উত্তর
ব্যাখ্যা
Solution:
Let the cost price be Tk. 100.
Marked price = Tk. 110 (10% above CP)
Discount = 10% on the marked price = 10% of 110 = Tk. 11
∴ Selling price = 110 - 11 = Tk. 99
∴ Loss = CP - SP = 100 - 99 = Tk. 1
∴ % of loss = 1%
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৬২ / ৩১৭ · ৬,১০১–৬,২০০ / ৩১,৭৫১
Question: What is the value of: 230 + 230 + 230 + 230?
Solution:
230 + 230 + 230 + 230
= 4 × 230
= 22 × 230
= 22 + 30
= 232
I) 40 = 1
II) 14 = 1
III) 41 = 4
IV) 04 = 0
So, I and II are equal in value
Question: Which set of three sides cannot form a triangle?
Solution:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে।
এখানে, আমরা প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই:
ক) 7 + 10 = 17 > 12; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব।
খ) 6 + 9 = 15 < 16; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
গ) 5 + 12 = 17 > 13; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব।
ঘ) 8 + 15 = 23 > 20; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব।
• চীনের তৈরী বিমান বাংকার:
- অরুণাচলের কাছে ৩৬টি বিমান বাংকার তৈরি করেছে চীন।
- তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে চীন ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে।
- এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
- অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধবিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে।
- এতে ভারতের বিমানবাহিনীকে প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে যাবে চীনের।
- কারণ ভারতের নিজস্ব ঘাঁটিগুলো অরুণাচল ও আসামে অবস্থিত।
তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস। (Link1) (Link2)
‘জুলাই ঘোষণাপত্র’:
- এটি হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল।
- যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
- বাংলাদেশের - অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে।
- জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
- এটি রাজনৈতিক, সাংবিধানিক ও শাসন কাঠামোর সংস্কারের পাশাপাশি ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি ও আইনি সুরক্ষা
বিষয়গুলোকে সংজ্ঞায়িত করে ।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
• উল্লিখিত বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।
• Second Conditional এর নিয়মানুযায়ী -
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
• Second Conditional এর নিয়মানুযায়ী ,
Correct sentence: If I had a car, I would drive to the mountains.
এখানে had main verb হিসেবে বসেছে।
• মৌমাছির জাত:
- মৌমাছির কলোনিতে তিন জাতের মৌমাছি থাকে।
যেমন- একটি রাণী, কয়েক হাজার কর্মী ও কয়েকশত পুরুষ।
- মৌমাছিদের মধ্যে শ্রমবণ্টন লক্ষ করা যায়।
- তিন ধরনের মৌমাছির দৈহিক গঠনে ভিন্নতা দেখা যায়, এদের এরূপ অবস্থাকে বহুরূপতা বলে।
• রাণী মৌমাছি গঠন:
- একটি মৌচাকে মাত্র একটি রাণী মৌমাছি থাকে।
- রাণী মৌমাছি আকারে অনেক বড়।
- এদের উদর বেশ প্রশস্ত।
- এদের ডানাগুলো ছোট এবং উদরের শেষ প্রান্ত ক্রমশ সরু।
- এ সরু প্রান্তে বাঁকানো হুল থাকে যা রূপান্তরিত ওভিপজিটর।
- এদের প্রোবোসিস ও রেণুখলি থাকে না, পদ ক্ষুদ্রাকৃতির, ম্যান্ডিবল বা চোয়াল তীক্ষ্ণ, মোম ও মধু সৃষ্টি করতে পারে না, লালাগ্রন্থি নেই।
তথ্যসূত্র: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• LLama নামের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি Meta কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। এটি একটি ভাষা মডেল যা মানুষের মতো পাঠ্য উৎপন্ন করতে সক্ষম এবং গবেষণা, পাঠ্য বিশ্লেষণ, ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। LLama মূলত গবেষকদের জন্য ওপেন-সোর্স হিসেবে প্রকাশিত হয়েছিল, যাতে তারা বড় ভাষা মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। মেটার উদ্দেশ্য ছিল কম্পিউটেশনাল খরচ কমিয়ে আরও দক্ষ ও বহুমুখী ভাষা মডেল তৈরি করা। এটি GPT বা অন্যান্য বড় মডেলের সাথে তুলনীয় হলেও বিশেষভাবে গবেষণা ও শিক্ষামূলক কাজে বেশি মনোযোগ দেয়। তাই সঠিক উত্তর হলো: ক) Meta.
• LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
- LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU).
• LLama (Large Language Model Meta AI):
- LLama হলো একটি বড় ভাষা মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- এটি মূলত ভাষার বোঝাপড়া, টেক্সট জেনারেশন এবং ভাষা সম্পর্কিত বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছে।
- LLama মডেলটি Meta কোম্পানি দ্বারা ডেভেলপ করা হয়েছে।
- LLama বিভিন্ন NLP (Natural Language Processing) কাজের জন্য গবেষণা এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়।
সূত্র:
- LLama [link]
• বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
• এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
• এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
• সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
• বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফেল।
উৎসঃ বিমসটেকের ওয়েবসাইট।
Number of shares = 25000
Face value of each share = Tk. 15
Let R be the rate of interest.
Dividend per share = 15 × R/100
Total dividend = 25000 × 15 × R/100
As per the question: 25000 × 15 × R/100
= 30000
R = 30000/3750 = 8
So, the dividend is 8%.
Modem, (from modulator/demodulator), any of a class of electronic devices that
convert digital data signals into modulated analog signals suitable for transmission over analog telecommunications circuits.
A modem also receives modulated signals and demodulates them, recovering the digital signal for use by the data equipment.
Source: www.britannica.com
সাধারণত দুই ধরণের স্টোরেজ ডিভাইস আছে -
প্রাইমারি ও সেকেন্ডারি।
র্যানডম এক্সেস মেমরি (র্যাম) হচ্ছে প্রাইমারি স্টোরেজ।
সেকেন্ডারি মেমরির মধ্যেও বিভিন্ন ধরণ আছে, যেমনঃ
- মেগনেটিক টেপ,
- হার্ড ড্রাইভ,
- ফ্লপি ডিস্ক,
- ক্লাউড স্টোরেজ প্রভৃতি।
সুত্রঃ আইসিটি বই, নবম-দশম শ্রেণি।
The given word contains 7 different letters.
Keeping the vowels (AUIO) together, we take them as 1 letter.
Then,
we have to arrange the letters CTN(AUIO).
Now, 4 letters can be arranged in 4! = 24 ways.
The vowels (AUIO) can be arranged themselves in 4! = 24 ways.
∴ Required number of ways = (24 × 24)
= 576.
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
উৎস: ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।
Let the required speed be x mph
ATQ,
300/60 + 200/x = 7
Or, 200/x = 7 - 5
Or, 200/x = 2
So, x = 100
• প্রথম প্রজন্মের কম্পিউটারের মূল ইনপুট পদ্ধতি ছিল পাঞ্চ কার্ড এবং কাগজের টেপ। এই কম্পিউটারগুলো সাধারণত ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত এবং ব্যবহারকারীরা সরাসরি কম্পিউটারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারত না। তাই ডেটা ও প্রোগ্রাম ইনপুটের জন্য পাঞ্চ কার্ডে ছিদ্র করে তথ্য সরবরাহ করা হতো। পাঞ্চ কার্ডে প্রতিটি ছিদ্র একটি বিটের মান নির্দেশ করত এবং এইভাবে বড় বড় তথ্য ও কমান্ড কম্পিউটারে প্রবেশ করানো হতো। কাগজের টেপও একই কাজ করত, যেখানে তথ্য ধারাবাহিকভাবে ছিদ্রের মাধ্যমে লেখা থাকত। সেই সময়ে কীবোর্ড, মাউস, টাচস্ক্রিন বা ভয়েস রিকগনিশন ব্যবহার করা যেত না।
সঠিক উত্তর: ক) Punch cards and paper tape.
• প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল।
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।
• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯-১৯৬৫):
- ট্রানজিস্টার ব্যবহার।
- আকার ছোট ও হালকা।
- দ্রুত গতি।
- কম উত্তাপ।
- চুম্বকীয় কোর মেমোরি ব্যবহৃত।
- অ্যাসেম্বলি ভাষার প্রচলন।
- যেমন: IBM 1600, CDC 1604, NCR 300 সিরিজ।
উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
কেরু এন্ড কোং লিমিটেড:
- অবস্থান: দর্শনা, দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা জেলা, বাংলাদেশ।
- ১৮০৫ সালে মি. জন ম্যাকসওয়েল ভারতের কানপুরের জাগমু নামক স্থানে প্রথম মদের কারখানা প্রতিষ্ঠা করেন।
- ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ চলাকালে উত্তর ভারতের রোজা এলাকায় অবস্থিত কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়।
- পরে কারখানাটি পুনর্গঠন করে Joint Stock Company হিসেবে "কেরু অ্যান্ড কোং লিমিটেড” নামকরণ করা হয়।
- ১৯৩৮ সালে নদীয়া জেলার অন্তর্গত দর্শনায় দৈনিক ১,০০০ টন আখ মাড়াই ও ১৮,০০০ প্রুফ লিটার স্পিরিট উৎপাদনের লক্ষ্যে নতুন শাখা প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৬৮ সালে নতুন নামে আত্মপ্রকাশ "কেরু অ্যান্ড কোং (পাকিস্তান) লিমিটেড"।
- ১৯৭১ সালের পরবর্তীকাল: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।
- তখন থেকে এটি "কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড" নামে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (BSFIC) অধীনে পরিচালিত হচ্ছে।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
Let the share of A was x
A has 20 more than B.
So, Share of B was (x – 20)
And C had 15 more than A So, Share of C was (x + 15)
ATQ,
A + B + C = 355
Or, x + x – 20 + x + 15 = 355
Or, 3x – 5 = 355
Or, 3x = 360
Or, x = 120
So, Share of C = x + 15 = 120 + 15 = 135
Question: If the average of 'm' numbers is 2n2 and the average of 'n' numbers is 2m2, what is the average of the combined (m + n) numbers?
Solution:
দেওয়া আছে,
'm' সংখ্যার গড় = 2n2
∴ m সংখ্যার সমষ্টি = m × 2n2
'n' সংখ্যার গড় = 2m2
∴ 'n' সংখ্যার সমষ্টি = n × 2m2
∴ মোট সমষ্টি = (m × 2n2) + (n × 2m2)
= 2mn(n + m)
∴ তাদের গড় = মোট সমষ্টি/(m + n)
= 2mn(m + n)/(m + n)
= 2mn
Question: In how many years will Tk. 20,000 amount to Tk. 28,800 at 20% per annum compound interest?
Solution:
Given that,
Principal, P = Tk. 20,000
Amount, C = Tk. 28,800
Rate, r = 20%
We know,
C = P(1 + r)n
⇒ 28,800 = 20,000 × {(1 + (20/100)}n
⇒ 28,800 = 20,000 × (6/5)n
⇒ 28,800/20,000 = (6/5)n
⇒ 36/25 = (6/5)n
⇒ (6/5)2 = (6/5)n
∴ n = 2 years
Question: The average weight of 40 students in a class is 45 kg. If 10 new students are admitted, the average weight increases by 1 kg. What is the average weight of the new students?
Solution:
40 জন শিক্ষার্থীর মোট ওজন = 40 × 45 = 1800 kg
10 জন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় মোট শিক্ষার্থীর সংখ্যা = 40 + 10 = 50 জন
নতুন গড় ওজন = 45 + 1 = 46 kg
সুতরাং, 50 জন শিক্ষার্থীর মোট ওজন = 50 × 46 = 2300 kg
নতুন 10 জন শিক্ষার্থীর মোট ওজন = 2300 - 1800 = 500 kg
∴ নতুন 10 জন শিক্ষার্থীর গড় ওজন = 500/10 = 50 kg
সুতরাং, নতুন শিক্ষার্থীদের গড় ওজন 50 kg
DAE is a government organization. It works to disseminate modern agricultural technology among the farmers.
Source: FAO
Question: If a + b + c = 15 and a2 + b2 + c2 = 77, what is the value of ab + bc + ca = ?
Solution:
Given that,
a + b + c = 15 and a2 + b2 + c2 = 77
We know,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 152 = 77 + 2(ab + bc + ca) ; [Substitute the given values]
⇒ 225 = 77 + 2(ab + bc + ca)
⇒ 2(ab + bc + ca) = 225 - 77
⇒ 2(ab + bc + ca) = 148
⇒ ab + bc + ca = 148/2
∴ ab + bc + ca = 74
Question: What is the H.C.F. of the following fractions?
3/6, 6/9, 9/12
Solution:
আমরা জানি,
ভগ্নাংশের গসাগু = (লবের গসাগু)/(হরের লসাগু)
এখানে লব = 3, 6 এবং 9
3 = 3 × 1
6 = 3 × 2
9 = 3 × 3
∴ লবের গসাগু (H.C.F.) = 3
হর = 6, 9 এবং 12
6 = 2 × 3
9 = 32
12 = 22 × 3
∴ হরের লসাগু (L.C.M.) = 22 × 32
= 4 × 9 = 36
ভগ্নাংশের গসাগু = লবের গসাগু/হরের লসাগু
= 3/36
= 1/12
⇒ মুক্তিবাহিনীর বিমান উইং এর প্রথম ঘাঁটি কোথায় স্থাপিত হয়েছিল ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে।
অপারেশন কিলো ফ্লাইট:
- অপারেশন কিলো ফ্লাইট নামের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম ও গোড়াপত্তনের ইতিহাস।
- ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত এক বিমানঘাঁটিতে জন্ম হয়েছিল যে ইতিহাসের, সেই ইতিহাস শত্রুর চোখে চোখ রেখে লড়াইয়ের এক অবিস্মরণীয় অধ্যায়।
- অপারেশন কিলো ফ্লাইট মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম।
- এই কিলো ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন দুঃসাহসিক বিমান যোদ্ধারা।
- ফলে ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে হারিয়ে ফেলেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও ডেইলি স্টার, ৯ ডিসেম্বর ২০২২।
Let their initial investments be x, 3x and 5x respectively
Then,
=A:B:C
= (x×4+2x×8) : {3x×4+(3x/2)×8} : {5x×4+(5x/2)×8}
= 20x:24x:40x
= 5:6:10
১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে ১০ - ২৫ সেপ্টেম্বর, ২০২২
স্থান - হাংঝু, চীন।
Source : সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।
A tap can fill a tank in 4 hours.
Therefore the tap can fill half the tank in 2 hours.
Remaining = 1/2
After half the tank is filled, three more similar taps are opened.
Hence, the total number of taps becomes 4.
Part filled by one tap in 1 hour = 1/4
Part filled by four taps in 1 hour = 4 × (1/4) = 1
i.e., 4 taps can fill the remaining half in 30 minutes.
Total time taken
= 2 hour + 30 minute = 2 hour 30 minutes.
DNS stands for Domain Name System.
A DNS is an internet service that translates a domain name into a corresponding IP address. Domain name used here is alphabetic and can be easily remembered.
For example,www.example.com is a domain name of a site.
Source: Britannica.com
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি (৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য)।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
উল্লেখ্য,
- প্রতিবছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলজেরিয়া (২০২৪-২৫), গায়ানা (২০২৪-২৫), কোরিয়া (২০২৪-২৫), সিয়েরা লিওন (২০২৪-২৫), স্লোভেনিয়া (২০২৪-২৫) ও ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া।
উৎস: UN Security Council ওয়েবসাইট।
আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’:
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’ বুয়েট–সংলগ্ন পলাশী গোলচত্বরে অবস্থিত।
- আটটি স্তম্ভ হচ্ছে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি-নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা।
⇒ ৭ অক্টোবর ২০২৫ তারিখে ‘আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
- উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আট স্তম্ভের অবয়বের চেয়ে, আট স্তম্ভে লিখে রাখা বিষয়গুলো অধিক গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোর বাস্তবায়নের মাধ্যমে এই বদ্বীপের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।’
- আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণে ৩৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে।
উৎস: প্রথম আলো।
Question: If √5n = 625, then the value of n is?
Solution:
Given that, √5n = 625
⇒ √5n = 54
⇒ (√5n)2 = (54)2
⇒ 5n = 58
∴ n = 8
In this question, we are having perimeter.
We know Perimeter = 2(l+b), right
So, 2(l+b) = 340
As we have to make 1 meter boundary around this,
so Area of boundary = ((l+2)+(b+2)-lb)
= 2(l+b)+4 = 340+4 = 344
So required cost will be = 344 × 10 = 3440
আগা খান স্থাপত্য পুরস্কার:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্পের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।
⇒ মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।
- বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাশ্যুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন।
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।
উল্লেখ্য,
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।
উৎস: প্রথম আলো।