বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৬৪ / ১৬৯ · ১৬,৩০১১৬,৪০০ / ১৬,৯৯১

১৬,৩০১.
বার্ষিক ৬% হারে ১৮ মাসে ৪০০০ টাকার সরল মুনাফা কত হবে?
  1. ৪২০ টাকা 
  2. ৩৬০ টাকা
  3. ১৮০ টাকা 
  4. ২২০ টাকা 
সঠিক উত্তর:
৩৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ৬% হারে ১৮ মাসে ৪০০০ টাকার সরল মুনাফা কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
মূলধন, P = ৪০০০ টাকা
মুনাফার হার, r = ৬% 
সময়, n = ১৮ মাস = ১৮/১২ = ১.৫ বছর

আমরা জানি, 
সরল মুনাফা = Prn/১০০
= (৪০০০ × ৬ × ১.৫)/১০০ 
= ৩৬০ টাকা 

সুতরাং, বার্ষিক ৬% হারে ১৮ মাসে ৪০০০ টাকার সরল মুনাফা ৩৬০ টাকা হবে?

১৬,৩০২.
কোনো স্থানে ৬ কি.মি./ঘণ্টা বেগে গিয়ে এবং ৪ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসতে মোট সময় লাগে ১৫ ঘণ্টা। তবে যাত্রা পথের দূরত্ব কত?
  1. ১২ কি.মি.
  2. ২৪ কি.মি.
  3. ৩২ কি.মি.
  4. ৩৬ কি.মি.
সঠিক উত্তর:
৩৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্থানে ৬ কি.মি./ঘন্টা বেগে গিয়ে এবং ৪ কি.মি./ঘন্টা বেগে ফিরে আসতে মোট সময় লাগে ১৫ ঘণ্টা। তবে যাত্রা পথের দূরত্ব কত?

সমাধান:
ধরি, যাত্রা পথের দুরত্ব = ক
৬ কি.মি. যায় ১ ঘণ্টায়
∴ ক কি.মি. যায় ক/৬ ঘণ্টায়
তাহলে, ৪ কি.মি./ঘন্টা বেগের ক্ষেত্রে সময় লাগে = ক/৪ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৬) + (ক/৪) = ১৫
বা, (২ক + ৩ক)/১২ = ১৫
বা, ৫ক = ১২ × ১৫
∴ ক = ৩৬ কি.মি.
১৬,৩০৩.
দুইটি সংখ্যার অন্তর ১২, বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির ‍দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কী কী?
  1. ৩৬, ২৪
  2. ২০, ৮
  3. ২৫, ১৩
  4. ৩০, ১৮
সঠিক উত্তর:
২৫, ১৩
উত্তর
সঠিক উত্তর:
২৫, ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অন্তর ১২, বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির ‍দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
মনেকরি
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১২ 

প্রশ্নমতে
ক + ১২ + ১ = ২ক
বা, ক + ১৩ = ২ক
বা, ২ক - ক = ১৩
ক = ১৩

অতএব
ছোট সংখ্যাটি = ১৩
বড় সংখ্যাটি = ১৩ + ১২ = ২৫
১৬,৩০৪.
৩৫০ এর ২০% = কত?
  1. ৭০
  2. ৬২
  3. ৬০
  4. ৩৭
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫০ এর ২০% = কত?

সমাধান:
৩৫০ এর ২০%
৩৫০ এর ২০/১০০
= ৭০
১৬,৩০৫.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৭৫
  2. খ) ৬৯
  3. গ) ৭২
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
খ) ৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৯
ব্যাখ্যা
LCM(12, 18, 24) = 72

Steps:
Prime factorization of the numbers:
12 = 2 × 2 × 3
18 = 2 × 3 × 3
24 = 2 × 2 × 2 × 3

LCM(12, 18, 24)
= 2 × 2 × 2 × 3 × 3
= 72
The required number = 72 - 3 = 69
---------------------------------------
সংক্ষেপেঃ
১২, ১৮ ও ২৪ এর লসাগু ৭২
নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ৭২ - ৩ = ৬৯
১৬,৩০৬.
১৪৪ : ২৮৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ১২ : ১৯
  2. ১৯ : ২৭
  3. ১২ : ২১
  4. ১২ : ১৭
সঠিক উত্তর:
১২ : ১৭
উত্তর
সঠিক উত্তর:
১২ : ১৭
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৪ : ২৮৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান:
দ্বিভাজিত অনুপাত: কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয়।

∴ ১৪৪ : ২৮৯ এর দ্বিভাজিত অনুপাত = √১৪৪ : √২৮৯
= ১২ : ১৭

∴ ১৪৪ : ২৮৯  এর দ্বিভাজিত অনুপাত = ১২ : ১৭

১৬,৩০৭.
নিচের কোন সংখ্যাটি ৯ দিয়ে বিভাজ্য?
  1. ৩৪৫৬
  2. ৫৬৭৩
  3. ৮৯০৪
  4. ৭৯০১ 
সঠিক উত্তর:
৩৪৫৬
উত্তর
সঠিক উত্তর:
৩৪৫৬
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৯ দিয়ে বিভাজ্য?

সমাধান:
আমরা জানি, 
৯-এর নিয়ম: অঙ্কগুলোর যোগফল ৯ দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটিও বিভাজ্য হবে। 

অপশন যাচাই করে পাই, 
ক) ৩৪৫৬
৩ + ৪ + ৫ + ৬ = ১৮ ; ৯ দিয়ে বিভাজ্য (৩৪৫৬ ÷ ৯ = ৩৮৪, অবশিষ্ট ০)

খ) ৫৬৭৩
৫ + ৬ + ৭ + ৩ = ২১ ;  ৯ দিয়ে বিভাজ্য নয় (অবশিষ্ট ৩)

গ) ৮৯০৪
৮ + ৯ + ০ + ৪ = ২১ ;  ৯ দিয়ে বিভাজ্য নয় (অবশিষ্ট ৩)

ঘ) ৭৯০১
৭ + ৯ + ০ + ১ = ১৭ ;  ৯ দিয়ে বিভাজ্য নয় (অবশিষ্ট ৮)

সুতরাং, সঠিক উত্তর: ক) ৩৪৫৬

১৬,৩০৮.
কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ৫৫%
  2. খ) ৪৫%
  3. গ) ৬০%
  4. ঘ) ৯০%
সঠিক উত্তর:
খ) ৪৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

সমাধান: 
শুধু ইংরেজিতে ফেল করে = (৪০ - ১০)%
= ৩০%
শুধু গণিতে ফেল করে = (২৫ - ১০)%
= ১৫%
ইংরেজি, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (৩০+ ১৫ + ১০)%
= ৫৫%

∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ৫৫)%
= ৪৫%
১৬,৩০৯.
১৯৮০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
  1. ১২
  2. ৬৫
  3. ৫৫
সঠিক উত্তর:
৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১৯৮০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
১৯৮০ এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করলে পাই,

১৯৮০ = ২ × ২ × ৩ × ৩ × ৫ × ১১
= ২ × ৩ × ৫ × ১১

জোড়া গঠন করে পাই = (২ × ২) × (৩ × ৩) × ৫ × ১১

এখানে, জোড়া বিহীন সংখ্যা = ৫ × ১১ = ৫৫

সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা পেতে, ১৯৮০ কে ৫৫ দ্বারা গুণ করতে হবে।

∴ ৫৫ দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

১৬,৩১০.
রনির বেতন জনির বেতন অপেক্ষা ২৫% বেশি হলে, জনির বেতন রনির বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম?
  1. ক) ১৮%
  2. খ) ২০%
  3. গ) ২২%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা

ধরি,
জনির বেতন ১০০ টাকা
∴ রনির বেতন = ১২৫ টাকা
রনির বেতন ১২৫ টাকা হলে জনির বেতন ১০০ টাকা
∴ রনির বেতন ১০০ টাকা হলে জনির বেতন (১০০ × ১০০)/১২৫
= ৮০ টাকা
∴ বেতন কম = (১০০ - ৮০)%
= ২০%

১৬,৩১১.
কোনো সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল ৪০ হলে, সংখ্যাটি কত? 
  1. ক) ২০০
  2. খ) ১০০
  3. গ) ১৮০
  4. ঘ) ১৬০
সঠিক উত্তর:
ক) ২০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল ৪০ হলে, সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি
সংখ্যাটি ক 
প্রশ্নমতে,
ক  এর ৪০/১০০ - ৪০ = ৪০
বা, ৪০ক /১০০ = ৮০
বা, ২ক/৫ = ৮০
বা,২ক = ৮০ × ৫
বা, ক = (৮০ × ৫)/২
∴ ক  = ২০০
১৬,৩১২.
If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes?
  1. 3
  2. 6
  3. 9
  4. 18
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes?

সমাধান:
2 pages can be typed in 2 minutes by 2 typists
1 pages can be typed in 1 minutes by (2 × 2)/2 typists
18 pages can be typed in 6 minutes by (2 × 2 × 18)/(2 × 6) = 6 typists.
১৬,৩১৩.
৭ঃ৫ এর ব্যস্তানুপাত কত?
  1. ক) ৩৫ঃ২৫
  2. খ) ৫ঃ৭
  3. গ) ২০ঃ২৮
  4. ঘ) ৭ঃ৫
সঠিক উত্তর:
খ) ৫ঃ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ঃ৭
ব্যাখ্যা
ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত।
সুতরাং ৭ঃ৫ এর ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হবে = ৫ঃ৭
১৬,৩১৪.
৮টি মেশিন ৬ ঘণ্টায় ২৪০টি পণ্য তৈরি করতে পারে। যদি ৪টি মেশিন একই গতিতে কাজ চালায়, তবে ২৪০টি পণ্য তৈরি করতে কত ঘণ্টা লাগবে?
  1. ৮ ঘণ্টা
  2. ১৬ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ৮টি মেশিন ৬ ঘণ্টায় ২৪০টি পণ্য তৈরি করতে পারে। যদি ৪টি মেশিন একই গতিতে কাজ চালায়, তবে ২৪০টি পণ্য তৈরি করতে কত ঘণ্টা লাগবে?

সমাধান: 
৮টি মেশিন ২৪০ টি পণ্য তৈরি করতে পারে = ৬ ঘণ্টায়
∴ ১ টি মেশিন ১ টি পণ্য তৈরি করতে পারে = (৬ × ৮)/২৪০ ঘণ্টায়
∴ ৪ টি মেশিন ২৪০ টি পণ্য তৈরি করতে পারে = (৬ × ৮ × ২৪০)/(২৪০ × ৪)  = ১২ ঘণ্টায়

সুতরাং, ৪টি মেশিন একই গতিতে কাজ চালালে ২৪০টি পণ্য তৈরি করতে ১২ ঘণ্টা লাগবে।

১৬,৩১৫.
একটি বাস প্রতি লিটার তেলে ৫ কিমি চলে। কোনো স্থানে যেতে ৩০ লিটার তেল লাগে। যদি বাসটি প্রতি লিটার তেলে ৬ কিমি চলত, তবে কত লিটার তেল কম লাগত?
  1. ৪ লিটার
  2. ৫ লিটার
  3. ৬ লিটার
  4. ৭ লিটার
সঠিক উত্তর:
৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ লিটার
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি বাস প্রতি লিটার তেলে ৫ কিমি চলে। কোনো স্থানে যেতে ৩০ লিটার তেল লাগে। যদি বাসটি প্রতি লিটার তেলে ৬ কিমি চলত, তবে কত লিটার তেল কম লাগত?

সমাধানঃ 
১ লিটারে যায় = ৫ কিমি
৩০ লিটারে যায় = ৫ × ৩০ = ১৫০ কিমি 
প্রতি লিটারে যদি ৬ কিমি যেত,
তবে প্রয়োজনীয় তেল:
১৫০ ÷ ৬ = ২৫ লিটার
∴ তেল কম লাগবে = ৩০ − ২৫ = ৫ লিটার

১৬,৩১৬.
টাকায় 5 টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকার কয়টি বিক্রয় করতে হবে?
  1. 4 টি
  2. 3 টি
  3. 2 টি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
4 টি
উত্তর
সঠিক উত্তর:
4 টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় 5 টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকার কয়টি বিক্রয় করতে হবে?

সমাধান:
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা

বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা

আবার,
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০/৮৮  টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০০)/(১০০ × ৮৮) টাকা
= ১১০/৮৮ টাকা

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি 
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = (৫ × ৮৮)/১১০ টি
= ৪ টি
১৬,৩১৭.
৪টি নোটবুক যে দরে ক্রয় করা হয় ৫টি নোটবুক সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২৫% লাভ
  2. ২৫% ক্ষতি
  3. ২০% ক্ষতি
  4. ২০% লাভ
সঠিক উত্তর:
২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
২০% ক্ষতি
ব্যাখ্যা
মনেকরি, ৪টি নোটবুকের ক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি নোটবুকের  ক্রয়মূল্য = ক/৪ টাকা

আবার, ৫টি নোটবুকের  বিক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি নোটবুকের  বিক্রয়মূল্য = ক/৫ টাকা

∴ ক্ষতি = ক/৪ - ক/৫
= (৫ক - ৪ক)/২০
= ক/২০

∴ শতকরা ক্ষতির হার
= (ক / ২০) / (ক/৪)× ১০০
= ২০ টাকা।
১৬,৩১৮.
একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত?
  1. ১২ টাকা
  2. ১৫ টাকা
  3. ১১ টাকা
  4. ১০ টাকা
সঠিক উত্তর:
১১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত?


সমাধান:

১০ ঘন্টা কাজ করলে প্রথম ৮ ঘন্টার জন্য ১০ টাকা হারে = ৮ × ১০ = ৮০ এবং
পরের ২ ঘন্টা ১৫ টাকা হারে মোট = ১৫ × ২ = ৩০ টাকা
∴ মোট আয় = ৮০ + ৩০ = ১১০ টাকা

∴ ১০ ঘন্টায় গড় আয় = ১১০ ÷ ১০ = ১১ টাকা।

১৬,৩১৯.
৬ জন তাঁত-শ্রমিক ৬ দিনে ৬টি কাপড় বুনতে পারে। একই ধরনের ১৮টি কাপড় বুনতে ১৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
  1. ১২ দিনে
  2. ৬ দিনে
  3. ৯ দিনে
  4. ১৮ দিনে
সঠিক উত্তর:
৬ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন তাঁত-শ্রমিক ৬ দিনে ৬টি কাপড় বুনতে পারে। একই ধরনের ১৮টি কাপড় বুনতে ১৮ জন শ্রমিকের কত দিন লাগবে?

সমাধান:
৬ জন তাঁত শ্রমিক ৬টি কাপড় বুনে = ৬ দিনে
৬ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ৬/৬ = ১ দিনে
১ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে = (১ × ৬) = ৬ দিনে
১৮ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে = ৬/১৮ দিনে
১৮ জন তাঁত শ্রমিক ১৮টি কাপড় বুনে = (৬ × ১৮)/১৮ = ৬ দিনে
১৬,৩২০.
একটি ঝুড়ি ভর্তি লিচুকে ১৫, ২০ এবং ৩০ দিয়ে ভাগ করলে যথাক্রমে ৬, ১১ এবং ২১ অবশিষ্ট থাকে। তাহলে ঝুড়িতে কমপক্ষে কতটি লিচু রয়েছে?
  1. ৯ টি
  2. ৫১ টি
  3. ৬০ টি
  4. ৬৯ টি
সঠিক উত্তর:
৫১ টি
উত্তর
সঠিক উত্তর:
৫১ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঝুড়ি ভর্তি লিচুকে ১৫, ২০ এবং ৩০ দিয়ে ভাগ করলে যথাক্রমে ৬, ১১ এবং ২১ অবশিষ্ট থাকে। তাহলে ঝুড়িতে কমপক্ষে কতটি লিচু রয়েছে?

সমাধান:
এখানে,
১৫ - ৬ = ৯
২০ - ১১ = ৯
৩০ - ২১ = ৯
প্রত্যেক ক্ষেত্রেই অবশিষ্টের সাথে ভাজকের পার্থক্য ৯

এখন,
১৫ = ৩ × ৫ 
২০ = ২ × ২ × ৫
৩০ = ২ × ৩ × ৫

∴ তাদের ল.সা.গু = ৩ × ৫ × ২ × ২ = ৬০
∴ লিচুর সর্বনিম্ন সংখ্যা হবে = (৬০ - ৯) = ৫১

১৬,৩২১.
৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?

নিয়ম-১:
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২২ × ৩২

৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১) = ৯টি।

নিয়ম-২:
৩৬ = ১ × ৩৬
= ২ × ১৮
= ৩ × ১২
= ৪ × ৯
= ৬ × ৬
  
৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬,
= ৯টি
১৬,৩২২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে। বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৪৫°
  2. খ) ৭৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
খ) ৭৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫°
ব্যাখ্যা
ত্রিভুজের কোণের অনুপাতের সমষ্টি = ১২
ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ = ১৮০ × ৫/১২ = ৭৫°
১৬,৩২৩.
দুই ইঞ্চি কত সেন্টিমিটারের সমান?
  1. ৩.০৮ সেন্টিমিটার
  2. ৫.০৮ সেন্টিমিটার
  3. ৬.০৮ সেন্টিমিটার
  4. ৩.৯০ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৫.০৮ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫.০৮ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ইঞ্চি কত সেন্টিমিটারের সমান? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার 
∴ ২ ইঞ্চি = (২.৫৪ × ২) সেন্টিমিটার 
= ৫.০৮ সেন্টিমিটার।
১৬,৩২৪.
৩ : ২ এবং ৮ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ৫ : ১২
  2. ১২ : ৫
  3. ৫ : ৩
  4. ১১ : ৭
সঠিক উত্তর:
১২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
১২ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ২ এবং ৮ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৩ : ২ এবং ৮ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো,
(৩ × ৮) : (২ × ৫)
= ২৪ : ১০
= ১২ : ৫
১৬,৩২৫.
৫২৭৪৩৫ সংখাটিতে ৭ এর স্থানীয় মান এবং ৩ এর স্বকীয় মানের পার্থক্য কত?
  1. ৬৯৬৫
  2. ৭৪০০
  3. ৬৯৯৭
  4. ৬৯৭০
সঠিক উত্তর:
৬৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
৬৯৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২৭৪৩৫ সংখাটিতে ৭ এর স্থানীয় মান এবং ৩ এর স্বকীয় মানের পার্থক্য কত?

সমাধান:
৫২৭৪৩৫ সংখাটিতে ৭ এর স্থানীয় মান = ৭০০০
৫২৭৪৩৫ সংখাটিতে ৩ এর স্বকীয় মান = ৩

∴ পার্থক্য = ৭০০০ -৩
= ৬৯৯৭
১৬,৩২৬.
এক ডজন ডিম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 
  1. ২২ টাকা
  2. ২৪ টাকা
  3. ২৬ টাকা
  4. ২৮ টাকা
সঠিক উত্তর:
২২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ডজন ডিম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ ডজন = ৩ হালি

এখন, 
৩ হালি ডিমের দাম = ৬০ টাকা 
∴ ১ হালি ডিমের দাম = ৬০/৩ টাকা 
= ২০ টাকা 

১০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ২০)/১০০ টাকা
= ২২ টাকা 

∴ হালি ২২ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।

১৬,৩২৭.
একটি ক্লাসের  ২০% ছাত্র ইংরেজিতে এবং ৩৫% ছাত্র গনিতে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
  1. ৪৫%
  2. ৫৫%
  3. ৩৫%
  4. ৯০%
সঠিক উত্তর:
৫৫%
উত্তর
সঠিক উত্তর:
৫৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের  ২০% ছাত্র ইংরেজিতে এবং ৩৫% ছাত্র গনিতে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?

সমাধান:

অন্তত একটি বিষয়ে বা উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে = ইংরেজিতে অকৃতকার্য + গনিতে অকৃতকার্য - উভয় বিষয়ে অকৃতকার্য
= (২০ + ৩৫ - ১০)%
= ৪৫%

∴ উভয় বিষয়ে কৃতকার্য = ১০০% - ৪৫% = ৫৫%
১৬,৩২৮.
একটি আইটি কোম্পানি তার একজন কর্মকর্তার বেতন প্রতিবছর ১০% করে বৃদ্ধি করে। ২০২৫ সালে ঐ কর্মকর্তার বেতন ২৪২০০ টাকা হলে, ২০২৩ সালে বেতন কত ছিল? 
  1. ২০০০০ টাকা
  2. ১৮০০০ টাকা
  3. ২০৫০০ টাকা
  4. ২১০০০ টাকা
সঠিক উত্তর:
২০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আইটি কোম্পানি তার একজন কর্মকর্তার বেতন প্রতিবছর ১০% করে বৃদ্ধি করে। ২০২৫ সালে ঐ কর্মকর্তার বেতন ২৪২০০ টাকা হলে, ২০২৩ সালে বেতন কত ছিল? 

সমাধান: 
২০২৩ সালে বেতন ১০০ টাকা হলে, 
২০২৪ সালে বেতন = ১১০ টাকা 
২০২৫ সালে বেতন = {১১০ + (১১০ এর ১০%)} টাকা = (১১০ + ১১) টাকা
= ১২১ টাকা 

২০২৫ সালে বেতন ১২১ টাকা হলে ২০২৩ সালে বেতন = ১০০ টাকা
∴ ২০২৫ সালে বেতন ১ টাকা হলে ২০২৩ সালে বেতন = ১০০/১২১ টাকা
∴ ২০২৫ সালে বেতন ২৪২০০ টাকা হলে ২০২৩ সালে বেতন = (১০০ × ২৪২০০)/১২১ টাকা
= ২০০০০ টাকা। 

১৬,৩২৯.
সর্বনিম্ন কত সংখ্যক ছাত্রকে ৮, ১২, ১৬ এবং ২৪ জনের দলে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব?
  1. ১২১ জন
  2. ১৪৪ জন
  3. ১৬৯জন
  4. ২২৫ জন
সঠিক উত্তর:
১৪৪ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ জন
ব্যাখ্যা

প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক ছাত্রকে ৮, ১২, ১৬ এবং ২৪ জনের দলে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব?

সমাধান:
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
২৪ = ২ × ২ × ২ × ৩

∴ ৮, ১২, ১৬ এবং ২৪ এর ল.সা.গু = ২ × ৩ = ৪৮

এখানে ২ এর ঘাত জোড় (৪), কিন্তু ৩ এর ঘাত বিজোড় (১)। এটিকে পূর্ণবর্গ করতে হলে আমাদের আরও একটি ৩ দিয়ে গুণ করতে হবে।

∴ ছাত্রসংখ্যা = ৪৮ × ৩ = ১৪৪ জন

১৬,৩৩০.
ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১২ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১৮ দিনে
  2. খ) ২২ দিনে
  3. গ) ২৪ দিনে
  4. ঘ) ২৮ দিনে
সঠিক উত্তর:
গ) ২৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্নঃ ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১২ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধানঃ 
ক ও খ ৮ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
ক ও খ ১ দিনে করতে পারে কাজটির ১/৮ অংশ 

খ ১২ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
খ ১ দিনে করতে পারে কাজটির ১/১২ অংশ 

ক ১ দিনে করতে পারে কাজটির = (১/৮) - (১/১২) অংশ 
                                                  = (৩ - ২)/২৪
                                                    = ১/২৪ অংশ 

ক ১/২৪ অংশ  কাজ করতে পারে ১ দিনে 
ক  ১ বা সম্পূর্ণ কাজ করতে পারে (১ × ২৪)/১ = ২৪ দিনে
১৬,৩৩১.
২০ জন লোক একটি দেয়াল ১৫ দিনে তৈরি করতে পারে। ১০ দিনে দেয়ালটি তৈরি করতে কতজন লোক লাগবে?
  1. ২৫ জন
  2. ৩০ জন
  3. ২৮ জন
  4. ৩৪ জন
সঠিক উত্তর:
৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন লোক একটি দেয়াল ১৫ দিনে তৈরি করতে পারে। ১০ দিনে দেয়ালটি তৈরি করতে কতজন লোক লাগবে?

সমাধান:
১৫ দিনে দেয়াল তৈরি করে ২০ জন
১ দিনে দেয়াল তৈরি করে (২০ × ১৫) জন
১০ দিনে দেয়াল তৈরি করে (২০ × ১৫)/১০ জন
= ৩০ জন 

সুতরাং, ১০ দিনে দেয়ালটি তৈরি করতে ৩০ জন লোক লাগবে।

১৬,৩৩২.
সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ১১৫ টি খাতা ও ১৩৫ টি কলম সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ১ জন
  2. ৫ জন
  3. ১৫ জন
  4. ৪৫ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ১১৫ টি খাতা ও ১৩৫ টি কলম সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে? 

সমাধান:
সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে ১১৫ ও ১৩৫ এর গ.সা.গু এর সমান।

এখন,
১১৫ = ৫ × ২৩
১৩৫ = ৩ × ৩ × ৩ × ৫ 

নির্ণেয় গ.সা.গু. = ৫ 

অর্থাৎ ৫ জন শিক্ষার্থীর মধ্যে ১১৫ টি খাতা ও ১৩৫ টি কলম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 
১৬,৩৩৩.
চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৪৮ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?
  1. ১৪
  2. ২১
  3. ২৪
  4. ৪৮
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৪৮ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?

সমাধান: 
যে কোন চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে, রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে।

সমানুপাতের ১ম ও ৪র্থ রাশিকে প্রান্তীয় রাশি এবং ২য় ও ৩য় রাশিকে মধ্য রাশি বলে।

সমানুপাতিক রাশির ক্ষেত্রে,
১ম রাশি : ২য় রাশি = ৩য় রাশি : ৪র্থ রাশি
বা, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
 
অর্থাৎ, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৪৮ হলে, মধ্য রাশিদ্বয়ের গুণফলও ৪৮ হবে। 
১৬,৩৩৪.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ১৫০
  2. ১৮০
  3. ২০০
  4. ২৩০
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ৫% = ৩০০০ × (৫/১০০)
= ১৫০

৩০০০ এর ১০% = ৩০০০ × (১০/১০০)
= ৩০০

∴ পার্থক্য = (৩০০ - ১৫০) = ১৫০
১৬,৩৩৫.
২১ থেকে ৬৩ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ৪১
  2. ২৯
  3. ৩৮
  4. ৪৭
সঠিক উত্তর:
৩৮
উত্তর
সঠিক উত্তর:
৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২১ থেকে ৬৩ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
২১ থেকে ৬৩ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাসমূহ = ২৩, ২৯ ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯ ও ৬১

এদের মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২৩
এদের মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৬১

∴ এদের অন্তর = ৬১ - ২৩
= ৩৮
১৬,৩৩৬.
যদি P সংখ্যক সংখ্যার গড় a এবং Q সংখ্যক সংখ্যার গড় b হয়, তবে সবগুলো সংখ্যার গড় কত?
  1. (a + b)/(P + Q)
  2. (a + b)/PQ
  3. (Pa + Qb)/PQ
  4. (Pa + Qb)/(P + Q)
সঠিক উত্তর:
(Pa + Qb)/(P + Q)
উত্তর
সঠিক উত্তর:
(Pa + Qb)/(P + Q)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P সংখ্যক সংখ্যার গড় a এবং Q সংখ্যক সংখ্যার গড় b হয়, তবে সবগুলো সংখ্যার গড় কত?

সমাধান:
P সংখ্যক সংখ্যার গড় = a
∴ P সংখ্যক সংখ্যার সমষ্টি = Pa

এবং Q সংখ্যক সংখ্যার গড় = b 
∴  Q সংখ্যক সংখ্যার সমষ্টি = Qb

P + Q সংখ্যক সংখ্যার সমষ্টি = Pa + Qb
∴ P + Q সংখ্যক সংখ্যার গড় = (Pa + Qb)/(P + Q)
১৬,৩৩৭.
দুই অংক বিশিষ্ট যেসকল সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য তাদের যোগফল কত?
  1. ১৫৭৬
  2. ১২৯৮
  3. ৪৫৯৫
  4. ১৬৬৫
সঠিক উত্তর:
১৬৬৫
উত্তর
সঠিক উত্তর:
১৬৬৫
ব্যাখ্যা
দুই অঙ্ক বিশিষ্ট যে সকল সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য, তাদের সমষ্টিঃ
১২ + ১৫ + ১৮ +... + ৯৯

a = 12
d = 15 -12 = 3

n তম পদ = a + (n - 1)d
=> 99 = 12 + (n -1)3
=> n = 30

n পদের সমষ্টি = (n/2)[2a + (n - 1)d]
= (30/2) [ 2 × 12 + (30 - 1)3)]
= 15 [24 + 29 × 3]
= 1665
১৬,৩৩৮.
১৫০ এর ১০% কত?
  1. ক) ১.৫
  2. খ) ১৫০
  3. গ) ১০
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ এর ১০% কত?

সমাধান:
১৫০ এর ১০%
= ১৫০ এর ১০/১০০
= ১৫
১৬,৩৩৯.
কোন সংখ্যার সাথে ১৩ যোগ করে অর্ধেক করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা উক্ত সংখ্যার চেয়ে ১ কম। সংখ্যাটি কত?
  1. ক) ১৫
  2. খ) ২৫
  3. গ) ১৪
  4. ঘ) ১৩
সঠিক উত্তর:
ক) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার সাথে ১৩ যোগ করে অর্ধেক করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা উক্ত সংখ্যার চেয়ে ১ কম। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
(ক + ১৩)/২ = ক - ১
ক + ১৩ = ২ক - ২
ক = ১৫
১৬,৩৪০.
৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত? 
  1. ক) ৮০%
  2. খ) ৩৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা
10 টি প্যান্টের ক্রয়মূল্য= x টাকা 
1 টি প্যান্টের ক্রয়মূল্য=x/10 টাকা 


8 টি প্যান্টের বিক্রয়মূল্য= x টাকা
1 টি প্যান্টের বিক্রয়মূল্য=x/8 টাকা

 লাভ = x/8 - x/10
         = (5x - 4x)/ 40 
          = x/40 

শতকরা লাভ =  [{(x/40)/(x/10)} × 100]%
                    =(x/40 ×10/x ×100)%
                   =  25%
১৬,৩৪১.
সানি ৩০০০ টাকা দিয়ে একটি সাইকেল কিনে ২০% লাভে বিক্রয় করলো। সাইকেলটি সে কত দামে বিক্রয় করলো?
  1. ৩৪০০ টাকা
  2. ৩৬০০ টাকা
  3. ৩৮০০ টাকা
  4. ৪০০০ টাকা
সঠিক উত্তর:
৩৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সানি ৩০০০ টাকা দিয়ে একটি সাইকেল কিনে ২০% লাভে বিক্রয় করলো। সাইকেলটি সে কত দামে বিক্রয় করলো?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৩০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৩০০০)/১০০ টাকা।
= ৩৬০০ টাকা
১৬,৩৪২.
এক ব্যক্তির বর্তমান বয়স তার মায়ের বয়সের দুই-পঞ্চমাংশ। ৮ বছর পর, তার বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে। বর্তমানে মায়ের বয়স কত?
  1. ৭৫ বছর
  2. ৫৫ বছর
  3. ৪০ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তির বর্তমান বয়স তার মায়ের বয়সের দুই-পঞ্চমাংশ। ৮ বছর পর, তার বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে। বর্তমানে মায়ের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
এক ব্যক্তির বর্তমান বয়স তার মায়ের বয়সের দুই-পঞ্চমাংশ।

মনে করি,
বর্তমানে মায়ের বয়স ক বছর
বর্তমানে সন্তানের বয়স = (ক এর ২/৫) বছর
= ২ক/৫ বছর

৮ বছর পর,
মায়ের বয়স (ক + ৮) বছর
সন্তানের বয়স {(২ক/৫) + ৮} বছর

প্রশ্নমতে,
{(২ক/৫) + ৮} = (ক + ৮)/২
⇒ (২ক + ৪০)/৫ = (ক + ৮)/২
⇒ ৫ক + ৪০ = ৪ক + ৮০
⇒ ৫ক - ৪ক = ৮০ - ৪০
∴ ক = ৪০

∴ বর্তমানে মায়ের বয়স = ৪০ বছর।

১৬,৩৪৩.
একজন পুরুষ এবং একজন বালক একটি কাজ ২৪ দিনে করতে পারে। যদি পুরুষটি শেষ ৬ দিনে একা কাজ করে, কাজটি ২৬ দিনে সম্পূর্ণ হয় । বালকটি একা কাজটি শেষ করতে কত দিন লাগবে?
  1. ৭২ দিন
  2. ৪৮ দিন
  3. ৬০ দিন
  4. সঠিক উত্তর নেই 
সঠিক উত্তর:
৭২ দিন
উত্তর
সঠিক উত্তর:
৭২ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একজন পুরুষ এবং একজন বালক একটি কাজ ২৪ দিনে করতে পারে। যদি পুরুষটি শেষ ৬ দিনে একা কাজ করে, কাজটি ২৬ দিনে সম্পূর্ণ হয় । বালকটি একা কাজটি শেষ করতে কত দিন লাগবে? 

সমাধান:
একজন পুরুষ এবং একজন বালক ২৪ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
একজন পুরুষ এবং একজন বালক ১ দিনে করতে পারে কাজটির ১/২৪ অংশ 
একজন পুরুষ এবং একজন বালক ২০ দিনে করতে পারে কাজটির (১ × ২০)/২৪ অংশ 
= ৫/৬ অংশ 

একজন পুরুষের ৬ দিনের কাজ = ১ - ৫/৬ অংশ 
= (৬ - ৫)/৬ অংশ 
= ১/৬ অংশ 

একজন পুরুষের ১ দিনের কাজ = ১/৩৬ অংশ 
একজন বালকের ১ দিনের কাজ = (১/২৪) - (১/৩৬) অংশ 
= (৩ - ২)/৭২ 
= ১/৭২ অংশ 

বালকটি ১/৭২ অংশ কাজ করে ১ দিনে 
বালকটি ১ অংশ কাজ করে (১ × ৭২)/১ দিনে 
= ৭২ দিনে 

১৬,৩৪৪.
একটি শ্রেণিতে ৭৫% গণিতে এবং ৮০% ইংরেজিতে পাস করে।  উভয় বিষয়ে ১৫% শিক্ষার্থী ফেল করে। উভয় বিষয়ে পাস করে কত শতাংশ?
  1. ৭৫%
  2. ৮৫%
  3. ৮০%
  4. ৭০%
সঠিক উত্তর:
৭০%
উত্তর
সঠিক উত্তর:
৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে ৭৫% গণিতে এবং ৮০% ইংরেজিতে পাস করে।  উভয় বিষয়ে ১৫% শিক্ষার্থী ফেল করে। উভয় বিষয়ে পাস করে কত শতাংশ?

সমাধান:
শুধু গণিতে ফেল করে = ১০০% - ৭৫% - ১৫% = ১০%
শুধু ইংরেজিতে ফেল করে = ১০০% - ৮০% - ১৫% = ৫%
মোট ফেল করে = ১৫% + ১০% + ৫% = ৩০%

∴ উভয় বিষয়ে পাস করে = ১০০% - ৩০% = ৭০%
১৬,৩৪৫.
যদি x : y : z = 3 : 4 : 7 হলে (x + y + z) : z = কত? 
  1. ক) 14 : 3
  2. খ) 2 : 1 
  3. গ) 7 : 2
  4. ঘ) 2 : 7
সঠিক উত্তর:
খ) 2 : 1 
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 : 1 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y : z = 3 : 4 : 7 হলে (x + y + z) : z = কত? 

সমাধান:
x : y : z = 3 : 4 : 7
x = 3a, y = 4a, z = 7a

x + y + z = 3a + 4a + 7a = 14a

(x + y + z) : z = 14a : 7a
                      = 2 : 1 
১৬,৩৪৬.
একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০% লাভ
  2. খ) ১০% ক্ষতি
  3. গ) ৮% লাভ
  4. ঘ) ১২% ক্ষতি
সঠিক উত্তর:
ক) ১০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০% লাভ
ব্যাখ্যা
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৪০)/৯০ = ৬০০ টাকা
∴ লাভ= (৬৬০ - ৬০০) = ৬০ টাকা
৬০০ টাকায় লাভ হয় ৬০ টাকা
১০০ টাকায় লাভ হয় (৬০ × ১০০)/৬০০ = ১০ টাকা
∴ লাভ = ১০%
১৬,৩৪৭.
এক ব্যক্তি একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?
  1. ৮৬৪ টাকা
  2. ৯১৬ টাকা
  3. ৮৬০ টাকা
  4. ৮৩৮ টাকা
সঠিক উত্তর:
৮৬৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৬৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?

সমাধান: 
২০% লাভে বিক্রয়মূল্য= (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৮০০)/১০০ টাকা
= ৯৬০ টাকা 

আবার, ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য= (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৯৬০ টাকা হলে বিক্রয়মূল্য= (৯০ × ৯৬০)/১০০ টাকা
= ৮৬৪ টাকা 

∴ শেষ বিক্রয় মূল্য = ৮৬৪ টাকা ।
১৬,৩৪৮.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৪০০ টাকা দেড় বছরে সুদে-আসলে কত টাকা হবে?
  1. ৪১২ টাকা 
  2. ৪২০ টাকা 
  3. ৪৩০ টাকা 
  4. ৪৪০ টাকা 
সঠিক উত্তর:
৪৩০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৪৩০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৪০০ টাকা দেড় বছরে সুদে-আসলে কত টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = ৫% 
আসল, P = ৪০০ টাকা 
সময়, n = দেড় বছর = ১ বছর ৬ মাস = ১৮ মাস = ১৮/১২ বছর = ৩/২ বছর 

এখন,
সুদ, I = Pnr/১০০
= {৪০০ × (৩/২) × ৫}/১০০
= ৩০ 

∴ সুদ-আসল = আসল + সুদ
= (৪০০ + ৩০) টাকা
= ৪৩০ টাকা 

১৬,৩৪৯.
১ কেজি চিনি ৫৪ টাকায় বিক্রয় করায় যে ক্ষতি হয় ১০৮ টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ১ কেজি চিনির ক্রয়মূল্য কত?
  1. ৮২ টাকা
  2. ৬২ টাকা
  3. ৭২ টাকা
  4. ৭৮ টাকা
সঠিক উত্তর:
৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কেজি চিনি ৫৪ টাকায় বিক্রয় করায় যে ক্ষতি হয় ১০৮ টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ১ কেজি চিনির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
১ কেজি চিনির ক্রয়মূল্য ক টাকা
∴ ক্ষতি = ক - ৫৪ টাকা
লাভ = ১০৮ - ক টাকা

প্রশ্নমতে,
১০৮ - ক = ২(ক - ৫৪)
বা, ১০৮ - ক = ২ক - ১০৮
বা, ৩ক = ২১৬
∴ ক = ৭২
১৬,৩৫০.
বার্ষিক ৪% হার সুদে ১০০০ টাকার ৩ বছরে যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকার ২ বছরে তত সুদ হয়? 
  1. ৮০০ টাকা
  2. ৯০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. ১২০০ টাকা
সঠিক উত্তর:
১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ৪% হার সুদে ১০০০ টাকার ৩ বছরে যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকার ২ বছরে তত সুদ হয়? 

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ = ৪ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৪/১০০ টাকা 
∴ ১০০০ টাকার ৩ বছরের সুদ = (৪ × ১০০০ × ৩)/১০০ টাকা 
= ১২০ টাকা 

১০০ টাকার ১ বছরের সুদ = ৬ টাকা
∴ ১০০ টাকার ২ বছরের সুদ = (৬ × ২) টাকা
= ১২ টাকা 

এখন, 
১২ টাকা সুদ হয় যখন আসল = ১০০ টাকা 
∴ ১ টাকা সুদ হয় যখন আসল = ১০০/১২ টাকা 
∴ ১২০ টাকা সুদ হয় যখন আসল = (১০০ × ১২০)/১২ টাকা 
= ১০০০ টাকা ।

১৬,৩৫১.
১০ বছর আগে M-এর বয়স N-এর বয়সের অর্ধেক ছিল। এখন M-এর বয়স ৬০ বছর হলে, N-এর বর্তমান বয়স কত?
  1. ৯০ বছর
  2. ১১০ বছর
  3. ৭৮ বছর
  4. ৮৫ বছর
সঠিক উত্তর:
১১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১১০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর আগে M-এর বয়স N-এর বয়সের অর্ধেক ছিল। এখন M-এর বয়স ৬০ বছর হলে, N-এর বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
M এর বর্তমান বয়স ৬০ বছর

ধরি,
N এর বর্তমান বয়স = ক বছর।

১০ বছর পূর্বে,
M এর বয়স ছিল (৬০ - ১০) = ৫০ বছর
 N এর বয়স ছিল = (ক - ১০) বছর

প্রশ্নমতে,
৫০ = (ক - ১০)/২
⇒ ৫০ × ২ = ক - ১০
⇒ ক - ১০ = ১০০
⇒ ক = ১০০ + ১০
∴ ক = ১১০

অতএব, N এর বর্তমান বয়স = ১১০ বছর।

১৬,৩৫২.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়
ক্রয়মূল্য = (৩৮০ + ২০) টাকা
= ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
১ টাকায় ক্ষতি হয় = ২০/৪০০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
= ৫ টাকা 

∴ শতকরা ক্ষতির হার ৫%
১৬,৩৫৩.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয় । সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৭
  3. গ) ১৮
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
শর্তমতে, ৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ১৮

১৬,৩৫৪.
১, ২ ও ৫ দ্বারা গঠিত ৩ অঙ্কের যতটি সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি কত?
  1. ১৮৫৬
  2. ১৫৬৬
  3. ১৬৯৮
  4. ১৭৭৬
সঠিক উত্তর:
১৭৭৬
উত্তর
সঠিক উত্তর:
১৭৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২ ও ৫ দ্বারা গঠিত ৩ অঙ্কের যতটি সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি কত?

সমাধান:
১, ২ ও ৫ দ্বারা গঠিত ৩ অঙ্কের সংখ্যাগুলো হলো- ১২৫, ১৫২, ২১৫, ২৫১, ৫১২, ৫২১

তাদের সমষ্টি = ১২৫ + ১৫২ + ২১৫ + ২৫১ + ৫১২ + ৫২১ = ১৭৭৬
১৬,৩৫৫.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৬৯
  2. ৮১
  3. ৯৩
  4. ৯৯
সঠিক উত্তর:
৯৩
উত্তর
সঠিক উত্তর:
৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু = ৯৬
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৯৬ - ৩
= ৯৩
১৬,৩৫৬.
দুইটি সংখ্যার গুণফল ১৬৮০ এবং গ.সা.গু ৩০। সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ৫২
  2. ৫৪
  3. ৫৬
  4. ৫৮
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যাদ্বয়ের ল.সা.গু × গ.সা.গু
বা, ১৬৮০ = ল.সা.গু × ৩০
বা, ল.সা.গু = ১৬৮০ ÷ ৩০
বা, ল.সা.গু = ৫৬

১৬,৩৫৭.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১২০০ টাকা
  3. গ) ১৪০০ টাকা
  4. ঘ) ১৬০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?

সমাধান:
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের  সুদ = ৮০০ × ১০ × ৬/১০০
= ৪৮০ টাকা

ধরি, বার্ষিক ৮% সুদে ক  টাকার ৫ বছরের সুদ তত হবে।

৪৮০ = ক × ৫ × ৮/১০০
⇒ ক = ১২০০ টাকা
১৬,৩৫৮.
p ও q উভয়ে বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা?
  1. p + q
  2. pq + 1
  3. p2 + q2
  4. উপরের সবগুলো 
সঠিক উত্তর:
উপরের সবগুলো 
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো 
ব্যাখ্যা

প্রশ্ন: p ও q উভয়ে বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা?

সমাধান:
মনে করি, p = 1 এবং q = 3 (উভয়েই বিজোড় সংখ্যা)।

অপশন ক) p + q = 1 + 3 = 4 ⇒ জোড়

অপশন খ) pq + 1 = (1 × 3) + 1 = 3 + 1 = 4 ⇒ জোড়

অপশন গ) p2 + q2 = 12 + 32 = 1 + 9 = 10 ⇒ জোড়

অতএব, সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো 

১৬,৩৫৯.
তিনটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি 40। এই মৌলিক সংখ্যা গুলোর গুণফল কত? 
  1. 682
  2. 310
  3. 722
  4. 434
  5. 560
সঠিক উত্তর:
434
উত্তর
সঠিক উত্তর:
434
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি 40। এই মৌলিক সংখ্যা গুলোর গুণফল কত? 

সমাধান:
যেহেতু 2 একমাত্র জোড়া মৌলিক সংখ্যা, যদি 2 অন্তর্ভুক্ত করি, বাকি দুটি সংখ্যার যোগ হবে 40 - 2 = 38।
38 কে দুটি বিজোড় মৌলিক সংখ্যা এর যোগে লেখা যায়,
7 + 31 (অন্য কোনো জোড়া সম্ভব নয় - যেমন: ৫ + ৩৩ = ৩৮, কিন্তু ৩৩ মৌলিক নয়)
সুতরাং তিনটি সংখ্যা হলো-  2, 7, 31

সুতরাং মৌলিক সংখ্যা গুলোর গুণফল = 2 × 7 × 31 = 434

১৬,৩৬০.
টাকায় ১৮টি মার্বেল ক্রয় করে টাকায় ১৫টি মার্বেল বিক্রয় করলে লাভের হার কত?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ঘ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ১৮টি মার্বেল ক্রয় করে টাকায় ১৫টি মার্বেল বিক্রয় করলে লাভের হার কত? 

সমাধান: 
১টি মার্বেলের ক্রয়মূল্য ১/১৮ টাকা 
১টি মার্বেলের বিক্রয়মূল্য ১/১৫ টাকা 

∴ লাভ = ১/১৫ - ১/১৮ টাকা 
= (৬ - ৫)/৯০ টাকা 
= ১/৯০ টাকা 

এখন, 
১/১৮ টাকায় লাভ হয় ১/৯০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় (১৮ × ১০০)/৯০ টাকা 
= ২০ টাকা 
১৬,৩৬১.
পানি ভর্তি একটি বালতির ওজন ১৭ কেজি। বালতির অর্ধেক পানি হলে, তার ওজন দাঁড়ায় ১০ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ৩ কেজি
  2. ২ কেজি
  3. ৫ কেজি
  4. ১ কেজি
সঠিক উত্তর:
৩ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৩ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি ভর্তি একটি বালতির ওজন ১৭ কেজি। বালতির অর্ধেক পানি হলে, তার ওজন দাঁড়ায় ১০ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান: 
বালতির ওজন + পানি = ১৭ কেজি 
বালতির ওজন + অর্ধেক পানিভর্তি বালতির ওজন = ১০ কেজি 

বাকি অর্ধেক পানির ওজন = ১৭ - ১০ = ৭ কেজি 

বালতির ওজন + অর্ধেক পানির ওজন = ১০ কেজি 
                         অর্ধেক পানির ওজন  = ৭ কেজি 

বালতির ওজন = (১০ - ৭) = ৩ কেজি
১৬,৩৬২.
২ হালি কলার বিক্রয়মূল্য ১ ডজন কলার ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? 
  1. ৩৩.৩৩% লাভ
  2. ৫০% লাভ
  3. ৫০% ক্ষতি
  4. ৩৩.৩৩% ক্ষতি
সঠিক উত্তর:
৫০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
৫০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ২ হালি কলার বিক্রয়মূল্য ১ ডজন কলার ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? 

সমাধান : 
মনে করি , 
১২টি কলার ক্রয়মূল্য = ১০০ টাকা

২ হালি কলার বিক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য = ১০০/৮ টাকা
১২ টি  কলার বিক্রয়মূল্য = ১০০ × ১২/৮ টাকা
= ১৫০ টাকা 

সুতরাং, শতকরা লাভ = (৫০/১০০) × ১০০% 
= ৫০%
১৬,৩৬৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৭, ৮, ১২ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৫ অবশিষ্ট থাকবে?
  1. ১৭৩
  2. ১৬৮
  3. ১৭৫
  4. ১৮৫
সঠিক উত্তর:
১৭৩
উত্তর
সঠিক উত্তর:
১৭৩
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৭, ৮, ১২ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৫ অবশিষ্ট থাকবে?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৭, ৮, ১২ এর ল.সা.গু থেকে ৫ বেশি।

৭ = ১ × ৭
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩

ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৭
= ১৬৮

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১৬৮ + ৫
= ১৭৩

১৬,৩৬৪.
দুইটি ক্রমিক অখন্ড সংখ্যার বর্গের অন্তর ৪৯ হলে, ছোট সংখ্যাটি হবে-
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪
ব্যাখ্যা

ধরি, ছোট সংখ্যাটি = x
∴ বড় সংখ্যাটি = x+1
প্রশ্নমতে,
(x+1)² - x² = 49
⇒ x²+2x+1-x² = 49
⇒ 2x = 48
∴ x = 24

১৬,৩৬৫.
১৫৬০ টাকার একটি টেবিল কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ক) ১৬৩৮ টাকা
  2. খ) ১৭৫৯ টাকা
  3. গ) ১৯৫০ টাকা
  4. ঘ) ২০৫৪ টাকা
সঠিক উত্তর:
গ) ১৯৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫৬০ টাকার একটি টেবিল কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে বিক্রয়মূল্য = ১৫৬০ + (১৫৬০ × ২৫%)
= ১৫৬০ + (১৫৬০ × ২৫/১০০)
= ১৫৬০ + ৩৯০ 
= ১৯৫০ টাকা
১৬,৩৬৬.
a ও b দুইটি বিজোড় সংখ্যা হলে, নিম্নের কোনটি জোড় সংখ্যা?
  1. ab
  2. a + b
  3. ab + 2
  4. a + b + 1
সঠিক উত্তর:
a + b
উত্তর
সঠিক উত্তর:
a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুইটি বিজোড় সংখ্যা হলে, নিম্নের কোনটি জোড় সংখ্যা?

সমাধান: 
আমরা জানি,
দুইটি বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়।
∴ নির্ণেয় জোড় সংখ্যা = a + b

a = 1, b = 3 হলে,
1 + 3 = 4, যা জোড় সংখ্যা
১৬,৩৬৭.
১২৮ সংখ্যাটির মোট ভাজক আছে-
  1. ৭টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৮ সংখ্যাটির মোট ভাজক আছে-

সমাধান:
১২৮
= ১ × ১২৮
= ২ × ৬৪
= ৪ × ৩২
= ৮ × ১৬

১২৮ এর ভাজকসমূহ: ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮

∴ মোট ভাজক সংখ্যা ৮টি।
১৬,৩৬৮.
৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
  1. ১/৪
  2. ১/২
  3. ১/৮
  4. ১/১৬
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?

সমাধান:
৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট = (১ × ৪) + (৮ × ২) = ২০ টাকা
৮ টি ৫ টাকার নোট = (৮ × ৫) = ৪০ টাকা
অতএব, ২০/৪০ = ১/২ অংশ
১৬,৩৬৯.
যদি ক : ৯ : : ১.৬ : ৮ হয়, তাহলে ক =?
  1. ১.২
  2. ১.৫
  3. ১.৮
  4. ২.১
সঠিক উত্তর:
১.৮
উত্তর
সঠিক উত্তর:
১.৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক : ৯ : : ১.৬ : ৮ হয়, তাহলে ক =?

সমাধান:
এখানে,
ক : ৯ : : ১.৬ : ৮
⇒ ক/৯ = ১.৬/৮
⇒ ৮ক = ১.৬ × ৯
⇒ ক = (১.৬ × ৯)/৮
⇒ ক = (১৬ × ৯)/(৮ × ১০)
⇒ ক = ১৮/১০
∴ ক = ১.৮
১৬,৩৭০.
দুটি নল দ্বারা একটি ট্যাংক যথাক্রমে ২০ ও ২২ মিনিটে পানি পূর্ণ করা হয়। নল দুটি একত্রে খোলা রাখলে ট্যাংকটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
  1. ৮ মিনিট (প্রায়)
  2. ১০.৫ মিনিট (প্রায়)
  3. ১১.৫ মিনিট (প্রায়)
  4. ১২ মিনিট (প্রায়)
সঠিক উত্তর:
১০.৫ মিনিট (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
১০.৫ মিনিট (প্রায়)
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি ট্যাংক যথাক্রমে ২০ ও ২২ মিনিটে পানি পূর্ণ করা হয়। নল দুটি একত্রে খোলা রাখলে ট্যাংকটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা,
২০ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১/২০ অংশ

২য় নল দ্বারা,
২২ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১/২২ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ মিনিটে পূর্ণ হয় = (১/২০) + (১/২২) অংশ
= (১১ + ১০)/২২০ অংশ
= ২১/২২০ অংশ

দুইটি নল দ্বারা,
২১/২২০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ অংশ পূর্ণ হয় = ২২০/২১ মিনিটে
= ১০.৪৭৬ মিনিটে
≈ ১০.৫ মিনিট (প্রায়)

১৬,৩৭১.
একজন দোকানদার ২ ডজন আপেল ৪৮ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কত টাকা দরে বিক্রয় করলে ১৫% লাভ হবে?
  1. ৬২ টাকা
  2. ৬০ টাকা
  3. ৪৬ টাকা
  4. ৫০ টাকা
সঠিক উত্তর:
৪৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন:  একজন দোকানদার ২ ডজন আপেল ৪৮ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কত টাকা দরে বিক্রয় করলে ১৫% লাভ হবে?

সমাধান:
২৪ টি আপেলের ক্রয়মূল্য = ৪৮ টাকা 
১ টি আপেলের ক্রয়মূল্য = ৪৮/২৪ টাকা
২০ টি আপেলের ক্রয়মূল্য = (৪৮ × ২০)/২৪ = ৪০ টাকা

১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ৪০)/১০০ = ৪৬ টাকা

∴ প্রতি কুড়ি ৪৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে।
১৬,৩৭২.
একটি ব্যংক ব্যবসায়ের জন্য সেজানকে ৪০০০ টাকা ঋণ প্রদান করে। সেজান ২ বছরের জন্য প্রতিমাসে ২০ টাকা করে সুদ প্রদান করে। সেজানের ঋণের বার্ষিক সরল সুদের হার কত?
  1. ১২%
  2. ৮%
  3. ৬%
  4. ৩%
সঠিক উত্তর:
৬%
উত্তর
সঠিক উত্তর:
৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যংক ব্যবসায়ের জন্য সেজানকে ৪০০০ টাকা ঋণ প্রদান করে। সেজান ২ বছরের জন্য প্রতিমাসে ২০ টাকা করে সুদ প্রদান করে। সেজানের ঋণের বার্ষিক সরল সুদের হার কত?

সমাধান:
সেজান ২ বছরে মোট সুদ প্রদান করে = (২০ × ১২ × ২) টাকা
= ৪৮০ টাকা

আসল, P = ৪০০০ টাকা
সময়, n = ২ বছর
মুনাফা, I = ৪৮০ টাকা
মুনাফার হার = r%

r = I/(Pn)
= {(৪৮০ × ১০০)/(৪০০০ × ২)}%
= ৬%
১৬,৩৭৩.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১২ হলে মধ্য সমানুপাতিক কোনটি?
  1. ৩√২
  2. ৪√৩
  3. ৩√৩
  4. ২√৩
সঠিক উত্তর:
৪√৩
উত্তর
সঠিক উত্তর:
৪√৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১২ হলে মধ্য সমানুপাতিক কোনটি?

সমাধান: 
আমরা জানি,
ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে,
(২য় রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
⇒ (২য় রাশি) = ৪ × ১২
⇒ (২য় রাশি) = ৪৮
⇒ ২য় রাশি = √৪৮
∴ ২য় রাশি/মধ্য সমানুপাতিক = ৪√৩

১৬,৩৭৪.
একটি ল্যাপটপের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৮ : ৭। ল্যাপটপের দাম শতকরা কি পরিমাণ কমেছে?
  1. ১৬.৫%
  2. ৮.৫%
  3. ১৫%
  4. ১২.৫%
সঠিক উত্তর:
১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ল্যাপটপের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৮ : ৭। ল্যাপটপের দাম শতকরা কি পরিমাণ কমেছে?

সমাধান:
ধরি, পূর্ব মূল্য ৮ টাকা হলে বর্তমান মূল্য ৭ টাকা।
তাহলে, মূল্য কমেছে = ৮ - ৭ = ১ টাকা

∴ ৮ টাকায় মূল্য হ্রাস পায় = ১ টাকা
∴ ১ টাকায় মূল্য হ্রাস পায় = ১/৮ টাকা
∴ ১০০ টাকায় মূল্য হ্রাস পায় = (১ × ১০০)/৮ = ১২.৫ টাকা

অতএব, ল্যাপটপের দাম শতকরা ১২.৫% কমেছে।
১৬,৩৭৫.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৭৫% শিক্ষার্থী পাস করে। পরীক্ষায় মোট ৪০ জন শিক্ষার্থী ফেল করলে ঐ স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা কত? 
  1. ১৬০ জন
  2. ১৮০ জন
  3. ২০০ জন
  4. ২৪০ জন
সঠিক উত্তর:
১৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৭৫% শিক্ষার্থী পাস করে। পরীক্ষায় মোট ৪০ জন শিক্ষার্থী ফেল করলে ঐ স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা কত? 

সমাধান:
ধরি,
স্কুলের মোট শিক্ষার্থী = ক জন

দেওয়া আছে, 
পরীক্ষায় পাস করে = ৭৫%
∴ ফেল করে = (১০০ - ৭৫)% = ২৫%

প্রশ্নমতে,
ক এর ২৫% = ৪০
⇒ ২৫ক/১০০ = ৪০ 
⇒ ক = (৪০ × ১০০)/২৫ 
⇒ ক = ১৬০

সুতরাং ঐ স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা ১৬০ জন।
১৬,৩৭৬.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  1. ক) ৩০%
  2. খ) ২৫%
  3. গ) ২২%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ঘ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? 

সমাধান: 
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
                                                       = ৮০ টাকা

∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%
১৬,৩৭৭.
√3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি?
  1. ক) 1.61234... ... ...
  2. খ) 1.712456 ... .. ..
  3. গ) 1.73325 ... ...
  4. ঘ) 3.1416
সঠিক উত্তর:
গ) 1.73325 ... ...
উত্তর
সঠিক উত্তর:
গ) 1.73325 ... ...
ব্যাখ্যা
√3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা =  1.73325 ... ... 
কারণ 1.73325 ... ...  সংখ্যাটি √3 এর চেয়ে বড় কিন্তু 4 এর চেয়ে ছোট।
3.1416 সংখ্যাটি মুলদ।
1.61234... ... ... ও 1.712456 ... .. ..  সংখ্যা দুইটি √3 অপেক্ষা ছোট।
১৬,৩৭৮.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ কি.মি ও ৪ কি.মি । স্রোতের অনুকূলে ৬৪ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?
  1. ১২ ঘণ্টা
  2. ১০ ঘণ্টা
  3. ১৬ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ কি.মি ও ৪ কি.মি । স্রোতের অনুকূলে ৬৪ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১২ কি.মি/ঘণ্টা 
স্রোতের বেগ = ৪ কি.মি/ঘণ্টা 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১২ + ৪) = ১৬ কি.মি/ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১২ - ৪) = ৮ কি.মি/ঘণ্টা 

৬৪ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগবে = ৬৪/১৬ = ৪ ঘণ্টা 

এবং 
৬৪ কি.মি পথ পুনরায় ফিরে আসতে সময় লাগবে = ৬৪/৮ = ৮ ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = ৪ + ৮ = ১২ ঘণ্টা

১৬,৩৭৯.
|2x - 10| = 22 হলে x এর সম্ভাব্য মানগুলোর সমষ্টি কত?
  1. 12
  2. - 11
  3. 11
  4. - 10
  5. 10
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: |2x - 10| = 22 হলে x এর সম্ভাব্য মানগুলোর সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
|2x - 10| = 22

(2x - 10) কে ধনাত্মক বিবেচনা করে পাই,
2x - 10 = 22
⇒ 2x = 22 + 10
⇒ 2x = 32
∴ x = 16

(2x - 10) কে ঋণাত্মক বিবেচনা করে পাই,
- (2x - 10) = 22
⇒ - 2x + 10 = 22
⇒ - 2x = 22 - 10
⇒ - 2x = 12
∴ x = - 6

x এর সম্ভাব্য সকল মানের সমষ্টি = 16 + (- 6) = 16 - 6 = 10
১৬,৩৮০.
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি. হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ১৮ সেকেন্ড
  2. ২৪ সেকেন্ড
  3. ২৮ সেকেন্ড
  4. ৩০ সেকেন্ড
  5. ৩৬ সেকেন্ড
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি. হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৫০ + ১০০) মিটার
= ৪৫০ মিটার
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ৯০ কি.মি = ৯০,০০০ মিটার

৯০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৯০,০০০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৯০,০০০ সেকেন্ডে
= ১৮ সেকেন্ডে
১৬,৩৮১.
বার্ষিক ১০% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকার ১ বছরের সুদ কত হবে
  1. ২০৫ টাকা
  2. ২১০ টাকা
  3. ২১৫ টাকা
  4. ২২০ টাকা
সঠিক উত্তর:
২০৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকার ১ বছরের সুদ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ২০০০ টাকা
সময়, n = ১ বছর = ২ অর্ধবর্ষ
সুদের হার, r = (১০/২)% = ৫% = ৫/১০০ = ০.০৫

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল, C = P(১ + r)n
= ২০০০(১ + ০.০৫)
= ২০০০ × (১.০৫)
= ২০০০ × ১.০৫ × ১.০৫
= ২০০০ × ১.১০২৫
= ২২০৫

চক্রবৃদ্ধি মুনাফা = ২২০৫ - ২০০০ = ২০৫ টাকা
১৬,৩৮২.
৭ টি সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার গড় ৪৫, শেষ তিনটি সংখ্যার গড় ৫২। চতুর্থ সংখ্যাটি ৪৫ হলে, ৭ টি সংখ্যার গড় কত ?
  1. ৪৭
  2. ৪৮
  3. ৪৯
  4. ৫০
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ টি সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার গড় ৪৫, শেষ তিনটি সংখ্যার গড় ৫২। চতুর্থ সংখ্যাটি ৪৫ হলে, ৭টি সংখ্যার গড় কত ?

সমাধান: 
দেওয়া আছে,
প্রথম তিনটি সংখ্যার গড় ৪৫
∴ প্রথম তিনটি সংখ্যার সমষ্টি = (৪৫ × ৩)
= ১৩৫

শেষ তিনটি সংখ্যার গড় ৫২
∴ শেষ তিনটি সংখ্যার সমষ্টি = (৫২ × ৩)
= ১৫৬

চতুর্থ সংখ্যাটি = ৪৫

∴ ৭ টি সংখ্যার সমষ্টি = (১৩৫ + ১৫৬ + ৪৫)
= ৩৩৬
∴ ৭ টি সংখ্যার গড় = (৩৪১ ÷ ৭)
= ৪৮
১৬,৩৮৩.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ২০ কি.মি. পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৩ কি.মি. হয়, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
  1. ১ কি.মি.
  2. ২ কি.মি.
  3. ৩ কি.মি.
  4. ৪ কি.মি.
সঠিক উত্তর:
২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ২০ কি.মি. পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৩ কি.মি. হয়, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?

সমাধান:
স্রোতের অনুকূলে ৪ ঘন্টায় নৌকার যায় ২০ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘন্টায় নৌকার যায় = ২০/৪ = ৫ কি.মি.

১৬,৩৮৪.
বার্ষিক ৫% সরল মুনাফায় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ৫০৪ টাকা হয়। ১০% মুনাফায় একই পরিমাণ টাকার ৫/২ বছরে মুনাফা কত টাকা হবে?
  1. ক) ৪২০ টাকা
  2. খ) ১০৫ টাকা 
  3. গ) ৫২৫ টাকা 
  4. ঘ) ২১০ টাকা 
সঠিক উত্তর:
খ) ১০৫ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৫% সরল মুনাফায় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ৫০৪ টাকা হয়। ১০% মুনাফায় একই পরিমাণ টাকার ৫/২ বছরে মুনাফা কত টাকা হবে?


সমাধান:
আসল P = ক টাকা 
সরল-মুনাফা I = ৫০৪ - ক টাকা 
সময় n  = ৪ বছর 
মুনাফার হার r = ৫% = ৫/১০০ 

আমরা জানি 
৫০৪ - ক = (ক × ৫ × ৪)/১০০
৫০৪ - ক = ক/৫
২৫২০ - ৫ক = ক 
ক + ৫ক = ২৫২০ 
৬ক = ২৫২০
ক = ৪২০ টাকা 

আবার 
১০০ টাকার ১ বছরের মুনাফা ১০টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা ১০/১০০ টাকা 
৪২০ টাকার ৫/২ বছরের মুনাফা (১০ × ৪২০ × ৫)/(১০০ × ২) টাকা 
= ১০৫ টাকা 
১৬,৩৮৫.
'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 
  1. ৬ দিনে
  2. ১২ দিনে
  3. ১৪ দিনে
  4. ১৮ দিনে
সঠিক উত্তর:
১৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 

সমাধান: 
'ক' ১ অংশ কাজ করে = ১২ দিনে 
∴ 'ক' ২/৩ অংশ কাজ করে = (১২ × ২)/৩ দিনে 
= ৮ দিনে 
∴ বাকি কাজ = {১- (২/৩)} অংশ 
= ১/৩ অংশ 

আবার, 
'খ' ১ অংশ কাজ করে = ১৮ দিনে 
∴ 'খ' ১/৩ অংশ কাজ করে = (১৮ × ১)/৩ দিনে 
= ৬ দিনে 

∴ মোট সময় = (৮ + ৬) দিনে 
= ১৪ দিনে 

∴ কাজটি মোট ১৪ দিনে শেষ হয়েছে।
১৬,৩৮৬.
একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?
  1. ৭/১৭
  2. ৯/১৯
  3. ৩/১৩
  4. ৪/১৫
সঠিক উত্তর:
৭/১৭
উত্তর
সঠিক উত্তর:
৭/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি
ভগ্নাংশটির লব = ক
ভগ্নাংশটির হর = ক + ১০

প্রশ্নমতে,
(ক + ৮)/(ক + ১০ + ৮) = ৩/৫
⇒ (ক + ৮)/(ক + ১৮) = ৩/৫
⇒ ৫ক + ৪০ = ৩ক + ৫৪
⇒ ২ক = ১৪
∴ ক = ৭

∴ ভগ্নাংশটি = ৭/(৭ + ১০) = ৭/১৭
১৬,৩৮৭.
80 জন ছাত্রের মধ্যে 55 জন পাস করলে, শতকরা ফেলের হার কত?
  1. 30.00%
  2. 25.25%
  3. 35.25%
  4. 31.25%
সঠিক উত্তর:
31.25%
উত্তর
সঠিক উত্তর:
31.25%
ব্যাখ্যা
প্রশ্ন: 80 জন ছাত্রের মধ্যে 55 জন পাস করলে, শতকরা ফেলের হার কত?

সমাধান:
ফেল করে = 80 - 55 = 25 জন

ফেলের হার = (25 × 100)/80
= 31.25%
১৬,৩৮৮.
2a - 3 একটি বিজোড় সংখ্যা হলে, সংখ্যাটির পরবর্তী জোড় সংখ্যা কত?
  1. 2a - 5
  2. 2a - 4
  3. 2a - 2
  4. 3a + 1
সঠিক উত্তর:
2a - 2
উত্তর
সঠিক উত্তর:
2a - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 2a - 3 একটি বিজোড় সংখ্যা হলে, সংখ্যাটির পরবর্তী জোড় সংখ্যা কত?

সমাধান:
যেকোনো বিজোড় সংখ্যার সাথে ১ যোগ করলে সেই সংখ্যাটির পরবর্তী জোড় সংখ্যা পাওয়া যায়।
∴ 2a - 3 সংখ্যাটির পরবর্তী জোড় সংখ্যা =  2a - 3 + 1
= 2a - 2
১৬,৩৮৯.
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৬১। বড় সংখ্যাটি কত?
  1. ৩১
  2. ৩৫
  3. ৪১
  4. ২৫
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৬১। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৬১
⇒ ক + ২ক + ১ - ক = ৬১
⇒ ২ক = ৬১ - ১
⇒ ২ক = ৬০
⇒ ক = ৬০/২
∴ ক = ৩০

∴ বড় সংখ্যাটি = (৩০ + ১) = ৩১
১৬,৩৯০.
২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা অর্ধ-বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ১২১০ টাকা
  2. ২০৭৩.৬ টাকা
  3. ১৪৭৮.১ টাকা
  4. ১৪৬৪.১ টাকা
সঠিক উত্তর:
১৪৬৪.১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৬৪.১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা অর্ধ-বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার = ২০%
সুতরাং অর্ধ-বার্ষিক মুনাফার হার, r = (২০/২)% = ১০%
সময় = ২ বছর
অর্থাৎ সময়, n = ৪ অর্ধ-বছর

প্রারম্ভিক মূলধন, P = ১০০০ টাকা
আমরা জানি,  চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০(১ + ১০%)
= ১০০০(১ + ১০/১০০)
= ১০০০(১১০/১০০)
= ১০০০(১১/১০)
= ১০০০ × ১.১ × ১.১ × ১.১ × ১.১
= ১৪৬৪.১ টাকা
১৬,৩৯১.
একটি ঝুড়িতে ৩০ টি পোশাকের মধ্যে ৩০% শার্ট আছে। ঝুড়িতে ৩০ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
  1. ক) ২৪ টি
  2. খ) ৩০ টি
  3. গ) ৯ টি
  4. ঘ) ২১ টি
সঠিক উত্তর:
ঘ) ২১ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১ টি
ব্যাখ্যা

১০০ টির মধ্যে শার্ট আছে ৩০ টি
৩০ টির মধ্যে শার্ট আছে ( ৩০ × ৩০ ) ÷ ১০০ = ৯ টি
৩০ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় = ( ৩০ - ৯) = ২১ টি

১৬,৩৯২.
৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে ৩৫ মিনিট সময় লাগায়। ৩০০টি বিড়াল ৩০০টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে?
  1. ২৫
  2. ৩৫
  3. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা
টি বিড়াল ৫টি ইঁদুর ধরে ৩৫ মিনিটে
৫টি বিড়াল ১টি ইঁদুর ধরে ৩৫/৫ মিনিটে
১টি বিড়াল ১টি ইঁদুর ধরে (৩৫×৫)/৫ মিনিটে
১০০টি বিড়াল ১টি ইঁদুর ধরে (৩৫×৫)/(১০০×৫) মিনিটে
১০০টি বিড়াল ১০০টি ইঁদুর ধরে (৩৫×৫×১০০)/(১০০×৫) মিনিটে
= ৩৫ মিনিটে।
১৬,৩৯৩.
কোনো একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ৩ বছরে আসলের ৫/৪ অংশ হয়। মুনাফার হার কত?
  1. ১৫%
  2. ১৬.৫%
  3. ১২.৫%
  4. ৮.৩৩%
সঠিক উত্তর:
৮.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
৮.৩৩%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ৩ বছরে আসলের ৫/৪ অংশ হয়। মুনাফার হার কত?

সমাধান:
আসল = P হলে,
মুনাফা, I = মুনাফা সহ আসল - আসল
বা, I = আসলের ৫/৪ অংশ - আসল
বা, I = P × (৫/৪) - P
বা, I = (৫P/৪) - P
বা, I = (৫P - ৪P)/৪
বা, I = P/৪

আমরা জানি,
মুনাফা, I = Pnr/১০০
বা, P/৪ = (P × ৩ × r)/১০০
বা, ১/৪ = (৩ × r)/১০০
বা, ১/৪ = ৩r/১০০
বা, r = (১ × ১০০)/(৩ × ৪)
বা, r = ২৫/৩
∴ r = ৮.৩৩

অর্থাৎ মুনাফার হার = ৮.৩৩%।

১৬,৩৯৪.
শতকরা বার্ষিক ৫ টাকা হার মুনাফায় কত টাকা ১২ বছরে সবৃদ্ধিমূল ১২৪৮ টাকা হবে?
  1. ক) ৫৬০ টাকা
  2. খ) ৪৯৬ টাকা
  3. গ) ৭৮০ টাকা
  4. ঘ) ৬৭০ টাকা
সঠিক উত্তর:
গ) ৭৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৮০ টাকা
ব্যাখ্যা

আমরা জানি,
S = P(১+nr)
এখানে, P = মুলধন, n = 12 বছর
∴ r = ৫/১০০ = ০.৫
দেওয়া আছে, সর্বৃদ্ধিমূল, S = ১২৪৮ টাকা
প্রশ্নমতে,
১২৪৮ = P(১২×০.০৫)
বা, ১২৪৮ = P(১+০.৬)
বা, P×১.৬ = ১২৪৮
বা, P = ১২৪৮/১.৬
∴ P = ৭৮০ টাকা

১৬,৩৯৫.
শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ, সুদাসলে ১/৫ অংশ হবে?
  1. ২৫%
  2. ২০%
  3. ৫%
  4. ১০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ, সুদাসলে ১/৫ অংশ হবে?

সমাধান:
ধরি,
সুদাসল = ১০০ টাকা
সুদ = ১০০ × (১/৫) = ২০ টাকা
আসল = সুদাসল - সুদ = ১০০ - ২০ = ৮০ টাকা

∴ সুদের হার = (সুদ × ১০০)/(আসল × সময়)
= (২০ × ১০০)/(৮০ × ১)টাকা
= ২৫%
১৬,৩৯৬.
টাকায় ৫টি করে আম ক্রয় করে ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
ক) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি করে আম ক্রয় করে ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৫টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৫ টাকা

৪টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪) - (১/৫) 
= (৫ - ৪)/২০
= ১/২০ টাকা

১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৫)/২০ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৫ × ১০০)/২০ টাকা
= ২৫ টাকা

∴ নির্ণেয় লাভ ২৫%
১৬,৩৯৭.
একটি মাছ ২৭০ টাকা বিক্রয়ে যত ক্ষতি হয় ৩৯০ টাকা বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত? 
  1. ৩০০ টাকা
  2. ৩২০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মাছ ২৭০ টাকা বিক্রয়ে যত ক্ষতি হয় ৩৯০ টাকা বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত? 

সমাধান:
ধরি,
মাছটি ২৭০ টাকা বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা 
ক্রয়মূল্য = (২৭০ + ক) টাকা 
 
∴ মাছটি ৩৯০ টাকা বিক্রি করলে লাভ হয় ৩ক টাকা 
ক্রয়মূল্য = (৩৯০ - ৩ক) টাকা 

প্রশ্নমতে,
২৭০ + ক= ৩৯০ - ৩ক
ক + ৩ক = ৩৯০ - ২৭০
৪ক  = ১২০
ক = ৩০

ক্রয়মূল্য = (২৭০ + ৩০) টাকা = ৩০০ টাকা
১৬,৩৯৮.
৪৮ কোন সংখ্যার ৬০%?
  1. ক) ৮০
  2. খ) ৮২
  3. গ) ৮৪
  4. ঘ) ৮৬
সঠিক উত্তর:
ক) ৮০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০
ব্যাখ্যা
৬০% = ৪৮
১০০% = (৪৮/৬০)×১০০ = ৮০
১৬,৩৯৯.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৫ যোগ করলে যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
  1. ৪৯
  2. ৩৬
  3. ৬৪
  4. ২৫
সঠিক উত্তর:
৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪৯
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার বর্গমূলের সাথে ৫ যোগ করলে যোগফল ১২ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে,
√x + ৫ = ১২
⇒ √x = ১২ − ৫
⇒ √x = ৭
⇒ x = ৭ [বর্গ করে]
∴ x = ৪৯

অতএব, সংখ্যাটি = ৪৯।

১৬,৪০০.
৬০০ কিমি দূরত্ব অতিক্রম করতে ৮ ঘণ্টা সময় লাগে যদি যাত্রাপথের ১২০ কিমি ট্রেন এবং বাকীটা গাড়ি দিয়ে যায়। যদি ২০০ কিমি ট্রেনে এবং বাকীটা গাড়ি দিয়ে যায় তাহলে ২০ মিনিট বেশি লাগে। ট্রেন এবং গাড়ির গতির অনুপাত কত?
  1. ক) ২ঃ৩
  2. খ) ৩ঃ২
  3. গ) ৩ঃ৪
  4. ঘ) ৪ঃ৩
সঠিক উত্তর:
গ) ৩ঃ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ঃ৪
ব্যাখ্যা

মনে করি,
ট্রেনের গতি x কিমি/ঘন্টা
এবং গাড়ির গতি y কিমি/ঘণ্টা।

তাহলে,
120/x + 480/x = 8
⇒ 1/x + 4/y = 1/15 --- (1)

এবং,
200/x + 400/y = 25/3
⇒ 1/x + 2/y = 1/24 --- (2)

1 এবং 2 সমাধান করে পাই,
x = 60 এবং y = 80

গতির অনুপাত = 60 : 80 = 3 : 4.