বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৭৮ / ৯২ · ৭,৭০১৭,৮০০ / ৯,৩৬৭

৭,৭০১.
বর্তমানে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে? [আগস্ট, ২০২৫]
  1. ১২২টি
  2. ১৩৪টি
  3. ১৪৮টি
  4. ১৫৩টি
সঠিক উত্তর:
১৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৪৮টি
ব্যাখ্যা
দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য:
- বর্তমানে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে।

⇒ বাংলাদেশ থেকে কুয়েত, কাতার, সৌদি আরব, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্যসহ ১৪৮টি দেশে কৃষিজাত পণ্য রপ্তানি হয়।
- বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুসারে, উল্লেখযোগ্য কৃষিজাত রপ্তানি পণ্য হলো পাট ও পাটজাত দ্রব্য, সুগন্ধি চাল, শাক-সবজি ও ফলমূল যেমন হিমায়িত আলু, কচু, পটোল, কচুমুখি, লাউ, পেঁপে, শিম, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া, আম, কাঁঠাল, লেবু, লিচু, লটকন, আমড়া, পেয়ারা, শুকনা বরই ইত্যাদি। চা, ফুল, নানা রকম মসলা যেমন কালিজিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচ, বিরিয়ানি মসলা, কারি মসলা, তামাক, ড্রিংকস, ড্রাই ফুডস প্রভৃতি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
- তবে এর মধ্যে ‘ড্রাই ফুড’ বা শুকনা খাদ্য রপ্তানিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব ড্রাই ফুডের মধ্যে আছে বিস্কুট, চানাচুর, কেক, পটেটো ক্র্যাকার ও বাদামের মতো নানা রকম খাদ্যপণ্য। কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে বেশি রপ্তানি হয় রুটি, বিস্কুট ও চানাচুরজাতীয় শুকনা খাবার, ভোজ্যতেল ও সমজাতীয় পণ্য, ফলের রস, বিভিন্ন ধরনের মসলা, পানীয় এবং জ্যাম-জেলির মতো বিভিন্ন সুগার কনফেকশনারি।
- ২০২৪-২৫ অর্থবছরে কৃষিপণ্য থেকে ১.১২ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

উৎস: কালের কন্ঠ।
৭,৭০২.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ঠাকুরগাঁও
  2. ফরিদপুর
  3. ঝিনাইদহ
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ফরিদপুর
ব্যাখ্যা

উৎপাদনে শীর্ষ জেলা:
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী,
• ধান - ময়মনসিংহ।
• গম - ঠাকুরগাঁও।
• চা - মৌলভীবাজার।
• তামাক - কুষ্টিয়া।
• পাট - ফরিদপুর।
• আলু - রংপুর।
• ভুট্টা - দিনাজপুর।
• তুলা - ঝিনাইদহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৭,৭০৩.
সম্প্রতি, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোথায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. মস্কো, রাশিয়া
  2. কিয়েভ, ইউক্রেন
  3. প্যারিস, ফ্রান্স
  4. রিয়াদ, সৌদি আরব
সঠিক উত্তর:
রিয়াদ, সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
রিয়াদ, সৌদি আরব
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বৈঠক:
- সম্প্রতি, ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিবিদরা।
- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিয়েছেন।
- আলোচনার টেবিলে আয়োজক দেশ সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল–সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল–আইবান।
- ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হয়েছে।চ
- বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার তিন বছরের যুদ্ধের একটি 'ন্যায়সঙ্গত' এবং 'টেকসই' সমাধানের জন্য কাজ করছে।
- এই বৈঠককে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য,
- ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আলোচনার বিষয়ে সম্মত হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।
- তবে, এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৭,৭০৪.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো GDP পরিমাপের জন্য অর্থনীতিকে মোট কয়টি প্রধান খাতে বিভক্ত করেছে?
  1. ১৫টি
  2. ১৮টি
  3. ১৯টি
  4. ২১টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা
বাংলাদেশে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি:
- বাংলাদেশে জাতীয় আয় গণনার কাজটি করে থাকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই প্রতিষ্ঠান প্রত্যেক বছর চলতি বাজার মূল্যে ও স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে থাকে। এ হিসাব করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো GDP ও GNI গণনা করার জন্য উৎপাদন ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে।

⇒ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) উৎপাদন পদ্ধতিতে GDP পরিমাপের জন্য অর্থনীতিকে মোট ১৯টি প্রধান খাতে বিভক্ত করেছে। খাতসমূহ হচ্ছে:
১। কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ (উপখাত - ৪টি)।
২। খনিজ ও খনন (গ্যাস, তেল ইত্যাদি) (উপখাত - ২টি)।
৩। ম্যানুফ্যাকচারিং (উপখাত - ৩টি)।
৪। বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (উপখাত - ২টি)।
৫। পানি সরবরাহ, পয়নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুর্নব্যবহার কার্যক্রম।
৬। নির্মাণ।
৭। পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত।
৮। পরিবহণ এবং সংরক্ষণ (উপখাত - ৫টি)।
৯। আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম।
১০। তথ্য ও যোগাযোগ।
১১। আর্থিক এবং বীমা কার্যক্রম (উপখাত-৩টি)।
১২। রিয়েল এস্টেট কার্যক্রম।
১৩। পেশাদার, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কার্যক্রম।
১৪। প্রশাসনিক ও সহায়তামূক পরিষেবা কার্যক্রম।
১৫। জনপ্রশাসন ও প্রতিরক্ষা।
১৬। শিক্ষা।
১৭। মানবস্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম।
১৮। শিল্পকলা ও বিনোদন।
১৯। অন্যান্য সেবা কার্যক্রম।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।
৭,৭০৫.
ILO-এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ১৮৫টি
  2. ১৮৭টি
  3. ১৮৯টি
  4. ১৯৩টি
সঠিক উত্তর:
১৮৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৭টি
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ: International Labour Organization.
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক গিলবার্ট হোংবো।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO ওয়েবসাইট।
৭,৭০৬.
বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোন দেশে অবস্থিত? [জানুয়ারি, ২০২৫]
  1. সৌদি আরব
  2. সিঙ্গাপুর
  3. মালয়েশিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর:
- পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
- এটি সৌদি আরবের দাম্মামে অবস্থিত।
- কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৮৩ সালে।
- ১৬ বছর পর ১৯৯৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়।
- উপসাগরীয় যুদ্ধের সময় এটিকে একটি মার্কিন বিমানঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো।

⇒ বিশ্বের শীর্ষ ৫ বৃহত্তম বিমানবন্দর:
১. কিং ফাহদ ইন্টারন্যাশনাল (DMM)- দাম্মাম, সৌদি আরব,
- আয়তন প্রায় ৭৭৬ বর্গ কিলোমিটার।

২. ডেনভার ইন্টারন্যাশনাল (DEN)- ডেনভার, মার্কিন যুক্তরাষ্ট্র,
- আয়তন প্রায় ১৩৫ বর্গ কিলোমিটার।

৩. ডালাস/ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল (DFW) - ডালাস, মার্কিন যুক্তরাষ্ট্র,
- আয়তন প্রায় ৬৯.৬ বর্গ কিলোমিটা।।

৪. অরল্যান্ডো ইন্টারন্যাশনাল (MCO) - অরল্যান্ডো, মার্কিন যুক্তরাষ্ট্র,
- আয়তন প্রায় ৫৩.৮ বর্গ কিলোমিটা।।

৫. ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল (IAD) - ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র,
- আয়তন প্রায় ৪৮.৬ বর্গ কিলোমিটার।

উৎস: i) World Population Review ওয়েবসাইট।
ii) Times of India.
৭,৭০৭.
NATO ভুক্ত মুসলিম দেশ কয়টি? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ৭ টি
  2. ২ টি
  3. ৫ টি
  4. ৩ টি
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
NATO: 

• পূর্ণরূপ:  North Atlantic Treaty Organization
• ন্যাটো প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ । 
• ন্যাটোর বর্তমান সদস্য - দেশের সংখ্যা ৩২। 
• এদের মধ্যে ৩০ টি দেশ ইউরোপের, আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার । 
• সর্বশেষ সুইডেন ৭ মার্চ, ২০২৪ তারিখে ন্যাটোতে যোগ দেয়। 
• এদের মধ্যে ২৯ টি দেশ ইউরোপের, আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার৷। 
• NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ১২ টি। 
• NATO ভুক্ত মুসলিম দেশ ২টি। (সেপ্টেম্বর, ২০২৪)
যথা:
১. তুরস্ক ও
২. আলবেনিয়া।
 



উৎস: NATO ওয়েবসাইট। 
৭,৭০৮.
Which is the host country of Copa America 2021?
  1. ক) Brazil
  2. খ) Argentina
  3. গ) Italy
  4. ঘ) Columbia
সঠিক উত্তর:
ক) Brazil
উত্তর
সঠিক উত্তর:
ক) Brazil
ব্যাখ্যা
- ২০২১ সালের ১৩ জুন থেকে ১১ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ৪৭তম আসর।
- ১১ জুলাই মারকানা স্টেডিয়ামে ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনা কোন আন্তর্জাতিক শিরোপা লাভ করে।

(তথ্যসূত্র: ইএসপিএন)
৭,৭০৯.
২০২৫ সালে কত জন ব্যক্তিকে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' প্রদান করা হয়েছে?
  1. ৭ জন
  2. ১০ জন
  3. ১১ জন
  4. ১৭ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার:
- বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।
- প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের পুস্কারের অর্থমূল্যের চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন।
 - ১৯৬০ সাল থেকে প্রবর্তন করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

⇒ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪:
• ফেব্রুয়ারি, ২০২৫-এ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' প্রদান করা হয়। তারা হলেন—
- কবিতায়: মাসুদ খান,
- নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা,
- প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান,
- অনুবাদে: জি এইচ হাবীব,
- গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া,
- বিজ্ঞানে: রেজাউর রহমান,
- ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৭,৭১০.
বিশ্বে প্রথমবারের মতো আইন প্রণয়ন প্রক্রিয়ায় এআইকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
আইন প্রণয়নে এআই:
- নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইন পর্যালোচনা ও সংশোধনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
- এ উদ্যোগকে উপসাগরীয় দেশটির সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
- সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমে উদ্যোগটিকে ‘এআই-চালিত আইন প্রণয়ন’ নামে উল্লেখ করা হয়েছে।
- দেশের জনগণ ও অর্থনীতির ওপর আইন কীভাবে প্রভাব ফেলছে, তা বিশ্লেষণ ও এ বিষয়ক একটি বড় তথ্যভাণ্ডার গড়ে তুলতে এআই ব্যবহারের পরিকল্পনা করছে আমিরাত।
- তথ্যভাণ্ডারটিতে ফেডারেল ও স্থানীয় আইন, আদালতের রায় ও সরকারি পরিষেবার মতো তথ্য থাকবে।

উল্লেখ্য,
- দেশটির মন্ত্রিসভা রেগুলেটর ইন্টেলিজেন্স অফিস গঠনের অনুমোদন দিয়েছে, যা এআই-ভিত্তিক আইন প্রণয়নের তদারকি করবে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
৭,৭১১.
Who is the current Secretary-General of the Commonwealth (as of June, 2025)?
  1. Arnold Smith
  2. Shirley Ayorkor Botchwey
  3. Kamalesh Sharma
  4. The British Monarch
সঠিক উত্তর:
Shirley Ayorkor Botchwey
উত্তর
সঠিক উত্তর:
Shirley Ayorkor Botchwey
ব্যাখ্যা
Commonwealth:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম) (Shirley Ayorkor Botchwey)।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

⇒ ১৯ নভেম্বর, ১৯২৬ সালে 'বেলফোর ঘোষণার' (Balfour Declaration) মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস (British Cmmonwealth of Nations) ধারণার গোড়াপত্তন হয়।
- ১১ ডিসেম্বর, ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 'স্ট্যাটিউট অব ওয়েস্ট মিনিস্টার' (Statute of Westminster) আইন অনুমোদিত হয়। এ আইনের মাধ্যমে উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে।
- ২৮ এপ্রিল, ১৯৪৯ সালে 'লন্ডন ঘোষণা'র (Landon Declaration) মাধ্যমে কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তবে এ সময় সংস্থাটি থেকে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে 'কমনওয়েলথ অব নেশনস' (Commonwealth of Nations) করা হয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৭,৭১২.
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রকাশিত 'গণতন্ত্র সূচক ২০২৪'-এ কোন দেশ শীর্ষে রয়েছে? [মার্চ, ২০২৫]
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. নিউজিল্যান্ড
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
গণতন্ত্র সূচক- ২০২৪: 
- যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) ১৬৫টি দেশ ও ২টি অঞ্চল নিয়ে এই সূচক তৈরি করেছে।

• সূচক নির্ধারণের ৫টি প্রধান মানদণ্ড:
- নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ;
- সরকারের কার্যকারিতা;
- রাজনৈতিক অংশগ্রহণ;
- রাজনৈতিক সংস্কৃতি;
- নাগরিক স্বাধীনতা।

• শীর্ষ দেশসমূহ:
নরওয়ে – ১ম স্থান (স্কোর: ৯.৮১);
নিউজিল্যান্ড – ২য় স্থান;
আইসল্যান্ড – ৩য় স্থান।

• সবনিম্ন অবস্থান:
আফগানিস্তান – ১৬৭তম (স্কোর: ০.২৬)।

• বাংলাদেশের অবস্থান: ১০০তম;
স্কোর: ৪.৪৪।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
৭,৭১৩.
নিচের কোন ভৌগলিক স্থানটি রামসার সাইট হিসেবে পরিচিত? [জুন, ২০২৫]
  1. হাকালুকি হাওর
  2. চলনবিল
  3. রাতারগুল সোয়াম্প ফরেস্ট
  4. টাঙ্গুয়ার হাওর
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- এটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা শুধুমাত্র জলাভূমি সংরক্ষণের উপর ভিত্তি করে কাজ করে।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ পক্ষ:: ১৭২টি।
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।

⇒ বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন (১৯৯২), টাঙ্গুয়ার হাওর (২০০০)।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
৭,৭১৪.
বাংলা একাডেমি কর্তৃক ‘রবীন্দ্র পুরস্কার- ২০২৫’ পেয়েছেন কে? [জুলাই, ২০২৫]
  1. ড. অসীম দত্ত
  2. অধ্যাপক আনোয়ারুল হক
  3. সংগীতশিল্পী শবনম মুশতারী
  4. অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী
সঠিক উত্তর:
ড. অসীম দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ড. অসীম দত্ত
ব্যাখ্যা
রবীন্দ্র পুরস্কার- ২০২৫:
- বাংলা একাডেমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২০১০ সাল থেকে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
- রবীন্দ্রসাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তরা:
- ড. অসীম দত্ত – বিশিষ্ট গবেষক।
- এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না – প্রখ্যাত সংগীতশিল্পী।

তথ্যসূত্র: বাংলা একাডেমি ওয়েবসাইট।
৭,৭১৫.
TREE: ROOTS
  1. Volume: Book
  2. Entrance: Exit
  3. Building: Foundation
  4. Shirt: Sleeve
সঠিক উত্তর:
Building: Foundation
উত্তর
সঠিক উত্তর:
Building: Foundation
ব্যাখ্যা
• A similar relationship is - Building: Foundation.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- TREE: গাছ।
- ROOTS: বৃক্ষাদির মূল; শিকড়।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Building: গৃহ; ভবন; দালান; ইমারত; অট্টালিকা।
- Foundation: ভিত্তি; বুনিয়াদ; স্থাপন; পত্তন; সংস্থাপন।

• Explanation:
- Tree বা গাছের ভিত্তি হলো Roots, অর্থাৎ, গাছ তার শিকড়ের উপর দাঁড়িয় থাকে। তেমনি Building বা ভবনের ভিত্তি হলো Foundation।

• অন্যান্য অপশন,
- Volume (খণ্ড): Book (বই)
- Entrance (প্রবেশ; প্রবেশদ্বার): Exit (প্রস্থান; বের হওয়ার পথ)
- Shirt (শার্ট/জামা): Sleeve (জামার হাতা; আস্তিন)

• সুতরাং, সঠিক similar relationships টি হচ্ছে - Building: Foundation.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৭,৭১৬.
সংশোধিত বাজেট ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP)- এর আকার কত?
  1.  ২ লাখ ২০ হাজার কোটি টাকা
  2.  ২ লাখ কোটি টাকা
  3.  ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
  4.  ২ লাখ ১০ হাজার কোটি টাকা
সঠিক উত্তর:
 ২ লাখ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
 ২ লাখ কোটি টাকা
ব্যাখ্যা

সংশোধিত বাজেট ২০২৫-২৬:
- বাজেটের আকার: ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: মোট ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা ।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,০০,০০০ কোটি টাকা।
- মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা: ৭%।
- জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা: ৫%।

২০২৫-২৬ বাজেট:

- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেৎ উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের শিরোনাম: বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়।
- বাজেট ঘোষণা: ২ জুন, ২০২৫।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬২ শতাংশ)।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- সামাজিক নিরাপত্তার ঝার বৃদ্ধি: ১২.১৮%।
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%।

উৎস: জাতীয় বাজেট ও সংশোধিত বাজেট ২০২৫-২৬।

৭,৭১৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা কত (মিলিয়নে)?
  1. ১৬৮.৫৬ মিলিয়ন
  2. ১৬৯.৮২ মিলিয়ন
  3. ১৭০.৮৩ মিলিয়ন
  4. ১৭১.০১ মিলিয়ন
সঠিক উত্তর:
১৬৯.৮২ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
১৬৯.৮২ মিলিয়ন
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  

উল্লেখ্য,
- মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ (৩১.৬৬%) নাগরিক এখন শহরে বাস করে; দুই-তৃতীয়াংশ (৬৮.৩৪%) গ্রামে বাস করে।

• সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

• ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বোচ্চ ৫৯,৯০,৭২৩ জন।
- বরিশাল সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বনিম্ন ৪,১৯,৪৮৪ জন।

• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ।
- রংপুর সিটি কর্পোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।

৭,৭১৮.
বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার কোনটি?
  1. Fugaku
  2. Frontier
  3. Summit
  4. None of the above
সঠিক উত্তর:
Frontier
উত্তর
সঠিক উত্তর:
Frontier
ব্যাখ্যা
• সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- আমেরিকার Frontier কম্পিউটারটি বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার
- প্রায় 270 টন ওজনের, Frontier-এ 40,000 এরও বেশি প্রসেসর রয়েছে যা এটিকে একটি সাধারণ ডেস্কটপ কম্পিউটারের চেয়ে প্রায় 1 মিলিয়ন গুণ বেশি শক্তিশালী।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. science.org website.
৭,৭১৯.
সম্প্রতি, শক্তিশালী অ-পারমাণবিক ‘গাজাপ’ বোমা তৈরি করেছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. ইরান
  2. তুরস্ক
  3. রাশিয়া
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
‘গাজাপ’ বোমা:
- দেশের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ তৈরি করেছে তুরস্ক।
- তুর্কি ভাষায় এর নাম ‘রাথ’।
- দুই হাজার পাউন্ড বা প্রায় ৯৭০ কেজি ওজনের এই বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।
- বোমাটি প্রতি মিটারে ১০ দশমিক ১৬টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে সাধারণত তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে।
- এই বোমা বিশেষভাবে শক্তিশালী সামরিক স্থাপনা, ভূগর্ভস্থ টানেল, বাঙ্কার এবং শহুরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
- তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা (আইডিইএফ) ২০২৫-এ বোমাটি উন্মোচন করা হয়।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [Link]
৭,৭২০.
অর্থনীতিতে নজিরবিহীন জোট গঠন করার লক্ষ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার নতুন একক মুদ্রার নাম কি?
  1. ক) পেসো
  2. খ) রিয়াল
  3. গ) সুর
  4. ঘ) নর্থ
সঠিক উত্তর:
গ) সুর
উত্তর
সঠিক উত্তর:
গ) সুর
ব্যাখ্যা
- ফুটবলে দুই দেশকে চিরপ্রতিদ্বন্দ্বী বলে মনে করা হলেও অর্থনীতিতে নজিরবিহীন জোট গঠন করতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। একটি অভিন্ন মুদ্রা চালু এবং বৃহত্তর অর্থনৈতিক জোট গড়ার লক্ষ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ একটি যৌথ নিবন্ধ লিখেছেন। ব্রাজিল এই মুদ্রার নাম প্রস্তাব করেছে ‘সুর’। এর অর্থ দক্ষিণ। 

-
 একটি সাধারণ মুদ্রার ধারণা মূলত ব্রাজিলের বর্তমান অর্থমন্ত্রী ফার্নান্দো হাদ্দাদ এবং তাঁর নির্বাহী সচিব গ্যাব্রিয়েল গালিপোলো গত বছর লিখিত একটি নিবন্ধে প্রথম উত্থাপন করেন।

উৎস: আজকের পত্রিকা, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৭,৭২১.
২০২৫ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ-
  1. Tradewife
  2. Broligarchy
  3. Rage bait
  4. Dilulu
সঠিক উত্তর:
Rage bait
উত্তর
সঠিক উত্তর:
Rage bait
ব্যাখ্যা

⇒ ২০২৫ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘Rage bait।
-  অক্সফোর্ড ডিকশনারি ‘রেজ বেইট’–কে এ বছর তাদের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে।
- ‘রেজ বেইট’ বলতে এমন এক ধরনের কনটেন্টকে বোঝানো হয়, যেগুলো সচেতনভাবে মানুষকে রাগিয়ে দিয়ে তাকে সম্পৃক্ত বা এনগেজ করতে চেষ্টা করে।

উল্লেখ্য,
⇒ কলিন্স ডিকশনারি ২০২৫ সালে বর্ষসেরা শব্দ হিসেবে ‘ভাইব কোডিং’কে বেছে নিয়েছে।
⇒ কেমব্রিজ ডিকশনারির এই বছরের সেরা শব্দ হচ্ছে ‘প্যারাসোশ্যাল’।

উৎস: প্রথম আলো।

৭,৭২২.
2023 ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লোগোর নাম কী?
  1. ক) ত্রিশূল
  2. খ) নাভারাসা
  3. গ) অন্নপূর্ণা
  4. ঘ) মোরিনোক
সঠিক উত্তর:
খ) নাভারাসা
উত্তর
সঠিক উত্তর:
খ) নাভারাসা
ব্যাখ্যা
2023 ICC Cricket World Cup: 

- ৫ আক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে।
- ২ এপ্রিল, ২০২৩ সালে উন্মোচন করা হয় যার নাম দেয় নাভারাসা
- ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 
- অংশগ্রহণ করবে ১০ টি দল।
- মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: timesofindia.
৭,৭২৩.
সম্প্রতি, ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি নির্মাণের ঘোষণা দিয়েছে কোন দেশ? [জানুয়ারি, ২০২৬]
  1. যুক্তরাজ্য
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. নরওয়ে
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি:
- দেশের নৌবাহিনীকে শক্তিশালী করতে নতুন বিমানবাহী জাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্স।
- রণতরিটি হবে ইউরোপে নির্মিত সর্ববৃহৎ যুদ্ধজাহাজ।
- 'পোর্টে-অ্যাভিয়নস নুভেল জেনারেশন' নামে এ প্রকল্পটির জন্য প্রায় ১২ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
- ফরাসি সরকারের মতে, ২০৩৮ সালে নতুন বিমানবাহী রণতরীটি কার্যক্রম শুরু করবে।
- এটি ফ্রান্সের নিউক্লিয়ার প্রতিরক্ষা ক্ষমতার মূল ভিত্তি হওয়ার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করবে।

তথ্যসূত্র- বাংলাদেশ প্রতিদিন। [link]

৭,৭২৪.
বাংলাদেশী পাসপোর্টধারীরা বিনা ভিসায় যেতে পারেন -
  1. ক) ৪১টি দেশে
  2. খ) ৪২টি দেশে
  3. গ) ৪৩টি দেশে
  4. ঘ) ৪৪টি দেশে
সঠিক উত্তর:
ক) ৪১টি দেশে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪১টি দেশে
৭,৭২৫.
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. সংযুক্ত আরব আমিরাত 
  2. কুয়েত 
  3. সৌদি আরব
  4. কাতার 
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল:
- বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্যস্থল মধ্যপ্রাচ্যের দেশগুলো।
- এর মধ্যে অভিবাসী নারী শ্রমিকরা সবচেয়ে বড় গন্তব্যস্থল সৌদি আরব।
- মোট নারী অভিবাসীর ৭২ শতাংশের গন্তব্য হলো সৌদি আরব।

এছাড়াও,
- অভিবাসী নারী শ্রমিকদের ২য় বড় গন্তব্যস্থল জর্ডান (১৮%)।
- অভিবাসী নারী শ্রমিকদের ৩য় বড় গন্তব্যস্থল কাতার (১৮%)।
- কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে গন্তব্যের পরিমাণ ১%।

উৎস: BMET ওয়েবসাইট।

৭,৭২৬.
UNESCO-এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৭,৭২৭.
Who chaired the event of 16th BRICS Summit?
  1. Vladimir Putin
  2. Xi Jinping
  3. Abdel Fattah El-Sisi
  4. Masoud Pezeshkian
সঠিক উত্তর:
Vladimir Putin
উত্তর
সঠিক উত্তর:
Vladimir Putin
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BRICS:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।

⇒ বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে।
- এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩৬ শতাংশের বেশি।
- এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।

উল্লেখ্য,
⇒ ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে রাশিয়া।
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনের সভাপতিত্ব করেন।

উৎস: BRICS ওয়েবসাইট।
৭,৭২৮.
'বিশ্ব পর্যটন দিবস' প্রতি বছর কোন তারিখে পালন করা হয়?
  1. ২১ জুন
  2. ১৫ আগস্ট
  3. ২৭ সেপ্টেম্বর
  4. ১০ অক্টোবর
সঠিক উত্তর:
২৭ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২৭ সেপ্টেম্বর
ব্যাখ্যা

• বিশ্ব পর্যটন দিবস:
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- এর মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- এ বছরের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘পর্যটন এবং টেকসই রূপান্তর’ (যদিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটিকে ‘পর্যটন এবং টেকসই উন্নয়ন’ নামে অনুবাদ করেছে)।
- জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ ঘোষিত এ দিবসটি ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে পালিত হয়ে আসছে। 

উল্লেখ্য, 
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের ‘ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক’ অনুযায়ী, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম। 
- যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।

তথ্যসূত্র: ইত্তেফাক ও প্রথম আলো। (Link1) (Link2)

৭,৭২৯.
১৭তম BRICS সম্মেলন ২০২৫ সালে কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. রাশিয়া
  2. ভারত
  3. ব্রাজিল
  4. চীন
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
• ১৭তম BRICS সম্মেলন:
- স্থান: ব্রাজিল, রিও ডি জানেইরো
- তারিখ: ৬-৭ জুলাই, ২০২৫
- ব্রাজিল এই জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতি নির্দিষ্ট সময় পরপর সদস্য দেশগুলো পর্যায়ক্রমে এই সম্মেলনের আয়োজন করে।
- ২০২৫ সালে আয়োজকের দায়িত্ব পেয়েছে ব্রাজিল।
- এটি হবে BRICS সম্প্রসারণের পরবর্তী গুরুত্বপূর্ণ সম্মেলন, যেখানে নতুন সদস্য যোগদানসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে আলোচনা হয়েছে।

উৎস: ব্রিকস ব্রাজিল ওয়েবসাইট।
৭,৭৩০.
AI Impact Summit 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ঢাকা, বাংলাদেশ
  2. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. নয়াদিল্লি, ভারত
  4. লন্ডন, যুক্তরাজ্য
সঠিক উত্তর:
নয়াদিল্লি, ভারত
উত্তর
সঠিক উত্তর:
নয়াদিল্লি, ভারত
ব্যাখ্যা

AI Impact Summit 2026:
- India AI Impact Summit 2026 হলো গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বে অনুষ্ঠিত প্রথম বৈশ্বিক এআই সম্মেলন।
- এটি ভারতের নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ অনুষ্ঠিত হয়েছে।
- সময়কাল: ১৬ - ২০ ফেব্রুয়ারি, ২০২৬।
- সামিটের মূল থিম: মানুষ (People), পৃথিবী (Planet), এবং প্রগতি (Progress)। 

উৎস: India AI Impact Summit 2026.

৭,৭৩১.
বিবিএস প্রকাশিত, জিডিপির চূড়ান্ত প্রতিবেদনে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত?
  1. ২.৪৪ শতাংশ
  2. ৩.৫১ শতাংশ
  3. ৪.৫১ শতাংশ
  4. ৫.২৫ শতাংশ
সঠিক উত্তর:
৩.৫১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩.৫১ শতাংশ
ব্যাখ্যা
জিডিপির চূড়ান্ত প্রতিবেদন:
- GDP প্রবৃদ্ধির হার: ৪.২২%।
- কৃষি: ৩.৩০%,
- শিল্প: ৩.৫১%,
- সেবা: ৫.০৯%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৭,৭৩২.
সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার কত?
  1. ২.৮৫%
  2. ৩.৯৭%
  3. ৪.৯%
  4. ৫.৬%
সঠিক উত্তর:
৩.৯৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৯৭%
ব্যাখ্যা

জিডিপি প্রবৃদ্ধির হার:
- সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।

• খাত ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার (স্থির মূল্যে):
- কৃষি: ১.৭৯%
- শিল্প: ৪.৩৪%
- সেবা: ৪.৫১%

• জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
- কৃষি: ১০.৯৪%।
- শিল্প: ৩৭.৪৪%।
- সেবা: ৫১.৬২%।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।
ii) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৭,৭৩৩.
Who is the 14th Secretary General of NATO?
  1. Jens Stoltenberg
  2. Mark Rutte
  3. Antonio Guterres
  4. Ursula von der Leyen
  5. None of these
সঠিক উত্তর:
Mark Rutte
উত্তর
সঠিক উত্তর:
Mark Rutte
ব্যাখ্যা
• NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।[জুলাই, ২০২৫]
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুটে (১৪তম)।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।[জুলাই, ২০২৫]
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।[জুলাই, ২০২৫]

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৭,৭৩৪.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ খাত-
  1. বিদ্যুৎ ও জ্বালানি খাত
  2. শিক্ষা খাত
  3. পরিবহণ ও যোগাযোগ
  4. পর্যটন খাত
সঠিক উত্তর:
পরিবহণ ও যোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
পরিবহণ ও যোগাযোগ
ব্যাখ্যা

বাজেট: 
- ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ খাত পরিবহণ ও যোগাযোগ।
- পরিবহণ ও যোগাযোগ খাত: ৫৮ হাজার ৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা।
- বিদ্যুৎ ও জ্বালানি খাত: ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা ।
- শিক্ষা: ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা।
- গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত: ২২ হাজার ৭৭৬ কোটি ৪০ লাখ টাকা। 
- স্বাস্থ্যে খাত: ১৮ হাজার ১৪৮ কোটি ১৪ লাখ টাকা। 

উৎস: ২০২৫-২৬ অর্থবছরের বাজেট।

৭,৭৩৫.
২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট অনুযায়ী তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরুর জন্য কত টাকার 'স্টার্টআপ' তহবিল গঠন করা হয়?
  1. ক) ১০০ কোটি
  2. খ) ২০০ কোটি
  3. গ) ২৫০ কোটি
  4. ঘ) ১৫০ কোটি
সঠিক উত্তর:
ক) ১০০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০ কোটি
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরের বাজেট অনুযায়ী তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরুর জন্য ১০০ কোটি টাকার 'স্টার্টআপ' তহবিল গঠন করা হয়।
৭,৭৩৬.
বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কতটি?
  1. ক) ৭ টি
  2. খ) ৮ টি
  3. গ) ৯ টি
  4. ঘ) ১০ টি
সঠিক উত্তর:
খ) ৮ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ টি
ব্যাখ্যা

ভারতের বর্তমান রাজ্য সংখ্যা ২৮ টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি।
২৬ জানুয়ারি ২০২০ থেকে থেকে 'দমন ও দিউ' এবং 'দাদরা ও নগর হাভেলি' একটাই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য হবে।
বর্তমানে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হলঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, 'দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ', রাজধানী দিল্লি, 'জম্মু ও কাশ্মীর', লক্ষদ্বীপ, লাদাখ এবং পুডুচেরি।
---------
এর আগে, ৩১ অক্টোবর ২০১৯ এ 'জম্মু ও কাশ্মীর' এবং 'লাদাখ' নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের যাত্রা শুরু করে। তখন ভারতের এখন রাজ্য সংখ্যা হয় ২৮টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ৯টি। বর্তমানে, উপরের দুটি অঞ্চল এক হয়ে যাওয়াতে ৮টি হয়ে গেল।
সুত্রঃ ভারতের সরকারি সাইট (knowindia.gov.in)

৭,৭৩৭.
Safe : Secure :: Protect : ?
  1. Lock
  2. Sure
  3. Guard
  4. Conserve
  5. Covert
সঠিক উত্তর:
Guard
উত্তর
সঠিক উত্তর:
Guard
ব্যাখ্যা
As safe and secure have the same meaning in the same way, protect and guard have the same meaning.
৭,৭৩৮.
ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার পুরোপুরি বন্ধ হয়ে যায় কবে?
  1. ক) ২০২০
  2. খ) ২০২১
  3. গ) ২০২২
  4. ঘ) ২০২৩
সঠিক উত্তর:
গ) ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২২
ব্যাখ্যা
- ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের ২৭ বছরের পথচলায় ইতি ঘটে ১৫ জুন ২০২২।
- ১৯৯৫ সালে বিশ্ববাজারে আত্মপ্রকাশ ঘটেছিল ইন্টারনেট এক্সপ্লোরারের।

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৭,৭৩৯.
শততম টেস্টে সেঞ্চুরি অর্জন করেন বাংলাদেশের কোন ক্রিকেটার? 
  1. তামিম ইকবাল
  2. মুশফিকুর রহিম
  3. নাজমুল হোসেন শান্ত
  4. মুমিনুল হক
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
ব্যাখ্যা

শততম টেস্ট ম্যাচ:
- মুশফিকুর রহিম ১১তম খেলোয়াড় হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি অর্জন করেন।
- বিপক্ষ দল: আয়ারল্যান্ড।
- ভেন্যু: মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।
- সময়: ২০ নভেম্বর, ২০২৫।
- মুশফিক প্রথম ইনিংসে করেছিলেন ১০৬ রান এবং দ্বিতীয় ইনিংসে তিনি করেন অপরাজিত ৫৩ রান।
- সব মিলিয়ে শততম টেস্টে অন্তত এক ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটারের সংখ্যা এখন ১১ জন।
- এদের মধ্যে মুশফিকসহ মাত্র চারজন ব্যাটার দুই ইনিংসেই ব্যাট করার সুযোগ পেয়েছেন।

• শততম টেস্টে সেঞ্চুরি করা বাকি সাত ব্যাটার:
- রিকি পন্টিং, ইনজামাম উল হক, জো রু,ট  কলিন কাউড্রি, জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ডেভিড ওয়ার্নার।

উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

৭,৭৪০.
সম্প্রতি, বাংলাদেশের কোন ক্রিকেটার উইজডেনের বর্ষসেরা টি-টুয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন? [ফেব্রুয়ারি, ২০২৬] 
  1. লিটন কুমার দাস 
  2. সাইফ হোসেন 
  3. মোস্তাফিজুর রহমান
  4. শরিফুল ইসলাম 
সঠিক উত্তর:
মোস্তাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
মোস্তাফিজুর রহমান
ব্যাখ্যা

•  উইজডেনের বর্ষসেরা একাদশ - ২০২৫: 
 - ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা (২০২৫ সালের) পুরুষ টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
- উইজডেনের সম্পাদকীয় বিভাগ গত বছরের সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজিয়েছে। 
- ২০২৫ সালে তিনি মোট ৫৯টি উইকেট শিকার করেন। তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। 
- ১১ রান খরচায় ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।

তথ্যসূত্র: ডেইলি স্টার। 

৭,৭৪১.
HEDONIST : PLEASURE ::
  1. ক) Humanist : Pride
  2. খ) Ascetic : Tolerance
  3. গ) Stoic : Sacrifice 
  4. ঘ) Recluse : privacy 
সঠিক উত্তর:
ঘ) Recluse : privacy 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Recluse : privacy 
ব্যাখ্যা
HEDONIST (Noun)
English Meaning: a person who is devoted to the pursuit of pleasure: someone who practices hedonism
Bangla Meaning: যে ব্যক্তি অধিক পরিমাণে সুখ সাচ্ছন্দ্যে প্রাধান্য দিয়ে থাকে,  প্রেয়োবাদী ।

PLEASURE (Noun)
English Meaning: 1. A state of gratification, 2.A source of delight or joy.
Bangla Meaning: সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্ট।

• প্রশ্নে উল্লেখিত Pleasure বা সুখ কে অধিক প্রাধান্য দিয়ে থাকে এমন ব্যক্তিকে Hedonist বা প্রেয়োবাদী বলা হয়ে থাকে।

অপশনে থাকা শব্দের অর্থ-
»Humanist এর অর্থ- মানবতাবাদের সমর্থক; মানবতান্ত্রিক।
»Pride এর অর্থ- গর্ব; দর্প; অহংকার; অভিমান; আত্মতৃপ্তি। 
»Ascetic এর অর্থ- কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।
»Tolerance এর অর্থ- অন্যের মত, বিশ্বাস ইত্যাদি সহ্য করার গুণ; সহনশীলতা; সহিষ্ণু
»Stoic এর অর্থ- যার আত্মনিয়ন্ত্রণের উল্লেখযোগ্য ক্ষমতা আছে। 
»Sacrifice এর অর্থ- বিশেষ উদ্দেশ্যে নিজের জন্য মহার্ঘ কোনো বস্তু ত্যাগ; উৎসর্গ; ত্যাগস্বীকার; বিসর্জন।
»Recluse এর অর্থ- যে ব্যক্তি অন্য মানুষের সঙ্গ পরিহার করে নিঃসঙ্গ জীবনযাপন করেন; একান্তবাসী; বিবিক্তবাসী; সন্ন্যাসী।
»Privacy এর অর্থ- অন্য মানুষ থেকে দূরে; একাকী নিরুপদ্রবে থাকার অবস্থা; একান্ততা। 

• উপরিউক্ত শব্দের অর্থ বিশ্লেষণ করে দেখা যায়, প্রশ্নে প্রদত্ত শব্দের মধ্যে বিদ্যমান সম্পর্কের সাথে একমাত্র শব্দজোড় হলো:যিনি  Privacy বা  অন্য মানুষ থেকে দূরে; একাকী নিরুপদ্রবে থাকার অবস্থায় বসবাস করে তাকে Recluse বা একান্তবাসী; বিবিক্তবাসী; সন্ন্যাসী বলা হয়ে থাকে। 

• তাই সঠিক উত্তর হিসেবে Recluse : privacy কে  নির্ধারণ করা হয়েছে।

Source: GRE Big Book, merriam-webster Dictionary, and Accessible Dictionary.
৭,৭৪২.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) জিডিপির কত শতাংশ?
  1. ৩.২%
  2. ৩.৭%
  3. ৪.১%
  4. ৪.৫%
সঠিক উত্তর:
৩.৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৭%
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

​জাতীয় বাজেট ২০২৫-২৬:

- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৭,৭৪৩.
২০২৫ সালে জি২০-র সভাপতির দায়িত্ব কোন দেশের? [জানুয়ারি, ২০২৫]
  1. রাশিয়া
  2. সাউথ আফ্রিকা
  3. যুক্তরাজ্য
  4. চীন
সঠিক উত্তর:
সাউথ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
সাউথ আফ্রিকা
ব্যাখ্যা
জি২০-এর পরিচিতি:
- জি২০ হলো একটি আন্তঃসরকার অর্থনৈতিক ফোরাম, যা ১৯টি দেশ ও দুটি আঞ্চলিক সংস্থা—ইউরোপিয়ান ইউনিয়ন (EU) এবং সম্প্রতি অন্তর্ভুক্ত আফ্রিকান ইউনিয়ন (AU) নিয়ে গঠিত।
- বিশ্ব অর্থনীতির ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্ব জনসংখ্যার ৬৭% প্রতিনিধিত্ব করে।
- সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং EU ও AU।
- ২০২৫ সালে জি২০-র সভাপতির দায়িত্ব সাউথ আফ্রিকার। 
- আফ্রিকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে যা আফ্রিকান ইউনিয়নের "Agenda 2063" এর লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
- সাউথ আফ্রিকা আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (AfCFTA) এবং আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রদায়গুলোর (RECs) উন্নয়নে কাজ করবে।
- আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলো যেগুলো আফ্রিকার একীকরণে প্রতিবন্ধক, সেগুলো সমাধান করার চেষ্টা।
- AU-র অন্তর্ভুক্তি জি২০-তে আফ্রিকার অগ্রাধিকারের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।
- সাউথ আফ্রিকার জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ যা আন্তর্জাতিক শাসন ব্যবস্থা পুনর্গঠন এবং গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উৎস: United Nations ওয়েবসাইট।
৭,৭৪৪.
Forbes-এর বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকা অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
  1. ৪৬তম
  2. ৪৫তম
  3. ৪৪তম
  4. ৪৩তম
সঠিক উত্তর:
৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
৪৬তম
ব্যাখ্যা
Forbes-এর প্রভাবশালী ১০০ নারী:
- মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’-এর চলতি বছর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করা হয়েছে।
- তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
- উরসুলা ভন ডার লিয়েন রাশিয়-ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছে।
- অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন।

উল্লেখ্য -
- তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
- চতুর্থ স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
- পঞ্চম স্থানে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম রয়েছে।

উৎস: Forbes ওয়েবসাইট। [link]
৭,৭৪৫.
What is the export revenue earned in the commodity sector during July-June of the fiscal year 2024-2025?
  1. 44,469.74 million US dollars
  2. 48,283.93 million US dollars
  3. 47,233.95 million US dollars
  4. 46,283.53 million US dollars
সঠিক উত্তর:
48,283.93 million US dollars
উত্তর
সঠিক উত্তর:
48,283.93 million US dollars
ব্যাখ্যা
• ২০২৪-২০২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম:
- অর্থ-বছর (২০২৪-২০২৫) জুলাই-জুন সময়ে পণ্য খাতে অর্জিত রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার, 
- বিগত ২০২৩-২০২৪ অর্থ-বছরে আমাদের মোট রপ্তানি আয় ছিল ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার।
-  ২০২৪-২০২৫ অর্থ-বছরের জন্য নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার।

- চলতি বছরের রপ্তানি আয় বিগত অর্থ-বছরের একই সময়ের রপ্তানি আয়ের তুলনায় ৮.৫৮% বেশি, এবং নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জন।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।
৭,৭৪৬.
BIMSTEC কোন ধরণের জোট?
  1. রাজনৈতিক
  2. অর্থনৈতিক
  3. সাংস্কৃতিক
  4. সামরিক
সঠিক উত্তর:
অর্থনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
অর্থনৈতিক
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরুপ - The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- এটি হচ্ছে বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- প্রথমে নাম ছিল- BIST-EC (Bangladesh-India-Sri Lanka-Thailand Economic Cooperation)
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদর দপ্তর অবস্থিত - ঢাকায়।

তথ্যসূত্র: বিমসটেক ওয়েবসাইট
৭,৭৪৭.
কোন দাবাড়ু ২০২৫ সালের বিশ্ব র‍্যাপিড ও ব্লিটজ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হন? 
  1. ম্যাগনাস কার্লসেন
  2. বিশ্বনাথন আনন্দ
  3. নোদিরবেক আব্দুসাত্তোরভ
  4. আনিশ গিরি
সঠিক উত্তর:
ম্যাগনাস কার্লসেন
উত্তর
সঠিক উত্তর:
ম্যাগনাস কার্লসেন
ব্যাখ্যা

•  বিশ্ব র‍্যাপিড ও ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫: 
- বিশ্ব র‍্যাপিড ও ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ কাতারের দোহায় ২৫ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
- ম্যাগনাস কার্লসেন ফাইনাল ম্যাচে গ্র্যান্ডমাস্টার নোদিরবেক আব্দুসাত্তোরভকে ২.৫–১.৫ ব্যবধানে পরাজিত করে ২০২৫ সালের বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন। 
- এর মাধ্যমে তিনি নবমবারের মতো বিশ্ব ব্লিটজ শিরোপা এবং তিনটি টাইম কন্ট্রোল মিলিয়ে মোট ২০তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেন।
- এর ফলে তিনি পঞ্চমবারের মতো একসঙ্গে র‍্যাপিড ও ব্লিটজ – উভয় বিভাগের বিশ্ব চ্যাম্পিয়নের ডাবল ক্রাউন পরিধান করেন।
 
 তথ্যসূত্র: Chess.com Website. (Link)

৭,৭৪৮.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ এর রিপোর্ট অনুসারে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় কোন জেলায়?
  1. পাবনা
  2. নীলফামারী
  3. রংপুর
  4. যশোর
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা
বিভিন্ন ফসল উৎপাদনে শীর্ষ জেলা:
⇒ তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া।
⇒ পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।
⇒ আলু উৎপাদনে শীর্ষ জেলা: রংপুর।
⇒ ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
⇒ গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও।
⇒ ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
⇒ তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।
⇒ চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৭,৭৪৯.
BIMSTEC এর সদস্য দেশ কয়টি? (জানুয়ারি, ২০২৫)
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (জানুয়ারি, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৭৫০.
Which city has been ranked as the most liveable in the world? [ July, 2025]
  1. Vienna
  2. Zurich
  3. Copenhagen
  4. Melbourne
সঠিক উত্তর:
Copenhagen
উত্তর
সঠিক উত্তর:
Copenhagen
ব্যাখ্যা
বসবাস যোগ্য শহর: 
- প্রকাশক: দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)।
- ভিত্তি: পাঁচটি মূল সূচকের ওপর ভিত্তি করে।
- বসবাসের জন্য সেরা শহর কোপেনহেগেন।
- দেশ: ডেনমার্ক।

উল্লেখ্য, 
- কোপেনহেগেনের উচ্চমানের স্থিতিশীলতা, অবকাঠামো ও পরিবেশ সূচকই শহরটিকে এই দুটি স্বীকৃতি এনে দিয়েছে।
- ঢাকার অবস্থান তালিকার ১৭৩টি শহরের মধ্যে ১৭১তম।

উৎস: ফোর্বস।Link]
৭,৭৫১.
NOSE : FACE
  1. Ring : Finger
  2. Stem : Root
  3. Knob : Door
  4. Show : Foot
সঠিক উত্তর:
Knob : Door
উত্তর
সঠিক উত্তর:
Knob : Door
ব্যাখ্যা
 • প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
- NOSE - নাক; নাসা; নাসিকা; ঘ্রাণেন্দ্রিয়।
- FACE - মুখমণ্ডল; মুখ।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক)
Ring - আংটি।
Finger - হাতের আঙুল

খ)
Stem - বৃক্ষের কাণ্ড; বোঁটা, পাতা, ফুল বা ফলের যে অংশ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে।
Root - বৃক্ষাদির মূল; শিকড়।

গ)
Knob - দরজার গোলাকার হাতল; রেডিও বা টেলিভিশন সেটের নিয়ন্ত্রক চাবি।
Door - দরজা; দ্বার; দুয়ার; কপাট।

ঘ)
Show - প্রদর্শন
Foot -  পা, পদ, পাদ, চরণ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Knob : Door.
- Face বা মুখমণ্ডলের উপরে যেমন nose থাকে, তেমনি দরজার উপরে knob থাকে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭,৭৫২.
আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, ২০২৪)
  1. বগুড়া
  2. রংপুর
  3. দিনাজপুর
  4. জয়পুরহাট
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা

আলু উৎপাদন:
​• আলু উৎপাদনে শীর্ষ জেলা:
- প্রথম: রংপুর জেলা।
- (১৩,২৬,৩৪৫ মে. টন)
- দ্বিতীয়: বগুড়া জেলা।
- (১১,৮৭,০২৩ মে. টন)

• আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
- প্রথম: রংপুর বিভাগ।
- (৪৩,৪৪,৫৪৬ মে. টন)
- দ্বিতীয়: রাজশাহী বিভাগ।
- (৩,৫৭৬,৮৯৬ মে. টন)

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪।

৭,৭৫৩.
FEARLESS : DAUNT::
  1. perplexed : enlighten
  2. nondescript : neglect
  3. avaricious : motivate
  4. impassive : perturb
সঠিক উত্তর:
impassive : perturb
উত্তর
সঠিক উত্তর:
impassive : perturb
ব্যাখ্যা
• FEARLESS: নির্ভীক; শঙ্কাহীন।
- DAUNT: নিরুৎসাহ/দমন করা।

Options,
ক)
perplexed: হতবুদ্ধি; জটিল।
enlighten: জ্ঞানদান করা; অজ্ঞতা, ভুল বোঝাবুঝি অথবা মিথ্যা বিশ্বাসসমূহ দূর করা।

খ)
nondescript: সহজে শ্রেণিভুক্ত করা যায় না এমন (বস্তু বা ব্যক্তি); কিম্ভূতকিমাকার (বস্তু বা ব্যক্তি); অকৃতলক্ষণ; সৃষ্টিছাড়া।
neglect: অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।

গ)
avaricious: লোলুপ; গৃধ্নু; লোভী; ধনলোভী; লিপ্সু; লালসাগ্রস্ত।
motivate: উদ্বুদ্ধ/প্রণোদিত/প্রবর্তিত করা। 

ঘ)
impassive: নির্বিকার; নিরাবেগ।
perturb: উত্তেজিত করা।

Analogy: FEARLESS : DAUNT:: impassive : perturb.

- A fearless person cannot be daunted — সেই বৈশিষ্ট্যের বিপরীত।
- impassive অর্থ নির্বিকার এবং perturb মানে উত্তেজিত করা, যা impassive এর বিপরীত।
৭,৭৫৪.
সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় কত তারিখে?
  1. ২২ জুলাই, ২০২৪
  2. ২৩ জুলাই, ২০২৪
  3. ২০ জুলাই, ২০২৪
  4. ২৫ জুলাই, ২০২৪
সঠিক উত্তর:
২৩ জুলাই, ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
২৩ জুলাই, ২০২৪
ব্যাখ্যা
• সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন ২০২৪ সালের জুলাই মাসের ২৩ তারিখ প্রকাশিত হয়।

নতুন প্রজ্ঞাপনে কোটা ব্যবস্থা যেমন ছিল :
সরকারি, আধা-সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান সহ কর্পোরেশনগুলোতেও সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৯-২০ গ্রেডের সকল নিয়োগে ৭% কোটা অনুসরণ করা হবে।
- এবং অবশিষ্টাংশ ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।
৭% কোটার মধ্যে ৫% মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য রাখা হয়েছে এবং ১% প্রতিবন্ধী ও ৩য় লিঙ্গের মানুষদের জন্য এবং ১% ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য রাখা হয়েছে।
এখানে নারী কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য কোন কোটা রাখা হয়নি।
নতুন কোটার প্রজ্ঞাপনের অনতিবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে অর্থাৎ চলতি মাসের ২৩ তারিখ হতে কার্যকর হবে।

উল্লেখ্য:
এখন কোটা সংক্রান্ত পূর্বের সকল আদেশ /পরিপত্র বা যে কোন আইন বাতিল বলে গন্য হবে।

উৎস: জনপ্রশাসন মন্ত্রণালয় এবং The daily star.
৭,৭৫৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, দেশের মূল্যস্ফীতির পরিমাণ কত?
  1. ৭.৪৮%
  2. ৮.৪৮%
  3. ৯.৪০%
  4. ১০.৪০%
সঠিক উত্তর:
৮.৪৮%
উত্তর
সঠিক উত্তর:
৮.৪৮%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৭,৭৫৬.
Who has become the first woman to be appointed as a selector for the Bangladesh national women's cricket team?  [November, 2025]
  1. Rumana Ahmed
  2. Nahida Akter
  3. Salma Khatun
  4. Fargana Hoque
সঠিক উত্তর:
Salma Khatun
উত্তর
সঠিক উত্তর:
Salma Khatun
ব্যাখ্যা

- প্রথম নারী হিসেবে জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন- সালমা খাতুন।
- বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
- সাবেক এই তারকা অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- জাতীয় দলের হয়ে ৯৫টি টি২০ আর ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেন সালমা খাতুন।
- তিনি দুই ফরম্যাটে ব্যাট হাতে ১ হাজার ১২৫ রান সংগ্রহ করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৩৬ উইকেট।
- ১ অক্টোবর থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৭,৭৫৭.
Hand : Glove :: Foot : ?
  1. Shirt
  2. Ring
  3. Sock
  4. Belt
সঠিক উত্তর:
Sock
উত্তর
সঠিক উত্তর:
Sock
ব্যাখ্যা

• Hand : Glove :: Foot : ?

• Hand: হাতের সাথে,
- Glove: দস্তানা এর যে সম্পর্ক। তেমনি, 
- Foot: পা এর সাথে একই সম্পর্কযুক্ত শব্দ বসবে,

উল্লিখিত অপশনগুলো,
ক) Shirt: 
- Bangla Meaning: শার্ট। 

খ) Ring:
- Bangla Meaning: আংটি। 

গ) Sock:
- Bangla Meaning: ছোট মোজা (যা পায়ে পড়ে)।

ঘ) Belt:
- Bangla Meaning: ফোম বা কাপড়ের তৈরি এমন বস্তু যা দিয়ে পরিধেয় বস্তুকে কোমরের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা যায়। 

- Hand is covered by glove, foot is covered by Sock.
- Correct analogy: Sock.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৭,৭৫৮.
সম্প্রতি বাংলাদেশে 'কান্ট্রি প্রোগ্রাম স্ট্র্যাটেজি ২০২৩-২০২৮' চালু করেছে কোন সংস্থা?
  1. ক) গ্রিন পিচ
  2. খ) ওয়াটারএইড বাংলাদেশ
  3. গ) দি হাঙ্গার রুট
  4. ঘ) ওরিওনা স্পাই
সঠিক উত্তর:
খ) ওয়াটারএইড বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়াটারএইড বাংলাদেশ
ব্যাখ্যা
ওয়াটারএইড বাংলাদেশ:
- দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সুবিধা নিশ্চিতের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি ‘কান্ট্রি প্রোগ্রাম স্ট্র্যাটেজি ২০২৩-২০২৮'- এর সূচনা করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ।

তথ্যসূত্র: প্রথম আলো।
৭,৭৫৯.
FIFA Club World Cup 2025-এ গোল্ডেন বুট কে পেয়েছেন?
  1. কোল পালমার
  2. লিওনেল মেসি
  3. গনজালো গার্সিয়া
  4. দেসিরে দোয়ি
সঠিক উত্তর:
গনজালো গার্সিয়া
উত্তর
সঠিক উত্তর:
গনজালো গার্সিয়া
ব্যাখ্যা
FIFA Club World Cup-2025:
- অনুষ্ঠিত হবে: জুন–জুলাই, ২০২৫।
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র।
- এটি ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর।
- অংশগ্রহণকার: ৩২টি ক্লাব।
- ভেন্যু: ১২।
- চ্যাম্পিয়ন: চেলসি।
- রানার-আপ: পিএসজি।
- ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: কোল পামার (চেলসি)
- গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): কোল পালমার (চেলসি)।
- গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): গনজালো গার্সিয়া (রিয়াল মাদ্রিদ)।
- সেরা তরুণ খেলোয়াড়: দেসিরে দোয়ি (প্যারিস সেন্ট জার্মেইন)।
- গোল্ডেন গ্লাভ (সেরা গোলকিপার): রবার্ট সানচেজ (চেলসি)।

উৎস: FIFA ওয়েবসাইট।
৭,৭৬০.
ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ''Ethnologue'' এর তথ্য মতে সমগ্র বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত?
  1. ক) ৪র্থ
  2. খ) ৫ম
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
সঠিক উত্তর:
গ) ৭ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ম
ব্যাখ্যা

সাম্প্রতিক তথ্য মতে,
ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ''Ethnologue'' এর তথ্য মতে, Top 10 most spoken languages 2020 এর তালিকা - (মিলিয়ন)
১) English - 1268M
২) Mandarin Chinese - 1120M
৩) Hindi - 637M
৪) Spanish - 538M
৫) French - 277 M
৬) Standard Arabic - 274M
৭) Bengali - 265M

এছাড়াও, কানাডা ভিত্তিক ওয়েবসাইট, Visual Capitalist এর সমীক্ষা অনুসারে সর্বাধিক কথিত ভাষার তালিকা -
১. ইংরেজি - ১১৩ কোটি ২৩ লাখ (প্রায়)
২. মান্দারিন (চাইনিজ) - ১১১ কোটি ৬৫ লাখ (প্রায়)
৩. হিন্দি - ৬১ কোটি ৫৪ লাখ (প্রায়)
বাংলার অবস্থান ৭ম এবং বাংলায় কথা বলা মানুষের সংখ্যা - ২৬ কোটি ৫০ লাখ (প্রায়)।

৭,৭৬১.
নারী কোপা আমেরিকা টুর্নামেন্ট- ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. ব্রাজিল
  2. কলম্বিয়া
  3. আর্জেন্টিনা
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
নারী কোপা আমেরিকা- ২০২৫:
- কলম্বিয়াকে হারিয়ে টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতেছে ব্রাজিল।
- ইকুয়েডরের কুইটোতে ৪-৪ গোলে সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
- ব্রাজিলের মেয়েদের এটি টানা পঞ্চম ও রেকর্ড নবম শিরোপা।
- তাদের এই জয়ের মূল কারিগর মার্তা। জোড়া গোল উপহার দেন এই ফরোয়ার্ড।
- সেই সাথে হয়েছেন কোপা আমেরিকা ২০২৫-এর সেরা খেলোয়াড়।

উল্লেখ্য,
- গত ১২ জুলাই থেকে শুরু হয় মেয়েদের কোপা আমেরিকা।
- দুটি গ্রুপ মিলিয়ে মোট ১০টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে। 
- ১৯৯১ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে এক আসর বাদে প্রতিবারই শিরোপা নিজেদের করে নেয় ব্রাজিলের মেয়েরাই।
- মাঝে ২০০৬-এ ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
- সব মিলিয়ে ১০ আসরের মধ্যে ৯বারই শিরোপা জিতে ব্রাজিল।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।
৭,৭৬২.
Islamic Development Bank-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [মে, ২০২৫]
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা
IsDB:
- IDB-এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) হলো একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৩ সালের সৌদি আরবের জেদ্দায় IDB গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সর্বশেষ দেশ: গায়ানা।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব) (২০২১-২৬)।

⇒ ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থা (OIC)-এর পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামি অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথম বারের মত আলোচনা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৪ সালে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের অপর সম্মেলনে 'আইডিবি' (ইসলামি উন্নয়ন ব্যাংক) চার্টার গৃহীত হয়।
- এরই ফলশ্রুতিতে ১৯৭৫ সালে সৌদী আরবে 'ইসলামি উন্নয়ন ব্যাংক' (আইডিবি) প্রতিষ্ঠা লাভ করে।

উৎস: IDB ওয়েবসাইট।
৭,৭৬৩.
হামাসের রাজনৈতিক ব্যুরোর বর্তমান প্রধান কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ইয়াহিয়া সিনওয়ার
  2. মুসা আবু মারজুক
  3. ইসমাইল হানিয়া
  4. কেউই নয়
সঠিক উত্তর:
কেউই নয়
উত্তর
সঠিক উত্তর:
কেউই নয়
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।

⇒ হামাস পরপর দ্রুত দুই নেতার মৃত্যুতে, ভবিষ্যতে ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রভাব কমানোর জন্য হামাস একটি অস্থায়ী সম্মিলিত নেতৃত্ব মডেল গ্রহণ করেছে। এটি ৫ জন সদস্য নিয়ে গঠিত, যাদের মধ্যে রয়েছেন: শূরা কাউন্সিলের প্রধান মুহাম্মদ দারউইশ; তিনটি আঞ্চলিক পলিটব্যুরোর নেতা—বাহ্যিক বিভাগের খালেদ মাশাল, গাজার খলিল আল-হাইয়া, এবং পশ্চিম তীরের জাহের জাবারিন; এবং পঞ্চম একজন অজ্ঞাত সদস্য।
- তাই বর্তমানে রাজনৈতিক ব্যুরোর সরাসরি কোন প্রধান নেই।

উল্লেখ্য,
- ইসমাইল হানিয়া ছিলেন হামাসের আরেক প্রধান। সংগঠনের সব শাখার শীর্ষ নেতা ছিলেন তিনি। ৩১ জুলাই, ২০২৪ তারিখে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় তিনি নিহত হন। 
- হামাস নেতা ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহিয়া সিনওয়ার হামাসের সর্বময় ক্ষমতার অধিকারী হন। অক্টোবর, ২০২৪ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।

উৎস: i) European Council on Foreign Relations (ECFR). [link]
ii) Britannica. 
৭,৭৬৪.
The first consignment of uranium, the nuclear fuel for Rooppur Nuclear Power Plant, reached Pabna's Rooppur -
  1. September 27, 2023
  2. September 28, 2023
  3. September 29, 2023
  4. September 30, 2023
সঠিক উত্তর:
September 29, 2023
উত্তর
সঠিক উত্তর:
September 29, 2023
ব্যাখ্যা
• রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:
- সর্ববৃহৎ একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
- এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা।
- রাশিয়া থেকে ঋণসহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।
- পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটের জ্বালানি ‘ফ্রেস নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছে ২৯ সেপ্টেম্বর, ২০২৩।
- এর আগে ২৮ সেপ্টেম্বর, ২০২৩ একটি বিশেষ উড়োজাহাজে রাশিয়া থেকে ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
================
উল্লেখ্য. 
- রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায় - ৫ অক্টোবর।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌছায় - ৭ অক্টোবর, ২০২৩।

তথ্যসূত্র: প্রথম আলো।
৭,৭৬৫.
জাতীয় বেতম কমিশন ২০২৫ এর প্রধানের নাম কি?
  1. আকবর আলী খান
  2. জাকির আহমেদ খান
  3. আতাহার আলী খান
  4. শরাফত আলী খান
সঠিক উত্তর:
জাকির আহমেদ খান
উত্তর
সঠিক উত্তর:
জাকির আহমেদ খান
ব্যাখ্যা

জাতীয় বেতন কমিশন ২০২৫:
- জাতীয় বেতন কমিশন ২০২৫ বাংলাদেশের সরকারি, আধা-সরকারি, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিশন।
- প্রধান (সভাপতি): সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।
- মূল্যস্ফীতি ও বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করতে জুলাই ২০২৫-এ এই কমিশন গঠিত হয়। 

উৎস: জাতীয় বেতন কমিশন, ২০২৫ ওয়েবসাইট।

৭,৭৬৬.
২০২১ সালের ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কে?
  1. সেলিনা হোসেন
  2. ফকরুল আলম
  3. মতিউর রহমান
  4. ফেরদৌসী কাদরী
সঠিক উত্তর:
ফেরদৌসী কাদরী
উত্তর
সঠিক উত্তর:
ফেরদৌসী কাদরী
ব্যাখ্যা
ম্যাগসেসে পুরস্কার:
- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- র‍্যামন ম্যাগসেসে ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৫৮ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়।
- এখন পর্যন্ত ১৩ জন ব্যক্তি বাংলাদেশ থেকে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- ২০২৩ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের করভি রাখসান্দ, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল–ফেরের।

⇒  ২০২১ সালে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন বাংলাদেশের ড. ফেরদৌসী কাদরী, পাকিস্তানের মুহাম্মাদ আমজাদ সাকিব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্টিভেন মানচি।

⇒ জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

উল্লেখ্য,
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
- নভেম্বর, ২০২৪-এ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
৭,৭৬৭.
'বিশ্ব তামাকমুক্ত দিবস' কবে পালিত হয়?
  1. ২০শে মে
  2. ২৯শে মে
  3. ৩১শে মে
  4. ২৭শে মে
সঠিক উত্তর:
৩১শে মে
উত্তর
সঠিক উত্তর:
৩১শে মে
ব্যাখ্যা

• বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।

অন্যদিকে,
- ২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস।
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।

উৎস: Britannica.

৭,৭৬৮.
Which Country took the initiative of 'Global Alliance for Hunger and Poverty'? (December, 2024)
  1. USA
  2. Brazil
  3. Russia
  4. Canada
সঠিক উত্তর:
Brazil
উত্তর
সঠিক উত্তর:
Brazil
ব্যাখ্যা
গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি:
- গত ১৮ নভেম্বর, ২০২৪ সালে ব্রাজিলের পক্ষ থেকে জি২০ সম্মেলনে বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ নামের একটি জোট শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
- বাংলাদেশ উদ্বোধনী সদস্যদের একজন হিসেবে ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ জোটে নিজেদের নাম ঘোষণা করেছে।
- এখন পর্যন্ত এই জোটে ৪১টি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে।
- মূলত, এ জোটে ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনতে অর্থ ও সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- এর আওতায় উন্নত দেশ, বিভিন্ন বেসরকারি ও আর্থিক সংস্থা অর্থ ও তাদের দক্ষতা দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে।

উৎস: ঢাকা পোস্ট।
৭,৭৬৯.
২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৯৩তম
  2. ৯৫তম
  3. ৯৭তম
  4. ৯৯তম
সঠিক উত্তর:
৯৩তম
উত্তর
সঠিক উত্তর:
৯৩তম
ব্যাখ্যা
শক্তিশালী পাসপোর্ট সূচক- ২০২৫:
- যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে।
- এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
- সূচকের শীর্ষে আছে সিঙ্গাপুর এবং সবার নিচে আফগানিস্তান।
- সূচকে শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯৩তম।
- বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। 
- বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। 

উল্লেখ্য,
- ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।

উৎস: henleyglobal ওয়েবসাইট। [Link]
৭,৭৭০.
২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করা হয় কবে? [আগস্ট, ২০২৫]
  1. ৩০ জুলাই, ২০২৫
  2. ৩১ জুলাই, ২০২৫
  3. ১ আগস্ট, ২০২৫
  4. ২ আগস্ট, ২০২৫
সঠিক উত্তর:
৩১ জুলাই, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৩১ জুলাই, ২০২৫
ব্যাখ্যা
মুদ্রানীতি (জুলাই-ডিসেম্বর, ২০২৫):
- একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে যে নীতি গ্রহণ করা হয়, তাকে মুদ্রানীতি বলে।
- মুদ্রানীতি প্রণয়ন করে ওই দেশের সর্বোচ্চ আর্থিক কর্তৃপক্ষ। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রানীতি ঘোষণা করে।
- বাংলাদেশে প্রতি ছয় মাস (ষান্মাসিক) পরপর মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
- সাধারণত জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর—এই সময়সীমা ধরে বাংলাদেশে মুদ্রানীতি দেওয়া হয়।
৩১ জুলাই, ২০২৫ তারিখে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করা হয়
- নতুন মুদ্রানীতিতে পলিসি রেপো রেট ১০.০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।
- এছাড়া, স্টান্ডিং ল্যান্ডিং ফেসিলিটি (এসএলএফ) হার ১১.৫ শতাংশ এবং স্টান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) হার ৮.০ শতাংশ আছে।

উল্লেখ্য,
- মুদ্রানীতির মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা।
- এ জন্য দেশের আর্থিক খাতের চিত্র কেমন হবে—এ নিয়ে পরবর্তী ছয় মাসের জন্য নীতি ঠিক করা হয়।
- বাজারে মুদ্রার সরবরাহ পরিস্থিতি দিয়েই মূলত এটি ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক।

তথ্যসূত্র- বাসস। [Link]
৭,৭৭১.
সর্বাধিক ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল কোনটি?
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. ইংল্যান্ড
  4. ওয়েস্ট ইন্ডিজ
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
সর্বাধিক ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল:
- প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ১২বার।
- সবচেয়ে বেশি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া (৫ বার)।
- ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ২ বার করে।
- পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড জিতেছে ১ বার করে।
- বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এখনো পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায় নি।

উৎস: Britannica. [link]
৭,৭৭২.
বাংলাদেশে এ পর্যন্ত কতটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
উপজেলা পরিষদ নির্বাচন:
- বাংলাদেশে এ পর্যন্ত ৬টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 


⇒ বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে। ওই বছর ৪৬০টি উপজেলায় এই নির্বাচন হয়।
- ১৯৯০ সালে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরও ৪৬০টি উপজেলায় এই নির্বাচন হয়।
- ২০০৯ সালে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর ৪৭৫টি উপজেলায় এই নির্বাচন হয়।
- ২০১৪ সালে চতুর্থবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন হয়। ছয় ধাপে এ নির্বাচন হবে। চার ধাপের তফসিল ঘোষিত হয়েছে।
- ২০১৯ সালে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হয় পাঁচ ধাপে। সেবার পাঁচ ধাপ মিলিয়ে গড়ে ভোট পড়ে ৪১ শতাংশের বেশি।
- সর্বশেষ ২০২৪ সালে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
৭,৭৭৩.
সম্প্রতি, দেশে রিকশা আর্ট নিয়ে প্রদর্শনীর নাম কী? [জানুয়ারি,২০২৫]
  1. The Colors of Rickshaw
  2. Rickshaw: The Art of Bangladesh
  3. Rickshaw Culture and Heritage
  4. Rickshaw Artistry: A World Heritage
সঠিক উত্তর:
Rickshaw Artistry: A World Heritage
উত্তর
সঠিক উত্তর:
Rickshaw Artistry: A World Heritage
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
→ সম্প্রতি, দেশে রিকশা আর্ট নিয়ে প্রদর্শনীর নাম-Rickshaw Artistry: A World Heritage. 
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা:

- ১০ জানুয়ারি, ঢাকার গুলশানে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে ‘রিকশা আর্টিস্ট্রি: আ ওয়ার্ল্ড হ্যারিটেজ’ চিত্র প্রদর্শনীটি উদ্বোধন হয়।
- প্রধান অতিথি ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার।
- প্রদর্শনীতে ১৬টি চিত্রকর্ম, ১৭টি পেন্সিল স্কেচ এবং টিনের ওপর আঁকা ৩৬টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।
- ৩০ বছরের বেশি সময় ধরে রিকশাচিত্রের ঐতিহ্য লালন করছেন নব কুমার ভদ্র।
- তার কাজ দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে।
- নব কুমারের চিত্রকর্মে চলচ্চিত্র শিল্পীদের মুখাবয়ব, বাংলার গ্রামীণ জীবন এবং প্রাচীন লোককথার চিত্র দেখা যায়।
- প্রদর্শনীটি ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এবং এটি সপ্তাহে ছয় দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, 
- ২০২৩ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় রিকশা এবং তার রঙিন চিত্রকর্ম।
- রিকশা একটি ছোট, তিন চাকার যাত্রীবাহী যান, যা একজন ব্যক্তি টানেন।
- রিকশাগুলি হাতে তৈরি হয় এবং এতে প্রাকৃতিক দৃশ্য, ফুল, পাখি, প্রাণী, ঐতিহাসিক ঘটনা, গল্প, জাতীয় নায়ক, চলচ্চিত্র তারকা এবং লেখনী চিত্রিত থাকে।
- রিকশাগুলি সজ্জিত থাকে ট্যাসেল, প্লাস্টিক ফুল এবং চিন্তেল দিয়ে।
- রিকশাগুলি ধীরে চলে, তাই তার চিত্রকর্ম সহজেই দর্শকদের চোখে পড়ে।
- এটি এক ধরনের চলমান প্রদর্শনী হিসেবে কাজ করে এবং ঢাকার নগর জীবনের প্রতীক।
- রিকশা তৈরি ও চিত্রকর্মের ঐতিহ্য কর্মশালার মাধ্যমে শিখানো হয়।
- রিকশা শিল্পীরা তাদের দক্ষতা সন্তান বা আত্মীয়দের কাছে শিখিয়ে দেন।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক নিউজ [লিঙ্ক] এবং ইউনেস্কো ওয়েবসাইট। [লিঙ্ক]
৭,৭৭৪.
According to Agricultural Statistics Yearbook 2023, which is the top district in fresh water fish production?
  1. Comilla
  2. Rajshahi
  3. Khulna
  4. Mymensingh
সঠিক উত্তর:
Mymensingh
উত্তর
সঠিক উত্তর:
Mymensingh
ব্যাখ্যা
মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪৯,১৪,৭১৫ মে.টন।
- ইলিশ - ১১.৬৩%।
- চিংড়ি - ৫.৫২%।
- মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.০৬%।
- এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.০৯%।
- অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ২.৯৪%।
- তেলাপিয়া - ৮.৫৭%।

মিঠা পানির মাছ উৎপাদন:
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪২,৩৫,৩৩০ মে.টন।

শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৩৮,৯৫৯ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,০৯,৮৮৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪১,২২৩ মেট্রিক টন।

শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৫৩,০০৩ মেট্রিক টন।
২. খুলনা - ৭,৮৫,৮৫৩ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৫১,৭৫৪ মেট্রিক টন।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৭,৭৭৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, মোট আমদানি ব্যয়ের পরিমাণ কত?
  1. ৪০,১০৮ মিলিয়ন মার্কিন ডলার
  2. ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার
  3. ৪৮,১০৮ মিলিয়ন মার্কিন ডলার
  4. ৫৬,১০৮ মিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর:
৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
আমদানি পরিস্থিতি:
- ২০২৩-২৪ (জুলাই – ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- এটি পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।

⇒ সার্বিক আমদানি পরিস্থিতি (সাময়িক):
ক) প্রধান প্রাথমিক পণ্য
১. তুলা: ২,২৩৪ মিলিয়ন মার্কিন ডলার।
২. গম: ১,১৪২ মিলিয়ন মার্কিন ডলার।
৩. তৈলবীজ: ৭২২ মিলিয়ন মার্কিন ডলার।
৪. অপরিশোধিত পেট্রোলিয়াম: ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার।
৫. চাল: ১৩ মিলিয়ন মার্কিন ডলার।

খ) প্রধান শিল্পজাত পণ্যসমূহ
১. পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী: ৩,২৭১ মিলিয়ন মার্কিন ডলার।
২. সার: ২,০৯৪ মিলিয়ন মার্কিন ডলার।
৩. সুতা: ২,০৬৭ মিলিয়ন মার্কিন ডলার।
৪. ভোজ্যতৈল: ১,৪১০ মিলিয়ন মার্কিন ডলার।
৫. স্টেপল ফাইবার: ৯৫৭ মিলিয়ন মার্কিন ডলার।
৬. ক্লিংকার: ৬২০ মিলিয়ন মার্কিন ডলার।

গুরুত্বপূর্ণ তথ্য:
একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয়: তুলা।
শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়: পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়: তুলা।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭,৭৭৬.
২০১২ সালে আন্তর্জাতিক শান্তি দিবসের প্রতিপাদ্য কি?
  1. Sustainable development for Sustainable Peace.
  2. Sustainable Development for Sustainable Future,
  3. Sustainable Peace for a Sustainable Future.
  4. None of the above.
সঠিক উত্তর:
Sustainable Peace for a Sustainable Future.
উত্তর
সঠিক উত্তর:
Sustainable Peace for a Sustainable Future.
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।]

• আন্তর্জাতিক শান্তি দিবস:

- এটি একটি জাতিসংঘ -অনুমোদিত ছুটির দিন যা প্রতি বছর ২১ সেপ্টেম্বর পালন করা হয় ।
- এটি বিশ্ব শান্তির জন্য নিবেদিত, এবং বিশেষত যুদ্ধ এবং সহিংসতার অনুপস্থিতি , যেমন মানবিক সহায়তা অ্যাক্সেসের জন্য একটি যুদ্ধ অঞ্চলে একটি অস্থায়ী যুদ্ধবিরতি দ্বারা উপলক্ষিত হতে পারে।
- দিবসটি প্রথম ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৮২ সালের সেপ্টেম্বরে প্রথম পালন করা হয়েছিল এবং অনেক জাতি, রাজনৈতিক দল , সামরিক গোষ্ঠী এবং লোকেরা এটি পালন করে।
- ২০১২ সালে, জাতিসংঘ টেকসই ভবিষ্যতের জন্য টেকসই শান্তি হিসাবে বছরের পালনের থিম নির্ধারণ করে, সমস্ত জাতি এবং জনগণের মধ্যে এবং উভয়ের মধ্যে শান্তির আদর্শকে স্মরণ করে এবং শক্তিশালী করে।
৭,৭৭৭.
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান নির্বাহী চেয়ারম্যান কে? (জুন, ২০২৫)
  1. লোকমান হোসেন
  2. আশিক চৌধুরী
  3. মো. সিরাজুল ইসলাম
  4. মো. সারওয়ার বারী
সঠিক উত্তর:
আশিক চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
আশিক চৌধুরী
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। (জুন, ২০২৫)

বিনিয়োগ বোর্ড:
- BIDA এর পূর্ণরূপ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
- BIDA এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম ছিল বিনিয়োগ বোর্ড।
- বিনিয়োগ বোর্ড প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন একটি সংস্থা।
- বিনিয়োগ বোর্ড প্রতিষ্ঠিত হয়: ১৯৮৯ সালে।
- ২০১৬ সালে প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত প্রাইভেটাইজেশন বোর্ড, যা ২০০০ সালে প্রাইভেটাইজেশন কমিশন নামে রুপান্তরিত হয় সেটিকে একত্রিত করে সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) প্রতিষ্ঠা করে।
- বিনিয়োগ বোর্ডের লক্ষ্য ছিল দেশে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা, অর্থনীতিতে বিশেষ করে বেসরকারি খাত এবং বিদেশি বেসরকারি পুঁজির অংশগ্রহণ বাড়ানোর উপযোগী সরকারি নীতির বাস্তবায়ন ঘটানো।
- এর পরিচালনায় ছিল নির্বাহী সদস্যবৃন্দ এবং নির্বাহী চেয়ারম্যান সমন্বয়ে গঠিত একটি নির্বাহী পরিষদ।

তথ্যসূত্র - বিনিয়োগ বোর্ড ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৭,৭৭৮.
What is the amount of manpower engaged in the industrial sector according to the Economic Survey 2024?
  1. 17%
  2. 18%
  3. 19%
  4. 20%
সঠিক উত্তর:
17%
উত্তর
সঠিক উত্তর:
17%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭,৭৭৯.
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কততম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন? [মার্চ - ২০২৫]
  1. ১৩তম
  2. ১৪তম
  3. ১১তম
  4. ১২তম
সঠিক উত্তর:
১৩তম
উত্তর
সঠিক উত্তর:
১৩তম
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্ষদের সভাপতি।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর। 
- তিনি ১৩তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১৩ আগস্ট ২০২৪ সালে এই পদে নিযুক্ত হন।
- এর আগে, তিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ সাধারণত ৪ বছর হয়।

সূত্র: Bangladesh Bank ওয়েবসাইট।
৭,৭৮০.
চট্টগ্রামের বে টার্মিনাল উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে কোন সংস্থা? [মে, ২০২৫]
  1. এডিবি
  2. জাইকা
  3. বিশ্বব্যাংক
  4. আইএমএফ
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা
বে টার্মিনাল উন্নয়ন প্রকল্প:
- গত ২০ এপ্রিল একনেক সভায় বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি) অনুমোদন হয়।
- এতে ১৩ হাজার ৫২৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় হিসেব করা হয়েছে।
- এর মধ্যে বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে ৯ হাজার ৩৩৩ কোটি এবং সরকারি তহবিল থেকে খরচ হবে ৪ হাজার ১৯২ কোটি ৫৭ লাখ টাকা।
- ইতিমধ্যে প্রজেক্ট (বিটিএমআইডিপি) বাস্তবায়নে বিশ্বব্যাংকের সাথে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার চুক্তি সম্পন্ন হয়েছে।
- প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি মাস থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।

উল্লেখ্য,
- ২০১৪ সালে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ‘বে টার্মিনাল’ প্রকল্প হাতে নেয় বন্দর কর্তৃপক্ষ।
- এই বে টার্মিনালে বাংলাদেশের মোট ৩৬ শতাংশ কনটেইনার ওঠা–নামা করা হবে। এতে প্রায় ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। 
- পরিণামে দৈনিক এক মিলিয়ন বা ১০ লাখ ডলার সাশ্রয় হবে।

তথ্যসূত্র: বাসস।
৭,৭৮১.
For what discovery did Victor Ambros and Gary Ruvkun win the 2024 Nobel Prize in Physiology or Medicine?
  1. Discovery of stem cells
  2. Discovery of the double helix structure
  3. Discovery of DNA replication
  4. Discovery of microRNA
সঠিক উত্তর:
Discovery of microRNA
উত্তর
সঠিক উত্তর:
Discovery of microRNA
ব্যাখ্যা
• মেডিসিন বা ফিজিওলজিতে ২০২৪ সালের নোবেল পুরস্কার:

- মেডিসিন বা ফিজিওলজিতে ২০২৪ সালের নোবেল পুরস্কার  বিজয়ীদের মধ্যে রয়েছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। মাইক্রোআরএনএর আবিষ্কার এবং এটি কিভাবে পোষ্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তা নিয়ে - তাঁদের কাজের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। 

- পুরস্কারের উদ্দেশ্য: মাইক্রোআরএনএ এবং এর জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য পুরস্কৃত হয়েছেন।

বিজ্ঞানীর পরিচয়:
- ভিক্টর অ্যামব্রোস: তিনি ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে UMass Chan Medical School-এর সাথে যুক্ত আছেন।
- গ্যারি রুভকুন: তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে গবেষক।

- গবেষণার পটভূমি: তাঁদের গবেষণা একটি ছোট গোলাকার কৃমি, Caenorhabditis elegans (C. elegans), নিয়ে হয়েছিল, যা জিন উন্নয়ন এবং নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে ব্যবহৃত হয়।

- মাইক্রোআরএনএর আবিষ্কার: তাঁরা ১৯৯৩ সালে lin-4 এবং lin-14 জিনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন, যা মাইক্রোআরএনএর অস্তিত্ব নির্দেশ করে। এটি কীভাবে অন্যান্য জিনের উৎপাদন নিয়ন্ত্রণ করে তা তাঁরা দেখান।

- গবেষণার গুরুত্ব: এই আবিষ্কারটি প্রাণীজগতের জিন নিয়ন্ত্রণের একটি নতুন মৌলিক ধারণার উদ্ভাবন করেছে। বর্তমানে মানুষের জিনোমে ১,০০০ এর বেশি মাইক্রোআরএনএ কোড রয়েছে।

- স্বাস্থ্য ও চিকিৎসায় প্রভাব: যদিও এখনো এই আবিষ্কারের সরাসরি চিকিৎসার ব্যবহার নেই, কিন্তু মাইক্রোআরএনএ প্রযুক্তি ভবিষ্যতে ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য রোগের ভ্যাকসিনের জন্য ব্যবহার করা হতে পারে।

- অন্য পুরস্কার: ২০২৩ সালে কাতালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির জন্য নোবেল মেডিসিন পুরস্কার দেওয়া হয়েছিল, যা কোভিড-১৯ ভ্যাকসিনের দ্রুত উন্নয়নে সহায়ক ছিল।

- এই আবিষ্কারগুলি জীববিজ্ঞানের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আমাদের শরীরের জিন নিয়ন্ত্রণের সিস্টেমের বিশাল জটিলতা সম্পর্কে নতুন ধারণা প্রদান করেছে​।

সূত্র: nobelprize.org/prizes/medicine [লিংক]
৭,৭৮২.
The lifespan of White Blood Cells is
  1. 5 Days
  2. 15 Days
  3. 45 Days
  4. 120 Days
সঠিক উত্তর:
15 Days
উত্তর
সঠিক উত্তর:
15 Days
ব্যাখ্যা
রক্তকণিকা:
- মানুষের রক্তে ৩ ধরনের রক্তকণিকা রয়েছে। যথা- -
১. লোহিত রক্তকণিকা।
২. শ্বেত রক্তকণিকা।
৩. অনুচক্রিকা।

লোহিত রক্তকণিকা:
- লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়।
- লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই।
- এ কণিকা দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।
- লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন।

• শ্বেত রক্তকণিকা:
- শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকারনেই।
- এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
- শ্বেত কণিকার গড় আয়ু ১ থেকে ১৫ দিন।
- শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়।

• অণুচক্রিকা:
- অণুচক্রিকা হলো গোলাকার, ডিম্বাকার বা রড আকারের।
- এতে নিউক্লিয়াস থাকে না।
- অণুচক্রিকা দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- অনুচক্রিকার গড় আয়ু ৫ থেকে ১০ দিন।

তথ্যসূত্র - জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭,৭৮৩.
৫২-৫৯ পর্যন্ত জনসংখ্যা ও জনতাত্বিক রিপোর্ট-২০১৯ অনুসারে উত্তর করুন।
জাতীয় জনসংখ্যা (প্রাক্কলিত, ১ জানুয়ারি ২০১৯):
  1. ক) ১৬৪.৪৫ মিলিয়ন
  2. খ) ১৬৫.৫৭ মিলিয়ন
  3. গ) ১৭০.১ মিলিয়ন
  4. ঘ) ১৬৫.৯২ মিলিয়ন
সঠিক উত্তর:
খ) ১৬৫.৫৭ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬৫.৫৭ মিলিয়ন
ব্যাখ্যা
জনসংখ্যা ও জনতাত্বিক রিপোর্ট-২০১৯
৭,৭৮৪.
According to the Global Terrorism Index 2025, which Asian country is most affected by terrorism?
  1. Pakistan
  2. Syria
  3. Afghanistan
  4. India
সঠিক উত্তর:
Pakistan
উত্তর
সঠিক উত্তর:
Pakistan
ব্যাখ্যা
⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ এর রিপোর্ট অনুযায়ী এশিয়ার শীর্ষ দেশ কোনটি?
- পাকিস্তান।

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫:
- অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) মার্চ, ২০২৫ তারিখে Global Terrorism Index (GTI) 2025: Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
- রিপোর্ট অনুসারে, সন্ত্রাসবাদে শীর্ষ কয়েকটি দেশের তালিকা নিচে দেওয়া হল,
• প্রথম: বুরকিনা ফাসো।
• দ্বিতীয়: পাকিস্তান।
• তৃতীয়: সিরিয়া।
• চতুর্থ: মালি।
• পঞ্চম: নাইজার।
• ষষ্ঠ: নাইজেরিয়া।
• সপ্তম: সোমালিয়া।
• অষ্টম: ইসরায়েল।
• নবম: আফগানিস্তান।
• দশম: ক্যামেরুন।

⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ এ বাংলাদেশের অবস্থান ৩৫ তম।

তথ্যসূত্র - Global Terrorism Index ওয়েবসাইট।
৭,৭৮৫.
'Sea' is related to 'Ship' in the same way as 'Road' is related to:
  1. ক) Traffic
  2. খ) Travellers
  3. গ) journey
  4. ঘ) Bus
সঠিক উত্তর:
ঘ) Bus
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bus
ব্যাখ্যা
As the means of transport in 'Sea' is 'Ship', similarly the means of transport on 'Road' is 'Bus'
৭,৭৮৬.
ডা. জাফরুল্লাহ ছিলেন একজন -
  1. ক) ভাস্কুলার সার্জন
  2. খ) অর্থোপেডিক্স
  3. গ) মেডিসিন বিশেষজ্ঞ
  4. ঘ) কার্ডিওলজিস্ট
সঠিক উত্তর:
ক) ভাস্কুলার সার্জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাস্কুলার সার্জন
ব্যাখ্যা
গণস্বাস্থ্য কেন্দ্র ও ডা. জাফরুল্লাহ: 
- গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীন বাংলাদেশে প্রথম স্বাস্থ্য কেন্দ্ৰ | বা হাসপাতাল, যা বর্তমানে দেশের সুপরিচিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছিলেন এই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
- তিনি পেশায় ছিলেন একজন ভাস্কুলার সার্জন।
- প্রতিষ্ঠানটি তার সমন্বিত সমাজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বা জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক লাভ করে।
- বর্তমানে সারাদেশে গণস্বাস্থ্যের ৪০টি মেডিকেল সেন্টার রয়েছে।
- সারাদেশে ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র, মেয়েদের ড্রাইভিং স্কুল, ভেটেরিনারি ফার্ম, রোহিঙ্গাদের জন্য ১৫টা মেডিকেল ক্যাম্প, এগ্রিকালচারাল ফার্ম, ওয়েল্ডিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ফার্ম রয়েছে।
- স্বাধীনতা ঘোষণার পর ১৯৭১ সালের মার্চে ব্রিটেনে বসবাসরত এক হাজারেরও বেশি বাংলাদেশি চিকিৎসক নিয়ে গঠিত হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। যার সভাপতি ছিলেন ডা. এ এইচ সায়েদুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. জাফরুল্লাহ চৌধুরী। মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ভারতে পাঠায়। তারা বাংলাদেশ অস্থায়ী সরকারের সহায়তায় ভারতের ত্রিপুরা রাজ্যের মেলাঘরে ৪৮০ শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল স্থাপন করেন। এই হাসপাতালের কমান্ডিং অফিসার ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন ডা. ১৯৭১ সালের মে মাসের প্রথম দিকে বিএমএ এবং যুক্তরাজ্য যৌথভাবে এম এ মোবিন ও জাফরুল্লাহকে সিতারা বেগম। যিনি তার বিশেষ অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।
- স্বাধীনতার পরে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ঢাকার | ইস্কাটনে পুনঃস্থাপিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালের এপ্রিলে গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দু রূপে গড়ে তোলার জন্য ‘চল গ্রামে যাই' স্লোগানে হাসপাতালটি সাভারে স্থানান্তরিত হয়।

উৎস: DhakaTribune, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার (মে, ২০২৩)।
৭,৭৮৭.
চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান -
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
সঠিক উত্তর:
৩য়
উত্তর
সঠিক উত্তর:
৩য়
ব্যাখ্যা
চাল উৎপাদন:
- যুক্তরাষ্ট্র সরকারের কৃষি দপ্তরের ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুসারে, ২০২৪-২৫ বিপণন বছরে বিশ্বে ৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে।
- চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩য়।
- ২০২৪–২৫ বিপণন বছরে বাংলাদেশে ৩ কোটি ৬৬ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। বিশ্বে মোট উৎপাদিত চালের ৭ শতাংশ এ দেশে উৎপাদিত হয়েছে।

⇒ চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ:
১. চীন।
২. ভারত।
৩. বাংলাদেশ।
৪. ইন্দোনেশিয়া।
৫. ভিয়েতনাম।

উৎস: USDA Foreign Agricultural Service (.gov) ওয়েবসাইট।
৭,৭৮৮.
Compendium : Books :: Anthology :
  1. Manuscripts
  2. Dictionary
  3. Poems
  4. Books
সঠিক উত্তর:
Poems
উত্তর
সঠিক উত্তর:
Poems
ব্যাখ্যা
• Compendium is to Books as Anthology is to Poems.
• A compendium is a short but detailed collection of information, usually in a book. , just as an anthology is a collection of works (such as poems or stories) by different authors or on a particular subject.

• Compendium (noun)
English Meaning: A short but complete account of a particular subject, especially in the form of a book.
Bangla Meaning: সংক্ষিপ্ত ও তথ্যবহুল সংক্ষিপ্তসার।

• Anthology (noun)
English Meaning:  A collection of literary passages or works, esp poems, by various authors
Bangla Meaning: বিভিন্ন লেখক কিংবা একই লেখকের নির্বাচিত কবিতা বা গদ্য বা উভয়বিধ রচনাসমূহের সংকলন; কাব্যসংকলন; সাহিত্যসংকলন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Collins Dictionary.
৭,৭৮৯.
Q. 29 – 32: Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
২৯) ALBUM : PHOTOGRAPHS
  1. ক) Head : Cap
  2. খ) Bulb : Light
  3. গ) Shelf : Books
  4. ঘ) Pen : Paper
সঠিক উত্তর:
গ) Shelf : Books
উত্তর
সঠিক উত্তর:
গ) Shelf : Books
ব্যাখ্যা
Album - এ যেমন Photograph রাখা হয় তেমনি Shelf -এ Books রাখা হয়।
৭,৭৯০.
কোন জাতের ধান বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি পরিমানে উৎপাদন হয়? [এপ্রিল, ২০২৫]
  1. আউশ
  2. নাইজারশাইল
  3. বোরো
  4. আমন
সঠিক উত্তর:
বোরো
উত্তর
সঠিক উত্তর:
বোরো
ব্যাখ্যা
ধান চাষ:
- ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য।
- আবহাওয়া ও জলবায়ুর ওপর ভিত্তি করে দেশের ধান উৎপাদনের তিনটি মৌসুম লক্ষ্য করা যায়। যথা: আউশ, আমন ও বোরো।

উল্লেখ্য,
- বোরো ধানের জাত বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি পরিমানে উৎপাদন হয়।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বোরো ধানের প্রায় ২৭টি জাত উদ্ভাবন করা হয়েছে।
- উৎপাদনের পরিমাণ বিচারে বোরো ধান শীর্ষে এবং তারপরই রয়েছে আমন ও আউশ।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে, বাংলাদেশের ১১,৯৮,০০০ একর জমিতে মোট ২,০৭,৬৮,০০০ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয়।
- বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা: ময়মনসিংহ।

অন্যদিকে -
- আউশ ধান ২৬২২০০০ একর জমিতে মোট উৎপন্ন হয় ২৯০১০০০ মেট্রিক টন।
- আমন ধান ১৪১৪৩০০০ লক্ষ একর জমিতে মোট উৎপন্ন হয় ১৫৪২৬০০০ মেট্রিক টন।

উৎস: i) কৃষি মন্ত্রণালয়।
ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৭,৭৯১.
২০২৫–২৬ অর্থবছরে এনবিআরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৫ লাখ ২৪ হাজার কোটি টাকা
  2. ৫ লাখ ৩৪ হাজার কোটি টাকা
  3. ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা
  4. ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা
সঠিক উত্তর:
৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা:
- চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চার লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়।
- পরবর্তীতে ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়ে পাঁচ লাখ ৫৪ হাজার কোটি টাকা করা হয়েছে।
- নতুন লক্ষ্যমাত্রা বিদ্যমান টার্গেটের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।
- এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে রাজস্ব আদায়ের গড় প্রবৃদ্ধি ছিল প্রায় ১৫ শতাংশ।

 তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

৭,৭৯২.
২০২৪ সালে ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. যুক্তরাজ্যে
  2. জার্মানিতে
  3. জাপানে
  4. ইতালিতে
সঠিক উত্তর:
ইতালিতে
উত্তর
সঠিক উত্তর:
ইতালিতে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

G-7:

- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ১ জানুয়ারি, ২০২৪ থেকে, ইতালি G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ২০২৪ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেন।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।

⇒ ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন:
- ২০২৪ সালে ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে।
- এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেনকে সহায়তা, গাজায় যুদ্ধবিরতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক নিরাপত্তা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং চীনের বাণিজ্যিক বিষয়।

অন্যদিকে,
- ৪৯তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে জাপানে।
- ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালে জার্মানিতে।
- ৪৭তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালে যুক্তরাজ্যে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৭,৭৯৩.
২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে?
  1. সিঙ্গাপুর
  2. সুইডেন 
  3. নরওয়ে 
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। 

অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫:
- প্রকাশক: যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন (The Heritage Foundation)।
- প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ২০২৫।
- ১৯৯৫ সালে চালু হয় অর্থনৈতিক স্বাধীনতা এই সূচক।
- মূলত চারটি নীতির বিস্তৃত বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন দেশকে মূল্যায়ন করা হয়। এগুলো হলো আইনের শাসন, সরকারের আকার, নিয়ন্ত্রক দক্ষতা ও উন্মুক্ত বাজারে ব্যবস্থাপনা।
- ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ সিঙ্গাপুর এবং সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া।
- সূচকে ৫৪.৭ পয়েন্ট স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১২২তম।

⇒ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ:
১. সিঙ্গাপুর (পয়েন্ট ৮৪.১)।
২. সুইজারল্যান্ড (পয়েন্ট ৮৩.৭)।
৩. আয়ারল্যান্ড (পয়েন্ট ৮৩.১)।
৪. তাইওয়ান (পয়েন্ট ৭৯.৭)।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।

৭,৭৯৪.
নিচের কোনটি সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত?
  1. বুকার পুরস্কার
  2. পুলিৎজার পুরস্কার
  3. গোল্ডেন গ্লোব পুরস্কার
  4. টেম্পলটন পুরস্কার
সঠিক উত্তর:
পুলিৎজার পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
পুলিৎজার পুরস্কার
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।
- ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

তথ্যসূত্র - পুলিৎজার পুরস্কার ওয়েবসাইট।
৭,৭৯৫.
CDMA এর পূর্ণরূপ কী?
  1.  Channel Division Multiple Access 
  2. Code Division Multiple Access
  3. Central Data Mobile Access
  4. Code Direct Multiple Access
সঠিক উত্তর:
Code Division Multiple Access
উত্তর
সঠিক উত্তর:
Code Division Multiple Access
ব্যাখ্যা

• CDMA এর পূর্ণরূপ হলো Code Division Multiple Access। এটি একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি, যা একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে একাধিক ব্যবহারকারীকে একসাথে ডেটা ট্রান্সমিশন করার সুবিধা দেয়। CDMA সিস্টেমে প্রতিটি ব্যবহারকারীর ডেটা একটি অনন্য কোড দিয়ে এনকোড করা হয়, যা ট্রান্সমিশন সময় একে অপরের সাথে সংঘর্ষ কমায়। ফলে, একই চ্যানেল বা ফ্রিকোয়েন্সি একাধিক ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারে, যা ব্যান্ডউইথের দক্ষ ব্যবহার নিশ্চিত করে। এটি সাধারণত মোবাইল নেটওয়ার্ক এবং ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত হয়। CDMA প্রযুক্তির কারণে কলের গোপনীয়তা ও সিগন্যালের গুণগত মানও বৃদ্ধি পায়।

• বর্তমানে মোবাইল ফোন প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-GMS এবং CDMA

• GSM:
- GSM হচ্ছে মূলত FDMA ও TDMA এর একটি সম্মিলিত চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- GSM প্রযুক্তির তৃতীয় প্রজন্মের ভার্সনকে UMTS বলে।
- UMTS এর পূর্ণরূপ- Universal Mobile Telecommunication System.

• CDMA:
- CDMA এর পূর্ণরূপ- Code Division Multiple Access.
- ট্রান্সমিশন পাওয়ার কম হওয়ায় রেডিয়েশন কম থাকে।
- অপেক্ষাকৃত ভালো মানের কল পাওয়া যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭,৭৯৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. মার্কো রুবিও
  2. জে.ডি. ভ্যান্স
  3. স্কট ব্যাসেন্ট
  4. অ্যান্টনি ব্লিংকেন
সঠিক উত্তর:
জে.ডি. ভ্যান্স
উত্তর
সঠিক উত্তর:
জে.ডি. ভ্যান্স
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট।

উৎস: United States Mission to the United Nations (.gov).

৭,৭৯৭.
পারমাণবিক বোমার জনক -
  1. ওপেনহেইমার
  2. নিউটন
  3. আইনস্টাইন
  4. আলফ্রেড বার্নাড নোবেল
সঠিক উত্তর:
ওপেনহেইমার
উত্তর
সঠিক উত্তর:
ওপেনহেইমার
ব্যাখ্যা
পারমাণবিক বোমার জনক:
- পারমাণবিক বোমা ওপেন হেইমার আবিষ্কার করেন।
- তিনি মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ।
- মার্কিন সরকারের গবেষণা প্রকল্প ম্যানহাটন প্রকল্প যা প্রথম পারমাণবিক বোমা আবিষ্কার করে।
- এই প্রকল্প বিজ্ঞানীরা প্রথম  পরীক্ষামূলক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় দক্ষিণ নিউ মেক্সিকোতে।

আপরদিকে,
- নিউটন- গতিসূত্র তত্ত্ব প্রবক্তা।
- আইনস্টাইন- থিওরি অব রিলেটিভিটির প্রবক্তা।
- আলফ্রেড বার্নাড নোবেল- ডিনামাইট আবিষ্কার করেন।

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৯৮.
Which company is currently the largest electric vehicle manufacturer in the world? [January, 2026]
  1. BYD
  2. Tesla
  3. BMW
  4. Mercedes
সঠিক উত্তর:
BYD
উত্তর
সঠিক উত্তর:
BYD
ব্যাখ্যা

- টেসলাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা হিসেবে উঠে এসেছে চীনা কোম্পানি বিওয়াইডি।

• ইভি (EV) বিক্রিতে বাজার:  
- চীনের গাড়ি নির্মাতা বিওয়াইডি বার্ষিক বিক্রির হিসাবে প্রথমবারের মতো মার্কিন প্রতিষ্ঠান টেসলাকে ছাড়িয়ে গেছে। 
- এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ–চালিত গাড়ি বিক্রেতা হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে কোম্পানিটি।
- তুলনামূলক কম দামের কারণে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে বিওয়াইডির অবস্থান শক্ত।
- লাতিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে দ্রুত সম্প্রসারণ ঘটছে তাদের ব্যবসা।
- টেসলার তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি প্রায় ৯ শতাংশ কমে ১৬ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে।
- অন্যদিকে বিওয়াইডি জানিয়েছে, গত বছর তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো। 

৭,৭৯৯.
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ? 
  1. ভূমি ও রাজস্ব
  2. আমদানি ও রপ্তানি
  3. আয়কর
  4. মূল্য সংযোজন কর
সঠিক উত্তর:
মূল্য সংযোজন কর
উত্তর
সঠিক উত্তর:
মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
আয়ের উৎস:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।

- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
• কর রাজস্ব এবং
• কর বহির্ভূত রাজস্ব।

কর রাজস্ব:
- কর বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ:
১। আয় ও মুনাফা কর,
২। আমদানি শুল্ক,
৩। মুল্য সংযোজন কর,
৪। আবগারি শুল্ক,
৫। সম্পূরক শুল্ক:,
৬। যানবাহন কর,
৭। ভূমি রাজস্ব,
৮। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়,
৯। অন্যান্য কর ও শুল্ক।

কর বহির্ভূত রাজস্বের প্রধান:
১। লভ্যাংশ ও মুনাফা,
২। সুদ,
৩। প্রশাসনিক রাজস্ব,
৪। রেলওয়ে,
৫। ডাক বিভাগ,
৬। সেবা বাবদ প্রাপ্তি,

⇒ বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে।
- অন্যান্য যেকোনো উৎসের তুলনায় সকল অর্থবছরেই মূল্য সংযোজন কর (মুসক) থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আহরিত হয়।
- দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর (আয়, মুনাফা, ও মূলধনের উপর কর)।

উৎস: i) জাতীয় রাজস্ব বোর্ড। [link]
ii) অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৮০০.
AIIB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. জিন লিকুয়ান
  2. ইয়ান লুন
  3. সি জিন পিং
  4. বান কি মুন
সঠিক উত্তর:
জিন লিকুয়ান
উত্তর
সঠিক উত্তর:
জিন লিকুয়ান
ব্যাখ্যা
AIIB:

- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৬ সালের জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদরদপ্তর বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০৯ টি।



উৎস: AIIB অফিসিয়াল ওয়েবসাইট।