বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৩৪ / ৯২ · ৩,৩০১৩,৪০০ / ৯,৩৬৭

৩,৩০১.
LISTENER : EAVESDROPPER ::
  1. Spectator: Game
  2. Viewer: Gazer
  3. Observer: Spy
  4. Speaker: Chatterbox
ব্যাখ্যা

The correct analogy is - Observer : Spy.

প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ের অর্থ হলো:
- Listener - শ্রোতা; যে ব্যক্তি কথা/সুর ইত্যাদি শোনে।
- Eavesdropper - গুপ্তভাবে কারো কথোপকথন শোনার ব্যক্তি; গুপ্তশ্রোতা।

• অর্থাৎ, এই শব্দজোড়টি একটি সম্পর্ক প্রকাশ করে যেখানে listener হলো সাধারণভাবে "শোনা" এর ব্যক্তি, এবং eavesdropper হলো সেই ধরণের একজন ব্যক্তি যিনি গুপ্তভাবে শোনেন। অর্থাৎ, general role = covert/ specific role সম্পর্ক।

অনুরূপভাবে:
- Observer - পর্যবেক্ষক;  যে ব্যক্তি পর্যবেক্ষণ করে:।
- Spy - গুপ্তচর; গুপ্তভাবে তথ্য সংগ্রহ করে।

• অর্থাৎ, observer : spy সম্পর্কটিও একই রকম। সাধারণ পর্যবেক্ষক থেকে বিশেষভাবে গুপ্তভাবে পর্যবেক্ষণকারী (spy)। 
- এই শব্দজোড়গুলো পরস্পর General Role = Covert/ Specific Role (সাধারণ ভূমিকা থেকে গুপ্ত বা বিশেষ ভূমিকা) সম্পর্ক প্রকাশ করে।

উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
Spectator : Game
- spectator = দর্শক; game = খেলা।
- ভুল: spectator এবং game হল subject (person) = object/ event (thing) সম্পর্ক; প্রশ্নে চাওয়া ছিল সাধারণ ভূমিকা থেকে গোপন/ বিশেষ ভূমিকার রূপান্তর।

Viewer : Gazer
- viewer = দর্শক/ দেখা; gazer = তাকিয়ে দেখার ব্যক্তি (দীর্ঘভাবে বা নিবিষ্টভাবে দেখা)।
- viewer এবং gazer দুজনেই “দেখা” সম্পর্কিত, কিন্তু এটি similar/ degree সম্পর্ক (একটি কেবল দৃষ্টির ধরন)। এখানে মূল প্রশ্নে থাকা “সাধারণ = গুপ্ত/ বিশেষ” রূপটি সঠিকভাবে প্রতিফলিত হয় না।

Speaker : Chatterbox
- speaker = বক্তা; chatterbox = ব্যক্তি যে অনেক কথা বলে (চটপট/ অপ্রয়োজনীয় ভাবে)।
- chatterbox হল বক্তার একটি বর্ণনামূলক/বৈশিষ্ট্যগত রূপ (talkative), কিন্তু এটি “সাধারণ ভূমিকা → গুপ্ত/বিশেষ ভূমিকা” সম্পর্ক নয়।

সুতরাং, Options বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক Analogy টি হচ্ছে - Observer : Spy.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩,৩০২.
সম্প্রতি, ইউনেস্কোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়' কোন শাড়ি বুনন শিল্প স্থান পেয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. জামদানি শাড়ি
  2. টাঙ্গাইল শাড়ি
  3. রাজশাহী সিল্ক শাড়ি
  4. মনিপুরী শাড়ি
ব্যাখ্যা

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা:
- বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকায় স্থান পেয়েছে।
- ৯ ডিসেম্বর, ২০২৫ ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০-তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
- যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।

উল্লেখ্য,
- এর আগে ২০০৮ সালে বাংলাদেশের বাউল গান, ২০১৩ সালে জামদানি বুনন শিল্প, ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে শীতলপাটি বুনন শিল্প এবং ২০২৩ সালে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৩,৩০৩.
টিআইপি মতে, মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের অবস্থান - (২০২৪ সাল)
  1. প্রথম ধাপ
  2. দ্বিতীয় ধাপ
  3. তৃতীয় ধাপ
  4. চতুর্থ ধাপ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের অবস্থান

- ‘ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) রিপোর্ট ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে, মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকার বিগত বছরের তুলনায় সামগ্রিকভাবে ক্রমবর্ধমান প্রচেষ্টা চালিয়েছে।
- তবে এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আগের মতো দ্বিতীয় ধাপেই (টিয়ার-২) রয়ে গেছে।
- এই ধাপে বাংলাদেশের প্রতিবেশীদের মধ্যে রয়েছে ভারত, ভুটান ও শ্রীলঙ্কা।
- মানব পাচার বন্ধে যেসব দেশ টিভিপিএর ন্যূনতম মানদণ্ড অর্জন করতে পেরেছে, সেগুলোকে প্রথম ধাপে (টিয়ার-১) রাখা হয়েছে।
- যেসব দেশ ন্যূনতম মানদণ্ড অর্জন করতে পারেনি, কিন্তু উল্লেখযোগ্যভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেগুলোকে দ্বিতীয় ধাপে (টিয়ার-২)।
- দ্বিতীয় ধাপে আবার নজরদারির একটি তালিকা (টিয়ার-২ ওয়াচ লিস্ট) রাখা হয়েছে।
- যেসব দেশ টিভিপিএর ন্যূনতম মানদণ্ড অর্জন করতে পারেনি, আবার পাচার বন্ধে উল্লেখযোগ্য চেষ্টাও চালাচ্ছে না, সেগুলোকে তৃতীয় ধাপে (টিয়ার-৩) রাখা হয়েছে।
- এ ছাড়া আছে বিশেষ ক্ষেত্রের (স্পেশাল কেস) একটি তালিকা।

মানব পাচার পরিস্থিতির উন্নতির লক্ষ্যে বাংলাদেশের জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে মার্কিন প্রতিবেদনে। এগুলোর মধ্যে রয়েছে—
মানব পাচার অপরাধের তদন্ত ও বিচারের প্রচেষ্টা বাড়ানো। দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করা। এর মধ্যে উল্লেখযোগ্য মেয়াদে কারাদণ্ডের বিষয়টি রয়েছে।
• প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পাচারের শিকার ব্যক্তি শনাক্তের প্রচেষ্টা বাড়ানো।
• পাচারবিরোধী ট্রাইব্যুনালের জনবলের সক্ষমতা শক্তিশালী করা।
• পাচারের শিকার সবার জন্য সুরক্ষাসেবার প্রাপ্যতা ও গুণমান বাড়ানো।
• নিয়মিতভাবে আইনের প্রয়োগ। অভিবাসী শ্রমিক নিয়োগ কোম্পানিসহ দালালদের নজরে রাখা।
• রোহিঙ্গা পাচারের বিশ্বাসযোগ্য অভিযোগের তদন্ত ও বিচার বাড়ানো।
• শিশু যৌন পাচার প্রতিরোধে নজরদারি বাড়ানো।
• আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ বাড়ানো।
• দেশ ছাড়ার আগে অভিবাসী কর্মীদের প্রশিক্ষণের মান উন্নত করা।

সূত্র- টিআইপি ওয়েবসাইট (লিংক) ও প্রথম আলো।
৩,৩০৪.
অ্যান্টি মানি লন্ডারিং সূচক ২০২৩ অনুযায়ী, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
  1. মিয়ানমার
  2. চাঁদ
  3. হাইতি
  4. কঙ্গো প্রজাতন্ত্র
ব্যাখ্যা
অ্যান্টি মানি লন্ডারিং সূচক ২০২৩:
Basel Institute on Governance ১৫২টি দেশকে অন্তর্ভুক্ত করে সুইজারল্যান্ডের বাসেল থেকে অ্যান্টি মানি লন্ডারিং সূচক-২০২৩ প্রকাশ করে। 
সূচক অনুযায়ী সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৫টি দেশ হচ্ছে – 
- প্রথম - হাইতি।
- দ্বিতীয় - চাঁদ।
- তৃতীয় - মিয়ানমার।
- চর্তুথ - গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
- পঞ্চম - কঙ্গো প্রজাতন্ত্র।
- বাংলাদেশের অবস্থান ৪৬তম।
===========
- অপরদিকে, সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ - আইসল্যান্ড।

তথ্যসূত্র: অ্যান্টি মানি লন্ডারিং সূচক ২০২৩।
৩,৩০৫.
রপ্তানি আয়ের দিক দিয়ে কোনটি প্রধান অর্থকরী ফসল? [মার্চ, ২০২৫]
  1. চা
  2. পাট
  3. রাবার
  4. চাল
ব্যাখ্যা
অর্থকরী ফসল:
- যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলে।
- বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য হচ্ছে পাট, চা ও তামাক।
- বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলসমূহ: পাট, চা, আখ বা ইক্ষু, তামাক, তুলা, রাবার, ফুল প্রভৃতি।

⇒ পাট:
- পাট এক ধরনের কৃষিপণ্য।
- বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে।
- রপ্তানি আয়ের দিক দিয়ে পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম।
- বাংলাদেশে বছরে প্রায় ১৬ লক্ষ মে. টন পাট উৎপাদিত হয় যা বিশ্বে দ্বিতীয়।
- পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে।

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস।
ii) পাট অধিদপ্তর ওয়েবসাইট।
৩,৩০৬.
তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কত বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ১৫ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা
এলএনজি আমদানিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি:
- বর্তমানে শুধু কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি হয়।
- তৃতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
- এক্সিলারেট গ্যাস মার্কেটিং পার্টনারশিপের কাছ থেকে ১৫ বছর মেয়াদে এলএনজি আমদানিতে চুক্তি করবে পেট্রোবাংলা; যা কার্যকর হবে ২০২৬ সাল থেকে।
- ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত বছরে এলএনজি সরবরাহ হবে ১০ লাখ টন।

উৎস: ২৬ অক্টোবর, ২০২৩, সমকাল।
৩,৩০৭.
বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন কে? (জানুয়ারি, ২০২৬) 
  1. সৈয়দ রেফাত আহমেদ
  2. মোহাম্মদ রফিকুল ইসলাম
  3. জুবায়ের রহমান চৌধুরী 
  4. সালাহ উদ্দিন আহমদ
ব্যাখ্যা

• ২৬তম প্রধান বিচারপতি: 
- বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 
- ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। 
- সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকেই তার এই নিয়োগ কার্যকর হবে।
- শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
 - পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তথ্যসূত্র: প্রথম আলো। 

৩,৩০৮.
৩১তম APEC সম্মেলন অনুষ্ঠিত হবে -
  1. পেরুতে
  2. থাইল্যান্ডে
  3. দক্ষিণ কোরিয়ায়
  4. যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APEC:

- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হবে।

এছাড়াও,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২৩ সালে ২৯তম APEC শীর্ষ সম্মেলন থাইল্যান্ডের ব্যাংকক শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালে ৩২তম APEC শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
৩,৩০৯.
দেশের সর্বশেষ প্রত্নতত্ত্ব জাদুঘরটি কোন জেলায় অবস্থিত?
  1. ক) যশোর
  2. খ) মেহেরপুর
  3. গ) কিশোরগঞ্জ
  4. ঘ) নরসিংদি
ব্যাখ্যা
বর্তমানে দেশে প্রত্নতত্ত্ব জাদুঘর - ২১টি। দেশের ২১তম প্রত্নতত্ত্ব জাদুঘর - আমঝুপি নীলকুঠী জাদুঘর, মেহেরপুর।
৩,৩১০.
Where was the G20 Summit 2025 held? 
  1. Ontario
  2. Johannesburg
  3. Tokyo
  4. New Delhi
ব্যাখ্যা

• জি-২০ শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।

- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।

• জি-২০: 

- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। 
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

• জি-২০ শীর্ষ সম্মেলন: 
- ২০২৫ সালের ২০তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 
- ২০২৬ সালের ২১তম জি-২০ শীর্ষ সম্মেলন  অনুষ্ঠিত হবে: মায়ামি, যুক্তরাষ্ট্র।
 

তথ্যসূত্র: বাসস, জি-২০ ওয়েবসাইট। 

৩,৩১১.
চীন তাইওয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে-
  1. ক) ১ আগস্ট, ২০২২
  2. খ) ১১ আগস্ট, ২০২২
  3. গ) ২০ আগস্ট, ২০২২
  4. ঘ) ১০ আগস্ট, ২০২২
ব্যাখ্যা
• চীন তাইওয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে- ১০ আগস্ট, ২০২২। 

• তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড উল্লেখ করে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
- তুমুল উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ১০ আগস্ট, ২০২২ ‘নতুন যুগে তাইওয়ান সমস্যা ও চীনের পুনর্মিলন’ শীর্ষক শ্বেতপত্রটি প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
- চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর তাইওয়ান নিয়ে এটাই চীনের প্রথম শ্বেতপত্র।
- এতে জাতিসংঘের বিভিন্ন চুক্তি ও আন্তর্জাতিক আইনের বিষয় উল্লেখ করে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করা হয়েছে। 

সূত্র: সময় নিউজ ও চীনের সরকারি ওয়েবসাইট।
৩,৩১২.
As of October 2025, according to the Global Peace Index, the most peaceful country in the world is- 
  1. Luxembourg
  2. Switzerland
  3. Iceland 
  4. Norway
ব্যাখ্যা

• ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি):
-  সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) প্রকাশ করেছে।
- মোট ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চল নিয়ে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকা করা হয়েছে।
- তলিকায় বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে আবারও শীর্ষে দেশ আইসল্যান্ড।
- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টেও তৃতীয় স্থানে আছে আইসল্যান্ড।
- তালিকায় ২য় এবং ৩য় অবস্থানে যথাক্রমে আছে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড।

উৎস: Global peace Index.[Link]

৩,৩১৩.
‘ই৯এক্স’ কী?
  1. যুদ্ধজাহাজ
  2. বৈদ্যুতিক বিমান
  3. গ্রহ
  4. ক্ষেপণাস্ত্র
ব্যাখ্যা
‘ই৯এক্স’
- নেদারল্যান্ডসের একটি কোম্পানি প্রথমবার তৈরি করতে চলেছে যাত্রীবাহী বৈদ্যুতিক বিমান ‘ই৯এক্স’। 
- ২০৩০ সালের মধ্যে বিমানটি আকাশে উড়বে বলে প্রত্যাশা নির্মাতাদের।
- বৈদ্যুতিক বিমানটি ৯০ জন যাত্রী নিয়ে ৫০০ মাইল বা ৮০৫ কিলোমিটার উড়তে পারবে।
- বিমানটি ৯০ শতাংশ কার্বন নির্গমন ঘটাতে সক্ষম। 
- ‘ই৯এক্স’ বিমানটি এখন শুধু পরিকল্পনাতেই আছে।
- আগামী দুই থেকে তিন বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ নকশা আঁকা হবে এবং সেই অনুযায়ী পূর্ণাঙ্গ উড়োজাহাজ নির্মাণ করা হবে।
- এতে থাকবে আটটি প্রপেলার ইঞ্জিন। ডানার পরিমাপ প্রায় ১৩৮ ফুট। এটি বোয়িং ৭৩৭ বা এয়ারবাস এ৩২০-এর চেয়ে বড় হবে।
- ৪৫ মিনিটের মধ্যে যাতে ব্যাটারি চার্জিং সম্ভব হয়, সেই পরিকল্পনামতে এগোচ্ছে কাজ।  

সূত্র- CNN নিউজ (লিংক)।
৩,৩১৪.
এজেন্ট ব্যাংকিং সেবায় আমানতে বর্তমানে শীর্ষে রয়েছে কোন ব্যাংক?
  1. ডাচ বাংলা ব্যাংক
  2. ইসলামী ব্যাংক
  3. ইউসিবি ব্যাংক
  4. আইএফআইসি ব্যাংক
ব্যাখ্যা
এজেন্ট ব্যাংকিং:
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকের প্রতিনিধি হয়ে যে সব প্রতিষ্ঠান বা সংস্থা জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করছে তারাই ব্যাংকের এজেন্ট।
- এসব এজেন্ট এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ীমূল্যে ব্যাংকিং সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে।
- মূলতঃ এটাই এজেন্ট ব্যাংকিং।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা–সংক্রান্ত নীতিমালা জারি করে।
- দেশে ২০১৪ সালের ১৭ জানুয়ারি প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।
- দেশজুড়ে ২১ হাজার কেন্দ্রের মাধ্যমে দেওয়া এই সেবা জনপ্রিয়তা পেয়েছে। 
- এজেন্ট ব্যাংকিং সেবায় বর্তমানে আমানতে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক।
- এজেন্ট ব্যাংকিং সেবায় বর্তমানে ঋণে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক।
- এজেন্ট ব্যাংকিং সেবায় বর্তমানে হিসাবে শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া।
- এজেন্ট ব্যাংকিং সেবায় বর্তমানে আউটলেটে শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

অন্যদিকে -
- বিশ্বের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়েছিল ব্রাজিলে। 

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
         ii) ১৭ জানুয়ারী ২০২৪, প্রথম আলো। [link]
৩,৩১৫.
টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংখ্যক শত রান-এর কৃতিত্ব কার?
  1. ক্রিস গেইল
  2. রাহুল দ্রাবিড়
  3. শচীন টেন্ডুলকার
  4. বিরাট কোহলি
ব্যাখ্যা

টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংখ্যক শত রান:
- টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংখ্যক শত রান-এর কৃতিত্বের অধিকারী শচীন টেন্ডুলকার।

⇒ সর্বাধিক শত রান-এর অধিকারী:
১। শচীন টেন্ডুলকার,
২। জ্যাক ক্যালিস,
৩। রিকি টমাস পন্টিং,
৪। জো রুট,
৫। কুমার সাঙ্গাকারা।

তথ্যসূত্র - ESPN Cricinfo.

৩,৩১৬.
সর্বশেষ কতসালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছিল? (অক্টোবর-২০২৫)
  1. ২০১৮ সাল
  2. ২০১৫ সাল
  3. ২০১৯ সাল
  4. ২০২১ সাল
ব্যাখ্যা

কৃষি শুমারি:
- স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে।
- তার আগে বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্ব প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
- কৃষি শুমারিতে কৃষির অন্তর্ভুক্ত বিষয় ৩টি।
- যথা: শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ।
- দেশে মোট কৃষিশুমারি হয় ৬টি।
- সর্বশেষ কৃষি শুমারি করা হয় ২০১৯ সালে।
- এই শুমারির স্লোগান ছিল 'কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'।
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি পরিচালনা করে।

উৎস: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস ওয়েবসাইট।

৩,৩১৭.
সম্প্রতি বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য কোন প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়? [এপ্রিল, ২০২৫]
  1. অ্যামাজন
  2. স্টারলিংক
  3. মেটা
  4. বাইটড্যান্স
ব্যাখ্যা
বাংলাদেশে স্টারলিংক: 
- বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

- ২৯ মার্চ, ২০২৫ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। সেই নিবন্ধনও স্টারলিংককে দেওয়া হয়েছে।
-  গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মধ্যে টেলিফোনে আলোচনা হয়।
- সেখানে বাংলাদেশের জন্য স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট–সেবা চালুর সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
- প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট-সেবা পাওয়া যাবে।
- ফলে ইন্টারনেট-সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে।
- গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিংসহ ইন্টারনেটভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা।
- দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক।

উৎস: প্রথম আলো (৬ এপ্রিল ২০২৫)
৩,৩১৮.
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কে?  [জানুয়ারি, ২০২৬] 
  1. জন স্মিথ
  2. ব্রেন্ট ক্রিস্টেনসন
  3. ডেভিড মিলার 
  4. পিটার জনসন
ব্যাখ্যা

• ব্রেন্ট ক্রিস্টেনসন:
- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।
- ১৯ ডি‌সেম্বর, ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দি‌য়ে‌ছে মার্কিন সিনেট।
- ব্রেন্ট ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 
- ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। 
- ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 
- ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র: বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন। 

৩,৩১৯.
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয় কবে?
  1. ১ জুলাই
  2. ৩ জুলাই
  3. ৪ জুলাই
  4. ৭ জুলাই
ব্যাখ্যা
যুক্তরাষ্টের স্বাধীনতা:
- ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে।
- মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ঐদিন যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ঘোষণা করে।
- তাই ৪ জুলাই যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
-  সর্বশেষ অঙ্গরাজ্য -  হাওয়াই।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- বর্তমান প্রেসিডেন্ট - জো বাইডেন। 
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।

সূত্র - History.com.
৩,৩২০.
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাপি বর্ণের অগ্নিপ্রতিরোধক রাসায়নিক কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. ফস-চেক
  2. ওয়েট কেমিক্যাল
  3. ড্রাই পাউডার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ফস-চেক:
- বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি হচ্ছে 'ফস-চেক'।
- এটি উজ্জ্বল গোলাপি রঙের পাউডার জাতীয় পদার্থ।
- এ ধরনের গুঁড়া অগ্নিপ্রতিরোধক।
- পেরিমিটার নামের একটি কোম্পানি এটা বিক্রি করে।
- আগুন নিয়ন্ত্রণে ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফস-চেকের ব্যবহার হয়ে আসছে।
- বার্তা সংস্থা এপি ২০২২ সালে এক প্রতিবেদনে বলেছিল, বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি এই ফস-চেক।

⇒ ফস-চেকে রঙের ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে পেরিমিটার জানায়, এর লাল-গোলাপি রং বৈমানিক ও অগ্নিনির্বাপণকর্মী উভয়ের জন্য দৃশ্যমান থাকে। সহজে তাঁরা এটা দেখতে পান। যেসব এলাকায় আগুন লাগার ঝুঁকি রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধে এটা ব্যবহার করা হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে দাবানলের বিস্তার ঠেকাতে বিশাল এলাকাজুড়ে আকাশ থেকে এই রঙিন গুঁড়া ছিটানো হয়েছে।

উৎস: i) বিবিসি।
ii) প্রথম আলো।
৩,৩২১.
If a person is 'rumbustious', he/she is -
  1. Rowdy
  2. Cunning
  3. Prudent
  4. Restrained
  5. Coward
ব্যাখ্যা
• Rumbustious (adjective)
English Meaning: Noisy, energetic, and rough.
Bangla Meaning: হৈচৈপূর্ণ; হট্টগুলে; কোলাহলপূর্ণ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Rowdy (adjective)
- হৈচৈকারী ও উচ্ছৃঙ্খল

খ) Cunning (adjective)
- ধূর্ত।

গ) Prudent (adjective)
- সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ

ঘ) Restrained (adjective)
- (বিশেষ করে) নিরাবেগ; নিয়ন্ত্রিত।

ঙ) Coward (noun)
- ভীরু; কাপুরুষ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে,
- If a person is 'rumbustious', he/she is Rowdy.

• Example sentences:
- The party was a noisy rumbustious affair.
- The shouting, swearing, and rumbustious chef returns for a new series next week.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.
৩,৩২২.
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ কোনটি?
  1. সুইডেন
  2. আইসল্যান্ড
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪:
- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ।
- জাতিসংঘের উদ্যোগে সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেয়া হয়।
- বাংলাদেশের অবস্থান ১২৯ তম।

⇒ সবচেয়ে সুখী দেশ সমূহ:
• ১ম অবস্থানে আছে - ফিনল্যান্ড।
• ২য় অবস্থানে আছে - ডেনমার্ক।
• ৩য় অবস্থানে আছে - আইসল্যান্ড।
• ৪র্থ অবস্থানে আছে - সুইডেন।
• ৫ম অবস্থানে আছে - ইসরাইল।
• ৬ষ্ঠ অবস্থানে আছে - নেদারল্যান্ডস।
• ৭ম অবস্থানে আছে - নরওয়ে।
• ৮ম অবস্থানে আছে - লুক্সেমবার্গ।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৩২৩.
বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর আয়োজক দেশ কোনটি?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. মেক্সিকো
  4. সবগুলো
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবল ২০২৬:
- ইতিহাসে প্রথমবার ৪৮টি দল এবং তিন দেশের আয়োজনে অনুষ্ঠিত হবে।
- প্রথমবার ৪৮টি দল অংশ নিচ্ছে (আগে ছিল ৩২টি)। 
- তিনটি দেশ একসঙ্গে আয়োজক: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
- ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, ২০২৬, নিউইয়র্ক নিউ জার্সিতে। 
- ২০২২ সালের কাতার বিশ্বকাপে রোমাঞ্চকর জয় তুলে নেওয়া আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
- ফুটবল ইতিহাসে মাত্র দুইটি দল টানা বিশ্বকাপ জিতেছে—তাই এটি আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ।
- বিশ্বকাপ বাছাইপর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং বিভিন্ন অঞ্চলের বেশ কিছু দল তাদের জায়গা নিশ্চিত করেছে।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৩,৩২৪.
Who won the Women's Singles title at the 2025 US Open?
  1. Coco Gauff
  2. Aryna Sabalenka 
  3. Iga Swiatek
  4. Naomi Osaka
ব্যাখ্যা

- ২০২৫ সালের ইউএস ওপেন নারী একক গ্র্যান্ড স্লামে জয়ী হয়েছেন আরিনা সাবালেঙ্কা।
- বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা ইউএস ওপেন নারী এককের ফাইনালে হারা  যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে।
- আরিনা সাবালেঙ্কা  ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে গ্র্যান্ড স্লাম জয়ী হয়েছেন।
- সাবালেঙ্কার এটি ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
- তিনি ২০২২ সালের পর থেকে কোনো হার্ডকোর্ট গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল মিস করেননি।
- তাই তাকে আধুনিক হার্ডকোর্টের রানি বলা হয়।

উৎস: ESPN ওয়েবসাইট। [লিঙ্ক]

৩,৩২৫.
UNEP এর বর্তমান সদস্য সংখ্যা কত? (আগস্ট, ২০২৪)
  1. ১৯০ টি
  2. ১৯১ টি
  3. ১৯২ টি
  4. ১৯৩ টি
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (আগস্ট, ২০২৪)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩২৬.
কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী ধর্ম ইসলাম?
  1. সাঁওতাল
  2. পাঙন
  3. রাখাইন
  4. ম্রো
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী 'পাঙন'।

পাঙন উপজাতি:
- পাঙন সম্প্রদায় সিলেট অঞ্চলে বসবাস করে।
- তবে এদের অধিকাংশের বসবাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়।
- পাঙনরা মণিপুরী নৃ-গোষ্ঠীর অন্তর্গত একটি শাখা।
- এরা বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি।
- ধর্মীয় দিক থেকে এরা সুন্নি মুসলিম।

⇒ অপরদিকে,
- ম্রোদের ধর্মের নাম: তোরাই।
- রাখাইনরা বৌদ্ধ ধর্মের।
- সাঁওতালদের নিজস্ব ধর্ম রয়েছে।

সূত্র:- ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি: ষষ্ঠ শ্রেণি, জাতীয় তথ্য বাতায়ন।
৩,৩২৭.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র চীনের ওপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৮ শতাংশ
  2. ১০ শতাংশ
  3. ১২ শতাংশ
  4. ১৫ শতাংশ
ব্যাখ্যা
বাণিজ্য শুল্ক:
- সম্প্রতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।
- কানাডা, চীন ও মেক্সিকো হচ্ছে যুক্তরাষ্ট্রে তিন শীর্ষ বাণিজ্য সহযোগী দেশ।
- ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ৪০ শতাংশ পণ্য এসব দেশ থেকে আমদানি করে।
- প্রেসিডেন্ট ট্রাম্পের এ নির্দেশে নতুন এক বাণিজ্যযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হয়েছে।
- আমদানিতে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারেও পণ্যের দাম বেড়ে যেতে পারে।
- বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট।
৩,৩২৮.
Satellite : Orbit ::
  1. ক) Ball : Pitcher
  2. খ) Missile : Trajectory
  3. গ) Moon : Phase
  4. ঘ) Rocket : Projectile
ব্যাখ্যা
- Satellite এর কক্ষপথকে Orbit বলে।
- Missile  বা ক্ষেপণাস্ত্রের বঙ্কিম পথকে Trajectory বলে।

- Moon বা চাঁদের (গ্রহ) দশা/কলাকে Phase বলে।
- বলনিক্ষেপকারী খেলোয়াড়কে Pitcher।
-Projectile হলো বিশেষত Rocket বা কামানের সাহায্যে নিক্ষেপণীয় কোনো কিছু; রকেট প্রভৃতি স্বয়ংচালিত ক্ষেপণাস্ত্র; দূরবেধী ক্ষেপণাস্ত্র।

Source: Accessible Dictionary by Bangla Dictionary
৩,৩২৯.
D-8-এর সদস্য দেশ নয় কোনটি? (জানুয়ারি, ২০২৫)
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. ইন্দোনেশিয়া
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

- আফগানিস্তান D-8-এর সদস্য দেশ নয়। 
• D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৯টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য দেশ: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।

৩,৩৩০.
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫’ অনুযায়ী ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর কোনটি?
  1. ঢাকা
  2. টোকিও
  3. জাকার্তা 
  4. নয়াদিল্লি
ব্যাখ্যা

• বিশ্বের সবচেয়ে জনবহুল নগর: 
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫’ প্রতিবেদনে ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার জাকার্তা। 
- দ্বিতীয় অবস্থানেই রয়েছে ঢাকা। 
- ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এ প্রতিবেদনটি প্রস্তুত করেছে।
- প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে গত ১৮ নভেম্বর। 
- তবে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ২০৫০ সালে সবচেয়ে জনবহুল নগরের বৈশ্বিক তালিকায় জাকার্তা আবারও দ্বিতীয় স্থানে নেমে যাবে। 
- ওই সময় নগরটির (জাকার্তার) জনসংখ্যা হবে ৫ কোটি ১৮ লাখ। 
- জাকার্তাকে ছাড়িয়ে প্রথম স্থানে উঠে আসবে ঢাকা।

• ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫: 
১) জাকার্তা, ইন্দোনেশিয়া
২) ঢাকা, বাংলাদেশ
৩) টোকিও, জাপান
৪) নয়াদিল্লি, ভারত
৫) সাংহাই, চীন
৬) গুয়াংঝু, চীন
৭) কায়রো, মিশর
৮) মানিলা, ফিলিপাইন
৯) কলকাতা, ভারত
১০) সিউল, দক্ষিণ কোরিয়া

উৎস: ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫ ও প্রথম আলো।

৩,৩৩১.
'ভাষা ও সাহিত্যে' কতজন ২০২৪ সালে একুশে পদক লাভ করেন?
  1. ৪ জন
  2. ৬ জন
  3. ১২ জন
  4. ১ জন
ব্যাখ্যা
একুশে পদক ২০২৪:
- বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে ২১ জন বিশিষ্ট নাগরিক ২০২৪ সালে একুশে পদক পেয়েছেন। তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন।

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন - 
- ভাষা আন্দোলননে ২ জন: মৌ. আশরাফুদ্দীন আহমদ(মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার (মরণোত্তর)।
- শিল্পকলায় ১২ জন: জালাল উদ্দীন খা(মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যানী ঘোষ (মরণোত্তর), বিদিত লাল দাস(মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্রদেব, শিবলী মোহাম্মদ, ডলি জহুর, এম এ আলমগীর, খান মো.মুস্তাফা ওয়ালিদ(শিমুল মুস্তাফা), রূপা চক্রবর্তী, শাহজাহান আহমেদ বিকাশ, কাওসার চৌধুরী।
- সমাজসেবায় ২ জন: মো. জিয়াউল হক, রফিক আহামদ।
- ভাষা ও সাহিত্যে ৪ জন: মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ (মরণোত্তর)।
- শিক্ষায় ১ জন: প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৩,৩৩২.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) এর বর্তমান হাইকমিশনার কে?
  1. ডেভিড এম বিসলি
  2. ফিলিপ্পো গ্রান্ডি
  3. জেন্স ওয়ান্ডেল
  4. আন্তোনিও ম্যানুয়েল
ব্যাখ্যা
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি। (এপ্রিল, ২০২৫)
- কার্যক্ষেত্র: ১৩২টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৩৩.
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. নারায়ণগঞ্জ
  2. সাভার
  3. গাজীপুর
  4. কেরানীগঞ্জ
ব্যাখ্যা

ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়।
- বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।
- ​সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে। 
​- পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার অন্তর্গত সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানোসহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা সম্পাদন নিষিদ্ধ।
- উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন সব ধরনের নতুন শিল্পকারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।

​তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

৩,৩৩৪.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?
  1. ৪০.৮
  2. ৪০.৯
  3. ৪১.৬
  4. ৪১.৮
ব্যাখ্যা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিলো ৪১.৮ শতাংশ।

দ্বাদশ জাতীয় সংসদ:
- বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি, ২০২৪ তারিখে।
- ২৮টি রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়।
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে।
- দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২২৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ।
- ক্ষমতাসীনদের পর সবচেয়ে বেশি জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নেন ১০ জানুয়ারি, ২০২৪।

উল্লেখ্য,
⇒ দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা:
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৪ সালের ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন।
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

উৎস: i) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
ii) বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।
৩,৩৩৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার কত?
  1. ১৮.৭%
  2. ১৫.৫%
  3. ২০.২%
  4. ১৯.৫%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- রপ্তানি আয়: ৪০,৮৭৫ মিলিয়ন ডলার।
- সাক্ষরতার হার: ৭৭.৯%। 
- পুরুষ: ৮০.১%
- মহিলা: ৭৫.৮%
- মাথাপিছু জিডিপি: ২৬২৫ মার্কিন ডলার।
- জিডিপি'র (উৎপাদন মূল্য) প্রবৃদ্ধির হার: ৪.২২%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৩৩৬.
নিচের কোনটি বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়?
  1. ইলিশ
  2.  ক্ষীরশাপাতি আম
  3. জামদানি
  4.  বেনারসি
ব্যাখ্যা
জিআই পণ্য:
- ভৌগোলিক নির্দেশক পণ্য (Geographical Indication)।
- সংক্ষেপে GI) বলতে বোঝায় এমন একটি পণ্য, যা বিশেষ কোনো ভৌগোলিক এলাকা বা অঞ্চলের কারণে তার গুণগত মান, খ্যাতি বা অন্যান্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত ও স্বীকৃত।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) জামদানি।
- সময়: ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি লাভ করে।
- বর্তমানে দেশে জিআই পণ্য ৫৬টি। (মে, ২০২৫)।
- সর্বশেষ জিআইপণ্য: ঢাকাই ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ। (৫৬তম)।
- ৫৫ তম টাঙ্গাইলের মির্জাপুরের জুমর্কির সন্দেশ।
- ৫৪ তম নওগাঁর নাক ফজলি আম।

উৎস: পেটেন্ট, শিল্প, নকশা, ও ট্রেডমার্ক অধিদপ্তর ও প্রথম আলো। [Link]
৩,৩৩৭.
বর্তমানে বাংলাদেশে 'এ' ক্যাটাগরির জেলা কয়টি?[জানুয়ারি, ২০২৬]
  1. ২৫
  2. ২৭
  3. ৩১
  4. ৩৬
ব্যাখ্যা

সাতক্ষীরা:
- সাতক্ষীরা জেলাকে 'বি' থেকে 'এ' ক্যাটাগরির জেলায় উন্নীত করেছে সরকার।
 - মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ৮ বা এর বেশি উপজেলা থাকা জেলাকে 'এ', ৫ থেকে ৭টি উপজেলা থাকা জেলাকে 'বি' এবং ৫টির কম - উপজেলা থাকা জেলাকে 'সি' শ্রেণির উপজেলার মর্যাদা দেওয়া হয়।
 - আর অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে 'বিশেষ ক্যাটাগরি'র অন্তর্ভুক্ত করা হয়।
- মোট এ ক্যাটাগরির জেলা ২৭টি।

এ ক্যাটাগরির জেলাসমূহ:
- কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, বগুড়া, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা,  ও সাতক্ষীরা।

উৎস: প্রথম আলো ও জাতীয় তথ্য বাতায়ন।

৩,৩৩৮.
The analogy of SEDATIVE : DROWSINESS ::
  1. ক) Epidemic : Contagiousness
  2. খ) Vaccine : Virus
  3. গ) Laxative : Drug
  4. ঘ) Anesthetic : Numbness
ব্যাখ্যা
• SEDATIVE (noun/ adjective):
English Meaning:
1.  Tending to calm, moderate, or tranquilize nervousness or excitement.
2.  a drug used to calm a person or animal or to make them sleep.
Bangla Meaning: স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন (ওষুধ); শমক।

• DROWSINESS (noun): 
English Meaning:
1. A tired state, between sleeping and being awake.
Bangla Meaning: চটকা; তন্দ্রা; ঢুল; তন্দ্রাচ্ছন্নভাব; নিদ্রালুতা।

প্রশ্নে উল্লেখিত SEDATIVE বা স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন ওষুধ সেবন করলে Drowsiness বা তন্দ্রাচ্ছন্নভাব দেখা দেয়।

অপশনে থাকা অন্যান্য শব্দের অর্থ-
ক)
Epidemic এর অর্থ- মহামারি; মহামারিসংক্রান্ত।
Contagiousness এর অর্থ- সংক্রামক, ছোঁয়াচে।
খ)
Vaccine এর অর্থ- মানুষকে রোগ থেকে রক্ষা করতে রক্তপ্রবাহের মধ্যে অন্তঃক্ষিপ্ত পদার্থ, যাতে সামান্য রোগলক্ষণ প্রকাশ পেলেও বিপদের কোনো আশঙ্কা থাকে না; টিকা।
Virus এর অর্থ- সংক্রামক রোগের অদৃশ্য জীবাণু বিশেষ।
গ)
Laxative এর অর্থ- জোলাপ; রেচক; পায়খানা নরম করে এমন।
Drug এর অর্থ- ওষুধ বা ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত উপাদান।
ঘ)
Anesthetic এর অর্থ- অনুভূতিনাশক পদার্থ (ঈথার, ক্লোরোফরম) বা কলাকৌশল।
Numbness এর অর্থ- অসাড়তা; অনুভূতিশূন্যতা।

• উপরিউক্ত শব্দের অর্থ বিশ্লেষণ করে দেখা যায়, SEDATIVE বা স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন ওষুধ সেবন করলে Drowsiness বা তন্দ্রাচ্ছন্নভাব দেখা দেয়।
- তেমনি Anaesthetic বা অনুভূতিনাশক পদার্থ সেবন করলে Numbness বা অনুভূতিশূন্যতা দেখা দেয়।

- সুতরাং The analogy of  SEDATIVE : DROWSINESS :: ANESTHETIC : NUMBNESS.

Source: GRE Big Book, Merriam-webster Dictionary, Bangla-English Dictionary and Accessible Dictionary.
৩,৩৩৯.
জাতীয় শুদ্ধাচার কৌশলের স্লোগান-
  1. ক) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা।
  2. খ) সোনার বাংলা গড়ার প্রত্যয়।
  3. গ) আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুশাসন প্রতিষ্ঠা।
  4. ঘ) সুখী-সমৃদ্ধ সোনার বাংলা।
ব্যাখ্যা
- জাতীয় শুদ্ধাচার কৌশল গ্রহণ করা হয় ২০১২ সালে।
- এর স্লোগান হলোঃ 'সোনার বাংলা গড়ার প্রত্যয়'। 
- এটি গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ। 
- এর রূপকল্প হলোঃ সুখী-সমৃদ্ধ সোনার বাংলা।
- অভিলক্ষঃ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
৩,৩৪০.
সম্প্রতি, সাফা আন্তর্জাতিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. নেপাল
  4. ভারত
ব্যাখ্যা

সাফা সম্মেলন:
- দক্ষিণ এশিয়ার সনদপ্রাপ্ত হিসাববিদদের (সাফা) নিয়ে ঢাকায় আয়োজিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন।
- সময়: ১৭ জানুয়ারি ২০২৬ সম্মেলনে অংশ নেন পেশাজীবী নিরীক্ষকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) প্রেসিডেন্ট জ্য' বুকো।
- ১৯৮৪ সালে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস বা সাফা প্রতিষ্ঠিত হয় ।
- এটি একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম, যা সার্কভুক্ত দেশগুলোর ৪ লাখ ৫০ হাজারের বেশি সনদপ্রাপ্ত হিসাববিদের প্রতিনিধিত্ব করে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা নিউজ।

৩,৩৪১.
World Urbanization Prospects- 2025 প্রতিবেদনমতে, বর্তমানে বিশ্বের শীর্ষ মেগাসিটি কোনটি?
  1. সাংহাই, চীন
  2. টোকিও, জাপান
  3. ঢাকা, বাংলাদেশ
  4. জাকার্তা, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

৩,৩৪২.
২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ঢাকা, বাংলাদেশ
  2. কুয়ালালামপুর, মালয়েশিয়া
  3. বেইজিং, চীন
  4. টোকিও, জাপান
ব্যাখ্যা

2025 Asian Archery Championships:
- এটি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর।
- স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সময়সূচী: ৮ - ১৪ নভেম্বর, ২০২৫। 
- অংশগ্রহণকারী: ৩০টিরও বেশি দেশ থেকে ২০৯ জনেরও বেশি আর্চার অংশ নিয়েছে।

উৎস: World Archery ওয়েবসাইট। 

৩,৩৪৩.
OCR শব্দের পূর্ণাঙ্গ রূপ কী?
  1. Optical Card Recognition
  2. Optical Character Recognition
  3. Online Code Recognition
  4. Optical Code Recognition
ব্যাখ্যা

• OCR শব্দের পূর্ণাঙ্গ রূপ হলো Optical Character Recognition। এটি একটি প্রযুক্তি যার মাধ্যমে স্ক্যান করা ছবি, প্রিন্ট করা লেখা বা হাতে লেখা অক্ষরকে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং সেগুলোকে সম্পাদনযোগ্য ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। উদাহরণস্বরূপ, কোনো বই বা নথি স্ক্যান করলে OCR সফটওয়্যার সেই ছবির ভেতরের অক্ষরগুলো চিনে নিয়ে টেক্সটে পরিণত করে, যাতে তা সহজে পড়া, কপি করা বা সম্পাদনা করা যায়। বর্তমানে বিভিন্ন ডকুমেন্ট ডিজিটাইজেশন, ব্যাংকিং, ডাটা এন্ট্রি এবং আর্কাইভ সংরক্ষণে OCR প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাই সঠিক উত্তর হলো খ) Optical Character Recognition.

• ওসিআর (OCR):
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। 
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে। 
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- বিস্তারিত জানতে Live MCQ Computer & ICT Cloud বইটি দেখুন। 

৩,৩৪৪.
Who is the current Secretary-General of SAARC? [October, 2025]
  1. Md. Golam Sarwar 
  2. Esala Ruwan Weerakoon
  3. Ahmed Saleem
  4. Fathimath Dhiyana Saeed 
ব্যাখ্যা

SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-Operation.
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার [সেপ্টেম্বর,২০২৫]

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট।

৩,৩৪৫.
ADULT : CHILD ::
  1. horse : mare
  2. swine : sow
  3. cat : kitten
  4. cow : herd
ব্যাখ্যা
• Adult - প্রাপ্ত বয়স্ক,
• Child - শিশু।

→ Analogical recognition:
Child (শিশু) বড় হয়ে Adult (প্রাপ্ত বয়স্ক) হয়; আর Kitten (বিড়াল ছানা) বড় হয়ে Cat (বিড়াল) হয়।

Meaning:
- Cat (বিড়াল),
- Kitten (বিড়াল ছানা),
- Horse (ঘোড়া/ঘটক),
- Mare (ঘোটকী),
- Swine (শুকর),
- Sow (বপন করা),
- Cow (গাভী),
- Herd (পশুরদল/পাল)।

Source: Live MCQ Bank English Lecture.
৩,৩৪৬.
Who presided over the 29th United Nations Climate Change Conference (COP29) in 2024?
  1. Mukhtar Babayev
  2. Sultan Ahmed Al Jaber
  3. Alok Sharma
  4. Sameh Shoukry
  5. None
ব্যাখ্যা
২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব একটি বৈশ্বিক সমস্যা।
- তাই জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কাঠামো কনভেনশনের (ইউনএফসিসিসি) আওতায় ১৯৯৫ সাল থেকে প্রতিবছর Conference of Parties (COP) অনুষ্ঠিত হয়ে থাকে।
- জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।

⇒ ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন।
- যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য,
- এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে।
- পাশাপাশি, দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে সম্মত হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৩,৩৪৭.
IDA এর বর্তমান সদস্য দেশ কয়টি? (মে, ২০২৫)
  1. ১৭২টি
  2. ১৭৩টি
  3. ১৭৫টি
  4. ১৭৮টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

IDA:

- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (মে, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৪৮.
নিচের কোন দেশটি আসিয়ানের সদস্য দেশ নয়? [আগস্ট, ২০২৫]
  1. ব্রুনাই
  2. থাইল্যান্ড
  3. চীন
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
- চীন আসিয়ানের সদস্য নয়। 

• ASEAN:

- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে। 
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি। [আগস্ট, ২০২৫]
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৩,৩৪৯.
Pretend : Simulate :: Vacillate : ________.
  1. Alleviate
  2. Doleful
  3. Waver
  4. Castigate
ব্যাখ্যা

• Correct Answer: Waver.

• Pretend: Simulate :: Vacillate: Waver.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Pretend - ভান/ছল করা।
- Simulate - ভান করা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Vacillate - দ্বিধা করা; দ্বিধান্বিত হওয়া।
- Waver - দ্বিধা/ইতস্তত করা; দোদুল্যমান হওয়া।

• অর্থাৎ, শব্দজোড়াগুলো সমার্থক অর্থ প্রকাশ করছে। 

• অন্যান্য অপশন,
ক) Alleviate (লাঘব করা; উপশম করা).
খ) Doleful (বেদনাময়; শোকপূর্ণ).
ঘ) Castigate (প্রহার বা তীব্র নিন্দা জানিয়ে কঠোর শান্তি দেওয়া).

• সুতরাং, option বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Pretend: Simulate :: Vacillate: Waver.

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

৩,৩৫০.
Bangladesh-Bangabandhu Sheikh Mujib room has been set up in the headquarters of which organization recently?
  1. UNDP
  2. IFAD
  3. FAO
  4. UNHCR
ব্যাখ্যা
বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করেন।
- বাংলাদেশ এবং এফএওর মধ্যে পঞ্চাশ বছরের চমৎকার সম্পর্কের প্রতীক এই কক্ষ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করাই বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল।
- মুজিববর্ষ' ২০২০-২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সময় এ শৈল্পিক কাজটি করা হয়েছিল।
- এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।
- এটি আমাদের সাধারণ মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানের সাক্ষ্য বহন করে৷

উৎস: ২৫ জুলাই, ২০২৩, যুগান্তর।
৩,৩৫১.
বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে বাজার মূলধন এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে- [জুলাই, ২০২৫]
  1. সিটি ব্যাংক
  2. ব্র্যাক ব্যাংক
  3. গ্রামীণ ব্যাংক
  4. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
ব্যাখ্যা
ব্র্যাক ব্যাংক:
- দেশের শেয়ারবাজারে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের বাজার মূলধন অতিক্রম করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক।
- ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম ব্যাংকটি এ মাইলফলক অর্জন করেছে।
- বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯১ কোটি টাকা। 

উল্লেখ্য,
- ২০০১ সালে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক।
- বর্তমানে সারা দেশে ১৯১টি শাখা, ৯৪টি উপশাখা, ১ হাজার ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৮ হাজারেরও বেশি কর্মী নিয়ে এই ব্যাংকের কার্যক্রম বিস্তৃত রয়েছে।
- আর গ্রাহক সংখ্যা ১৮ লাখের বেশি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৩,৩৫২.
নিম্নের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ? [জুন, ২০২৫]
  1. ফ্রান্স
  2. ডেনমার্ক
  3. ইতালি
  4. জাপান
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

উল্লেখ্য,
- প্রতিবছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- ৩ জুন, ২০২৫ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নিরাপত্তা পরিষদের সদস্যপদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- এই বছর নির্বাচিত পাঁচজন নতুন সদস্য ১ জানুয়ারি, ২০২৬ তারিখে তাদের আসন গ্রহণ করবেন এবং ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া।

⇒ বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলজেরিয়া (২০২৪-২৫), গায়ানা (২০২৪-২৫), কোরিয়া (২০২৪-২৫), সিয়েরা লিওন (২০২৪-২৫), স্লোভেনিয়া (২০২৪-২৫) ও ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৩,৩৫৩.
FBI এর বর্তমান পরিচালক কে? (মার্চ, ২০২৫)
  1. ক্রিস্টোফার রে
  2. ক্যাশ প্যাটেল
  3. রবার্ট এস. মুলার
  4. অ্যান্ড্রু ম্যাককেব
ব্যাখ্যা
Federal Bureau of Investigation:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। (মার্চ, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৫৪.
মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি?
  1. ময়মনসিংহ
  2. কুমিল্লা
  3. যশোর
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশে মাছ উৎপাদনে
প্রথম - ময়মনসিংহ
দ্বিতীয় - কুমিল্লা
তৃতীয় - যশোর।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
৩,৩৫৫.
বাংলাদেশে কতটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩২টি
  2. ৩৫টি
  3. ৩৬টি
  4. ৩৮টি
ব্যাখ্যা

• আর্থিক প্রতিষ্ঠান:
- আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ অনুযায়ী 'আর্থিক প্রতিষ্ঠান' বলতে বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্স প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানকে বুঝায়।
- বাংলাদেশ ব্যাংক এর আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ আর্থিক প্রতিষ্ঠানসমূহের লাইসেন্স প্রদান, নিয়ন্ত্রণ, তদারকি এবং তদসংক্রান্ত প্রবিধান প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকে এবং প্রয়োজনে আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে পারে।

- তফসিলি ব্যাংক ছাড়াও দেশে কার্যরত সকল অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (Non-Bank Financial Institutions)
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ৩৫ টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আছে। 
- সাধারণত মার্চেন্ট ব্যাংক, বিনিয়োগ কোম্পানী, মিউচুয়াল এসোসিয়েশন, মিউচুয়াল কোম্পানি, লিজিং কোম্পানি এবং বিল্ডিং সোসাইটিসমূহ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত হয়ে থাকে।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের ওয়েবসাইট। (Link) (Link2)

৩,৩৫৬.
D-8 এর সদস্য দেশ নয় কোনটি?
  1.  মালয়েশিয়া
  2. ইরান
  3. ইরাক
  4. মিশর
ব্যাখ্যা
D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৮টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- ইরাক D-8 এর সদস্য দেশ নয়। 

উৎস: D-8 এর ওয়েবসাইট।
৩,৩৫৭.
বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর কে? [জুলাই, ২০২৫]
  1. লি ইয়ং
  2. জ্যঁ পেম
  3. সেলিম রেহান
  4. জেমস পিটারসন
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর:
- বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন জ্যঁ পেম।
- ১লা জুলাই, ২০২৫ থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেন।
- জ্যঁ পেম একজন ফরাসি নাগরিক।
- তিনি ২০০৩ সালে বিশ্বব্যাংকে সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন এবং পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
- বর্তমান দায়িত্বে আসার আগে জ্যঁ পেম বিশ্বব্যাংকের ফাইন্যান্স গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী।
- স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে ৪ হাজার ৬০০ কোটি ডলার অনুদান ও ঋণ দিয়েছে বিশ্বব্যাংক।
- বাংলাদেশে অনুদান, সুদমুক্ত ও স্বল্পসুদে ঋণ মিলিয়ে মোট ৪৬ বিলিয়ন ডলার ছাড় করেছে।
- বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ১ হাজার ৫৪০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৩,৩৫৮.
কমনওয়েলথের সর্বশেষ সদস্যদেশ কোনটি?
  1. ঘানা
  2. গ্যাবন
  3. রুয়ান্ডা
  4. উগান্ডা
ব্যাখ্যা
• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।

- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৫৯.
দাবা খেলায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে? [জানুয়ারি, ২০২৬]  
  1. নিয়াজ মোর্শেদ
  2. রিয়াজ বিন সাত্তার
  3. জিয়াউর রহমান
  4. মনন রেজা নীড়
ব্যাখ্যা

• দাবায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার:
- ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা দল।
- বর্তমানে মনন রেজা নীড় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।
- অক্টোবর, ২০২৪-এ বিশ্ব দাবা সংস্থার চতুর্থ ফিদে জোন কাউন্সিলের সভায় তার আন্তর্জাতিক মাস্টারের খেতাব অনুমোদন হয়।
- তিনি আন্তর্জাতিক মাস্টার হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে।

⇒ আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন।

অন্যদিকে,
- নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ১৫ বছর পাঁচ মাস বয়সে। 
- ১৪ বছর তিন মাস বয়সে এই কৃতিত্ব অর্জন করলেন মনন।
- তাকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ। 
- বাকি চারজন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।

তথ্যসূত্র:  প্রথম আলো।

৩,৩৬০.
বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটার কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. ফ্রন্টিয়ার
  2. সামিট
  3. সাইবার ২০৫
  4. এল ক্যাপিটান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সুপার কম্পিউটার:

- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপারকম্পিউটার হলো ‘এল ক্যাপিটান’।
- এটি ডিজাইন ও তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) কোম্পানি।
- ২০২৪ সালের নভেম্বরে চালু করা হয় এটি।
- এই সুপারকম্পিউটার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোরে অবস্থিত লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছে।
- এটি ডিজাইন ও তৈরিতে ব্যয় হয়েছে ৬০০ মিলিয়ন ডলারের বেশি।

উল্লেখ্য,
- ২০২২ সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ছিল ফ্রন্টিয়ার।
- ফ্রন্টিয়ারের গতি ছিল ১.৫ এক্সাফ্লপ এবং ক্যাপিটান সুপারকম্পিউটিং সিস্টেমের গতি ২.৭৪৬৩ এক্সাফ্লপ।

তথ্যসূত্র: সিবিএস নিউজ।
৩,৩৬১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে, বাংলাদেশে কয়টি চিনিকল রয়েছে?
  1. ১৪টি
  2. ১৫টি
  3. ১৬টি
  4. ১৭টি
ব্যাখ্যা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (BSFIC):
- BSFIC এর পুর্ণ রূপ: Bangladesh Sugar and Food Industries Corporation.
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ১৫টি চিনিকল, ১টি ডিস্টিলারি ইউনিট, ১টি ইঞ্জিনিয়ারিং কারখানা, ১টি জৈবসার কারখানা ও ২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে কর্মকান্ড পরিচালনা করছে।
- চিনিকলগুলোতে ২০২২-২৩ অর্থবছরে ৫২,৯৪৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২১,৩১৩ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৩,৩৬২.
The country known as a super global power but has not yet elected a woman as its head of the of the government is -
  1. USA
  2. Russia
  3. Japan
  4. France
  5. all of above
ব্যাখ্যা
বিশ্বের ক্ষমতাধর যে দেশে নারী রাষ্ট্রপ্রধান ছিলনা:
- বিশ্বের ক্ষমতাধর দেশ যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান প্রভৃতি কোন দেশেই কখনো নারী রাষ্ট্রপ্রধান ছিলনা।
- যুক্তরাষ্ট্রের সোয়া দুই শ বছরের ইতিহাসে মাত্র দুজন নারী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। 
- কিন্তু সর্বোচ্চ লড়াই শেষেও তারা ক্ষমতায় আসতে পারেনি।

⇒ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির (জিডিপির দিক থেকে) ২০ দেশের মধ্যে আটটি দেশ কখনো দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো নারীকে নির্বাচন করেনি।
- সুইজারল্যান্ড সর্বোচ্চ ছয়জন নারীকে সরকারপ্রধান করেছে।
- আর যুক্তরাজ্য করেছে তিনবার।
- কানাডার মতো দেশও মাত্র একবার একজন নারী সরকার প্রধান পেয়েছে, যিনি মাত্র চার মাস ক্ষমতায় ছিলেন।
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডসের মতো উন্নত বিশ্বের অংশীদার দেশগুলো কখনো কোনো নারী সরকারপ্রধান পায়নি।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অধিকাংশ দেশ নারীর ক্ষমতায়ন নিয়ে সচেতন হয়েছে, এই সময়ে জাপান ৩৮জন রাষ্ট্রপ্রধান বেছে নিয়েছে, কিন্তু তাদের একজনও নারী নয়।
- ফ্রান্সে ২৫ জন সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন, সবাই পুরুষ। 
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, স্পেন ও জাপানের মতো দেশগুলো দুই তালিকাতেই আছে বলে সংখ্যাটি কাছাকাছি।

এছাড়াও,
- নারীর ক্ষমতায়ন ও সমতা নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনগুলোর।
- কিন্তু জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্যের তিনটিই কখনো নারী নেতৃত্ব পায়নি। 
- জাতিসংঘ এখনো পর্যন্ত নারী মহাসচিব পাননি।

উৎস: i) UN Women.
ii) Independent Tv.
৩,৩৬৩.
কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
  1. ডেনমার্ক
  2. বেলজিয়াম
  3. ভিয়েতনাম
  4. সুইডেন
ব্যাখ্যা
ডেনমার্ক:
- ইউরোপের উত্তর-পশ্চিমের দেশ ডেনমার্ক।
- ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভীয়র একটি অংশ।
- দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর কোপেনহেগেন।
- এছাড়া আরাফাস, আলব্রোগা দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম।
- ডেনমার্কের আয়তন ৪২,৯২৪ বর্গকিলোমিটার।
- ডেনমার্কের রাষ্ট্র ভাষা 'ডেনীয়'।
- ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা ১২১৯ সাল থেকে প্রচলিত।

অন্যদিকে -
- বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
- ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
- আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান।
- সুইডেনের রাজধানী স্টকহোমে।

উৎস: Britannica.
৩,৩৬৪.
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কোন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইউক্রেন? [নভেম্বর - ২০২৪]
  1. ALCMS
  2. ATACMS
  3. ASM- 1
  4. ACMK- 5
ব্যাখ্যা
ATACMS ক্ষেপণাস্ত্র: 
- যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস (ATACMS) ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে।

- এটিএসিএমএস একটি দূরপাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৩০০ কিলোমিটার।
- এটি সলিড রকেট প্রপোলেন্ট দিয়ে চলে, যা একে দ্রুত ও নির্ভুল করে তোলে।
- এই ক্ষেপণাস্ত্র গুচ্ছবোমা বা একক উচ্চমাত্রার বিস্ফোরকসহ বিভিন্ন ওয়ারহেড বহনে সক্ষম।
- গুচ্ছবোমা ব্যবহার বড় এলাকা ধ্বংস করতে পারে, তবে এতে অবিস্ফোরিত বোমার ঝুঁকি থাকে।

উল্লেখ্য: 
- এটিএসিএমএস (ATACMS) ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম ব্যবহৃত হয়।
- বর্তমানে এটি প্রিসাইশন স্ট্রাইক মিসাইল দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, যা আরও অত্যাধুনিক এবং ৫০০ কিলোমিটার পাল্লার। 

সূত্র: প্রথম আলো ও ডেইলি স্টার।
৩,৩৬৫.
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী বাংলাদেশের কৃষি খাতে প্রবৃদ্ধির হার-
  1. ৩.১১ শতাংশ
  2. ৫.৩২ শতাংশ
  3. ৬.৪৮ শতাংশ
  4. ৩.৫২ শতাংশ
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.১১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫.৩৬ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৪৮ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৩২ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

৩,৩৬৬.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
  1. গায়ানা
  2. ইকুয়েডর
  3. বলিভিয়া
  4. কলম্বিয়া
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য। (সেপ্টেম্বর, ২০২৪)
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ- ৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৬৭.
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? (মার্চ-২০২৬)
  1. বরিস জনসন
  2. লিজ ট্রাস
  3. ঋষি সুনাক 
  4. কিয়ার স্টারমার
ব্যাখ্যা

- যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
- ২০২৪ সালে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। 
-  নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি।
- কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।
- সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন।
- এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

উৎস: বিবিসি এবং প্রথম আলো।

৩,৩৬৮.
বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
  1. ধান
  2. পাট
  3. চা
  4. ইলিশ
ব্যাখ্যা
অর্থকরী ফসল:
- যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলে।
- বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য হচ্ছে পাট, চা ও তামাক।
- বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলসমূহ: পাট, চা, আখ বা ইক্ষু, তামাক, তুলা, রাবার, ফুল প্রভৃতি।

⇒ পাট:
- পাট এক ধরনের কৃষিপণ্য।
- পাট একটি বর্ষাকালীন ফসল।
- এর জীবনকাল ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত।
- বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে।
- পাট বাংলার শত বর্ষের ঐতিহ্য।
- দুই ধরনের পাট বাংলাদেশে দেখতে পাওয়া যায়: সাদা পাট ও তোষা পাট।
- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।

উল্লেখ্য,
- পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম।
- বাংলাদেশে বছরে প্রায় ১৬ লক্ষ মে. টন পাট উৎপাদিত হয় যা বিশ্বে দ্বিতীয়।
- পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে।
- বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে পাট এবং পাট শিল্পের সাথে জড়িত।
- পাট দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ, শাড়ি, জুতা, স্যান্ডেল, বিছানার চাদর, পর্দা সোফার কভার,কার্পেট এবং আরো নানা ধরনের পণ্য।
- দেশের ভেতরে পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা হলে পাটের বিপুল চাহিদা তৈরি হবে।

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস।
ii) পাট অধিদপ্তর ওয়েবসাইট।
৩,৩৬৯.
বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল? [নভেম্বর, ২০২৪]
  1. মার্শাল আইল্যান্ড
  2. মালদ্বীপ
  3. গ্রানাডা
  4. বাহাম
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

বাংলাদেশের CVF- এর সভাপতির পূর্বে মার্শাল আইল্যান্ড CVF- এর সভাপতি ছিল।

CVF:
- CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum.
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত এবং ক্ষতিগ্রস্থ দেশসমূহের একটি সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- সদস্য: ৭০টি।
- বর্তমান সভাপতি: ঘানা।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।
৩,৩৭০.
জাতীয় বাজেট ২০২৫-২৬ উত্থাপনকারী কে?
  1. ড. আদিলুর রহমান খান
  2. ড. আলী ইমাম মজুমদার
  3. ড. এম. সাখাওয়াত হোসেন
  4. ড. সালেহউদ্দিন আহমেদ
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৩,৩৭১.
'লিগনোস্যাট' কী?
  1. কৃত্রিম উপগ্রহ
  2. যুদ্ধ জাহাজ
  3. করিডোর
  4. ওয়েবব্রাউজার
ব্যাখ্যা
‘লিগনোস্যাট’
- কাঠের তৈরি অদ্ভুত রকমের এক কৃত্রিম উপগ্রহ তৈরি করেছেন জাপানি বিজ্ঞানীরা।

- এটি মূলত কাঠের তৈরি একটি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ।
- উপগ্রহটির নাম দেওয়া হয়েছে ‘লিগনোস্যাট’। 
-  কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। 
- কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কাঠের বাড়ি-আসবাব তৈরির প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি।

সূত্র : দ্য গার্ডিয়ান।
৩,৩৭২.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, মাথাপিছু আয় কত?
  1. ২,৭১০ মার্কিন ডলার
  2. ২,৭৮০ মার্কিন ডলার
  3. ২,৮২০ মার্কিন ডলার
  4. ২,৯৬০ মার্কিন ডলার
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৩,৩৭৩.
মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২০ তম
  2. ১৩০ তম
  3. ১৩২ তম
  4. ১৩৬ তম
ব্যাখ্যা

মানব উন্নয়ন সূচক (HDI):
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ৬ মে ২০২৫ "Human Development Report 2025: A matter of choice: People and possibilities in the age of A I^ prime prime শিরোনামে "মানব উন্নয়ন প্রতিবেদন" প্রকাশ করে।
- মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশ-সমূহের জীবন মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক।
- একে সংক্ষেপে HDI (Human Development Index) বলা হয়।
- মানব উন্নয়ন মাপকাঠি সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সাজানো হয়।
- প্রতি বছর UNDP মানব উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- শীর্ষ দেশ- আইসল্যান্ড।

⇒ মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩০তম।

উৎস: UNDP ওয়েবসাইট।

৩,৩৭৪.
বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম কী নির্ধারণ করা হয়েছে?
  1. প্রিজন সার্ভিস বাংলাদেশ
  2. রিহ্যাব সার্ভিস বাংলাদেশ
  3. কারেকশন সার্ভিস বাংলাদেশ
  4. কারেকশনাল জাস্টিস বাংলাদেশ
ব্যাখ্যা

বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম:
- বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে 'কারেকশন সার্ভিসেস বাংলাদেশ' করার উদ্যোগ নেওয়া হয়েছে।
- কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
- এছাড়া, আইনকানুন যুগোপযোগী করার জন্য 'কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫'-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।
- সেই সাথে, বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৩,৩৭৫.
কোটাব্যবস্থা বাতিলে সংগঠিত ছাত্র আন্দোলন প্রথম শুরু হয়-
  1.  ২০২৪ সালে
  2.  ২০১৮ সালে
  3.  ২০২৩ সালে
  4.  ২০১৭ সালে
ব্যাখ্যা
• বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটভূমি:
- ২০১৮ সালের ৪ অক্টোবর সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল ঘোষণায় পরিপত্র জারি করে।
- তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন, সরকার সেই সিদ্ধান্ত মেনে নেয়।
- কিন্তু ২০২৪ সালের ৫ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০১৮ সালের ৪ অক্টোবরের কোটা বাতিল–সংক্রান্ত পরিপত্রটি অবৈধ ঘোষণা করেন।
- হাইকোর্টের এ ঘোষণার ফলে নতুনভাবে আবার এই আন্দোলন শুরু হয়।
- আন্দোলনকারীদের মূল দাবি ছিল, কোটার যৌক্তিক সংস্কার।

উৎস: প্রথম আলো ৪ মার্চ ২০১৮।
৩,৩৭৬.
fleet : trucks :: ______ : teachers
  1. ক) apple
  2. খ) student
  3. গ) book
  4. ঘ) faculty
ব্যাখ্যা
A fleet is a group of trucks, and a faculty is a group of teachers.
৩,৩৭৭.
ইউটিউবের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে? [জানুয়ারি, ২০২৫]
  1. রেইড হফম্যান
  2. নীল মোহন
  3. চ্যাড হারলি
  4. স্টিভ চেন
ব্যাখ্যা
• ইউটিউব (YouTube):
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- ইউটিউব ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা।
- জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
- গুগল ২০০৬ সালের ৯ অক্টোবর ইউটিউব কিনে নেয়।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।
- Parent organization: Google
- CEO: Neal Mohan. [জানুয়ারি, ২০২৫]

উৎস:
১. ব্রিটানিকা.
২. ইউটিউব এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৭৮.
নিচের কোন দেশটি BENELUX এর সদস্য নয়?
  1. বেলজিয়াম
  2. নেদারল্যান্ডস
  3. লুক্সেমবার্গ
  4. নরওয়ে
ব্যাখ্যা
• বেনেলাক্স: 
- পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।    
- প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল (The Treaty of the Benelux Economic Union)।
- চুক্তি কার্যকর:- ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদরদপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম। 
- নরওয়ে  বেনেলাক্সের সদস্য দেশ নয়। 

উৎস: ব্রিটানিকা।
৩,৩৭৯.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
  1. খুলনা
  2. সিলেট
  3. রংপুর
  4. কুমিল্লা
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে - ঢাকা বিভাগ।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে - ময়মনসিংহ বিভাগ।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৩,৩৮০.
Asia Cup 2025 টুর্নামেন্টে কয়টি দল অংশগ্রহণ করবে? [মে, ২০২৫]
  1. ৪টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
এশিয়া কাপ ২০২৫:
- Asia Cup Cricket 2025 কোন দেশে আয়োজিত হবে
- ২০২৫ সালের এশিয়া কাপ হবে টুর্নামেন্টের ১৭তম আসর।
- এটি ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
- ম্যাচগুলি টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে।
- এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে।
- পাঁচটি প্রধান দল - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান - ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।
- অন্যদিকে হংকং, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত ২০২৪ সালের এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপের মাধ্যমে তাদের স্থান অর্জন করেছে।
- এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

উৎস: Asia Cup 2025 ওয়েবসাইট।
৩,৩৮১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান -
  1. ৩৯.৭৫ শতাংশ
  2. ৪৫.০৩ শতাংশ
  3. ৪১.৩৪ শতাংশ
  4. ৩৭.৯৫ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপিতে:
- বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।

গুরুত্বপূর্ণ তথ্য:
- কর্মসংস্থানের দিক থেকে ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত।
- সার্বিকভাবে জিডিপিতে শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৩৮২.
ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের ২য় ভাষা কোনটি?
  1. ক) মান্দি
  2. খ) মারমা
  3. গ) চাকমা
  4. ঘ) কক বরক
ব্যাখ্যা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২য় বাংলাদেশি ভাষা হিসেবে বাংলার পাশাপাশি চাকমা ভাষা যুক্ত করা হলো।
ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করতে দীর্ঘদিন থেকে কাজ করেছেন জ্যোতি চাকমা। (রেফারেন্স- যুগান্তর)

৩,৩৮৩.
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ- ২০২৫ এর যৌথ আয়োজক দেশ কারা?
  1. আরব আমিরাত ও পাকিস্তান
  2. পাকিস্তান ও শ্রীলঙ্কা
  3. নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া
  4. ভারত ও শ্রীলঙ্কা
ব্যাখ্যা

নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫: 
- আসর: ১৩ তম।
- সময়: ৩০ সেপ্টেম্বর - ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজনকারী দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান)।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম শুরু হয় নারী ওয়ানডে বিশ্বকাপ।
- ২০২২ সালে প্রথমবারের মত বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। 

উৎস: বাসস।

৩,৩৮৪.
বাংলাদেশি তৈরি পোশাক কেনায় শীর্ষ প্রতিষ্ঠান-  [এপ্রিল, ২০২৫]
  1. সিঅ্যান্ডএ
  2. প্রাইমার্ক
  3. ইন্ডিটেক্স
  4. এইচঅ্যান্ডএম
ব্যাখ্যা
বাংলাদেশি তৈরি পোশাক:
- বিদায়ী (২০২৩-২৪) অর্থবছরে বাংলাদেশ ৩,৬৩৭ কোটি ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে।
- বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।
- শীর্ষ দশ প্রতিষ্ঠানই নেয় রপ্তানি হওয়া তৈরি পোশাকের প্রায় ২৯ শতাংশ।
- বাংলাদেশি তৈরি পোশাক কেনায় শীর্ষে সুইডেনের বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম।
- দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ ক্রেতার তালিকায় আছে যথাক্রমে স্পেনের ইন্ডিটেক্স ও আয়ারল্যান্ডের প্রাইমার্ক।

বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ১০ ক্রেতার তালিকা:
- এইচঅ্যান্ডএম,
- ইন্ডিটেক্স,
- প্রাইমার্ক,
- ডেনমার্কের বেস্টসেলার,
- যুক্তরাজ্যের মার্কস অ্যান্ড স্পেনসার,
- নেদারল্যান্ডসের সিঅ্যান্ডএ,
- জাপানের ইউনিক্লো,
- পোল্যান্ডের এলপিপি,
- যুক্তরাজ্যের নেক্সট ও
- পোল্যান্ডের পেপকো।

উৎস: প্রথম আলো (২৩ ডিসেম্বর ২০২৪)।
৩,৩৮৫.
কোন দেশটি G-7 (Group of Seven) এর সদস্য নয়?
  1. ভারত
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. জার্মানি
ব্যাখ্যা
ভারত G-7 (Group of Seven) এর সদস্য নয়।

Group of Seven (G-7):
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৩,৩৮৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে কর্মসংস্থান দিক থেকে বৃহৎ খাত-
  1. কৃষি খাত
  2. শিল্প খাত
  3. সেবা খাত
  4. পর্যটন খাত
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের জিডিপিতে উৎপাদন ভিত্তিতে ৩ টি বৃহৎ খাত।
- সার্বিক ভাবে ১৯টি খাত রয়েছে।
- বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত শিল্পখাত।
- জিডিপিতে সর্ববৃহৎ খাত- সেবা খাত।
- ছোট খাত- কৃষি খাত।
- কিন্তু কর্মসংস্থান দিক থেকে বৃহৎ খাত- কৃষি খাত।

উল্লেখ্য,
- জিডিপির সর্ববৃহৎ খাত – সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত – কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত – কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত – শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত – শিল্পখাত;

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৩,৩৮৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি?
  1. রংপুর
  2. পিরোজপুর
  3. ময়মনসিংহ
  4. জামালপুর
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৩,৩৮৮.
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
  1.  সংযুক্ত আরব আমিরাত, ২০২৫ সাল
  2.  সংযুক্ত আরব আমিরাত, ২০২৬ সাল
  3. ক্যামেরুন, ২০২৫ সাল
  4. ক্যামেরুন, ২০২৬ সাল
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।

⇒ WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত।
- এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

উল্লেখ্য,
- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৩,৩৮৯.
স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা
আদমশুমারি:
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- সাধারণত প্রতি ১০ বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়।
- এই পর্যন্ত বাংলাদেশে মোট ৬ টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- ৬ষ্ঠ আদমশুমারি ২০২২ সালের ১৫-২১ জুন 'জনশুমারি ও গৃহগণনা' নামে পরিচালিত হয়।
- জনশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৩,৩৯০.
বর্তমানে এশিয়ার সর্বাধিক জনবহুল দেশ কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. চীন
  2. ভারত
  3. ইন্দোনেশিয়া
  4. পাকিস্তান
ব্যাখ্যা

এশিয়া মহাদেশ:
- বিশ্বের বৃহত্তম মহাদেশ।
- সর্বোচ্চ শৃঙ্গ: মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার)। এটি নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত।
- সর্বনিম্ন বিন্দু: মৃত সাগর (Dead Sea)। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৩০ মিটার নিচে।
- বৃহত্তম দেশ: এশিয়ার নিজস্ব সীমানায় চীন বৃহত্তম।
- ক্ষুদ্রতম দেশ: মালদ্বীপ (আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকে)।
- বৃহত্তম হ্রদ: কাস্পিয়ান সাগর (এটি লোনা পানির হ্রদ)।
- গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ (রাশিয়া), এটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি পানির আধার।
- দীর্ঘতম নদী: ইয়াংসি নদী (চীন), দৈর্ঘ্য প্রায় ৬,৩০০ কিমি।
- সর্বাধিক জনবহুল দেশ: ভারত (বর্তমানে চীনকে অতিক্রম করেছে)।
- জনবহুল শহর: টোকিও, জাপান (বিশ্বের বৃহত্তম মেট্রোপলিটন এলাকা)।
- শীতলতম স্থান: উত্তর এশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ওময়াকন (Oymyakon) পৃথিবীর সবচেয়ে শীতলতম জনবসতি।

এছাড়াও, 
- গ্রেট ওয়াল অফ চায়না (চীন): মানুষের তৈরি বিশ্বের দীর্ঘতম প্রতিরক্ষা প্রাচীর।
- তাজমহল (ভারত): মোঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন এবং বিশ্বের অন্যতম বিস্ময়।
- পেত্রা (জর্ডান): প্রাচীন পাথরে খোদাই করা শহর।
- আঙ্কোর ওয়াট (কম্বোডিয়া): বিশ্বের বৃহত্তম ধর্মীয় মন্দির এলাকা।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৩,৩৯১.
’ম্যাগনাকার্টা- ১২১৫’ কোন দেশে গৃহীত হয়?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
ব্যাখ্যা
• ম্যাগনা কার্টা (Magna Carta) - ১২১৫:
- ম্যাগনা কার্টা, যার অর্থ "মহান সনদ"।
- ১২১৫ সালের ১৫ জুন ইংল্যান্ডের রাজা জন (King John) কর্তৃক স্বাক্ষরিত একটি ঐতিহাসিক দলিল।
- এই সনদটি রাজা ও তার বিদ্রোহী ব্যারনদের মধ্যে সংঘটিত রাজনৈতিক সংকটের সমাধান হিসেবে রুনিমিড (Runnymede) নামক স্থানে স্বাক্ষরিত হয়।
-
•পটভূমি ও কারণ:
- রাজা জনের শাসন: রাজা জনের অত্যাচারী শাসন, অতিরিক্ত কর আরোপ এবং ব্যর্থ যুদ্ধনীতি ব্যারনদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
- বিদ্রোহ: ব্যারনরা রাজাকে বাধ্য করে একটি সনদে স্বাক্ষর করতে, যা তাদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে।

• মূল বিষয়বস্তু:
- রাজা ও সরকার আইনের অধীন থাকবে এবং ইচ্ছামতো শাসন করতে পারবে না।
- কোনো ব্যক্তি আইনগত প্রক্রিয়া ছাড়া শাস্তি পাবে না।
- রাজা কর আরোপের ক্ষেত্রে ব্যারনদের সম্মতি নিতে বাধ্য।
-গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা হয়।
- পরবর্তী সংস্করণ : ১২১৬, ১২১৭, ১২২৫: রাজা জনের মৃত্যুর পর তার পুত্র হেনরি III.

উৎস: Britannica.
৩,৩৯২.
বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত শতাংশ? 
  1. ৫১.৬২%
  2. ৩৭.৪৪%
  3. ১০.৯৪%
  4. ১২.৩৪%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১০.৯৪%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৪৪%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান = ৫১.৬২%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৪.৬৭%।
-অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ১৭.৩৭%। -
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৯৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৩,৩৯৩.
১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয় কবে?
  1. ১৯৯৭ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা
সুন্দরবন দিবস:
- ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস।
- ২০০১ সালে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
- এবার পালিত হচ্ছে ২৪তম সুন্দরবন দিবস।

উল্লেখ্য,
- সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন।
- সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশক ধরে দিনটি পালিত হয়ে আসছে।
- ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

উৎস: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো।
৩,৩৯৪.
মার্সার জরিপ অনুসারে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
  1. আশখাবাদ
  2. টোকিও
  3. হংকং
  4. জুরিখ
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের মানবসম্পদ পরামর্শক সংস্থা মার্সা প্রকাশিত ২০২০ সালের শীর্ষ ব্যয়বহুল তালিকায়:
- প্রথম : হংকং
- দ্বিতীয় : আশখাবাদ (তুর্কমেনিস্তান)
- তৃতীয় : টোকিও
সবচেয়ে কম ব্যয়বহুল শহর:
- ২০৯তম : তিউনিস
- ২০৮তম : উইন্ডহক (নামিবিয়া)
- ঢাকার অবস্থান : ২৬তম।
(সূত্র: মার্সার)
৩,৩৯৫.
সর্বশেষ কোন দুটি দেশ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. মাল্টা ও সাইপ্রাস
  2. হাঙ্গেরি ও পোল্যান্ড
  3. রোমানিয়া ও বুলগেরিয়া
  4. ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল (Schengen Area):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। [১ জানুয়ারি, ২০২৫ থেকে]

উৎস: European Union ওয়েবসাইট।  [Link]

৩,৩৯৬.
নিচের কোন দেশটি ‘জি-জিরো’ ফোরামের সদস্য নয়? (ডিসেম্বর, ২০২৪)
  1. পানামা
  2. সুরিনাম
  3. মাদাগাস্কার
  4. নেপাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

⇒ নেপাল ‘জি-জিরো’ ফোরামের সদস্য নয়।

‘জি-জিরো’ ফোরাম:
- পৃথিবীর বিভিন্ন দেশ যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে যুদ্ধ করছে তখন চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে গঠন করলো 'জি জিরো' ফোরাম।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- ঐতিহাসিক এই ঘোষণা সাক্ষরকালে সেখানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশিস গুপ্ত, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহসহ সাংবাদিক সংগঠনটির ৬ সদস্য।
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯।
- এ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

 তথ্যসূত্র - Carbon Pulse.
৩,৩৯৭.
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান (ডিএই) মহাপরিচালক কে? (নভেম্বর, ২০২৫)
  1. এস এম সোহরাব উদ্দিন
  2. এম. আবদুল মতিন
  3. মো. হামিদুর রহমান
  4. আশরাফুল আলম খান
ব্যাখ্যা

⇒ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান (ডিএই) মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর:
- ১৯৮২ সালে ফসল প্রযুক্তি সম্প্রসারণে নিয়োজিত ছয়টি সংস্থা যথা ডিএ(ইএন্ডএম), ডিএ(জেপি), উদ্ভিদ সংরক্ষণ পরিদপ্তর, হর্টিকালচার বোর্ড, তামাক উন্নয়ন বোর্ড এবং সার্ডি একত্রিভূত করে বর্তমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সৃষ্টি করা হয়।
- কৃষি বিভাগ ১৯৭৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রবর্তিত প্রশিক্ষণ ও পরিদর্শণ (টিএন্ডভি) পদ্ধতির মাধ্যমে এবং ১৯৯০ সালের পর হতে অদ্যাবধি দলীয় সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে দেশের কৃষি ও কৃষককে অত্যন্ত সফলতা ও সুনামের সাথে সেবা প্রদান করেছে।
- পরিকল্পিত এবং অংশিদারীত্বমূলক সম্প্রসারণ সেবা প্রদানের জন্য ১৯৯৬ সালে নতুন কৃষি সম্প্রসারণ নীতি (এনএইপি) বাস্তবায়নের কাজ শুরু হয়। বর্তমানে ৮টি উইং এর সমন্বয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগীয় কার্যক্রম পরিচালনা করছে।

তথ্যসূত্র - কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কালের কণ্ঠ পত্রিকার রিপোর্ট।

৩,৩৯৮.
Interpol এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুলাই, ২০২৫)
  1. ১৯০টি
  2. ১৯২টি
  3. ১৯৪টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (জুলাই, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (জুলাই, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৯৯.
বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ - [মার্চ, ২০২০]
  1. ক) ২.৩২ মিলিয়ন হেক্টর
  2. খ) ১.৬০ মিলিয়ন হেক্টর
  3. গ) ৩.৭২ মিলিয়ন হেক্টর
  4. ঘ) ৪.৫ মিলিয়ন হেক্টর
ব্যাখ্যা
সুত্রঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
৩,৪০০.
বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? [অর্থনৈতিক সমীক্ষা ২০২৪]
  1. সেবা
  2. শিল্প
  3. কৃষি
  4. বাণিজ্য
ব্যাখ্যা
খাতভিত্তিক GDP:
- কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ।

⇒ বাংলাদেশের জিডিপি (GDP)-তে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উল্লেখ্য,
- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাবের প্রতিবেদন প্রকাশ করেছে।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।
ii) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।