PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক
সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক
PrepBank · পাতা ৩৭ / ৯২ · ৩,৬০১–৩,৭০০ / ৯,৩৬৭
উত্তর
ব্যাখ্যা
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় ১৫ সেপ্টেম্বর।
- জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্রচর্চাকে উৎসাহিত করার প্রয়াসে দিবসটি পালিত হয়।
- ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর এ দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ।
- এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।
অন্যদিকে,
- ১৫ অক্টোবর - বিশ্ব হাত ধোয়া দিবস।
- ১৫ নভেম্বর - আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- এর বর্তমান প্রেসিডেন্ট হলেন সংযুক্ত আরব আমিরাতের মেজর জেনারেল আহমেদ নাসের আল-রাইসি। (নভেম্বর, ২০২৪)
- ২০২১ সালের নভেম্বরে ইস্তাম্বুলে ৮৯ তম সাধারণ পরিষদে তিনি নির্বাচিত হন।
- ২০২৫ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে: CAPI.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে: মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭২.৯৪%।
- সবচেয়ে বেশি সাক্ষরতার হার সম্পন্ন বিভাগ: ঢাকা (৭৮.২৪%)।
- সবচেয়ে কম সাক্ষরতার হার সম্পন্ন বিভাগ: ময়মনসিংহ (৬৭.২৩%)।
- সবচেয়ে বেশি সাক্ষরতার হার সম্পন্ন জেলা: পিরোজপুর (৮৫.৫৩%)।
- সবচেয়ে কম সাক্ষরতার হার সম্পন্ন জেলা: জামালপুর (৬১.৭০%)।
তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং স্বৈরশাসন থেকে শান্তিতে উত্তরণের জন্য তার দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করে।
উল্লেখ্য,
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
- বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মালিক হয়েছেন ফ্রান্সের বিখ্যাত প্রসাধনী কোম্পানি ল'রিয়ালের উত্তরাধিকারী ব্যবসায়ী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
- এই পরিমাণ সম্পদ অর্জনে তিনিই এখন পর্যন্ত প্রথম কোনো নারী।
- মেয়ার্স এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।
বিশ্বের শীর্ষ ধনী নারী:
১. ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
২. এলিস ওয়ালটন।
৩. জুলিয়া কচ অ্যান্ড ফ্যামিলি।
৪. জ্যাকুলিন মার্স।
৫. অ্যাবিগাইল জনসন।
উৎস: Bloomberg Billionaires Index.
উত্তর
ব্যাখ্যা
খাত অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
- বিদ্যুৎ উৎপাদন : ৪৩.২৮ শতাংশ
- শিল্পখাত : ১৫.৭৯ শতাংশ
- গৃহস্থালি : ১৫.২৫ শতাংশ
- ক্যাপটিভ : ১৫.১২ শতাংশ
- সার উৎপাদন : ৫.৫৪ শতাংশ
- সিএনজি : ৪.১৬ শতাংশ
- বাণিজ্যিক : ০.৭৬ শতাংশ
- চা বাগান : ০.১০ শতাংশ।
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-১৩৮)
উত্তর
ব্যাখ্যা
লিওনেল মেসি:
- মেসি মোট সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর জিতেছেন।
- মেসি বর্তমানে (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩) সহ সর্বাধিক ব্যালন ডি'অরের রেকর্ডের অধিকারী।
- ১৯৫৬ সাল থেকে প্রতি বছর ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে।
Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।
উৎস: i) Goal.com. ii) Sporting News.
উত্তর
ব্যাখ্যা
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
উৎস: UNESCO ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- বিশ্ব জনসংখ্যা দিবস = ১১ জুলাই;
- জাতীয় পাবলিক সার্ভিস দিবস = ২৩ জুলাই;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস = ৯ আগস্ট;
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস = ৮ সেপ্টেম্বর;
- বিশ্ব নৌদিবস = সেপ্টেম্বরের শেষ সপ্তাহ;
- জাতীয় উৎপাদনশীলতা দিবস = ২ অক্টোবর;
- শিশু অধিকার দিবস = অক্টোবর মাসের প্রথম সোমবার;
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস = ১৩ অক্টোবর;
- বিশ্ব খাদ্য দিবস = ১৬ অক্টোবর ;
- জাতীয় নিরাপদ সড়ক দিবস = ২২ অক্টোবর;
- জাতীয় যুব দিবস ১ নভেম্বর;
- জাতীয় সমবায় দিবস নভেম্বর মাসের প্রথম শনিবার;
- বিশ্ব এইডস দিবস = ১ ডিসেম্বর;
- জাতীয় বস্ত্র দিবস = ০৪ ডিসেম্বর;
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস = ৯ ডিসেম্বর;
- বেগম রোকেয়া দিবস = ৯ ডিসেম্বর;
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
উত্তর
ব্যাখ্যা
----------------------
⇒ আইএমএফ মতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হবে।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি:
-বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) কমার আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
-চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হবে বলে জানিয়েছে সংস্থাটি।
- মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এমন প্রাক্কলন করেছে আইএমএফ।
- সংস্থাটি প্রতিবছর এপ্রিলে একটি এবং অক্টোবরে আরেকটি ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে।
তথ্যসূত্র: প্রথম আলো। [লিঙ্ক]
উত্তর
ব্যাখ্যা
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (মে, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (মে, ২০২৫)
তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা দল।
- বর্তমানে মনন রেজা দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।
- অক্টোবর, ২০২৪-এ বিশ্ব দাবা সংস্থার চতুর্থ ফিদে জোন কাউন্সিলের সভায় তার আন্তর্জাতিক মাস্টারের খেতাব অনুমোদন হয়।
- তিনি আন্তর্জাতিক মাস্টার হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে।
⇒ আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন।
অন্যদিকে,
- নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ১৫ বছর পাঁচ মাস বয়সে।
- ১৪ বছর তিন মাস বয়সে এই কৃতিত্ব অর্জন করলেন মনন।
- তাকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ।
- বাকি চারজন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।
উৎস: প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [মে,২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এবং প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
• বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।
- ১৯ ডিসেম্বর, ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
ব্রেন্ট ক্রিস্টেনসন
- ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
- ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
- ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ব্রেন্ট ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
- কর্মজীবনের শুরুতে তিনি পররাষ্ট্র দপ্তরের পাকিস্তান ও বাংলাদেশবিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবশ্য বর্তমানে এ নামে আর কোনো অফিস নেই।
- ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র হস্তান্তর অফিসের ডেপুটি ডিরেক্টর (২০১৬-১৯) এবং হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক সাব-কমিটির সংখ্যাগরিষ্ঠ দলের স্টাফে পারসন ফেলো (২০১৫-১৬) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উৎস: বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন।
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তিত্ব।
- শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেছেন সাত ব্যক্তিত্ব।
- ২৫ নভেম্বর, ২০২৩ তারিখে একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় সাহিত্য পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
উল্লেখ্য,
- ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ।
- ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার।
- ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ।
- ‘মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার’-২০১৯-এ ভূষিত হয়েছেন ডা.এবিএম আবদুল্লাহ।
- ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন ড. অনুপম সেন।
- ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন কবি ওমর কায়সার।
- ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন আবদুল গাফফার।
উৎস: ৫ নভেম্বর ২০২৩, কালের কন্ঠ।
উত্তর
ব্যাখ্যা
• VPN-এর পূর্ণরূপ হলো Virtual Private Network।
- এটি ইন্টারনেটের মাধ্যমে একটি সুরক্ষিত এবং এনক্রিপ্টেড টানেল বা সংযোগ তৈরি করে, যার ফলে ব্যবহারকারীর আইপি (IP) অ্যাড্রেস এবং অবস্থান গোপন থাকে।
• VPN:
- VPN (Virtual Private Network) হলো একটি ব্যক্তিগত কম্পিউটার নেটওয়ার্ক যা পাবলিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের (যেমন ইন্টারনেট) উপর গঠিত হয়।
- সাধারণত একটি VPN-এ এক বা একাধিক কর্পোরেট ইন্ট্রানেট বা লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) যুক্ত থাকে, যেগুলো দূরবর্তী স্থানের ব্যবহারকারীরা পাসওয়ার্ড অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করে অ্যাক্সেস করতে পারে।
- ডেটা যখন অনিরাপদ নেটওয়ার্ক (যেমন ইন্টারনেট) এর মাধ্যমে প্রবাহিত হয়, তখন সেটি এনক্রিপ্ট করা হয়, যাতে সাইবার অপরাধীরা গোপন কর্পোরেট তথ্য বা ব্যক্তিগত অ্যাকাউন্ট তথ্য পেতে না পারে।
- কারণ দূরবর্তী ব্যবহারকারীরা বিদ্যমান পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তিগত কর্পোরেট নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে, তাই VPN প্রতিষ্ঠানগুলোকে leased dedicated telecommunication lines ব্যবহার না করেই wide area network (WAN) পরিচালনা করার সুযোগ দেয়।
সোর্স: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
অভিবাসন প্রক্রিয়া স্থগিত:
- সম্প্রতি, ১৯টি দেশের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
- এ সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা–সম্পর্কিত উদ্বেগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
- তালিকায় অন্তর্ভুক্ত দেশের সবই ইউরোপীয় অঞ্চলের বাইরের।
- যে ১৯টি দেশকে লক্ষ্য করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন ইত্যাদি।
- নতুন নীতিতে এসব দেশের নাগরিকদের সব আবেদন স্থগিত করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি আবেদনকারীর ওপর সম্পূর্ণ পুনঃপর্যালোচনা চালাতে হবে।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
উত্তর
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (অক্টোবর, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (অক্টোবর, ২০২৫)
তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।
অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।
তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
উত্তর
ব্যাখ্যা
ভোটার সংখ্যা:
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৮ নভেম্বর, ২০২৫ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
- দেশে বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন।
- এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।
- ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ, আর নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।
- নতুন প্রকাশিত চূড়ান্ত তালিকায় যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
উত্তর
ব্যাখ্যা
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট:
- সিঙ্গাপুরের সংবিধান মতে, প্রেসিডেন্ট হচ্ছে নির্দলীয় একটি পদ।
- সম্প্রতি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন থারমান শানমুগারাতনাম।
- তিনি ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ।
- থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।
- ২০২৪ সালে থারমান শানমুগারাতনাম সিঙ্গাপুরের বর্তমান ও নবম প্রেসিডেন্ট।
উল্লেখ্য,
- সিঙ্গাপুরের পূর্ববর্তী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব।
- ২০১৭ সালের সেপ্টেম্বরে হালিমা ইয়াকুব ক্ষমতায় এসেছিলেন।
- তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।
অন্যদিকে -
- এই নগররাষ্ট্রের সরকার পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে।
- বতমানে পিএপির নেতা লি সিয়েন লুং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
- এই দল ১৯৫৯ সাল থেকে টানা সিঙ্গাপুরের শাসন ক্ষমতায় রয়েছে।
উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো
উত্তর
ব্যাখ্যা
- ৪ জুন জাতীয় চা দিবস পালিত হয়।
- ২০২১ সাল থেকে ৪ জুন জাতীয় চা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
⇒ চা শিল্প:
- ১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়।
- তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়।
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- অতঃপর ১৮৫৪ খ্রিষ্টাব্দে মতান্তররে ১৮৪৭ খ্রিষ্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়।
- মূলতঃ মালনীছড়াই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।
- ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় চা বাগানসমূহ প্রায় বিধ্বস্ত হয়ে যায়।
- দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো।
- একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি' নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালি' নামে পরিচিত ছিল।
- বঙ্গবন্ধু ১৯৭৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশ টি রিসার্চ স্টেশনকে পূর্ণাঙ্গ চা গবেষণা ইনস্টিটিউটে উন্নীত করেন।
- বর্তমানে তা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI) নামে পরিচিত।
উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে সবশেষ নবম জাতীয় সংসদ নির্বাচন হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর।
- সেই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ২৬৩টি আসন পেয়ে সরকার গঠন করে।
- দুই বছর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের পর আসা ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৩টি আসন পায়।
উল্লেখ্য,
- সর্বশেষ ২০২৪ সালের ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র - বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, জাতীয় দৈনিক পত্রিকা।
উত্তর
ব্যাখ্যা
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (অক্টোবর - ২০২৪)
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
উৎস: WHO ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• BRICS:
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদর দপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।
- সর্বশেষ ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিকস এর ১৭ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৫ সালের জুনে।
- ব্রিকস এর ১৮ তম শীর্ষ সম্মেলন ভারতের অনুষ্ঠিত হবে।
উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- জ্যানেট পেট্রোকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
- ২০ জানুয়ারি ক্ষমতা নেয়ার দিনই তাকে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেও পেট্রো প্রথম নারী হিসেবে নাসায় নেতৃত্ব দেবেন।
- ১৯৫৮ সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেননি।
উল্লেখ্য,
- নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হয়েছেন পেট্রো।
- দায়িত্ব হিসেবে তিনি নাসাকে পরিচালনা ও এর বাজেট ও কর্মসূচি দেখভাল করবেন।
- মার্কিন সিনেটে নতুন কোনো প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত পেট্রো এ দায়িত্ব পালন করবেন।
তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
উত্তর
ব্যাখ্যা
- প্রতিষ্ঠিত: ১৯৭৮সালে।
- এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- মূল নাম: Helsinki Watch.
- উদ্দেশ্য: Helsinki Accords-এ স্বাক্ষরকারী দেশগুলিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত।
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- পর্যবেক্ষণ: এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলে।
- এর সদর দপ্তর: নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
• কর্মপরিধির সম্প্রসারণ:
- গণহত্যা ও জাতিগত নিধন,
- সরকারের গণমাধ্যম দখল,
- কর্মী ও রাজনৈতিক বিরোধীদের ভিত্তিহীন গ্রেফতার।
উৎস: Human Right watch ওয়াচ ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
৪র্থ বে অব বেঙ্গল কনভারসেশন- ২০২৫:
- গত ২২-২৪ নভেম্বর, ২০২৫ বাংলাদেশের ঢাকায় আয়োজিত হয়েছে ৪র্থ বে অব বেঙ্গল কনভারসেশন।
- এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ভূরাজনৈতিক সম্মেলন।
- চতুর্থবারের মতো আয়োজিত এ সম্মেলনে ৮৫টি দেশের ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেন। - এবারের প্রতিপাদ্য হচ্ছে—‘প্রতিদ্বন্দ্বিতা, ভাঙন ও পুনর্গঠন: পরিবর্তনশীল বিশ্বে ক্ষমতা ও বিশৃঙ্খলতার মধ্যে পথনির্দেশ’।
- এবারের সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়।
- বিষয়গুলো হচ্ছে—পরিবর্তিত জোট ও ক্ষমতার নতুন কাঠামো; বহুমাত্রিক সংকট: যুদ্ধ, ভঙ্গুর রাষ্ট্র ও বৈশ্বিক স্থিতিশীলতার সমাপ্তি; কৃত্রিম বুদ্ধিমত্তা, ভুয়া তথ্যের হুমকি; নিষেধাজ্ঞা ও ঋণের যুগে অর্থনৈতিক কাঠামোর পুনর্বিন্যাস এবং জলবায়ু সীমান্ত, অভিবাসন ও নিরাপত্তা।
তথ্যসূত্র- প্রথম আলো। [link]
উত্তর
ব্যাখ্যা
◉ আন্তর্জাতিক রেডক্রস কমিটি (International Committee of the Red Cross - ICRC) মোট ৩ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠার স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
- প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
⇒ যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।
⇒ আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
উৎস: Red Cross ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• COP:
- COP এর পূর্ণরূপ Conference of the parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা।
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা ও UNFCCC
উত্তর
ব্যাখ্যা
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (এপ্রিল, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (এপ্রিল, ২০২৫)
⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
⇒ বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে রাঙামাটিতে। এ জেলায় এসব জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৮৬৪।
- জেলার দিক দিয়ে -দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
- এর মধ্যে ৬০.০৪% চট্টগ্রাম বিভাগে বসবাস।
- এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪.৮২% রাজশাহী, ৮.২৮% সিলেট, ৫.৫২% রংপুর ও ৪.৯৯% ঢাকা বিভাগে বসবাস করে।
⇒ পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- এ অঞ্চলে বসবাস করে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।
- তাদের মধ্যে চাকমা, ত্রিপুরা, ম্রো, খুমি, লুসাই, মারমা, রাখাইন, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া জাতিগোষ্ঠী উল্লেখযোগ্য।
উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
ii) প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
- বর্তমানে থ্রি জর্জেস বাঁধটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে পরিচিত।
- নির্মাণ শুরু: ১৯৯৪
- মূল বাঁধ নির্মাণ সম্পন্ন: ২০০৬
- সম্পূর্ণ কার্যকর: ২০১২ (সমস্ত জেনারেটর চালু), ২০১৬ (শিপ লিফট চালু)
- অবস্থান: ইয়াংজি নদী, চীন
- লক্ষ্য: বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, নৌপরিবহন উন্নতি
- বিদ্যুৎ উৎপাদন (২২,৫০০ মেগাওয়াট – বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প)
- নৌপরিবহন সুবিধা (১০,০০০ টন পর্যন্ত জাহাজ চলাচল)
- থ্রি জর্জেস ড্যাম চীনের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প, যা পরিবেশগত ও সামাজিক বিতর্কের মধ্যেও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য,
- চীনের হুবেইতে অবস্থিত থ্রি জর্জেস বাঁধ (বিশ্বের বৃহত্তম) তাৎক্ষণিক উৎপাদন ক্ষমতা (২২৫০০ মেগাওয়াট), একই দেশের বাইহেতান বাঁধ (১৬০০০ মেগাওয়াট) ক্ষমতা সহ দ্বিতীয় স্থানে রয়েছে। প্যারাগুয়ে / ব্রাজিলের ইতাইপু বাঁধটি (১৪০০০ মেগাওয়াট) তৃতীয় বৃহত্তম।
উৎস: প্রথম আলো (২৭ ডিসেম্বর ২০২৪)
Britannica.
উত্তর
ব্যাখ্যা
-------------------
নোবেল পুরস্কার - ২০২৪:
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই ৬টি শাখায় প্রতিবছর অক্টোবর মাসে এ পুরস্কারের ঘোষণা করা হয়।
- ৬ ক্যাটাগরিতে ২০২৪ সালের নোবেল পুরস্কার লাভ করেন — ১১জন ব্যক্তি ও ১টি সংস্থা।
- ১৯০১ সাল থেকে প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার যার বর্তমান অর্থমূল্য ⎯ ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। ( ১০ লাখ ৭ হাজার মার্কিন ডলার বা ১১ কোটি ১৫ লক্ষ টাকা প্রায়)।
তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান প্রেসিডেন্ট: দিলমা রুসেফ। (এপ্রিল, ২০২৫)
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য।
তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ব্যাংকনোট ও মুদ্রা বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন 'কালেক্টার' এর উদ্যেগে দিবসটি পালিত হয়।
- ১৯৭২ সালের ৪ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম নোট হিসেবে ১ ও ১০০ টাকার নোট বের করা হয়।
- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৪ মার্চ ‘টাকা দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়।
(সূত্রঃ দৈনিক ইত্তেফাক)
উত্তর
ব্যাখ্যা
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ: ২,৩৯৩ কিলোক্যালোরি।
⇒ খানাপ্রতি মাসিক গড় আয়: ৩২,৪২২ টাকা।
• শহর: ৪৫,৭৫৭ টাকা,
• গ্রাম: ২৬,১৬৩ টাকা)।
⇒ সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব): ৭৪%।
• পুরুষ: ৭৫.৮%,
• নারী ৭২.৬%।
⇒ দারিদ্র্যের হার:
- দেশে উচ্চ দারিদ্র্যের হার: ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার: ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার: ২০.৫%।
⇒ উল্লেখ্য:
- দেশে নিম্ন দারিদ্র্যের হার: ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার: ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার: ৬.৫%।
তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।
উত্তর
ব্যাখ্যা
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে।
- এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
উল্লেখ্য,
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- ২০২৬ সালে LDC-ভুক্ত দেশের তালিকা থেকে উর্ত্তীণ হবে বাংলাদেশ, নেপাল, লাওস।
⇒ স্বল্পোন্নত দেশ (LDC - Least Developed Countries) থেকে উত্তরণের জন্য জাতিসংঘ তিনটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে একটি দেশের উন্নয়ন ও উত্তরণের যোগ্যতা। এই সূচকগুলো হলো:
- মাথাপিছু জাতীয় আয় (Income),
- মামানবসম্পদ (Income),
- জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা (Economic and Environmental Vulnerability)।
উৎস: UN ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
চা বাগান:
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৭ সালে।
- বর্তমানে চা বাগানের সংখ্যা ১৭১টি।
উল্লেখ্য,
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
- মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।
- হবিগঞ্জ জেলায় ২৫টি চা বাগান রয়েছে।
- সিলেট জেলায় ১৯টি চাচা বাগান রয়েছে।
- চট্টগ্রাম জেলায় ২২টি চাচা বাগান রয়েছে।
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১১ টি।
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ০২টি ।
- ঠাকুরগাঁও জেলায়- ০১টি ।
- খাগড়াছড়ি জেলায়-০১টি।
উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- রামসার কনভেনশন বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ পক্ষ: ১৭২টি।
⇒ ১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে IUCN, UNESCO-সহ বিভিন্ন আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ১০০টিরও বেশি দেশে পরিবেশ সচেতন নাগরিকরা পালন করে আসছেন।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে। বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।
উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার। (মার্চ, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।
বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।
তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
◉ মেশ টপোলজিতে (Mesh Topology) প্রতিটি নোড (ডিভাইস) অন্য সমস্ত নোডের সাথে সংযুক্ত থাকে। এটি নেটওয়ার্কে সর্বোচ্চ রিডান্ডেন্সি এবং নির্ভরযোগ্যতা প্রদান করে, কারণ কোনো একটি সংযোগ ব্যর্থ হলে ডেটা অন্য পথে পাঠানো যায়।
মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কমপিউটারকে প্রতিটি কমপিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n-1)/2.
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। লেনোভো ওয়েবসাইট। [লিংক]
উত্তর
ব্যাখ্যা
নাকবা দিবস:
- ফিলিস্তিনের জন্য মহাবিপর্যয় (আল-নাকবা) হিসেবে বিবেচিত-১৫ মে।
⇒ ১৯৪৮ সালের ১৪ মে বদলে যায় মধ্যপ্রাচ্যের মানচিত্র। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন রাষ্ট্রটির নাম রাখা হয় ইসরায়েল। ইহুদিদের মতে, নতুন রাষ্ট্র গঠন করে তাঁরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমিতে ফিরে এসেছেন।
⇒ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিন থেকেই স্থানীয় আরব অধিবাসীদের ওপর নেমে আসে মহাবিপর্যয় বা আল-নাকবা।
- ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হত্যা-লুট-অগ্নিসংযোগ শুরু করেন।
- প্রাণভয়ে লাখ লাখ ফিলিস্তিনি বাড়িঘর, সহায়-সম্পত্তি ছেড়ে পালাতে থাকেন। প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন।
- রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই আরবদের সঙ্গে যুদ্ধে জড়ান ইসরায়েলিরা। শুরু হয় আরব-ইসরায়েল যুদ্ধ। দখল করে নেওয়া হয় ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় ৭৮ শতাংশ। এর ফলে ভূমিপুত্র আরবদের বসবাস শুধু পশ্চিম তীর ও গাজায় সীমিত হয়ে যায়।
- এক অনিঃশেষ অনিশ্চয়তার মধ্যে পতিত হন ফিলিস্তিনিরা, যা আজও চলছে।
- এই কারণে ফিলিস্তিনিরা প্রতিবছর ১৫ মে নাকবা দিবস বা মহাবিপর্যয়ের দিন হিসেবে পালন করেন।
উৎস: i) Reuters.
ii) প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।
উৎস: ASEAN ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
লৌহ উৎপাদনে বর্তমানে অস্ট্রেলিয়া শীর্ষস্থানে রয়েছে।
লৌহ উৎপাদন:
- বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদনকারী দেশ হল অস্ট্রেলিয়া।
- ২০২২ সালে অস্ট্রেলিয়া ৮৮০ মিলিয়ন মেট্রিক টন লোহা উৎপাদন করে যা বিশ্বের মোট লোহার ৪৪%।
- একই সাথে অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় লৌহ রপ্তানিকারক দেশ।
- BHP হল অস্ট্রেলিয়ায় লৌহ আকরিকের বৃহত্তম উৎপাদনকারী।
⇒ উল্লেখ্য লৌহ উৎপাদনে পৃথিবীতে -
1. অস্ট্রেলিয়া,
2. চীন,
3. ভারত,
4. ব্রাজিল,
5. রাশিয়া।
উৎস: GeeksforGeeks. [link]
উত্তর
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে,
• মোট আবাদযোগ্য জমি পরিমান =
- ৩,৯২,৯৬,০০০ একর;
- ১,৫৯,০৩,০০০ হেক্টর।
• মোট আবাদী জমির পরিমান=
- ১,৯৮,২৯,০০০ একর।
- ৮০,২৮,০০০ হেক্টর।
• বনাঞ্চল - ৬৩,৬৩,০০০ একর (প্রায়)।
উৎস: বিবিএস।
উত্তর
ব্যাখ্যা
ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপ অনুসারে,
- সিঙ্গাপুর ও জুরিখ এ বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় জায়গা পেয়েছে।
- জেনেভা ও নিউইয়র্ক যৌথভাবে তৃতীয়, হংকং পঞ্চম এবং লস অ্যাঞ্জেলস ষষ্ঠ স্থানে আছে।
উল্লেখ্য,
- বেশ কয়েকটি ক্যাটাগরিতে উচ্চমূল্যের কারণে গত এগারো বছর ধরে ৯ম বারের মতো এই তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর।
- শহরটিতে গাড়ির সংখ্যার ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণের কারণে বিশ্বের সর্বোচ্চ যানবাহন খরচ সিঙ্গাপুরে।
- শহরটি পোশাক, মুদি ও অ্যালকোহলের জন্যও সবচেয়ে ব্যয়বহুল।
উৎস: i) ৩০ নভেম্বর, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
ii) Economist Intelligence Unit.
উত্তর
ব্যাখ্যা
নোবেল পুরস্কার- ২০২৫:
- ২০২৫ সালে চিকিৎসায় যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
- তারা হলেন- মেরি ই ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচিকে।
- এদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র্যামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক।
- রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
উল্লেখ্য:
- ৬ অক্টোবর, ২০২৫ স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে পুরস্কার দিয়ে এবারের নোবেল ঘোষণা শুরু হয়েছে।
- নোবেলের পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর। এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী।
- বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য), সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র।
তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
উত্তর
ব্যাখ্যা
২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগ -৬.৫১ শতাংশ।
- ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগ দাঁড়িয়েছে ৬ দশমিক ৫১ শতাংশে,
- যা আগের বছর ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। এটি ২০১৩ সালের পর থেকে সর্বনিম্ন।
উল্লেখ্য,
- ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বেসরকারি বিনিয়োগ দাঁড়িয়েছে ২২ দশমিক ০৩ শতাংশে, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।
উৎস: ডেইলি স্টার বাংলা।
উত্তর
ব্যাখ্যা
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট:
- চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- একই সঙ্গে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
- সংশোধিত বাজেট অনুযায়ী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থবছরের জন্য মোট ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- এছাড়া, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি মানে এডিপির আকার ২ লাখ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ।
- আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংশোধিত জাতীয় বাজেট কার্যকর হবে।
তথ্যসূত্র- প্রথম আলো। [link]
উত্তর
ব্যাখ্যা
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization.
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলোচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)।
- টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলো এই পরিষদ।
- জাতিসংঘভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পরিষদ দেশসমূহকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
- বর্তমান সদস্য: ৫৪টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।
তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
বাংলাদেশে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি:
- বাংলাদেশে জাতীয় আয় গণনার কাজটি করে থাকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই প্রতিষ্ঠান প্রত্যেক বছর চলতি বাজার মূল্যে ও স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে থাকে। এ হিসাব করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো GDP ও GNI গণনা করার জন্য উৎপাদন ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে।
⇒ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) উৎপাদন পদ্ধতিতে GDP পরিমাপের জন্য অর্থনীতিকে মোট ১৯টি প্রধান খাতে বিভক্ত করেছে। খাতসমূহ হচ্ছে:
১। কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ (উপখাত - ৪টি)।
২। খনিজ ও খনন (গ্যাস, তেল ইত্যাদি) (উপখাত - ২টি)।
৩। ম্যানুফ্যাকচারিং (উপখাত - ৩টি)।
৪। বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (উপখাত - ২টি)।
৫। পানি সরবরাহ, পয়নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুর্নব্যবহার কার্যক্রম।
৬। নির্মাণ।
৭। পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত।
৮। পরিবহণ এবং সংরক্ষণ (উপখাত - ৫টি)।
৯। আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম।
১০। তথ্য ও যোগাযোগ।
১১। আর্থিক এবং বীমা কার্যক্রম (উপখাত-৩টি)।
১২। রিয়েল এস্টেট কার্যক্রম।
১৩। পেশাদার, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কার্যক্রম।
১৪। প্রশাসনিক ও সহায়তামূক পরিষেবা কার্যক্রম।
১৫। জনপ্রশাসন ও প্রতিরক্ষা।
১৬। শিক্ষা।
১৭। মানবস্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম।
১৮। শিল্পকলা ও বিনোদন।
১৯। অন্যান্য সেবা কার্যক্রম।
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
• সূচক নির্ধারণের প্রধান মানদণ্ড:
- সামরিক ইউনিটের সংখ্যা;
- আর্থিক সক্ষমতা;
- লজিস্টিক দক্ষতা;
- ভৌগোলিক পরিস্থিতি।
• শীর্ষ তিন সামরিক শক্তিধর দেশ:
১. যুক্তরাষ্ট্র – ১ম স্থান (স্কোর: ০.০৭৪৪);
২. রাশিয়া – ২য় স্থান (স্কোর: ০.০৭৮৮);
৩. চীন – ৩য় স্থান (স্কোর: ০.০৭৮৮)।
• বাংলাদেশের অবস্থান:
মোট দেশ: ১৪৫,
বাংলাদেশের র্যাংক: ৩৫তম,
পাওয়ার ইনডেক্স স্কোর: ০.৬০৬২।
তথ্যসূত্র: গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP) [Link]
উত্তর
ব্যাখ্যা
--------------------
২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা লাভ করে।
২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৪ সালের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হয়।
- নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম সংস্করণ।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- মোট ম্যাচ: ১২টি।
- মোট গোল: ৬২টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্স আপ: নেপাল।
- সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা।
- সেরা গোলরক্ষক: রূপনা চাকমা।
- ফেয়ার প্লে ট্রফি: ভুটান।
উল্লেখ্য,
- সাতটি দেশ: বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং ভুটান।
- বাংলাদেশ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে।
- সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
তথ্যসূত্র: SAFF Championship ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Entice - প্ররোচিত করা অথবা রাজি করানো।
- Repel - তাড়িয়ে দেওয়া; গ্রহণ করতে অস্বীকৃতি জানানো; বীতস্পৃহা জানানো।
• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Flourish - সতেজে বেড়ে ওঠা; সুস্থসবল থাকা; সমৃদ্ধিলাভ করা; সঞ্চালন করা।
- Fade - বর্ণ; ঔজ্জ্বল্য, সজীবতা বা তেজ হারানো বা কমিয়ে ফেলা; ম্রিয়মাণ করা/হওয়া; বিবর্ণ করা/হওয়া।
- অর্থাৎ, উল্লিখিত শব্দজোড়াগুলো বিপরীত অর্থ প্রকাশ করছে।
• অন্যান্য অপশন,
- Implore (কাকুতিমিনতি/অনুনয় করা): Entreat (অনুনয়বিনয় করা)
- Germinate (অঙ্কুরিত হওয়া বা করা): Sprout ( অঙ্কুরিত বা পল্লবিত হওয়া)
- Officiate (কোনো অফিস বা পদের সঙ্গে সম্পৃক্ত দায়িত্ব পালন করা): Preside (সভাপতিত্ব/পৌরোহিত্য করা)
- অর্থাৎ, এই শব্দজোড়াগুলো সমার্থক অর্থ প্রকাশ করছে।
• সুতরাং, সঠিক analogy টি হচ্ছে- Flourish: Fade.
Source: Accessible Dictionary by Bangla Academy.
উত্তর
ব্যাখ্যা
Hermit : Society :: Recluse : Company.
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Hermit: (বিশেষত খ্রিস্টধর্মের আদিযুগে) নির্জনবাসী ব্যক্তি; তপস্বী।
- Society: সমাজবদ্ধ জীবনযাত্রা; সমাজবদ্ধতা; যে প্রথায় মানুষ একত্রে গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করে।
• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Recluse: একান্তবাসী; বিবিক্তবাসী; সন্ন্যাসী।
- Company: সঙ্গ; সংসর্গ; সাহচর্য।
• Analogical Relation:
- Just as a hermit avoids society, a recluse avoids company.
- Both pairs express avoidance of people/social interaction.
• অন্যান্য অপশন,
- Anchorite - দরবেশ; সন্ন্যাসী।
- Solitude - একাকিত্ব; নিঃসঙ্গতা; নির্জনতা।
- Eremite - নির্জনবাসী সন্ন্যাসী।
• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- গ) Company.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
উত্তর
ব্যাখ্যা
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে,
- যা এর আগের ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৭ শতাংশ কম।
- আগের অর্থবছরে আমদানি হয়েছিল ৬ হাজার ৫১৪ কোটি ডলারের পণ্য।
- পরিমাণের দিক থেকে ২০২৪–২৫ অর্থবছরে আমদানি বেড়েছে।
- সব মিলিয়ে সোয়া ১৪ কোটি টন পণ্য আমদানি হয়েছে,
- যা এর আগের ২০২৩-২৪ অর্থবছরের ১৩ কোটি ৭৬ লাখ টনের চেয়ে ৪ শতাংশ বেশি।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ৫০টি শুল্ক স্টেশনে ২০২৪-২৫ অর্থবছরে খালাস হওয়া পণ্যের তথ্য পর্যালোচনা করে আমদানির এই চিত্র পাওয়া গেছে।
উৎস: প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
হিজবুল্লাহ:
- হিজবুল্লাহ একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন।
- এটি লেবাননের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্ৰ গোষ্ঠী।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- ১৯৭৫ সাল থেকে ১১৯০ সাল পর্যন্ত চলা লেবাননের গৃহযুদ্ধের সময় ইরানের রেভলিউশনারি গার্ডস ১৯৮২ সালে হিজবুল্লাহ গঠন করে।
- সংগঠনটি মূলত ইসলামিক জাতীয়তাবাদ, ইহুদিবাদ বিরোধী ও পশ্চিমা সংস্কৃতি বিরোধী।
- মূলত ইরানের উদ্যোগেই হিজবুল্লাহ সংগঠনটির জন্ম হয়েছিল।
⇒ এর তৃতীয় মহাসচিব: শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে শেখ হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- সম্প্রতি ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য,
- মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন ছিলেন হাসান নাসরুল্লাহ।
- তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে আসছেন।
- ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, গতকাল শুক্রবারে বৈরুতে বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
সময়কাল: ২⎯২৯ জুন, ২০২৪
অংশগ্রহণকারী দল: ২০টি
মোট ম্যাচ: ৫৫টি
উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা
ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
চ্যাম্পিয়ন দল: ভারত
রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা
ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)
সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
সর্বোচ্চ উইকেট শিকারি: ফজলহক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত)
হ্যাটট্রিক (মোট ৩টি): প্যাট কামিন্স: ২টি (অস্ট্রেলিয়া) , ক্রিস জর্ডান: ১টি (ইংল্যান্ড)
- টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা দুই ম্যাচে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের রেকর্ড করেন প্যাট কামিন্স।
- সর্বোচ্চ মেডেন অভার: লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড)।
উৎস: আইসিসি ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- পূর্বে ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স ১৮ বছর ছিল।
- বর্তমানে ১৬ বছর করছে যুক্তরাজ্য সরকার।
- সর্বশেষ ১৯৬৯ সালে ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করেছিল দেশটি।
- নতুন এই সিদ্ধান্ত পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
- সম্প্রতি যুক্তরাজ্যের অন্তর্ভূক্ত দুই রাজ্য স্কটল্যান্ড এবং ওয়েলসের স্থানীয় সরকার নির্বাচনে ১৬ বছর বয়সী নাগরিকদের ভোট প্রদান করতে দেওয়া হয়েছে এবং তা সফলও হয়েছে।
- ব্রিটেনে আগামী পার্লামেন্ট নির্বাচন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
উৎস: BBC News. [Link]
উত্তর
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩%।
- মাথাপিছু জাতীয় আয়: ২৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২৬৫৭ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৪৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৬,৭৯৪ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.২৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৬.৪%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
- কৃষি: ১১.২০%।
- শিল্প: ৩৭.৫৬%।
- সেবা: ৫১.২৪%।
• তাই প্রধান খাত সেবা খাত।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
উত্তর
ব্যাখ্যা
- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
⇒ দেশে আমদানি ক্ষেত্রে শীর্ষ দেশ: চীন।
- আমদানির পরিমাণ: ২৮.৪৬ শতাংশ।
⇒ দ্বিতীয় অবস্থানে আছে: ভারত।
- আমদানির পরিমাণ: ১৩.৪২ শতাংশ।
⇒ তৃতীয় অবস্থানে রয়েছে: যুক্তরাষ্ট্র।
- আমদানির পরিমাণ: ৪.৫১ শতাংশ।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
উত্তর
ব্যাখ্যা
ATM- এর পূর্ণরূপ হল Automated Teller Machine.
- ATM হলো একটি electronic telecommunications device যেটার ব্যবহার আর্থিক লেনদেন গুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- নগদ উত্তোলন, টাকা জমা করা, ফান্ড ট্রান্সফার, একাউন্ট স্টেটমেন্ট দেখা ইত্যাদি অন্যান্য বিভিন্ন ধরণের ব্যাংকিং এর সাথে সম্বন্ধিত কাজ গুলো করা ক্ষেত্রে ব্যবহার করা হয়।
সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
⇒ যুক্তরাজ্য কোয়াড এর সদস্য দেশ নয়।
কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি। (নভেম্বর, ২০২৫)
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।
তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়ন:
- দেশে সমবায় অধিদপ্তর ‘থ্রি-জিরো’ তত্ত্ব ও ‘সামাজিক ব্যবসা’ ধারণা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
- বিশ্বব্যাপী গৃহীত ‘থ্রি জিরো তত্ত্ব’ একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি,
- যার ভিত্তি হচ্ছে:
→ শূন্য দারিদ্র্য,
→ শূন্য বেকারত্ব,
→ শূন্য কার্বন নিঃসরণ।
- দেশের সমবায় আইন সংশোধন এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়।
- শূন্যপদ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও
- দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সুষম সম্পদের বণ্টন জন্য সমবায় অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমবায় অধিদপ্তরের সদস্যদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে পাইল প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
তথ্যসূত্র: যুগান্তর ও কালের কণ্ঠ নিউজ [লিঙ্ক]
উত্তর
ব্যাখ্যা
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকর হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী দেশ: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
উল্লেখ্য,
- বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৩ সালের ৩০ জুন।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।
- দেশটি প্রতিদিনি ২১ দশমিক ৯১ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে।
- যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ২২ শতাংশ।
- যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুত ঠিক কত তা নিয়ে অনেক ভিন্নতা আছে।
- এক হিসাবে দেশটির মোট তেলের মজুত ৬৮ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল। আরেক হিসাবে তাদের মজুত ৭৪ বিলিয়ন ব্যারেল।
সৌদি আরব
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি।
- দেশটি প্রতিদিন ১১ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে। যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ১১ শতাংশ।
উল্লেখ্য,
- অপরিশোধিত জ্বালানি তেল মজুতে শীর্ষ দেশ- ভেনেজুয়েলা।
উৎস: প্রথম আলো এবং যুগান্তর।
উত্তর
ব্যাখ্যা
- Flower - ফুল; কুসুম; পুষ্প; প্রসূন।
- Bouquet - ফুলের তোড়া; কুসুমস্তবক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
- Rivets - ধাতব পিন, দেয়ালে লাগানোর পিন।
- Wall - দেওয়াল; প্রাচীর; প্রাকার; বেড়া।
খ)
- Orange - কমলালেবু; কমলালেবুর গাছ; কমলা রং; কমলা।
- Tree -গাছ।
গ)
- Finger - হাতের আঙুল।
- Wrist - কবজি; মণিবন্ধ।
ঘ)
- Singer - গায়ক।
- Choir - গির্জার ঐকতানবদ্ধ ধর্মসংগীতে নেতৃত্বদানকারী গায়কবৃন্দ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, সঠিক Analogy টি হবে Singer : Choir.
- অনেক গুলো ফুল এক সঙ্গে করে যেমন ফুলের তোড়া তৈরি হয়, তেমনি একদল গায়ক নিয়ে তৈরি হয় Choir.
Source: Accessible Dictionary by Bangla Academy.
উত্তর
ব্যাখ্যা
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলোঃ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ২৬ জুন, ২০২২ তারিখ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন শুরু হয় জার্মানির বাভারিয়ান আল্পসে।
- ৪৯তম সম্মেলন হবে ২০২৩ সালে জাপানে।
- ৫০তম সম্মেলন হবে ২০২৪ সালে ইতালিতে।
উত্তর
ব্যাখ্যা
- সাধারণ করদাতা : ৩ লক্ষ টাকা
- মহিলা, ৬৫ বছর উর্ধ্ব করদাতা : ৩.৫ লক্ষ টাকা
- তৃতীয় লিঙ্গের করদাতা : ৩.৫ লক্ষ টাকা।
- প্রতিবন্ধি করদাতা : ৪.৫ লক্ষ টাকা।
- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা : ৪.৭৫ লক্ষ টাকা।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
উত্তর
ব্যাখ্যা
আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) স্বর্ণপদক জিতেছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দেবজ্যোতি দাস সৌম্য।
আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড
- আইওআই বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইস্কুল ইনফরমেটিক্স (কম্পিউটার সায়েন্স) প্রতিযোগিতা।
- এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রোগ্রাম লিখে বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যার সমাধান করে থাকে।
- তাই আইওআইয়ের বিজয়ীদের পৃথিবীর সেরা তরুণ কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়।
- এবারের ৩৬তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে ১ থেকে ৮ সেপ্টেম্বর।
- ইজিপ্টের আলেকজান্দ্রিয়ার আরব অ্যাকাডেমি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেরিটাইম ট্রান্সপোর্টে বসেছে এবারের আসর।
- অলিম্পিয়াডের এবারের পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ দলের চার সদস্য।
- দলে আছে দেবজ্যোতি দাস সৌম্য, জারিফ রহমান, আকিব আজমাইন তূর্য ও দেশ আচার্য।
- দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এম সোহেল রহমান।
সূত্র- আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- বিশ্ব মানবাধিকার দিবস - ১০ ডিসেম্বর
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।
উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন।
উত্তর
ব্যাখ্যা
- আরব লীগ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আরব রাষ্ট্রগুলোর একটি আঞ্চলিক সংস্থা।
- প্রতিষ্ঠা: ২২ মার্চ, ১৯৪৫সাল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- উদ্দেশ্য: আরব ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা।
- সদস্য: ২২টি। (এপ্রিল ২০২৫)।
- প্রতিষ্ঠাতা সদস্য: মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, ট্রান্সজর্ডান (বর্তমান জর্ডান), সৌদি আরব, ইয়েমেন।
• পরবর্তী সদস্য রাষ্ট্র: লিবিয়া (১৯৫৩), সুদান (১৯৫৬), তিউনিসিয়া ও মরক্কো (১৯৫৮), কুয়েত (১৯৬১), আলজেরিয়া (১৯৬২), বাহরাইন, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (১৯৭১), মৌরিতানিয়া (১৯৭৩), সোমালিয়া (১৯৭৪), ফিলিস্তিনি মুক্তি সংস্থা (১৯৭৬), জিবুতি (১৯৭৭), কোমোরোস (১৯৯৩)।
- এই সংস্থা আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে কাজ করে।
উৎস: আরব লীগ ওয়েবসাইট। [Link]
উত্তর
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির (Gross Cropped Area) পরিমাণ ১,৫৯,২৮,০০০ হেক্টর।
- বাংলাদেশের মোট আবাদী জমির (Net Cropped Area) পরিমাণ ৮০,৪৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ২০,৫৭,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ৪১,০৭,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ১৮,৫৮,০০০ হেক্টর।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২,৯০,০০০ হেক্টর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩
উত্তর
ব্যাখ্যা
• বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য- ৪টি। যথা-
১.জামদানি শাড়ি (১৭ নভেম্বর, ২০১৬)
২.ইলিশ মাছ (৬ আগস্ট, ২০১৭)
৩.ক্ষীরশাপাতি আম (২৭ জানুয়ারি, ২০১৯)
৪.ঢাকাই মসলিন (২৮ ডিসেম্বর, ২০২০)
• বাংলাদেশের মোট ৪ টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক সামগ্রী হিসেবে স্বীকৃতি দেয় WIPO।
উৎসঃ শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সাম্প্রতিক সমাচার।
উত্তর
ব্যাখ্যা
- চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
- ২০২৩ সালের ১১ মার্চ তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি কমিউনিস্ট পার্টির নেতা।
অন্যদিকে -
- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
- চীনের পূর্ববর্তী প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
- চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং।
উৎস: ১১ মার্চ ২০২৩, প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
সুইজারল্যান্ড NATO-এর সদস্য দেশ নয়।
ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন।
উল্লেখ্য,
⇒ NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
উৎস: NATO ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
Global Gender Gap Report-2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে আইসল্যান্ড।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৪তম।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।
⇒ Global Gender Gap Report-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. ফিনল্যান্ড,
৩. নরওয়ে,
৪. যুক্তরাজ্য,
৫. নিউজিল্যান্ড।
অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।
উৎস: Global Gender Gap Report 2025.
উত্তর
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১০.৯৪%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৪৪%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.৬২%।
অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৪.৬৭%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.৩৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৯৬%।
তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
উত্তর
ব্যাখ্যা
রাষ্ট্রীয় বনাঞ্চল:
- বাংলাদেশের বনাঞ্চল: ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর।
- সর্বাধিক বনাঞ্চল : রাঙামাটি: ১৩,৭৮,৫৬৪.১৩ একর। [ সর্বাধিক বনাঞ্চল]
- সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ।
- সার্বিক ভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা।
এছাড়াও,
- মোট আবাদযোগ্য জমি: ৩,৯২,৯৬,০০০ একর।
- পূর্বে ছিল ৩,৯৩,৫৮,০০০ একর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।
উত্তর
ব্যাখ্যা
- প্রায় ২.৭ বিলিয়ন মানুষের আবাসস্থল কমনওয়েলথভুক্ত।
- সদস্যদের মধ্যে রয়েছে উন্নত অর্থনীতি সম্পন্ন দেশ এবং উন্নয়নশীল দেশ—৩৩টি দেশই ছোট রাজ্য, যার মধ্যে অনেকগুলোই দ্বীপ রাষ্ট্র।
- এই সংগঠনের মূল্যবোধ ও নীতিমালা "কমনওয়েলথ চার্টার"-এ তুলে ধরা হয়েছে।
- কমনওয়েলথের শিকড় ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে, তবে আজকের দিনে যেকোনো দেশ এই সংগঠনে যোগ দিতে পারে।
- ২০২২ সালে গ্যাবন ও টোগো সর্বশেষ সদস্য হিসেবে যোগ দেয়।
- নাউরু (Nauru) হলো সবচেয়ে ছোট সদস্য দেশ, যার জনসংখ্যা মাত্র ১০,০০০।
- ভারত হলো সবচেয়ে জনবহুল দেশ, যার জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি।
- রাজা তৃতীয় চার্লস (King Charles III) বর্তমানে কমনওয়েলথের প্রধান।
উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
‘বেগম রোকেয়া পদক ২০২৫’
- ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রাপ্ত নারী চারজন।
- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব,
- নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার,
- মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ।
- নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
- নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রোকেয়া পদক দেওয়া হয়।
উৎস: প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
• ৮৩তম গোল্ডেন গ্লোব ২০২৬ :
-Golden Globe Awards হলো যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক আন্তর্জাতিকভাবে আলোচিত পুরস্কার অনুষ্ঠান, যেখানে গত এক বছরে মুক্তি পাওয়া সিনেমা ও টেলিভিশন সিরিজের সেরা কাজগুলোকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়।
- ৮৩তম আসর অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন (Beverly Hilton), বেভারলি হিলস-এ।
- চলচ্চিত্র বিভাগে পল থমাস অ্যান্ডারসনের বিপ্লবী গল্পভিত্তিক সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবার কমেডি বিভাগে শীর্ষ সেরা পুরস্কার জিতেছে।
- সিনেমার জন্য টেয়ানা টেলর পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি।
- অন্যদিকে ক্লোয়ি ঝাও পরিচালিত শেকসপিয়র অনুপ্রাণিত সিনেমা ‘হ্যামনেট’ সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কার জিতে নেয়।
• চলচ্চিত্র (Film)
→ সেরা ড্রামা: হ্যামনেট (Hamnet)
→ সেরা মিউজিকাল/কমেডি: ওয়ান ব্যাটল আফটার আনাদার (One Battle After Another)
→ সেরা অভিনেতা, ড্রামা: Wagner Moura (The Secret Agent)
→ সেরা অভিনেত্রী, ড্রামা: Jessie Buckley (Hamnet)
→ সেরা অভিনেতা, মিউজিকাল/কমেডি: Timothée Chalamet (Marty Supreme)
→ সেরা অভিনেত্রী, মিউজিকাল/কমেডি: Rose Byrne (If I Had Legs I'd Kick You)
→ সেরা পরিচালক: Paul Thomas Anderson (One Battle After Another)
তথ্যসূত্র: বনিক বার্তা।
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সম্প্রতি অত্যন্ত মর্যাদাপূর্ণ - (Yidan Prize) ইদান পুরস্কারে ভূষিত হয়েছেন।
স্যার ফজলে হাসান আবেদ:
- ব্রাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ।
- স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্যার ফজলে হাসান আবেদ ২০১৯ সালের ২০ ডিসেম্বর মারা যান।
⇒ স্যার ফজলে হাসান আবেদ শরণার্থীদের সহায়তায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ‘ব্র্যাক’ গড়ে তোলেন।
- দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
উল্লেখ্য,
- সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত হয়েছেন।
⇒ ২০১০ সালে তিনি ব্রিটেনের সম্মানজনক নাইট উপাধিতে ভূষিত হন।
- ২০১০ সালে দ্বিতীয় বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি ‘নাইট’ উপাধি অর্জন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।
- তাঁর উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে রয়েছে শিক্ষা উন্নয়নে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার ইদান প্রাইজ (২০১৯), নেদারল্যান্ডের রাজা কর্তৃক রয়াল নাইটহুড উপাধি (২০১৯), কমিউনিটি লিডারশিপের জন্য রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড (১৯৮০) ইত্যাদি।
- স্যার ফজলে হাসান আবেদ বহু সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লজ’ (২০১৪), যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লেটার্স’ (২০০৯), মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লজ’ (২০০৮) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে ‘ডক্টরেট অব হিউমেন লেটার্স’ (২০০৭) উল্লেখযোগ্য।
উৎস: ব্র্যাক ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
Nonconformist (noun) - সমাজরীতিঅনীহ ব্যক্তি; প্রচলবিরোধী ব্যক্তি।
Norm (noun) - মান, আদর্শ, নিয়ম নমুনা।
Heretic (noun) - প্রচলিত ধর্মমতের বিরুদ্ধবাসী, নব্যতান্ত্রিক; রাফেজি; খারেজি।
Orthodoxy (noun) - প্রচলিত মতে বিশ্বাস; গোঁড়ামি।
• Nonconformist ব্যক্তিরা Norm মেনে চলে না; ঠিক তেমনই Heretic ব্যক্তিরা Orthodoxy হয় না।
Other options,
pessimist - দুঃখবাদী; rule - নিয়ম;
extremist - চরমপন্থি (ব্যক্তি); conviction - দৃঢ় বিশ্বাস;
criminal - অপরাধী ব্যক্তি; motive - অভিপ্রায়।
তাই, সঠিক analogy হচ্ছে - Nonconformist : Norm :: Heretic : Orthodoxy.
Source: Accessible Dictionary by Bangla Academy.
উত্তর
ব্যাখ্যা
- জুলাই, ২০২৩-এ বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়ন (EU) ব্যতীত বস্ত্র আমদানিতে শীর্ষ ৫ দেশ।
- একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
- প্রথম - যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় - ভিয়েতনাম।
- তৃতীয় - বাংলাদেশ।
- চতর্থ - চীন।
- পঞ্চম - জাপান।
তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান (২০২৩)।
উত্তর
ব্যাখ্যা
• অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত; প্রবৃদ্ধির হার ১০.৪৪%।
• অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ২.২০%।
• সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান – ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রমবর্ধমান।
• যদিও সাময়িক হিসাবে ২০২০-২১ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ০.৫৮ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬.৩১ শতাংশে।
তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
উত্তর
ব্যাখ্যা
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ):
- শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা (Bangladesh Export Processing Zone Authority-BEPZA) দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে। যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড।
- বর্তমানে বেপজার অধীনস্থ অঞ্চলগুলোয় ৫৬৩টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ৪৫০টি প্রতিষ্ঠান চালু রয়েছে। বাকি ১১৩টি প্রতিষ্ঠান বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
⇒ সবচেয়ে বেশি উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম ইপিজেডে।
- সবচেয়ে বেশি বিনিয়োগ হয় ও রপ্তানি আয় আসে চট্টগ্রাম ইপিজেড। দ্বিতীয়: ঢাকা ইপিজেড।
উল্লেখ্য,
- ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড ) ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ, যা দেশের মোট পণ্য রপ্তানির ১৭ শতাংশ।
- বর্তমানে ইপিজেডে উৎপাদিত পণ্য ১২০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে।
- চালু শিল্প প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৩৩% তৈরি পোশাক, ১৮% গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং ৯% টেক্সটাইল উৎপাদন ও রপ্তানি করে, বাকি ৪০% প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স এবং চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে আসবাবপত্র এবং ফ্যাশন এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় পণ্য উৎপাদন ও রপ্তানি করে।
উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
উত্তর
ব্যাখ্যা
The European Free Trade Association (EFTA):
- ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে EFTA প্রতিষ্ঠা করে।
- ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি (EFTA) হল আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ডের আন্তঃসরকারি সংস্থা।
- EFTA প্রতিষ্ঠিত হয়েছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য প্রচারের জন্য।
- প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ছিল সাতটি।
- তবে এর বর্তমান সদস্য সংখ্যা চারটি। এগুলো হলো:
- আইসল্যান্ড।
- লিচেনস্টাইন।
- নরওয়ে ।
- সুইজারল্যান্ড।
উৎস: EFTA ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
Correct answer: Margin: Page
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Outskirts- শহরতলী।
- Town- শহর।
- শহরের প্রান্তদেশ হলো শহরতলী।
Given Options:
ক) Rung: Ladder
- Rung: মইয়ের ধাপ।
- Ladder: মই।
- মই (Ladder) এর ধাপগুলিকে বলা হয় Rung.
খ) Trunk: Tree
- Trunk: কাণ্ড; গুঁড়ি।
- Tree: গাছ।
- গাছের(Tree) গুঁড়িকে বলা হয় (Tree).
গ) Margin: Page
- Margin: প্রান্তীয় অবস্থা।
- Page: পৃষ্ঠা।
- পৃষ্ঠা (page) এর প্রান্তদেশ হলো Margin.
ঘ) Hanger: Airplane
- Hanger: যে বস্তুতে কোনোকিছু টাঙিয়ে রাখা হয়; ঝুলনা।
- Airplane: বিমান, উড়োজাহাজ।
- বিমান (Airplane) রাখার স্থান হলো Hanger.
- শহরের (Town) প্রান্তদেশ যেমন শহরতলী (outskirts) তেমনি পৃষ্ঠা (page) এর প্রান্তদেশ হলো Margin.
- তাই সঠিক উত্তর: Margin: Page
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
উত্তর
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।
তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- বিভাগ অনুযায়ী সাক্ষরতার হার সর্বাধিক বরিশাল বিভাগে এবং সর্বনিম্ন সিলেট বিভাগে।
বিভাগ অনুযায়ী স্বাক্ষরতার হার:
- বরিশাল বিভাগ : ৫৯.৫৫ শতাংশ
- চট্টগ্রাম বিভাগ : ৫৯.৪৮ শতাংশ
- ঢাকা বিভাগ : ৫৬.৯৮ শতাংশ
- খুলনা বিভাগ : ৫৬.৮০ শতাংশ
- রাজশাহী বিভাগ : ৫৩.২৫ শতাংশ
- রংপুর বিভাগ : ৫১.৯৭ শতাংশ
- সিলেট বিভাগ : ৪৯.৭৮ শতাংশ
- [তবে পঞ্চম আদমশুমারি পরবর্তী সময়ে ঢাকা বিভাগ ভেঙ্গে ময়মনসিংহ বিভাগ সৃষ্টির পর সাক্ষরতার হার ঢাকা বিভাগে ৬০.৫৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৪৫.৩৮ শতাংশ]
- সর্বশেষ বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার সাক্ষরতার হার ৭৪.৪ শতাংশ এবং ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার সাক্ষরতার হার ৭৪.৭ বছর।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট)
উত্তর
ব্যাখ্যা
- COP30 হল জাতিসংঘের ৩০তম Conference of the Parties (COP), একটি বার্ষিক বৈশ্বিক সভা যেখানে বিশ্ব নেতা, বিজ্ঞানী, বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য একত্রিত হন।
- COP30 অনুষ্ঠিত হবে ১০-২১ নভেম্বর, ২০২৫, বেলেম, ব্রাজিল-এ।
- COP21-এ স্বাক্ষরিত প্যারিস চুক্তি এবং পূর্ববর্তী COP-এর আলোচনা COP30 অব্যাহত রেখেছে।
- COP29-এর পর থেকে অগ্রগতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের পদক্ষেপ ত্বরান্বিত করার জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫°C-তে সীমাবদ্ধ রাখার লক্ষ্য এবং জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিগুলি মূল বিষয়বস্তু হবে।
উৎস: COP30 Brasil ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার। (আগস্ট, ২০২৫)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।
তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।