উত্তর
ব্যাখ্যা
সমাধান:
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২৩ / ২৪ · ২,২০১–২,৩০০ / ২,৩৪০
112 = 121
122 = 144
132 = 169
প্রশ্ন: যদি ঘ × K = 44 হয়, তবে জ × V = ?
সমাধান:
ঘ × K = 4 × 11 = 44
একইভাবে,
জ × V = 8 × 22 = 176
প্রশ্ন: যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
সমাধান:
TABLE = ATELB
এখানে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
CHAIR = HCRIA
একই ভাবে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
প্রশ্ন: রিফাত ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে 6 কি.মি. হেঁটে গেলো। এরপর বামদিকে 4 কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে 4 কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে 2 কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। রিফাত এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
সমাধান:
রিফাত উত্তর দিকে A থেকে B বিন্দুতে 6 কি.মি. হেঁটে বামদিকে B থেকে C বিন্দুতে 4 কি.মি. গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো।
সেখান থেকে ডান দিকে C থেকে D বিন্দুতে অর্থাৎ উত্তর দিকে ঘুরে 4 কি.মি. দৌড়ালো।
এরপর আবার ডান দিকে D থেকে E বিন্দুতে অর্থাৎ পূর্বদিকে ফিরে 2 কি.মি. হাঁটল এবং দাঁড়ালো।
সুতরাং রিফাত এখন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
প্রশ্ন: 1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology
উপরের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই
1. Zebra
4. Zenith
2. Zodiac
5. Zoology
3. Zootomy
∴ সঠিক উত্তর 14253
প্রশ্ন: জামিল সাহেব উত্তর দিকে 10 কিমি হাঁটলেন। সেখান থেকে তিনি দক্ষিণ দিকে 6 কিমি হাঁটলেন। তারপর তিনি পূর্ব দিকে 3 কিমি হাঁটলেন। শুরুর অবস্থান থেকে তিনি এখন কত দূরে এবং কোন দিকে আছেন?
সমাধান:
ধরি, জামিল সাহেব এর যাত্রার শুরুর বিন্দু 'O'।
- তিনি উত্তর দিকে 10 কিমি গিয়ে A বিন্দুতে পৌঁছালেন।
- A বিন্দু থেকে বিপরীত দিকে (দক্ষিণ দিকে) 6 কিমি ফিরে এসে B বিন্দুতে থামলেন।
- অর্থাৎ, শুরুর বিন্দু O থেকে তার বর্তমান উত্তর দিকের সরণ = (10 - 6) = 4 কিমি।
- এরপর তিনি পূর্ব দিকে 3 কিমি গিয়ে C বিন্দুতে পৌঁছালেন।
এখন, সমকোণী ত্রিভুজ OBC তৈরি হয়েছে, যেখানে,
ভূমি (BC) = 3 কিমি
লম্ব (OB) = 4 কিমি
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
OC = √(OB2 + BC2)
⇒ OC = √(42 + 32)
⇒ OC = √(16 + 9)
⇒ OC = √25
∴ OC = 5 কিমি
যেহেতু তিনি শুরুর বিন্দু থেকে উত্তর এবং পূর্ব দিকের মাঝামাঝি কোণাকুণি অবস্থানে আছেন, তাই তার বর্তমান দিক হলো উত্তর-পূর্ব।
∴ শুরুর অবস্থান থেকে তিনি 5 কিমি উত্তর-পূর্ব দিকে আছেন।
প্রশ্ন: ফয়সাল ১২ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৬ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে ফয়সালের বর্তমান অবস্থান কত দূরে?
সমাধান:
∴ যাত্রা শুরুর স্থান থেকে ফরহাদের বর্তমান অবস্থান = AB + BE
= ১২ + ৬ = ১৮ মিটার
প্রশ্ন: প্রদত্ত চিত্রে মোট কতটি ত্রিভুজ রয়েছে তা নির্ণয় করুন।
সমাধান:
চিত্রটি পর্যবেক্ষণ করলে প্রথমে সবচেয়ে ছোট ত্রিভুজগুলো পাওয়া যায়।
এগুলো হলো AEH, EHI, EBF, EFI, FGC, IFG, DGH এবং HIG। অর্থাৎ ছোট ত্রিভুজের সংখ্যা মোট ৮টি।
এছাড়া দুটি ছোট ত্রিভুজের সমন্বয়ে গঠিত কিছু বড় ত্রিভুজও রয়েছে।
এগুলো হলো HEF, EFG, HFG এবং EIG।
অর্থাৎ এ ধরনের ত্রিভুজের সংখ্যা ৪টি।
সুতরাং, মোট ত্রিভুজের সংখ্যা = ৮ + ৪ = ১২টি।
অর্থাৎ প্রদত্ত চিত্রে মোট ১২টি ত্রিভুজ রয়েছে।
প্রশ্ন: A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
সমাধান:
3 নং চিত্রটি পাওয়া যাবে।
প্রশ্ন: যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = ?
সমাধান:
যদি PURPLE = RWTRNG হয় তাহলে ORANGE = QTCPIG
"PURPLE" শব্দটিতে, P = 16, U = 21, R = 18, P = 16, L = 12, E = 5
P = 16 , P = 16 , L = 12, E = 5
PURPLE শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
P(16) + 2 = R(18)
U(21) + 2 = W(23)
R(18) + 2 = T(20)
P(16) + 2 = R(18)
L(12) + 2 = N(14)
E(5) + 2 = G(7)
অর্থাৎ শব্দটি হবে RWTRNG
অনুরূপভাবে, ORANGE শব্দটিতে
O =15, R = 18, A = 1, N = 14, G = 7, E = 5
ORANGE শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
O(15) + 2 = 17 (Q)
R(18) + 2 = 20 (T)
A(1) + 2 = 3 (C)
N(14) + 2 = 16 (P)
G(7) + 2 = 9 (I)
E(5) + 2 =7 (G)
নির্ণেয় শব্দটি হবে = QTCPIG
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে?
QAR, RCS, SET, TGU, _____
সমাধান:
এখানে, তিনটি ধারা আছে,
১ম ধারাটি হলো - Q(17), R(18), S(19), T(20) → পরবর্তী = U (21)
২য় ধারাটি হলো - A(1), C(3), E(5), G(7) → পরবর্তী = I(9)
৩য় ধারাটি হলো - R(18), S(19), T(20), U(21) → পরবর্তী = V(22)
সুতরাং, প্রশ্নবোধক স্থানে UIV বর্ণগুলো বসবে।
প্রশ্ন: যদি HEAD = ৮৫১৪ হয়, তবে FACE = কত হবে?
সমাধান:
সমাধান:
ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে, HEAD = ৮৫১৪
একইভাবে,
FACE = ৬১৩৫
প্রশ্ন: নিচের চিত্রটিতে মোট কতটি ত্রিভুজ আছে?
সমাধান:
উপরের চিত্রে,
- সবচেয়ে ছোট বা সরল ত্রিভুজগুলো হলো AHB, GHI, BJC, GFE, GIE, IJE, CEJ এবং CDE; অর্থাৎ মোট ৮টি।
- দুইটি উপাদান নিয়ে গঠিত ত্রিভুজগুলো হলো HEG, BEC, HBE, JGE এবং ICE; অর্থাৎ মোট ৫টি।
- তিনটি উপাদান নিয়ে গঠিত ত্রিভুজগুলো হলো FHE, GCE এবং BED; অর্থাৎ মোট ৩টি।
- চারটি উপাদান নিয়ে গঠিত ত্রিভুজ হলো AGC; অর্থাৎ মোট ১টি।
- নয়টি উপাদান নিয়ে গঠিত একটি মাত্র ত্রিভুজ হলো AFD; অর্থাৎ মোট ১টি।
অতএব, মোট ত্রিভুজের সংখ্যা = ৮ + ৫ + ৩ + ১ + ১ = ১৮
সুতরাং প্রদত্ত চিত্রে মোট ত্রিভুজের সংখ্যা = ১৮টি।
একজন লোক পূর্বদিকে ৫ কি.মি. হেটে দক্ষিণে আরও ৫ কি.মি. হাঁটলে, লোকটির সরণ
= √(৫২ + ৫২)
= √(২৫ + ২৫)
= √৫০
= ৫√২
এবার, লোকটি পূর্বদিকেত১০ কি.মি. হেটে দক্ষিণে আরও ১০ কি.মি. হাঁটলে, লোকটির সরণ
= √(১০২ + ১০২)
= √(১০০ + ১০০)
= √২০০
= ১০√২
লোকটির আদি অবস্থান হতে শেষ অবস্থানের সরণ
= (৫√২ + ১০√২) কি.মি.
= ১৫√২ কি.মি.
সংক্ষেপে, লোকটির আদি অবস্থান হতে শেষ অবস্থানের সরণ
= √(৫২ + ৫২) + √(১০২ + ১০২)
= ১৫√২ কি.মি.