ব্যাখ্যা
সমাধান:
শেষ দিক থেকে অবস্থান = মোট শিক্ষার্থী - শুরু দিক থেকে অবস্থান + 1
= 90 - 25 + 1 = 66 তম
সুতরাং, সালমার অবস্থান শেষের দিক থেকে 66 তম।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৯ / ২৪ · ১,৮০১–১,৯০০ / ২,৩৪০
উক্ত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। তাই চিত্রের উপরের সারির ঘরগুলোর পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে সেগুলোর বর্গের সমষ্টি নিলে মোট বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যাবে।
সুতরাং, মোট বর্গক্ষেত্রের সংখ্যা = ১২ + ২২ + ৩২ + ৪২
= ১ + ৪ + ৯ + ১৬
= ৩০
প্রশ্ন: যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
সমাধান:
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = 171916225
DRIVE শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
D(4) + 1 = 5,
R(18) + 1 = 19,
I(9) + 1 = 10,
V(22) + 1 = 23,
E(5) + 1 = 6
অর্থাৎ DRIVE = 51910236
অনুরূপভাবে,
PROUD শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
P(16) + 1 = 17
R(18) + 1 = 19
O(15) + 1 = 16
U(21) + 1 = 22
D(4) + 1 = 5
∴ PROUD = 171916225
প্রশ্ন: যদি 10152 = JOB হয়, তাহলে 2051920 = ?
সমাধান:
J = 10ম বর্ণ
O = 15তম বর্ণ
B = 2য় বর্ণ
∴ 10, 15, 2 পাশাপাশি বসিয়ে পাওয়া যায় 10152।
একই নিয়ম অনুযায়ী 2051920 সংখ্যাটিকে বিশ্লেষণ করি:
20 = T
5 = E
19 = S
20 = T
∴ 2051920 = TEST।
প্রশ্ন: যদি GRAPES = MXGVKY হয় তবে ORANGE = ?
সমাধান:
যদি GRAPES = MXGVKY হয় তবে ORANGE = UXGTMK
• GRAPES শব্দটির বর্ণগুলো থেকে 6 ধাপ এগিয়ে গেলে MXGVKY শব্দটি পাওয়া যায়। অর্থাৎ,
G(7) + 6 → M(13)
R(18) + 6 → X(24)
A(1) + 6 → G(7)
P(16) + 6 → V(22)
E(5) + 6 → K(11)
S(19) + 6 → Y(25)
অনুরূপভাবে,
• ORANGE শব্দটির বর্ণগুলো থেকে 6 ধাপ এগিয়ে পাওয়া যায়,
O(15) + 6 → U(21)
R(18) + 6 → X(24)
A(1) + 6 → G(7)
N(14) + 6 → T(20)
G(7) + 6 → M(13)
E(5) + 6 → K(11)
অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে UXGTMK
প্রশ্ন: A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C-এর সাপেক্ষে A-এর অবস্থান কোনদিকে?
সমাধান:
C-এর সাপেক্ষে A-এর অবস্থান উত্তর-পূর্ব দিকে।
A এর অবস্থান B এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত।
C এর অবস্থান B এর পশ্চিম দিকে।
C এর সাপেক্ষে A এর অবস্থান হবে উত্তর-পূর্ব দিকে।
প্রশ্ন: আপনি একটি আয়নার ১ গজ সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছেন, আয়নাতে আপনার প্রতিবিম্বটি আপনার থেকে কতফুট দূরে থাকবে?
সমাধান:
আপনি আয়নার ১ গজ বা ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকলে আয়নাতে আপনার প্রতিবিম্বটি হবে আয়না থেকে ৩ ফুট দূরে।
অর্থাৎ আপনার থেকে আয়নায় আপনার প্রতিবিম্বটির দূরত্ব হবে,
= আপনার থেকে আয়নার দূরত্ব + আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব
= ৩ ফুট + ৩ ফুট
= ৬ ফুট
প্রশ্ন: একজন লোক 1 কি.মি. পূর্ব দিকে হাঁটে এবং তারপর দক্ষিণ দিকে ঘুরে 5 কি.মি. হাঁটে। আবার সে পূর্ব দিকে ঘুরে 2 কি.মি. হাঁটে। এরপর সে উত্তর দিকে ঘুরে 9 কি.মি. হাঁটে। এখন সে তার শুরুর স্থান থেকে কত দূরে আছে?
সমাধান:
লোকটির শেষ অবস্থান E এবং ODE একটি সমকোণী ত্রিভুজ।
যেখানে OD = OA + AD = 1 + 2 = 3 কি.মি. এবং DE = CE - CD = 9 - 5 = 4 কি.মি.
আমরা জানি,
OE2 = OD2 + DE2 = 32 + 42 = 9 + 16 = 25
⇒ OE = √25 = 5
∴ OE = 5 কি.মি.
সুতরাং, সে তার শুরুর স্থান থেকে 5 কি.মি. দূরে আছে।
প্রশ্ন: যদি WORLD দিয়ে 52678এবং DREAM দিয়ে 86941 বোঝায়, তাহলে ROAMED দিয়ে নিচের কোনটি বোঝাবে?
সমাধান:
প্রদত্ত শব্দ দুটি থেকে প্রতিটি অক্ষরের জন্য নির্দিষ্ট করা অংকগুলো আলাদা করি:
WORLD (52678) থেকে পাই,
W = 5,
O = 2,
R = 6,
L = 7,
D = 8
DREAM (86941) থেকে পাই,
D = 8,
R = 6,
E = 9,
A = 4,
M = 1
এখন ROAMED শব্দের অক্ষরগুলোর মান বসাই,
R = 6
O = 2
A = 4
M = 1
E = 9
D = 8
∴ ROAMED = 624198
সন্ধ্যায় পশ্চিমাকাশে সূর্য অস্ত যায়। সুতরাং, যেকোনো ছায়া পূর্ব দিকে পড়বে। যেহেতু হেমার ছায়া তার ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে আছে, সেহেতু হেমা উত্তর দিকে ফিরে আছে।
সুতরাং, রেখা দক্ষিণ দিকে ফিরে আছে।
প্রশ্ন: P তার বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করল। ২৫ মিটার হাঁটার পর সে ডানে মোড় নিল এবং ১০ মিটার হাঁটল। তারপর সে আবার ডানে মোড় নিয়ে ১৫ মিটার হাঁটল। এরপর তাকে ১৩৫° ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে এবং ৩০ মিটার পথ অতিক্রম করতে হবে। তাকে এখন কোন দিকে যেতে হবে?
সমাধান:
- পশ্চিম দিকে ২৫ মিটার গেল।
- পশ্চিম থেকে ডানে ঘুরলে দিক হয় উত্তর। সে উত্তর দিকে ১০ মিটার গেল।
- উত্তর থেকে আবার ডানে ঘুরলে দিক হয় পূর্ব। সে পূর্ব দিকে ১৫ মিটার গেল।
- বর্তমানে P পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পূর্ব দিক থেকে ৯০° ঘড়ির কাঁটার দিকে (ডানে) ঘুরলে দিক হয় দক্ষিণ। দক্ষিণ থেকে আরও ৪৫° (অর্থাৎ মোট ৯০° + ৪৫° = ১৩৫°) ঘুরলে দিক হবে দক্ষিণ-পশ্চিম।
প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:
একটি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে- 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 = ৯ টি
দুইটি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে- 12, 34, 13, 24, 56, 67, 58, 78 = ৮ টি
চারটি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে- 2458, 3456 = ২ টি
সবগুলো ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে- 123456789 = ১ টি
∴ মোট ত্রিভুজ আছে = ৯ + ৮ + ২ + ১ = ২০ টি
প্রশ্ন: যদি GARDEN = ECPFCP হয়, তবে FOREST = ?
সমাধান:
যদি GARDEN = ECPFCP হয়, তবে FOREST = DQPGQV
GARDEN শব্দটির বিজোড় অবস্থানের বর্ণগুলো থেকে 2 ধাপ পিছিয়ে এবং জোড় অবস্থানের বর্ণগুলো থেকে 2 ধাপ অগ্রসর হয়ে,
G(7) - 2 → E(5)
A(1) + 2 → C(3)
R(18) - 2 → P(16)
D(4) + 2 → F(6)
E(5) - 2 → C(3)
N(14) + 2 → P(16)
∴ GARDEN = ECPFCP
অনুরূপভাবে,
FOREST শব্দটির বিজোড় অবস্থানের বর্ণগুলো থেকে 2 ধাপ পিছিয়ে এবং জোড় অবস্থানের বর্ণগুলো থেকে 2 ধাপ অগ্রসর হয়ে,
F(6) - 2 → D(4)
O(15) + 2 → Q(17)
R(18) - 2 → P(16)
E(5) + 2 → G(7)
S(19) - 2 → Q(17)
T(20) + 2 → V(22)
∴ FOREST = DQPGQV
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:
চিত্র অনুসারে,
এখানে,
১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৫টি - (1, 2, 3, 4, 5)
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৪টি - (12, 23, 34, 45)
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ২টি - (125, 145)
৫টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ১টি - (12345)
∴ মোট ত্রিভুজ আছে, ৫ + ৪ + ২ + ১ = ১২টি
প্রশ্ন: নিচের চিত্রটি তৈরি করতে ন্যূনতম কতটি সরলরেখার প্রয়োজন?
সমাধান:
- অনুভূমিক সরলরেখাগুলো হলো AE এবং JF = 2টি
- উল্লম্ব রেখাগুলো হলো AJ, CH এবং EF = 3টি
- তির্যক রেখাগুলো হলো AG, BF, JD, IE, AB, DE, JI এবং FG = 8টি
∴ চিত্রটি তৈরি করতে প্রয়োজনীয় মোট সরলরেখার সংখ্যা = 2 + 3 + 8 = 13টি
প্রশ্ন: যদি 11894 = ARID হয় তাহলে 172194 = ?
সমাধান:
যদি 11894 = ARID হয় তাহলে 172194 = QUID
ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-
1 = A,
18 = R,
9 = I,
4 = D
∴ 11894 = ARID
একইভাবে,
17 = Q,
21 = U,
9 = I,
4 = D
∴ 172194 = QUID
প্রশ্ন: একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে 5 কি.মি. উত্তরে, তারপর 5 কি.মি. পূর্বে এবং সবশেষে আরও 7 কি.মি. উত্তর দিকে অগ্রসর হলেন। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের সরাসরি দূরত্ব কত?
সমাধান:
ধরি,
উত্তরদিকে E থেকে D বিন্দুতে গেলেন 5 কি.মি.
পূর্বদিকে D থেকে B বিন্দুতে গেলেন 5 কি.মি.
উত্তরদিকে B থেকে A বিন্দুতে গেলেন 7 কি.মি.
∴ AB = 7
DE = BF = 5
BD = EF = 5
AF = AB + BF = 7 + 5 = 12
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE2 = AF2 + EF2
⇒ AE2 = (12)2 + (5)2
⇒ AE2 = 144 + 25
⇒ AE2 = 169
⇒ AE = 13
∴ শুরুর স্থান থেকে তার সরাসরি দূরত্ব 13 কি.মি.।
প্রশ্ন: ভোরবেলায় টিটু সাহেব হাঁটতে বের হওয়ার সময় সূর্যের অবস্থান ছিলো তার সামনের দিকে। কিছুক্ষন পর তিনি বামে ঘুরলেন এবং কয়েক মিনিট পর আবার তিনি ডান দিকে ঘুরলেন। টিটু সাহেব এখন কোনদিকে মুখ করে আছেন?
সমাধান:
টিটু সাহেব এখন পূর্বদিকে মুখ করে আছেন।
ভোরবেলা সূর্যকে সামনে রেখে হাঁটলে ঐ ব্যক্তির দিক হবে পূর্বদিকে।
কিছুক্ষণ পর তিনি বামদিকে ঘুরলে তার দিক হবে উত্তরদিকে।
এরপর আবার ডানদিকে ঘুরলে তার দিক হবে পূর্বদিক।
সুতরাং, টিটু সাহেব এখন পূর্বদিকে মুখ করে আছেন।
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
ED, HG, KJ, ?, QP
সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- E, H, K, N, Q
J এর দুই বর্ণ পর M
H এর দুই বর্ণ পর K
K এর দুই বর্ণ পর N
N এর দুই বর্ণ পর Q
দ্বিতীয় ধারা D, G, J, M, P
D এর দুই বর্ণ পর G
G এর দুই বর্ণ পর J
J এর দুই বর্ণ পর M
M এর দুই বর্ণ পর P
∴ প্রশ্নবোধক স্থানে NM হবে।
বিকল্প:
১ম ধারা: E F G H I J K L M N O P Q
২য় ধারা: D E F G H I J K L M N O P
এখানে বোল্ড করা বর্ণগুলো বাদ যাবে।
প্রশ্ন: B এর অবস্থান A এর পূর্বদিকে এবং C এর পশ্চিম দিকে। D এর অবস্থান A এর পূর্বদিকে এবং B এর পশ্চিম দিকে। C এর সাপেক্ষে D এর অবস্থান কোনদিকে?
সমাধান:
C এর সাপেক্ষে D এর অবস্থান পশ্চিম দিকে।
যেহেতু B এর অবস্থান A এর পূর্বদিকে এবং C এর পশ্চিম দিকে,
অর্থাৎ B এর অবস্থান A ও C এর মাঝখানে।
আবার,
D এর অবস্থান A এর পূর্বদিকে এবং B এর পশ্চিম দিকে,
অর্থাৎ D এর অবস্থান A ও B এর মাঝখানে।
C এর সাপেক্ষে A, B ও D এর অবস্থান পশ্চিম দিকে।
প্রশ্ন: যদি SYSTEM দিয়ে SYSMET এবং NEARER দিয়ে AENRER বোঝায়, তাহলে FRACTION দিয়ে নিচের কোনটি বোঝাবে?
সমাধান:
প্রতিটি শব্দের প্রথম অর্ধেক এবং শব্দের শেষ অর্ধেক বিপরীত ক্রমে বসেছে।
SYS → SYS
TEM → MET
আবার
NEA → AEN
RER → RER
FRAC - CRAF
TION - NOIT
FRACTION - CARFNOIT
প্রশ্ন: একটি মানচিত্রে দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক কোনটি হবে?
সমাধান:
দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক হবে পূর্ব দিক।
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
সমাধান:
প্রত্যেক সারিতে A, B, C রয়েছে।
১ম সারিতে,
4 × 6 = 24
৩য় সারিতে,
9 × 4 = 36
২য় সারিতে,
5 × ? = 45
⇒ ? = 9
২য় সারিতে A, C রয়েছে কিন্তু B নেই
∴ প্রশ্নবোধক স্থানে বসবে 9B
প্রশ্ন: গ, চ, ঝ, ঠ, ....
ধারাটির পরবর্তী বর্ণটি কী হবে?
সমাধান:
এখানে,
গ = ৩, চ = ৬, ঝ = ৯, ঠ = ১২
এখানে, প্রতিটি বর্ণ ৩-এর গুণিতক (৩, ৬, ৯, ১২...) অবস্থান অনুযায়ী সাজানো হয়েছে।
∴ পরবর্তী বর্ণটি হবে ৩-এর পরের গুণিতক অর্থাৎ ১৫তম অবস্থানে থাকা বর্ণ।
১৫তম বর্ণটি হলো ণ।
প্রশ্ন: সকালবেলায় আপনি একটি হাঁটতে বের হলেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ হাঁটার পর আপনি বাম দিকে ঘুরলেন। কয়েক মিনিট পর আবার ডান দিকে ঘুরলেন এবং অল্প হাঁটলেন। এখন আপনার মুখ কোন দিকে থাকবে?
সমাধান:
ভোর বেলায় আপনি হাটতে বাহির হয়েছেন আর সূর্য আপনার সামনে ছিল তার মানে আপনি পূর্ব দিকে হাটছেন।
- কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন তার মানে আপনি উত্তর দিকে যাচ্ছেন।
- কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন তার মানে আপনি আবার পূর্ব দিকে হাটছেন।
∴ A স্থান থেকে হাঁটা শুরু করে C স্থানে পৌঁছায়। তাহলে বর্তমানে মুখ পূর্বদিকে আছে।
প্রশ্ন: রহিম পূর্ব দিকে ২০ মিটার যাওয়ার পর বাম দিকে ঘুরে ১৫ মিটার যায়। এরপর সে ডান দিকে ঘুরে ২৫ মিটার যায়। তারপর সে আবার ডান দিকে ঘুরে ১৫ মিটার যায়। এখন সে তার শুরুর স্থান থেকে কত দূরে আছে?
সমাধান:
দেওয়া আছে,
প্রথমে পূর্ব দিকে = ২০ মিটার
বামে ঘুরে (উত্তরে) = ১৫ মিটার
ডানে ঘুরে (পূর্বে) = ২৫ মিটার
আবার ডানে ঘুরে (দক্ষিণে) = ১৫ মিটার
সুতরাং, শুরুর স্থান থেকে রহিমের দূরত্ব = ২০ + ২৫ = ৪৫ মিটার।
প্রশ্ন: রনি, ইমন থেকে ৮ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। রবিন, রনি থেকে ৬ মিটার পশ্চিমে দাঁড়িয়ে। আছে। ইমন ও রবিনের মধ্যে দূরত্ব কত মিটার?
সমাধান:
ইমন থেকে রবিনের দূরত্ব = √(৮২ + ৬২)
= √(৬৪ + ৩৬)
= √১০০
= ১০ মিটার