ব্যাখ্যা
'কৃত্রিম' শব্দটির বিপরীতার্থক শব্দ 'স্বাভাবিক'।
শব্দ = বিপরীতার্থক
- চেনা = অচেনা
- জানা = অজানা
- সুখ = দুঃখ
- জ্ঞানী = অজ্ঞান
- সুলভ = দুর্লভ
- ধর্ম = অধর্ম
- সুশীল = দুঃশীল
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২ / ১২ · ১০১–২০০ / ১,১৩৫
'কৃত্রিম' শব্দটির বিপরীতার্থক শব্দ 'স্বাভাবিক'।
শব্দ = বিপরীতার্থক
- চেনা = অচেনা
- জানা = অজানা
- সুখ = দুঃখ
- জ্ঞানী = অজ্ঞান
- সুলভ = দুর্লভ
- ধর্ম = অধর্ম
- সুশীল = দুঃশীল
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
সঠিক উত্তর: গ) প্রতিকূল।
বিশ্লেষণ:
অনুলোম অর্থ → অনুকূল, যথাক্রম, ক্রমানুসারে।
এর বিপরীতার্থক হয় → উল্টো, বিপরীত, বিরুদ্ধ, অর্থাৎ প্রতিলোম/প্রতিকূল।
অপশনগুলোর অর্থ:
• 'অম্ল' এর বিপরীতার্থক শব্দ - মধুর।
উল্লেখ্য,
'অম্ল' শব্দের অর্থ - অম্বল, টক ব্যঞ্জন, রোগবিশেষ, অ্যাসিড, টকস্বাদযুক্ত।
'মধুর' শব্দের অর্থ - অত্যন্ত মিষ্ট, প্রীতিকর।
অন্যদিকে,
অকৃত্রিম - কৃত্রিম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- ’সন্ন্যাসী’ অর্থ - যে ব্যক্তি সংসারধর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছে।
আবার,
- ’গৃহী’ অর্থ - গৃহস্থ বা সংসারী।
সুতরাং,
- 'সন্ন্যাসী' শব্দের বিপরীতার্থক শব্দ - গৃহী।
আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
- 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'সুলভ' এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ।
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ - বর্ধিষ্ণু।
উল্লেখ্য,
'ক্ষর' শব্দের অর্থ - ক্ষরণ, নিঃসরণ, নাশ।
'বর্ধিষ্ণু' শব্দের অর্থ - ক্রমে বাড়ছে এমন, সমৃদ্ধ হচ্ছে এমন।
অন্যদিকে,
উৎকর্ষ - অপকর্ষ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ - বিকুঞ্চন, প্রসারণ।
আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- ‘ডাগর’ শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান।
- ‘তীব্র’ শব্দের বিপরীতার্থক শব্দ - লঘু।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিলম্ব।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'মনীষা' এর বিপরীতার্থক শব্দ- 'নির্বোধ'।
- 'মনীষা' শব্দের অর্থ- প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা।
- 'নির্বোধ' শব্দের অর্থ- বোধহীন; অজ্ঞান; মূর্খ; বুদ্ধিশূন্য।
অন্যদিকে,
- 'সরল' এর বিপরীতার্থক শব্দ - কুটিল/জটিল/বক্র।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ - অসংযত।
- ‘গাম্ভীর্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - চাপল্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত।
উল্লেখ্য,
'হত' শব্দের অর্থ - মৃত, নিহত, ব্যাহত, বাধাপ্রাপ্ত, লুপ্ত, অশুভ; মন্দ)।
অন্যদিকে,
সংযত - অসংযত।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• উচাটন (বিশেষণ):
অর্থ: ব্যাকুল; অস্বস্তিপূর্ণ; উৎকণ্ঠিত।
• উচাটন (বিশেষ্য):
অর্থ: ব্যাকুলতা; উৎকণ্ঠা।
অর্থ্যাৎ,
• 'উচাটন' শব্দটির বিপরীতার্থক শব্দ - প্রশান্ত।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, অনুসারে,
- ’উৎকণ্ঠা’ শব্দের অর্থ- উদ্বেগ, ব্যাকুলতা, ব্যগ্রতা; আশঙ্কা।
’- শান্তি’ শব্দের অর্থ- প্রশান্তি, উৎকণ্ঠাশূন্যতা, চিত্তের স্থিরতা।
অন্যদিকে,
- ’আকণ্ঠ’ শব্দের অর্থ- গলা পর্যন্ত।
- ’উপকণ্ঠ’ শব্দের অর্থ- কণ্ঠ পর্যন্ত।
------------------------------
- 'বিষণ্ন এর বিপরীত শব্দ- 'খুশি'।
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'উগ্র'।
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'।
-'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'।
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'।
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'উদ্যম' শব্দের বিপরীত শব্দ- অনুদ্যম।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ- বর্ধমান।
তাছাড়া,
- 'ক্ষুদ্রতম' এর বিপরীত শব্দ- বৃহত্তম।
- 'ক্ষুদ্র' এর বিপরীত শব্দ- বৃহৎ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুন ও ড. মোহাম্মদ আমীন।
•'ঝুনা' এর বিপরীত শব্দ - কাঁচা/কচি।
কিছু গুরুত্বপুর্ণ বিপরীত শব্দ:
- জ্বলন্ত - নিভন্ত।
- ঝগড়া- ভাব।
- ঝুনা - কাঁচা/কচি।
- ঝটিতি - বিলম্ব।
- ঝলমলে - মিটমিটে/ম্যাড়ে।
- ঝাপসা - পরিষ্কার।
- ঝঞ্ঝাট - নির্ঝঞ্ঝাট।
- ঝাল - মিষ্টি।
- ঝানু - আনাড়ি।
- ঝি - বেটা, চাকর।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
যে সমাসে প্রতেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো -
অহি - নকুল, দা - কুমড়া, স্বর্গ - নরক ইত্যাদি।
বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
জমা – খরচ, আয় – ব্যয়, ছোট – বড়, লাভ – লোকসান ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী
• 'উচাটন' এর বিপরীত শব্দ - প্রশান্ত।
------------------
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
উচাটন (বিশেষণ)
অর্থ: ব্যাকুল; অস্বস্তিপূর্ণ; উৎকণ্ঠিত,
(বিশেষ্য) অর্থ: ব্যাকুলতা; উৎকণ্ঠা।
অন্যদিকে,
• 'প্রশান্ত' (বিশেষণ) অর্থ:
- অতিশয় শান্ত, ধীর, স্থির; অব্যাকুল; নিবৃত্ত; শান্তিময়।
------------
• শব্দের অর্থানুসারে, 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ - প্রশান্ত।
----------------------
অন্যদিকে,
- 'সঞ্চয়' শব্দের বিপরীতর্থক শব্দ = অপচয়।
- 'জটিল' শব্দের বিপরীতার্থক শব্দ = সরল।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• উদ্যম শব্দের বিপরীত শব্দ = নিরুদ্যম।
------------------------------------------
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, অনুসারে,
- ’উদ্যম’ শব্দের অর্থ- উৎসাহ; অধ্যবসায়; প্রয়াস; উদ্যোগ; উপক্রম।।
- ’নিরুদ্যম’ শব্দের অর্থ- শূন্য, নিশ্চেষ্ট; উদ্যমের অভাব।।
অন্যদিকে,
- 'উদার’ এর বিপরীত শব্দ- 'অনুদার'।
- 'উদ্গ্রীব' এর বিপরীত শব্দ-'অনীহা'।
- 'উষ্ণ' এর বিপরীত শব্দ- 'শীতল'।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র।
• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত,
- 'হরদম' শব্দের বিপরীত শব্দ- কদাচিৎ,
- সুকৃতি' শব্দের বিপরীত শব্দ- দুষ্কৃতি,
- 'নিষিদ্ধ' শব্দের বিপরীত শব্দ- আদিষ্ট।
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক',
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক',
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত',
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
• 'শিষ্ট' এর বিপরীতার্থক শব্দ - অশিষ্ট।
অন্যদিকে,
• 'শাক্ত' এর বিপরীতার্থক শব্দ- অশাক্ত।
• 'শক্ত' এর বিপরীতার্থক শব্দ- নরম।
• 'শিথিল' এর বিপরীতার্থক শব্দ- সুদৃত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'সৌম্য' এর বিপরীত শব্দ - করাল।
অন্যদিকে,
ভীরু - নির্ভীক।
উদ্ধত - বিনীত।
মহাজান - খাতক।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'হক' এর বিপরীতার্থক শব্দ - নাহক।
উল্লেখ্য,
'হক' শব্দের অর্থ - অধিকার; দাবি, পদবিবিশেষ।
'নাহক' শব্দের অর্থ - অন্যায্য, অনুচিত, অনর্থক।
অন্যদিকে,
রত - বিরত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'শ্লেষ' এর বিপরীতার্থক শব্দ - বিশ্লেষ।
উল্লেখ্য,
'শ্লেষ' শব্দের অর্থ - একই শব্দের একাধিক অর্থে প্রয়োগরূপ শব্দালংকার, সংস্রব, আলিঙ্গন, বিদ্রূপ, আশ্লেষ, সম্বন্ধ।
'বিশ্লেষ' শব্দের অর্থ - একটি থেকে অন্যটি বা এক থেকে অন্যকে ছিন্নকরণ, বিভাগ, বিচ্যুতি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'দোষী-নির্দোষী' এটি অশুদ্ধ।
• শুদ্ধ রূপ হবে: দোষী এর বিপরীত শব্দ - নির্দোষ।
অন্যদিকে,
- প্রসন্ন এর বিপরীত শব্দ - বিষন্ন।
- অহিংস এর বিপরীত শব্দ - সহিংস।
- নিষ্পাপ এর বিপরীত শব্দ - পাপি/পাপিনী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আাধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• ‘শর্বরী' শব্দের বিপরীত শব্দ: 'দিবস'।
- আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• ফাঁপা - নিরেট।
• বন্ধুর - মসৃণ।
• শর্বরী - দিবস।
• সওয়াল - জবাব।
• 'ঢালু' - সমান,
• 'উদ্ধত' - বিনীত।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র।
• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত,
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক',
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক',
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত',
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'দুরন্ত' এর বিপরীত শব্দ - শান্ত।
- 'কোমল' এর বিপরীত শব্দ - কঠিন/কঠোর।
- 'অনুরাগী 'এর বিপরীত শব্দ - বিরাগী।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ - কৃত্রিম/অনৈসর্গিক।
অন্যদিকে,
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
- 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - রাজসিক।
- ‘আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
আপদ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরাপদ।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হচ্ছেঃ
অক্ষাংশ - দ্রাঘিমাংশ
অর্পণ - প্রত্যর্পণ
উন্মুখ - বিমুখ
নিশ্চেষ্ট - সচেষ্ট।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'উন্নত' এর বিপরীতার্থক শব্দ- অবনত, অনুন্নত।
অন্যদিকে,
অর্থ - অনর্থ।
ধনী - নির্ধন, দরিদ্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
• 'আবাহন' এর বিপরীতার্থক শব্দ - বিসর্জন।
এখানে,
• 'আবাহন' অর্থ- আহ্বান।
• 'বিসর্জস' অর্থ- ত্যাগ।
অন্যদিকে,
- 'আপত্তি' এর বিপরীত শব্দ - সম্মতি।
- 'আশু' শব্দটির বিপরীতার্থক শব্দ - বিলম্ব।
- 'আবির্ভাব' এর বিপরীত শব্দ - তিরোভাব।
উৎস: বাংলা ভাষা-সাহিত্য ও জিজ্ঞাসা এবং আধুনিক বাংলা অভিধান।
• 'বিদিত' এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞাত।
উল্লেখ্য,
'অজ্ঞাত' শব্দের অর্থ - অজানা, অবিদিত; অপ্রকাশিত।
'বিদিত' শব্দের অর্থ - জেনেছে, এমন, জ্ঞাত, অবগত, খ্যাত।
অন্যদিকে,
অনুরাগ - বিরাগ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'হলাহল' এর বিপরীতার্থক শব্দ - সুধা / অমৃত।
• 'হলাহল' অর্থ: কাল-কূট, দেবাসুর কর্তৃক সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ।
• 'সুধা' অর্থ: অমৃত, জ্যোৎস্না, গঙ্গা, জল।
অন্যদিকে,
- হাল - বেহাল;
- মসৃণ - বন্ধুর;
- নিন্দিত - প্রশংসিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
- ’গৃহী’ অর্থ - গৃহস্থ বা সংসারী।
- ’সন্ন্যাসী’ অর্থ - যে ব্যক্তি সংসারধর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছে।
- ’বৈরাগী’ অর্থ- সংসারের প্রতি অনাসক্ত।
- 'সন্ন্যাসী' শব্দের বিপরীতার্থক শব্দ - গৃহী।
অন্য কিছু বিপরীতার্থক শব্দের উদাহরণ-
এঁড়ে - বকনা।
কৃষ্ণ - শুক্ল।
গলগ্রহ - প্রতিপাল্য।
গৃহীত - বর্জিত।
গুরু - লঘু।
গরিমা - লঘিমা।
অন্ধ - চক্ষুষ্মান।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'অন্বয়' এর বিপরীতার্থক শব্দ - অসংগতি।
উল্লেখ্য,
'অন্বয়' শব্দের অর্থ - সম্বন্ধ; মিল, ক্রম, ধারা, বংশ।
'অনন্বয়' শব্দের অর্থ - পরস্পর সম্বন্ধহীন, অসংগতি, উপমান ও উপমেয় উভয়ের ধর্ম আরোপিত হয় এমন অর্থালংকার।
অন্যদিকে,
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ - সংশয়।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'ত্বরা’ এর বিপরীতার্থক শব্দ - মন্থর।
উল্লেখ্য,
'ত্বরা’ শব্দের অর্থ - শীঘ্র, তাড়া, অবিলম্বে।
'ধীর' শব্দের অর্থ - স্থিরচিত্ত, মন্থর, সামান্য, বিনীত।
অন্যদিকে,
• ধৃষ্ট - নম্র।
• মৌন - মুখর।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা একাডেমি ও অভিগম্য অভিধান।