বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৭ / ১৬৯ · ১,৬০১১,৭০০ / ১৬,৯৯১

১,৬০১.
একটি সোনার গয়নার ওজন ১২৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৭ : ২ হবে? 
  1. ৯ গ্রাম
  2. ১০ গ্রাম
  3. ১২ গ্রাম
  4. ১৬ গ্রাম
সঠিক উত্তর:
১৬ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১৬ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গয়নার ওজন ১২৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৭ : ২ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
গয়নার ওজন = ১২৮ গ্রাম 
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪ 
∴ সোনার পরিমাণ = (১২৮ × ৩)/৪ = ৯৬ গ্রাম 
∴ তামার পরিমাণ = (১২৮ × ১)/৪ = ৩২ গ্রাম 

ধরি, 
সোনা মেশাতে হবে = ক গ্রাম 

প্রশ্নমতে, 
৯৬ + ক : ৩২ = ৭ : ২ 
বা, (৯৬ + ক)/৩২ = ৭ / ২
বা, ১৯২ + ২ক = ২২৪
বা, ২ক = ২২৪ - ১৯২
বা, ২ক = ৩২ গ্রাম
∴ ক = ১৬ গ্রাম

∴ সোনা মেশাতে হবে = ১৬ গ্রাম।
১,৬০২.
১৫ থেকে ৬৫ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
  1. ক) ১০৭
  2. খ) ১৩৮
  3. গ) ১৫৪
  4. ঘ) ১০৮
সঠিক উত্তর:
ক) ১০৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০৭
ব্যাখ্যা
১৫ থেকে পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি। যথাঃ ১৯,২৯ এবং ৫৯ । অতএব তাদের যোগফল =১৯ +২৯ +৫৯ =১০৭ ।
১,৬০৩.
রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৮০ বছর। রাকিবের বয়স তানভীরের বয়সের তিনগুণ হলে, ৫ বছর পর রাকিবের বয়স কত হবে?
  1. ৫৫ বছর
  2. ৬০ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর
সঠিক উত্তর:
৬৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৮০ বছর। রাকিবের বয়স তানভীরের বয়সের তিনগুণ হলে, ৫ বছর পর রাকিবের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
তানভীরের বয়স = ক বছর
তাহলে, রাকিবের বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
৩ক + ক = ৮০
⇒ ৪ক = ৮০
∴ ক = ২০ বছর

রাকিবের বয়স = ২০ × ৩= ৬০ বছর
∴ ৫ বছর পর রাকিবের বয়স হবে = ৬০ + ৫ = ৬৫ বছর
১,৬০৪.
একটি গাড়ির ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৩/৪ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করুন।
  1. ৩৫% লাভ 
  2. ৩৩.৩৩% লাভ 
  3. ৩৩.৩৩% ক্ষতি
  4. ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
৩৩.৩৩% লাভ 
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৩৩% লাভ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ির ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৩/৪ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করুন।

সমাধান:
মনে করি,
গাড়িটির বিক্রয়মূল্য = ১০০ টাকা

∴ গাড়িটির ক্রয়মূল্য = (১০০ × ৩/৪) টাকা
= ৭৫ টাকা

ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হওয়ায় এখানে লাভ হয়েছে।
∴ লাভ = ((১০০ - ৭৫) টাকা = ২৫ টাকা

৭৫ টাকায় লাভ হয় ২৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (২৫/৭৫) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (২৫/৭৫) × ১০০ টাকা
= ৩৩.৩৩ টাকা
∴ ৩৩.৩৩% লাভ হয়েছে।

১,৬০৫.
২ জন পুরুষ বা ৩ জন বালক যে কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে, ৪ জন পুরুষ ও ৯ জন বালক তার দ্বিগুণ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ৫ দিন
  2. ৬ দিন
  3. ৭ দিন
  4. ৮ দিন
সঠিক উত্তর:
৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ২ জন পুরুষ বা ৩ জন বালক যে কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে, ৪ জন পুরুষ ও ৯ জন বালক তার দ্বিগুণ কাজ কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
২ জন পুরুষ = ৩ জন বালক
∴ ৪ জন পুরুষ = ৬ জন বালক
∴ ৪ জন পুরুষ ও ৯ জন বালক = ৬ জন বালক ও ৯ জন বালক = ১৫ জন বালক

∴ ১৫ জন : ৩ জন = ১৫ দিন : নির্ণেয় সময়
∴ নির্ণেয় সময় = (১৫ × ৩)/১৫ = ৩ দিন

∴ দ্বিগুণ কাজ করতে সময় লাগবে = ৬ দিন
= ৬ দিন
১,৬০৬.
দুইটি সংখ্যার সমষ্টি ৪৮ এবং তাদের অন্তর ৬ হলে সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল কত?
  1. ক) ৩০০
  2. খ) ১৮৮
  3. গ) ৩৮৮
  4. ঘ) ২৮৮
সঠিক উত্তর:
ঘ) ২৮৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৪৮ এবং তাদের অন্তর ৬ হলে সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = x
অপর সংখ্যাটি = y

প্রশ্নমতে,
x + y = 48 ........... (i)
x - y = 6 ............. (ii)

(i) ও (ii) যোগ করে পাই,
2x = 54
⇒ x = 54/2
∴ x = 27

x এর মান (i) এ বসিয়ে পাই, 
27 + y = 48
⇒ y = 48 - 27 
∴ y = 21

∴ সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল = 272 - 212
= 729 - 441
= 288
১,৬০৭.
নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৬১
  2. খ) ৬০
  3. গ) ৫৯
  4. ঘ) ৫৮
সঠিক উত্তর:
গ) ৫৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৯
ব্যাখ্যা
এখানে,
৩ - ২ = ১
৪ - ৩ = ১
৫ - ৪ = ১ 
৬ - ৫ = ১
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ ও ৬ এর ল.সা.গু অপেক্ষা ১ কম।
৩, ৪, ৫, ৬ - এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ১) = ৫৯
১,৬০৮.
x-কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। x -এর মান কত হতে পারে?
  1. ৫২
  2. ৫৪
  3. ৫৮
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: x কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। x এর মান কত হতে পারে?

সমাধান:
১৮) ৫৮ (৩
       ৫৪
___________
          ৪

আবার,
১৬) ৫৮ (৩
       ৪৮
___________
        ১০

∴ x এর মান ৫৮।
----------------------------------
ধরি
উভয় ক্ষেত্রে ভাগফল = ক
এখন
x = ১৮ ক + ৪
আবার
x = ১৬ক + ১০

সুতরাং
১৮ ক + ৪ = ১৬ক + ১০
১৮ক - ১৬ক = ১০ - ৪
২ক = ৬
ক = ৩

x এর মান = ১৮ × ৩ + ৪ 
= ৫৮
১,৬০৯.
৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কতদিনে?
  1. ক) ৪ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৫ দিন
  4. ঘ) ৩ দিন
সঠিক উত্তর:
ঘ) ৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ দিন
ব্যাখ্যা

৯ জনে আয় করে ৪ দিনে
∴ ১ জনে আয় করে ৯ × ৪ দিনে
∴ ১২ জনে আয় করে (৪ × ৯) / ১২
= ৩ দিনে

১,৬১০.
০.৩ × ০.০৬ × ০.০০৮ =?
  1. ০.০০০১৪৪
  2. ০.০০০০০১৪৪
  3. ০.০০০০১৪৪
  4. ০.০০০০০১৪
সঠিক উত্তর:
০.০০০১৪৪
উত্তর
সঠিক উত্তর:
০.০০০১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৩ × ০.০৬ × ০.০০৮ =?

সমাধান:
০.৩ × ০.০৬ × ০.০০৮
= ০.০০০১৪৪
১,৬১১.
ঘণ্টায় ৬০ কিমি এবং ৯০ কিমি বেগে চলমান বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের দৈর্ঘ্য ১১০০ মিটার এং ৯০০ মিটার হলে, একটি অপরটিকে কত সময়ে অতিক্রমে করবে?
  1. ক) ৪২ সেকেন্ড
  2. খ) ৪৮ সেকেন্ড
  3. গ) ৫২ সেকেন্ড
  4. ঘ) ৫৬ সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ৪৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কিমি এবং ৯০ কিমি বেগে চলমান বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের দৈর্ঘ্য ১১০০ মিটার এং ৯০০ মিটার হলে, একটি অপরটিকে কত সময়ে অতিক্রমে করবে?

সমাধান:
আপেক্ষিক গতি = ৬০ + ৯০ = ১৫০ কিমি/ঘণ্টা
= ১৫০ × (১০০০/৩৬০০) মি/সে
= ১২৫/৩ মি/সে

মোট দূরত্ব = ১১০০ + ৯০০ = ২০০০  মি

সময় লাগবে = ২০০০/(১২৫/৩) সে
= ২০০০ × (৩/১২৫) সে
= ৪৮ সে
১,৬১২.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ২৪০। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৭২
  3. ৮০
  4. ৯০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ২৪০। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু

ধরি,
অপর সংখ্যা = ক

প্রশ্নমতে,
ক × ৪৮ = ১২ × ২৪০
⇒ ক = (১২ × ২৪০)/৪৮
∴ ক = ৬০

∴ অপর সংখ্যাটি = ৬০

১,৬১৩.
এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন, প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
  1. ৪৩ টাকা
  2. ৪৭ টাকা
  3. ৪২ টাকা
  4. ৪০ টাকা
সঠিক উত্তর:
৪৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করেন। প্রথম ৪ দিনে তার গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোতে তার গড় আয় কত টাকা? 

সমাধান: 
প্রথম ৪ দিনের গড় আয় = ৪০ টাকা 
∴ প্রথম ৪ দিনের মোট আয় = (৪০ × ৪) টাকা 
= ১৬০ টাকা 

∴ অবশিষ্ট টাকা = (৫০৪ - ১৬০) টাকা 
= ৩৪৪ টাকা 
এবং অবশিষ্ট সময় = (১২ - ৪) দিন 
= ৮ দিন 

∴ বাকি দিনগুলোর গড় আয় = ৩৪৪/৮ টাকা 
= ৪৩ টাকা 
১,৬১৪.
0, 8, 4 এর গড় কত?
  1. 6
  2. 5
  3. 4
  4. অসংজ্ঞায়িত
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 8, 4 এর গড় কত?

সমাধান:
0, 8, 4 এর গড় = (0 + 8 + 4)/3
= 12/3
= 4
১,৬১৫.
কোন ভগ্নাংশটি (৪/৫)% এর সমান? 
  1. ক) ১/২৩০
  2. খ) ১/৪০
  3. গ) ১/১২৫
  4. ঘ) ১/২৫০
সঠিক উত্তর:
গ) ১/১২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/১২৫
ব্যাখ্যা
(৪/৫)% = (৪/৫) × (১/১০০)
             = ৪/(৫ × ১০০)
             = ১/১২৫
১,৬১৬.
১০টি সংখ্যার যোগফল ৪২০। প্রথম ৫টির গড় ৩৬, শেষ ৪টির গড় ৪৭। ৬ষ্ঠ সংখ্যাটি কত?
  1. ৪৯
  2. ৫০
  3. ৫১
  4. ৫২
সঠিক উত্তর:
৫২
উত্তর
সঠিক উত্তর:
৫২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার যোগফল ৪২০। প্রথম ৫টির গড় ৩৬, শেষ ৪টির গড় ৪৭। ৬ষ্ঠ সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৫টি সমষ্টি = (৩৬ × ৫) = ১৮০
শেষ ৪টির সমষ্টি = (৪৭ × ৪) = ১৮৮
তাহলে এই নয়টি সংখ্যার যোগফল হয় = (১৮০ + ১৮৮) = ৩৬৮

দেওয়া আছে, ১০টি সংখ্যার যোগফল = ৪২০

∴ ৬ষ্ঠ সংখ্যাটি (৪২০ - ৩৬৮) = ৫২
১,৬১৭.
নাজমুল ও শিমুলের আয়ের অনুপাত ৪ : ৩। শিমুল ও মুকুলের আয়ের অনুপাত ৫ : ৪। নাজমুলের আয় ১২০ টাকা হলে, শিমুলের আয় কত টাকা?
  1. ৭২ টাকা
  2. ১২০ টাকা
  3. ৮০ টাকা
  4. ৯০ টাকা
সঠিক উত্তর:
৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নাজমুল ও শিমুলের আয়ের অনুপাত ৪ : ৩। শিমুল ও মুকুলের আয়ের অনুপাত ৫ : ৪। নাজমুলের আয় ১২০ টাকা হলে, শিমুলের আয় কত টাকা?

সমাধান: 
নাজমুল : শিমুল = ৪ : ৩ = ২০ : ১৫
শিমুল : মুকুল = ৫ : ৪ = ১৫ :  ১২ 
নাজমুল : শিমুল : মুকুল = ২০ : ১৫ : ১২

নাজমুলের আয় = ২০ক 
শিমুলের আয় = ১৫ক 
মুকুলের আয় = ১২ ক 

প্রশ্নমতে,
২০ক = ১২০
বা, ক = ১২০/২০
∴ ক = ৬

∴ শিমুলের আয় = ১৫ × ৬ = ৯০ টাকা
১,৬১৮.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩৬ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
  1. ৩৮
  2. ৪২
  3. ৩৬
  4. ৪৮
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩৬ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩০
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩৬

প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (৩০ × ২) = ৬০
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৩৬ × ৩) = ১০৮

∴ তৃতীয় সংখ্যাটি = (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি - প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি)
= (১০৮ - ৬০)
= ৪৮

∴ তৃতীয় সংখ্যাটি ৪৮ ।

১,৬১৯.
রিংকু তার মাসিক আয়ের ৭৫% খরচ করে। যদি তার আয় ৪০% বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ ২০% বৃদ্ধি পায় তার সঞ্চয় কত হারে বৃদ্ধি পাবে?
  1. ক) ২৫%
  2. খ) ৪০%
  3. গ) ৫০%
  4. ঘ) ১০০%
সঠিক উত্তর:
ঘ) ১০০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০%
ব্যাখ্যা

ধরি, আয় = ১০০ টাকা
∴ খরচ = ৭৫ টাকা
∴ সঞ্চয় = ২৫ টাকা
৪০% বৃদ্ধিতে আয় ১৪০ টাকা
২০% বৃদ্ধিতে খরচ = ৭৫ × (১২০/১০০)
= ৯০ টাকা
∴ সঞ্চয় = ১৪০-৯০
= ৫০ টাকা
∴ সঞ্চয় বৃদ্ধি = ৫০ - ২৫
= ২৫ টাকা
∴ বৃদ্ধির হার = (২৫×১০০%)/২৫
= ১০০%

১,৬২০.
৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?
  1. ৪০%
  2. ৩৫%
  3. ২৫%
  4. ৩৭.৫%
সঠিক উত্তর:
৪০%
উত্তর
সঠিক উত্তর:
৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?

সমাধান: 
৩০ টাকা ৭৫ টাকার শতকরা = (৩০/৭৫) × ১০০%
= ৪০%
১,৬২১.
একটি অংশীদারি কারবারের বণ্টনযোগ্য মুনাফা ৯০০০০ টাকা। ১/২ : ১/৩ : ১/৬ অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত হবে?
  1. ১৫০০০ টাকা
  2. ৩০০০০ টাকা
  3. ৪৫০০০ টাকা
  4. ৬০০০০ টাকা
সঠিক উত্তর:
৩০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অংশীদারি কারবারের বণ্টনযোগ্য মুনাফা ৯০০০০ টাকা। ১/২ : ১/৩ : ১/৬ অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত হবে?

সমাধান:
প্রদত্ত অনুপাত ১/২ : ১/৩ : ১/৬
= ৩ : ২ : ১

অনুপাতের যোগফল = (৩ + ২ + ১) = ৬

∴ দ্বিতীয় অংশীদারের মুনাফা = ৯০০০০ × (২/৬) টাকা
= ৩০০০০ টাকা
১,৬২২.
(৩/৮) + ০.০৫ = কত?
  1. ১৭/৪০
  2. ১৩/২০
  3. ১৫/২৭
  4. ৩/৪০
সঠিক উত্তর:
১৭/৪০
উত্তর
সঠিক উত্তর:
১৭/৪০
ব্যাখ্যা
প্রশ্ন: (৩/৮) + ০.০৫ = কত?

সমাধান:
(৩/৮) + ০.০৫
= (৩/৮) + (৫/১০০)
= (৩/৮) + (১/২০)
= (১৫ + ২) /৪০
= ১৭/৪০
১,৬২৩.
দুইটি লেবু ৪ টাকায় ক্রয় করে ৫ টাকায় বিক্রয় করলে লাভ -
  1. ৫০%
  2. ১২.৫%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি লেবু ৪ টাকায় ক্রয় করে ৫ টাকায় বিক্রয় করলে লাভ -

সমাধান:
২টি লেবুর ক্রয়মূল্য = ৪ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য = ৪/২ টাকা
= ২  টাকা

২টি লেবুর বিক্রয়মূল্য = ৫ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য = ৫/২ টাকা
= ২.৫  টাকা

লাভ = (২.৫ - ৫) টাকা = .৫ টাকা

২ টাকায় লাভ হয় .৫ টাকা
১ টাকায় লাভ হয় .৫/২ টাকা
১০০ টাকায় লাভ হয় (১০০ × ০.৫)/২ টাকা
= ২৫ টাকা

∴ লাভ ২৫%
১,৬২৪.
২৪ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের ৩/৫ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ১১ ফুট
  2. ১০ ফুট
  3. ৯ ফুট
  4. ৮ ফুট
সঠিক উত্তর:
৯ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৯ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের ৩/৫ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য ক ফুট
ছোট অংশের দৈর্ঘ্য ৩ক/৫ ফুট।

প্রশ্নমতে,
ক + (৩ক/৫) = ২৪
⇒ (৫ক + ৩ক)/৫ = ২৪
⇒ ৮ক = ১২০
⇒ ক = ১২০/৮
∴ ক = ১৫

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (৩ × ১৫)/৫ = ৯ ফুট
১,৬২৫.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৯ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/৯ অংশ

 ২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৮ অংশ

দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় (১/৯ + ১/১৮) অংশ = ১/৬ অংশ

১/৬ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৬ মিনিটে
১,৬২৬.
একটি চতুর্ভুজের কোণগুলোর অনুপাত ৪ : ৫ : ৬ : ৩। তৃতীয় বৃহত্তম কোণের মান কত?
  1. ৬০°
  2. ৮০°
  3. ১০০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৮০°
উত্তর
সঠিক উত্তর:
৮০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চতুর্ভুজের কোণগুলোর অনুপাত ৪ : ৫ : ৬ : ৩। তৃতীয় বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
ধরি, চতুর্ভুজের কোণগুলো:
৪x, ৫x, ৬x, ৩x

চতুর্ভুজের কোণগুলোর যোগফল = ৩৬০°

তাহলে সমীকরণ,
৪x + ৫x + ৬x + ৩x = ৩৬০
→ ১৮x = ৩৬০
∴ x = ৩৬০/১৮ = ২০°

কোণগুলো হবে:
৪x = ৮০°
৫x = ১০০°
৬x = ১২০°
৩x = ৬০°

বৃহত্তম থেকে ক্রম:
১২০°, ১০০°, ৮০°, ৬০°

∴ তৃতীয় বৃহত্তম কোণের মান = ৮০°

১,৬২৭.
এক কেজি মসলার দাম ছিল ২৫০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানো হয়েছিল। সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মসলার দাম কত?
  1. ২২০ টাকা
  2. ২৬০ টাকা
  3. ২৪০ টাকা
  4. ২৩০ টাকা
সঠিক উত্তর:
২৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি মসলার দাম ছিল ২৫০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানো হয়েছিল। সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মসলার দাম কত?

সমাধান:
২০% কমে,
১০০ টাকায় দাম কমে = ২০ টাকা
১ টাকায় দাম কমে =২০/১০০ টাকা
২৫০ টাকায় দাম কমে = (২০ × ২৫০)/১০০ টাকা
= ৫০ টাকা

তাহলে এক কেজি মসলার মূল্য = ২৫০ – ৫০ = ২০০ টাকা

৩০% বৃদ্ধিতে, 
১০০ টাকায় বৃদ্ধি পায় = ৩০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ৩০/১০০ টাকা
২০০ টাকায় বৃদ্ধি পায় = (৩০ × ২০০)/১০০ টাকা
= ৬০ টাকা

∴ বর্তমানে এক কেজি মসলার দাম = ২০০ + ৬০ টাকা
= ২৬০ টাকা
১,৬২৮.
দুইটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৩৩৬। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪৮
  3. ৭২
  4. ৮৪
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৩৩৬। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
একটি সংখ্যা × অপর সংখ্যা = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু
⇒ ৪৮ × অপর সংখ্যা = ৩৩৬ × ১২
⇒ অপর সংখ্যা = (৩৩৬ × ১২)/৪৮
∴ অপর সংখ্যা = ৮৪
১,৬২৯.
১০০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
  1. ৯টি
  2. ১০টি
  3. ৮টি
  4. ১২টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান:
১০০ এর মৌলিক গুণনীয়ক রূপ বের করি:
১০০ = ২ × ২ × ৫ × ৫
= ২ × ৫

এখানে ২ এর সূচক ২ এবং ৫ এর সূচক ২।

ভাজকের সংখ্যা বের করার সূত্র:
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটিই ভাজক সংখ্যা।
∴ ভাজক সংখ্যা = (২ + ১) × (২ + ১)
= ৩ × ৩
= ৯

অর্থাৎ, ১০০ এর মোট ৯টি ভাজক আছে।

১,৬৩০.
ঢাকা থেকে সুনামগঞ্জ এর দূরত্ব ২৫৮ কিলোমিটার। একটি বাস ৬ ঘণ্টায় ঢাকা থেকে সুনামগঞ্জ চলে আসলে, বাসটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?
  1. ৫৫ কি.মি./ঘণ্টা
  2. ৪৮ কি.মি./ঘণ্টা
  3. ৪৩ কি.মি./ঘণ্টা
  4. ৪০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৪৩ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে সুনামগঞ্জ এর দূরত্ব ২৫৮ কিলোমিটার। একটি বাস ৬ ঘণ্টায় ঢাকা থেকে সুনামগঞ্জ চলে আসলে, বাসটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?

সমাধান:
ঢাকা থেকে সুনামগঞ্জের এর দূরত্ব ২৫৮ কিলোমিটার
মোট সময় লাগে ৬ ঘণ্টা।

গড় গতিবেগ = ২৫৮/৬ কি.মি./ঘণ্টা
= ৪৩ কি.মি./ঘণ্টা
১,৬৩১.
a3 - 4a, a4 - 6a3 + 8a2, a3 + 2a2 - 8a এর গ, সা, গু কত?
  1. a
  2. 1
  3. (a - 4)
  4. a(a - 2)
সঠিক উত্তর:
a(a - 2)
উত্তর
সঠিক উত্তর:
a(a - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 4a, a4 - 6a3 + 8a2, a3 + 2a2 - 8a এর গ, সা, গু কত?

সমাধান:
১ম রাশি, a3 - 4a = a(a2 - 4) = a(a - 2)(a + 2)

২য় রাশি, a4 - 6a3 + 8a2
= a2(a2 - 6a + 8)
= a2(a2 - 4a - 2a + 8)
= a2{a(a - 4) - 2(a - 4)}
= a2(a - 2)(a - 4)
 
৩য় রাশি, a3 + 2a2 - 8a
= a(a2 + 2a - 8)
= a(a - 2)(a + 4)

∴ নির্ণয়ে গ, সা, গু = a(a - 2)
১,৬৩২.
একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি পণ্যটির খুচরা বিক্রয়মূল্য ৫০৪ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ৩০০ টাকা
  2. ৩৫০ টাকা
  3. ৩৭৫ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি পণ্যটির খুচরা বিক্রয়মূল্য ৫০৪ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ২০% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০% = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 

যেহেতু, পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য 

সেহেতু, খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০ টাকা 
∴ ২০% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = ১২০ + ১২০ এর ২০% = (১২০ + ২৪) টাকা = ১৪৪ টাকা 

এখন,
খুচরা বিক্রতার বিক্রয়মূল্য ১৪৪ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ খুচরা বিক্রতার বিক্রয়মূল্য ১ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০/১৪৪ টাকা 
∴ খুচরা বিক্রতার বিক্রয়মূল্য ৫০৪ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = (১০০ × ৫০৪)/১৪৪ টাকা = ৩৫০ টাকা 

অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ৩৫০ টাকা
১,৬৩৩.
একটি সংখ্যা ৩০১ হলে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৩৪০
  2. ৩৪২
  3. ৩৪৪
  4. ৩৪১
সঠিক উত্তর:
৩৪১
উত্তর
সঠিক উত্তর:
৩৪১
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩০১ হলে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
 ক - ৩০১ = ৩৮১ - ক
বা, ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
∴ ক = ৩৪১

সুতরাং, সংখ্যাটি = ৩৪১

১,৬৩৪.
যদি ৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টি বিড়াল ১০০টি ইঁদুর ধরবে- 
  1. ৫ দিনে
  2. ১০ দিনে
  3. ২০ দিনে
  4. ১০০ দিনে
সঠিক উত্তর:
৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টি বিড়াল ১০০টি ইঁদুর ধরবে- 

সমাধান: 
৫ টি বিড়াল ৫টি ইঁদুর ধরে = ৫ দিনে
∴ ১ টি বিড়াল ১টি ইঁদুর ধরে = (৫ × ৫)/৫ দিনে 
∴ ১০০ টি বিড়াল ১০০টি ইঁদুর ধরে = (৫ × ৫ × ১০০ )/(৫ × ১০০) দিনে 
= ৫ দিনে।
১,৬৩৫.
৩৭৫ এর ২০% = কত?
  1. ক) ৭৫.০
  2. খ) ৬২.০
  3. গ) ৬০.০
  4. ঘ) ৩৭.০
সঠিক উত্তর:
ক) ৭৫.০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৫.০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭৫ এর ২০%  = কত?

সমাধান:
৩৭৫ এর ২০% = ৩৭৫ × (২০/১০০)
= ৩৭৫/৫
= ৭৫
১,৬৩৬.
যদি a:b = b:c = ৩ঃ২ হয়, তবে a:c = ?
  1. ক) ২ঃ৯
  2. খ) ৯ঃ৪
  3. গ) ৪ঃ৯
  4. ঘ) ৪ঃ৬
সঠিক উত্তর:
খ) ৯ঃ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ঃ৪
ব্যাখ্যা

দেওয়া আছে,
a:b = ৩ঃ২ = ৯ঃ৬
b:c = ৩ঃ২ = ৬ঃ৪

∴ a:b:c = ৯ঃ৬ঃ৪
∴ a:c = ৯ঃ৪

১,৬৩৭.
একটি ক্লাসের ৪৫% ছাত্র বাংলায় এবং ২০% ছাত্র গণিতে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
  1. ক) ৩৫%
  2. খ) ৪৫%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ৪৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫%
ব্যাখ্যা
বাংলায় অকৃতকার্য হয়েছে ৪৫% ছাত্র
গণিতে  অকৃতকার্য হয়েছে ২০% ছাত্র 
উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে ১০% ছাত্র

শুধু বাংলায় অকৃতকার্য হয়েছে (৪৫ - ১০)% ছাত্র
                                              = ৩৫%
শুধু গণিতে অকৃতকার্য হয়েছে (২০ - ১০)% ছাত্র
                                              = ১০% ছাত্র 
বাংলা ,গণিত এবং উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে = (৩৫ + ১০ +১০)% ছাত্র
                                                                            = ৫৫% ছাত্র 

    
∴ উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে = (১০০ - ৫৫)%
                                             = ৪৫%
১,৬৩৮.
সরল মুনাফার হার ৬% হলে, ২৫০০ টাকার ৫ বছরের মুনাফা কত?
  1. ৭৫০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৮৫০ টাকা
  4. ৯০০ টাকা
সঠিক উত্তর:
৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: সরল মুনাফার হার ৬% হলে, ২৫০০ টাকার ৫ বছরের মুনাফা কত?

সমাধান: 
দেওয়া আছে, 
মূলধন, P = ২৫০০ টাকা
মুনাফার হার, r = ৬%
সময়, n = ৫ বছর

আমরা জানি, 
সরল মুনাফা = (P × r × n)/১০০
= (২৫০০ × ৬ × ৫)/১০০
= (২৫০০ × ৩০)/১০০
= ৭৫০০০/১০০
= ৭৫০ টাকা

সুতরাং, ৫ বছরের মুনাফা ৭৫০ টাকা। 

১,৬৩৯.
১ থেকে ১২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? 
  1. ২১০ 
  2. ১২১০ 
  3. ২৩১০
  4. ২৫১০
সঠিক উত্তর:
২৩১০
উত্তর
সঠিক উত্তর:
২৩১০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? 

সমাধান: 
১ থেকে ১২ পর্যন্ত সংখ্যার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তা হলো = ২, ৩, ৫, ৭ ও ১১
∴ নির্ণেয় মৌলিক সংখ্যাগুলো গুণফল = ২ × ৩ × ৫ × ৭ × ১১
= ৬ × ৩৫ × ১১
= ২৩১০ ।

১,৬৪০.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত? 
  1. ৪০ বছর
  2. ৪৬ বছর
  3. ৪২ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৪৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত?  

সমাধান: 
পিতা ও দুই পুত্রের গড় বয়স = ২২ বছর। 
∴ পিতা ও দুই পুত্রের মোট বয়স = (২২ × ৩) বছর 
= ৬৬ বছর 

আবার, 
৩ বছর পর দুই পুত্রের গড় বয়স = ১৩ বছর 
∴ ৩ বছর পর দুই পুত্রের মোট বয়স = ১৩ × ২ বছর 
= ২৬ বছর 

বর্তমানে দুই পুত্রের মোট বয়স = (২৬ - ৩ - ৩) বছর
= ২০ বছর

∴ পিতার বর্তমান বয়স = (৬৬ - ২০) বছর 
= ৪৬ বছর।
১,৬৪১.
যদি ক : খ = ৫ : ৪ এবং ক : গ =৬ : ৫ হয়, তবে গ : খ =?
  1. ক) ২৫ : ২৪
  2. খ) ২৪ : ২৫
  3. গ) ৩ : ২
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ২৫ : ২৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ : ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক : খ = ৫ : ৪ এবং ক : গ =৬ : ৫ হয়, তবে গ : খ =?

সমাধান:
ক : খ = ৫ : ৪ = ৩০ : ২৪ [৬ দ্বারা গুণ করে]
ক : গ = ৬ : ৫ = ৩০ : ২৫ [৫ দ্বারা গুণ করে]

গ : খ = ২৫ : ২৪
১,৬৪২.
x - y, x2 - y2 এবং x3 - y3 এর গ.সা.গু. কত?
  1. ক) x + y
  2. খ) 1
  3. গ) x - y
  4. ঘ) x2 - y2
সঠিক উত্তর:
গ) x - y
উত্তর
সঠিক উত্তর:
গ) x - y
ব্যাখ্যা

১ম রাশি = x - y
২য় রাশি = x2 - y2
= (x + y)(x - y)
৩য় রাশি = x3 - y3
= (x - y)(x2 + xy + y2)
∴ গ.সা.গু. = x - y

১,৬৪৩.
a একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে-
  1. ক) a2 + 2
  2. খ) a2 + 1
  3. গ) a2 + 3
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) a2 + 2
উত্তর
সঠিক উত্তর:
ক) a2 + 2
ব্যাখ্যা
প্রশ্ন: a একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে-

 সমাধান:
যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
a একটি বিজোড় সংখ্যা হলে a2 একটি বিজোড় সংখ্যা।
আবার 
a = 1 হলে 
a2 = 12 + 2 = 1 + 2 = 3
a2 + 1 = 12 + 1 = 2
a2 + 3 = 12 + 3 = 4
১,৬৪৪.
একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে। এর প্রত্যেকটির মধ্যে ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
  1. ক) ২১
  2. খ) ২০
  3. গ) ১৮
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
ক) ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১
ব্যাখ্যা

বড় বাক্স = ১ টি।
মাঝারি বাক্স = ৪ টি।
এবং ছোট বাক্স = ৪ X ৪ = ১৬ টি।
সুতরাং মোট বাক্স আছে = ১+৪+১৬ = ২১ টি।

১,৬৪৫.
নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ক) ৪৮
  2. খ) ৫৪
  3. গ) ৫৮
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
গ) ৫৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৮
ব্যাখ্যা

এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২ 
৬ - ৪ = ২
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ ও ৬ -এর ল.সা.গু অপেক্ষা ২ কম।
৩,৪,৫,৬ - এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যা = (৬০-২) = ৫৮

১,৬৪৬.
বার্ষিক মুনাফা শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কমে যাবে?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) ২২০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮০ টাকা
ব্যাখ্যা

আমরা জানি,
বার্ষিক মুনাফার হার হ্রাস পায় ২%
∴ I = মুনাফা হ্রাস
n = বছর
r = হ্রাস পাওয়া মুনাফার হার 
P = আসল
বা, I = Pnr/100
বা, I = (৩০০০ × ৩ × ২)/১০০
বা, I = ১৮০ টাকা
∴ ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা ১৮০ টাকা কমে যাবে।

১,৬৪৭.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 73 হলে সংখ্যাদ্বয় নির্ণয় করুন?
  1. 41, 42
  2. 35, 36
  3. 27, 28
  4. 36, 37
সঠিক উত্তর:
36, 37
উত্তর
সঠিক উত্তর:
36, 37
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 73 হলে সংখ্যাদ্বয় নির্ণয় করুন?

সমাধান:
ধরি, দুইটি ক্রমিক সংখ্যা হল x এবং x+1
এবং তাদের বর্গের অন্তর দেওয়া আছে 73

প্রশ্নমতে,
⇒ (x+1)2 − x2 = 73
⇒ x2 + 2x + 1 − x2 = 73
⇒ 2x + 1 = 73
⇒ 2x = 73 − 1
⇒ 2x = 72
⇒ x = 72/2
∴ x=36
অপর সংখ্যা = 36 + 1 = 37
১,৬৪৮.
দুইটি সংখ্যার অনুপাত ৪ঃ৫ এবং ল.সা.গু. ৬০ হলে গ.সা.গু কত ?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা

ধরি,
একটি সংখ্যা 4x এবং অন্যটি 5x.
∴ ল.সা.গু = 20x
এবং গ.সা.গু. = x
প্রশ্নমতে,
20x = 60
∴ x = 3
∴ সংখ্যা দুটির গ.সা.গু. = 3

১,৬৪৯.
চারটি ঘণ্টা যথাক্রমে ৬ মিনিট, ৯ মিনিট, ১২ মিনিট ও ১৫ মিনিট পরপর বাজে। যদি দুপুর ১২ : ৪০ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?
  1. ২ : ৫০ টা 
  2. ৩ : ৪০ টা 
  3. ৪ : ৪০ টা 
  4. ৫ : ২০ টা 
  5. ৪ : ০০ টা 
সঠিক উত্তর:
৩ : ৪০ টা 
উত্তর
সঠিক উত্তর:
৩ : ৪০ টা 
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ঘণ্টা যথাক্রমে ৬ মিনিট, ৯ মিনিট, ১২ মিনিট ও ১৫ মিনিট পরপর বাজে। যদি দুপুর ১২ : ৪০ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৬, ৯, ১২, ১৫ এর ল.সা.গুর সমান সময়ের পর আবার একত্রে বাজবে।

সংখ্যা গুলোর মৌলিক উৎপাদক,
৬ = ২ × ৩
৯ = ৩ × ৩
১২ = ২ × ২ × ৩
১৫ = ৫ × ৩

∴ ৬, ৯, ১২, ১৫ এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ × ৫ = ১৮০ মিনিট = ৩ ঘণ্টা

সুতরাং, ঘণ্টাগুলো একবার দুপুর ১২.৪০ টায় বাজার পর পুনরায় একত্রে বাজবে= ১২.৪০ টা + ৩ ঘণ্টা
= ৩ টা ৪০ মিনিটে

১,৬৫০.
১০% চক্রবৃদ্ধি মুনাফায় ২০০ টাকার ২ বছরের সুদে-আসলে কত টাকা হয়?
  1. ক) ২৪২ টাকা
  2. খ) ২৩৬ টাকা
  3. গ) ২২০ টাকা
  4. ঘ) ২৫৬টাকা
সঠিক উত্তর:
ক) ২৪২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪২ টাকা
ব্যাখ্যা
এখানে,
আসল p = ২০০ টাকা,
সময় n = ২ বছর,
সুদের হার r = ১০%

∴ চক্রবৃদ্ধি সুদাসল = p(১ + r)n
= ২০০ × (১ + ১০/১০০)
= ২০০ × (১১০×১১০)/(১০০×১০০)
=  ২৪২ টাকা 
১,৬৫১.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫ 

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬ 

এদের যোগফল, ৪ + ৫ + ৬ 
= ১৫
১,৬৫২.
সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৩ : ৫ : ৯। যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ৬০০০ টাকা বেশি হয়, তবে রাফিন এর বার্ষিক বেতন কত?
  1. ৯৮,০০০ টাকা
  2. ৬৫,০০০ টাকা
  3. ৬০,০০০ টাকা
  4. ৭৪,০০০ টাকা
সঠিক উত্তর:
৬০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৩ : ৫ : ৯। যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ৬০০০ টাকা বেশি হয়, তবে রাফিন এর বার্ষিক বেতন কত?

সমাধান:
দেওয়া আছে,
সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৩ : ৫ : ৯

মনে করি,
সাফিন এর মাসিক বেতন ৩ক টাকা
রাফিন এর মাসিক বেতন ৫ক টাকা
রাফান এর মাসিক বেতন ৯ক টাকা

যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ৬০০০ টাকা বেশি হয়,

প্রশ্নমতে,
৯ক - ৩ক = ৬০০০
⇒ ৬ক = ৬০০০
⇒ ক = ৬০০০/৬
∴ ক = ১০০০

∴ রাফিন এর মাসিক বেতন (৫ × ১০০০) = ৫০০০ টাকা

∴ রাফিন এর বার্ষিক বেতন = (৫০০০ × ১২) = ৬০০০০ টাকা

১,৬৫৩.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ১১০৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ১২০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৮%
  4. ১০%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ১১০৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ১২০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
 
সমাধান:
আসল + ৫ বছরের সুদ =১২০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ১১০৪ টাকা

∴ ২ বছরের সুদ =(১২০০ - ১১০৪) = ৯৬ টাকা
   ১ বছরের সুদ =৯৬/২ টাকা 
  ৫ বছরের সুদ = (৯৬ × ৫)/২ টাকা 
                        = ২৪০ টাকা

আসল = (১২০০ - ২৪০) = ৯৬০ টাকা

৯৬০ টাকার ৫ বছরের সুদ ২৪০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (১০০ × ২৪০)/(৯৬০×৫)
= ৫%
১,৬৫৪.
একটি বই ৪২০ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ৩৩৮টাকা
  2. ৩৫৬ টাকা
  3. ৩৭০ টাকা
  4. ৩৮৫ টাকা
সঠিক উত্তর:
৩৮৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৮৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ৪২০ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৪২০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪২০)/১২০ টাকা
= ৩৫০ টাকা

১০% লাভে,
বিক্রয়মূল্য = ৩৫০ + ৩৫০ এর ১০%
= ৩৫০ + ৩৫০ এর ১০/১০০
= ৩৫০ + ৩৫
= ৩৮৫
১,৬৫৫.
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
  1. ২৬ জন
  2. ২৭ জন 
  3. ২৮ জন
  4. ২৯ জন
সঠিক উত্তর:
২৮ জন
উত্তর
সঠিক উত্তর:
২৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
২১ দিনে কাজটি শেষ করতে পারে = ৫৬ জন 
১ দিনে কাজটি শেষ করতে পারে = ৫৬ × ২১ জন 
১৪ দিনে কাজটি শেষ করতে পারে (৫৬ × ২১)/১৪ জন 
= ৮৪ জন 

∴ নতুন শ্রমিক লাগবে = (৮৪ - ৫৬) জন
= ২৮ জন 
১,৬৫৬.
একটি গাড়ির বিক্রয়মূল্য গাড়িটির ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি কত? 
  1. ক) ২৫% লাভ
  2. খ) ২৫% ক্ষতি
  3. গ) ২০% লাভ
  4. ঘ) ২০% ক্ষতি
সঠিক উত্তর:
ঘ) ২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০% ক্ষতি
ব্যাখ্যা
ধরি,
গাড়িটির ক্রয়মূল্য ৫ টাকা 
গাড়িটির বিক্রয়মূল্য ৫ এর ৪/৫ টাকা 
                               = ৪ টাকা 
ক্ষতি = (৫ - ৪) টাকা = ১ টাকা 

শতকরা ক্ষতি = {(১/৫) × ১০০}% = ২০%
১,৬৫৭.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ১/৪
  2. খ) ৫/১২
  3. গ) ৩/১৬
  4. ঘ) ১/২০
সঠিক উত্তর:
খ) ৫/১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/১২
ব্যাখ্যা
১/৪ = ০.২৫
৫/১২ = ০.৪১৬
৩/১৬ =০.১৮৭৫
১/২০ = ০.০৫
১,৬৫৮.
একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২৫% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৪০০ টাকা হলে খুচরা মূল্য কত?
  1. ৬৩৬ টাকা
  2. ৬২৫ টাকা
  3. ৫৯৪ টাকা
  4. ৫৭৬ টাকা
সঠিক উত্তর:
৬২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২৫% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৪০০ টাকা হলে খুচরা মূল্য কত?

সমাধান:
নির্মাতার ২৫% লাভে:
নির্মাণ খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
∴ নির্মাণ খরচ ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা
∴ নির্মাণ খরচ ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫/১০০) × ৪০০ টাকা
= ৫০০ টাকা

খুচরা বিক্রেতার ২৫% লাভে:
ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫/১০০) × ৫০০ টাকা
= ৬২৫ টাকা

অতএব, খুচরা মূল্য হবে ৬২৫ টাকা।
১,৬৫৯.
(১/৩) ÷ (৪/৫) × (৩/৪) = কত?
  1. ক) ৫/১৬
  2. খ) ৫/৯
  3. গ) ৪/১৩
  4. ঘ) ১/৫
সঠিক উত্তর:
ক) ৫/১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫/১৬
ব্যাখ্যা
প্রশ্ন: (১/৩) ÷ (৪/৫) × (৩/৪) = কত?

সমাধান:
১/৩÷৪/৫ × ৩/৪
= (৫/১২) × ৩/৪
= ৫/১৬
১,৬৬০.
x + y = 7 হলে xy এর বৃহত্তম মান কত?
  1. 12
  2. 14
  3. 21
  4. 10
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 হলে xy এর বৃহত্তম মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 7
তাই,
x এর মান 0 হলে y এর মান 7 হয়।
∴ xy = 0
x এর মান 1 হলে y এর মান 6 হয়।
∴ xy = 6
x এর মান 2 হলে y এর মান 5 হয়।
∴ xy = 10
x এর মান 3 হলে y এর মান 4 হয়।
∴ xy = 12
x এর মান 4 হলে y এর মান 3 হয়।
∴ xy = 12
x এর মান 5 হলে y এর মান 2 হয়।
∴ xy = 10
x এর মান 6 হলে y এর মান 1 হয়।
∴ xy = 6
x এর মান 7 হলে y এর মান 0 হয়।
∴ xy = 0

সুতরাং xy এর বৃহত্তম মান 12.
১,৬৬১.
ক ও খ-এর বেতনের অনুপাত ৭:৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?
  1. ক) ৯০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১১০০ টাকা
  4. ঘ) ১৬০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ-এর বেতনের অনুপাত ৭:৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?

সমাধান: 
ধরি, 
খ এর বেতন x
∴ ক এর বেতন x + ৪০০

প্রশ্নমতে,
(x + ৪০০)/x = ৭/৫
⇒ ৫x + ২০০০ = ৭x
⇒ ৭x - ৫x = ২০০০
⇒ ২x = ২০০০
∴ x = ১০০০ 

∴ খ এর বেতন ১০০০ টাকা 
১,৬৬২.
০.০৩, ০.৩, ০.৯ এর ল.সা.গু কত?
  1. ক) ০.৯
  2. খ) ০.০৯
  3. গ) ০.০৩
  4. ঘ) ০.৩
সঠিক উত্তর:
ক) ০.৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.৯
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৩, ০.৩, ০.৯ এর ল.সা.গু কত?

সমাধান: 
০.০৩ = ৩/১০০
০.৩ = ৩/১০
০.৯ = ৯/১০

ল.সা.গু  = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)
= ৯/১০
= ০.৯
১,৬৬৩.
৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১০টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ১২.৫% লাভ
  2. ১০% ক্ষতি
  3. ২০% লাভ
  4. ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
২০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২০% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১০টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১০টি কলার ক্রয়মূল্য = ৩০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৩০/১০টাকা = ৩ টাকা
আবার,
১৫টি কলার ক্রয়মূল্য = ৩০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৩০/১৫ টাকা = ২ টাকা

∴ (১ + ১) = ২ টি কলার ক্রয়মূল্য = (৩ + ২) টাকা = ৫ টাকা

আবার,
১০ টি কলার বিক্রয়মূল্য = ৩০ টাকা
∴ ২ টি কলার বিক্রয়মূল্য =(৩০ × ২)/১০ = ৬ টাকা

∴ লাভ = (৬ - ৫) টাকা = ১ টাকা

এখন,
৫ টাকায় লাভ হয় = ১ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১০০/৫ টাকা = ২০ টাকা

অর্থাৎ লাভ = ২০% 

১,৬৬৪.
কোনটি সঠিক?
  1. ক) - 5 ∈ N
  2. খ) 2/3 ∈ Z
  3. গ) π ∈ R
  4. ঘ) - √2 ∈ Θ
সঠিক উত্তর:
গ) π ∈ R
উত্তর
সঠিক উত্তর:
গ) π ∈ R
ব্যাখ্যা
- 5 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় অর্থাৎ - 5 ∈ Z কিন্তু - 5 ∉ N
2/3 একটি মুলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ 2/3 ∈ Q কিন্তু 2/3 ∉ Z
π একটি বাস্তব সংখ্যা অর্থাৎ π ∈ P
- √2 ∈ Θ এখানে Θ দ্বারা কোণ বুঝায়।
১,৬৬৫.
একটি সৈন্যদলে যদি নতুন ১৭ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 
  1. ৫৮১ জন
  2. ৫৮৩ জন
  3. ৫৮৬ জন
  4. ৫৮৯ জন
সঠিক উত্তর:
৫৮৩ জন
উত্তর
সঠিক উত্তর:
৫৮৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সৈন্যদলে যদি নতুন ১৭ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 

সমাধান:
প্রশ্নমতে,
সৈন্যদলের সদস্য সংখ্যা = (২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু) - ১৭

সংখ্যাগুলোর  ল. সা. গু = ৫ × ২ × ২ × ২ × ৫ × ৩
= ৬০০

∴ সৈন্যদলের সদস্য সংখ্যা = ৬০০ - ১৭
= ৫৮৩ জন
১,৬৬৬.
ক ও খ একটি কাজ ১২ দিনে করতে পারে। ক- একা কাজটি ২০ দিনে করতে পারে। খ- একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ৩০
  2. ২৫
  3. ৩৫
  4. ৪০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ 
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ 

ক একা ২০ দিনে করতে পারে ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির ১/২০ অংশ

খ একা ১ দিনে করতে পারবে
= কাজের (১/১২ - ১/২০) অংশ
= ১/৩০ অংশ 

খ একা ১/৩০ অংশ করতে পারে ১ দিনে 
খ একা সম্পূর্ণ অংশ করতে পারে ৩০ দিনে 
১,৬৬৭.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 
  1. ৪০ লিটার
  2. ৬০ লিটার
  3. ৪৮ লিটার
  4. ৮০ লিটার
সঠিক উত্তর:
৬০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 

সমাধান: 
৬০ লিটার ফলের রসে,
আমের রসের পরিমাণ = ৬০ × (২/৩) অংশ = ৪০ লিটার
∴ কমলার রসের পরিমাণ = ৬০ × (১/৩) অংশ = ২০ লিটার

ধরি, 
'ক' লিটার কমলার রস বৃদ্ধি করতে হবে।

শর্তমতে,
৪০/(২০ + ক) = ১/২
বা, ২০ + ক = ৮০
বা, ক = ৮০ - ২০
∴ ক = ৬০

∴ ৬০ লিটার কমলার রস বৃদ্ধি করতে হবে।
১,৬৬৮.
একটি ট্রেন ঘণ্টায় ৯২.৪ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ১০ মিনিটে কত মিটার অতিক্রম করবে?
  1. ১,৫৪০
  2. ১৫,৪০০
  3. ১৫৪
  4. ১,৫৪,০০০
সঠিক উত্তর:
১৫,৪০০
উত্তর
সঠিক উত্তর:
১৫,৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৯২.৪ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ১০ মিনিটে কত মিটার অতিক্রম করবে?

সমাধান:
৯২.৪ কিলোমিটার = (৯২.৪ × ১০০০) মিটার
= ৯২৪০০ মিটার

৬০ মিনিটে অতিক্রম করে ৯২৪০০ মিটার
১ মিনিটে অতিক্রম করে ৯২৪০০/৬০ মিটার
১০ মিনিটে অতিক্রম করে (৯২৪০০× ১০)/৬০ মিটার
= ১৫৪০০ মিটার
১,৬৬৯.
একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৮ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১২ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ২ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 
  1. ৮ কিমি/ঘণ্টা
  2. ১০ কিমি/ঘণ্টা
  3. ১২ কিমি/ঘণ্টা
  4. ১৬ কিমি/ঘণ্টা
সঠিক উত্তর:
১০ কিমি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১০ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৮ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১২ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ২ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 

সমাধান: 
ধরি, 
স্থির পানিতে নৌকার গতিবেগ = 'a' কিমি/ঘণ্টা।
স্রোতের দিকে গতি = a + ২ কিমি/ঘণ্টা
স্রোতের বিপরীতে গতি = a - ২ কিমি/ঘণ্টা

∴ দূরত্ব = গতি × সময়
৮(a + ২) = ১২(a - ২)
বা, ৮a + ১৬ = ১২a - ২৪
বা, ৪a = ৪০
∴ a = ১০ কিমি/ঘণ্টা

∴ স্থির পানিতে নৌকার গতিবেগ = ১০ কিমি/ঘণ্টা।
১,৬৭০.
একটি গ্রামের মোট জনসংখ্যার ৬০% পুরুষ। যদি ঐ গ্রামে মোট ৪০০ জন মহিলা থাকে, তবে ঐ গ্রামের মোট জনসংখ্যা কত?
  1. ১০০০ জন
  2. ৯০০ জন
  3. ১২০০ জন
  4. ১৪০০ জন
সঠিক উত্তর:
১০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১০০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গ্রামের মোট জনসংখ্যার ৬০% পুরুষ। যদি ঐ গ্রামে মোট ৪০০ জন মহিলা থাকে, তবে ঐ গ্রামের মোট জনসংখ্যা কত?

সমাধান:
ধরি,
গ্রামের মোট জনসংখ্যা = ক জন

দেওয়া আছে,
পুরুষের সংখ্যা = ৬০%
∴ মহিলার সংখ্যা = (১০০ - ৬০)% = ৪০%

প্রশ্নমতে,
ক এর ৪০% = ৪০০
বা, (ক × ৪০)/১০০ = ৪০০
বা, ক = (৪০০ × ১০০)/৪০
বা, ক = ৪০০০০/৪০
বা, ক = ১০০০

সুতরাং ঐ গ্রামের মোট জনসংখ্যা ১০০০ জন।

১,৬৭১.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এমন কোন সংখ্যা, যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১০০০৪
  2. ১০০২৫
  3. ১০০৪৫
  4. ১০০৪১
সঠিক উত্তর:
১০০০৪
উত্তর
সঠিক উত্তর:
১০০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এমন কোন সংখ্যা, যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান: 
আমরা জানি, 
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০ 
∴ ৪১) ১০০০০(২৪৩ 
            ৮২
_____________
            ১৮০ 
            ১৬৪
     __________
              ১৬০ 
              ১২৩
       _________
                ৩৭ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১০০০০ - ৩৭) + ৪১ 
= ১০০০৪ ।
১,৬৭২.
৩০ হতে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ৫৫
  2. ৫৮
  3. ৬০
  4. ৬২
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ হতে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান: 
৩০ হতে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯
৩০ হতে ৯০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১

∴ নির্ণেয় গড় = (৮৯ + ৩১)/২
= ৬০
১,৬৭৩.
The average of a group of men is increased by 5 years when a person aged of 18 years is replaced by a new person of aged 38 years. How many men are there in the group?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
  5. ঙ) 7
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা

Let N be the no. of persons in the group.
Required number of person is given by;
Member in group × aged increased = difference of replacement
N × 5 = 38 - 18
Or, 5N = 20
Or, N = 4

১,৬৭৪.
একজন দোকানদার কিছু ফল ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% ফল নষ্ট হয়ে গেল এবং ৭% ফল চুরি হয়ে গেল। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট ফল শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?
  1. ৪০ টাকা
  2. ৫০ টাকা
  3. ৪৫ টাকা
  4. ৫৫ টাকা
সঠিক উত্তর:
৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার কিছু ফল ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% ফল নষ্ট হয়ে গেল এবং ৭% ফল চুরি হয়ে গেল। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট ফল শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?

সমাধান:
ধরি,
ফলের ক্রয়মূল্য = ১০০ টাকা
অবশিষ্ট ফলের মূল্য = ১০০ - (১৩ + ৭) = ১০০ - ২০ = ৮০ টাকা

২০% লাভে বিক্রয় মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
∴ লাভ করতে হবে = ১২০ - ৮০ = ৪০ টাকা

৮০ টাকায় লাভ করতে হবে = ৪০ টাকা
১ টাকায় লাভ করতে হবে = ৪০/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ করতে হবে = (৪০ × ১০০)/৮০ টাকা
= ৫০ টাকা
১,৬৭৫.
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১৫ ও ৩০ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ২.৫ ঘণ্টায়
  2. ৩ ঘণ্টায়
  3. ৩.৫ ঘণ্টায়
  4. ৫ ঘণ্টায়
সঠিক উত্তর:
২.৫ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
২.৫ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১৫ ও ৩০ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
১ম নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/১০ অংশ
২য় নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/১৫ অংশ
৩য় নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/৩০ অংশ

৩টি নল একত্রে ১ ঘন্টায় পূর্ণ করে = (১/১০) + (১/১৫) + (১/৩০) অংশ
= (৬ + ৪ + ২)/৬০ অংশ
= ১/৫ অংশ

১/৫ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ৫ ঘণ্টায়
∴ ১/২ অংশ পূর্ণ হয় = ৫ × (১/২) ঘণ্টায়
= ২.৫ ঘণ্টায়
১,৬৭৬.
০.৬ × ০.০৬ × ০.০০৬ = ?
  1. ০.০০২১৬
  2. ০.০০০২১৬
  3. ০.০২১৬
  4. ০.০০০০২১৬
সঠিক উত্তর:
০.০০০২১৬
উত্তর
সঠিক উত্তর:
০.০০০২১৬
ব্যাখ্যা

প্রশ্ন: ০.৬ × ০.০৬ × ০.০০৬ = ?

সমাধান:
০.৬ × ০.০৬ × ০.০০৬ = ০.০০০২১৬

যে সংখ্যাগুলো গুণ করতে হবে সেসব সংখ্যায় দশমিকের পর মোট যত ঘর আছে গুণফলেও দশমিকের পর ঠিক তত ঘর থাকবে।

১,৬৭৭.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?
  1. ক) ৭ ও ১১
  2. খ) ১০ ও ১৪
  3. গ) ১০ ও ১৬
  4. ঘ) ১২ ও ১৮
সঠিক উত্তর:
গ) ১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
১৬ক + ৪ = ১৫ক + ৬
১৬ক - ১৫ক = ৬ - ৪ 
ক = ২ 

অতএব
সংখ্যা দুইটি ৫ ×২ = ১০  ও ৮ × ২ = ১৬ 
১,৬৭৮.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৬ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১০ বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ৩ 
  2. ৪ 
  3. ২ 
  4. ৫ 
সঠিক উত্তর:
৪ 
উত্তর
সঠিক উত্তর:
৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৬ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১০ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
বা, ২ক + ৬ = ক + ১০
বা, ২ক - ক = ১০ - ৬
∴  ক = ৪

∴ সংখ্যাটি = ৪ ।

১,৬৭৯.
বার্ষিক ১০% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০,০০০ টাকার ১ বছরের সুদ কত?
  1. ক) ২০০০ টাকা
  2. খ) ২০৫০ টাকা
  3. গ) ২১০০ টাকা
  4. ঘ) ২১৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ২০৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০৫০ টাকা
ব্যাখ্যা

ষান্মাসিক হিসাবে সুদের হার ৫%
∴ ১ বছর পর সুদাসল = ২০,০০০× (১০৫/১০০) × (১০৫/১০০)
= ২২০৫০ টাকা
∴ সুদ = ২২০৫০ - ২০০০০
= ২০৫০ টাকা

১,৬৮০.
একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. 44%
  2. 45%
  3. 20%
  4. 50%
সঠিক উত্তর:
44%
উত্তর
সঠিক উত্তর:
44%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r হলে, ক্ষেত্রফল =πr2 বর্গ একক
20% বৃদ্ধিতে, ব্যাসার্ধ = r + r এর 20% = r + 0.2r = 1.2r
ক্ষেত্রফল = π(1.2r)2 = 1.44πr2
∴ ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে,
= {(1.44πr2 - πr2)/πr2} × 100%
= (0.44 × 100)%
= 44%
১,৬৮১.
৫% হার মুনাফায় ৪,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 
  1. ২৮০০ টাকা
  2. ৩৩১০ টাকা
  3. ৪৫৫০ টাকা
  4. ৪৪১০ টাকা
সঠিক উত্তর:
৪৪১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৪১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার মুনাফায় ৪,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 

সমাধান: 
এখানে,
মূলধন, P = ৪০০০ টাকা
মুনাফায় হার, r = ৫% = ৫/১০০ = ১/২০ 
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৪০০০(১ + ১/২০)
= ৪০০০ × (২১/২০)
= ৪০০০ × (২১/২০) × (২১/২০) 
= ৪,৪১০ টাকা 

∴ চক্রবৃদ্ধি মূলধন = ৪,৪১০ টাকা।
১,৬৮২.
পাঁচজনের একটি অংশীদারী কারবারে মোট বিনিয়োগ থেকে B এর অংশ ২৫% হলে, B এর বিনিয়োগ A এর বিনিয়োগের শতকরা কত অংশ?
  1. ক) ১৬০%
  2. খ) ১২০%
  3. গ) ৬২.৫%
  4. ঘ) ২২.৫%
সঠিক উত্তর:
গ) ৬২.৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২.৫%
ব্যাখ্যা
B এর বিনিয়োগ = A এর বিনিয়োগ ((২৫%/৪০%) × ১০০)%
= ৬২.৫%
১,৬৮৩.
২০ লিটারের একটি মিশ্রণে দুধ এবং পানির অনুপাত ৩ঃ১ । মিশ্রণটিতে কী পরিমাণ দুধ যোগ করলে দুধ এবং পানির অনুপাত ৪ঃ১ হবে?
  1. ক) ৭ লিটার
  2. খ) ৪ লিটার
  3. গ) ৫ লিটার
  4. ঘ) ৬ লিটার
  5. ঙ) ৮ লিটার
সঠিক উত্তর:
গ) ৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ লিটার
ব্যাখ্যা

In 20 litres of mixture
Quantity of milk ⇒ (3/4)×20 = 15 litres

Quantity of water ⇒ (1/4)×20 = 5 litres

Let the quantity of milk added be x litres.
According to the question,
⇒ (15+x)/5 = 41
⇒ 15+x = 4×5
⇒ x = 20−15 = 5 litres

১,৬৮৪.
x2 - y2, x2 + xy + y2, x3 - y3  রাশিত্রয়ের ল.সা.গু -
  1. (x2 - y2) (x2 + xy + y2
  2. x3 - y3
  3. x - y
  4. x + y
সঠিক উত্তর:
(x2 - y2) (x2 + xy + y2
উত্তর
সঠিক উত্তর:
(x2 - y2) (x2 + xy + y2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2, x2 + xy + y2, x3 - y3  রাশিত্রয়ের ল.সা.গু -

সমাধান:
১ম রাশি = x2 - y2 = (x + y)(x - y)
২য় রাশি = x2 + xy + y2
৩য় রাশি = x3 - y3
= (x - y)(x2 + xy + y2)

 রাশিত্রয়ের ল.সা.গু = (x + y)(x - y)(x2 + xy + y2)
= (x2 - y2)(x2 + xy + y2)
১,৬৮৫.
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে আসল, সুদ-আসলের ৪/৫ অংশ হবে?
  1. ক) ৩%
  2. খ) ৫%
  3. গ) ৭%
  4. ঘ) ৯%
সঠিক উত্তর:
খ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে আসল, সুদ - আসলের ৪/৫ অংশ হবে?

সমাধান:
ধরি, সুদাসল ৫ টাকা, আসল ৪ টাকা
অতএব, সুদ = ১ টাকা
৪ টাকায় ৫ বছরের সুদ ১ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = ( ১ × ১০০) / ( ৪ × ৫) 
                                       = ৫ টাকা
অর্থাৎ সুদের হার ৫%
১,৬৮৬.
শতকরা ৮ টাকা হার সুদে ৭৫০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত হয়?
  1. ৯০০ টাকা 
  2. ১০৫০ টাকা
  3. ১১০০ টাকা
  4. ১২৫০ টাকা
সঠিক উত্তর:
১০৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ৮ টাকা হার সুদে ৭৫০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত হয়?

সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ৭৫০ টাকা
সুদের হার (r) = ৮%
সময় (n) = ৫ বছর

আমরা জানি,
সরল সুদ, I = (Pnr)/১০০
⇒ I = (৭৫০ × ৫ × ৮)/১০০
⇒ I = ৩০০০০/১০০
∴ I = ৩০০ টাকা

সুদে-আসলে = আসল + সুদ
= ৭৫০ + ৩০০
= ১০৫০ টাকা

সুতরাং, সুদে-আসলে ১০৫০ টাকা হবে।

১,৬৮৭.
সরল সুদে কিছু পরিমাণ টাকা ৮ বছরে ৫% হারে সুদের পরিমাণ ৮০০ টাকা হলে, কত শতাংশ হার সুদে একই পরিমাণ টাকা ৫ বছরে পাওয়া যাবে?
  1. ক) ৬%
  2. খ) ৭%
  3. গ) ৮%
  4. ঘ) ৯%
সঠিক উত্তর:
গ) ৮%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮%
ব্যাখ্যা
১ম ক্ষেত্রে,
I = ৮৪০ টাকা; আসল = P;
n = ৮ বছর; r = ৫% = ৫/১০০
∴ I = Pnr
বা, P = I/nr
= (৮৪০/৮) × (১০০/৫)
= ২১০০ টাকা

= ২য় ক্ষেত্রে,
I = ৮৪০ টাকা; P = ২১০০ টাকা
n = ৫ বছর
∴ r = ?
∴ I = Pnr
বা, r = I/Pn
= (৮৪০/(২১০০ × ৫)) × ১০০%
= ৮%
১,৬৮৮.
১৫ জন শিক্ষার্থীর গড় বয়স ১০ বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তবে গড় ২ বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?
  1. ৫২ বছর
  2. ৪২ বছর
  3. ৫৯ বছর
  4. ৪৯ বছর
সঠিক উত্তর:
৪২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ জন শিক্ষার্থীর গড় বয়স ১০ বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তবে গড় ২ বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?

সমাধান:
১৫ জন শিক্ষার্থীর গড় বয়স ১০ বছর
১৫ জন শিক্ষার্থীর মোট বয়স (১০ × ১৫) = ১৫০ বছর

যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়,
তাহলে, ১৫ জন শিক্ষার্থী + ১ জন শিক্ষক = ১৬ জন

১৬ জনের গড় বয়স ১২ বছর
১৬ জনের মোট বয়স = (১৬ × ১২) = ১৯২ বছর

∴ শিক্ষকের বয়স = (১৯২ - ১৫০) = ৪২ বছর

১,৬৮৯.
নিচের কোনটি সত্য?
  1. ক) ক্রয়মূল্য = বিক্রয়মূল্য - লাভ
  2. খ) ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
  3. গ) বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য 
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য - লাভ
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ

ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য - ক্ষতি
১,৬৯০.
রাকিব তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 48% ছেলেকে এবং অবশিষ্ট 6400 টাকা মেয়েকে দিলেন। তাঁর সম্পদের মোট মূল্য কত? 
  1. ক) 16000 টাকা 
  2. খ) 24000 টাকা 
  3. গ) 36000 টাকা 
  4. ঘ) 48000 টাকা 
সঠিক উত্তর:
ক) 16000 টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ক) 16000 টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 48% ছেলেকে এবং অবশিষ্ট 6400 টাকা মেয়েকে দিলেন। তাঁর সম্পদের মোট মূল্য কত? 

সমাধান: 
স্ত্রী ও ছেলেকে দেওয়ার পর অবশিষ্ট সম্পদের পরিমাণ (100 - 12 - 48)% = 40% 

প্রশ্নমতে,
40% সম্পদের মূল্য = 6400 টাকা
∴ 100% সম্পদের মূল্য = (6400 × 100)/40 টাকা = 16000 টাকা
১,৬৯১.
ব্যাংকে ৫০০০ টাকা রাখলে ১০ শতাংশ হারে মুনাফার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?
  1. ১০৫০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ৯৫০ টাকা
  4. ১৫৪৫ টাকা
সঠিক উত্তর:
১০৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যাংকে ৫০০০ টাকা রাখলে ১০ শতাংশ হারে মুনাফার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?

সমাধান:
প্রাথমিক মূলধন, P = ৫,০০০ টাকা
বার্ষিক সুদের হার, r = ১০% = ১০/১০০ = ০.১
সময়কাল, n = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফা = P(১ + r)n - P
= ৫০০০(১ + ০.১) - ৫০০০
= ৫০০০(১.১) - ৫০০০
= (৫০০০ × ১.২১) - ৫০০০
= ৬০৫০ - ৫০০০
= ১০৫০

∴ ৫০০০ টাকা ১০% সুদের হারে ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা হবে ১,০৫০ টাকা।
১,৬৯২.
একটি দোকানদার ২টি বই ক্রয় করে। প্রথমটি ৩০০ টাকায়, দ্বিতীয়টি ৪৫০ টাকায়। প্রথমটি ১০% লাভে এবং দ্বিতীয়টি ২০% ক্ষতি দিয়ে বিক্রি করা হলো। মোট লাভ/ক্ষতির হার কত?
  1. ১০% ক্ষতি
  2. ৮% ক্ষতি
  3. ৫% লাভ
  4. ৮% লাভ 
সঠিক উত্তর:
৮% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
৮% ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দোকানদার ২টি বই ক্রয় করে। প্রথমটি ৩০০ টাকায়, দ্বিতীয়টি ৪৫০ টাকায়। প্রথমটি ১০% লাভে এবং দ্বিতীয়টি ২০% ক্ষতি দিয়ে বিক্রি করা হলো। মোট লাভ/ক্ষতির হার কত?

সমাধান:
প্রথম বইয়ের বিক্রয়মূল্য = ৩০০ + [(১০/১০০) × ৩০০] 
= ৩০০ + ৩০
= ৩৩০ টাকা
দ্বিতীয় বইয়ের বিক্রয়মূল্য = ৪৫০ - [(২০/১০০) × ৪৫০]
= ৪৫০ - ৯০
= ৩৬০ টাকা

দুইটি বইয়ের ক্রয়মূল্য = (৩০০ + ৪৫০) = ৭৫০ টাকা
দুইটি বইয়ের বিক্রয়মূল্য = (৩৩০ + ৩৬০) = ৬৯০ টাকা
তাহলে,
বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = [(৬৯০ - ৭৫০) × ১০০]/৭৫০ = - ৮%  

∴ তাহলে ক্ষতি হয় = ৮% 

১,৬৯৩.
৮% হার সুদে ৮০০ টাকা এবং ৬% হার সুদে ১২০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা সুদের হার কত?
  1. ক) ৬.৫%
  2. খ) ৬.৮%
  3. গ) ৭.২%
  4. ঘ) ৭.৫%
সঠিক উত্তর:
খ) ৬.৮%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬.৮%
ব্যাখ্যা

৮০০ টাকার সুদ = (৮০০×৮)/১০০ = ৬৪ টাকা
১২০০ টাকার সুদ = (১২০০×৬)/১০০ = ৭২ টাকা
মোট আসল (৮০০+১২০০) = ২০০০ টাকা
মোট সুদ = (৬৪ + ৭২) = ১৩৬ টাকা
∴ শতকরা সুদের হার = (১৩৬×১০০)/২০০০
= ৬.৮

১,৬৯৪.
৫ এবং ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১৮টি
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা

৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাটি ১৫ দ্বারা বিভাজ্য এবং ১৫ এর গুণিতক।
৫ ও ৯৫ এর মধ্যে ১৫ এর গুণিতক সংখ্যাগুলো হচ্ছে- ১৫, ৩০, ৪৫, ৬০, ৭৫ এবং ৯০।
∴ নির্ণেয় সংখ্যা ৬ টি।

১,৬৯৫.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. 3/√2
  2. √5
  3. 7/3
  4. √5/8
সঠিক উত্তর:
7/3
উত্তর
সঠিক উত্তর:
7/3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q ≠ 0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।

- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.এখানে, 7/3 কে p/q আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই 7/3 মূলদ সংখ্যা।
১,৬৯৬.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি হয় ২ : ৩। সংখ্যা দুটি কী কী?
  1. ১২ ও ১৮
  2. ৮ ও ১৪
  3. ৯ ও ১৩
  4. ১০ ও ১৬
সঠিক উত্তর:
১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি হয় ২ : ৩। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
মনেকরি
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
১৬ক + ৪ = ১৫ক + ৬
১৬ক - ১৫ক = ৬ - ৪
∴ ক = ২

অতএব
সংখ্যা দুইটি ৫ × ২ = ১০ ও ৮ × ২ = ১৬
১,৬৯৭.
ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
  1. ১০
  2. ১১
  3. ১২
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?

সমাধান:
প্রত্যেক ট্রেন সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছতে ৫ ঘণ্টা সময় লাগে। 
যেহেতু ট্রেনটি পৌঁছাতে ৫ ঘণ্টা লাগে এবং প্রতি ঘণ্টায় এই পথে উভয় দিক থেকে ১টি করে নতুন ট্রেন যাত্রা করে।
সুতরাং ৫ ঘণ্টায় ৫টি ট্রেনের দেখা পাবে।
আবার, ৫ ঘণ্টা সময় ধরে পথে আগে থেকেই ৫টি ট্রেন ছিল।
সুতরাং, মোট (৫ + ৫) = ১০টি ট্রেনের সাথে দেখা হবে।
১,৬৯৮.
৫০ এর চেয়ে ছোট কতটি মৌলিক সংখ্যা আছে?
  1. ১২
  2. ১৫
  3. ১৪
  4. ১৭
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এর চেয়ে ছোট কতটি মৌলিক সংখ্যা আছে?

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

আমরা জানি, 
১ থেকে ৫০ পর্যন্ত ১৫ টি মৌলিক সংখ্যা রয়েছে। 
যথা- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩ এবং ৪৭ ।
১,৬৯৯.
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ = কত? 
  1. ০.০৪
  2. ০.৪
  3. ৪.০
  4. ০.০০৪
সঠিক উত্তর:
০.০৪
উত্তর
সঠিক উত্তর:
০.০৪
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ = কত? 

সমাধান: 
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ 
= ০.০০০৪০/০.০১
= ০.০০০৪/০.০১
= ০.০৪
১,৭০০.
A, B এবং C অংশীধারি ব্যবসায় যোগ দিল। A, B এর তিনগুণ বিনিয়োগ করে এবং B, C এর দুই-তৃতীয়াংশ বিনিয়োগ করে। বছর শেষে ৬৬০০ টাকা লাভ হয়। B এর লাভের পরিমাণ কত? 
  1. ১২০০ টাকা
  2. ১০০০ টাকা
  3. ১৮০০ টাকা
  4. ২০০০ টাকা
সঠিক উত্তর:
১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এবং C অংশীধারি ব্যবসায় যোগ দিল। A, B এর তিনগুণ বিনিয়োগ করে এবং B, C এর দুই-তৃতীয়াংশ বিনিয়োগ করে। বছর শেষে ৬৬০০ টাকা লাভ হয়। B এর লাভের পরিমাণ কত? 

সমাধান:
ধরি,
C এর বিনিয়োগ = ক টাকা
তাহলে,
B এর বিনিয়োগ = ২ক/৩  টাকা
এবং A এর বিনিয়োগ = ৩ × (২ক/৩) = ২ক টাকা

এখন বিনিয়োগের অনুপাত, 
A : B : C = ২ক : ২ক/৩ : ক
= ৬ক : ২ক : ৩ক  ; [৩ দ্বারা গুণ করে] 
∴ A : B : C = ৬ : ২ : ৩
∴ মোট অংশ = ৬ + ২ + ৩ = ১১ অংশ

∴ B এর লাভের পরিমাণ = (২/১১) × ৬৬০০
= ২ × ৬০০
= ১২০০ টাকা

সুতরাং, B এর লাভের পরিমাণ ১২০০ টাকা।