বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৭৭ / ১৬৯ · ৭,৬০১৭,৭০০ / ১৬,৯৯১

৭,৬০১.
৪ অংকের ক্ষুদ্রতম এবং বৃহত্তর সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ১
  2. খ) ৮৯৯৯
  3. গ) ৮৯৯
  4. ঘ) ৮৯৯৯৯
সঠিক উত্তর:
খ) ৮৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৯৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ অংকের ক্ষুদ্রতম এবং বৃহত্তর সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
৪ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
বৃহত্তর সংখ্যা = ৯৯৯৯

পার্থক্য = ৯৯৯৯ - ১০০০ = ৮৯৯৯
৭,৬০২.
১০, ১২ ও ১৪ এর গাণিতিক গড়টি ৯, ১১ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১৩
  2. ১৪
  3. ১৫
  4. ১৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ১২ ও ১৪ এর গাণিতিক গড়টি ৯, ১১ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
এখানে,
১০, ১২ ও ১৪ এর গাণিতিক গড় = ( ১০ + ১২ + ১৪)/৩ = ৩৬/৩ = ১২

ধরি, অজানা সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৯ + ১১ + ক)/৩ = ১২
⇒ ২০ + ক = ৩৬
⇒ ক = ৩৬ - ২০
∴ ক = ১৬
৭,৬০৩.
একটি গাড়ির বিক্রয়মূল্য গাড়িটির ক্রয়মূল্যের ৫/৪ অংশের সমান হলে, শতকরা লাভ কত? 
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৪%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা
ধরি,
গাড়িটির ক্রয়মূল্য ৪ টাকা 
গাড়িটির বিক্রয়মূল্য ৪ এর ৫/৪ টাকা 
                               = ৫ টাকা 
লাভ = (৫ - ৪) টাকা = ১ টাকা 

শতকরা লাভ = {(১/৪) × ১০০}% = ২৫%
৭,৬০৪.
৮৪ কোন সংখ্যার ৭০% ?
  1. ১৩৬
  2. ১২০
  3. ১১৬
  4. ১২৮
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ কোন সংখ্যার ৭০% ?

সমাধান:
ধরি,
৮৪ 'ক' সংখ্যার ৭০%

ক এর ৭০% = ৮৪
⇒ ক × (৭০/১০০) = ৮৪
⇒ ক = (৮৪ × ১০০)/৭০
∴ ক = ১২০
৭,৬০৫.
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং ল.সা.গু ২৬০ হলে সংখ্যা দুটির গ.সা.গু কত?
  1. ১৩
  2. ১৭
  3. ২৩
  4. ২৭
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং ল.সা.গু ২৬০ হলে সংখ্যা দুটির গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
সংখ্যা দুটির গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩৩৮০ = ২৬০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৩৩৮০/২৬০
∴ গ.সা.গু = ১৩
৭,৬০৬.
কোনটি অমূলদ সংখ্যা ?
  1. ক) 3.25 / (3)√64
  2. খ) √7 / (3)√9
  3. গ) 3/4
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
খ) √7 / (3)√9
উত্তর
সঠিক উত্তর:
খ) √7 / (3)√9
ব্যাখ্যা
যে সংখ্যাটি দশমিকের পর অসীম অনাবৃত তাকে অমূলদ সংখ্যা বলে।
৭,৬০৭.
{(4.2 × 4.2) - (1.9 × 1.9)}/(2.3 × 6.1) = কত? 
  1. ক) 8.4
  2. খ) 2.3
  3. গ) 1.0
  4. ঘ) 4.2
সঠিক উত্তর:
গ) 1.0
উত্তর
সঠিক উত্তর:
গ) 1.0
ব্যাখ্যা
প্রশ্ন: {(4.2 × 4.2) - (1.9 × 1.9)}/(2.3 × 6.1) = কত? 

সমাধান: 
ধরি
a = 4.2 এবং b =1.9
a + b = 4.2 + 1.9 = 6.1
a - b = 4.2 - 1.9 = 2.3

প্রদত্ত রাশি 
= (a2 - b2)/(a + b)(a - b)
= (a2 - b2)/(a2- b2)
=1
৭,৬০৮.
বার্ষিক শতকরা (২৫/২)% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
  1. ১০০
  2. ২০০
  3. ৩০০
  4. ৪০০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা (২৫/২)% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = (২৫/২)% = ২৫/(২ × ১০০) = ২৫/২০০ = ১/৮ 
সময়, n = ৪ বছর
সুদ, I = ১০০ টাকা 

ধরি,
আসল = P টাকা 
 
আমরা জানি,
I = Pnr 
⇒ P = I/(nr)
= ১০০/{৪ × (১/৮)}
= (১০০ × ৮)/৪
= ২০০ 

∴ আসল ২০০ টাকা।
৭,৬০৯.
 এর মান কত?
  1. ১/২
  2. ৩/৪
  3. ৩/৫
  4. ১/৮
সঠিক উত্তর:
১/৮
উত্তর
সঠিক উত্তর:
১/৮
ব্যাখ্যা

প্রশ্ন:  এর মান কত?

সমাধান:



৭,৬১০.
৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে এসিডের পরিমাণ কত?
  1. ক) ৩৫ লিটার
  2. খ) ৪২ লিটার
  3. গ) ৪৪ লিটার
  4. ঘ) ৩৮ লিটার
সঠিক উত্তর:
খ) ৪২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২ লিটার
ব্যাখ্যা

অনুপাতের সমষ্টি = ৭+৩ = ১০
∴ ৬০ লিটার মিশ্রণে এসিডের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার।

৭,৬১১.
নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ক) ৩০৩
  2. খ) ৪৪১
  3. গ) ৩৪১
  4. ঘ) ৪০৬
সঠিক উত্তর:
খ) ৪৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪১
ব্যাখ্যা
প্রশ্ন : নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান :
৩ ও ৭ এর ল. সা, গু = ২১ 
২১ দ্বারা বিভাজ্য সংখ্যাটিই ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 

অপশন টেস্ট
৪৪১/২১ = ২১
∴ ৪৪১ সংখ্যাটি  ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

৩০৩, ৩৪১, ৪০৬ সংখ্যাগুলো ২১ দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়। 
৭,৬১২.
১৬ জন লোক প্রতিদিন ৬ ঘণ্টা করে কাজ করলে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারবে। ১০ জন লোক প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে?
  1. ১৪ দিন
  2. ৮ দিন
  3. ১৬ দিন
  4. ১২ দিন
সঠিক উত্তর:
১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
১২ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬ জন লোক প্রতিদিন ৬ ঘণ্টা করে কাজ করলে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারবে। ১০ জন লোক প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে?

সমাধান: 
আমরা জানি, 
 M1 × D1 × H1 = M2 × D2 × H
⇒ ১৬ × ১০ × ৬ = ১০ × D2 × ৮
⇒ D2 × ৮ = ১৬ × ৬
⇒ D2 = (১৬ × ৬)/৮ 
∴ D2 = ১২ 

সুতরাং, কাজটি ১২ দিনে শেষ হবে।

৭,৬১৩.
একটি সংখ্যাকে ৯৬০ এবং ৮৪০ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, ঐ সংখ্যা দুটির পার্থক্যের দুইগুণ হয় এবং ভাগশেষ ৫০ পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ৩২৪৫০০
  2. ৪৩২০৫০
  3. ৫৫১০১৪
  4. ৬২৩১৫০
সঠিক উত্তর:
৪৩২০৫০
উত্তর
সঠিক উত্তর:
৪৩২০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে ৯৬০ এবং ৮৪০ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, ঐ সংখ্যা দুটির পার্থক্যের দুইগুণ হয় এবং ভাগশেষ ৫০ পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
যোগফল = (৯৬০ + ৮৪০) = ১৮০০

এখন,
ভাগফল = ২(৯৬০ - ৮৪০)
= (২ × ১২০)
= ২৪০

∴ সংখ্যাটি = (২৪০ × ১৮০০) + ৫০
= ৪৩২০০০ + ৫০
= ৪৩২০৫০
৭,৬১৪.
৪০ লিটার ফলের রসে লিচু ও কমলার অনুপাত ৩:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
গ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০
ব্যাখ্যা

৪০ লিটার মিশ্রণে লিচুর রস আছে (৪০×৩)/(৩+১) = ৩০ লিটার।
সুতরাং কমলার রস আছে (৪০-৩০) = ১০ লিটার।
মিশ্রণটিতে লিচু ও কমলার রসের অনুপাত ১:২ হতে হলে কমলার রস থাকতে হবে (৩০×২) = ৬০ লিটার।
সুতরাং কমলার রস মিশাতে হবে (৬০-১০) = ৫০ লিটার

৭,৬১৫.
৫ টাকায় ২টি করে লেবু কিনে ৩৫ টাকায় কয়টি লেবু বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৮ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৪ টি
সঠিক উত্তর:
খ) ১০ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ টি
ব্যাখ্যা

২টি লেবুর ক্রয়মূল্য ৫ টাকা
∴ ১ টি লেবুর ক্রয়মূল্য ৫/২ টাকা
৪০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য = ১৪০ টাকা
∴ ক্রয়মূল্য ৫/২ টাকায় বিক্রয়মূল্য = (৫/২) × (১৪০/১০০)
= ৭/২ টাকা
৭/২ টাকায় বিক্রয় করতে হয় ১ টি
∴ ৩৫ টাকায় বিক্রয় করতে হয় = (২ × ৩৫)/৭
= ১০ টি

৭,৬১৬.
এক ব্যক্তি ৫টি আমের ক্রয়মূল্যে ৪টি আম বিক্রয় করলো এতে তার শতকরা কত লাভ হলো? 
  1. ক) ১৬%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা
মনেকরি 
৫টি আমের ক্রয়মূল্য ক টাকা 
১টি আমের ক্রয়মূল্য ক/৫ টাকা 

৪টি আমের বিক্রয়মূল্য ক টাকা 
১টি আমের বিক্রয়মূল্য ক/৪ টাকা 

লাভ = (ক/৪) - (ক/৫)
        = (৫ক - ৪ক)/২০
         = ক/২০

শতকরা লাভ = {(ক/২০) × (৫/ক) × ১০০}%
                     = ২৫%
৭,৬১৭.
নিচের কোন দুইটি সহ-মৌলিক যুগল সংখ্যা? 
  1. (১০, ১৫)
  2. (৯, ১৬)
  3. (২১, ১৪)
  4. (২৭, ১২)
সঠিক উত্তর:
(৯, ১৬)
উত্তর
সঠিক উত্তর:
(৯, ১৬)
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা যুগল সহ-মৌলিক? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গ.সা.গু ১ হলে‌ অর্থাৎ ১ ভিন্ন কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে একত্রে সহ-মৌলিক সংখ্যা বলে। 
যেমন- (৩, ৪), (৮, ৯), (৬, ১৩) (৯, ১৬), (১৬, ২৫) ইত্যাদি। 

এখানে, 
৯ = ১ × ৩ × ৩ 
১৬ = ১ × ২ × ৮ 
= ৪ × ৪ 
এখানে যেহেতু ১ ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। 
সুতরাং, (৯, ১৬) পরস্পর সহ-মৌলিক। 
৭,৬১৮.
200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে?
  1. 288
  2. 285
  3. 293
  4. 228
সঠিক উত্তর:
293
উত্তর
সঠিক উত্তর:
293
ব্যাখ্যা
প্রশ্ন: 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে?

সমাধান:
6, 8, 9 এর ল.সা.গু = 72

এখন,
72 × 2 = 144
72 × 3 = 216
72 × 4 = 288
72 × 5 = 360

∴ বৃহত্তম সংখ্যাটি হবে 288 + 5 = 293
৭,৬১৯.
একজন চাকরিজীবী তার বেতনের ১/৫ অংশ বাড়িভাড়া, ১/৪ অংশ যাতায়াত, এবং ১/৩ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?
  1. ১১.৬৭%
  2. ১৭.৩৩%
  3. ২১.৬৭%
  4. ২৭.৩৩%
সঠিক উত্তর:
২১.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
২১.৬৭%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন চাকরিজীবী তার বেতনের ১/৫ অংশ বাড়িভাড়া, ১/৪ অংশ যাতায়াত, এবং ১/৩ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?

সমাধান:
ধরি, মোট বেতন = ১ অংশ

মোট ব্যয় = ১/৫ + ১/৪ + ১/৩
= ১২/৬০ + ১৫/৬০ + ২০/৬০
= ৪৭/৬০

অবশিষ্ট = ১ - (৪৭/৬০)
= ১৩/৬০

শতকরা অবশিষ্ট = (১৩/৬০)/১ × ১০০%
= ১৩০০/৬০%
= ২১.৬৭%

৭,৬২০.
এক ব্যক্তি 5 টাকায় 4টি কলম ক্রয় করে 4 টাকায় 5টি কলম বিক্রয় করেন। লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন।
  1. ক) 36% ক্ষতি
  2. খ) 26% ক্ষতি
  3. গ) 36% লাভ
  4. ঘ) 26% লাভ
সঠিক উত্তর:
ক) 36% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ক) 36% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি 5 টাকায় 4টি কলম ক্রয় করে 4 টাকায় 5টি কলম বিক্রয় করেন। লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন।

সমাধান:
4টি কলমের ক্রয়মূল্য = 5 টাকা
1টি কলমের ক্রয়মূল্য = 5/4 টাকা

আবার,
5টি কলমের বিক্রয়মূল্য = 4 টাকা
1টি কলমের বিক্রয়মূল্য = 4/5 টাকা

∴ ক্ষতি = (5/4) - (4/5)
= (25 - 16)/20
= 9/20

5/4 টাকায় ক্ষতি হয় 9/20 টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় = (9 × 4)/(20 × 5) টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় = (9 × 4 × 100)/(20 × 5) টাকা
= 36 টাকা

∴ ক্ষতির হার 36%।
৭,৬২১.
৭ : ৫ এবং  ৮ : ৯ দুইটি অনুপাত। এদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ - 
  1. ক) ৩৫ : ৪০ : ৪৫
  2. খ) ৫৬ : ৪০ : ৫৫
  3. গ) ১৫ : ৪০ : ৪৫
  4. ঘ) ৫৬ : ৪০ : ৪৫
সঠিক উত্তর:
ঘ) ৫৬ : ৪০ : ৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৬ : ৪০ : ৪৫
ব্যাখ্যা
৭ : ৫ এবং  ৮ : ৯ দুইটি অনুপাত। এদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ - 

৭ : ৫ = (৭ × ৮) : ৫ × ৮) = ৫৬ : ৪০
৮ : ৯ = (৮ × ৫) : (৯ × ৫) = ৪০ : ৪৫
অনুপাত দুইটির ধারাবাহিক অনুপাত = ৫৬ : ৪০ : ৪৫
৭,৬২২.
খলিল ৬০ টাকায় একটি খেলনা বিক্রয় করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে খেলনাটি ১৪৭ টাকায় বিক্রয় করতো তাহলে তাঁর পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৭৮ টাকা
  2. ৮৩ টাকা
  3. ৮৯ টাকা
  4. ৯৪ টাকা
সঠিক উত্তর:
৮৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: খলিল ৬০ টাকায় একটি খেলনা বিক্রয় করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে খেলনাটি ১৪৭ টাকায় বিক্রয় করতো তাহলে তাঁর পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
ধরি,
খেলনাটির ক্রয়মূল্য = ক টাকা
৬০ টাকায় বিক্রয়ে ক্ষতি = ক - ৬০ টাকা
এবং ১৪৭ টাকায় বিক্রয়ে লাভ = ১৪৭ - ক টাকা

প্রশ্নমতে,
২(ক - ৬০) = ১৪৭ - ক
⇒ ২ক - ১২০ = ১৪৭ - ক
⇒ ২ক + ক = ১৪৭ + ১২০
⇒ ৩ক = ২৬৭
∴ ক = ৮৯

অতএব, খেলনাটির ক্রয়মূল্য ৮৯ টাকা।
৭,৬২৩.
একটি দুর্গে ৫৫ দিনের জন্য ১২০০ সৈন্যের খাবার রয়েছে। ১০ দিন পর ২০০ সৈন্য দুর্গ ছেড়ে যায়। অবশিষ্ট খাবার কত দিন চলবে? 
  1. ৪৫ দিন
  2. ৪৮ দিন 
  3. ৫৪ দিন 
  4. ৫৬ দিন
সঠিক উত্তর:
৫৪ দিন 
উত্তর
সঠিক উত্তর:
৫৪ দিন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দুর্গে ৫৫ দিনের জন্য ১২০০ সৈন্যের খাবার রয়েছে। ১০ দিন পর ২০০ সৈন্য দুর্গ ছেড়ে যায়। অবশিষ্ট খাবার কত দিন চলবে? 

সমাধান: 
১০ দিন পর সৈন্য আছে= (১২০০ - ২০০) জন
= ১০০০ জন
এবং
দিন বাকি = (৫৫ - ১০) দিন
= ৪৫ দিন

এখন,
১২০০ জন সৈন্যের খাবার আছে = ৪৫ দিনের 
∴ ১ জন সৈন্যের খাবার আছে = ৪৫ × ১২০০ দিনের 
∴ ১০০০ জন সৈন্যের খাবার আছে = (৪৫ ×১২০০)/১০০০ দিনের 
= ৫৪ দিনের 

∴  অবশিষ্ট খাবার চলবে = ৫৪ দিন । 

৭,৬২৪.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে? 
  1. ৯ ঘণ্টায়
  2. ৩ ঘণ্টায়
  3. ৪ ঘণ্টায়
  4. ৬ ঘণ্টায়
সঠিক উত্তর:
৬ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
৬ ঘণ্টায়
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

সমাধান: 
১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১০) + (১/১৫) অংশ
=(৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

দুইটি নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
১ অংশ বা সম্পূর্ণ  পূর্ণ হয় (১ × ৬)/১  = ৬ ঘণ্টায়

৭,৬২৫.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ১৫ হলে, সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৬৪
  3. ৪৯
  4. ৩৬
সঠিক উত্তর:
৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ১৫ হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি x

প্রশ্নানুসারে,
⇒ √x + ৮ = ১৫
⇒ √x = ১৫ - ৮
⇒ √x = ৭
⇒ x = ৭  ;[বর্গ করে]
∴ x = ৪৯
৭,৬২৬.
একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ৬ গ্রাম
  2. ৮ গ্রাম
  3. ১৬ গ্রাম
  4. ১২ গ্রাম
সঠিক উত্তর:
১২ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১২ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ৪৮ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (৪৮ × ৩)/৪ = ৩৬ গ্রাম
∴ তামার পরিমাণ = (৪৮ × ১)/৪ = ১২ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ৩৬ : ১২ = ৪ : ১
(ক + ৩৬)/১২ = ৪/১
ক + ৩৬ = ৪৮
ক = ৪৮ - ৩৬
ক = ১২
∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ১২ গ্রাম
৭,৬২৭.
√7 কি ধরনের সংখ্যা?
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. পূর্ণসংখ্যা
  4. স্বাভাবিক সংখ্যা
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √7 কি ধরনের সংখ্যা?

সমাধান:
- যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
- যেমন √2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
৭,৬২৮.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 
  1. ১৬
  2. ২৫
  3. ৩৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
√x + ১০ = ১৬ 
বা, √x = ১৬ - ১০ 
বা, √x = ৬ 
বা, (√x) = (৬)
∴ x = ৩৬
৭,৬২৯.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত? 
  1. ৬ 
  2. ৯ 
  3. ১২ 
  4. ১৫ 
সঠিক উত্তর:
৬ 
উত্তর
সঠিক উত্তর:
৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্য সমানুপাতিক কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ক্রমিক সমানুপাতের ১ম রাশি = ৩ 
ক্রমিক সমানুপাতের ৩য় রাশি = ১২ 
ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশিটিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতিক বলে। 

∴ (দ্বিতীয় রাশি) = প্রথম রাশি × তৃতীয় রাশি 
বা, (দ্বিতীয় রাশি) = ৩ × ১২ 
বা, (দ্বিতীয় রাশি) = ৩৬ 
বা, দ্বিতীয় রাশি = √(৩৬) 
∴ দ্বিতীয় রাশি = ৬ 

∴ মধ্য সমানুপাতিক = ৬।

৭,৬৩০.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
  1. ২/৫
  2. ২/৩
  3. ৩/৪
  4. ৫/৯
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? 
 
সমাধান: 
ভগ্নাংশটির লব x হলে হর হবে (৭ - x) 
∴ ভগ্নাংশটি = x/(৭ - x) 
 
শর্তমতে, 
x + ১ = ৭ - x 
বা, x + x = ৭ - ১ 
বা, ২x = ৬ 
বা, x = ৬/২ 
∴ x = ৩ 
 
∴ নির্ণেয় ভগ্নাংশটি = ৩/(৭ - ৩)  
= ৩/৪ ।
৭,৬৩১.
পিতাও পুত্রের বয়সের অনুপাত 3 : 1, 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর। পুত্রের বর্তমান বয়স কত? 
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা

প্রশ্ন: পিতাও পুত্রের বয়সের অনুপাত 3 : 1, 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর। পুত্রের বর্তমান বয়স কত? 

সমাধান:
ধরি, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত = 3 : 1
অর্থাৎ পিতার বয়স = 3x বছর, পুত্রের বয়স = x বছর

5 বছর আগে তাদের বয়স ছিল যথাক্রমে (3x - 5) ও (x - 5)
বয়সের সমষ্টি = 50 বছর

প্রশ্নমতে,  
(3x - 5) + (x - 5) = 50
⇒ 4x - 10 = 50 
⇒ 4x = 60
⇒ x = 15

অতএব পুত্রের বর্তমান বয়স = 15 বছর 

৭,৬৩২.
বার্ষিক শতকরা ৭.৫% সরল মুনাফায় ৫০০০ টাকার ৫ বছরের মুনাফা কত?
  1. ১৮৯৫ টাকা
  2. ১৮৭৫ টাকা
  3. ১৬৫৫ টাকা
  4. ১৯৭৫ টাকা
সঠিক উত্তর:
১৮৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৮৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৭.৫% সরল মুনাফায় ৫০০০ টাকার ৫ বছরের মুনাফা কত?

সমাধান: 
এখানে,
P = 5000
r = 7.5%
n = 5
I = ?

আমরা জানি,
I = Pnr
= 5000 × (7.5/100) × 5
= 1875
৭,৬৩৩.
কোনো খাদ্য 26 জন লোকের 15 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 30 জন লোকের কত দিন চলবে?
  1. 12
  2. 13
  3. 15
  4. 16
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো খাদ্য 26 জন লোকের 15 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 30 জন লোকের কত দিন চলবে?

সমাধান: 
26 জন লোকের  খাদ্য আছে 15 দিনের 
1 জন লোকের  খাদ্য আছে 15 × 26 দিনের 
30 জন লোকের  খাদ্য আছে (15 × 26)/30 দিনের 
= 13 দিনের
৭,৬৩৪.
৬টি বিষয়ে আরিফের নম্বরের গড় ৭০। গণিত ব্যতীত অবশিষ্ট ৫টি বিষয়ের গড় ৬৮। গণিতে তার প্রাপ্ত নম্বর কত? 
  1. ক) ৮০
  2. খ) ৮৩
  3. গ) ৮৭
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
ক) ৮০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি বিষয়ে আরিফের নম্বরের গড় ৭০। গণিত ব্যতীত অবশিষ্ট ৫টি বিষয়ের গড় ৬৮। গণিতে তার প্রাপ্ত নম্বর কত? 

সমাধান:
৬টি বিষয়ে আরিফের নম্বরের গড় ৭০
∴ ৬টি বিষয়ে আরিফের নম্বরের সমষ্টি = ৭০ × ৬ = ৪২০ 

গণিত ব্যতীত অবশিষ্ট ৫টি বিষয়ের গড় ৬৮
∴ গণিত ব্যতীত অবশিষ্ট ৫টি বিষয়ের সমষ্টি = ৬৮ × ৫ = ৩৪০ 

∴ গণিতে প্রাপ্ত নম্বর = ৪২০ - ৩৪০ = ৮০ 
৭,৬৩৫.
নিচের কোনটি একক অনুপাত?
  1. ক) ১৫ঃ১৫
  2. খ) ৫ঃ১০
  3. গ) ৩ঃ৫
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৫ঃ১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ঃ১৫
ব্যাখ্যা

যে সকল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বল।
যেমনঃ- ১৫ঃ১৫, ১ঃ১, ২০ঃ২০ ইত্যাদি

৭,৬৩৬.
একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ১০%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
ক) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
লাভ = (৩০ - ২৫) টাকা = ৫ টাকা 

২৫ টাকায় লাভ হয় ৫ টাকা 
১ টাকায় লাভ হয় ৫/২৫ টাকা 
১০০ টাকায় লাভ হয় (৫ × ১০০)/২৫ টাকা
= ২০টাকা
৭,৬৩৭.
একটি কেক ১০৫৪ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ২০% লাভে কেকটির বিক্রয়মূল্য কত?
  1. ১৬৮৮ টাকা
  2. ১৪৮৮ টাকা
  3. ১২৮৮ টাকা
  4. ১০৮৮ টাকা
সঠিক উত্তর:
১৪৮৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কেক ১০৫৪ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ২০% লাভে কেকটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, 
ক্রয়মূল্য = ১০০ টাকা

১৫% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১৫) টাকা
= ৮৫ টাকা

বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴  বিক্রয়মূল্য ১০৫৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১০৫৪)/৮৫ টাকা
= ১২৪০ টাকা 

২০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১২৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৪০ × ১২০)/১০০)  
= ১৪৮৮ টাকা
৭,৬৩৮.
দুটি রাশির যোগফল ১৬০। তাদের অনুপাত ৩ : ৫ হলে, ১ম রাশি ২য় রাশির শতকরা কত অংশ তা নির্ণয় কর।
  1. ৩০%
  2. ৪০%
  3. ৫০%
  4. ৬০%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা

প্রশ্নঃ দুটি রাশির যোগফল ১৬০। তাদের অনুপাত ৩ : ৫ হলে, ১ম রাশি ২য় রাশির শতকরা কত অংশ তা নির্ণয় কর।

সমাধানঃ
রাশি দুটির যোগফল = ১৬০
অনুপাত = ৩ : ৫
অনুপাতের যোগফল = ৩ + ৫ = ৮
১ম রাশি = ১৬০ এর  ৩/৮ অংশ = ৬০
২য় রাশি = ১৬০ এর ৫/৮​ অংশ = ১০০

∴ ১ম রাশি, ২য় রাশির শতকরা = (৬০/১০০)×১০০ = ৬০%

৭,৬৩৯.
এএক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলাে। যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
  1. ক) ৬.৫
  2. খ) ৮.৫
  3. গ) ৭.৫
  4. ঘ) ৫.৫
সঠিক উত্তর:
গ) ৭.৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭.৫
ব্যাখ্যা
ধরি, ঐ স্থানের দূরত্ব = x কি.মি.
তাহলে যেতে সময় লাগে = x/১০ ঘন্টা এবং ফিরে আসতে সময় লাগে = x/৬ ঘন্টা।
∴ মোট সময় লাগে = x/১০ + x/৬ ঘন্টা
= (৩x + ৫x)/৩০ = ৮x / ৩০ ঘন্টা।
মোট দূরত্ব = x + x = ২x
সুতরাং গড় গতিবেগ = ২x ÷ ৮x/৩০ কি.মি.
= (২x × ৩০)/৮x = ৬০/৮ = ৭.৫ কি.মি.
শর্টকাট মেথড = (২ × ১০ × ৬)/(১০ + ৬) = ৭.৫
৭,৬৪০.
৮% সরল মুনাফায় ৬,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০,০০০ টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?
  1. ক) ০.০৯
  2. খ) ০.০৮
  3. গ) ০.১
  4. ঘ) ০.১২
সঠিক উত্তর:
খ) ০.০৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৮
ব্যাখ্যা

আমরা জানি,
I = pnr = 6000 × 5 × (8/100) = 2400
আবার, 2400 = 10000 × 3 × r/100
সুতরাং, r = 2400/300 = 8% = 0.08

৭,৬৪১.
In a class, the number of boys is 35% more than that of the girls. The total number of students in the class is 94. If 6 more boys are admitted to the class, the ratio of the number of boys to that of the girls is-
  1. 3 : 2
  2. 2 : 3
  3. 3 : 4 
  4. 1 : 2
সঠিক উত্তর:
3 : 2
উত্তর
সঠিক উত্তর:
3 : 2
ব্যাখ্যা

Question: In a class, the number of boys is 35% more than that of the girls. The total number of students in the class is 94. If 6 more boys are admitted to the class, the ratio of the number of boys to that of the girls is-

Solution:
ধরি,
ক্লাসে ছাত্রীর সংখ্যা হলো x
প্রশ্নানুযায়ী, ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার চেয়ে 35% বেশি।
সুতরাং, ছাত্রের সংখ্যা = x + (x এর 35%)
= x + (35x/100)
= x + (7x/20)
= 27x/20

এবং
দেওয়া আছে,
ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা = 94 জন

প্রশ্নমতে,
 x + (27x/20) = 94
⇒ 47x/20 = 94
⇒ x = (94 × 20)/47 
∴ x = 40
 অতএব, ক্লাসে ছাত্রীর সংখ্যা হলো 40 জন।
সুতরাং, ছাত্রের সংখ্যা হলো = (27/20) × 40 = 54 জন।

আবার,
ক্লাসে আরও 6 জন নতুন ছাত্র ভর্তি হয়।
∴ মোট ছাত্রের সংখ্যা = 54 + 6 = 60 জন।

এখন,
∴ ছাত্র ও ছাত্রীর অনুপাত = 60 : 40 = 3 : 2

৭,৬৪২.
৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ১২৪ জন
  2. ৩২৪ জন
  3. ৪২৪ জন
  4. ২২৪ জন
সঠিক উত্তর:
৪২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে? 

সমাধান: 
২)৪৭০৮০(২১৬ 
   ৪ 
________
 ৪১)৭০
       ৪১
________
৪২৬)২৯৮০
        ২৫৫৬
_________
          ৪২৪ 

∴ ৪২৪ জন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। 

∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = ৪২৪ জন।
৭,৬৪৩.
রাফি ও রাফসান যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রাফসান ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ১৫৯৬০ টাকা লাভ হলে, রাফসান কত টাকা পাবে?
  1. ৭৫৬০ টাকা
  2. ৭৬৫০ টাকা
  3. ৭৮৫০ টাকা
  4. ৭৪৫০ টাকা
সঠিক উত্তর:
৭৫৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ও রাফসান যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রাফসান ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ১৫৯৬০ টাকা লাভ হলে, রাফসান কত টাকা পাবে?

সমাধান:
রাফি ও রাফসান লভ্যাংশের অনুপাত = {(৩০০০০ × ৬) + (৭০০০০ × ৬)} : {(৫০০০০ × ৬) + (৪০০০০ × ৬)}
= ৬০০০০০ : ৫৪০০০০
= ৬০ : ৫৪
= ১০ : ৯

∴ রাফসান পাবে = ১৫৯৬০ × (৯/১৯)
= ৭৫৬০ টাকা
৭,৬৪৪.
একটি স্কুলে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে, যার মধ্যে ২৫% ছাত্রী। সেই স্কুলে ছাত্রের সংখ্যা কত?
  1. ৩৬১ জন
  2. ৩৭০ জন
  3. ৩৭৫ জন
  4. ৩৮৮ জন
সঠিক উত্তর:
৩৭৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে, যার মধ্যে ২৫% ছাত্রী। সেই স্কুলে ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
ছাত্রের সংখ্যা = (১০০ - ২৫) = ৭৫ জন

মোট ছাত্র-ছাত্রীর ১০০ জন হলে ছাত্র সংখ্যা = ৭৫ জন
মোট ছাত্র-ছাত্রীর ১ জন হলে ছাত্র সংখ্যা = (৭৫/১০০) জন
মোট ছাত্র-ছাত্রীর ৫০০ জন হলে ছাত্র সংখ্যা = (৭৫ × ৫০০)/১০০ জন
= ৩৭৫ জন
৭,৬৪৫.
কোনো মূলধন ৩ বছরে সরল সুদে-মূলে ১৩০০০ টাকা হয়। সুদ আসলের তিন-সপ্তমাংশ হলে হলে আসল কত টাকা?
  1. ৮৩০০ টাকা
  2. ৯১০০ টাকা
  3. ৯৯০০ টাকা
  4. ১০০২৬ টাকা
সঠিক উত্তর:
৯১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো মূলধন ৩ বছরে সরল সুদে-মূলে ১৩০০০ টাকা হয়। সুদ আসলের তিন-সপ্তমাংশ হলে হলে আসল কত টাকা?

সমাধান:
আসল ৭ টাকা হলে,
৩ বছরের সুদ = ৭ এর (৩/৭) = ৩ টাকা
তাহলে, সুদ-আসল = ৭ + ৩ = ১০ টাকা

সুদ-আসল ১০ টাকা হলে আসল = ৭ টাকা
সুদ-আসল ১ টাকা হলে আসল = ৭/১০ টাকা
সুদ-আসল ১৩০০০ টাকা হলে আসল = (৭ × ১৩০০০)/১০ টাকা 
= ৯১০০ টাকা
৭,৬৪৬.
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. একটিও নেই
সঠিক উত্তর:
১ টি
উত্তর
সঠিক উত্তর:
১ টি
ব্যাখ্যা

• ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি।
• ৯৭ একটি মৌলিক সংখ্যা।
• ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি।

৭,৬৪৭.
একটি লাঠির মোট দৈর্ঘ্যের ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত?
  1. ৬৫ মিটার
  2. ৭০ মিটার
  3. ৭৫ মিটার
  4. ৮০ মিটার
সঠিক উত্তর:
৭৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লাঠির মোট দৈর্ঘ্যের ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
লাঠিটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(৪০ক/১০০) + ৪৫ = ক
বা, (৪০ক + ৪৫০০)/১০০ = ক
বা, ১০০ক = ৪০ক + ৪৫০০
বা, ১০০ক - ৪০ক = ৪৫০০
বা, ৬০ক = ৪৫০০
বা, ক = ৪৫০০/৬০
∴ ক = ৭৫

∴ লাঠিটির দৈর্ঘ্য = ৭৫ মিটার
৭,৬৪৮.
৬০ থেকে ৯০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ২৩
  2. ২৮
  3. ৩৪
  4. ৩৭
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা

আমরা জানি,
৬০ থেকে ৯০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১।
সুতরাং সংখ্যা দুটির মধ্যে পার্থক্য = ৮৯ - ৬১
= ২৮

৭,৬৪৯.
যদি ৬টি গরু ৪ দিনে ১৫ কেজি ছোলা খায়, তবে ৫ টি গরু ৮ দিনে কত কেজি ছোলা খাবে?
  1. ২০ কেজি
  2. ২২ কেজি
  3. ২৫ কেজি
  4. ৩০ কেজি
সঠিক উত্তর:
২৫ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২৫ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৬টি গরু ৪ দিনে ১৫ কেজি ছোলা খায়, তবে ৫ টি গরু ৮ দিনে কত কেজি ছোলা খাবে?

সমাধান:
৬টি গরু ৪ দিনে ছোলা খায় ১৫ কেজি
∴ ১টি গরু ১ দিনে ছোলা খায় ১৫/(৬ × ৪) কেজি
∴ ৫টি গরু ৮ দিনে ছোলা খায় (১৫ × ৫ × ৮) /(৬ × ৪) কেজি
= ২৫ কেজি
৭,৬৫০.
একটি সাইকেল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। সাইকেলটি আরও ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ১০% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত ছিল?
  1. ৭৬০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ৮৮০০ টাকা
  4. ৯০০০ টাকা
সঠিক উত্তর:
৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাইকেল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। সাইকেলটি আরও ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ১০% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
ধরি,
সাইকেলটির ক্রয়মূল্য ১০০ টাকা
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা = ৯৫ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১১০ - ৯৫) টাকা = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ১২০০)/১৫ টাকা = ৮০০০ টাকা

৭,৬৫১.
সরল মুনাফার হার ৬% হলে, ৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে কত হবে?
  1. ক) ১২০ টাকা 
  2. খ) ৬২০ টাকা 
  3. গ) ৭২০ টাকা 
  4. ঘ) ৮২০ টাকা 
সঠিক উত্তর:
খ) ৬২০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: সরল মুনাফার হার ৬% হলে, ৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে কত হবে?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা ৬/১০০ টাকা 
৫০০ টাকার ৪ বছরের মুনাফা (৬ × ৫০০ × ৪)/১০০ টাকা 
                                             = ১২০ টাকা 

মুনাফা আসল = ৫০০ + ১২০ = ৬২০ টাকা
৭,৬৫২.
একটি সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৭ থাকে। যদি ভাগফল ভাগশেষের পাঁচগুণ হয়, তবে সংখ্যাটি কত?
  1. ৫২৪
  2. ৪৬২
  3. ৫১২
  4. ৪৮০
সঠিক উত্তর:
৪৬২
উত্তর
সঠিক উত্তর:
৪৬২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৭ থাকে। যদি ভাগফল ভাগশেষের পাঁচগুণ হয়, তবে সংখ্যাটি কত?

সমাধান:
প্রদত্ত শর্তানুসারে,
একটি সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৭ থাকে এবং ভাগফল ভাগশেষের পাঁচগুণ হয়।
ভাগশেষ = ৭
সুতরাং ভাগফল = ৫ × ৭ = ৩৫

এখন, সংখ্যাটি অর্থাৎ, ভাজ্য নির্ণয় করতে হবে।
সংখ্যাটি(ভাজ্য) = (ভাগক × ভাগফল) + ভাগশেষ
= (১৩ × ৩৫) + ৭
= ৪৫৫ + ৭
= ৪৬২

সুতরাং সংখ্যাটি ৪৬২।
৭,৬৫৩.
রুবেল ও রাফির আয়ের অনুপাত ৭ : ৫ এবং রাফি ও মামুনের আয়ের অনুপাত ২ : ৩। রুবেলের আয় ২১০ টাকা হলে মামুনের আয় কত?
  1. ২১০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২২৫ টাকা
  4. ২৪৫ টাকা
সঠিক উত্তর:
২২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রুবেল ও রাফির আয়ের অনুপাত ৭ : ৫ এবং রাফি ও মামুনের আয়ের অনুপাত ২ : ৩। রুবেলের আয় ২১০ টাকা হলে মামুনের আয় কত?

সমাধান:
দেয়া আছে,
রুবেল : রাফি = ৭ : ৫
রাফি : মামুন = ২ : ৩
রুবেল : রাফি : মামুন = ৭ × ২ : ৫ × ২ : ৫ × ৩ = ১৪ : ১০ : ১৫
অতএব,
রুবেল : মামুন = ১৪ : ১৫

∴ মামুনের আয় = (রুবেলের আয় × ১৫​)/১৪
= (২১০ × ১৫)/ ১৪
= ২২৫

∴ মামুনের আয় ২২৫ টাকা।

৭,৬৫৪.
একটি খাতা ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ৮ টাকা বেশি হতো তাহলে ১০% লাভ হতো। খাতাটির ক্রয়মূল্য কত?
  1. ৪০ টাকা
  2. ২৮ টাকা
  3. ৩২ টাকা
  4. ৩৬ টাকা
সঠিক উত্তর:
৩২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতা ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ৮ টাকা বেশি হতো তাহলে ১০% লাভ হতো। খাতাটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা
১০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা।

∴ বিক্রয়মূল্যের বেশি = ১১০ - ৮৫ = ২৫ টাকা।

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৮ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৮)/২৫
= ৩২ টাকা
৭,৬৫৫.
একটি চেয়ার ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩০০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। চেয়ারে ক্রয়মূল্য কত? 
  1. ক) ২৮০০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ২৫০০ টাকা
  4. ঘ) ২০০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা = ৯০ টাকা

৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি হয় = (১০৫ - ৯০) টাকা = ১৫ টাকা 

বেশি বিক্রয়মূল্য ১৫ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বেশি বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বেশি বিক্রয়মূল্য ৩০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৩০০/১৫ টাকা
                                                             = ২০০০ টাকা
৭,৬৫৬.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে ‍পুণরায় ফিরে আসতে সময় লাগবে-
  1. ক) ১০ ঘন্টা
  2. খ) ৫ ঘন্টা
  3. গ) ৬ ঘন্টা
  4. ঘ) ৮ ঘন্টা
সঠিক উত্তর:
গ) ৬ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ ঘন্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে ‍পুণরায় ফিরে আসতে সময় লাগবে-
সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = ১৮ + ৬ = ২৪ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা 


মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪)ঘণ্টা 
= (৪ + ২)ঘণ্টা 
= ৬ ঘণ্টা
৭,৬৫৭.
দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ২/৩
  2. ১/৩
  3. ৫/৪
  4. ৩/৪
সঠিক উত্তর:
৫/৪
উত্তর
সঠিক উত্তর:
৫/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ২৫/২৮ 
এবং, একটি ভগ্নাংশ = ৫/৭

∴ অপর ভগ্নাংশটি = (২৫/২৭)/(৫/৭)
= (২৫/২৭) × (৭/৫)
= ৫/৪
৭,৬৫৮.
x ইউনিট খরচ Y = 5x + 10. 10 ইউনিটে গড়ে খরচ কত?
  1. 5 টাকা
  2. 60 টাকা
  3. 8 টাকা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
60 টাকা
উত্তর
সঠিক উত্তর:
60 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: x ইউনিট খরচ Y = 5x + 10. 10 ইউনিটে গড়ে খরচ কত?

সমাধান: 
x ইউনিট খরচ Y = 5x + 10
10 ইউনিট খরচ Y = 5 × 10 + 10
= 60 টাকা
৭,৬৫৯.
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 
  1. ৯ টাকা
  2. ১০ টাকা
  3. ১১ টাকা
  4. ১২ টাকা
সঠিক উত্তর:
১১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান: 
৮ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৮ টাকা
∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৮ টাকা
= ১০ টাকা

১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা

এখন,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০)/১০০ টাকা
= ১১ টাকা

∴ ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
৭,৬৬০.
একটি খাতা ৪৮ টাকায় ক্রয় করে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ১২%
  3. ২৫%
  4. ২০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতা ৪৮ টাকায় ক্রয় করে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
লাভ = ৬০ - ৪৮ = ১২ টাকা

৪৮ টাকায় লাভ হয় = ১২ টাকা
১ টাকায় লাভ হয় = ১২/৪৮ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১২ × ১০০)/৪৮ টাকা
= ২৫ টাকা
৭,৬৬১.
একটি মিশ্রণে ৩৫ লিটার রস আছে। আম ও কমলার অনুপাত ৩ : ২। কমলার রস ৭ লিটার কমিয়ে দিলে অনুপাত কত হবে?
  1. ৪ : ৫
  2. ১ : ২
  3. ২ : ৩
  4. ৩ : ১
সঠিক উত্তর:
৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
৩ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে ৩৫ লিটার রস আছে। আম ও কমলার অনুপাত ৩ : ২। কমলার রস ৭ লিটার কমিয়ে দিলে অনুপাত কত হবে?

সমাধান:
মোট রস = ৩৫ লিটার
আমের রসের পরিমাণ = (৩/৫) × ৩৫ = ২১ লিটার
কমলার রসের পরিমাণ = (২/৫) × ৩৫ = ১৪ লিটার

এখন
কমলার রস ৭ লিটার কমালে,
নতুন কমলার রসের পরিমাণ = ১৪ - ৭ = ৭ লিটার

∴ নতুন অনুপাত = আম : কমলা = ২১ : ৭ = ৩ : ১
৭,৬৬২.
স্রোতের বিপরীতে একটি নৌকা ৪৫ মিনিটে ১২ কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় ৩ কিলোমিটার হলে, স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ১৩ কি.মি./ঘণ্টা 
  2. ১৬ কি.মি./ঘণ্টা 
  3. ১৯ কি.মি./ঘণ্টা 
  4. ২১ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
১৯ কি.মি./ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
১৯ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের বিপরীতে একটি নৌকা ৪৫ মিনিটে ১২ কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় ৩ কিলোমিটার হলে, স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
প্রতিকূলে গতিবেগ = (১২/৪৫) × ৬০
= ১৬ কি.মি./ঘণ্টা 

∴ স্থির পানিতে নৌকার বেগ = ১৬ + ৩ কি.মি./ঘণ্টা 
= ১৯ কি.মি./ঘণ্টা
৭,৬৬৩.
4.3. এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
  1. 13/3
  2. 43/9
  3. 1/3
  4. 7/9
সঠিক উত্তর:
13/3
উত্তর
সঠিক উত্তর:
13/3
ব্যাখ্যা

প্রশ্ন: 4.3. এর সাধারণ ভগ্নাংশ কোনটি?

সমাধান:
4.333..
= 4 + 0.3333 
= 4 + 1/3
= (12 + 1)/3
= 13/3

৭,৬৬৪.
কলার দাম ২৫% কমে যাওয়ায় ১৬ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? 
  1. ক) ২ টাকা 
  2. খ) ২.৫ টাকা 
  3. গ) ৪ টাকা 
  4. ঘ) ৪.৫ টাকা 
সঠিক উত্তর:
ক) ২ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কলার দাম ২৫% কমে যাওয়ায় ১৬ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? 

সমাধান: 
১০০ টাকায় কমে ২৫ টাকা
∴ ১ টাকায় কমে (২৫/১০০) টাকা
∴ ১৬ টাকায় কমে (২৫ × ১৬)/১০০ টাকা = ৪ টাকা

২টি কলার বর্তমান মূল্য = ৪ টাকা
∴ ১টি কলার বর্তমান মূল্য = ৪/২ টাকা = ২ টাকা 
৭,৬৬৫.
বাবু একটি ঘড়ি ২০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হতো তাহলে ১০% লাভ হতো, ঘড়িটির ক্রয়মূল্য কত? 
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বাবু একটি ঘড়ি ২০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হতো তাহলে ১০% লাভ হতো, ঘড়িটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 

ধরি, 
ঘড়িটির ক্রয়মূল্য = ক টাকা 
∴ ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ক - ক এর ২০%
= ক - {(ক × ২০)/১০০}
= ক - (ক/৫) 

আবার, 
৯০ টাকা বেশি হলে, বিক্রয়মূল্য = ক - (ক/৫) + ৯০
লাভ = ক - (ক/৫) + ৯০ - ক
= ৯০ - (ক/৫) 

প্রশ্নমতে, 
{৯০ - (ক/৫)}/ক = ১০/১০০ 
⇒ ৯০০০ - ২০ক = ১০ক 
⇒ ১০ক + ২০ক = ৯০০০ 
⇒ ৩০ক = ৯০০০ 
⇒ ক = ৯০০০/৩০ 
∴ ক = ৩০০ টাকা 

∴ ঘড়িটির ক্রয়মূল্য = ৩০০ টাকা।
৭,৬৬৬.
রোজা একটি পরীক্ষায় ১৭২ নম্বর পেয়েও ৪০ নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর ৫০% হলে, পরীক্ষার মোট নম্বর কত?
  1. ৪০০
  2. ৪১৪
  3. ৪২০
  4. ৪২৪
সঠিক উত্তর:
৪২৪
উত্তর
সঠিক উত্তর:
৪২৪
ব্যাখ্যা
প্রশ্ন: রোজা একটি পরীক্ষায় ১৭২ নম্বর পেয়েও ৪০ নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর ৫০% হলে, পরীক্ষার মোট নম্বর কত?

সমাধান:
দেওয়া আছে,
পাশ নম্বর = মোট নম্বরের ৫০%
একজন শিক্ষার্থীর পাশ নম্বর = (১৭২ + ৪০) = ২১২

প্রশ্নমতে,
৫০% = ২১২
⇒ ১% = ২১২/৫০
⇒ ১০০% = (২১২/৫০) × ১০০
= ৪২৪
৭,৬৬৭.
কোনো পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
  1. ক) ১৫%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১১%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা
গণিতে পাশ = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০ - ৬০)% = ২০%
বাংলায় পাশ = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০ - ৬০)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ = (২০ + ১০ + ৬০)% = ৯০%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯০)% = ১০%
৭,৬৬৮.
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি কত?
  1. ক) ৪২
  2. খ) ৭৩
  3. গ) ৯১
  4. ঘ) ৯৪
সঠিক উত্তর:
গ) ৯১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯১
ব্যাখ্যা
১৪৩ এর ২/ ১১ = ২৬ ক্ষুদ্রতম
১৪৩ এর ৫/ ১১ = ৬৫ বৃহত্তম
ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার সমষ্টি = ৬৫+২৬ = ৯১
৭,৬৬৯.
১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
  1. ৭০%
  2. ৭৫%
  3. ৮০%
  4. ৮৫%
সঠিক উত্তর:
৭৫%
উত্তর
সঠিক উত্তর:
৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?

সমাধান:
১২০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১২০ - ৩০) = ৯০ জন

১২০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৯০ জন
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৯০/১২০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (৯০ × ১০০)/১২০ জন
= ৭৫ জন বা ৭৫%
৭,৬৭০.
m ও n উভয়ই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
  1. mn
  2. mn + 1
  3. mn + 2
  4. mn + 4
সঠিক উত্তর:
mn + 1
উত্তর
সঠিক উত্তর:
mn + 1
ব্যাখ্যা

প্রশ্ন: m ও n উভয়ই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?

সমাধান:
ধরি, m = 1 এবং n = 3, দুটোই বিজোড় সংখ্যা।
এখন,
ক) mn = 1 × 3 = 3  ⇒ বিজোড়
খ) mn + 1 = (1 × 3) + 1 = 4  ⇒ জোড়
গ) mn + 2 = (1 × 3) + 2 = 5  ⇒ বিজোড়
ঘ) mn + 4 = (1 × 3) + 4 = 7  ⇒  বিজোড়

∴ শুধুমাত্র খ) mn + 1 জোড় সংখ্যা।

৭,৬৭১.
৫০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ৪০
  2. ৪৪
  3. ৪৭
  4. ৫২
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
৫০ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো: ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, এবং ৯৭।
বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

∴ সংখ্যা দুটির অন্তর = (৯৭ - ৫৩) = ৪৪
৭,৬৭২.
বার্ষিক ৩.৫% সরল মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে ৬ বছরে মুনাফা-আসলে ১৩৩১ টাকা হবে?
  1. ১১০০ টাকা
  2. ১০৫০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১১৮০ টাকা
সঠিক উত্তর:
১১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ৩.৫% সরল মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে ৬ বছরে মুনাফা-আসলে ১৩৩১ টাকা হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
সরল মুনাফার হার, r = ৩.৫%
সময়, n = ৬ বছর
মুনাফা-আসলে, A = ১৩৩১ টাকা

আমরা জানি, 
মুনাফা = Prn/১০০
= (P × ৬ × ৩.৫)/১০০
= ২১P/১০০ 
∴ মুনাফা = ০.২১P

আমরা জানি, 
মুনাফা-আসলে = আসল + মুনাফা
⇒ P + ০.২১P = ১৩৩১
⇒ P(১ + ০.২১) = ১৩৩১
⇒ P = ১৩৩১/১.২১
∴ P = ১১০০ টাকা 

সুতরাং, ১১০০ টাকা বিনিয়োগ করলে ৬ বছরে ১৩৩১ টাকা হবে।

৭,৬৭৩.
একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে তা ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ৩০ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ১৪০ টাকা
  2. ১৫০ টাকা
  3. ১৫৬ টাকা
  4. ১৬০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে তা ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ৩০ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

∴ বিক্রয় মূল্যের ব্যবধান = (১১০ - ৯০) = ২০ টাকা

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৩০)/২০ টাকা
= ১৫০ টাকা
৭,৬৭৪.
চালের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চাল খাওয়া এমনিভাবে কমালো যে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চাল খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৬.৩৩%
  4. ২১%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: চালের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চাল খাওয়া এমনিভাবে কমালো যে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চাল খাওয়া বাবদ শতকরা কত কমালো?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

∴ বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
= ৮০ টাকা

∴ঐ পরিবার চাল খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%

৭,৬৭৫.
একটি দ্রব্য ৪৫০ টাকায় বিক্রয় করায় ৫০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
  1. ১৫%
  2. ১২.৫%
  3. ১০%
  4. ১৩.৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৪৫০ টাকায় বিক্রয় করায় ৫০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
ক্রয়মূল্য = ৪৫০ + ৫০ = ৫০০ টাকা

৫০০ টাকায় ক্ষতি হয় = ৫০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ৫০/৫০০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৫০ × ১০০)/৫০০ টাকা
= ১০ টাকা বা ১০%
৭,৬৭৬.
৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?
  1. ক) ১০ বছর
  2. খ) ১১ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৩ বছর
সঠিক উত্তর:
ক) ১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ বছর
ব্যাখ্যা

আমরা জানি,
মুনাফা, I = pnr
দেওয়া আছে,
মুনাফা, I = ৪৮০ টাকা
আসল, p = ৮০০ টাকা
সুদের হার, r = ৬/১০০
এবং সময়, n = ?
এখন, I = pnr
বা, n = I/pr
বা, n = ৪৮০/(৮০০×৬/১০০)
বা, n = ৪৮০/৪৮
বা, n = ১০

৭,৬৭৭.
লিচুর দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি লিচু বেশি পাওয়া গেলে বর্তমানে একটি লিচুর দাম কত টাকা?
  1. ১.৫ টাকা
  2. ২.৪ টাকা
  3. ১.২ টাকা
  4. ২.২ টাকা
সঠিক উত্তর:
১.২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১.২ টাকা
ব্যাখ্যা

২০% কমে,
১০০ টাকায় কমে ২০ টাকা
১ টাকায় কমে ২০/১০০ টাকা
১২ টাকায় কমে ২০×১২/১০০ টাকা
= ২.৪ টাকা

শর্তমতে,
লিচুর দাম ২.৪ টাকা কমে যাওয়ায় ২ টি লিচু বেশি পাওয়া যায়।

সুতরাং ২টি লিচুর দাম = ২.৪ টাকা
তাহলে ১টি লিচুর দাম = ১.২ টাকা।

৭,৬৭৮.
রাকিব কোনো ব্যাংকে ৫০০০ টাকা জমা রেখে ৩ বছর পর ৫৬০০ টাকা পেয়েছেন । মুনাফার হার কত?
  1. ১২%
  2. ৬%
  3. ৪%
  4. ৩%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব কোনো ব্যাংকে ৫০০০ টাকা জমা রেখে ৩ বছর পর ৫৬০০ টাকা পেয়েছেন । মুনাফার হার কত?

সমাধান:
আসল, P = ৫০০০ টাকা
সময়, n = ৩ বছর
সুদাসল, A = ৫৬০০ টাকা
মুনাফা, I = A − P = ৫৬০০ − ৫০০০ = ৬০০ টাকা

আমরা জানি,
r = I/Pn
= {(৬০০ × ১০০)/(৫০০০ × ৩)}%
= ৪%
৭,৬৭৯.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৩৪১
  2. ২৪৩
  3. ৩৪৩
  4. ৩৪৫
সঠিক উত্তর:
৩৪১
উত্তর
সঠিক উত্তর:
৩৪১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
৩৮১ - ক = ক  - ৩০১
বা, ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
∴ ক  = ৩৪১
৭,৬৮০.
n% বৃদ্ধিতে x এর বর্ধিত মান - 
  1. ক) x - x(n/100)
  2. খ) x + x(n/100)
  3. গ) x - 100x/n
  4. ঘ) x + 100nx
সঠিক উত্তর:
খ) x + x(n/100)
উত্তর
সঠিক উত্তর:
খ) x + x(n/100)
ব্যাখ্যা
n% বৃদ্ধিতে x এর বর্ধিত মান  = x + x(n/100)
৭,৬৮১.
১৬ জন লোকের ১ সপ্তাহে ৫৬ কেজি চাল লাগে। ২৪ জন লোকের ৬ সপ্তাহে কত কেজি চাল লাগবে?
  1. ক) ৫০৪
  2. খ) ৫০৬
  3. গ) ৫০৮
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) ৫০৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন লোকের ১ সপ্তাহে ৫৬ কেজি চাল লাগে। ২৪ জন লোকের ৬ সপ্তাহে কত কেজি চাল লাগবে?

সমাধান:
১৬ জন লোকের ১ সপ্তাহে চাল লাগে ৫৬ কেজি
১ জন লোকের ১ সপ্তাহে চাল লাগে ৫৬/১৬ কেজি
২৪ জন লোকের ৬ সপ্তাহে চাল লাগে (৫৬ × ২৪ ×  ৬)/১৬ কেজি
= ৫০৪ কেজি
৭,৬৮২.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ৩৮
  2. ৪৫
  3. ৫০
  4. ৬০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক = ৬০০
⇒ ক = ১০০
∴ ক = ১০

ছোট সংখ্যাটি = (২ × ১০) = ২০
বড় সংখ্যাটি = (৩ × ১০) = ৩০

∴ সংখ্যা দুইটির সমষ্টি = (৩০ + ২০) = ৫০
৭,৬৮৩.
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল. সা. গু 120 হলে দুইটির গ. সা. গু কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল. সা. গু 120 হলে দুইটির গ. সা. গু কত?

সমাধান:
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6

মনে করি,
একটি সংখ্যা 5x এবং
অপর সংখ্যাটি 6x

সংখ্যা দুটির গ.সা.গু = x এবং ল.সা.গু = 30x

শর্তমতে, 
30x = 120
বা, x = 120/30 
∴ x = 4

∴ সংখ্যা দুটির গ.সা.গু = 4
৭,৬৮৪.
২৮, ৩২, ৫২, ৪৮ এবং 'ক' এর গড় হচ্ছে ৪০ হলে 'ক' এর মান কত?
  1. ক) ৪০
  2. খ) ৪২
  3. গ) ৩৮
  4. ঘ) ৪৪
সঠিক উত্তর:
ক) ৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন- ২৮, ৩২, ৫২, ৪৮ এবং 'ক' এর গড় হচ্ছে ৪০ হলে 'ক' এর মান কত?

সমাধান- 
(২৮ + ৩২ + ৫২ + ৪৮ + ক) / ৫ = ৪০
⇒ ১৬০ + ক = ২০০
⇒ ক = ৪০
৭,৬৮৫.
যে খাদ্যে ১৫ জন সৈন্যের ১৫ দিন চলে সেই খাদ্যে আরও ১০ জন সৈন্য বেশি থাকলে, তাদের কতদিন চলবে? 
  1. ৮ দিন 
  2. ৯ দিন 
  3. ১০ দিন 
  4. ১২ দিন 
সঠিক উত্তর:
৯ দিন 
উত্তর
সঠিক উত্তর:
৯ দিন 
ব্যাখ্যা
প্রশ্ন: যে খাদ্যে ১৫ জন সৈন্যের ১৫ দিন চলে সেই খাদ্যে আরও ১০ জন সৈন্য বেশি থাকলে, তাদের কতদিন চলবে? 

সমাধান: 
মোট সৈন্য = (১৫ + ১০) জন = ২৫ জন 
সময় = ১৫ দিন 

মজুদ খাদ্য ১৫ জন সৈন্যের চলে = ১৫ দিন 
∴ মজুদ খাদ্য ১ জন সৈন্যের চলে = ১৫ × ১৫ দিন 
∴ মজুদ খাদ্য ২৫ জন সৈন্যের চলে = (১৫ × ১৫)/২৫ দিন 
= ৯ দিন । 
৭,৬৮৬.
৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
  1. ৫%
  2. ১০%
  3. ১২%
  4. ১৭%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?

সমাধান: 
৬০০ টাকার ৬ বছরের সুদ ১৮০ টাকা
১ টাকার ১ বছরের সুদ ১৮০/(৬০০ × ৬) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ (১৮০ × ১০০)/(৬০০ × ৬) টাকা
= ৫ টাকা

সরল সুদের হার = ৫%
৭,৬৮৭.
২০০ টাকায় ৮ টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৪০ টাকা
  3. গ) ৩৫ টাকা
  4. ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ টাকায় ৮ টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

সমাধান:
৮টি কমলার ক্রয়মূল্য ২০০ টাকা
১টি কমলার ক্রয়মূল্য ২০০/৮ টাকা
= ২৫ টাকা

৪০% লাভে
 ১টি কমলার বিক্রয়মূল্য = ২৫ + ২৫ এর ৪০%
= ২৫ + ২৫ এর ৪০/১০০
= ২৫ + ১০ 
= ৩৫ টাকা 
৭,৬৮৮.
কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ১২/১৫
  2. ১৭/২৩
  3. ১৫/২২
  4. ১৯/২৫
সঠিক উত্তর:
১২/১৫
উত্তর
সঠিক উত্তর:
১২/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি বৃহত্তম?

সমাধান:
১৫/২২ = ০.৬৮
১২/১৫ = ০.৮
১৭/২৩ = ০.৭৪
১৯/২৫ = ০.৭৬

অতএব, বৃহত্তম ভগ্নাংশটি ১২/১৫
৭,৬৮৯.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৬৩
  2. ৩৬
  3. ৩৫
  4. ৫৩
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক
⇒ (ক/২) + ৬ = ২ক/৩
⇒ (২ক/৩) - (ক/২) = ৬
⇒ (৪ক - ৩ক)/৬ = ৬
⇒ ক/৬ = ৬
∴ ক = ৩৬
৭,৬৯০.
কত জন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?
  1. ক) ২৫ জন
  2. খ) ১৫ জন
  3. গ) ১০ জন
  4. ঘ) ৫ জন
সঠিক উত্তর:
ঘ) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কত জন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু।

১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫।

তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৭,৬৯১.
১২টি চেয়ারের ক্রয়মূল্য ৮টি চেয়ারের বিক্রয়মূল্যের সমান। লাভের হার কত?
  1. ২৪%
  2. ৩৬%
  3. ৪০%
  4. ৫০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি চেয়ারের ক্রয়মূল্য ৮টি চেয়ারের বিক্রয়মূল্যের সমান। লাভের হার কত?

সমাধান:
ধরি,
১২টি চেয়ারের ক্রয়মূল্য = ৮টি চেয়ারের বিক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি চেয়ারের ক্রয়মূল্য = ক/১২ টাকা
∴ ১টি চেয়ারের বিক্রয়মূল্য = ক/৮ টাকা

∴ লাভ = (ক/৮) - (ক/১২) = ক/২৪ টাকা

∴ লাভের হার = {(ক/২৪) × ১০০}/(ক/১২)
= (১০০ক/২৪) × (১২/ক)
= ৫০%
৭,৬৯২.
সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?
  1. ১৪৪
  2. ৯০০
  3. ৪০০
  4. ১০০০
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা

প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?

সমাধান:
১২ = ২ × ২ × ৩ = ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩ = ২ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩ = ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩

∴ ল.সা.গু = ২ × ৩ = ৮ × ৯ = ৭২

পূর্ণবর্গ হওয়ার জন্য প্রতিটি মৌলিক উৎপাদকের ঘাত জোড় হতে হবে।

এখানে ২ এর ঘাত = ৩ (বিজোড়), ৩ এর ঘাত = ২ (জোড়)।
∴ এটিকে পূর্ণবর্গ করতে হলে আরও একটি ২ দিয়ে গুণ করতে হবে।

সুতরাং, নির্ণেয় সর্বনিম্ন গাছের সংখ্যা = ৭২ × ২ = ১৪৪

∴ সর্বনিম্ন ১৪৪টি গাছকে সারিতে ভাগ করে বর্গাকারে রোপণ করা সম্ভব।

৭,৬৯৩.
৮১ লিটার মিশ্রনে দুধ ও পানি ৭ : ২ অনুপাতে মিশ্রিত আছে। কি পরিমাণ দুধ যোগ করলে মিশ্রনে দুধ ও পানির অনুপাত ৮ : ২ হবে? 
  1. ৬ লিটার
  2. ১৪ লিটার
  3. ১২ লিটার
  4. ৯ লিটার
সঠিক উত্তর:
৯ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৯ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৮১ লিটার মিশ্রনে দুধ ও পানি ৭ : ২ অনুপাতে মিশ্রিত আছে। কি পরিমাণ দুধ যোগ করলে মিশ্রনে দুধ ও পানির অনুপাত ৮ : ২ হবে? 

সমাধান: 
মিশ্রনে দুধ ও পানির অনুপাত = ৭ : ২ 
মিশ্রনে দুধ ও পানির অনুপাতের সমষ্টি = ৯ 
∴ দুধ = (৮১ × ৭)/৯ = ৬৩ লিটার 
এবং 
পানি = (৮১ × ২)/৯ = ১৮ লিটার 

মনে করি, 
ক লিটার দুধ যোগ করতে হবে। 

প্রশ্নমতে, 
 ৬৩ + ক : ১৮ = ৮ : ২
বা, (৬৩ + ক)/১৮ = ৮/২
​বা, (৬৩ + ক)/১৮  = ৪  
​​বা, ৬৩ + ক  = ৪ × ১৮
বা, ৬৩ + ক = ৭২ 
বা, ক = ৭২ - ৬৩ 
∴ ক = ৯ 

∴ দুধ যোগ করতে হবে = ৯ লিটার ।

৭,৬৯৪.
চারটি সংখ্যার ল.সা.গু ৮৪০ এবং অনুপাত ২ : ৩ : ৫ : ৭। চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় ও ছোট সংখ্যার সমষ্টি কত? 
  1. ক) ১৫
  2. খ) ২৭
  3. গ) ৩৬
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
গ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যাগুলো ২ক, ৩ক, ৫ক এবং ৭ক 

এখানে 
২ক, ৩ক, ৫ক এবং ৭ক এর ল.সা.গু = ২১০ক 

প্রশ্নমতে,
২১০ক = ৮৪০ 
ক = ৮৪০/২১০
ক = ৪ 

অতএব,
সংখ্যাগুলো ২ × ৪ = ৮, ৩ × ৪ =১২, ৫ × ৪ =২০ এবং ৭ × ৪ =২৮ 

সবচেয়ে বড় ও ছোট সংখ্যার সমষ্টি = ২৮ + ৮ = ৩৬
৭,৬৯৫.
১২০০ মিটার একটি ট্রেন ৪০০ মিটারের একটি ব্রিজকে ৪০ সেকেন্ডে অতিক্রম করতে চাইলে তার গতি কত রাখতে হবে?
  1. ১২০ কি.মি./ঘন্টা
  2. ১৩২ কি.মি./ঘন্টা
  3. ১৪৪ কি.মি./ঘন্টা
  4. ১৫৬ কি.মি./ঘন্টা 
সঠিক উত্তর:
১৪৪ কি.মি./ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০০ মিটার একটি ট্রেন ৪০০ মিটারের একটি ব্রিজকে ৪০ সেকেন্ডে অতিক্রম করতে চাইলে তার গতি কত রাখতে হবে?

সমাধান: 
ট্রেনের দৈর্ঘ্য = ১২০০ মিটার
ব্রিজের দৈর্ঘ্য = ৪০০ মিটার
সময় = ৪০ সেকেন্ড

মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + ব্রিজের দৈর্ঘ্য 
= ১২০০ + ৪০০
= ১৬০০ মিটার

গতি রাখতে হবে = ১৬০০/৪০ মিটার/সেকেন্ড
= ৪০ মিটার/সেকেন্ড
= (৪০ × ৩.৬) কি.মি./ঘন্টা [যেহেতু ১ মিটার/সেকেন্ড = ৩৬০০/১০০০ = ৩.৬ কি.মি./ঘণ্টা]
= ১৪৪ কি.মি./ঘন্টা

∴ ট্রেনটির গতি রাখতে হবে ১৪৪ কি.মি./ঘন্টা। 

৭,৬৯৬.
দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ । সংখ্যাদ্বয়ের অনুপাত ৩ : ৪ । সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?
  1. ২৫
  2. ৫৫
  3. ৪০
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ । সংখ্যাদ্বয়ের অনুপাত ৩ : ৪ । সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ৩x ও ৪x
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ১২x

প্রশ্নমতে,
১২x = ৬০
⇒ x = ৬০/১২
∴ x = ৫

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৩x + ৪x
= ৭x
= ৭ × ৫
= ৩৫
৭,৬৯৭.
16x2 - 25y2 এবং 12ax - 15ay এর গ.সা.গু কত?
  1. ক) 6ax - 10ay
  2. খ) 4x + 5y
  3. গ) 4ax - 5ay
  4. ঘ) 4x - 5y
সঠিক উত্তর:
ঘ) 4x - 5y
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4x - 5y
ব্যাখ্যা
১ম রাশি = 16x2 - 25y2
             = (4x)2 - (5y)2
              = (4x + 5y)(4x - 5y
২য় রাশি = 12ax - 15ay  
             = 3a(4x - 5y)

নির্ণেয় গ.সা.গু = 4x - 5y
৭,৬৯৮.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৬৫। দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ৫৫
  2. ৫৯
  3. ৬১
  4. ৬৩
সঠিক উত্তর:
৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৬৫। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ক, (ক + ২) এবং (ক + ৪)

প্রশ্নমতে,
ক+ (ক + ২) + (ক + ৪) = ১৬৫
⇒ ৩ক + ৬ = ১৬৫
⇒ ৩ক = ১৬৫- ৬
⇒ ৩ক = ১৫৯
⇒ ক = ১৫৯/৩
⇒ ক = ৫৩

∴ দ্বিতীয় সংখ্যাটি = (৫৩ + ২) = ৫৫

৭,৬৯৯.
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-
  1. ক) ১৬২ টাকা
  2. খ) ১৯৮ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ২১০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা

ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা
= ১০ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০) / ৯০ টাকা
= ২০০ টাকা

৭,৭০০.
কোন ক্ষুদ্রতম সংখ্যা ৪, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৬৩
  2. খ) ৫৭
  3. গ) ৩৩
  4. ঘ) ৯৩
সঠিক উত্তর:
ক) ৬৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৩
ব্যাখ্যা

৪, ৫ ও ৬ এর ল.সা.গু. = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ৬০+৩ = ৬৩