বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৫৪ / ৯২ · ৫,৩০১৫,৪০০ / ৯,৩৬৭

৫,৩০১.
বিবিএস-এর সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার -
  1. ৩.৩৩%
  2. ৩.৯৭%
  3. ৪.২২%
  4. ৪.৪৭%
সঠিক উত্তর:
৩.৯৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৯৭%
ব্যাখ্যা

GDP প্রবৃদ্ধি:
- ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়েছে।
- সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭%।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।

⇒ সর্বশেষ (মে, ২০২৫) ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুসারে -
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ১.৭৯%।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৪.৩৪।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৪.৫১%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।

৫,৩০২.
সর্বশেষ যোগদানকারী শেনজেনভুক্ত দেশ - (জুন, ২০২৫)
  1. হাঙ্গেরি ও ইতালি
  2. লুক্সেমবার্গ ও মাল্টা
  3. পোল্যান্ড ও পর্তুগাল
  4. রোমানিয়া ও বুলগেরিয়া
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। (জুন, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুন, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
৫,৩০৩.
International Telecommunication Union এর বর্তমান সদস্য দেশ - (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা

ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

তথ্যসূত্র - ITU ওয়েবসাইট।

৫,৩০৪.
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪ অনুযায়ী নিচের কোন দেশটি অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. সৌদি আরব
  2. কাতার
  3. ভারত
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪:

⇒ আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে: ভারত (৯.৮ শতাংশ)।
- ২য় অবস্থানে: সৌদি আরব (৮.৪ শতাংশ)।
- ৩য় অবস্থানে: কাতার (৭.৬ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে: ইউক্রেন (৪.৯ শতাংশ)।
- ৫ম অবস্থানে: পাকিস্তান (৫.৩ শতাংশ)।

⇒ রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (৪১.৭ শতাংশ)।
- ২য় অবস্থানে: ফ্রান্স (১০.৯ শতাংশ)।
- ৩য় অবস্থানে: রাশিয়া (১০.৫ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে: চীন (৫.৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে: জার্মানি (৫.৬ শতাংশ)।

তথ্যসূত্র - Statista.com
৫,৩০৫.
সম্প্রতি কোন দেশটি OIC-এর সদস্যপদ পুনরায় লাভ করে? [মার্চ, ২০২৫]
  1. ফিলিস্তিনি
  2. উগান্ডা
  3. নাইজেরিয়া
  4. সিরিয়া
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।

উল্লেখ্য,
- সম্প্রতি সিরিয়া OIC-এর সদস্যপদ পুনরায় লাভ করে। 
- ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
- ২০১২ সালের ১৪-১৫ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ওআইসির চতুর্থ অসাধারণ ইসলামিক শীর্ষ সম্মেলনে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
- বিক্ষোভকারীদের ওপর তৎকালীন আসাদ বাহিনীর নৃশংস দমন-পীড়ন, বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল।

উৎস: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.
৫,৩০৬.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক, ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কততম? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৯৮তম
  2. ১০০তম
  3. ১০৩তম
  4. ১০৬তম
সঠিক উত্তর:
১০৬তম
উত্তর
সঠিক উত্তর:
১০৬তম
ব্যাখ্যা

বৈশ্বিক উদ্ভাবনী সূচক- ২০২৫:
- গত ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO) বৈশ্বিক উদ্ভাবনী সূচক- ২০২৫ প্রকাশ করে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ স্থানে থাকা সুইজারল্যান্ড ১০০-এর মধ্যে ৬৬ পয়েন্ট পেয়েছে। 
- সুইডেন ও যুক্তরাষ্ট্র যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
- সূচক ২০২৫-এ ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থেকে ১০৬তম স্থানে রয়েছে।
- বাংলাদেশ ২১ পয়েন্ট নিয়ে নিম্ন-মধ্যম আয়ের ৩৭ দেশের মধ্যে ১৯তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে।

তথ্যসূত্র- Global Innovation Index 2025. [link]

৫,৩০৭.
২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা-
  1. প্রায় উনিশ কোটি
  2. প্রায় সাড়ে ষোলো কোটি
  3. প্রায় আঠারো কোটি
  4. প্রায় সতেরো কোটি
সঠিক উত্তর:
প্রায় সতেরো কোটি
উত্তর
সঠিক উত্তর:
প্রায় সতেরো কোটি
ব্যাখ্যা

⇒ ২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি।

♦ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
→ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
→ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
→ এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
→ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
→ CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
→ গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
→ মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
→ জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
→ জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।

♦ উল্লেখ্য:
⇒ সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
⇒ সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।

⇒ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
⇒ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৫,৩০৮.
In which country World Cup Cricket 2015 held?
  1. West Indies
  2. Bangladesh
  3. India
  4. Australia
সঠিক উত্তর:
Australia
উত্তর
সঠিক উত্তর:
Australia
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়।]

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:
- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৫,৩০৯.
International Union for the Conservation of Nature এর সদর দপ্তর কোথায়?
  1. সুইজারল্যান্ড
  2. ভিয়েনা
  3. কেনিয়া
  4. ইতালি
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• IUCN:
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে।
- এটি নিয়ে বিশ্বের ১৬০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: IUCN ওয়েবসাইট।
৫,৩১০.
মার্কিন সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা -
  1. ক) United States Space Command
  2. খ) United States Star Command
  3. গ) United States Sky Command
  4. ঘ) United States Special Command
সঠিক উত্তর:
ক) United States Space Command
উত্তর
সঠিক উত্তর:
ক) United States Space Command
ব্যাখ্যা
ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ড উদ্ধোধন করা হয় - ২৯ আগস্ট ২০১৯।
৫,৩১১.
সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
  1. ৪.১৭%
  2. ৪.৩৪%
  3. ৩.৩৪%
  4. ৫.৪২%
সঠিক উত্তর:
৪.৩৪%
উত্তর
সঠিক উত্তর:
৪.৩৪%
ব্যাখ্যা

• শিল্প (Industry) খাতঃ
সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শিল্প খাতের  প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৩৪%।
উল্লেখ্য,
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ছিল ৩.৫১%।
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ০.৮৩ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক অবদান (২০২৪-২৫)

- কৃষি: ১০.৯৪%
- শিল্প: ৩৭.৪৪%
- সেবা: ৫১.৬২%

• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক প্রবৃদ্ধির হার (২০২৪-২৫)
- কৃষি: ১.৭৯%
- শিল্প: ৪.৩৪%
- সেবা: ৪.৫১%

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

৫,৩১২.
Choose the perfect analogy of PENURY : MONEY ::
  1. Independence : Freedom
  2. Infirmity : Illness
  3. Spontaneity : Care
  4. Starvation : Sustenance
সঠিক উত্তর:
Starvation : Sustenance
উত্তর
সঠিক উত্তর:
Starvation : Sustenance
ব্যাখ্যা
Penury (noun): 
English Meaning - The state of being extremely poor. 
Bangla Meaning - দীনতা। 

Money (noun) - অর্থ। 

• সম্পর্ক: এই analogy টির সম্পর্ক হচ্ছে দীনতা দূর করতে অর্থের প্রয়োজন। 

অপশনসমূহ, 
ক) Independence - স্বাধীনতা; Freedom - মুক্তি। 
খ) Infirmity - দুর্বলতা; Illness - অসুখ।
গ) Spontaneity - স্বতঃস্ফূর্ততা; Care - সতর্কতা। 
ঘ) Starvation - খাদ্যাভাবজনিত দুঃখকষ্ট বা মৃত্যু; Sustenance - খাদ্য বা পানীয়; পুষ্টি; পুষ্টিকর উপাদান। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, অপশন (ঘ) Starvation : Sustenance যথার্থ হবে। 
- কারণ, খাদ্যাভাবজনিত সমস্যা দূর করার উপায় হচ্ছে পুষ্টিকর খাদ্য। 

Source:
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৫,৩১৩.
ATOM : MICROSCOPE  ::
  1. person : microcosm
  2. tape : microphone
  3. receiver : telephone
  4. submarine : periscope
সঠিক উত্তর:
submarine : periscope
উত্তর
সঠিক উত্তর:
submarine : periscope
ব্যাখ্যা
সঠিক Analogy টি হবে - ATOM : MICROSCOPE  :: submarine : periscope.

• ATOM (পরমাণু) : MICROSCOPE (অণুবীক্ষণ)  ::
- পরমাণু খুব ছোট, এবং মাইক্রোস্কোপ দ্বারা তা দেখা বা অধ্যয়ন করা হয়।
- মাইক্রোস্কোপ হল একটি যন্ত্র যা অতি ক্ষুদ্র বস্তু দেখতে ব্যবহৃত হয়।

• submarine (ডুবোজাহাজ) : periscope (আয়না ও লেন্সযুক্ত এমন একটি যন্ত্র, যা দিয়ে উপরের বস্তু নিচ থেকে দেখা যায়) সম্পর্কটি একই ধরণের:
- সাবমেরিন পানির নিচে চলে, এবং পেরিস্কোপ হল একটি যন্ত্র যা সাবমেরিন থেকে বাইরের দৃশ্য দেখতে ব্যবহৃত হয়)
- এটি "বস্তু : দেখার যন্ত্র" এই প্যাটার্ন অনুসরণ করে, ঠিক যেমন অ্যাটম এবং মাইক্রোস্কোপ।
- অতএব, সঠিক উত্তর হল ঘ) submarine : periscope।
---------------------

ক) person : microcosm
ব্যক্তি (person) এবং মাইক্রোকসম (microcosm) এর মধ্যে সম্পর্কটি এক ধরনের প্রতীকী। মাইক্রোকসম মানে একটি ছোট পৃথিবী, যা একটি বৃহত্তর বিশ্ব বা প্রকৃতির প্রতিরূপ হিসেবে ধরা হয়। তবে, ব্যক্তি কখনো মাইক্রোকসম দিয়ে দেখা বা পর্যবেক্ষণ করা হয় না। সুতরাং, এটি ভিন্ন ধরনের সম্পর্ক এবং সম্পর্কের ধরনের মধ্যে মিল নেই।

খ) tape : microphone
টেপ (tape) এবং মাইক্রোফোন (microphone) এর মধ্যে সম্পর্কের প্রকৃতি ভিন্ন। মাইক্রোফোন শব্দ গ্রহণ করতে ব্যবহৃত হয়, আর টেপ সাধারণত রেকর্ড করা তথ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। একে অপরের সাথে সরাসরি সম্পর্ক নেই। এটি একটি ভিন্ন সম্পর্ক।

গ) receiver : telephone
রিসিভার (receiver) একটি টেলিফোন (telephone) এর অংশ, যা শব্দ গ্রহণ করতে ব্যবহৃত হয়। এটি একটি যন্ত্রের অংশ, তবে এটি ATOM এবং MICROSCOPE এর মতো সম্পর্ক নয়, যেখানে একে অপরের সাথে সম্পর্কিত দুটি যন্ত্রের ব্যবহার ছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫,৩১৪.
দেশের ১ম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) কাপ্তাই
  2. খ) পটুয়াখালি
  3. গ) ফরিদপুর
  4. ঘ) ভোলা
সঠিক উত্তর:
ক) কাপ্তাই
উত্তর
সঠিক উত্তর:
ক) কাপ্তাই
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলাইয় অবস্থিত। কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বাঁধের পাশে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান। এর নাম ‘কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র।’ সরকারিভাবে এটি প্রথম সৌরবিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির মূল ঠিকাদার চীনের জেডটিই (ZTE) করপোরেশন। এটি উদ্বোধন করা হয় ১১ সেপ্টেম্বর ২০১৯। পানিবিদ্যুতের প্রায় সাড়ে ১৯ একর জমিতে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। প্রথম দুই বছর এর সার্বিক দায়িত্ব থাকবে জেডটিইর কাছে। এর পর তা পানিবিদ্যুৎকেন্দ্রের কাছে হস্তান্তর করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় সাড়ে ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বিদ্যুৎকেন্দ্র। এখানে মোট প্যানেল রয়েছে ২৪ হাজার ১২টি। ইনভার্টার রয়েছে ২৪০টি। সর্বোচ্চ পাওয়া গেছে ৬ দশমিক ৫ মেগাওয়াট। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর- ২০১৯]
৫,৩১৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে, বাংলাদেশে কয়টি চিনিকল রয়েছে?
  1. ১৫টি
  2. ১৪টি
  3. ১৩টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (BSFIC):
- BSFIC এর পুর্ণ রূপ: Bangladesh Sugar and Food Industries Corporation.
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ১৫টি চিনিকল, ১টি ডিস্টিলারি ইউনিট, ১টি ইঞ্জিনিয়ারিং কারখানা, ১টি জৈবসার কারখানা ও ২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে কর্মকান্ড পরিচালনা করছে।
- চিনিকলগুলোতে ২০২২-২৩ অর্থবছরে ৫২,৯৪৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২১,৩১৩ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৫,৩১৬.
The African Continental Free Trade Area (AfCFTA) এ স্বাক্ষরকারী দেশ- (সেপ্টেম্বর-২০২৫)
  1. ৫১টি
  2. ৫৫টি
  3. ৫৩টি
  4. ৫৪টি
সঠিক উত্তর:
৫৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫৫টি
ব্যাখ্যা

- The African Continental Free Trade Area (AfCFTA) হলো এজেন্ডা ২০৬৩ আফ্রিকার উন্নয়ন কাঠামোর অন্যতম প্রধান প্রকল্প।
- ২০১২ সালের জানুয়ারিতে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত রাষ্ট্র ও সরকার প্রধানদের ১৮তম সাধারণ অধিবেশনে AfCFTA অনুমোদিত হয়।
- এই অধিবেশনে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
- The African Continental Free Trade Area (AfCFTA) এ স্বাক্ষরকারী দেশ-৫৫ টি (সেপ্টেম্বর-২০২৫)।
- আন্তঃআফ্রিকান বাণিজ্য বৃদ্ধির জন্য কর্ম পরিকল্পনাকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়।
- এর বাস্তবায়ন আফ্রিকার আর্থ-সামাজিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করবে।
- AfCFTA-এর মূল লক্ষ্য হলো আন্তঃআফ্রিকান বাণিজ্য ত্বরান্বিত করা।
- বিশ্ব বাজারে আফ্রিকার বাণিজ্য অবস্থানকে জোরদার করা এর অন্যতম উদ্দেশ্য।
- বিশ্ব বাণিজ্য আলোচনায় আফ্রিকার সাধারণ কণ্ঠস্বর ও নীতিগত অবস্থানকে শক্তিশালী করা AfCFTA-এর আরেকটি লক্ষ্য।

উৎস: African Union এবং AfCFTA।

৫,৩১৭.
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
  1. ক) স্টিফানোস সিৎসপাসকে
  2. খ) নোভাক জকোভিচ
  3. গ) রাফায়েল নাদালের
  4. ঘ) রজার ফেদেরার
সঠিক উত্তর:
খ) নোভাক জকোভিচ
উত্তর
সঠিক উত্তর:
খ) নোভাক জকোভিচ
ব্যাখ্যা
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন - নোভাক জকোভিচ।

গ্রীক তারকা স্টিফানোস সিৎসপাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ একেকের শিরোপা ডৎতেছেন  সার্বিয়ান কিংবদন্তী টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের ১০ম এই শিরোপা জয়ের মাধ্যমে রাফায়েল নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন তিনি।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৫,৩১৮.
ন্যাটো চুক্তির ধারা ৫ (Article 5) আনুষ্ঠানিকভাবে কতবার প্রয়োগ করা হয়েছে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. কখনোই না
সঠিক উত্তর:
১ বার
উত্তর
সঠিক উত্তর:
১ বার
ব্যাখ্যা

NATO প্রতিষ্ঠার চুক্তি:
- ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিকে ‘ওয়াশিংটন চুক্তি’ নামেও ডাকা হয়।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটনে এক চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়েছিল।
- ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি ধারার। 

⇒ অনুচ্ছেদ/আর্টিকেল - ৫: Collective Security বা যৌথ নিরাপত্তা।
- অনুচ্ছেদ - ৫ এ বলা হয়েছে - জোটভুক্ত কোনো দেশ যদি বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে জোটের সব সদস্যদেশ একযোগে তা প্রতিহত করবে।
- অর্থাৎ সদস্যদেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে।
- ন্যাটোর মূল ভিত্তি ধরা হয় এ ধারাকে।
- ন্যাটোর ইতিহাসে একবার মাত্র ন্যাটোর আর্টিকেল-৫ কার্যকর করা হয়েছে।
- নাইন ইলেভেনে টুইন টাওয়ার হামলার পর ২০০১ সালে এই আর্টিকেল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।
- এটির ভিত্তিতেই সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ১১ সেপ্টেম্বরের হামলা যা নাইন/ইলেভেন নামেও পরিচিত।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা।

উৎস: NATO ওয়েবসাইট।

৫,৩১৯.
Bangavax, a COVID-19 vaccine has recently been developed by which Bangladeshi pharmaceutical company?
  1. ক) Beaxcimco Pharma
  2. খ) Square Pharma
  3. গ) Global Biotech
  4. ঘ) ACI Pharma
সঠিক উত্তর:
গ) Global Biotech
উত্তর
সঠিক উত্তর:
গ) Global Biotech
ব্যাখ্যা
- বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা হলো বঙ্গভ্যাক্স।
- শুরুতে এটির নাম ছিলো ব্যানকোভিড (ডি৬১৪জি ভেরিয়েন্ট এমআরএনএ)।
- গত ২ জুলাই ২০২০ গ্লোব বায়োটেক এই টিকা উদ্ভাবনের ঘোষণা দেয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর ২০২০ টিকাটিকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- বর্তমানে টিকাটি মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় রয়েছে।
গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের অপর দুটি টিকা হলো হলো:
- ডিএনএ প্লাসমিড
- এডিনোভাইরাস টাইপ৫ ভেক্টর।

(তথ্যসূত্র: গ্লোব বায়োটেক ও সমকাল)
৫,৩২০.
বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে ঢাকা কততম দূষিত নগরী ছিল?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন-২০২৩:

- বায়ুদূষণে ২০২৩ সালে দেশ হিসেবে শীর্ষে ছিল বাংলাদেশে। আর নগর হিসেবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ নগর ছিল ঢাকা।
- নগর হিসেবে একেবারে শীর্ষ অবস্থানটি ছিল ভারতের রাজধানী দিল্লির।
- সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ‘বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৩’–এ এসব তথ্য তুলে ধরা হয়েছে।
- প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক আইকিউএয়ারের সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
- বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে এ প্রতিবেদনে।

তথ্যসূত্র: বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন-২০২৩।
৫,৩২১.
২০২৫ সালে কোন উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করা হয়?
  1. Kairos
  2. Prophet Song
  3. At Night All Blood Is Black
  4. Heart Lamp
সঠিক উত্তর:
Heart Lamp
উত্তর
সঠিক উত্তর:
Heart Lamp
ব্যাখ্যা
বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।
- ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়। গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পগুলোতে বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও,
- ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন জার্মান লেখিকা জেনি এরপেনবেক।তার ব্যক্তিগত ও রাজনৈতিক উপন্যাস কায়রোসের (Kairos) জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।
- ‘At Night All Blood Is Black’ উপন্যাসটির লেখক ডেভিড দিওপ।
- উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
৫,৩২২.
আর্থিক ক্ষেত্রে iBAS++ এর পূর্ণরূপ হচ্ছে -
  1. Internet-Based Accounting Standard
  2. Internal Business Audit System
  3. International Banking Accounting System
  4. Integrated Budget and Accounting System
সঠিক উত্তর:
Integrated Budget and Accounting System
উত্তর
সঠিক উত্তর:
Integrated Budget and Accounting System
ব্যাখ্যা

• iBAS++ বাংলাদেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনায় একটি আধুনিক প্রযুক্তি। এর পূর্ণরূপ হলো Integrated Budget and Accounting System। এটি সরকারী বাজেট প্রণয়ন, ব্যয় অনুমোদন এবং হিসাবরক্ষণ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ও কেন্দ্রীয়কৃত করে। iBAS++ ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থা তাদের আর্থিক লেনদেন অনলাইনে রেকর্ড করতে পারে, যা স্বচ্ছতা, নির্ভুলতা এবং সময়োপযোগী হিসাবরক্ষণ নিশ্চিত করে। এছাড়া, এটি সরকারের আর্থিক তথ্য বিশ্লেষণ সহজ করে, বাজেটের অপ্রয়োজনীয় ব্যয় কমায় এবং সরকারি অর্থনৈতিক সিদ্ধান্তকে কার্যকর করে। কর্মচারীদের বেতন, পেনশন ও জিপিএফসহ অন্যান্য আর্থিক প্রক্রিয়া iBAS++ এর মাধ্যমে সম্পন্ন হয়। তাই, এটি বাংলাদেশের সরকারি আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

• iBAS++:
- iBAS++ হলো সরকারের একটি সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা সফটওয়্যার।
- এটি বাজেট তৈরি, অনুমোদন এবং বাস্তবায়ন—সবকিছু এক জায়গায় পরিচালনা করতে সাহায্য করে।
- সরকারি অফিসগুলোর খরচ, বরাদ্দ ও হিসাব স্বয়ংক্রিয়ভাবে এতে রেকর্ড হয়।
- সিস্টেমটি বাস্তব সময়েই (real-time) আর্থিক তথ্য দেখায়, ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
- কর্মচারীদের বেতন, পেনশন, জিপিএফসহ নানা আর্থিক কার্যক্রমও iBAS++ এর মাধ্যমে সম্পন্ন হয়।
- চেক বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট ছাড়ানোর সুবিধা রয়েছে।
- বরাদ্দ অনুযায়ী খরচ নিয়ন্ত্রণ করার জন্য এতে বাজেট নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে।
- বিভিন্ন ধরনের আর্থিক রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়।
- এটি সরকারের আর্থিক কার্যক্রমকে স্বচ্ছ, দ্রুত এবং কাগজবিহীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- সামগ্রিকভাবে, iBAS++ পুরো সরকারি অর্থব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করে তুলেছে।

সূত্র: iBAS++ website.

৫,৩২৩.
ডিসেম্বর ২০১৯ পর্যন্ত মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধি প্রাপ্ত হন কত নারী?
  1. ক) ৩২৯ জন
  2. খ) ৩৩৯ জন
  3. গ) ৩৯০ জন
  4. ঘ) ৩৯৩ জন
সঠিক উত্তর:
খ) ৩৩৯ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৩৯ জন
ব্যাখ্যা
সর্বশেষ ২৫ ডিসেম্বর, ২০১৯ সালে নতুন আরো ১৭ জনকে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন স্বীকৃতি নিয়ে মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ৩৩৯ জন। উৎসঃ বীরাঙ্গনা গেজেট, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৫,৩২৪.
Which countries will host the 2026 FIFA World Cup?
  1. Brazil, Argentina, and Uruguay
  2. Spain, Portugal, and Morocco
  3. United States, Mexico, and Canada
  4. France, Germany, and Italy
সঠিক উত্তর:
United States, Mexico, and Canada
উত্তর
সঠিক উত্তর:
United States, Mexico, and Canada
ব্যাখ্যা

২৩ তম বিশ্বকাপ আসর: 
- ২০২৬ সালে অনুষ্ঠিত হবে ফুটবলের ২৩ তম বিশ্বকাপ আসর,
- এটি অনুষ্ঠিত হবে ৩টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে।
- এই বিশ্বকাপের সময়কাল ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত নির্ধারিত।
- প্রথমবারের মতো, বিশ্বকাপে ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে, ৩টি দেশের ১৬টি ভেন্যুতে আয়োজন করা হবে।  

সূত্র: ফিফা ওয়েবসাইট। 

৫,৩২৫.
বাংলাদেশে তফশিলভুক্ত কয়টি বিদেশী ব্যাংক আছে?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা

তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
- বিদেশি ব্যাংক: ৯টি।

⇒ বিদেশি ব্যাংক:
১. ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড,
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন,
৩. হাবিব ব্যাংক লিমিটেড,
৪. সিটিব্যাংক এনএ,
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
৬. হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (যুক্তরাজ্য),
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া,
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
৯. উরি ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৫,৩২৬.
সর্বশেষ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) কত?
  1. ৭২.৯৪%
  2. ৭৪.৮০%
  3. ৭৬.৪৪%
  4. ৭৬.৭১%
সঠিক উত্তর:
৭৪.৮০%
উত্তর
সঠিক উত্তর:
৭৪.৮০%
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- গণনা পদ্ধতি: Modified Defacto।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।  
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০% (পুরুষ: ৭৬.৭১%, নারী: ৭২.৯৪%)।
- মোট ইন্টারনেট ব্যবহারকারী - ৩০.৬৯%।
- দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০।
- খানার আকার: ৩.৯৮।

উল্লেখ্য,
- সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
- সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
- সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুর জেলায়।
- সাক্ষরতার হার সবচেয়ে কম জামালপুর জেলায়।

উৎস: পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।

৫,৩২৭.
ঢাকা ক্রিকেট লীগের বর্তমান [অক্টোবর, ২০২৪] চ্যাম্পিয়ন দল-
  1. মোহামেডান
  2. সূর্যতরুণ
  3. বিমান
  4. আবাহনী
সঠিক উত্তর:
আবাহনী
উত্তর
সঠিক উত্তর:
আবাহনী
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন ছিল, বর্তমান প্রেক্ষাপটের সাথে সঙ্গতি রেখে প্রশ্নটি মডিফাই করা হয়েছে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৪:

- ২০২৪ সালের ১১ মার্চ-৬ মে এই আসর অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই লিগের আয়োজন করে।
- ১২টি দলের এই আসরে অংশগ্রহণ করে।
- চ্যাম্পিয়ন: আবাহনী লিমিটেড।

উৎস: Bangladesh Premier League ওয়েবসাইট।
৫,৩২৮.
সম্প্রতি, হজযাত্রীদের সেবা সহজীকরণে সরকারি ব্যবস্থাপনায় তৈরি অ্যাপের নাম কী? [মে, ২০২৫]
  1. নূর
  2. লাব্বাইক
  3. হজ ট্র্যাকার
  4. হজভ্রমণ.কম
সঠিক উত্তর:
লাব্বাইক
উত্তর
সঠিক উত্তর:
লাব্বাইক
ব্যাখ্যা
হজযাত্রীদের অ্যাপ:
- হজযাত্রীদের জন্য সরকার ‘লাব্বাইক’ নামে একটি আধুনিক মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে।

- এটি হজযাত্রীদের জন্য বিশেষ সেবা প্রদান করবে, যাতে তারা হজ পালন আরও নির্বিঘ্ন এবং সহজভাবে করতে পারেন।
- গত ২৮ এপ্রিল মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
- সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ‍্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এটি ব্যবহারের আহ্বান জানান তিনি।
- অ্যাপের মাধ্যমে নামাজের সময়সূচি, আবহাওয়ার তথ্য, হজ ফ্লাইটের বিস্তারিত ও গুগল ম্যাপে হজযাত্রীদের অবস্থান সহ গুরত্বপূর্ণ তথ্য জানা যাবে।
- এছাড়া হজযাত্রীদের জন্য চালু হয়েছে হজ প্রি-পেইড কার্ড এবং মোবাইল ফোনে রোমিং সুবিধা।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
৫,৩২৯.
What is the government’s export earnings target for the 2025–26 fiscal year?
  1. 60 billion USD
  2. 63.5 billion USD
  3. 70 billion USD
  4. 55 billion USD
সঠিক উত্তর:
63.5 billion USD
উত্তর
সঠিক উত্তর:
63.5 billion USD
ব্যাখ্যা

- ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 
- এর মধ্যে পণ্য থেকে ৫৫ বিলিয়ন ডলার আর সেবা থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয় হবে বলে সরকার আশা করছে।
- চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ অর্থবছরের রপ্তানি আয়ের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি।

উল্লেখ্য,
- পণ্যের মধ্যে তৈরি পোশাকের ওভেন খাত থেকে ২০.৭৯ বিলিয়ন ডলার ও নিট পোশাক থেকে ২৩.৭০ বিলিয়ন ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১.২৫ বিলিয়ন ডলার, পাট ও পাটপণ্য থেকে ৯০০ মিলিয়ন ডলার এবং কৃষিপণ্য থেকে ১.২১ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

৫,৩৩০.
The inaugural match of 'Bangabandhu BPL T20' is played between Chattogram Challengers and
  1. Sylhet Thunders
  2. Rajshahi Royals
  3. Dhaka Platoon
  4. Cumilla Warriors
সঠিক উত্তর:
Sylhet Thunders
উত্তর
সঠিক উত্তর:
Sylhet Thunders
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'বঙ্গবন্ধু বিপিএল T20'র উদ্বোধনী ম্যাচটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার্সের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

Bangabandhu BPL T20:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০১৯ - ২০২০ সালের বছরের বিপিএলকে বিশেষ নামকরণ করা হয়েছিল ‘বঙ্গবন্ধু বিপিএল।’
- ওই বছরই ডিসেম্বরে শুধু দেশের ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।
- সেই বছর বিপিএলের ৭ম আসর অনুষ্ঠিত হয়েছে।
- বিজয়ী: রাজশাহী রয়্যালস। 
- রানার আপ: খুলনা টাইগার্স।

উল্লেখ্য,
- ২০২২ সালে বিপিএলের অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে। 

উৎস: Cricket.com
৫,৩৩১.
UNEP-এর বর্তমান নির্বাহী পরিচালক কে? [নভেম্বর, ২০২৫]
  1. রাফায়েল গ্রসি
  2. ইনগার অ্যান্ডারসেন
  3. ফিলিপ্পো গ্রান্ডি
  4. অ্যানাক্লুডিয়া রোসিনি
সঠিক উত্তর:
ইনগার অ্যান্ডারসেন
উত্তর
সঠিক উত্তর:
ইনগার অ্যান্ডারসেন
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠিত হয়: ৫ জুন, ১৯৭২।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক (Executive Director): ইনগার অ্যান্ডারসেন (Inger Andersen)।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।

৫,৩৩২.
বুকার পুরস্কার ২০২৫ প্রধান বিজয়ী উপন্যাস-  
  1. ফ্লেশ
  2. অরবিটাল
  3. প্রফেট সং
  4. দ্য সেভেন মুনস অফ মালি আলমেদা
সঠিক উত্তর:
ফ্লেশ
উত্তর
সঠিক উত্তর:
ফ্লেশ
ব্যাখ্যা

বুকার পুরস্কার ২০২৫:
- বুকার পুরস্কার ইংরেজি ভাষায় রচিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা উপন্যাসের জন্য প্রদত্ত অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার।
- ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কারটি প্রতি বছর প্রদান করা হয়।
- বিজয়ী লেখককে ৫০,০০০ ব্রিটিশ পাউন্ড (£50,000) অর্থমূল্য দেওয়া হয়।

- ২০২৫ সালের বুকার পুরস্কার জিতেছেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই।
- তিনি এই সম্মাননা লাভ করেন তাঁর উপন্যাস Flesh–এর জন্য।
- পুরস্কারটি লন্ডন–এ আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
-----------------------------
অন্যদিকে, 
- ২০২৪ সালের বুকার বিজয়ী সামান্থা হার্ভে তার বিজ্ঞান-কল্পকাহিনী উপন্যাস অরবিটালের জন্য।

- ২০২৩ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন আইরিশ লেখক পল লিঞ্চ। 
-  তিনি তাঁর উপন্যাস 'প্রফেট সং' (Prophet Song)-এর জন্য এই পুরস্কার পেয়েছেন। 

- ২০২২ সালের বুকার পুরস্কার বিজয়ী হলেন শ্রীলঙ্কান লেখক শেহান করুণাতিলকা। 
- তিনি তার ‘দ্য সেভেন মুনস অফ মালি আলমেদা’ (The Seven Moons of Maali Almeida) উপন্যাসের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন। 

উৎস: বুকার প্রাইজ ওয়েবসাইট।

৫,৩৩৩.
১৯তম ICLS গাইডলাইন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার কত? [জুন, ২০২৫]
  1. ৩.৬৩ শতাংশ
  2. ৪.৬৩ শতাংশ
  3. ৫.৬৩ শতাংশ
  4. ৬.৬৩ শতাংশ
সঠিক উত্তর:
৪.৬৩ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৪.৬৩ শতাংশ
ব্যাখ্যা
বেকারত্বের হার:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ত্রৈমাসিক  শ্রমশক্তি জরিপের (অক্টোবর-ডিসেম্বর) প্রান্তিকের তথ্য বলছে,
- ১৯তম আইসিএলএস অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার ৪.৬৩ শতাংশ।
- ডিসেম্বর শেষে ১৯তম আইসিএলএস অনুযায়ী দেশের বেকার জনগোষ্ঠী বেড়ে ২৭ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে।
- গত বছরের একই সময়ে তা ছিল ২৪ লাখ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে বেকার বেড়েছে ৩ লাখ ৩০ হাজার। 

উল্লেখ্য,
- ১৩তম আইসিএলএসে ডিসেম্বর শেষে দেশের বেকারত্বের হার ৩.৬৯ শতাংশ। 
- যারা বিগত ৭ দিন সময়ে কমপক্ষে ১ ঘণ্টা বেতন, মজুরি বা মুনাফার বিনিময়ে অথবা পরিবারের নিজস্ব ভোগের জন্য পণ্য উৎপাদনমূলক কাজ করেছেন, তারাই মূলত আইএলও এর ১৩তম গাইডলাইন অনুযায়ী কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত।
- তবে ১৯তম আইসিএলএস অনুযায়ী, যারা বিগত ৭ দিন সময়ে কমপক্ষে ১ ঘণ্টা বেতন, মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ করেছেন, তারাই মূলত আইএলও এর ১৯তম গাইডলাইন অনুযায়ী কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত হন।
- তাই, ১৩তম এবং ১৯তম আইসিএলএস অনুযায়ী প্রাক্কলনে শ্রমবাজারের সূচকসমূহের (শ্রমশক্তি, কর্মে নিয়োজিত, বেকারত্বের হার, শ্রমশক্তির বাহিরে অবস্থিত জনগোষ্ঠি, শ্রমশক্তিতে অংশগ্রহণের হার) ফলাফল পৃথক হয়।

উৎস: The Business Standard.
৫,৩৩৪.
ICC Champions Trophy-2025-এ 'ম্যান অব দ্যা টুর্নামেন্ট' কে হয়েছেন?
  1. রচিন রবীন্দ্র
  2. ম্যাট হেনরি
  3. ভিরাট কোহলি
  4. রোহিত শর্মা
সঠিক উত্তর:
রচিন রবীন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
রচিন রবীন্দ্র
ব্যাখ্যা
ICC Champions Trophy-2025:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর।
- আয়োজক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত।
-অনুষ্ঠিত হয়: ১৯ ফেব্রুয়ারি - ৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি (যথা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান)।
- অনুষ্ঠিত ম্যাচ: ১৫টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: ম্যাট হেনরি।
- সর্বাধিক রান সংগ্রহকারী: রচিন রবীন্দ্র।

উৎস: ICC ওয়েবসাইট।
৫,৩৩৫.
বর্তমানে বাংলাদেশের আবিষ্কৃত গ্যাসক্ষেত্র-
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩১টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সর্বশেষ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। গত ৯ আগস্ট, ২০২১ নতুন এই গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
- বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করে।
- ক্ষেত্রটিতে ৬,৮০০ কোটি ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দৈনিক এই ক্ষেত্র থেকে ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৫,৩৩৬.
কোন উপন্যাসের জন্য সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার লাভ করেন?
  1. দ্য প্রমিস
  2. অরবিটাল
  3. প্রফেট সং
  4. আওয়ার ড্রিম
সঠিক উত্তর:
অরবিটাল
উত্তর
সঠিক উত্তর:
অরবিটাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের বুকার পুরস্কার:
- যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন। ১২ নভেম্বর ২০২৪ এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য সামান্থাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- অরবিটালে যে চার মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দুজন পুরুষ এবং চারজন নারী।
- কোভিড-১৯ মহামারিকালে লকডাউনের সময় ‘অরবিটাল’ বইটির বেশিরভাগটা লিখেছেন হার্ভে।
- ২০২৪ সালের বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল।

সূত্র: প্রথম আলো নিউজ ও বুকার পুরস্কার ওয়েবসাইট। 
৫,৩৩৭.
মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. লুক্সেমবার্গ
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
ব্যাখ্যা
২০২৫ সালের মাথাপিছু জিডিপি র‍্যাঙ্কিং অনুসারে শীর্ষ ১০ ধনী দেশ: (২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত) বিশ্বের শীর্ষ ১০ দেশ – মাথাপিছু জিডিপি (PPP)
ক্রমিক দেশ মাথাপিছু জিডিপি (US$) জিডিপি প্রবৃদ্ধির হার মহাদেশ
#১ লুক্সেমবার্গ ১৫৪,৯১০ ২.৭% ইউরোপ
#২ সিঙ্গাপুর ১৫৩,৬১০ ২.৫% এশিয়া
#৩ ম্যাকাও এসএআর ১৪০,২৫০ ৭.৩% এশিয়া
#৪ আয়ারল্যান্ড ১৩১,৫৫০ ২.২% ইউরোপ
#৫ কাতার ১১৮,৭৬০ ১.৯% এশিয়া
#৬ নরওয়ে ১০৬,৫৪০ ১.৮% ইউরোপ
#৭ সুইজারল্যান্ড ৯৮,১৪০ ১.৩% ইউরোপ
#৮ ব্রুনাই দারুসসালাম ৯৫,০৪০ ২.৫% এশিয়া
#৯ গায়ানা ৯১,৩৮০ ১৪.৪% দক্ষিণ আমেরিকা
#১০ মার্কিন যুক্তরাষ্ট্র ৮৯,৬৮০ ২.২% উত্তর আমেরিকা

উৎস: Forbes India

৫,৩৩৮.
সম্প্রতি, বাংলাদেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচল শুরু হয়েছে? [মে, ২০২৫]
  1. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  2. শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম
  3. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট
  4. কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
সঠিক উত্তর:
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট
ব্যাখ্যা
কার্গো বিমানবন্দর:
- প্রথমবারের মতো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
- এর মাধ্যমে ঢাকার বাইরে প্রথম মালবাহী ফ্লাইট পরিচালনাকারী বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
- ২৭ এপ্রিল রাতে কার্গো ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গালিস্টেয়ার এভিয়েশনের একটি চার্টার্ড উড়োজাহাজ ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করে।
- প্রথম ফ্লাইটে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির গার্মেন্টস সামগ্রী।
- এই উদ্বোধনী ফ্লাইটে কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

উল্লেখ্য,
- গত ৮ এপ্রিল ভারত কোনো পূর্বঘোষণা ছাড়াই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলে সরকার বিকল্প হিসেবে ওসমানী বিমানবন্দর দিয়ে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেয়।
- বিমানবন্দরে আন্তর্জাতিক পণ্য পরিবহনের মানদণ্ড পূরণে বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা, এক্স-রে স্ক্যানার এবং অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
৫,৩৩৯.
সম্প্রতি, ইরান ও রাশিয়া কত ডলারের পারমাণবিক প্রকল্প চুক্তি করেছে? [অক্টোবর, ২০২৫]
  1. ২৫ বিলিয়ন
  2. ৩৫ বিলিয়ন
  3. ৪০ বিলিয়ন
  4. ৪৫ বিলিয়ন
সঠিক উত্তর:
২৫ বিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
২৫ বিলিয়ন
ব্যাখ্যা

ইরান-রাশিয়া পারমাণবিক প্রকল্প চুক্তি:
- ইরানের দক্ষিণাঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলারের চুক্তি সই করেছে তেহরান ও মস্কো।
- ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ইরানের সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
- এ চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর (১ হাজার ২৩৫ একর) জায়গায় চারটি নতুন ইউনিট নির্মাণ করা হবে। 
- প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কাছে অবস্থিত।
- এই ‘জেনারেশন থ্রি’ চুল্লিগুলো মিলিতভাবে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।

উল্লেখ্য,
- বর্তমানে ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দক্ষিণের বুশেহর শহরে অবস্থিত।
- এটিও রাশিয়ার সহায়তায় নির্মিত।
- এর উৎপাদন ক্ষমতা এক গিগাওয়াট।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫,৩৪০.
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতপ্রাপ্ত বাংলাদেশি সিনেমার নাম কী? [মে, ২০২৫]
  1. মুক্তি
  2. আলী
  3. ছুটির ঘণ্টা
  4. মাটির ময়না
সঠিক উত্তর:
আলী
উত্তর
সঠিক উত্তর:
আলী
ব্যাখ্যা
৭৮তম কান চলচ্চিত্র উৎসব:
- ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের স্পেশাল মেনশন সম্মান পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’।
- এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল। 
- আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে।
- স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।
- গত বছরের নভেম্বরে সিলেটে ‘আলী’র দৃশ্যধারণ হয়।

উল্লেখ্য,
- ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
- এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১টি ছবি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি।
- আলী সিনেমাটি ২৩ মে কান উৎসবে প্রদর্শিত হয়।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
৫,৩৪১.
বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট কে? [ফ্রেব্রুয়ারি - ২০২৫] 
  1. সের্গেই রুমাস
  2. আলেক্সান্দার লুকাশেঙ্কো
  3. আন্দ্রেই কাবিয়াকভ
  4. মিখাইল মিয়াসনিকোভিচ
সঠিক উত্তর:
আলেক্সান্দার লুকাশেঙ্কো
উত্তর
সঠিক উত্তর:
আলেক্সান্দার লুকাশেঙ্কো
ব্যাখ্যা
বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট: 
- বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট হলেন আলেক্সান্দার লুকাশেঙ্কো।
- ১৯৯৪ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তিনি টানা সাতবার নির্বাচনে জয়ী হয়েছেন।
- সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ৮৬.৮২% ভোট পেয়ে তিনি পুনরায় বিজয়ী হন।
- লুকাশেঙ্কোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে গণ্য করা হয়।
- ২০২০ সালের নির্বাচনের পর তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
- ২০২৪ সালের নির্বাচনে জয় পাওয়ার ফলে তিনি ২০৩০ সাল পর্যন্ত বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে থাকবেন।

সূত্র: প্রথম আলো।
৫,৩৪২.
Telephone : Cable : : Radio :?
  1. ক) Microphone
  2. খ) Wireless
  3. গ) Electricity
  4. ঘ) Wire
সঠিক উত্তর:
খ) Wireless
উত্তর
সঠিক উত্তর:
খ) Wireless
ব্যাখ্যা
Telephone বার্তা পাঠায় cable দিয়ে।
অপরদিকে Radio বার্তা পাঠাতে কোন তার ব্যবহার করে না।
তাই সঠিক উত্তর - খ) Wireless
৫,৩৪৩.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা কোন দেশে রপ্তানি করে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. সৌদি আরব
  3. পাকিস্তান 
  4. ওমান
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

চা:
- চা বাংলাদেশের ২য় অর্থকরী ফসল।
- বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বাংলাদেশের মৌলভীবাজার ও হবিগঞ্জে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়।
- বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়েছিল ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে। চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে প্রথম চা উৎপাদিত হয় ১৮৪৩ সালে। কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।
- মালনীছড়া বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।



উৎস: i) বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
ii) কৃষি তথ্য সার্ভিস।

৫,৩৪৪.
বর্তমানে বিসিআইসি’র অধীনে কয়টি চালু সার কারখানা রয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বর্তমানে বিসিআইসি’র অধীনে ১১টি চালু শিল্প কারখানা রয়েছে, তার মধ্যে ৭টি সার কারখানা রয়েছে। 

⇒ চালু কারখানাগুলোর মধ্যে:
• ইউরিয়া সার কারখানা: ৫টি (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।
• ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)।
• টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)।
• কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)।
• সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)।
• গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)।
• স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)।

এছাড়া,
- বিসিআইসি’র উৎপাদিত  পন্যের মধ্যে ৮০% রাসায়নিক সার ; এর মধ্যে ৭০% ইউরিয়া সার ও ১০% অন্যান্য সার। তাছাড়া যৌথ অংশীদারিত্বে ১০টি কারখানা রয়েছে। উল্লেখ্য যে, ১৯৯৬-৯৭ সাল থেকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সারা দেশে কৃষকদের মাঝে সার বিতরনের মত স্পর্শকাতর বিষয়টি বিসিআইসি’র উপর ন্যাস্ত হয়। বিসিআইসি অত্যন্ত আস্তা এবং সফলতার সাথে এই গুরু দয়িত্ব পালন করে যাচ্ছে।

উৎস: BCIC ওয়েবসাইট।

৫,৩৪৫.
২০২৫ সালের কেমব্রিজ ডিকশনারির নির্বাচিত বর্ষসেরা শব্দ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. Paranoid
  2. Rage bait
  3. Parasocial
  4. Vibe Coding
সঠিক উত্তর:
Parasocial
উত্তর
সঠিক উত্তর:
Parasocial
ব্যাখ্যা

 কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ, ২০২৫:
- কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‌'প্যারাসোশ্যাল' (Parasocial)। 
- পরিচিত নয় এমন কোনো মানুষ—এমনকি যাঁর সম্পর্কে তেমন কিছু জানেনও না এমন ব্যক্তি সম্পর্কে যে অনুভূতি, তা বোঝাতে ‘প্যারাসোশ্যাল’ শব্দটি ব্যবহার করা হয়।
- ১৯৫৬ সালের শব্দটির উৎপত্তি।
- সেই সময়ের বিখ্যাত সমাজবিজ্ঞানী ডোনাল্ড হরটন এবং রিচার্ড ওহল এই শব্দটি প্রথম ব্যবহার করেন।
- ২০২৫ সালের সামাজিক বাস্তবতা ও মানুষের অনলাইন আচরণের রূপান্তরকে ফুটিয়ে তুলতে “parasocial” শব্দটি বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে,
- কলিন্স ডিকশনারি ২০২৫ সালে বর্ষসেরা শব্দ হিসেবে ‘ভাইব কোডিং’কে বেছে নিয়েছে।
- ‘ভাইব কোডিং’ বলতে একধরনের সফটওয়্যার বানানো বোঝায়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সাধারণ ভাষাকে কম্পিউটার কোডে রূপান্তরিত করা হয়।
- ২০২৫ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ’রেজ বেইট' (Rage bait)-কে বেছে নিয়েছে অক্সফোর্ড ডিকশনারি।
- অক্সফোর্ডের সংজ্ঞা অনুযায়ী, রেজ বেইট হলো এমন অনলাইন কনটেন্ট যা ইচ্ছাকৃতভাবে মানুষকে হতাশ, উত্তেজিত বা ক্ষুব্ধ করার জন্য তৈরি করা হয়।


তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৫,৩৪৬.
ডেভিড রবার্ট ম্যালপাস বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
সঠিক উত্তর:
১৩তম
উত্তর
সঠিক উত্তর:
১৩তম
ব্যাখ্যা

- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট ম্যালপাস যুক্তরাষ্ট্রের নাগরিক।
- তিনি বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট।
- সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইগুনে মেয়ার।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৫,৩৪৭.
২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে কোন প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে?
  1. হা-মীম গ্রুপ
  2. মণ্ডল গ্রুপ
  3. অনন্ত গ্রুপ
  4. ইয়াংওয়ান
সঠিক উত্তর:
ইয়াংওয়ান
উত্তর
সঠিক উত্তর:
ইয়াংওয়ান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

তৈরি পোশাক রপ্তানির শীর্ষ প্রতিষ্ঠান:

- দক্ষিণ কোরিয়ার কোম্পানি ইয়াংওয়ান।
- ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান ইয়াংওয়ান।
- ২০২৩-২৪ অর্থবছরে ইয়াংওয়ান ৮০ কোটি ৬৪ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।
- তৈরি পোশাকের বাইরে ব্যাগ, জুতা ও পোশাকশিল্পের কাঁচামালসহ নানা পণ্য রপ্তানি করে ইয়াংওয়ান।

উল্লেখ্য,
⇒ ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয় ৩ হাজার ৬৮৮ কোটি ডলার।
- বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির শীর্ষ স্থানটি বিদেশি উদ্যোক্তার দখলেই আছে।

⇒ পোশাক রপ্তানিতে বর্তমানে শীর্ষ প্রতিষ্ঠান:
- ১ম: ইয়াংওয়ান।
- ২য়: হা-মীম গ্রুপ।
- ৩য়: মণ্ডল গ্রুপ।
- ৪র্থ: অনন্ত গ্রুপ।
- ৫ম: ডিবিএল গ্রুপ।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৪, প্রথম আলো।
৫,৩৪৮.
'অজয় বাঙ্গা' বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট? (মে, ২০২৫)
  1. ১২ তম
  2. ১৩ তম
  3. ১৪ তম
  4. ১৫ তম
সঠিক উত্তর:
১৪ তম
উত্তর
সঠিক উত্তর:
১৪ তম
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইউজিন মেয়ার।
- বর্তমানে প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা। (মে, ২০২৫)
- তিনি বিশ্বব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
৫,৩৪৯.
বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ বনাঞ্চলসম্পন্ন জেলা কোনটি? (এপ্রিল, ২০২৫)
  1. বান্দরবান
  2. বাগেরহাট
  3. খুলনা
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা
বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৫৫.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫১৬.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৪৬,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৫,৩৫০.
Which country recently ratified the CTBT treaty as the 178th country?
  1. India
  2. Pakistan
  3. North Korea
  4. Sri Lanka
সঠিক উত্তর:
Sri Lanka
উত্তর
সঠিক উত্তর:
Sri Lanka
ব্যাখ্যা
• CTBT:
-  সিটিবিটি বা Comprehensive Nuclear Test Bam Treaty হচ্ছে একটি চুক্তি, যাতে সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে।
- জাতিসংঘের সাধারণ পরিষদ সিটিবিটি চুক্তিটি গ্রহণ করে ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর ।
- এর পর এটি সদস্যদেশগুলোর স্বাক্ষরের জন্য তা উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।
- ওই সময় পারমাণবিক শক্তিধর ৫টি দেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে।
- চীন, মিশর, ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করলেও তা অনুমোদন করেনি।
- অন্যদিকে ভারত, উত্তর কোরিয়া এবং পাকিস্তান আদৌ চুক্তিতে স্বাক্ষর করেনি।
- ২৫ জুলাই, ২০২৩ শ্রীলংকা ১৭৮তম দেশ হিসেবে অনুমোদন করে - CTBT চুক্তি।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান ও CTBTO. 
৫,৩৫১.
Recently, which model of fighter jet has Bangladesh taken initiative to purchase from China? [November,2025]
  1. J-11B 
  2. Su-30MKI
  3. J-10CE
  4. JF-17 Thunder
সঠিক উত্তর:
J-10CE
উত্তর
সঠিক উত্তর:
J-10CE
ব্যাখ্যা

- সম্প্রতি, বাংলাদেশ চীন থেকে  জে-১০সিই (J-10C) মডেলের যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে।
- বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে, চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
- ২০২৭ সাল নাগাদ ৪.৫ প্রজন্মের এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা।

উৎস: বিবিসি নিউজ।[লিঙ্ক]

৫,৩৫২.
অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে? (জুন-২০২৫)
  1. আশিক চৌধুরী
  2. কাজী খলীকুজ্জমান আহমদ
  3. দেবপ্রিয় ভট্টাচার্য
  4. আনু মুহাম্মদ
সঠিক উত্তর:
দেবপ্রিয় ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
দেবপ্রিয় ভট্টাচার্য
ব্যাখ্যা
শ্বেতপত্র:
- শ্বেতপত্র হলো কোনো বিশেষ বিষয়ে জনগণ বা পার্লামেন্টকে অবহিত করার জন্য সরকারি বিবরণী।
 - দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন থাকবে।
- দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়েছে।

• শ্বেতপত্রে ছয়টি ক্ষেত্রে আলোকপাত করা হবে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা।
সেই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয় (সরকারি বিনিয়োগ, এডিপি, ভর্তুকি ও ঋণ) ঘাটতি বাজেট অর্থায়ন বিষয়াদি থাকবে।
এ ছাড়া মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনার মধ্যে থাকবে উৎপাদন, সরকারি কেনাকাটা ও খাদ্য বিতরণ এবং বাহ্যিক ভারসাম্যের মধ্যে থাকবে রপ্তানি, আমদানি, প্রবাসী আয়, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদেশি অর্থায়নের প্রভাব ও ঋণ।

উৎস: প্রথম আলো {লিংক}
৫,৩৫৩.
If "latitude" is to "north-south," then "longitude" is to _______.
  1. South-north
  2. East-west
  3. East-north
  4. South-East
সঠিক উত্তর:
East-west
উত্তর
সঠিক উত্তর:
East-west
ব্যাখ্যা
• If "latitude" is to "north-south," then "longitude" is to East-west.

• Latitude (noun) 
- English Meaning: The position north or south of the equator measured from 0° to 90°
- Bangla Meaning: অক্ষাংশ; বিষুব রেখা থেকে উত্তর বা দক্ষিণে কৌণিক দূরত্ব।

• Longitude (noun) 
- English Meaning: The distance of a place east or west of an imaginary line between the North Pole and the South Pole, measured in degree
- Bangla Meaning: দ্রাঘিমারেখা; দ্রাঘিমাংশ।

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, "Latitude" উত্তর-দক্ষিণ দিকনির্ণয়ের সাথে সম্পর্কিত, আর "longitude" হল পূর্ব-পশ্চিম দিকনির্ণয়ের সাথে সম্পর্কিত।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৫,৩৫৪.
Water : Thirst :: Food : ?
  1. Medicine
  2. Appetite
  3. Meal
  4. Nutrition
সঠিক উত্তর:
Appetite
উত্তর
সঠিক উত্তর:
Appetite
ব্যাখ্যা
• Correct Answer: খ) Appetite.

• Water : Thirst :: Food : Appetite.

• Water
- Bangla Meaning: পানি।
- English Meaning: a clear liquid, without color, taste, or smell, that falls from clouds as rain and is necessary for animal and plant life.
• Thirst
- Bangla Meaning: তৃষ্ণা; পিপাসা।
- English Meaning: the need or desire to drink something, esp. water.

• Appetite
- Bangla Meaning: ক্ষুধা, ক্ষিদে।
- English Meaning: the feeling that you want to eat food.

• Relationship:
• Water satisfies thirst → Food satisfies appetite.

• Other Options :
ক) Medicine
- Bangla Meaning: ওষুধ, ঔষধ, ওষুধ।
- English Meaning: the treatment of illness or injury.
- No logical connection to “food” as satisfying a need or desire like “appetite”.

গ) Meal
- Bangla Meaning: আহার, ভোজন, খাবার।
- English Meaning: an occasion when food is served or eaten.
- “Meal” is a form of food, not the desire for food like “appetite”.

ঘ) Nutrition
- Bangla Meaning: পুষ্টি, খাদ্য গ্রহণ এবং ব্যবহার করার প্রক্রিয়া, বা এর বৈজ্ঞানিক অধ্যয়ন।
- English Meaning: the substances that you take into your body as food and the way that they influence your health. 
- Nutrition is the effect or benefit of food, not a desire that food satisfies.

• Final Analogy Type:
• Cause → Effect (Satisfier → Need).

→ Water satisfies thirst.
→ Food satisfies the appetite.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৫,৩৫৫.
‘ফোর্স মেজার (Force Majeure)’ বলতে কী বোঝায়?
  1. যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতি
  2. সরকারের আরোপিত কর বা শুল্ক
  3. শ্রমিক আন্দোলনের মাধ্যমে কাজ বন্ধ হওয়া
  4. চুক্তির শর্ত ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা
সঠিক উত্তর:
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতি
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতি
ব্যাখ্যা

- 'ফোর্স মেজার' যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতি।
- সাধারণত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার মতো চরম পরিস্থিতির ক্ষেত্রে 'ফোর্স মেজার' ধারাটি ব্যবহার করা হয়- -  ১৫ ফেব্রুয়ারি ২০২৬  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
- বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পেছেন 'ফোর্স মেজার' বা 'অনিবার্য পরিস্থিতি'র আইনি ঢাল ব্যবহার করেছে পিসিবি।
- 'ফোর্স মেজার' এমন একটি শক্তিশালী বিধান, যা কোনো পক্ষকে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্বাভাবিক পরিস্থিতির কারণে দায়বদ্ধতা থেকে মুক্তি দেয়।

উল্লেখ্য,
- ২০১৪ সালে ভারত সরকারের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেলার অনুমতি না থাকাকেই মূল কারণ হিসেবে দেখিয়েছিল বিসিসিআই।

 উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]

৫,৩৫৬.
ABRADED : FRICTION ::
  1. Anodized : Metal
  2. Diluted : Gas
  3. Vaporized : Heat
  4. Strengthened : Pressure
সঠিক উত্তর:
Vaporized : Heat
উত্তর
সঠিক উত্তর:
Vaporized : Heat
ব্যাখ্যা
Abraded (verb): 
Meaning - জোরে ঘষা দিয়ে তুলে ফেলা (যেমন গায়ের চামড়া)।

Friction (noun):
Meaning - ঘর্ষণ; ঘষা; উদ্ঘর্ষণ।

সম্পর্ক: কোন কিছে Abrade এর জন্য Friction এর প্রয়োজন হয়। 

অপশনসমূহ, 
Anodized - মরিচারোধী করা; Metal - ধাতু।
Diluted - কোনো তরল পদার্থকে অধিকতর তরল করা; Gas - গ্যাস।
Vaporized - বাষ্পীভূত করা বা হওয়া; Heat - তাপ। 
Strengthened - দৃঢ়ীকৃত; Pressure - চাপ।  

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তর হচ্ছে Vaporized : Heat. 
কেননা, Vaporize করার জন্য Heat এর প্রয়োজন হয়। 
৫,৩৫৭.
২০২৩ সালের বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর -
  1. নিউইয়র্ক
  2. দুবাই
  3. প্যারিস
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর:
- বিশ্বের মোট ১৭৩টি শহরে জীবনযাপনের ব্যয়ের ওপর ভিত্তি করে জরিপ চালিয়েছে ইআইইউ।
- এতে শহরগুলোর ২০০টি পণ্য ও সেবার মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে।
- ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)-এর তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে জুরিখ ও সিঙ্গাপুর। 
- ১১ বছরের মধ্যে ৯ বার এ তালিকায় সিঙ্গাপুরের নাম শীর্ষে রয়েছে।
- এ দুটি শহরে বসবাস করতে সবচেয়ে বেশি ব্যয় করতে হয়।

উল্লেখ্য,
- তালিকায় জুরিখ ও সিঙ্গাপুরের পর যৌথভাবে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
- এরপরই হংকংয়ের অবস্থান।
- তালিকায় ৬ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস অ্যাঞ্জেলেস।
- এরপর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- ৮ নম্বরে দুটি শহর: ইসরায়েলের তেল আবিব ও ডেনমার্কের কোপেনহেগেন।
- দশম অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর সান ফ্রান্সিসকো।

অন্যদিকে -
- কম খরচের শহরের তালিকায় শীর্ষে সিরিয়ার দামেস্ক।
- এরপর যথাক্রমে ইরানের তেহরান (১৭২তম) ও লিবিয়ার ত্রিপোলি (১৭১তম)।

উৎস: i) Statistica. [link]
         ii) ১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
৫,৩৫৮.
‘জাতীয় পাট দিবস ২০২৪’ এর প্রতিপাদ্য কী?
  1. ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’
  2. 'সোনালী আঁশের বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার দেশ'
  3. 'বঙ্গবন্ধুর সোনার দেশ, সোনালী আঁশের বাংলাদেশ'
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’
উত্তর
সঠিক উত্তর:
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

‘জাতীয় পাট দিবস ২০২৪’:
- বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
- জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’.
- জেডিপিসির নিবন্ধিত উদ্যোক্তারা ২৮২ ধরনের দৃষ্টিনন্দন পাটজাত পণ্য উৎপাদন করছেন, যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫,৩৫৯.
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার কে?
  1. এ এম এম নাসির উদ্দিন
  2. কাজী হাবিবুল আউয়াল
  3. কে এম নূরুল হুদা
  4. শাহাদাত হোসেন চৌধুরী
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দিন
ব্যাখ্যা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন:
- ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বাংলাদেশের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 
- উক্ত নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

• বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে।
- নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন।
- দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন।
- নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।

উল্লেখ্য,
- বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দীন।
- জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।

উৎস: i) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
ii) বাংলাদেশের সংবিধান।

৫,৩৬০.
জি-২০-এর নতুন সদস্য -
  1. আরব লীগ
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. সিঙ্গাপুর
  4. আসিয়ান ইউনিয়ন
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০-এর শীর্ষ সম্মেলনে নতুন স্থায়ী সদস্য:
- বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০।
- এর শীর্ষ সম্মেলন ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
- জি-২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- জি-২০-এর নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫।

উৎস: ৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৫,৩৬১.
২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. ইতালি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
২০১৮ সালে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে শহরে অনুষ্ঠিত জি - ৭ এর ৪৪তম সম্মেলনের পর গৃহীত যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র বিরত ছিল।

উল্লেখ্য, এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলন:
- ৫১তম জি–৭ শীর্ষ সম্মেলন ১৫–১৭ জুন অনুষ্ঠিত হয়েছে কানাডার আলবের্তার কানানাস্কিসে।
- এবারের আয়োজক দেশ কানাডা, এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণ ঘিরে শুরু হয় জল্পনা, কারণ ভারত-কানাডা সম্পর্ক সম্প্রতি শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তলানিতে ঠেকেছিল। শিখ সম্প্রদায়ের একাংশ মোদিকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করেছে, অভিযোগ করে যে ভারত এই হত্যার সঙ্গে জড়িত। 

উৎস: G-7 ওয়েবসাইট ও প্রথম আলো।
৫,৩৬২.
বিশ্বব্যাংকের কনটেইনার পোর্ট পারফরম্যান্স অনুযায়ী, চট্টগ্রামে বন্দরের অবস্থান কততম? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩১৭তম
  2. ৩২৭তম
  3. ৩৩৭তম
  4. ৩৪৭তম
সঠিক উত্তর:
৩৩৭তম
উত্তর
সঠিক উত্তর:
৩৩৭তম
ব্যাখ্যা

চট্টগ্রাম বন্দর:
- দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রামে বন্দর।
- দেশের ৯২ শতাংশ সমুদ্র–বাণিজ্য ও ৯৮ শতাংশ কনটেইনার কার্গো এখান দিয়ে ওঠানো নামানো হয়।
- ২০২৫ অর্থবছরে রেকর্ড ৩ দশমিক ৩ মিলিয়ন টিইইউ হ্যান্ডল করা হয়েছে।
- বিশ্বব্যাংকের কনটেইনার পোর্ট পারফরম্যান্স অনুযায়ী চট্টগ্রামের অবস্থান ৩৩৭তম/৪০৫।
- টার্মিনালের ক্রেন উৎপাদনশীলতা মাত্র ১৮-২১ মুভ/ঘণ্টায়, যেখানে আন্তর্জাতিক মান ৩৫-৪৫।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫,৩৬৩.
হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের নাম কী? [মে, ২০২৫]
  1. অপারেশন সিনাই
  2. অপারেশন প্রোটেক্টিভ এজ
  3. অপারেশন গিডিয়ন’স চ্যারিয়টস
  4. অপারেশন ডিফেন্সিভ শিল্ড
সঠিক উত্তর:
অপারেশন গিডিয়ন’স চ্যারিয়টস
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন গিডিয়ন’স চ্যারিয়টস
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৮৭।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।
- মুল অবস্থান: গাজা ভূখণ্ড (২০০৭ সাল থেকে নিয়ন্ত্রণ)।
- সামরিক শাখা: আল-কাসাম ব্রিগেড।

উল্লেখ্য,
- হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের নাম হলো অপারেশন গিডিয়ন’স চ্যারিয়টস (Operation Gideon’s Chariots)।
- এই অভিযানটি গাজা উপত্যকায় ২০২৫ সালের মে মাসে শুরু হয়, যার লক্ষ্য ছিল হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস করা এবং গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রসারিত করা।

উৎস: i) Al Jazeera.
ii) Britannica.
iii) CIA World Factbook.
৫,৩৬৪.
Which of the following is NOT a member of BIMSTEC? (November, 2025)
  1. Pakistan
  2. India
  3. Bangladesh
  4. Myanmar
সঠিক উত্তর:
Pakistan
উত্তর
সঠিক উত্তর:
Pakistan
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (নভেম্বর, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৩৬৫.
বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা কে?
  1. ফরিদা আখতার
  2. শেখ বসির উদ্দিন
  3. ব্রিঃ জেঃ (অবঃ) এম সাখাওয়াত হোসেন
  4. আদিলুর রহমান খান
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আদিলুর রহমান খান
উত্তর
সঠিক উত্তর:
আদিলুর রহমান খান
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার:

- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।

⇒ প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।
- মোট উপদেষ্টা: ২৩ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উল্লেখ্য,
- বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
- আদিলুর রহমান খান: ১. শিল্প মন্ত্রণালয়, ২. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অন্যদিকে,
- ফরিদা আখতার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 
- শেখ বশিরউদ্দীন: ১. বাণিজ্য মন্ত্রণালয় ২. বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ৩. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 
- ব্রিঃ জেঃ (অবঃ) এম সাখাওয়াত হোসেন: ১. নৌ-পরিবহন মন্ত্রণালয়, ২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

উৎস: প্রধান উপদেষ্টার কার্যালয় ওয়েবসাইট।
৫,৩৬৬.
কোনটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে?
  1. আবার বসন্ত
  2. মায়া দ্য লস্ট মাদার
  3. ফাগুন হাওয়ায়
  4. সাপলুডু
সঠিক উত্তর:
ফাগুন হাওয়ায়
উত্তর
সঠিক উত্তর:
ফাগুন হাওয়ায়
ব্যাখ্যা
- গত ১৭ জানুয়ারি ২০২১ মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান করা হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯:
শ্রেষ্ঠ চলচ্চিত্র:
- ফাগুন হাওয়ায় (পরিচালক- তৌকির আহমেদ)
- ন ডরাই (পরিচালক- তানিম রহমান অংশু)
সেরা অভিনেতা:
- তারিক আনাম খান (আবার বসন্ত)
সেরা অভিনেত্রী:
- সুনেরাহ বিনতে কামাল (ন ডরাই)
সেরা পরিচালক:
- তানিম রহমান অংশু (ন ডরাই)
সেরা খলনায়ক:
- জাহিদ হাসান (সাপলুডু)
শ্রেষ্ঠ শিশুশিল্পী:
- আফরিন আক্তার
- নাইমুর রহমান
আজীবন সম্মাননা:
- সোহেল রানা
- সুচন্দা।
(তথ্যসূত্র: তথ্য মন্ত্রণালয়)
৫,৩৬৭.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার কত?
  1. ৬.১০%
  2. ৫.০০%
  3. ৩.৯৭%
  4. ৪.৯০%
সঠিক উত্তর:
৩.৯৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৯৭%
ব্যাখ্যা

• সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭%।
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৪.২২%। 

• ২০২৪-২৫ অর্থবছরে GDP'র সাময়িক হিসাব: :

• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক অবদান (২০২৪-২৫)
- কৃষি: ১০.৯৪%
- শিল্প: ৩৭.৪৪%
- সেবা: ৫১.৬২%
 
• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক প্রবৃদ্ধির হার (২০২৪-২৫)
- কৃষি: ১.৭৯%
- শিল্প: ৪.৩৪%
- সেবা: ৪.৫১%

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

৫,৩৬৮.
World Energy Transition Index- 2025 এ বাংলাদেশের অবস্থান কত? [জুন, ২০২৫]
  1. ৬৬ তম
  2. ৭৬ তম
  3. ৮৬ তম
  4. ৯৬ তম
সঠিক উত্তর:
৮৬ তম
উত্তর
সঠিক উত্তর:
৮৬ তম
ব্যাখ্যা
World Energy Transition Index- 2025:
- World Economic Forum গত ১৮ জুন, ২০২৫ তারিখে World Energy Transition 2025 প্রতিবেদন প্রকাশ করে।
- সূচকে ১১৮টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে আছে সুইডেন (স্কোর: ৭৭.৫)। 
- ২য় এবং ৩য় অবস্থানে আছে যথাক্রমে ফিনল্যান্ড এবং ডেনমার্ক।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮৬তম (স্কোর: ৫১.৮)।
- সর্বনিম্ন অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর: ৪২.৪)। 

তথ্যসূত্র: World Energy Transition Index- 2025. [Link]
৫,৩৬৯.
ARPANET-এর সম্পূর্ণ রূপ কী?
  1. Advanced Research Proposal Agency Network
  2. Advanced Research Protocol Agency Network
  3. Advanced Research Program Agency Network
  4. Advanced Research Projects Agency Network
সঠিক উত্তর:
Advanced Research Projects Agency Network
উত্তর
সঠিক উত্তর:
Advanced Research Projects Agency Network
ব্যাখ্যা

• ইন্টারনেট:
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET-এর পূর্ণরূপ হলো: ‘Advanced Research Projects Agency Network’.
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP.
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৩৭০.
'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩' অনুসারে, বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভারত
  4. জার্মানি
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩:

- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক 'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩' প্রতিবেদন প্রকাশিত হয়।
- শিরোনাম: ‘ওয়াল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’।
- প্রকাশিত হয়: আগস্ট, ২০২৪।

⇒ প্রতিবেদন অনুযায়ী -
- বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র;
- বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- বস্ত্র আমদানীতে শীর্ষ দে:শ যুক্তরাষ্ট্র;
- পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- পোশাক আমদানীতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।

উৎস: WTO ওয়েবসাইট।
৫,৩৭১.
বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এর বর্তমান উপদেষ্টা- (ডিসেম্বর-২০২৫)
  1. ড. আতিকুর রহমান
  2. ড. আহসান মনসুর
  3. ড. সালেহউদ্দিন আহমেদ
  4. ড. আহমেদ সালেহ
সঠিক উত্তর:
ড. সালেহউদ্দিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ড. সালেহউদ্দিন আহমেদ
ব্যাখ্যা

⇒ স্বাধীনতা উত্তর বাংলাদেশে অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী ও স্বাধীন দেশের উপযোগী হিসেব গড়ে তুলতে অর্থ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীকালে অর্থ মন্ত্রণালয়ের কাজের ব্যাপকতা বিবেচনা করে অর্থ বিভাগের পাশাপাশি ১৬ অক্টোবর ১৯৭৮ তারিখে বহিঃসম্পদ বিভাগ (বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), ২১ এপ্রিল ১৯৭৯ তারিখে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জানুয়ারি ২০১০- এ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) প্রতিষ্ঠা করা হয়। 

⇒ অর্থ বিভাগের পরিচালিত কার্যক্রমের মধ্যে অন্যতম হলো-রাজস্ব নীতি প্রণয়ন এবং কেন্দ্রীয় ব্যাংক প্রণীত মুদ্রা নীতির সাথে সমন্বয়ের মাধ্যমে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

⇒ বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এর বর্তমান উপদেষ্টা- ড. সালেহউদ্দিন আহমেদ।

• অর্থ মন্ত্রনালয় নিম্নে বর্ণিত চারটি বিভাগের সমন্বয়ে গঠিত: 

১. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)
২. অর্থ বিভাগ (এফডি)
৩. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং
৪. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (FID) ২০১০ সালের জানুয়ারী মাসে একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে আত্মপ্রকাশ করে।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, বীমা খাত এবং মাইক্রোক্রেডিট খাতের সঙ্গে সম্পর্কিত আইন ও নীতি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে।

উৎস: অর্থমন্ত্রণালয়। 

৫,৩৭২.
Diatribe : Discourse::
  1. ক) Invective : Complement
  2. খ) Lecture : Tutor
  3. গ) Lullaby : Song
  4. ঘ) Narrative : Volume
সঠিক উত্তর:
গ) Lullaby : Song
উত্তর
সঠিক উত্তর:
গ) Lullaby : Song
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত শব্দ গুলোর অর্থ
- Diatribe - প্রচণ্ড নিন্দামূলক বক্তৃতা।
- Discourse - বক্তৃতা; ভাষণ; ধর্মোপদেশ; নিবন্ধ।

ক)
Invective - দুর্বাক্য; দুরুক্ত; কটুকাটব্য; গালিগালাজ।
Complement - যা কোনো কিছুকে পূর্ণ করে; প্রয়োজনীয় পূর্ণ সংখ্যা যা পরিমাণ; পূরক।
খ)
Lecture - শিক্ষা দেওয়ার জন্য প্রদত্ত বক্তৃতা।
Tutor - গৃহশিক্ষক
গ)
Lullaby - ঘুমপাড়ানি গান।
Song - গান
ঘ)
Narrative - গল্প; কাহিনি; বৃত্তান্ত; আখ্যান; আখ্যায়িকা; উপাখ্যান; গল্পকথন।
Volume - খণ্ড।

• Diatribe ও হচ্ছে এক ধরনের Discourse.
- একইভাবে Lullaby হচ্ছে এক ধরনের Song;

Source: Accessible Dictionary by Bangla Academy
৫,৩৭৩.
নিচের কোন সংস্থাটির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ? [জানুয়ারি,২০২৬]
  1. SAARC
  2. OIC 
  3. BIMSTEC
  4. ILO
সঠিক উত্তর:
BIMSTEC
উত্তর
সঠিক উত্তর:
BIMSTEC
ব্যাখ্যা

- 'BIMSTEC' এর বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।

• BIMSTEC:

- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic
- Co-Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- বর্তমান সদস্য: ৭টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।
- 'BIMSTEC' এর বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।
- এপ্রিল, ২০২৫-এ বাংলাদেশ সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
- বাংলাদেশ এর আগে ১৯৯-৯৯ এবং ২০০৫-০৬ সালে সভাপতির দায়িত্ব পালন করে।

উল্লেখ্য,
- OIC , BIMSTEC, ILO এর বর্তমান সভাপতির দায়িত্ব বাংলাদেশ নয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৫,৩৭৪.
What has been declared the “Product of the Year” for 2026 in Bangladesh? [January, 2026]
  1. Furniture
  2. Paper and Packaging Products
  3. Processed Agricultural Products
  4. Leather and Leather Goods
সঠিক উত্তর:
Paper and Packaging Products
উত্তর
সঠিক উত্তর:
Paper and Packaging Products
ব্যাখ্যা

• ২০২৬ সালের বর্ষপণ্য : 
- পেপার ও প্যাকেজিংকে চলতি বছরের বর্ষপণ্য ঘোষণা করে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- 'পেপার ও প্যাকেজিং প্রডাক্টকে ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- বর্ষপণ্য ঘোষণার ফলে পেপার প্যাকেজিং শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। 

উল্লেখ্য, 
- ২০২৫ সালের 'বর্ষপণ্য' ছিলো আসবাবপত্র বা ফার্নিচার।  

তথ্যসূত্র: বনিক বার্তা ও বাসস।

৫,৩৭৫.
কোন দেশটি ASEAN-এর সদস্য নয়?
  1. মালয়েশিয়া
  2. বাংলাদেশ
  3. মিয়ানমার
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ASEAN:

- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ASEAN-এর সদস্য নয়।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৫,৩৭৬.
GSM এর পূর্ণরূপ হলো-
  1. General System  for Mobile Communications
  2. Global Standard for Mobile Technology
  3. Global System for Mobile Communications
  4. General Standard for Mobile Technology
সঠিক উত্তর:
Global System for Mobile Communications
উত্তর
সঠিক উত্তর:
Global System for Mobile Communications
ব্যাখ্যা

• মোবাইল যোগাযোগ (Mobile Communications):
- একাধিক চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা/তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন বলা হয়।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ক্যাবল ছাড়া যোগাযোগের প্রযুক্তি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উৎকর্ষতার ফসল হলো মোবাইল কমিউনিকেশন।
- এটি একটি ডুপ্লেক্স বা দ্বিমুখী কমিউনিকেশন সিস্টেম, যার সাহায্যে সুনির্দিষ্ট নেটওয়ার্ক এরিয়ার মধ্যে স্থির বা চলমান উভয় অবস্থায় যে কোনো ধরনের ডেটা কমিউনিকেশন সম্ভব হয়ে থাকে। তবে চলমান অবস্থাতে ডেটা কমিউনিকেশনের বিশেষ সুবিধাটির জন্য এটি মোবাইল কমিউনিকেশন হিসেবেই ব্যাপকভাবে সুপরিচিত।
- বর্তমানে সারা পৃথিবীতে মোবাইল কমিউনিকেশন একটি অতি প্রয়োজনীয় এবং জরুরি সেবা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এর জন্য অসংখ্য দেশীয় বা আন্তর্জাতিক মোবাইল সার্ভিস প্রোভাইডার রয়েছে।
- কোনো মোবাইল সার্ভিস প্রোভাইডার যে ভৌগোলিক এলাকা জুড়ে তার স্থানীয় সেবাকে বিস্তৃত রাখে, তাকে ঐ মোবাইল সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক কাভারেজ এরিয়া বলা হয় অর্থাৎ মোবাইল কোম্পানিগুলোর স্থানীয় সার্ভিস প্রধানত দেশীয় সীমা দ্বারা নির্ধারিত।

• জিএসএম (GSM):
- GSM এর পূর্ণরূপ Global System for Mobile Communications হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
- একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো ব্যক্তি জিএসএম-এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন।
- স্বল্প মূল্যের শর্ট মেসেজ সার্ভিস (SMS)-এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএসএম পথিকৃৎ।
- সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো GSM-এর সাথে সংযুক্ত হয়। এর সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ)- মাহবুবুর রহমান।

৫,৩৭৭.
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কত হবে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ২ শতাংশ
  2. ৩ শতাংশ
  3. ৪ শতাংশ
  4. ৫ শতাংশ
সঠিক উত্তর:
৩ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩ শতাংশ
ব্যাখ্যা

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার:
- আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৩ শতাংশ হবে।
- যা গত এপ্রিলের পূর্বাভাসে ২ দশমিক ৮ শতাংশ বলা হয়েছিল। অর্থাৎ প্রবৃদ্ধি আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে।
- এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- তবে আইএমএফ জানিয়েছে, প্রবৃদ্ধির হার এখনো করোনাপূর্ব গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশের নিচে রয়ে গেছে।
- এছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতি ২০২৪ সালে কমে ৪ দশমিক ২ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]

৫,৩৭৮.
অলিম্পিক ২০২১-এ দ্রুততম মানব কে হয়েছেন?
  1. মার্সেল জ্যাকব
  2. গ্যাটলিন
  3. উসাইন বোল্ট
  4. ফ্রেড কারলি
সঠিক উত্তর:
মার্সেল জ্যাকব
উত্তর
সঠিক উত্তর:
মার্সেল জ্যাকব
ব্যাখ্যা
- অলিম্পিক ২০২১-এ দ্রুততম মানব হয়েছেন মার্সেল জ্যাকব।
- তিনি একজন ইতালিয়ান।
- ১০০ মিটারে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন বিশ্বের দ্রুততম মানব।

উল্লেখ্য,
- ১০০ মিটার দৌড়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি, যিনি সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড।
- ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার স্প্রিন্টার আন্দ্রে দি গ্রাস।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
৫,৩৭৯.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন যে কোম্পানির সাথে চুক্তি করেছে -
  1. ক) TVEL
  2. খ) Rosatom
  3. গ) OKB Gidropress
  4. ঘ) Tekhsnabexport
সঠিক উত্তর:
ক) TVEL
উত্তর
সঠিক উত্তর:
ক) TVEL
ব্যাখ্যা
গত ৬ আগস্ট ২০১৯ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহে বাংলাদেশ ও রুশ ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়ার সরকারি কোম্পানি TVEL 'র সাথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (BAEC) চুক্তি স্বাক্ষরিত। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর- ২০১৯]
৫,৩৮০.
বাংলাদেশে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার কোন জেলায়? [এপ্রিল, ২০২৫]
  1. মাদারীপুর 
  2. শেরপুর
  3. পিরোজপুর
  4. ঝালকাঠি
সঠিক উত্তর:
মাদারীপুর 
উত্তর
সঠিক উত্তর:
মাদারীপুর 
ব্যাখ্যা
বাংলাদেশের দারিদ্র্যের হার:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্প্রতি জানুয়ারি, ২০২৫-এ 'বাংলাদেশের দারিদ্র্য ম্যাপ ২০২২' প্রকাশ করেছে।
- রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের হার ১৯.২ শতাংশ।
- শহরে দারিদ্র্যের হার ১৬.৫ শতাংশ এবং গ্রামে দারিদ্র্যের হার ২০.৩ শতাংশ।

⇒ দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬.৬ শতাংশ এবং সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে ১৫.২ শতাংশ।
- বাংলাদেশে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার মাদারীপুর জেলায়।

উল্লেখ্য,
- বিবিএস ১৯৭৩ সাল থেকে খানার আয় ও ব্যয় জরিপ থেকে দারিদ্র্য পরিমাপ করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২২ সালে খানার আয় ও ব্যয় জরিপ ২০২২-এর ১৭তম রাউন্ড পরিচালিত হয়েছিল। যেখান থেকে জাতীয় ও বিভাগ পর্যায়ের তথ্য উপাত্ত উঠে এসেছে। মূলত খানার আয় ও ব্যয় জরিপ এবং জনশুমারি ও গৃহগণনার উপর ভিত্তি করে স্মল এরিয়া এস্টিমেশন পদ্ধতি ব্যবহার করে দেশের সকল জেলা ও উপজেলার দারিদ্র্য হার প্রাক্কলন করা হয় এবং প্রয়োজনীয় বিভিন্ন দারিদ্র্য মানচিত্র প্রণয়ণ করে থাকে, যেখানে দারিদ্র্য প্রবণ অঞ্চল ও অতি দারিদ্র্য প্রবণ অঞ্চলসমূহ মানচিত্রে উপস্থাপন করা হয়।
- ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ প্রণয়নে বিশ্ব ব্যাংক টেকনিক্যাল সহযোগিতা করেছে এবং বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) আর্থিক সহযোগিতা করছে।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
ii) বণিক বার্তা।
৫,৩৮১.
মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার - ২০২৪ লাভ করেন কে?
  1. ড. মোবারক আহমদ খান
  2. মোহাম্মদ রফিকউজ্জামান
  3. ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক
  4. ডা. হরিশংকর দাশ
সঠিক উত্তর:
ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক
উত্তর
সঠিক উত্তর:
ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার - ২০২৪:

• মুক্তিযুদ্ধে ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা হলেন-
- কাজী আব্দুস সাত্তার।
- বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর)।
- বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)।

• বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান।
• চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ।
• সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান।
• ক্রীড়ায় ফিরোজা খাতুন।
• সমাজ বা জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকন।
• 'স্বাধীনতা পুরস্কার' বাংলাদেশের জাতীয় এবং "সর্বোচ্চ বেসামরিক পুরস্কার"। 
• চালু: ১৯৭৭ সাল থেকে। 
• ১৫ মার্চ, ২০২৪ তারিখে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬টি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৪ দেয়া হয়।
• ১০ জন বিশিষ্ট নাগরিককে 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' প্রদান করে বাংলাদেশ সরকারের 'মন্ত্রীপরিষদ বিভাগ'।

উৎস: স্বাধীনতা পুরস্কার ২০২৪, মন্ত্রীপরিষদ বিভাগ, জাতীয় তথ্য বাতায়ন এবং ডেইলি স্টার, মার্চ ১৫, ২০২৪।
৫,৩৮২.
২০২৬ সালের G‑20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? [জানুয়ারি, ২০২৬]
  1. রিও ডি জেনেইরো
  2. টোকিও
  3. লন্ডন
  4. মায়ামি
সঠিক উত্তর:
মায়ামি
উত্তর
সঠিক উত্তর:
মায়ামি
ব্যাখ্যা

• জি-২০:
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।

অন্যদিকে,
- জি-২০ জোটের সম্মেলন ২০২৬ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মায়ামির ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ট্রাম্প পরিবারের মালিকানাধীন।

তথ্যসূত্র: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC ও বাসস

৫,৩৮৩.
দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. খুলনা
  2. বাগেরহাট
  3. পটুয়াখালী
  4. কক্সবাজার
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
কক্সবাজারের  বায়ু বিদ্যুৎ কেন্দ্র:
- দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র।
- চীনের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।
- কক্সবাজারের ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
- ১২ অক্টোবর, ২০২৩ তারিখে দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর, ২০২৩-এ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হয়।
- দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ।
- বেসরকারি উদ্যোগে বাস্তবায়িত হওয়া এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চীন।
- বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম।
- বায়ুবিদ্যুতে দেশের প্রথম কোনো বড় প্রকল্প কক্সবাজারের খুরুশকুলে ৬০ মেগাওয়াট কেন্দ্র।

উৎস: দৈনিক কালের কন্ঠ।
৫,৩৮৪.
NDB এর প্রতিষ্ঠাতা সদস্য কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য ৫টি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া ও মিশর। (জুন, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ। (জুন, ২০২৫)
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৩৮৫.
প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
  1. তিতাস
  2. বিবিয়ানা
  3. বাখরাবাদ
  4. হরিপুর
সঠিক উত্তর:
বিবিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
বিবিয়ানা
ব্যাখ্যা
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।
   - এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত। 
   - দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস।

- উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস।
   - এটি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অবস্থিত।
   - দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।

উৎস : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২১।
৫,৩৮৬.
বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠানের সংখ্যা কয়টি? (নভেম্বর, ২০২৪)
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- ১৯৭৩ সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশে জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৬টি।
- বাংলাদেশে প্রাইভেট জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৪টি।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- এগুলো হলো:
• সাধারণ বীমা কর্পোরেশন এবং
• জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৫,৩৮৭.
BIMSTEC-এর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ঢাকা
  2. নয়াদিল্লি
  3. ব্যাংকক
  4. কলম্বো
সঠিক উত্তর:
ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ (ব্যাংকক ঘোষণাপত্র)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (BISTEC- Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- বর্তমান সদস্য: ৭টি। (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ (২০১৪ সালে ঢাকায় সচিবালয় চালু হয়)।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।
- বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০২৫ সালের ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৫,৩৮৮.
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. তারা মসজিদ
  2. কুসুম্বা মসজিদ
  3. ষাট গম্বুজ মসজিদ
  4. ছোট সোনা মসজিদ
সঠিক উত্তর:
ষাট গম্বুজ মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
ষাট গম্বুজ মসজিদ
ব্যাখ্যা

বাংলাদেশি নতুন ১০০ টাকার নোট:
- ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট, ২০২৫ থেকে বাজারে এসেছে।
- এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
- নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
- নোটের সামনে বাঁ পাশে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি। 
- নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
- নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৫,৩৮৯.
কোন বিষয়ে অবদানের জন্য ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে?
  1. ফটো-তড়িৎ ক্রিয়া
  2. শক্তি কোয়ান্টাইজেশন আবিষ্কার
  3. ইলেকট্রনের গতিবিদ্যা আবিষ্কার
  4. মহাকর্ষ বলের সূত্র আবিষ্কার
সঠিক উত্তর:
শক্তি কোয়ান্টাইজেশন আবিষ্কার
উত্তর
সঠিক উত্তর:
শক্তি কোয়ান্টাইজেশন আবিষ্কার
ব্যাখ্যা

২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- কোয়ান্টাম মেকানিকসের ক্ষেত্রে তাদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারের জন্য ব্রিটিশ জন ক্লার্ক, ফরাসি মিশেল ডেভোরে এবং মার্কিন জন মার্টিনিসের নাম ঘোষণা করেছে সুইডেনের স্টকহোমের নোবেল কমিটি। 
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন তাঁদের গবেষণার বিষয়। কোয়ান্টাম মেকানিকসের ক্ষুদ্রাতীত কণার আচরণ কীভাবে আমাদের পরিচিত বড় আকারের মানবসৃষ্ট বস্তু বা অভিজ্ঞতার ক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করেছেন তাঁরা। এটিকে বিভিন্ন কোয়ান্টাম প্রযুক্তিতে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা সম্ভব।

এছাড়াও,
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- শান্তি: ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
-  অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৫,৩৯০.
জি-২০ জোটের ২১তম সদস্য হবে -
  1. সার্ক
  2. আসিয়ান
  3. আফ্রিকান ইউনিয়ন
  4. এপেক
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০:
- গ্রুপ অফ টুয়েন্টি (G20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- এটি সমস্ত প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক স্থাপত্য এবং শাসন গঠন এবং শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৯৯ সালে এই অর্থনৈতিক জোট প্রতিষ্ঠিত হয়েছিল।
- জি-২০ জোটের বর্তমান সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- জি-২০ জোটের ২১তম সদস্য আফ্রিকান ইউনিয়ন। 
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- ২০২৪ সালে পরবর্তী ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম জি-২০ সম্মেলন।
- ভারতে প্রথমবারের মতো জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়।

উৎস: i) ৪ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) G-20 ওয়েবসাইট।
৫,৩৯১.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ এর তথ্য অনুযায়ী মোট মৎস্য উৎপাদনের মধ্যে চিংড়ির পরিমাণ কত শতাংশ?
  1. ৪.৭৬%
  2. ৫.৫২%
  3. ৬.৪১%
  4. ৭.৩৯%
সঠিক উত্তর:
৫.৫২%
উত্তর
সঠিক উত্তর:
৫.৫২%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মৎস্য উৎপাদন:

• মোট মৎস্য উৎপাদন: ৪৯,১৪,৭১৫ মে.টন।
• ইলিশ: ১১.৬৩%।
• চিংড়ি: ৫.৫২%।
• মেজরকার্প: ২২.০৬%।
• এক্সটিককার্প: ১১.০৯%।
• অন্যান্যকার্প: ২.৯৪%।
• তেলাপিয়া: ৮.৫৭%।

মিঠা পানির মাছ উৎপাদন:
• মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪২,৩৫,৩৩০ মে.টন।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৫,৩৯২.
দেশে প্রাকৃতিক গ্যাসের সর্বাধিক ব্যবহার কোন খাতে হয়?  [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. বিদ্যুৎ উৎপাদন
  2. গৃহস্থালি
  3. শিল্প
  4. সার উৎপাদন
সঠিক উত্তর:
বিদ্যুৎ উৎপাদন
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ উৎপাদন
ব্যাখ্যা

• প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
-  বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন খাতে।

- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হিসাব মতে, প্রাকৃতিক গ্যাস সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি খাত হচ্ছে –
- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার: ৩৭২.৩ বিলিয়ন ঘনফুট (৪১.০০%),
- শিল্পখাতে ব্যবহার: ১৭০.৪ বিলিয়ন ঘনফুট (১৯.০০%),
- ক্যাপটিভ: ১৪৯.৮ বিলিয়ন ঘনফুট (১৭%),
- গৃহস্থালির কাজে ব্যবহার: ৯৭.৮ বিলিয়ন ঘনফুট। (১১.০০%)।

উল্লেখ্য,
- পেট্রোবাংলার তথ্যমতে দেশে গ্যাসক্ষেত্র ২৯টি।
- উত্তোলনরত ২০টি, উৎপাদনে যায়নি ৪টি, এবং উৎপাদন স্থগিত রয়েছে ৫টি।
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা।
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।

তথ্যসূত্র:  i) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
ii) প্রথম আলো।

৫,৩৯৩.
বাংলাদেশ থেকে কতজন রোহিঙ্গাকে মিয়ানমার প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে? [এপ্রিল, ২০২৫]
  1. ১ লাখ ৫০ হাজার
  2. ১ লাখ ৮০ হাজার
  3. ২ লাখ ৫০ হাজার
  4. ২ লাখ ৮০ হাজার
সঠিক উত্তর:
১ লাখ ৮০ হাজার
উত্তর
সঠিক উত্তর:
১ লাখ ৮০ হাজার
ব্যাখ্যা
রোহিঙ্গা প্রত্যাবাসন:
- বাংলাদেশ থেকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে মিয়ানমার।
- বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার জনকে মিয়ানমারের নাগরিক হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিত করেছে দেশটি। তাদের ফিরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
- থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ থান শিউ।
- মি. শিউ দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
- ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আট লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ।
- আট লাখের তালিকার মধ্যে এ পর্যন্ত এক লাখ আশি হাজার রোহিঙ্গার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে মিয়ানমার।
- মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, আরো ৭০ হাজার জনের যাচাই-বাছাই চলমান রয়েছে।
- নাম ও ছবি যাচাই হয়ে গেলে তাদের চূড়ান্ত করা হবে।
- এটিকে রোহিঙ্গা সংকটের সমাধানে একটি বড় ও একটি দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে বাংলাদেশ সরকারের বার্তায়।
- প্রক্রিয়াধীন ৭০ হাজারের পর আট লাখের তালিকায় বাকি থাকবে পাঁচ লাখ ৫০ হাজার।

উৎস: BBC NEWS বাংলা (৪ এপ্রিল ২০২৫)
৫,৩৯৪.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair. (Q. ৩৭-৪০)
Vacillate : Hesitate ::
  1. Run : Sprint
  2. Shout : Whisper
  3. Admire : Respect
  4. Sleep : Snore
  5. Angry : Furious
সঠিক উত্তর:
Admire : Respect
উত্তর
সঠিক উত্তর:
Admire : Respect
ব্যাখ্যা
Vacillate (দোদুল্যমান হওয়া) 
Hesitate (দ্বিধা করা)

Admire
-প্রশংসা/সম্মান করা।
Respect -সম্মান করা।

Relation:
প্রদত্ত প্রশ্নে Vacillate এবং Hesitate  এরা সমার্থক শব্দজোড় বা একই অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তরটি হবে সমার্থক শব্দজোড় হবে। Admire এবং Respect সমার্থক অর্থ প্রকাশ করে।

Run -দৌড়ানো.
Sprint -দ্রুত দৌড়ানো.

Shout -চিৎকার করা।
Whisper -ফিসফিস করা।

Sleep- ঘুমানো।
Snore- নাক ডাকা।

Angry- রাগান্বিত।
Furious- প্রচণ্ড রাগান্বিত।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, সঠিক analogy টি হলো- Admire: Respect.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৫,৩৯৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে কোন বিভাগে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদিত হয়?
  1. সিলেট
  2. খুলনা
  3. রাজশাহী
  4. রংপুর
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা
শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৫,৩৯৬.
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা হয় -
  1. ২৬ জুলাই, ২০২৩
  2. ২৭ জুলাই, ২০২৩
  3. ২৯ জুলাই, ২০২৩
  4. ৩০ জুলাই, ২০২৩
সঠিক উত্তর:
২৯ জুলাই, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
২৯ জুলাই, ২০২৩
ব্যাখ্যা
• মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র:
- কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে ২৯ জুলাই, ২০২৩।
- বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীর ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্র।
- বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিচ্ছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। অবশিষ্ট টাকা বাংলাদেশ সরকারের।

তথ্যসূত্র: প্রথম আলো (২৯ জুলাই, ২০২৩)।
৫,৩৯৭.
Float : Sink :: Boat : ?
  1. Ship
  2. War
  3. Missile
  4. Submarine
সঠিক উত্তর:
Submarine
উত্তর
সঠিক উত্তর:
Submarine
ব্যাখ্যা
• Float : Sink :: Boat : ?

- Float - ভাসা; জলপৃষ্ঠে থাকা; উঠা;
- Sink - ডুবানো; নিমজ্জিত হওয়া; তলিয়ে যাওয়া;
- Boat - নৌকা; জলযান;
- Submarine - সাবমেরিন; জলতলস্থ নৌকা।

Analogical recognition:
- Float signifies the ability of an object to remain on the surface of the water, while sink indicates the action of going below the water's surface.
- In a similar manner, a boat is a type of watercraft that travels on the surface, while a submarine is designed to operate underwater.
- Therefore, the relationship is based on the operational capabilities of watercraft—one operates above the water, and the other operates below it.

অপশন আলোচনা:
- Ship (noun)
English Meaning: A large vessel for transporting goods or passengers over water.
Bangla Meaning: বড় জাহাজ; জলযানে পণ্য বা যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত।

- War (noun)
English Meaning: A conflict involving armed forces, typically between countries or groups.
Bangla Meaning: দেশ বা দেশের মধ্যে সংঘর্ষের অবস্থা।

- Submarine (noun)
English Meaning: A watercraft capable of underwater operation.
Bangla Meaning: একটি জলযান যা পানির নিচে স্বাধীনভাবে চলাচল করতে পারে।

- Missile (noun)
English Meaning: A weapon designed to be propelled toward a target.
Bangla Meaning: লক্ষ্যবস্তু দিকে নিক্ষেপ করার জন্য ডিজাইন করা একটি অস্ত্র।

- তাই, Boat এর সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর হল Submarine।

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫,৩৯৮.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়‍্যার নয়?
  1. Norton
  2. AVG
  3. McAfee
  4. Spotify
সঠিক উত্তর:
Spotify
উত্তর
সঠিক উত্তর:
Spotify
ব্যাখ্যা
Spotify:
- Spotify একটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়।
- এটি ব্যবহারকারীদের গান শোনা এবং প্লেলিস্ট তৈরি করার সুযোগ দেয়, কিন্তু এটি কম্পিউটার সুরক্ষার জন্য কোনও ফিচার বা সেবা প্রদান করে না।

এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG, AVAST, Norton, Panda, AVG, AVAST, Norton, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৩৯৯.
miserly : cheap :: homogeneous : ______
  1. ক) extravagant
  2. খ) unkind
  3. গ) alike
  4. ঘ) friendly
সঠিক উত্তর:
গ) alike
উত্তর
সঠিক উত্তর:
গ) alike
ব্যাখ্যা
Miserly is another word for cheap, and homogeneous is another word for alike.
৫,৪০০.
The Bangla calendar date of historic Ekushey February is
  1. ক) 8th Falgoon
  2. খ) 9th Magh
  3. গ) 31st Poush
  4. ঘ) 29th Magh
সঠিক উত্তর:
ক) 8th Falgoon
উত্তর
সঠিক উত্তর:
ক) 8th Falgoon
ব্যাখ্যা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:

- ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ছিল বাংলা ৮ ফাল্গুন ১৩৫৮।
- দিনটি ছিল বৃহস্পতিবার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।