বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিপরীতার্থক শব্দ

মোট প্রশ্ন১,১৩৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিপরীতার্থক শব্দ

PrepBank · পাতা ১০ / ১২ · ৯০১১,০০০ / ১,১৩৫

৯০১.
নিম্নের কোনটি অপরগুলো থেকে বিপরীতার্থক?
  1. ক) শ্রী
  2. খ) কুশ্রী
  3. গ) বিশ্রী
  4. ঘ) শ্রীহীন
ব্যাখ্যা
শ্রী এর বিপরীত শব্দ = কুশ্রী/বিশ্রী/শ্রীহীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৯০২.
'প্রতীচী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রাচী
  2. চপল
  3. প্রশস্ত
  4. উদীচী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'প্রতীচী ' শব্দের বিপরীত শব্দ 'প্রাচী'।

• 'প্রাচী' শব্দের অর্থ:

১. পূর্বদিক।
২. পূর্বদিকের দেশসমূহ।

• 'প্রতীচী' শব্দের অর্থ:
১. পশ্চিম দিক।
২. পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।

অন্যদিকে,
- উদীচী - উত্তর দিক।
- প্রশস্ত - ১. উপযুক্ত (প্রশস্ত সময়)। ২. প্রশংসিত। ৩. শ্রেষ্ঠ, উৎকৃষ্ট। ৪. (বাংলায়) চওড়া (প্রশস্ত বুক)। ৫. উদার।
- চপল - ১. চঞ্চল (চপলমতি)। ২. প্রগল্প। ৩. ক্ষণস্থায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০৩.
‘প্রবাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ভিনদেশ
  2. স্বদেশ
  3. নিজদেশ
  4. স্ববাস
ব্যাখ্যা
• 'প্রবাস' শব্দের বিপরীত শব্দ - স্ববাস

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও ‍নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
৯০৪.
নিচের কোনটি সঠিক বিপরীত শব্দযুগল নয়?
  1. ক) শ্রী- বিশ্রী
  2. খ) গুণ-গান
  3. গ) টক-মিষ্টি 
  4. ঘ) উন্মুখ-বিমুখ
ব্যাখ্যা

- গুণ-গান বিপরীত শব্দ নয়।
-গুণ এর বিপরীত শব্দ দোষ ।
-গুণ এর সমার্থক শব্দ:দক্ষতা, নৈপুণ্য, স্বভাব, সুফল, যোগ্যতা।
- বিপরীত শব্দযুগল :
- টক-মিষ্টি 
- উন্মুখ-বিমুখ 
- শ্রী- বিশ্রী

উৎস :বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

৯০৫.
নিচের কোন শব্দযুগল সঠিক বিপরীতার্থক শব্দ নয়?
  1. প্রবণতা - উদাসীনতা
  2. ঐহিক - পারত্রিক
  3. ঐহলৌকিক - পারলৌকিক
  4. ঔজ্জ্বল্য - ধূসর
ব্যাখ্যা

ঔজ্জ্বল্য এর সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে ম্লানিমা।
প্রবণতা - উদাসীনতা
ঐহিক - পারত্রিক
ঐহলৌকিক - পারলৌকিক

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯০৬.
'নিয়ত' শব্দের বিপরীত শব্দ -
  1. নিরন্তর
  2. বিরত
  3. ক্রমাগত
  4. বিরক্ত
ব্যাখ্যা
• 'নিয়ত' শব্দের বিপরীত শব্দ - বিরত

উল্লেখ্য,
'নিয়ত' শব্দের অর্থ - ক্রমাগত, নিরন্তর, নিত্য।

অন্যদিকে,
অনুরক্ত - বিরক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯০৭.
'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ -
  1. বিরত
  2. অগ্রাহ্য
  3. বর্জন
  4. বিরক্ত
ব্যাখ্যা

• 'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ - বিরক্ত। 

অন্যদিকে,
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- ‘গ্রাহ্য‘ শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'নিয়ত' শব্দের বিপরীত শব্দ - বিরত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯০৮.
‘সৌম্য’ শব্দের বিপরীতার্থক নিচের কোনটি?
  1. উগ্র
  2. মৃদু
  3. শান্ত
  4. সুশীল
ব্যাখ্যা

• ‘সৌম্য’ শব্দের বিপরীতার্থক উগ্র।
- ‘সৌম্য’ বলতে বোঝায় নম্র, শান্ত বা মনোরম স্বভাব; 
- বিপরীতে ‘উগ্র’ মানে রূঢ় বা কর্কশ আচরণ, আর ‘করাল’ শব্দটি ভীতিজনক বা ভয়ংকর কিছু বোঝায়।

অন্যদিকে,
- মৃদু শব্দটির বিপরীতার্থক শব্দ হলো প্রবল বা কঠিন বা রুক্ষ।
- শান্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হলো অশান্ত এবং গতিশীল
- সুশীল শব্দের বিপরীতার্থক শব্দ হলো দুর্জন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৯০৯.
'দুর্বোধ্য' এর বিপরীতার্থক শব্দ -
  1. জটিল
  2. স্পষ্ট
  3. গূঢ়
  4. পাতলা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'দুর্বোধ্য' এর বিপরীতার্থক শব্দ - স্পষ্ট

উল্লেখ্য,
- 'গূঢ়' অর্থ - গুপ্ত, লুক্কায়িত (গূঢ়পথ), দুর্বোধ্য, জটিল (গূঢ় তত্ত্ব), দুর্গম (গূঢ় রহস্য)।
- 'ব্যক্ত' অর্থ - প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত, স্পষ্ট; প্রকট।

অন্যদিকে,
গাঢ় - পাতলা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯১০.
'অনুরাগ' এর বিপরীতার্থক শব্দ -
  1. আসক্তি
  2. বিতৃষ্ণা
  3. স্নেহ
  4. প্রতিরাগ
ব্যাখ্যা

'অনুরাগ' এর বিপরীতার্থক শব্দ - বিতৃষ্ণা

উল্লেখ্য,
'অনুরাগ' শব্দের অর্থ - প্রেম, প্রীতি, স্নেহ, আদর, সোহাগ, যত্ন, প্রবৃত্তি, আসক্তি, অভিমান।
'বিরাগ' শব্দের অর্থ - অনুরাগের অভাব, নিস্পৃহতা, বিতৃষ্ণা

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯১১.
'সিক্ত' শব্দের বিপরীত শব্দ -
  1. তীব্র
  2. শুষ্ক
  3. বর্জন
  4. অর্জন
ব্যাখ্যা
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - 'শুষ্ক'।

অন্যদিকে,
- ‘তীব্র’ শব্দের বিপরীত শব্দ - মৃদু।
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- 'অর্জন' শব্দের বিপরীত শব্দ - বর্জন।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯১২.
'অনন্ত' শব্দের বিপরীত শব্দ -
  1. অসীম
  2. প্রসারণ
  3. সসীম
  4. নিচেষ্ট
ব্যাখ্যা

• 'অনন্ত' শব্দের বিপরীত শব্দ - সসীম

উল্লেখ্য,
‘অনন্ত’ শব্দের অর্থ - অসীম; অশেষ, অক্ষয়, আকাশ, সর্পরাজ, শেষনাগ।
'সসীম' শব্দের অর্থ - সীমা নির্দিষ্ট এমন সীমাবিশিষ্ট।

অন্যদিকে,
আকুঞ্চন - প্রসারণ।
সচেষ্ট - নিচেষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯১৩.
'ত্বরিত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. রাজসিক
  2. বিরত
  3. প্রস্থিত
  4. শ্লথ
ব্যাখ্যা

• 'ত্বরিত' এর বিপরীত শব্দ - শ্লথ।

অন্যদিকে, 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
- 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - রাজসিক। 
- ‘আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯১৪.
‘আশা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) নিরাশা
  2. খ) হতাশা
  3. গ) দুরাশা
  4. ঘ) আশাহত
ব্যাখ্যা
‘আশা’ শব্দের বিপরীতার্থক শব্দ নিরাশা।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির বোর্ড বই।
৯১৫.
’ইস্তফা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. যোগদান
  2. প্রতিকূল
  3. অনাস্থা 
  4. নিরুৎসাহ
ব্যাখ্যা

• ’ইস্তফা’ শব্দের বিপরীত শব্দ = যোগদান।

অন্যদিকে,
’অনুকূল’ শব্দের বিপরীত শব্দ = প্রতিকূল।
’আস্থা’ শব্দের বিপরীত শব্দ = অনাস্থা।
’উৎসাহ’ শব্দের বিপরীত শব্দ = নিরুৎসাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

৯১৬.
'অনাসক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) মুক্ত
  2. খ) ছিন্ন
  3. গ) আসক্ত
  4. ঘ) আসক্তি
ব্যাখ্যা
বন্ধন শব্দের বিপরীত শব্দ হলো মুক্তি। আসক্তি শব্দের বিপরীত শব্দ অনাসক্ত। আসক্ত শব্দের বিপরীত শব্দ বিরক্ত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৯১৭.
'গরিমা' এর বিপরীতার্থক শব্দ -
  1. গরমিল
  2. গৌরবহীনতা
  3. মহিমা
  4. দর্প
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'গরিমা' এর বিপরীতার্থক শব্দ - গৌরবহীনতা

• 'গরিমা' শব্দের অর্থ - মহিমা, মাহাত্ম্য, গর্ব, দর্প, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব।
• 'লঘিমা' শব্দের অর্থ - লঘুর ভাব, লঘুতা, গৌরবহীনতা

অন্যদিকে,
গরমিল - মিল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯১৮.
'কটু' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. তিক্ত
  2. লঘু
  3. চমৎকার
  4. মধুর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'কটু' শব্দের বিপরীতার্থক শব্দ হলো — 'মধুর'।
------------ 
এখানে, 
'কটু' মানে - তিক্ত, ঝাঁঝালো বা অপ্রিয়।
'মধুর' মানে - সুমিষ্ট, মনোমুগ্ধকর বা প্রীতিকর।

সুতরাং,
'কটু' এর বিপরীতার্থক শব্দ — 'মধুর'।

অন্যদিকে,
তিক্ত- মধুর,
লঘু - গুরু, 
চমৎকার - বিশ্রী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯১৯.
'গম্ভীর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নিবিড়
  2. নিস্তেজ
  3. চপল
  4. ত্বরা
ব্যাখ্যা
• 'গম্ভীর' এর বিপরীত শব্দ 'চপল'।

• 'গম্ভীর' শব্দের অর্থ- গভীর, নিবিড়; গুরুতর; নিরানন্দ; বিমর্ষ।
• 'চপল' শব্দের অর্থ- চঞ্চল; প্রগল্ভ‌। ক্ষণস্থায়ী।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- চেতন - জড়,
- চোর - সাধু,
- চতুর - নির্বোধ,
- চোখা - ভোঁতা,
- চেনা - অচেনা,
- চয় - অপচয়,
- চক্ষুষ্মান - অন্ধ,

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
৯২০.
'পারত্রিক' শব্দের বিপরীত শব্দ-
  1. আকস্মিক
  2. ঐহিক
  3. ইরিত্রিক
  4. আহ্নিক
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'পারত্রিক' শব্দের অর্থ: 

পারলৌকিক, পরলোকসম্বন্ধীয়।

• 'ঐহিক' শব্দের অর্থ:
১. ইহলোকের, এই জন্মের। ২. ইহলোকবিষয়ক।

• তাই 'পারত্রিক' এর বিপরীত শব্দ 'ঐহিক'।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২১.
‘জরা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. যৌবন
  2. বৃদ্ধ
  3. জীর্ণ
  4. শীর্ণ
ব্যাখ্যা
• জরা শব্দের অর্থ – বার্ধক্যজনিত দুর্বল অবস্থা, জীর্ণতা, স্থবিরতা।
- এর বিপরীত শব্দ — যৌবন।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা - প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ - সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত। 
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ - অসংযত।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯২২.
”অন্তর” শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বিজ্ঞ
  2. বিরাগ
  3. বিরক্ত
  4. বাহির
ব্যাখ্যা

• ”অন্তর” শব্দের অর্থ→ অভ্যন্তর, মধ্য।
- ”অন্তর” শব্দের বিপরীত শব্দ- বাহির।

অন্যদিকে,
• ’অজ্ঞ’ শব্দের বিপরীত শব্দ- ’বিজ্ঞ’ ।
• ’অনুরক্ত’ শব্দের বিপরীত শব্দ- ’বিরক্ত’।
• ’অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ- ‘বিরাগ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ) এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯২৩.
’অনাবৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ভারী বৃষ্টি
  2. অতিবৃষ্টি
  3. খুব বৃষ্টি
  4. অল্প বৃষ্টি
ব্যাখ্যা
’অনাবৃষ্টি' শব্দের বিপরীত শব্দ = অতিবৃষ্টি।
-----------------------------------------------------
• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ।
- 'জাগরণ' এর বিপরীত শব্দ- 'নিদ্রা'।
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'উগ্র।
- 'জ্ঞেয়' এর বিপরীত শব্দ- 'অজ্ঞেয়'।
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'।
- 'তেজী' এর বিপরীত শব্দ- 'নিস্তেজ'।
- 'দুষ্ট' এর বিপরীত শব্দ- 'শিষ্ট'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- ’ধর্ম' শব্দের বিপরীত শব্দ- অধর্ম।

উৎস: - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)
৯২৪.
'সৌম্য' শব্দের বিপরীত অর্থ:
  1. নীচ
  2. উগ্র
  3. কুৎসিত
  4. রাত্রি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত,
'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক',
'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক',
'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত',
'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
'দুরন্ত' এর বিপরীত শব্দ - শান্ত।
'কোমল' এর বিপরীত শব্দ - কঠিন/কঠোর।
'অনুরাগী 'এর বিপরীত শব্দ - বিরাগী।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯২৫.
কোন বিপরীত শব্দ জোড় সঠিক নয়?
  1. ক) পারত্রিক-ঐহিক
  2. খ) হর্তা-ভর্তা
  3. গ) বিকুঞ্চন-প্রসারণ
  4. ঘ) পুষ্ট-ক্ষীণ
ব্যাখ্যা
• বিকুঞ্চন-প্রসারণ বিপরীত শব্দ জোড় সঠিক নয় কারণ এরা সমার্থক শব্দ।
• এদের বিপরীতার্থক শব্দ হবে বিকুঞ্চন বা প্রসারণ-আকুঞ্চন বা সংকোচন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯২৬.
'স্থাবর' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ঢালু
  2. সমান
  3. স্থির
  4. জঙ্গম
ব্যাখ্যা
• 'স্থাবর' শব্দের বিপরীতার্থক শব্দ - জঙ্গম। 

• 'স্থাবর' অর্থ-  স্থানান্তরিত করা যায় না এমন (স্থাবর সম্পত্তি), নিশ্চল, স্থির।

অন্যদিকে, 
• ঢালু - সমান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২৭.
'আবির্ভাব' এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. অভাব
  2. স্বভাব
  3. তিরোভাব
  4. অনুভাব
ব্যাখ্যা
• 'আবির্ভাব' এর সঠিক বিপরীত শব্দ - তিরোভাব

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য। 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯২৮.
'ঋজু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বঙ্কিম
  2. সোজা
  3. নম্র
  4. মুক্ত
ব্যাখ্যা
• 'ঋজু' শব্দের অর্থ:
অবক্র, অকপট, সরল, সোজা।

• 'বঙ্কিম' শব্দের অর্থ:
বাঁকা, আঁকাবাঁকা, কুটিল।

সুতরাং,
• 'ঋজু’ শব্দের বিপরীতার্থক শব্দ: 'বঙ্কিম‘।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো:
• নম্র - উদ্ধত ,
• আর্দ্র - শুষ্ক,
• অমৃত - গরল,
• গুপ্ত - ব্যাপ্ত,
• গৃহী - সন্ন্যাসী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২৯.
‘ক্ষীয়মান’- এর বিপরীত শব্দ কি?
  1. বীক্ষ্যমাণ
  2. বর্ধমান
  3. হ্রাসমান
  4. অক্ষীয়মান
ব্যাখ্যা

• ‘ক্ষীয়মান’ শব্দের বিপরীতার্থক শব্দ - বর্ধমান।

অন্যদিকে,
- ‘বর্ধিষ্ণু’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়িষ্ণু।
- ‘বৃহৎ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষুদ্র।
- ‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়প্রাপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৩০.
'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ -
  1. নাশ
  2. নিঃসরণ
  3. অপকর্ষ
  4. বর্ধিষ্ণু
ব্যাখ্যা

• 'ক্ষর' এর বিপরীতার্থক শব্দ - বর্ধিষ্ণু

উল্লেখ্য,
'ক্ষর' শব্দের অর্থ - ক্ষরণ, নিঃসরণ, নাশ।
'বর্ধিষ্ণু' শব্দের অর্থ - ক্রমে বাড়ছে এমন, সমৃদ্ধ হচ্ছে এমন।

অন্যদিকে,
উৎকর্ষ - অপকর্ষ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৩১.
‘মৌন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গৌণ
  2. প্রবল
  3. প্রফুল্ল
  4. মুখর
ব্যাখ্যা
• ‘মৌন’ শব্দের বিপরীতার্থক হচ্ছে - মুখর।

অপশনে প্রদত্ত অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ হলো:
• মৃদু - প্রবল।
• মুখ্য - গৌণ।
• প্রফুল্ল - বিমর্ষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৯৩২.
'কৌতূহলী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিষ্প্রভ
  2. নিষ্পিষ্ট
  3. নিস্পৃহ
  4. নিশ্চেষ্ট
ব্যাখ্যা
'কৌতূহলী' শব্দের বিপরীতার্থক শব্দ নিস্পৃহ। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দঃ
সচেষ্ট - নিশ্চেষ্ট
শায়িত - উত্থিত।
রুষ্ট - তুষ্ট।
ভূত - ভবিষ্যত
বহুল - বিরল
প্রবনতা - উদাসীনতা।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৩৩.
'বকেয়া' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গ্রহণ
  2. প্রসারণ
  3. হৃদ্যতা
  4. অগ্রিম
ব্যাখ্যা

• 'বকেয়া' এর বিপরীতার্থক শব্দ— অগ্রিম।

অন্য অপশন,
• 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
• 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
- 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ।
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৩৪.
বিপরীতার্থক শব্দ নির্ণয় করুন: "উদ্দিষ্ট"
  1. কাঙ্ক্ষিত
  2. অভীষ্ট
  3. নিরুদ্দেশ
  4. অন্বিষ্ট
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'উদ্দিষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নিরুদ্দেশ।

উল্লেখ্য,
- 'উদ্দিষ্ট' শব্দের অর্থ -অন্বিষ্ট, অভীষ্ট, কাঙ্ক্ষিত।
- 'নিরুদ্দেশ' শব্দের অর্থ - নিখোঁজ, উদ্দেশ্যহীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৩৫.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগলটি সঠিক নয়?
  1. ক) গরীয়ান - লঘীয়ান
  2. খ) ঘাত - প্রতিঘাত
  3. গ) প্রসারণ - সংকোচন
  4. ঘ) প্রসন্ন - আসন্ন
ব্যাখ্যা
গরীয়ান - লঘীয়ান
ঘাত - প্রতিঘাত
প্রসারণ - সংকোচন
প্রসন্ন - বিষন্ন / অপ্রসন্ন
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৯৩৬.
'চ্যুত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. যথেষ্ঠ
  2. নিষ্ঠুর
  3. বিনীত
  4. লগ্ন
ব্যাখ্যা
• 'চ্যুত' শব্দের বিপরীত শব্দ - লগ্ন

অন্যদিকে,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
- 'লেশ' শব্দের বিপরীত শব্দ হচ্ছে - যথেষ্ঠ।
- 'মরমি' এর বিপরীত শব্দ - নিষ্ঠুর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৩৭.
বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
  1. হত - জীবিত
  2. পুষ্ট - ক্ষীণ
  3. অর্বাচীন - আধুনিক
  4. মৌন - মুখর
ব্যাখ্যা
• অর্বাচীন - আধুনিক; পরস্পরের বিপরীত শব্দ নয়।

কারণ, 
• অর্বাচীন শব্দের অর্থ "অপ্রবীণ," "নবীন," বা "আধুনিক"। এর বিপরীত শব্দ 'প্রাচীন', প্রবীণ বা অভিজ্ঞ' হতে পারে, কিন্তু আধুনিক নয়।

অন্য অপশন,
• 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত।
• ‘পুষ্ট’ শব্দের বিপরীতার্থক - ক্ষীণ।
• 'মৌন' শব্দের বিপরীতার্থক - মুখর।

উৎস:
- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৩৮.
'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ -
  1. নিচেষ্ট
  2. তিরোভাব
  3. প্রসারণ
  4. সান্ত
ব্যাখ্যা

• 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ - প্রসারণ

অন্যদিকে,
সচেষ্ট - নিচেষ্ট।
আবির্ভাব - তিরোভাব।
অনন্ত - সান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৩৯.
নিম্নের কোন বিপরীতার্থক শব্দজোড়টি সঠিক?
  1. ক) দুষ্কৃতি - নিষ্কৃতি
  2. খ) স্তুতি - প্রসংসিত
  3. গ) আরক্ত - অনুরক্ত
  4. ঘ) প্রাচী - প্রতীচী
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ:
প্রাচী - প্রতীচী
প্রাচ্য - প্রতীচ্য
দুষ্কৃতি - সুকৃতি
বিরক্ত - অনুরক্ত 
স্তুতি - নিন্দা 
হর্ষ - বিষাদ
ব্যষ্টি - সমষ্টি 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯৪০.
'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ -
  1. ক) সকার
  2. খ) আকার
  3. গ) অদৃশ্য
  4. ঘ) দৃশ্যমান
ব্যাখ্যা

- নিরাকার (বিশেষণ) = আকারশূন্য; অবয়বহীন; নিরবয়ব; মূর্তিহীন; বিমূর্ত।
(তৎসম বা সংস্কৃত) নিঃ+আকার; বহুব্রীহি সমাস
- সাকার (বিশেষণ) = আকারবিশিষ্ট; মূর্তিমান।
(তৎসম বা সংস্কৃত) স+আকার
- আকার (বিশেষ্য) = মূর্তি; চেহারা; আকৃতি; গঠন।
(তৎসম বা সংস্কৃত) আ+ √কৃ+অ(ঘঞ্)

উপরের আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে,
'নিরাকার' শব্দের বিপরীতার্থক শব্দ - 'সাকার' ও 'আকার' দুটোই হয়।
তবে, প্রশ্নে 'সাকার' ও 'আকার' দুটিই থাকলে সেক্ষেত্রে "সাকার" বেশি গ্রহণযোগ্য।
কেননা, নিরাকার ও সাকার -দুটি শব্দই বিশেষণ।

উৎসঃ বাংলা একাডেমি আধুনিক অভিধান।

৯৪১.
'তাপ' এর বিপরীত শব্দ -
  1. উত্তাপ
  2. দাহ
  3. নিস্তাপ
  4. শীতল
ব্যাখ্যা
• 'তাপ' এর বিপরীত শব্দ: নিস্তাপ

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ উত্তাপ - নিরুত্তাপ।
→ শীতল - উষ্ণ।
→ উদ্ধত - বিনীত।
→ আকুঞ্চন - প্রসারণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৪২.
'মুখ্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. গুণ্য
  2. সূক্ষ্ম
  3. গৌণ
  4. গূঢ়
ব্যাখ্যা
• 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'। 

• আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ, 
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ', 
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা', 
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির', 
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস',
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন,বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৯৪৩.
'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. কঠিন
  2. উগ্র
  3. উদ্ধত
  4. শান্ত
ব্যাখ্যা

• সৌম্য এর বিপরীত শব্দ - উগ্র।

- সৌম্য অর্থ: 
১) প্রশান্ত, ধীর, স্থির। ২) মনোরম, মনোহর (সৌম্য দর্শন)। ৩) প্রসন্ন (সৌম্য মূর্তি)। 

- উগ্র অর্থ: ১) অসহিষ্ণু। ২) তীব্র, উৎকট (উগ্র গন্ধ)। ৩) প্রখর, প্রচণ্ড (উগ্র তাপ)। ৪) রূঢ়, কর্কশ; তীক্ষ্ণ (উগ্র কণ্ঠ)। ৫) ক্রুর; নিষ্ঠুর (উগ্র স্বভাব)। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
- 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
- 'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৪৪.
কোনটি 'ক্লীব' শব্দের বিপরীত?
  1. নপুংসক
  2. ভীরু
  3. সংকীর্ণ
  4. সক্ষম
ব্যাখ্যা

অপশন বিশ্লেষণ:
ক) নপুংসক → ‘ক্লীব’ শব্দের সমার্থক।
খ) ভীরু → ‘ক্লীব’ অর্থে ভীরুও বোঝায়, তাই এটিও সমার্থক।
গ) সংকীর্ণ → অর্থ - সরু, ছোটো (ক্লীবের বিপরীত নয়)
ঘ) সক্ষম → বিপরীতার্থক, কারণ ‘ক্লীব’ মানে অক্ষম/নপুংসক/ভীরু, আর ‘সক্ষম’ মানে শক্তিশালী/ক্ষমতাসম্পন্ন।

সঠিক উত্তর: ঘ) সক্ষম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৯৪৫.
'কৃশ' এর বিপরীতার্থক শব্দ -
  1. গরল
  2. তস্কর
  3. মোটা
  4. সাধু
ব্যাখ্যা

• 'কৃশ' এর বিপরীতার্থক শব্দ - মোটা

উল্লেখ্য,
'কৃশ' শব্দের অর্থ - দুর্বল, রোগা, শীর্ণ।
'স্থূল' শব্দের অর্থ - বৃহৎকায়; মোটা।

অন্যদিকে,
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল।
'তস্কর' এর সঠিক বিপরীত শব্দ - সাধু।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৪৬.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) জয় - পরাজয়
  2. খ) চেতন - অচেতন
  3. গ) জড় - চেতন
  4. ঘ) হাল - বেহাল
ব্যাখ্যা
• 'হাল - বেহাল' সঠিক বিপরীতশব্দ নয়।
- হাল এর বিপরীত শব্দ - সাবেক।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৯৪৭.
'রুষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. রাগান্বিত
  2. ক্রুদ্ধ
  3. তুষ্ট
  4. উদাসীনতা
ব্যাখ্যা

• 'রুষ্ট' এর বিপরীতার্থক শব্দ - তুষ্ট

উল্লেখ্য,
'রুষ্ট' শব্দের অর্থ - রাগান্বিত, ক্রুদ্ধ।
'তুষ্ট' শব্দের অর্থ - তৃপ্ত, সন্তুষ্ট, আনন্দিত, খুশি।

অন্যদিকে,
প্রবনতা - উদাসীনতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৪৮.
কোনটি 'ন্যূন' শব্দের বিপরীত শব্দ?
  1. ক) অধিক
  2. খ) নিম্ন
  3. গ) নগণ্য
  4. ঘ) নূতন
ব্যাখ্যা
• 'ন্যূন' শব্দটির বিপরীতার্থক শব্দ অধিক।

• অন্যদিকে,
- নিম্ন শব্দটির বিপরীতার্থক শব্দ উচ্চ।
- নূতন শব্দটির বিপরীতার্থক শব্দ পুরাতন।
- নগণ্য শব্দটির বিপরীতার্থক শব্দ গন্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মাহমুদ ও ড. মোহাম্মদ আমীন।
৯৪৯.
'বিপ্রকৃষ্ট' এর বিপরীত শব্দ -
  1. প্রবিষ্ট
  2. বিশ্লিষ্ট
  3. প্রকৃষ্ট
  4. সন্নিকৃষ্ট
ব্যাখ্যা
• 'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - বিপ্রকৃষ্ট।

অন্যদিকে,
• 'নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - প্রকৃষ্ট।
• 'প্রস্থিত' এর বিপরীত শব্দ - প্রবিষ্ট।
• 'সংশ্লিষ্ট' এর বিপরীত শব্দ - বিশ্লিষ্ট।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৫০.
‘নাগর’ শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি?
  1. ক) প্রেমিক
  2. খ) নগর
  3. গ) গ্রাম্য
  4. ঘ) শহুরে
ব্যাখ্যা

- নাগর শব্দের অর্থ নগরসংক্রান্ত বা নগরজাত, পৌর, নাগরিক।
- তাই এর বিপরীত শব্দ গ্রাম্য ।

উৎসঃ আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৫১.
'প্রভু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. দুর্বল
  2. ভীরু
  3. ভৃত্য
  4. শিষ্ট
ব্যাখ্যা
• 'প্রভু' শব্দের বিপরীতার্থক শব্দ - ভৃত্য। 

• 'ভৃত্য' অর্থ - বেতনভৃক; চাকর; নফর।

অন্যদিকে, 
• ভীরু  - সাহসী। 
• প্রবল - দুর্বল। 
• দুষ্ট - শিষ্ট । 

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৯৫২.
'নিরীহ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সশস্ত্র
  2. নির্দয়
  3. নিষ্ঠুর
  4. দুর্দান্ত
ব্যাখ্যা
• 'নিরীহ' অর্থ- শান্ত; অহিংস্র; নির্বিরোধ; নিশ্চেষ্ট।

• 'দুর্দান্ত' অর্থ-  দমন করা বা বশ মানানো কঠিন এমন; দুর্দমনীয়; দুরন্ত; প্রবল ও অত্যাচারী।

• সুতরাং, 'নিরীহ' শব্দের বিপরীতার্থক শব্দ - দুর্দান্ত। 

অন্যদিকে, 
নিরস্ত্র - সশস্ত্র। 
নির্দয় - সদয়। 
নিষ্ঠুর - দয়ালু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৯৫৩.
‘হর্ষ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? 
  1. বিষাদ
  2. বিপ্রকৃষ্ট
  3. বিগ্রহ
  4. গম্ভীর 
ব্যাখ্যা

• ‘হর্ষ’ মানে আনন্দ, উল্লাস, খুশি।  
- এর বিপরীত শব্দ -‘বিষাদ’, দুঃখ, বিষণ্ণতা। 

• কিছু বিপরীতার্থক শব্দযুগল:
- হর্ষ/হরিষ ↔ বিষাদ;
- সন্নিকৃষ্ট ↔ বিপ্রকৃষ্ট; 
- সন্ধি ↔ বিগ্রহ; 
- চপল ↔ গম্ভীর;
- অবমানিত ↔ সম্মানিত;
- প্রসন্ন ↔ বিষণ্ণ;
- সরল ↔ গরল, কুটিল, জটিল;
- অমৃত ↔ গরল;
- আবিষ্কার ↔ অজ্ঞাত বস্তু;
- আবির্ভাব ↔ তিরোভাব;
- জঙ্গম ↔ স্থাবর;
- নশ্বর ↔ অবিনশ্বর;
- সুন্দর ↔ কুৎসিত;
- আপদ ↔ সম্পদ;
- নির্মল ↔ পঙ্কিল, মলিন;
- প্রসারণ ↔ সংকোচন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৫৪.
‘বিস্ময়’ শব্দের বিপরীত শব্দ--
  1. ক) সংশয়
  2. খ) নিশ্চয়
  3. গ) ভয়
  4. ঘ) স্বাভাবিক
ব্যাখ্যা
শব্দসমূহের বিপরীত শব্দ :

- বিস্ময় শব্দটির বিপরীত শব্দ = স্বাভাবিক।
- সংশয় শব্দটির বিপরীত শব্দ = নিশ্চয়।
- নির্ভয় শব্দের বিপরীত শব্দ = ভয়।

উৎস:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৫৫.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) স্মৃতি - শক্তি
  2. খ) সকীয় - পরকীয়
  3. গ) সহমত - পরমত
  4. ঘ) সলজ্জ - নির্লজ্জ
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- সলজ্জ - নির্লজ্জ
- স্মৃতি - বিস্মৃতি
- স্বকীয় - পরকীয় 
- স্বমত - পরমত
- স্ববাস - প্রবাস

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৫৬.
'অর্থী' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. প্রার্থনাকারী
  2. বাদী
  3. প্রত্যর্থী
  4. অভিলাষী
ব্যাখ্যা

• 'অর্থী' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যর্থী

উল্লেখ্য,
'অর্থী' শব্দের অর্থ - প্রার্থনাকারী, যাচক (শুভার্থী); অভিলাষী, ধনবান, বিত্তশালী, বাদী, অভিযোগকারী।
'প্রত্যর্থী' শব্দের অর্থ - প্রতিবাদী, আসামি, শত্রু, প্রতিপক্ষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৫৭.
'মৌন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অমৃত
  2. উদ্ধত
  3. মুখর
  4. লঘু
ব্যাখ্যা

• 'মৌন' এর বিপরীত শব্দ- মুখর। 

আরো কিছু বিপরীত শব্দ:
- 'সুশ্রী' এর বিপরীত শব্দ- 'বিশ্রী', 
- 'হালকা' এর বিপরীত শব্দ- 'ভারী',
- 'ভিতু' এর বিপরীত শব্দ- 'সাহসী', 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত,  
- 'লঘু' এর বিপরীত শব্দ-'গুরু', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান', 
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।

৯৫৮.
কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস ?
  1. ক) ভাই-বোন
  2. খ) ছেলে - বুড়ো
  3. গ) নাম-ডাক
  4. ঘ) আকাশ-পাতাল
ব্যাখ্যা

ছেলে - বুড়ো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস।
- আকাশ - পাতাল বিরোধার্থক দ্বন্দ্ব সমাস।
- নাম - ডাক সমার্থক দ্বন্দ্ব সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]

৯৫৯.
নিচের কোনটি 'প্রাচ্য' এর বিপরীত শব্দ নির্দেশ করে?
  1. রদ
  2. অপ্রাচ্য
  3. প্রতীচ্য
  4. পেছনে
ব্যাখ্যা

• 'প্রাচ্য এর বিপরীত শব্দ- প্রতীচ্য।

• 'প্রাচ্য' শব্দের অর্থ:
১. পূর্বদিকস্থ।
২. পূর্বদেশীয়।
৩. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ

• 'প্রতীচ্য' শব্দের অর্থ:
১. পশ্চিম দিক।
২. পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।

• অন্যদিকে,
• 'রদ' এর বিপরীত শব্দ- চালু। 
- 'অগ্র' এর বিপরীত শব্দ -পেছনে।
- 'বামপন্থী' এর বিপরীত শব্দ-ডানপন্থী।
- 'পদস্থ' এর বিপরীত শব্দ- নিম্নস্থ।
- 'বাড়তি' এর বিপরীত শব্দ - কমতি।
- 'নিন্দা' এর বিপরীত শব্দ- স্ততি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৬০.
'উচাটন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ঊর্ধ্বটান
  2. উঁচু-নিচু
  3. প্রশান্ত
  4. উত্তাল
ব্যাখ্যা

• 'উচাটন' এর বিপরীত শব্দ - প্রশান্ত

উল্লেখ্য,
'উচাটন' শব্দের অর্থ - ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকন্ঠিত, উৎকণ্ঠা, ব্যাকুলতা।
'প্রশান্ত' শব্দের অর্থ - অতিশয় শান্ত, ধীর, স্থির; অব্যাকুল; নিবৃত্ত; শান্তিময়।
• শব্দের অর্থানুসারে, 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ - প্রশান্ত

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৬১.
‘গরল’ শব্দের বিপরীত শব্দ কী?
  1. ঝাল
  2. অমৃত
  3. পানসে
  4. মিষ্টি
ব্যাখ্যা
• ‘গরল’ শব্দের বিপরীত শব্দ - অমৃত।

উল্লেখ্য,
'গরল' শব্দের অর্থ - বিষ, বিষাক্ত ক্ষত বা ঘা।
'অমৃত' শব্দের অর্থ - যা পান করলে অমর হওয়া যায়, সুধা, পীযূষ।

অন্যদিকে,
ঝাল - মিষ্টি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৬২.
যতি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
  1. চিহ্ন
  2. বিযতি
  3. যতিবিহীন
  4. যতিহীন
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দের উদাহরণ- 
স্নিগ্ধ - রুক্ষ 
সুন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট 
সন্ধি - বিবাদ 
স্থাবর - জঙ্গম 
সপ্রভিত - অপ্রভিত 
সংশ্লিষ্ট - বিশ্লিষ্ট 
যতি - যতিহীন 
মৃদু - উগ্র, প্রবল, তীব্র 
মজবুত - ঠুনকো 
মহাত্মা - দুরাত্মা 
মুখ্য - গৌণ 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৯৬৩.
'ধৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. নম্র
  2. পালক
  3. লম্পট
  4. প্রতীচী
ব্যাখ্যা
• 'ধৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নম্র

উল্লেখ্য,
'ধৃষ্ট' শব্দের অর্থ - নির্লজ্জ, লম্পট।

অন্যদিকে,
ঘাতক - পালক।
প্রাচী - প্রতীচী।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৬৪.
'সিক্ত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনাসক্ত
  2. আর্দ্র
  3. সক্ত
  4. শুষ্ক
ব্যাখ্যা
'সিক্ত' এর বিপরীতার্থক শব্দ - শুষ্ক

উল্লেখ্য,
'সিক্ত' শব্দের অর্থ - ভেজা, আর্দ্র।
'শুষ্ক' শব্দের অর্থ - শোষণ করা হয়েছে এমন, নীরস, রসশূন্য, আকর্ষণহীন, মলিন, কর্কশ।

অন্যদিকে,
আসক্ত - অনাসক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৬৫.
‘বাহুল্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সংকীর্ণ
  2. খ) সংক্ষেপ
  3. গ) বিযুক্ত
  4. ঘ) সংশ্লেষণ
ব্যাখ্যা
• ‘বাহুল্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - সংক্ষেপ/ স্বল্পতা

অন্যান্য বিপরীতার্থক শব্দ হলো:
বিস্তৃত = সংকীর্ণ
যুক্ত = বিযুক্ত
বিশ্লেষণ = সংশ্লেষণ

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৯৬৬.
'অর্পণ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. প্রদান
  2. বিয়োজন
  3. গ্রহণ
  4. দর্পণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অর্পণ' শব্দের বিপরীত শব্দ - গ্রহণ।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৬৭.
'চপল' এর বিপরীত শব্দ -
  1. বিনীত
  2. নির্ভীক
  3. স্থাবর
  4. গম্ভীর
ব্যাখ্যা
• 'চপল' এর বিপরীত শব্দ - গম্ভীর।
এখানে,
'চপল' অর্থ - চঞ্চল।

অন্যদিকে,
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ  - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ - স্থাবর। 

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
• হরদম- কদাচিৎ,
• হর্ষ - বিষাদ,
• সুলভ- দুর্লভ,
• স্থাবর - জঙ্গম,
• ধূর্ত- সাধু,
• ধীর - অধীর,
• প্রসন্ন- বিসন্ন। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৬৮.
'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. তিরোধান
  2. আবাহন
  3. তিরোভাব
  4. ক ও গ 
ব্যাখ্যা

• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ- তিরোধান/তিরোভাব। 

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ:
'আবাহন'  - বিসর্জন।
'আকর্ষণ' - বিকর্ষণ। 
'আদান' - প্রদান। 
'তিক্ত' - মধুর।
'অবিরল'- বিরল।
'কুটিল' - সরল।
'জীবিত' - মৃত।
'হর্ষ' - বিষাদ। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৬৯.
'কর্কশ' এর বিপরীতার্থক শব্দ -
  1. নীরস
  2. শ্রুতিকটু
  3. কোমল
  4. ঠাণ্ডা
ব্যাখ্যা
• 'কর্কশ' এর বিপরীতার্থক শব্দ - কোমল

উল্লেখ্য,
'কর্কশ' শব্দের অর্থ - অমসৃণ, পরুষ, শ্রীহীন, শ্রুতিকটু, নীরস
'কোমল' শব্দের অর্থ - নরম, ললিত, মধুর, মৃদু।

অন্যদিকে,
ঠাণ্ডা - গরম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৭০.
'সৌম্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কোমল
  2. উগ্র
  3. নম্র
  4. কঠিন  
ব্যাখ্যা

- ‘সৌম্য’ মানে শান্ত, নম্র বা মৃদুভাষী।
- ‘সৌম্য’ এর বিপরীতার্থক শব্দ- উগ্র।
- আর 'উগ্র' শব্দের অর্থ হলো প্রচণ্ড, তীব্র, ভীষণ, কটু, বা ভীষণ রাগী।
∴ সৌম্য = উগ্র।
-----------------
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
অনুসন্ধান — উপেক্ষা,
 কৃপণ — বদান্য,
 বিলুপ্ত — সংরক্ষিত / উদ্বৃত্ত,
 বীর — ভীরু,
 সংশয় — প্রত্যয়,
 সরু — মোটা,
 উর্বর — ঊষর / অনুর্বর,
 বিরত — উদ্যত / রত / নিরত,
 যুদ্ধ — শান্তি,
 আবাহন — বিসর্জন,
 কৃত্রিম — অকৃত্রিম / স্বাভাবিক,
 আকস্মিক — চিরন্তন,
 চঞ্চল — স্থির / নিশ্চল / অবিচল,
 অলস — পরিশ্রমী,
 ক্ষীয়মান — বর্ধমান,
 কৃশ — স্থূল,
 পরাস্ত — জয়ী,
 কপট — সরল / অকপট,
 অসীম — সসীম,
 মায়া — নির্মমতা,
 অনুরাগ — বিরাগ,
 বিষাদ — আনন্দ / হর্ষ,
 ভূত — ভবিষ্যৎ,
 প্রাচীন — নবীন / নব্য / অর্বাচীন,
 বিনীত — উদ্ধত / দুর্বিনীত,
 ধ্বনি — প্রতিধ্বনি,
 অনুগ্রহ — নিগ্রহ,
 সরল — কুটিল / জটিল / গরল,
 অমৃত — গরল,
 আবির্ভাব — তিরোভাব,
 জঙ্গম — স্থাবর,
 নশ্বর — অবিনশ্বর,
 সুন্দর — কুৎসিত,
 আপদ — সম্পদ,
 আকাশ — পাতাল,
 নির্মল — পঙ্কিল / মলিন,
 প্রসারণ — সংকোচন,
 প্রসন্ন — বিষণ্ণ,

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৭১.
‘নির্মল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. চপল
  2. পঙ্কিল
  3. প্রগতি
  4. স্বচ্ছ
ব্যাখ্যা

•‘নির্মল’ মানে পরিষ্কার, স্বচ্ছ বা শুদ্ধ। 
- এর বিপরীত অর্থ হলো ‘মলিন’ বা ‘পঙ্কিল’।
- মলিন’ বা ‘পঙ্কিল’ মানে দূষিত বা অশুদ্ধ।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দসমূহ:
- চপল ↔ গম্ভীর; 
- প্রগতি ↔ স্থবিরতা; 
- স্বচ্ছ ↔ মলিন; 
- নন্দিত ↔ নিন্দিত;
- নবীন ↔ প্রবীণ;
- নশ্বর ↔ অবিনশ্বর;
- নিকৃষ্ট ↔ উৎকৃষ্ট;
- নিত্য ↔ অনিত্য;
- নিদ্রিত ↔ জাগ্রত;
- নিমগ্ন ↔ উদাসীন;
- নিয়োগ ↔ বরখাস্ত;
- নিরত ↔ বিরত;
- নিরাকার ↔ সাকার;
- নিশ্চেষ্ট ↔ সচেষ্ট;
- নিষেধ ↔ বিধি;
- নীরস ↔ সরস;
- নেতিবাচক ↔ ইতিবাচক;
- নৈঃশব্দ্য ↔ সশব্দ। 

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৭২.
‘ঋজু’ শব্দটির বিপরীত শব্দ -
  1. অকপট
  2. অবক্র
  3. বঙ্কিম
  4. সরল
ব্যাখ্যা
• ‘ঋজু’ শব্দটির বিপরীত শব্দ - বঙ্কিম

অন্যদিকে,
 • ‘ঋজু’ এর সমার্থক শব্দ - অবক্র, অকপট, সরল।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• উৎকৃষ্ট / প্রকৃষ্ট - নিকৃষ্ট।
• নিশ্চেষ্ট - সচেষ্ট।
• জরা - যৌবন।
• ঐহিক - পারত্রিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৭৩.
'তস্কর' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. লস্কর
  2. সাধু
  3. কৃপণ
  4. ধণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তস্কর' শব্দের বিপরীত শব্দ সাধু ।

- তস্কর: চোর; অপহরণকারী; অপহারক।
- সাধু  অর্থ: ১. ধার্মিক, ধর্মপরায়ণ। ২. শিষ্ট, মার্জিত (সাধু বাক্য)। ৩. উত্তম। ৪. যথাযথ।

অন্যদিকে,
- লস্কর (বিশেষ্য): সৈন্য, ফৌজ, নৌসেনা, জাহাজের খালাসি, জাতীয় বা বংশগত উপাধি (লশকর বাড়ি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৭৪.
'সাকার' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বড় আকার 
  2. আকার
  3. নিরাকার
  4. অনাচার 
ব্যাখ্যা

• 'সাকার' শব্দের বিপরীত শব্দ - নিরাকার।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' - নিষেধ।
- 'সৌম্য' - করাল।
- 'আচার'- অনাচার।
- 'ভীরু' - নির্ভীক।
- 'মহাজান' - খাতক।
- 'ভাটি' - উজান।
- 'বিষ' - অমৃত।
- 'সিক্ত' - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৭৫.
'অগ্র' শব্দের বিপরীত অর্থ হলো-
  1. ক) সম্মুখ
  2. খ) পশ্চাৎ
  3. গ) ভিতর
  4. ঘ) পিছে
ব্যাখ্যা
অগ্রশব্দের বিপরীত অর্থ হলো পশ্চাৎ। ভিতর শব্দটির বিপরীতার্থক শব্দ হলো বাহির।পিছে শব্দটির বিপরীতার্থক শব্দ হলো আগে। শব্দটির বিপরীতার্থক শব্দ হলো
৯৭৬.
'ঋজু' এর বিপরীতার্থক শব্দ নয় কোনটি?
  1. বক্র
  2. হর্ষ
  3. কুটিল
  4. জটিল
ব্যাখ্যা
• 'ঋজু' শব্দের বিপরীতার্থক নয়- হর্ষ।

'ঋজু / সরল' এর বিপরীতার্থক শব্দ - বক্র/কুটিল/জটিল।

অন্যদিকে,
'হর্ষ' শব্দের বিপরীতার্থক শব্দ - বিষাদ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৭৭.
'বন্ধন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) খোলা
  2. খ) মুক্ত
  3. গ) মুক্তি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘বন্ধন’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো - মুক্তি।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- বিনীত - গর্বিত,
- বৃদ্ধি - লাঘব,
- বিপদ - সম্পদ,
- বর্ধমান - ক্ষীয়মাণ,
- বিরত - নিরত,
- বিপদ - সম্পদ,
- বিজেতা - বিজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
৯৭৮.
'ইদানীন্তন' এর বিপরীত শব্দ কী?
  1. সবসময়
  2. তদানীন্তন
  3. চিরন্তন
  4. বর্তমান
ব্যাখ্যা
• 'ইদানীন্তন' এর বিপরীত শব্দ - তদানীন্তন।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'আকস্মিক' এর বিপরীত শব্দ - চিরন্তন।
• 'উৎকর্ষ' এর বিপরীত শব্দ - অপকর্ষ।
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
• 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
• 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৭৯.
'শুখো' এর বিপরীত শব্দ কোনটি?
  1. তুষ্ট
  2. হাজা
  3. সংহার
  4. হর্ষ
ব্যাখ্যা
- 'শুখো' শব্দের বিপরীত শব্দ হাজা।

• অন্যদিকে: 
- তুষ্ট এর বিপরীত শব্দ রুষ্ট।
- সংহার এর বিপরীত শব্দ সৃষ্টি।
- হর্ষ এর বিপরীত শব্দ শোক। 

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৯৮০.
‘গ্রহণ’ - এর বিপরীতার্থক শব্দ কী?
  1. বর্জন
  2. পরিহার
  3. অগ্রাহ্য
  4. প্রদান
ব্যাখ্যা
• 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন

অন্যদিকে,
- 'গ্রাহ্য' শব্দের বিপরীতার্থক শব্দ - অগ্রাহ্য।
- 'আদান' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রদান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৮১.
'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
  1. কুটিল
  2. জটিল
  3. বক্র
  4. গরল 
ব্যাখ্যা
• সরল (বিশেষণ):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: ঋজু, সোজা, অনাড়ম্বর, অকপট, সহজ।

‘সরল’ শব্দের বিপরীত শব্দ: কুটিল, জটিল, বক্র।

অন্যদিকে,
•  গরল (বিশেষ্য):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: বিষ।
আঞ্চলিক অর্থ: বিষাক্ত ক্ষত বা ঘা।

•‘গরল’ শব্দের বিপরীত শব্দ - অমৃত।

সুতরাং,
'সরল' শব্দের বিপরীতার্থক নয় - গরল শব্দটি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৮২.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. চক্ষুষ্মান - অন্ধ
  2. তিক্ত - মুধুর
  3. গুপ্ত - ব্যাপ্ত
  4. আরক্ত - বিরক্ত
ব্যাখ্যা
- 'আরক্ত - বিরক্ত' বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়। 
- সঠিক বিপরীতার্থক শব্দযুগল হবে 'আসক্ত - বিরক্ত'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- ‘শ্লথ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ত্বরিত।
- 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
- 'আদান' এর বিপরীতার্থক শব্দ - প্রদান।
- 'কৃপণ' এর বিপরীতার্থক শব্দ - বদান্য।
- হর্ষ শব্দের বিপরীত শব্দ - শোক। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৮৩.
‘বিগ্রহ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আসক্তি
  2. কহল
  3. আগ্রহ
  4. সন্ধি
ব্যাখ্যা
• বিগ্রহ  শব্দের অর্থ: কহল, যুদ্ধ।
• সন্ধি শব্দের অর্থ: বিবাদমান পক্ষসমূহের মধ্যে চুক্তি সম্পাদনা, সংযোগ, মিলনস্থান।

সুতরাং,
• ‘বিগ্রহ’ শব্দের বিপরীতার্থক শব্দ - সন্ধি।

অন্যদিকে,
• ‘আসক্তি’ অর্থ: গভীর অনুরাগ, লীপ্সা।
• ‘আগ্রহ’ অর্থ: প্রবণতা ঝোঁক, আসক্তি।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• ক্ষীয়মান - বর্ধমান।
• বর্ধিষ্ণু - ক্ষয়িষ্ণু।
• বৃহৎ - ক্ষুদ্র।
• বৃদ্ধিপ্রাপ্ত - ক্ষয়প্রাপ্ত।
• চাপল্য - গাম্ভীর্য।
• ঔদার্য - কার্পণ্য।
• ঔদ্ধত্য - বিনয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৮৪.
'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ -
  1. প্রকৃষ্ট
  2. প্রবিষ্ট
  3. বিপ্রকৃষ্ট
  4. বিশ্লিষ্ট
ব্যাখ্যা
• 'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - বিপ্রকৃষ্ট

অন্যদিকে,
• 'নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - প্রকৃষ্ট।
• 'প্রস্থিত' এর বিপরীত শব্দ - প্রবিষ্ট।
• 'সংশ্লিষ্ট' এর বিপরীত শব্দ - বিশ্লিষ্ট।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'সরব' এর বিপরীত শব্দ - নীরব।
• 'সঞ্চয়' এর বিপরীত শব্দ - অপচয়।
• 'সংশয়' এর বিপরীত শব্দ - নিশ্চয়।
• 'সাক্ষর' এর বিপরীত শব্দ - নিরক্ষর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৮৫.
'তুহিন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ঠান্ডা
  2. খ) গরম
  3. গ) শীত
  4. ঘ) গম্ভীর
ব্যাখ্যা
তুহিন (বিশেষ্য): বরফ; তুষার; হিম।
সুতরাং, গরম হলো তার বিপরীত শব্দ।
উৎস : বাংলা একাডেমি অভিধান।
৯৮৬.
'অস্তি' এর বিপরীতার্থক শব্দ -
  1. সত্তা
  2. অধ
  3. নাস্তি
  4. অন্ত
ব্যাখ্যা
'অস্তি' এর বিপরীতার্থক শব্দ - নাস্তি

উল্লেখ্য,
- 'অস্তি' শব্দের অর্থ - সত্তা, অস্তিত্ব।
- 'নাস্তি' শব্দের অর্থ - অস্তিত্বহীনতা।

অন্যদিকে,
'উদয়' এর বিপরীতার্থক শব্দ - অন্ত।
'ঊর্ধ্ব' এর বিপরীতার্থক শব্দ - অধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
৯৮৭.
‘সদ্ভাব’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. দূর
  2. বিভক্ত
  3. বিচ্ছেদ
  4. বিরোধ
ব্যাখ্যা
• ‘সদ্ভাব’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিরোধ।

অপশনে প্রদত্ত অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ:  
• দূর - নিকট।
• সংহত - বিভক্ত।
• বিচ্ছেদ - সন্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ)।
৯৮৮.
‘অগ্রজ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. দুর্বল
  2. ঢালু
  3. অনুজ
  4. পশ্চাৎ
ব্যাখ্যা
• ‘অগ্রজ’ শব্দের বিপরীত শব্দ - অনুজ

অন্যদিকে,
- 'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ - দুর্বল।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ - সমান।
- 'অগ্র' শব্দের বিপরীত শব্দ - পশ্চাৎ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৮৯.
'প্রফুল্ল' এর বিপরীত শব্দ কী?
  1. কষ্ট
  2. ম্লান
  3. কুৎসা
  4. নিন্দা
ব্যাখ্যা
• 'প্রফুল্ল' অর্থ - আনন্দিত।
• 'ম্লান' শব্দের অর্থ: বিষণ্ণ, মলিন, ক্ষীণ, নিষ্প্রভ, অতিশীর্ণ।

সুতরাং, 'প্রফুল্ল' এর বিপরীত শব্দ - 'ম্লান'।

বিপরীতার্থক শব্দ - 
→ প্রফুল্ল - ম্লান/বিষন্ন;
→ প্রসন্ন - বিষন্ন/অপ্রসন্ন;
→ প্রশংসা - নিন্দা/ কুৎসা;
→ পূজক/পূজারি - পূজিত;
→ বিশেষ - সামান্য/নির্বিশেষ;
→ বরণ - বিসর্জন/বিদায়;
→ নির্মল -পঙ্কিল/সমল;
→ ন্যূন - অধিক/অন্যূন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৯০.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) স্বকীয় - পরকীয়
  2. খ) অর্পণ - প্রত্যর্থী
  3. গ) প্রার্থী - অর্থী
  4. ঘ) পূর্ণ - পূর্ণতা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল = স্বকীয় - পরকীয়

অন্যদিকে, 
অর্পণ - গ্রহণ/প্রত্যর্পণ।
পূর্ণ - শূণ্য।
প্রত্যর্থী - অর্থী।
প্রবণতা - উদাসীনতা।
পথ - বিপথ।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৯১.
'মিত্র' এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বন্ধু
  2. খ) বৈরী
  3. গ) সেতু
  4. ঘ) সুরভী
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দযুগল সমূহ-
- বৈরী - মিত্র 
- রাজি - নারাজ/গররাজি
- শবল - একবর্ণা 
- বিনীত - উদ্ধত/দুর্বিনীত 
- তুহিন - উষ্ণতা
- প্রাচ্য - প্রতীচ্য
- সুরভী - পুতি

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯৯২.
'কৃশাঙ্গ' এর বিপরীতার্থক শব্দ -
  1. শ্বেতাঙ্গ
  2. মন্থর
  3. ক্ষীণ
  4. স্থূলাঙ্গ
ব্যাখ্যা
• 'কৃশাঙ্গ' এর বিপরীতার্থক শব্দ - স্থূলাঙ্গ

উল্লেখ্য,
'কৃশাঙ্গ' শব্দের অর্থ - ক্ষীণ-কায়, কৃশকায়,দুর্বল দেহবিশিষ্ট।
'স্থূলাঙ্গ' শব্দের অর্থ - মোটা শরীরের অধিকারী।

অন্যদিকে,
কৃষ্ণাঙ্গ - শ্বেতাঙ্গ।
ক্ষিপ্র - মন্থর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৯৩.
‘বাহুল্য’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংক্ষেপ
  2. সংকীর্ণ
  3. সংশ্লেষণ
  4. বিযুক্ত
ব্যাখ্যা

• ‘বাহুল্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - সংক্ষেপ/ স্বল্পতা।

অন্যান্য বিপরীতার্থক শব্দ হলো:
• বিস্তৃত = সংকীর্ণ;
• যুক্ত = বিযুক্ত;
• বিশ্লেষণ = সংশ্লেষণ।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৯৯৪.
‘বৃদ্ধি’ শব্দের বিপরীত শব্দ-
  1. ঋদ্ধি
  2. সিদ্ধি
  3. হ্রাস
  4. সংকীর্ণ
ব্যাখ্যা
• 'হ্রাস' শব্দের বিপরীত শব্দ: 'বৃদ্ধি'। 

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
‘সংকীর্ণ’ শব্দের বিপরীত হলো- প্রশস্ত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৯৯৫.
‘উন্নীত’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. অবনিত
  2. উত্তোলিত
  3. ঊর্ধ্বে নীত
  4. অবনমিত
ব্যাখ্যা
‘উন্নীত’ এর বিপরীত শব্দ - অবনমিত

অন্যদিকে,
উত্তোলিত ও  ঊর্ধ্বে নীত, ‘উন্নীত’ এর সমার্থক শব্দ।

- আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
অনন্ত - অন্ত / সান্ত।
গুপ্ত - ব্যক্ত / প্রকাশিত।
উৎকৃষ্ট - নিকৃষ্ট / অপকৃষ্ট।
উজ্জ্বল - অনুজ্জ্বল / ম্লান।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৯৬.
নিচের কোনটি 'অবতরণ' শব্দের বিপরীত শব্দ?
  1. ক) ঊর্ধ্ব
  2. খ) অন্ত
  3. গ) আরোহণ
  4. ঘ) প্রত্যার্পণ
ব্যাখ্যা
অধঃ - ঊর্ধ্ব
অনন্ত - অন্ত
অর্পণ - প্রত্যার্পণ/গ্রহণ
অবতরণ - আরোহণ
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৯৯৭.
'ক্রোধ' এর বিপরীত শব্দ-
  1. ক) হাস্য
  2. খ) প্রীতি
  3. গ) বদান্য
  4. ঘ) সুনজর
ব্যাখ্যা
'ক্রোধ' এর বিপরীত শব্দ- 'প্রীতি'

তাছাড়া,
'ক্রন্দন' এর বিপরীত শব্দ- 'হাস্য'
'কৃপণ' এর বিপরীত শব্দ- 'বদান্য'
'কুনজর' এর বিপরীত শব্দ- 'সুনজর'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
৯৯৮.
'জাগরিত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সজাগ
  2. নিদ্রিত
  3. নির্ঘুম
  4. গরল
ব্যাখ্যা

- জাগরিত শব্দের বিপরীতার্থক শব্দ নিদ্রিত।
- গরল শব্দের বিপরীতার্থক শব্দ অমৃত।
- ঘুমন্ত শব্দের বিপরীতার্থক শব্দ নির্ঘুম।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৯৯৯.
"ভয়" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংশয়
  2. অভয়া
  3. দুরভয়
  4. নির্ভয়
  5. প্রত্যয়
ব্যাখ্যা
• 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।

অন্যদিকে, 
•'সংশয়' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যয়।
• 'অভয়া ' শব্দের অর্থ - গৌরী, ভয়নাশিনী দেবী দুর্গা। 
• 'দুরভয়' বানানটি অশুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০০০.
ধেড়ে : কচি :: চৌকস : ?
  1. ক) হাঁদা
  2. খ) উদ্বৃত্ত
  3. গ) প্রশস্তি
  4. ঘ) নিন্দা 
ব্যাখ্যা
'ধেড়ে' শব্দের সঠিক বিপরীত শব্দ- কচি।
চৌকস শব্দের সঠিক বিপরীত শব্দ- হাঁদা
উদ্বৃত্ত শব্দের সঠিক বিপরীত শব্দ- ঘাটতি।
'প্রশস্তি' শব্দের বিপরীত শব্দ- নিন্দা।

তথ্যসূত্র:- ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।