বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৫৭ / ৯২ · ৫,৬০১৫,৭০০ / ৯,৩৬৭

৫,৬০১.
জাতিসংঘ সাধারণ পরিষদ কোন তারিখকে "বিশ্ব পল্লী উন্নয়ন দিবস" হিসেবে ঘোষণা করে?
  1. ১৮ জুলাই
  2. ৬ জুলাই
  3. ৯ জুলাই
  4. ১২ জুলাই
সঠিক উত্তর:
৬ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
৬ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব পল্লি উন্নয়ন দিবস:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ৬ জুলাই তারিখটি প্রতি বছর ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এই সিদ্ধান্তটি বাংলাদেশসহ একটি কোর গ্রুপের মধ্যে ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ড অন্তর্ভুক্ত ছিল, তাদের প্রস্তাবিত রেজল্যুশনের মাধ্যমে গৃহীত হয়।
- রেজল্যুশনটি কোনো ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, এবং ৪৩টি সদস্যরাষ্ট্র এটিকে স্পন্সর করে।

উল্লেখ্য, 
- এদিনটি পালনের সিদ্ধান্তের পেছনে রয়েছে ১৯৭৯ সালে সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (CIRDAP) এর প্রতিষ্ঠার দিন। বাংলাদেশ এর খসড়া রেজল্যুশনটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করে।

এছাড়াও, 
- এই দিবসটি দারিদ্র্য বিমোচন, খাদ্য উৎপাদন, আর্থসামাজিক উন্নয়ন, এবং টেকসই গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে, এটা জাতিসংঘের এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে সহায়ক হবে।

সূত্র: UN ওয়েবসাইট ও বনিক বার্তা।
৫,৬০২.
বিশ্বের কয়টি দেশে বাংলাদেশ মাছ রপ্তানি করে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ৪৪টি
  2. ৫২টি
  3. ৬১টি
  4. ৬৭টি
সঠিক উত্তর:
৫২টি
উত্তর
সঠিক উত্তর:
৫২টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের মাছ রপ্তানী:

- পৃথিবীর ৫২টি দেশে বাংলাদেশ মাছ রপ্তানি করে।

⇒ ২০২২-'২৩ অর্থবছরে মৎস্য উৎপাদন হয়েছে ৪৯.১৫ লাখ মে. টন।
- বর্তমানে মৎস্য সেক্টরে ১৪ লক্ষ নারীসহ প্রায় ১ কোটি ৯৫ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছে।
- ২০২২-'২৩ অর্থবছরে জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫৩%, কৃষিজ জিডিপিতে মৎস্য খাতের অবদান ২২.২৬% এবং জিডিপির প্রবৃদ্ধির হার ২.৮১%।
- মাছ ইলিশের উৎপাদন একক প্রজাতি হিসেবে মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২%।
- এছাড়া বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম।
- জিডিপিতে ইলিশের অবদান শতকরা ১% এর বেশি।
- বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে মৎস্য ও মৎস্যজাত পণ্য পৃথিবীর ৫২টি'র অধিক দেশে রপ্তানি করছে।
- সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার-২০২৪ এর প্রতিবেদন অনুযায়ী মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ চীনকে টপকে বিশ্বে ২য় অবস্থানে উঠে এসেছে।

উৎস: i) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। [link]
ii) প্রথম আলো।
৫,৬০৩.
২০২৪ সালে অনুষ্ঠিত আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেটে কয়টি দেশ অংশগ্রহণ করে?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ২০টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:

- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ।
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ।
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৫,৬০৪.
কোন দেশকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশের নারী ফুটবল দল? [মার্চ, ২০২৫]
  1. নেপাল
  2. ভুটান
  3. ভারত
  4. শ্রীলংকা
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪:
- দশরথ রঙ্গশালাতেই নেপালকে কাঁদিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ।
- ২০২২ সালের ফাইনালে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলে বাংলাদেশ।
- ২০২৪ সালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছেন লাল–সবুজের অদম্য মেয়েরা।
- নেপালের মাটিতে টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপে জিতে নিজেদের নতুন উচ্চতায় তুলেছে বাংলাদেশের মেয়েরা।

উৎস: প্রথম আলো (৩১ অক্টোবর ২০২৪)।
৫,৬০৫.
OIC এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জানুয়ারি-২০২৫)
  1. ৬৩ টি
  2. ৬৭ টি
  3. ৫৩ টি
  4. ৫৭ টি
সঠিক উত্তর:
৫৭ টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭ টি
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- পূর্ণরূপ -The Organisation of Islamic Cooperation)।
মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- সদরদপ্তর: সৌদি আরবের জেদ্দায়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইনি ব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

উৎস: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৬০৬.
Power System Master Plan অনুযায়ী ২০৪১ সালে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ৪৫,০০০ মেঃ ওঃ
  2. খ) ৫০,০০০ মেঃ ওঃ
  3. গ) ৫৫,০০০ মেঃ ওঃ
  4. ঘ) ৬০,০০০ মেঃ ওঃ
সঠিক উত্তর:
ঘ) ৬০,০০০ মেঃ ওঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০,০০০ মেঃ ওঃ
ব্যাখ্যা
বিদ্যুৎখাতের উন্নয়নে সুদূর প্রসারী ও সমন্বিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ২০২১, ২০৩০ ও ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদনের নিম্নবর্ণিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে:
২০২১ সালে ২৪০০০ মেগাওয়াট
২০৩১ সালে ৪০০০০ মেগাওয়াট
২০৪১ সালে ৬০০০০ মেগাওয়াট

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।[link]
৫,৬০৭.
নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স (এনআরআই) ২০২৩ অনুসারে, বাংলাদেশের অবস্থান -
  1. ৮৮তম
  2. ৮৯তম
  3. ৯০তম
  4. ৯১তম
সঠিক উত্তর:
৯১তম
উত্তর
সঠিক উত্তর:
৯১তম
ব্যাখ্যা
নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স (এনআরআই) ২০২৩:
- অর্থনীতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) প্রয়োগ ও প্রভাবের মান নির্ণয় করে এনআরআই।
- চলতি বছর ১৩৪টি দেশের অর্থনীতিতে আইসিটি খাতের প্রভাবসহ বিভিন্ন দিক নির্ণয় করা হয়েছে।
- এ জন্য মূলত প্রযুক্তি, মানবসম্পদ, শাসন ও প্রভাব-এ চারটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
- এনআরআই ২০২৩ অনুযায়ী, এ বছর বাংলাদেশ ৪১.০৪ স্কোর পেয়ে ৯১তম অবস্থানে রয়েছে।

উল্লেখ্য,
- এনআরআই ২০২৩ অনুযায়ী, নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৫তম অবস্থানে রয়েছে।

উৎস: ২৩ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো। [link]
৫,৬০৮.
What percentage of US tariffs have been imposed on Bangladeshi exports? [July - 2025]
  1. 25 percent
  2. 30 percent
  3. 35 percent
  4. 40 percent
  5. 45 percent
সঠিক উত্তর:
35 percent
উত্তর
সঠিক উত্তর:
35 percent
ব্যাখ্যা
মার্কিন শুল্ক:
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
- এই তালিকায় জাপান ও কোরিয়ার মতো দেশও রয়েছে।
- মূলত যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি পূরণে বিভিন্ন দেশের সাথে চুক্তি না হলে পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন।
- এই নতুন শুল্ক ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য,
- আগে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল।
- এরপর ২০২৫ সালের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেও, তা তিন মাস পিছিয়ে দেওয়া হয়। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশকে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল।

সূত্র- বিবিসি।
৫,৬০৯.
নিচের কোনটি ASEAN-এর সদস্য দেশ নয়? [জুলাই - ২০২৫]
  1. থাইল্যান্ড
  2. ভিয়েতনাম
  3. ভারত
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
ভারত ASEAN-এর সদস্য নয়। এটি দক্ষিণ এশিয়ার দেশ।

ASEAN:
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।[জুলাই - ২০২৫]
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- ASEAN এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।

সদস্য দেশগুলো:
→ ইন্দোনেশিয়া,
→ ব্রুনাই,
→ ভিয়েতনাম,
→ লাওস,
→ থাইল্যান্ড,
→ মালয়েশিয়া,
→ সিঙ্গাপুর,
→ ফিলিপাইন,
→ মিয়ানমার ও
→ কম্বোডিয়া।

সূত্র: ASEAN ওয়েবসাইট।
৫,৬১০.
কোন দেশটি কোয়াড এর অন্তর্ভুক্ত নয়? (জানুয়ারি, ২০২৫)
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. নিউজিল্যান্ড
  4. জাপান
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
• কোয়াড (Quad):
- QUAD-এর পূর্ণরূপ হলো Quadrilateral Security Dialogue.
-কোয়াডের সদস্যদেশ: যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত ।(জানুয়ারি, ২০২৫)।
- ২০০৭ সালে কোয়াড গঠনের পর দীর্ঘদিন এর কোন তৎপরতা না থাকলেও ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে কোয়াড আবারো সক্রিয় হয়ে ওঠে।
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত ‘ভারত মহাসাগর’ ও ‘প্রশান্ত মহাসাগরে’ নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়।
- কোয়াড এর মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা।

উৎস: অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
৫,৬১১.
সংবিধানের সর্বশেষ [মে, ২০২৫] সংশোধনী হয় -
  1. ২০১৮ সালে
  2. ২০১৯ সালে
  3. ২০২১ সালে
  4. ২০২৩ সালে
সঠিক উত্তর:
২০১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৮ সালে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।

⇒ সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার, জিয়াউর রহমানের সময় ২ বার, এরশাদের সময় ৪ বার, শেখ হাসিনার সরকারের সময় ৩ বার ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান সংশোধন করা হয়।
- ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।
- সংবিধানের সর্বশেষ, অর্থাৎ সপ্তদশ সংশোধনী হয় ২০১৮ সালের ৮ জুলাই।

উৎস: i) বাংলাদেশের সংবিধান।
ii) দৈনিক ইত্তেফাক।
৫,৬১২.
সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. ভুটান
  2. মালদ্বীপ
  3. পাকিস্তান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

সার্ক (SAARC):
​- সার্কের পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (South Asian Association for Regional Cooperation)।
​- ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বরে ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়।
​- শুরুতে এটি দক্ষিণ এশিয়ার সাতটি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত হয়। 
​- পরবর্তীকালে ২০০৭ সালে আফগানিস্তান সার্কের ৮ম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। 
​- বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা আটটি। রাষ্ট্রগুলো হলো- বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 
​- সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল।

​সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য-
​ ১। সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করা; 
​২। এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সংস্কৃতির বিকাশ নিশ্চিত করা; 
​৩। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; 
​৪। এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা;
​৫। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন।

​​তথ্যসূত্র- ​SAARC ওয়েবসাইট।

৫,৬১৩.
সামপ্রতি, কোন দেশ বাংলাদেশের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে?(মার্চ ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ভারত
  4. সুইজার‌ল্যান্ড
সঠিক উত্তর:
সুইজার‌ল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজার‌ল্যান্ড
ব্যাখ্যা
সুইজারল্যান্ড:
- সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম সুইস ইনফো জানিয়েছে, বাজেট প্রত্যাশিত বরাদ্দ না মেলায় বাংলাদেশ সহ তিনটি দেশের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে।
- নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল কে আন্তর্জাতিক সহযোগিতা কমানোর বিষয়টি জানানো হয়।
- অপর দুটি দেশ: আলবেনিয়া, জাম্বিয়া।
- সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড  কো অপারেশন ( এসডিএস) ২০২৮ সালের শেষ নাগাদ দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি শেষ করবে।

উৎস: দৈনিক ইত্তেফাক, ১ ফেব্রুয়ারি)
৫,৬১৪.
Who got Ekushey Padak in education in 2024?
  1. Lutfur Rahman Riton
  2. Jinabodhi Bhikkhu
  3. Rudra Mohammad Shahidullah
  4. Muhammad Samad
সঠিক উত্তর:
Jinabodhi Bhikkhu
উত্তর
সঠিক উত্তর:
Jinabodhi Bhikkhu
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালে শিক্ষায় একুশে পদক পেয়েছেন ড. জিনবোধি ভিক্ষু।

একুশে পদক-২০২৪:

- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এই ‘একুশে পদক’।
- বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে ২১ জন বিশিষ্ট নাগরিক এবার একুশে পদক পেয়েছেন।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীত ও তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন।
- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১৩ ফেব্রুয়ারি ২০২৪ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।
- তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেলেন।

উল্লেখ্য,
- ভাষা আন্দোলন ক্যাটাগরিতে দু’জন: মৌ. আশরাফুদ্দীন আহমদ(মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার (মরণোত্তর)।
- শিল্পকলায় ১২ জন: জালাল উদ্দীন খা(মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যানী ঘোষ (মরণোত্তর), বিদিত লাল দাস(মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্রদেব, শিবলী মোহাম্মদ, ডলি জহুর, এম এ আলমগীর, খান মো.মুস্তাফা ওয়ালিদ(শিমুল মুস্তাফা), রূপা চক্রবর্তী, শাহজাহান আহমেদ বিকাশ, কাওসার চৌধুরী।
- সমাজসেবায় দু’জন: মো. জিয়াউল হক, রফিক আহামদ।
- ভাষা ও সাহিত্যে চার জন: মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর , রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ(মরণোত্তর)।
- শিক্ষায় একজন: প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৫,৬১৫.
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? 
  1. যুক্তরাষ্ট্র
  2. সিঙ্গাপুর
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা

• হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬: 
- প্রকাশক: হেনলি অ্যান্ড পার্টনার্স। 
- চলতি বছর সূচকের শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। 
- এর মধ্যে এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর।
- আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
- সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
- আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৮টি গন্তব্যে যেতে পারেন।
- বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম।
- প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক অগ্রিম ভিসা ছাড়াই (No Prior Visa) বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। 
এই তালিকার মধ্যে রয়েছে সরাসরি ভিসামুক্ত প্রবেশ (Visa-Free), অন-অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA)।
- এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

তথ্যসূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স এর ওয়েবসাইট। 

৫,৬১৬.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ জেলা-
  1. বগুড়া
  2. রংপুর
  3. দিনাজপুর
  4. ঠাকুরগাঁও
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা

উৎপাদনে শীর্ষ জেলা:
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী- 
• ধান - ময়মনসিংহ।
• গম - ঠাকুরগাঁও।
• চা - মৌলভীবাজার।
• তামাক - কুষ্টিয়া।
• পাট - ফরিদপুর।
• আলু - রংপুর।
• ভুট্টা - দিনাজপুর।
• তুলা - ঝিনাইদহ।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৫,৬১৭.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ অনুযায়ী, বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমান কত?
  1. ১,৮৯,০৩,০০০ হেক্টর
  2. ২,৫৯,০৩,০০০ হেক্টর
  3. ১,৫৯,০৩,০০০ হেক্টর
  4. ১,৯৯,০৩,০০০ হেক্টর
সঠিক উত্তর:
১,৫৯,০৩,০০০ হেক্টর
উত্তর
সঠিক উত্তর:
১,৫৯,০৩,০০০ হেক্টর
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ অনুযায়ী -
- মোট আবাদযোগ্য জমি:
- ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।
- ১,৫৯,০৩,০০০ হেক্টর।

- মোট আবাদী জমি- ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ- ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
- বনাঞ্চল- ৬৩ হাজার ৬৩ লক্ষ ০০০ একর।

তার মধ্যে--
- এক ফসলি জমি - ৫০ লক্ষ ৪৯ হাজার একর।
- দুই ফসলি জমি - ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর।
- তিন ফসলি জমি - ৪৫ লক্ষ ৯৩ হাজার একর।
- চার ফসলি জমি ৪৭ হাজার একর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)

৫,৬১৮.
বাজেটের ঘাটতি মেটানোর জন্য কত টাকা বৈদেশিক ঋণ নেয়ার পরিকল্পনা করা হয়েছে?
  1. ক) ৳ ৬৩,৮৪৮ কোটি
  2. খ) ৳ ৫৮,৬৯৮ কোটি
  3. গ) ৳ ৭১,২২৬ কোটি
  4. ঘ) ৳ ৭৭,৩৬৩ কোটি
সঠিক উত্তর:
ক) ৳ ৬৩,৮৪৮ কোটি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৳ ৬৩,৮৪৮ কোটি
ব্যাখ্যা
সুত্রঃ জাতীয় বাজেট ২০১৯-২০
৫,৬১৯.
দেশে প্রথমবারের মতো কোন তিনটি জেলাকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে?
  1. রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ
  2. ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ
  3. চট্টগ্রাম, খুলনা, বরিশাল
  4. কক্সবাজার, ভোলা, নওগাঁ
সঠিক উত্তর:
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ
ব্যাখ্যা

• পানি সংকটাপন্ন এলাকা:
- দেশে প্রথমবারের মতো ৩টি অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।

- বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ১৭ ও ১৯-এর আলোকে বিস্তারিত জরিপ ও অনুসন্ধান শেষে বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার তিনটি অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে
- ২৫ আগস্ট ঢাকার গ্রিন রোডের ওয়ারপো ভবনের সম্মেলনকক্ষে জাতীয় পানিসম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এই তিনটি এলাকাকে সংকটাপন্ন ঘোষণা করা হয়।
 - এ অঞ্চলে মোট ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়ন (৪ হাজার ৯১১টি মৌজা)-এর মধ্যে ৪৭টি ইউনিয়নকে (১ হাজার ৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

- চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন (১০৪টি মৌজা) ও একটি পৌরসভা (আটটি মৌজা)-এর মধ্যে তিনটি ইউনিয়ন (সাতটি মৌজা) এবং একটি পৌরসভাকে (পাঁচটি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

তথ্যসূত্র: কালের কণ্ঠ। লিংক

৫,৬২০.
‘বিশ্ব মেধা সম্পদ দিবস’ উদযাপিত হয় -
  1. ৭ অক্টোবর
  2. ২৬ এপ্রিল
  3. ১৮ সেপ্টেম্বর
  4. ৫ নভেম্বর
সঠিক উত্তর:
২৬ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২৬ এপ্রিল
ব্যাখ্যা
- প্রতিবছর ২৬ এপ্রিল পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মেধা সম্পদ দিবস’ উদযাপিত হয়।
- বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন নতুন মেধা সম্পদ সৃষ্টি ও তা বিপননের লক্ষ্যে ডিপিডিটিতে TISC (Technology and Innovation Support Centre) প্রতিষ্ঠা করা হয়েছে।
উৎস: পত্রিকা রিপোর্ট
৫,৬২১.
কমনওয়েলথের বর্তমান চেয়ারপার্সন-
  1. ক) থেরেসা মে
  2. খ) উরসুলা ভন ডার লেন
  3. গ) বরিস জনসন
  4. ঘ) ডেভিড সালোসি
সঠিক উত্তর:
গ) বরিস জনসন
উত্তর
সঠিক উত্তর:
গ) বরিস জনসন
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০১৯।
৫,৬২২.
OPEC এর বর্তমান সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৪)
  1. ১১টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি। (ডিসেম্বর, ২০২৪)
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: OPEC ওয়েবসাইট।
৫,৬২৩.
বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে কম জেলা রয়েছে?
  1. সিলেট
  2. রাজশাহী
  3. রংপুর
  4. বরিশাল
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম জেলা রয়েছে।

বাংলাদেশের বিভাগসমূহ:

- বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসেবে অভিহিত করা হয়।

⇒ বাংলাদেশের ৮টি বিভাগে জেলার সংখ্যা:
- ঢাকা বিভাগে জেলার সংখ্যা: ১৩টি।
- চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা: ১১টি।
- খুলনা বিভাগে জেলার সংখ্যা: ১০টি।
- রাজশাহী বিভাগে জেলার সংখ্যা: ৮টি।
- রংপুর বিভাগে জেলার সংখ্যা: ৮টি।
- বরিশাল বিভাগে জেলার সংখ্যা: ৬টি।
- সিলেট বিভাগে জেলার সংখ্যা: ৪টি।
- ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা: ৪টি।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৫,৬২৪.
সাংহাই সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য কোনটি? [ডিসেম্বর, ২০২৪]
  1. উজবেকিস্তান
  2. বেলারুশ
  3. ইরান
  4. ভারত
সঠিক উত্তর:
বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
বেলারুশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সাংহাই সহযোগিতা সংস্থা:

- SCO-এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: চীনের ঝাং মিং।
- এটির ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উল্লেখ্য,
- ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সমর্থন দেওয়া বেলারুশ জুলাই, ২০২৪ সংস্থার দশম পূর্ণ সদস্য হয়েছে। 

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।
৫,৬২৫.
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
  1. ক) সেগুনবাগিচা
  2. খ) ধানমণ্ডি
  3. গ) মগবাজার
  4. ঘ) বনানী
সঠিক উত্তর:
ক) সেগুনবাগিচা
উত্তর
সঠিক উত্তর:
ক) সেগুনবাগিচা
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত নিদর্শন ও স্মারকচিহ্নসমূহ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের স্থান। এটি ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকাস্থ সেগুনবাগিচার একটি পুরানো দ্বিতল বাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রবেশ পথেই রয়েছে ‘শিখা চিরন্তন’, প্রস্তরে উৎকীর্ণ করা আছে মুক্তিযুদ্ধ জাদুঘরের অঙ্গীকার: সাক্ষী বাংলার রক্তভেজা মাটি/ সাক্ষী আকাশের চন্দ্রতারা/ ভুলি নাই, শহীদদের কোন স্মৃতি/ ভুলবনা কিছুই আমরা। উৎসঃ বাংলাপিডিয়া
৫,৬২৬.
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ মোট কয়টি দেশ অংশগ্রহণ করবে?
  1. ৩৬টি
  2. ৪০টি
  3. ৪৪টি
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৫,৬২৭.
বিশ্বব্যাংক (World Bank) এর ১৪ তম প্রেসিডেন্ট-
  1. ইগুনে মেয়ার
  2. জিম ইয়ং কিম
  3. অজয় বাঙ্গা
  4. ডেভিড ম্যালপাস
সঠিক উত্তর:
অজয় বাঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
অজয় বাঙ্গা
ব্যাখ্যা
বিশ্বব্যাংক (World Bank):

- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু: ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের বর্তমান ও ১৪তম প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- অজয় বাঙ্গা ২ জুন, ২০২৩-এ তার পাঁচ বছরের মেয়াদ শুরু করেন।

- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
- ১৯৬০ সালে বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে কিউবা।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।

অন্যদিকে -
- বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
- বিশ্বব্যাংকের ১২তম প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
- বিশ্বব্যাংকের ১১তম প্রেসিডেন্ট রবার্ট জোলিক।
- বিশ্বব্যাংকের ১ম প্রেসিডেন্ট - ইগুনে মেয়ার।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫,৬২৮.
Inclusive Development Index ( IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? 
  1. প্রথম স্থান
  2. দ্বিতীয় স্থান
  3. তৃতীয় স্থান
  4. চতুর্থ স্থান
সঠিক উত্তর:
দ্বিতীয় স্থান
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় স্থান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• World Economic Forum (WEF) বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম The Inclusive Development Index প্রকাশ করে থাকে। এই রিপোর্টে বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতির গতি-প্রকৃতি বিষয়ে বিশ্লেষণ থাকে।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum) কর্তৃক প্রকাশিত,
- Inclusive Delopment Index (IDI) সূচকের উদীয়মান অর্থনীতি বিভাগে বিশ্বে বাংলাদেশের অবস্থান — ৩৪তম।
- দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে নেপাল।
- ২০১৮ সালে Inclusive Delopment Index এর সর্বশেষ তথ্য বের হয়েছে।

Source: The Daily Star, 24.01.2018, World Economic Forum.
৫,৬২৯.
ইউরোপীয় পরিবেশ সংস্থা (EEA)-এর সদস্য রাষ্ট্র কতটি? (জানুয়ারি-২০২৬)
  1. ৩৪টি
  2. ২৯টি
  3. ৩১টি
  4. ৩২টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা

• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- কাজ: ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা।
- গঠন: ১৯৯৪ সাল।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য: ৩২টি। (জানুয়ারি-২০২৬)
- সহযোগী দেশ: ৬টি।

উৎস: European Environment Agency.

৫,৬৩০.
Which organization received the Ekushey Padak in 2025?
  1. Bangladesh National Museum
  2. Bangladesh Women’s National Football Team
  3. Bangladesh Bank 
  4. Bangla Academy
সঠিক উত্তর:
Bangladesh Women’s National Football Team
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Women’s National Football Team
ব্যাখ্যা

• একুশে পদক ২০২৫:
- একুশে পদক- ২০২৫ পেয়েছেন দেশের বিশিষ্ট ১৭ ব্যক্তিত্ব ও ১ প্রতিষ্ঠান।
- এ বছর ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

• একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
- গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
- ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
- সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
- বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
- সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
- শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
- সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
- আলোকচিত্র - নাসির আলী মামুন।
- চিত্রকলা - রোকেয়া সুলতানা।
- শিক্ষা - ড. নিয়াজ জামান।
- সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো।

৫,৬৩১.
ADB এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
  1. ভারত
  2. ভুটান
  3. বাংলাদেশ
  4. নেপাল
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদন: 
- এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। 
- ২০২৩ সালের হিসাবে, দেশে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৪৪ জন ইন্টারনেট ব্যবহার করছেন।
- প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে ভুটান ।
- এবং ইন্টারনেট ব্যবহারকারীর তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৫,৬৩২.
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কতজন নারী উপদেষ্টা রয়েছে? [নভেম্বর, ২০২৫]
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা

অন্তর্বর্তীকালীন সরকার:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।
- মোট উপদেষ্টা: ২৩ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

৫,৬৩৩.
বায়ুদূষণ প্রতিরোধে গৃহীত ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে’ বিশ্বব্যাংক কত ডলার অর্থায়ন করবে? [জুন, ২০২৫]
  1. ১৯০ মিলিয়ন ডলার
  2. ২৩০ মিলিয়ন ডলার
  3. ২৫০ মিলিয়ন ডলার
  4. ২৯০ মিলিয়ন ডলার
সঠিক উত্তর:
২৯০ মিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
২৯০ মিলিয়ন ডলার
ব্যাখ্যা
বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট (BCAP):
- দেশের বায়ুদূষণ মোকাবিলায় এবং বায়ু মানের উন্নতির জন্য বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট কাজ করবে।
- এ প্রকল্পে ২৯০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক।
-এই প্রকল্প পরিবেশ অধিদপ্তরের বায়ু গুণমান পর্যবেক্ষণ নেটওয়ার্ক শক্তিশালী করবে, নতুন ও  উন্নত মনিটরিং স্টেশন স্থাপন করবে।
- এছাড়া এটি বায়ু দূষণের প্রধান শিল্প উৎসগুলোর রিয়েল টাইম পর্যবেক্ষণের জন্য কন্টিনিউয়াস এমিশনস মনিটরিং প্রোগ্রাম চালু করতেও সহায়তা করবে।

উল্লেখ্য,
- প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ উন্নত করা এবং পুরাতন ও দূষণকারী ডিজেল বাসের পরিবর্তে ৪০০টি শূন্য-নির্গমন বৈদ্যুতিক বাসের একটি বহর চালু করা।
- এছাড়া এই প্রকল্পের আওতায় পাঁচটি নতুন যানবাহন পরিদর্শন কেন্দ্র নির্মাণ করা হবে।
- দুটি অকেজো কেন্দ্রকে আপগ্রেড এবং মোবাইল যানবাহন পরিদর্শন কেন্দ্র ও ২০টি মোবাইল যানবাহন নির্গমন পরীক্ষা ইউনিট চালু করা হবে।
- পরিবহন খাতে এই সম্মিলিত পদক্ষেপগুলো বার্ষিক প্রায় ২ হাজার ৭৩৪ মেট্রিক টন পিএম২.৫ নির্গমন কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র- বাসস। [Link]
৫,৬৩৪.
বাঘের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৫ম
  2. ৭ম
  3. ৮ম
  4. ১০ম
সঠিক উত্তর:
৮ম
উত্তর
সঠিক উত্তর:
৮ম
ব্যাখ্যা

বাঘের সংখ্যা:
- বিশ্বে বাঘের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম।
- বর্তমানে বাংলাদেশে বাঘের সংখ্যা ১৪৬।
- বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সুন্দরবনই এখানকার বাঘের মূল বিচরণক্ষেত্র।
- এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং শরণখোলার বনাঞ্চলও বাঘের আবাসস্থল।

অন্যদিকে,
- বিশ্বে সবচেয়ে বেশিসংখ্যক বাঘ রয়েছে ভারতে।
- দেশটিতে বর্তমানে ৩ হাজার ১৬৭টি বাঘ রয়েছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৫,৬৩৫.
জাপানের নাগাসাকি পিস পার্কে স্থাপিত বাংলাদেশের নির্মিত ভাস্কর্য-র নাম কী?
  1. 'আমার সোনার বাংলা'
  2. ‘ওরে বিহঙ্গ মোর’
  3. 'স্বাধীন স্বনির্ভর বাংলা'
  4. 'একতাই বল'
সঠিক উত্তর:
‘ওরে বিহঙ্গ মোর’
উত্তর
সঠিক উত্তর:
‘ওরে বিহঙ্গ মোর’
ব্যাখ্যা
জাপানে বাংলাদেশের অর্থায়নে ‘শান্তি স্মৃতিস্তম্ভ’
- নাগাসাকি পিস পার্ক হলো জাপানের নাগাসাকিতে অবস্থিত একটি পার্ক।
- যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালে পারমাণবিক বোমা হামলার স্মৃতিতে নির্মিত হয়েছিল।
- এটি নাগাসাকি শহরে পারমাণবিক বোমা জাদুঘরের পাশে এবং পিস মেমোরিয়াল হলের কাছে অবস্থিত।
- বিশ্বের বিভিন্ন দেশ থেকে শান্তি ও সাম্যের বার্তা বহনকারী ভাস্কর্য স্থাপনের জন্য নাগাসাকি পিস পার্কে জায়গা সংরক্ষিত আছে।
- বাংলাদেশের জন্য নির্দিষ্ট স্থানে ভাস্কর্যটি বিগত ২৮ মে, ২০২৪ তারিখ, মঙ্গলবার উন্মোচন করা হয়।
- বাংলাদেশি স্থপতি অনিন্দ্য পণ্ডিতের ডিজাইন করা ভাস্কর্যটির নাম 'ওরে বিহঙ্গ মোর'।
- ১৯৪৫ সালে নাগাসাকি এবং হিরোশিমা বোমা হামলার কারণে প্রাণ হারিয়েছেন এমন লোকদের স্মরণে একটি শোক ব্যাজের আকারে ভাস্কর্যটি নকশা করা হয়েছে।
- নাগাসাকিতে পিস পার্কে বিশ্বের ১৫টি দেশ তাদের ভাস্কর্য স্থাপন করেছে ।
- বাংলাদেশের জন্য প্রস্তাবিত স্থানের ডানে ইতালি ও বাঁয়ে পোল্যান্ডের ভাস্কর্য স্থাপিত হয়েছে।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫,৬৩৬.
Torrent : Droplet
  1. ক) hurricane : wreckage
  2. খ) swamp : desert
  3. গ) avalanche : pebble
  4. ঘ) water : eddy
সঠিক উত্তর:
গ) avalanche : pebble
উত্তর
সঠিক উত্তর:
গ) avalanche : pebble
ব্যাখ্যা
• Torrent : প্রবল জলধারা; মুষলধারা। 
- Droplet : অতি ক্ষুদ্র ফোঁটা; অতি অল্প পরিমাণ। 
অর্থাৎ Torrent এবং Droplet পরস্পর বিপরীতধর্মী শব্দ।

• অন্যান্য অপশনগুলোর মধ্যে- :
avalanche: পর্বতের শিখরদেশে সঞ্চিত তুষার বা বরফের বিশাল স্তূপ, এবং pebble: শিলাখণ্ড; এ দুটি শব্দ পরস্পর বিপরীত। 

তাই সঠিক উত্তরটি হবে avalanche : pebble.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫,৬৩৭.
Which country launched 12-point peace proposal on the anniversary of Russia-Ukraine war?
  1. ক) Türkiye
  2. খ) United States
  3. গ) China
  4. ঘ) Japan
সঠিক উত্তর:
গ) China
উত্তর
সঠিক উত্তর:
গ) China
ব্যাখ্যা
রুশ-ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি উপলক্ষে ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন - চীন।

• রুশ-ইউক্রেন যুদ্ধ:
- রুশ-ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি উপলক্ষে চীন ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে।
- এই যুদ্ধে প্রকাশ্যে কোনো পক্ষে অবস্থান না নিলেও চীনের সঙ্গে রাশিয়ার শক্তিশালী মৈত্রী রয়েছে।
- বেইজিংয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিয়েভ। 
- মস্কো-কিয়েভ যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তি পরিকল্পনা প্রস্তাব দিয়েছে রাশিয়ার মিত্র দেশ চীন। সেখানে ১২ দফা প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে
ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখার ইচ্ছা পোষণ করেছে বেইজিং।

- ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের অবস্থান জানিয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন।
- প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযানের' পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতার কারণে যুক্তরাষ্ট্র ও এর 
- মিত্রদের পক্ষ থেকে বেশ চাপে আছে মহাপ্রাচীরের দেশটি।

তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ।
৫,৬৩৮.
'পেঁয়াজ' উৎপাদনে শীর্ষ জেলা-
  1. ফরিদপুর
  2. পাবনা
  3. রাজবাড়ী
  4. রাজশাহী
সঠিক উত্তর:
পাবনা
উত্তর
সঠিক উত্তর:
পাবনা
ব্যাখ্যা

• ‘পেঁয়াজ’ উৎপাদন: 
- ‘পেঁয়াজ’ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হলো পাবনা জেলা।
- পাবনা জেলায় পেঁয়াজ উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ, প্রায় ৭ লাখ টনের বেশি।  
- এটি দেশের মোট পেঁয়াজ উৎপাদনের অর্ধেকেরও বেশি অবদান রাখে।   
- দ্বিতীয় স্থানে রয়েছে ফরিদপুর। 
- অন্যান্য শীর্ষ জেলা: রাজবাড়ী, মেহেরপুর, নাটোর ইত্যাদি।

তথ্যসূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪। 

৫,৬৩৯.
According to the latest Labour Force Survey, what is the total labor force of Bangladesh? [January-2026]
  1. 80.20 million
  2. 71.71 million 
  3. 65.50 million
  4. 75.80 million
সঠিক উত্তর:
71.71 million 
উত্তর
সঠিক উত্তর:
71.71 million 
ব্যাখ্যা

শ্রমশক্তি জরিপ, ২০২৪ অনুসারে, মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি = ৭১.৭১ মিলিয়ন।

• শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুসারে, 
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪৪.৬৭%।
- শিল্প খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ১৭.৩৭%।
- সেবা খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৩৭.৯৬%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২৫

৫,৬৪০.
২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে (Development Budget) সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কোন খাতটি?
  1. সুদ পরিশোধ
  2. প্রতিরক্ষা
  3. পরিবহন ও যোগাযোগ
  4. সামাজিক নিরাপত্তা
সঠিক উত্তর:
পরিবহন ও যোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
পরিবহন ও যোগাযোগ
ব্যাখ্যা

- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে  সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।
- দেশের বড় বড় মেগা প্রকল্প এবং অবকাঠামো নির্মাণের জন্য উন্নয়ন বাজেটে এই খাতটি শীর্ষ বরাদ্দ পেয়েছে।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত পরিবহন ও যোগাযোগ খাত।
- পরিবহন ও যোগাযোগ :৫৮,৭৫১ কোটি টাকা।
- পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ সুদ: ১ লক্ষ ২২ হাজার কোটি টাকা।

• ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
- প্রথম অবস্থানে জনপ্রশাসন ২৩.৫%।
- দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি ১৪.০%।
- তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৫,৬৪১.
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) নেতৃত্বে বিশ্ব পরিবেশ দিবস কত সাল থেকে পালিত হচ্ছে?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩
ব্যাখ্যা

বিশ্ব পরিবেশ দিবস: 
- বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন পালিত হয়।
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) নেতৃত্বে ১৯৭৩ সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে।
- এই দিনটির উদ্দেশ্য হলো পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পৃথিবী রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করা।  

• কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস।

উৎস: প্রথম আলো।

৫,৬৪২.
২০২৩-২৪ অর্থবছরে, জিডিপিতে স্থিরমূল্যে প্রাণিসম্পদ খাতের অবদান কত?
  1. ১.৮০%
  2. ২.২০%
  3. ৭.৮০%
  4. ১১.২০%
সঠিক উত্তর:
১.৮০%
উত্তর
সঠিক উত্তর:
১.৮০%
ব্যাখ্যা
জিডিপিতে প্রাণিসম্পদের অবদান:
⇒ ২০২৩-২৪ অর্থবছরে, জিডিপিতে স্থিরমূল্যে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৮০%, প্রবৃদ্ধির হার ৩.১৫%।
- কৃষিজ জিডিপি'তে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬.৩৩%।

এছাড়াও,
- বর্তমানে মৎস্য সেক্টরে ১৪ লক্ষ নারীসহ প্রায় ১ কোটি ৯৫ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছে।
- বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম।
- জিডিপিতে ইলিশের অবদান শতকরা ১% এর বেশি।
- বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে মৎস্য ও মৎস্যজাত পণ্য পৃথিবীর ৫২টি'র অধিক দেশে রপ্তানি করছে।
- মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ চীনকে টপকে বিশ্বে ২য় অবস্থানে উঠে এসেছে।
- জনসংখ্যার প্রায় ২০% প্রত্যক্ষ এবং ৫০% পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের ওপর নির্ভরশীল।

উৎস: প্রাণীসম্পদ অধিদপ্তর।
৫,৬৪৩.
বর্তমানে গ্রীন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৪]
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. যুক্তরাজ্য
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

গ্রীণ হাউস গ্যাস:

- গ্রীন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউস গ্যাস।
- গ্রীন হাউস গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি শোষণ করে এবং আবার মহাশুন্যে ফিরিয়ে দেয়, ফলে আমাদের দেহ বেগুনি রশ্মি গুলি থেকে রক্ষা পায়।
- গ্রীন হাউস গ্যাস পৃথিবীর তাপমাত্রা ধরে রাখে ফলে পৃথিবিতে সবসময় প্রায় একই তাপমাত্রা বিরাজ করে।
- গ্রীণ হাউস গ্যাস গুলি হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাই-অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন ইত্যাদি।

⇒ গ্রীন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। চীন।
২। যুক্তরাষ্ট্র।
৩। ভারত।
৪। রাশিয়া।
৫। জাপান।
৬। ইরান।
৭। জার্মানি।
৮। সৌদি আরব।
৯। দক্ষিণ কোরিয়া।
১০। ইন্দোনেশিয়া।

উৎস: i) Investopedia ওয়েবসাইট।
ii) U.S. Environmental Protection Agency (.gov)।
৫,৬৪৪.
কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
  1. মালয়েশিয়া
  2. ফিলিপাইন
  3. ভিয়েতনাম
  4. কম্বােডিয়া
সঠিক উত্তর:
কম্বােডিয়া
উত্তর
সঠিক উত্তর:
কম্বােডিয়া
ব্যাখ্যা
দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ: 
- চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনেই- এদের দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ রয়েছে।

উল্লেখ্য,
- দক্ষিণ চীন সাগর একটি প্রধান সমুদ্র পথ।
- জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা আংকটাডের অনুমান, বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ২১ শতাংশ ২০১৬ সালে এই সমুদ্র পথে পরিবহন করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৩.৩৭ ট্রিলিয়ন ডলার।
- এছাড়া এখানে মৎস্য সম্পদও আছে প্রচুর।
- পুরো অঞ্চলের লাখ লাখ মানুষ এই সাগরে মাছ ধরে জীবন চালায়।
- বিশ্বের প্রায় অর্ধেক মাছ ধরা জাহাজ ও নৌকা চলে এখানে।

⇒ চীন যে ধরণের ব্যাপক দাবি শুরু করেছে, যার মধ্যে বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলসীমাও রয়েছে, তা ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইকে ক্ষুব্ধ করেছে।
- এসব দেশও এখন দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে পাল্টা দাবি করছে।
- অন্যান্য দেশও সাগরের মাঝখানে প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং সাগরের বিভিন্ন অঞ্চলের ওপর তাদের অধিকার দাবি করছে।

⇒ দক্ষিণ চীন সাগরের সবচেয়ে বড় অংশটি দাবি করে চীন।
- তথাকথিত নাইন-ড্যাশ লাইনের মাধ্যমে চীন তাদের এই সীমানা চিহ্নিত করে রেখেছে।
- মোট নয়টি ড্যাশ চিহ্ন দিয়ে এই নাইন-ড্যাশ লাইনটি তৈরি।
- এটি চীনের সবচেয়ে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনান থেকে শত শত মাইল দক্ষিণ এবং পূর্বদিক পর্যন্ত বিস্তৃত।

অন্যদিকে,
- কম্বােডিয়া বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়।

উৎস: BBC.
৫,৬৪৫.
What is the full form of ACID in DBMS?
  1. Atomicity, Consistency, Isolation, Durability
  2. Accuracy, Control, Isolation, Durability
  3. Atomicity, Consistency, Independence, Durability
  4. Accuracy, Consistency, Isolation, Dependability
সঠিক উত্তর:
Atomicity, Consistency, Isolation, Durability
উত্তর
সঠিক উত্তর:
Atomicity, Consistency, Isolation, Durability
ব্যাখ্যা

• ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)-এ ACID হলো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যা ট্রানজেকশনকে সুরক্ষিত এবং নির্ভরযোগ্য রাখে। এর পূর্ণরূপ হলো Atomicity, Consistency, Isolation, Durability। Atomicity নিশ্চিত করে যে ট্রানজেকশন সম্পূর্ণভাবে সম্পন্ন হবে বা একেবারেই হবে না। Consistency ডেটাবেসকে তার সকল নিয়ম এবং সীমাবদ্ধতার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখে। Isolation নিশ্চিত করে যে একাধিক ট্রানজেকশন একে অপরের উপর প্রভাব ফেলবে না। এবং Durability নিশ্চিত করে যে একবার ট্রানজেকশন কমপ্লিট হলে, তার ডেটা স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে, এমনকি সিস্টেম ক্র্যাশের পরেও।
- সুতরাং, সঠিক উত্তর হলো (ক) Atomicity, Consistency, Isolation, Durability.

ACID:
- কম্পিউটার বিজ্ঞানে ACID নীতি হল কতকগুলো বৈশিষ্ট্যের একটি সেট যা database transactions- এর নির্ভরযোগ্য প্রক্রিয়াকরণের নিশ্চয়তা দেয়।

ACID এর acronym হল:
- A = Atomicity.
- C = Consistency.
- I = Isolation.
- D = Durability.

- ACID ডেটাবেজ পরিচালনার ক্ষেত্রে মৌলিক ধারণা।
- ডেটাবেজ লেনদেন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ACID।
- উদাহরণস্বরুপ, একজন ব্যক্তি যখন ATM থেকে টাকা উত্তোলন করেন ACID transaction এর মাধ্যমে একাউন্ট ব্যালেন্স এবং ট্রান্সজেকশনের রেকর্ড আপডেট করা হয়।

• ডাটাবেজ:
- ডাটাবেজ হলো সংগৃহীত ডাটা যা একই সময়ে ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক এ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন এ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়।
- ডাটাবেজ হচ্ছে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে।
যেমন- ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ, কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়।
অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি।
- ডাটাবেজ এর ব্যবহার বর্তমানে কম্পিউটারের ব্যাপক প্রচলনের ফলে ব্যক্তিগত তথ্যাবলি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাবলি, হিসাব-নিকাশ ইত্যাদি কম্পিউটারে ডাটাবেজ আকারে সংরক্ষণ করে রাখা হয় এবং সমস্ত ডাটাবেজ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।

• ডাটাবেজের বিভিন্ন উপাদান:
- ডাটা (Data),
- রেকর্ড (Record),
- ফিল্ড (Field) ও
- ডাটা টেবিল (Data Table)।

• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):
- একাধিক টেবিলের সম্পর্কযুক্ত ডাটার সমষ্টিকেই রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- RDBMS হলো এমন একটি ডাটাবেজ সিস্টেম যেখানে একাধিক টেবিল থাকে।
- এই টেবিলগুলোর মধ্যে নির্দিষ্ট ফিল্ডের মাধ্যমে সম্পর্ক (Relation) তৈরি করা হয়।
- আধুনিক সময়ের প্রায় সব ডাটাবেজ সফটওয়্যারই RDBMS ভিত্তিক।

• জনপ্রিয় RDBMS সফটওয়্যারসমূহ:
- Microsoft Access,
- Oracle,
- MySQL,
- SQL Server,
- Informix.

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩) Amazon. [link]

৫,৬৪৬.
অর্থনীতি সমীক্ষা ২০২৪ অনুযায়ী, কোন খাতে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়? 
  1. বিদ্যুৎ উৎপাদনে
  2. গৃহস্থালির কাজে
  3. সার উৎপাদনে
  4. বস্ত্র উৎপাদনে
সঠিক উত্তর:
বিদ্যুৎ উৎপাদনে
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ উৎপাদনে
ব্যাখ্যা

- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার – ৩৮৯.৪ বিলিয়ন ঘনফুট (৪২.০০%)। [ব্যবহারের দিক থেকে এই খাতে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়।]
- শিল্পখাতে ব্যবহার – ১৭৮.৮ বিলিয়ন ঘনফুট (১৯.০০%) [দ্বিতীয়]
- ক্যাপটিভ – ১৬৪.৩ বিলিয়ন ঘনফুট (১৮%) [তৃতীয়]
- গৃহস্থালির কাজে ব্যবহার – ১০০.৬ বিলিয়ন ঘনফুট। (১১.০০%)।

উৎস: অর্থনীতি সমীক্ষা ২০২৪।

৫,৬৪৭.
নিচের অপশন গুলোর মধ্যে কোনটি ISDN সেবা হিসাবে গণ্য হয় না?
  1. Secondary Rate Interface (SRI)
  2. Primary Rate Interface (PRI)
  3. Basic Rate Interface (BRI)
  4. Broadband ISDN (B-ISDN)
সঠিক উত্তর:
Secondary Rate Interface (SRI)
উত্তর
সঠিক উত্তর:
Secondary Rate Interface (SRI)
ব্যাখ্যা
• ISDN (Integrated Services Digital Network) হলো একটি ডিজিটাল যোগাযোগ প্রটোকল যা ভয়েস, ভিডিও এবং ডেটা একসাথে ট্রান্সমিশন করে। ISDN সেবার মধ্যে প্রধানত তিনটি ধরণ থাকে: Basic Rate Interface (BRI), Primary Rate Interface (PRI), এবং Broadband ISDN (B-ISDN)।
- তবে, Secondary Rate Interface (SRI) হলো ISDN-এর কোনও স্বীকৃত সেবা নয়। তাই এটি ISDN সেবার অন্তর্ভুক্ত নয়।

- BRI ও PRI হল কমিউনিকেশন লাইনের বিভিন্ন ব্যান্ডউইথের ধরণ, আর B-ISDN উচ্চ গতি ব্রডব্যান্ড সেবা দেয়।
- সুতরাং, সঠিক উত্তর: ক) Secondary Rate Interface (SRI).

• ISDN:
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৬৪৮.
Where was the BRICS summit held in 2023?
  1. India
  2. China
  3. Brazil
  4. South Africa
সঠিক উত্তর:
South Africa
উত্তর
সঠিক উত্তর:
South Africa
ব্যাখ্যা
ব্রিকসের নতুন সদস্য:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয়।
ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহুর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৫ আগস্ট ২০২৩।
৫,৬৪৯.
সম্প্রতি কোন মানবাধিকার সংস্থাকে রাশিয়া 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. Article 19
  2. Amnesty International
  3. Human Rights Watch
  4. Oxfam International
সঠিক উত্তর:
Amnesty International
উত্তর
সঠিক উত্তর:
Amnesty International
ব্যাখ্যা

Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬১।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।
- নীতিবাক্য: "Better to light a candle than to curse the darkness" (অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে মোমবাতি জ্বালানো ভালো)।
- সদস্য সংখ্যা: ১০ মিলিয়ন+ (বিশ্বব্যাপী)। 

উল্লেখ্য,
- সম্প্রতি (মে, ২০২৫) রাশিয়ার প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে 'অবাঞ্ছিত সংস্থা' ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনকে সমর্থন করে সংস্থাটি তাদের বিরুদ্ধে কাজ করছে।

উৎস: Amnesty International ওয়েবসাইট।

৫,৬৫০.
বাংলাদেশ সম্প্রতি নিচের কোনটির নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে?
  1. বিশ্ব খাদ্য কর্মসূচি
  2. জাতিসংঘ জনসংখ্যা তহবিল
  3. ইউনিসেফ
  4. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
ব্যাখ্যা
বাংলাদেশ সম্প্রতি (২৮ ফেব্রুয়ারি ২০২২) প্রথমবারের মতো বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং FAO, IFAD ও WFP তে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করবেন।

এছাড়া, জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সম্প্রতি UN Women এর নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে।

অন্যদিকে,
- ইউনিসেফ বোর্ড প্রেসিডেন্ট : রদ্রিগো এ. কারাজো (কোস্টারিকা)
- জাতিসংঘ জনসখংখ্যা তহবিল বোর্ড প্রেসিডেন্ট : ইউকো ব্র্যান্ডিথ (নেদারল্যান্ডস)
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন বোর্ড প্রেসিডেন্ট : মুনির আকরাম (কোলেন ভিক্সেন কেলাপাইল (বতসোয়ানা)।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর সরকারি ওয়েবসাইট)
৫,৬৫১.
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগ পান কে?
  1. অধ্যাপক ড. হারুন-অর- রশিদ
  2. অধ্যাপক ড. শামসুজ্জামান খান
  3. ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
  4. অধ্যাপক ড. ফখরুল আলম
সঠিক উত্তর:
অধ্যাপক ড. হারুন-অর- রশিদ
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক ড. হারুন-অর- রশিদ
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু চেয়ার:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছে 'বঙ্গবন্ধু চেয়ার'।
- আর এ পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন-অর- রশিদ।
- ২ ডিসেম্বর, ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫২তম সিন্ডিকেট সভায় ড. রশিদকে বঙ্গবন্ধু চেয়ার পদে মনোনয়ন প্রদান করা হয়। 

তথ্যসূত্র: কালের কণ্ঠ (০৩ ডিসেম্বর, ২০২৩)।
৫,৬৫২.
বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
  1. ২,৬৩৮ মার্কিন ডলার
  2. ২,৭৮৬ মার্কিন ডলার
  3. ২,৮২০ মার্কিন ডলার
  4. ২,৮৫৬ মার্কিন ডলার
সঠিক উত্তর:
২,৮২০ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
২,৮২০ মার্কিন ডলার
ব্যাখ্যা

মাথাপিছু আয়:
- ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২,৮২০ মার্কিন ডলার বা ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা।
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ থেকে এ তথ্য জানা গেছে।
- এই মাথাপিছু আয় এ যাবৎকালের রেকর্ড। 

⇒ বিবিএস-এর তথ্যমতে,
- ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার।
- ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২,৭৪৯ ডলারে।
- ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ২৭৩৮ ডলার।

উল্লেখ্য,
- মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরীণ আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়।
- মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয়ের পার্থক্য হয়। চলতি অর্থবছরের বিবিএসের মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা। গতবার এই বিনিময় হার ধরা হয়েছিল ১১১ টাকা ৬ পয়সা।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৫,৬৫৩.
What percentage of duty will Bangladesh pay on garment exports to European Union countries after LDC graduation?
  1. 8.5 percent
  2. 10.5 percent
  3. 11 percent
  4. 12.5 percent
সঠিক উত্তর:
12.5 percent
উত্তর
সঠিক উত্তর:
12.5 percent
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা:
- ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ।
- বাংলাদেশ ইইউ-এর এভরিথিং বাট আর্মস' (ইবিএ) স্কিমের আওতায় সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, যা এলডিসি উত্তরণের তিন বছর পর, অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে।
- স্বল্পোন্নত দেশ (LDC) থেকে ২০২৬ সালে চূড়ান্ত উত্তরণের পর, ট্রানজিশন সুবিধা শেষে ২০২৯ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (EU) দেশগুলিতে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে প্রায় ১২.৫% শুল্ক বা 'স্ট্যান্ডার্ড ইইউ আমদানি শুল্ক' প্রদান করতে হতে পারে। 

• ইইউ বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার।
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। তার মধ্যে ২১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ইইউর বাজারে। 
- ইইউর বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির বড় অংশই তৈরি পোশাক।
- এলডিসি উত্তরণের পর বাংলাদেশ যদি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা জিএসপি প্লাস সুবিধা নিশ্চিত করতে না পারে, তবে ২০২৯ সালের পর ইউরোপে পোশাক রপ্তানিতে প্রায় ১২.৫ শতাংশ শুল্ক গুনতে হবে। 
- তবে এই সময়ের মধ্যে বাংলাদেশ 'জিএসপি প্লাস' (GSP+) বা অন্য কোনো মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিশ্চিত করতে পারলে এই শুল্কের হার কমানো সম্ভব হতে পারে। 

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।

৫,৬৫৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী ইউরোপের কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে?
  1. অষ্ট্রিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. জার্মানি
  4. বেলারুশ
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
রপ্তানি আয়:

⇒ একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: যুক্তরাষ্ট্রে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- রপ্তানি হার ১৫.৮৭%।

⇒ একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে: জার্মানি।
- রপ্তানি হার: ১১.২১%।

⇒ একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে: যুক্তরাজ্য।
- রপ্তানি হার: ১০.৫২%।

• এশিয়া,
- এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: জাপানে।
- রপ্তানি হার: ৩.৪০%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের শীর্ষ ক্রেতা রাষ্ট্র: জার্মানি।
- প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৬৫৫.
The correct analogy of "Billboard: Advertisement:: 
  1. Sculpture: Museum
  2. Catalog: Shelf 
  3. Aviary: Birds
  4. Canvas: Painting
সঠিক উত্তর:
Canvas: Painting
উত্তর
সঠিক উত্তর:
Canvas: Painting
ব্যাখ্যা

Correct answer: Canvas: Painting.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Billboard: বিজ্ঞাপন জন্য ব্যবহৃত বোর্ড।
- Advertisement: বিজ্ঞাপন।

Other options:
ক) Sculpture: Museum
- Sculpture: ভাস্কর্য; প্রতিমা; মূর্তি।
- Museum: প্রদর্শশালা; জাদুঘর।

খ) Catalog: Shelf 
- Catalog: সুবিন্যস্ত তালিকা।
- Shelf: তাক।

গ) Aviary: Birds
- Aviary: পক্ষীশালা; কুলায়িকা।
- Birds: - পাখি।

ঘ) Canvas: Painting
- Canvas: তৈলচিত্রের পট হিসেবে ব্যবহৃত মজবুত, মোটা কাপড়বিশেষ।
- Painting: চিত্রকর্ম; চিত্র।

• Billboard যেমন Advertisement (বিজ্ঞাপন) প্রদশর্নের জন্য ব্যবহার করা হয় Canvas তেমনি Painting এর জন্য ব্যবহার করা হয়। তাই তাই সঠিক উত্তর- Canvas: Painting.

Source: Accessible Dictionary by Bangla Academy.

৫,৬৫৬.
Military Strength Ranking-২০২৪ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Military Strength Ranking-২০২৪:

- গ্লোবাল ফায়ারপাওয়ার সামরিক শক্তির বিচারে দেশের তালিকা প্রকাশ করে।
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।

তালিকার শীর্ষ দেশ -
১। যুক্তরাষ্ট্র,
২। রাশিয়া,
৩। চীন,
৪। ভারত,
৫। দক্ষিণ কোরিয়া, 
৬। যুক্তরাজ্য,
৭।  জাপান, 
৮। তুরস্ক, 
৯। পাকিস্তান ও 
১০। ইতালি। 

উল্লেখ্য,
- তালিকাটির ৩৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। 

উৎস: Global Firepower ওয়েবসাইট। [link]
৫,৬৫৭.
বেলেম জলবায়ু সম্মেলনে গৃহীত পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রতি বছর জলবায়ু রক্ষায় কী পরিমাণ অর্থ বরাদ্দের লক্ষ্য স্থির করা হয়েছে?
  1. ১ ট্রিলিয়ন ডলার
  2. ১.৩ ট্রিলিয়ন ডলার
  3. ১.৫ ট্রিলিয়ন ডলার
  4. ১.৭ ট্রিলিয়ন ডলার
সঠিক উত্তর:
১.৩ ট্রিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
১.৩ ট্রিলিয়ন ডলার
ব্যাখ্যা

• COP:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- COP-28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- সর্বশেষ COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- COP-30 অনুষ্ঠিত হয়েছে বেলেম, ব্রাজিল (১০-২১ নভেম্বর, ২০২৫ সাল)।
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক। 

• জলবায়ু সম্মেলন কপ-৩০ এর অর্জন ও লক্ষ্যমাত্রা:
- বৃহৎ অর্থায়ন: জলবায়ু রক্ষায় ২০৩৫ সালের মধ্যে প্রতি বছর ১.৩ ট্রিলিয়ন ডলার জোগাড় করা।
- অভিযোজন খাতে সহায়তা: জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য অর্থায়ন ২০২৫ সালের মধ্যে দ্বিগুণ এবং ২০৩৫ সালের মধ্যে তিনগুণ করা।
- নতুন উদ্যোগ: জলবায়ু লক্ষ্য বাস্তবায়নে গতি আনতে Global Implementation Accelerator এবং Belém Mission to 1.5°C নামে নতুন উদ্যোগ শুরু করা।
- Belém Gender Action Plan গৃহীত: জলবায়ু সিদ্ধান্ত গ্রহণে নারী ও মেয়েদের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা।

- Tropical Forests Forever Fund: ৫.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে, ৫৩টি দেশ এতে যুক্ত হয়েছে, এবং মোট তহবিলের ২০ শতাংশেরও বেশি সরাসরি আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় কমিউনিটির জন্য বরাদ্দ।


তথ্যসূত্র:
i) UN News. (Link)
ii) UNFCCC website. (Link)

৫,৬৫৮.
বাংলাদেশের মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত?
  1. ৪৯টি
  2. ৪৭টি
  3. ৫০টি
  4. ৪৩টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা

• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
- দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা – ৫০টি।
- জনসংখ্যায় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা (৪,৮৩,৩৬৫ জন)।
- জনসংখ্যায় দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী যথাক্রমে মারমা (২,২৪,২৯৯ জন) ও ত্রিপুরা (১,৫৬,৬২০ জন)।
- জনসংখ্যায় সবচেয়ে ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী বিল (৯৫জন)।
- ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি যে জেলায় -রাঙ্গামাটি (৩,৭২,৮৭৫ জন)।
- ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম যে জেলায় লালমনিরহাট (১১৮ জন)।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

৫,৬৫৯.
What does make 'you' 'young'?
  1. ক) Adding 2 letters
  2. খ) Drinking energy beverage
  3. গ) Eating sweet fruits
  4. ঘ) Changing outfits
সঠিক উত্তর:
ক) Adding 2 letters
উত্তর
সঠিক উত্তর:
ক) Adding 2 letters
ব্যাখ্যা
You + ng = Young
So, adding 2 letters you become young.
৫,৬৬০.
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বোচ্চ রান করেছে? (অক্টোবর, ২০২৪)
  1. তামিম ইকবাল
  2. মুশফিকুর রহিম
  3. সাকিব আল হাসান
  4. মাহমুদুল্লাহ রিয়াদ
সঠিক উত্তর:
সাকিব আল হাসান
উত্তর
সঠিক উত্তর:
সাকিব আল হাসান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

সম্প্রতি,  টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।  ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

এক নজরে সাকিবের T20 ক্যারিয়ার:
- বাংলাদেশের জার্সি গায়ে দীর্ঘ টি-২০ ক্যারিয়ারে সাকিব খেলেছেন মোট ১২৯টি ম্যাচ।
- ব্যাট হাতে করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ২৫৫১ রান। সর্বোচ্চ রান ৮৪, ব্যাটিং গড় ২৩.১৯। 
- বল হাতে সাকিব নিয়েছেন ১৪৯ উইকেট। সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দুইবার। তার বোলিং গড় ২০.৯১।

সূত্র- ক্রিকইনফো।
৫,৬৬১.
টাকার পরিমানের ভিত্তিতে বাংলাদেশের সর্বাধিক আমদানি পণ্য হলো - [বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪]
  1. ভোজ্যতৈল
  2. তুলা
  3. সুতা
  4. পেট্রোলিয়াম
সঠিক উত্তর:
পেট্রোলিয়াম
উত্তর
সঠিক উত্তর:
পেট্রোলিয়াম
ব্যাখ্যা
বাংলাদেশের সার্বিক আমদানি পরিস্থিতি (সাময়িক):
ক) প্রধান প্রাথমিক পণ্য
১. তুলা: ২,২৩৪ মিলিয়ন মার্কিন ডলার।
২. গম: ১,১৪২ মিলিয়ন মার্কিন ডলার।
৩. তৈলবীজ: ৭২২ মিলিয়ন মার্কিন ডলার।
৪. অপরিশোধিত পেট্রোলিয়াম: ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার।
৫. চাল: ১৩ মিলিয়ন মার্কিন ডলার।

খ) প্রধান শিল্পজাত পণ্যসমূহ
১. পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী: ৩,২৭১ মিলিয়ন মার্কিন ডলার।
২. সার: ২,০৯৪ মিলিয়ন মার্কিন ডলার।
৩. সুতা: ২,০৬৭ মিলিয়ন মার্কিন ডলার।
৪. ভোজ্যতৈল: ১,৪১০ মিলিয়ন মার্কিন ডলার।
৫. স্টেপল ফাইবার: ৯৫৭ মিলিয়ন মার্কিন ডলার।
৬. ক্লিংকার: ৬২০ মিলিয়ন মার্কিন ডলার।

গুরুত্বপূর্ণ তথ্য:
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয়: তুলা।
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়: পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়: তুলা।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৬৬২.
Whole : _____ :: Hole : Pit.
  1. Sum
  2. Pittance
  3. Whale
  4. Donut
সঠিক উত্তর:
Sum
উত্তর
সঠিক উত্তর:
Sum
ব্যাখ্যা

• Whole : Sum :: Hole : Pit.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- Whole: পুরো; সম্পূর্ণ; অবিভক্ত।
- Sum: যোগফল; সমষ্টি; সাকল্য।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ: 
- Hole: ছিদ্র; গর্ত; ফুটা; গহ্বর; রন্ধ্র; বিবর।
- Pit:  মাটির গর্ত; মৃত্তিকাগহ্বর।

• Analogical Relation:
- Whole এবং Sum যেমন সমার্থক তেমনি Hole এবং Pit ও সমার্থক।

• অন্যান্য অপশন,
- Pittance - (কাজের জন্য) অত্যল্প; অপর্যাপ্ত পারিশ্রমিক; সামান্য অর্থ; ভিক্ষামুষ্টি।

- Whale - তিমি।

- Donut - মিষ্টি ভাজা ময়দার একটি ছোট, সাধারণত রিং আকৃতির টুকরো তাল/পিঠা/কেক।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- ক) Sum.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৫,৬৬৩.
জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ভোট দেন -
  1. ক) চীন ও ফিলিপাইন
  2. খ) চীন ও জাপান
  3. গ) চীন ও যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন ও রাশিয়া
সঠিক উত্তর:
ক) চীন ও ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন ও ফিলিপাইন
ব্যাখ্যা
জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ভোট দেন চীন ও ফিলিপাইন। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৫,৬৬৪.
২০২৫ সালের উইম্বল্ডন পুরুষ এককে চ্যাম্পিয়ন কে হয়েছেন?
  1. ইয়ানিক সিনার
  2. নোভাক জোকোভিচ
  3. কার্লোস আলকারাজ
  4. রজার ফেদেরার
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
উত্তর
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
ব্যাখ্যা

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

⇒ গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ জেতাকে বোঝায়। গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ উইম্বলডন (Wimbledon) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: কার্লোস আলকারাস।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: ইগা সিয়াতেক।
- রানার আপ: অ্যামান্ডা অ্যানিসিমোভা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট। 

৫,৬৬৫.
বাংলাদেশ প্রিমিয়ার লীগ এর নবম আসরে কে সেরা খেলোয়াড় নির্বাচিত হন?
  1. ক) লিটন দাস
  2. খ) নাজমুল হোসেন শান্ত
  3. গ) তানভীর ইসলাম
  4. ঘ) হাসান মাহমুদ
সঠিক উত্তর:
খ) নাজমুল হোসেন শান্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) নাজমুল হোসেন শান্ত
ব্যাখ্যা
বিপিএল ৯ 
- ২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ৯ নামেও পরিচিত।
- এটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- এর নবম আসর।
- এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা আয়োজিত বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি- টোয়েন্টি ক্রিকেট লিগ।
- ২০২৩ সালের ৬ জানুয়ারি - ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নবম আসর অনুষ্ঠিত হয়েছে।
- ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড়- নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স)।
- সর্বাধিক রান সংগ্রহকারী- নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স) (৫১৬)।

অন্যদিকে -
-লিটন দাস কুমিল্লা ভিক্টোরিয়ান্স- এর অধিনায়ক ছিলেন।
- তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) (১৭) ও হাসান মাহমুদ (রংপুর রাইডার্স) (১৭) ছিলেন সর্বাধিক উইকেটধারী।

উৎস: Bangladesh Premier League 2023, Cricbuzz.com।
৫,৬৬৬.
কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পান কে?
  1. বান কি-মুন
  2. আন্তোনিও গুতেরেস
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. মেরিল স্ট্রিপ
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা

কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫:
- কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড  ব্রিটেনের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড।
- পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।   
- প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ 'কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' পুরস্কার অর্জন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
- বিশ্বব্যাপী শান্তি, টেকসই উন্নয়ন ও মানুষের এবং প্রকৃতির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত হন।

উল্লেখ্য,
- ১৯৯০ সালে প্রতিষ্ঠা পায় ‘দ্য কিংস ফাউন্ডেশন’।
- এ দাতব্য প্রতিষ্ঠান তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত হয়।
- ২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদ্‌যাপন হিসেবে নতুন এ পুরস্কার প্রবর্তন করেন।
- এ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

উৎস: পত্রিকা রিপোর্ট।

৫,৬৬৭.
সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি? [১৪ ডিসেম্বর, ২০২৪]
  1. মধুপুরের আনারস
  2. সিলেটের মনিপুরি শাড়ি
  3. সুন্দরবনের মধু
  4. শেরপুরের ছানার পায়েস
সঠিক উত্তর:
শেরপুরের ছানার পায়েস
উত্তর
সঠিক উত্তর:
শেরপুরের ছানার পায়েস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জিআই(GI) পণ্য:

- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশের GI পণ্য সমূহ:
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পায় জামদানি।
- সর্বশেষ জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েস স্বীকৃতি পেয়েছে। [১৪ ডিসেম্বর,২০২৪]
- ব্রিটিশ আমলে শেরপুরের ঘোষপট্টিতে প্রথম ছানার পায়েস তৈরি হয়।

তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ। [link]
৫,৬৬৮.
2023 FIFA Women's World Cup Champion -
  1. Germany
  2. Brazil
  3. Spain
  4. France
সঠিক উত্তর:
Spain
উত্তর
সঠিক উত্তর:
Spain
ব্যাখ্যা
• ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:
- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলা সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।

তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৬৬৯.
Which country is the single largest market for Bangladesh's export sector? (August, 2025)
  1. USA
  2. UK
  3. China
  4. Japan
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার:
- বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
- মোট পণ্য রপ্তানির ১৭ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
- এই বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৭ শতাংশই তৈরি পোশাক।
- তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
৫,৬৭০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, দেশে কোন খাতে সবচেয়ে বেশি শ্রমশক্তি নিয়োজিত রয়েছে?
  1. শিল্প
  2. সেবা
  3. কৃষি 
  4. পর্যটন
সঠিক উত্তর:
কৃষি 
উত্তর
সঠিক উত্তর:
কৃষি 
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
খাত ভিত্তিক শ্রমশক্তি নিয়োজিত:
- কৃষি: ৪৪.৬৭%.
- শিল্প: ১৭.৩৭%.
- সেবা: ৩৭.৯৬%.
- কৃষি খাতে শ্রমশক্তি সবচেয়ে বেশি নিয়োজিত।
• ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান:

- মোট ব্যাংক : ৬১টি।
- সরকারি বাণিজ্যক ব্যাংক: ৬টি।
- বিশেষায়িত ব্যাংক: ৩টি।
- বেসরকারি বাণিজ্যক ব্যাংক: ৪৩টি।
- বিদেশী ব্যাংক: ৯টি।
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: ৩৫টি।

উৎস:অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৫,৬৭১.
Who will hold the presidency of COP-31 scheduled for 2026?  
  1. Australia 
  2. Turkiye 
  3. Brazil 
  4. Azerbaijan
সঠিক উত্তর:
Turkiye 
উত্তর
সঠিক উত্তর:
Turkiye 
ব্যাখ্যা

• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক। 
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে
- তুরস্ক আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। 
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে।
 - মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা ও UNFCCC। 

৫,৬৭২.
Choose the analogy of LAUGHTER : HAPPINESS.
  1. Tears : Sadness
  2. Surprise : Shivery
  3. Fear : Bravery
  4. Anger : Calmness
সঠিক উত্তর:
Tears : Sadness
উত্তর
সঠিক উত্তর:
Tears : Sadness
ব্যাখ্যা
Laughter (noun): 
Meaning - The act or sound of laughing; সশব্দ হাসি। 

Happiness (noun): 
Meaning - The feeling of being happy; সুখ। 

• সম্পর্ক: মানুষ সুখে থাকলে সশব্দে হাসে। অর্থাৎ সম্পর্কটি হচ্ছে Happiness brings Laughter. 

Given options, 
ক) Tears - চোখের জল; Sadness - বিষণ্ণতা।
খ) Surprise - চমক; Shivery - শিহরিত হওয়া।
গ) Fear - ভয়; Bravery - নির্ভীকতা।
ঘ) Anger - রাগ; Calmness - বিশ্রান্ততা।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে ক) Tears : Sadness. 
- কারণ, Sadness brings tears.
৫,৬৭৩.
পিপিআরসির গবেষণামতে, বর্তমানে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৬.৩৫ শতাংশ
  2. ৭.৩৫ শতাংশ
  3. ৮.৩৫ শতাংশ
  4. ৯.৩৫ শতাংশ
সঠিক উত্তর:
৯.৩৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৯.৩৫ শতাংশ
ব্যাখ্যা

অতি দারিদ্র্যের হার:
- সম্প্রতি 'ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউস হোল্ড লেভেল ইন মিড ২০২৫' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি)।
- যেখানে দেশের দারিদ্র্য পরিস্থিতি এবং আয়-ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
- পিপিআরসি'র গবেষণা অনুযায়ী, দেশের দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশে।
- যা ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যায় ব্যুরোর কথা প্রতিবেদনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
- তিন বছরে অতি বা চরম দারিদ্র্যের হারও বেড়েছে। ২০২২ সালের অতি দারিদ্র্যের হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ।
- যা ২০২৫ সালে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫,৬৭৪.
২০২৬ বিশ্বকাপ ফুটবলের কয়টি মাসকট উন্মোচন করা হয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

♦ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

♦ ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাসকট:
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৩টি মাসকট উন্মোচন করেছে ফিফা।
- ৩টি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে।
- ৩টি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।
- ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক।
- এই মাসকটগুলো একসঙ্গে একতা, বৈচিত্র্য আর ফুটবল নিয়ে ছড়িয়ে পড়া আবেগের প্রতীক।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৫,৬৭৫.
নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংঘাত নিরসনে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে -
  1. কাতার
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

নাগার্নো-কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান-এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত। কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

⇒ সম্প্রতি ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
- চুক্তি অনুযায়ী, দুই দেশ সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ভ্রমণ, ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক উন্মুক্ত হবে।

উল্লেখ্য,
- ২০২৫ সালের পূর্বে নাগার্নো-কারাবাখ অঞ্চল অঞ্চল নিয়ে চলমান সংঘাত নিরসনে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে রাশিয়া।

উৎস: i) Britannica.
ii) Reuters.

৫,৬৭৬.
BRICS এর বর্তমান সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা

BRICS:
- ২০০১ সালে গোল্ডম্যান স্যাকস বিনিয়োগ ব্যাংকের একজন অর্থনীতিবিদ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির
স্বীকৃতি হিসেবে BRIC সংক্ষিপ্ত রূপটি প্রবর্তন করেন।
- ২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রান্তে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম BRICS বৈঠক অনুষ্ঠিত হয়।
- ২০০৯ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূল সদস্য ছিলো: ৫ টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- সৌদি আরবের যোগদান নিয়ে একটু বিতর্ক ছিল, ব্রিকস অফিসিয়াললি সৌদি আরবের যোগদানের বিষয়টি ঘোষণা করেছিল, এবং তাদের ওয়েবসাইটেও আপডেট করেছিল। কিন্তু পরবর্তীতে সৌদি আরব ঘোষণা করে তারা ব্রিকসে যোগদান করে নি।
- সর্বশেষ আপডেট অনুসারে, ব্রিকসের সদস্য ১০টি (সর্বশেষ - ইন্দোনেশিয়া)।

তথ্যসূত্র - BRICS ওয়েবসাইট।

৫,৬৭৭.
অভিজিৎ ব্যানার্জি ২০১৯ সালে কততম বাঙ্গালী হিসেবে নোবেল পুরষ্কার পেয়েছেন?
  1. ক) তৃতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) পঞ্চম
  4. ঘ) দ্বিতীয়
সঠিক উত্তর:
খ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুর্থ
ব্যাখ্যা

২০১৯ নোবেল পুরষ্কার - অর্থনীতি (৩ জন)
১. অভিজিৎ ব্যানার্জি - ভারত (অর্থনীতিতে নোবেলজয়ী দ্বিতীয় ভারতীয়)
২. এস্থার দুফলো - ফ্রান্স (অভিজিৎ এর স্ত্রী, অর্থনীতিতে নোবেলজয়ী দ্বিতীয় নারী)
৩. মাইকেল ক্রেমার - যুক্তরাষ্ট্র।
অবদানঃ বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য।
৪র্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান - অভিজিৎ ব্যানার্জি।
২য় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান - এস্থার ডুফলো।
৫ম দম্পতি হিসেবে একই বিভাগে নোবেল পুরস্কার পান - অভিজিৎ -দুফলো দম্পতি।
৬ষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পুরস্কার পান - অভিজিৎ - দুফলো দম্পতি।

৫,৬৭৮.
'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয় কবে?
  1. ১৬ জুলাই
  2. ১ আগস্ট
  3. ৫ আগস্ট
  4. ৮ আগস্ট
সঠিক উত্তর:
৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৫ আগস্ট
ব্যাখ্যা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয়।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

৫,৬৭৯.
সম্প্রতি মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
  1. আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ
  2. সুলতান জাবেদ
  3. ইব্রাহিম সুলতান
  4. সুলতান ইসমাইল হানিয়া
সঠিক উত্তর:
ইব্রাহিম সুলতান
উত্তর
সঠিক উত্তর:
ইব্রাহিম সুলতান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মালয়েশিয়ার রাজা: 

- মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইব্রাহিম সুলতান।
- দেশটির ১৬তম রাজা আল-সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের স্থলাভিষিক্ত হন তিনি।
- এর আগে তিনি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ছিলেন। 

তথ্যসূত্র: ইত্তেফাক।
৫,৬৮০.
’এশিয়া কাপ ক্রিকেট-২০২৫’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. শ্রীলঙ্কা
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

- ১৭তম এশিয়া কাপ- ক্রিকেট, শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর, শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
- এবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, খেলা হবে আবুধাবি ও দুবাইয়ে। 
- এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হবে।
- এশিয়া কাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি, আটটি দল অংশ নিচ্ছে।  

উৎস: প্রথম আলো।

৫,৬৮১.
‘শেখ হাসিনা জাতীয় যুব ‍উন্নয়ন ইনস্টিটিউটের’ পরিবর্তিত নতুন নাম কী?
  1. বাংলাদেশ যুব উন্নয়ন ইনস্টিটিউট
  2. জাতীয় যুব উন্নয়ন কর্পোরেশন
  3. জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- ‘শেখ হাসিনা জাতীয় যুব ‍উন্নয়ন ইনস্টিটিউটের’ নাম পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনার নাম বাদ দিয়ে এর নাম করা হয়েছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এসংক্রান্ত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ জারি করেছেন।
- রাষ্ট্রপতি ২০২৪ সালের ২৫ আগস্ট অধ্যাদেশ জারি করার পর ২৭ আগস্ট তা গেজেট আকারে প্রকাশ করা হয়। 
- আইনে বলা হয়েছে, ২০১৮ সালের ১৪ নম্বর আইনের ধারা ১-এর সংশোধন করা হয়েছে। উল্লিখিত ‘শেখ হাসিনা’ শব্দটি বিলুপ্ত হবে। আইনে অন্যান্য যেসব জায়গায় ‘শেখ হাসিনা’ শব্দটি রয়েছে সেটাও বিলুপ্ত করার কথা বলা হয়েছে।
- ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি হয়েছে। 

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট
-  বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় যুব উন্নয়ন বিষয়ক কার্যক্রম এদেশের উন্নয়ন মাত্রার গতি নির্ধারক।
- যুবদের উদ্যোগ ও উদ্ভাবনী ক্ষমতার সঠিক বিকাশ ও উপযুক্ত লালনের জন্য প্রয়োজন পরিপূর্ণ শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ।
- যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ২৭১০.২৪ লক্ষ টাকা বরাদ্দে একটি উন্নয়ন প্রকল্প হিসাবে ১৯৯৮ইং সনে শেখ হাসিনা জাতীয় যুব ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়।

তথ্যসূত্র: জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট। 
৫,৬৮২.
Who has been elected as the President of the 43rd UNESCO General Conference?
  1. Khaled Al-Anani 
  2. Takehiro Kano 
  3. Khondker M. Talha
  4. Audrey Azoulay
সঠিক উত্তর:
Khondker M. Talha
উত্তর
সঠিক উত্তর:
Khondker M. Talha
ব্যাখ্যা

- ৪৩তম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন  বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
- প্যারিস-ভিত্তিক জাতিসংঘ সংস্থা ইউনেস্কো ২২২তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ।
- ইউনেস্কোর ৪৩-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করেছে।
- রাষ্ট্রদূত তালহা প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোতে দেশের ৫৩ বছরের সদস্যপদের ইতিহাসে শীর্ষ এই পদের জন্য নির্বাচিত হয়েছেন।

উৎস: ডেইলি স্টার পত্রিকা।[লিঙ্ক]

৫,৬৮৩.
নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২৫ সালে বেগম রোকেয়া পদক কে পেয়েছেন? 
  1.  ড. শিরীন আখতার
  2. ড. নীলা চৌধুরী
  3. ড. রুভানা রাকিব
  4. ড. ফারজানা ইসলাম
সঠিক উত্তর:
ড. রুভানা রাকিব
উত্তর
সঠিক উত্তর:
ড. রুভানা রাকিব
ব্যাখ্যা

- নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২৫ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন-    ড. রুভানা রাকিব। 

• বেগম রোকেয়া পদক ২০২৫:
-  ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে রোকেয়া দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হয়। 
পদক প্রাপ্তরা হলেন-
- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) - রুভানা রাকিব, 
- নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) - কল্পনা আক্তার, 
- মানবাধিকার শ্রেণিতে - নাবিলা ইদ্রিস, 
- নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) - ঋতুপর্ণা চাকমা।

তথ্যসূত্র: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 

৫,৬৮৪.
২০২৫–২৬ অর্থবছরের সম্ভাব্য বাজেট কত ধরা হয়েছে? [জানুয়ারি, ২০২৫]
  1. সাড়ে নয় লাখ কোটি টাকা
  2. সাড়ে আট লাখ কোটি টাকা
  3. আট লাখ কোটি টাকা
  4. সাড়ে সাত লাখ কোটি টাকা
সঠিক উত্তর:
সাড়ে আট লাখ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
সাড়ে আট লাখ কোটি টাকা
ব্যাখ্যা
২০২৫–২৬ অর্থবছরের বাজেট পরিকল্পনা: 
- আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার সাড়ে আট লাখ কোটি টাকা।
- চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- নতুন বাজেটে ৫০ হাজার কোটি টাকার মতো বাড়তি বরাদ্দের পরিকল্পনা।
- দেশি-বিদেশি ঋণ এবং রাজস্ব সংগ্রহের মাধ্যমে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হবে।
- মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের জন্য নতুন আইন সংশোধনের উদ্যোগ।
- স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে।
- অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে বিদেশি অর্থায়নের ওপর জোর দেওয়া হবে।
- সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার জন্য বাড়তি বরাদ্দ থাকবে।
- মূল্যস্ফীতি: সরকার ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
- জিডিপি প্রবৃদ্ধি: আগামী বছরের জন্য লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ।
- আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনও চ্যালেঞ্জিং হবে।
- পূর্বের এডিপি আকার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা ছিল।
- বর্তমান সরকার তা সংশোধন করে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায় নামিয়ে আনে।
- নতুন বাজেটে এডিপি আকার হতে পারে ২ লাখ ৭০ হাজার কোটি টাকা।

উৎস: প্রথম আলো (৫ জানুয়ারি ২০২৫)।
৫,৬৮৫.
According to Economic survey-2024, how many operational urea fertilizer factories are currently under BCIC? [January, 2025]
  1. 6
  2. 8
  3. 4
  4. 10
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সরকারি খাতে বাংলাদেশের দশের পাবলিক সেক্টর কর্পোরেশনগুলোর মধ্যে সর্ববৃহৎ শিল্প সংস্থা।
- দীর্ঘদিন থেকে সফলতার সাথে ইউরিয়া সার উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশে সারের চাহিদা পূরণ করে আসছে।
- বর্তমানে বিসিআইসি'র অধীনে ৮টি চালু শিল্প কারখানা রয়েছে।
- চালু কারখানাগুলোর মধ্যে ৪টি ইউরিয়া সার কারখানা, ১টি ডিএপি সার কারখানা, ১টি টিএসপি সার কারখানা, ১টি কাগজ কারখানা ও ১টি স্যানিটারীওয়্যার ও ইন্স্যুলেটর কারখানা রয়েছে।
- সম্প্রতি প্রধান কাঁচামাল স্বল্পতার কারণে ছাতক সিমেন্ট কোম্পানি লি. ও উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লি. কারখানা ২টির উৎপাদন বন্ধ রয়েছে।
- শিল্প প্রতিষ্ঠানগুলোতে ইউরিয়া সার, কাগজ, ইনস্যুলেটর ও স্যানিটারীওয়্যার ইত্যাদি পণ্য উৎপাদিত হচ্ছে।
- বিসিআইসি'র উৎপাদিত পণ্যের ৮০ শতাংশই বিভিন্ন রাসায়নিক সার, যার মধ্যে ৭০ শতাংশ ইউরিয়া সার এবং ১০ শতাংশ অন্যান্য সার।
- বিসিআইসি'র সাথে স্থানীয়/বিদেশি যৌথ উদ্যোগে ১০টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৫,৬৮৬.
What will be the per capita income at the end of the Eighth Five Year Plan period?
  1. 3,571 USD
  2. 3,091 USD
  3. 3,059 USD
  4. 3,123 USD
সঠিক উত্তর:
3,059 USD
উত্তর
সঠিক উত্তর:
3,059 USD
ব্যাখ্যা
• অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- মেয়াদ : জুলাই ২০২০ - জুন ২০২৫।

- মেয়াদান্তে কিছু সূচক:
- জিডিপি প্রবৃদ্ধি - ৮.৫১%।
- জিডিপির আকার - ১৭,০৮৭ বিলিয়ন টাকা।
- মাথাপিছু আয় - ৩,০৫৯ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি - ৪.৬%।
- দারিদ্রের নিম্নহার - ৭.৪%।
- দারিদ্রের উচ্চহার – ১৫.৬%।
- প্রত্যাশিত গড় আয়ু - ৭৪ বছর।
- মেয়াদান্তে জনসংখ্যার হার: ১.১৮%।
- মেয়াদান্তে বিদুৎ উৎপাদন ক্ষমতা – ৩০,০০০ মেগাওয়াট।

সূত্র: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৫,৬৮৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশে সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) কত?
  1. ৭২.৬৬%
  2. ৭২.৪৪%
  3. ৭৪.৬৬%
  4. ৭৪.৮২%
সঠিক উত্তর:
৭৪.৬৬%
উত্তর
সঠিক উত্তর:
৭৪.৬৬%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৬৬%।
- পুরুষ সাক্ষরতার হার: ৭৬.৫৬%।
- নারী সাক্ষরতার হার: ৭২.৮২%।

উল্লেখ্য,
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।
- দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০।
- খানার আকার: ৩.৯৮।

উৎস: পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৫,৬৮৮.
জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস কবে পালিত হয়?
  1. ১৮ ফেব্রুয়ারি
  2. ২১ ফেব্রুয়ারি
  3. ২৫ ফেব্রুয়ারি
  4. ২৮ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২৮ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৮ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
দিবস:
→ ১৮ ফেব্রুয়ারি - শহীদ ড. জোহা দিবস।    -
→  ২১ ফেব্রুয়ারি - শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।    -
→ ২২ ফেব্রুয়ারি - বিশ্ব স্কাউট দিবস।    -
→ ২৫ ফেব্রুয়ারি - জাতীয় স্থানীয় সরকার দিবস (প্রতিপাদ্য স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার)।
→ ২৮ ফেব্রুয়ারি - জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।    

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৫,৬৮৯.
Recently, the United States announced the imposition of what percentage of tariffs on China? [March - 2025]
  1. 10%
  2. 15%
  3. 20%
  4. 25%
সঠিক উত্তর:
10%
উত্তর
সঠিক উত্তর:
10%
ব্যাখ্যা

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানির উপর ২৫% অতিরিক্ত শুল্ক এবং চীন থেকে আমদানির উপর ১০% অতিরিক্ত শুল্ক আরোপ করছেন।

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা: 
- সম্প্রতি, যুক্তরাষ্ট্র চীনের ওপর ১০% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করেন,
- এর লক্ষ্য চীনের সঙ্গে বাণিজ্যিক চাপ সৃষ্টি করা।
- এই সিদ্ধান্তের পর, চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করার হুমকি দেয়।
- এই শুল্কের মাধ্যমে, ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত অর্থ নেওয়ার চেষ্টা করছে,
- এটি বাণিজ্যিক সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে।

সূত্র: The White House ওয়েবসাইট ও প্রথম আলো। 

৫,৬৯০.
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে?
  1. ১২ আগস্ট
  2. ১৪ আগস্ট
  3. ১৫ আগস্ট
  4. ১৭ আগস্ট
সঠিক উত্তর:
১২ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
১২ আগস্ট
ব্যাখ্যা

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস:
- প্রতি বছর ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। 
- দিবসটির এবছরের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। 
- তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। 
- পরের বছর ১৯৯৯ সালে জাতিসংঘ দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
- বিশ্বের সব দেশের সরকারের মধ্যে তাদের দেশের যুবকদের প্রতি মনোযোগ এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য সচেতনতা তৈরি করা এই দিবসের লক্ষ্য।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৫,৬৯১.
5G নেটওয়ার্কে MIMO কী ধরনের প্রযুক্তি বা ফিচার?
  1. Media Integrated Motion Output
  2. Mobile Interface Mode Operation
  3. Multiple Input Multiple Output
  4. Multi Internet Mobile Option
সঠিক উত্তর:
Multiple Input Multiple Output
উত্তর
সঠিক উত্তর:
Multiple Input Multiple Output
ব্যাখ্যা

• 5G নেটওয়ার্কে MIMO বলতে বোঝায় Multiple Input Multiple Output প্রযুক্তি (উত্তর: গ)। এটি একটি অ্যাডভান্সড অ্যান্টেনা সিস্টেম, যা একই সময়ে একাধিক ট্রান্সমিটার ও রিসিভার ব্যবহার করে ডেটা পাঠানো এবং গ্রহণ করতে সক্ষম। এর ফলে নেটওয়ার্কের ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সফার গতি ও সংযোগ স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। MIMO সিস্টেম বিভিন্ন ডিভাইস থেকে একসাথে সংকেত গ্রহণ করতে পারে, ইন্টারফেরেন্স কমায় এবং নেটওয়ার্কের কর্মদক্ষতা উন্নত করে। বিশেষভাবে 5G-তে Massive MIMO প্রযুক্তি ব্যবহার করে, যা হাজার হাজার অ্যান্টেনা একসাথে কাজ করে উচ্চ গতির, স্থিতিশীল এবং বেশি ব্যবহারকারীকে সমর্থনযোগ্য ইন্টারনেট সংযোগ দেয়। এটি আধুনিক মোবাইল নেটওয়ার্কের মূল ভিত্তি।

পঞ্চম প্রজন্ম (Fifth Generation-5G: 2020-...): 
- 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ। 
- এ ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়‍্যারলেস ওয়েব (World Wide Wireless Web) বা সংক্ষেপে WWWW নামে পরিচিত। 
- এ ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR (New Radio), RAT (Radio Access Technology), MIMO (Multiple input and multiple output) অন্যতম। 
- এই প্রজন্মের মোবাইল ফোনের পারফর্ম্যান্স 4G'র তুলনায় অনেকগুণ বেশি এবং অনেক দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম, এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও উপভোগ করা যায়। 
- যুগের সাথে আধুনিক জীবন ব্যবস্থার উৎকর্ষের চাহিদার প্রতি লক্ষ রেখে মোবাইল যোগাযোগ ব্যবস্থার চরম এবং সর্বোত্তম ব্যবহারের বিষয় বিবেচনা করে বিশ্বসেরা মোবাইল ফোন কোম্পানি এবং অন্যান্য বেশ কটি প্রতিষ্ঠান এর উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

৫,৬৯২.
২০২৪ সালে ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ইকুয়েডর
  2. মরক্কো
  3. মালদ্বীপ
  4. গাম্বিয়া
সঠিক উত্তর:
গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
গাম্বিয়া
ব্যাখ্যা
- গাম্বিয়ার রাজধানী বানজুলে হয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলন।

ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- OIC-এর পূর্ণরুপ হচ্ছে - The Organisation of Islamic Cooperation.
- এটি হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- প্রতিষ্ঠা লাভ করে - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ (মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়)।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- গাম্বিয়ার রাজধানী বানজুলে হয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলন।

সূত্র- ওআইসি এর ওয়েবসাইট।
৫,৬৯৩.
২০২৬ সালে ৫২তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. যুক্তরাজ্য
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

• G-7: 
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

• ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ তারিখে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

• ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে।  

তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট। 

৫,৬৯৪.
সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান? (জুলাই, ২০২৫)
  1. আল হুর্মুজ এয়ারবেস
  2. আল উদেইদ এয়ারবেস
  3. রুমালিন এয়ারবেস
  4. আল-আসাদ এয়ারবেস
সঠিক উত্তর:
আল উদেইদ এয়ারবেস
উত্তর
সঠিক উত্তর:
আল উদেইদ এয়ারবেস
ব্যাখ্যা
⇒ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ২৩ জুন, ২০২৫ সালের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আল উদেইদ সামরিক ঘাঁটি:
- কাতারের আল উদেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি।
- রাজধানী দোহার কাছে অবস্থিত এই ঘাঁটি থেকেই পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট-কম।
- মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর কার্যক্রমও এখান থেকেই পরিচালিত হয়।
- আল উদেইদ ঘাঁটিতে মার্কিন বাহিনীকে ২০০০ সালে প্রবেশের অনুমতি দেয় কাতার।
- পরের বছর, ২০০১ সালে মার্কিন বাহিনী ঘাঁটি পরিচালনার ভার নেওয়ার পরে ২০০২ সালে দোহা আর ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়।
- ২০০২ সালের ডিসেম্বরের ওই চুক্তির মাধ্যমেই কাতারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়।
- প্রায় আট হাজার মার্কিন সৈন্য আল উদেইদ-এ মোতায়েন রয়েছেন।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।
৫,৬৯৫.
কোন দেশটি CPTPP চুক্তির অশীদার নয়?
  1. অস্ট্রেলিয়া
  2. জাপান
  3. মালয়েশিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- The Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
- ২০১৮ সালের ৮ মার্চ চিলির সান্টিয়াগো শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
স্বাক্ষরকারী দেশগুলো হলো:
- কানাডা
- পেরু
- মেক্সিকো
- চিলি
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- জাপান
- মালয়েশিয়া
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- এবং
- ভিয়েতনাম।
- ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ছয়টি দেশ কর্তৃক অনুমোদনের মাধ্যমে এটি কার্যকর হয়।
- ‍যুক্তরাষ্ট্র শুরুতে এটিতে যুক্ত থাকলেও পরবর্তীতে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- সম্প্রতি যুক্তরাজ্য এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে প্রক্রিয়া শুরু করেছে।
(তথ্যসূত্র: অস্ট্রেলিয়ান সরকারি ওয়েবসাইট)
৫,৬৯৬.
ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ হলো - [এপ্রিল - ২০২৫]
  1. পাকিস্তান ও ইরান
  2. মালয়েশিয়া ও তিউনিসিয়া
  3. তুরস্ক ও আলবেনিয়া
  4. সৌদি আরব ও বাহরাইন
সঠিক উত্তর:
তুরস্ক ও আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক ও আলবেনিয়া
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO-এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization,
- ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতির ভিত্তিতে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ১২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ হলো তুরস্ক ও আলবেনিয়া।
- সর্বশেষ ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য হিসেবে যোগ দেয়।
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩২টি। [এপ্রিল - ২০২৫] 
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর মহাপরিচালক Mark Rutte.  [এপ্রিল - ২০২৫] 

সূত্র - ন্যাটো ওয়েবসাইট।
৫,৬৯৭.
সম্প্রতি, ত্রিপক্ষীয় চুক্তিতে নেপাল থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করবে কত মেগাওয়াট? (অক্টোবর,২০২৪)
  1. ২৫ মেগাওয়াট
  2. ৩০ মেগাওয়াট
  3. ৩৫ মেগাওয়াট
  4. ৪০ মেগাওয়াট
সঠিক উত্তর:
৪০ মেগাওয়াট
উত্তর
সঠিক উত্তর:
৪০ মেগাওয়াট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির করতে যাচ্ছে বাংলাদেশ।
- ২০২৪ সালের অক্টোবর মাসে  নেপাল, ভারত ও বাংলাদেশ ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিপক্ষীয় এ চুক্তিতে নেপাল ইলেকট্রিসিটি অথোরিটি (এনইএ), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) স্বাক্ষর করবে।

• জলবিদ্যুৎ:

- পানি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস।
- পানির স্রোত ও জোয়ার-ভাটাকে ব্যবহার করে শক্তির উৎপাদন করা যায়।
- পানির স্রোতে আছে গতি শক্তি ও বিভব শক্তি।
- পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়।
- একে জলবিদ্যুৎ বলা হয়।
- পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন পৃথিবীতে খুবই জনপ্রিয়।
- বাংলাদেশে রাঙ্গামাটির কাপ্তাইতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে।
- জলবিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভব শক্তি বা স্থিতি শক্তি ব্যবহার করা হয়। 
- পানির স্রোতের সাহায্যে একটি টারবাইন ঘোরানো হয়।
- এই টারবাইন ঘূর্ণন থেকেই এখানে যান্ত্রিক শক্তি ও চৌম্বকশক্তির সমন্বয় ঘটানো হয়।
- প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে চৌম্বক শক্তির সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো প্রতিবেদন।     
৫,৬৯৮.
‘পিএল-১৫ (PL-15)’ ক্ষেপণাস্ত্র কোন দেশে নির্মিত?
  1. রাশিয়া
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
‘পিএল-১৫ (PL-15)’ ক্ষেপণাস্ত্র:
- চীনের সরকারি সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অফ চায়না (AVIC) নির্মিত পিএল-১৫ ক্ষেপণাস্ত্র।
- এটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র, যা প্রায় ২০০-৩০০ কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম।
- এর গতি ম্যাক ৫ প্লাস (শব্দের গতির ৫ গুণ) বলে দাবি করা হয়।
- চলতি দশকে পিএলএ (চীনের বিমানবাহিনী) এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে।

সম্প্রতি,
- ভারত-পাকিস্তানের উত্তেজনাময় সময়ে পাকিস্তানের হাতে অত্যাধুনিক পিএল-১৫ ক্ষেপণাস্ত্র এবং তিনটি জেএফ-১৭ যুদ্ধবিমান তুলে দিয়েছে চীন।
- উল্লেখ্য, জেএফ-১৭ বিমানগুলোর ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [LINK]
৫,৬৯৯.
Eye : Myopia :: Teeth : ?
  1. Cavity
  2. Cataract
  3. Trachoma
  4. Eczema
সঠিক উত্তর:
Cavity
উত্তর
সঠিক উত্তর:
Cavity
ব্যাখ্যা
As Myopia is a disease of the eye similarly cavity is a disease of teeth.
৫,৭০০.
সম্প্রতি, এশিয়ার কোন দেশের প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. থাইল্যান্ড
  2. মালয়েশিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• সম্প্রতি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসন করেছে দেশটির পার্লামেন্ট।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,
- দক্ষিণ কোরিয়ার ৩০০ আসনের পার্লামেন্টে ১৯২টি আসন রয়েছে বিরোধী দলগুলোর।
- আর প্রেসিডেন্টকে অভিশংসন করতে ২০০ ভোট দরকার ছিল।
- অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটিতে পক্ষে ২০৪ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন।
- দেশটির সংবিধান অনুযায়ী, ইউন-এর নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য,
৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। যদিও জনগণের চাপের মুখে ছয় ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। তার এই পদক্ষেপের কারণে ইউনের পদত্যাগের জন্য দেশব্যাপী দাবি উঠেছে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ।[Link]