্রকায়
  4. ঘ) অল্প
সঠিক উত্তর:
খ) বৃহৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃহৎ
ব্যাখ্যা
অতিকায় এর বিপরীত শব্দ - ক্ষুদ্রকায়।
অণু এর বিপরীত শব্দ বৃহৎ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৪৫.
’উদ্যম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অনুদার
  2. অনীহা
  3. শীতল
  4. নিরুদ্যম
সঠিক উত্তর:
নিরুদ্যম
উত্তর
সঠিক উত্তর:
নিরুদ্যম
ব্যাখ্যা

• উদ্যম শব্দের বিপরীত শব্দ = নিরুদ্যম।
------------------------------------------
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, অনুসারে,
- ’উদ্যম’  শব্দের অর্থ- উৎসাহ; অধ্যবসায়; প্রয়াস; উদ্যোগ; উপক্রম।।
- ’নিরুদ্যম’ শব্দের অর্থ- শূন্য, নিশ্চেষ্ট; উদ্যমের অভাব।।

অন্যদিকে,
- 'উদার’ এর বিপরীত শব্দ- 'অনুদার'।
- 'উদ্‌গ্রীব' এর বিপরীত শব্দ-'অনীহা'।
- 'উষ্ণ' এর বিপরীত শব্দ- 'শীতল'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৪৬.
'অজ্ঞাত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিদিত
  2. বিদীর্ণ
  3. প্রবিষ্ট
  4. অপগত
সঠিক উত্তর:
বিদিত
উত্তর
সঠিক উত্তর:
বিদিত
ব্যাখ্যা
• অজ্ঞাত (বিশেষণ পদ),
- অর্থ: অজানা, অবিদিত; অপ্রকাশিত।
 
• বিদিত (বিশেষণ পদ),
- অর্থ: জেনেছে এমন, জ্ঞাত, অবগত।

• 'অজ্ঞাত' শব্দের বিপরিতার্থক শব্দ- বিদিত।

অন্যদিকে,
-------
- 'বিদীর্ণ' অর্থ - খন্ডিত, ছিন্নভিন্ন; ফাড়া, চেরা; ভগ্ন। 
- 'অপগত' অর্থ - বিগত; পলায়িত; অপসৃত। ২ মৃত।
- 'প্রবিষ্ট' অর্থ - প্রবেশ করেছে এমন। (স্ত্রী. প্রবিষ্টা/প্রোবিষ্টা)

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪৭.
'ইদানীন্তন' এর বিপরীত শব্দ -
  1. নবীন
  2. সাম্প্রতিক
  3. অধুনাতন
  4. তদানীন্তন
সঠিক উত্তর:
তদানীন্তন
উত্তর
সঠিক উত্তর:
তদানীন্তন
ব্যাখ্যা
• 'ইদানীন্তন' এর বিপরীত শব্দ - তদানীন্তন।

• 'ইদানীন্তন' শব্দের অর্থ- 
- নবীন; অভিনব; সাম্প্রতিক; অধুনাতন।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'উৎকর্ষ' এর বিপরীত শব্দ - অপকর্ষ।
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
• 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
• 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪৮.
'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. প্রশান্ত
  2. শুষ্ক
  3. প্রসন্ন
  4. উগ্র
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা

• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত, 
- 'হরদম' শব্দের বিপরীত শব্দ-  কদাচিৎ,
- সুকৃতি' শব্দের বিপরীত শব্দ- দুষ্কৃতি, 
- 'নিষিদ্ধ' শব্দের বিপরীত শব্দ- আদিষ্ট। 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।

১৪৯.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) উদ্ধত - দুর্বিনীত
  2. খ) উদ্যত - বিরত
  3. গ) তামসিক - ঐশ্যরিক
  4. ঘ) উন্মীলন - মিলন
সঠিক উত্তর:
খ) উদ্যত - বিরত
উত্তর
সঠিক উত্তর:
খ) উদ্যত - বিরত
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল;
- উদ্যত - বিরত 
- উদ্ধত/দুর্বিনীত - বিনীত।
- অধমর্ণ - উত্তমর্ণ
- ইতর - ভদ্র
- উত্তরীয় - অন্তরীয় 
- উন্মীলন - নিমীলন 
- ঔচিত্য - অনৌচিত্য 
- তামসিক - রাজসিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১৫০.
'উগ্র' শব্দের বিপরীত শব্দ চিহ্নিত করুন৷
  1. ক) প্রীতি
  2. খ) সংকীর্ণ
  3. গ) সৌম্য
  4. ঘ) উন্মুখ
সঠিক উত্তর:
গ) সৌম্য
উত্তর
সঠিক উত্তর:
গ) সৌম্য
ব্যাখ্যা
উগ্র - সৌম্য/কোমল;
ঈর্ষা - প্রীতি;
উদার - অনুদার / সংকীর্ণ;
উন্মুখ - বিমুখ।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৫১.
'শিষ্ট' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নরম
  2. অশিষ্ট
  3. অশাক্ত
  4. শিথিল 
সঠিক উত্তর:
অশিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
অশিষ্ট
ব্যাখ্যা

• 'শিষ্ট' এর বিপরীতার্থক শব্দ - অশিষ্ট।

অন্যদিকে,  
• 'শাক্ত' এর বিপরীতার্থক শব্দ- অশাক্ত। 
• 'শক্ত' এর বিপরীতার্থক শব্দ- নরম। 
• 'শিথিল' এর বিপরীতার্থক শব্দ- সুদৃত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১৫২.
‘উৎকণ্ঠা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিরুৎসাহ
  2. নিস্তেজ
  3. শান্তি
  4. কোমল
সঠিক উত্তর:
শান্তি
উত্তর
সঠিক উত্তর:
শান্তি
ব্যাখ্যা
• ‘শান্তি‘ শব্দের বিপরীতার্থক শব্দ - উৎকণ্ঠা।

অন্যদিকে,
• ‘তেজী’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
• ‘কোমল’ শব্দের বিপরীতার্থক শব্দ - কর্কশ।
• ‘উৎসাহ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিরুৎসাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
১৫৩.
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ-
  1. বিরক্ত
  2. বিনীত
  3. বিরত
  4. নরম
সঠিক উত্তর:
বিরত
উত্তর
সঠিক উত্তর:
বিরত
ব্যাখ্যা
• 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ-
উদ্ধত - বিনীত।
শক্ত - নরম। 
বিরক্ত - অনুরক্ত। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫৪.
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল নয় কোনটি?
  1. ক) দুষ্কর - সুকর
  2. খ) তির্যক - ঋজু
  3. গ) দমন - প্রশ্রয়
  4. ঘ) তন্ময় - মৃন্ময়
সঠিক উত্তর:
ঘ) তন্ময় - মৃন্ময়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তন্ময় - মৃন্ময়
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল = তন্ময় - মন্ময়

আরও কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ- 
তেজি - মন্দা 
তামসিক - রাজসিক 
তোয়াজ - তাচ্ছিল্য 
জ্বলন্র - নিভন্ত 
ঝানু - আনাড়ি 
জিন্দাবাদ - মুর্দাবাদ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫৫.
'অন্তরিন্দ্রিয়' এর বিপরীতার্থক শব্দ -
  1. অন্তরঙ্গ
  2. অন্তর্জগৎ
  3. অন্তর্বাস
  4. বাহ্যিক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাহ্যিক
উত্তর
সঠিক উত্তর:
বাহ্যিক
ব্যাখ্যা
• 'অন্তরিন্দ্রিয়' এর বিপরীতার্থক শব্দ - বাহ্যিক

অন্যদিকে,
অন্তরঙ্গ - বহিরঙ্গ।
অন্তর্বাস - বহির্বাস।
অন্তর্জগৎ - বহির্জগৎ।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১৫৬.
'সুমতি' এর বিপরীতার্থক শব্দ -
  1. সবুদ্ধি
  2. দুষ্ট
  3. শিষ্ট
  4. মন্দবুদ্ধি
সঠিক উত্তর:
মন্দবুদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
মন্দবুদ্ধি
ব্যাখ্যা
• 'সুমতি' এর বিপরীতার্থক শব্দ - মন্দবুদ্ধি

উল্লেখ্য,
'দুর্মতি' শব্দের অর্থ - অসৎ মনোভাব; মন্দবুদ্ধি, কুবুদ্ধি।
'সুমতি' শব্দের অর্থ - উত্তম বা সবুদ্ধি, সদিচ্ছা, সৎপ্রবৃত্তি, দয়া।

অন্যদিকে,
পথ - বিপথ।
দুষ্ট - শিষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫৭.
'সৌম্য' এর বিপরীত শব্দ -
  1. করাল
  2. নির্ভীক
  3. বিনীত
  4. খাতক
সঠিক উত্তর:
করাল
উত্তর
সঠিক উত্তর:
করাল
ব্যাখ্যা

• 'সৌম্য' এর বিপরীত শব্দ - করাল

অন্যদিকে,
ভীরু - নির্ভীক।
উদ্ধত - বিনীত।
মহাজান - খাতক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫৮.
'আঁটি' এর বিপরীত শব্দ -
  1. সাস
  2. শাঁস
  3. শ্বাঁস
  4. শাঁষ
সঠিক উত্তর:
শাঁস
উত্তর
সঠিক উত্তর:
শাঁস
ব্যাখ্যা
• 'আঁটি' এর বিপরীত শব্দ - শাঁস।
• 'আঁটি' শব্দের অর্থ- ফলের মধ্যকার বীজ বা বিচি।
• শাঁস শব্দের অর্থ- ফলাদির ভিতরের নরম অংশ, সার পদার্থ।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- অধমর্ণ - উত্তমর্ণ, 
- অর্থ - অনর্থ, 
- অনির্বাণ - নির্বাণ, 
- অধিত্যকা - উপত্যকা, 
- অবিরল - বিরল, 
- অসীম - সসীম, 
- অধম - উত্তম, 
- অলস - পরিশ্রমী, 
- অর্বাচীন - প্রাচীন,

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
১৫৯.
‘অন্তর্হিত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) বহাল
  2. খ) বিদ্যমান
  3. গ) বহির্ভূক্ত
  4. ঘ) বাহির
সঠিক উত্তর:
খ) বিদ্যমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদ্যমান
ব্যাখ্যা
• ‘অন্তর্হিত’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিদ্যমান।

অন্যান্য অপশান গুলোর বিপরীতার্থ শব্দ হলো:
• বহির্ভূক্ত = অন্তর্ভুক্ত
• বাহির = ভেতর
• বহাল = বরখাস্ত

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৬০.
'চক্ষুষ্মান' শব্দের বিপরীত অর্থ -
  1. ক্ষীয়মান
  2. নিভন্ত
  3. অন্ধ
  4. স্বচ্ছ
সঠিক উত্তর:
অন্ধ
উত্তর
সঠিক উত্তর:
অন্ধ
ব্যাখ্যা
• 'চক্ষুষ্মান' শব্দের বিপরীত অর্থ - অন্ধ। 

- অন্যান্য অপশন গুলো হলো - 
• বর্ধমান শব্দের বিপরীত শব্দ - ক্ষীয়মান।
• জ্বলন্ত শব্দের বিপরীত শব্দ - নিভন্ত।
• ঘোলা শব্দের বিপরীত শব্দ - স্বচ্ছ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
১৬১.
'পূরণ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. পূর্ণ
  2. অসম্পূর্ণ
  3. হরণ
  4. অপূরণ
সঠিক উত্তর:
হরণ
উত্তর
সঠিক উত্তর:
হরণ
ব্যাখ্যা
• 'হরণ' শব্দের বিপরীত শব্দ - পূরণ।

অন্যদিকে,
- 'রিক্ত' শব্দের বিপরীত শব্দ - পূর্ণ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল'
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৬২.
'হক' এর বিপরীতার্থক শব্দ -
  1. পদবিবিশেষ
  2. অহক
  3. বিরত
  4. নাহক
সঠিক উত্তর:
নাহক
উত্তর
সঠিক উত্তর:
নাহক
ব্যাখ্যা

• 'হক' এর বিপরীতার্থক শব্দ - নাহক

উল্লেখ্য,
'হক' শব্দের অর্থ - অধিকার; দাবি,  পদবিবিশেষ।
'নাহক' শব্দের অর্থ - অন্যায্য, অনুচিত, অনর্থক।

অন্যদিকে,
রত - বিরত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৬৩.
'শ্লেষ' এর বিপরীতার্থক শব্দ -
  1. আশ্লেষ
  2. সম্বন্ধ
  3. অশ্লেষ
  4. বিশ্লেষ
সঠিক উত্তর:
বিশ্লেষ
উত্তর
সঠিক উত্তর:
বিশ্লেষ
ব্যাখ্যা

'শ্লেষ' এর বিপরীতার্থক শব্দ - বিশ্লেষ

উল্লেখ্য,
'শ্লেষ' শব্দের অর্থ - একই শব্দের একাধিক অর্থে প্রয়োগরূপ শব্দালংকার, সংস্রব, আলিঙ্গন, বিদ্রূপ, আশ্লেষ, সম্বন্ধ
'বিশ্লেষ' শব্দের অর্থ - একটি থেকে অন্যটি বা এক থেকে অন্যকে ছিন্নকরণ, বিভাগ, বিচ্যুতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৬৪.
নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ?
  1. নিষ্পাপ - পাপিনী
  2. অহিংস - সহিংস
  3. প্রসন্ন - বিষণ্ণ
  4. দোষী - নির্দোষী
সঠিক উত্তর:
দোষী - নির্দোষী
উত্তর
সঠিক উত্তর:
দোষী - নির্দোষী
ব্যাখ্যা

• 'দোষী-নির্দোষী' এটি অশুদ্ধ।
• শুদ্ধ রূপ হবে: দোষী এর বিপরীত শব্দ - নির্দোষ।

অন্যদিকে,
- প্রসন্ন এর বিপরীত শব্দ - বিষন্ন।
- অহিংস এর বিপরীত শব্দ - সহিংস।
- নিষ্পাপ এর বিপরীত শব্দ - পাপি/পাপিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আাধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬৫.
শর্বরী শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. দিবস
  2. সুন্দর
  3. শোভা
  4. রূপসী
সঠিক উত্তর:
দিবস
উত্তর
সঠিক উত্তর:
দিবস
ব্যাখ্যা

• ‘শর্বরী' শব্দের বিপরীত শব্দ: 'দিবস'। 

- আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• ফাঁপা - নিরেট।
• বন্ধুর - মসৃণ।
• শর্বরী - দিবস।
• সওয়াল - জবাব।
• 'ঢালু' - সমান,
• 'উদ্ধত' - বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 

১৬৬.
'নৈর্ঋত' এর বিপরীতার্থক শব্দ -
  1. ঈদৃশ
  2. ঈশান
  3. ঈর্ষা
  4. ঈপ্সিত
সঠিক উত্তর:
ঈশান
উত্তর
সঠিক উত্তর:
ঈশান
ব্যাখ্যা
• 'নৈর্ঋত' এর বিপরীতার্থক শব্দ - ঈশান

উল্লেখ্য,
'নৈর্ঋত' শব্দের অর্থ - দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ।
'ঈশান' শব্দের অর্থ - উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী কোণ।

অন্যদিকে,
ঈর্ষা - প্রীতি,
ঈপ্সিত - অনীপ্সিত,
ঈদৃশ - তাদৃশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬৭.
'আরোহণ'- এর বিপরীতার্থক শব্দ কী?
  1. বিসর্জন
  2. প্রসারণ
  3. অবরোহণ
  4. বিয়োজন
সঠিক উত্তর:
অবরোহণ
উত্তর
সঠিক উত্তর:
অবরোহণ
ব্যাখ্যা
• 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ - অবরোহণ। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'বিশ্লেষণ' এর বিপরীত শব্দ - সংশ্লেষণ। 
- 'বিসর্জন' শব্দের বিপরীত শব্দ - আবাহন। 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৬৮.
'বিনীত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নিরত
  2. অবিনীত
  3. প্রত্যয়
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
অবিনীত
উত্তর
সঠিক উত্তর:
অবিনীত
ব্যাখ্যা
বিপরীতার্থক শব্দ: 
- 'বিনীত' এর বিপরীত শব্দ- অবিনীত। 

অন্যদিকে, 
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ- সংশয়। 
- 'বিরত' এর বিপরীত শব্দ- নিরত।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত, 
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়, 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত, 
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়, 
- 'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য এবং 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৬৯.
‘দুর্বিষহ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সুসহ
  2. খ) সুশীল
  3. গ) নির্দোষ
  4. ঘ) শান্ত
সঠিক উত্তর:
ক) সুসহ
উত্তর
সঠিক উত্তর:
ক) সুসহ
ব্যাখ্যা
দুর্বিষহ এর বিপরীত শব্দ সুসহ। দুঃশীল এর বিপরীত শব্দ সুশীল। দোষী এর বিপরীত শব্দ নির্দোষ। দুরন্ত এর বিপরীত শব্দ শান্ত। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১৭০.
'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বন্ধুর
  2. অসম
  3. সুষম
  4. ঋজু
সঠিক উত্তর:
ঋজু
উত্তর
সঠিক উত্তর:
ঋজু
ব্যাখ্যা
• 'বঙ্কিম' শব্দের অর্থ:
- বাঁকা, আঁকাবাঁকা, কুটিল।

• ‘ঋজু’ শব্দের অর্থ:
- অবক্র, অকপট, সরল।

• সুতরাং,
'বঙ্কিম' শব্দের বিপরীতার্থক শব্দ: ‘ঋজু’।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো:
• আবশ্যিক - ঐচ্ছিক,
• আর্দ্র - শুষ্ক,
• আবশ্যক - অনাবশ্যক,
• অমৃত - গরল,
• গুপ্ত - ব্যাপ্ত,
• গৃহী - সন্ন্যাসী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭১.
'মৌন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিশ্রী
  2. হালকা
  3. সাহসী
  4. মুখর
সঠিক উত্তর:
মুখর
উত্তর
সঠিক উত্তর:
মুখর
ব্যাখ্যা
• 'মৌন' এর বিপরীত শব্দ- মুখর। 

উল্লেখ্য, 
'মৌন' শব্দের অর্থ: নীরবতা।
'মুখর শব্দের অর্থ: ধ্বনিবহুল, বাচাল।

আরো কিছু বিপরীত শব্দ:
- 'সুশ্রী' এর বিপরীত শব্দ- 'বিশ্রী', 
- 'হালকা' এর বিপরীত শব্দ- 'ভারী',
- 'ভিতু' এর বিপরীত শব্দ- 'সাহসী', 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
১৭২.
'অবনত' শব্দের যথার্থ বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উন্নত
  2. খ) বিরত
  3. গ) নিরত
  4. ঘ) উদ্যত
সঠিক উত্তর:
ক) উন্নত
উত্তর
সঠিক উত্তর:
ক) উন্নত
ব্যাখ্যা
অবনত শব্দের বিপরীত শব্দ হলো উন্নত। উদ্যত এবং নিরত হলো বিরত শব্দের বিপরীত শব্দ।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন)
১৭৩.
সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ব্যগ্র
  2. উগ্র
  3. নম্র
  4. বিনীত
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা

• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:

- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত, 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 
- 'দুরন্ত' এর বিপরীত শব্দ - শান্ত।
- 'কোমল' এর বিপরীত শব্দ - কঠিন/কঠোর।
- 'অনুরাগী 'এর বিপরীত শব্দ - বিরাগী। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৭৪.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) ঊহ্য - ব্যক্ত
  2. খ) থৈ - অথৈ
  3. গ) ধনিক - দরিদ্র
  4. ঘ) তন্ময় - মৃন্ময়
সঠিক উত্তর:
খ) থৈ - অথৈ
উত্তর
সঠিক উত্তর:
খ) থৈ - অথৈ
ব্যাখ্যা
কতিপয় বিপরীতার্থক শব্দ:
থৈ - অথৈ 
ঊহ্য - স্পষ্ট  
খরিদ - বিক্রয় 
ত্যাজ্য - গ্রাহ্য 
তন্ময় - মন্ময় 
ধনিক - শ্রমিক 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৫.
'নৈসর্গিক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. দিবাকালীন
  2. পারত্রিক
  3. কৃত্রিম
  4. রাজসিক
সঠিক উত্তর:
কৃত্রিম
উত্তর
সঠিক উত্তর:
কৃত্রিম
ব্যাখ্যা

• 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ - কৃত্রিম/অনৈসর্গিক।

অন্যদিকে, 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
- 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - রাজসিক। 
- ‘আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৭৬.
‘আপদ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিপদ
  2. নিরাপদ
  3. বিগ্রহ
  4. নিগ্রহ
সঠিক উত্তর:
নিরাপদ
উত্তর
সঠিক উত্তর:
নিরাপদ
ব্যাখ্যা

আপদ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরাপদ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হচ্ছেঃ
অক্ষাংশ - দ্রাঘিমাংশ
অর্পণ - প্রত্যর্পণ
উন্মুখ - বিমুখ
নিশ্চেষ্ট - সচেষ্ট।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৭৭.
শুদ্ধ বিপরীতার্থক শব্দ যুগল নয় কোনটি?
  1. তোয়াজ - তাচ্ছিল্য
  2. বিপন্ন - নিরাপদ
  3. বিজেতা - বিজিত 
  4. বিরত -আনত
সঠিক উত্তর:
বিরত -আনত
উত্তর
সঠিক উত্তর:
বিরত -আনত
ব্যাখ্যা
• শুদ্ধ বিপরীতার্থক শব্দ যুগল নয়: বিরত -আনত।
• শুদ্ধ বিপরীতার্থক শব্দ: বিরত - নিরত।

‘বিরত’ শব্দের অর্থ: ক্ষান্ত, নিবৃত্ত।
‘আনত’ শব্দের অর্থ: নম্র, বিনীত, অবনত, প্রণত।

সঠিক বিপরীতার্থক শব্দ যুগল
তোয়াজ - তাচ্ছিল্য।
বিপন্ন - নিরাপদ।
বিরক্ত - অনুরক্ত।
বহাল - বরখাস্ত।
বিজেতা - বিজিত। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭৮.
'উন্নত' এর বিপরীতার্থক শব্দ কোনটি? 
  1. অনর্থ
  2. দরিদ্র
  3. নির্ধন
  4. অবনত
সঠিক উত্তর:
অবনত
উত্তর
সঠিক উত্তর:
অবনত
ব্যাখ্যা

• 'উন্নত' এর বিপরীতার্থক শব্দ- অবনত, অনুন্নত।

অন্যদিকে,
অর্থ - অনর্থ।
ধনী - নির্ধন, দরিদ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১৭৯.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ -
  1. মৃত
  2. সরল
  3. বিরল
  4. বিষাদ
সঠিক উত্তর:
বিষাদ
উত্তর
সঠিক উত্তর:
বিষাদ
ব্যাখ্যা
• 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ

অন্যদিকে,
- 'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল।
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
- 'জীবিত' এর বিপরীতার্থক শব্দ - মৃত।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮০.
'ধৃত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. মুক্তি
  2. নম্র
  3. মসৃণ 
  4. মুক্ত
সঠিক উত্তর:
মুক্ত
উত্তর
সঠিক উত্তর:
মুক্ত
ব্যাখ্যা
• ‘ধৃত’ বিশেষণ পদ।
অর্থ: গ্রেফতার করা হয়েছে এমন।

• ‘মুক্ত’ বিশেষণ পদ।
অর্থ: অব্যাহতিপ্রাপ্ত; উন্মুক্ত; নিষ্কৃতিপ্রাপ্ত।

অন্যদিকে,
• ‘মুক্তি’ বিশেষ্য পদ।
অর্থ: স্বাধীনতা, পরিত্রাণ, অবসান।
[যা ‘ধৃত’ শব্দের বিপরীত শব্দ হিসেবে যথাযথ অর্থ প্রদান করে না।]

সুতরাং,
• 'ধৃত' এর বিপরীতার্থক শব্দ - মুক্ত।

অন্যদিকে,
• ধৃষ্ট - নম্র।
• বন্ধুর - মসৃণ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• মূর্ত - বিমূর্ত। 
• ধূর্ত - সরল / বোকা।
• চাপল্য - গাম্ভীর্য। 
• ঔদার্য - কার্পণ্য। 
• ঔদ্ধত্য - বিনয়। 
• ত্বরিত - শ্লেথ।
• রিক্ত - পূর্ণ।
• আশু - বিলম্ব।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮১.
'দুর্জন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সজ্জন
  2. বর্জন
  3. কুঞ্চন
  4. কুজন
সঠিক উত্তর:
সজ্জন
উত্তর
সঠিক উত্তর:
সজ্জন
ব্যাখ্যা
'দুর্জন' এর বিপরীত শব্দ - সজ্জন।

অন্যদিকে,
- 'কুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
- 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১৮২.
অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিরক্ত
  2. খ) উপহাস
  3. গ) বিরাগ
  4. ঘ) প্রতিঘাত
সঠিক উত্তর:
গ) বিরাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিরাগ
ব্যাখ্যা
'অনুরাগ' শব্দটির বিপরীত শব্দ = বিরাগ

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
১৮৩.
‘বিদিত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিসর্জন
  2. বিদীর্ণ
  3. গৃহীত
  4. অজ্ঞাত
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা
‘বিদিত’ এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞাত

উল্লেখ্য,
'বিদিত' শব্দের অর্থ - জেনেছে এমন, জ্ঞাত, অবগত।
'বিদীর্ণ' শব্দের অর্থ - খণ্ডিত, ছিন্ন, ছেঁড়া।
'গৃহীত' শব্দের অর্থ - গ্রহণ করা হয়েছে এমন, প্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৪.
'তস্কর' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. লস্কর
  2. পরিপাটি
  3. সাধু
  4. কচি
সঠিক উত্তর:
সাধু
উত্তর
সঠিক উত্তর:
সাধু
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তস্কর' শব্দের অর্থ: 
• অপহরণ-কারী, অপহারক। চোর।

- তাই 'তস্কর' এর সঠিক বিপরীত অর্থ হবে- সাধু।

•  'সাধু' অর্থ:
১. ধার্মিক, ধর্মপরায়ণ।
২. শিষ্ট, মার্জিত (সাধু বাক্য)।
৩. উত্তম।
৪. যথাযথ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৫.
'সাকার' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আকার
  2. কদাকার
  3. নিরাকার
  4. বৃহদাকার
সঠিক উত্তর:
নিরাকার
উত্তর
সঠিক উত্তর:
নিরাকার
ব্যাখ্যা
• নিরাকার (বিশেষণ পদ):
অর্থ- আকারশূন্য; অবয়বহীন; নিরবয়ব; মূর্তিহীন; বিমূর্ত।

• সাকার (বিশেষণ পদ:
অর্থ- আকারবিশিষ্ট; মূর্তিমান।

সুতরাং, 'সাকার' শব্দের বিপরীতার্থক শব্দ- নিরাকার। 

অন্যদিকে, 
'কদাকার' অর্থ- কুৎসিত আকৃতিবিশিষ্ট, বেঢপ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৬.
'আসামি' এর বিপরীতার্থক শব্দ -
  1. অভিযুক্ত
  2. খাতক
  3. ফরিয়াদি
  4. লঘিমা
সঠিক উত্তর:
ফরিয়াদি
উত্তর
সঠিক উত্তর:
ফরিয়াদি
ব্যাখ্যা
• 'আসামি' এর বিপরীতার্থক শব্দ - ফরিয়াদি

উল্লেখ্য,
- 'আসামি' শব্দের অর্থ - খাতক, অভিযুক্ত, অপরাধী।
- 'ফরিয়াদি' শব্দের অর্থ - অভিযোগকারী, অভিযোক্তা।

অন্যদিকে,
- 'গরিমা' এর বিপরীতার্থক শব্দ - লঘিমা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৭.
নিম্নের কোনটি সঠিক বিপরীতার্থক শব্দজোড়?
  1. নিন্দুক - সমর্থক
  2. নিজস্ব - আপন
  3. নিরাপদ - আশঙ্কা
  4. বামন - ঠ্যাঙা
সঠিক উত্তর:
বামন - ঠ্যাঙা
উত্তর
সঠিক উত্তর:
বামন - ঠ্যাঙা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোড় - 
নিন্দুক - স্তাবক
নিজস্ব - পরস্ব
বামন - ঠ্যাঙা/লম্বা 
নিরাপদ - বিপন্ন 
নশ্বর - অবিনশ্বর/শাশ্বত
বহুল - বিরল 
প্রজ্বলন - নির্বাপণ 
প্রত্যর্থী - অর্থী 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৮৮.
’ঈষৎ‘ এর বিপরীত শব্দ-
  1. অধিক
  2. নৈর্ঋত
  3. প্রতী
  4. অনীপ্সিত
সঠিক উত্তর:
অধিক
উত্তর
সঠিক উত্তর:
অধিক
ব্যাখ্যা
• ’ঈষৎ‘ এর বিপরীত শব্দ- অধিক।

এছাড়াও,
• ’ঈশান‘ এর বিপরীত শব্দ- নৈর্ঋত।
• ’ঈর্ষা‘ এর বিপরীত শব্দ- প্রতী।
• ’ঈনীপ্সিত‘ এর বিপরীত শব্দ- অনীপ্সিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮৯.
'বিদিত' শব্দের বিপরিতার্থক শব্দ কোনটি?
  1. বর্জিত
  2. গৃহিত
  3. অজ্ঞাত
  4. বিদীর্ণ
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা
• 'বিদিত' শব্দের বিপরিতার্থক শব্দ অজ্ঞাত।

• 'বিদিত':
- 'বিদিত' একটি সংস্কৃত শব্দ।
- অর্থ: জেনেছে এমন, জ্ঞাত, অবগত।

অন্যদিকে,
- গৃহিত এর বিপরীত শব্দ বর্জিত।
- বিদীর্ণ অর্থ - খন্ডিত, ছিন্নভিন্ন; ফাড়া, চেরা; ভগ্ন;

• গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীত শব্দ:
- শবল - একবর্ণা।
- শর্বরী - দিবস।
- অনুরক্ত - বিরক্ত।
- নিয়ত - বিরত।
- প্রবিষ্ট - প্রস্থিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯০.
'ঈদৃশ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. সদৃশ
  2. এতাদৃশ
  3. তদ্রূপ
  4. প্রতিরূপ
সঠিক উত্তর:
তদ্রূপ
উত্তর
সঠিক উত্তর:
তদ্রূপ
ব্যাখ্যা
• 'ঈদৃশ' এর বিপরীতার্থক শব্দ - তদ্রূপ

উল্লেখ্য,
- 'ঈদৃশ' শব্দের অর্থ - এর মতো, এরূপ, এতাদৃশ।
- 'তদ্রূপ' শব্দের অর্থ - সেইরকম, তাদৃশ।
- 'অনুরূপ' শব্দের অর্থ - প্রতিরূপ, সদৃশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯১.
‘অন্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) শেষ
  2. খ) অনন্ত
  3. গ) অবশিষ্ট
  4. ঘ) অদ্য
সঠিক উত্তর:
খ) অনন্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) অনন্ত
ব্যাখ্যা
অন্ত/সান্ত -এর বিপরীত শব্দ হলোঃ অনন্ত।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯২.
'আবাহন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিসর্জন
  2. সম্মতি
  3. বিলম্ব
  4. তিরোভাব
সঠিক উত্তর:
বিসর্জন
উত্তর
সঠিক উত্তর:
বিসর্জন
ব্যাখ্যা

•  'আবাহন' এর বিপরীতার্থক শব্দ - বিসর্জন।

এখানে,
• 'আবাহন' অর্থ- আহ্বান।
• 'বিসর্জস' অর্থ- ত্যাগ।

অন্যদিকে,
- 'আপত্তি' এর বিপরীত শব্দ - সম্মতি।
- 'আশু' শব্দটির বিপরীতার্থক শব্দ - বিলম্ব।
- 'আবির্ভাব' এর বিপরীত শব্দ - তিরোভাব।

উৎস: বাংলা ভাষা-সাহিত্য ও জিজ্ঞাসা এবং আধুনিক বাংলা অভিধান।

১৯৩.
'বিদিত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অবগত
  2. খ্যাত
  3. অজ্ঞাত
  4. অনুরাগ
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা

• 'বিদিত' এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞাত

উল্লেখ্য,
'অজ্ঞাত' শব্দের অর্থ - অজানা, অবিদিত; অপ্রকাশিত।
'বিদিত' শব্দের অর্থ - জেনেছে, এমন, জ্ঞাত, অবগত, খ্যাত

অন্যদিকে,
অনুরাগ - বিরাগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯৪.
'হলাহল' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বেহাল
  2. বন্ধুর
  3. নিন্দিত
  4. অমৃত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অমৃত
উত্তর
সঠিক উত্তর:
অমৃত
ব্যাখ্যা

• 'হলাহল' এর বিপরীতার্থক শব্দ - সুধা / অমৃত। 

• 'হলাহল' অর্থ: কাল-কূট, দেবাসুর কর্তৃক সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ।
• 'সুধা' অর্থ: অমৃত, জ্যোৎস্না, গঙ্গা, জল।

অন্যদিকে,
- হাল - বেহাল;
- মসৃণ - বন্ধুর;
- নিন্দিত - প্রশংসিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৯৫.
’সন্ন্যাসী’ শব্দের  বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বাউল
  2. বৈরাগী
  3. সঞ্চয়ী
  4. গৃহী
সঠিক উত্তর:
গৃহী
উত্তর
সঠিক উত্তর:
গৃহী
ব্যাখ্যা

- ’গৃহী’ অর্থ - গৃহস্থ বা সংসারী।
- ’সন্ন্যাসী’ অর্থ - যে ব্যক্তি সংসারধর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছে।
- ’বৈরাগী’ অর্থ- সংসারের প্রতি অনাসক্ত।

- 'সন্ন্যাসী' শব্দের বিপরীতার্থক শব্দ - গৃহী। 

অন্য কিছু বিপরীতার্থক শব্দের উদাহরণ-
এঁড়ে - বকনা। 
কৃষ্ণ - শুক্ল। 
গলগ্রহ - প্রতিপাল্য। 
গৃহীত - বর্জিত। 
গুরু - লঘু। 
গরিমা - লঘিমা। 
অন্ধ - চক্ষুষ্মান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯৬.
'মৃদু' শব্দটির বিপরীত শব্দ নয় -
  1. প্রবল
  2. তীব্র
  3. উগ্র
  4. হালকা
সঠিক উত্তর:
হালকা
উত্তর
সঠিক উত্তর:
হালকা
ব্যাখ্যা
• 'মৃদু' শব্দটির বিপরীত শব্দ - উগ্র / তীব্র / প্রবল।

অন্যদিকে,
- 'ভারী' শব্দের বিপরীত শব্দ - হালকা।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত,
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক,
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর,
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান,
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো - বিরত,
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯৭.
কোন বিপরীত শব্দ যুগল শুদ্ধ নয়?
  1. সংহত - বিভক্ত
  2. বাউন্ডুলে - সন্যাসী
  3. সুরভি - নিন্দা
  4. তিরস্কার - পুরস্কার
সঠিক উত্তর:
বাউন্ডুলে - সন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
বাউন্ডুলে - সন্যাসী
ব্যাখ্যা
- বাউন্ডুলে ও সন্যাসী শব্দ দুটি সমার্থক।
- বাউন্ডুলে শব্দের বিপরীতার্হক শব্দ - সংসারী।
অপশনগুলোতে বর্ণিত অন্যান্য বিপরীত শব্দযুগল শুদ্ধ।
উৎস : নবম দশম শ্রেণির ব্যাকরণ (২০২১)
১৯৮.
'অন্বয়' এর বিপরীতার্থক শব্দ কী হবে?
  1. অসংগতি
  2. ধারা
  3. সম্বন্ধ
  4. সংশয়
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অসংগতি
উত্তর
সঠিক উত্তর:
অসংগতি
ব্যাখ্যা

• 'অন্বয়' এর বিপরীতার্থক শব্দ - অসংগতি

উল্লেখ্য,
'অন্বয়' শব্দের অর্থ - সম্বন্ধ; মিল, ক্রম, ধারা, বংশ।
'অনন্বয়' শব্দের অর্থ - পরস্পর সম্বন্ধহীন, অসংগতি, উপমান ও উপমেয় উভয়ের ধর্ম আরোপিত হয় এমন অর্থালংকার।

অন্যদিকে,
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ - সংশয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯৯.
'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. কুটিল
  2. বিষাদ
  3. মৃত
  4. মধুর
সঠিক উত্তর:
মধুর
উত্তর
সঠিক উত্তর:
মধুর
ব্যাখ্যা
• 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর

অন্যদিকে,
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
- 'জীবিত' এর বিপরীতার্থক শব্দ - মৃত।
- 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০০.
'ত্বরা’ এর বিপরীতার্থক শব্দ -
  1. অবিলম্বে
  2. নম্র
  3. মুখর
  4. মন্থর
সঠিক উত্তর:
মন্থর
উত্তর
সঠিক উত্তর:
মন্থর
ব্যাখ্যা

• 'ত্বরা’ এর বিপরীতার্থক শব্দ - মন্থর

উল্লেখ্য,
'ত্বরা’ শব্দের অর্থ - শীঘ্র, তাড়া, অবিলম্বে
'ধীর' শব্দের অর্থ - স্থিরচিত্ত, মন্থর, সামান্য, বিনীত।

অন্যদিকে,
• ধৃষ্ট - নম্র।
• মৌন - মুখর।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা একাডেমি ও অভিগম্য অভিধান।