বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা / ৯২ · ৭০১৮০০ / ৯,৩৬৭

৭০১.
সম্প্রতি, দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো যৌথ নৌ মহড়া করেছে- [আগস্ট, ২০২৫]
  1. ভারত ও চীন
  2. ভারত ও ফিলিপাইন
  3. চীন ও ফিলিপাইন
  4. ফিলিপাইন ও জাপান
সঠিক উত্তর:
ভারত ও ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও ফিলিপাইন
ব্যাখ্যা
যৌথ নৌ মহড়া:
- দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে ভারত ও ফিলিপাইন।
- দুই দিনব্যাপী এই নৌ মহড়াটি শুরু হয় ৩ আগস্ট।
- যৌথ মহড়ায় ভারতের পক্ষ থেকে অংশ নেয় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস দিল্লি, ট্যাংকার আইএনএস শক্তি এবং করভেট আইএনএস কিল্টান।
- ফিলিপাইন পাঠায় দুটি ফ্রিগেট, বিআরপি মিগুয়েল মালভার ও বিআরপি হোসে রিজাল।

উল্লেখ্য,
- দক্ষিণ চীন সাগরের জলসীমা বিশ্ববাণিজ্যের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ এক নৌপথ।
- এখান দিয়ে পরিচালিত নৌবাণিজ্যের আর্থিক পরিমাণ বছরে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার।
- দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবি করা জলসীমা নিয়ে উপকূলীয় দেশ ব্রুনেই, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের দ্বন্দ্ব রয়েছে।
- দেশগুলোর অভিযোগ, তাদের জলসীমাকেও নিজের বলে দাবি করছে চীন।
_ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দেওয়া ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি আদালতের এক রায়ে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবিকে অযৌক্তিক ঘোষণা করা হয়।
- তবে আদালতের এই রায়কে প্রত্যাখ্যান করেছে চীন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৭০২.
Which event marked the announcement of furniture as the "Product of the Year" for 2025?
  1. The National Export Conference
  2. The 29th Dhaka International Trade Fair inauguration
  3. The Annual Commerce Ministry Meeting
  4. The Bangladesh Furniture Expo
  5. None of the above
সঠিক উত্তর:
The 29th Dhaka International Trade Fair inauguration
উত্তর
সঠিক উত্তর:
The 29th Dhaka International Trade Fair inauguration
ব্যাখ্যা

- ড. মুহাম্মদ ইউনূস ২৯তম ঢাকা  আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেন ।

২০২৫ সালের বর্ষপণ্য:

- ২০২৫ সালের জন্য ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষপণ্য ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
- দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজন করে আসছে বাংলাদেশ।
- মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

উল্লেখ্য
- ১ জানুয়ারি, ২০২৫ নতুন বছরের প্রথম দিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা  আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেন তিনি।
- ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়ে থাকে।
- পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

উৎস: প্রথম আলো।

৭০৩.
PLUTOCRACY : WEALTHY ::
  1. Theocracy : Clergy
  2. Oligopoly : President
  3. Autonomy : Masses
  4. Democracy : Crowd
সঠিক উত্তর:
Theocracy : Clergy
উত্তর
সঠিক উত্তর:
Theocracy : Clergy
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন শব্দগুলোর অর্থ -
• PLUTOCRACY
English Meaning: A system of government in which the richest people in a country rule or have power
Bangla Meaning:  ধনিকগোষ্ঠী; ধনিকতন্ত্র।

• WEALTHY
English Meaning: Having a great deal of money, resources, or assets; rich.
Bangla Meaning: সম্পদশালী; বিত্তবান; ধনী।

•  অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
• Theocracy
English Meaning: A system of government in which priests rule in the name of God or a god.
Bangla Meaning:- ধর্মরাষ্ট্র; এমন রাষ্ট্র যেখানে সব আইনকে ঈশ্বরের আইন বলে ধরে নেওয়া হয়; পুরোহিতশাসিত; মোল্লাতান্ত্রিক রাষ্ট্র।

• Clergy
English Meaning: The religious leaders, especially Christian priests, ministers, etc.
Bangla Meaning: গির্জার যাজকমণ্ডলী।

খ)
• Oligopoly
English Meaning: A situation in which a small number of organizations or companies has control of an area of business, so that others have no share
Bangla Meaning: যে অবস্থায় প্রতিযোগিতা অল্প কয়েকজন বিক্রেতা বা উত্পাদকের মধ্যে সীমিত থাকে।

• President
English Meaning: The title given to) the person who has the highest political position in a country that is a republic and who, in some of these countries, is the leader of the government:
Bangla Meaning:  রাষ্ট্রপ্রধান; রাষ্ট্রপতি; কোনো সরকারি বিভাগ, ব্যবসাপ্রতিষ্ঠান, কলেজ, সমিতি ইত্যাদির প্রধান; অধ্যক্ষ, কর্মাধ্যক্ষ; অধ্যাসীন; সভাপতি; সভাধ্যক্ষ

গ)
• Autonomy
English Meaning: The right of an organization, country, or region to be independent and govern itself
Bangla Meaning: স্বায়ত্তশাসন।

 • Masses
English Meaning: A large body of matter with no definite shape.
Bangla Meaning: জনসাধারণ; জনগণ।

ঘ)
• Democracy
English Meaning: A system of government by the whole population or all the eligible members of a state, typically through elected representatives.
Bangla Meaning: গণতন্ত্র; গণতান্ত্রিক দেশ; গণতান্ত্রিক সরকার/সমাজ।

• Crowd
English Meaning: A large number of people gathered together in a disorganized or unruly way.
Bangla Meaning:  জনতা; জনসাধারণ।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশন গুলোর মধ্যে থেকে সঠিক Analogy টি হচ্ছে - Theocracy : Clergy.
- Wealthy বা ধনীদের দ্বারা যেমন  PLUTOCRACY অর্থাৎ ধনিকগোষ্ঠী গঠিত এবং পরিচালিত হয় ঠিক তেমনি Clergy বা যাজকমন্ডলীদের দ্বারা Theocracy বা ধর্মরাষ্ট্র পরিচালিত।

Source: Accessible dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৭০৪.
EPHEMERAL : ENDURING
  1. Transparent : Opaque
  2. Genuine : Authentic
  3. Luminous : Bright
  4. Hasty : Careless
সঠিক উত্তর:
Transparent : Opaque
উত্তর
সঠিক উত্তর:
Transparent : Opaque
ব্যাখ্যা
• Ephemeral:
- স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।

• Enduring:
- স্থায়ী।

ক)
- Transparent: ১ আলোকভেদ্য। ২ নির্ভুল; সন্দেহহীন। ৩ স্বচ্ছ; সহজবোধ্য।
- Opaque: আলোনিরোধক; অনচ্ছ; জড়।

খ)
Genuine: খাঁটি, অকত্রিম।
Authentic: প্রামাণিক; খাঁটি; অকৃত্রিম; প্রকৃত; যথার্থ।

গ)
Luminous: উজ্জ্বল; স্পষ্ট; দীপ্তিমিান্; পরিষ্কার।
Bright: উজ্জ্বল; আলোকময়।

ঘ)
Hasty: ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি।
Careless: (ব্যক্তি) যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।

Correct Answer: A) Transparent : Opaque.
- "Ephemeral : Enduring" এবং "Transparent : Opaque" সম্পর্ক এক ধরনের বিপরীতার্থক (antonym) সম্পর্ক।
৭০৫.
২০২৬ সালে NATO'র শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ব্রাসেলস
  2. প্যারিস
  3. আঙ্কারা
  4. নিউইয়র্ক
সঠিক উত্তর:
আঙ্কারা
উত্তর
সঠিক উত্তর:
আঙ্কারা
ব্যাখ্যা

২০২৬ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন:
- ২০২৬ সালের জুলাইতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
- তিনি বলেন, তুরস্ক, ন্যাটো জোটের কাঠামোর মধ্যে প্রতিরক্ষা শিল্প পণ্যের বাণিজ্য বিধিনিষেধ অপসারণের আহ্বান জানিয়েছে।
- এই সম্মেলনে জোটের নেতারা প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং কৌশলগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও,
- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।

উৎস: NATO ওয়েবসাইট।

৭০৬.
বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত নতুন ইসলামি ব্যাংক কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. জনতা ইসলামী ব্যাংক পিএলসি
  2. আল-বারাকাহ ইসলামী ব্যাংক পিএলসি
  3. আল-ফালাহ ইসলামী ব্যাংক পিএলসি
  4. সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি
সঠিক উত্তর:
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি
উত্তর
সঠিক উত্তর:
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি
ব্যাখ্যা

সম্মিলিত ইসলামী ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক নতুন প্রজ্ঞাপনে ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
- এর আগে ৩০ নভেম্বর, ২০২৫ বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে নতুন 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
- সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।
- এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা।
- অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।

উৎস:- দ্যা বিজন্যাস স্ট্যান্ডার্ড।

৭০৭.
২০২৬ সালে কপ জীববৈচিত্র্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 
  1. কলম্বিয়া
  2. পেরু
  3. আর্মেনিয়া 
  4. ইকুয়েডর
সঠিক উত্তর:
আর্মেনিয়া 
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া 
ব্যাখ্যা

• 'কপ জীববৈচিত্র্য সম্মেলন'/Convention on Biological Diversity (CBD): 
-  নিয়ন্ত্রক সংস্থা: Conference of the Parties
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘আর্থ সামিটে’ ‘জীববৈচিত্র্য–বিষয়ক কনভেনশন’ (CBD) গৃহীত হয়। 
-  লক্ষ্য: 
১) জীববৈচিত্র্যের সংরক্ষণ, 
২) জীববৈচিত্র্য থেকে প্রাপ্ত সুফলের ন্যায্য বণ্টন ও
৩) জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার।

- এ পর্যন্ত সংস্থাটি ১৬টি সাধারণ অধিবেশন এবং ২টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত করেছে।
- ২০২৫ সালে ১৬তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে - কালি, কলম্বিয়া। পরবর্তীতে ভার্চুয়ালি এবং রোম, ইতালিতে দুটি সেশন হয়।  
- ২০২৬ সালে ১৭তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হবে - ইয়েরেভান, আর্মেনিয়া।

তথ্যসূত্র: Conference of the Parties ওয়েবসাইট।

৭০৮.
বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি:

→ প্রকাশক - Stockholm International Peace Research Institute (SIPRI)
→ বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
→ বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত।
→ অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান - ২৬তম।

তথ্যসূত্র: SIPRI.
৭০৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।

• এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪০%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৭১০.
২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? 
  1. সুইজারল্যান্ড 
  2. কাতার
  3. সিঙ্গাপুর 
  4. লিচেনস্টাইন 
সঠিক উত্তর:
সিঙ্গাপুর 
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর 
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। 

অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫:
- প্রকাশক: যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন (The Heritage Foundation)।
- প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ২০২৫।
- ১৯৯৫ সালে চালু হয় অর্থনৈতিক স্বাধীনতা এই সূচক।
- মূলত চারটি নীতির বিস্তৃত বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন দেশকে মূল্যায়ন করা হয়। এগুলো হলো আইনের শাসন, সরকারের আকার, নিয়ন্ত্রক দক্ষতা ও উন্মুক্ত বাজারে ব্যবস্থাপনা।
- ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ সিঙ্গাপুর এবং সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া।
- সূচকে ৫৪.৭ পয়েন্ট স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১২২তম।

⇒ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ:
১. সিঙ্গাপুর (পয়েন্ট ৮৪.১)।
২. সুইজারল্যান্ড (পয়েন্ট ৮৩.৭)।
৩. আয়ারল্যান্ড (পয়েন্ট ৮৩.১)।
৪. তাইওয়ান (পয়েন্ট ৭৯.৭)।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।

৭১১.
'Ballon d'Or 2023' কে পেয়েছেন?
  1. করিম বেঞ্জেমা
  2. লিওনেল মেসি
  3. ক্রিস্টিয়ানো রোনালদো
  4. কিলিয়ান এমবাপ্পে
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উলেখ্য,
- ফিফা ব্যালন ডি’অর এক ধরনের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। 
- ব্যালন ডি'অর পুরস্কার হলো আগের বছরের সেরা খেলোয়াড়ের জন্য বার্ষিক ফুটবল পুরস্কার।
- আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচ ও অধিনায়কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
৭১২.
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. নাফতালি বেনেট
  2. বেনঞ্জামিন নেতানিয়াহু
  3. শিমন পেরেজ
  4. ইয়ার লাপিড
সঠিক উত্তর:
নাফতালি বেনেট
উত্তর
সঠিক উত্তর:
নাফতালি বেনেট
ব্যাখ্যা
- ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেব গত ১৩ জুন ২০২১ দায়িত্বগ্রহণ করেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। এর মাধ্যমে লিকুদ পার্টির নেতা বেনঞ্জামিন নেতানিয়াহু‘র ১২ বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান হয়।
- নাফতালি বেনেট পরবর্তী দু্ই বছর দেশটির ১৩তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। দুইবছর পর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও ইয়াশ আদিত পার্টির নেতা ইয়ার লাপিড প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
- মনসুর আব্বাস নেতৃত্বাধীন ইসলামিক আরব লিস্ট ইসরাইলের বর্তমান কোয়ালিশন সরকারের অন্যতম শরিক।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৭১৩.
বর্তমান পোপ লিওর প্রকৃত নাম কী? [মে, ২০২৫]
  1. জিওভান্নি বাতিস্তা কাস্টাগনা
  2. জর্জ মারিও বার্গোগ্লিও
  3. রবার্ট প্রেভোস্ট
  4. সেন্ট পিটার
সঠিক উত্তর:
রবার্ট প্রেভোস্ট
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট প্রেভোস্ট
ব্যাখ্যা
- বর্তমান পোপ লিওর প্রকৃত নাম রবার্ট প্রেভোস্ট। 
- রবার্ট প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি।
- তিনি পোপ লিও (চতুর্দশ লিও) হিসেবে পরিচিত হবেন।
- এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন।
- ভোটদান প্রক্রিয়া শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে।
- সাদা ধোঁয়ার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন।
- নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশ্য বলেছেন, "তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক"।
- গত ২১শে এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়।
- পোপ নির্বাচন প্রক্রিয়াকে কনক্লেভ বলা হয়।

উল্লেখ্য,
- পোপ সপ্তম আরবান (জিওভান্নি বাতিস্তা কাস্টাগনা) সবচেয়ে কম সময় রাজত্বকারী পোপ। 
- পোপ ফ্রান্সিসের নাম ছিল জর্জ মারিও বার্গোগ্লিও।

উৎস: BBC NEWS বাংলা (৮ মে ২০২৫)
৭১৪.
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? [জুন, ২০২৫]
  1. ফ্রেডরিখ মার্জ
  2. কিয়ের স্টারমার
  3. মার্ক কার্নি
  4. ওলাফ শলৎজ
সঠিক উত্তর:
কিয়ের স্টারমার
উত্তর
সঠিক উত্তর:
কিয়ের স্টারমার
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

অন্যদিকে,
- কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
- জার্মানির বর্তমান চ্যান্সেলর কনজারভেটিভ নেতা ফ্রেডরিখ মার্জ।

উৎস: Britannica.
৭১৫.
AIIB-এ কোন দেশের অংশীদারিত্বের পরিমাণ সবচেয়ে বেশি? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

AIIB:
- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (Asian Infrastructure Investment Bank - AIIB) একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- এটি বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকগুলির সাথে।
- প্রতিষ্ঠিত হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।

উল্লেখ্য,
- AIIB-এর সর্ববৃহৎ শেয়ারহোল্ডার চীন।
- চীনের অর্থায়নের পরিমাণ ২৯,৭৮০ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ৩০.৬৮৭৭%।

উৎস: AIIB ওয়েবসাইট। 

৭১৬.
২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  3. সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
  4. মিশিগান, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APEC:

- APEC এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation.
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।
-  প্রতিষ্ঠিত হয়: ৬ নভেম্বর, ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর।
- সদস্য সংখ্যা: ২১টি।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ১১ নভেম্বর, ২০২৩ - ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

উৎস: APEC ওয়েবসাইট।
৭১৭.
আইসিসি-২০২৪ এর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে?
  1. অর্শদীপ সিং
  2. কামিন্দু মেন্ডিস
  3. গেরহার্ড ইরাসমুস
  4. রিচার্ড ইলিংওয়ার্থ
সঠিক উত্তর:
কামিন্দু মেন্ডিস
উত্তর
সঠিক উত্তর:
কামিন্দু মেন্ডিস
ব্যাখ্যা
বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়:
- ২০২৪ সালের আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন কামিন্দু মেন্ডিস।
- কামিন্দু মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে বছরজুড়ে পারফর্ম করেছেন।
- তিন সংস্করণ মিলিয়ে ৫০–এর বেশি গড়ে তুলেছেন ১৪৫১ রান।
- ২০২৪ সালে ৯ টেস্টে ১০৪৯ রান করার পথে প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৮ টেস্টে অন্তত ৫০ রান করার রেকর্ড গড়েন তিনি। 
- গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে কম ম্যাচে হাজার রানের মাইলফলক ছুয়েছেন তিনি।

তথ্যসূত্র- আইসিসি ওয়েবসাইট।
৭১৮.
Shanghai Cooperation Organisation (SCO)-এর সদস্য দেশ কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৬টি 
  2. ৮টি 
  3. ১০টি 
  4. ১১টি 
সঠিক উত্তর:
১০টি 
উত্তর
সঠিক উত্তর:
১০টি 
ব্যাখ্যা

Shanghai Cooperation Organisation (SCO):
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এর মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠিত সদস্য দেশ: ৬টি (চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ)।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev।
- ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উলেখ্য,
- ২০২৫ সালের Shanghai Cooperation Organisation (SCO)-এর ২৫তম শীর্ষ সম্মেলন চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট -১ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- এটি SCO-এর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন ছিল। 
- সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।

৭১৯.
Which country is the newest member of the Schengen Area? (July, 2025)
  1. Estonia
  2. Czech Republic
  3. Croatia
  4. Bulgaria
সঠিক উত্তর:
Bulgaria
উত্তর
সঠিক উত্তর:
Bulgaria
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। (জুলাই, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুলাই, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
৭২০.
METICULOUS: CAREFULNESS::
  1. Indifferent: Passion
  2. Ambitious: Aspiration
  3. Reckless: Caution
  4. Hesitant: Confidence
সঠিক উত্তর:
Ambitious: Aspiration
উত্তর
সঠিক উত্তর:
Ambitious: Aspiration
ব্যাখ্যা
• METICULOUS: CAREFULNESS:: Ambitious: Aspiration

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- METICULOUS - খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।
- CAREFULNESS - সতর্কতা; সাবধানতা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Ambitious - উচ্চাকাঙ্ক্ষী।
- Aspiration - আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা।

• Analogical Relation:
- METICULOUS -রা যেমন অনেক CAREFULNESS থাকে, একইভাবে Ambitious -দের থাকে Aspiration.

• অন্যান্য অপশন,
ক) Indifferent (উদাসীন): Passion (উৎসাহ)
গ) Reckless (বেপরোয়া): Caution (সতর্কতা অবলম্বন)
ঘ) Hesitant (দ্বিধান্বিত): Confidence (আত্মবিশ্বাস)

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- খ) Ambitious: Aspiration

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৭২১.
বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক দূষণপ্রবণ জেলা -
  1. চাঁদপুর
  2. কুষ্টিয়া
  3. বরিশাল
  4. রংপুর
সঠিক উত্তর:
চাঁদপুর
উত্তর
সঠিক উত্তর:
চাঁদপুর
ব্যাখ্যা
আর্সেনিক:
- ধূসর আভাযুক্ত সাদা রংবিশিষ্ট ভঙ্গুর প্রকৃতির একটি অর্ধধাতু বা উপধাতু হচ্ছে আর্সেনিক (Arsenic)।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আন্তর্জাতিকভাবে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হলো ০.০১ মিলিগ্রাম। তবে বিভিন্ন দেশ নিজ নিজ দেশের মাত্রা নির্ধারণ করে থাকে।
- বাংলাদেশে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা ০.০৫ মিলিগ্রাম।

উল্লেখ্য,
- চাঁদপুর জেলা দেশের মধ্যে সবচেয়ে বেশি আর্সেনিক দূষণপ্রবণ জেলা।
- ১৯৯৩ সালে চাপাইনবাবগঞ্জে দেশে প্রথম নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি চিহ্নিত হয়।

উৎস: i) ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
ii) কালের কন্ঠ।

৭২২.
২৩তম বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ মোট কয়টি দল অংশগ্রহণ করবে?
  1. ৩২টি
  2. ৩৬টি
  3. ৪৪টি
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফুটবল বিশ্বকাপ ২০২৬:

- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৭২৩.
Where the 'Summer Olympics- 2028' will be held?
  1. Paris
  2. Los Angeles
  3. Milan
  4. Tokyo
সঠিক উত্তর:
Los Angeles
উত্তর
সঠিক উত্তর:
Los Angeles
ব্যাখ্যা

অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

⇒ ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
- ২০২৮ সালের ২১ জুলাই - ৬ আগস্ট পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। ২৬ জুলাই - ১১ আগস্ট ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয় এই আসর।ঐ বছর ৪০টি করে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে যুক্তরাষ্ট্র ও চীন।
- ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক গেমস ৬-২২ ফেব্রুয়ারি, ২০২৬ ইতালির মিলান এবং কর্টিনা ডি'আম্পেজো শহরে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Olympics.
         ii) Britannica.

৭২৪.
Who is the current head of the US National Intelligence Agency? (April, 2025)
  1. John Brennan 
  2. John M. Deutch
  3. Robert M. Gates
  4. Tulsi Gabbard
সঠিক উত্তর:
Tulsi Gabbard
উত্তর
সঠিক উত্তর:
Tulsi Gabbard
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান:
- এটি মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ নিরাপত্তা পদ।
- যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি ২০০১ সালের টুইন টাওয়ার হামলার পর সৃষ্টি হয়।
- মার্কিন কংগ্রেস এই পদ সৃষ্টি করে
- বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তুলসী গ্যাবার্ড দায়িত্ব পালন করছেন। (এপ্রিল, ২০২৫)
- সিনেটের ৫২-৪৮ ভোটে অনুমোদন পেয়ে শপথ নিয়েছেন।
- তার অধীনে ১৮টি গোয়েন্দা সংস্থা থাকবে এবং তিনি গোয়েন্দা বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেবেন।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
৭২৫.
Which city in Bangladesh hosts the largest economic zone in terms of industrial investment and export activities?
  1. Dhaka
  2. Chattogram
  3. Narayanganj
  4. Gazipur
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা

শিল্প বিনিয়োগ এবং রপ্তানি কার্যক্রমের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলটি চট্টগ্রামের মিরসরাই-এ অবস্থিত যা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে পরিচিত।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড):
- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' ৩টি ইকোনমিক জোন নিয়ে গঠিত। এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর। এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে, বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।

উল্লেখ্য,
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত।
- সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে আগামী ১৫ বছরের মধ্যে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে এবংংসেখান থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।

উৎস: i) বেপজা ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৭২৬.
According to Bangladesh Bank, which country sends the highest remittances to Bangladesh?  [January, 2026]
  1. United States
  2. Saudi Arabia
  3. United Arab Emirates
  4. Qatar
সঠিক উত্তর:
Saudi Arabia
উত্তর
সঠিক উত্তর:
Saudi Arabia
ব্যাখ্যা

• বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে রেমিট্যান্স প্রাপ্তি:
- বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়কালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি হয়েছে সৌদি আরব থেকে, যা ২০৫ কোটি ডলার হিসেবে রেকর্ড করা হয়েছে।
- এরপর যথাক্রমে যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি ডলার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫৮ কোটি ডলার, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
- সর্বাধিক বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কর্মরত আছেন। 

• রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. সৌদি আরব, 
২. সংযুক্ত আরব আমিরাত, 
৩. যুক্তরাজ্য,  
৪. মালয়েশিয়া,
৫.  যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র:
i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৭২৭.
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নাম কী? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ট্রেসি অ্যান জ্যাকবসন
  2. পিটার হাস
  3. মেগান বোল্ডিন
  4. ব্রেন্ট ক্রিস্টেনসন
সঠিক উত্তর:
ব্রেন্ট ক্রিস্টেনসন
উত্তর
সঠিক উত্তর:
ব্রেন্ট ক্রিস্টেনসন
ব্যাখ্যা

→ বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।

ব্রেন্ট ক্রিস্টেনসন:
- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।
- ১৯ ডিসেম্বর, ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
- ব্রেন্ট ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
- ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
- ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
- ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র - বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন।

৭২৮.
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অধীনে বর্তমানে মোট কতটি রোগের টিকা প্রদান করা হচ্ছে?
  1. ৯টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
- শিশু ও মাতৃমৃত্যু হার এবং শিশুর পঙ্গুত্বের হার কমানোর লক্ষ্যে ১৯৭৯ সালের ৭ এপ্রিল বাংলাদেশে সম্প্র্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চালু হয়।
- শুরুতে ছয়টি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হলেও বর্তমানে ১০টি রোগের টিকা প্রদান করা হচ্ছে।
এগুলো হলো:
- শিশুদের যক্ষ্মা
- পোলিও মাইলাইটিস
- ডিফথেরিয়া
- হুপিং কাশি
- মা ও নবজাতকের ধনুষ্টংকার
- হেপাটাইটিস-বি
- হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগসমূহ
- হাম
- রুবেলা
- নিউমোকক্কাল নিউমোনিয়া।
- অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী বর্তমানে সারা দেশে সকল প্রকার টিকা গ্রহণকারী শিশুদের হার ৮৬ শতাংশ।
(তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৭২৯.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ -
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের খাদ্য রপ্তানিতে শীর্ষ পাঁচ দেশ হচ্ছে:
১। যুক্তরাষ্ট্র,
২। যুক্তরাজ্য,
৩। জার্মানি, 
৪। চীন,
৫। ফ্রান্স।

উৎস: i) ২৪ ডিসেম্বর ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
         ii) FAO ওয়েবসাইট।
৭৩০.
ICAN বর্তমানে কয়টি দেশে কার্যক্রম পরিচালনা করছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১১০টি
  2. ১২১টি
  3. ১৩৩টি
  4. ১৪৫টি
সঠিক উত্তর:
১১০টি
উত্তর
সঠিক উত্তর:
১১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ICAN:

- 'ICAN' এর পূর্ণরূপ: International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- প্রতিষ্ঠিত হয়: এপ্রিল, ২০০৭ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।
- ICAN মূলত ৬৫০ টি সংগঠনের সমন্বয়ে গঠিত।
- বর্তমানে ১১০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

⇒ সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।

উৎস: ICAN এর ওয়েবসাইট।
৭৩১.
NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ২০২৩, সামোয়া
  2. ২০২৩, উগান্ডা
  3. ২০২৪, সামোয়া
  4. ২০২৪, উগান্ডা
সঠিক উত্তর:
২০২৪, উগান্ডা
উত্তর
সঠিক উত্তর:
২০২৪, উগান্ডা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

NAM:

- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২০টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উল্লেখ্য,
- সর্বশেষ ২৫-২৬ অক্টোবর ২০১৯ তারিখে আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন তথা ন্যাম-এর ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়। 

উৎস: NAM ওয়েবসাইট।
৭৩২.
আন্তর্জাতিক নারী দিবস কোনটি?
  1. ৫ মার্চ

  2. ৮ মার্চ

  3. ৯ এপ্রিল

  4. ১৪ সেপ্টেম্বর

সঠিক উত্তর:
৮ মার্চ

উত্তর
সঠিক উত্তর:
৮ মার্চ

ব্যাখ্যা

 বিভিন্ন দিবস:

- বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় ২০ জুন।
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন।
- বিশ্ব নারী দিবস ৮ মার্চ।
- বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল।
- বিশ্ব প্রাণী দিবস ৪ অক্টোবর।
- বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই।
- বিশ্ব সমুদ্র দিবস ৮ জুন।

উৎস: UNEP ওয়েবসাইট এবং জাতিসংঘ ওয়েবসাইট।

৭৩৩.
QUARRY : MARBLE
  1. ক) Metal : Silver
  2. খ) Ore : Gold
  3. গ) Mine : Coal
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Mine : Coal
উত্তর
সঠিক উত্তর:
গ) Mine : Coal
ব্যাখ্যা

Quarry - (আকর/খনি) থেকে Marble - (এক ধরনের পাথর) পাওয়া যায়৷
তেমনি, Mine - (খনি) থেকে পাওয়া যায় coal - (কয়লা)।
Ore (আকরিক) থেকে স্বর্ণ পাওয়া গেলেও সেটা খুব কম পরিমাণে, অর্থাৎ স্বর্ণের সাধারণ উৎস আকরিক নয়। 

৭৩৪.
দেশে বর্তমানে বিদেশী বানিজ্যিক ব্যাংক রয়েছে কয়টি? [মে,২০২৫]
  1. ৮টি
  2. ১০টি
  3. ৭টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
• ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
- মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: মোট: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি।
• বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি।
-  সিটিব্যাংক এনএ;
- এইচএসবিসি;
- উরি ব্যাংক;
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন;
- হাবিব ব্যাংক লিমিটেড;
- স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ;
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান;
- ভারতীয় স্টেট ব্যাংক;
- ব্যাংক আলফালাহ্;

• বাংলাদেশে বর্তমানে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে:
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক,
- জুবিলি ব্যাংক,
- পল্লী সঞ্চয় ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৭৩৫.
১৯৮৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রথম সাফ গেমসে পদকপ্রাপ্তির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ছিল -
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
সঠিক উত্তর:
৫ম
উত্তর
সঠিক উত্তর:
৫ম
ব্যাখ্যা
প্রথম সাফ গেমস:
- সেপ্টেম্বর, ১৯৮৪ সালে দক্ষিণ এশীয় গেমস নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
- এটি দক্ষিণ এশীয় গেমসের প্রথম আসর ছিল।
- দুই বছর অন্তর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয়।
- ১৯৮৪ সালে প্রথম সাফ গেমসে পদক প্রাপ্তির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম।
- অ্যাথলেটিকসে প্রথম সাফে বাংলাদেশের অর্জন ছিল ২টি সোনা, ১ রুপা ও ৫ ব্রোঞ্জ। 

উৎস: i) ২৯ নভেম্বর ২০১৯, প্রথম আলো।
         ii) Olympic Council of Asia. [link]
৭৩৬.
ICAO-এর কাউন্সিল সদস্য কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ১৯টি
  2. ২২টি
  3. ৩২টি
  4. ৩৬টি
সঠিক উত্তর:
৩৬টি
উত্তর
সঠিক উত্তর:
৩৬টি
ব্যাখ্যা
ICAO:
- ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। 
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো।
- সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।

উল্লেখ্য,
- ২০২২-২০২৫ সালের জন্য ICAO-এর কাউন্সিল সদস্য ৩৬টি। 

উৎস: ICAO ওয়েবসাইট।
৭৩৭.
'MERCOSUR' থেকে কোন দেশটিতে সদস্যপদ স্থগিত করা হয়েছে?
  1. আর্জেন্টিনা
  2. বলিভিয়া
  3. ভেনেজুয়েলা
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকা একটি বাণিজ্য গোষ্ঠী।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
• এর সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিওতে।
• এর বর্তমান সদস্য দেশ ছিল ৫টি।
• বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয়েছে। বাকি চারটি সদস্য দেশ হলোঃ ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে।
• সহযোগী দেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা বাকি ৭টি রাষ্ট্র।
উৎসঃ MERCOSUR এর ওয়েবসাইট।

৭৩৮.
দেশে বর্তমানে সাক্ষরতার হার (৭ বছর+) কত? [অর্থনৈতিক সমীক্ষা ২০২৫]
  1. ৭৪.৮%
  2. ৭৫.৪%
  3. ৭৬.২%
  4. ৭৭.৯%
  5. ৮০.১%
সঠিক উত্তর:
৭৭.৯%
উত্তর
সঠিক উত্তর:
৭৭.৯%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৩,৯৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫

৭৩৯.
সম্প্রতি, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোথায় বৈঠক করেছেন? [মার্চ - ২০২৫]
  1. রিয়াদ
  2. বৈরুত
  3. মস্কো
  4. হেলসিঙ্কি
সঠিক উত্তর:
রিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
রিয়াদ
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বৈঠক:
- সম্প্রতি, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে রিয়াদ, সৌদি আরবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই দেশের নেতৃত্ব দিয়েছেন।
- সৌদি আরবের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল–সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল–আইবান।
- এটি ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর প্রথম সরাসরি বৈঠক ছিল।

সূত্র- প্রথম আলো।

৭৪০.
World Happiness Report 2025 অনুসারে, সুখী দেশের তালিকায় সর্বনিম্নে রয়েছে -
  1. লেবানন
  2. সিরিয়া
  3. আফগানিস্তান
  4. সিয়েরা লিওন
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
World Happiness Report 2025:
- প্রকাশকাল: ২০ মার্চ, ২০২৫।
- প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
- বিশ্বের সুখী দেশের তালিকা তৈরি করা হয় ৬টি সূচকের উপর ভিত্তি করে: মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, আয়ু, স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব।
- ২০২৫ সালের সুখী দেশের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।

⇒ বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড,
৪। সুইডেন,
৫। নেদারল্যান্ডস।

অন্যদিকে -
⇒ বিশ্বের সুখী দেশের তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।
- তালিকা অনুযায়ী সর্বনিম্নে পর্যায়ক্রমে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন।

উৎস: World Happiness Report 2025.
৭৪১.
কপ - ২৯ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. আজারবাইজান
  2. ব্রাজিল
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- 'কপ -২৮' অনুষ্ঠিত হয় ১২ নভেম্বর - ৩০ ডিসেম্বর ২০২৩ সালে আরব আমিরাত, দুবাই।

এছাড়াও,
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৭৪২.
কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা - (জুলাই, ২০২৫)
  1. ৫৫টি
  2. ৫৬টি
  3. ৫৭টি
  4. ৫৮টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র - কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৭৪৩.
TARIFF : IMPORT ::
  1. Bridge : Payment
  2. Stipend : Student
  3. Toll : Vehicle
  4. Tip : Waiter
সঠিক উত্তর:
Toll : Vehicle
উত্তর
সঠিক উত্তর:
Toll : Vehicle
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
TARIFF - ভাড়া; মূল্য তালিকা; আমদানি-রপ্তানির শুল্ক; কোনো বিশেষ শ্রেণির আমদানি দ্রব্যের উপর আরোপিত ট্যাক্স।
IMPORT - আমদানি পণ্য।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক)
Bridge - সেতু; সাঁকো; পুল।
Payment - প্রদানযোগ্য/প্রদেয় টাকার অঙ্ক।

খ)
Stipend - (বিশেষত) যাজক বা সৈনিকের বেতন; বৃত্তি; ভাতা।
Student - কলেজ, পলিটেকনিক বা বিশ্ববিদ্যালয়ের (স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির) ছাত্র বা ছাত্রী।  

গ)
Toll - রাস্তা, সেতু, পোতাশ্রয় ইত্যাদি ব্যবহারের জন্য এদের অর্থ; মাসুল; পথশুল্ক; উপশুল্ক।
Vehicle - যান; যানবাহন।

ঘ)
Tip - কোনোকিছুর সুচালো বা সরু প্রান্ত, ডগা, আগা:
Waiter - রেস্তোরাঁ, হোটেলের খাবার-ঘর ইত্যাদি স্থানের পরিচারক; পরিবেশক।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, সঠিক Analogy টি হচ্ছে - Toll : Vehicle.
- সম্পর্কটা মূলত Tax-vat related.
- আমদানি পণ্যের জন্য যেমন TARIFF বা শুল্ক আদায় হয়, তেমনি Vichle এর toll দিতে হয়।
- অর্থাৎ,  যেমন tarrif,  আমদানির উপর একটি কর, তেমনি টোল যানবাহনের উপর একটি চার্জ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৪৪.
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বিসিআইসি এর অধীন চালু শিল্প-প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
  1. ০৬টি
  2. ০৮টি
  3. ০৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত খাতে সর্ববৃহৎ শিল্প সংস্থা হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।
- বিসিআইসি’র অধীনে বর্তমানে দেশে চালু শিল্প কারখানার সংখ্যা ১০টি।
- এগুলোর মধ্যে ৬টি সার কারখানা, ১টি কাগজকল, ১টি সিমেন্ট কারখানা, ১টি গ্লাসশীট কারখানা এবং ১টি স্যানিটারি ও ইন্স্যুলেটর কারখানা।
এছাড়া, যৌথ মালিকানাধীন কোম্পানির সংখ্যা ৯টি।
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-১০৬)
৭৪৫.
Which country's citizen is Maria Corina Machado, the winner of the Nobel Peace Prize in 2025?
  1. Brazil
  2. Venezuela 
  3. Colombia
  4. Argentina
সঠিক উত্তর:
Venezuela 
উত্তর
সঠিক উত্তর:
Venezuela 
ব্যাখ্যা

- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদা ভেনেজুয়েলার নাগরিক।
- ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো।
-  ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা মারিয়া কোরিনা মাচাদো।
- নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন,
- তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য। শান্তি পুরস্কারকে নোবেলের মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে দেখা হয়।

উৎস: ডেইলি স্টার।

৭৪৬.
CURTAIN : STAGE ::
  1. Upholstery : Sofa
  2. Footlight : Orchestra
  3. Screen : Film
  4. Veil : Face
  5. Window: Net
সঠিক উত্তর:
Veil : Face
উত্তর
সঠিক উত্তর:
Veil : Face
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
• Curtain - (মঞ্চের) যবনিকা; পরদা।
• Stage - (থিয়েটারে) মঞ্চ।

• অপশনগুলোর মধ্যে - 
ক)
Upholstery
- সজ্জকর্ম;
Sofa
- সোফা।

খ)
Footlight
- (রঙ্গমঞ্চের) পাদপ্রদীপ;
Orchestra
- ঐকতান-বাদকদল।
গ) 
Screen
- পরদা;
Film - চলচ্চিত্র।

ঘ) Veil
- মুখাবরণ নেকাব;
Face
- মুখমণ্ডল; মুখ।

ঙ)
Window - জানালা।
Net - জাল।

• অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে - Veil : Face
- সম্পর্ক: মঞ্চ ঢেকে রাখার জন্য পরদার প্রয়োজন হয়।
- তেমনি: Face (মুখ) ঢেকে রাখার জন্য Veil (নেকাব) প্রয়োজন হয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৪৭.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে দেশে মোট জনসংখ্যা -
  1. ১৬.৮২ মিলিয়ন
  2. ১৬৮.২ মিলিয়ন
  3. ১.৬৮২ মিলিয়ন
  4. ১৬৮২ মিলিয়ন
সঠিক উত্তর:
১৬৮.২ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
১৬৮.২ মিলিয়ন
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে,
দেশে মোট জনসংখ্যা - ১৬.৮২ কোটি (১৬৮.২ মিলিয়ন)
জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩৭%    
জনসংখ্যার ঘনত্ব - ১১৪০ জন  

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২১।
৭৪৮.
'জুলাই জাতীয় সনদ' স্বাক্ষরিত হয় কোথায়?
  1. সোহরাওয়ার্দী উদ্যান
  2. জাতীয় সংসদ ভবন
  3. মানিক মিয়া এভিনিউ
  4. প্রধান উপদেষ্টার বাসভবন
সঠিক উত্তর:
জাতীয় সংসদ ভবন
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় সংসদ ভবন
ব্যাখ্যা

জুলাই জাতীয় সনদ:
- স্বাক্ষরপ্রদান: ১৭ অক্টোবর, ২০২৫
- স্থান: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি এই সনদে শুক্রবার সই করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট।
- পাশাপাশি সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

উল্লেখ্য,
- তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনুষ্ঠানে যায়নি, সনদে সইও করেনি।
- এ ছাড়া চারটি বাম দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে সই করেনি।

উৎস:পত্রিকার রিপোর্ট। [লিঙ্ক]

৭৪৯.
বাংলাদেশে সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা কয়টি? [মার্চ, ২০২৬] 
  1. ৫০টি 
  2. ৪৫টি 
  3. ৪০টি 
  4. ৪৩টি 
সঠিক উত্তর:
৪৩টি 
উত্তর
সঠিক উত্তর:
৪৩টি 
ব্যাখ্যা

- বাংলাদেশে সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা ৪৩টি।
- সারাদেশে সরকারি ৪৩টি দিবাযত্ন কেন্দ্রে দুই হাজার ৮৩০ শিশু রাখার ব্যবস্থা আছে।
- কর্মজীবী মায়েরা কাজে গেলে তাদের শিশুরা যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য সরকার এই উদ্যোগ নেয়।
- ৪৩টি দিবাযত্ন কেন্দ্রের মধ্যে ৩৩টি নিম্নবিত্তের শিশুদের জন্য, বাকি ১০টি মধ্যবিত্ত পরিবারের জন্য।
-  কেন্দ্রগুলোর আবাসন সক্ষমতা যথাক্রমে ৮০, ৬০ ও ৫০।
- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে এ কেন্দ্রগুলো পরিচালিত হয়।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

৭৫০.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক-২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৩৩তম
  2. ১৩৬তম
  3. ১৪২তম
  4. ১৪৬তম
সঠিক উত্তর:
১৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
১৪৬তম
ব্যাখ্যা
- বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক-২০২০:
- বাংলাদেশের অবস্থান ১৪৬তম
- বাংলাদেশের স্কোর : ২৬
- শীর্ষদেশ : ডেনমার্ক ও নিউজিল্যান্ড
- সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ : সোমালিয়া ও দক্ষিণ সুদান।
(তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল)
৭৫১.
ঘূর্ণিঝড় 'আসনা' নামকরণ করেছে কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. নেপাল
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় 'আসনা'
- সম্প্রতি আরব সাগরের উত্তরাংশে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
- এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আসনা’।
- এর অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়।
- ঘূর্ণিঝড়ের নাম ‘আসনা’ দিয়েছে পাকিস্তান।
- উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। 

ঘূর্ণিঝড়ের নামকরণ
-  ১৯৫৩ সালে অ্যামেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড়ো শহর মায়ামির জাতীয় হ্যারিকেন সেন্টার আটলান্টিক অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য প্রস্তাব দেয়।
- পরবর্তীতে জাতিসংঘের একটি ইউনিট ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের বৈঠকে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা তৈরি করা হয়।
- ওয়ার্ল্ড মেটিরিওলজিকাল ওয়েদার অর্গানাইজেশন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ২০০০ সালে এর সদস্য দেশগুলোর পরামর্শ নিয়ে ঘূর্ণিঝড় ঝড়ের জন্য নাম প্রস্তুত করার কাজ শুরু করে।
- বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, ওমান, পাকিস্তানের মতো আরও ১২টি দেশকে সাথে নিয়ে।
- শ্রীলঙ্কা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এই প্যানেলের অংশ।
- আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়—তার অববাহিকায় থাকা দেশগুলো নামকরণ করে।
- পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে।
- নামকরণের এই সামগ্রিক বিষয়টা নিয়ন্ত্রণিত হয় বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিওএমও) মাধ্যমে। 

সূত্র: Tropical Cyclone Naming/World Meteorological Organization. 
৭৫২.
সম্প্রতি রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. NPT 
  2. INF 
  3. SALT 
  4.  START 
সঠিক উত্তর:
INF 
উত্তর
সঠিক উত্তর:
INF 
ব্যাখ্যা

• INF Treaty:
- পূর্ণরূপ Intermediate-Range Nuclear Forces Treaty
- চুক্তির পক্ষ: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
- বিষয়স্তু: ৫০০–৫,৫০০ কিলোমিটার পাল্লার স্থলভিত্তিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ও সংশ্লিষ্ট সহায়ক কাঠামো ধ্বংস।
- সময়সীমা: চুক্তি কার্যকর হওয়ার ৩ বছরের মধ্যে ধ্বংস সম্পন্ন করতে হবে।
- প্রাথমিক সমঝোতা: সেপ্টেম্বর ১৯৮৭ (বছরের শেষ নাগাদ সম্পন্ন করার সিদ্ধান্ত)।
- স্বাক্ষরের তারিখ: ৮ ডিসেম্বর ১৯৮৭।
- স্বাক্ষরকারী নেতা:  রোনাল্ড রিগ্যান (যুক্তরাষ্ট্র) ও মিখাইল গর্বাচেভ (সোভিয়েত ইউনিয়ন)
- স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।
 - মস্কো তখন বলেছিল, ওয়াশিংটন এমন অস্ত্র মোতায়েন না করলে তারাও মোতায়েন করবে না।
- ইউক্রেইনে যুদ্ধ বন্ধের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ বৃদ্ধির মধ্যেই গত ৪ আগস্ট, ২০২৫ রাশিয়া আইএনএফ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

তথ্যসূত্র: US States Department ও দৈনিক পত্রিকা।

৭৫৩.
'রেডক্রস' সংস্থা কতবার নোবেল পুরস্কার পেয়েছে?
  1. ২ বার
  2. ৩ বার
  3. ৪ বার
  4. ৫ বার
সঠিক উত্তর:
৩ বার
উত্তর
সঠিক উত্তর:
৩ বার
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠা হয় ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

- প্রতিষ্ঠাতা - জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত।
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে, ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ।

উৎস: রেড ক্রস ও নোবেল প্রাইজ ওয়েবসাইট।
৭৫৪.
What is the life expectancy in Bangladesh? [Economic Survey-2025]
  1. 70.5 years
  2. 71.2 years
  3. 72.3 years
  4. 73.0 years
  5. 74.2 years
সঠিক উত্তর:
72.3 years
উত্তর
সঠিক উত্তর:
72.3 years
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
 
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৭৫৫.
According to the final report of Census and Census 2022, which tribe has the largest population in Bangladesh?
  1. Chakma
  2. Garo
  3. Marma
  4. Tripura
  5. Khashia
সঠিক উত্তর:
Chakma
উত্তর
সঠিক উত্তর:
Chakma
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
• চাকমা - ৪,৮৩,৩৬৫।
• মারমা - ২,২৪,২৯৯।
• ত্রিপুরা - ১,৫৬,৬২০।
• সাঁওতাল - ১,২৯,০৫৬।
• ওরাওঁ - ৮৫,৮৫৮।
• গারো - ৭৬,৮৫৪।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৭৫৬.
২০২৫ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে?
  1. ৯ জন
  2. ১১ জন
  3. ১৪ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
১৪ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪ জন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি-এই ছয়টি শাখায় ২০২৫ সালে নোবেল পুরস্কার জিতেছেন মোট ১৪ জন।

⇒ ১৪ জন নোবেল বিজয়ী:
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- শান্তি: ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- চিকিৎসাবিজ্ঞান- ৩ জন: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- পদার্থবিজ্ঞান- ৩ জন: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন- ৩ জন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
-  অর্থনীতি- ৩ জন: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

উল্লেখ্য,
- প্রতিটি বিভাগে পুরস্কার হিসেবে রয়েছে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ ডলার বা প্রায় ১৪ কোটি বাংলাদেশি টাকা। সঙ্গে একটি ১৮ ক্যারেটের সোনার পদক আর একটি সম্মাননাপত্র।
- ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৭৫৭.
ব্রিকস-এর নতুন সদস্য দেশ হতে যাচ্ছে কয়টি দেশ?
  1. ১টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
 BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে। 
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- ছয়টি দেশ হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

উৎস: i) BRICS ওয়েবসাইট।
         ii) ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
৭৫৮.
টি–টোয়েন্টি বিশ্বকাপ–২০২৬ কোন দুটি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হবে?
  1. ভারত ও বাংলাদেশ
  2. ভারত ও শ্রীলঙ্কা
  3. শ্রীলঙ্কা ও পাকিস্তান
  4. ভারত ও সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলঙ্কা
ব্যাখ্যা

টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

উৎস: প্রথম আলো।

৭৫৯.
২০২৩ সালে জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ব্রাজিল
  2. ইন্দোনেশিয়া
  3. ফ্রান্স
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
জি-২০ সম্মেলন:
- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ সদস্যের জোট জি-২০।
- ২০২৩ সালে ৯-১০ সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ভারতে।
- জি-২০ লোগোটির নকশায় ভারতের জাতীয় ফুল পদ্ম ব্যবহার হয়েছে।
- সাত পাপড়ির এ পদ্মে সাত মহাদেশ এবং সঙ্গীতের সাত স্বরকে ইঙ্গিত করা হয়েছে।
- স্লোগান হিসেবে নেয়া হয়েছে - ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’।

এছাড়াও,
- পূর্বে ভারত ২০২২ সালের জি-২০ সম্মেলনের আয়োজক হিসেবে নির্ধারিত হলেও চলতি বছরের রিয়াদ সম্মেলনে তা পরিবর্তন করা হয়।
- ২০২৪ সালে ব্রাজিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: জি-২০ ওয়েবসাইট।
৭৬০.
According to the Economic Survey - 2024, what is the population growth rate of Bangladesh?
  1. 1.37%
  2. 1.33%
  3. 1.22%
  4. 1.13%
সঠিক উত্তর:
1.33%
উত্তর
সঠিক উত্তর:
1.33%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪ অনুসারে:
- আয়তন ১,৪৭,৫৭০ (বর্গ কি. মি.)।
- মোট জনসংখ্যা ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) ১.৩৩% [জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুসারে- ১.১২%]।
- জনসংখ্যার ঘনত্ব ১,১৭১/বর্গ কি.মি. [জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুসারে- ১,১১৯/বর্গ কি.মি.]।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর।
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৭.৯%।
- প্রাথমিকে ভর্তির হার (২০২২) ৯৭.৫৬% ঝরে পড়ার হার– ১৩.৯৫%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩) ৯৬.৩: ১০০।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪।
৭৬১.
২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান?
  1. জাপানিজ পিস অ্যাসোসিয়েশন
  2. নিহন হিদানকিও
  3. বিশ্ব খাদ্য কর্মসূচী
  4. গ্রিনপিস
সঠিক উত্তর:
নিহন হিদানকিও
উত্তর
সঠিক উত্তর:
নিহন হিদানকিও
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------- 
২০২৪ সালের শান্তিতে নোবেল বিজয়ী:
- জাপানি সংস্থা: নিহন হিদানকিও।
- অবদান:
হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

অন্যান্য ক্ষেত্রে নোবেল বিজয়ী-২০২৪: 
⇒ সাহিত্য: হান কাং।
⇒ চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
⇒ পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
⇒ রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
⇒ অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৭৬২.
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সবচেয়ে বেশি আদিবাসী কোনটি ?
  1. চাকমা
  2. মারমা
  3. ত্রিপুরা
  4. গারো
সঠিক উত্তর:
চাকমা
উত্তর
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ক্ষুদ্র জাতিগোষ্ঠী:

- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ১৬,৫০,৪৭৮ জন।
- এর মধ্যে পুরুষ ৪৯.৯৮% ও নারী ৫০.০২%।
- এর মধ্যে ৬০.০৪% চট্টগ্রাম বিভাগে বসবাস।
- এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪.৮২% রাজশাহী, ৮.২৮% সিলেট, ৫.৫২% রংপুর ও ৪.৯৯% ঢাকা বিভাগে বসবাস করে।

সংখ্যার দিক দিয়ে -
- পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠী চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি।
- দ্বিতীয় অবস্থানে আছে মারমা।
- তৃতীয় অবস্থানে আছে ত্রিপুরা। 
- চতুর্থ স্থানে আছে সাঁওতাল। 

জেলার দিক দিয়ে -
- দেশে রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।

উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
         ii) ২৭ জুলাই ২০২২, প্রথম আলো।
৭৬৩.
FAO পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৩ অনুযায়ী, চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. মায়ানমার
  2. চীন
  3. ভারত
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী - 
→ বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
→ চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
→ বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ - চীন।
→ খাদ্য আমদানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে - ফিলিপাইন।
→ খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে - যুক্তরাষ্ট্র।
→ চাল রপ্তানিতে শীর্ষ দেশ – ভারত।

তথ্যসূত্র: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ওয়েবসাইট।
৭৬৪.
'Multilateral Investment Guarantee Agency' এর সদস্য দেশ কতটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১৮০টি
  2. ১৮১টি
  3. ১৮২টি
  4. ১৮৩টি
সঠিক উত্তর:
১৮২টি
উত্তর
সঠিক উত্তর:
১৮২টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।
- MIGA এর বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি।
- সর্বশেষ সদস্য সোমালিয়া।

উৎস: World Bank ওয়েবসাইট।
৭৬৫.
বর্তমানে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

উন্নয়ন সহযোগী দেশ:
- জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার।
- বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার।
- বর্তমানে বাংলাদেশে ৩৫০টির বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।
- বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি।
- জাপান সরকারের অর্থায়নপুষ্ট প্রকল্পসমূহ হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্রো রেল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প।

উল্লেখ্য,
- সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান।
- দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [Link]

৭৬৬.
মালয়েশিয়ার বর্তমান রাজা কে?
  1. সুলতান ইব্রাহিম
  2. সুলতান আব্দুল্লাহ
  3. সুলতান ইসহাক
  4. সুলতান মিরাজ
সঠিক উত্তর:
সুলতান ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
সুলতান ইব্রাহিম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মালয়েশিয়ার বর্তমান রাজা:

- মালয়েশিয়ার বর্তমান রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার।
- জাতীয় প্রাসাদে অনুষ্ঠিত রয়্যাল কাউন্সিলের ২৬৩ তম বিশেষ সভায় জোহর দারুল তাজিমের সুলতান ইব্রাহিম স্কান্দারকে মালয়েশিয়ার পরবর্তী সুলতান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য,
- মালয়েশিয়ায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত।
- দেশটিতে রাষ্ট্রপ্রধানের পদটি নির্ধারিত থাকে রাজার জন্য।
- সরকার পরিচালনায় রাজার ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক পর্যায়েই থাকে।
- তবে গত কয়েক বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
- রাজনৈতিক অস্থিতিশীলতা চলমান থাকায় দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে দিন দিন রাজার প্রভাব বাড়ছে।
- ১৩টি রাজ্য ও ৩টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত মালয়েশিয়ায় বর্তমানে রাজ পরিবার রয়েছে ৯টি।
- চক্রাকারে প্রতি ৫ বছর পর পর প্রত্যেক রাজ পরিবারের প্রধান ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করা হয়।
- এই কাজটি মূলত পরিচালনা করে দেশটির রয়্যাল কাউন্সিল।

উৎস: ২৬ অক্টোবর ২০২৩, The Economic Times।
৭৬৭.
২০২১-২২ সালের বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে মোট আয়ের উপর সর্বোচ্চ কর হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়করের হার অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী যাদের আয় ৩ লাখ টাকার চেয়ে বেশি তাদেরকে পরবর্তী এক লাখ টাকার জন্যে ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকার জন্যে ১০ শতাংশ, পরবর্তী চার লাখ টাকার জন্যে ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্যে ২০ শতাংশ এবং এর বেশি পরিমাণ আয়ের জন্যে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।

উৎসঃ দ্যা ডেইলি স্টার 

৭৬৮.
Amnesty International-এর বর্তমান মহাসচিব কে? [জুলাই, ২০২৫]
  1. ইরিনা বোকোভা
  2. সালিল শেট্টি
  3. অ্যাগনেস ক্যালামার্ড
  4. পিটার বেনেনসেন
সঠিক উত্তর:
অ্যাগনেস ক্যালামার্ড
উত্তর
সঠিক উত্তর:
অ্যাগনেস ক্যালামার্ড
ব্যাখ্যা
Amnesty International:
- Amnesty International যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬১।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড (Agnès Callamard)।
- নীতিবাক্য: "Better to light a candle than to curse the darkness" (অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে মোমবাতি জ্বালানো ভালো)।
- সদস্য সংখ্যা: ১০ মিলিয়ন+ (বিশ্বব্যাপী)।
- Amnesty International ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড ফ্রান্সের।
- তিনি ২০২১ সালে Amnesty International-এর মহাসচিব হিসেবে মনোনীত হন।

উৎস: Amnesty International ওয়েবসাইট।
৭৬৯.
’ওআইসি’ এর ১৬তম সম্মেলন (২০২৬) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. গাম্বিয়া
  2. সৌদি আরব
  3. আজারবাইজান
  4. মরক্কো
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
’ওআইসি’: 
- OIC এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃত্ব আল আকসা মসজিদ অগ্নিসংযোগের প্রেক্ষাপটের OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল: ২৪ টি।
- বর্তমান সদস্য: ৫৭ টি [মে,২০২৫]
- সদর দপ্তর : জেদ্দা সৌদি আরব।
- অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফারসি।
- প্রথম সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯ সাল)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
- OIC এর ১৬তম সম্মেলন ২০২৬ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ও.আই.সি ১৫ তম সম্মেলন, ৪-৫ মে, ২০২৪ সালে গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।

উৎস: OIC ওয়েবসাইট।
৭৭০.
According to SIPRI, Which country is the top global arms importer? [May, 2025]
  1. Pakistan
  2. Iran
  3. Ukraine
  4. India
সঠিক উত্তর:
Ukraine
উত্তর
সঠিক উত্তর:
Ukraine
ব্যাখ্যা
অস্ত্র আমদানিকারক দেশ:
- স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (SIPRI)-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন।

⇒ ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত সারা বিশ্বজুড়ে যে অস্ত্র রপ্তানি হয়েছে, তার নয় শতাংশ হয়েছে ইউক্রেনে।
- ৩৫টি দেশ ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে, তার মধ্যে ৪৫ শতাংশ অস্ত্র গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে।

⇒ বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ:
- ১ম: ইউক্রেন।
- ২য়: ভারত।
- ৩য়: কাতার।

অন্যদিকে -
- বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

উৎস: i) Stockholm International Peace Research Institute ওয়েবসাইট।
ii) DW.
৭৭১.
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় কত তারিখ?
  1. ১৯ জানুয়ারি, ২০২৫
  2. ২০ জানুয়ারি, ২০২৫
  3. ২১ জানুয়ারি, ২০২৫
  4. ২২ জানুয়ারি, ২০২৫
সঠিক উত্তর:
১৯ জানুয়ারি, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৯ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
গাজায় যুদ্ধবিরতি:
- হামাস এই অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনা করে ইসরায়েল আক্রমণ করে।
- অপারেশন আল-আকসা ফ্লাডের মধ্য দিয়ে এই যুদ্ধের শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ৭ অক্টোবর, ২০২৩ সাল।
- এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।
- ১৫ মাস ধরে সহিংসতা ও গণহত্যা চলতে থাকে।
- শর্ত সাপেক্ষে ১৯ জানুয়ারি, ২০২৫ সাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।
- তিনটি ধাপের চুক্তির প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস, বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ৪২ দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।
- দ্বিতীয় ধাপে, ইসরায়েল তাদের সেনাবাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেবে।
- মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।
৭৭২.
বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য কোনটি?
  1. কৃষিজাত পণ্য
  2. পাট ও পাটজাত পণ্য
  3. চামড়া ও চামড়াজাত পণ্য
  4. হিমায়িত খাদ্য
সঠিক উত্তর:
পাট ও পাটজাত পণ্য
উত্তর
সঠিক উত্তর:
পাট ও পাটজাত পণ্য
ব্যাখ্যা
- ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিলো ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
- রপ্তানি আয়ের পরিমাণ অনুসারে প্রধান রপ্তানি পণ্যসমূহ:
- প্রথম : তৈরি পোশাক : ৮৩ শতাংশ
- দ্বিতীয় : পাট ও পাটজাত পণ্য : ২.৬২ শতাংশ
- তৃতীয় : কৃষিজাত পণ্য : ১.৪০ শতাংশ
- চতুর্থ : হিমায়িত পণ্য : ১.৩৫ শতাংশ
- পঞ্চম : চামড়া ও চামড়াজাত পণ্য : ১.১১ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা : ২০২০, পৃষ্ঠা-৭৩)
৭৭৩.
সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৭৬তম
  2. ৭৭তম
  3. ৭৮তম
  4. ৭৯তম
সঠিক উত্তর:
৭৯তম
উত্তর
সঠিক উত্তর:
৭৯তম
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন:
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- এই অধিবেশনের সভাপতি ছিলেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং।
- এই অধিবেশনে সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলেচনা করা হয়েছে।

এছাড়াও,
- বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ প্রদান করেন।
- নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর, ২০২৪ জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ প্রদান করেন তিনি।
- বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৭৭৪.
২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে -
  1. ৯৩৪ জন
  2. ১,১১৭ জন
  3. ১,১১৯ জন
  4. ১,১৩১ জন
সঠিক উত্তর:
১,১১৯ জন
উত্তর
সঠিক উত্তর:
১,১১৯ জন
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।

উল্লেখ্য,
• জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি:
- বিভাগ: ঢাকা বিভাগ; প্রতি কিলোমিটারে বসবাস - ২১৫৬ জন।
- জেলা: ঢাকা জেলা; প্রতি কিলোমিটারে বসবাস - ১০,০৬৭ জন।

• জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম:
- বিভাগ: বরিশাল বিভাগ; প্রতি কিলোমিটারে বসবাস - ৬৮৮ জন।
- জেলা: রাঙ্গামাটি জেলা; প্রতি কিলোমিটারে বসবাস - ১০৬ জন।

উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।
৭৭৫.
According to Food Outlook 2025, what is Bangladesh rank in rice production?   
  1. 2nd
  2. 3rd
  3. 4th
  4. 5th
সঠিক উত্তর:
3rd
উত্তর
সঠিক উত্তর:
3rd
ব্যাখ্যা

• Food Outlook 2025:
প্রতিবেদনের শিরোনাম: Biannual report on global food markets - November 2025
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫
প্রকাশক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ-

 

- বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়। 
- মাথাপিছু চাল ভোগে বাংলাদেশ দ্বিতীয়। 
- চাল ভোগে বাংলাদেশ তৃতীয়। 
- বিশেষ গম আমদানিতে বাংলাদেশ- পঞ্চম।
- FAO বছরে দুইবার Food Outlook প্রকাশ করে।

তথ্যসূত্র: Food Outlook 2025।

৭৭৬.
বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের কোন গার্মেন্টস? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ওরিয়েন্ট গার্মেন্টস লিমিটেড
  2. হ্যামস গার্মেন্টস লিমিটেড
  3. গ্রিনলিফ গার্মেন্টস লিমিটেড
  4. ফেয়ারটেক্স গার্মেন্টস লিমিটেড
সঠিক উত্তর:
হ্যামস গার্মেন্টস লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
হ্যামস গার্মেন্টস লিমিটেড
ব্যাখ্যা

• বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা: 
- বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
- হ্যামস গার্মেন্টস লিমিটেড যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিড প্লাটিনাম সনদে ১১০ এর মধ্যে ১০৮ স্কোর পেয়েছে। 
- এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর।
- হ্যামস গার্মেন্টস হা-মিম গ্রুপের অংশ, যা বাংলাদেশের অন্যতম বড় গার্মেন্টস রপ্তানিকারক।
- বর্তমানে বাংলাদেশে ২৭৩টি লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ১১৫টি প্লাটিনাম ও ১৩৯টি গোল্ড মানের।

উল্লেখ্য,
- বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত।   [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও প্রথম আলো। (Link) 

৭৭৭.
How many countries are permanent observers of the United Nations?
  1. 2
  2. 5
  3. 10
  4. 15
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘ সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫ সাল।
- স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকাল: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। (জানুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জানুয়ারি, ২০২৫)
- স্থায়ী পর্যবেক্ষক: ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। (জানুয়ারি, ২০২৫)
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- নিরাপত্তা পরিষদের সদস্য দেশ: ১৫টি।
- নিরাপত্তা পরিষদের সদস্য দেশ: ০৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ: ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৭৭৮.
Iconoclastic : Maverick : Skeptical :
  1. Acolyte
  2. Emulator
  3. Conformist
  4. Unorthodox
সঠিক উত্তর:
Unorthodox
উত্তর
সঠিক উত্তর:
Unorthodox
ব্যাখ্যা
• Iconoclastic : Maverick : Skeptical : Unorthodox.

• Iconoclastic - কালাপাহাড়ী, প্রচলিত মতের বিরুদ্ধ লোক।
• Skeptical - যে ব্যক্তি কোনো দাবি,তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; সংশয়াত্মা; সংশয়ান; সংশয়বাদী। 
• Maverick - সংশয়বাদী, গোঁড়া নয় এমন লোক।

• এই তিনটি শব্দই একে অপরে সমার্থক অর্থ প্রকাশ করছে।
- তেমনি ভাবে Unorthodox  (যা ব্যাপকভাবে স্বীকৃত, প্রথাসিদ্ধ বা ঐতিহ্যানুগ, তার সঙ্গে সংগতিপূর্ণ নয়; অগতানুগতিক; ভিন্নমার্গী; ব্যত্যয়ী) এই তিনটি শব্দের সমার্থক অর্থ প্রকাশ করছে।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
- Conformist (প্রথানুবর্তী।
- Emulator (প্রচারকারী)।
- Acolyte (সহকারী, সঙ্গী)।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৭৭৯.
শ্রমশক্তি জরিপ- ২০২৪ অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তিতে নারী কত শতাংশ?
  1. ৪০.৭%
  2. ৪৪.২%
  3. ৪৬.১%
  4. ৪৯.৬%
সঠিক উত্তর:
৪৪.২%
উত্তর
সঠিক উত্তর:
৪৪.২%
ব্যাখ্যা

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৪.২% নারী।
- ২০১৭ সালে এই হার ছিল ৩৬%।
- এই ৪৪.২ শতাংশের মধ্যে প্রায় ৯৬.৬ শতাংশ নারী অনানুষ্ঠানিক খাতে কর্মরত (বিশ্বব্যাংক, ২০২৪)।
- বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে, যেখানে কাজ করেন প্রায় ৪০ লাখ নারী।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৭৮০.
How many member countries are part of INTERPOL? [February - 2025]
  1. 194
  2. 196
  3. 198
  4. 199
সঠিক উত্তর:
196
উত্তর
সঠিক উত্তর:
196
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- ইন্টারপোলের পূর্ণরূপ হলো International Criminal Police Organization.
- এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অপরাধীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত।
- ইন্টারপোল ৭ সেপ্টেম্বর, ১৯২৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য, 
- বর্তমানে সংস্থাটির সদস্য দেশ সংখ্যা ১৯৬টি, এর সর্বশেষ সদস্য দেশ হলো পালাউ। [ফেব্রুয়ারি - ২০২৫] 
- ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত। সংস্থাটি চারটি ভাষা—ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এবং আরবি—ব্যবহার করে এর কার্যক্রম পরিচালনা করে। ইন্টারপোল বিশ্বব্যাপী অপরাধ দমন এবং আন্তর্জাতিক পুলিশ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সূত্র: Interpol ওয়েবসাইট।
৭৮১.
বর্তমানে দেশে সর্বাধিক বনাঞ্চল সম্পন্ন জেলা- [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪]
  1. চট্টগ্রাম
  2. খুলনা 
  3. রাঙামাটি
  4. বাগেরহাট
সঠিক উত্তর:
রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙামাটি
ব্যাখ্যা

বাংলাদেশের বনাঞ্চল:
- মোট বনাঞ্চল: ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর। 
- সর্বাধিক বনাঞ্চল সম্পন্ন জেলা (৫টি): 
- রাঙামাটি: ১৩,৭৮,৫৬৪.১৩ একর। [ সর্বাধিক বনাঞ্চল]
- বান্দরবান:  ৭,৯৭,৫৪১.৪৯ একর। 
- বাগেরহাট: ৫,৬৬,৫১২.৯৫ একর।
- খাগড়াছড়ি: ৫৫৪,১১৬.২১ একর।
- খুলনা:  ৫,৬৪,০৮১.৬১ একর। 

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৭৮২.
ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (NRC) ঘোষণা করা হয় -
  1. ক) ৩১ আগস্ট, ২০১৯
  2. খ) ১ সেপ্টেম্বর, ২০১৯
  3. গ) ১ অক্টোবর ২০১৯
  4. ঘ) ২১ নভেম্বর, ২০১৯
সঠিক উত্তর:
ক) ৩১ আগস্ট, ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩১ আগস্ট, ২০১৯
ব্যাখ্যা
ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (NRC) ঘোষণা করা হয় ৩১ আগস্ট, ২০১৯। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৭৮৩.
বাংলাদেশে বর্তমানে কয়টি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা রয়েছে? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ৯টি
  2. ১১টি
  3. ১৩টি
  4. ২১টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা
বাংলাদেশের ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা:
- অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে।
- এর ফলে দেশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো কোনো প্রতিবেশের উৎপাদনশীলতাও কমে গিয়েছে।
- দেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA/ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে।

⇒ এ-পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।
- এলাকাগুলো: সুন্দরবন, কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত, সেন্টমাটিন দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওড়, গুলশান-বারিধারা লেক, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, বালু নদী, শীতলক্ষ্যা নদী, জাফলং-ডাউকি নদী।

উৎস: পরিবেশ অধিদপ্তর ওয়েবসাইট। 
৭৮৪.
বর্তমান (২০২৪) অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা কে?
  1. সারজিস আলম
  2. আবু বকর মজুমদার
  3. নাহিদ ইসলাম
  4. জুনাইদ আহমেদ পলক
সঠিক উত্তর:
নাহিদ ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
নাহিদ ইসলাম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দুই সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
- ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন।
- আর ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায়।
- মো. নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের।
- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। 

সূত্র- জনপ্রশাসন মন্ত্রাণালয়।
৭৮৫.
বর্তমানে (আগস্ট, ২০২৪) জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি -
  1. টোকিও
  2. নিউইয়র্ক
  3. তেহরান
  4. হংকং
সঠিক উত্তর:
হংকং
উত্তর
সঠিক উত্তর:
হংকং
ব্যাখ্যা
জীবনযাত্রার ব্যয়ভার:
- ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) এর প্রকাশিত বার্ষিক বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়সূচক অনুসারে, ২০২৩ সালে জীবনযাত্রার গড় ব্যয় ৭.৪% বেড়েছে।

⇒ বর্তমানে জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি (শহর) -
1. হংকং,
2. সিঙ্গাপুর সিটি,
3. জুরিখ,
4. জেনেভা,
5. বাসেল,
6. বার্ন,
7. নিউইয়র্ক সিটি,
8. লন্ডন,
9. নাসাউ,
10. লস এঞ্জেলস।

⇒ বর্তমানে জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি (দেশ) -
1. সুইজারল্যান্ড, 
2. বাহামাস,
3. আইসল্যান্ড,
4. সিঙ্গাপুর,
5. বার্বাডোজ,
6. নরওয়ে,
7. ডেনমার্ক,
8. হংকং (চীন),
9. মার্কিন যুক্তরাষ্ট্র,
10. অস্ট্রেলিয়া।

উৎস: Numbeo ওয়েবসাইট।
৭৮৬.
বাংলাদেশে মূসক (মূল্য সংযোজন কর) দিবস-
  1. ৩০ অক্টোবর
  2. ৩০ নভেম্বর
  3. ১৫ সেপ্টেম্বর
  4. ১০ ডিসেম্বর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
ব্যাখ্যা

- জাতীয় আয়কর দিবস ৩০ নভেম্বর।
- জাতীয় কর দিবস ৩০ অক্টোবর।
- জাতীয় ভ্যাট বা মূসক দিবস ১০ ডিসেম্বর।
- ২০১৬ সালের আগে জাতীয় আয়কর দিবস ছিল ১৫ সেপ্টেম্বর।

৭৮৭.
দেশে গাড়ি তৈরির প্রথম কারখানা স্থাপিত হচ্ছে -
  1. ক) ঢাকায়
  2. খ) নারায়ণগঞ্জ ইপিজেডে
  3. গ) বঙ্গবন্ধু্ শেখ মুজিব শিল্পনগরে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) বঙ্গবন্ধু্ শেখ মুজিব শিল্পনগরে
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্গবন্ধু্ শেখ মুজিব শিল্পনগরে
ব্যাখ্যা
দেশে গাড়ি তৈরির প্রথম কারখানা স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু্ শেখ মুজিব শিল্পনগরে। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৭৮৮.
Which country is NOT a member of the Gulf Cooperation Council?
  1. Kuwait
  2. Qatar
  3. United Arab Emirates
  4. Syria
সঠিক উত্তর:
Syria
উত্তর
সঠিক উত্তর:
Syria
ব্যাখ্যা
- Syria GCC এর সদস্য নয়। 

GCC: 
- GCC এর পূর্ণরূপ হলো Gulf Cooperation Council.
- এটি পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি জোট।
- ১৯৮১ সালে এটি গঠিত হয়, এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- GCC-এর সদস্য দেশগুলোর সংখ্যা ছয়টি। 
- এগুলো হলো সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ওমান।  

সূত্র: GCC ওয়েবসাইট।
৭৮৯.
নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
  1. BRICS
  2. G-7
  3. G-77
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
- উল্লিখিত সবগুলো জোটের সদর দপ্তর নেই।

BRICS:
- BRICS এর প্রাথমিক সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন।
- বর্তমান সদস্য রাষ্ট্র ১১ টি। [মে, ২০২৫]
- ব্রিকসের সদর দপ্তর নেই।
- ব্রিকস এর সর্বশেষ সম্মেলন হয়- কাজান, রাশিয়া (অক্টোবর, ২২-২৪, ২০২৪)।

জি- ৭:
- বিশ্বের শিল্প উন্নত সাতটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট।
- পূর্ব এর সদস্য সংখ্যা ছিল: ৮টি।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর ১৯৭৫।
- এর সদর দপ্তর: এর সদর দপ্তর নাই।
- বর্তমান সদস্য: ৭টি। [মে, ২০২৫]
- জি-৭ এর একমাত্র এশীয় দেশ জাপান।

Group of 77 (G-77):
- প্রতিষ্ঠিত: ১৫ জুন, ১৯৬৪ সালে।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন ও জাতিসংঘে সমন্বিত অবস্থান উপস্থাপন।
- প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি। [মে, ২০২৫]
- এর স্থায়ী সদর দপ্তর নেই।

উৎস: Britannicaওয়েবসাইট।
৭৯০.
কয়জন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়েছে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা

বেগম রোকেয়া পদক, ২০২৫:
- বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পান ৪ জন বিশিষ্ট নারী।

- তারা হলেন: 
• নারী শিক্ষা (গবেষণা)- ড. রুভানা রাকিব, 
• নারী অধিকার (শ্রম অধিকার)- কল্পনা আক্তার,
• মানবাধিকার- ড. নাবিলা ইদ্রিস ও
• নারী জাগরণ (ক্রীড়া)- রিতু পর্ণা চাকমা।

- ৯ ডিসেম্বর, ২০২৫ রোকেয়া দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হয়।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [link]

৭৯১.
Fire: Ashes as
  1. Accident: Delay
  2. Water : Waves
  3. Event : Memories
  4. Wood :Splinters
সঠিক উত্তর:
Event : Memories
উত্তর
সঠিক উত্তর:
Event : Memories
ব্যাখ্যা

• The correct answer is - Event : Memories.

• Fire (noun) 
- English meaning: the phenomenon of combustion manifested in light, flame, and heat.
- Bangla meaning: অগ্নি; আগুন; জ্বলন্ত অবস্থা।

• Ash (noun) 
- English meaning: the solid residue left when combustible material is thoroughly burned or is oxidized by chemical means
- Bangla meaning: ছাই; ভস্ম।

• Event (noun) 
- English meaning: something that happens.
- Bangla meaning: গুরুত্বপূর্ণ ঘটনা।

• Memory (noun) 
- English meaning: the power or process of reproducing or recalling what has been learned and retained especially through associative mechanisms.
- Bangla meaning: স্মৃতি; স্মরণ।

- fire এর পরে অবশিষ্ট থাকে Ashes আর একটি ঘটনা (event) ঘটে যাওয়ার পরে যা থেকে যায়, তা হলো স্মৃতি (memories)।
- তাই সঠিক উত্তর event : memories হবে।

• Other options
• Accident (noun) 
- English meaning: an unforeseen and unplanned event or circumstance.
- Bangla meaning: আকস্মিক সংঘটন/ঘটনা; দুর্ঘটনা;

• Delay (noun) 
- English meaning: the act of postponing, hindering, or causing something to occur more slowly than normal .
- Bangla meaning: বিলম্ব/দেরি করা।

• Water (noun) 
- English meaning: the liquid that descends from the clouds as rain, forms streams, lakes, and seas
- Bangla meaning: পানি; জল।

• Waves (noun) 
- English meaning: to motion with the hands or with something held in them in signal or salute.
- Bangla meaning: ঢেউয়ের পরে ঢেউয়ের মতো।

• Wood (noun) 
- English meaning: the hard fibrous substance consisting basically of xylem that makes up the greater part of the stems, branches, and roots of trees.
- Bangla meaning: কাঠ।

• Splinters (noun) 
- English meaning: a small, thin, sharp piece of wood, metal, glass, etc. that has broken off a larger piece
- Bangla meaning: বন্ধফলক বাঁধিয়া দেত্তয়া।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

৭৯২.
কতজন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়া হয়?
  1. ৬ জন
  2. ৮ জন
  3. ৯ জন
  4. ৭ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
- ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।

⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত:
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৭৯৩.
Which country won the Fair Play award in the FIFA Futsal World Cup - 2024?
  1. Portugal
  2. Brazil
  3. Ukraine
  4. Argentina
সঠিক উত্তর:
Portugal
উত্তর
সঠিক উত্তর:
Portugal
ব্যাখ্যা
ফিফা ফুটসাল বিশ্বকাপ ২০২৪:
- ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
- অনুষ্ঠানের স্থান: উজবেকিস্তান।
- সময়: ১৪ সেপ্টেম্বর - ৬ অক্টোবর, ২০২৪।
- মোট টিম: ২৪টি।
- জয়ী দল: ব্রাজিল।( ৬ষ্ঠ বার)
- রানার আপ: আর্জেন্টিনা।
- থার্ড প্লেস: ইউক্রেন।
- মোট ম্যাচ: ৫২টি।
- সর্বোচ্চ গোলদাতা: মার্সেল (ব্রাজিল)।
- সেরা খেলোয়ার: ডিয়াগো (ব্রাজিল)।
- সেরা গোলকিপার: উইলিয়ান (ব্রাজিল)।
- ফেয়ার প্লে অয়াও্যার্ড: পর্তুগাল।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৭৯৪.
বিশ্বের বৃহত্তম সৌর জল সিস্টেম কোন দেশে রয়েছে?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে উদ্বোধন করা হয়েছে বিশ্বের বৃহত্তম মানবিক সৌরবিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম। যুক্তরাষ্ট্র ও জাপান সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতায় ‘আইওএম' এ প্রকল্প বাস্তবায়ন করেছে। সৌরবিদ্যুতের মাধ্যমে ভূস্তরের ৪০০ মিটার গভীর থেকে ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৮০ হাজার লিটার পানি উত্তোলন করা হবে। এতে কমপক্ষে ৩০ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর- ২০১৯]
৭৯৫.
IDA এর বর্তমান সদস্য সংখ্যা কত? (এপ্রিল, ২০২৫)
  1. ১৭৩টি
  2. ১৭৫টি
  3. ১৭৮টি
  4. ১৮২টি
সঠিক উত্তর:
১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৫টি
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (এপ্রিল, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৭৯৬.
পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী তোষাখানা মামলায় অভিযুক্ত?
  1. ক) ইমরান খান
  2. খ) নওয়াজ শরীফ
  3. গ) রাজা পারভেজ আশরাফ
  4. ঘ) শহীদ খাকান আব্বাসি
সঠিক উত্তর:
ক) ইমরান খান
উত্তর
সঠিক উত্তর:
ক) ইমরান খান
ব্যাখ্যা
• ইমরান খান তোষাখানা মামলায় অভিযুক্ত। 

- রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির অভিযোগে এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে।
- আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতারের একদিন পর বহুল আলোচিত এ মামলায় তাকে অভিযুক্ত করলেন আদালত।
- ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান।

সূত্র: সময় নিউজ। 
৭৯৭.
BOTANY : PLANTS ::
  1. Pathology: Sound
  2. Geology: Space
  3. Entomology: Drugs
  4. Ornithology: Finch
সঠিক উত্তর:
Ornithology: Finch
উত্তর
সঠিক উত্তর:
Ornithology: Finch
ব্যাখ্যা
• The correct answer is - ঘ) Ornithology: Finch.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- BOTANY (noun) - উদ্ভিদবিদ্যা; উদ্ভিদবিজ্ঞান।
- PLANTS (noun) - উদ্ভিদ; চারাগাছ; গাছড়া।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Ornithology (noun) - পক্ষিবিজ্ঞান।
- Finch (noun) - এক রকম ক্ষুদ্র পাখি।

• Analogical Relation:
- Botany is the study of plants. Similarly: Ornithology is the study of birds.

• অন্যান্য অপশন,
- Pathology (রোগবিদ্যা; রোগবিজ্ঞান): Sound (স্বাস্থ্যকর; শব্দ; ধ্বনি).
- Pathology studies diseases not sound.

- Geology (ভূতত্ত্ব): Space (মহাশূন্য).
- Geology studies Earth, not space.

- Entomology (পতঙ্গতত্ত্ব; কীটতত্ত্ব): Drugs (ওষুধ বা ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত উপাদান).
- Entomology studies insects, not drugs.

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- ঘ) Ornithology: Finch.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৭৯৮.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. কানাডা
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- The Economist Intelligence Unit (EIU) প্রকাশিত ‘Global Food Security Index 2020’ রিপোর্ট অনুসারে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে:
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- সর্বনিম্ন দেশ : ইয়েমেন
- বাংলাদেশের অবস্থান : ৮৪তম।
(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : মার্চ-এপ্রিল সংখ্যা)
৭৯৯.
Lucky is to fortunate as weak is to _____.
  1. Humble
  2. Obsolete
  3. Legitimate
  4. Fragile
  5. None of these
সঠিক উত্তর:
Fragile
উত্তর
সঠিক উত্তর:
Fragile
ব্যাখ্যা

• Lucky is to fortunate as weak is to fragile.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Lucky (Adjective) - ভাগ্যবান।

• Fortunate (Adjective) - ভাগ্যবান; সৌভাগ্যপূর্ণ; শুভ; অনুকূল।

• Weak (Adjective) - দুর্বল।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• Fragile (Adjective) - ভঙ্গুর; ঠুনকো; পলকা। 

• Analogical Relation:
• Lucky এবং fortunate হলো প্রায় সম্পূর্ণ সমার্থক শব্দ (synonyms)। দুটোই “ভাগ্যবান” বা “সৌভাগ্যশালী” অর্থ প্রকাশ করে।
• একইভাবে, weak-এর সবচেয়ে কাছাকাছি এবং প্রায় সম্পূর্ণ সমার্থক শব্দ হলো fragile.

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক) humble - (Adjective) বিনয়নম্র। 

খ) obsolete (Adjective) - অপ্রচলিত; সেকেলে।

গ) legitimate (Adjective) - নিয়মসম্মত; রীতিসিদ্ধ।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - fragile.

৮০০.
Questions 7 to 11: Analogy
Instruction: For each question, choose the pair that best expresses the relationship similar to them one expressed by the pair in the capital letters.
৭) BACTERIA : DECOMPOSITION
  1. penicillin : injection
  2. plants : deforestation
  3. lava : eruption
  4. yeast : fermentation
  5. None of these
সঠিক উত্তর:
yeast : fermentation
উত্তর
সঠিক উত্তর:
yeast : fermentation
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
• Bacteria (noun)
- (এককোষী) রূপভেদ, যা জল, বায়ু, মাটি এবং জীবিত ও মৃত প্রাণী ও উদ্ভিদের দেহে থাকে; এরা প্রাণীর জীবনধারণের জন্য অপরিহার্য এবং কখনো কখনো রোগের কারণস্বরূপ; ব্যাকটেরিয়া।
• Decomposition (noun)
- পৃথক্‌করণ; পচন।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
• Penicillin (noun) [Uncountable noun]
- অ্যান্টিবায়োটিক ওষুধ।
• Injection [uncountable noun, countable noun]
- অন্তঃক্ষেপণ; অন্তঃক্ষেপ; সুচ

খ)
• Plants (noun)
- উদ্ভিদ; চারাগাছ; গাছড়া।
• Deforestation (noun)
- অরণ্যবিনাশ. বন উজার।

গ)
• Lava (noun) [uncountable noun]
- লাভা; আগ্নেয়গিরি থেকে উত্থিত উত্তপ্ত গলিত পদার্থ; এই পদার্থের ঠাণ্ডা ও শক্ত রূপ।
• Eruption [Countable noun, Uncountable noun] 
- অগ্ন্যুৎপাত; (লাক্ষণিক) যুদ্ধ মড়ক ইত্যাদির হঠাৎ প্রাদুর্ভাব।

ঘ)
• Yeast (noun) [uncountable noun]
- মদ বা রুটি তৈরিতে ব্যবহৃত এককোষী ছত্রাকবিশেষ; ইস্ট।
• Fermentation (noun)
- গাঁজন, (লাক্ষণিক) উত্তেজনা ও অস্থিরতা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে সঠিক analogy টি হবে - BACTERIA : DECOMPOSITION :: yeast : fermentation.
• BACTERIA : DECOMPOSITION সম্পর্কটি বোঝায় ব্যাকটেরিয়া পচনের জন্য দায়ী। এই প্রেক্ষিতে সঠিক সম্পর্কটি ঘ) yeast : fermentation কারণ ইস্ট যেমন গাঁজন প্রক্রিয়ায় কাজ করে, তেমনি ব্যাকটেরিয়া পচন প্রক্রিয়ায় কাজ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.