বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৮৫ / ৯২ · ৮,৪০১৮,৫০০ / ৯,৩৬৭

৮,৪০১.
SPY : CLANDESTINE
  1. chef : starvation
  2. athlete : sedentary
  3. judge : impartial
  4. teacher : ignorant
সঠিক উত্তর:
judge : impartial
উত্তর
সঠিক উত্তর:
judge : impartial
ব্যাখ্যা
• Spy - গুপ্তচর; গোয়েন্দা, যে ব্যক্তি গোপন সংবাদ সংগ্রহ করে (বিশেষত অন্যদেশের সামরিক বিষয়ে)।
• Clandestine - গোপন; গুপ্ত।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Chef - হোটেল, রেস্তোরাঁ ইত্যাদির প্রধান বাবুর্চি : Starvation - খাদ্যাভাবজনিত দুঃখকষ্ট বা মৃত্যু, খাদ্যের ঘাটতির জন্য মৃত্যু।
খ) Athlete - ক্রীড়াবিদ : Sedentary - (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকে এমন; আসনাশ্রিত; আসনারূঢ়।
গ) Judge - পরম বিচারক; আদালতের বিচার; জজ : ।mpartial - নিরপেক্ষ; পক্ষপাতহীন; সমদর্শী।
ঘ) Teacher - শিক্ষক : Ignorant -অজ্ঞ; অবিদ্য; অনবহিত।

• সুতরাং, বুঝা যাচ্ছে, সঠিক Analogy টি হচ্ছে - judge : impartial.
- A spy is expected to be clandestine (secretive), just as a judge is expected to be impartial (fair).

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,৪০২.
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ মেয়াদ কত দিন হবে? 
  1. ৬০ দিন
  2. ৯০ দিন
  3. ৭৫ দিন
  4. ১২০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা

- সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ মেয়াদ ৯০ দিন হবে।

অন্তর্বর্তী সরকার: 
- কমিশন আইনসভার মেয়াদ শেষ হবার পরে কিংবা আইনসভা ভেঙ্গে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেয়া পর্যন্ত, একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করছে;
- এই সরকারের প্রধান 'প্রধান উপদেষ্টা' বলে অভিহিত হবেন।
- আইনসভার মেয়াদ শেষ হওয়ার ১৫ (পনের) দিন পূর্বে অথবা আইনসভা ভেঙ্গে গেলে,
- পরবর্তী অন্যূন ১৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।
- প্রধান উপদেষ্টা সর্বোচ্চ ১৫ (পনের) সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্য পরিচালনা করবেন।
- অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ৯০ (নব্বই) দিন হবে,
- তবে যদি নির্বাচন আগে অনুষ্ঠিত হয় তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী শপথ গ্রহণমাত্র এই সরকারের মেয়াদের অবসান ঘটবে।

উৎস: সংবিধান সংস্কার কমিশন [লিঙ্ক]

৮,৪০৩.
‘মার্সলিংক’ এর প্রতিষ্ঠাতা কে?
  1. বিল গেটস
  2. ইলন মাস্ক
  3. স্টিভ জবস
  4. মার্ক জুকারবার্গ
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

‘মার্সলিংক’
- মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে দ্রুত তথ্য আদান-প্রদানের সুযোগ চালু করতে স্টারলিংকের আদলে মঙ্গল গ্রহে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছেন ইলন মাস্ক।
- নতুন এ উদ্যোগের আওতায় মঙ্গল গ্রহের কক্ষপথে একাধিক স্যাটেলাইট পাঠাবে ইলন মাস্কের নতুন প্রতিষ্ঠান ‘মার্সলিংক’।
- গ্রহ থেকে গ্রহে যোগাযোগ করা বেশ চ্যালেঞ্জের, এ সমস্যার সমাধান করতেই নাসার সহায়তায় স্যাটেলাইট পাঠানোর এই পরিকল্পনা করেছেন ইলন মাস্ক।
- মঙ্গল গ্রহে এ ধরনের স্যাটেলাইট নেটওয়ার্ক চালু হলে সেখান থেকে পৃথিবীতে দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি হবে।
- মার্সলিংকের স্যাটেলাইট উন্নত লেজার প্রযুক্তির মাধ্যমে দ্রুত বার্তা আদান-প্রদান করবে।
- এর ফলে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে সরাসরি ছবি দেখার সুযোগ মিলবে বলে ধারণা করা হচ্ছে। 
- পৃথিবী ও মঙ্গল গ্রহকে যুক্ত করতে প্রতি সেকেন্ডে পেটাবিটের বেশি গতির প্রয়োজন হবে।
- প্রসঙ্গত, মঙ্গল গ্রহে মানববসতি গড়তে ভীষণ আগ্রহী ইলন মাস্ক।
- ২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে যে করেই হোক মানববসতি তৈরি করতে চান তিনি।
- শুধু তা-ই নয়, ২০৫৪ সালের মধ্যে মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের বসবাসের উপযোগী শহর তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন আলোচিত এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। 
৮,৪০৪.
বিশ্ব শান্তি সূচক-২০২১ রিপোর্ট অনুসারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
  1. দ্বিতীয়
  2. তৃতীয়
  3. চতুর্থ
  4. পঞ্চম
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা

- অস্ট্রেলিয়াভিত্তিক ইনস্টিটিউট অব ইকোনমিকস এন্ড পিস প্রকাশিত বিশ্ব শান্তি সূচক-২০২১ রিপোর্টে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয় (বিশ্বে-৯১তম)।
- বাংলাদেশের উপরে রয়েছে ‍ভুটান (বিশ্বে-২২তম) এবং নেপাল (বিশ্বে-৮৫তম)।
- দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন দেশ আফগানিস্তান (বিশ্বে-১৬৩তম)।
- বিশ্ব শান্তি সূচকে মোট ১৬৩টি দেশের মধ্যে শীর্ষদেশ আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ আফগানিস্তান।
(তথ্যসূত্র: বিশ্ব শান্তি সূচক-২০২১ রিপোর্ট)

৮,৪০৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৩ অনুসারে, আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. নাটোর
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. রাজশাহী
  4. নওগাঁ
সঠিক উত্তর:
নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
নওগাঁ
ব্যাখ্যা
সর্বশেষ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে, 
- আম উৎপাদনে শীর্ষ জেলা: নওগাঁ। 

- আখ উৎপাদনে শীর্ষ বিভাগ: নাটোর।
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা: সাতক্ষীরা।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।
- চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩। 
৮,৪০৬.
প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার 'EDSAC' এর পূর্ণরূপ কী?
  1. Electronic Delay Storage Automatic Calculator
  2. Electronic Data System for Advanced Computing
  3. Extended Digital Storage and Arithmetic Computer
  4. Electronic Device for Scientific and Academic Calculation
সঠিক উত্তর:
Electronic Delay Storage Automatic Calculator
উত্তর
সঠিক উত্তর:
Electronic Delay Storage Automatic Calculator
ব্যাখ্যা

EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) ছিল বিশ্বের প্রথম stored-program electronic computer।

​EDSAC:
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- EDSAC এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator.
- EDSAC নির্মিত হয় ১৯৪৯ সালে।
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এ্যাডস্যাক আবিষ্কার করেন।

​উল্লেখ্য, 
​ENIAC: প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার। 
​UNIVAC: এটি প্রথম বাণিজ্যিক কম্পিউটার, যা 1951 সালে তৈরি করা হয়।
EDVAC: এটি ENIAC এর পরবর্তী সংস্করণ, যা 1949 সালে তৈরি করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৪০৭.
মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, ২০২৪)
  1. কুমিল্লা
  2. যশোর
  3. চট্টগ্রাম
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

মিঠা পানিতে মৎস্য উৎপাদন:
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ সারা দেশে শীর্ষস্থান দখল করে আছে।
- এ বিভাগের উৎপাদন পরিমাণ ৮,৮০,৭৯৭ মেট্রিক টন, যা দেশের মোট মিঠাপানির মৎস্য উৎপাদনে সবচেয়ে বড় অবদান রাখে।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ, যার উৎপাদন ৮,২২,৩৬১ মেট্রিক টন।
- তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে উৎপাদন হয়েছে ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

অন্যদিকে,
- জেলা পর্যায়ে সবচেয়ে বেশি মিঠাপানির মৎস্য উৎপাদন হয়েছে ময়মনসিংহ জেলায়।
- এ জেলার উৎপাদন পরিমাণ ৩,৪৫,০০১ মেট্রিক টন, যা দেশের যেকোনো জেলার মধ্যে সর্বোচ্চ।
- দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদনকারী জেলা হলো কুমিল্লা, যেখানে উৎপাদন হয়েছে ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
- তৃতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা, যার উৎপাদন ২,৪৮,০৮৯ মেট্রিক টন। 

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, ২০২৪।

৮,৪০৮.
২০২৫-২৬ অর্থবছরে সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দের পরিমাণ-
  1. ৫,৪৪,৩৯১ কোটি
  2. ২,০৭,৬২৯ কোটি
  3. ২,৪৫,৬০৯ কোটি
  4. ২,৩৭,৬২৯ কোটি
সঠিক উত্তর:
২,০৭,৬২৯ কোটি
উত্তর
সঠিক উত্তর:
২,০৭,৬২৯ কোটি
ব্যাখ্যা
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা।
- সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ- ২,০৭,৬২৯ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
৮,৪০৯.
এশিয়ার কোন দেশ সম্প্রতি ইসরায়েলের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে? [মে, ২০২৫]
  1. পাকিস্তান
  2. মালয়েশিয়া
  3. মালদ্বীপ
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা
ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা:
পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপে ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
- ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার।
- ১৫ এপ্রিল, ২০২৫ দেশটির পার্লামেন্টে নিষেধাজ্ঞা-সংক্রান্ত আইনের অনুমোদন দেওয়া হয়।
- এর পরপরই তাতে অনুসমর্থন জানান প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।

উল্লেখ্য,
- মালদ্বীপ ১ হাজার ১৯২টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত একটি ছোট ইসলামী প্রজাতন্ত্র।
- গত ফেব্রুয়ারিতে দেশটি ভ্রমণ করেছিলেন ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটক। তাঁদের মধ্যে ৫৯ জন ছিলেন ইসরায়েলি।
- এর আগেও ইসরায়েলি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপ।
-পরে নব্বইয়ের দশকের শুরুর দিকে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০১০ সালে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও এগোয় দেশ দুটি।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
৮,৪১০.
২০২০ সালে যুক্তরাজ্যের নতুন ৫০ পাউন্ডের মুদ্রায় যে বাংলাদেশির মুখের প্রতিচ্ছবি ছাপানো হবে -
  1. ক) সত্যেন্দ্রনাথ বসু
  2. খ) জগদীশ চন্দ্র বসু
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ) জগদীশ চন্দ্র বসু
উত্তর
সঠিক উত্তর:
খ) জগদীশ চন্দ্র বসু
ব্যাখ্যা
২০২০ সালে যুক্তরাজ্যের নতুন ৫০ পাউন্ডের মুদ্রায় বাংলাদেশি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এর মুখের প্রতিচ্ছবি ছাপানো হবে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]
৮,৪১১.
ডাক্তার ও জনসংখ্যার অনুপাত - [মার্চ, ২০২০]
  1. ক) ১ঃ১৫২৪
  2. খ) ১ঃ১৬২৪
  3. গ) ১ঃ১৭২৪
  4. ঘ) ১ঃ১৮২৪
সঠিক উত্তর:
গ) ১ঃ১৭২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ঃ১৭২৪
ব্যাখ্যা
সুত্রঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
৮,৪১২.
What is the name of Suriname’s first female president?
  1. Jennifer Venetiaan
  2. Marijke Djwalapersad
  3. Jennifer Simons
  4. Freda Misier
  5. None of these
সঠিক উত্তর:
Jennifer Simons
উত্তর
সঠিক উত্তর:
Jennifer Simons
ব্যাখ্যা
• সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট:
- সুরিনামের এর জাতীয় সংসদ ২০২৫ সালের ৬ জুলাই দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ডাঃ জেনিফার সিমন্স কে নির্বাচিত করে।
- তিনি একজন চিকিৎসক ও দীর্ঘদিনের সংসদ সদস্য, এবং বর্তমানে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ।
- তাঁর শপথ গ্রহণ ১৬ জুলাই, ২০২৫ তারিখ নির্ধারিত হয়েছে ।

উৎস: সিএনএন।
৮,৪১৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪ অনুসারে, তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
  1. যশোর
  2. কুষ্টিয়া
  3. ঝিনাইদহ
  4. দিনাজপুর
সঠিক উত্তর:
ঝিনাইদহ
উত্তর
সঠিক উত্তর:
ঝিনাইদহ
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪:
 • ফসলভিত্তিক শীর্ষ জেলা:

ধান উৎপাদনে – ময়মনসিংহ;
গম উৎপাদনে – ঠাকুরগাঁও;
ভুট্টা উৎপাদনে – দিনাজপুর;
তুলা উৎপাদনে – ঝিনাইদহ;
চা উৎপাদনে – মৌলভীবাজার;
তামাক উৎপাদনে – কুষ্টিয়া;
পাট উৎপাদনে – ফরিদপুর;
আলু উৎপাদনে – রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৮,৪১৪.
বাংলাদেশে চিনি কল কয়টি?
  1. ১০
  2. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (BSFIC):
- BSFIC এর পুর্ণ রূপ: Bangladesh Sugar and Food Industries Corporation.
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ১৫টি চিনিকল, ১টি ডিস্টিলারি ইউনিট, ১টি ইঞ্জিনিয়ারিং কারখানা, ১টি জৈবসার কারখানা ও ২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে কর্মকান্ড পরিচালনা করছে।
- চিনিকলগুলোতে ২০২২-২৩ অর্থবছরে ৫২,৯৪৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২১,৩১৩ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৮,৪১৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে দেশভিত্তিক রপ্তানি আয়ের কোন ক্রমটি সঠিক?
  1. যুক্তরাষ্ট্র-জার্মানি-যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-জার্মানি
  3. যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র-জার্মানি-ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র-জার্মানি-যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র-জার্মানি-যুক্তরাজ্য
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের দেশ:

- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ যুক্তরাষ্ট্র। 
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র: জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: জাপানে। 

দেশভিত্তিক রপ্তানি আয়:
- যুক্তরাষ্ট্র: ৬,৪৩৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার (১৭.৩৭%)।
- জার্মানি: ৪,৯০৬.১৩ মিলিয়ন মার্কিন ডলার (১৩.২৩%)।
- যুক্তরাজ্য: ৩,৫৪৭.৫৫ মিলিয়ন মার্কিন ডলার (৯.৫৭%)।
- ফ্রান্স: ২,১০৭.৬৪ মিলিয়ন মার্কিন ডলার (৫.৬৮%)। 
- নেদারল্যান্ডস: ১,৪২১.৮১ মিলিয়ন মার্কিন ডলার (৩.৮৩%)। 
- ইতালি: ১,৬২৭.৭৯ মিলিয়ন মার্কিন ডলার (৪.৩৯%)।
- জাপান: ১২৮৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার (৩.৪৭%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৮,৪১৬.
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
  1. হস্তশিল্প
  2. চামড়াজাত পণ্য
  3. নীট পোশাক
  4. কৃষিজাত পণ্য
সঠিক উত্তর:
নীট পোশাক
উত্তর
সঠিক উত্তর:
নীট পোশাক
ব্যাখ্যা

নীট পোশাক:
- বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য  নীট পোশাক
- এখাতে  2024-2025 অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে 21,159.08 মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান 43.82%।

• ওভেন পোশাক:

 - ওভেন পোষাক খাতে 2024-2025 অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে 18,187.89 মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান 37.67%।

• হোম টেক্সটাইল : 
- হোম টেক্সটাইল খাতে 2024-2025 অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে 871.57 মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান 1.81%।

• চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
- চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা খাতে 2024-2025 অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে 1,145.07 মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ের মোট রপ্তানিতে এ খাতের অবদান 2.37%।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

৮,৪১৭.
'টেলেস্টার' কিসের নাম?
  1. ক) ফুটবল
  2. খ) ভলিবল
  3. গ) টেনিসবল
  4. ঘ) বাস্কেটবল
সঠিক উত্তর:
ক) ফুটবল
উত্তর
সঠিক উত্তর:
ক) ফুটবল
ব্যাখ্যা
১৯৭০ সালের নবম বিশ্বকাপ ফুটবল আসর বসেছিল মেক্সিকোতে। সেই আসরে ফুটবলের নাম ছিল ‘টেলেস্টার’। সূত্রঃ দৈনিক সমকাল।
৮,৪১৮.
২০২১ সালে কোন সংস্থাটির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি পালিত হচ্ছে?
  1. ICSID
  2. WEF
  3. UNEP
  4. GCC
সঠিক উত্তর:
WEF
উত্তর
সঠিক উত্তর:
WEF
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।
- এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
অন্যদিকে,
- ICSID প্রতিষ্ঠিত হয় : ১৯৬৬ সালে
- UNEP প্রতিষ্ঠিত হয় : ১৯৭২ সালে
- GCC প্রতিষ্ঠিত হয় : ১৯৮১ সালে।
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
৮,৪১৯.
এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে? [আগস্ট, ২০২৪]
  1. মালয়েশিয়া
  2. চীন
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দেশভিত্তিক রপ্তানি আয়:

- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে।
- একক দেশ হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
- এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে জাপানে।
- জুলাই- ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত বাংলাদেশ জাপানে রপ্তানি করে ১৩০৮.৮৪ মিলিয়ন মার্কিন ডলার।

⇒ দেশভিত্তিক রপ্তানি আয়ের পরিমাণ ⎯
১. শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র,
- রপ্তানির পরিমাণ: ৬,১০৩.১৮ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ১৫.৮৭%।

২. দ্বিতীয় দেশ: জার্মানি,
- রপ্তানির পরিমাণ: ৪,৩১২.১১ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ১১.২১%।

৩. তৃতীয় দেশ: যুক্তরাজ্য,
- রপ্তানির পরিমাণ: ৪,০৪৫.৭৯ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ১০.৫২%।

৪. চতুর্থ দেশ: ফ্রান্স,
- রপ্তানির পরিমাণ: ২,১৯২.৮২ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ৫.৭০%।

৫. পঞ্চম দেশ: ইতালি,
- রপ্তানির পরিমাণ: ১,৬২৭.৫৯ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ৪.২৩%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৪২০.
Who is the current CEO of "Alphabet Inc."?
  1. Jensen Huang
  2. Arvind Krishna
  3. Satya Nadella
  4. Sundar Pichai
সঠিক উত্তর:
Sundar Pichai
উত্তর
সঠিক উত্তর:
Sundar Pichai
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন]
 
•  Google (Alphabet Inc.):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- CEO: Sundar Pichai (Oct 2, 2015 - present).
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।
 
অপশন আলোচনা:
- Microsoft এর CEO হচ্ছেন - Satya Nadella.
- IBM এর CEO হচ্ছেন - Arvind Krishna.
- NVIDIA এর CEO হচ্ছেন - Jensen Huang.
 
এছাড়াও,
- Facebook (Meta) এর CEO হচ্ছেন - Mark Zuckerberg.
- Tesla, SpaceX এর CEO হচ্ছেন - Elon Musk.
- X (Twitter) এর CEO হচ্ছেন - Linda Yaccarino.
- Apple Inc. এর CEO হচ্ছেন - Tim Cook.
 
- Intel এর CEO হচ্ছেন - Patrick Pat Gelsinger.
- Oracle এর CEO হচ্ছেন - Safra Catz.
- Cisco Systems এর CEO হচ্ছেন - Chuck Robbins.
- Amazon এর CEO হচ্ছেন - Andy Jassy.
 
উৎস: Websites of Google, Microsoft, Apple Inc., Amazon, Facebook (Meta), Tesla, SpaceX, X (Twitter), IBM, Intel, Oracle, Cisco Systems, NVIDIA.
৮,৪২১.
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো ব্রাজিল।
- এই সম্মেলনটি ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। 
- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন। 
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করা হয়।

উল্লেখ্য,
- ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ১১টি বৃহত্তম উদীয়মান অর্থনীতির নেতারা “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
- তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হন।
- সম্মেলনে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ২০০টির বেশি নতুন সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
- এছাড়া, বন সংরক্ষণে দীর্ঘমেয়াদী তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং বিশ্ব শান্তি ও ন্যায়সঙ্গত উন্নয়নের লক্ষ্যে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

তথ্যসূত্র: BRICS ওয়েবসাইট। [Link]
৮,৪২২.
'হুসাইন ইব্রাহিম তাহা' ইসলামিক সহযোগিতা সংস্থার কততম মহাসচিব?
  1. ১১ তম
  2. ১২ তম
  3. ১৩ তম
  4. ১৪ তম
সঠিক উত্তর:
১২ তম
উত্তর
সঠিক উত্তর:
১২ তম
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (ডিসেম্বর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (ডিসেম্বর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৪২৩.
ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে - [মার্চ, ২০২০]
  1. ক) সপ্তম
  2. খ) চতুর্থ
  3. গ) তৃতীয়
  4. ঘ) ষষ্ঠ
সঠিক উত্তর:
খ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুর্থ
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ এবং কৃষি মন্ত্রণালয়ের সালতামামি (Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি ২০২০) অনুসারে
৮,৪২৪.
’পেঁয়াজ’ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? (মার্চ-২০২৬)
  1. পাবনা 
  2. সিরাজগঞ্জ
  3. নাটোর
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
পাবনা 
উত্তর
সঠিক উত্তর:
পাবনা 
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে,

’পেঁয়াজ’ উৎপাদনে শীর্ষ জেলা- পাবনা।

’পেঁয়াজ’ উৎপাদনে শীর্ষ বিভাগ- রাজশাহী।

উল্লেখ্য,
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৮,৪২৫.
বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি? [ জুন,২০২৫]
  1. বরিশাল
  2. সিলেট
  3. ময়মনসিংহ
  4. রংপুর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশের বিভাগ:
- বিভাগ: ৮টি,
- চট্টগ্রাম ,
- রাজশাহী,
- খুলনা,
- বরিশাল,
- সিলেট,
- ঢাকা,
- রংপুর,
- ময়মনসিংহ।

•ময়মনসিংহ বিভাগঃ

- বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হলো ময়মনসিংহ।
- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত।
- ২০১৫ সালের ১৩ অক্টোবর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল।
- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই ৪ জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮,৪২৬.
৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. জাকার্তা
  2. ব্যাংকক
  3. নমপেন
  4. কুয়ালালামপুর
সঠিক উত্তর:
কুয়ালালামপুর
উত্তর
সঠিক উত্তর:
কুয়ালালামপুর
ব্যাখ্যা
• ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন:
- মে, ২০২৫ সালে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।
- এবারের সম্মেলনে ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
- এবারের আসরের মূল ফোকাস মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা।

ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৮,৪২৭.
MEDICINE : ILLNESS
  1. ক) hunger : thirst
  2. খ) law : anarchy
  3. গ) love : treason
  4. ঘ) etiquette : discipline
সঠিক উত্তর:
খ) law : anarchy
উত্তর
সঠিক উত্তর:
খ) law : anarchy
ব্যাখ্যা

Medicine (ওষুধ) যেমন Illness (অসুখ) দূর করে তেমনি Law (আইন) Anarchy (অরাজকতা) দূর করে।

 
৮,৪২৮.
Harbinger : Omen :: Epitome : ________
  1. Antithesis
  2. Fragment
  3. Expansion
  4. Perfection
  5. None
সঠিক উত্তর:
Perfection
উত্তর
সঠিক উত্তর:
Perfection
ব্যাখ্যা
• Harbinger : Omen :: Epitome : Perfection.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- Harbinger (Noun) - অগ্রদূত।
- Omen (Noun) - পূর্বাভাস।
- Epitome (noun) - সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক।

• Given options:
ক) Antithesis (noun) - সরাসরি বিপরীত বস্তু।

খ) Fragment (noun) - খণ্ড; টুকরা; ক্ষুদ্রাংশ; অসম্পূর্ণ অংশ।

গ) Expansion (noun) - বিস্তার; বিস্তারণ; প্রসারণ।

ঘ) Perfection (noun) - উৎকৃষ্ট রূপ বা উৎকর্ষের উদাহরণ।

• Analogical Relation:
- A harbinger is a type of omen (both indicate something to come).
- Similarly, the epitome of something represents its perfection or highest form.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৮,৪২৯.
২০২৫ সালে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসরে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?
  1. ভারত 
  2. পাকিস্তান 
  3. শ্রীলঙ্কা
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
ভারত 
উত্তর
সঠিক উত্তর:
ভারত 
ব্যাখ্যা

এশিয়া কাপ ক্রিকেট-২০২৫:
- এটি এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর।
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত।
- অনুষ্ঠিত হয়: ৯ – ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত ।
- রানার আপ: পাকিস্তান।
- টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা।
- সর্বাধিক রান সংগ্রহকারী: অভিষেক শর্মা। 
- সর্বাধিক উইকেটধারী: কুলদীপ যাদব।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।

৮,৪৩০.
সম্প্রতি ডি-৮ এর কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১১ তম
  2. ১২ তম
  3. ১৩ তম
  4. ১৪ তম
সঠিক উত্তর:
১১ তম
উত্তর
সঠিক উত্তর:
১১ তম
ব্যাখ্যা
২০২৪ সালের ডি-৮ শীর্ষ সম্মেলন:
- সম্প্রতি ১৯ ডিসেম্বর, ২০২৪ সালে ডি-৮ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এটি ছিল ডি-৮ এর ১১ তম শীর্ষ সম্মেলন।
- মিশরের রাজধানী কায়রোতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- মিসর আয়োজিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের এই শীর্ষ সম্মেলনে মোট ৮টি উন্নয়নশীল দেশ অংশগ্রহন করে।
- অংশগ্রহনকারী দেশ: বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।

ডি-৮:
- ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সংগঠন হল ডি-৮।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- ৮টি দেশটি নিয়ে সংগঠনটি গঠিত। যথা -
• বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
- ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের উদ্দেশ্য হল,
• বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান উন্নত করা।
• বাণিজ্য সম্পর্কের বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ সৃষ্টি করা।
• আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করা।
• জীবনযাত্রার মান উন্নত করা।

তথ্যসূত্র - D-৪ অফিসিয়াল ওয়েবসাইট ও ঢাকা পোস্ট।
৮,৪৩১.
বাংলাদেশে মোট কয়টি জনশুমারি অনুষ্ঠিত হয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জনশুমারি:
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জনশুমারি অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম জনশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি জনশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- সর্বশেষ জনশুমারি হয় ২০২২ সালে যেটা বাংলাদেশ এর ৬ষ্ঠ জনশুমারি।
- ষষ্ঠ জনশুমারির নাম 'জনশুমারি ও গৃহগণনা'।

উল্লেখ্য, 
- ২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন- ২০১৩ অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা’ র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।
- বাংলাদেশে ‘জনশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হয় → ১০ বছর পর।
- বাংলাদেশের ৬টি জনশুমারি যথা: 
১ম → ১৯৭৪ সালে।
২য় → ১৯৮১ সালে।
৩য় → ১৯৯১ সালে।
৪র্থ → ২০০১ সালে।
৫ম → ২০১১ সালে।
৬ষ্ঠ → ২০২২ সালে।

তথ্যসূত্র: পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট।
৮,৪৩২.
Interpol-এর বর্তমান মহাসচিব কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. আহমেদ নাসের আল-রাইসি
  2. জার্গেন স্টক
  3. অস্কার ড্রেসলার
  4. ভালডেসি উরকুইজা
সঠিক উত্তর:
ভালডেসি উরকুইজা
উত্তর
সঠিক উত্তর:
ভালডেসি উরকুইজা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Interpol:

- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (২০২১-২০২৫)।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (ব্রাজিল)।

⇒ ইন্টারপোলের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধ, যেমন মানবপাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই করা।
= বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য ও সুরক্ষা সম্পর্কিত সহযোগিতা নিশ্চিত করা।
- ইন্টারপোল সদস্য রাষ্ট্রগুলোর পুলিশদের জন্য তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সহায়তা প্রদান করে।
- ইন্টারপোল আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীদের ধরার জন্য "লাল নোটিশ" জারি করে, যা বিভিন্ন দেশকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সতর্ক করে।

উল্লেখ্য,
- ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন নভেম্ভর, ২০২৪-এ যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছে।
- সেখানে ভালডেসি উরকুইজা মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উৎস: Interpol ওয়েবসাইট।
৮,৪৩৩.
'আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৬৯টি
  2. ১৭৩টি
  3. ১৬৮টি
  4. ১৭১টি
সঠিক উত্তর:
১৬৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৯টি
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা:

- আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা বা IRENA।
- IRENA-এর পূর্ণরূপ: International Renewable Energy Agency.
- প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।
- এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত।
- সদস্য সংখ্যা ১৬৯টি (১৬৮টি দেশ এবং EU)।

উৎস: IRENA ওয়েবসাইট।

৮,৪৩৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, সেবা খাতের অবদান কত?
  1. ৫০.৪৪  শতাংশ
  2. ৫১.০৪ শতাংশ
  3. ৫২.০২ শতাংশ
  4. ৩৭. ৯৫ শতাংশ
সঠিক উত্তর:
৫১.০৪ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫১.০৪ শতাংশ
ব্যাখ্যা
→ সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ।

খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ। 
- কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
- সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ।
- সাময়িক হিসাবে ২০২২-২৩ অর্থবছরে বৃহৎ ৩টি খাতের মধ্যে –
- কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.২১% শতাংশ।
- একই সময়ে শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৬৬% শতাংশ।
- সেবা খাতের প্রবৃদ্ধির হার ৫.৮০% শতাংশ।

• গুরুত্বপূর্ণ তথ্য:
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান।
- এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান। 
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত)।
- এবং ছোট খাত: কৃষিখাত।
- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত);
- এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার ৬.৬৬%।
- অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার: ৩.২১%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৪৩৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.৫%
  2. ১.১২%
  3. ১.২৩%
  4. ১.১১%
সঠিক উত্তর:
১.১২%
উত্তর
সঠিক উত্তর:
১.১২%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন। (প্রতি বর্গ কিমিতে)
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮,৪৩৬.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করেছে?
  1. সৌদি আরব
  2. কাতার
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

বাংলাদেশের জনশক্তি রপ্তানি:
- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, ২০২৪-২০২৫ অর্থবছরে কর্মসংস্থানের লক্ষ্যে মোট ১০ লাখ ১৬ হাজার ৬৪ মানুষ বিদেশে গেছে। 
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ তিন হাজার ৩২ কোটি ৮৮ লাখ ডলার। 
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সৌদি আরবে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করেছে।

⇒ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবে সর্বোচ্চ সংখ্যক সাত লাখ ৩৯ হাজার ৫৭১ জন মানুষ কাজের সন্ধানে গেছে।
- এরপর কাতারে ৮২ হাজার ৩৩৮ জন, কুয়েতে ৩২ হাজার ৯৯৫ জন, সিঙ্গাপুর ৬২ হাজার ৯৮৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৭ হাজার ৭২৯ জন, জর্ডানে ১২ হাজার ৯৪৫ জন এবং মালদ্বীপে ১২ হাজার ৪৫৩ জন।

⇒ সর্বোচ্চ সংখ্যক জনশক্তি যাওয়া সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে ৪২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ডলার। এরপর মালয়েশিয়া থেকে ২৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার, ওমান থেকে ১৩ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার, কুয়েত থেকে ১৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার এবং কাতার থেকে ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার ডলার এসেছে।

উৎস: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ওয়েবসাইট।

৮,৪৩৭.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হার সবচেয়ে কম কোন বিভাগে?
  1. রংপুর
  2. খুলনা
  3. ময়মনসিংহ
  4. রাজশাহী
সঠিক উত্তর:
খুলনা
উত্তর
সঠিক উত্তর:
খুলনা
ব্যাখ্যা
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২: 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।

বিভাগীয় পর্যায়ে উচ্চ দারিদ্র্যের হার (%):
→ বরিশাল - ২৬.৯%,
→ রংপুর - ২৪.৮%,
→ ময়মনসিংহ - ২৪.২%,
→ ঢাকা - ১৭.৯%,
→ সিলেট - ১৭.৪%,
→ রাজশাহী - ১৬.৭%,
→ চট্টগ্রাম - ১৫.৮%,
→ খুলনা - ১৪.৮%।

তথ্যসূত্র: খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।
৮,৪৩৮.
২০২০-২০২১ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে কৃষিখাতের অবদান কত শতাংশ?
  1. ১২.৬৫ শতাংশ
  2. ১৩.৪৭ শতাংশ
  3. ১৩.৯৫ শতাংশ
  4. ১৪.৩২ শতাংশ
সঠিক উত্তর:
১৩.৪৭ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
১৩.৪৭ শতাংশ
ব্যাখ্যা
- সদ্যসমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে প্রধান খাত সমূহের অবদান:
- কৃষিখাত : ১৩.৪৭ শতাংশ
- শিল্পখাত : ৩৪.৯৯ শতাংশ
- সেবাখাত : ৫১.৫৩ শতাংশ।
উপখাত সমূহের অবদান:
কৃষিখাতের উপখাত সমূহ:
- কৃষি ও বনজ : ৯.৯ শতাংশ
- মৎস্য : ৩.৫৭ শতাংশ
শিল্পখাতের উপখাত সমূহ:
- ম্যানুফ্যাকচারিং : ২৩.৬৬ শতাংশ
- খনিজ ও খনন : ১.৬১ শতাংশ
- নির্মাণ : ৮.২২ শতাংশ
- বিদ্যুৎ-গ্যাস-পানি সম্পদ : ১.৫১ শতাংশ
সেবাখাতের উপখাত সমূহ:
- পাইকারি ও খুচরা বাণিজ্য : ১৪.০৮ শতাংশ
- হোটেল ও রেস্তোরাঁ : ০.৭৩ শতাংশ
- পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ : ১১.০৪ শতাংশ
- আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা : ৩.৩৬ শতাংশ
- রিয়েল এস্টেট : ৬.১৫ শতাংশ
- লোকপ্রশাসন ও প্রতিরক্ষা : ৩.৭৩ শতাংশ
- শিক্ষা : ২.৪৭ শতাংশ
- স্বাস্থ্য : ২.০৯ শতাংশ
- কমিউনিটি ও ব্যক্তিগত সেবা : ৭.৯০ শতাংশ৷
(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো ওয়েবসাইট)
৮,৪৩৯.
KNOMAD-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রবাসী আয় প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? (অক্টোবর, ২০২৪)
  1. ৫ম
  2. ৬ষ্ঠ
  3. ৭ম
  4. ৮ম
সঠিক উত্তর:
৭ম
উত্তর
সঠিক উত্তর:
৭ম
ব্যাখ্যা
প্রবাসী আয়:
- প্রকাশিত হয়: জুন, ২০২৪।
- প্রকাশক: বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড 'গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (KNOMAD)'।
- প্রতিবেদনের শিরোনাম: Migration and Development Brief 40.

⇒ প্রতিবেদন অনুযায়ী: প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষে থাকা দেশগুলো হলো:
১. ভারত,
২. মেক্সিকো,
৩. চীন,
৪. ফিলিপাইন,
৫. ফ্রান্স,
৬. পাকিস্তান,
৭. বাংলাদেশ,
৮. জার্মানি,
৯. গুয়াতেমালা,
১০. নাইজেরিয়া।

তথ্যসূত্র - KNOMAD ওয়েবসাইট।
৮,৪৪০.
২০২৫ সালে G-7 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. জার্মানি
  4. ইতালি
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা

- ২০২৫ সালে G-7 সম্মেলন কানাডা অনুষ্ঠিত হয়েছে।

• ২০২৫ সালের G-7 সামিট:

- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- সভাপতি দেশ: কানাডা।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন।

G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য।

- ২০২৬ সালে G-7 সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে।

উৎস: G-7  ওয়েবসাইট।

৮,৪৪১.
'অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩' অনুসারে দক্ষিণ এশিয়ার শীর্ষদেশ কোনটি?
  1. ভারত
  2. নেপাল
  3. ভুটান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩:

 অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ রিপোর্ট অনুসারে বিশ্বের দেশ সমূহ::
- শীর্ষদেশ : সিঙ্গাপুর
- সর্বনিম্ন (১৭৬তম) : উত্তর কোরিয়া।

যুক্তরাজ্যভিত্তিক হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ রিপোর্ট অনুসারে দক্ষিণ এশিয়ার দেশ সমূহ:
- প্রথম : ভুটান (বিশ্বে ৯০তম)।
- দ্বিতীয় : বাংলাদেশ (বিশ্বে ১২৩তম)।
- তৃতীয় : ভারত (বিশ্বে ১৩১তম)।
- চতুর্থ : শ্রীলংকা (বিশ্বে ১৩৬তম)।
- পঞ্চম : নেপাল (বিশ্বে ১৪২তম)।
- ষষ্ঠ : পাকিস্তান (বিশ্বে ১৫২তম)।
- সপ্তম : মালদ্বীপ (বিশ্বে ১৬০তম)।

উৎস: হেরিটেজ ফাউন্ডেশন ওয়েবসাইট।
৮,৪৪২.
এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪ অনুসারে, কোন দেশ শীর্ষে রয়েছে?
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. সুইডেন
  4. নরওয়ে
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪:

- এনার্জি ট্রানজিশন ইনডেক্স হলো ১২০টি দেশকে তাদের শক্তি ব্যবস্থার কার্যকারিতা, সেইসাথে একটি নিরাপদ, টেকসই, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য শক্তি ভবিষ্যতে রূপান্তরের জন্য তাদের প্রস্তুতির উপর ভিত্তি করে।
- প্রকাশিত হয়: জুলাই, ২০২৪।

⇒ এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪ অনুসারে শীর্ষ দেশ:
1. সুইডেন,
2. ডেনমার্ক,
3. ফিনল্যান্ড
4. সুইজারল্যান্ড,
5. ফ্রান্স,
6. নরওয়ে,
7. আইসল্যান্ড,
8. অস্ট্রিয়া,
9. এস্তোনিয়া, 
10. নেদারল্যান্ডস।

উৎস: World Economic Forum ওয়েবসাইট। [link]
৮,৪৪৩.
চাকমা ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি?
  1. আদত মরিবার সাং
  2. মর থেংগারি
  3. মেদেরা হাং
  4. সোদ্দেং উদা জাং
সঠিক উত্তর:
মর থেংগারি
উত্তর
সঠিক উত্তর:
মর থেংগারি
ব্যাখ্যা
মর থেংগারি:
- চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল-মর থেংগারি’।
- চলচ্চিত্রটি নির্মাণ করেছেন 'অং রাখাইন'।
- চাকমা ভাষায় 'মর থেংগারি' শব্দের অর্থ আমার বাইসাইকেল।
- সিনেমার ইংরেজি নাম মাই বাইসাইকেল।
- সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে পাহাড়ঘেড়া এক গ্রামের কমল নামের চাকমা যুবককে ঘিরে। শহরে জীবিকা অর্জনে বিফল হয়ে একটি বাইসাইকেল নিয়ে গ্রামে ফেরত আসেন তিনি। বাইসাইকেলে মানুষ ও মালামাল পরিবহন করে জীবিকার সন্ধান করতে থাকেন তিনি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ ডিসেম্বর ২০২৪।
৮,৪৪৪.
Choose the analogy for "Constitution : Preamble"
  1. Prelude: Overture
  2. Opera: Music
  3. Book: Preface
  4. Legislation: Assembly
সঠিক উত্তর:
Book: Preface
উত্তর
সঠিক উত্তর:
Book: Preface
ব্যাখ্যা
• "Constitution" (সংবিধান) এর সূচনাপর্ব হলো — "Preamble" (প্রস্তাবনা)।

একইভাবে,
একটি "Book" (বই) এর সূচনাপর্ব হলো "Preface" (মুখবন্ধ; প্রস্তাবনা)।

প্রশ্নে অপশনের শব্দগুলোর অর্থ - 

ক)
Prelude -  কোনো কাজ, ঘটনার উপক্রমণিকাস্বরূপ অন্য কোনো কাজ, ঘটনা ইত্যাদি; প্রস্তাবনা; পূর্বসূচক; উপক্রম।
Overtue -  আলোচনার প্রস্তাব।

খ)
Opera - গীতিনির্ভর নাট্যকর্ম; গীতিনাটক।
Music - সংগীত।

গ)
Book - বই; পুস্তক
Preface - মুখবন্ধ; প্রস্তাবনা।

ঘ)
Legislation - আইন প্রণয়ন; প্রণীত আইনসমূহ।
Assembly - সভা; সম্মেলন; সমাগম; সমাবেশ।

Source: Bangla Academy Accessible Dictionary.
৮,৪৪৫.
'শারম আল শেখ' শহরে নিম্নের কোন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) COP-27
  2. খ) COP-28
  3. গ) COP-29
  4. ঘ) COP-26
সঠিক উত্তর:
ক) COP-27
উত্তর
সঠিক উত্তর:
ক) COP-27
ব্যাখ্যা
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
৮,৪৪৬.
সম্প্রতি, জার্মানির কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ১২তম
  2. ১৯তম
  3. ২১তম
  4. ২৩তম
সঠিক উত্তর:
২১তম
উত্তর
সঠিক উত্তর:
২১তম
ব্যাখ্যা
জার্মানির সাধারণ নির্বাচন:
- জার্মানির ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২৩ ফেব্রুয়ারি, ২০২৫।
- প্রায় সাড়ে ৮ কোটি মানুষের দেশ জার্মানিতে ভোটার প্রায় ৫ কোটি ৯২ লাখ।
- এবারের নির্বাচনে জার্মান পার্লামেন্টের ৬৩০টি আসনের জন্য ৪ হাজার ৫০৬ প্রার্থী ছিল।
- নির্বাচন শেষ হওয়ার পরপরই প্রাথমিক নির্বাচন সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে ফ্রিডরিখ মের্ৎসের দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন জয়ী হয়েছে।
- নির্বাচনে রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল ২৯ শতাংশ (সিডিইউ ও সিএসইউ), কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল (এএফডি) ১৯ দশমিক ৫ শতাংশে এগিয়ে রয়েছে।

উল্লেখ্য,
- এবার নির্বাচনের আগের জরিপগুলোয় দেখা যায়, সবচেয়ে এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন।
- এরপর কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল। এরপর রয়েছে ক্ষমতাসীন জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল।
- চতুর্থ অবস্থানে রয়েছে পরিবেশবাদী সবুজ দল।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৮,৪৪৭.
According to the Economic Survey 2024 report, what is the GDP per capita in the country?
  1. 2,675 $
  2. 2,742 $
  3. 2,865 $
  4. 2,958 $
সঠিক উত্তর:
2,675 $
উত্তর
সঠিক উত্তর:
2,675 $
ব্যাখ্যা
জিডিপি:
- চলতি মূল্যে জিডিপি: ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি: ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,০৬,১৪৪ কোটি টাকা।

উল্লেখ্য,
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৪৪৮.
হংকং এর বর্তমান প্রধান নির্বাহী কে?
  1. ক) চুং সি
  2. খ) ইয়াসিয়াং
  3. গ) জন লি
  4. ঘ) জন কেরী
সঠিক উত্তর:
গ) জন লি
উত্তর
সঠিক উত্তর:
গ) জন লি
ব্যাখ্যা
• হংকং এর বর্তমান প্রধান নির্বাহী জন লি। 

- চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লামের স্থলাভিষিক্ত হয়েছেন সেখানকার সাবেক নিরাপত্তা প্রধান জন লি।
- অঞ্চলটির সাবেক প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্যারি লাম।

সূত্র: দৈনিক ইনকিলাব। 
৮,৪৪৯.
স্কাইট্র্যাক্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি?
  1. চাঙ্গি
  2. নারিতা
  3. ইনচন
  4. জুরিখ
সঠিক উত্তর:
চাঙ্গি
উত্তর
সঠিক উত্তর:
চাঙ্গি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৩ সালে বিশ্বের সেরা বিমানবন্দর:
Skytrax এর বিচারে ২০২৩ সালের জন্য বিশ্বের শীর্ষ ১০ বিমানবন্দর
১. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর,
২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর,
৩. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা),
৪. ইঞ্চিওন আন্তর্জাতিক বিমানবন্দর,
৫. প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর,
৬. ইস্তাম্বুল বিমানবন্দর,
৭. মিউনিখ বিমানবন্দর,
৮. জুরিখ বিমানবন্দর,
৯. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর,
১০. মাদ্রিদ-বরাজাস বিমানবন্দর।

সূত্র : সিএনএন।

৮,৪৫০.
২০২৩ সালের 'নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. ইরান
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

◉ ২০২৩ নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন:
- ২০২৩ সালের 'নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে।
- ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে।
- সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়।
- এ উপলক্ষে ‘জেদ্দা ডকুমেন্ট অব উইমেন ইন ইসলাম’ শীর্ষক একটি প্রকাশনা প্রকাশিত হয়।
- ২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৪৯তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয়।
- ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজন করার প্রস্তাবকে স্বাগত জানায়।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
৮,৪৫১.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত ২০২০ সালের দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. নাইজার
  2. আফগানিস্তান
  3. সোমালিয়া
  4. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
সঠিক উত্তর:
সোমালিয়া
উত্তর
সঠিক উত্তর:
সোমালিয়া
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত Corruption Perceptions Index-2020 অনুসারে বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- ১৭৯তম : সোমালিয়া ও দ. সুদান
- ১৭৮তম : সিরিয়া
- ১৭৬তম : ইয়েমেন ও ভেনেজুয়েলা।
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক ও নিউজল্যান্ড
- তৃতীয় : ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন এবং সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৪৬তম (উর্ধ্বক্রম) এবং ১২তম (নিম্নক্রম)।
- বাংলাদেশের স্কোর : ২৬।
(তথ্যসূত্র: দুর্নীতি ধারণা সূচক-২০২০)
৮,৪৫২.
হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হবেন কে? [নভেম্বর,২০২৪]
  1. মেলানিয়া ট্রাম্প
  2. সুসি উইলস
  3. জিল উইলস
  4. ন্যান্সি ডেভিস রিগ্যান
সঠিক উত্তর:
সুসি উইলস
উত্তর
সঠিক উত্তর:
সুসি উইলস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ:
- হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।
- হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন।
- তার সাধারণত অনেক প্রভাব থাকে। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন।
- প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করেন।
- সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।

উল্লেখ্য, 
 - ৫ নভেম্বর ২০২৪ সালে ৩১২টি ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্প।
- রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
- ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট হলো জেডি ভ্যান্স। 
- তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
- এর আগে ২০২৫ সালের ৬ জানুয়ারি কংগ্রেস চেম্বারে সভায় ইলেকটোরাল কলেজ ভোটের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

এছড়াও, 
- তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত।
- তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
- তার আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।

তথ্যসূত্র: The White House (.gov) ওয়েবসাইট ও প্রথম আলো।
৮,৪৫৩.
Which district currently has the highest literacy rate? 
  1. Dhaka
  2. Chattogram
  3. Sylhet
  4. Pirojpur
  5. Khulna
সঠিক উত্তর:
Pirojpur
উত্তর
সঠিক উত্তর:
Pirojpur
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৮,৪৫৪.
Who is the honorable state ministry of ministry of power, energy and mineral resources?
  1. Tawfiq-e-Elahi Chowdhury
  2. Nasrul Hamid
  3. Sultan Ahmed
  4. Md. Anisur Rahman
  5. None of these
সঠিক উত্তর:
Nasrul Hamid
উত্তর
সঠিক উত্তর:
Nasrul Hamid
ব্যাখ্যা
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য নসরুল হামিদ।
- সাবেক সভাপতি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। পরিচালক, আবাহনী স্পোর্টিং ক্লাব লি.
- তিনি ঢাকা-৩ আসনের সংসদ সদস্য।

তথ্যসূত্র - বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।
৮,৪৫৫.
https এর পূর্ণরূপ কী?
  1. Hypertext Text Protocol Secure
  2. Hypertext Transfer Protocol Source
  3. Hypertext Transfer Protocol Secure
  4. Hyperterm Transfer Protocol Secure
সঠিক উত্তর:
Hypertext Transfer Protocol Secure
উত্তর
সঠিক উত্তর:
Hypertext Transfer Protocol Secure
ব্যাখ্যা
 HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ। 
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮,৪৫৬.
Who is the current Managing Director of IFC? (February, 2025)
  1. Elena Bourganskaia
  2. Makhtar Diop
  3. Federico Galizia
  4. John Gandolfo
সঠিক উত্তর:
Makhtar Diop
উত্তর
সঠিক উত্তর:
Makhtar Diop
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য দেশ ১৮৬টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে IFC এর প্রধান কার্যালয় অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৪৫৭.
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪ অনুযায়ী বাংলদেশের অবস্থান কততম? (জুলাই, ২০২৫)
  1. ১২৮ তম
  2. ১৩১ তম
  3. ১৩৪ তম
  4. ১৩৯ তম
সঠিক উত্তর:
১৩৪ তম
উত্তর
সঠিক উত্তর:
১৩৪ তম
ব্যাখ্যা
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪:
- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ।
- জাতিসংঘের উদ্যোগে সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেয়া হয়।
- বাংলাদেশের অবস্থান ১৩৪ তম।

⇒ সবচেয়ে সুখী দেশ সমূহ:
• ১ম অবস্থানে আছে - ফিনল্যান্ড।
• ২য় অবস্থানে আছে - ডেনমার্ক।
• ৩য় অবস্থানে আছে - আইসল্যান্ড।
• ৪র্থ অবস্থানে আছে - সুইডেন।
• ৫ম অবস্থানে আছে - নেদারল্যান্ডস।
• ৬ষ্ঠ অবস্থানে আছে - কোস্টারিকা।
• ৭ম অবস্থানে আছে - নরওয়ে।
• ৮ম অবস্থানে আছে - ইসরায়েল।
• ৯ম অবস্থানে আছে - লুক্সেমবার্গ।
• ১০ম অবস্থানে আছে - মেক্সিকো।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৪৫৮.
সম্প্রতি (৯ জুন, ২০২৪) কোন দেশ গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার উপর জাতিসংঘে ভোট আয়োজনের অনুরোধ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. তুরষ্ক
  3. ফ্রান্স
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সম্প্রতি যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আয়োজনের অনুরোধ করে।

জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা
প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থন চেয়েছিল যুক্তরাষ্ট্র। এবার খসড়া ওই পরিকল্পনার ওপর নিরাপত্তা পরিষদে ভোট আয়োজনের অনুরোধ করেছে দেশটি।
৯ জুন, ২০২৪; রোববার মার্কিন প্রতিনিধিদলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানায় এএফপি।
গত ৩১ মে বাইডেন প্রশাসন নতুন একটি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করে। বাইডেন নিজে এ পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করেছেন।

তিন স্তরের এ পরিকল্পনায় ,
১.গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের পরিসমাপ্তি,
২.সেখানে পুরোদমে ত্রাণ সরবরাহ শুরু,
৩.হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি,
৪.এ উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও
৫.হামাসমুক্ত ফিলিস্তিন ভূখণ্ড পুনর্গঠনের কথা বলা হয়েছে।

সূত্র-প্রথম আলো, ১০ জুন ২০২৪।
৮,৪৫৯.
বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়?
  1. ৮ জুন
  2. ১৪ জুলাই
  3. ১১ জুলাই
  4. ৫ জুন
সঠিক উত্তর:
১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১১ জুলাই
ব্যাখ্যা
 আন্তর্জাতিক দিবস:
- ১১ জুলাই:  বিশ্ব জনসংখ্যা দিবস।
- দিবসটির ২০২৪ সালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- 'জেন্ডার সমতাই শক্তি নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন'।

অন্যদিকে,
- ১৪ জুলাই:  ঐতিহাসিক বাস্তিল দিবস;
- ১৫ জুলাই : বিশ্ব যুব দক্ষতা দিবস;
- ১৭ জুলাই : আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস।

কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস। -
- ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস। -
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৪৬০.
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫ এর রানার্স আপ দল কোনটি?
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৮,৪৬১.
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? (জানুয়ারি, ২০২৬)
  1. সৈয়দ রেফাত আহমেদ
  2. আহসানুল করিম
  3. জুবায়ের রহমান চৌধুরী
  4. মঞ্জুরুল হক চৌধুরী
সঠিক উত্তর:
জুবায়ের রহমান চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
জুবায়ের রহমান চৌধুরী
ব্যাখ্যা

• বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী (২৬তম)।

প্রধান বিচারপতি:
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতিকে শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।

• বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৯৬ ধারা পুন:স্থাপন করে বিচারপতিদের বয়স করা হয় ৬৭ বছর।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।

উল্লেখ্য,
• বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মো. সায়েম।
- তিনি ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৫ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন।

উৎস: সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।

৮,৪৬২.
How many countries are there in NATO (September, 2024)?
  1. 30
  2. 31
  3. 32
  4. 33
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- মহাপরিচালক- Jens Stoltenberg. 
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO র বর্তমান সদস্য ৩২টি। (১৬ -৪-২০২৪ পর্যন্ত)
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া। 
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।  

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৮,৪৬৩.
বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (জুলাই, ২০২৪)
  1. বার্বাডোস
  2. নাউরু
  3. কিউবা
  4. পালাউ
সঠিক উত্তর:
নাউরু
উত্তর
সঠিক উত্তর:
নাউরু
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ। (জুলাই, ২০২৪)
- সর্বশেষ সদস্য দেশ: নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল। (জুলাই, ২০২৪)
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।

তথ্যসূত্র - World Bank ওয়েবসাইট।
৮,৪৬৪.
বিগত অর্থবছরে বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. তৈরি পোশাক
  2. চামড়াজাত শিল্প
  3. রেমিট্যান্স
  4. পাটজাত শিল্প
সঠিক উত্তর:
তৈরি পোশাক
উত্তর
সঠিক উত্তর:
তৈরি পোশাক
ব্যাখ্যা

দেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে।
- বাংলাদেশের এটিই সবচেয়ে বড় রপ্তানি খাত এবং দেশের মোট বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস।
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৪ বিলিয়ন মার্কিন ডলার।
- তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি হয়েছে ২১.১৫ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৮.১৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য,
- ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার।
- ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের থেকে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। 
- ২০২৪-২৫ অর্থবছরে পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় হয়েছে ৮২ কোটি মার্কিন ডলার।
- ২০২৪-২৫ অর্থবছরে হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি থেকে আয় হয়েছে ৩৮৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।

উৎস: i) বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো।
ii) প্রথম আলো।

৮,৪৬৫.
Elegy : Sorrow
  1. Paean : Distress
  2. Requiem : Euphoria
  3. Tirade : Joy
  4. Eulogy : Admiration
সঠিক উত্তর:
Eulogy : Admiration
উত্তর
সঠিক উত্তর:
Eulogy : Admiration
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- Elegy
English meaning: A sad poem or song, especially remembering someone who has died or something in the past: 
Bangla Meaning: শোকগাথা।

- Sorrow
English meaning: A feeling of deep distress caused by loss, disappointment, or other misfortune suffered by oneself or others/(a cause of) a feeling of great sadness.
Bangla Meaning: দুঃখ বা বিষাদ; দুঃখ বা বিষাদের কারণ; অনুশোচনা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
- Paean
English Meaning: A song, film, or piece of writing that praises someone or something very enthusiastically:
Bangla Meaning: বন্দনাগান; বিজয়সংগীত।

- Distress
English Meaning: A feeling of extreme worry, sadness, or pain:
Bangla Meaning: নিদারুণ বেদনা বা যন্ত্রণা; আর্থিক দৈন্যঘটিত দুর্দশা

খ) 
- Requiem
English Meaning: A mass (= a Christian ceremony) at which people honour and pray for a dead person:
Bangla Meaning: মৃত ব্যক্তির আত্মার সদ্গতির উদ্দেশ্যে নিবেদিত প্রার্থনা (সংগীত)

- Euphoria
English Meaning: Extreme happiness, sometimes more than is reasonable in a particular situation:
Bangla Meaning: মঙ্গল ও আনন্দজনক অবস্থা; রমরমা।

গ)
- Tirade
 English Meaning: A long, angry speech of criticism or accusation.
Bangla Meaning: দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা।

- Joy
English Meaning: A feeling of great pleasure and happiness.
Bangla Meaning:  আনন্দ; গভীর হর্ষ

ঘ) 
- Eulogy
English Meaning: A speech or piece of writing that praises someone or something highly, especially a tribute to someone who has just died.
Bangla Meaning: ) বক্তৃতায় অথবা লিখিতভাবে উচ্চপ্রশংসা করা।

- Admiration
English Meaning: Respect and warm approval.
Bangla Meaning: শস্তিবোধ; শ্রদ্ধাবোধ; সন্তুষ্টিবোধ; (প্রাচীন প্রয়োগ) বিস্ময়বোধ।

• সুতরাং, বোঝা যাচ্ছে সঠিক Analogy টি হবে - Eulogy : Admiration.
- Elegy তে যেমন Sorrow প্রকাশ করা হয়, ঠিক তেমনি Eulogy দ্বারা Admiration প্রকাশ করে।
- The relationship between "Elegy" and "Sorrow" reflects a specific type of poem (elegy) associated with a particular emotion (sorrow).
- Similarly, the relationship between "Eulogy" and "Admiration" reflects a type of speech (eulogy) associated with a particular emotion (admiration or praise for the deceased)

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৮,৪৬৬.
সম্প্রতি, পাকিস্তান, আফগানিস্তান, চীনের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? [মে, ২০২৫]
  1. বেইজিং, চীন
  2. কাবুল, আফগানিস্তান
  3. ইসলামাবাদ, পাকিস্তান
  4. তাসখন্দ, উজবেকিস্তান
সঠিক উত্তর:
কাবুল, আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
কাবুল, আফগানিস্তান
ব্যাখ্যা
ত্রিপক্ষীয় বৈঠক:
- আফগানিস্তানের রাজধানী কাবুলে গত ৯-১০ মে, ২০২৫ ত্রিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের প্রতিনিধিরা।
- আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ বৈঠকের আয়োজন করেন।
- অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে।
- এতে আঞ্চলিক পুনর্বিন্যাস এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পটি আফগানিস্তানে সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে তিন দেশ।

উল্লেখ্য,
- ২০১৭ সালে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের কাঠামো গঠন করা হয়েছিল।
- এর লক্ষ্য ছিল অর্থনীতির সমন্বয়, সন্ত্রাসবিরোধী পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [link]
৮,৪৬৭.
ডেঙ্গু সংক্রমণে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মৃত্যুহার কোন দেশে? [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. শ্রীলংকা
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
ডেঙ্গু:
- ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ, এই ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। 
- বাংলাদেশে ডেঙ্গু জ্বর প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে দেখা দেয়।
- সাম্প্রতিক বছর গুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
- দক্ষিণ এশিয়ায় এখনো ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে এবং বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।
- গত বছর ডেঙ্গুতে বাংলাদেশে মৃত্যুহার ছিল শূন্য দশমিক ৫৬। এটি ছিল বিশ্বে সর্বোচ্চ।
- চলতি বছর এ হার শূন্য দশমিক ৩৯।
- এ বছর বিশ্বে সর্বোচ্চ মৃত্যুহার ইন্দোনেশিয়ায়, শূন্য দশমিক ৪৩।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৮,৪৬৮.
২০২৫ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন কে?
  1. ভীষ্মদেব চৌধুরী
  2. লাইসা আহমদ
  3. শীলা মোমেন
  4. মহীউজজামান চৌধুরী ময়না
সঠিক উত্তর:
মহীউজজামান চৌধুরী ময়না
উত্তর
সঠিক উত্তর:
মহীউজজামান চৌধুরী ময়না
ব্যাখ্যা

রবীন্দ্র পুরস্কার:
- বাংলা একাডেমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২০১০ সাল থেকে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
- রবীন্দ্রসাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

উল্লেখ্য,
- ২০২৫ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন ড. অসীম দত্ত ও শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননায় ভূষিত করা হয়।
- রবীন্দ্রসাহিত্যের গবেষণায়  ড. অসীম দত্ত এবং রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না  ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’—এ ভূষিত হয়েছেন।
- অসীম দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। অন্যদিকে মহীউজ্জামান চৌধুরী দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে বেশ সমাদৃত।


অন্যদিকে,
- ২০২৪ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমদ।
- রবীন্দ্র গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পী শীলা মোমেনকে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০২৩ দেওয়া হয়।

উৎস: i) বাংলা একাডেমি ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৮,৪৬৯.
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৪৭০.
পরবর্তী কপ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ব্রাজিল
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. আজারবাইজান
  4. জার্মানি
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- কপ সম্মেলন (COP Conference) হলো একটি আন্তর্জাতিক সম্মেলন যেখানে দেশগুলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একত্রিত হয়।
- এই সম্মেলনটি মূলত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন চুক্তি (United Nations Framework Convention on Climate Change, UNFCCC) এর আওতায় অনুষ্ঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- মূল উদ্দেশ্য: COP সম্মেলনের লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা, পৃথিবীর জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করা, এবং উন্নত দেশগুলোর দায়বদ্ধতা অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রযুক্তি প্রদান করা।

উল্লেখ্য,
- কপ- ৩০ (COP-30) ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। 
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

অন্যদিকে,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- ১৯৯৫ সালের ২ মার্চ - ৭ এপ্রিল জার্মানির বার্লিনে প্রথম কপ-১ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৮,৪৭১.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর রিপোর্ট অনুসারে, দক্ষিণ এশিয়ার কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে?
  1. ভারত
  2. শ্রীলংকা
  3. নেপাল
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

⇒ দক্ষিণ এশিয়ার দেশ 'ভারত' থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে।

দেশভিত্তিক আমদানি:

- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।

⇒ ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে আমদানি ক্ষেত্রে শীর্ষ দেশ: চীন।
- আমদানির পরিমাণ: ২৮.৪৬ %।

⇒ দেশে আমদানি ক্ষেত্রে ২য় শীর্ষ দেশ: ভারত।
- আমদানির পরিমাণ: ১৩.৪২%।

⇒ দেশে আমদানি ক্ষেত্রে ৩য় শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
- আমদানির পরিমাণ: ৪.৫১%।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৪৭২.
১৫তম জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস, ফ্রান্স
  2. খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) মন্ট্রিল, কানাডা
সঠিক উত্তর:
ঘ) মন্ট্রিল, কানাডা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মন্ট্রিল, কানাডা
ব্যাখ্যা
• জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলনে (COP-15):
- কানাডার দ্বিতীয় জনবহুল শহর মন্ট্রিলে গত ৭ থেকে ১৯ ডিসেম্বর, ২০২২ ১৫তম বিশ্ব জীববৈচিত্র্য শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল—জীববৈচিত্র্য ফ্রেমওয়ার্ক কতটা উচ্চাভিলাষী হওয়া উচিত, কীভাবে অর্থায়ন করা হবে এবং কীভাবে অগ্রগতি মূল্যায়ন ও স্বচ্ছ প্রতিবেদন নিশ্চিত করা যায়।
- সম্মেলনের ২৩টি লক্ষ্যমাত্রার অন্যতম হচ্ছে, ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ ভূমি ও জলভাগ সংরক্ষণ।
- এই সম্মেলন ‘কপ ১৫’ নামেই পরিচিত, যা প্রকৃতপক্ষে জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক পঞ্চদশ শীর্ষ সম্মেলন।
===================

- জীববৈচিত্র্য বিষয়ক ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দুটি আন্তর্জাতিক সম্মেলনকেই সংক্ষিপ্তভাবে ‘কপ’ বলা হয়।
- জলবায়ু সম্মেলন বিষয়ক ‘কপ’ হচ্ছে ‘কনফারেন্স অব দ্য পার্টিজ টু দ্য ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’-এর সংক্ষিপ্ত রূপ।
- আর জীববৈচিত্র্য সম্মেলন বিষয়ক ‘কপ’-এর পূর্ণরূপ হচ্ছে, ‘কনফারেন্স অব দ্য পার্টিজ টু দ্য ইউএন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি’।
======================
- ১৯৯৪ সালে জীববৈচিত্র্য বিষয়ক কপ-এর প্রথম সম্মেলন (কপ১) নাসাইয়ে (বাহামাসের রাজধানী) অনুষ্ঠিত হয়েছিল।
- ২০০০ সালের পর থেকে এটি দুই বছর পর পর অনুষ্ঠিত হওয়ার নিয়ম করা হয়েছে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-এর প্রথম সম্মেলন হয়েছিল ১৯৯৫ সালে বার্লিনে (জার্মানি)।
- এটি প্রতিবছর অনুষ্ঠিত হয়, এমনকি একই বছরে দুবারও (২০০১, ২০১৯) অনুষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩ এবং প্রথম আলো।
৮,৪৭৩.
সম্প্রতি, প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্পিরিট অব সালাম পুরস্কার’ কে পেয়েছেন?
  1. ড. জামাল নজরুল ইসলাম
  2. অধ্যাপক আব্দুল মান্নান
  3. অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
  4. অধ্যাপক জাফর ইকবাল
সঠিক উত্তর:
অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
ব্যাখ্যা

প্রথম বাংলাদেশি হিসেবে 'স্পিরিট অব সালাম পুরস্কার': 
- প্রথম বাংলাদেশি হিসেবে 'স্পিরিট অব সালাম পুরস্কার' পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মাহবুব মজুমদার।
- নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামের জন্মদিনে মাহবুবুল আলম মজুমদারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি)।
- বিজ্ঞানসংক্রান্ত বিভিন্ন কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে ২০১৩-১৪ সাল থেকে স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড দেওয়া হলেও এবারই প্রথম কোনো বাংলাদেশি এই অনন্য সম্মানে ভূষিত হলেন।

উৎস: প্রথম আলো পত্রিকা।লিঙ্ক

৮,৪৭৪.
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? [আগস্ট,২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

দেশভিত্তিক আমদানি:
- মোট আমদানি ব্যয়ের পরিমাণ: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে: চীন থেকে।
- চীন থেকে আমদানির পরিমাণ: ২৮.৪৬%।
- দ্বিতীয় অবস্থানে: ভারত (১৩.৪২%)।
- তৃতীয় অবস্থানে: যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৮,৪৭৫.
দেশের সর্বাধিক আর্সেনিক দূষণপ্রবণ জেলা কোনটি?
  1. গোপালগঞ্জ
  2. চাঁদপুর
  3. চাপাইনবাবগঞ্জ
  4. ফরিদপুর
সঠিক উত্তর:
চাঁদপুর
উত্তর
সঠিক উত্তর:
চাঁদপুর
ব্যাখ্যা
সর্বাধিক আর্সেনিক দূষণপ্রবণ জেলাসমূহ
- চাঁদপুর : ৯০ শতাংশ
- মুন্সিগঞ্জ : ৮৩ শতাংশ
- গোপালগঞ্জ : ৭৯ শতাংশ
- ফরিদপুর : ৬৫ শতাংশ
- কুমিল্লা : ৬৫ শতাংশ।
(দুর্যোগকোষ : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়)
৮,৪৭৬.
ISDN-এর পূর্ণরূপ কী?
  1. Integrated System of Digital Networks
  2. Internet Services Distributed Network
  3. Integrated Services Digital Network
  4. Internal Services Data Network
সঠিক উত্তর:
Integrated Services Digital Network
উত্তর
সঠিক উত্তর:
Integrated Services Digital Network
ব্যাখ্যা
• ISDN-এর পূর্ণরূপ হলো Integrated Services Digital Network। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি যা একই সময়ে ভয়েস, ভিডিও এবং ডাটা পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। ISDN একটি ডিজিটাল নেটওয়ার্ক যা বিভিন্ন ধরনের সার্ভিস একত্রিত করে একটি সাধারণ প্ল্যাটফর্মে প্রদান করে। এটি পুরানো এনালগ সিস্টেমের তুলনায় দ্রুত এবং উচ্চমানের ডাটা ট্রান্সমিশন সক্ষম। ISDN এর মাধ্যমে একাধিক চ্যানেলে একসাথে তথ্য আদান-প্রদান করা যায়, যা যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও নির্ভরযোগ্য করে তোলে। তাই, ISDN আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

• ইন্টারনেটের সংযোগ পদ্ধতি:
- বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলো হলো-
১. ডায়াল আপ সিস্টেম (Dial-Up System)
২. আইএসডিএন (ISDN)
৩. ব্রডব্যান্ড (Broadband)
৪. ওয়াই-ফাই (Wi-Fi)
৫. ওয়াইম্যাক্স (WiMax)

• ISDN:
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৪৭৭.
২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP-16) কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. রিও ডি জেনিরো, ব্রাজিল 
  2. বাকু, আজারবাইজান 
  3. প্যারিস, ফ্রান্স 
  4. ক্যালি, কলম্বিয়া
সঠিক উত্তর:
ক্যালি, কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্যালি, কলম্বিয়া
ব্যাখ্যা

২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP-16):
- ‘জীব বৈচিত্র্য কনভেনশন’ সম্পর্কিত জাতিসংঘের ১৬তম সম্মেলন (কপ-১৬) ২০২৪ সালের অক্টোবরে কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,
- ‘জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টেজেনা প্রোটোকলে’র পক্ষগুলোর ১১তম সম্মেলন এবং ‘নাগোয়া প্রোটোকলে’র পক্ষগুলোর পঞ্চম সম্মেলন কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
- কপ-১৬ সম্মেলনের থিম হল ‘প্রকৃতির সাথে শান্তি’।
- উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিউ উল্লেখ করেন যে, জীব বৈচিত্র্য মানুষের বেঁচে থাকা ও বিকাশের ভিত্তি এবং পৃথিবীতে প্রাণীকুলেরও ভিত্তি। 
- প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ভূমি ও সমুদ্রের অন্তত ৩০ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
- ১৯০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই জৈব বৈচিত্র্য কনভেনশনের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে সমবেত হয়েছেন।
- ২০২২ সালে কানাডায় অনুষ্ঠিত শেষ বৈঠকে গৃহীত কুনমিং-মন্ট্রিয়াল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক নামক এক চুক্তিতে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করেছেন তারা।

উৎস: i) OECD.
ii) Convention on Biological Diversity.

৮,৪৭৮.
Which of the following resembles ‘Penitent: Obdurate‘?
  1. Cumulative: Aggressive
  2. Pensive: Thoughtless
  3. Vacuous: Empty
  4. Problematic: Ponderous
সঠিক উত্তর:
Pensive: Thoughtless
উত্তর
সঠিক উত্তর:
Pensive: Thoughtless
ব্যাখ্যা
• The correct answer is - Pensive: Thoughtless.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Penitent - কৃত অপরাধের জন্য অনুতপ্ত বা অনুতাপবিদ্ধ।
- Obdurate - একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Pensive - চিন্তামগ্ন; গভীর ভাবনায় নিমগ্ন।
- Thoughtless - চিন্তাশূন্য; বেপরোয়া; অসতর্ক।

• অর্থাৎ, প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া যেমন বিপরীত অর্থ প্রকাশ করছে তেমনি এই অপশনের শব্দজোড়াও বিপরীত অর্থ প্রকাশ করছে।

• অন্যান্য অপশনে,
- Cumulative (ক্রমবর্ধমান): Aggressive (ঝগড়াটে; আগ্রাসী)
- Vacuous (শূন্য; ফাঁকা; উদাস): Empty (শূন্য; খালি)
- Problematic (সমস্যা; জটিলপ্রশ্ন): Ponderous ( ভারী; গুরুভার; স্থূলকায়)

• সুতরাং, option বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক resembles টি হচ্ছে- Pensive: Thoughtless.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,৪৭৯.
According to the Economic Survey 2024, what is the contribution of agriculture to GDP?
  1. 11.02%
  2. 13.39%
  3. 21.18%
  4. 32.87%
সঠিক উত্তর:
11.02%
উত্তর
সঠিক উত্তর:
11.02%
ব্যাখ্যা
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৮%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৮,৪৮০.
বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪ অনুযায়ী, ক্ষুধার মাত্রা সবচেয়ে কম কোন দেশে?
  1. আয়ারল্যান্ড
  2. নরওয়ে
  3. বেলারুশ
  4. ভুটান
সঠিক উত্তর:
বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
বেলারুশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
---------------------- 
• বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪:

আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide ও জার্মানভিত্তিক Welthungerhilfe ১০ অক্টোবর, ২০২৪ Global Hunger Index 2024 শীর্ষক শিরোনামে (১২৭টি দেশের মধ্যে) “বৈশ্বিক ক্ষুধা সূচক” প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী - 
• ক্ষুধার মাত্রা সবচেয়ে কম-  বেলারুশ।
• ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি - সোমালিয়া।
• বাংলাদেশের অবস্থান- ৮৪তম।

 সূচক অনুসারে, বাংলাদেশ বর্তমানে ‘মাঝারি মাত্রার’ ক্ষুধা মোকাবিলা করছে।

উৎস: Global Hunger Index 2024.
৮,৪৮১.
ভুট্টা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? (জুলাই-২০২৫)
  1. চাঁপাইনবাবগঞ্জ
  2. দিনাজপুর
  3. ঠাকুরগাও
  4. চুয়াডাঙ্গা
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ অনুসারে:
- মোট ভুট্টার উৎপাদন = ৪৫,৯২,৫০৭.৬৩ মে. টন
- ভুট্টার আবাদ করা হয়েছে =  ১২,২৭,২৯৯.৩৭ একর জমিতে।

- বিভাগ হিসাবে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন হয়েছে, রংপুর বিভাগে (২৩,৮৬,৯২৭.৪২ মে. টন)।
- দ্বিতীয় – খুলনা বিভাগ (৯,৪২,২৯৩.৬৪ মে. টন)।

- জেলা হিসাবে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন হয়েছে,  দিনাজপুর জেলা (৬,৪১,৪০৬.৮৯ মে. টন)।
- দ্বিতীয় – চুয়াডাঙ্গা জেলা (৫,৫৫,১১৬ মে. টন)।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪।
৮,৪৮২.
২০২৫ সালে প্রকাশিত SIPRI এর প্রতিবেদন অনুসারে, সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? [জুন, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ইউক্রেন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক সামরিক ব্যয়- ২০২৪:
প্রতিবেদনের শিরোনাম: Trends in World Military Expenditure, 2024.
প্রকাশকাল: এপ্রিল ২০২৫।
প্রকাশক: Stockholm International Peace Research Institute (SIPRI).

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সামরিক ব্যয়ে শীর্ষ ৫ দেশ-
যুক্তরাষ্ট্র- ৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার;
• চীন- ৩১৪ (বিলিয়ন মা. ড.);
• রাশিয়া- ১৪৯ (বিলিয়ন মা. ড.);
• জার্মানি- ৮৮.৫ (বিলিয়ন মা. ড.);
• ভারত- ৮৬.১ (বিলিয়ন মা. ড.)।

উৎস: SIPRI Website. [link]
৮,৪৮৩.
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী 'প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয় -
  1. ১৯২৭ সালের ১২ আগস্ট
  2. ১৯২৯ সালের ৫ ডিসেম্বর
  3. ১৯২৮ সালের ২৭ আগস্ট
  4. ১৯২৮ সালের ৩ নভেম্বর
সঠিক উত্তর:
১৯২৮ সালের ২৭ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
১৯২৮ সালের ২৭ আগস্ট
ব্যাখ্যা
প্যারিস প্যাক্ট  (Pact of Paris)
প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার থেকে মানুষ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ সম্পর্কে সচেতন হয়। শান্তিরক্ষার অংশ হিসাবে প্যারিস প্যাক্ট - ১৯২৮ স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যনাম - Kellogg-Briand Pact।
⤇ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Frank B. Kellogg ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী - Aristide Briand আলোচনার মাধ্যমে এই চুক্তির খসড়া তৈরি করেন।
- চুক্তিটি স্বাক্ষর হয় - ২৭ আগস্ট, ১৯২৮ সালে ও কার্যকর হয় - ২৪ জুলাই, ১৯২৯ সালে।
এই চুক্তির ফলে যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা হয়।
অন্যদিকে,
প্যারিস শান্তি চুক্তি (Paris Peace Accords) - যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে ১৯৭৩ সালে স্বাক্ষরিত হয়।
প্যারিস চুক্তি - ১৭৮৩ (Treaty of Paris - 1783) - ১৭৮৩ সালে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস্‌ - এর মধ্যে স্বাক্ষরিত হয়।

উৎসঃ History.com
৮,৪৮৪.
According to the 'World Investment Report 2024', which of the following countries made the highest amount of Foreign Direct Investment?
  1. France
  2. Singapore
  3. China
  4. USA
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
- প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।
- শিরোনাম: World Investment Report 2024.

⇒ প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাষ্ট্র,
২। চীন,
৩। সিঙ্গাপুর,
৪। হংকং,
৫। ব্রাজিল।

উৎস: World Investment Report 2024.
৮,৪৮৫.
বর্তমান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন কে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. মো. তৌহিদ হোসেন
  3. এম সাখাওয়াত হোসেন
  4. সালেহ উদ্দিন আহমেদ
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
প্রতিরক্ষা মন্ত্রণালয়:
- বর্তমান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য,
- বাংলাদেশের জন্য একটি আধুনিক ও সুন্দর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠন করা হয়।
- সচিবালয় থেকে ১৯৭২ সালে এ মন্ত্রণালয়টি হাইকোর্ট ভবনে এবং ১৯৯৩ সালে শের-ই-বাংলা নগরের গণভবন কমপ্লেক্সে বর্তমান ভবনে স্থানান্তরিত হয়।
- প্রাথমিক পর্যায়ে ১৪টি দপ্তর/সংস্থা নিয়ে গঠিত হলেও বর্তমানে ২৫টি দপ্তর/সংস্থা নিয়ে এ মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন।

⇒ আধুনিক প্রযুক্তির ব্যবহার, সময়োপযোগী কর্ম-উদ্যোগ এবং বাস্তবানুগ ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে।
- প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন সামরিক অসামরিক প্রতিষ্ঠান সমূহের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ একটি স্বাধীন-সার্বভৌম, সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টাকে আরো সুদৃঢ় ও শক্তিশালী করে তুলবে।

উৎস: প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট। 
৮,৪৮৬.
Find the correct analogical relation:
Cobbler: leather:: carpenter :?
  1. Furniture
  2. Wood
  3. Hammer
  4. Chair
সঠিক উত্তর:
Wood
উত্তর
সঠিক উত্তর:
Wood
ব্যাখ্যা
Answer: খ) Wood.

- এই (analogical reasoning) প্রশ্নে দুটি সম্পর্ক দেওয়া হয়েছে। এখানে দুজনের কাজের জন্য ব্যবহৃত মূল উপাদান-এর সম্পর্ক দেখানো হয়েছে।
- পেশাজীবী (professional) এবং তাদের কাঁচামাল (raw material)-এর মধ্যে সম্পর্ক বোঝানো হয়েছে।
- Cobbler (মুচি) কাজ করেন Leather (চামড়া) দিয়ে – এটি তার প্রধান কাঁচামাল।
- তেমনি, Carpenter (কাঠমিস্ত্রি) কাজ করেন Wood (কাঠ) দিয়ে – এটিই তার প্রধান কাঁচামাল।

• cobbler (মুচি), leather (চামড়া) দিয়ে কাজ করে তেমনি carpenter (কাঠমিস্ত্রি), (wood) কাঠ দিয়ে কাজ করে।

অন্য অপশনগুলো:
ক) Furniture – এটি Carpenter-এর তৈরি করা উৎপাদন (product), কাঁচামাল নয়।

গ) Hammer – এটি একটি সরঞ্জাম (tool), কাঁচামাল নয়।

ঘ) Chair – এটি Carpenter-এর তৈরি একটি বস্তু, কাঁচামাল নয়।

Source: Live MCQ Lecture.
৮,৪৮৭.
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
  1. কিলাে-ক্লাস
  2. মিং-ক্লাস
  3. ডলফিন-ক্লাস
  4. শ্যাং-ক্লাস
সঠিক উত্তর:
মিং-ক্লাস
উত্তর
সঠিক উত্তর:
মিং-ক্লাস
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'নবযাত্রা' এবং ‘জয়যাত্রা':
- বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে।
- ২০১২ সালে চীনের কাছ থেকে ২টি মিং-ক্লাস সাবমেরিন ক্রয় করার চুক্তি করা হয়। 
- ১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
- সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং ‘জয়যাত্রা'।
- আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাইপ ০৩৫ ডুবোজাহাজ (ন্যাটো প্রদত্ত নাম: মিং ক্লাস) এই কনভেনশনাল সাবমেরিন দুইটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার।
- আইএসপিআর থেকে আরো জানানো হয়, 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা' নামের দুটি সাবমেরিন টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম।
- ২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় সেই দুইটি চীনা সাবমেরিন।

উৎস: BBC.
৮,৪৮৮.
বিবিএসের রিপোর্ট অনুসারে বাংলাদেশে স্বাক্ষরতার হার কত শতাংশ?
  1. ৭২.৫ শতাংশ
  2. ৭৪.৩ শতাংশ
  3. ৭৫.৬ শতাংশ
  4. ৭৮.১ শতাংশ
সঠিক উত্তর:
৭৫.৬ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৭৫.৬ শতাংশ
ব্যাখ্যা
পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে:
- ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার : ৭৫.২ শতাংশ।
- ১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার : ৭৫.৬ শতাংশ

(তথ্যসূত্র: SVRS Report-2020)
৮,৪৮৯.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে দেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
  1. চাকমা
  2. মারমা
  3. ত্রিপুরা
  4. গারো
সঠিক উত্তর:
চাকমা
উত্তর
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা
ক্ষুদ্র জাতিগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।

⇒ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ১৬,৫০,৪৭৮ জন। এর মধ্যে পুরুষ ৪৯.৯৮% ও নারী ৫০.০২%।

⇒ জনসংখ্যার দিক দিয়ে -
- বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা।
- দ্বিতীয় অবস্থানে আছে মারমা।
- তৃতীয় অবস্থানে আছে ত্রিপুরা।

উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
ii) প্রথম আলো।
৮,৪৯০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, ২০২৪ অনুসারে, চা উৎপাদনে শীর্ষে কোন জেলা কোনটি? 
  1. হবিগঞ্জ
  2. সিলেট
  3. মৌলভীবাজার
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
মৌলভীবাজার
ব্যাখ্যা

বাংলাদেশে চা উৎপাদন:
মোট উৎপাদন: ১,০০,৬৬০ মে. টন।
মোট জমির পরিমাণ: ১,৪৫,১৮২ একর।
বিভাগ অনুযায়ী চা উৎপাদনে শীর্ষে: সিলেট বিভাগ (উৎপাদন: ৭৩,৩০০ মে. টন)।
জেলা অনুযায়ী চা উৎপাদনে শীর্ষে: মৌলভীবাজার জেলা (উৎপাদন: ৪৯,৭৭৯ মে. টন)।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৮,৪৯১.
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৮ অনুযায়ী নারী-পুরুষের সমতার দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান -
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
সঠিক উত্তর:
ক) ১ম
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ম
ব্যাখ্যা
সুত্রঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
৮,৪৯২.
Manumit is to Enslave as Repel is to -
  1. ক) Vivid
  2. খ) Attract
  3. গ) Massive
  4. ঘ) Infertile
সঠিক উত্তর:
খ) Attract
উত্তর
সঠিক উত্তর:
খ) Attract
ব্যাখ্যা

The Bengali meaning of question words:
Manumit: (প্রাচীনকালে ক্রীতদাস) মুক্ত করা।
Enslave: ক্রীতদাসে পরিণত করা।

The Bengali meaning of Answer words:
Repel: অনাকর্ষণীয়।
Attract: আকর্ষণ করা।

Manumit এবং Enslave বিপরীত শব্দ।
Repel এবং Attract বিপরীত শব্দ।

Source: Bangla Academy Dictionary.

৮,৪৯৩.
সম্প্রতি, কোন দেশে বাংলাদেশের ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন?
  1. রাশিয়া 
  2. সুদান
  3. সিয়েরালিওন
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
সুদান
উত্তর
সঠিক উত্তর:
সুদান
ব্যাখ্যা

- সম্প্রতি, সুদানে বাংলাদেশের ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন।
- ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের কোরদোফানের কাদুগলি এলাকায় জাতিসংঘের ভবনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।
- আহত হয়েছেন আটজন।
- সুদানের সরকারের এক বিবৃতিতে, এ হামলার জন্য সরকারবিরোধী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হয়েছে।
- কাদুগলি শহরটি প্রায় দেড় বছর ধরে আরএসএফ অবরুদ্ধ করে রেখেছে।
- ২০২৩ সালের এপ্রিল থেকে আধা সামরিক আরএসএফ দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

উৎস: বিবিসি বাংলা।

৮,৪৯৪.
বিশ্ব পানি দিবস কবে পালিত হয়?
  1. ২২ মার্চ
  2. ২৩ মার্চ
  3. ২৫ মার্চ
  4. ২৬ মার্চ
সঠিক উত্তর:
২২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২২ মার্চ
ব্যাখ্যা
দিবস:
- বিশ্ব পানি দিবস হচ্ছে - ২২মার্চ।
- ২০২৪ সালে বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হচ্ছে - শান্তির জন্য পানি।
- জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয়।
- ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এ প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানিসম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়।
- ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং এর পর থেকে এ দিবস পালনের গুরুত্ব ক্রমে বৃদ্ধি পেতে থাকে।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৮,৪৯৫.
সম্প্রতি, বাংলাদেশ জাতিসংঘের কোন পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. নিরাপত্তা পরিষদ
  2. সাধারন পরিষদ
  3. মানবাধিকার পরিষদ
  4. ট্রাস্টিশিপ পরিষদ
সঠিক উত্তর:
মানবাধিকার পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার পরিষদ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে- বাংলাদেশ।


- মানবাধিকার কাউন্সিলের কার্যালয়ে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্ব করেন।
- নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন।
- ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ।

উল্লেখ্য,
- UNHRC জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস (UN Human Rights) মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের প্রধান সংস্থা।
- মানবাধিকার পরিষদ ২০০৬ সালে রেজোলিউশন ৬০/২৫১ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, যা জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহযোগী সংস্থা হিসেবে কাজ করে।
- এটি ১৯৪৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরিচালিত প্রাক্তন মানবাধিকার কমিশনের স্থলাভিষিক্ত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৩ সালের ডিসেম্বরে মানবাধিকার হাইকমিশনারের অফিস প্রতিষ্ঠা করে।

তথ্যসূত্র: UNHRC ওয়েবসাইট, প্রথম আলো নিউজ। [Link]
৮,৪৯৬.
বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সম্মেলনে প্রথম অংশগ্রহণ করেন?
  1. কায়রো সম্মেলন
  2. আলজিয়ার্স সম্মেলন
  3. হাভানা সম্মেলন
  4. বান্দুং সম্মেলন
সঠিক উত্তর:
আলজিয়ার্স সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
আলজিয়ার্স সম্মেলন
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে প্রথম অংশগ্রহণ করে। এই সম্মেলনেই বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করে।
- ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
- সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু শহরে।
(তথ্যসূত্র: ন্যাম আজারবাইজার ওয়েবসাইট)
৮,৪৯৭.
CARPENTER: SAW
  1. Painter: brush
  2. Seamstress: scissors
  3. Stenographer: typewriter
  4. Lawyer: brief
সঠিক উত্তর:
Seamstress: scissors
উত্তর
সঠিক উত্তর:
Seamstress: scissors
ব্যাখ্যা

Correct answer is - খ) Seamstress: scissors 

• প্রশ্নে উল্লেখিত শব্দজোড় এর অর্থ হলো:
- CARPENTER (কাঠমিস্ত্রি),
- SAW (করাত)।

• অপশনে উল্লেখিত শব্দজোড় গুলোর অর্থ হলো:
- Painter (চিত্রশিল্পী),
- Brush (মার্জনী বা তুলির ব্যবহার)।

- Stenographer (সাঁটলিপি),
- Typewriter (মুদ্রণের ক্ষুদ্র যন্ত্রবিশেষ)।

- Seamstress: (মেয়ে-দর্জি),
- Scissors: (কাঁচি)।

- Lawyer (উকিল),
- Brief (সংক্ষিপ্ত)।

- একজন কাঠমিস্ত্রি (Carpenter) তার কাজের জন্য কাঠ কাটার জন্য করাত (Saw) ব্যবহার করে।
- SEAMSTRESS : SCISSORS সম্পর্কটি অনুরূপ —
- একজন দর্জি (Seamstress) সেলাইয়ের কাজে কাপড় কাটার জন্য কাঁচি (Scissors) ব্যবহার করেন।

সুতরাং, options বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Seamstress: scissors.  

Source: Accessible Dictionary.

৮,৪৯৮.
বর্তমানে বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. জাপান
  2. মোনাকো
  3. সুইজারল্যান্ড
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
মোনাকো
ব্যাখ্যা
গড় আয়ুতে শীর্ষ দেশ:
- বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকো।
- জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে গড় আয়ুতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ মোনাকো।
- দেশটির মানুষদের গড় আয়ু সাড়ে ৮৬ বছর।
- সেখানে পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- মোনাকোর বাসিন্দাদের দীর্ঘ আয়ুর পেছনে খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে। 
- দ্বিতীয়ত, দেশটির সরকার প্রদত্ত উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা।

উল্লেখ্য,
- বিশ্বে ২য় সর্বোচ্চ গড় আয়ুর দেশ সান মারিনো। ইউরোপের ছোট্ট এই দেশের মানুষের গড় আয়ু ৮৫ দশমিক ৪ বছর।
- পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- ২০২৪ সালে হংকংয়ের বাসিন্দাদের গড় আয়ু ছিল বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। হংকংয়ে নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৩ বছর ও পুরুষদের ৮৩ বছর।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৮,৪৯৯.
'শাংরি-লা ডায়ালগ ২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. চীন
  2. সিঙ্গাপুর 
  3. মালয়েশিয়া 
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
সিঙ্গাপুর 
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর 
ব্যাখ্যা

শাংরি-লা ডায়ালগ ২০২৫ (Shangri-La Dialogue 2025):
- শাংরি-লা ডায়ালগ ২০২৫ (Shangri-La Dialogue 2025) সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। 
- এই সম্মেলনটি ২০২৫ সালের ৩০ মে - ১ জুন পর্যন্ত সিঙ্গাপুরের শাংরি-লা হোটেল-এ অনুষ্ঠিত হয়। 
- এটি এশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন শাংরি-লা ডায়ালগের ২২তম আসর। 
- এটি এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন হিসেবে বিবেচিত এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS) দ্বারা আয়োজিত হয়।

⇒ ২০২৫ সালের শাংরি-লা ডায়ালগে ৪৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪০টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২০টি দেশের সেনাপ্রধান এবং ২০টিরও বেশি উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
- সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে—আঞ্চলিক সহযোগিতা, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এবং সাম্প্রতিক মার্কিন শুল্ক নীতির প্রভাব।

উৎস: The International Institute for Strategic Studies.

৮,৫০০.
Select the correct analogy of "Convict: Imprisonment" ::
  1. Exile: Banishment
  2. Prisoner: Court
  3. Hostage: Freedom
  4. Delinquent: Orphanage
সঠিক উত্তর:
Exile: Banishment
উত্তর
সঠিক উত্তর:
Exile: Banishment
ব্যাখ্যা
• The correct analogy is - Exile: Banishment.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Convict - দণ্ডিত অপরাধী।
- Imprisonment - কয়েদ; কারাবন্ধন; কারাবাস।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Exile - নির্বাসিত ব্যক্তি।
- Banishment - নির্বাসন; বিবাসন; নিরাকরণ; বিতাড়ন।

• Convict (দণ্ডিত অপরাধী) যেমন Imprisonment (কারাবাস) -এ থাকে, তেমনি Exile (নির্বাসিত ব্যক্তি) Banishment (নির্বাসন) -এ থাকে।

• অন্যান্য অপশনে,
- Prisoner (কারাবন্দী): Court (বিচারালয়; অঙ্গন).
- Hostage (জিম্মি): Freedom (স্বাধীনতা; মুক্তি).
- Delinquent ( দুষ্কৃতি;  অপরাধী): Orphanage (এতিমখানা).

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Exile: Banishment.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.