উত্তর
ব্যাখ্যা
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১০ / ১২ · ৯০১–১,০০০ / ১,১৩৫
- গুণ-গান বিপরীত শব্দ নয়।
-গুণ এর বিপরীত শব্দ দোষ ।
-গুণ এর সমার্থক শব্দ:দক্ষতা, নৈপুণ্য, স্বভাব, সুফল, যোগ্যতা।
- বিপরীত শব্দযুগল :
- টক-মিষ্টি
- উন্মুখ-বিমুখ
- শ্রী- বিশ্রী
উৎস :বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)
ঔজ্জ্বল্য এর সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে ম্লানিমা।
প্রবণতা - উদাসীনতা
ঐহিক - পারত্রিক
ঐহলৌকিক - পারলৌকিক
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ - বিরক্ত।
অন্যদিকে,
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- ‘গ্রাহ্য‘ শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'নিয়ত' শব্দের বিপরীত শব্দ - বিরত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ‘সৌম্য’ শব্দের বিপরীতার্থক উগ্র।
- ‘সৌম্য’ বলতে বোঝায় নম্র, শান্ত বা মনোরম স্বভাব;
- বিপরীতে ‘উগ্র’ মানে রূঢ় বা কর্কশ আচরণ, আর ‘করাল’ শব্দটি ভীতিজনক বা ভয়ংকর কিছু বোঝায়।
অন্যদিকে,
- মৃদু শব্দটির বিপরীতার্থক শব্দ হলো প্রবল বা কঠিন বা রুক্ষ।
- শান্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হলো অশান্ত এবং গতিশীল
- সুশীল শব্দের বিপরীতার্থক শব্দ হলো দুর্জন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
• 'দুর্বোধ্য' এর বিপরীতার্থক শব্দ - স্পষ্ট।
উল্লেখ্য,
- 'গূঢ়' অর্থ - গুপ্ত, লুক্কায়িত (গূঢ়পথ), দুর্বোধ্য, জটিল (গূঢ় তত্ত্ব), দুর্গম (গূঢ় রহস্য)।
- 'ব্যক্ত' অর্থ - প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত, স্পষ্ট; প্রকট।
অন্যদিকে,
গাঢ় - পাতলা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'অনুরাগ' এর বিপরীতার্থক শব্দ - বিতৃষ্ণা।
উল্লেখ্য,
'অনুরাগ' শব্দের অর্থ - প্রেম, প্রীতি, স্নেহ, আদর, সোহাগ, যত্ন, প্রবৃত্তি, আসক্তি, অভিমান।
'বিরাগ' শব্দের অর্থ - অনুরাগের অভাব, নিস্পৃহতা, বিতৃষ্ণা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'অনন্ত' শব্দের বিপরীত শব্দ - সসীম।
উল্লেখ্য,
‘অনন্ত’ শব্দের অর্থ - অসীম; অশেষ, অক্ষয়, আকাশ, সর্পরাজ, শেষনাগ।
'সসীম' শব্দের অর্থ - সীমা নির্দিষ্ট এমন সীমাবিশিষ্ট।
অন্যদিকে,
আকুঞ্চন - প্রসারণ।
সচেষ্ট - নিচেষ্ট।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'ত্বরিত' এর বিপরীত শব্দ - শ্লথ।
অন্যদিকে,
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
- 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - রাজসিক।
- ‘আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ’ইস্তফা’ শব্দের বিপরীত শব্দ = যোগদান।
অন্যদিকে,
’অনুকূল’ শব্দের বিপরীত শব্দ = প্রতিকূল।
’আস্থা’ শব্দের বিপরীত শব্দ = অনাস্থা।
’উৎসাহ’ শব্দের বিপরীত শব্দ = নিরুৎসাহ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
• 'গরিমা' এর বিপরীতার্থক শব্দ - গৌরবহীনতা।
• 'গরিমা' শব্দের অর্থ - মহিমা, মাহাত্ম্য, গর্ব, দর্প, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব।
• 'লঘিমা' শব্দের অর্থ - লঘুর ভাব, লঘুতা, গৌরবহীনতা।
অন্যদিকে,
গরমিল - মিল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• ”অন্তর” শব্দের অর্থ→ অভ্যন্তর, মধ্য।
- ”অন্তর” শব্দের বিপরীত শব্দ- বাহির।
অন্যদিকে,
• ’অজ্ঞ’ শব্দের বিপরীত শব্দ- ’বিজ্ঞ’ ।
• ’অনুরক্ত’ শব্দের বিপরীত শব্দ- ’বিরক্ত’।
• ’অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ- ‘বিরাগ’।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ) এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র।
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত,
'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক',
'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক',
'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত',
'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
'দুরন্ত' এর বিপরীত শব্দ - শান্ত।
'কোমল' এর বিপরীত শব্দ - কঠিন/কঠোর।
'অনুরাগী 'এর বিপরীত শব্দ - বিরাগী।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• ‘ক্ষীয়মান’ শব্দের বিপরীতার্থক শব্দ - বর্ধমান।
অন্যদিকে,
- ‘বর্ধিষ্ণু’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়িষ্ণু।
- ‘বৃহৎ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষুদ্র।
- ‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়প্রাপ্ত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ - বর্ধিষ্ণু।
উল্লেখ্য,
'ক্ষর' শব্দের অর্থ - ক্ষরণ, নিঃসরণ, নাশ।
'বর্ধিষ্ণু' শব্দের অর্থ - ক্রমে বাড়ছে এমন, সমৃদ্ধ হচ্ছে এমন।
অন্যদিকে,
উৎকর্ষ - অপকর্ষ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'বকেয়া' এর বিপরীতার্থক শব্দ— অগ্রিম।
অন্য অপশন,
• 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
• 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'।
আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
- 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'সুলভ' এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ।
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
অন্যদিকে,
সচেষ্ট - নিচেষ্ট।
আবির্ভাব - তিরোভাব।
অনন্ত - সান্ত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- নিরাকার (বিশেষণ) = আকারশূন্য; অবয়বহীন; নিরবয়ব; মূর্তিহীন; বিমূর্ত।
(তৎসম বা সংস্কৃত) নিঃ+আকার; বহুব্রীহি সমাস
- সাকার (বিশেষণ) = আকারবিশিষ্ট; মূর্তিমান।
(তৎসম বা সংস্কৃত) স+আকার
- আকার (বিশেষ্য) = মূর্তি; চেহারা; আকৃতি; গঠন।
(তৎসম বা সংস্কৃত) আ+ √কৃ+অ(ঘঞ্)
উপরের আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে,
'নিরাকার' শব্দের বিপরীতার্থক শব্দ - 'সাকার' ও 'আকার' দুটোই হয়।
তবে, প্রশ্নে 'সাকার' ও 'আকার' দুটিই থাকলে সেক্ষেত্রে "সাকার" বেশি গ্রহণযোগ্য।
কেননা, নিরাকার ও সাকার -দুটি শব্দই বিশেষণ।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক অভিধান।
• সৌম্য এর বিপরীত শব্দ - উগ্র।
- সৌম্য অর্থ: ১) প্রশান্ত, ধীর, স্থির। ২) মনোরম, মনোহর (সৌম্য দর্শন)। ৩) প্রসন্ন (সৌম্য মূর্তি)।
- উগ্র অর্থ: ১) অসহিষ্ণু। ২) তীব্র, উৎকট (উগ্র গন্ধ)। ৩) প্রখর, প্রচণ্ড (উগ্র তাপ)। ৪) রূঢ়, কর্কশ; তীক্ষ্ণ (উগ্র কণ্ঠ)। ৫) ক্রুর; নিষ্ঠুর (উগ্র স্বভাব)।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত
- 'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
অপশন বিশ্লেষণ:
ক) নপুংসক → ‘ক্লীব’ শব্দের সমার্থক।
খ) ভীরু → ‘ক্লীব’ অর্থে ভীরুও বোঝায়, তাই এটিও সমার্থক।
গ) সংকীর্ণ → অর্থ - সরু, ছোটো (ক্লীবের বিপরীত নয়)
ঘ) সক্ষম → বিপরীতার্থক, কারণ ‘ক্লীব’ মানে অক্ষম/নপুংসক/ভীরু, আর ‘সক্ষম’ মানে শক্তিশালী/ক্ষমতাসম্পন্ন।
সঠিক উত্তর: ঘ) সক্ষম।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
• 'কৃশ' এর বিপরীতার্থক শব্দ - মোটা।
উল্লেখ্য,
'কৃশ' শব্দের অর্থ - দুর্বল, রোগা, শীর্ণ।
'স্থূল' শব্দের অর্থ - বৃহৎকায়; মোটা।
অন্যদিকে,
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল।
'তস্কর' এর সঠিক বিপরীত শব্দ - সাধু।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'রুষ্ট' এর বিপরীতার্থক শব্দ - তুষ্ট।
উল্লেখ্য,
'রুষ্ট' শব্দের অর্থ - রাগান্বিত, ক্রুদ্ধ।
'তুষ্ট' শব্দের অর্থ - তৃপ্ত, সন্তুষ্ট, আনন্দিত, খুশি।
অন্যদিকে,
প্রবনতা - উদাসীনতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- নাগর শব্দের অর্থ নগরসংক্রান্ত বা নগরজাত, পৌর, নাগরিক।
- তাই এর বিপরীত শব্দ গ্রাম্য ।
• ‘হর্ষ’ মানে আনন্দ, উল্লাস, খুশি।
- এর বিপরীত শব্দ -‘বিষাদ’, দুঃখ, বিষণ্ণতা।
• কিছু বিপরীতার্থক শব্দযুগল:
- হর্ষ/হরিষ ↔ বিষাদ;
- সন্নিকৃষ্ট ↔ বিপ্রকৃষ্ট;
- সন্ধি ↔ বিগ্রহ;
- চপল ↔ গম্ভীর;
- অবমানিত ↔ সম্মানিত;
- প্রসন্ন ↔ বিষণ্ণ;
- সরল ↔ গরল, কুটিল, জটিল;
- অমৃত ↔ গরল;
- আবিষ্কার ↔ অজ্ঞাত বস্তু;
- আবির্ভাব ↔ তিরোভাব;
- জঙ্গম ↔ স্থাবর;
- নশ্বর ↔ অবিনশ্বর;
- সুন্দর ↔ কুৎসিত;
- আপদ ↔ সম্পদ;
- নির্মল ↔ পঙ্কিল, মলিন;
- প্রসারণ ↔ সংকোচন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'অর্থী' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যর্থী।
উল্লেখ্য,
'অর্থী' শব্দের অর্থ - প্রার্থনাকারী, যাচক (শুভার্থী); অভিলাষী, ধনবান, বিত্তশালী, বাদী, অভিযোগকারী।
'প্রত্যর্থী' শব্দের অর্থ - প্রতিবাদী, আসামি, শত্রু, প্রতিপক্ষ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'মৌন' এর বিপরীত শব্দ- মুখর।
আরো কিছু বিপরীত শব্দ:
- 'সুশ্রী' এর বিপরীত শব্দ- 'বিশ্রী',
- 'হালকা' এর বিপরীত শব্দ- 'ভারী',
- 'ভিতু' এর বিপরীত শব্দ- 'সাহসী',
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত,
- 'লঘু' এর বিপরীত শব্দ-'গুরু',
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক',
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান',
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত',
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
ছেলে - বুড়ো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস।
- আকাশ - পাতাল বিরোধার্থক দ্বন্দ্ব সমাস।
- নাম - ডাক সমার্থক দ্বন্দ্ব সমাস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]
• 'প্রাচ্য এর বিপরীত শব্দ- প্রতীচ্য।
• 'প্রাচ্য' শব্দের অর্থ:
১. পূর্বদিকস্থ।
২. পূর্বদেশীয়।
৩. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ
• 'প্রতীচ্য' শব্দের অর্থ:
১. পশ্চিম দিক।
২. পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।
• অন্যদিকে,
• 'রদ' এর বিপরীত শব্দ- চালু।
- 'অগ্র' এর বিপরীত শব্দ -পেছনে।
- 'বামপন্থী' এর বিপরীত শব্দ-ডানপন্থী।
- 'পদস্থ' এর বিপরীত শব্দ- নিম্নস্থ।
- 'বাড়তি' এর বিপরীত শব্দ - কমতি।
- 'নিন্দা' এর বিপরীত শব্দ- স্ততি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'উচাটন' এর বিপরীত শব্দ - প্রশান্ত।
উল্লেখ্য,
'উচাটন' শব্দের অর্থ - ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকন্ঠিত, উৎকণ্ঠা, ব্যাকুলতা।
'প্রশান্ত' শব্দের অর্থ - অতিশয় শান্ত, ধীর, স্থির; অব্যাকুল; নিবৃত্ত; শান্তিময়।
• শব্দের অর্থানুসারে, 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ - প্রশান্ত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ- তিরোধান/তিরোভাব।
এরূপ কিছু বিপরীতার্থক শব্দ:
'আবাহন' - বিসর্জন।
'আকর্ষণ' - বিকর্ষণ।
'আদান' - প্রদান।
'তিক্ত' - মধুর।
'অবিরল'- বিরল।
'কুটিল' - সরল।
'জীবিত' - মৃত।
'হর্ষ' - বিষাদ।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- ‘সৌম্য’ মানে শান্ত, নম্র বা মৃদুভাষী।
- ‘সৌম্য’ এর বিপরীতার্থক শব্দ- উগ্র।
- আর 'উগ্র' শব্দের অর্থ হলো প্রচণ্ড, তীব্র, ভীষণ, কটু, বা ভীষণ রাগী।
∴ সৌম্য = উগ্র।
-----------------
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
অনুসন্ধান — উপেক্ষা,
কৃপণ — বদান্য,
বিলুপ্ত — সংরক্ষিত / উদ্বৃত্ত,
বীর — ভীরু,
সংশয় — প্রত্যয়,
সরু — মোটা,
উর্বর — ঊষর / অনুর্বর,
বিরত — উদ্যত / রত / নিরত,
যুদ্ধ — শান্তি,
আবাহন — বিসর্জন,
কৃত্রিম — অকৃত্রিম / স্বাভাবিক,
আকস্মিক — চিরন্তন,
চঞ্চল — স্থির / নিশ্চল / অবিচল,
অলস — পরিশ্রমী,
ক্ষীয়মান — বর্ধমান,
কৃশ — স্থূল,
পরাস্ত — জয়ী,
কপট — সরল / অকপট,
অসীম — সসীম,
মায়া — নির্মমতা,
অনুরাগ — বিরাগ,
বিষাদ — আনন্দ / হর্ষ,
ভূত — ভবিষ্যৎ,
প্রাচীন — নবীন / নব্য / অর্বাচীন,
বিনীত — উদ্ধত / দুর্বিনীত,
ধ্বনি — প্রতিধ্বনি,
অনুগ্রহ — নিগ্রহ,
সরল — কুটিল / জটিল / গরল,
অমৃত — গরল,
আবির্ভাব — তিরোভাব,
জঙ্গম — স্থাবর,
নশ্বর — অবিনশ্বর,
সুন্দর — কুৎসিত,
আপদ — সম্পদ,
আকাশ — পাতাল,
নির্মল — পঙ্কিল / মলিন,
প্রসারণ — সংকোচন,
প্রসন্ন — বিষণ্ণ,
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
•‘নির্মল’ মানে পরিষ্কার, স্বচ্ছ বা শুদ্ধ।
- এর বিপরীত অর্থ হলো ‘মলিন’ বা ‘পঙ্কিল’।
- মলিন’ বা ‘পঙ্কিল’ মানে দূষিত বা অশুদ্ধ।
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দসমূহ:
- চপল ↔ গম্ভীর;
- প্রগতি ↔ স্থবিরতা;
- স্বচ্ছ ↔ মলিন;
- নন্দিত ↔ নিন্দিত;
- নবীন ↔ প্রবীণ;
- নশ্বর ↔ অবিনশ্বর;
- নিকৃষ্ট ↔ উৎকৃষ্ট;
- নিত্য ↔ অনিত্য;
- নিদ্রিত ↔ জাগ্রত;
- নিমগ্ন ↔ উদাসীন;
- নিয়োগ ↔ বরখাস্ত;
- নিরত ↔ বিরত;
- নিরাকার ↔ সাকার;
- নিশ্চেষ্ট ↔ সচেষ্ট;
- নিষেধ ↔ বিধি;
- নীরস ↔ সরস;
- নেতিবাচক ↔ ইতিবাচক;
- নৈঃশব্দ্য ↔ সশব্দ।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'সাকার' শব্দের বিপরীত শব্দ - নিরাকার।
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' - নিষেধ।
- 'সৌম্য' - করাল।
- 'আচার'- অনাচার।
- 'ভীরু' - নির্ভীক।
- 'মহাজান' - খাতক।
- 'ভাটি' - উজান।
- 'বিষ' - অমৃত।
- 'সিক্ত' - শুষ্ক।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ‘বাহুল্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - সংক্ষেপ/ স্বল্পতা।
অন্যান্য বিপরীতার্থক শব্দ হলো:
• বিস্তৃত = সংকীর্ণ;
• যুক্ত = বিযুক্ত;
• বিশ্লেষণ = সংশ্লেষণ।
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
- জাগরিত শব্দের বিপরীতার্থক শব্দ নিদ্রিত।
- গরল শব্দের বিপরীতার্থক শব্দ অমৃত।
- ঘুমন্ত শব্দের বিপরীতার্থক শব্দ নির্ঘুম।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।