বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা / ৯২ · ১০০ / ৯,৩৬৭

.
MEETING : MINUTES
  1. Concert : Orchestration
  2. Sale : Deed
  3. Filter : Camera
  4. Earthquake : Vibration
সঠিক উত্তর:
Sale : Deed
উত্তর
সঠিক উত্তর:
Sale : Deed
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ - 
- MEETING - সভা; সমাবেশ
- MINUTES - কর্তৃত্ব ও নির্দেশ দান কিংবা মন্তব্য ও মতামতের দাপ্তরিক লেখ্যপ্রমাণ; লেখ্যবিবরণ: (সভার) কার্যবিবরণী।

• অপশনে উল্লিখিত শব্দজোড়া গুলোর অর্থ - 
ক)
Concert - ঐকতানবাদন; প্রেক্ষাগৃহে সংগীতযন্ত্রবাদকদের মিলিত বাদন।
Orchestration - ঐকতান-বাদকদল; অর্কেস্ট্রা।

খ)
Sale - বিক্রয়।
Deed - কার্য; ক্রীড়া;  (আইন সম্বন্ধীয়) বিশেষত স্বত্ব বা অধিকারবিষয়ক লিখিত বা মুদ্রিত সংবিদ; দলিল; লেখপ্রমাণ, দানপত্র।

গ)
Filter - ক্যামেরায় ব্যবহৃত) রঙিন কাচবিশেষ; (রেডিও) অবাঞ্ছিত সংকেত বাতিল করার যন্ত্র।
Camera - ক্যামেরা।

ঘ)
Earthquake - ভূমিকম্প
Vibration - স্পন্দ; স্পন্দন; পরিস্পন্দন; কম্পন; স্ফুরণ।

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে গ) Sale : Deed
- একটি Meeting-এর কার্যবিবরণী বা লেখ্যবিবরণ হলো Minutes.
- ঠিক তেমনি Sale : Deed সম্পর্ক হলো, যেকোনো বিক্রয়ের আনুষ্ঠানিকদলিল; লেখপ্রমাণ হচ্ছে Deed.

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কয়টি? ( মে - ২০২৫)
  1. ২৯ টি
  2. ২৫ টি
  3. ২৭ টি
  4. ৩২ টি
সঠিক উত্তর:
২৯ টি
উত্তর
সঠিক উত্তর:
২৯ টি
ব্যাখ্যা
• বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র - ২৯ টি।
- দেশের ২৯তম গ্যাসক্ষেত্রের নাম, ইলিশা-১ ।
- পেট্রোবাংলার সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী অনুযায়ী প্রাথমিক মোট মজুদ গ্যাসের পরিমাণ- ৪০.৫৩ ট্রিলিয়ন ঘনফুট।
- মোট স্থাপিত বিদ্যুত উৎপাদন ক্ষমতা : ২৬,৮৪৪ মেগাওয়াট ( ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত)।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ এবং The Daily Star Bangla.
.
আসিয়ান আঞ্চলিক ফোরাম-এর সদস্য দেশ কয়টি? [অক্টোবর, ২০২৪]
  1. ১০টি
  2. ১১টি
  3. ২৭টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৭টি
উত্তর
সঠিক উত্তর:
২৭টি
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF):
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।
- এর সদস্য দেশ: ২৭টি।

- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।স

উৎস: ASEAN ওয়েবসাইট।
.
Who is the current head of NATO? (December, 2024)
  1. Giovanni Antonio
  2. Christopher Wray
  3. Lloyd Austin
  4. Mark Rutte
  5. Jens Stoltenberg
সঠিক উত্তর:
Mark Rutte
উত্তর
সঠিক উত্তর:
Mark Rutte
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (ডিসেম্বর, ২০২৪)
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন। (ডিসেম্বর, ২০২৪)
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর বর্তমান প্রধান মার্ক রুট্টে। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
.
যুক্তরাষ্ট্রে ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর নেতৃত্ব দেবেন-
  1. ইলন মাস্ক
  2. জেডি ভ্যান্স
  3. সুসি উইলস
  4. পিট হেগসেথ
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

যুক্তরাষ্ট্রের 'ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’:

- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’- এর নেতৃত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী।
- গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি।
- অপরদিকে, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। 

উল্লেখ্য,
- ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট হলো জেডি ভ্যান্স। 
-  হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হচ্ছেন সুসি উইলস। 
- ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ।
- পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকবেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন সিনেটর মাইকেল ওয়ালৎস।
- পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিও) প্রধান হচ্ছেন লি জেলডিন।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
.
সম্প্রতি, ইউএনএওসি (UNAOC) গ্লোবাল ফোরাম কোন দেশে অনুষ্ঠিত হয়? [নভেম্বর ২০২৪]
  1. যুক্তরাষ্ট্র
  2. পর্তুগাল
  3. নাইজার
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
ইউএনএওসি (UNAOC) গ্লোবাল ফোরাম:

- পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২৫-২৭ নভেম্বর পর্তুগালের ক্যাসকেসে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দেন।
- ২০ বছর আগে ২০০৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৫৯তম অধিবেশনে স্পেনের প্রস্তাবে ‘অ্যালায়েন্স অফ সিভিলাইজেশন’ ইউএনএওসি গঠন করা হয়।
ফোরামের মূল বিষয়বস্তু:
- শান্তি ও মানবতা: “ইউনাইটেড ইন পিচ: রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার” শীর্ষক আলোচনায় অংশগ্রহণ।
- বৈশ্বিক শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময়।
- ইউএনএওসি’র অর্জন তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য ‘ওয়ান হিউমিনিটি’ পরিকল্পনা নির্ধারণ।
- জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস,  পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা ও বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, যুবনেতা ও সুশীল সমাজের সদস্য অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, 
- এটি ২০০৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে স্পেনের প্রস্তাবে গঠিত।
- বৈশ্বিক সম্প্রীতির প্রসারে একটি গতিশীল ও প্রভাবশালী সত্তা হিসেবে বিকশিত।
- বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও মানবতার প্রতি দেশের প্রতিশ্রুতির প্রতিফলন।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।
.
মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলী বর্তমানে এ রোগে কাতর-
  1. হৃদরোগ
  2. পারকিনসন্স
  3. ম্যালেরিয়া
  4. এইডস
সঠিক উত্তর:
পারকিনসন্স
উত্তর
সঠিক উত্তর:
পারকিনসন্স
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

মুহাম্মদ আলী:

- ১৯৪২-এর ১৭ই জানুয়ারি আমেরিকায় কেনটাকি অঙ্গরাজ্যের লুইভিলে জন্মগ্রহণ করেন মুহাম্মদ আলী।
- তখন তাঁর নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে।
- ১২ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধ শুরু করেন এবং রোমে ১৯৬০ সালের অলিম্পিকে লাইট হেভিওয়েটে স্বর্ণপদক জয় করেন।
- ১৯৬০ সালের অক্টোবর মাসে ১৮ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধকে পেশা হিসাবে নেন।
- ১৯৬৩ সালের জুনে প্রথম পেশাদার সফরে তিনি আসের লন্ডনে।
- তার আগেই তিনি ১৮টি মুষ্টিযুদ্ধে সরাসরি লড়াইয়ে জিতেছেন।
- লন্ডনে আসার আগে তিনি বলেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত মুষ্টিযোদ্ধা হেনরি কুপারকে তিনি পঞ্চম রাউন্ডেই হারাবেন।

⇒ ২২ বছর বয়সে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ানের শিরোপা জেতেন ক্লে।

⇒ সনি লিস্টনকে প্রথমবার হারানোর পর তাঁর ইসলাম ধর্মগ্রহণের ঘোষণা দেন তিনি এবং তিনি নতুন নাম নেন মুহাম্মদ আলী।

⇒ ১৯৮৪ সালে দুরারোগ্য পারকিনসন্স রোগে আক্রান্ত হন বিশ্বখ্যাত এই মুষ্টিযোদ্ধা।

উল্লেখ্য,
- ২০১৬ সালের ৩ জুন, শ্বাসনালীর সংক্রমণে মুহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।

উৎস: BBC.
.
'Ballon d'Or 2025'-এ বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে হয়েছেন?
  1. রদ্রি
  2. জুড বেলিংহাম
  3. উসমান দেম্বেলে
  4. রবার্ট লেফানডভস্কি
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
উত্তর
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
ব্যাখ্যা

ব্যালন ডি'অর:
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ফিফা ব্যালন ডি'অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।
- ২০২৫ সালে ৬৯তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।

⇒ Ballon d'Or 2025:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)।
- বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে (পিএসজি)।
- বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান (ইংল্যান্ড)।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার (ইয়াসিন ট্রফি): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)।
- বর্ষসেরা নারী গোলকিপার (ইয়াসিন ট্রফি): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: পিএসজি।
- বর্ষসেরা নারী ক্লাব: আর্সেনাল।

উৎস: i) Goal.com.
ii) FIFA.

.
২০২৫ সালের 'গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট’ অনুযায়ী লিঙ্গসমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান  কততম?
  1. ১৮তম
  2. ২২তম
  3. ২৪তম
  4. ২৮তম
সঠিক উত্তর:
২৪তম
উত্তর
সঠিক উত্তর:
২৪তম
ব্যাখ্যা

World Economic Forum প্রকাশিত ২০২৫ সালের 'গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট' অনুযায়ী, লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ২৪তম এবং এটি দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে রয়েছে।

Global Gender Gap Report-2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

⇒ Global Gender Gap Report-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. ফিনল্যান্ড,
৩. নরওয়ে,
৪. যুক্তরাজ্য,
৫. নিউজিল্যান্ড।

উল্লেখ্য,
- সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।

উৎস: World Economic Forum ওয়েবসাইট।

১০.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সদস দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস, ফ্রান্স
  2. মন্ট্রিল, কানাডা
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
মন্ট্রিল, কানাডা
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল, কানাডা
ব্যাখ্যা
• ICAO:
– জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)
পূণর্রুপ– International Civil Aviation Organization (ICAO)
– এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
– বতর্মানে পরিচিত–  'শিকাগো কনভেনশন' নামে 
– প্রতিষ্ঠাকাল– ৭ ডিসেম্বর, ১৯৪৪
– প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
– সদস্য দেশ– ১৯৩ টি।
– সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা
– International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।

তথ্যসূত্র: Official website (ICAO)
১১.
According to the final report of the Population and Housing Census 2022, what is the population growth rate?
  1. 1.12%
  2. 1.17%
  3. 1.21%
  4. 1.32%
সঠিক উত্তর:
1.12%
উত্তর
সঠিক উত্তর:
1.12%
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১২.
Where was the last conference on climate change, 'COP 21' held?
  1. Paris
  2. Tokyo
  3. Sao Paola
  4. Doha
সঠিক উত্তর:
Paris
উত্তর
সঠিক উত্তর:
Paris
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়।]

জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮:
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে।
- স্থান: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
- সর্বশেষ সম্মেলন কপ-২৭ অনুষ্ঠিত হয়েছে শারম আল শেখ, মিশর।
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপুরণ দিতে ঐতিহাসিক 'লস অ্যান্ড ড্যামেজ' চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
১৩.
২০২৫ সালের World Press Freedom Index-এ শীর্ষে থাকা দেশের নাম কী?
  1. সুইডেন
  2. নেদারল্যান্ডস
  3. এস্তোনিয়া
  4. নরওয়ে
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ উল্লেখ্য:
- এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ অন্যদিকে:
- বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

১৪.
বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত?
  1. ঢাকা
  2. বগুড়া
  3. ভোলা
  4. সিলেট
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
⇒ সিলেট জেলাটি চায়ের জন্য প্রসিদ্ধ।

সিলেট:
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- ১৮৭৪ সাল পর্যন্ত এ জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল
- সিলেট জেলার উত্তরে ভারতের খাসিয়া, জৈন্তিয়া পাহাড় (ভারতের মেঘালয় রাজ্য), দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা (ভারতের আসাম রাজ্য) ও পশ্চিমে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা।
- আয়তন: ৩.৪৫২.০৭ বর্গ কি.মি বা ১৩৩২.০০ বর্গমাইল।
- ১৯৮৩ ৮৪ সালে বৃহত্তর সিলেট জেলাকে ৪টি নতুন জেলায় বিভক্ত করা হয় এবং ১৯৯৫ সালের ১ আগস্ট সিলেট বিভাগের সৃষ্টি হয়।
- সুরমা-কুশিয়ারা নদীবেষ্টিত এ জেলায় রয়েছে অনেক হাওর-বিল, ছোট বড় টিলা কানন। রয়েছে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকির অংশ বিশেষ।
- সিলেট জেলা প্রাকৃতিক গ্যাস, তেল, চুনাপাথর, কঠিন শিলা, বালুসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে অনন্য একটি জেলা।
- বাণিজ্যিক ভাবে চা উৎপাদনের জন্যে ১৮৪৭ খ্রিষ্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - সিলেট জেলা ওয়েবসাইট।
১৫.
Each of the following consists of a related pair of words. Select the pair that best expresses the relationship similar to that expressed in the pair in bold letters. (৩১-৩৪)
POSTURE : BEARING ::
  1. Regimentation : Uniformity
  2. Deportment : Behaviour
  3. Anarchy : Street brawls
  4. Melodrama : Extremity
সঠিক উত্তর:
Deportment : Behaviour
উত্তর
সঠিক উত্তর:
Deportment : Behaviour
ব্যাখ্যা
Posture (noun): 
Meaning - অঙ্গস্থিতি; অঙ্গসংস্থিতি: অবস্থা; দশা: মনোভাব; মনোভঙ্গি। 

Bearing (noun): 
Meaning - আচরণ; হাঁটা, চলা, দাঁড়ানোর ধরণ। 

সম্পর্ক: শব্দ দুটি similar meaning প্রকাশ করে। 

অপশনসমূহ, 
ক) Regimentation - নিয়ন্ত্রণাধীনকরণ; Uniformity - অভিন্নতা। 
খ) Deportment - আচরণ; চালচলন; হাঁটা ও দাঁড়ানোর ভঙ্গি; Behaviour - আচরণ; স্বভাব। 
গ) Anarchy - নৈরাজ্য; Street brawls - রাস্তায় তুমুল ঝগড়া বা যুদ্ধ। 
ঘ) Melodrama - উত্তেজনাকর ও আবেগপ্রধান মিলনান্তক নাটক; Extremity - প্রান্তসীমা। 

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে খ) Deportment : Behaviour. কারণ, এ দুটি হচ্ছে synonyms. 
১৬.
২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে -
  1. ৩.৮ শতাংশ
  2. ৪.৮ শতাংশ
  3. ৫.২ শতাংশ
  4. ৫.৮ শতাংশ
সঠিক উত্তর:
৪.৮ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৪.৮ শতাংশ
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি:
- ২০২৫–২৬ অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪.৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

⇒ ৭ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট অক্টোবর সংস্করণ প্রকাশ করেছে।
- প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বিশ্বব্যাংক বলছে, রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায় খরচ বেশি হওয়ায় এ দেশে বেসরকারি বিনিয়োগ বেশ কম। এখনো অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে বলে মনে করে বিশ্বব্যাংক। চ্যালেঞ্জগুলো হলো—বিনিয়োগে ভাটা, কর্মসংস্থানে ঘাটতি, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত, উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল রাজস্ব আদায়।
- বিশ্বব্যাংক আরও বলছে, গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কমলেও এখনো তা অনেক বেশি। গত আগস্টে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩ শতাংশ। দারিদ্র্য বেড়ে যাওয়া নিয়ে বিশ্বব্যাংক বলেছে, দারিদ্র্য বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে।

উৎস: প্রথম আলো।

১৭.
Which is the top country in the Global Innovation Index 2024?
  1. Switzerland
  2. Singapore
  3. Denmark
  4. Sweden
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।

- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

উৎস: WIPO ওয়েবসাইট।
১৮.
২০২২ সালের জনশুমারিতে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে?
  1. ডি-জুরে
  2. হাইব্রিড
  3. মোডিফাইড ডি-ফ্যাক্টো
  4. মোডিফাইড ডি-জুরে
সঠিক উত্তর:
মোডিফাইড ডি-ফ্যাক্টো
উত্তর
সঠিক উত্তর:
মোডিফাইড ডি-ফ্যাক্টো
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১৯.
বর্তমানে ন্যাটোর কতটি সদস্য দেশ রয়েছে? ( মে-২০২৫) 
  1. ৩২ টি
  2. ২৯ টি
  3. ৩১ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
৩২ টি
উত্তর
সঠিক উত্তর:
৩২ টি
ব্যাখ্যা
• NATO :
- NATO এর পূর্ণরুপ হলো - North Atlantic Treaty Organization । 
-উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে ন্যাটো নামক সামরিক জোটটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- এর সদরদপ্তর- বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। 
• বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে। ( মে - ২০২৫)
• ন্যাটোর প্রধান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
• ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র - সুইডেন।

 উৎস: NATO web.site এবং Britannica.
২০.
দেশের বর্তমানে মোট ইউনিয়ন সংখ্যা -
  1. ক) ৪৫৩৭টি
  2. খ) ৫৫৩৩টি
  3. গ) ৫১৭৭টি
  4. ঘ) ৪৮৩৭টি
সঠিক উত্তর:
ক) ৪৫৩৭টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫৩৭টি
ব্যাখ্যা
বগুড়ার গাবতলী উপজেলা নেপালতলী ও সোনারায় ইউনিয়ন ভেঙ্গে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে, যার নাম সুখানপুকুর। দেশের বর্তমানে মোট ইউনিয়ন সংখ্যা - ৪৫৩৭টি।
২১.
এপ্রিল মাসে বাংলাদেশে মোট কত ডলার রেমিট্যান্স এসেছে? [মে, ২০২৫]
  1. ১৫০ কোটি ২০ লাখ
  2. ১৭৫ কোটি ২০ লাখ
  3. ২৫০ কোটি ২০ লাখ
  4. ২৭৫ কোটি ২০ লাখ
সঠিক উত্তর:
২৭৫ কোটি ২০ লাখ
উত্তর
সঠিক উত্তর:
২৭৫ কোটি ২০ লাখ
ব্যাখ্যা
প্রবাসী আয় (রেমিট্যান্স):
- বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
- দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।
- এটি মাস হিসেবে সর্বোচ্চ দ্বিতীয় রেমিট্যান্স বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- এই মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স।
- গট বছরের একই মাসের তুলনায় যা প্রায় ৭১ কোটি ডলার বা ৩৪ দশমিক ৬৪ শতাংশ বেশি।
- সব মিলিয়ে চলতি অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। 

উল্লেখ্য,
- গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
- যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসে সর্বোচ্চ।
- আর তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এসেছে গত ডিসেম্বর মাসে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
২২.
বর্তমানে দেশে কতটি সমুদ্র বন্দর রয়েছে? [নভেম্বর,২০২৫]
  1. ৪টি 
  2. ৫টি 
  3. ৩টি 
  4. ২টি
সঠিক উত্তর:
৩টি 
উত্তর
সঠিক উত্তর:
৩টি 
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশে ৩টি সমুদ্র বন্দর রয়েছে: চট্টগ্রাম, মংলা এবং পায়রা। 

• পায়রা বন্দর: 
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।
- চ্যানেলটি -১০.৫ মিটার চার্ট ডাটাম (CD) পর্যন্ত গভীর করা হবে,
- যাতে প্যানামাক্স (PANAMAX) আকারের জাহাজ ভিড়তে পারে।

• চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।

• মোংলা বন্দর ১৯৫৪ সালের ২০শে জুন মোংলা বন্দর নামকরন করা হয়।
- ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।
- এটি দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর।

- উল্লেখ্য মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণাধীন রয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন

২৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয় কোনটি?
  1. তুলা
  2. গম
  3. তৈলবীজ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
গম
উত্তর
সঠিক উত্তর:
গম
ব্যাখ্যা
প্রাথমিক পণ্য আমদানি:
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।
- প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- গম।
- প্রাথমিক পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - তৈলবীজ।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২৪.
বিবিএসের রিপোর্ট অনুসারে দেশে ১৫-৫৯ বছর বয়সী জনসংখ্যার হার কত শতাংশ?
  1. ৫৭.৪০ শতাংশ
  2. ৫৯.৭৫ শতাংশ
  3. ৬৩.৩০ শতাংশ
  4. ৬৫.২২ শতাংশ
সঠিক উত্তর:
৬৩.৩০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৬৩.৩০ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে বিভিন্ন বয়সী জনসংখ্যার হার:
- ১৫-৫৯ বয়সী : ৬৩.৩ শতাংশ
- ১৫-৪৯ বয়সী : ৫৪.৬ শতাংশ।
- ০-১৪ বয়সী : ২৮.৫ শতাংশ
- ৬০ বছর ও উর্ধ্বে : ৮.২ শতাংশ।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
২৫.
বৈশ্বিক অস্ত্র আমদানিতে সার্কভুক্ত দেশসমূহের শীর্ষ দেশ -
  1. ক) পাকিস্তান
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
- সার্কভুক্ত দেশ সমূহের মধ্যে আমদানিতে অবস্থান:
- ভারত (11%),
- পাকিস্তান (3.7%),
- বাংলাদেশ (0.9%),
- আফগানিস্তান (0.7%)।

•  বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি:
- প্রকাশক - সুইডেন এর Stockholm International Peace Research Institute (SIPRI)
- প্রকাশকাল - ১৩ই মার্চ ২০২৩।
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র (40%)।
- অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত (11%)।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩।
২৬.
জিম্বাবুয়ের নব-নির্বাচিত প্রেসিডেন্ট কে?
  1. ক্যানান বানানা
  2. এমারসন নানাগাগওয়া
  3. ক্লিফোর্ড ডাপন্ট
  4. রবার্ট মুগাবে
সঠিক উত্তর:
এমারসন নানাগাগওয়া
উত্তর
সঠিক উত্তর:
এমারসন নানাগাগওয়া
ব্যাখ্যা
জিম্বাবুয়ের নব-নির্বাচিত প্রেসিডেন্ট:
- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।
- ২৬ আগস্ট, ২০২৩ তারিখে দেশটির নির্বাচন কর্মকর্তারা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 
- জানু-পিএফ দলের নানগাগওয়া এমারসন দামবুদজোকে জিম্বাবুয়ে প্রজাতন্ত্রের যথাযথভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
- ২০১৭ সালে জিম্বাবুয়ের তৎকালীন শাসক রবার্ট মুগাবে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন।
- জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এমারসন নানগাগওয়া।
- এর এক বছর পর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে চামিসার বিপক্ষে অল্প ব্যবধানে জয়ী হন তিনি।

অন্যদিকে -
- ক্যানান বানানা ১ম প্রেসিডেন্ট।
- রবার্ট মুগাবে ২য় প্রেসিডেন্ট।

উৎস: ২৭ আগস্ট ২০২৩, প্রথম আলো।
২৭.
Grain : Salt :: ?
  1. ক) Shard : Pottery
  2. খ) Director : Drama
  3. গ) Conductor : Bus
  4. ঘ) Chip : Glass
সঠিক উত্তর:
ঘ) Chip : Glass
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Chip : Glass
ব্যাখ্যা
লবনের সামান্য পরিমাণ বুঝাতে Grain of salt ব্যবহার করা হয়।
Similarly, গ্লাসের ছোট ভাঙ্গা টুকরা বুঝাতে a chip of glass ব্যবহার করা হয়।
২৮.
বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে কোন খাত থেকে?
  1. চামড়া ও চামড়াজাত পণ্য
  2. তৈরি পোশাক
  3. কৃষিপণ্য
  4. পাট ও পাটজাত পণ্য
সঠিক উত্তর:
তৈরি পোশাক
উত্তর
সঠিক উত্তর:
তৈরি পোশাক
ব্যাখ্যা
২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ৩৮.৭৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
রপ্তানি আয়ে বিভিন্ন পণ্যের অবদান:
- প্রথম : তৈরি পোশাক (৩১.৪৫ বিলিয়ন ডলার)
- দ্বিতীয় : পাট ও পাটজাত পণ্য (১১৬১.৪৮ মিলিয়ন ডলার)
- তৃতীয় : কৃষিপণ্য (১০২৮.১৪ মিলিয়ন ডলার)
- চতুর্থ : চামড়া ও চামড়াজাত পণ্য (৯৪১.৬৭ মিলিয়ন ডলার)।

(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
২৯.
২০২৫ সালের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য কী ছিল?  
  1. কর্মে লিঙ্গ সমতা অর্জন
  2. অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র
  3. গণমাধ্যমের স্বাধীনতা
  4. শান্তি ও গণতন্ত্র: ব্যালট ও বুলেট
সঠিক উত্তর:
কর্মে লিঙ্গ সমতা অর্জন
উত্তর
সঠিক উত্তর:
কর্মে লিঙ্গ সমতা অর্জন
ব্যাখ্যা

• আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: 
- ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর এই দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ। 
- এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
- যা প্রতি বছর '১৫সেপ্টেম্বর' তারিখে পালিত হয়।
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস  '১৫সেপ্টেম্বর।
- ২০২৫ সালের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য ছিল "কর্মে লিঙ্গ সমতা অর্জন" (Achieving gender equality, action by action)

উল্লেখ্য, 
- ২০২৫ সালের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য ছিল "কর্মে লিঙ্গ সমতা অর্জন" (Achieving gender equality, action by action)

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

৩০.
আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদে চন্দ্রযান পাঠায় -
  1. ক) সৌদি আরব
  2. খ) ইরান
  3. গ) কুয়েত
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ’ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে।
- ১১ ডিসেম্বর, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
- আরব আমিরাতই আরব বিশ্বের প্রথম দেশ যেটি চাঁদে চন্দ্রযান পাঠালো।

উৎস: ইনকিলাব পত্রিকা রিপোর্ট।
৩১.
Proliferate : Burgeon ::
  1. Demoralize : Enrapture
  2. Ripen : Decay
  3. Dwindle: Multiply
  4. Flourish : Thrive
সঠিক উত্তর:
Flourish : Thrive
উত্তর
সঠিক উত্তর:
Flourish : Thrive
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
• Proliferate
English Meaning: increase rapidly in number; multiply.
Bangla Meaning: কোষ, নতুন অঙ্গ ইত্যাদির দ্রুত সংখ্যাবৃদ্ধির দ্বারা বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা।

• Burgeon
English Meaning: Begin to grow or increase rapidly; flourish.
Bangla Meaning: দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিকশিত হওয়া।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক)
Demoralize
English Meaning: cause (someone) to lose confidence or hope.
Bangla Meaning: সাহস, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ইত্যাদি দুর্বল করা; মনোবল ভেঙে দেওয়া।

Enrapture
English Meaning: Give intense pleasure or joy to.
Bangla Meaning: পরমানন্দিত করা।

খ)
Ripen
English Meaning: Become or make ripe.
Bangla Meaning: পাকানো; পেকে যাওয়া; পাকা।

Decay
English Meaning: The state or process of rotting or decomposition.
Bangla Meaning: খারাপ/ক্ষয়প্রাপ্ত হওয়া; ক্ষয় পাওয়া।

গ)
Dwindle
English Meaning: Diminish gradually in size, amount, or strength.
Bangla Meaning: হ্রাস পাওয়া; ক্ষয়প্রাপ্ত হওয়া; ক্ষীণ হওয়া; ক্রমশ কমে যাওয়া।

Multiply
English Meaning: Increase or cause to increase greatly in number or quantity.
Bangla Meaning:বহুসংখ্যায় উৎপন্ন করা; সংখ্যাবৃদ্ধি করা।

ঘ)
Flourish
English Meaning: (of a living organism) grow or develop in a healthy or vigorous way, especially as the result of a particularly congenial environment.
Bangla Meaning: অতি দ্রুত সতেজে বেড়ে ওঠা; সুস্থসবল থাকা; সমৃদ্ধিলাভ করা; ফুলেফেঁপে ওঠা।

Thrive
English Meaning: (of a child, animal, or plant) grow or develop well or vigorously.
Bangla Meaning: দ্রুত সমৃদ্ধি লাভ করা; সমৃদ্ধশালী হওয়া; উন্নতি লাভ/সাফল্য অর্জন করা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হওয়া।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হবে - Flourish : Thrive.
- এখানে, Proliferate : Burgeon যেমন একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করছে তেমনি ভাবে Flourish : Thrive একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Oxford Learner's Dictionary, Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৩২.
CAUSE: EFFECT :: ?
  1. Sun: Moon
  2. Fire: Burn
  3. Rain: Umbrella
  4. Cloud: Sky
  5. none
সঠিক উত্তর:
Fire: Burn
উত্তর
সঠিক উত্তর:
Fire: Burn
ব্যাখ্যা

Correct answer- Fire: Burn.

Analogy: CAUSE: EFFECT :: Fire: Burn.


• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
CAUSE - কারণ; হেতু; কোনো কিছুর উৎপাদক বা উৎস।
EFFECT - ফলাফল; পরিণতি; প্রভাব।
- অর্থাৎ, কোনো কিছুর কারণ হিসেবে আমরা ফলাফল পাই।
- অপশনে এমপ্ন একটি শব্দজোড়া রয়েছে যারা একে অপরের কারোন এবভং ফলাফল নির্দেশ করছে।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
Sun - সূর্য; রবি।
Moon - চাঁদ; চন্দ্র।
খ)
Fire - অগ্নি; আগুন; জ্বলন্ত অবস্থা।
Burn - পোড়ানো।

গ)
Rain - বৃষ্টি; বর্ষণ; বৃষ্টির মতো পতন।
Umbrella - ছাতা; ছত্র; আতপত্র।

ঘ)
Cloud - মেঘ।
Sky - আকাশ; গগন; আসমান

• শব্দগুলোর অর্থ বিবেচনায় ব্যঝা যাচ্ছে, 
- The analogy of CAUSE: EFFECT is best represented by option:
খ) Fire: Burn.
• In this analogy, "fire" is the cause, and "burn" is the effect.
- Just as fire causes burning, the relationship between cause and effect is similar to the relationship between fire and burn.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

৩৩.
বিশ্বখ্যাত টাইম সাময়িকীর 'টাইম শ্রেষ্ঠ উদ্ভাবন ২০২৫' তালিকায় 'সামাজিক প্রভাব' বিভাগে অন্তর্ভুক্ত করেছে-
  1. ওরস্যালাইন
  2. এমডিসিএফ-২
  3. বঙ্গভ্যাক্স
  4. গুড়-চিড়ার সংমিশ্রণ
সঠিক উত্তর:
এমডিসিএফ-২
উত্তর
সঠিক উত্তর:
এমডিসিএফ-২
ব্যাখ্যা

'টাইম শ্রেষ্ঠ উদ্ভাবন ২০২৫'-এর সম্মান পেল আইসিডিডিআর, বি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির উদ্ভাবিত অস্ত্র সুস্থকারী খাবার

⇒ বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাদের অত্যন্ত মর্যাদাপূর্ণ 'টাইম শ্রেষ্ঠ উদ্ভাবন ২০২৫' তালিকায় 'সামাজিক প্রভাব' বিভাগে আইসিডিডিআর, বি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির দীর্ঘদিনের যৌথ গবেষণার ফসল অপুষ্টিতে ভোগা শিশুদের অস্ত্রের স্বাস্থ্য পুনরুদ্ধারকারী বিশেষ সম্পূরক খাদ্য এমডিসিএফ-২-কে স্থান দিয়েছে।

⇒ এমডিসিএফ হলো মাইক্রোবায়োটা ডিরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড বা অস্ত্রের জীবাণুদেরকে উদ্দীপ্ত করার জন্য একটি বিশেষ সম্পূরক খাবার।

⇒ বিগত বছরগুলোতে কিছুটা উন্নতি হলেও, বিশ্বব্যাপী শিশুদের জীবন রক্ষা ও বিকাশের পথে অপুষ্টি এখনও একটি বিরাট বাধা, যা পাঁচ বছরের কম বয়সি মোট শিশুমৃত্যুর প্রায় অর্ধেকের জন্য দায়ী।
-  বর্তমানে যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা আরও ভয়াবহ হয়ে উঠছে, ফলে কোটি কোটি শিশু খর্বতা (বয়স অনুযায়ী কম উচ্চতা) এবং কৃশতার (বয়স অনুযায়ী ওজন কম/রোগা পাতলা) ঝুঁকিতে রয়েছে।
- এই উদ্ভাবনী খাবার এমডিসিএফ-২ তৈরি হয়েছে ছোলা, সয়াবিন, চিনাবাদাম ও কাঁচা কলার গুঁড়োর একটি বিশেষ মিশ্রণে।
- এই উপাদানগুলো এমনভাবে বেছে নেওয়া হয়েছে যেন তা অস্ত্রের ভেতরে থাকা নির্দিষ্ট উপকারী জীবাণুগুলিকে পুষ্টি দিতে পারে।
- এই জীবাণুগুলো অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্নায়বিক বিকাশে সহায়তা করে।

উৎস: iccddrb ওয়েবসাইট।

৩৪.
সম্প্রতি, এনবিআর শুল্ক ও কর জমা দিতে অনলাইনে কী সেবা চালু করেছে? [জুলাই, ২০২৫]
  1. ই-চালান সেবা
  2. এ-চালান সেবা
  3. সি-চালান সেবা
  4. ভি-চালান সেবা
সঠিক উত্তর:
এ-চালান সেবা
উত্তর
সঠিক উত্তর:
এ-চালান সেবা
ব্যাখ্যা
এ-চালান সেবা:
- শুল্ক ও কর অনলাইনে সরকারি কোষাগারে জমা দিতে ‘এ-চালান’ সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
- এ পদ্ধতিতে ডেবিট বা ক্রেডিট কার্ড; এমএফএস যেমন রকেট, বিকাশ, নগদ, উপায়, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি দিয়ে শুল্ক-কর পরিশোধ করা যাবে। 
- এ উদ্যোগটি এনবিআর ও অর্থ বিভাগের একটি যৌথ কার্যক্রম।
- এ ব্যবস্থায় আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত এজেন্টরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে কোনো সময় শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। 
- আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ প্রতিনিধি  ইন্টারনেট মাধ্যমে শুল্ক-কর জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রসিদ নম্বর দেখিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন।
- পাশাপাশি যেকোনো ব্যাংক থেকেও শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৩৫.
সর্বশেষ ২০২৫ সালে ডি-৮ (Developing Eight) সংস্থায় যোগদান করেছে কোন দেশ?
  1. ইন্দোনেশিয়া
  2. মালয়েশিয়া
  3. নাইজেরিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা

D-8 (Developing Eight):
- ডি-৮ হলো বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- ডি-৮ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৫ জুন।
- এর মূল লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। 
- ডি-৮ এর সদর দপ্তর ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪ এর সদস্য দেশ ৯টি।
- সদস্য দেশগুলো হলো তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
- আজারবাইজান ২০২৫ সালে অর্থনৈতিক সহযোগিতার জন্য D-8 সংস্থায় (Developing Eight) যোগদান করেছে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ডি-৮ ওয়েবসাইট।

৩৬.
২০২৪ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ৩১তম
  2. ৩২তম
  3. ৩৩তম
  4. ৩৫তম
সঠিক উত্তর:
৩২তম
উত্তর
সঠিক উত্তর:
৩২তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক সন্ত্রাস সূচক:

- ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics & Peace (IEP) প্রকাশ করে।
- অন্তর্ভুক্ত দেশ - ১৫৪টি।
- সূচক অনুযায়ী শীর্ষ দেশ - বুরকিনা ফাসো।
- সূচকে বাংলাদেশের অবস্থান - ৩২তম।

তথ্যসূত্র: বৈশ্বিক সস্ত্রাস সূচক ২০২৪।
৩৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ কত?
  1. ৪০ শতাংশ
  2. ৪৫ শতাংশ
  3. ৫০ শতাংশ
  4. ৫৫ শতাংশ
সঠিক উত্তর:
৪৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৪৫ শতাংশ
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
- সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।

এছাড়াও -
- অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কৃষিখাতে বেশি কর্মসংস্থান হয়।
- কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪৫.০০%
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.০০%
- সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮.০০%

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩৮.
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' হিসেবে ঘোষণা করেছেন? [নভেম্বর, ২০২৫]
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. ভারত
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' ঘোষণা:
- মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বাইরে সৌদি আরবকে প্রধান মিত্র (নন-ন্যাটো মেজর অ্যালাই) হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে ১৮ নভেম্বর, ২০২৫ এই ঘোষণা দিয়েছেন তিনি।
- “Major non-NATO ally” (MNNA) হচ্ছে এমন একটি স্বীকৃতি যা যুক্তরাষ্ট্র দেয়া হয় — যেখানে কোনো দেশ ন্যাটোর সদস্য না হলেও যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচিত হয়।
- এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র ১৯টি দেশকে এ মর্যাদা দিয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]

৩৯.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair (Qs. ১১-১২)-
LAWYER: COURTROOM::
  1. participant: team
  2. commuter: field
  3. gladiator: arena
  4. senator: caucus
সঠিক উত্তর:
gladiator: arena
উত্তর
সঠিক উত্তর:
gladiator: arena
ব্যাখ্যা
• Lawyer: Courtroom -
একজন উকিল মূলত আদালত কক্ষে কাজ/প্রদর্শন করে।
• gladiator: arena -
একজন গ্ল্যাডিয়েটর বা যোদ্ধা মূলত আখড়াতে বা অ্যারেনায় লড়াই/প্রদর্শন করে।

Analogical Relation:
যেমন একজন আইনজীবী আদালতে কাজ করেন, তেমনই গ্ল্যাডিয়েটর অ্যারেনায় লড়াই করে।
তাই সম্পর্ক বিবেচনায় সঠিক উত্তর Gladiator: Arena হবে।

Other Options:
ক) participant: team -
অংশগ্রহণকারী দলের সাথে বিশেষভাবে যুক্ত নয়।

খ) commuter: field -
যাত্রী ট্রেন ব্যবহার করে কিন্তু field এ অবস্থান করে না।

ঘ) senator: caucus -
সিনেটর সিনেটে কাজ করে, বিশেষভাবে ককাসে বা রাজনৈতিক দলের সমিতিতে নয়।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪০.
Cricket is a kind of play. It is also a kind of _________.
  1. insect
  2. food
  3. bird
  4. flower
সঠিক উত্তর:
insect
উত্তর
সঠিক উত্তর:
insect
ব্যাখ্যা
• Cricket is a kind of play. It is also a kind of insect.

• Cricket (noun)
English Meaning: An open-air game played on a large grass field with ball, bats, and two wickets, between teams of eleven players, the object of the game being to score more runs than the opposition.
Bangla Meaning: ক্রিকেট খেলা।

• Cricket (noun)
English Meaning: An insect related to the grasshoppers but with shorter legs. The male produces a characteristic musical chirping sound.
Bangla Meaning: ঝিঁঝি পোকা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৪১.
বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? (ডিসেম্বর, ২০২৫)
  1. ২০২০ সালে
  2. ২০২১ সালে
  3. ২০২২ সালে
  4. ২০২৩ সালে
সঠিক উত্তর:
২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২২ সালে
ব্যাখ্যা

⇒ বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় ২০২২ সালে।

আদমশুমারি:
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুমারি অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- যথা- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে।
- ষষ্ঠ আদমশুমারির নাম 'জনশুমারি ও গৃহগণনা'।

তথ্যসূত্র - পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট।

৪২.
বর্তমানে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? (আগস্ট-২০২৫)
  1. মোনাকো
  2. আইসল্যান্ড
  3. নরওয়ে
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
মোনাকো
ব্যাখ্যা

গড় আয়ুতে শীর্ষ দেশ:
- বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকো।
- জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে গড় আয়ুতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ মোনাকো।
দেশটির মানুষদের গড় আয়ু সাড়ে ৮৬ বছর।
- সেখানে পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- মোনাকোর বাসিন্দাদের দীর্ঘ আয়ুর পেছনে খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে।
- দ্বিতীয়ত, দেশটির সরকার প্রদত্ত উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা।

​উৎস: পত্রিকার রিপোর্ট।[লিংক]

৪৩.
If "caterpillar" is to "butterfly," then "tadpole" is to ___.
  1. rabbit
  2. fish
  3. frog
  4. bird
  5. snake
সঠিক উত্তর:
frog
উত্তর
সঠিক উত্তর:
frog
ব্যাখ্যা
• Caterpillar 
English Meaning: A small, long animal with many legs that feeds on the leaves of plants, and develops into a butterfly or moth
Bangla Meaning: শুঁয়া পোকা।

• Butterfly
English Meaning: A type of insect with large, often brightly coloured wings
Bangla Meaning: প্রজাপতি।

• Tadpole
English Meaning: A small, black creature with a large head and long tail that lives in water and develops into a frog or toad
Bangla Meaning: ব্যাঙাচি।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
If "caterpillar" is to "butterfly," then "tadpole" is to ___.
ক) rabbit - খরগোশ।
খ) fish - মাছ; মৎস্য; মীন।
গ) frog - ব্যাঙ; ভেক; মণ্ডূক; দর্দুর।
ঘ) bird - পাখি, পক্ষী।
ঙ) snake - সাপ।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, সঠিক analogy টি হবে - If "caterpillar" is to "butterfly," then "tadpole" is to frog.
- A caterpillar transforms into a butterfly, and a tadpole transforms into a frog.
- অর্থাৎ,  শুঁয়োপোকা রূপান্তরিত হয় প্রজাপতিতে এবং ব্যাঙাচি ব্যাঙে রূপান্তরিত হয়।

Source: 
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
৪৪.
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির সবচেয়ে বড় বাজার -
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. জার্মানি
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি:
- ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।
- জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০১টি দেশ ও অঞ্চলে মোট ৪ হাজার ৬৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানির প্রায় ১৯ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয় ৭৫৮ কোটি ৫০ লাখ ডলারের।

উল্লেখ্য,
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 

⇒ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত দেশের তৈরি পোশাকের দেশ ভিত্তিক রপ্তানি হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ খাতের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান করছে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের আরএমজি রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার যা দেশে মোট আরএমজি রপ্তানির ৫০.১০ শতাংশ।
- মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮ শতাংশ)।
- কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১ শতাংশ) এবং ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫ শতাংশ)।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে ইউরোপীয় ইউনিয়নে ৯.১০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৩.৭৯ শতাংশ এবং কানাডায় ১২.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যে রপ্তানিতে ৩.৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
- ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ৪.৯৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে স্পেন (৩.৪০ বিলিয়ন ডলার), ফ্রান্স (২.১৬ বিলিয়ন ডলার), নেদারল্যান্ডস (২.০৯ বিলিয়ন ডলার), পোল্যান্ড (১.৭০ বিলিয়ন ডলার), ইতালি (১.৫৪ বিলিয়ন ডলার) এবং ডেনমার্ক (১.০৪ বিলিয়ন ডলার)।

উৎস: i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
iii) প্রথম আলো।

৪৫.
কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন করা হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. কান চলচ্চিত্র উৎসব
  2. ভেনিস চলচ্চিত্র উৎসব
  3. বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  4. টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সঠিক উত্তর:
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
উত্তর
সঠিক উত্তর:
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ব্যাখ্যা
জুলাই মেমোরিয়াল প্রাইজ:
- দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
- আগামী ১৭-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠাতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হবে।
- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান চলচ্চিত্র উৎসবে ‘ভিশন এশিয়া’ বিভাগে অংশ নেওয়া ছবিগুলোর মধ্যে একটি ছবিকে পুরস্কারটি দেওয়া হবে।
- ভিশন এশিয়া বিভাগে স্থান পেয়েছে বিভিন্ন দেশের ১১টি চলচ্চিত্র।
- সামাজিক ন্যায়বিচার, বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াইকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৪৬.
বর্তমানে দেশে কয়টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা নেই?
  1. ১৬টি
  2. ১৮টি
  3. ২১টি
  4. ২৩টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রেল যোগাযোগ ব্যবস্থা:
- দেশে বর্তমানে ৪৮টি জেলায় রেলপথ রয়েছে।
- রেল যোগাযোগব্যবস্থাকে বিশ্বমানের করে গড়ে তুলতে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।
- দেশেরে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে ৩০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যানের কাজ চলমান রয়েছে।
- ২০২৩ সালের অক্টোবরের শুরুতেও রেল নেটওয়ার্কের আওতায় ছিল দেশের ৪৩টি জেলা।
- ২০২৩ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনে রেল নেটওয়ার্কে যুক্ত হয় আরও তিন জেলা মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
- ২০২৩ সালের ১ নভেম্বর খুলনা-মোংলা রেলপথ উদ্বোধনের মধ্যে ৪৭তম জেলা হিসেবে পুনরায় যুক্ত হয়েছে বাগেরহাট।
- সর্বশেষ ২০২৩ সালের ১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজার সংযুক্ত হয় রেল নেটওয়ার্কে।
- অন্যদিকে দেশে ১৬টি জেলায় এখনো রেলপথ স্থাপন করা হয়নি।
- মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০৪৫ সালের মধ্যে এই ১৬ জেলাকেও রেলপথের আওতায় আনতে চায় সরকার।
- জেলাগুলো হলো: নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, শেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি।
 
উৎস: i) Railway Technology ওয়েবসাইট।
         ii) ১৫ নভেম্বর ২০২৩, বাংলা ট্রিবিউন।
৪৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী, একক দেশ হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার -
  1. চীন
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
দেশ হিসেবে রপ্তানি:
- একক দেশ হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাণিজ্যের অংশীদার দেশ: যুক্তরাষ্ট্র।  
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।

অন্যদিকে - 
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র: জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: জাপানে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।

৪৮.
বর্তমানে দেশে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য করমুক্ত আয় সীমার পরিমাণ কত?
  1. ৩০০০০০ টাকা
  2. ৩৫০০০০ টাকা
  3. ৩৭৫০০০ টাকা
  4. ৪০০০০০ টাকা
সঠিক উত্তর:
৪০০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০০০০ টাকা
ব্যাখ্যা
করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত আয়সীমা: ৪৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর।
৪৯.
According to Economic Survey 2024, which is the largest sector in terms of employment?
  1. Industry
  2. Agriculture
  3. Service
  4. None of the above
সঠিক উত্তর:
Agriculture
উত্তর
সঠিক উত্তর:
Agriculture
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, কর্মসংস্থানের দিক থেকে বৃহত্তম খাত কৃষিখাত।

খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:

- কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

উল্লেখ্য,
• কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।
• সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

গুরুত্বপূর্ণ তথ্য:
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার – ৬.৬৬%।
- অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার: ৩.২১%।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫০.
জি-৭ ভুক্ত দেশ নয় কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. জার্মানি
  2. বেলজিয়াম
  3. কানাডা
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা

G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

অন্যদিকে, 
- বেলজিয়াম জি-৭ ভুক্ত দেশ নয়। 

উৎস: G-7 ওয়েবসাইট।

৫১.
দেশে 'স্মার্ট কৃষি কার্ড' এর আওতায় আসবে কতজন কৃষক?
  1. ১ কোটি ৭ লাখ
  2. ১ কোটি ৯ লাখ
  3. ১ কোটি ৫ লাখ
  4. ১ কোটি ২ লাখ
সঠিক উত্তর:
১ কোটি ৯ লাখ
উত্তর
সঠিক উত্তর:
১ কোটি ৯ লাখ
ব্যাখ্যা
- সারাদেশের পাঁচ কোটি কৃষকের মধ্যে ১ কোটি ৬২ লাখ কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি করা হবে। এদের মধ্যে ১ কোটি ৯ লাখ কৃষককে দেওয়া হবে স্মার্ট কৃষি কার্ড।
- এলাকা ও চাহিদাভিত্তিক কৃষি সেবা প্রদান এবং কৃষি তথ্যের ডিজিটাল বিশ্লেষণ ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় কৃষি তথ্যের আদান-প্রদান নিশ্চিত করতে ১০৮ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্প নেয়া হয়েছে।   

উৎস: www.tbsnews.net
৫২.
What percentage of ready-made garments' contribution to Bangladesh's total export earnings in 2024 was revealed in the economic survey?
  1. 37.10%
  2. 41.81%
  3. 47.35%
  4. 52.60%
সঠিক উত্তর:
37.10%
উত্তর
সঠিক উত্তর:
37.10%
ব্যাখ্যা
⇒ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, মোট রপ্তানি আয়ে তৈরি পোশাকের অবদান কত শতাংশ?
- ৩৭.১০%।

রপ্তানি আয়:
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৮.৩৫% বা ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.১০%।
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

অন্যদিকে,
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.২৫%)।
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য,
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (১.৩৯%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৭১%)।
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: কাচাপাট (০.২৬)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৩.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম?
  1. পিরোজপুর
  2. ফরিদপুর
  3. রংপুর
  4. জামালপুর
সঠিক উত্তর:
জামালপুর
উত্তর
সঠিক উত্তর:
জামালপুর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৫৪.
Currently, which district in Bangladesh has the highest poverty rate? [Sep, 2025]
  1. Mymensingh
  2. Madaripur
  3. Jamalpur
  4. Jhenaidah
সঠিক উত্তর:
Madaripur
উত্তর
সঠিক উত্তর:
Madaripur
ব্যাখ্যা

বাংলাদেশের দারিদ্র্য ম্যাপ ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্প্রতি জানুয়ারি, ২০২৫-এ 'বাংলাদেশের দারিদ্র্য ম্যাপ ২০২২' প্রকাশ করেছে।
- রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের হার ১৯.২ শতাংশ।
- শহরে দারিদ্র্যের হার ১৬.৫ শতাংশ এবং গ্রামে দারিদ্র্যের হার ২০.৩ শতাংশ।

⇒ দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬.৬ শতাংশ এবং সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে ১৫.২ শতাংশ।
- দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর এবং সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার। অন্যদিকে, দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন; জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী।

উল্লেখ্য,
- বিবিএস ১৯৭৩ সাল থেকে খানার আয় ও ব্যয় জরিপ থেকে দারিদ্র্য পরিমাপ করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২২ সালে খানার আয় ও ব্যয় জরিপ ২০২২-এর ১৭তম রাউন্ড পরিচালিত হয়েছিল। যেখান থেকে জাতীয় ও বিভাগ পর্যায়ের তথ্য উপাত্ত উঠে এসেছে। মূলত খানার আয় ও ব্যয় জরিপ এবং জনশুমারি ও গৃহগণনার উপর ভিত্তি করে স্মল এরিয়া এস্টিমেশন পদ্ধতি ব্যবহার করে দেশের সকল জেলা ও উপজেলার দারিদ্র্য হার প্রাক্কলন করা হয় এবং প্রয়োজনীয় বিভিন্ন দারিদ্র্য মানচিত্র প্রণয়ণ করে থাকে, যেখানে দারিদ্র্য প্রবণ অঞ্চল ও অতি দারিদ্র্য প্রবণ অঞ্চলসমূহ মানচিত্রে উপস্থাপন করা হয়।
- ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ প্রণয়নে বিশ্ব ব্যাংক টেকনিক্যাল সহযোগিতা করেছে এবং বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) আর্থিক সহযোগিতা করছে।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
ii) বণিক বার্তা।

৫৫.
সম্প্রতি 'Will for Peace 2026' নামক নৌ মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে?  [জানুয়ারি, ২০২৬]
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. চীন
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

• Will for Peace 2026:
- ২০২৬ সালের জানুয়ারি ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাইমনস টাউনে “Will for Peace 2026” নামের যৌথ নৌ মহড়া শুরু হয়। 
- এতে অংশগ্রহণ করেছে BRICS সদস্য দেশগুলো: চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
- এই মহড়ার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী দেশের নৌসেনাদের মধ্যে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। (Link) 

৫৬.
বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? (মার্চ, ২০২৬)
  1. কাজী হাবিবুল আউয়াল
  2. রকিবুল হোসেন
  3. এ এম এম নাসির উদ্দীন
  4. কে এম নূরুল হুদা
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দীন
ব্যাখ্যা

নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। 
- এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
- নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন।
- বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য।
- নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।
- নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত নির্বাচন সমূহ,
• রাষ্ট্রপতি নির্বাচন।
• জাতীয় সংসদ নির্বাচন।
• সিটি কর্পোরেশন নির্বাচন।
• জেলা পরিষদ নির্বাচন।
• উপজেলা পরিষদ নির্বাচন।
• পৌরসভা নির্বাচন।
• ইউনিয়ন পরিষদ নির্বাচন।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি ও নির্বাচন কমিশন ওয়েবসাইট।

৫৭.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫ অনুযায়ী বিশ্বের সবচেয়ে স্বাধীন অর্থনীতির দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. আয়ারল্যান্ড
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা

অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫:
- ১৯৯৫ সালে চালু হয় অর্থনৈতিক স্বাধীনতা এই সূচক।
- প্রকাশক: যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন (The Heritage Foundation)।
- মূলত চারটি নীতির বিস্তৃত বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন দেশকে মূল্যায়ন করা হয়। এগুলো হলো আইনের শাসন, সরকারের আকার, নিয়ন্ত্রক দক্ষতা ও উন্মুক্ত বাজারে ব্যবস্থাপনা।
- অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫ প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ২০২৫।

⇒ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ:
১. সিঙ্গাপুর (পয়েন্ট ৮৪.১)।
২. সুইজারল্যান্ড (পয়েন্ট ৮৩.৭)।
৩. আয়ারল্যান্ড (পয়েন্ট ৮৩.১)।
৪. তাইওয়ান (পয়েন্ট ৭৯.৭)।

উল্লেখ্য
- ২০২৫ সালের সূচকে ৫৪.৭ পয়েন্ট স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১২২তম।

অন্যদিকে,
- সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া (পয়েন্ট ৩.০)।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।

৫৮.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ চীন থেকে আমদানির পরিমাণ কত?
  1. ২৬.৮৯%
  2. ২৭.১৩%
  3. ২৮.৪৬%
  4. ২৯.৭২%
সঠিক উত্তর:
২৮.৪৬%
উত্তর
সঠিক উত্তর:
২৮.৪৬%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দেশভিত্তিক আমদানি:

- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে আমদানি ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে।
- শতকরা ২৮.৪৬ ভাগ আমদানি হয়েছে চীন থেকে।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৩.৪২%) ও যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৯.
রুশ বিপ্লব দিবস-
  1. ক) ৭ নভেম্বর
  2. খ) ১ অক্টোবর
  3. গ) ৩ আগস্ট
  4. ঘ) ১ জুলাই
সঠিক উত্তর:
ক) ৭ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ নভেম্বর
ব্যাখ্যা
রুশ বিপ্লব দিবস ৭ নভেম্বর। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৬০.
২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রপ্তানি আয় ছিল -
  1. ক) ৩০,৯০৩ মিলিয়ন মার্কিন ডলার
  2. খ) ৩৩,৯০৩ মিলিয়ন মার্কিন ডলার
  3. গ) ৩৭,৯০৩ মিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) ৫৭,৯০৩ মিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর:
ক) ৩০,৯০৩ মিলিয়ন মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০,৯০৩ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
সুত্রঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
৬১.
Choose the correct analogy for 'Enzyme: Catalyst::
  1. Vaccine: Allergy
  2. Bacterium: Microbe
  3. Glad: Muscle
  4. Vein: Organ
সঠিক উত্তর:
Bacterium: Microbe
উত্তর
সঠিক উত্তর:
Bacterium: Microbe
ব্যাখ্যা

Correct answer: Bacterium: Microbe.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Enzyme: জীবন্ত প্রাণীর দেহকোষে উৎপনড়ব জৈবরাসায়নিক পদার্থ বিশেষ।
- Catalyst- অনুঘটক।
- Enzyme এক প্রকার Catalyst (অনুঘটক)।

Given Options:
ক) Vaccine: Allergy
- Vaccine: টীকা। 
- Allergy -এলার্জি/রোগ বিশেষ।

খ) Bacterium: Microbe
-  Bacterium ব্যাকটিরিয়া,
- Microbe-রোগ জীবাণু, 

গ) Glad: Muscle
- Gland-লালা গ্রন্থি।
- Muscle-পেশী।

ঘ) Vein: Organ
- Vein-রক্তবাহী শিরা,
- Organ ইন্দ্রিয়। বায়ুকোষ,

- Enzyme এক প্রকার Catalyst (অনুঘটক); আর Bacterium (ব্যাকটিরিয়া) এক প্রকার Microbe (রোগ জীবাণু)।
- তাই সঠিক উত্তর: Bacterium: Microbe.

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.

৬২.
PRSP stands for -
  1. Poverty Reduction Strategy Papers
  2. People Rescue Strategy Papers
  3. Property Relation Strategy Papers
  4. Panic Retaining Strategy Papers
সঠিক উত্তর:
Poverty Reduction Strategy Papers
উত্তর
সঠিক উত্তর:
Poverty Reduction Strategy Papers
ব্যাখ্যা
PRSP:
- PRSP-এর পূর্ণরূপ হলো: Poverty Reduction Strategy Papers.
- PRSP হলো আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র।
- বাংলাদেশ সরকার ২০০৫-২০০৮ এবং ২০০৯-২০১১ সময়ে মোট দুটি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
- বাংলাদেশ পরিকল্পনা কমিশন PRSP প্রণয়ন করে।
 
উৎস: পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
৬৩.
সম্প্রতি কোন উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড (Degraded Air Shed)’ হিসেবে ঘোষণা করা হয়েছে?
  1. কেরানীগঞ্জ
  2. নবাবগঞ্জ
  3. ধামরাই
  4. সাভার
সঠিক উত্তর:
সাভার
উত্তর
সঠিক উত্তর:
সাভার
ব্যাখ্যা

ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় সরকার ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড (Degraded Air Shed)’ হিসেবে ঘোষণা করা হয়েছে। 
- এর ফলে আগামী সেপ্টেম্বর ২০২৫ থেকে সাভারের সব ইটভাটায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
- ১৭ আগস্ট, ২০২৫ সালে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান একটি পরিপত্র জারি করেন।
- পরিপত্রে বলা হয়, সাভারের বায়ুমানের বার্ষিক গড় মাত্রা জাতীয় নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ বেশি।
- বিশেষ করে শুষ্ক মৌসুমে, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের এই দূষণকে ঢাকায় নিয়ে আসে, যা রাজধানীর মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
- এই ঘোষণার ফলে, টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া অন্য সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুত কার্যক্রম বন্ধ থাকবে।
- এছাড়া, উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্পকারখানা স্থাপনের জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

⇒ ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়। এই ঘোষণার পর এলাকাটিতে বিশেষ পরিবেশ আইন ও বিধি প্রযোজ্য হয়। শিল্পকারখানা ও প্রকল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৬৪.
মেটার বর্তমান (জুন, ২০২৪) সিইও কে?
  1. পল অ্যালেন
  2. অরবিন্দ কৃষ্ণ
  3. মার্ক জাকারবার্গ
  4. ইলন মাস্ক
সঠিক উত্তর:
মার্ক জাকারবার্গ
উত্তর
সঠিক উত্তর:
মার্ক জাকারবার্গ
ব্যাখ্যা
• Facebook/Meta:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- মেটার বর্তমান (জুন, ২০২৪) CEO: মার্ক জাকারবার্গ [Jul 2004 – present]
- প্রতিষ্ঠাকাল: ৪ জানুয়ারি ২০০৪।
- বাণিজ্যিক নাম: মেট।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব (বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটাসটিক্স ২০২৩) -
  1. ১,১১৯ জন
  2. ১,১২১ জন
  3. ১,১৭১ জন
  4. ১,১৮৩ জন
সঠিক উত্তর:
১,১৭১ জন
উত্তর
সঠিক উত্তর:
১,১৭১ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩:

- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: আগস্ট, ২০২৪।
- সংস্থা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

উল্লেখ্য,
- মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি.-এ: ১,১৭১ জন।

এছাড়াও,
- প্রতি হাজার জনসংখ্যায় স্থূল জন্মহার ১৯.৪।
- প্রতি হাজার জনসংখ্যায় স্থূল মৃত্যুহার ৬.১।
- পুরুষদের প্রথম বিবাহের গড় বয়স ২৪.২ বছর এবং নারীদের ১৮.৪ বছর।
- প্রতি হাজার জনসংখ্যায় অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে পল্লিতে আগমনের হার ২০.৪ এবং শহরে আগমনের হার ৪৩.৪। 

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৬৬.
বাংলাদেশের ভূমিকে কয়টি এগ্রো-ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়েছে?
  1. ২২টি
  2. ২৫টি
  3. ২৮টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা

কৃষি পরিবেশগত অঞ্চল (এগ্রো-ইকোলজিক্যাল জোন):
- বাংলাদেশ একটি কৃষি দেশ এবং বাংলাদেশের প্রায় ৮০% লোক সরাসরি বা পরোক্ষভাবে কৃষি নিয়ে জড়িত।
- বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু এটি বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের জমি রয়েছে। 
- বাংলাদেশের ভূমিকে ৩০টি এগ্রো-ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়েছে।
- এই ৩০টি এইজেডকে ৮৮টি উপ-অঞ্চলে ভাগ করা হয়েছে এবং এই উপ-অঞ্চলকে আবার ৫৩৫টি কৃষি পরিবেশগত এককে ভাগ করা হয়েছে।

⇒ বাংলাদেশে ৩০ টি কৃষি-পরিবেশগত অঞ্চল (সংখার ক্রমানুসারে)-
১. পুরাতন হিমালয় পাদভুমি
২. সক্রিয় তিস্তা প্লাবনভুমি
৩. তিস্তা সর্পিল প্লাবনভুমি
৪. করতোয়া-বাঙ্গালী প্লাবনবুমি
৫. নিম্ন-আত্রাই বেসিন
৬. নিম্ন- পূনর্ভবা প্লাবনভুমি
৭. সক্রিয় ব্রহ্মপুত্র ও যমুনা প্লাবনভুমি
৮. নতুন ব্রহ্মপুত্র ও যমুনা প্লাবনভুমি
৯. পুরাতন ব্রহ্মপুত্র প্লাবনভুমি
১০. সক্রিয় গঙ্গা প্লাবনভুমি
১১. উচ্চ গঙ্গা প্লাবনভুমি
১২. নিম্ন গঙ্গা প্লাবনভুমি
১৩. গঙ্গা জোয়ার প্লাবনভুমি
১৪. গোপালগঞ্জ-খুলনা জলাভুমি
১৫. আত্রাই বিল/আরিয়াল বিল
১৬. মধ্য মেঘনা প্লাবনভুমি
১৭. নিম্ন মেঘনা প্লাবনভুমি
১৮. নতুন মেঘনা- মোহনা প্লাবনভুমি
১৯. পুনাতন মেঘনা প্লাবনভুমি
২০. পূর্ব সুরমা-কুশিয়ারা প্লাবনভুমি
২১. সিলেট বেসিন
২২. উত্তর-পূর্ব পাদভুমি
২৩. চট্টগ্রাম উপকূল সমভুমি
২৪. সেন্টমার্টিন কোরাল দ্বীপ
২৫. সমতল বরেন্দ্র অঞ্চল
২৬. উচ্চ বরেন্দ্র অঞ্চল
২৭. উত্তর-পূর্ব বরেন্দ্র অঞ্চল
২৮. মধুপুর অঞ্চল
২৯. উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল
৩০. আখাউড়া সোপান।

উৎস: কৃষক সেবা।

৬৭.
ভারতীয় উপমহাদেশ থেকে এখন পর্যন্ত কতজন ব্যক্তি নোবেল পুরুষ্কার পেয়েছেন? [জুলাই, ২০২৪]
  1. ৯ জন
  2. ১২ জন
  3. ১১ জন
  4. ১৩ জন
সঠিক উত্তর:
১২ জন
উত্তর
সঠিক উত্তর:
১২ জন
ব্যাখ্যা
ভারতীয় উপমহাদেশ থেকে নোবেল পুরস্কার পেয়েছেন:
- ভারতীয় উপমহাদেশ থেকে এখন পর্যন্ত ১২ জন ব্যক্তি নোবেল পুরুষ্কার পেয়েছেন।
- তারা হলেন:
1. রবীন্দ্রনাথ ঠাকুর - সাহিত্যে (১৯১৩),
2. CV রমন - পদার্থবিদ্যায় (১৯৩০),
3. হর গোবিন্দ খুরানা - চিকিৎসায় (১৯৬৮),
4. মাদার টেরেসা- শান্তিতে (১৯৭৯),
5. আবদুস সালাম - পদার্থবিজ্ঞানে (১৯৭৯),
6. সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর - পদার্থবিজ্ঞানে (১৯৮৩),
7. অমর্ত্য সেন- 1998 অর্থনীতিতে (১৯৯৮),
8. ড. মুহাম্মদ ইউনূস - শান্তিতে (২০০৬),
9. ভেঙ্কটরামন রামকৃষ্ণন - রসায়নে (২০০৯),
10. মালালা ইউসুফজাঈ - শান্তিতে (২০১৪),
11. কৈলাশ সত্যার্থী- শান্তি (২০১৪),
12. অভিজিৎ বন্দ্যোপাধ্যায় - অর্থনীতিতে (২০১৯)।

উৎস: Nobel Prizes ওয়েবসাইট। 
৬৮.
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার জন্য ট্রাম্প ও পুতিন কোথায় বৈঠক করেছে? [আগস্ট, ২০২৫]
  1. দোহা  
  2. আলাস্কা 
  3. শিকাগো 
  4. গ্রিনল্যান্ড 
সঠিক উত্তর:
আলাস্কা 
উত্তর
সঠিক উত্তর:
আলাস্কা 
ব্যাখ্যা

• ট্রাম্প - পুতিন বৈঠক:
• তারিখ ও স্থান: ১৫ আগস্ট ২০২৫, Joint Base Elmendorf–Richardson, আংকারিজ, আলাস্কা, যুক্তরাষ্ট্র।
অংশগ্রহণকারী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মূল উদ্দেশ্য: রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা। 

উৎস: আল জাজিরা।

৬৯.
ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD-এর 'M' দ্বারা কী বুঝায়?
  1. Machine
  2. Module
  3. Mounted
  4. Motion
সঠিক উত্তর:
Mounted
উত্তর
সঠিক উত্তর:
Mounted
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolKit, 3D Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে( Head Mounted Display- HMD), হাতে একটি ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
- ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক হলেন জ্যারন ল্যানিয়ার। [Jaron Lanier; পূর্ণ নাম Jaron Zepel Lanier]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত?
  1. ৬.৫ শতাংশ
  2. ৫ শতাংশ
  3. ৭ শতাংশ
  4. ৩.৩ শতাংশ
সঠিক উত্তর:
৭ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৭ শতাংশ
ব্যাখ্যা

⇒ চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ।
- জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
- চলতি অর্থবছরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা থেকে ২৪ হাজার কোটি টাকা বাড়িয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। 
- বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার সংশোধিত বাজেটে ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। 
- সংশোধিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ।
- আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট বাস্তবায়ন শুরু হবে। 

উল্লেখ্য,

• মূল বাজেট ২০২৫-২৬:
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

উৎস: বাজেট ২০২৫-২০২৬  ও বাসস।

৭১.
Which of the following is one of the hosts of the FIFA World Cup 2026?
  1. South Africa
  2. Mexico
  3. Brazil
  4. Spain
সঠিক উত্তর:
Mexico
উত্তর
সঠিক উত্তর:
Mexico
ব্যাখ্যা
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ:
- ইতিহাসে প্রথমবার ৪৮টি দল এবং তিন দেশের আয়োজনে অনুষ্ঠিত হবে।
- প্রথমবার ৪৮টি দল অংশ নিচ্ছে (আগে ছিল ৩২টি)
- ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি: কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ।
- ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, ২০২৬, নিউইয়র্ক নিউ জার্সিতে
- ২০২২ সালের কাতার বিশ্বকাপে রোমাঞ্চকর জয় তুলে নেওয়া আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
- ফুটবল ইতিহাসে মাত্র দুইটি দল টানা বিশ্বকাপ জিতেছে—তাই এটি আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ।
- বিশ্বকাপ বাছাইপর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং বিভিন্ন অঞ্চলের বেশ কিছু দল তাদের জায়গা নিশ্চিত করেছে।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৭২.
আরব লীগ বহির্ভূত দেশ কোনটি?
  1. লিবিয়া
  2. ইরান
  3. কুয়েত
  4. ইরাক
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (ডিসেম্বর, ২০২৪)
- আরব লীগ বহির্ভূত দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৭৩.
বাংলাদেশে সর্বশেষ কত সালে জনশুমারি হয়?
  1. ২০২০
  2. ২০২১
  3. ২০২২
  4. ২০২৩
সঠিক উত্তর:
২০২২
উত্তর
সঠিক উত্তর:
২০২২
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জনশুমারি:
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জনশুমারি অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম জনশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি জনশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- সর্বশেষ জনশুমারি হয় ২০২২ সালে যেটা বাংলাদেশ এর ৬ষ্ঠ জনশুমারি।
- ষষ্ঠ জনশুমারির নাম 'জনশুমারি ও গৃহগণনা'।

উল্লেখ্য, 
- ২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন- ২০১৩ অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা’ র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।
- বাংলাদেশে ‘জনশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হয় → ১০ বছর পর।
- বাংলাদেশের ৬টি জনশুমারি যথা: 
১ম → ১৯৭৪
২য় → ১৯৮১
৩য় → ১৯৯১
৪র্থ → ২০০১
৫ম → ২০১১
৬ষ্ঠ → ২০২২

তথ্যসূত্র: পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭৪.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এডিপিতে বরাদ্দ কত?
  1. ১ লাখ ৮০ হাজার কোটি টাকা
  2. ৩ লাখ ১০ হাজার কোটি টাকা
  3. ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
  4. ২ লাখ ৫০ হাজার কোটি টাকা
সঠিক উত্তর:
২ লাখ ৩০ হাজার কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ লাখ ৩০ হাজার কোটি টাকা
ব্যাখ্যা
• বাজেট ২০২৫-২৬:
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।

উৎস: ২০২৫-২৬  অর্থবছর বাজেট।
৭৫.
সম্প্রতি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে? [আগস্ট, ২০২৫]
  1. ইউনিভার্সিটি অফ মেলবোর্ন

  2. টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান
  3. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর
  4. ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া
সঠিক উত্তর:
ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া
ব্যাখ্যা

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি:
- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)। 
- ১৩ আগস্ট, ২০২৫ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।
- ড. মুহাম্মদ ইউনূসের হাতে সম্মাননা ডিগ্রি তুলে দেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার চ্যান্সেলর তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।
- সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।]

উল্লেখ্য,
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত ১১ আগস্ট কুয়ালালামপুরে পৌঁছান।
- কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 
- পরে দুই নেতার উপস্থিতিতে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও মালয়েশিয়া।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৭৬.
Scissors : Sever -
  1. ক) Scales : Average
  2. খ) Barrel : Rolls
  3. গ) Stapler : Cuts
  4. ঘ) Milestone : Grinds
সঠিক উত্তর:
ঘ) Milestone : Grinds
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Milestone : Grinds
ব্যাখ্যা

Scissors (কাঁচি) দিয়ে Sever (কাটা/চেরা করা) করা হয়।
Milestone (যে দুটি চাকতির মত পাথর দিয়ে মিলে ধান/গম চূর্ণ করা হয়) দিয়ে Grind (চূর্ণ) করা হয়।

৭৭.
Who is the current Prime Minister of Japan?
  1. Noda Yoshihiko
  2. Fumio Kishida
  3. Yoshihide Suga
  4. Shinzo Abe
সঠিক উত্তর:
Fumio Kishida
উত্তর
সঠিক উত্তর:
Fumio Kishida
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাপান:

- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী: ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।

উল্লেখ্য,
- জাপানের ওকিনাওয়া দ্বীপটির আগের নাম ছিল রুয়ুকুয়ু।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্তক্ষয়ী লড়াইয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র।
- এর পর থেকে দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই ছিল।
- অবশেষ ১৯৭২ সালের ১৫ মে দ্বীপটির নিয়ন্ত্রণ ফিরে পায় জাপান।
- এর নতুন নাম হয় ওকিনাওয়া।
- দ্বীপটির আয়তন ৪৬৩ বর্গমাইল।

উৎস: i) Britannica.
         ii) Worldatlas.
৭৮.
বর্তমানে বিসিআইসি’র অধীনে কয়টি চালু সার কারখানা আছে? [জুন, ২০২৫]
  1. ৬টি
  2. ৭টি
  3. ১০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বর্তমানে বিসিআইসি’র অধীনে ১১টি চালু কারখানা আছে- এর মধ্যে সার কারখানা ৭টি, কাগজ কারখানা ১টি, সিমেন্ট কারখানা ১টি, গ্লাসশীট কারখানা ১টি, স্যানিটারীওয়্যার ও ইনসুলেটর কারখানা ১টি।

- বিসিআইসি’র উৎপাদিত পন্যের মধ্যে ৮০% রাসায়নিক সার ; এর মধ্যে ৭০% ইউরিয়া সার ও ১০% অন্যান্য সার।
- তাছাড়া যৌথ অংশীদারিত্বে ১০টি কারখানা রয়েছে।
- উল্লেখ্য যে, ১৯৯৬-৯৭ সাল থেকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সারা দেশে কৃষকদের মাঝে সার বিতরনের মত স্পর্শকাতর বিষয়টি বিসিআইসি’র উপর ন্যাস্ত হয়।
- বিসিআইসি অত্যন্ত আস্তা এবং সফলতার সাথে এই গুরু দয়িত্ব পালন করে যাচ্ছে।

⇒ চালু সার কারখানাগুলোর মধ্যে:
• ৫টি ইউরিয়া সার কারখানা।
• ১টি ডিএপি সার কারখানা।
• ১টি টিএসপি সার কারখানা।
• ১টি কাগজ কারখানা।
• ১টি সিমেন্ট কারখানা।
• ১টি গ্লাসশীট কারখানা।
• ১টি স্যানিটারীওয়্যার ও ইনসুলেটর কারখানা রয়েছে।

উৎস: BCIC ওয়েবসাইট।
৭৯.
বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? [বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪]
  1. ৭১.২ বছর
  2. ৭১.৪ বছর
  3. ৭২.৩ বছর
  4. ৭৩.৩ বছর
সঠিক উত্তর:
৭২.৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭২.৩ বছর
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মোট রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

এছাড়াও,
- বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যান 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩' শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৮০.
বিশ্ব ইন্টারনেট দিবস পালিত হয় কত তারিখে?
  1. ২৫ এপ্রিল
  2. ২৭ সেপ্টেম্বর
  3. ২৯ অক্টোবর
  4. ১৭ নভেম্বর
সঠিক উত্তর:
২৯ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
২৯ অক্টোবর
ব্যাখ্যা
- ২৯ অক্টোবর : বিশ্ব ইন্টারনেট দিবস
- ২৫ এপ্রিল : বিশ্ব ম্যালেরিয়া দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ১৭ নভেম্বর : বিশ্ব স্টুডেন্টস দিবস।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৮১.
পুরুষ বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি'অর, ২০২৫ পেয়েছেন কে?
  1. ডি পল
  2. উসমান দেম্বেলে
  3. নেইমার জুনিয়র
  4. লামিন ইয়ামাল
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
উত্তর
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
ব্যাখ্যা

ব্যালন ডি'অর ২০২৫:
- ২২ সেপ্টেম্বর, ২০২৫ প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি'অরের ৬৯তম আসর।

এক নজরে ব্যালন ডি'অর, ২০২৫:
- ব্যালন ডি'অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স);
- ব্যালন ডি'অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন);
- ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি);
- ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড);
- ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি);
- ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড);
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা);
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন);
- বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি;
- বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল;
- জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন);
- জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড);
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশশন।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।

৮২.
IMF-এর 'World Economic Outlook' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? [আগস্ট, ২০২৪]
  1. সুইজারল্যান্ড
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- 'World Economic Outlook' প্রতিবেদন প্রকাশ করে IMF।
- সর্বশেষ প্রকাশ: এপ্রিল, ২০২৪।
⇒ 'World Economic Outlook' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ:
1. লুক্সেমবার্গ।
2. আয়ারল্যান্ড।
3. সুইজারল্যান্ড। 
4. নরওয়ে। 
5. সিঙ্গাপুর।

উৎস: IMF ওয়েবসাইট। [link]
৮৩.
Shoal : Fish ::
  1. Herd: Birds
  2. Stock: Cattle
  3. Troop: Lion
  4. Peep : Chicken
সঠিক উত্তর:
Peep : Chicken
উত্তর
সঠিক উত্তর:
Peep : Chicken
ব্যাখ্যা
• 'A group of fish' is called - a shoal of fish.
- Shoal - মাছের ঝাঁক; ভিড়।
• তেমনি ভাবে, A group of Chicken is called - a peep of Chicken.

• অন্য অপশন গুলোর মধ্যে -

- বানরের দলকে বলা হয় - a troop of monkey.
- A group of lions is called - pride.
- ভেড়ার পাল কে বলা হয় - a fleet of sheep.
- গবাদি পশুর (গরু) পালকে বলা হয় - a herd of cattle/cow.
- A group of birds is called - flocks.
- দোকান বা ভাণ্ডার, যেখান থেকে বিভিন্ন দ্রব্য বিতরণ বা বিক্রি করা হয় - stock.

Source: Accessible dictionary by Bangla Academy and Oxford Learners Dictionary.
৮৪.
Snow : Blizzard
  1. ক) Rain : River
  2. খ) Wind : Sleet
  3. গ) Ice : Floe
  4. ঘ) Water : Flood
সঠিক উত্তর:
ঘ) Water : Flood
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Water : Flood
ব্যাখ্যা
Snow -  তুষার; বরফ। 
Blizzard- ভয়ংকর ও প্রবল তুষারঝড়।
• সম্পর্ক: অতিরিক্ত বরফ থেকে তুষারঝড় হয়। 

Water - পানি। 
Flood - বন্যা। 
• সম্পর্ক: অতিরিক্ত পানি প্রবাহ থেকে বন্যার সৃষ্টি হয়। 

অন্যান্য অপশন: 
Rain- বৃষ্টি; River- নদী। 
Wind- বাতাস, Sleet- বৃষ্টিসহ তুষারপাত। 
Ice- বরফ, Floe- ভাসমান বরফের আস্তরণ।

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৮৫.
টাইম ম্যাগাজিনে ২০২৩ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন কে?
  1. উরসুলা ভন ডার লিয়েন
  2. কমলা হ্যারিস
  3. নরেন্দ্র মোদি
  4. টেইলর সুইফট
সঠিক উত্তর:
টেইলর সুইফট
উত্তর
সঠিক উত্তর:
টেইলর সুইফট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

পারসন অব দ্য ইয়ার ২০২৩:
- ২০২৩ সালে বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের 'পারসন অফ দ্য ইয়ার' এ হয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী টেইলর সুইফট।
- টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবসের ভাষায়, টেইলর সুইফট এমন একজন শিল্পী, যিনি নিজের গানের রচয়িতা এবং নিজের গল্পে তিনিই হিরো।
- দেশের সীমানা ডিঙিয়ে আলো ছড়ানোর একটি পথ তিনি তৈরি করে নিয়েছেন।
 
উল্লেখ্য,
- কোনো বিশেষ ব্যক্তি, কোনো সংগঠন দেশজুড়ে যাদের প্রভাব সবচেয়ে বেশি তাদের ১২ মাসের কাজকর্মের উপর নজর রেখে এ তালিকা প্রস্তুত করা হয়। 
- ৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে ৯জন প্রার্থীর নাম সামনে এসেছে।
- সেই তালিকায় রয়েছেন টেইলর সুইফট, ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট শি জিনপিং, রাজা তৃতীয় চার্লস, ট্রাম্প প্রসিকিউটরস, সাম আল্টমান, জিরোম পাওয়েল, বার্বি, আর হলিউড স্ট্রাইকার্স।
 
উৎস: Time Magazine।
৮৬.
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুসারে, মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৫ম
  2. ৪র্থ
  3. ৩য়
  4. ২য়
সঠিক উত্তর:
৫ম
উত্তর
সঠিক উত্তর:
৫ম
ব্যাখ্যা

মাথাপিছু জিডিপি:
- মাথাপিছু জিডিপি হলো দেশের মোট উৎপাদিত সম্পদের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য গড় কতটুকু অর্থ বা সম্পদ তৈরি হয়েছে, সেটি হলো মাথাপিছু জিডিপি।
- সম্প্রতি এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রধান অর্থনৈতিক সূচক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 
- এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় দশকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় তিন গুণ বেড়েছে। 
- তারপরও দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
- ২০২৪ সালের সর্বশেষ হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি এখন ২ হাজার ৬২৫ মার্কিন ডলার।

অন্যদিকে,
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু জিডিপিতে শীর্ষে রয়েছে মালদ্বীপ।
- এই দ্বীপরাষ্ট্রের নাগরিকদের মাথাপিছু জিডিপি হচ্ছে ১১ হাজার ডলারের বেশি।
- তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা; দেশটির মাথাপিছু জিডিপি প্রায় ৪ হাজার ৫১৬ ডলার।
- এ ছাড়া প্রায় ৪ হাজার ডলার নিয়ে ভুটান তৃতীয় ও ২ হাজার ৮০০ ডলার নিয়ে ভারত চতুর্থ অবস্থানে রয়েছে।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্নে আফগানিস্তানের (৪০০ ডলারের বেশি) অবস্থান।

সূত্র- প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

৮৭.
Who won the ICC Champions Trophy, 2025?
  1. New Zealand
  2. India
  3. Australia
  4. Afghanistan
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
ICC Champions Trophy-2025:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর।
- অনুষ্ঠিত হয়: ১৯ ফেব্রুয়ারি - ৯ মার্চ, ২০২৫।
- আয়োজক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত।
- অংশগ্রহণকারী দল: ৮টি (যথা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান)।
- অনুষ্ঠিত ম্যাচ: ১৫টি।

উল্লেখ্য,
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক রান সংগ্রহকারী: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: ম্যাট হেনরি।

উৎস: ICC ওয়েবসাইট।
৮৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে সেবাখাতের অবদান -
  1. ৫১.০৪%
  2. ৫৬.০৪%
  3. ৫৭.০৪%
  4. ৫৮.০৪%
সঠিক উত্তর:
৫১.০৪%
উত্তর
সঠিক উত্তর:
৫১.০৪%
ব্যাখ্যা

 অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৮৯.
৫৯তম ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ শুরু হয় কবে?
  1. ক) ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  2. খ) ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  3. গ) ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  4. ঘ) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
সঠিক উত্তর:
গ) ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
ব্যাখ্যা
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ৫৯তম সংস্করণ ২০২৩ সালের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
- অনুষ্ঠিত হয় জার্মানীর মিউনিখে।
- প্রায় ১০০টি দেশ ও অঞ্চলের প্রতিরক্ষা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন।

 • বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে এবং ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সামরিক সাহায্য প্রদানের বিষয়ে কথা হয়েছে। কিন্তু কোনো ঐকমত্য হয়নি।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও পত্রিকা রিপোর্ট।
৯০.
কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কৃষির সালতামামি ২০১৯ মতে, মোট দেশজ উৎপাদন তথা জিডিপি’তে কৃষি খাতের অবদান -
  1. ক) ১৩.৬
  2. খ) ১৪.৫
  3. গ) ১৫.৮
  4. ঘ) ১৩.৯
সঠিক উত্তর:
ক) ১৩.৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩.৬
ব্যাখ্যা

কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কৃষির সালতামামি ২০১৯ এর সারাংশ
প্রকাশন তারিখঃ ৭ জানুয়ারি, ২০২০
গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট দেশজ উৎপাদন তথা জিডিপি’তে কৃষি খাতের অবদান ১৩ দশমিক ৬ শতাংশ।
মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - চতুর্থ
২০১৮-১৯ অর্থবছরে দানাদার খাদ্যশস্যের উৎপাদন (৪৩২.১১ লাখ মেট্রিক টন) এর লক্ষ্যমাত্রা (৪১৫.৭৪ লাখ মেট্রিক টন) ছাড়িয়ে গেছে।
দেশ আজ চালে উদ্বৃত্ত; ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ।
আলু উৎপাদনে বাংলাদেশ উদ্বৃত্ত এবং বিশ্বে সপ্তম। এবছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি ৯ লাখ মেট্রিক টন।
নিবিড় চাষের মাধ্যমে বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে উন্নীত হয়েছে। সবজি উৎপাদন বেড়ে ১ কোটি ৭২ লাখ ৪৭ হাজার মেট্রিক টন হয়েছে।
দেশে ফল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম এবং পেয়ারায় অষ্টম। আম উৎপাদন প্রায় ২৪ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

৯১.
গ্রেটা থুনবার্গ-
  1. ক) ২০২০ সালের টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব
  2. খ) ‘রাইট লিভিংহুড অ্যাওয়ার্ড' লাভ করেন
  3. গ) সুইডেনের নাগরিক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
গ) সুইডেনের নাগরিক
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইডেনের নাগরিক
ব্যাখ্যা
বিকল্প নোবেলখ্যাত 'রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড' লাভ করেন পরিবেশ বিষয়ক 'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের উদ্যোক্তা সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ। তিনি ২০১৯ সালের টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৯২.
বর্তমানে বাংলাদেশে কর রাজস্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি? [অক্টোবর, ২০২৫]
  1. VAT
  2. Exsice Duty
  3. Income Tax
  4. Export Duty 
সঠিক উত্তর:
VAT
উত্তর
সঠিক উত্তর:
VAT
ব্যাখ্যা

আয়ের উৎস:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা- কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব।

• কর রাজস্ব:
- কর বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ: আয় ও মুনাফা কর, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব, নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়, অন্যান্য কর ও শুল্ক।

⇒ বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর (VAT) থেকে।
- অন্যান্য যেকোনো উৎসের তুলনায় সকল অর্থবছরেই মূল্য সংযোজন কর (মুসক) থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আহরিত হয়।
- দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর (আয়, মুনাফা, ও মূলধনের উপর কর)।

• কর বহির্ভূত রাজস্ব:
- লভ্যাংশ ও মুনাফা, সুদ, প্রশাসনিক রাজস্ব, রেলওয়ে, ডাক বিভাগ, সেবা বাবদ প্রাপ্তি ইত্যাদি।

উৎস: i) জাতীয় রাজস্ব বোর্ড।
ii) অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৩.
বিশ্বে জ্বালানির কত শতাংশ জীবাশ্ম জ্বালানি থেকে আসে? 
  1. প্রায় ৮০ শতাংশ
  2. প্রায় ৭০ শতাংশ
  3. প্রায় ৬০ শতাংশ
  4. প্রায় ৯০ শতাংশ
সঠিক উত্তর:
প্রায় ৮০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৮০ শতাংশ
ব্যাখ্যা
জীবাশ্ম জ্বালানি: 
- বিশ্বে জ্বালানির প্রায় ৮০ শতাংশই জীবাশ্ম জ্বালানি থেকে আসে। 

উল্লেখ্য, 
- জলবায়ু সংকটের জন্য জীবাশ্ম জ্বালানি মূলত দায়ী। 
- তাই জাতিসংঘ প্রধান জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে একমত হতে আগেই দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন। 
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার জন্য সব দেশকে আহ্বান জানিয়েছেন। 

উৎস: ১৩ ডিসেম্বর, ২০২৩, বাংলাদেশ সংবাদ সংস্থা।
৯৪.
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? (নভেম্বর-২০২৫)
  1. ৫৪ জন
  2. ৫৩ জন
  3. ৮৪ জন
  4. ৫৫ জন
সঠিক উত্তর:
৫৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৫৪ জন
ব্যাখ্যা

• জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ:
- অর্থনৈতিক  ও সামাজিক পরিষদ  হল অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিষয়গুলির সমন্বয়, নীতি পর্যালোচনা, নীতি সংলাপ এবং সুপারিশের জন্য প্রধান সংস্থা, সেইসাথে আন্তর্জাতিকভাবে সম্মত উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য।
- এটি জাতিসংঘ ব্যবস্থা এবং অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রে এর বিশেষায়িত সংস্থাগুলির কার্যক্রমের জন্য কেন্দ্রীয় প্রক্রিয়া হিসেবে কাজ করে, সহায়ক এবং বিশেষজ্ঞ সংস্থাগুলির তত্ত্বাবধান করে।
- এর  ৫৪ জন সদস্য রয়েছে, যাদের সাধারণ পরিষদ তিন বছরের মেয়াদের জন্য নির্বাচিত করে।
- এটি টেকসই উন্নয়নের উপর প্রতিফলন, বিতর্ক এবং উদ্ভাবনী চিন্তাভাবনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম।

উৎস: UN ওয়েবসাইট।

৯৫.
বর্তমানে বাংলাদেশে কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে? [ জুন, ২০২৫]
  1. ৪৮ টি
  2. ৫০ টি
  3. ৪৫ টি
  4. ৫৫ টি
সঠিক উত্তর:
৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
৫০ টি
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা-২০২২:
- সময়কাল: ১৫-২১ জুন, ২০২২ সাল।
- জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে।
- দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪০৮।
- পুরুষের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৭৫১ জন।
- জনশুমারিতে দেশের ৫০টি জাতিসত্তার জনসংখ্যা তুলে ধরা হয়।
- চাকমা জনগোষ্ঠী সংখ্যা সবচেয়ে বেশি।
- সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে মারমা ও ত্রিপুরা।
- রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- দ্বিতীয় পার্বত্য জেলা খাগড়াছড়ি।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৯৬.
Which sector is the highest contributor to the GDP of Bangladesh? [March, 2025]
  1. Agriculture
  2. Industry
  3. Service
  4. None
সঠিক উত্তর:
Service
উত্তর
সঠিক উত্তর:
Service
ব্যাখ্যা
GDP-তে বিভিন্ন খাতের অবদান:
- কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

গুরুত্বপূর্ণ তথ্য:
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার – ৬.৬৬%।
- অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার: ৩.২১%।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৭.
Which is the busiest port in Bangladesh for the country's imports and exports? [May, 2025]
  1. Mongla Seaport
  2. Benapole Land Port
  3. Chittagong Seaport
  4. Tamabil Land Port
সঠিক উত্তর:
Chittagong Seaport
উত্তর
সঠিক উত্তর:
Chittagong Seaport
ব্যাখ্যা
চট্টগ্রাম সমুদ্র বন্দর:
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- সমুদ্র হতে কয়েক মাইল অভ্যন্তরে গভীর সমুদ্রে নোঙ্গর করার সুবিধাই এ বন্দরের প্রধান বৈশিষ্ট্য।
- বঙ্গোপসাগরের বাইরের দিকে বালুচর হতে কর্ণফুলী নদীর পাড়ে প্রধান ঘাট পর্যন্ত চলমান দূরত্ব হচ্ছে ১৬ কিলোমিটার।

⇒ ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৭৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম পোর্ট কমিশনার গঠিত হয়।
- ১৮৮৮ খ্রিস্টাব্দে ২৫ এপ্রিল চট্টগ্রাম পোর্ট কমিশনার কার্যকর হয়।
- ১৮৯৯-১৯১০ সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে চারটি স্থায়ী জেটি নির্মাণ করে।
- ১৯১০ সালে চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ে সংযোগ সাধিত হয়।
- ১৯২৬ সালে চট্টগ্রাম বন্দরকে মেজর পোর্ট ঘোষণা করা হয়।
- পাকিস্তান আমলে ১৯৬০ খ্রিস্টাব্দের জুলাই মাসে চট্টগ্রাম পোর্ট কমিশনারকে চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট-এ পরিণত করা হয়, বাংলাদেশ আমলে ১৯৭৬ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট-কে চট্টগ্রাম পোর্ট অথরিটিতে পরিণত করা হয়।
- এটি একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা।

উল্লেখ্য,
- বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর।
- পৃথিবীর ব্যস্ততম সমুদ্রবন্দরগুলোর তালিকায় বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রামের অবস্থান ৭০তম।

উৎস: i) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
ii) ১৭ মে ২০২৫, BBC.
৯৮.
According to the Global Democracy Index-2023, what is the position of Bangladesh?
  1. 85th
  2. 79th
  3. 75th
  4. 67th
  5. 60th
সঠিক উত্তর:
75th
উত্তর
সঠিক উত্তর:
75th
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক গণতন্ত্র সূচক-২০২৩:

- যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) ২০২৩ সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে।
- ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে এবারের গণতন্ত্র সূচক তৈরি করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)
- বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৭৫তম।
- বাংলাদেশে এখনো ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ রয়েছে।
- সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৮৭।

উল্লেখ্য,
- সূচকে প্রতিটি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে চারটি ভাগে ভাগ করেছে ইআইইউ।
- সেগুলো হলো: পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা।
- সূচকে সবচেয়ে বেশি ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে।
- গণতান্ত্রিক দেশগুলোর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড।
- ২০২৩ সালের গণতন্ত্র সূচকে তলানিতে (১৬৭তম) রয়েছে আফগানিস্তান।

উৎস: প্রথম আলো ও Global Democracy Index-2023।
৯৯.
EDVAC এর পূর্ণরূপ হচ্ছে -
  1. Electronic Discrete Variable Automatic Computer
  2. Electronic Delay Variable Automatic Computer
  3. Electronic Delay Variable Automatic Calculator
  4. Electronic Data Variable Automatic Computer
সঠিক উত্তর:
Electronic Discrete Variable Automatic Computer
উত্তর
সঠিক উত্তর:
Electronic Discrete Variable Automatic Computer
ব্যাখ্যা

• EDVAC-এর পূর্ণরূপ হলো Electronic Discrete Variable Automatic Computer। এটি ১৯৪০-এর দশকে ডিজাইন করা একটি প্রাথমিক কম্পিউটার যা প্রথম প্রজন্মের বৈদ্যুতিন ডিজিটাল কম্পিউটারগুলির মধ্যে অন্তর্ভুক্ত। EDVAC-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি স্টোরড-প্রোগ্রাম আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি, অর্থাৎ প্রোগ্রাম এবং ডেটা একই মেমোরিতে রাখা যেত। এটি পূর্বের ENIAC-এর উন্নত সংস্করণ হিসেবে গণ্য করা হয়। EDVAC ডিজিটাল কম্পিউটিং-এর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছিল এবং আধুনিক কম্পিউটারের নকশা ও কার্যপ্রণালীকে প্রভাবিত করেছে। এটি মূলত গাণিতিক এবং যৌক্তিক অপারেশন দ্রুত করার জন্য ব্যবহৃত হতো এবং পরবর্তীতে আরও উন্নত কম্পিউটারের পথ প্রশস্ত করে।

​• EDVAC:
- EDVAC এর পূর্ণরূপ Electronic Discrete Variable Automatic Computer।
- EDVAC কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের কিছু সুবিধা ছিল।
- ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে EDVAC কম্পিউটার নির্মাণ করেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার কত?
  1. ৩.৯৭%
  2. ৪.৫১%
  3. ৫.১৭%
  4. ৬.৮২%
সঠিক উত্তর:
৩.৯৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৯৭%
ব্যাখ্যা

জিডিপি:
- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৪,৭৯,০০১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,৩৯,২১১ কোটি টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।