বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা / ৯২ · ২০১৩০০ / ৯,৩৬৭

২০১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে জিডিপিতে কোন খাতের অবদান বেশি?
  1. কৃষিখাত
  2. শিল্পখাত
  3. সেবাখাত
  4. নির্মাণ খাত
সঠিক উত্তর:
সেবাখাত
উত্তর
সঠিক উত্তর:
সেবাখাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।
অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২০২.
২০২৫-২৬ অর্থবছরে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার পরিমাণ কত?
  1. ৪ লাখ ৬৪ হাজার কোটি 
  2. ৫ লাখ ৬০ হাজার কোটি 
  3. ৫ লাখ ৭৫ হাজার কোটি 
  4. ৫ লাখ ৬৪ হাজার কোটি 
সঠিক উত্তর:
৫ লাখ ৬৪ হাজার কোটি 
উত্তর
সঠিক উত্তর:
৫ লাখ ৬৪ হাজার কোটি 
ব্যাখ্যা

• ২০২৫-২৬ অর্থবছরের বাজেট:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা।
- সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ- ২,০৭,৬২৯ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।

২০৩.
SSD-এর পূর্ণরূপ কী?
  1. Super Storage Device
  2. Solid State Drive
  3. System State Drive
  4. Serial Storage Disk
সঠিক উত্তর:
Solid State Drive
উত্তর
সঠিক উত্তর:
Solid State Drive
ব্যাখ্যা

• SSD:

- SSD-এর পূর্ণরূপ হলো Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk (HDD)-এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটারের পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।
- HDD-তে ম্যাগনেটিক ডিস্ক ও স্পিনিং প্ল্যাটার থাকে, যা মেকানিক্যাল মুভমেন্টের মাধ্যমে ডেটা read ও write করে; ফলে এটি তুলনামূলকভাবে ধীরগতিতে কাজ করে।
- SSD-এর ডেটা ট্রান্সফার স্পিড HDD-এর চেয়ে অনেক বেশি; তাই অপারেটিং সিস্টেম চালানোর জন্য এটি অধিক কার্যকর।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Amazon Web Services (AWS) ওয়েবসাইট। [link]

২০৪.
সম্প্রাতি, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) মুখপাত্রের দায়িত্বে থাকা মুসলিম নারী কর্মকর্তা কে?
  1. এলা ওয়াওইয়া
  2. ইয়াফাত তোমের-ইয়েরুশালমি
  3. গাল গাডোট
  4. মিরি রেগেভ
সঠিক উত্তর:
এলা ওয়াওইয়া
উত্তর
সঠিক উত্তর:
এলা ওয়াওইয়া
ব্যাখ্যা

- ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) আরবি ভাষার মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এলা ওয়াউইয়া।
- সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ক্যাপ্টেন এল্লা’ নামেই বেশি পরিচিত।
- টানা দুই দশক দায়িত্ব পালন শেষে কর্নেল আভিচাই আদ্রায়ি অবসরে গেলে ৩৬ বছর বয়সী এল্লাকে তার স্থলাভিষিক্ত করা হয়।
- এর ফলে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ পদে আসীন মুসলিম নারী কর্মকর্তা হিসেবে জায়গা করে নেন।
- ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) আরবি ভাষাভাষী মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এল্লা ওয়াউইয়া।
- সম্প্রতি পশ্চিম তীরের তুলকারম ও জেনিন সফরের সময় তিনি ফিলিস্তিনি বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন।

উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]  

২০৫.
What is the name of the winner of Nobel Prize-2023 in Economics?
  1. Katalin kariko
  2. Pierre Agostini
  3. Claudia Goldin
  4. Narges Mohammadi
সঠিক উত্তর:
Claudia Goldin
উত্তর
সঠিক উত্তর:
Claudia Goldin
ব্যাখ্যা
২০২৩ অর্থনীতিতে নোবেল পুরস্কার:
- ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লডিয়া গোল্ডিন।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
- অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

উল্লেখ্য,
- অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।

২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: ৯ অক্টোবর, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
২০৬.
Which of the following is the analogy of ANTIDOTE: POISON?
  1. ক) Cure : Recovery
  2. খ) Narcotic : Sleep
  3. গ) Stimulant : Relapse
  4. ঘ) Tonic : Lethargy
সঠিক উত্তর:
ঘ) Tonic : Lethargy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tonic : Lethargy
ব্যাখ্যা
ANTIDOTE - বিষ বা রোগ প্রতিষেধক ওষুধ
POISON - বিষ; গরল।

ঘ) অপশনটি -
Tonic - শক্তিদায়ক বলবর্ধক ওষুধ; টনিক।
Lethargy - আলস্য; তন্দ্রা; অস্বাভাবিক দীর্ঘ নিদ্রা; নিশ্চেষ্টতা; জড়িমা।

কেউ POISON বা বিষ খেয়ে ফেললে তাকে সুস্থ করার জন্য ANTIDOTE প্রয়োগ করা হয়। একইভাবে কারো Lethargy থাকলে তাকে সারিয়ে তোলার জন্য Tonic প্রয়োগ করা হয়।

===================
অন্যান্য অপশনগুলো -
ক)
Cure - আরোগ্য; প্রতিকার; ঔষধ
Recovery - উদ্ধার; আরোগ্যলাভ

খ)
Narcotic - মাদকদ্রব্য; যা নিদ্রা উৎপাদন করে, ইন্দ্রিয়বোধকে ভোঁতা করে দেয় এবং মাত্রাতিরিক্ত সেবনে সম্পূর্ণ অসাড়তা সৃষ্টি করে; মাদক
Sleep - ঘুম; নিদ্রা।

গ) 
Stimulant - উদ্দীপক; যে বস্তু বা বিষয় উদ্দীপিত করে।
Relapse - পুনরায় পতিত বা লিপ্ত হওয়া; পূর্বাবস্থাপন্ন হওয়া।

Source: Accessible Dictionary by Bangla Academy and English-Bangla Dictionary
২০৭.
দেশের মোট জনসংখ্যার কত শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্গত? [মে, ২০২৫]
  1. প্রায় ১ শতাংশ
  2. প্রায় ২ শতাংশ
  3. প্রায় ৫ শতাংশ
  4. প্রায় ৮ শতাংশ
সঠিক উত্তর:
প্রায় ১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ১ শতাংশ
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী:
- দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪০৮।
- পুরুষের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৭৫১ জন।
- দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্গত। 
- জনশুমারিতে দেশের ৫০টি জাতিসত্তার জনসংখ্যা তুলে ধরা হয়।
- এর মধ্যে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি
- সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে মারমা ও ত্রিপুরা।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে কম সংখ্যায় ভিল জনগোষ্ঠীর।এই জনগোষ্ঠীর মাত্র ৯৫ জন রয়েছে বাংলাদেশে।
- এরপর গুর্খা জনগোষ্ঠী সংখ্যা ১০০ জন বাংলাদেশে বসবাস করছে।
- হো জনগোষ্ঠীর মানুষ আছে ২২৩ জন।
- রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- ২য় পার্বত্য জেলা খাগড়াছড়ি।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
২০৮.
সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা

Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।

শীর্ষ দেশ:
• আইসল্যান্ড।
• আয়ারল্যান্ড।
• নিউজিল্যান্ড।
• অস্ট্রিয়া।
• সুইজারল্যান্ড।
• সিঙ্গাপুর।
• পর্তুগাল।
• ডেনমার্ক।
• স্লোভেনিয়া
• ফিনল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১২৩ তম।

তথ্যসূত্র - Global Peace Index 2025.

২০৯.
বর্তমানে বিশ্ব বাণিজ্যে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. জাপান
  3. কানাডা
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

• বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান- ২০২৪
- প্রতিবেদনের শিরোনাম: World Trade Statistics: Key Insights and Trends in 2024.
- প্রকাশকাল: জুলাই, ২০২৫।
- প্রকাশক: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)।
- রপ্তানিতে শীর্ষ দেশ- চীন।
- আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।

উৎস: WTO।

২১০.
The principal points of entry and departure into the Palestinian Gaza Strip at the moment are -
  1. Raith border
  2. Rafah border
  3. Maritime border
  4. Coastarin border
সঠিক উত্তর:
Rafah border
উত্তর
সঠিক উত্তর:
Rafah border
ব্যাখ্যা
সীমান্ত:
- রাফাহ- মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ যেটি গাজার সর্ব দক্ষিণে অবস্থিত।
- গাজা থেকে বের হবার আরও দুটি সীমান্তপথ রয়েছে, যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই বন্ধ।
- ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ হচ্ছে রাফাহ সীমান্ত
- তবে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হবার পর সীমান্তটি বন্ধ করে দিয়েছে মিশর।
- মিসর সীমান্ত দিয়ে ট্রাকগুলো গাজার  বাসিন্দাদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিচ্ছে।

উৎস: প্রথম আলো ও বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
২১১.
MUNDANE : SPRITUAL ::
  1. secular : clerical
  2. routine : novel
  3. common : ghostly
  4. worldly : unworldly
সঠিক উত্তর:
worldly : unworldly
উত্তর
সঠিক উত্তর:
worldly : unworldly
ব্যাখ্যা
• Mundane: 
- জাগতিক; পার্থিব।

• Spiritual:
- আত্মিক বা আধ্যাত্মিক বা অন্তর্জাগতিক; ধর্মীয়; অপার্থিব; ঐশ্বরিক।

Options,
ক)
- secular: পার্থিব; ইহজাগতিক; জড়-জাগতিক; লোকায়ত
- clerical: যাজকমণ্ডলীসংক্রান্ত।

খ)
- routine: করণীয় কাজের পরম্পরা; রুটিন।
- novel: 1. অভিনব; অদ্ভুত; অপূর্ববিদিত/ 2. উপন্যাস।

গ)
- common: সর্বসাধারণের জন্য ভোগ্য/ব্যবহর্তব্য/স্বার্থে 
- ghostly: ভুতুড়ে; অশরীরী; আবছায়া।

ঘ) 
worldly: পার্থিব; জাগতিক; বৈশ্বিক; জগৎ সম্বন্ধীয়।
unworldly: অতিদৈব।

• সঠিক Analogy টি হবে MUNDANE : SPRITUAL :: - worldly : unworldly
- Relation:Mundane is the antonym of spiritual and worldly is the antonym of unworldly.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২১২.
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে?
  1. ১২ আগস্ট
  2. ১৮ আগস্ট
  3. ২২ আগস্ট
  4. ৩০ আগস্ট
সঠিক উত্তর:
৩০ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
ব্যাখ্যা
- আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস প্রতি বছর ৩০ আগস্ট পালিত হয়।
- ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ সম্মেলনে এই দিবসটি নির্ধারণ করা হয়। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের ন্যায়বিচারের দাবিতে এটি পালন করা হয়। দিবসটি মানুষকে গুমের শিকার থেকে সুরক্ষা দেওয়ার আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতীক।

এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু দিবস: 
- আন্তর্জাতিক নারী দিবস - ৮ মার্চ।
- বিশ্ব পর্যটন দিবস - ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব জনসংখ্যা দিবস - ১১ জুলাই।
- বিশ্ব স্বাস্থ দিবস - ৭ এপ্রিল।
- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস - ৩ মে।

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো। 
২১৩.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
  1. আফগানিস্তান
  2. মায়ানমার
  3. পেরু
  4. মালি
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী আফগানিস্তান সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে।
অন্যদিকে, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ অনুযায়ী বুরকিনা ফাসো সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে।

[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪:
- অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) ফেব্রুয়ারি, ২০২৪ সালে Global Terrorism Index (GTI) 2024: Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
- স্বাধীন, নিরপেক্ষ ও অলাভজনক প্রতিষ্ঠান আইইপি মানুষের ভালো থাকা ও অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক ও অর্জনযোগ্য পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে।
- IEP এর GTI প্রতিবেদনটি বিশ্বের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়।

⇒ সন্ত্রাসবাদে শীর্ষ দেশ:
1. বুরকিনা ফাসো।
2. ইসরাইল।
3. মালি।
4. পাকিস্তান।
5. সিরিয়া।
6. আফগানিস্তান।
7. সোমালিয়া।
8. নাইজেরিয়া।
9. মিয়ানমার।
10. নাইজার।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ৩২তম [স্কোর-৩.৩১৭]।



উৎস: Global Terrorism Index ওয়েবসাইট।
২১৪.
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ -
  1. ক) মোনাকো
  2. খ) চীন
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ক) মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
ক) মোনাকো
ব্যাখ্যা
World Population Prospects 2022: 
জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ World Population Prospects 2022 শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন (১৪২৬ মিলিয়ন); ২. ভারত (১৪১২ মিলিয়ন) ও ৩. যযুক্তরাষ্ট্র (৩৩৭ মিলিয়ন)।
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম (১৭০ মিলিয়ন)।
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো (২৪,৪৭৬ জন/বর্গ কিমি)।
জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ (১,৩১৫ জন/বর্গ কিমি)
সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ) (১,৭৪৬ জন/বর্গ কিমি)।
২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
২১৫.
Choose the pair of words that expresses a relationship similar to that of "Harm: Damage"-
  1. Sweet: Sour
  2. Injure: Incapacitate
  3. Stout: Weak
  4. Hook: Crook
সঠিক উত্তর:
Injure: Incapacitate
উত্তর
সঠিক উত্তর:
Injure: Incapacitate
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ - 
- Harm - ক্ষতি; আঘাত
- Damage - ক্ষতি; হানি; লোকসান।

• অপশনে উল্লিখিত শব্দসমূহের অর্থ -
ক)
- Sweet - মধুর; মিষ্ট; মিঠা।
- Sour - টক।

খ)
- Injure - আহত/আঘাত করা; ক্ষতি/অনিষ্ট করা; ব্যথা দেওয়া; ব্যথিত করা।
- Incapacitate - অক্ষম/অসমর্থ করা; (কারো) শক্তি হরণ করা, অযোগ্য/অনুপযুক্ত করা।

গ)
- Stout - মজুবত; শক্ত; দৃঢ়; শক্তিশালী; সহজে ভাঙে না এমন।
- Weak - দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।

ঘ)
- Hook - ঝোলানো বা ধরে রাখার জন্য ধাতু বা অন্য কোনো পদার্থের বাঁকানো খণ্ড; গ্রহণি; আকর্ষী; আকশি
- Crook- রাখালদের ব্যবহৃত ছড়ি।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, সঠিক analogy টি হচ্ছে - Injure: Incapacitate.
- Harm ও Damage অর্থ ক্ষতি বা অনিষ্ট করা অর্থাৎ এই দুটি সমার্থক শব্দ।
- Injure ও Incapacitate শব্দ দুটির অর্থ হরণ করা বা অনিষ্ট করা অর্থাৎ এই দুটিও সমার্থক শব্দ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২১৬.
প্লাস্টিক বর্জ্য সমুদ্রে দূষণকারী দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটি? (নভেম্বর, ২০২৫)
  1. ফিলিপাইন
  2. ভারত
  3. মালয়েশিয়া
  4. চীন
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা

সমুদ্রের প্লাস্টিক দূষণ:
- যুক্তরাজ্যভিত্তিক সংস্থা গ্রিনম্যাচের এক প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রের প্লাস্টিক দূষণে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশী দায়ী।
- যা মোট সামুদ্রিক বর্জ্যের প্রায় ৮১ শতাংশ।
- শীর্ষ দশ দূষণকারী দেশ ফিলিপাইন (৩ লাখ ৬০ হাজার টন)।
• ২য় - ভারত (১ লাখ ৩০ হাজার টন),
• ৩য় - মালয়েশিয়া (৭৩ হাজার টন),
• ৪র্থ - চীন (৭১ হাজার টন),
• ৫ম - ইন্দোনেশিয়া (৫৬ হাজার টন)।
- বাংলাদেশের অবস্থান ৯ম (২৫ হাজার টন)।

তথ্যসূত্র - ১ নভেম্বর, ২০২৫, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

২১৭.
২৩তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ-
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. মেক্সিকো
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• ফুটবল বিশ্বকাপ:

- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
২১৮.
সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ইসরায়েল
  2. বেলারুশ
  3. সিরিয়া
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ATACMS (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র:

- ATACMS-এর পূর্ণরূপ: The Army Tactical Missile System.
- এটিএসিএমএস ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- এ ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরের নিশানায় আঘাত হানতে সক্ষম।
- লকহিড মার্টিন কোম্পানি এটিএসিএমএস তৈরি করেছে।
- এগুলো ট্র্যাকড এম ২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) বা চাকাযুক্ত এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) থেকে নিক্ষেপ করা হয়।
- প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ১৫ লাখ ডলার।

⇒ এটিএসিএমএস (উচ্চারণ: "অ্যাটাক-এমস") ক্ষেপণাস্ত্রে রকেট চালনা যন্ত্রের জ্বালানি ব্যবহার করা হয়।
- দ্রুতবেগী এই ক্ষেপণাস্ত্রওগুলো ঠেকানো কঠিন।
- এই ক্ষেপণাস্ত্রে দুটি ভিন্ন ধরনের ওয়ারহেডও বহন করানো যেতে পারে।
- প্রথমটি হ'ল বিস্তৃত অঞ্চল জুড়ে হালকা-সাঁজোয়া ইউনিটগুলো ধ্বংস করার জন্য শত শত ছোট বোমা ভরা একটি ক্লাস্টার ওয়ারহেড।
- দ্বিতীয়টি হ'ল একটি একক ওয়ারহেড, ২২৫ কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক ভরা বোমা, যা বৃহত্তর কাঠামো ধ্বংস করতে ব্যবহার করা হয়।
- ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি নভেম্বর, ২০২৪ প্রথমবারের মতো ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ করা দূর পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এটি বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের এক বড় নীতিগত পরিবর্তন।
- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে এটিএসিএমএস নামক এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন, যাতে কিয়েভ তার নিজ সীমান্তের বাইরে হামলা করতে পারে।

উৎস: BBC.
২১৯.
হেনলি পাসপোর্ট সূচক- ২০২৩ অনুসারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে প্রথম স্থানে রয়েছে?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) রাশিয়া
  3. গ) ইতালি
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
- হেনলি পাসপোর্ট সূচক- ২০২৩ অনুসারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে প্রথম স্থানে রয়েছে জাপান।
-
দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া।
- তৃতীয় অবস্থানে আছে জার্মানী, ইতালি, স্পেন।
- চতুর্থ অবস্থানে আছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন।

উৎস: হেনলি গ্লোবাল এর ওয়েবসাইট। henleypassport 
২২০.
২০২৫ সালের UN Ocean Conference অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. যুক্তরাজ্য
  4. চীন
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

⇒ ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) অনুষ্ঠিত হয় ফ্রান্সে।
- সময়কাল: ৯-১৩ জুন ২০২৫।
- সহ-আয়োজক ছিল কোস্টারিকা।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।

⇒ UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

তথ্যসূত্র - এস ডি জি ওয়েবসাইট।

২২১.
বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশী পণ্য আমদানী করে?
  1. জাপান
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
দেশভিত্তিক আমদানি:
- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে আমদানি ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে।
- শতকরা ২৮.৪৬ ভাগ আমদানি হয়েছে চীন থেকে।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৩.৪২%) ও যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২২২.
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২০ অনুসারে বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
  1. ক) ১০৭৮ জন
  2. খ) ১০৯০ জন
  3. গ) ১১১৬ জন
  4. ঘ) ১১৬০ জন
সঠিক উত্তর:
গ) ১১১৬ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১১৬ জন
ব্যাখ্যা
জাতিসংঘ জনসংখ্যা তহবিল প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২০ অনুসারে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬.৪৭ কোটি। জনসংখ্যার ঘনত্ব ১,১১৬ জন। জনসংখ্যা বৃদ্ধির হার ১.১ শতাংশ। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ ৮ম।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার-আগস্ট)
২২৩.
৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হবে কবে?
  1. ক) ২০২০ সালে
  2. খ) ২০২১ সালে
  3. গ) ২০২২ সালে
  4. ঘ) ২০২৩ সালে
সঠিক উত্তর:
খ) ২০২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২১ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে পরবর্তী ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারী। এতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সহায়তা করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি পরিচালনা করে থাকে।
(সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
২২৪.
২০২৫ সালের অস্কার জয়ী অভিনেতা -
  1. দ্য ব্রুটালিস্ট
  2. কিইরিন কালকেইন
  3. শন বেকার
  4. অ্যড্রিয়েন ব্রডি
সঠিক উত্তর:
অ্যড্রিয়েন ব্রডি
উত্তর
সঠিক উত্তর:
অ্যড্রিয়েন ব্রডি
ব্যাখ্যা
অস্কার পুরস্কার ২০২৫:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ, ২০২৫ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।

উল্লেখ্য,
• সেরা সিনেমা: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
২২৫.
২০২২ সালের জনশুমারি প্রতিবেদনে সাক্ষরতার হারে সবচেয়ে পিছিয়ে থাকা বিভাগ কোনটি?
  1. খুলনা
  2. রংপুর
  3. ময়মনসিংহ
  4. সিলেট
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে CAPI পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
- CAPI এর পূর্ণরূপ: Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে: মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার: ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার: ৭২.৯৪%।
- সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ: ঢাকা (৭৮.২৪%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ: ময়মনসিংহ (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা: পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা: জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

২২৬.
প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র? [অর্থনৈতিক সমীক্ষা ২০২৪]
  1. বিবিয়ানা
  2. বাখরাবাদ
  3. হরিপুর
  4. তিতাস
সঠিক উত্তর:
বিবিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
বিবিয়ানা
ব্যাখ্যা
গ্যাসক্ষেত্র:
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস। এর উত্তোলনের পরিমাণ ৬৩৬৭ বিলিয়ন ঘনফুট। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা। এর উত্তোলনের পরিমাণ ৫৮১৮.৩ বিলিয়ন ঘনফুট। এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।

⇒ প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা। প্রাথমিক মোট মজুদ পরিমাণ – ৮৩৫০.০ বিলিয়ন ঘনফুট। এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস। এর পরিমাণ ৮১৪৮.৯ বিলিয়ন ঘনফুট।

⇒ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হিসাব মতে, ২০২২-২৩ অর্থবছরে প্রাকৃতিক গ্যাস সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি খাত হচ্ছে –
- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার – ৩৮৯.৪ বিলিয়ন ঘনফুট (৪২.০০%)। [ব্যবহারের দিক থেকে এই খাতে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়।]
- শিল্পখাতে ব্যবহার – ১৭৮.৮ বিলিয়ন ঘনফুট (১৯.০০%) [দ্বিতীয়]
- ক্যাপটিভ – ১৬৪.৩ বিলিয়ন ঘনফুট (১৮%) [তৃতীয়]
- গৃহস্থালির কাজে ব্যবহার – ১০০.৬ বিলিয়ন ঘনফুট। (১১.০০%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২২৭.
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স-এর সর্বশেষ তথ্যানুসারে, বিশ্বের সবচেয়ে ধনী নারী -
  1. জুলিয়া কোক অ্যান্ড ফ্যামিলি
  2. জ্যাকুলিন মার্স
  3. ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স
  4. এলিস ওয়ালটন
সঠিক উত্তর:
ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স
ব্যাখ্যা
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স:
- বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।

- বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মালিক হয়েছেন ফ্রান্সের বিখ্যাত প্রসাধনী কোম্পানি ল'রিয়ালের উত্তরাধিকারী ব্যবসায়ী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
- এই পরিমাণ সম্পদ অর্জনে তিনিই এখন পর্যন্ত প্রথম কোনো নারী। 
- মেয়ার্স এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।

বিশ্বের শীর্ষ ধনী নারী:
১. ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
২. এলিস ওয়ালটন।
৩. জুলিয়া কচ অ্যান্ড ফ্যামিলি।
৪. জ্যাকুলিন মার্স।
৫. অ্যাবিগাইল জনসন।

উৎস: Bloomberg Billionaires Index. [link]
২২৮.
MIPS-এর পূর্ণরূপ কী?
  1. Multiple Instructions Per Second
  2. Mega Instructions Per Second
  3. Million Instructions Per Second
  4. Multiple Instructions Per System
সঠিক উত্তর:
Million Instructions Per Second
উত্তর
সঠিক উত্তর:
Million Instructions Per Second
ব্যাখ্যা

• MIPS বোঝায় প্রতি সেকেন্ডে প্রসেসর কত মিলিয়ন নির্দেশনা সম্পাদন করে।

• MIPS:

- MIPS (Million Instructions Per Second) হলো কম্পিউটারের প্রসেসিং গতি পরিমাপের একটি একক, যা দিয়ে একটি কম্পিউটারের প্রসেসর প্রতি সেকেন্ডে কত মিলিয়ন নির্দেশনা কার্যকর করতে পারে তা নির্ধারণ করা হয়।
- এটি বিশেষ করে RISC (Reduced Instruction Set Computer) প্রসেসরগুলোর কার্যক্ষমতা মূল্যায়নের জন্য জনপ্রিয় ছিল, যদিও বর্তমানে প্রসেসরের গতি MHz বা GHz এককে পরিমাপ করা হয়।
- যদিও MIPS সাধারণ কম্পিউটার পারফরম্যান্স নির্দেশ করে, এটি সবসময় নির্ভুল উপায় নয়, কারণ প্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে নির্দেশনার ধরন, ক্যাশ মেমোরি ও সফটওয়্যারের অপটিমাইজেশনের ওপর।
- এটি একটি পুরনো কিন্তু কার্যকর পরিমাপ পদ্ধতি, যা কম্পিউটারের প্রসেসরের গতি সরাসরি নির্দেশ করে।
- একটি প্রসেসরের MIPS রেটিং যত বেশি, তার ডেটা প্রসেসিং ক্ষমতা তত বেশি।

উৎস: IEEE & ACM Digital Library.

২২৯.
Caravan: desert:
  1. ক) Boat: Cruise
  2. খ) Book: Newspaper
  3. গ) Midnight: Noon
  4. ঘ) Wheel: Car
সঠিক উত্তর:
ক) Boat: Cruise
উত্তর
সঠিক উত্তর:
ক) Boat: Cruise
ব্যাখ্যা
Caravan - মোটরযানের পিছনে সংলগ্ন, আবৃত গাড়িবিশেষ; কারাভাঁ
Desert - মরুভূমি।

অপশনে - ক)
Boat - নৌকা।
Cruise - নৌভ্রমণ 
 
মরুভূমিতে যাতায়াতের জন্য যেমন Caravan বা এক ধরণের গাড়ি বিশেষ ব্যবহৃত হয়, তেমনিভাবে Cruise বা নৌভ্রমণের জন্য Boat বা নৌকা ব্যবহৃত হয়। 

প্রশ্ন প্রদত্ত অন্যান্য অপশন গুলোর মধ্যে - 
ঘ) 
Wheel -  চাকা।
Car - গাড়ি।

খ)
Book - বই।
Newspaper - পত্রিকা।

গ)
Midnight - মধ্যরাত্রি।
Noon - দুপুর।
২৩০.
G-7 (জি-৭) এর সদস্য দেশ হলো-
  1. ইতালি
  2. ব্রাজিল
  3. ভারত
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

জি-৭:
- জি-৭ (গ্রুপ অব সেভেন) হলো বিশ্বের সাতটি প্রধান উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংঘ।
- এই সদস্য দেশগুলো হলো: জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, এবং যুক্তরাষ্ট্র।
- জি-৭ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালে, এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র ৬টি দেশ।
- বর্তমানে জি-৭ এর সদস্য সংখ্যা ৭টি, এবং এর মধ্যে জাপান একমাত্র এশীয় দেশ।
- ২০২৫ সালের  ৫১তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় আলবার্টা, কানাডা।
- ৫২ তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে, ২০২৬ সালে।

উৎস: জি-৭ ওয়েবসাইট।

২৩১.
Paean : Praise
  1. Jeremiad : Complaint
  2. Dirge : Celebration
  3. Lament : Joy
  4. Tirade : Gregarious
সঠিক উত্তর:
Jeremiad : Complaint
উত্তর
সঠিক উত্তর:
Jeremiad : Complaint
ব্যাখ্যা
Analogy: Paean : Praise :: Jeremiad : Complaint.

• Relation: A paean is a song of praise; a jeremiad is a long complaint or lamentation.


Paean: জয়সংগীত বা বন্দনা গান।
Praise: প্রশংসা,তৃপ্তি। 

ক)
Jeremiad: বিষাদগ্রস্ত অনুযোগ।
Complaint: অভিযোগ, নালিশ।

খ)
Dirge: সমাধিকালীন গান।
Celebration: উৎসবানষ্ঠান ; (পর্বাদি) পালন বা উদযাপন।

গ)
Lament: শোক করা; বিলাপ করা।
Joy: উল্লাস; আনন্দ। আনন্দ করা বা দেওয়া।

ঘ)
Tirade: সুদীর্ঘ বক্তৃতা; প্রচণ্ড তিরস্কার; বিশেষতঃ অপবাদপূর্ণ দীর্ঘ জোরালো বক্তৃতা।
Gregarious: দলবদ্ধ বা সমাজবদ্ধ হয়ে বাসকারী; সঙ্গপ্রিয়।
২৩২.
IAEA-এর বর্তমান মহাপরিচালকের নাম কী? [ জুন, ২০২৫]
  1. রাফায়েল গ্রোসী
  2. হেনরি লোয়ার
  3. মার্ক রুট
  4. করিম আল-হাসান
সঠিক উত্তর:
রাফায়েল গ্রোসী
উত্তর
সঠিক উত্তর:
রাফায়েল গ্রোসী
ব্যাখ্যা
IAEA:
- পূর্ণ নাম: International Atomic Energy Agency. 
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৮০টি। [ জুন, ২০২৫]
- বর্তমান মহাপরিচালক: Rafael Mariano Grossi. [ জুন, ২০২৫]
- স্লোগান / মিশন: “Atoms for Peace and Development”.

• প্রতিষ্ঠার পটভূমি ও ইতিহাস:
-মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট আইজেনহাওয়ার ১৯৫৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে “Atoms for Peace” নামে একটি প্রস্তাব দেন।
- এই প্রস্তাবের ভিত্তিতে ১৯৫৭ সালে IAEA প্রতিষ্ঠিত হয়।

• উদ্দেশ্য ও লক্ষ্য:
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার উৎসাহিত করা।
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে (non-proliferation) নজরদারি করা।
- পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান।

উৎস: IAEA ওয়েবসাইট।
২৩৩.
বাংলাদেশের মোট শ্রম শক্তির কতভাগ শিল্পখাতে নিয়োজিত? [অর্থনৈতিক সমীক্ষা ২০২৪]
  1. ১৭ শতাংশ
  2. ৩৪ শতাংশ
  3. ২৭ শতাংশ
  4. ৩৮ শতাংশ
সঠিক উত্তর:
১৭ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
১৭ শতাংশ
ব্যাখ্যা
খাতভিত্তিক কর্মসংস্থান:
⇒ বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে -
• কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।
• সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

⇔ বাংলাদেশের মোট শ্রম শক্তির ১৭ শতাংশ শিল্পখাতে নিয়োজিত।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২৩৪.
এ যাবৎকালের বৃহত্তম আইপিও (IPO-Initial Public Offering)-
  1. ক) ২৫৬০ কোটি মার্কিন ডলার
  2. খ) ২১৬০ কোটি মার্কিন ডলার
  3. গ) ২৩৬০ কোটি মার্কিন ডলার
  4. ঘ) ২৮৬০ কোটি মার্কিন ডলার
সঠিক উত্তর:
ক) ২৫৬০ কোটি মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫৬০ কোটি মার্কিন ডলার
ব্যাখ্যা
সৌদি আরবের রাষ্ট্রমালিকানা কোম্পানি আরামকো রিয়াদের স্টক এক্সচেঞ্জে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২৫৬০ কোটি মার্কিন ডলার তুলেছে। যা এ যাবৎকালের বৃহত্তম আইপিও বা বাজারে শেয়ার ছেড়ে সর্বোচ্চ পরিমাণ অর্থ সংগ্রহের নজির। এর আগে বৃহত্তম আইপিও ছিল চীনের আলীবাবার। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
২৩৫.
বর্তমানে এশিয়ায় কতটি দেশ 'Least Developed Countries' হিসেবে স্বীকৃত?
  1. ৩২টি
  2. ৪৪টি
  3. ৬টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশ বুঝায় যেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন অপর্যাপ্ত।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে। 
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে উর্ত্তীণ হবে।

উৎস: UN ওয়েবসাইট।[লিঙ্ক]

২৩৬.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
  1. ১,৩৭,০৩,০০০ হেক্টর
  2. ১,৫৯,০৩,০০০ হেক্টর
  3. ১,৭৩,০৩,০০০ হেক্টর
  4. ১,৮৭,০৩,০০০ হেক্টর
সঠিক উত্তর:
১,৫৯,০৩,০০০ হেক্টর
উত্তর
সঠিক উত্তর:
১,৫৯,০৩,০০০ হেক্টর
ব্যাখ্যা

আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮৩,৫৮,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯২,৯৬,০০০ একর বা ১,৫৯,০৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ৫০,৪৯,০০০ একর বা ২০,৪৪,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ১,০১,৪০,০০০ একর বা ৪১,০৫,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ৪৫,৯৩,০০০ একর বা ১৮,৫৯,০০০ হেক্টর।
- চার ফসলি জমি ৪৭,০০০ একর বা ১৯,০০০ হেক্টর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

২৩৭.
দেশে মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন করেছে কোন সংস্থা? [মে, ২০২৫]
  1. অর্থ মন্ত্রণালয়
  2. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)
  3. বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)
  4. বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)
সঠিক উত্তর:
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)
ব্যাখ্যা
মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি:
- মুক্তবাণিজ্য অঞ্চল (এফটিজেড) এমন ধরনের নির্দিষ্ট এলাকা, যেখানে শুল্ক কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই পণ্য আমদানি, উৎপাদন ও পুনঃ রপ্তানি করা যেতে পারে।
- বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি, বাণিজ্য বৃদ্ধি ও শিল্পায়ন বৃদ্ধিতে এফটিজেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- সম্প্রতি, বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশে মুক্তবাণিজ্য এলাকা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
- মুক্ত বাণিজ্য এলাকা বা ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের জন্য গত ২১ এপ্রিল আট সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
- এই কমিটি ফ্রি ট্রেড জোন স্থাপনের সম্ভাবনা যাচাই, বিশ্বের বিভিন্ন দেশের আইন, প্রণোদনা ও মডেল পর্যালোচনা করবে।
- কমিটি আগামী এক বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে এফটিজেড ঘোষণা করার উদ্যোগ গ্রহণ করবে।

উল্লেখ্য,
- কমিটির সভাপতি বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন); সদস্যসচিব বেজার পরিচালক (ওএসএস ও সমন্বয়)।
- এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে একজন করে প্রতিনিধি থাকবেন এই কমিটিতে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
২৩৮.
বিশ্ব আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সুইডেন
  2. খ) ডেনমার্ক
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক
- ২০২২, ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022' বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations

প্রতিবেদনে বিশ্ব আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- নরওয়ে - ২য়।
- ফিনল্যান্ড - ৩য়।
- সুইডেম - ৪র্থ।
- সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।

• প্রতিবেদনে সার্কভূক্ত দেশ সার্কভূক্ত দেশসমূহে:
- শীর্ষে – নেপাল (৬৯তম)।
- শ্রীলংকা – ৭৪তম।
- ভারত – ৭৭তম।
- বাংলাদেশ – ১২৭তম।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার
২৩৯.
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ ঘোষণা করা হবে কবে?
  1. ৭ মার্চ
  2. ১৭ মার্চ
  3. ২৬ মার্চ
  4. ৩১ মার্চ
সঠিক উত্তর:
১৭ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১৭ মার্চ
ব্যাখ্যা
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক শান্তি পদক দেবে বাংলাদেশ সরকার।
- পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ১ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ১ কোটি ১৭ লাখ) পাবে।
- এ ছাড়া পদকটি হবে ১৮ ক্যারেট স্বর্ণের, ৫০ গ্রাম ওজনের (চার ভরির বেশি)।
- এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
- প্রতি দুই বছরে এ পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
- একটি ক্যাটাগরিতে দেওয়া হবে এ শান্তি পুরস্কার।
- ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে।
- ২৩ মে বা কাছাকাছি সময়ে এই পুরস্কার প্রদান করা হবে।
- আগামী বছর (২০২৫) প্রথমবারের মতোই পুরস্কার দেওয়া হবে। 

সূত্র- মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট।  
২৪০.
বাংলাদেশের বর্তমানে (২ সেপ্টেম্বর'২৪) নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?
  1. ৪৬টি
  2. ৪৭টি
  3. ৫১টি
  4. ৫২টি
সঠিক উত্তর:
৪৭টি
উত্তর
সঠিক উত্তর:
৪৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশের নিবন্ধিত  রাজনৈতিক দল:

- ২০২৪ সালের  ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসির) নিবন্ধন পেয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ (জিওপি)।
- একই দিনে নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। 
- ২ সেপ্টেম্বর এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
- ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হলো ৪৭টি। 
- ২১ আগস্ট, ২০২৪ ইসির নিবন্ধন পায় জামায়াতে ইসলামীর সংস্কারপন্থিদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সূত্র- বাংলাদেশ নির্বাচন কমিশন। 
২৪১.
'Asian Infrastructure Investment Bank'-এর বর্তমান সদস্য -
  1. ১০৭টি
  2. ১০৮টি
  3. ১০৯টি
  4. ১১০টি
সঠিক উত্তর:
১০৯টি
উত্তর
সঠিক উত্তর:
১০৯টি
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। 
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন। 
- AIIB এর বর্তমান সদস্য: ১০৯টি দেশ

উৎস: AIIB ওয়েবসাইট।
২৪২.
'আন্তর্জাতিক নদীকৃত্য দিবস' কবে পালিত হয়?
  1. ১১ মার্চ
  2. ১২ মার্চ
  3. ১৩ মার্চ
  4. ১৪ মার্চ
সঠিক উত্তর:
১৪ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১৪ মার্চ
ব্যাখ্যা
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস (International Day of Action for Rivers):
- 'আন্তর্জাতিক নদীকৃত্য দিবস' পালিত হয় ১৪ মার্চ।
- দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘আমাদের নদী, আমাদের জীবন’। 

উল্লেখ্য,
- ১৯৯৭ সালের ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেখানে এক হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাইওয়ান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ওই সম্মেলনে অংশ নেন প্রতিনিধিরা। ওই সম্মেলন থেকেই ১৪ই মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের ঘোষণা দেয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, জাতীয় নদী রক্ষা আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন কর্মসূচির আয়োজন করেছে।

উৎস: i) দৈনিক ইত্তেফাক।
ii) International Rivers ওয়েবসাইট।
২৪৩.
As per the Economic Survey 2024, how much does the industrial sector contribute to Bangladesh's GDP?
  1. 37.46%
  2. 37.95%
  3. 38.09%
  4. 38.24%
সঠিক উত্তর:
37.95%
উত্তর
সঠিক উত্তর:
37.95%
ব্যাখ্যা
⇒ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে শিল্পখাতের অবদান কত?
- ৩৭.৯৫%।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:

- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২৪৪.
সম্প্রতি 'গাজা শান্তি সম্মেলন' কোথায় অনুষ্ঠিত হয়?(নভেম্বর, ২০২৫)
  1. মিশরে
  2. কাতারে
  3. সৌদি আরবে
  4. যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
মিশরে
উত্তর
সঠিক উত্তর:
মিশরে
ব্যাখ্যা

গাজা শান্তি সম্মেলন:
- 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে। 
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।
-  ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়। 

উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

উৎস: Al Jazeera।

২৪৫.
যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায়?
  1. ইরান
  2. ইরাক
  3. জেরুজালেম
  4. ইতালি
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা
যিশু খ্রিস্ট:
- যিশু ছিলেন একজন ইহুদি ধর্মপ্রচারক।
- যিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন।
- যিশুকে প্রদত্ত উপাধি ‘খ্রিস্ট’ থেকে খ্রিস্টধর্মের নামকরণ করা হয়েছে।
- আদি বাইবেল অনুযায়ী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয়।
- যিশুর জন্মস্থান জেরুজালেমের বেথলেহেম শহরে।
- যিশু খ্রিস্টের জন্মদিনকেই বড় দিন হিসেবে পালন করা হয়।
- যিশুর মাতার নাম মারিয়াম, তাকে মেরি নামে ডাকা হতো।

উল্লেখ্য,
- যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুর দিন হিসাবে গুড ফ্রাইডে স্মরণ করা হয়।

উৎস: Britannica.
২৪৬.
২৬শে মার্চকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় কখন?
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১
  2. খ) ২২ জানুয়ারি, ১৯৭২
  3. গ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তর:
খ) ২২ জানুয়ারি, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২ জানুয়ারি, ১৯৭২
ব্যাখ্যা
• বাংলাদেশের স্বাধীনতা দিবস যা ২৬শে মার্চ তারিখে পালিত বাংলাদেশের জাতীয় দিবস।
• ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।।  

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন।
২৪৭.
time : synchronous :: place : ________
  1. dubious
  2. vague
  3. spurious
  4. congruent
  5. None
সঠিক উত্তর:
congruent
উত্তর
সঠিক উত্তর:
congruent
ব্যাখ্যা
• The correct analogy is: ঘ) congruent.

• "time : synchronous :: place : congruent"

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- time - অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল; সময়।
- synchronous - সমকালীন, একই সময়ে ঘটিতেছে এমন।
- place - স্থান; জায়গা।

• Given options:
ক) dubious - সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ; (বস্তু বা কাজ) সন্দেহজনক; অনিশ্চিত; দ্ব্যর্থক।
- Means doubtful (irrelevant to place).

খ) vague - অস্পষ্ট; ভাসাভাসা; আবছা।
- Means unclear.

গ) spurious - মেকি; মিথ্যা; জাল; ভেজাল।
- Means false/fake.

ঘ) congruent - সদৃশ; উপযোগী; যথাযথ; (জ্যামিতি) সর্বসম।
- (of figures) identical in form; similar to or in agreement with something.

• Analogical Relation:
- Synchronous refers to events happening at the same time (time-related).
- Congruent refers to objects or shapes occupying the same space or place (place-related), meaning they coincide or align perfectly.
- Both pairs describe alignment—one in time (synchronous), the other in space/place (congruent).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪৮.
Choose the correct analogy of Money: Peculation ::  
  1. Radiation: Bomb    
  2. Bank: Cashier
  3. Comment: Insult   
  4. Writing: Plagiarism
সঠিক উত্তর:
Writing: Plagiarism
উত্তর
সঠিক উত্তর:
Writing: Plagiarism
ব্যাখ্যা

Correct answer: Writing: Plagiarism.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
Money: Peculation
- Money : টাকা; আর্থিক লেনদেনের জন্য প্রচলিত মান।
- Peculation: গোপনে বা বেআইনিভাবে সম্পদ লোপ করা; দুর্নীতি।

Given options:
ক) Radiation : Bomb
- Radiation : বিকিরণ; শক্তি নির্গমন।
- Bomb (noun): বিস্ফোরক; ধ্বংসযন্ত্র।

খ) Bank : Cashier
- Bank (noun): ব্যাংক; আর্থিক প্রতিষ্ঠান।
- Cashier (noun): ব্যাংকের কর্মচারী যারা নগদ লেনদেন করে।

গ) Comment : Insult
- Comment: মন্তব্য করা; অভিমত প্রকাশ করা।
- Insult: অবমাননা করা।

ঘ) Writing: Plagiarism
- Writing: লেখা বা লিখন ক্রিয়া।
- Plagiarism (noun): অন্যের লেখা বা চিন্তাধারাকে নিজের নামে উপস্থাপন করা; সাহিত্যিক বা বৌদ্ধিক চুরি।

• বিশ্লেষণ করলে দেখা যায় Money যদি অনৈতিকভাবে ব্যবহার করা হয় তাহলে তা Peculation এ পরিণত হয় (কোনো বস্তু বা সম্পদের অপব্যবহার)। একইভাবে, Writing যদি অন্যের লেখা বা চিন্তা অনৈতিকভাবে ব্যবহার করা হয় তাহলে তা Plagiarism এ পরিণত হয় (কোনো কাজ বা সৃষ্টি-সম্পদের অপব্যবহার)। সুতরাং, সঠিক analogy হলো- Writing : Plagiarism.

Source: Accessible Dictionary by Bangla Academy.

২৪৯.
চেকে ব্যবহৃত বিশেষ কালি থেকে অক্ষর সনাক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার হয়?
  1. Magnetic Image Capture Reader
  2. Magnetic Ink Character Recognition
  3. Machine Input Character Reader
  4. Magnetic Identification Code Reader
সঠিক উত্তর:
Magnetic Ink Character Recognition
উত্তর
সঠিক উত্তর:
Magnetic Ink Character Recognition
ব্যাখ্যা

• চেকে ব্যবহৃত বিশেষ কালি থেকে অক্ষর সনাক্ত করতে Magnetic Ink Character Recognition (MICR) প্রযুক্তি ব্যবহার করা হয়। এই কালি বিশেষ চুম্বকীয় (magnetic) উপাদান দিয়ে তৈরি, যা মেশিন দ্বারা পড়া সম্ভব। চেকে লেখা সংখ্যা ও অক্ষরগুলি MICR রিডার দিয়ে স্ক্যান করা হয়, যা চুম্বকীয় সংকেত হিসেবে তথ্য গ্রহণ করে এবং তা ডিজিটাল আকারে রূপান্তরিত করে। এই প্রক্রিয়ায় চেকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক কোড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ও নির্ভুলভাবে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায়। MICR প্রযুক্তি ব্যাঙ্কিং লেনদেনে সময় সাশ্রয় এবং ভুল কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- সঠিক উত্তর: খ) Magnetic Ink Character Recognition.

• MICR:
- MICR-এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

২৫০.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. আয়ারল্যান্ড
  3. ডেনমার্ক
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বের ১১৩টি দেশ নিয়ে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্ট অনুসারে খাদ্য নিরাপত্তায়:
- শীর্ষ দেশ : আয়ারল্যান্ড
- সর্বনিম্ন দেশ : বুরুন্ডি
- বাংলাদেশের অবস্থান : ৮৪তম।

(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার)
২৫১.
বাংলাদেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ( জুলাই-২০২৫)
  1. নরসিংদী
  2. গাইবান্ধা
  3. কক্সবাজার
  4. ফেনী
সঠিক উত্তর:
গাইবান্ধা
উত্তর
সঠিক উত্তর:
গাইবান্ধা
ব্যাখ্যা
- দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেড।
- গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মিত দুইশ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র ।
- দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌরবিদ্যুৎকেন্দ্র এটি।
- তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।

উৎস: দ্যা ডেইলি স্টার লিংক।
২৫২.
আরব লীগের বর্তমান সদস্য দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ২০টি
  2. ২২টি
  3. ২৪টি
  4. ২৮টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (জুলাই, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
২৫৩.
কোন শব্দযুগলটি ভিন্ন?
  1. Sharp, blunt
  2. Love, affection
  3. abundance, scarcity
  4. False, true
সঠিক উত্তর:
Love, affection
উত্তর
সঠিক উত্তর:
Love, affection
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে - 
ক)
- Sharp- তীক্ষ্ণ,
- Blunt- ভোঁতা।  
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
খ)
- False- মিথ্যা.
- True- সত্য।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
গ) Love- ভালোবাসা
- Affection - প্রেম।
- সমার্থক অর্থ প্রকাশ করছে।
ঘ)
Abundance- প্রাচুর্য
Scarcity- ঘাটতি।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

• যেহেতু, (গ) অপশনে Synonym রয়েছে এবং অন্য অপশনগুলোতে Antonym রয়েছে তাই (গ) অপশনটি ভিন্ন।
২৫৪.
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতার শিরোনাম কী ছিল?
  1. অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমৃদ্ধির পথ
  2. বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
  3. সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন
  4. উন্নয়নমুখী বাজেট: আগামীর বাংলাদেশ
সঠিক উত্তর:
বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- বাজেটের ক্রম : ৫৪-তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৫-তম)। 
- বাজেটের স্লোগান/শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'। 
- বাজেট উত্থাপনের তারিখ: ২ জুন, ২০২৫ সাল। 
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ। (অর্থ উপদেষ্টা)
- বাজেট অনুমোদন: অনুমোদন ২২ জুন, ২০২৫।
- কার্যকর - ১ জুলাই, ২০২৫।

​উৎস: ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। 

২৫৫.
সম্প্রতি ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’ নামের নিরাপত্তা উদ্যোগ কোন সাগরকে কেন্দ্র করে গঠিত হয়েছে?
  1. লোহিত সাগর
  2. আরব সাগর
  3. চীন সাগর
  4. কাস্পিয়ান সাগর
সঠিক উত্তর:
লোহিত সাগর
উত্তর
সঠিক উত্তর:
লোহিত সাগর
ব্যাখ্যা
অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান:
- লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের ইতোমধেই একটি টাস্ক ফোর্স আছে। যার কারণে গুরুত্বপূর্ণ সাগরপথগুলোতে যুক্তরাষ্ট্রের জোরাল উপস্থিতি আছে। ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’ নিরাপত্তা উদ্দেশ্য  লোহিতসাগরকে কেন্দ্র করে গঠিত হয়েছে।
- বহুদেশীয় এ নিরাপত্তা উদ্যোগে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাহরাইন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন যোগ দিচ্ছে।
- এই গ্রুপ লোহিত সাগরের দক্ষিণাঞ্চল এবং এডেন উপসাগরীয় অঞ্চলে যৌথ টহল অভিযান পরিচালনা করবে।
- হুতিরা ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন দিচ্ছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৫৬.
Vacillate : Waver :: Capitulate : ?
  1. Martinet
  2. Surrender
  3. Attack
  4. Endure
সঠিক উত্তর:
Surrender
উত্তর
সঠিক উত্তর:
Surrender
ব্যাখ্যা

• Vacillate: 
- দ্বিধা করা; দ্বিধান্বিত হওয়া; দোদুলচিত্ত/দোলায়মান/দোলায়িত/দোদুল হওয়া; আন্দোলিত/দোদুল্যমান হওয়া; (মতামত ইত্যাদিতে) অনিশ্চিত হওয়া।

• Waver:
- (১) দোদুল্যমান হওয়া: wavering flames. (২) টলতে থাকা; টলে ওঠা; টলা; ভেঙে পড়তে বা পিছু হটতে শুরু করা: My faith began to wave. The line of troops wavered and then broke. (৩) ইতস্তত করা; দ্বিধান্বিত হওয়া; দ্বিধা করা।

• এখানে Vacillate এবং Waver হলো সমার্থক শব্দ (Synonyms) - উভয়ের অর্থ প্রায় একই।

• Capitulate:
- (নির্ধারিত শর্তে) আত্মসমর্পণ করা।

Options,

ক) Martinet:
- কঠোর নিয়মনিষ্ঠ ব্যক্তি।

খ) Surrender:
- (শত্রু, পুলিশ ইত্যাদির কাছে) সমর্পণ করা; আত্মসমর্পণ করা, পরের হাতে তুলে দেওয়া; বশ্যতা স্বীকার করা।

গ) Attack:
-  আক্রমণ।

ঘ) Endure:
- (১) দুঃখকষ্ট ভোগ করা। (২) (প্রায়ই না-সূচক) সহ্য করা।

Capitulate এর সমার্থক - Surrender (আত্মসমর্পণ করা, হার মানা)

উত্তর: খ) Surrender.

সুতরাং সম্পূর্ণ analogy হলো: Vacillate : Waver :: Capitulate : Surrender.

২৫৭.
Which country hosted the APEC Economic Leaders’ Meeting in 2025?
  1. Republic of Korea
  2. Indonesia
  3. Australia
  4. Japan
সঠিক উত্তর:
Republic of Korea
উত্তর
সঠিক উত্তর:
Republic of Korea
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

⇒ এপেকের মূল লক্ষ্য ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।
- এই অঞ্চলটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১টি দেশের মধ্যে বিস্তৃত হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৫ সালে 'APEC Economic Leaders’ Meeting' দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে (Gyeongju) অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
২৫৮.
'World Humanitarian Day' পালিত হয় কবে?
  1. ১৬ আগস্ট
  2. ১৭ আগস্ট
  3. ১৮ আগস্ট
  4. ১৯ আগস্ট
সঠিক উত্তর:
১৯ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
১৯ আগস্ট
ব্যাখ্যা
বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day):
- প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day)।
- ২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকের বাগদাদে জাতিসংঘের সদর দপ্তরে এক ভয়াবহ বোমা হামলায় জাতিসংঘের বিশেষ দূত সার্জিও ভিয়েরা দে মেলোসহ ২২ জন জাতিসংঘ কর্মী নিহত হন। - এই ট্র্যাজেডির স্মরণে এবং বিশ্বজুড়ে মানবিক সহায়তায় নিযুক্ত কর্মীদের স্বীকৃতি দিতে জাতিসংঘ ২০০৮ সালে ১৯ আগস্টকে বিশ্ব মানবতা দিবস হিসেবে ঘোষণা করে।
- তখন থেকেই প্রতি বছর এই দিনে বিশ্বের নানা প্রান্তে মানবিক কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
- ২০২৫ সালের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে: ‘জলবায়ু সংকটে সম্মুখসারির মানবিক যোদ্ধারা’।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
২৫৯.
কোন পণ্যকে ২০২৬ সালের 'বর্ষপণ্য' হিসেবে ঘোষণা করা হয়েছে?
  1. ওষুধ ও ওষুধের কাঁচামাল
  2. আইসিটি পণ্য ও সেবা
  3. পেপার ও প্যাকেজিং পণ্য
  4. চামড়া ও চামড়াজাত পণ্য
সঠিক উত্তর:
পেপার ও প্যাকেজিং পণ্য
উত্তর
সঠিক উত্তর:
পেপার ও প্যাকেজিং পণ্য
ব্যাখ্যা

২০২৬ সালের বর্ষপণ্য:
- ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসকে।
- এ বছর মেলায় পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
-  রপ্তানি প্রসারে প্রতি বছর একটি সম্ভাবনাময় পণ্যকে 'বর্ষপণ্য' হিসেবে ঘোষণা করে সরকার।
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- সেখানে পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসকে ২০২৬ সালের বর্ষপণ্য ঘোষণা করেন।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।

২৬০.
’জি-২০’ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কানাডা
  2. জাপান
  3. সাউথ আফ্রিকা
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
সাউথ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
সাউথ আফ্রিকা
ব্যাখ্যা

জি২০ :
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।
- জি-২০'র সদস্য: ২১টি। যথা: ১৯টি দেশ এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- ১৯৯৯ সাল থেকে প্রতি বছর এই ফোরামের বৈঠক হয়ে আসছে ।
- ১৯-তম জি-২০ সম্মেলন ১৮-১৯ নভেম্বর, ২০২৪; ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়।
- ২০-তম জি-২০ সম্মেলন ২০২৫ সালে ২৭-২৮ নভেম্বরে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হবে।

উৎস: বিবিসি।

২৬১.
বাংলাদেশে পরিবেশবান্ধব গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক প্রকল্পে অর্থায়ন করবে কোন সংস্থা? [মে, ২০২৫]
  1. জাইকা
  2. বিশ্বব্যাংক
  3. এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
  4. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা
গ্রিন রেল পরিবহন প্রকল্প:
- পণ্য পরিবহনে সড়কপথে চাপ কমিয়ে পরিবেশ দূষণ রোধে ‘গ্রিন রেলওয়ের’ উদ্যোগ নিচ্ছে সরকার।
- গ্রিন রেলওয়ে বাস্তবায়নে কয়েকটি মেগা প্রকল্প নেওয়া হবে।
- এই পরিবহন ব্যবস্থা চালুর প্রস্তুতি হিসেবে ৯৩ কোটি ৫১ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
- রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে ‘গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে।
- প্রকল্পের আওতায় সারাদেশে রেলপথ ঢেলে সাজানোসহ কয়েকটি রেলস্টেশন অবকাঠামোও নির্মাণ করা হবে। 
- যার মধ্যে সরকারি অর্থায়ন ২৮ কোটি ৩৭ লাখ এবং বিশ্বব্যাংকের প্রকল্প ঋণ ৬৫ কোটি ১৪ লাখ টাকা।
- ২০২৭ সালের মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

উল্লেখ্য,
- ঢাকা-চট্টগ্রাম করিডরের কমলাপুর, বিমানবন্দর, ফৌজদারহাট, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড, পতেঙ্গা বে টার্মিনাল ও মিরসরাই এলাকা এই প্রকল্পের আওতায় থাকবে।
- এ ছাড়া প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ফৌজদারহাট থেকে চট্টগ্রামের গুডস পোর্ট ইয়ার্ড ও বে টার্মিনাল পর্যন্ত রেল–সংযোগ স্থাপন এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উন্নত রেল–সংযোগ স্থাপন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
২৬২.
‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয় কোনটিকে?
  1. IDA
  2. NDB
  3. ADB
  4. AIIB
সঠিক উত্তর:
AIIB
উত্তর
সঠিক উত্তর:
AIIB
ব্যাখ্যা
AIIB:
- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- কার্যক্রম শুরু হয়: ২০১৬ সাল।
- সদর দপ্তর: বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- বর্তমান অনুমোদিত সদস্য: ১১০টি। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান প্রেসিডেন্ট: চীনের জিন লিকুয়ান। (জানুয়ারি, ২০২৫)
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।

তথ্যসূত্র - AIIB অফিসিয়াল ওয়েবসাইট।
২৬৩.
Samantha Harvey won the 2024 Booker Prize for which novel?
  1. Our Dream
  2. Prophet Song
  3. Orbital
  4. The Promise
  5. None
সঠিক উত্তর:
Orbital
উত্তর
সঠিক উত্তর:
Orbital
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের বুকার পুরস্কার:
- যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন। ১২ নভেম্বর ২০২৪ এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য সামান্থাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- অরবিটালে যে চার মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দুজন পুরুষ এবং চারজন নারী।
- কোভিড-১৯ মহামারিকালে লকডাউনের সময় ‘অরবিটাল’ বইটির বেশিরভাগটা লিখেছেন হার্ভে।
- ২০২৪ সালের বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল।

সূত্র: প্রথম আলো নিউজ ও বুকার পুরস্কার ওয়েবসাইট।
২৬৪.
বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে?
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাজ্য
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

-  বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন।

দেশভিত্তিক আমদানি:

- মোট আমদানি ব্যয়ের পরিমাণ: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে: চীন থেকে।
- চীন থেকে আমদানির পরিমাণ: ২৮.৪৬%।
- দ্বিতীয় অবস্থানে: ভারত (১৩.৪২%)।
- তৃতীয় অবস্থানে: যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

২৬৫.
Where will the 31st APEC summit be held?
  1. Gyeongju, South Korea
  2. San Francisco, United States
  3. Bangkok, Thailand
  4. Lima, Peru
সঠিক উত্তর:
Lima, Peru
উত্তর
সঠিক উত্তর:
Lima, Peru
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুর লিমাতে অনুষ্ঠিত হবে।

এছাড়াও,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালে ২৯তম APEC শীর্ষ সম্মেলন থাইল্যান্ডের ব্যাংকক শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালে ৩২তম APEC শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
২৬৬.
মিঠা পানির মৎস্য উৎপাদনে দেশের ২য় শীর্ষ জেলা কোনটি?
  1. ময়মনসিংহ
  2. যশোর
  3. চাঁদপুর
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা

মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা পানিতে উৎপাদনের পরিমাণ: ৬,২৮,৬২৩ মে.টন।

• মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৪৫,০০১ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪৮,০৮৯ মেট্রিক টন।

• শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৮০,৭৯৭ মেট্রিক টন।
২. খুলনা - ৮,২২,৩৬১ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

২৬৭.
What is the inflation target in the 2025–26 fiscal year budget?
  1. 6.5%
  2. 5.5%
  3. 8.5%
  4. 7.5%
সঠিক উত্তর:
6.5%
উত্তর
সঠিক উত্তর:
6.5%
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।

২৬৮.
WMO-এর বর্তমান মহাসচিব কে? [মার্চ, ২০২৫]
  1. আর্সেনিও ডমিঙ্গুয়েজ
  2. সেলেস্তে সাওলো
  3. অ্যাগনেস ক্যালামার্ড
  4. ভালডেসি উরকুইজা
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
উত্তর
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সেলেস্তে সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উৎস: WMO ওয়েবসাইট।
২৬৯.
COP‑29 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. তেহরান, ইরান
  2. গ্লাসগো, যুক্তরাজ্য
  3. তিবলিসি, জর্জিয়া
  4. বাকু, আজারবাইজান
সঠিক উত্তর:
বাকু, আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
বাকু, আজারবাইজান
ব্যাখ্যা

• COP‑29 জলবায়ু সম্মেলন ২০২৪ সালে ১১-২২ নভেম্বর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ। COP বা Conferences of the Parties হলো জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলন, যা ১৯৯৪ সালে কার্যকর হয়। প্রথম COP-1 অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে বার্লিনে। UNFCCC-এর সব সদস্য দেশ এতে অংশ নেয়। COP-30 ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

• কপ সম্মেলন:
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি।

২৭০.
কোন দেশটি D-8-এর সদস্য নয়? [মে, ২০২৫]
  1. সৌদি আরব
  2. নাইজেরিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
সৌদি আরব D-8-এর সদস্য নয়।

D-8:

- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

⇒ ১১তম ডি-৮ সম্মেলন (D-8 Summit) ২০২৪ সালের ডিসেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে।
- ডি-৮ সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথ সুগম করা।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
২৭১.
টাইম ম্যাগাজিনের ‘The World's Greatest Places of 2025’- তালিকায় বাংলাদেশের কোন মসজিদ স্থান পেয়েছে? [মে, ২০২৫]
  1. কুসুম্বা মসজিদ
  2. জেবুন নেসা মসজিদ
  3. ষাট গম্বুজ মসজিদ
  4. বায়তুল মোকাররম মসজিদ
সঠিক উত্তর:
জেবুন নেসা মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
জেবুন নেসা মসজিদ
ব্যাখ্যা
জেবুন নেসা মসজিদ: 
- ১৩ মার্চ, ২০২৫ সালে প্রকাশিত হলো টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’–এর ১০০ স্থাপনার তালিকা।
- টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’–এ স্থান পেল আশুলিয়ার জেবুন নেসা মসজিদ। 
- এটি স্থপতি সায়কা ইকবালের নকশা করা। 
- সাভারের আশুলিয়ার জামগড়ার দরগার পাড় এলাকায় অবস্থিত জেবুন নেসা মসজিদ।
- প্রথমবারের মতো কোনো বাংলাদেশি স্থাপনা স্থান পেল টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস’–এ।
- জেবুন নেসা মসজিদে নারী-পুরুষ উভয়েরই প্রবেশাধিকার আছে।
- নারীদের নামাজ আদায়ের জন্য আছে আলাদা স্থান।

তথ্যসূত্র: টাইম ম্যাগাজিন।
২৭২.
নিচের কোন দেশে বাংলাদেশ সর্বাধিক তৈরি পোশাক রপ্তানি করে?
  1. ইতালি
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। গত ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিলো ৩১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে ইউরোপিয়ান ইউনিয়নে। তবে দেশ হিসেবে সর্বাধিক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে।

তৈরি পোশাক রপ্তানির শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় : জার্মানি
- তৃতীয় : যুক্তরাজ্য।

(তথ্যসূত্র: বিজিএমইএ ওয়েবসাইট)
২৭৩.
আরব লীগের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ৭টি
  2. ১১টি
  3. ২২টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা

আরব লীগ:
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

⇒ মে, ২০২৫ সালে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।

উৎস: Arab League ওয়েবসাইট।

২৭৪.
আন্তর্জাতিক ওজন স্থর রক্ষা দিবস কত তারিখে?
  1. ক) ৫ ডিসেম্বর
  2. খ) ১৬ সেপ্টেম্বর
  3. গ) ৫ মে
  4. ঘ) ১৭ অক্টোবর
সঠিক উত্তর:
খ) ১৬ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক ওজোনস্তর রক্ষা দিবস হলো ১৬ সেপ্টেম্বর। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর- ২০১৯]
২৭৫.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (জানুয়ারি-২০২৬)
  1. ডেভিড মালপাস
  2. মার্গারেট ওয়েস্টার
  3. ক্রিস্টোফার ল্যান্ডার
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
সঠিক উত্তর:
ক্রিস্টালিনা জর্জিয়েভা
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

International Monetary Fund (IMF)
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উৎস: IMF ওয়েবসাইট।

২৭৬.
বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৮৩৪ জন
  2. ৮৩৬ জন
  3. ৮৪৪ জন
  4. ৮৪৬ জন
সঠিক উত্তর:
৮৩৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৮৩৬ জন
ব্যাখ্যা

জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪:
- বর্তমানে জুলাই শহীদের সংখ্যা ৮৩৬ জন।
- ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে জুলাই গণ–অভ্যুত্থান শহীদদের ৮৩৪ জনের তালিকা প্রথম গেজেট আকারে প্রকাশ করে সরকার।
- পরবর্তীতে আরো ১০ জন যুক্ত করে শহীদদের তালিকা হয় ৮৪৪ জন ।
- ৩ আগস্ট, ২০২৫ ৮ জনের নাম বাদ দিয়ে আরেকটি গেজেট করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
- এদের মধ্যে চারজনের নাম গেজেটে দুবার এসেছে। বাকি চারজন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না।
- আটজন বাদ দেওয়ার পর সংশোধিত তালিকায় বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

অন্যদিকে,
- আহত ব্যক্তিদের প্রথম তালিকায় নাম ছিল ১২ হাজার ৪৩ জনের।
- গত জুলাইয়ে আরও ১ হাজার ৭৫৭ জনের নাম যুক্ত করা হয়।
- সরকারি গেজেট অনুযায়ী, আহত ব্যক্তিদের মোট সংখ্যা এখন ১৩ হাজার ৮০০।

তথ্যসূত্র- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

২৭৭.
The 15th summit of the Organization of Islamic Cooperation (OIC) will be held in -
  1. Doha, Qatar
  2. Banjul, Gambia
  3. Istanbul, Turkey
  4. Islamabad, Pakistan
সঠিক উত্তর:
Banjul, Gambia
উত্তর
সঠিক উত্তর:
Banjul, Gambia
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উল্লেখ্য,
- ১৫তম শীর্ষ সম্মেলন গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হবে।

উৎস: OIC ওয়েবসাইট।
২৭৮.
২৬-তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. আক্রা
  2. কিগালি
  3. সিডনি
  4. নয়াদিল্লি
সঠিক উত্তর:
কিগালি
উত্তর
সঠিক উত্তর:
কিগালি
ব্যাখ্যা
২০২১ সালের ২১ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলন ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২০২১ সালে নির্ধারণ করা হয়।
প্রথমবারের মতো সাবেক ব্রিটিশ উপনিবেশ ছিলো না এমন দেশ হিসেবে রুয়ান্ডায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
(সূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)
২৭৯.
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রথম কোথায় স্থাপন করা হয়?
  1. আগারগাঁও
  2. মিরপুর
  3. রাজারবাগ
  4. সেগুনবাগিচা
সঠিক উত্তর:
সেগুনবাগিচা
উত্তর
সঠিক উত্তর:
সেগুনবাগিচা
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ২২ শে মার্চ সেগুনবাগিচায় বেসরকারি উদ্যোগে দেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
- সেগুনবাগিচার ভাড়া বাড়ি থেকে ২০১৭ সালের এপ্রিলে মুক্তিযুদ্ধ জাদুঘর শেরে বাংলা নগর আগারগাঁওয়ে সরকার প্রদত্ত জমিতে নির্মিত নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়।
- বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত।
(তথ্যসূত্রঃ মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট)
২৮০.
জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান -
  1. ক) ৭ম
  2. খ) ৮ম
  3. গ) ৬ষ্ঠ
  4. ঘ) ৯ম
সঠিক উত্তর:
খ) ৮ম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ম
ব্যাখ্যা
জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ। 
৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ। 
জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বের ৭ম বৃহৎ দেশ, ১০ কোটির উপর জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। 
 
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
২৮১.
Choose the incorrect analogy:
  1. Fish: aquarium
  2. Eskimo: Igloo
  3. Man: burrow
  4. Dog: kennel
সঠিক উত্তর:
Man: burrow
উত্তর
সঠিক উত্তর:
Man: burrow
ব্যাখ্যা

Correct answer is - গ) Man: burrow 

• প্রশ্নে উল্লিখিত চারটি Analogy-এর মধ্যে-
(ক) Fish বা মাছের আবাসস্থান Aquarium,
(খ) Eskimoo (এক ধরনের উপজাতি) যাদের আবাসস্থল Igloo (বরফের ছোট ঘর),
(গ) man বা মানুষের আবাসস্থান burrow (গর্ত) নয়,
(ঘ) Dog বা কুকুরের ঘর হচ্ছে kennel,

- চারটি analogies এর মধ্যে (ক), (খ) এবং (ঘ) এর মধ্যে common বিষয় হচ্ছে প্রত্যেক জীবের আবাসস্থান দেখানো হয়েছে।
- কিন্তু একমাত্র (গ) তে অর্থাৎ man: burrow (গর্ত) তা অনুপস্থিত।
- সুতরাং সঠিক উত্তর (গ)।

Source: Britannica.

২৮২.
What is the estimated growth rate of the industrial sector in the fiscal year 2024-25?
  1. 3.51%
  2. 4.34%
  3. 5.21%
  4. 6.75%
সঠিক উত্তর:
4.34%
উত্তর
সঠিক উত্তর:
4.34%
ব্যাখ্যা
শিল্প (Industry) খাত:
- সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শিল্প খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৩৪%।
- উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ছিল ৩.৫১%।
- ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ০.৮৩ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
২৮৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, টাকার অঙ্কে কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করা হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দেশভিত্তিক আমদানি:

- বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত সবচেয়ে বেশি আমদানি করেছে চীন থেকে।

⇒ আমদানি রিপোর্ট:
- চীন: ১২,৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার (২৮.৪৬%)।
- ভারত: ৫,৯১৮ মিলিয়ন মার্কিন ডলার (১৩.৪২%)।
- যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন মার্কিন ডলার (৪.৫১%)।
- মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন মার্কিন ডলার (৩.৩৬%)।
- সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন মার্কিন ডলার (৩.১৫%)।
- জাপান: ১,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার (৩.০৫%)।
- দক্ষিণ কোরিয়া: ৭৫২ মিলিয়ন মার্কিন ডলার (১.৭০%)।

গুরুত্বপূর্ণ তথ্য:
• টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করা হয় – চীন থেকে। দ্বিতীয় সর্বোচ্চ –ভারত থেকে।
আমদানির ক্ষেত্রে ট্যারিফ অপারেটিভ – এর সংখ্যা/ধাপ – ৬টি; সর্বোচ্চ শুল্কহার – ২৫%।
• EU-ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২৮৪.
UNICEF ও WHO এর যৌথ প্রতিবেদন অনুয়ায়ী, বাংলাদেশের কত শতাংশ মানুষ নিরাপদ খাবার পানি পায়? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৪২ শতাংশ
  2. ৬৯ শতাংশ
  3. ৭২ শতাংশ
  4. ৫৯ শতাংশ
সঠিক উত্তর:
৫৯ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫৯ শতাংশ
ব্যাখ্যা

নিরাপদ খাবার পানি:
- জাতিসংঘের দুই সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম (জেএমপি) ২০২৫ প্রতিবেদন প্রকাশ করেছে।
- জেএমপির প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ খাবার পানি পায়। 
- সেই সাথে ৫৯ শতাংশ মানুষ নিরাপদ খাবার পানি পায়।
- ২০১৫ সালে এ হার ছিল ৫৬ শতাংশ।
- নিরাপদ পানি প্রাপ্তির দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে ভারত।
- দেশটিতে এখন ৭৬ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়।
- এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে নেপাল। দেশটির ১৬ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়।

সূত্র- প্রথম আলো পত্রিকা প্রতিবেদন

২৮৫.
Which country is the current chair of BIMSTEC? [June, 2025]
  1. Bangladesh
  2. Thailand
  3. India
  4. None of these
সঠিক উত্তর:
Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh
ব্যাখ্যা
বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন:
- বিমসটেকের বর্তমান সভাপতি বাংলাদেশ।
- বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) এর সদস্য রাষ্ট্র/সরকার প্রধানদের ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।
- এর আগে ০২ এপ্রিল ২৫তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের সভা এবং ০৩ এপ্রিল ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
- "সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত BIMSTEC" শীর্ষক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে তাদের ভাগ করা নিরাপত্তা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল।
- শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।
২৮৬.
দানা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে কোনটির উৎপাদন সবচেয়ে বেশি হয়? [আগস্ট, ২০২৫]
  1. ধান
  2. গম
  3. ভুট্টা
  4. সরিষা
সঠিক উত্তর:
ধান
উত্তর
সঠিক উত্তর:
ধান
ব্যাখ্যা
দানা জাতীয় ফসলের উৎপাদন:
⇒ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুসারে,
• দেশের ২৮৮.২০ লক্ষ একর জমিতে মোট ৪০৬.৯৭ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। এর মধ্যে আউশ ধান উৎপন্ন হয় ২৯.৭৩ লক্ষ মেট্রিক টন, আমন ধান উৎপন্ন হয় ১৬৬.৫৬ লক্ষ মেট্রিক টন, বোরো ধান উৎপন্ন হয় ২১০.৬৮ লক্ষ মেট্রিক টন। 
• দেশের ৭.৭০ লক্ষ একর জমিতে মোট ১১.৭২ লক্ষ মেট্রিক টন গম উৎপন্ন হয়।
• দেশের ১২.৭২ লক্ষ একর জমিতে মোট ৪৮.৭৬ লক্ষ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হয়। 
• দেশের ১১.৪৪ লক্ষ একর জমিতে মোট ৬.৩৮ লক্ষ মেট্রিক টন সরিষা উৎপন্ন হয়। 
  
- অর্থাৎ, দানা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে ধানের উৎপাদন সবচেয়ে বেশি হয়।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।
২৮৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী মুসলমান জনসংখ্যা কত শতাংশ?
  1. ৮৯.১৪%
  2. ৯০.৬৯%
  3. ৯১.০৮%
  4. ৯২.৩৬%
সঠিক উত্তর:
৯১.০৮%
উত্তর
সঠিক উত্তর:
৯১.০৮%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ধর্মভিত্তিক জনসংখ্যা,
• মুসলমান - ৯১.০৮%।
• হিন্দু - ৭.৯৬%।
• বৌদ্ধ - ০.৬১%।
• খ্রিষ্টান - ০.৩০%।
• অন্যান্য - ০.০৬%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
২৮৮.
জি-২০ জোটের নতুন সদস্য -
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. আসিয়ান
  3. বেনেলাক্স ইউনিয়ন
  4. আরব লীগ
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০:
- গ্রুপ অব টুয়েন্টি (G20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- এটি সমস্ত প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক স্থাপত্য এবং শাসন গঠন এবং শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৯৯ সালে এই অর্থনৈতিক জোট প্রতিষ্ঠিত হয়েছিল।
- জি-২০ জোটের বর্তমান সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- জি-২০ জোটের নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন। 
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- ২০২৪ সালে পরবর্তী ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম জি-২০ সম্মেলন।
- ভারতে প্রথমবারের মতো জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়।

উৎস: i) ৪ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) G-20 ওয়েবসাইট।
২৮৯.
সম্প্রতি (সেপ্টেম্বর, ২০২৩) কোন দেশে জাতিসংঘ শান্তিরক্ষী-বিরোধী বিক্ষোভ শুরু হয়?
  1. মালি
  2. কঙ্গো
  3. দক্ষিণ সুদান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
কঙ্গো
উত্তর
সঠিক উত্তর:
কঙ্গো
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষী-বিরোধী বিক্ষোভ:
- কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী-বিরোধী বিক্ষোভ শুরু হয়।
- জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে চলমান একটি বিক্ষোভ সেনাবাহিনী দমন করার চেষ্টার সময় কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে বলে জানা যায়।
- বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কঙ্গোর একজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং অন্যান্য বিদেশি সংস্থাগুলোর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। 
- এরপর কঙ্গোর সেনাবাহিনী জোর করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সহিংসতা শুরু হয়। 
- ৩০ আগস্ট, ২০২৩ তারিখে এই ঘটনা ঘটে।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা। 
২৯০.
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সম্প্রতি (অক্টোবর, ২০২৩) উদ্ভাবিত কাঁঠালের জাতের নাম -
  1. বারি কাঁঠাল-৫
  2. বারি কাঁঠাল-৬
  3. বারি কাঁঠাল-৭
  4. বারি কাঁঠাল-৮
সঠিক উত্তর:
বারি কাঁঠাল-৬
উত্তর
সঠিক উত্তর:
বারি কাঁঠাল-৬
ব্যাখ্যা
বারি কাঁঠাল-৬:
- কাঁঠালের চারা রোপণের মাত্র দেড় বছরেই পাওয়া যাবে ফল।
- বছরের বারমাসই ধরবে কাঁঠাল।
- থাকবে না আঠাও।
- এমন নতুন কাঁঠালের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা।
- জাতটির নাম দেওয়া হয়েছে বারি কাঁঠাল-৬।
- গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) একদল ফলবিজ্ঞানী কাঁঠালের নতুন জাতটি উদ্ভাবন করেছেন।
- এর আগে তাঁরা কাঁঠালের পাঁচটি জাত উদ্ভাবন করেন।
- সেগুলো হলো বারি কাঁঠাল-১, বারি কাঁঠাল-২, বারি কাঁঠাল-৩, বারি কাঁঠাল-৪ ও বারি কাঁঠাল-৫।
- সম্প্রতি উচ্চফলনশীল বারি কাঁঠাল–৬ জাতটি অবমুক্ত করেছে কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড।

উৎস: ১৯ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো।
২৯১.
বিশ্বজুড়ে মানবাধিকার দিবস কবে পালিত হয়?
  1. ৮ মার্চ
  2. ১৮ মার্চ
  3. ১৬ অক্টোবর
  4. ১০ ডিসেম্বর
  5. ১৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
ব্যাখ্যা

বিশ্ব মানবাধিকার দিবস:
- বিশ্বজুড়ে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়। কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) গৃহীত ও ঘোষিত হয়।
- জাতিসংঘের ঘোষণায় বলা হয়েছে যে, মানবাধিকার ভোগের বেলায় জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব যে ধরনের নাগরিকই হোক না কেন, তার রাজনৈতিক মতামত ও পদমর্যাদা যাই হোক না কেন, সে যে দেশেরই নাগরিক হোক না কেন, অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কোনো তারতম্য বা পার্থক্য করা হবে না। 
- ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
- তাই প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।

২৯২.
Which country invented the world's first artificial intelligence (AI) prosecutor?
  1. ক) United States
  2. খ) North Korea
  3. গ) Russia
  4. ঘ) China
সঠিক উত্তর:
ঘ) China
উত্তর
সঠিক উত্তর:
ঘ) China
ব্যাখ্যা
• বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসিকিউটর:
- বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসিকিউটর উদ্ভাবন করে - চীন। 
- কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আদালতে অভিযুক্তকে অপরাধের জন্য অভিযুক্ত করতে পারে-এমন প্রযুক্তি বিশ্বে প্রথম তৈরি করেছে চীন।
- প্রযুক্তির ক্ষেত্রে চীন দ্রুত উন্নতি করছে। তার আরেকটি উদাহরণ এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসিকিউটর।
- চীনের উদ্যোক্তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসিকিউটর পাঁচ বছরের প্রশিক্ষণ পেয়েছে।

- ২০১৫ থেকে ২০২০ সময়ে ১ হাজার ৭০০ মামলা চালানো হয়েছিল। ওই সময়ে প্রযুক্তিটি অপরাধের অভিযোগ শনাক্ত করতে এবং অভিযুক্তকে চাপপ্রয়োগ করতে সক্ষম হয়েছিল।
- তাদের মতে, এটি ৯৭ শতাংশ নির্ভুলভাবে অভিযোগ চাপাতে পারে। এটি মৌখিক বর্ণনায় কাজ করে।
- প্রযুক্তিটি তৈরি ও পরীক্ষা করেছে চীনের বৃহত্তম এবং ব্যস্ততম জেলা সাংহাই পুডং পিপলসএর প্রসিকিশন অফিস।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার ও দৈনিক যুগান্তর।
২৯৩.
Which Country is shifting the remains of its soldiers killed in world WAR-II from Mainamoti war cemetery?
  1. Japan
  2. USA
  3. Germany
  4. Russia
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
ওয়ার সিমেট্রি:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে যে ৪৫০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার (তৎকালীন বার্মা), আসাম, এবং বাংলাদেশে ৯টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে।
- বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায় এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত।

⇒ ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লাতে অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি।
- ময়নামতি রণ সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯০৩-১৯৪৫) নিহত ভারতীয় (তৎকালীন) ও বৃটিশ সৈন্যদের কবরস্থান।
- এটি ১৯৪৬ সালে তৈরি হয়েছে।
- এই সমাধিক্ষেত্রটি Commonwealth War Graves Commission (CWGC) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এ সমাধিক্ষেত্র পরিচালনা করেন।

উল্লেখ্য,
- সম্প্রতি (ডিসেম্বর, ২০২৪)-এ কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে জাপানি সৈনিকদের দেহাবশেষ সরিয়ে নেওয়া হয়েছে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জাপানি সৈনিককে ৮১ বছর আগে এখানে সমাহিত করা হলেও শেষ পর্যন্ত ২৩ জনের দেহাবশেষ পাওয়া গেছে। 

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
২৯৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর রিপোর্ট অনুসারে, চরম দারিদ্র্যের হার কত শতাংশ?
  1. ৪.৭%
  2. ৫.১%
  3. ৫.৬%
  4. ৬.২%
সঠিক উত্তর:
৫.৬%
উত্তর
সঠিক উত্তর:
৫.৬%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২৯৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' কে? [জানুয়ারি, ২০২৬]
  1. জেমস ডেভিড ভ্যান্স
  2. স্কট ব্যাসেন্ট
  3. মার্কো রুবিও
  4. ব্রেন্ট ক্রিস্টেনসেন
সঠিক উত্তর:
মার্কো রুবিও
উত্তর
সঠিক উত্তর:
মার্কো রুবিও
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' মার্কো রুবিও।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট।
- বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

উৎস: United States Mission to the United Nations (.gov).

২৯৬.
সম্প্রতি, কোন দেশ বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. পাকিস্তান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

আমদানিতে বিধিনিষেধ:
- ১১ আগস্ট বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। 
​- সেগুলো হলো পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। 
​- নতুন এই বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে।
​- বাংলাদেশ থেকে উল্লেখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয়, তার ১ শতাংশের কাছাকাছি যায় সমুদ্রপথে। বাকিটা স্থলপথে রপ্তানি হয়।

​উল্লেখ্য,
​- ভারতীয় ভোগ্যপণ্যের বড় বাজার বাংলাদেশ।
​- বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে, ভারতে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ মোট ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। 
​- বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৩ দশমিক ৭৫ শতাংশ আসে ভারত থেকে। 
​- অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করে। এর বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য।

​তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

২৯৭.
UNAIDS- জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোন দিন ’বিশ্ব এইডস দিবস’ উদযাপন করে?
  1. ২ ডিসেম্বর
  2. ১ ডিসেম্বর
  3. ৮ ডিসেম্বর
  4. ৩ ডিসেম্বর
সঠিক উত্তর:
১ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১ ডিসেম্বর
ব্যাখ্যা

UNAIDS: 
- পূর্ণরূপ: Joint United Nations Programme on HIV/AIDS. 
- জাতিসংঘের যৌথ এইচআইভি/এইডস কর্মসূচি
- প্রতিষ্ঠা সাল: ১৯৯৬ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- ধরন: জাতিসংঘের যৌথ কর্মসূচি।

• বিশ্বব্যাপী ভূমিকা: 
- UNAIDS বিশ্বব্যাপী HIV মোকাবেলার অন্যতম প্রধান নেতৃত্বদাতা সংস্থা।
- প্রতিবছর Global AIDS Update Report প্রকাশ করে। 
- জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ ডিসেম্বর "বিশ্ব এইডস দিবস" উদযাপন করে।

• মিশন: ২০৩০ সালের মধ্যে এডসকে জনস্বাস্থ্য হুমকি থেকে মুক্ত করা। 
• Fast-Track Cities Initiative (ফাস্ট-ট্র্যাক সিটিজ)
- মূল লক্ষ্য: ২০৩০ সালের মধ্যে এইডস মহামারী নির্মূল করা।

উৎস: UNAIDS ওয়েবসাইট।

২৯৮.
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের শিরোনাম কী?
  1. বৈষম্যহীন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
  2. বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
  3. টেকসই ও দারিদ্র্য মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
  4. বৈষম্যহীন সোনার বাংলা গড়ার প্রত্যয়
সঠিক উত্তর:
বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
ব্যাখ্যা
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
২৯৯.
২০২৪ জি-২০ সম্মেলন এর নেতৃত্ব দিবে -(সেপ্টেম্বর, ২০২৪)
  1. ব্রাজিল
  2. কানাডা
  3. জার্মানি
  4. ভারত
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
G-20:
- G-20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়।
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G-20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G-20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- G-20 এর ২১ তম সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- ১৬তম G-20 সম্মেলন ২০২১ ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়।
- ১৭তম সম্মেলন ২০২২ সালে : বালি, ইন্দোনেশিয়ায়।
- ১৮তম সম্মেলন : ২০২৩ সালে ভারতে।
- ১৯তম সম্মেলন : ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- প্রথম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।

উৎস: G-20 ওয়েবসাইট।
৩০০.
বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে?
  1. ১১ জুলাই
  2. ১৪ জুলাই
  3. ১৫ জুলাই
  4. ১৭ জুলাই
সঠিক উত্তর:
১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১১ জুলাই
ব্যাখ্যা
• বিভিন্ন আন্তর্জাতিক দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- দিবসটির ২০২৪ সালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে - ‘জেন্ডার সমতাই শক্তি নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।

অন্যদিকে,
১৪ জুলাই - ঐতিহাসিক বাস্তিল দিবস;
১৫ জুলাই -  বিশ্ব যুব দক্ষতা দিবস;
১৭ জুলাই - আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস। 

২০২৪ সালের জুলাই মাসে পালিত বিভিন্ন দিবস ও প্রতিপাদ্য 

সূত্র- জাতীয় তথ্য বাতায়ন।