বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সেট, ফাংশন ও ভেনচিত্র

মোট প্রশ্ন১,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সেট, ফাংশন ও ভেনচিত্র

PrepBank · পাতা / ১৪ · ৩০১৪০০ / ১,৩৩৪

৩০১.
সার্বিক সেট U = {1, 2, 3, 4, 5}, A = {1, 2, 4}, B = {1, 3, 5} হলে, A′ ∩ B′ কত হবে?
  1. ক) φ
  2. খ) 0
  3. গ) {2,3, 5}
  4. ঘ) {2,3,4,5}
ব্যাখ্যা
A′ = U - A = {1, 2, 3, 4, 5} - {1, 2, 4} = {3, 5}
B′ = U - B = {1, 2, 3, 4, 5} - {1, 3, 5} = {2, 4}
A′ ∩ B′ = {3, 5} ∩ {2, 4} = φ
৩০২.
কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে; ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?
  1. ১০ জন
  2. ১১ জন
  3. ১৩ জন
  4. ১৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে; ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?

সমাধান:
শুধু গান অথবা শুধু কবিতা অথবা উভয়টিই পছন্দ করে = (৫৩ - ১০) জন = ৪৩ জন 
৩৬ জন গান পছন্দ করে,
∴ শুধু কবিতা পছন্দ করে = (৪৩ - ৩৬) জন = ৭ জন 
কিন্তু মোট কবিতা পছন্দ করে ১৮ জন, 
∴ গান ও কবিতা উভয়টিই পছন্দ করে = (১৮-৭) জন = ১১ জন 

∴ দুটোই পছন্দ করে = ১১ জন।
৩০৩.
যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7} এবং B = {2, 4, 6} হয়, তবে (B')' = ?
  1. {1, 3, 5, 7}
  2. {2, 4, 7}
  3. ø
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7} এবং B = {2, 4, 6} হয়, তবে (B')' = ?

সমাধান:
দেওয়া আছে, U = {1, 2, 3, 4, 5, 6, 7} এবং B = {2, 4, 6}

B' = U - B = {1, 2, 3, 4, 5, 6, 7} - {2, 4, 6} = {1, 3, 5, 7}

এখন,
(B')' = U - B'
= {1, 2, 3, 4, 5, 6, 7} - {1, 3, 5, 7}
= {2, 4, 6}

∴ (B')' = {2, 4, 6} = B

বি: দ্র: (B')' = B, অর্থাৎ কোনো সেটের ডাবল পরিপূরক সেই সেট নিজেই হয়।

৩০৪.
নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 - 9x + 20 = 0}
  1. {3, 3}
  2. {4, 5}
  3. {5, 3}
  4. {4, - 5}
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 - 9x + 20 = 0} 

সমাধান: 
x2 - 9x + 20 = 0
⇒ x2 - 4x - 5x + 20 = 0
⇒ x(x - 4) - 5(x - 4) = 0
⇒ (x - 4)(x - 5)
∴ x = 4, 5
যেহেতু x একটি স্বাভাবিক সংখ্যা, এবং 4 ও 5 উভয়ই স্বাভাবিক সংখ্যা, তাই,

∴ নির্ণেয় সেট = {4, 5}
৩০৫.
A = {2, 3, 4}, B = {a, b, c} এবং C = {b, c, d} হলে, A × (B ∪ C) এর উপাদান সংখ্যা কয়টি?
  1. 16 টি
  2. 12 টি
  3. 8 টি
  4. 10 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3, 4}, B = {a, b, c} এবং C = {b, c, d} হলে, A × (B ∪ C) এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
A = {2, 3, 4}, B = {a, b, c} এবং C = {b, c, d}

এখন,
B U C = {a, b, c} U {b, c, d} = {a, b, c, d}

এখানে,
A সেটের উপাদান সংখ্যা = 3
B ∪ C সেটের উপাদান সংখ্যা = 4

অতএব, A × (B ∪ C) এর উপাদান সংখ্যা = 3 × 4 = 12 টি

A × (B ∪ C) এর উপাদানগুলো,
{​(2, a), (2, b), (2, c), (2, d), (3, a), (3, b), (3, c), (3, d), (4, a), (4, b), (4, c), (4, d)​} = 12 টি
৩০৬.
A = {7, 14, 21, 28} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. ক) A = {x:x, 7 এর গুণনীয়ক এবং 0 < x < 28}
  2. খ) A = {x:x, 7 এর গুনিতক এবং 0 < x < 28}
  3. গ) A = {x:x, 7 এর গুণনীয়ক এবং 0 < x ≤ 28}
  4. ঘ) A = {x:x, 7 এর গুনিতক এবং 0 < x ≤ 28}
ব্যাখ্যা
যেহেতু A = {7, 14, 21, 28} অর্থাৎ এখানে x , 7 এর গুনিতক। সুতরাং A = {x:x, 7 এর গুনিতক এবং 0 < x ≤ 28}
৩০৭.
200 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 120 জন ইংরেজিতে, 100 জন বিজ্ঞানে এবং 80 জন উভয় বিষয়ে পাশ করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে?
  1. 40 জন
  2. 70 জন
  3. 50 জন
  4. 60 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 200 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 120 জন ইংরেজিতে, 100 জন বিজ্ঞানে এবং 80 জন উভয় বিষয়ে পাশ করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে?

সমাধান:
মোট পরীক্ষার্থীর সংখ্যা, n(S) = 200
ইংরেজিতে পাশ, n(E) = 120
বিজ্ঞানে পাশ, n(Sci) = 100
ইংরেজি ও বিজ্ঞানে পাশ, n (E ∩ Sci) = 80

এখন, n(E) + n(Sci) - n(E ∩ Sci) + n(E ∩ Sci)' = n(S)
⇒ 120 + 100 - 80 + n(E ∩ Sci)' = 200
⇒ 140 + n(E ∩ Sci)' = 200
⇒ n(E ∩ Sci)' = 200 - 140
⇒ n(E ∩ Sci)' = 60

উভয় বিষয়ে ফেল করে 60 জন।
৩০৮.
A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে A ∩ B = কত?
  1. {3, 5, 7}
  2. {1, 3, 4, 5, 7, 9}
  3. {}
  4. {5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে A ∩ B = কত?

সমাধান:
A = {3, 4, 5, 6, 7, 8}
B = {1, 3, 5, 7, 9}

A ∩ B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}
৩০৯.
If A and B are sets and A ∪ B= A ∩ B, then…...
  1. ক) A = Φ
  2. খ) B = Φ
  3. গ) A = B
  4. ঘ) None of these
ব্যাখ্যা
যদি A = B হয়, তবেই A ∪ B= A ∩ B হওয়া সম্ভব।
৩১০.
f(x) = x3 - 6x2 + 11x - 6 হলে f(1) = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - 6x2 + 11x - 6 হলে f(1) = কত? 

সমাধান: 
f(x) = x3 - 6x2 +11x - 6 
∴ f(1) = (1)3 - 6 × (1)2 + 11 × 1 - 6 
= 1 - 6 + 11 - 6 
= 12 - 12 
= 0
৩১১.
p2 + 7p + c রাশিটি p - 5 দ্বারা বিভাজ্য হলে c এর মান কত হবে?
  1. - 60
  2. 60
  3. 30
  4. - 30
ব্যাখ্যা
প্রশ্ন: p2 + 7p + c রাশিটি p - 5 দ্বারা বিভাজ্য হলে c এর মান কত হবে?

সমাধান:
ধরি,
f(p) = p2 + 7p + c
f(p), (p - 5) দ্বারা বিভাজ্য হলে f(5) = 0 হবে।
এখন, f(5) = 52 + 7.5 + c

প্রশ্নমতে,
52 + 7.5 + c = ০
25 + 35 + c = 0
C = - 60
৩১২.
A = {x : x, 12 এর গুণনীয়কসমূহ এবং B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে A - B = কত?
  1. {1, 2, 4}
  2. {2, 4}
  3. {1, 2, 4, 12}
  4. {1, 2, 3, 4, 6, 12}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 12 এর গুণনীয়কসমূহ এবং B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে A - B = কত?

সমাধান:
দেওয়া আছে, 
A = {x : x, 12 এর গুণনীয়কসমূহ}
এখানে, 12 এর গুণনীয়কসমূহ = 1, 2, 3, 4, 6, 12
∴ A = {1, 2, 3, 4, 6, 12}

আবার, B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12}
এখানে, 12 পর্যন্ত 3 এর গুণিতকসমূহ = 3, 6, 9, 12 
∴ B = {3, 6, 9, 12}

∴ A - B = {1, 2, 3, 4, 6, 12} - {3, 6, 9, 12}
= {1, 2, 4} 

∴ নির্ণেয় সেট: {1, 2, 4}
৩১৩.
X = {1, 2, 3, 4} হলে, X এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 12 টি
  2. 13 টি
  3. 15 টি
  4. 16 টি
ব্যাখ্যা
প্রশ্ন: X = {1, 2, 3, 4} হলে, X এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
• উপসেট:
- কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।

• প্রকৃত উপসেট:

- কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন U = {a, b, c} সেটটি থেকে গঠিত উপসেটসমূহ {a, b, c}, {a, b}, {a, c}, {b, c}, {a}, {b}, {c}, Ø এখানে U উপসেট থেকে প্রাপ্ত উপসেটসমূহের মধ্যে U এর সম সংখ্যক উপাদানসমৃদ্ধ উপসেট {a, b, c} ব্যতীত বাকি সব উপসেটসমূহ হচ্ছে U এর প্রকৃত উপসেট।

দেওয়া আছে,
X = {1, 2, 3, 4}
∴ উপাদানের সংখ্যা, n = 4

আমরা জানি, n প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 
= 24 - 1
= 16 - 1
= 15
সুতরাং, X এর প্রকৃত উপসেট 15 টি।
৩১৪.
যদি n(A) = 20, n(B) = 17 এবং n(A ∪ B) = 30 হয়, n(A ∩ B) তাহলে এর মান কত?
  1. 7
  2. 12
  3. 9
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A) = 20, n(B) = 17 এবং n(A ∪ B) = 30 হয়, n(A ∩ B) তাহলে এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 30 = 20 + 37 - n(A ∩ B)
⇒ n(A ∩ B) = 37 - 30 = 7

∴ n(A ∩ B) = 7
৩১৫.
A ও B দুটি সসীম সেট। যদি n(A) = 20, n(B) = 28 এবং n(A ∪ B) = 36 হয়, তাহলে n(A ∩ B) =?
  1. 84
  2. 12
  3. 28
  4. 44
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি সসীম সেট। যদি n(A) = 20, n(B) = 28 এবং n(A ∪ B) = 36 হয়, তাহলে n(A ∩ B) =?

সমাধান:
আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B). 
∴ n(A ∩ B) = n(A) + n(B) - n(A ∪ B) 
= 20 + 28 - 36 
= 48 - 36 
= 12 
৩১৬.
A = {1, 2, 3, a, b, c} হলে P(A) এর উপাদান কয়টি?
  1. 64
  2. 6
  3. 63
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3, a, b, c} হলে P(A) এর উপাদান কয়টি?

সমাধান:
A = {1, 2, 3, a, b, c}
A সেটের উপাদান সংখ্যা, n = 6 
P(A) = 2n = 26 = 64
৩১৭.
U = {a, b, c, d, e, f, g, h}, A = {a, b, c, d, e}, B = {b, d, f, h} হলে, Bc\Ac হবে?
  1. {a, c, e, g}
  2. {a, c, e}
  3. {g, h}
  4. {f, g, h}
ব্যাখ্যা
প্রশ্ন: U = {a, b, c, d, e, f, g, h}, A = {a, b, c, d, e}, B = {b, d, f, h} হলে, Bc\Ac হবে?

সমাধান:
Ac = U - A
= {a, b, c, d, e, f, g, h} - {a, b, c, d, e}
= {f, g, h}

Bc = U - B
= {a, b, c, d, e, f, g, h} - {b, d, f, h}
= {a, c, e, g}

∴ Bc\Ac = {a, c, e, g}\{f, g, h}
= {a, c, e}
৩১৮.
f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x - 3 হলে (gof)(2) এর মান কত?
  1. 17
  2. 19
  3. 21
  4. 23
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x - 3 হলে (gof)(2) এর মান কত? 

সমাধান: 
(gof)(2) = g(f(2))

f(2) = 22 + 3 × 2 + 1
= 4 + 6 + 1 
= 11 

g(11) = 2 × 11 - 3 
= 22 - 3 
= 19
৩১৯.
f(x) = √(3x + 2) ফাংশনটির ডোমেন কত?
  1. {x ∈ R : x > - 2/3}
  2. {x ∈ R : x ≤ - 2/3}
  3. {x ∈ R : x < - 2/3}
  4. {x ∈ R : x ≥ - 2/3}
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = √(3x + 2) ফাংশনটির ডোমেন কত?

সমাধান:
f(x) = √(3x + 2)

যেহেতু, বর্গমূলের ভেতরের অংশ ঋণাত্মক হতে পারে না, সেহেতু
3x + 2 ≥ 0
⇒ 3x ≥ - 2
⇒ x ≥ - 2/3

অতএব, ফাংশনের ডোমেন = {x ∈ R : x ≥ - 2/3} 

৩২০.
কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৫০%
  2. ৩০%
  3. ১৫%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
গণিতে পাশ = n(M) = ৮০%
বাংলায় পাশ = n(B) = ৬০%
উভয় বিষয়ে পাশ = n(M ∩ B) = ৫০%

যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাশ = n(M ∪ B)

 n(M ∪ B) = n(M) + n(B) - n(M ∩ B) 
= ৮০% + ৬০% - ৫০%
= ১৪০% - ৫০%
= ৯০%

∴ উভয় বিষয়ে ফেল করল = ১০০% - ৯০%
= ১০%
৩২১.
যে কোন সেট A, B, C এর জন্য নিচের কোনটি সত্য?
  1. A ∼ A
  2. A ∼ B হলে, B ∼ A
  3. A ∼ B এবং B ∼ C হলে, A ∼ C
  4. উপরের সবগুলো
৩২২.
B = {x ∈ N : 2 < x ≤ 6} এবং C = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 8} হলে, (B ∩ C) এর মান কত?
  1. {2, 6 }
  2. {2, 4}
  3. {4, 6}
  4. {Ø}
ব্যাখ্যা

প্রশ্ন: B = {x ∈ N : 2 < x ≤ 6} এবং C = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 8} হলে, (B ∩ C) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
B = {x ∈ N :  2 < x ≤ 6}
= {3, 4, 5, 6}

এবং C = { x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 8}
= {2, 4, 6, 8}

∴ (B ∩ C) = {3, 4, 5, 6} ∩ {2, 4, 6, 8} = {4, 6}

∴ নির্ণেয় সেট = (4, 6}

৩২৩.
A = {x ∈ N : 2 < x ≤ 10}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 11} হলে A ∩ B = কত?
  1. {3, 5, 7}
  2. {3, 5, 7, 9}
  3. {1, 5, 7, 9}
  4. {1, 3, 5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 10}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 11} হলে A ∩ B = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x ∈ N : 2 < x ≤ 10}
∴ A = {3, 4, 5, 6, 7, 8, 9, 10}

এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 11}
B = {1, 3, 5, 7, 9, 11}

এখন,
A ∩ B = {3, 4, 5, 6, 7, 8, 9, 10} ∩ {1, 3, 5, 7, 9, 11}
= {3, 5, 7, 9}
৩২৪.
কোনো কলেজে ৬৫% শিক্ষার্থী গণিত এবং ৭৫% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে পাস করেছে। কিন্তু ১৫% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৭৫ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ কলেজে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ৪৫০ জন 
  2. ৫০০ জন 
  3. ৬০০ জন 
  4. ৭২০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো কলেজে ৬৫% শিক্ষার্থী গণিত এবং ৭৫% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে পাস করেছে। কিন্তু ১৫% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৭৫ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ কলেজে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

সমাধান:
উভয় বিষয়ে ফেল করে = ১৫%
শুধু গণিতে ফেল = (৩৫ - ১৫)% = ২০%
শুধু পদার্থবিজ্ঞানে ফেল = (২৫ - ১৫)% = ১০%
উভয় বিষয়ে পাস করেছে = {১০০ - (২০ + ১০ + ১৫)}%
= ৫৫%

প্রশ্নমতে,
৫৫% = ২৭৫ জন
বা, ১% = ২৭৫/৫৫ জন 
বা, ১০০% = (২৭৫ × ১০০)/৫৫ জন 
= ৫০০ জন

৩২৫.
৪০ জন লোকের এক দলে ৩৫ জন ইংরেজিতে কথা বলে ও ১০ জন বাংলায় কথা বলে। উভয় ভাষায় কথা বলে কতজন?
  1. ক) ৫ জন
  2. খ) ৭ জন
  3. গ) ৯ জন
  4. ঘ) ৮ জন
ব্যাখ্যা

উভয় ভাষায় কথা বলে = বাংলায় বলে + ইংরেজিতে বলে - মোট লোকজন
= ৩৫+১০-৪০
= ৫ জন।

৩২৬.
১০০ জন ছাত্রের মধ্যে ৬৫ জন ক্রিকেট, ৪৫ জন ক্রিকেট ও ফুটবল উভয় খেলায় এবং প্রত্যেকেই অন্তত একটি খেলায় অংশগ্রহণ করেন। ফুটবলে কতজন অংশগ্রহণ করেন?
  1. ৩৫ জন
  2. ৪০ জন
  3. ৬০ জন
  4. ৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০ জন ছাত্রের মধ্যে ৬৫ জন ক্রিকেট, ৪৫ জন ক্রিকেট ও ফুটবল উভয় খেলায় এবং প্রত্যেকেই অন্তত একটি খেলায় অংশগ্রহণ করেন। ফুটবলে কতজন অংশগ্রহণ করেন?

সমাধান:
এখানে, ছাত্র সংখ্যা n(U) = ১০০ জন
ক্রিকেট খেলে n(C) = ৬৫ জন
ক্রিকেট ও ফুটবল উভয় খেলে n(C ∩ F) = ৪৫ জন
কমপক্ষে একটি খেলায় অংশগ্রহণ করে n(C ∪ F) = ১০০ জন

আমরা জানি,
n(C ∪ F) = n(C) + n(F) - n(C ∩ F)
⇒ ১০০ = ৬৫ + n(F) - ৪৫
⇒ ১০০ = ২০ + n(F)
∴ n(F) = ৮০

অর্থাৎ, ফুটবলে অংশগ্রহণ করে ৮০ জন।

৩২৭.
Q = {x : x2 + 3x + 2 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে?
  1. {- 2, - 1}
  2. {2, - 1}
  3. {- 2, 1}
  4. {2, 1}
ব্যাখ্যা
প্রশ্ন: Q = {x : x2 + 3x + 2 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে?

সমাধান:
এখানে,
x2 + 3x + 2 = 0
বা, x2 + 2x + x + 2 = 0
বা, x(x + 2) + 1(x + 2) = 0
বা, (x + 2)(x + 1) = 0

হয় x + 2 = 0 অথবা x + 1 = 0
∴ x = - 2 অথবা - 1

∴ Q = {- 2, - 1}
৩২৮.
Z = {x ∈ N : x ≤ 4} হলে, P(Z) = ?
  1. 18
  2. 36
  3. 12
  4. 16
ব্যাখ্যা

প্রশ্ন: Z = {x ∈ N : x ≤ 4} হলে, P(Z) = ?

সমাধান:
x হলো স্বাভাবিক সংখ্যা যা 4 এর সমান বা ছোট।
Z = {1, 2, 3, 4}
∴ Z সেটে উপাদান সংখ্যা = 4

একটি সেটের উপাদান সংখ্যা n হলে, তার শক্তি সেটে থাকবে 2n টি উপসেট।
∴ P(Z) = 24 = 16

৩২৯.
ভেন চিত্রটি হতে x এর মান কত? 
,
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 10
ব্যাখ্যা

দেয়া আছে,
x + 1 + x - 1 + 2x + 3 + 0 + x + 5 + 2 = 50
5x + 10 = 50 
5x = 40 
x = 8 
৩৩০.
B = {x : x2 < 2 এবং x একটি পূর্ণ সংখ্যা }, B কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন?
  1. {- 2, 0, 1}
  2. {- 2, 0, - 1}
  3. {- 1, 0, 2}
  4. {- 1, 0, 1}
ব্যাখ্যা
প্রশ্ন: B = {x : x2 < 2 এবং x একটি পূর্ণ সংখ্যা }, B কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন?

সমাধান:
(- 2)2 = 4 ∴ - 2 ∉ B
( - 1)2 = 1 ∴ - 1 ∈ B 
02 = 0 ∴ 0 ∈ B
12 = 1 ∴ 1 ∈ B
22 = 4 ∴ 2 ∉ B

∴ B = {- 1, 0, 1}
৩৩১.
f(x) = x2 - 7x + 12 এবং f(x) = 0 হলে, x এর মান কত?
  1. 2, 6
  2. 3, 4
  3. 2, - 4
  4. 1, 12
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = x2 - 7x + 12 এবং f(x) = 0 হলে, x এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
f(x) = x2 - 7x + 12
এবং f(x) = 0

এখন,
x2 - 7x + 12 = 0 
⇒ x2 - 3x - 4x + 12 = 0
= x(x - 3) - 4(x - 3) = 0
= (x - 3)(x - 4) = 0

অর্থাৎ, (x - 3) = 0
∴ x = 3

অথবা, (x - 4) = 0
∴ x = 4

⇒ x = 3, 4

৩৩২.
P(A∩B) = ?
  1. P(A).P(B) যখন A ও B পরস্পর অনির্ভরশীল
  2. P(A).P(B) যখন A ও B পরস্পর নির্ভরশীল
  3. P(A).P(A/B) যখন A ও B পরস্পর অনির্ভরশীল
  4. P(B).P(B/A) যখন A ও B পরস্পর নির্ভরশীল
ব্যাখ্যা
P(A∩B) = P(A).P(B) যখন A ও B পরস্পর অনির্ভরশীল
P(A∩B) = P(A).P(B/A) যখন A ও B পরস্পর নির্ভরশীল
P(A∩B) = P(B).P(A/B) যখন A ও B পরস্পর নির্ভরশীল
৩৩৩.
A = {x ∈ N : 4x < 20} হলে, A এর উপসেট কয়টি?
  1. 32
  2. 8
  3. 16
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 4x < 20} হলে, A এর উপসেট কয়টি?

সমাধান: 
A = {x ∈ N : 4x < 20}
4x < 20
x < 5
অর্থাৎ 5 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হলো A সেটের উপাদান।
∴ A = {1, 2, 3, 4}

A সেটের উপসেট সংখ্যা = 24 = 16
৩৩৪.
P = {x ∈ N : 2 < x ≤ 8} এবং Q = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে, P ∪ Q = কত?
  1. {3, 5, 7}
  2. {4, 6, 8}
  3. {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9}
  4. {1, 3, 4, 5, 6, 7, 8, 9}
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x ∈ N : 2 < x ≤ 8} এবং Q = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে, P ∪ Q = কত?

সমাধান:
P = {x ∈ N : 2 < x ≤ 8}
= {3, 4, 5, 6, 7, 8}

Q = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9}
= {1, 3, 5, 7, 9}

সুতরাং, P ∪ Q = {3, 4, 5, 6, 7, 8} ∪ {1, 3, 5, 7, 9}
= {1, 3, 4, 5, 6, 7, 8, 9}

৩৩৫.
যদি P = {x ∈ N : 2x = 4}  এবং Q = {x : x ∈ N, x সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য} হয়, তাহলে P ∩ Q = ?
  1. {1, 3}
  2. {2}
  3. {3, 6, 9, 12, …… }
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P = {x ∈ N : 2x = 4}  এবং Q = {x : x ∈ N, x সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য} হয়, তাহলে P ∩ Q = ?

সমাধান: 
এখানে, 2x = 4
⇒ 2x = 22
⇒ x = 2

∴ P = {2}

আবার,
Q = {3, 6, 9, 12, …… }

∴ P ∩ Q = {2} ∩ {3, 6, 9, 12, …… } = ∅
৩৩৬.
A = {x ∈ N: x জোড় মৌলিক সংখ্যা} এবং B = {x ∈ N: x, 9 এর গুণনীয়ক} হলে, A ∩ B = ?
  1. ক) ∅
  2. খ) {2}
  3. গ) {3, 9}
  4. ঘ) {1, 2, 3, 9}
ব্যাখ্যা
প্রশ্ন- A = {x ∈ N: x জোড় মৌলিক সংখ্যা} এবং B = {x ∈ N: x, 9 এর গুণনীয়ক} হলে, A ∩ B = ?

সমাধান-
A = {2}
B = {1, 3, 9}

A ∩ B = {2} ∩ {1, 3, 9} = ∅
৩৩৭.
U = {1, 2, 3, 4, 5, 6, 7}, X = {1, 3, 5}, Y = {2, 4, 6} হলে X´ ∩ Y´ = কত?
  1. ক) {7}
  2. খ) { }
  3. গ) {1,7}
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
দেয়া আছে,
U ={1, 2, 3, 4, 5, 6, 7},
X ={1, 3, 5}
Y= {2, 4, 6} 

X´ = U - A
    = {1, 2, 3, 4, 5, 6, 7} - {1, 3, 5}
    = {2, 4, 6, 7}

Y´ = U - B
    = {1, 2, 3, 4, 5, 6, 7} - {2, 4, 6}
    = {1, 3, 5, 7}

X´ ∩ Y´= {2, 4, 6, 7} ∩ {1, 3, 5, 7}
           = {7}
৩৩৮.
A = {1, 3, 5, 7} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 16টি
  2. খ) 14টি
  3. গ) 15টি
  4. ঘ) 17টি
ব্যাখ্যা
আমরা জানি 
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n-1 এবং উপসেট = 2n

A সেটের উপাদান সংখ্যা = 4 
A সেটের  প্রকৃত উপসেটের সংখ্যা = 2­4 - 1
                                     = 16 - 1 
                                     = 15
৩৩৯.
X = {a, b, c}, Y = {c, d} এবং Z = X ∩ Y হলে, Z × Y = কত? 
  1. {(a, c), (b, d)}
  2. {(c, c), (c, d)}
  3. {(a, d), (b, c), (b, d), (d, d)}
  4. {(b, b), (c, c)}
ব্যাখ্যা

প্রশ্ন: X = {a, b, c}, Y = {c, d} এবং Z = X ∩ Y হলে, Z × Y = কত? 

সমাধান:
দেওয়া আছে,
X = {a, b, c}
Y = {c, d}

Z = X ∩ Y = {a, b, c} ∩ {c, d}
∴ Z = {c}

এখন,
Z × Y = {c} × {c, d}
∴ Z × Y = {(c, c), (c, d)}

৩৪০.
কিছু সংখ্যক লোকের মধ্যে 60 জন বাংলা, 30 জন ইংরেজী এবং 15 জন বাংলা ও ইংরেজী উভয় ভাষায় কথা বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে কত জন? 
  1. 50 জন 
  2. 60 জন
  3. 75 জন
  4. 80 জন
ব্যাখ্যা

প্রশ্ন: কিছু সংখ্যক লোকের মধ্যে 60 জন বাংলা, 30 জন ইংরেজী এবং 15 জন বাংলা ও ইংরেজী উভয় ভাষায় কথা বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে কত জন? 

সমাধান: 

মনে করি,
দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে এমন লোকের সেট = S 
তাদের মধ্যে বাংলায় কথা বলতে পারে তাদের সেট  = A
এবং ইংরেজীতে কথা বলতে পারে তাদের সেট = B 

প্রশ্নানুসারে,
n(A) = 60, n(B) = 30, n(A ∩ B) = 15 

এখন,
n(S) = n(A ∪ B) 
= n(A) + n(B) - n(A ∩ B) 
= 60 + 30 - 15 
= 90 - 15 
= 75 

∴ দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে = 75 জন।

৩৪১.
A = {a, b, 1, 2}, B = {a}, C = {a, b} হলে (A ∪ B) ∩ C শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, 1, 2}, B = {a}, C = {a, b} হলে (A ∪ B) ∩ C শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি?

সমাধান:
এখান,
A ∪ B = {a, b, 1, 2} ∪ {a}
= {a, b, 1, 2}

আবার,
(A ∪ B) ∩ C = {a, b, 1, 2} ∩ {a, b}
= {a, b}

(A ∪ B) ∩ C এর উপাদান সংখ্যা, n = 2
∴ (A ∪ B) ∩ C এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 22 = 4
৩৪২.
প্রদত্ত চিত্রে হতে A ∩ B  = কত? 
  1. ক) {3}
  2. খ) {3, 5}
  3. গ) {3, 4}
  4. ঘ) {2, 3}
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে হতে A ∩ B  = কত? 
 
A = {1, 2, 3, 4}
B = {2, 3, 5, 7}

A ∩ B = {1, 2, 3, 4} ∩ {2, 3, 5, 7} = {2, 3}
৩৪৩.
৫, ৭, ৮, ১৯, ১৫, ১৭, ৯, ১৩, ১১, ২১ সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
৫, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯, ২১
এখানে,
n  = ১০ 

মধ্যক = {(১০/২) তম পদ ও (১০/২) + ১ তম পদের যোগফল}/২
          = { ৫তম পদ ও ৬ তম পদের যোগফল}/২  
         =(১১ + ১৩)/২
         = ২৪/২
         = ১২
৩৪৪.
A = {x ∈ N : 4x < 20} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 7 টি
  2. 15 টি
  3. 8 টি
  4. 16 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 4x < 20} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
A = {x ∈ N : 4x < 20}
4x < 20
x < 5
অর্থাৎ 5 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হলো A সেটের উপাদান।
∴ A = {1, 2, 3, 4}

A সেটের উপসেট সংখ্যা = 24 = 16
∴ প্রকৃত উপসেট সংখ্যা = 16 - 1 = 15 টি
৩৪৫.
A = {21, 22, 23, 24, 25} হলে, এর প্রকৃত উপসেট কয়টি? 
  1. 28
  2. 29
  3. 30
  4. 31
ব্যাখ্যা

প্রশ্ন: A = {21, 22, 23, 24, 25} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
এখানে, 
A সেটের মোট উপাদান = 5 
A সেটের সর্বমোট উপসেট = 25 = 32 

∴ প্রকৃত উপসেট = 32 - 1 
= 31 

৩৪৬.
M = {x : x, 18 এর গুণনীয়কসমূহ} এবং N = {x: x, 3 এর গুণিতক এবং x ≤ 18} হলে, M - N কত?
  1. ক) {1, 2, 3}
  2. খ) { }
  3. গ) {1, 2}
  4. ঘ) {3, 6, 9, 18}
ব্যাখ্যা
প্রশ্ন: M = {x: x, 18 এর গুণনীয়কসমূহ} এবং N = {x: x, 3 এর গুণিতক এবং x≤18} হলে, M - N কত?

সমাধান:
M = {x: x, 18 এর গুণনীয়কসমূহ}
= {1, 2, 3, 6, 9, 18}

N = {x: x, 3 এর গুণিতক এবং x ≤ 18}
= {3, 6, 9, 12, 15, 18}

∴ M - N = {1, 2, 3, 6, 9, 18} - {3, 6, 9, 12, 15, 18}
= {1, 2}
৩৪৭.
Which of the following set(s) are empty?
  1. ক) {x : x = x}
  2. খ) {x : x ≠ x}
  3. গ) {x : x = x²}
  4. ঘ) Above all
ব্যাখ্যা
{x : x ≠ x} is null set, because there have no element.
৩৪৮.
কোন শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ১
  4. ঘ) ৫
ব্যাখ্যা

শুধু বাংলায় পাস করেছে = (৯৪ - ৭৫) জন।
= ১৯ জন।
শুধু গণিতে পাস করেছে = (৮০ - ৭৫) জন।
= ৫ জন।
উভয় বিষয় ফেল করেছে = ১০০ - (৭৫ + ১৯ + ৫) জন।
= (১০০ - ৯৯) জন।
= ১ জন।

৩৪৯.
যদি R = {x : x স্বাভাবিক সংখ্যা যা 4 ও 6 দ্বারা বিভাজ্য এবং x ≤ 72} হয়, তবে P(R) এর সদস্য সংখ্যা কত?
  1. 32 টি
  2. 64 টি
  3. 128 টি
  4. 256 টি
ব্যাখ্যা

প্রশ্ন: যদি R = {x : x স্বাভাবিক সংখ্যা যা 4 ও 6 দ্বারা বিভাজ্য এবং x ≤ 72} হয়, তবে P(R) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
R = {x : x স্বাভাবিক সংখ্যা যা 4 ও 6 দ্বারা বিভাজ্য এবং x ≤ 72}

4 ও 6 এর ল.সা.গু নির্ণয় করি:
4 = 22
6 = 2 × 3
∴ ল.সা.গু = 22 × 3 = 12

72 অপেক্ষা ছোট বা সমান, 4 ও 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো:
12, 24, 36, 48, 60, 72 = 6 টি

∴ R সেটের সদস্য সংখ্যা = 6

আমরা জানি,
n(R) = 6 হলে, P(R) এর সদস্য সংখ্যা = 2n = 26
∴ P(R) এর সদস্য সংখ্যা = 26 = 64 টি

অতএব, P(R) এর সদস্য সংখ্যা = 64 টি

৩৫০.
চিত্রে (A∪B)∩C = ?
  1. ক) {1, 2, 3, 4}
  2. খ) {1}
  3. গ) {1, 2, 3}
  4. ঘ) {1, 2, 4}
ব্যাখ্যা

চিত্রে,
A = {1, 2, 6, 7},
B = {1, 4, 5, 6},
C = {1, 2, 3, 4}

∴ A∪B = {1, 2, 4, 5, 6, 7} 
∴ (A∪B)∩C = {1, 2, 4, 5, 6, 7}∩{1, 2, 3, 4}
                = {1, 2, 4}

৩৫১.
A = {a, b, c}, B = {b, c, d} হলে, n(A ∪ B) = কত?
  1. 0
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, c}, B = {b, c, d} হলে, n(A ∪ B) = কত? 

সমাধান:
দেওয়া আছে,
A = {a, b, c}
B = {b, c, d}
A ∪ B = {a, b, c} ∪ {b, c, d} = {a, b, c, d}

∴ A ∪ B এর উপাদান সংখ্যা n(A ∪ B) = 4
৩৫২.
কোন সেটকে সকল সেটের উপসেট বলা হয়?
  1. ক) ছেদ সেট
  2. খ) সার্বিক সেট
  3. গ) শূন্য সেট
  4. ঘ) অসীম সেট
ব্যাখ্যা
শূন্য সেট বা ফাঁকা সেটকে সকল সেটের উপসেট বলা হয়।
৩৫৩.
A = {x : x ∈ R এবং x2 - 5x + 6 = 0} এবং B = {2, 3, 5} হলে, B - A এর মান কত?
  1. {2, 3, 5}
  2. {5}
  3. {2, 3}
  4. {6}
ব্যাখ্যা
প্রশ্ন:  A = {x : x ∈ R এবং x2 - 5x + 6 = 0} এবং B = {2, 3, 5} হলে, B - A এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
A = {x : x ∈ R এবং x2 - 5x + 6 = 0} 
B  = {2 , 3 , 5}

এখানে 
x2 - 5x + 6 = 0
বা, x2 - 2x - 3x + 6= 0
বা, x(x - 2) - 3(x - 2) = 0
বা, (x - 2)(x - 3) = 0
∴ x = 2, 3 

A = {2, 3}
B = {2, 3, 5}

∴ B - A = {2, 3, 5} - {2, 3} 
= {5}
৩৫৪.
যদি ƒ(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k-এর কোন মানের জন্য ƒ(- 2) = 0 হবে? 
  1. 1/2
  2. 2
  3. - 2 
  4. - 1/2 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ƒ(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k-এর কোন মানের জন্য ƒ(- 2) = 0 হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
ƒ(x) = x3 + kx2 - 4x - 8
বা, ƒ(- 2) = (- 2)3 + k (- 2)2 - 4(- 2) - 8
বা, ƒ(- 2) = - 8 + 4k + 8 - 8
∴ ƒ(- 2) = 4k - 8 

যেহেতু, 
ƒ(- 2) = 0
বা, 4k - 8 = 0
বা, 4k = 8
বা, k = 8 /4
∴ k = 2 

৩৫৫.
নিচের কোনটি অসীম সেট?
  1. {১, ২, ৩, ৪, ১৭৭}
  2. {y : y ∈ N এবং y2<100<y3}
  3. {3 + 32 + 33 + 34 + ----------- }
  4. {1, 9, 81, 243}
ব্যাখ্যা

{3 + 32 + 33 + 34 + ----------- }
এটি অসীম সেট কারণ এই ধারার শেষ সংখ্যা নাই।
বাকি ধারার শেষ সংখ্যা আছে।

৩৫৬.
P = {1, 2, 3}, Q = {3, 4} এবং R = P ∩ Q হলে, R × Q = ?
  1. {(3, 3), (3, 4)}
  2. {(3, 4), (4, 4)}
  3. { }
  4. {(1, 3), (1, 4), (2, 3), (2, 4), (3, 3), (3, 4)}
ব্যাখ্যা
P = {1, 2, 3},
Q = {3, 4} এবং

এখন, R
= P ∩ Q
= {1, 2, 3} ∩ {3, 4} = {3}

R × Q
= {3} × {3, 4}
= {(3, 3), (3, 4)}
৩৫৭.
(x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?
  1. ক) 2 > x > - 5
  2. খ) - 2 < x < 5
  3. গ) 2 < x < 5
  4. ঘ) x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?

সমাধান:
(x - 2)(x - 5) < 0 হবে, যখন একটি ধনাত্মক  একটি ঋণাত্মক হবে।
অতএব, x - 2 ধনাত্মক ও x - 5 ঋণাত্মক হবে।

x - 2 > 0
∴ x > 2

x - 5 < 0
∴ x < 5

(x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট = 2 < x < 5
৩৫৮.
যদি একটি সেট A এর উপসেট সংখ্যা ৮টি হয়, তাহলে সেট A তে কয়টি উপাদান আছে?
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সেট A এর উপসেট সংখ্যা ৮টি হয়, তাহলে সেট A তে কয়টি উপাদান আছে?

সমাধান:
- কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ঐ সেটের উপসেট বলা হয়। 
- শূন্য সেট বা ফাঁকা সেটকে সকল সেটের উপসেট বলা হয়।
- যেকোনো সেটের উপসেট সংখ্যা = 2n
 
দেওয়া আছে
A এর উপসেট সংখ্যা ৮

এখানে
n = ৮
n = ২
n = ৩

সেট A তে ৩টি উপাদান আছে।
৩৫৯.
যদি g(x) = 7 - 3x এবং g(2m) = g(m + 2) হয়, তবে g(m) = ?
  1. 1
  2. - 2
  3. 4
  4. - 5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি g(x) = 7 - 3x এবং g(2m) = g(m + 2) হয়, তবে g(m) = ?

সমাধান:
দেওয়া আছে,
g(2m) = g(m + 2)
এবং g(x) = 7 - 3x

∴ g(2m) = 7 - 3(2m)
= 7 - 6m

∴ g(m + 2) = 7 - 3(m + 2)
= 7 - 3m - 6
= 1 - 3m

প্রশ্নমতে,
7 - 6m = 1 - 3m
⇒ 6m - 3m = 7 - 1
⇒ 3m = 6
⇒ m = 6/3
⇒ m = 2

∴ g(m) = 7 - 3(2)
= 7 - 6
= 1

৩৬০.
একটি গ্রুপে ৬০ জন ব্যক্তি আছে। এর মধ্যে ৪০ জন হিন্দি বলতে পারেন, ৩০ জন হিন্দি ও ইংরেজি উভয়ই বলতে পারেন এবং প্রত্যেকেই অন্তত একটি ভাষায় বলতে পারেন। ইংরেজি বলতে কতজন পারেন?
  1. ৬০ জন
  2. ২৫ জন
  3. ৫০ জন
  4. ৩০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গ্রুপে ৬০ জন ব্যক্তি আছে। এর মধ্যে ৪০ জন হিন্দি বলতে পারেন, ৩০ জন হিন্দি ও ইংরেজি উভয়ই বলতে পারেন এবং প্রত্যেকেই অন্তত একটি ভাষায় বলতে পারেন। ইংরেজি বলতে কতজন পারেন?

সমাধান:
গ্রুপে ৬০ জন ব্যক্তি আছে
হিন্দি ও ইংরেজি উভয় ভাষায় বলতে পারেন = ৩০ জন

শুধু হিন্দিতে বলতে পারেন = ৪০ - ৩০ = ১০ জন

∴ শুধু ইংরেজিতে বলতে পারেন = ৬০ - (৩০ + ১০) = ২০ জন

∴ ইংরেজি বলতে পারেন = ৩০ + ২০ = ৫০ জন

৩৬১.
f(x) = (x2 + 2x + 5)/(x - 2) হলে x ≠ ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = (x2 + 2x + 5)/(x - 2) হলে x ≠ ? 

সমাধান:

দেয়া আছে, 
f(x) = (x2 + 2x + 5)/(x-2)

x = 0 হলে, 
f(0) = {02 + (2 × 0) + 5}/(0 - 2)
= - 5/2

x = 1 হলে, 
f(1) = {12 + (2 × 1) + 5}/(1 - 2)
= - 8

x = 3 হলে, 
f(3) = {32 + (2 × 3) + 5}/(3 - 2)
= 20

অন্যদিকে, 
x = 2 হলে, 
f(2) = {22 + (2 × 2) + 5}/(2 - 2)
= 13/0
= অসংজ্ঞায়িত মান  [ যেহেতু, শুন্য দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায় না।]

সুতরাং,  x ≠ 2
৩৬২.
সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি -
  1. সসীম সেট
  2. অসীম সেট
  3. ফাঁকা সেট
  4. সার্বিক সেট
ব্যাখ্যা

সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট।

৩৬৩.
f(x) = x3 + mx2 - 6x - 9; m এর মান কত হলে f(3) = 0 হবে?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 + mx2 - 6x - 9; m এর মান কত হলে f(3) = 0 হবে?

সমাধান:
f(3) = 33 + m32 - (6 × 3) - 9 = 0
⇒ 27 + 9m2 - 18 - 9 = 0
⇒ 9m2 = 0
⇒ m2 = 0 
∴ m = 0
৩৬৪.
A ={x : x, 6 এর গুণনীয়কসমূহ} হলে, P(A) এর উপাদান সংখ্যা কত? 
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) 16
ব্যাখ্যা
A = {x : x, 6 এর গুণনীয়কসমূহ}
    = {1, 2, 3, 6}

A এর উপাদান সংখ্যা n=4

P(A) এর উপাদান সংখ্যা = 2n 
                                      = 24
                                      = 16
৩৬৫.
B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হলে, P(B) এর উপাদান সংখ্যা কত?
  1. 24
  2. 64
  3. 32
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হলে, P(B) এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11}
∴ B = {2, 3, 5, 7, 11}
B এর উপাদান সংখ্যা = 5

আমরা জানি,
n কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা = 2n

এখানে,
B এর উপাদান সংখ্যা = 5
P(B) এর উপাদান সংখ্যা = 2n
= 25
= 32

∴ P(B) এর উপাদান সংখ্যা = 32
৩৬৬.
যদি n(A ∪ B) = 27, n(B) = 18 এবং n(A ∩ B) = 7 হয়, n(A) তাহলে  এর মান কত?
  1. 16
  2. 12
  3. 18
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A ∪ B) = 27, n(B) = 18 এবং n(A ∩ B) = 7 হয়, n(A) তাহলে  এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
n(A) = n(A ∪ B) - n(B) + n(A ∩ B)
= 27 - 18 + 7
= 16
৩৬৭.
A = {-1,0,2,3}, B = {-3,3,4,5} হলে, A ∪ B এর মান নিচের কোনটি?
  1. ক) {-1, 0, 2, 3, 4, 5}
  2. খ) {-1, 0, 2, 3, -3, 4, 5}
  3. গ) {3}
  4. ঘ) {-1, 0, 2, 3, 4, 5}
ব্যাখ্যা
∴ A ⋃ B = {-1,0,2,3} ∪ {-3,3,4,5} = {-1, 0, 2, 3, -3, 4, 5}
৩৬৮.
n(A) = 40, n(A ∩ B) = 10 এবং n(A ∪ B) = 50 হলে n(B) = ? 
  1. 20
  2. 50
  3. 70
  4. 80
ব্যাখ্যা

প্রশ্ন: n(A) = 40, n(A ∩ B) = 10 এবং n(A ∪ B) = 50 হলে n(B) = ? 

সমাধান:
দেওয়া আছে,
n(S) = 100,
n(A) = 40,
n(A ∩ B) = 10
এবং n(A ∪ B) = 50

আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 50 = 40 + n(B) - 10
⇒ 50 = n(B) + 30
⇒ n(B) = 50 - 30
⇒ n(B) = 20



৩৬৯.
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন।
  1. {x = n2 : n ∈ N এবং n < 5}
  2. {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং ≤ 20}
  3. {x = 4n : n ∈ N এবং n < 5}
  4. {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন।

সমাধান:
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18}
A এর সকল সদস্য জোড় স্বাভাবিক সংখ্যা এবং 20 অপেক্ষা ছোট।
∴ সেট গঠন পদ্ধতি অনুসারে, A = {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}

৩৭০.
একটি শ্রেণিতে 40 জন ছাত্র আছে। তাদের মধ্যে 25 জন ইংরেজি এবং 20 জন বাংলা পড়তে পারে। যদি 10 জন ছাত্র উভয় ভাষাই পড়তে পারে, তবে কতজন ছাত্র ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে পারে না?
  1. 5 জন
  2. 7 জন
  3. 4 জন
  4. 6 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিতে 40 জন ছাত্র আছে। তাদের মধ্যে 25 জন ইংরেজি এবং 20 জন বাংলা পড়তে পারে। যদি 10 জন ছাত্র উভয় ভাষাই পড়তে পারে, তবে কতজন ছাত্র ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে পারে না?

সমাধান:
দেওয়া আছে, ∣
ইংরেজি পড়তে পারে, ।E।  = 25
বাংলা পড়তে পারে, ।B।  = 20
এবং উভয় ভাষাই পড়তে পারে ।E ∩ B।  = 10

∴ ইংরেজি অথবা বাংলা পড়তে পারা ছাত্রদের সংখ্যা হলো,
।E ∪ B। = ।E। + ।B। - ।E ∩ B।
= 25 + 20 - 10
= 35

ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে পারে না = মোট ছাত্র - (ইংরেজি অথবা বাংলা পড়তে পারা ছাত্রদের সংখ্যা)
= 40 - 35
= 5

সুতরাং, ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে না পারা ছাত্রের সংখ্যা = 5 জন

৩৭১.
X = {3, 5, 7, 11} কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে পাওয়া যাবে -
  1. X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 < x < 13}
  2. X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 < x ≤ 11}
  3. X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x ≤ 11}
  4. X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x < 11}
ব্যাখ্যা
প্রশ্ন: X = {3, 5, 7, 11} কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে পাওয়া যাবে - 

সমাধান: 
এখানে 
উপাদানগুলো 2 থেকে বড় 13 থেকে ছোট মৌলিক সংখ্যা। 
X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 2 < x < 13}
অথবা
X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x ≤ 11}
৩৭২.
একটি ক্লাসে ৩৫ জন ছাত্র আছে। এর মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
  1. ক) ২ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৩৫ জন ছাত্র আছে। এর মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?

সমাধান:
যে কোন একটি বা উভয়টিই খেলে, n(F ∪ C) = ৩৫ - ৫ জন 
= ৩০ জন

ফুটবল খেলে, n(F) = ১৮ জন
ক্রিকেট খেলে, n(C) = ১৪ জন

n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
⇒ n(F ∩ C) = n(F) + n(C) - n(F ∪ C)
= 18 + 14 - 30
= 32 - 30
= 2

∴ উভয়টিই খেলে = ২ জন


৩৭৩.
x2 - 5x + 2 কে  x - 1 দ্বারা ভাগ করলে, ভাগশেষ কত হবে?
  1. 2
  2. - 2
  3. 1
  4. - 1
ব্যাখ্যা
x - 1 = 0
বা, x = 1
এখানে, f(x) = x2 - 5x + 2 কে  x - 1 দ্বারা ভাগ করলে, ভাগশেষ f(1) হবে। 
f(1) = 12 - 5 × 1 + 2 = 1 - 5 + 2 = - 2
৩৭৪.
যদি A = {1,2} এবং B = {2,5} হয়, তবে P(A)∩P(B) = ?
  1. ক) {1,5}
  2. খ) {2}
  3. গ) {∅,(2)}
  4. ঘ) {∅}
ব্যাখ্যা

এখানে A = {1,2} এবং B = {2,5}
সুতরাং P(A) = {{1}, {2}, {1,2}, { }}
এবং P(B) = {{2}, {5}, {2,5}, { }}
সুতরাং ‌P(A)&cap;P(B) = {{ }, {2}}.

৩৭৫.
Q সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 127 হলে, Q সেটের উপাদান সংখ্যা কত?
  1. 5
  2. 16
  3. 11
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: Q সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 127 হলে, Q সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে,
2n -1 = 127
⇒ 2n = 127 + 1
⇒ 2n = 128
⇒ 2n = 27
∴ n = 7

∴ Q সেটের উপাদান সংখ্যা = 7

উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট।

প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে।

৩৭৬.
200 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 150 জন বাংলায়, 140 জন গণিতে এবং 110 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. 15 জন
  2. 20 জন
  3. 25 জন
  4. 30 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 200 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 150 জন বাংলায়, 140 জন গণিতে এবং 110 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:

ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি 200 জন শিক্ষার্থীর সেট U এবং বাংলায় ও গণিতে পাশ শিক্ষার্থীদের সেট যথাক্রমে B ও M দ্বারা নির্দেশ করে। ফলে ভেনচিত্রটি চারটি নিশ্ছেদ সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে P, Q, R, F দ্বারা চিহ্নিত করা হলো।
উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট Q = B∩M, যার সদস্য সংখ্যা 110
P = শুধু বাংলায় পাশ করেছে = 150 - 110 = 40 জন
R = শুধু গণিতে পাশ করেছে = 140 - 110 = 30 জন
যেকোনো একটি বিষয়ে এবং উভয় বিষয়ে পাশ করেছে, P∪Q∪R = 40 + 30 + 110 = 180
∴F = উভয় বিষয়ে ফেল করেছে = 200 - 180 = 20 জন
৩৭৭.
A = {4, 8, 12, 16, 20, 24} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. A = {x : x, 4 এর গুণিতক এবং x > 3}
  2. A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 24}
  3. A = {x : x, 4 এর গুণিতক এবং x ≥ 24}
  4. A = {x : x, 4 এর গুণিতক এবং x < 24}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {4, 8, 12, 16, 20, 24} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে?

সমাধান:
দেওয়া আছে,
A = {4, 8, 12, 16, 20, 24}
A সেটের উপাদান গুলো হলো 4, 8, 12, 16, 20, 24
যা 24 এর সমান বা 24 থেকে ছোট এবং 4 এর গুণিতক।

∴ A সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হবে, A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 24}
৩৭৮.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 
  1. ক) ৪৮%
  2. খ) ৩৫%
  3. গ) ৬০%
  4. ঘ) ৬৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 

সমাধান
শুধু বিজ্ঞানে ফেল করে = (৫২ - ২৭)% = ২৫% 
আবার, 
শুধু অঙ্কে ফেল করে = (৪০ - ২৭)% = ১৩% 

∴ শুধু বিজ্ঞান অথবা অঙ্ক বা উভয় বিষয়ে মোট ফেল করে = (২৫ + ১৩ + ২৭)%
= ৬৫% 

∴ শতকরা পাস করে = (১০০ - ৬৫)% 
= ৩৫% 
৩৭৯.
৩০ এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?
  1. {৫, ১০, ১৫}
  2. {৫, ১০, ১৫, ৩০}
  3. {২, ৩, ৫}
  4. {১, ২, ৩, ৫, ৬, ১০, ১৫, ৩০}
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?

সমাধান:
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়না তাকে মৌলিক সংখ্যা বলে।

৩০ এর উৎপাদক সমূহ = {১, ২, ৩, ৫, ৬, ১০, ১৫, ৩০}
∴ ৩০ এর মৌলিক উৎপাদক সমূহের সেট = {২, ৩, ৫}

অতএব, ৩০ এর মৌলিক উৎপাদক সমূহ হলো {২, ৩, ৫}
৩৮০.
A = {x : x2 = 9, 2x = 4} হলে n(A) = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
x এর এমন কোন মান পাওয়া সম্ভব নয় যা x2 = 9 এবং 2x = 4 কে সিদ্ধ করে।
∴ A = ∅
∴ n(A) = 0.
৩৮১.
৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট?
  1. ক) সার্বিক সেট
  2. খ) অসীম সেট
  3. গ) সসীম সেট
  4. ঘ) আবদ্ধ সেট
ব্যাখ্যা
৭ এর গুণিতক = ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৪৯…………অসীম
৩৮২.
S = {1, 2, 3} ও T = Ø হলে S ∩ T = কত?
  1. {1, 2, Ø}
  2. {1, 2, 3, Ø}
  3. {1, 2, 3}
  4. Ø
ব্যাখ্যা

প্রশ্ন: S = {1, 2, 3} ও T = Ø হলে S ∩ T = কত?

সমাধান:
দেওয়া আছে,
S = {1, 2, 3}
T = Ø

S ∩ T = {1, 2, 3} ∩ Ø
= Ø

৩৮৩.
P = {2, 3, 5}, Q = {4, 5} এবং R = P ∩ Q হলে, P × R নির্ণয় করুন।
  1. {Ø}
  2. {(2, 5), (3, 5)}
  3. {5}
  4. {(2, 5), (3, 5), (5, 5)}
ব্যাখ্যা

প্রশ্ন: P = {2, 3, 5}, Q = {4, 5} এবং R = P ∩ Q হলে, P × R নির্ণয় করুন।

সমাধান: 
দেওয়া আছে, 
P = {2, 3, 5} এবং Q = {4, 5}
∴ R = P ∩ Q = {2, 3, 5} ∩ {4, 5}
= {5}

∴ P × R = {2, 3, 5} × {5}
= {(2, 5), (3, 5), (5, 5)} 

৩৮৪.
প্রদত্তচিত্রে (A ∩ B) ∩ C এর মান নিচের কোনটি?
 
  1. ক) {4, 5}
  2. খ) {4, 5, 6}
  3. গ) {4}
  4. ঘ) {5}
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্তচিত্রে (A ∩ B) ∩ C এর মান নিচের কোনটি?
 

সমাধান:
প্রদত্ত চিত্র হতে পাই,
A = {2, 3, 4, 5}
B = {4, 5, 6, 7}
C= {5, 6, 8}

এখন,
A ∩ B = {2, 3, 4, 5} ∩ {4, 5, 6, 7}
= {4, 5}

∴ (A ∩ B) ∩ C = {4, 5} ∩ {5, 6, 8}
= {5}
৩৮৫.
যদি A = {2, 3} এবং B = {6, 7} হয়, তবে A × B নিচের কোনটি?
  1. {(2, 6), (7, 2), (3, 6), (3, 7)}
  2. {(2, 6), (2, 7), (3, 6), (3, 7)}
  3. {{2, 6}, {2, 7}, {3, 6}, {3, 7}}}
  4. {2, 3, 6, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {2, 3} এবং B = {6, 7} হয়, তবে A × B নিচের কোনটি?

সমাধান:
A = {2, 3}
B = {6, 7}

A × B = {2, 3} × {6, 7}
= {(2, 6), (2, 7), (3, 6), (3, 7)}
৩৮৬.
একটি শ্রেণিকক্ষে ২৫ জন ছাত্র ক্রিকেট খেলে, ২৫ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ছাত্র উভয় খেলাই খেলে। ১০ জন ছাত্র কোনো খেলাই খেলে না। ঐ শ্রেণিকক্ষে মোট ছাত্রসংখ্যা কত?
  1. ১০ জন 
  2. ৩০ জন 
  3. ৫০ জন 
  4. ৬০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিকক্ষে ২৫ জন ছাত্র ক্রিকেট খেলে, ২৫ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ছাত্র উভয় খেলাই খেলে। ১০ জন ছাত্র কোনো খেলাই খেলে না। ঐ শ্রেণিকক্ষে মোট ছাত্রসংখ্যা কত?

সমাধান:

দেওয়া আছে,
ক্রিকেট খেলে = ২৫ জন 
ফুটবল খেলে = ২৫ জন
উভয় খেলা খেলে = ১০ জন
কোনো খেলাই খেলে না = ১০ জন

শুধু ক্রিকেট খেলে = (২৫ - ১০) জন = ১৫ জন
শুধু ফুটবল খেলে = (২৫ - ১০) জন = ১৫ জন

∴ মোট ছাত্রসংখ্যা = শুধু ক্রিকেট খেলে + শুধু ফুটবল খেলে + উভয় খেলা খেলে + কোনো খেলা খেলে না 
= ১৫ + ১৫ + ১০ + ১০ 
= ৫০ জন 

৩৮৭.
x = {2, 3} হলে, P(x) এর উপাদান কয়টি?
  1. 1 টি
  2. 2 টি
  3. 3 টি
  4. 4 টি
ব্যাখ্যা
প্রশ্ন: x = {2, 3} হলে, P(x) এর উপাদান কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
x = {2, 3}

∴ P (x) = {{2}, {3}, {2, 3}, ∅}

∴ P (x) এর উপাদান সংখ্যা 4টি
৩৮৮.
A ও B যথাক্রমে 42 ও 70 এর সকল গুণনীয়কের সেট হলে, A∩B নির্ণয় কর। 
  1. ক) {1, 2, 7, 21}
  2. খ) {1, 2, 7, 14}
  3. গ) { 2, 7, 14}
  4. ঘ) {1, 2, 14}
ব্যাখ্যা
42 এর গুণনীয়ক সমূহ 1,2,3,6,7,14,21,42
A ={1,2,3,6,7,14,21,42}
70 এর গুণনীয়ক সমূহ 1,2,5,7,10,14,35,70
B ={1,2,5,7,10,14,35,70}
A∩B= {1,2,3,6,7,14,21,42}∩ {1,2,5,7,10,14,35,70}
= {1, 2, 7, 14}
৩৮৯.
f(x) = 4x3 - 3x2 + 2x - 5 কে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 80
  2. 88
  3. 82
  4. 86
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 4x3 - 3x2 + 2x - 5 কে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান: 
f(x) = 4x3 - 3x2 + 2x - 5
∴ f(3) = 4 × (3)3 - 3 × (3)2 + (2 × 3) - 5 
= (4 × 27) - (3 × 9) + 6 - 5
= 108 - 27 + 1
= 82
৩৯০.
১০০ জন লোকের মাঝে ৭২ জন ইংরেজি এবং ৪৩ জন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে। কতজন লোক ইংরেজি ও ফ্রেঞ্চ উভয় ভাষায়ই কথা বলতে পারে?
  1. ১৫
  2. ১৮
  3. ২৩
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন লোকের মাঝে ৭২ জন ইংরেজি এবং ৪৩ জন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে। কতজন লোক ইংরেজি ও ফ্রেঞ্চ উভয় ভাষায়ই কথা বলতে পারে?

সমাধান:
ধরি,
ইংরেজিতে কথা বলা লোকের সেট A
ফ্রেঞ্চ ভাষায় কথা বলা লোকের সেট B
ইংরেজি ও ফ্রেঞ্চ উভয় ভাষায়ই কথা বলা লোকের সেট A ∩ B

দেওয়া আছে,
n(A) = ৭২       
n(B) = ৪৩     
n(A ∪ B) = ১০০

∴ n(A ∩ B) = n(A) + n(B) - n(A ∪ B)
= ৭২ + ৪৩ - ১০০
= ১১৫ - ১০০
= ১৫
৩৯১.
একটি ক্লাসে ৪০ জন শিক্ষার্থী আছে। তাদের মধ্যে ২৫ জন ক্রিকেট খেলে, ২০ জন ফুটবল খেলে এবং ১০ জন উভয় খেলায় অংশ নেয়। তাহলে কতজন শিক্ষার্থী কোনো খেলাই খেলে না?
  1. ১৫
  2. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৪০ জন শিক্ষার্থী আছে। তাদের মধ্যে ২৫ জন ক্রিকেট খেলে, ২০ জন ফুটবল খেলে এবং ১০ জন উভয় খেলায় অংশ নেয়। তাহলে কতজন শিক্ষার্থী কোনো খেলাই খেলে না?

সমাধান:
ক্রিকেট খেলে, n(C) = ২৫ জন
ফুটবল খেলে, n(F) = ২০ জন
উভয় খেলা খেলে, n(C ∩ F) = ১০ জন

আমরা জানি,
n(C ∪ F) = n(C) + n(F) - n(C ∩ F)
= ২৫ + ২০ - ১০
= ৩৫

∴ খেলা না খেলা শিক্ষার্থীর সংখ্যা = ৪০ - ৩৫ = ৫ জন
৩৯২.
যদি ƒ(x) = x3 + 9x2 - 3x + 6 হয়, তবে ƒ(- 1) = কত?
  1. 17
  2. 5
  3. 0
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ƒ(x) = x3 + 9x2 - 3x + 6 হয়, তবে ƒ(- 1) = কত?

সমাধান:
দেওয়া আছে,
ƒ(x) = x3 + 9x2 - 3x + 6

এখন,
ƒ(- 1) = (- 1)3 + 9(- 1)2 - 3 . (- 1) + 6
= - 1 + 9 + 3 + 6
= 17
৩৯৩.
{x ∈ N: x2 ≤ 10} সেট এর তালিকা পদ্ধতিতে সমাধান কোনটি?
  1. {1, 2, 3}
  2. {0, 1, 2, 3}
  3. {-3, -2, -1, 0, 1, 2, 3}
  4. {-4, -3, -2, -1, 0, 1, 2, 3}
ব্যাখ্যা
প্রশ্ন: {x ∈ N: x2 ≤ 10} সেট এর তালিকা পদ্ধতিতে সমাধান কোনটি?

সমাধান: 
x2 ≤ 10
x =  3 হলে, x2 = 9
x = 2 হলে, x2 = 4
x = 1 হলে, x2 = 1

∴ নির্ণেয় সমাধান সেট = {1, 2, 3}
৩৯৪.
f(5) = 15 এবং g(x) = f(x + 3) - 5 হলে, g(2) এর মান কত?
  1. 10
  2. 20
  3. 25
  4. 35
ব্যাখ্যা
প্রশ্ন: f(5) = 15 এবং g(x) = f(x + 3) - 5 হলে, g(2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
f(5) = 15 
এবং g(x) = f(x + 3) - 5
⇒ g(2) = f(2 + 3) - 5
⇒ g(2) = f(5) - 5
⇒ g(2) =15 - 5
∴ g(2) = 10
৩৯৫.
যদি A = {4, 7, 9} এবং B = {9, 10, 11} হয় তাহলে A - B এর মান কত?
  1. {4, 7}
  2. {9}
  3. {4, 7, 10, 11}
  4. {9, 11}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {4, 7, 9} এবং B = {9, 10, 11} হয় তাহলে A - B এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
A = {4, 7, 9}
B = {9, 10, 11}

আমরা জানি,
A/B = A - B 
= A = {4, 7, 9} - {9, 10, 11}
= {4, 7}
৩৯৬.
X  = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে, X এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 
  1. ক) 8
  2. খ) 7
  3. গ) 15
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: X  = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে, X এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান: 
দেয়া আছে,
X  = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12}
X ={3, 6, 9, 12}
X এর উপাদান সংখ্যা n = 4
 X এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 
                                           = 24 - 1
                                           = 16 - 1 
                                           = 15
৩৯৭.
যদি A = {3, 4}, B = {2, 3} এবং x ও y যথাক্রমে A ও B এর উপাদান বিবেচনা করে x > y সম্পর্কটির জন্য অন্বয় নিচের কোনটি?
  1. {(3, 2), (4, 2), (3, 3)}
  2. {(3, 3), (4, 2), (4, 3)}
  3. {(3, 2), (3, 3), (4, 3)}
  4. {(3, 2), (4, 2), (4, 3)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {3, 4}, B = {2, 3} এবং x ও y যথাক্রমে A ও B এর উপাদান বিবেচনা করে x > y সম্পর্কটির জন্য অন্বয় নিচের কোনটি?

সমাধান: 
A = {3, 4}
B = {2, 3} 

A × B = {3, 4} × {2, 3} 
= {(3, 2), (3, 3), (4, 2), (4, 3)}
A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা করে  অন্বয়টি {(3, 2), (4, 2), (4, 3)}
৩৯৮.
A, B যেকোন সেটের ক্ষেত্রে, x ∈ A ∩ B হলে নিচের কোনটি সত্য?

  1. x ∈ A অথবা x ∈ B
  2. x ∈ A এবং x ∈ B
  3. x ∈ A এবং x ∉ B
  4. x ∉ A এবং x ∉ B
ব্যাখ্যা

ছেদ সেটের সংজ্ঞানুসারে,
x ∈ A ∩ B হলে x ∈ A এবং x ∈ B

৩৯৯.
A = {x : x ∈ N, x2 < 36} সেটটির শক্তি সেটের সদস্য সংখ্যা কত?
  1. 4
  2. 5
  3. 16
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x ∈ N, x2 < 36} সেটটির শক্তি সেটের সদস্য সংখ্যা কত?

সমাধান:
A = {x : x ∈ N, x2 < 36} 
A = {1, 2, 3, 4, 5}

A সেটের শক্তি সেট P(A)
P(A) এর উপাদান সংখ্যা = 2n [ n হলো A সেটের সদস্য সংখ্যা]
= 25
= 32
৪০০.
যদি n(P∩Q) = 18, n(P) = 75, n(Q) = 45 হয় তাহলে n(P∪Q) এর মান কত?
  1. 53
  2. 102
  3. 124
  4. 135
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(P∩Q) = 18, n(P) = 75, n(Q) = 45 হয় তাহলে n(P∪Q) এর মান কত?

সমাধান:
n(P∪Q) = n(P) + n(Q) - n(P∩Q)
= 75 + 45 - 18
= 102