বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৮৮ / ৯২ · ৮,৭০১৮,৮০০ / ৯,৩৬৭

৮,৭০১.
Which country is currently the global leader in the use and development of Artificial Intelligence (AI)? [Agust,2025]
  1. Japan
  2. United States
  3. China
  4. Germany
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা

- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার ও উন্নয়নে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র এআই প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্ব ধরে রেখেছে।
- সিলিকন ভ্যালি এবং অন্যান্য প্রযুক্তিকেন্দ্র গুগল, মাইক্রোসফট, ওপেনএআই, এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো গবেষণা ও উন্নয়নে বৃহৎ অবদান রাখছে। 
- যুক্তরাষ্ট্র সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে এই খাতে।
- যুক্তরাষ্ট্রের এআই মডেলগুলো বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে ভাষা প্রক্রিয়াকরণ, স্বয়ংক্রিয়তা ও স্বাস্থ্য খাতে।

উৎস: Indian Express. [link]

৮,৭০২.
বিশ্বে পামওয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. আর্জেন্টিনা
  2. মালয়েশিয়া
  3. নাইজেরিয়া
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
মার্কিন কৃষি বিভাগের তথ্যানুসারে ২০২১ সালে বিশ্বে পামওয়েল উৎপাদনের পরিমাণ ছিলো ৭৬.৯৪ মিলিয়ন মেট্রিক টন।
পামওয়েল উৎপাদনে শীর্ষ দেশসমূহ:
ইন্দোনেশিয়া : ৫৯ শতাংশ
মালয়েশিয়া : ২৫ শতাংশ
থাইল্যান্ড : ৪ শতাংশ
অন্যান্য : ১২ শতাংশ।

(তথ্যসূত্র: মার্কিন কৃষি বিভাগ ওয়েবসাইট)
৮,৭০৩.
বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত (সাময়িক ২০২৪-২০২৫ অর্থবছর)?
  1. ৩.৩০%
  2. ২.৭৯%
  3. ১.৭৯%
  4. ১.৫৬%
সঠিক উত্তর:
১.৭৯%
উত্তর
সঠিক উত্তর:
১.৭৯%
ব্যাখ্যা
• ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব:

• কৃষি (Agriculture) খাতঃ
সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৭৯%।

উল্লেখ্য,
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ছিল ৩.৩০%।
২০২৩- ২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ১.৫১
শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে।

উৎস: বিবিএস।
৮,৭০৪.
UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে কয়টি স্থাপনা আছে? (আগস্ট, ২০২৪)
  1. ১১২৩টি
  2. ১২২৩টি
  3. ১৩২৩টি
  4. ১২৩২টি
সঠিক উত্তর:
১২২৩টি
উত্তর
সঠিক উত্তর:
১২২৩টি
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

⇒ বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

উল্লেখ্য,
- UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৮,৭০৫.
Choose the correct analogy:
Detoxification: poison :: ? 
  1. surge : current
  2. diet : reduction
  3. adjustment : focus
  4. refinement: ore
সঠিক উত্তর:
refinement: ore
উত্তর
সঠিক উত্তর:
refinement: ore
ব্যাখ্যা

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Detoxification : poison ::
- Detoxification - বিষাক্ত উপাদান অপসারণ প্রক্রিয়া।
- poison - বিষ; গরল; হলাহল।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• refinement: ore
- refinement - শোধন; পরিমার্জনা; শুদ্ধতা; বিশোধন; পরিশোধন; প্রমার্জন। 
- ore - আকরিক।

• Analogical Relation:
- poison (বিষাক্ত পদার্থক) যেমন, detoxification (বিষমুক্ত) করা হয়, একইভাবে,
- ore (আকরিক) কে refinement (পরিশোধিত) করা হয়।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) surge : current
- surge - তরঙ্গিত/উদ্বেলিত হওয়া।
- current - জলস্রোত।

খ) diet : reduction 
- diet - খাদ্যসামগ্রী।
- reduction - লাঘব; লঘুকরণ।

গ) adjustment : focus
- adjustment - উপযোজনের উপায়; উপযোজনের জন্য কোনো যন্ত্রের অংশবিশেষ।
- focus - কেন্দ্রবিন্দু।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Detoxification : poison :: refinement: ore.

৮,৭০৬.
গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৮ কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. নিউইয়র্ক
  2. ওয়াশিংটন, ডিসি
  3. ফ্লোরিডা
  4. লস অ্যাঞ্জেলেস
সঠিক উত্তর:
লস অ্যাঞ্জেলেস
উত্তর
সঠিক উত্তর:
লস অ্যাঞ্জেলেস
ব্যাখ্যা

• ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক:
- ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক, আনুষ্ঠানিকভাবে XXXIV অলিম্পিয়াডের গেমস এবং সাধারণত লস অ্যাঞ্জেলেস ২০২৮ বা LA ২৮ নামে পরিচিত।
- এই আসন্ন আন্তর্জাতিক বহু-ক্রীড়া ইভেন্ট যা ১৪ থেকে ৩০ জুলাই, ২০২৮ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

অলিম্পিক গেমস:

- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক প্রতিযোগিতা।
- দুই শতাধিক দেশ অংশগ্রহণ করে থাকে।
- প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে।

উৎস: ব্রিটানিকা এবং LA28.

৮,৭০৭.
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair:
Patron : support
  1. Spouse : divorce
  2. Artist : imitation
  3. Counselor : advice
  4. Restaurant : customer
সঠিক উত্তর:
Counselor : advice
উত্তর
সঠিক উত্তর:
Counselor : advice
ব্যাখ্যা
উল্লিখিত প্রশ্ন,
• Patron : support সম্পর্কের অর্থ হলো একজন Patron (অর্থাৎ সহায়ক বা পৃষ্ঠপোষক) তার পেশাগত বা আর্থিক সহায়তা দিয়ে support (সহায়তা) প্রদান করে।
- এখানে পেশার প্রতি সহায়তা বা সমর্থন বোঝানো হয়েছে।

• তাই, সঠিক উত্তর: গ) Counselor : advice.
-  একজন Counselor (পরামর্শদাতা) তার পেশার জন্য advice (পরামর্শ) প্রদান করেন।
- এখানে একটি পেশা এবং তার সাথে সম্পর্কিত প্রধান কাজের সম্পর্ক রয়েছে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Spouse : divorce
- Spouse (স্বামী/ স্ত্রী) এবং divorce (বিবাহবিচ্ছেদ) এর মধ্যে সরাসরি সম্পর্ক নেই যা সমর্থন বা সহায়তার মতো একটি সম্পর্কের প্রতিনিধিত্ব করে।

খ) Artist : imitation
- একজন Artist (শিল্পী) imitation (অনুকরণ) করতে পারেন, তবে এটি সমর্থন বা সহায়তার সম্পর্ক নয়। এটি তৈরি বা অনুকরণের সম্পর্ক।

ঘ) Restaurant : customer
- Restaurant (রেস্টুরেন্ট) এবং customer (গ্রাহক) এর সম্পর্ক সরবরাহকারী এবং গ্রাহক সম্পর্কের মতো, তবে এটি Patron : support সম্পর্কের মতো পেশার জন্য সহায়তার সম্পর্ক নয়।

Source: Accessible Dictionary.
৮,৭০৮.
বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮ ) কোথায় অনুষ্ঠিত হয়? 
  1. কাটোউইস, পোল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. রোম, ইতালি
  4. বেইজিং ,চীন
সঠিক উত্তর:
কাটোউইস, পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
কাটোউইস, পোল্যান্ড
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

২০১৮ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন ক্যাটওয়াইস জলবায়ু পরিবর্তন সম্মেলন নামেও পরিচিত। এটি পোল্যান্ডের ক্যাটওয়াইসে২ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ তে অনুষ্ঠিত হয়েছিল।

কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য,
- সর্বশেষ কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
- কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।
- ২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২৮ এ ১৯৯ সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল।

অন্যদিকে -
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৮,৭০৯.
বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? [জুলাই, ২০২৫]
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
সঠিক উত্তর:
২য়
উত্তর
সঠিক উত্তর:
২য়
ব্যাখ্যা
পোশাক রপ্তানিকারক দেশ:
- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

⇒ পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।
- বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের ৬৯ শতাংশেরই গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।
- বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ গন্তব্যগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি, কানাডা ও জাপান। প্রতিটি বাজারে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি তৈরি পোশাক রপ্তানি হয়।
- একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।

⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

উৎস: i) WTO ওয়েবসাইট।
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
iii) প্রথম আলো।
৮,৭১০.
২০২৫ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে? 
  1. স্যার ফজলে হাসান আবেদ
  2. নভেরা আহমেদ 
  3. বদরুদ্দীন মোহাম্মদ উমর
  4. শুকুর আল মাহমুদ 
সঠিক উত্তর:
নভেরা আহমেদ 
উত্তর
সঠিক উত্তর:
নভেরা আহমেদ 
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
- শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
- প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।

৮,৭১১.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় মোট রপ্তানি আয়ের কত শতাংশ?
  1. ৮০.৩৭%
  2. ৮৩.২৬%
  3. ৮৫.৪৫%
  4. ৮৭.৬৩%
সঠিক উত্তর:
৮৫.৪৫%
উত্তর
সঠিক উত্তর:
৮৫.৪৫%
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৮.৩৫% বা ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.১০%।
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

অন্যদিকে,
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.২৫%)।
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য,
- 'শিল্পজাত পণ্য'- এর অবদান/রপ্তানির হার; ৯৭.৩৭%।
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (১.৩৯%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৭১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৭১২.
জাতিসংঘের বর্তমান সদস্য কত? [নভেম্বর, ২০২৪]
  1. ১৮৬টি
  2. ১৮৯টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
– সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
– প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
– বর্তমান সদস্য: ১৯৩টি। [নভেম্বর, ২০২৪]
– প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
– জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭১৩.
তৈরি পোশাক ও বস্ত্র খাতে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি? [ডিসেম্বর, ২০২৪]
  1. ২০৯টি
  2. ২১৯টি
  3. ২৩২টি
  4. ২৩৯টি
সঠিক উত্তর:
২৩২টি
উত্তর
সঠিক উত্তর:
২৩২টি
ব্যাখ্যা
লিড সনদ (LEED, or Leadership in Energy and Environmental Design): 
- দেশের আরও দুটি তৈরি পোশাক ও একটি সুতা তৈরির কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। [২১ সেপ্টেম্বর ২০২৪]
- কারখানাগুলো হলো—নারায়ণগঞ্জের অনন্ত হুয়াজিং লিমিটেড, গাজীপুরের সেপাল গার্মেন্টস লিমিটেড ও চট্টগ্রামের সীতাকুণ্ডের ইউনিটেক্স স্পিনিং লিমিটেড (দ্বিতীয় ইউনিট)।
- কারখানা তিনটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে।
- আরও ২ প্রতিষ্ঠান পরিবেশবান্ধব কারখানার সনদ পেয়েছে। 
- তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬১টি বাংলাদেশে অবস্থিত।
- বিজিএমইএর তথ্য অনুসারে, তৈরি পোশাক ও বস্ত্র খাতে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানা বেড়ে হয়েছে ২৩২টি।
- এর মধ্যে ৯১টিই লিড প্লাটিনাম সনদধারী। এ ছাড়া ১২৪টি গোল্ড, ১০টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে।
- সনদ পাওয়ার সাতটি শর্ত পরিপালনে মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।
- বিশ্বের শীর্ষস্থানীয় ১০ পরিবেশবান্ধব কারখানার ৯টিই বাংলাদেশে।
- এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি লাভ করেছে গাজীপুরের কোনাবাড়ীর এসএম সোর্সিং।
- পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে ২০১২ সালে দেশে পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু হয়। 

উৎস: প্রথম আলো (২১ সেপ্টেম্বর ২০২৪)।
RTV online (২৩ ডিসেম্বর ২০২৪)
৮,৭১৪.
সম্প্রতি, বাংলা ভাষাকে ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ? (২০২৪)
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. নেপাল
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলা ভাষাকে ধ্রুপদি ভাষার স্বীকৃতি:
- বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত সরকার।
- বাংলাসহ পাঁচটি ভাষাকে ভারতের ধ্রুপদি ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- ধ্রুপদি ভাষার প্রথম স্বীকৃতি পেয়েছিল ভারতে তামিল ভাষা।
- ধ্রুপদি ভাষা বলতে বোঝায়, যা অত্যন্ত প্রাচীন, সমৃদ্ধ সাহিত্যের অধিকারী এবং স্বাধীনভাবে গড়ে উঠেছে।

সূত্র- প্রথম আলো প্রতিবেদন।
৮,৭১৫.
বিশ্ব পরিবেশ দিবস-
  1. ৭ জুন
  2. ৫ জুন
  3. ১৩ অক্টোবর
  4. ৯ ডিসেম্বর
সঠিক উত্তর:
৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
৫ জুন
ব্যাখ্যা
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
 - বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫
৮,৭১৬.
Which country is the latest member to join NATO? [December-2024]
  1. Albania
  2. Montenegro
  3. North Macedonia
  4. Sweden
  5. Finland
সঠিক উত্তর:
Sweden
উত্তর
সঠিক উত্তর:
Sweden
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- এটি রাজনৈতিক জোট ও সামরিক জোট।
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- মহাপরিচালক- Mark Rutte. 
- NATO এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO এর বর্তমান সদস্য ৩২টি।   
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন। [ডিসেম্বর- ২০২৪]

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৮,৭১৭.
দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি -
  1. ক) বিএনএস রাসেল
  2. খ) বিএনএস মুজিব
  3. গ) বিএনএস শেখ হাসিনা
  4. ঘ) বিএনএস পারিজার
সঠিক উত্তর:
গ) বিএনএস শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
গ) বিএনএস শেখ হাসিনা
ব্যাখ্যা
- কক্সবাজারের পেকুয়ায় প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপনের মাধ্যমে দেশের সামরিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে।
- গত ২০ মার্চ গণভবন থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নৌবাহিনীর প্রথম সাবমেরিন ঘাঁটি ‘বিএনএস শেখ হাসিনা’-এর কমিশনিং অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
- ২০১৭ সালের ১২ মার্চ নৌবহরে দুটি সাবমেরিন (বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা) যুক্ত করে বাংলাদেশ নৌবাহিনীকে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করেছে।
- ১৪ বছরে বাংলাদেশ নৌবাহিনীর বহরে ৪টি ফ্রিগেট, ৬টি করভেট, ৪টি বড় প্যাট্রোল ক্র্যাফট, ৫টি প্যাট্রোল ক্র্যাফট, ২টি প্রশিক্ষণ জাহাজসহ মোট ৩১টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৮,৭১৮.
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট কতবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে? [সেপ্টেম্বর, ২০২৫] 
  1. ৯ বার 
  2. ১০ বার 
  3. ১১ বার 
  4. ১২ বার 
সঠিক উত্তর:
১২ বার 
উত্তর
সঠিক উত্তর:
১২ বার 
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

⇒ প্রাপ্ত নোবেল পুরস্কার:
- ২০২০ সাল: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ২০১৩ সাল: অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)।
- ২০০৭ -সাল: আইপিসিসি (IPCC) এবং Al Gore Jr.
- ২০০৫ সাল: আইএইএ (IAEA) এবং Mohamed ElBaradei.
- ২০০১ সাল: জাতিসংঘ এবং কফি আনান।
- ১৯৮৮ সাল: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
- ১৯৮১ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৬৯ সাল:  আইএলও (ILO)।
- ১৯৬৫ সাল: ইউনিসেফ (UNICEF)।
- ১৯৬১ সাল: দ্যাগ হেমারশোল্ড।
- ১৯৫৪ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৫০ সাল: Ralph Bunche

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮,৭১৯.
অর্থনৈতিক সমীক্ষা- ২০২৫ অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.১২%
  2. ১.২২%
  3. ১.৩২%
  4. ১.৪২%
সঠিক উত্তর:
১.১২%
উত্তর
সঠিক উত্তর:
১.১২%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৩,৯৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২৫।

৮,৭২০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. কুমিল্লা
  2. দিনাজপুর
  3. রংপুর
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৮,৭২১.
বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
  1. পরিবহন
  2. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
  3. ভবন নির্মাণ
  4. শিল্প
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ব্যাখ্যা
গ্রিন হাউস:
- গ্রিন হাউস হচ্ছে এক ধরনের কাচের ঘর।
- যেসব গ্যাস ‍ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের ‘গ্রিনহাউজ গ্যাস’ বলা হয়।
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- ‘গ্রিন হাউস ইফেক্ট' কথাটি প্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভানটে আরহেনিয়াস।

⇒ গ্রিনহাউজ গ্যাসের মধ্যে রয়েছে:
- কার্বন ডাই-অক্সাইড, মিথেন, জলীয়বাষ্প, নাইট্রাস অক্সাইড, ওজোন, হ্যালোকার্বন জাতীয় গ্যাস প্রভৃতি।

⇒ বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
- এই খাতটি প্রধানত ফসিল জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।
- প্রায় ৩৪% গ্রিনহাউস গ্যাস এই খাত থেকে নিঃসরিত হয়।

অন্যদিকে,
- পরিবহন থেকে প্রায় ১৫% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- শিল্প থেকে প্রায় ২৪% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- ভবন নির্মাণ থেকে প্রায় ৬% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।

উৎস: i) U.S. Environmental Protection Agency (.gov)। [link]
ii) Britannica.
৮,৭২২.
২০২৫ সালের 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস' এর প্রতিপাদ্য কোনটি?
  1. দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার
  2. টেকসই উন্নয়নে দুর্যোগ প্রতিরোধ
  3. সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ
  4. টেকসই উদ্যোগ, প্রতিরোধ করি বিপর্যয়
সঠিক উত্তর:
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ
উত্তর
সঠিক উত্তর:
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ
ব্যাখ্যা

• আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস:
- বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয় 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস'।
- দিবসটির ২০২৫ সালের প্রতিপাদ্য 'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ'। 
- ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। 
- বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের মতো যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মানবজীবনে গুরুতর প্রভাব ফেলে।
-  বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

উল্লেখ্য, 
- দুর্যোগ ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিকভাবে দিকনির্দেশনা দেয় ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিআরআর (২০১৫-২০৩০)’।
- এটি একটি চুক্তি, যা সদস্য রাষ্ট্রগুলোকে দুর্যোগের ঝুঁকি থেকে উন্নয়নের অর্জনগুলো রক্ষা করতে সহায়তা করে।
- এই দিবসটি ফ্রেমওয়ার্কের লক্ষ্যগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং প্রচারের জন্য ব্যবহৃত হয়।

তথ্যসূত্র: প্রথম আলো ও কালেরকন্ঠ।

৮,৭২৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [নভেম্বর,২০২৫]
  1. ১৯৭টি
  2. ১৯৫টি
  3. ১৯৪টি
  4. ১৯১টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা

​​​বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। [নভেম্বর,২০২৫]
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

​•বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রকাশনা:
- World Health Report.
- International Classification of Diseases (ICD).
- Essential Medicines List.
- Global Health Estimates.

উৎস: WHO ওয়েবসাইট।

৮,৭২৪.
বর্তমানে অপরিশোধিত তেল আমদানিতে শীর্ষ দেশ- [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. ইরান
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
অপরিশোধিত তেল আমদানি:
- চীন ২০২৪ সালে প্রায় ৩২৪.৬ বিলিয়ন USD মূল্যের কাঁচা তেল আমদানি করেছে,
- যা ছিল মোট আমদানি মূল্যের ২৪.৬%,
- চীন ২০২৪ সালের ভিত্তিতে সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ।
- যুক্তরাষ্ট্র: দ্বিতীয়। 
- ভারত: তৃতীয়।

উৎস: worlds top export 2024. [link]
৮,৭২৫.
বর্তমানে [সেপ্টেম্বর, ২০২৪] বাংলাদেশে আবহাওয়া স্টেশন কয়টি?
  1. ১২টি
  2. ৪টি
  3. ৩৫টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫টি
ব্যাখ্যা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একটি বৈজ্ঞানিক ও কারিগরি প্রতিষ্ঠান। বাংলাদেশে সর্বপ্রথম ১৮৬৭ সালে যশোর ও নারায়ণগঞ্জে আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের মাধ্যমে ‘পর্যবেক্ষণ সার্ভিস’ এর কার্যক্রম শুরু হয়। প্রথমে এটি ‘আবহাওয়া সার্ভিস’ নামে পরিচিতি পেলেও স্বাধীন বাংলাদেশে এটি ‘আবহাওয়া দপ্তর’ নামে এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ করা হয়। বর্তমানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের একমাত্র সংস্থা হিসেবে সার্বক্ষণিক বাংলাদেশের আবহাওয়া পর্যবেক্ষণ, কেন্দ্রীয়ভাবে আবহাওয়ার তথ্য-উপাত্ত সংগ্রহ, আদান-প্রদান ও সংরক্ষণ করে থাকে।

আবহাওয়া স্টেশন:

- বর্তমানে বাংলাদেশে আবহাওয়া স্টেশন ৩৫টি।
- সাইক্লোন শেল্টার ১৮৪১টি।
- কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ১২টি।
- আবহাওয়া কেন্দ্র ৪টি।
- রাডার স্টেশন ৫টি।


উৎস: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট & ResearchGate.
৮,৭২৬.
How many countries are on the UN Security Council? (November, 2024)
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
  5. 30
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (নভেম্বর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (নভেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৭২৭.
The Public Expenditure Framework of Bangladesh is mostly focused on
  1. Food subsidies and defense
  2. infrastructure, health and education
  3. Regional aid to SAARC coutries
  4. Climate change diplomacy
সঠিক উত্তর:
infrastructure, health and education
উত্তর
সঠিক উত্তর:
infrastructure, health and education
ব্যাখ্যা

⇒ বাংলাদেশের সরকারি ব্যয় কাঠামো মূলত জনকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থের ওপর দৃষ্টি নিবদ্ধ করে, যার মধ্যে রয়েছে জনপ্রশাসন, শিক্ষা ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন (যেমন রাস্তাঘাট, সেতু), এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা।

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

তথ্যসূত্র- জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৮,৭২৮.
সম্প্রতি, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কোন খাদ্যশস্য আমদানির উদ্যোগ নিয়েছে? [জুলাই, ২০২৫]
  1. চাল
  2. গম
  3. ভুট্টা
  4. ডাল
সঠিক উত্তর:
গম
উত্তর
সঠিক উত্তর:
গম
ব্যাখ্যা
খাদ্যশস্য আমদানি:
- বাণিজ্যঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ টন করে গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।
- ২০ জুলাই যুক্তরাষ্ট্রের গম রপ্তানিকারক সমিতি বা ইউএস হুইট অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করে সরকার।
- সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী পাঁচ বছর প্রতিবছর সরকারি পর্যায়ে দেশটি থেকে সাত লাখ টন করে গম প্রতিযোগিতামূলক দরে কেনা হবে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে বাণিজ্যঘাটতি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়। 

উল্লেখ্য,
- প্রধান দুই খাদ্যশস্যের মধ্যে গম মূলত আমদানিনির্ভর। উৎপাদন কম হওয়ায় চাহিদার প্রায় ৮৫ শতাংশই আমদানি করতে হয়। 
- ২০২৪-২৫ অর্থবছরে ১৬৩ কোটি ডলার ব্যয়ে ৫৯ লাখ টন গম আমদানি হয়।
- এই গম আমদানি হয়েছে বিশ্বের আটটি দেশ থেকে।
- গত ২২ বছরে অনিয়মিতভাবে যুক্তরাষ্ট্র থেকে মাত্র ২২ লাখ টাকা গম আমদানি হয়েছে।
- এর মধ্যে বেসরকারি খাতে ১৭ লাখ টনের বেশি আমদানি হয়। সরকারি খাতে তিন লাখ টন আমদানি হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৮,৭২৯.
UPBRAID : REPROACH
  1. Dote : Like
  2. Lag : Stray
  3. Recast : Explain
  4. Earn : Desire
  5. None
সঠিক উত্তর:
Dote : Like
উত্তর
সঠিক উত্তর:
Dote : Like
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
• UPBRAID (verb transitive) 
- ভর্ৎসনা/তিরস্কার করা; শাসন করা; ধমকে দেওয়া।
• REPROACH (verb transitive)
- (দুঃখী স্বভাবের অথবা দুঃখবাদী লোকদের) নিন্দা করা; নিন্দা; ভর্ৎসনা।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
• Dote (verb intransitive)
- অত্যধিক অনুরাগ বা ভালোবাসা প্রকাশ করা।
• Like (adjective) (verb transitive)  
- সদৃশ; অনুরূপ; পছন্দ করা; সন্তোষজনক হওয়া।

খ)
• Lag (verb intransitive)
- খুব ধীরে চলা; পিছিয়ে পড়া
• Stray (verb transitive) (noun) 
- ইতস্তত ঘুরে বেড়ানো (সঠিক পথ বা সৎসঙ্গ থেকে অন্যত্র); পথভ্রষ্ট হওয়া; বিপথগামী হওয়া;  প্রাণী বা ব্যক্তি (বিশেষত শিশু) যে বিপথগামী হয়েছে।

গ)
• Recast (verb transitive) 
- নতুন করে ছাঁচে ঢালা বা গড়া
• Explain (verb transitive)
- ব্যাখ্যা করা; বোধগম্য করা; অর্থ পরিষ্কার করা; কৈফিয়ত দেওয়া।

ঘ)
• Earn (verb transitive)
- উপার্জন করা; কাজের বিনিময়ে টাকা পাওয়া; কোনো গুণাবলির জন্য স্বীকৃত হওয়া
• Desire [uncountable noun, countable noun]
- কামনা; কাম; ইচ্ছা; বাসনা; স্পৃহা; অভিলাষ।

 • সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক Analogy টি হবে - UPBRAID : REPROACH :: Dote : Like.

• ব্যাখ্যা:
- UPBRAID ও REPROACH যেমন সমার্থক; Dote ও Like-ও তেমনি কাছাকাছি অর্থ বহন করে।
- অন্য অপশনগুলোর  তুলনায় এই জোড়াটি সবচেয়ে বেশি সমার্থক; যদিও Dote একটু বেশি তীব্র, তবুও মূল অর্থ (ভালবাসা) একই।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,৭৩০.
FIFA Ballon d'Or 2023-এ বর্ষসেরা নারী খেলোয়াড় -
  1. অ্যালেক্সিয়া পুটেলাস
  2. রেকেল রড্রিগেস সেডেনো
  3. মার্টা ভিয়েরা
  4. আইতানা বনমাতি
সঠিক উত্তর:
আইতানা বনমাতি
উত্তর
সঠিক উত্তর:
আইতানা বনমাতি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Ballon d'Or 2023:

- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উলেখ্য,
- ফিফা ব্যালন ডি’অর এক ধরনের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। 
- ব্যালন ডি'অর পুরস্কার হলো আগের বছরের সেরা খেলোয়াড়ের জন্য বার্ষিক ফুটবল পুরস্কার।
- আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচ ও অধিনায়কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
৮,৭৩১.
জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? (ডিসেম্বর-২০২৫)
  1. মোঃ বদিউল আলম খান
  2. মোঃ আবদুর রহমান খান
  3. মোঃ আতাউর রহমান
  4. মোঃ উসমান গনি
সঠিক উত্তর:
মোঃ আবদুর রহমান খান
উত্তর
সঠিক উত্তর:
মোঃ আবদুর রহমান খান
ব্যাখ্যা

জাতীয় রাজস্ব বোর্ড:
- ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং ৭৬ (The National Board of Revenue Order, 1972) এর ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয়।
- এটি কাস্টমস, মূল্য সংযোজন কর ও আয়কর বিষয়ক রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কেন্দ্রীয় কর্তৃপক্ষ।
- বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক দেশের মোট রাজস্বের ৮৬% এর অধিক আহরিত হচ্ছে।
- এনবিআর বাংলাদেশের রাজস্ব সংগ্রহের জন্য আইনি কাঠামো, নীতিমালা ও ব্যবস্থা প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করে।
- এর আওতাভুক্ত বিষয়গুলোর মধ্যে ভ্যাট, আয়কর, শুল্কসহ অন্যান্য সকল রাজস্ব সংগ্রহের কার্যক্রম রয়েছে।
- এনবিআর রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থাপনা পরিচালনার জন্য দায়িত্বশীল সংস্থা হিসেবে কাজ করে এবং জাতীয় আয় বৃদ্ধি করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে।
- এটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত।
- জাতীয় রাজস্ব বোর্ড এর বর্তমান চেয়ারম্যান- মোঃ আবদুর রহমান খান। (ডিসেম্বর-২০২৫)

উৎস: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।

৮,৭৩২.
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ কোনটি?
  1. আলবেনিয়া
  2. জর্ডান
  3. ইরান
  4. মিসর
সঠিক উত্তর:
আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (মার্চ, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (মার্চ, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (মার্চ, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (মার্চ, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৭৩৩.
খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুসারে, দারিদ্র‍্যের হারে শীর্ষ বিভাগ কোনটি?
  1. বরিশাল বিভাগ
  2. রংপুর বিভাগ
  3. সিলেট বিভাগ
  4. রাজশাহী বিভাগ
সঠিক উত্তর:
বরিশাল বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
বরিশাল বিভাগ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ:
- ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ। 
- দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: বরিশাল।

উল্লেখ্য -
- বরিশাল বিভাগে দারিদ্র‍্যের হার: ২৬.৯%।
- রংপুর বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.৮%। 
- ময়মনসিংহ বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.২%।
- ঢাকা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৯%।
- সিলেট বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৪%।
- রাজশাহী বিভাগে দারিদ্র‍্যের হার: ১৬.৭%।
- চট্টগ্রাম বিভাগে দারিদ্র‍্যের হার: ১৫.৮%। 
- খুলনা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৪.৮%।

উৎস: খানা আয় ও ব্যয় জরিপ ২০২২।

৮,৭৩৪.
Foot : Shoe :: Hand : ?
  1. Glove
  2. Sock
  3. Ring
  4. Belt
সঠিক উত্তর:
Glove
উত্তর
সঠিক উত্তর:
Glove
ব্যাখ্যা

• Foot : Shoe :: Hand : ?

Foot: পা এর সাথে, 
Shoe: জুতা এর যে সম্পর্ক। তেমনি, 
Hand: হাতের সাথে একই সম্পর্কযুক্ত শব্দ বসবে,

options:
ক) Glove 
- Bangla Meaning: দস্তানা। 

খ) Sock
- Bangla Meaning: ছোট সোজা; হাফ সোজা। যা পায়ে পড়ে।

গ) Ring
- Bangla Meaning: আংটি। 

ঘ) Belt
- Bangla Meaning: ফোম বা কাপড়ের তৈরি এমন বস্তু যা দিয়ে পরিধেয় বস্তুকে কোমরের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা যায়। 

- Foot is covered by shoe; hand is covered by glove.
- Correct analogy: Glove.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৮,৭৩৫.
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে পরিচিত কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ইতাইপু বাঁধ
  2. থ্রি গর্জেস বাঁধ
  3. গ্র্যান্ড কুলি বাঁধ
  4. গারড বাঁধ
সঠিক উত্তর:
থ্রি গর্জেস বাঁধ
উত্তর
সঠিক উত্তর:
থ্রি গর্জেস বাঁধ
ব্যাখ্যা

থ্রি গর্জেস বাঁধ (তিন গিরিসংকটের বাঁধ):
- বর্তমানে থ্রি গর্জেস বাঁধ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে পরিচিত।

- এটি ইয়াংসি নদীর ওপর নির্মাণ করা হয়েছে।
- থ্রি গর্জেস জলবিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ১৯৯৪ সালে। ২০০৬ সালে এটি সম্পন্ন হয় এবং ২০১২ সালে এটি পূর্ণ উৎপাদন ক্ষমতায় পৌঁছেছিল।
- থ্রি গর্জেস বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২,৫০০ মেগাওয়াট।

উল্লেখ্য,
- জুলাই, ২০২৫-এ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধের নির্মাণকাজ শুরু করার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
- তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে বাঁধটি নির্মাণ করা হচ্ছে।
- এই প্রকল্পের আনুমানিক ব্যয় ১৭ হাজার কোটি ডলার ধরা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
- ইয়ালুং জাংপো নামের যে নদীর ওপর এই বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন, সেটি ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- ইয়াংসি নদীর ওপর নির্মাণ করা থ্রি গর্জেস বাঁধের পর এটি চীনের সবচেয়ে উচ্চাভিলাষী জলবিদ্যুৎ প্রকল্প। 
- বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা: বছরে ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা। 
- ইয়ারলুং জাংপো নদীর যে অংশে নতুন জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হচ্ছে সেখানে নদীর একটি অংশ ৫০ কিলোমিটার (৩১ মাইল) চওড়া হয়ে প্রায় ২ হাজার মিটার (৬ হাজার ৫৬১ ফুট) উঁচু থেকে নিচে প্রবাহিত হয়েছে, যা জলবিদ্যুৎ উৎপাদনের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সেখানে ধাপে ধাপে পাঁচটি বাঁধ নির্মাণ করা হবে।
 
উৎস: i) Worldatlas. [link]
ii) Britannica.

৮,৭৩৬.
রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করেছে -
  1. শিশু একাডেমি
  2. শিল্পকলা একাডেমি
  3. বাংলা একাডেমি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বাংলা একাডেমি
উত্তর
সঠিক উত্তর:
বাংলা একাডেমি
ব্যাখ্যা
রবীন্দ্র পুরস্কার:
- বাংলা একাডেমি ২০১০ সালে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করেছে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের চর্চা এবং রবীন্দ্র সঙ্গীতের বিকাশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এ পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের মান নগদ পঞ্চাশ হাজার টাকা।
- নগদ পুরস্কারের সঙ্গে একটি সম্মাননা প্রতীক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

রবীন্দ্র পুরস্কার ২০২৪:
- ২০২৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েরছেন ২ জন।
• রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় - অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।
• রবীন্দ্রসংগীত-চর্চায় - অধ্যাপক লাইসা আহমদ লিসা। 

তথ্যসূত্র - বাংলা একাডেমি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৮,৭৩৭.
কুখ্যাত 'এভিন কারাগার' কোথায় অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) জাপান
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
ক) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরান
ব্যাখ্যা
• কুখ্যাত 'এভিন কারাগার' ইরানে অবস্থিত। 
- ইরানের রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের এভিন কারাগারে রাখা হয়ে থাকে।
- বিবিসির প্রতিবেদনে এই কারাগারকে 'কুখ্যাত' বলা হয়েছে।

উৎস: প্রথম আলো ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৮,৭৩৮.
বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি? [জানুয়ারি,২০২৬]
  1. রংপুর
  2. ময়মনসিংহ
  3. কুমিল্লা 
  4. ফরিদপুর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

- বাংলাদেশের সর্বশেষ প্রশাসনিক বিভাগ হলো ময়মনসিংহ।

বাংলাদেশের বিভাগ:

- বিভাগ: ৮টি,
- চট্টগ্রাম ,
- রাজশাহী,
- খুলনা,
- বরিশাল,
- সিলেট,
- ঢাকা,
- রংপুর,
- ময়মনসিংহ।

•ময়মনসিংহ বিভাগঃ
- বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হলো ময়মনসিংহ।
- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত।
- ২০১৫ সালের ১৩ অক্টোবর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল।
- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই ৪ জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৮,৭৩৯.
বাংলাদেশ পুলিশের আইজিপি কে?
  1. ড. বেনজীর আহমেদ
  2. চৌধুরী আবদুল্লাহ আল
  3. আবুল কাশেম
  4. মাহমুদ হাসান খান
সঠিক উত্তর:
ড. বেনজীর আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ড. বেনজীর আহমেদ
ব্যাখ্যা
২০২০ সালের ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নেন ড. বেনজীর আহমেদ।
এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (RAB) - এর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সালতামামী
৮,৭৪০.
Production capacity of the first unit of Matarbari power plant -
  1. 300 MW
  2. 500 MW
  3. 600 MW
  4. 1200 MW
সঠিক উত্তর:
600 MW
উত্তর
সঠিক উত্তর:
600 MW
ব্যাখ্যা
• মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র:
- সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম এই বিদ্যুৎকেন্দ্র।
- এটি জাপানের আর্থিক সহায়তার প্রায় ৫১,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম।
- কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্মিত কয়লাভিত্তিক মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র।
- মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরিক্ষামূলকভাবে চালু করা হয় - ২৯ জুলাই, ২০২৩।
- এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট।
- ইউনিটটির উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট হলেও প্রাথমিকভাবে ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।
- আগামী ডিসেম্বর নাগাদ কেন্দ্রের এই ইউনিটে পুরো সক্ষমতা অনুযায়ী ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
- কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন (২৯ জুলাই ২০২৩)।
৮,৭৪১.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? [জুন, ২০২৫]
  1. বান কি মুন
  2. ভোলকান বোজকার
  3. আন্তোনিও গুতেরেস
  4. ইনগার অ্যান্ডারসেন
সঠিক উত্তর:
আন্তোনিও গুতেরেস
উত্তর
সঠিক উত্তর:
আন্তোনিও গুতেরেস
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations):
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
- নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশে সাধারণ পরিষদে অনুমোদন পেতে হয়।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৭৪২.
একুশে পদক ২০২০ পেয়েছেন কতজন বিশিষ্ট নাগরিক?
  1. ক) ১৮ জন
  2. খ) ২০ জন
  3. গ) ২১ জন
  4. ঘ) ২৩ জন
সঠিক উত্তর:
খ) ২০ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ জন
ব্যাখ্যা

এবারের একুশে পদকপ্রাপ্তরা হচ্ছেন- ভাষা আন্দোলনে মরণোত্তর মরহুম আমিনুল ইসলাম বাদশা। শিল্পকলায় (সঙ্গীত) ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক। শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান। শিল্পকলায় (অভিনয়) এমএম মহসীন। শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান। মুক্তিযুদ্ধে (মরণোত্তর) আক্তার সরদার, আবদুল জব্বার ও ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)। সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)। গবেষণায় ড. জাহাঙ্গীর আলম ও আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।
শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম। সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও নাজমুন নেসা পিয়ারি। চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার। নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ চার লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে। (রেফারেন্স -যুগান্তর)

৮,৭৪৩.
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে খাতভিত্তিক বরাদ্দের বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি?
  1. শিক্ষা ও প্রযুক্তি
  2. স্বাস্থ্য
  3. জনপ্রশাসন
  4. পরিবহন ও যোগাযোগ
সঠিক উত্তর:
শিক্ষা ও প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষা ও প্রযুক্তি
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- সার্বিকভাবে (পরিচালন ও উন্নয়ন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া কয়েকটি খাত:
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা।

• বাজেটে খাতভিত্তিক বরাদ্দের বিবেচনায় মূল খাতগুলো হলো- 
- শিক্ষা ও প্রযুক্তি, পরিবহন ও যোগাযোগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি খাত, স্বাস্থ্য, প্রতিরক্ষা, জনপ্রশাসন এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ)।

• এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ৩টি খাত হচ্ছে -

• ”জনপ্রশাসন” খাতে বরাদ্দের পরিমাণ- ১,৮৬,০৮৮ (২৩.৫%)।
• ”শিক্ষা ও প্রযুক্তি” খাতে বরাদ্দের পরিমাণ-১,১০,৬৫৭ (১৪%)।
• ”পরিবহন ও যোগাযোগ” খাতে বরাদ্দের পরিমাণ-৭১,৩৪৪ (৯%)।

উৎস: অর্থ মন্ত্রণালয়।

৮,৭৪৪.
জোট-নিরপেক্ষ আন্দোলনের বর্তমান সদস্য সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১১১টি
  2. ১১৯টি
  3. ১২০টি
  4. ১২১টি
সঠিক উত্তর:
১২১টি
উত্তর
সঠিক উত্তর:
১২১টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

NAM:

- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন.
- এটি তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- বর্তমান চেয়ারম্যান: উগান্ডা- ইওয়েরি মুসেভেনি (২০২৪-২৭)।
- ন্যামের প্রথম প্রেসিডেন্ট: ইয়োসিপ ব্রোজ টিটো (মার্শাল টিটো)।

উল্লেখ্য,
⇒ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং-এ এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে স্নায়ুযুদ্ধকালীন সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর ভূমিকা, শান্তি বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়ন ও উপনিবেশবাদ থেকে ‍মুক্তির বিষয়ে আলোচনা হয়।
- বান্দুং সম্মেলনের নেতৃবৃন্দ জোট নিরপেক্ষ অবস্থা অবলম্বনের নীতি গ্রহণ করে।
- এর অংশ হিসেবে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দের উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৫টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: NAM ওয়েবসাইট।
৮,৭৪৫.
RELEVANT : CRUCIAL ::
  1. ক) perceptible : obvious
  2. খ) marginal : unique
  3. গ) apparent : real
  4. ঘ) peripheral : central
সঠিক উত্তর:
ক) perceptible : obvious
উত্তর
সঠিক উত্তর:
ক) perceptible : obvious
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর 'perceptible : obvious'

শব্দের অর্থ-

• Relevant এর অর্থ – সম্পৃক্ত; প্রাসঙ্গিক; ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত; সম্পর্কীয়
• Crucial এর অর্থ – অত্যন্ত গুরুত্বপূর্ণ; সংকটপূর্ণ; মীমাংসাসূচক।

• Perceptible এর অর্থ – প্রত্যক্ষ করা যায় বা উপলব্ধি করা যায় এমন; প্রত্যক্ষ।
• Obvious  এর অর্থ –  স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।

অর্থাৎ Crucial বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কিছু যেমন Relevant বা প্রাসঙ্গিক, তেমনি Obvious বা স্পষ্টত প্রতীয়মান কোন বিষয় সহজে Perceptible বা স্পষ্টত প্রতীয়মান থাকে।

Source: accessible dictionary and GRE Big book.
৮,৭৪৬.
বর্তমানে তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) বগুরা
  2. খ) ফরিদপুর
  3. গ) দিনাজপুর
  4. ঘ) ঝিনাইদহ
সঠিক উত্তর:
ঘ) ঝিনাইদহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঝিনাইদহ
ব্যাখ্যা
মে ২০২২-এ প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ অনুসারে বিভিন্ন কৃষিজ পন্য উৎপাদনে শীর্ষ জেলাসমুহ:
তুলা - ঝিনাইদহ 
আলু - বগুরা 
ধান - ময়মনসিংহ 
গম - ঠাকুরগাঁও 
পাট - ফরিদপুর
ভুট্টা - দিনাজপুর

সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ ২০২১
৮,৭৪৭.
বঙ্গবন্ধুর আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? [জুলাই, ২০২৪]
  1. দিবেহী
  2. তামিল
  3. সিংহলী
  4. জংখা
সঠিক উত্তর:
জংখা
উত্তর
সঠিক উত্তর:
জংখা
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী:
- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী।
- প্রকাশিত হয় ২০১২ সালে।
- বইটি লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও।
- বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।

উল্লেখ্য,
- সর্বশেষ ভুটানের জংখা ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ অনূদিত হয়েছে।
- ভুটানের প্রিন্সেস ডেচেন ইয়াংজোম ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং জাতির পিতার দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ ‘অসমাপ্ত আত্মজীবনী’র ভুটানিজ সংস্করণের মোড়ক উন্মোচন করেন।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করেছিল ইউপিএল।

উৎস: i) ৩১ মার্চ ২০২৪, প্রথম আলো।
         ii) অসমাপ্ত আত্মজীবনী।
৮,৭৪৮.
Yacht : Racining boat :: Frigate : ?
  1. Warship
  2. Merchant ship
  3. Longboat
  4. Cruise ship
সঠিক উত্তর:
Warship
উত্তর
সঠিক উত্তর:
Warship
ব্যাখ্যা
• Yacht
English Meaning: A medium-sized sailing boat equipped for cruising or racing.
Bangla Meaning: হালকা নৌযান যা বিশেষত প্রতিযোগিতার সময় ব্যবহৃত হয়।

• Frigate
English Meaning: A warship with a mixed armament, generally lighter than a destroyer (in the US navy, heavier) and of a kind originally introduced for convoy escort work.
Bangla Meaning: মাঝরি আকারের যুদ্ধজাহাজ, দ্রুতগামী পালতোলা রণতরি; দ্রুতগামী রক্ষীজাহাজ; মাঝারি আকারের রণতরি।

• Freighter

English Meaning: A large ship or aircraft designed to carry goods in bulk.
Bangla Meaning:  মালবাহী জাহাজ বা বিমান।

Longboat
English Meaning: A large oared boat usually carried by a merchant sailing ship.
Bangla Meaning: পালতোলা জাহাজের সঙ্গে যুক্ত সর্ববৃহৎ নৌকা।

• Cruise ship
English Meaning: A large ship that carries people on voyages for pleasure, typically calling in at several places.
Bangla Meaning: প্রমোদ তরী।

• সুতরাং, বোঝা যাচ্ছে, Yacht : Racining boat :: Frigate : A warship.

Source: Merriam-Webster Dictionary, Oxford Learner's Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
৮,৭৪৯.
Words: Writer--
  1. Laws : Policeman
  2. Butter : Baker
  3. Chalk : Blackboard
  4. Joy : Emotion
সঠিক উত্তর:
Butter : Baker
উত্তর
সঠিক উত্তর:
Butter : Baker
ব্যাখ্যা

The correct analogy is - Butter : Baker.

প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
- Words - শব্দ; কথা।
- Writer -  যে ব্যক্তি লেখে বা লিখেছে।

প্রশ্নের অপশনে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
- Flower - মাখন।
- Baker - রুটিওয়ালা ; রুটি, বিস্কুট ইত্যাদি যে প্রস্তুত করে।

- অর্থাৎ, এই শব্দজোড়গুলো প্রকাশ করে Creator to Creation (স্রষ্টা থেকে তৈরি বস্তু) সম্পর্ক।

উল্লিখিত অপশনগুলো,
ক) Laws : policeman
- আইন এবং পুলিশ একে অপরের সাথে সম্পর্কিত হলেও, এটি পেশার সম্পর্ক নয়, বরং আইনের প্রয়োগের সম্পর্ক।

গ) Chalk : blackboard
- চক এবং ব্ল্যাকবোর্ডের মধ্যে সম্পর্ক সরঞ্জাম ও পৃষ্ঠার, তবে এটি পেশার সাথে সম্পর্কিত নয়।

ঘ) Joy : emotion
- "Joy" একটি অনুভূতি, যা একটি বিশেষ emotion। তবে এটি পেশার সম্পর্ক নয়, এটি অনুভূতি বা মানসিক।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৮,৭৫০.
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ১৫ সেপ্টেম্বর
  2. ২৫ এপ্রিল
  3. ২২ মে
  4. ১৫ নভেম্বর
সঠিক উত্তর:
১৫ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৫ সেপ্টেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: 
- ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর এই দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ। 
- এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
- যা প্রতি বছর '১৫সেপ্টেম্বর' তারিখে পালিত হয়।
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস  '১৫সেপ্টেম্বর।

• জাতিসংঘের নির্ধারইত কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ২১ মার্চ - আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
- ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস।
- ২২ মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮,৭৫১.
ফিফা দ্য বেস্ট ২০২৫ এর বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে?
  1. উসমান দেম্বেলে
  2. লামিন ইয়ামাল
  3. কিলিয়ান এমবাপ্পে
  4. ভিনিসিয়ুস জুনিয়র
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
উত্তর
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
ব্যাখ্যা

ফিফা দ্য বেস্ট, ২০২৫:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে।
- বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি।
- সেরা নারী ও পুরুষ কোচ: ইংল্যান্ড জাতীয় নারী দলের সারিনা ভিগমান ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে।
- ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৮,৭৫২.
সার্কের নতুন মহাসচিব হবে কোন দেশ থেকে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভুটান
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
ব্যাখ্যা
• সার্ক:
- সার্কের নতুন মহাসচিব হবে বাংলাদেশ থেকে। এ বিষয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো ইতোমধ্যে সম্মতি দিয়েছে।
- বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকনের আগামী ২৮ ফেব্রুয়ারি দায়িত্ব শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার পরে অক্ষরের ক্রমানুসারে আফগানিস্তান থেকে মহাসচিব নিয়োগের কথা থাকলেও ওইদেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে।
- ইতোমধ্যে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা একজন বাংলাদেশিকে নতুন মহাসচিব নিয়োগের বিষয়ে তাদের সম্মতি জানিয়ে দিয়েছে।
- এখন বাংলাদেশ মহাসচিব পদে তিন বছরের জন্য একজনকে মনোনীত করবে।
- উল্লেখ্য, সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান এবং তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- এরপর দ্বিতীয় মহাসচিব হিসাবে দায়িত্ব পান কামা রহিম এবং তিনি ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- এছাড়াও, ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে সার্ক প্রতিষ্ঠা হয়।
- সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে এবং ১৯৮৭ সালে একজন বাংলাদেশিকে প্রথম মহাসচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন নিউজ।
৮,৭৫৩.
POSER : SINCERITY ::
  1. brat : insolence
  2. flirt : decency
  3. grouch : patience
  4. recluse : gregariousness
সঠিক উত্তর:
recluse : gregariousness
উত্তর
সঠিক উত্তর:
recluse : gregariousness
ব্যাখ্যা

Poser (noun) - হেঁয়ালি; 
Sincerity (noun) - আন্তরিকতা। 

Recluse (noun) - যে ব্যক্তি অন্য মানুষের সঙ্গ পরিহার করে নিঃসঙ্গ জীবনযাপন করেন; একান্তবাসী; বিবিক্তবাসী; সন্ন্যাসী। 
Gregariousness (noun) - যূথপ্রিয়তা। 

• Poser ব্যক্তিদের মাঝে Sincerity থাকে না; ঠিক তেমনই Recluse ব্যক্তিদের মাঝে Gregariousness থাকে না। 

Other options, 
brat - (তুচ্ছার্থে) ছোকড়া; insolence - ঔদ্ধতা। 
flirt - প্রেমের ভান করা; decency - শালীনতা। 
grouch - আকস্মিক বদমেজাজ; patience - ধৈর্য। 

তাই, সঠিক analogy হচ্ছে - Poser : Sincerity :: Recluse : Gregariousness.

Source: Accessible Dictionary by Bangla Academy.

৮,৭৫৪.
VINDICTIVE : MERCY
  1. ক) Insightful : Hope
  2. খ) Modest : Dignity
  3. গ) Skeptical : Credulity
  4. ঘ) Avaricious : Greed
সঠিক উত্তর:
গ) Skeptical : Credulity
উত্তর
সঠিক উত্তর:
গ) Skeptical : Credulity
ব্যাখ্যা
- সঠিক উত্তর হবে: Skeptical : Credulity

শব্দের অর্থ-
• Vindictive- ক্ষমাহীন; ক্ষমাশূন্য।
• Mercy - ক্ষমা; করুণা।
• Skeptical - সংশয়বাদী।
• Credulity - বিশ্বাসপ্রবণতা।

বিদ্যমান সম্পর্ক:

- এখানে Vindictive বা ক্ষমাহীন; ক্ষমাশূন্য এর মধ্যে যেমন Mercy বা ক্ষমা; করুণার অভাব রয়েছে, তেমনি Skeptical বা সংশয়বাদী এর মধ্যে
Credulity বা বিশ্বাসপ্রবণতার অভাব দেখা যায়।
- আবার অন্যভাবে দেখাঁ যায়, Vindictive এর বিপরীত শব্দ Mercy  এবং Skeptical  এর বিপরীত শব্দ Credulity
Source:  Accessible dictionary; merriam-webster dictionary
৮,৭৫৫.
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?
  1. ১২৩টি
  2. ১২৪টি
  3. ১২৫টি
  4. ১২২টি
সঠিক উত্তর:
১২৪টি
উত্তর
সঠিক উত্তর:
১২৪টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC): 
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৪টি। [তথ্যটি পরিবর্তনশীল আপডেট  জানতে ICC ওয়েবসাইট দেখুন][ লিঙ্ক]
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং আগ্রাসনের অপরাধের জন্য অভিযুক্তদের তদন্ত ও বিচার করে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) উদ্দেশ্য:
- অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা।
- ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা।
- জাতীয় আদালতের পরিপূরক হিসেবে কাজ করা।

উল্লেখ্য, 
- সম্প্রতি,ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের' অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

তথ্যসূত্র:- জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট ও  প্রথম আলো নিউজ। [ লিঙ্ক ]
৮,৭৫৬.
বিশ্বের শীর্ষ গাড়ি রপ্তানিকারক দেশ কোনটি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) হংকং
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
বিবিসির প্রতিবেদন অনুসারে, 
- বিশ্ববাজারে গাড়ি রপ্তানিতে শীর্ষস্থানে থাকা জাপানকে টপকে গেছে চীন। 
- চীন চলতি বছরের প্রথম ৩ মাসে ১০ লাখ ৭০ হাজার গাড়ি রপ্তানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
- গত বছর দেশটি জার্মানিকে টপকে দ্বিতীয় শীর্ষ গাড়ি রপ্তানিকারক হয়।
- বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি এবং রাশিয়ায় রপ্তানির কারণেই মূলত চীনের গাড়ি রপ্তানি বাড়ছে।

তথ্যসূত্র:  প্রথম আলো পত্রিকা রিপোর্ট- ২০ মে, ২০২৩,  লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুন ২০২৩। 
৮,৭৫৭.
জুলাই শহিদ দিবস কোনটি?
  1. ০১ জুলাই
  2. ২৯ জুলাই
  3. ০৫ আগস্ট
  4. ১৬ জুলাই
সঠিক উত্তর:
১৬ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১৬ জুলাই
ব্যাখ্যা

♦ জুলাই শহীদ দিবস:
→ ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
→ ২ জুলাই, ২০২৫ মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়।
→ ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে এ দিবস ঘোষণা করা হয়।
→ দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় 'খ' শ্রেণিভুক্ত দিবস -হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

♦ উল্লেখ্য: 
→ গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করা হয়েছে।
→ ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

৮,৭৫৮.
অক্সফাম ইন্টারন্যাশনালের বর্তমান নির্বাহী পরিচালক কে? (মার্চ, ২০২৬)
  1. ডেভিড মিলিব্যান্ড
  2. বারবারা স্টকিং
  3. দ্যানি কেয়ারস
  4. অমিতাভ বেহার
সঠিক উত্তর:
অমিতাভ বেহার
উত্তর
সঠিক উত্তর:
অমিতাভ বেহার
ব্যাখ্যা

Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৫ সাল।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: ব্রিটেন।
- বর্তমান নির্বাহী পরিচালক: অমিতাভ বেহার।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।

তথ্যসূত্র - অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।

৮,৭৫৯.
২৮তম 'জলবায়ু শীর্ষ সম্মেলন' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) সৌদি আরব
  2. খ) মিশর
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) স্কটল্যান্ড
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
• জলবায়ু সম্মেলন:
- প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে ১৯৯৫ সালে।
- ২০১৫ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক কপ-২১ সম্মেলনে সদস্য দেশগুলো প্যারিস চুক্তিতে অনুমোদন দেয়। 
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
৮,৭৬০.
৪ অক্টোবর কি দিবস হিসেবে পালিত হয়?
  1. বিশ্ব স্বাস্থ্য দিবস
  2. বিশ্ব প্রাণী দিবস
  3. বিশ্ব বাঘ দিবস
  4. বিশ্ব শিক্ষক দিবস
সঠিক উত্তর:
বিশ্ব প্রাণী দিবস
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব প্রাণী দিবস
ব্যাখ্যা
- প্রতিবছর ৫ জুন জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
- ৮ মার্চ : বিশ্ব নারী দিবস
- ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস
- ৪ অক্টোবর : বিশ্ব প্রাণী দিবস।

তথ্যসূত্র: UNEP ওয়েবসাইট, জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৭৬১.
Global Peace Index 2025 অনুযায়ী শীর্ষদেশ কোনটি?[ নভেম্বর,২০২৫]
  1. আইসল্যান্ড
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা

বৈশ্বিক শান্তি সূচক- ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Global Peace Index 2025.
প্রকাশ: জুন ২০২৫ ।
প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics and Peace (IEP)। 
অন্তর্ভুক্ত দেশ: ১৬৩টি। 

সূচক অনুযায়ী-
সবচেয়ে শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড।
সর্বনিম্ন দেশ: রাশিয়া।
বাংলাদেশের অবস্থান: ১২৩ তম।

উৎস: Global Peace Index 2025.

৮,৭৬২.
১৯৪৮-৫২ এ সময়ে কোন দিনটি ভাষা দিবস হিসেবে পালিত হতো?
  1. ৩০ জানুয়ারি
  2. ২৬ মার্চ
  3. ১১ মার্চ
  4. ২১ ফেরুয়ারি
সঠিক উত্তর:
১১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১১ মার্চ
ব্যাখ্যা
ভাষা আন্দোলন: 
- ১৯৪৮ সালের ২৫শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান।
- তাঁর দাবি অগ্রাহ্য হলে ২৬ ও ২৯শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়।
- ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' পুনর্গঠিত হয়। এ সংগঠন ১১ই মার্চ 'বাংলা ভাষা দাবি দিবস’ পালনের ঘোষণা দেয়। 
- ভাষা আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় দখল করে আছে ১৯৪৮ সালের ১১ মার্চ
-  ১৯৪৯, ১৯৫০ ও ১৯৫১ সালে এই দিনটি পূর্ব পাকিস্তানে পালিত হয়েছিল ‘রাষ্ট্রভাষা দিবস’ হিসেবে।

তথ্যসূত্র: ডেইলি স্টার (১৩ মার্চ, ২০২৩)।
৮,৭৬৩.
’নিরাপদ মাতৃত্ব’ দিবস কত তারিখ?
  1. ২৮ মে
  2. ৫ জুন
  3. ২২ অক্টোবর
  4. ৯ ডিসেম্বর
সঠিক উত্তর:
২৮ মে
উত্তর
সঠিক উত্তর:
২৮ মে
ব্যাখ্যা
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫
৮,৭৬৪.
DELICATE : FASTIDIOUS
  1. ক) Hardworking : diligent
  2. খ) Altruistic : mercenary
  3. গ) Demonstrative : effusive
  4. ঘ) Deceptive : false
সঠিক উত্তর:
গ) Demonstrative : effusive
উত্তর
সঠিক উত্তর:
গ) Demonstrative : effusive
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Delicate - কোমল।
• Fastidious - খুঁতখুঁতে।

সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• Demonstrative - অভিব্যক্তিশীল।
• Effusive - আবেগপ্রবণ।

» Analogical Relation:
“Delicate” (সূক্ষ্ম/কোমল) এবং “fastidious” (অতি যত্নশীল/সূক্ষ্ম বিচারক) একই দিকে তীব্রতা বা অর্থের সমার্থক সম্পর্ক (synonymous intensity) রাখে—দুটোই সূক্ষ্মতা বা সতর্কতার ধারণা প্রকাশ করে।
একইভাবে, “demonstrative” (প্রকাশ্য/আবেগপ্রবণ) এবং “effusive” (অত্যধিক উচ্ছ্বাসপ্রবণ) একই ধারণার তীব্রতর রূপ—দুটোই আবেগ বা প্রকাশের অতিরিক্ত মাত্রা।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
(ক)
Hardworking - কর্মঠ।
Diligent - পরিশ্রমী।

(খ) 
Altruistic - পরার্থবাদ।
Mercenary - কেবল অর্থ ও অন্যবিধ পুরস্কারের জন্য কাজ করে এমন।

(ঘ)
Deceptive - প্রতারণামূলক।
False - মিথ্যা।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Demonstrative : effusive.

৮,৭৬৫.
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল?
  1. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
  2. বিশ্বর নারীরা এক হও
  3. নারীর অধিকার মানবাধিকার
  4. নারী নির্যাতন বন্ধ কর
সঠিক উত্তর:
নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
উত্তর
সঠিক উত্তর:
নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
ব্যাখ্যা
জাতিসংঘ নারী সম্মেলন:
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে।
- ১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত হয় চতুর্থ বিশ্ব নারী সম্মেলন।
- সম্মেলনের মূল স্লোগান ছিল নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ।

⇒ চারটি সম্মেলন:
- প্রথম বিশ্ব নারী সম্মেলন: ১৯৭৫ সালে, মেক্সিকো সিটি, মেক্সিকো,
- দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন: ১৯৮০ সালে, কোপেনহেগেন, ডেনমার্ক
- তৃতীয় বিশ্ব নারী সম্মেলন: ১৯৮৫ সালে, নাইরোবি, কেনিয়া এবং,
- চতুর্থ বিশ্ব নারী সম্মেলন: ১৯৯৫ সালে, বেইজিং, চীন।

উল্লেখ্য,
- বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্ম, ১৮৯টি দেশ সর্বসম্মতভাবে গৃহীত, নারীর ক্ষমতায়নের জন্য একটি এজেন্ডা এবং লিঙ্গ সমতার মূল বৈশ্বিক নীতি নথি হিসেবে বিবেচিত।
- এটি ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মহিলাদের অগ্রগতি এবং লিঙ্গ সমতা অর্জনের জন্য কৌশলগত উদ্দেশ্য এবং কর্ম নির্ধারণ করে।

উৎস: UNwomen ওয়েবসাইট।
৮,৭৬৬.
DELAY : EXPEDITE :: __________ ?
  1. block : obstruct
  2. agitate : stimulate
  3. detain : dispatch
  4. drag : procrastinate
সঠিক উত্তর:
detain : dispatch
উত্তর
সঠিক উত্তর:
detain : dispatch
ব্যাখ্যা

• The correct answer is - detain : dispatch.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- Delay: বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো; কালক্ষেপ করা; স্থগিত/মুলতবি করা।
- Expedite: (আনুষ্ঠানিক) অগ্রগতিতে সহায়তা করা; (কার্যাদি) ত্বরান্বিত করা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ: 
- Detain: আটকে/ঠেকিয়ে রাখা; বিলম্ব করানো; নিবারিত/নিরুদ্ধ করা।
- Dispatch: দ্রুত প্রেরণ; কোনো কাজ, খাদ্যগ্রহণ দ্রুত শেষ করা।

• Analogical Relation:
- DELAY : EXPEDITE এর মধ্যে relationship হলো antonymous → expedite means to speed up, while delay means to slow down.
- একইভাবে detain : dispatch এর relationship ও হলো antonymous → detain means to hold back/delay, dispatch means to send off/promptly.

• অন্যান্য অপশন,
ক)
- Block: বাধা বা প্রতিবন্ধক।
- Obstruct: বাধা দেওয়া; পথরোধ করা।

খ)
- Agitate: আলোড়িত/বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া।
- Stimulate: উদ্দীপিত করা; জাগিয়ে তোলা; উত্তেজিত করা।

ঘ)
- Drag: যা টেনে বা হিঁচড়ে নেওয়া হয়।
- Procrastinate: কালক্ষেপণ/দীর্ঘসূত্রতা/গড়িমসি করা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৮,৭৬৭.
What is the inflation rate according to the Economic Survey 2025?
  1. 5.16%
  2. 6.79%
  3. 7.32%
  4. 8.48%
সঠিক উত্তর:
8.48%
উত্তর
সঠিক উত্তর:
8.48%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮,৭৬৮.
২০২০-২০২১ অর্থবছরের সাময়িক হিসাবে মোট বিনিয়োগের পরিমাণ জিডিপির কত শতাংশ?
  1. ২১.২৫ শতাংশ
  2. ২৪.১৭ শতাংশ
  3. ২৯.৯২ শতাংশ
  4. ৩০.৩৯ শতাংশ
সঠিক উত্তর:
২৯.৯২ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
২৯.৯২ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ২০২০-২০২১ অর্থবছরের সাময়িক হিসাবে:
- মোট বিনিয়োগ জিডিপির : ২৯.৯২ শতাংশ
- সরকারি বিনিয়োগ : ৮.৬৭ শতাংশ
- বেসরকারি বিনিয়োগ : ২১.২৫ শতাংশ
- মোট জাতীয় সঞ্চয় জিডিপির : ৩০.১৯ শতাংশ
- মোট দেশজ সঞ্চয় জিডিপির : ২৪.১৭ শতাংশ।
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
৮,৭৬৯.
স্থাপত্যে অবদানের জন্যে ২০২২ সালে স্বাধীনতা পদক লাভ করেন কে?
  1. এফ আর খান
  2. হামিদুজ্জামান খান
  3. সৈয়দ মঈনুল হোসেন
  4. অধ্যাপক জামিলুর রেজা
সঠিক উত্তর:
সৈয়দ মঈনুল হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ মঈনুল হোসেন
ব্যাখ্যা
স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই পুরস্কার প্রদান করা হয়।
- ‘স্থাপত্য’ ক্যাটাগরিতে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২' অর্জন করেন সৈয়দ মাইনুল হােসেন
- তিনি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের নকশা করেছিলেন।

স্বাধীনতা পদক ২০২২ বিজয়ী:

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ:
- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী
- শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)
- আব্দুল জলিল
- সিরাজ উদ্দীন আহমেদ
- মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) ও
- সিরাজুল হক (মরণোত্তর)

চিকিৎসাবিদ্যায়:
- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া
- অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম

স্থাপত্য:
- মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন

গবেষণা ও প্রশিক্ষণে
- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

শতভাগ বিদ্যুতায়নে অবদানে:
- বিদ্যুৎ বিভাগ

(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট ও কালেরকণ্ঠ)
৮,৭৭০.
বর্তমানে বাংলাদেশে EPI কর্মসূচির আওতায় মোট কয়টি টিকা প্রদান করা হয়?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১১টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা

⇒ বর্তমানে বাংলাদেশে EPI-তে মোট টিকার সংখ্যা ১২টি।

⇒ রোগসমূহ হলো:
- যক্ষ্মা
- ডিফথেরিয়া
- হুপিং কাশি
- ধনুষ্টংকার
- পোলিওমাইলাইটিস
- হাম
- হেপাটাইটিস–বি জনিত রোগ
- হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ–বি জনিত রোগ
- রুবেলা
- নিউমোনিয়া
- জরায়ুমুখ ক্যান্সার
- টাইফয়েড

উৎস - WHO website & প্রথম আলো ও যুগান্তর।

৮,৭৭১.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশের কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বাধিক?
  1. ঢাকা উত্তর
  2. চট্টগ্রাম
  3. বরিশাল
  4. ঢাকা দক্ষিণ
সঠিক উত্তর:
ঢাকা উত্তর
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা উত্তর
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা:
- বাংলাদেশে জনশুমারি বা আদমশুমারি হলো জনগণের সংখ্যা ও তাদের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহের একটি নিয়মিত রাষ্ট্রীয় প্রক্রিয়া।
- সাধারণত প্রতি ১০ বছর অন্তর এই শুমারি অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- এবং সর্বশেষ ষষ্ঠ জনশুমারি সম্পন্ন হয়েছে ২০২২ সালে।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

- জনসংখ্যার ঘনত্ব ও বণ্টন অনুযায়ী (২০২২ সালের হিসাব অনুযায়ী),
• ঢাকা জেলা সবচেয়ে ঘনবসতিপূর্ণ (১০,০৬৭ জন প্রতি বর্গকিমি),
• আর রাঙ্গামাটি জেলা সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ (১০৬ জন প্রতি বর্গকিমি)।

- জেলা ও বিভাগের দিক থেকে,
• সবচেয়ে বেশি মানুষ ঢাকা বিভাগে (৪৫,৬৪,৪৫,৮৬ জন) বসবাস করে;
• এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে (৯,৩২৫,৮২০ জন) বসবাস করে।

• ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক (২,১৫৬ জন প্রতি বর্গকিমি),
• আর বরিশাল বিভাগের জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন (৬৮৮ জন প্রতি বর্গকিমি)।

- শহরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী,
• সবচেয়ে বেশি মানুষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন) বসবাস করে;
• এবং সবচেয়ে কম বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন) বসবাস করে।

- শহরগুলোর ঘনত্বের দিক থেকে,
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সর্বোচ্চ (৩৯,৪০৬ জন প্রতি বর্গকিমি),
• এবং রংপুর সিটি কর্পোরেশনে সর্বনিম্ন (৩,৪৪৫ জন প্রতি বর্গকিমি)।

উৎস: পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।

৮,৭৭২.
অর্থনৈতিক শুমারি- ২০২৪ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে অর্থনৈতিক ইউনিট সংখ্যা-
  1. ৫ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি
  2. ৪ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি
  3. ৩ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি
  4. ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি
সঠিক উত্তর:
১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি
উত্তর
সঠিক উত্তর:
১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি
ব্যাখ্যা
অর্থনৈতিক শুমারি ২০২৪:
- চতুর্থ অর্থনৈতিক শুমারি ১০-২৬ ডিসেম্বর, ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত হয়।
- প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদান ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। 
- শুমারির কার্যক্রম জিওগ্রাফিকস ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এবং জিওকোড সমন্বয় করে ডিজিটাল ম্যাপে করা হয়েছে। 
- দেশের ৪ কোটি পরিবারের মধ্যে ১ কোটি ২২ লাখ অর্থনৈতিক পরিবার বা ইউনিট থেকে তথ্য সংগ্রহ করা হয়।
- ২৯ জানুয়ারি,২০২৪ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে।

চতুর্থ অর্থনৈতিক শুমারির প্রাথমিক ফলাফল - ২০২৪:
অর্থনৈতিক ইউনিটের সংখ্যা: ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪।
স্থায়ী: ৬২ লাখ ৮৮ হাজার ২১৪টি।
অস্থায়ী: ৫ লাখ ৭৬ হাজার ৬২১টি।
অর্থনৈতিক খানা: ৫০ লাখ ১২ হাজার ৫২৯টি।
শহরাঞ্চল: ৩৫ লাখ ৩১ হাজার ২০৩টি [২৯.৭৩%]।
গ্রামীণ: ৮৩ লাখ ৪৬ হাজার ১৬১টি [৭০.২৭%]।

তথ্যসূত্র: ৪র্থ অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদন। [Link]
৮,৭৭৩.
বর্তমানে দেশে রেমিট্যান্স প্রবাহে কোন দেশ শীর্ষ অবস্থানে রয়েছে? (জানুয়ারি-২০২৬)
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

⇒ বর্তমানে দেশে রেমিট্যান্স প্রবাহে শীর্ষ দেশ- সৌদি আরব।

⇒ প্রবাসী আয়ে শীর্ষ ১০ দেশ (জুলাই-নভেম্বর ২০২৫)

- সৌদি আরব: ২০৫ কোটি ডলার।
- যুক্তরাজ্য: ১৬৭ কোটি ডলার।
- সংযুক্ত আরব আমিরাত (ইউএই): ১৫৮ কোটি ডলার।
- মালয়েশিয়া: ১৪৩ কোটি ডলার।
- যুক্তরাষ্ট্র: ১০৩ কোটি ডলার।
- ইতালি: ৮৩ কোটি ডলার।
- ওমান: ৭৭ কোটি ডলার।
- কুয়েত: ৬৪ কোটি ডলার।
- কাতার: ৫৯ কোটি ডলার।
- সিঙ্গাপুর: ৫৫ কোটি ডলার।

⇒ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩০৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। 
- নভেম্বর মাসে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংক ৫৮ কোটি ৭০ লাখ ও কৃষি ব্যাংক ২৯ কোটি ৫৯ লাখ ডলার এনেছে। বেসরকারি ব্যাংকগুলো ১৯৯ কোটি ৬৮ লাখ এবং বিদেশি ব্যাংকগুলো ৫৯ লাখ ডলার এনেছে।

উৎস: প্রথম আলো।

৮,৭৭৪.
বর্তমানে বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. যুক্তরাজ্য
  2. সৌদি আরব
  3. যুক্তরাষ্ট্র
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

প্রবাসী আয়ের শীর্ষ উৎস দেশ:
- বর্তমানে প্রবাসী আয়ের শীর্ষ উৎস হয়ে উঠেছে সৌদি আরব।
- সৌদি আরবের পেছনে রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মালয়েশিয়া। 
- বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত জুলাই-নভেম্বর, ২০২৫ সময়ে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২০৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে।
- যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫৮ কোটি, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার এসেছে। উল্লেখ্য, সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন সৌদি আরবে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৮,৭৭৫.
শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G-7-এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে?
  1. কানাডা
  2. জাপান
  3. জার্মানি
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।

উৎস: G-7 ওয়েবসাইট।

৮,৭৭৬.
’ভারতের সেভেন সিস্টার্স’ রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. মনিপুর
  2. ত্রিপুরা
  3. কেরালা
  4. মেঘালয়
সঠিক উত্তর:
কেরালা
উত্তর
সঠিক উত্তর:
কেরালা
ব্যাখ্যা
’ভারতের সেভেন সিস্টার্স’:
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সম্মিলিতভাবে "সেভেন সিস্টার্স" বলা হয়।
- এই নামটি ১৯৭২ সালে ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া একটি রেডিও টক শোতে ব্যবহার করেন,
- যা পরবর্তীতে তাঁর লেখা "The Land of Seven Sisters" বইয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে ।
- অরুণাচল প্রদেশ: এর রাজধানী ইটানগর।
- আসাম: এর রাজধানী দিসপুর, চা উৎপাদনের জন্য বিখ্যাত; ব্রহ্মপুত্র নদ দ্বারা বিভক্ত।
- মেঘালয়: এর রাজধানী শিলং, চেরাপুঞ্জি ও মাওসিনরাম, বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রাপ্ত স্থানসমূহ এখানে অবস্থিত।
- ত্রিপুরা এর রাজধানী আগরতলা।
- নাগাল্যান্ড এর রাজধানী কোহিমা।
- মিজোরাম এর রাজধানী আইজল, পাহাড়ি ভূপ্রকৃতি এবং মিজো সংস্কৃতির জন্য বিখ্যাত।
- নাগাল্যান্ড এর রাজধানী কোহিমা।
- বিভিন্ন উপজাতীয় সংস্কৃতি এবং হর্নবিল উৎসবের জন্য পরিচিত।
- কেরালা ভারতের সেভেন সিস্টার্স অংশ নয়।

উৎস: Britannica.
৮,৭৭৭.
এলডিসি- ৫ অনুষ্ঠিত হয় -
  1. ক) ৫-৯ ফেব্রুয়ারি
  2. খ) ৬-১০ ফেব্রুয়ারি
  3. গ) ৫-৯ মার্চ
  4. ঘ) ৬-১০ মার্চ
সঠিক উত্তর:
গ) ৫-৯ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫-৯ মার্চ
ব্যাখ্যা
এল ডি সি
- স্বল্পোন্নত দেশ Least Developed Countries(LDC) হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বিশ্বের সকল দেশের সর্বনিম্ন - অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে উন্নয়নশীল ও উন্নত - এই দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে জাতিসংঘ। 
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজারসুবিধা দেওয়া হয়। 
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা। 
- বর্তমানে বিশ্বে ৪৬টি স্বল্পোন্নত দেশ রয়েছে। 
- কাতারের রাজধানী দোহায় ৫-৯ মার্চ জাতিসংঘের এলডিসি-৫ সম্মেলন হচ্ছে।
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে।
- প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলন হয়।
- এই এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।

উৎস: প্রথম আলো।
৫ মার্চ, ২০২৩।
৮,৭৭৮.
জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সবুজ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ নিচের কোনটিতে যোগ দেয়?
  1. ক) GCC
  2. খ) P4G
  3. গ) G4C
  4. ঘ) CCA
সঠিক উত্তর:
খ) P4G
উত্তর
সঠিক উত্তর:
খ) P4G
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সবুজ উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক জোট P4G (P4G = Partnering For Green Growth and Global Goals-2030) -তে যোগ দেয় বাংলাদেশ। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৮,৭৭৯.
বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠী নিচের কোন জেলায় বসবাস করে?
  1. চাঁদপুর
  2. কুমিল্লা
  3. দিনাজপুর
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা
• সাঁওতাল:
• সাঁওতাল বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী  জনগোষ্ঠী।
- তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল এবং ছোটনাগপুর।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
- সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা,
- এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত।
- বর্তমানে সাঁওতাল জনসংখা- ১,২৯,০৫৬ জন।
- সাঁওতালদের নিজস্ব উৎসবাদির মধ্যে 'সোহরাই' এবং 'বাহা'।
- তাঁদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হলো 'ঝুমুর নাচ'।
- সাঁওতালদের বিবাহ অনুষ্ঠানে আয়োজিত হয় 'দোন' ও 'ঝিকা' নাচ।

উৎস:  বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
৮,৭৮০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, চরম দারিদ্র্যের হার -
  1. ৩.৯%
  2. ৪.২%
  3. ৫.৬%
  4. ৬.১%
সঠিক উত্তর:
৫.৬%
উত্তর
সঠিক উত্তর:
৫.৬%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৮,৭৮১.
২০২৫ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৫:
- আন্তর্জাতিক সুখ দিবস ২০শে মার্চ। 
- প্রতিবছর এই দিনটির প্রাক্কালে প্রকাশিত হয় 'বিশ্ব সুখ প্রতিবেদন'।

• সুখের র‍্যাংকিং নির্ধারণে বিবেচিত হয়-
- আয়,
- স্বাস্থ্য,
- সামাজিক নিরাপত্তা,
- স্বাধীনতা,
- বিশ্বস্ততা ও উদারতা।

• বিশ্বের সবচেয়ে সুখী ৫টি দেশ (২০২৫):
১। ফিনল্যান্ড (টানা ৮ম বছর শীর্ষে)
২। ডেনমার্ক
৩। আইসল্যান্ড
৪। সুইডেন
৫। নেদারল্যান্ডস 

• বাংলাদেশের অবস্থান (২০২৫):
- ১৩৪তম (মোট ১৪৭টি দেশের মধ্যে)। 
- ২০২৪ সালে ছিল ১২৯তম (১৪৩ দেশের মধ্যে)।

উৎস: বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৫।

৮,৭৮২.
সম্প্রতি, কোন দেশ সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করেছে?
  1. নাইজার
  2. বুরকিনা ফাসো
  3. মালি
  4. দক্ষিণ সুদান
সঠিক উত্তর:
বুরকিনা ফাসো
উত্তর
সঠিক উত্তর:
বুরকিনা ফাসো
ব্যাখ্যা

সম্প্রতি, সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা:
- সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক সমর্থিত সরকার সব রাজনৈতিক দল বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
- দেশটির মন্ত্রিসভা এসংক্রান্ত একটি ডিক্রি অনুমোদন করে।
- এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে কার্যক্রম স্থগিত থাকা সব রাজনৈতিক দল ও সংগঠন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো।
- সরকারের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন বুরকিনা ফাসো আল-কায়েদা ও আইএস (আইএসআইএস)-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে।

উৎস: দ্যা বিজনেস স্টান্ডার্ড।লিঙ্ক

৮,৭৮৩.
DNA এর পূর্ণরূপ ____। 
  1. Deoxyribonucleic Acid
  2. Dinucleotide Acid
  3. Deoxygenated Nucleic Acid
  4. Dual Nucleic Acid
সঠিক উত্তর:
Deoxyribonucleic Acid
উত্তর
সঠিক উত্তর:
Deoxyribonucleic Acid
ব্যাখ্যা

• পূর্ণরূপ: DNA = Deoxyribonucleic Acid

- DNA হলো জিনগত তথ্য সংরক্ষণকারী অণু, যা জীবদেহের সমস্ত ধরণের বৈশিষ্ট্য এবং জিনগত তথ্য সংরক্ষণ ও প্রজন্মান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

DNA এর বৈশিষ্ট্য:
- “Deoxyribo” মানে হলো ডিএক্সিও রাইবোজ (Deoxyribose) চিনি, যা DNA এর শৃঙ্খলের একটি অংশ।
- “Nucleic” নির্দেশ করে যে এটি নিউক্লিয়াসে পাওয়া যায়।
- “Acid” নির্দেশ করে এর রাসায়নিক প্রকৃতি, যা অ্যাসিডিক।

গঠন:
- DNA হলো ডাবল হেলিক্স (Double helix)।
- এটি নিউক্লিয়োটাইডের শৃঙ্খল দ্বারা গঠিত, যেখানে প্রতিটি নিউক্লিয়োটাইডে ফসফেট, ডিএক্সিওরাইবোজ চিনি, এবং নাইট্রোজেন ভিত্তি থাকে।

কার্য:
- জিনগত তথ্য সংরক্ষণ।
- প্রোটিন সংশ্লেষণ এবং কোষের বৃদ্ধি ও বিভাজনে সহায়ক।
- উত্তরাধিকার সূত্রে জিনগত বৈশিষ্ট্য প্রজন্মান্তরে স্থানান্তর।

তথ্যসূত্র:
- NCTB মাধ্যমিক জীববিজ্ঞান বই। 

৮,৭৮৪.
বাংলাদেশের তুলা আমদানির প্রধান উৎস দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬] 
  1. ব্রাজিল
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. মিশর
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

- বাংলাদেশের তুলা আমদানির প্রধান উৎস দেশ ব্রাজিল। 

• শীর্ষ তুলা সরবরাহকারী দেশ:
- বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।
- বাংলাদেশে তুলা সরবরাহে প্রতিবেশী ভারতকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
- মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ বিপণনবর্ষে বাংলাদেশ ৮ দশমিক ২৮ মিলিয়ন বেল কাঁচা তুলা আমদানি করেছে।
- এর মধ্যে ব্রাজিল প্রায় ১ দশমিক ৯ মিলিয়ন বেল তুলা সরবরাহ করেছে, যা মোট আমদানির ২৩ শতাংশ।
- ১ দশমিক ৪ মিলিয়ন বেল নিয়ে সরবরাহকারী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত।
- এরপর যথাক্রমে বেনিন, ক্যামেরুন ও যুক্তরাষ্ট্রের অবস্থান।

তথ্যসূত্র: দ্যা ডেইলি স্টার বাংলা।

৮,৭৮৫.
সম্প্রতি জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন কে?
  1. এম রকিবুল হাসান
  2. মনসুর আলী
  3. লতিফুর রহমান
  4. আতিকুল ইসলাম
সঠিক উত্তর:
আতিকুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
আতিকুল ইসলাম
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
- এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে দুইজন সদস্য হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ফিলিপাইনের মাকাতি শহরের মেয়র অ্যাবি বিনায়।
- আন্তঃসরকার ও জাতীয় পরিকল্পনা প্রণয়নে স্থানীয় ও আঞ্চলিক সরকারের সম্পৃক্ততা জোরদার করার ক্ষেত্রে এই উপদেষ্টা পরিষদের সময়োপযোগী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,৭৮৬.
সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তি আফ্রিকায় 'রাষ্ট্রপতি পুরস্কার' লাভ করেন? [মার্চ, ২০২৫]
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. জেনারেল ওয়াকার-উজ-জামান
  3. আবুল মনসুর মুহম্মদ
  4. ফজলে আবেদ
সঠিক উত্তর:
জেনারেল ওয়াকার-উজ-জামান
উত্তর
সঠিক উত্তর:
জেনারেল ওয়াকার-উজ-জামান
ব্যাখ্যা
আফ্রিকায় 'রাষ্ট্রপতি পুরস্কার':
- সম্প্রতি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
-  মধ্য আফ্রিকার দেশটির চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধানকে সম্মানসূচক এ পদক দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এ সময় তিনি তাঁর মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
- সেনাবাহিনী প্রধান দেশটির স্পেশাল রিপ্রেজেনটেটিভ অব দ্য সেক্রেটারি জেনারেল (এসআরজিসি) ভ্যালেন্টিন রুগওয়াবিজা এবং ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নিয়নের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
- সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।

উৎস: প্রথম আলো।
৮,৭৮৭.
হিটলারের গোপন পুলিশ বাাহনীর নাম -
  1. গেস্টাপো
  2. কেজিবি
  3. নাৎসি পার্টি
  4. ব্ল্যাক ক্যাট
সঠিক উত্তর:
গেস্টাপো
উত্তর
সঠিক উত্তর:
গেস্টাপো
ব্যাখ্যা
এডলফ হিটলার:
- ১৮৯৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ায় ব্রাউনাউ গ্রামে এডলফ হিটলার জন্মগ্রহণ করেন।
- ১৮৩৩ সালে তিনি জার্মানের চ্যান্সেলর নির্বাচিত হন। 
- হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম  ছিল গেস্টাপো।
- তার আত্মজীবনী মুলক বই - মেইন ক্যাম্প।
- তার বিখ্যাত উক্তি- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসি পার্টি।
- তিনি আত্মহত্যা করেন - ৩০ এপ্রিল,  ১৯৪৫ সালে।

অপরদিকে,
- ব্ল্যাক ক্যাট - ভারতের কমান্ডো বাহিনীর নাম।
- কেজিবি- রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল।

উৎস: Britannica
৮,৭৮৮.
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ভাসমান বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. থাইল্যান্ড
  2. ভিয়েতনাম
  3. ইন্দোনেশিয়া
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র:

- ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
- ইন্দোনেশিয়ার জাতীয় বিদ্যুৎ কোম্পানি পেরুসাহান লিস্টিক নেগারা এবং আবুধাবি-ভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ কোম্পানির মধ্যে সহযোগিতায় প্রকল্পটির কাজ শেষ হতে তিন বছর সময় লেগেছে এবং ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ডলার।
- সুমিতোমো মিৎসুই ব্যাকিং করপোরেশন, সোসাইটি জেনারেল এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থায়নে বাস্তবায়ন করা এই সৌরবিদ্যুৎ কেন্দ্র তিন লাখ ৪০ হাজার প্যানেল নিয়ে গঠিত।।
- ৯ নভেম্বর ২০২৩ সালে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
- ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পশ্চিম জাভাতে ২০০ হেক্টর (৫০০ একর) জলাধারের ওপর নির্মিত।
- এ কেন্দ্র থেকে ৫০ হাজার পরিবারে সরবরাহের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র - দৈনিক নয়া দিগন্ত, ০৯ নভেম্বর ২০২৩।
৮,৭৮৯.
What is the position of Bangladesh in the Global Terrorism Index of 2024?
  1. 35th
  2. 33rd
  3. 32nd
  4. 31st
সঠিক উত্তর:
32nd
উত্তর
সঠিক উত্তর:
32nd
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
 
বৈশ্বিক সন্ত্রাস সূচক:
- ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics & Peace (IEP) প্রকাশ করে।
- অন্তর্ভুক্ত দেশ - ১৫৪টি।
- সূচক অনুযায়ী শীর্ষ দেশ - বুরকিনা ফাসো।
- সূচকে বাংলাদেশের অবস্থান - ৩২তম।
 
সূত্র: বৈশ্বিক সস্ত্রাস সূচক ২০২৪।
৮,৭৯০.
জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICJ) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া মামলা দায়ের করে-
  1. ক) ১৩ ডিসেম্বর ২০১৯
  2. খ) ১১ নভেম্বর ২০১৯
  3. গ) ২১ অক্টোবর ২০১৯
  4. ঘ) ১৯ ডিসেম্বর ২০১৯
সঠিক উত্তর:
খ) ১১ নভেম্বর ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ নভেম্বর ২০১৯
ব্যাখ্যা
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICJ) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ তারিখে মামলা দায়ের করে। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৮,৭৯১.
Who won the Nobel Prize in economics in 2023?
  1. Cataline Carrico
  2. Mungi G. Bawendi
  3. Claudia Goldin
  4. John Fosse
সঠিক উত্তর:
Claudia Goldin
উত্তর
সঠিক উত্তর:
Claudia Goldin
ব্যাখ্যা
নোবেল ২০২৩:
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
- শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

অন্যদিকে,
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ড্রু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক 'জন ফসে'।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট, সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩ ও ব্রিটানিকা।
৮,৭৯২.
Life : Death : : Hope : ?
  1. ক) Sad
  2. খ) Despair
  3. গ) Pain
  4. ঘ) Cry
সঠিক উত্তর:
খ) Despair
উত্তর
সঠিক উত্তর:
খ) Despair
ব্যাখ্যা
Life এর বিপরীত শব্দ হচ্ছে Death.
একইভাবে Hope এর বিপরীত শব্দ Despair. 

অপশনগুলো -
Sad - অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ।
Despair - হতাশা; নৈরাশ্য; নিরাশা; বৈক্লব্য
Pain - দেহের বা মনের বেদনা; যন্ত্রণা
Cry - কাঁদা; আর্তনাদ করা।  

Source: Accessible Dictionary by Bangla Academy
৮,৭৯৩.
সম্প্রতি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়? [মে, ২০২৫]
  1. মস্কো, রাশিয়া
  2. কিয়েভ, ইউক্রেন
  3. ইস্তাম্বুল, তুরস্ক
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ইস্তাম্বুল, তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইস্তাম্বুল, তুরস্ক
ব্যাখ্যা
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা:
- তুরস্কের ইস্তাম্বুল শহরে ১৬ মে শান্তি বৈঠক করে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।
- ইস্তাম্বুলের দোলমাবাচে প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 
- তিন বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে এটাই প্রথম সরাসরি শান্তি আলোচনা।
- সেখানে রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।
- ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রুস্তেম উমেরভ। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা বন্ধই ছিল এই বৈঠকের লক্ষ্য।
- দুই ঘণ্টার কম সময়ের বৈঠকে উভয় দেশ ১ হাজার করে যু্দ্ধবন্দী বিনিময়ে একমত হয়েছে।
- যুদ্ধ শুরু হওয়ার পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময় হবে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
৮,৭৯৪.
NATO-এর বর্তমান সদস্যরাষ্ট্র কয়টি? (জুলাই-২০২৫)
  1. ৩১টি
  2. ২৯টি
  3. ৩২টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
• the North Atlantic Treaty Organization ( NATO) :
- ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত সামরিক জোট যা একটি পাল্টা ওজন তৈরি করতে চেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্য ও পূর্ব ইউরোপে সোভিয়েত সেনাবাহিনী মোতায়েন করা হয়।
- শীতল যুদ্ধের সমাপ্তির পর , ন্যাটোকে একটি "সহযোগী-নিরাপত্তা" সংস্থা হিসেবে পুনর্গঠন করা হয়।
- এর ৩২টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে।
- সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্থানান্তর করা হয়।
- ১ অক্টোবর ২০২৪ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার ১৪তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক রুট।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল ইউরোপ এবং উত্তর আমেরিকার ১২টি দেশ নিয়ে ন্যাটো তৈরি হয়েছিল।
- সর্বশেষ সদস্য সুইডেন (২০২৪)।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৮,৭৯৫.
নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
  1. জর্ডান
  2. ইরান
  3. মিশর
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
জর্ডান
উত্তর
সঠিক উত্তর:
জর্ডান
ব্যাখ্যা
জর্ডান D-8-এর সদস্য নয়।

D-8:

- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৮টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- এশিয়া এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ এলাকার প্রতিনিধিত্ব করে থাকে এসব দেশ।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৮,৭৯৬.
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-
  1. ক) ৫ সেপ্টেম্বর
  2. খ) ১০ অক্টোবর
  3. গ) ২১ নভেম্বর
  4. ঘ) ২৫ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ১০ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ অক্টোবর
ব্যাখ্যা
সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর ১০ অক্টোবর এই দিবস পালন করা হয়।
৮,৭৯৭.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, FAO- এর কার্যক্রম কয়টি দেশে চলমান রয়েছে? (মার্চ ২০২৫)
  1. ১৩০ টি
  2. ১৩৫ টি
  3. ১৪০ টি
  4. ১৩২ টি
সঠিক উত্তর:
১৩০ টি
উত্তর
সঠিক উত্তর:
১৩০ টি
ব্যাখ্যা
• খাদ্য ও কৃষি সংস্থা (FAO) : 
- এর পূর্ণ রূপ: Food and Agricultural Organization.
- গঠিত হয়: ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালির।
- বর্তমান সদস্য: ১৯৫টি। (মার্চ ২০২৫)।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান, (১৫ জুন ২০১৩সালে)।
- বর্তমান মহাপরিচালক: QU Dongyu.
- বর্তমানে ১৩০ টি দেশে এর কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য,
- FAO-এর ১৯৪টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- ইউরোপীয় ইউনিয়নও একটি সদস্য সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত।
- FAOএর কাজ, বিশ্বে ক্ষুধা নির্মূল, খাদ্য নিরাপত্তা।

উৎস: FAO ওয়েবসাইট।
৮,৭৯৮.
উৎপাদন ভিত্তিতে জিডিপি প্রাক্কলনে অর্থনীতিকে নিচের কোন বৃহৎ খাতে বিভক্ত করা হয়নি?
  1. কৃষি
  2. প্রযুক্তি
  3. শিল্প
  4. সেবা
সঠিক উত্তর:
প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্রযুক্তি
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জিডিপির হিসাব প্রাক্কলনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান।
- আন্তর্জাতিকভাবে সম্মত System of National Accounts (SNA) ফ্রেমওয়ার্ক অনুসরণ করে বিভিন্ন দেশ জিডিপি প্রাক্কলন করে।
- জিডিপি নিরূপণে তিনটি পদ্ধতি: উৎপাদন (Production Aproach), আয় (Income Approach) এবং ব্যয় (Expenditure Approach) পদ্ধতি ব্যবহৃত হয়।
- তবে বাংলাদেশ উৎপাদন ও ব্যয় ভিত্তিক জিডিপি প্রণয়ন করে।
- উৎপাদন ভিত্তিতে জিডিপি প্রাক্কলনে অর্থনীতিকে ৩টি বৃহৎ খাত তথা: কৃষি, শিল্প ও সেবায় বিভক্ত করা হয়েছে।
- বর্তমান সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার বিশেষ করে সেবা খাতে নতুন নতুন খাত/উপখাত অর্থনীতিতে যুক্ত হয়েছে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৮,৭৯৯.
ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় নিচের কোন দেশ? [ফ্রেব্রুয়ারি - ২০২৫] 
  1. বেলজিয়াম
  2. সুইডেন
  3. সুইজারল্যান্ড
  4. এস্তোনিয়া
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন:
- ইউরোপিয়ান ইউনিয়ন (EU) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট,
- ১ নভেম্বর ১৯৯৩ সালে মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য, 
- ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা ২৭টি।
- ইইউভুক্ত দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন

এছাড়াও, 
- ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা হলো ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ইউরো মুদ্রার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। 
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্ত বাহিনীর নাম FRONTEX।

সূত্র: ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট।
৮,৮০০.
UNICEF এর বর্তমান নির্বাহী পরিচালক কে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. টনি লেক
  2. গ্লোরিয়া মেনডেসেস
  3. জ্যাকলিন কিয়ান
  4. ক্যাথরিন রাসেল
সঠিক উত্তর:
ক্যাথরিন রাসেল
উত্তর
সঠিক উত্তর:
ক্যাথরিন রাসেল
ব্যাখ্যা

UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। (সেপ্টেম্বর, ২০২৫)
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।