বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৫৯ / ১৬৯ · ১৫,৮০১১৫,৯০০ / ১৬,৯৯১

১৫,৮০১.
১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
  1. ১০ কিলোগ্রাম
  2. ১০০ কিলোগ্রাম
  3. ১০০০ কিলোগ্রাম
  4. ১০,০০০ কিলোগ্রাম
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?

সমাধান:
১  কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
১৫,৮০২.
কোন আসল ৫% সুদে ৫ বছরে সুদাসলে ৫২৫ টাকা হলে আসল কত?
  1. ক) ৪০০
  2. খ) ৪২০
  3. গ) ৪৫০
  4. ঘ) ৫০০
সঠিক উত্তর:
খ) ৪২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২০
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকার ৫ বছরের সুদ = ৫ × ৫ = ২৫ টাকা
∴ ১০০ টাকা ৫ বছরে সুদে আসলে হবে, (১০০ + ২৫) = ১২৫ টাকা।
প্রশ্নমতে, সুদাসল ১২৫ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৫২৫ টাকা হলে আসল (১০০×৫২৫)/১২৫ = ৪২০ টাকা।

১৫,৮০৩.
১২০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান:
১২০ এর মৌলিক গুণনীয়ক রূপ বের করি:
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

এখানে ২ এর সূচক ৩, ৩ এর সূচক ১ এবং ৫ এর সূচক ১।

ভাজকের সংখ্যা বের করার সূত্র:
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটিই ভাজক সংখ্যা।
∴ ভাজক সংখ্যা = (৩ + ১) × (১ + ১) × (১ + ১)
= ৪ × ২ × ২
= ১৬
অর্থাৎ, ১২০ এর মোট ১৬টি ভাজক আছে।

১৫,৮০৪.
কত টাকার 7/9 অংশ 700 টাকার 9/10 অংশের সমান?
  1. ক) 630 টাকা
  2. খ) 810 টাকা
  3. গ) 360 টাকা
  4. ঘ) 300 টাকা
সঠিক উত্তর:
খ) 810 টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) 810 টাকা
ব্যাখ্যা

ধরি, টাকার পরিমাণ = x
প্রশ্নমতে,
x × (7/9) = 700 × (9/10)
x = (700×9×9)/(10×7)
x = 810

১৫,৮০৫.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ২৭ হলে মধ্য সমানুপাতী কত?
  1. ২৭
  2. ২১
  3. ১৮
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ২৭ হলে মধ্য সমানুপাতী কত?

সমাধান:
আমরা জানি,
ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে,

(২য় রাশি) = ১ম রাশি × ৩য় রাশি 
বা, ২য় রাশি = √(৩ × ২৭)
বা, ২য় রাশি = √৮১
∴ ২য় রাশি = ৯
 
২য় রাশি = মধ্য সমানুপাতী = ৯
১৫,৮০৬.
এক ব্যক্তি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ১২ কি.মি. যায় এবং স্রোতের বিপরীতে ৮ ঘণ্টায় ফিরে আসে। তাহলে স্রোতের গতিবেগ কত?
  1. ১.৭৫ কি.মি./ঘণ্টা
  2. ০.৭৫ কি.মি./ঘণ্টা
  3. ১.২৫ কি.মি./ঘণ্টা
  4. ১.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
০.৭৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
০.৭৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ১২ কি.মি. যায় এবং স্রোতের বিপরীতে ৮ ঘণ্টায় ফিরে আসে। তাহলে স্রোতের গতিবেগ কত?

সমাধান:
স্রোতের অনুকূলে বেগ = ১২/৪ = ৩ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = ১২/৮ = ১.৫ কি.মি./ঘণ্টা

নৌকার বেগ + স্রোতের বেগ = ৩ কি.মি./ঘণ্টা
নৌকার বেগ - স্রোতের বেগ = ১.৫ কি.মি./ঘণ্টা
∴ ২ × (স্রোতের বেগ) = ১.৫ কি.মি./ঘণ্টা
∴ স্রোতের বেগ = ১.৫/২ = ০.৭৫ কি.মি./ঘণ্টা
১৫,৮০৭.
১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার কত অংশ?
  1. ক) ১/৪ অংশ
  2. খ) ১/৫ অংশ
  3. গ) ১/৬ অংশ
  4. ঘ) ১/৭ অংশ
সঠিক উত্তর:
গ) ১/৬ অংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৬ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার কত অংশ?

সমাধান:
১ ঘণ্টা ২০ মিনিট = ৬০ + ২০ মিনিট
= ৮০ মিনিট 

৮ ঘণ্টা = (৮ × ৬০) মিনিট
= ৪৮০ মিনিট

∴ ১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার = ৮০/৪৮০ অংশ
= ১/৬ অংশ
১৫,৮০৮.
২০০০ টাকা ৪ বছরে সুদ-আসলে ২৪০০ টাকা হলে, ১০০০ টাকার ৫ বছরের সুদ কত হবে?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩০০ টাকা
সঠিক উত্তর:
২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০০ টাকা ৪ বছরে সুদ-আসলে ২৪০০ টাকা হলে, ১০০০ টাকার ৫ বছরের সুদ কত হবে?

সমাধান:
আমরা জানি, সুদ = সুদাসল − আসল = (২৪০০ − ২০০০) টাকা
= ৪০০ টাকা

এখানে,
২০০০ টাকার ৪ বছরের সুদ = ৪০০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৪০০/(২০০০ × ৪) টাকা
∴ ১০০০ টাকার ৫ বছরের সুদ = (৪০০ × ১০০০ × ৫)/(২০০০ × ৪) টাকা
= ২০০০০০০/৮০০০ টাকা
= ২৫০ টাকা

১৫,৮০৯.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?
  1. ক) ৩২ বছর
  2. খ) ৪২ বছর
  3. গ) ৬২ বছর
  4. ঘ) ৫২ বছর
সঠিক উত্তর:
ঘ) ৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫২ বছর
ব্যাখ্যা

ছাত্রদের বয়সের সমষ্টি = ২০ ✕ ১০ = ২০০
শিক্ষকসহ ছাত্রদের বয়সের সমষ্টি = ২১ ✕ ১২ = ২৫২
∴ শিক্ষকের বয়স = ২৫২-২০০ = ৫২ বছর।

১৫,৮১০.
পরপর চারটি সংখ্যার গুণফল ৩০২৪ হলে, তাদের যোগফল কত?
  1. ক) ২৪
  2. খ) ২৭
  3. গ) ৩০
  4. ঘ) ৩৩
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা
৩০২৪
= ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৭
= (২ × ৩) × ৭ × (২ × ২ × ২) × (৩ × ৩)
= ৬ × ৭ × ৮ × ৯
৬ + ৭ + ৮ + ৯ = ৩০
১৫,৮১১.
ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম?
  1. ক) ১০ টাকা
  2. খ) ১৫ টাকা
  3. গ) ২০ টাকা
  4. ঘ) ২৫ টাকা
সঠিক উত্তর:
গ) ২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম?

সমাধান: 
খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১২৫ টাকা 

১২৫ টাকায় খ এর বেতন কম ২৫ টাকা
১টাকায় খ এর বেতন কম ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (২৫ × ১০০)/১২৫
= ২০ টাকা
১৫,৮১২.
১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি ?
  1. ক) ১৪টি
  2. খ) ১৩টি
  3. গ) ১৬টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
ব্যাখ্যা
মনে রাখুন, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার ছক(৪৪-২২৩-২২৩-২১)। ১-৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৫টি। যথা (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭) = ১৫টি।
১৫,৮১৩.
নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? 
  1. ক) ২০৫
  2. খ) ২৮৪
  3. গ) ৩২৫
  4. ঘ) ৬২৫
সঠিক উত্তর:
ঘ) ৬২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬২৫
ব্যাখ্যা
২০৫ = ৪১ × ৫  [যা পূর্ণবর্গ নয়] 
২৮৪ = ২ × ২ × ৭১ [যা পূর্ণবর্গ নয়] 
৩২৫ = ৫ × ৫ × ১৩ [যা পূর্ণবর্গ নয়] 
৬২৫ = ৫ × ৫ × ৫ × ৫ [যা পূর্ণবর্গ ]
১৫,৮১৪.
২০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত? 
  1. ৭৮
  2. ৮৮
  3. ৯৮
  4. ১০৭
সঠিক উত্তর:
৮৮
উত্তর
সঠিক উত্তর:
৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত? 

সমাধান: 
২০ থেকে ৬০ পর্যন্ত একক স্থানীয় অঙ্ক ৯ বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলো হলো- ২৯ এবং ৫৯

∴ তাদের সমষ্টি = (২৯ + ৫৯) 
= ৮৮ ।
১৫,৮১৫.
দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৩২
  2. খ) ২০
  3. গ) ১৬
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ঘ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা x
অপর সংখ্যা 1.5x
সংখ্যা দুইটির গুণফল = 1.5x2

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
1.5x2 = 96 × 16
বা, 1.5x2 = 1536
বা, x2 = 1536/1.5
বা, x2 = 1024
বা, x = √1024
∴ x = 32

∴ বড় সংখ্যাটি = 1.5 × 32 = 48
১৫,৮১৬.
একটি ধাতু মিশ্রণে রুপা ও দস্তার অনুপাত ৭ : ২। মিশ্রণের ওজন ৩৬ গ্রাম হলে, কত গ্রাম রুপা মেশালে রুপা ও দস্তার অনুপাত ৪ : ১ হবে?
  1. ৪ গ্রাম
  2. ১০ গ্রাম
  3. ৬ গ্রাম
  4. ১২ গ্রাম
সঠিক উত্তর:
৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধাতু মিশ্রণে রুপা ও দস্তার অনুপাত ৭ : ২। মিশ্রণের ওজন ৩৬ গ্রাম হলে, কত গ্রাম রুপা মেশালে রুপা ও দস্তার অনুপাত ৪ : ১ হবে?

সমাধান:
রুপা ও দস্তার অনুপাত = ৭ : ২
অনুপাতের সমষ্টি = ৭ + ২ = ৯

∴ রুপার পরিমাণ = ৩৬ এর ৭/৯ = ২৮ গ্রাম
∴ দস্তার পরিমাণ = ৩৬ এর ২/৯ = ৮ গ্রাম

এখন বলা হয়েছে, কিছু রুপা যোগ করলে নতুন অনুপাত হবে ৪ : ১

ধরি, x গ্রাম রুপা যোগ করার পর নতুন অনুপাত,
⇒ (২৮ + x) : ৮ = ৪ : ১
⇒ (২৮ + x)/৮ = ৪/১
⇒ ২৮ + x = ৩২
⇒ x = ৩২ - ২৮
∴ x = ৪ গ্রাম

অতএব, ৪ গ্রাম রুপা মেশাতে হবে।
১৫,৮১৭.
কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। আবার লব ও হরের প্রত্যকেটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হবে। ভগ্নাংশটি কত?
  1. ক) 7/11
  2. খ) 5/9
  3. গ) 3/5
  4. ঘ) 7/9
সঠিক উত্তর:
ঘ) 7/9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7/9
ব্যাখ্যা
মনেকরি,
ভগ্নাংশটির লব= x
ভগ্নাংশটির হর=y 
ভগ্নাংশটি = x/y

১ম শর্তমতে 
(x + 1)/(y + 1) = 4/5
5x + 5 = 4y + 4
5x - 4y = 4 - 5 
5x - 4y = - 1 .................... (1)

(x - 5)/(y - 5) = 1/2
2x - 10 = y - 5 
2x - y = - 5 + 10 
2x - y = 5 
y = 2x - 5 ...................(2)

(1) নং সমীকরণ হতে পাই, 
5x - 4(2x - 5) = - 1
5x - 8x + 20 = - 1
- 3x = - 21 
x = 7
(2) নং সমীকরণ হতে পাই,
y = 2 × 7 - 5 
   = 14 - 5
   = 9

ভগ্নাংশটি = 7/9
১৫,৮১৮.
কত টাকার ৪/৭ অংশ ৩৬ টাকার ৮/৯ অংশের সমান?
  1. ৫৮
  2. ৬২
  3. ৫৬
  4. ৬০
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৪/৭ অংশ ৩৬ টাকার ৮/৯ অংশের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪/৭= ৩৬ এর ৮/৯
⇒ ৪ক/৭ = (৩৬ × ৮)/৯
⇒ ৪ক/৭ = ৩২
⇒ ৪ক = ২২৪
⇒ ক = ২২৪/৪
∴ ক = ৫৬

অতএব, ৫৬ টাকার ৪/৭ অংশ ৩৬ টাকার ৮/৯ অংশের সমান।
১৫,৮১৯.
রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
  1. ক) ৯৭
  2. খ) ৮৩
  3. গ) ৮৭
  4. ঘ) ৯৩
সঠিক উত্তর:
ক) ৯৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৭
ব্যাখ্যা
ধরি,
রহিম ইংরেজিতে নম্বর পেয়েছে = x
গণিতে নম্বর পেয়েছে = x + 14

প্রশ্নমতে 
 x + x + 14 = 180
2x +14 = 180
2x = 180 - 14
2x = 166
x = 166/2
x= 83

গণিতে নম্বর পেয়েছে = 83 + 14
                                 = 97
১৫,৮২০.
যদি একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ১৫ হয় এবং লব থেকে ৩ বিয়োগ করলে তা হরের অর্ধেক হয়, তবে ভগ্নাংশটি কত?
  1. ৬/৯
  2. ৭/৮
  3. ৫/১০
  4. ৪/১১ 
সঠিক উত্তর:
৭/৮
উত্তর
সঠিক উত্তর:
৭/৮
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ১৫ হয় এবং লব থেকে ৩ বিয়োগ করলে তা হরের অর্ধেক হয়, তবে ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশটির লব = ক
∴ হর = (১৫ - ক)

প্রশ্নমতে,
ক - ৩ = (১৫ - ক)/২
⇒ ২ × (ক - ৩) = ১৫ - ক
⇒ ২ক - ৬ = ১৫ - ক
⇒ ২ক + ক = ১৫ + ৬
⇒ ৩ক = ২১
⇒ ক = ২১/৩
∴ ক = ৭

লব = ৭ হলে,
হর = ১৫ - ৭ = ৮

অতএব, ভগ্নাংশটি = ৭/৮

১৫,৮২১.
কোন আসল 5 বছরে মুনাফা-আসলে 6600 টাকা হলো যেখানে মুনাফা আসলের 3/8 অংশ। মুনাফার হার কত?
  1. ক) 5%
  2. খ) 7.5%
  3. গ) 10%
  4. ঘ) 12.5%
সঠিক উত্তর:
খ) 7.5%
উত্তর
সঠিক উত্তর:
খ) 7.5%
ব্যাখ্যা

ধরি,
আসল 8 টাকা
∴ মুনাফা 3 টাকা
∴ মুনাফা-আসল = 11 টাকা
মুনাফা-আসল 11 টাকায় আসল = 8 টাকা
∴ মুনাফা-আসল 6600 টাকায় আসল = 8 × 6600/11
= 4800 টাকা
∴ মুনাফা = 6600 - 4800
= 1800
∴ মুনাফার হার = (1800 × 100)/(4800 × 5)
= 7.5

১৫,৮২২.
৪ জন তাঁতি ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 
  1. ৬ 
  2. ৮ 
  3. ১২ 
  4. ১৬ 
সঠিক উত্তর:
১৬ 
উত্তর
সঠিক উত্তর:
১৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ জন তাঁতি ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 

সমাধান: 
৪ জন তাঁতি ৪ দিনে মাদুর তৈরি করে = ৪ টি
∴ ১ জন তাঁতি ১ দিনে মাদুর তৈরি করে = ৪/(৪ × ৪) টি
∴ ৮ জন তাঁতি ৮ দিনে মাদুর তৈরি করে = (৪ × ৮ × ৮)/(৪ × ৪) টি
= ১৬ টি 

∴ ১৬ টি মাদুর তৈরি করতে পারবে।

১৫,৮২৩.
১ ডজন ডিম ৭২ টাকায় ক্রয় করে, ১ হালি ডিম ৩২ টাকা ধরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে?
  1. ৩২.১২%
  2. ৩৫.২৪%
  3. ৩৩.৩৩%
  4. ৩১.০১%
সঠিক উত্তর:
৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ডজন ডিম ৭২ টাকায় ক্রয় করে, ১ হালি ডিম ৩২ টাকা ধরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে?

সমাধান:
১ ডজন = ১২ টি
১২ টি ডিমের দাম = ৭২ টাকা
১ টি ডিমের দাম = ৬ টাকা

১ হালি= ৪ টি
৪ টি ডিম বিক্রি করে = ৩২ টাকা 
১ টি ডিম বিক্রি করে =  ৮ টাকা
∴ লাভ = ( ৮ - ৬) = ২ টাকা

শতকরা লাভ = (২/৬) × ১০০%
=৩৩.৩৩%
১৫,৮২৪.
৪০ টাকায় ১০ টি কলা বিক্রয় করায় ২০% ক্ষতি হলে, ২৫ টি কলার ক্রয়মূল্য কত?
  1. ২২০ টাকা
  2. ১৫০ টাকা
  3. ৮৫ টাকা
  4. ১২৫ টাকা
সঠিক উত্তর:
১২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ টাকায় ১০ টি কলা বিক্রয় করায় ২০% ক্ষতি হলে, ২৫ টি কলার ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৮০) × ৪০ টাকা
= ৫০ টাকা

এখন,
১০ টি কলার ক্রয়মূল্য ৫০ টাকা
১ টি কলার ক্রয়মূল্য (৫০/১০) টাকা
∴ ২৫ টি কলার ক্রয়মূল্য (৫০/১০) × ২৫ টাকা
= ১২৫ টাকা

১৫,৮২৫.
৬, ১৫, ২০ অথবা ২৪ জন বালকের মধ্যে সর্বোচ্চ কতটি আপেল সমান ভাবে ভাগ করা যাবে যা ১০০০ এর বেশি হবে না?
  1. ৯৯০ টি
  2. ৯৩০ টি
  3. ৯২০ টি
  4. ৯৬০ টি
সঠিক উত্তর:
৯৬০ টি
উত্তর
সঠিক উত্তর:
৯৬০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ১৫, ২০ অথবা ২৪ জন বালকের মধ্যে সর্বোচ্চ কতটি আপেল সমান ভাবে ভাগ করা যাবে যা ১০০০ এর বেশি হবে না?

সমাধান:
৬, ১৫, ২০ এবং ২৪ এর ল.সা.গু = ১২০

এখন,
১২০ ) ১০০০ ( ৮
           ৯৬০
_______________________
              ৪০

∴ নির্ণেয় আপেলের সংখ্যা = ১০০০ - ৪০ = ৯৬০ টি
১৫,৮২৬.
নিচের কোন ২ টি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা।
  1. ১, ২
  2. ২, ৩
  3. ৩, ৪
  4. ৪, ৫
  5. ৫, ৬
সঠিক উত্তর:
৪, ৫
উত্তর
সঠিক উত্তর:
৪, ৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ২ টি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা।

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা দুইটি ক, (ক + ১)
তাদের বর্গের অন্তর = (ক + ১) - ক
= ক + ২ক + ১ - ক
= ২ক + ১

ক = ১ হলে ২. ১ + ১ = ৩ যা পূর্ণবর্গ নয়
ক = ২ হলে ২. ২ + ১ = ৫, যা পূর্ণবর্গ নয়
ক = ৩ হলে ২. ৩ + ১ = ৭, যা পূর্ণবর্গ নয়
ক = ৪ হলে ২. ৪ + ১ = ৯, যা পূর্ণবর্গ

∴ নির্ণেয় সংখ্যা দুটি হল = ৪, (৪ +১) = ৪, ৫
১৫,৮২৭.
একটি পুকুর খনন করতে ১৬০ জন লোকের ২৪ দিন সময় লাগে। ৩২ দিনে পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে? 
  1. ১০৫ জন
  2. ১২০ জন
  3. ১৩০ জন
  4. ১৪৪ জন
সঠিক উত্তর:
১২০ জন
উত্তর
সঠিক উত্তর:
১২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পুকুর খনন করতে ১৬০ জন লোকের ২৪ দিন সময় লাগে। ৩২ দিনে পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে? 

সমাধান:
২৪ দিনে পুকুরটি খনন করে ১৬০ জনে
∴ ১ দিনে পুকুরটি খনন করে (১৬০ × ২৪) জনে
∴ ৩২ দিনে পুকুরটি খনন করে {(১৬০ × ২৪)/৩২} জনে
= ১২০ জনে

∴ ৩২ দিনে পুকুরটি খনন করতে ১২০ জন লোকের প্রয়োজন

১৫,৮২৮.
যদি ৪ জন লোক প্রতি ঘন্টা ২০ টি বালিশ তৈরি করতে পারে, তবে ৮ জন লোক ৪০ টি বালিশ তৈরি করতে কত ঘন্টা সময় নিবে?
  1. ক) ১ ঘন্টা
  2. খ) ২ ঘন্টা
  3. গ) ৫ ঘন্টা
  4. ঘ) ৮ ঘন্টা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ ঘন্টা
ব্যাখ্যা

৪ জন লোক ২০ টি বালিশ তৈরী করে ১ ঘণ্টায়
∴ ৮ জন লোক ৪০ টি বালিশ তৈরী করবে = (১ × ৪ × ৮)/(২০ × ৮) ঘণ্টায়
                                                     = ১ ঘণ্টায়

১৫,৮২৯.
১০% হার সুদে ২০০০ টাকা ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ১৮ টাকা
  2. ১৯ টাকা
  3. ২০ টাকা
  4. ২২ টাকা
সঠিক উত্তর:
২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সরল সুদ = ১০ টাকা
∴ ২০০০ টাকার ২ বছরের সরল সুদ = (১০ × ২ × ২০০০)/১০০
= ৪০০ টাকা
আবার,
চক্রবৃদ্ধি সুদাসল = ২০০০ × (১ + ১০/১০০)
= ২০০০ × ১১০/১০০ × ১১০/১০০
= ২৪২০
∴ চক্রবৃদ্ধি সুদ = ২৪২০ - ২০০০
= ৪২০ টাকা
∴ সুদ (দ্বয়) এর পার্থক্য = ৪২০ - ৪০০
= ২০ টাকা 

১৫,৮৩০.
দুই সন্তানের বয়সের গড় ১২ বৎসর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৯ বৎসর হলে, মাতার বয়স কত হবে?
  1. ক) ৩০ বৎসর
  2. খ) ৩১ বৎসর
  3. গ) ৩২ বৎসর
  4. ঘ) ৩৩ বৎসর
সঠিক উত্তর:
ঘ) ৩৩ বৎসর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৩ বৎসর
ব্যাখ্যা
মায়ের বয়স = (৩×১৯ - ২×১২) = ৩৩
১৫,৮৩১.
মুনাফার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত টাকা?
  1. ৬০০ টাকা
  2. ৭০০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ১০০০ টাকা
সঠিক উত্তর:
৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফার হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত টাকা?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে আয় কমে = ৭% - ৫% = ২%
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ২) টাকা = ১০ টাকা

এখন,
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা
∴ ৭০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১০ টাকা
= ৭০০ টাকা

∴ তার মূলধন = ৭০০ টাকা।
১৫,৮৩২.
জুয়েল ১৫ টাকায় ৩ টি ডিম কিনে ২৪ টাকায় ৪ টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% লাভ
  2. ২৫% ক্ষতি
  3. ১৫% লাভ
  4. ১০% ক্ষতি
সঠিক উত্তর:
২০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২০% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: জুয়েল ১৫ টাকায় ৩ টি ডিম কিনে ২৪ টাকায় ৪ টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
৩ টি ডিমের ক্রয়মূল্য = ১৫ টাকা
১ টি ডিমের ক্রয়মূল্য = ১৫/৩ = ৫ টাকা

আবার, ৪ টি ডিমের বিক্রয়মূল্য = ২৪ টাকা
১ টি ডিমের বিক্রয়মূল্য = ২৪/৪ = ৬ টাকা

∴ লাভ = ৬ - ৫ = ১ টাকা
৫ টাকায় লাভ হয় = ১ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ১/৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয়= (১/৫) × ১০০ টাকা
= ২০ টাকা বা ২০%

১৫,৮৩৩.
বুলবুল ও বাশারের আয়ের অনুপাত ৫ : ৪। বুলবুলের আয় ৮৫ টাকা হলে বাশারের আয় কত? 
  1. ৫১ টাকা
  2. ৬৪ টাকা
  3. ৬৮ টাকা
  4. ৭৮ টাকা
সঠিক উত্তর:
৬৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বুলবুল ও বাশারের আয়ের অনুপাত ৫ : ৪। বুলবুলের আয় ৮৫ টাকা হলে বাশারের আয় কত? 

সমাধান: 
ধরি, 
বাশারের আয় = x টাকা 

শর্তমতে, 
৫ : ৪ = ৮৫ : x 
বা, ৫/৪ = ৮৫/x 
বা, x = (৮৫ × ৪)/৫ 
∴ x = ৬৮ 

∴ বাশারের আয় = ৬৮ টাকা।
১৫,৮৩৪.
সুদের হার ৬.৫০% হলে ১০০০ টাকা জমা দিয়ে ৬ বছর পরে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
  1. ক) ১২৫০ টাকা
  2. খ) ৩৯০ টাকা
  3. গ) ১৩৯০ টাকা
  4. ঘ) ১০৬৫ টাকা
সঠিক উত্তর:
গ) ১৩৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৯০ টাকা
ব্যাখ্যা

সুদ-আসল = সুদ + আসল = ১০০০×৬×(৬.৫/১০০) +১০০০ = ১৩৯০ টাকা।

১৫,৮৩৫.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। তিন বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ২। ৬ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ১৭ : ৭
  2. ৮ : ৩
  3. ১৮ : ৭
  4. ১০ : ৭
সঠিক উত্তর:
১৭ : ৭
উত্তর
সঠিক উত্তর:
১৭ : ৭
ব্যাখ্যা
মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৩ক ও ক বছর। 
৩ বছর আগে তাদের বয়স যথাক্রমে (৩ক - ৩) বছর এবং (ক - ৩) বছর। 
(৩ক - ৩)/(ক - ৩) = ৭/২
বা, ৭ক - ২১ = ৬ক - ৬
বা, ক = ১৫
৬ বছর পর তাদের বয়সের অনুপাত = (৩ × ১৫ + ৬) : (১৫ + ৬) = ৫১ : ২১ = ১৭ : ৭
১৫,৮৩৬.
একটি নির্বাচনে দুই জন প্রার্থী মধ্যে একজন ৩০% ভোট পেয়ে ১৫০০ ভোটে পরাজিত হয়। বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে?
  1. ক) ২৬২৫
  2. খ) ২৫৩৫
  3. গ) ২৬৭০
  4. ঘ) ৩৭৫০
সঠিক উত্তর:
ক) ২৬২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬২৫
ব্যাখ্যা

মনে করি মোট ভোট পড়ছে x। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ৭০%।
প্রশ্নমতে, ০.৭x - ০.৩x = ১৫০০
⇒ X = ৩৭৫০
বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ০.৭ × ৩৭৫০ = ২৬২৫

১৫,৮৩৭.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশি। সংখ্যাটির অর্ধেকের মান কত?
  1. ১৭
  2. ১৬
  3. ১৫
  4. ১৪
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশি। সংখ্যাটির অর্ধেকের মান কত?

সমাধান: 
ধরি, একক স্থানীয় অঙ্ক = ক
তাহলে, দশক স্থানীয় অঙ্ক = ৭ - ক
∴ সংখ্যাটি = ১০(৭ - ক) + ক = ৭০ - ৯ক
∴ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি = ১০ক + (৭ - ক) = ৯ক + ৭

প্রশ্নমতে,
৯ক + ৭ - ৯ = ৭০ - ৯ক
⇒ ৯ক + ৯ক = ৭০ - ৭ + ৯
⇒ ১৮ক = ৭২
∴ ক = ৪

∴ সংখ্যাটি = ৭০ - (৯ × ৪) = ৩৪
∴ সংখ্যাটির অর্ধেক = ৩৪/২ = ১৭
১৫,৮৩৮.
p মুলধন, r সুদের হার, n সময় এবং c সবৃদ্ধি মূল নির্দেশ করলে কোনটি সঠিক?
  1. ক) c = p(1 - r)n
  2. খ) c = p(1 + r)n
  3. গ) c = p(1 + r)n - p
  4. ঘ) c = p(1 - r)n - p
সঠিক উত্তর:
খ) c = p(1 + r)n
উত্তর
সঠিক উত্তর:
খ) c = p(1 + r)n
ব্যাখ্যা

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল c = p(1 + r)n

১৫,৮৩৯.
কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে? 
  1. ৩০০ দিন
  2. ৪০০ দিন
  3. ২০০ দিন
  4. ৩৫০ দিন
সঠিক উত্তর:
২০০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?

সমাধান: 
দিন অবশিষ্ট থাকে = (১৯০ - ৩০) দিন = ১৬০ দিন 
∴ লোক অবশিষ্ট থাকে = (৪০০০ - ৮০০) জন = ৩২০০ জন 

৪০০০ জন লোকের খাদ্য মজুদ আছে = ১৬০ দিনের 
∴ ১ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০) দিনের 
∴ ৩২০০ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০)/৩২০০ দিনের
= ২০০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে বাকি লোকের চলবে = ২০০ দিন।
১৫,৮৪০.
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
  1. 45 জন
  2. 60 জন
  3. 75 জন
  4. 90 জন
সঠিক উত্তর:
60 জন
উত্তর
সঠিক উত্তর:
60 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 

সমাধান: 
ধরি, 
ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = x জন 
১ম ক্ষেত্রে, 
4 জন বসে 1 টি বেঞ্চে 
∴ x জন বসে x/4 টি বেঞ্চে 
∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/4) + 3 টি 

২য় ক্ষেত্রে, 
3 জন বসে 1 টি বেঞ্চে 
∴ (x - 6) জন বসে (x - 6)/3 টি বেঞ্চে 

তাহলে, 
(x/4) + 3 = (x - 6)/3 
বা, (x + 12)/4 = (x - 6)/3 
বা, 4x - 24 = 3x + 36 
বা, 4x - 3x = 36 + 24 
∴ x = 60 

∴ ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = 60 জন।
১৫,৮৪১.
একটি পূর্ণ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়। সংখ্যাটির দ্বিগুণকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পূর্ণ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়। সংখ্যাটির দ্বিগুণকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি n
এখন ৪ দিয়ে ভাগ করলে ভাগফল x
তাহলে, n = 4x + 3
অর্থাৎ, 2n = 8x + 6 = 4(2x + 1) + 2

যেহেতু, x অবশ্যই একটি পূর্ণ সংখ্যা তাই 4(2x + 1) ও একটি পূর্ণ সংখ্যা।
অর্থাৎ, 2n কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ২।
১৫,৮৪২.
এক দোকানদার ২০% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ১১০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৩০ টাকা
  4. ১৪০ টাকা
সঠিক উত্তর:
১২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ২০% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
২০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা
৩০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১৩০ - ৮০ = ৫০ টাকা

বিক্রয়মূল্য ৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৫০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/৫০ টাকা
= ১২০ টাকা
১৫,৮৪৩.
দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিটে ও ২৫ মিনিটে পানি পূর্ণ করা হয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল এক সঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি ১৫ মিনিটে পানি পূর্ণ হবে?
  1. ক) ৪ মিনিট
  2. খ) ৬ মিনিট
  3. গ) ৮ মিনিট
  4. ঘ) ৯ মিনিট
সঠিক উত্তর:
গ) ৮ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিটে ও ২৫ মিনিটে পানি পূর্ণ করা হয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল এক সঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি ১৫ মিনিটে পানি পূর্ণ হবে?

সমাধান:
২য় নল দ্বারা ২৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় ১ অংশ
∴ ২য় নল দ্বারা ১ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় ১/২৫ অংশ
∴ ২য় নল দ্বারা ১৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় ১৫/২৫ অংশ
= ৩/৫ অংশ

∴ অবশিষ্ট থাকে = (১ - ৩/৫) অংশ
= ২/৫ অংশ

১ম নল দ্বারা ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ২০ মিনিটে
∴ ১ম নল দ্বারা ২/৫ অংশ পূর্ণ হয় (২০ × ২)/৫ মিনিটে
= ৮ মিনিটে

∴ ৮ মিনিট পর প্রথম নলটি বন্ধ করতে হবে।
১৫,৮৪৪.
একজন দোকানদার (১৫/২)% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ১০০ টাকা
  2. ২০০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার (১৫/২)% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান :
ধরি,
ক্রয়মূল্য = ক টাকা

৭.৫% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয়মূল্য = ৯২.৫ক/১০০ টাকা
১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = ৯০ক/১০০ টাকা

ক্রয়মূল্য ৯০ক/১০০ হলে
২০% লাভে বিক্রয়মূল্য = (৯০ক/১০০) × (১২০/১০০) = ১০৮ক/১০০

প্রশ্নমতে
∴ (১০৮ক/১০০) - (৯২.৫ক/১০০) = ৩১
বা, (১০৮ক - ৯২.৫ক)/১০০ = ৩১
বা, ১৫.৫ক/১০০ = ৩১
বা, ক = (৩১ × ১০০)/১৫.৫
∴ ক= ২০০ টাকা
১৫,৮৪৫.
জনতা ব্যাংকে রাহাত নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন। জমাকৃত টাকা সরল মুনাফায় ৫ বছরে আসলের ৭/৪ অংশ হয়। মুনাফার হার কত?
  1. ১২.৫%
  2. ১৫%
  3. ১৭.৫%
  4. ১১% 
সঠিক উত্তর:
১৫%
উত্তর
সঠিক উত্তর:
১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: জনতা ব্যাংকে রাহাত নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন। জমাকৃত টাকা সরল মুনাফায় ৫ বছরে আসলের ৭/৪ অংশ হয়। মুনাফার হার কত?

সমাধান:
আসল = P হলে, 
অর্থাৎ, রাহাত জনতা ব্যাংকে P পরিমাণ টাকা জমা রাখলেন। 

মুনাফা, I = মুনাফা সহ আসল - আসল 
⇒ I = আসলের ৭/৪ অংশ - আসল 
⇒  I = P × (৭/৪) - P
⇒  I = (৭P/৪) - P
⇒  I = (৭P - ৪P)/৪ 
⇒  I = ৩P/৪ 

আমরা জানি, 
মুনাফা, I = Pnr/১০০ 
⇒  ৩P/৪ = (P × ৫ × r)/১০০ 
⇒  ৩/৪ = (৫ × r)/১০০
⇒ ৩/৪ = r/২০ 
⇒  r = ৬০/৪ 
∴ r = ১৫%

অর্থাৎ মুনাফার হার = ১৫%

১৫,৮৪৬.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. লাভ ২৫%
  2. ক্ষতি ২৫%
  3. লাভ ১০%
  4. ক্ষতি ৫০%
সঠিক উত্তর:
ক্ষতি ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য ২x টাকা
তাহলে, ক্ষতি = (২x - x) = x টাকা

এখন, 
২x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/২x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × ১০০)/২x টাকা
= ৫০ টাকা বা ৫০%
১৫,৮৪৭.
দুটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ.সা.গু ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ.সা.গু ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ২ক ও ৩ক
∴ এদের গ.সা.গু = ক

প্রশ্নমতে,
ক = ৪
∴ বৃহত্তম সংখ্যাটি ৩ × ৪ = ১২
১৫,৮৪৮.
২১৬০ টাকা রূমি, জেসমিন ও কাকলির মধ্যে ১ : ২ : ৩ অনুপাতে ভাগ করে দিলে কাকলি কত টাকা পাবে?
  1. ৩৬০ টাকা
  2. ৭২০ টাকা
  3. ৯২০ টাকা
  4. ১০৮০ টাকা
সঠিক উত্তর:
১০৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২১৬০ টাকা রূমি, জেসমিন ও কাকলির মধ্যে ১ : ২ : ৩ অনুপাতে ভাগ করে দিলে কাকলি কত টাকা পাবে?

সমাধান: 
অনুপাত তিনটির যোগফল = ১ + ২ + ৩ = ৬
রুমি পাবে = ২১৬০ টাকা এর ১/৬ অংশ = ৩৬০ টাকা
জেসমিন পাবে = ২১৬০ টাকা এর ২/৬ অংশ = ৭২০ টাকা
কাকলি পাবে = ২১৬০ টাকা এর ৩/৬ অংশ = ১০৮০ টাকা। 
১৫,৮৪৯.
শতকরা কত হার লাভে সুদ-আসল ১০ বছরে আসলের দ্বিগুন হবে?
  1. ক) ৮%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা

ধরি, আসল ১০০ টাকা
তাহলে সুদাসল হবে ২০০ টাকা
অতএব সুদ হবে (২০০ - ১০০) = ১০০ টাকা
আমরা জানি, হার = (সুদ × ১০০)/আসল × সময়
= (১০০× ১০০)/(১০০ × ১০) = ১০

১৫,৮৫০.
দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ৭৯
  2. ৮৩
  3. ৮৬
  4. ৯৩
সঠিক উত্তর:
৮৬
উত্তর
সঠিক উত্তর:
৮৬
ব্যাখ্যা

দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ এবং
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ১১
সুতরাং, দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য = ৯৭ - ১১ = ৮৬

১৫,৮৫১.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ১৪১
  2. ১৪৪
  3. ১৪৭
  4. ১৫১
সঠিক উত্তর:
১৪১
উত্তর
সঠিক উত্তর:
১৪১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান: 
সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু. অপেক্ষা ৩ কম। 
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু. = ১৪৪ 

∴ সংখ্যাটি = ১৪৪ - ৩ = ১৪১ 
১৫,৮৫২.
কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? 
  1. ৫০
  2. ৬০
  3. ৬৫
  4. ৭০
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? 

সমাধান: 
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা 
= ৮০ টাকা 
আবার, 
৪০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৪০) টাকা 
= ১৪০ টাকা 

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ × ৪০)/৮০ টাকা 
= ৭০ টাকা 

∴ ৭০ টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে।
১৫,৮৫৩.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৫১। সংখ্যা দুটি কী কী?
  1. ২০ ও ২১
  2. ২৪ ও ২৫
  3. ২৫ ও ২৬
  4. ২৬ ও ২৭
সঠিক উত্তর:
২৫ ও ২৬
উত্তর
সঠিক উত্তর:
২৫ ও ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৫১। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা দুটি হল n এবং n + ১

প্রশ্নমতে,
(n + ১) - n = ৫১
⇒ n + ২n + ১ - n = ৫১
⇒ ২n + ১ = ৫১
⇒ ২n = ৫০
∴ n = ২৫
প্রথম সংখ্যা = n = ২৫
দ্বিতীয় সংখ্যা = n + ১ = ২৬

অতএব, সংখ্যা দুটি ২৫, ২৬
১৫,৮৫৪.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪৫ ও ২০ হলে, মধ্য সমানুপাতী কত হবে?
  1. ৩২.৫০
  2. ৩০.০০
  3. ৩৭.৫০
  4. ৩২.০০
সঠিক উত্তর:
৩০.০০
উত্তর
সঠিক উত্তর:
৩০.০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪৫ ও ২০ হলে, মধ্য সমানুপাতী কত হবে?

সমাধান:
তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। 
রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।

ক্রমিক সমানুপাতে,
(মধ্য রাশি)২ = ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি)২ = ৪৫ × ২০
বা, (মধ্য রাশি)২ = ৯০০
বা, মধ্য রাশি = √৯০০
∴ মধ্য রাশি = ৩০
১৫,৮৫৫.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ক) ২০০
  2. খ) ২২০
  3. গ) ৩০০
  4. ঘ) ১৬০
সঠিক উত্তর:
ক) ২০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০
ব্যাখ্যা

২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-২০ = ৮০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০-৮০ = ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৬০)/৩০ টাকা
= ২০০ টাকা।

১৫,৮৫৬.
৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?
  1. ক) ৮০%
  2. খ) ৭০%
  3. গ) ৬৫%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
ঘ) ৬০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল? 

সমাধান: 
৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২৮৮ জন
∴ ১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে (২৮৮/৪৮০) জন
∴ ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে (২৮৮ × ১০০)/৪৮০ জন = ৬০ জন 

∴ শতকরা পাস করলো ৬০% 
১৫,৮৫৭.
রাকিবের বেতন গত মাসে ৮% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৮% না বেড়ে ১২% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১২৮ টাকা হত। রাকিবের বর্তমান মাসিক বেতন কত?
  1. ৫৬,৩২০ টাকা
  2. ৭০,৫৫২ টাকা
  3. ৬২,৫৬০ টাকা
  4. ৬৯,৫৫২ টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬৯,৫৫২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৯,৫৫২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের বেতন গত মাসে ৮% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৮% না বেড়ে ১২% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১২৮ টাকা হত। রাকিবের বর্তমান মাসিক বেতন কত?

সমাধান:
ধরি, রাকিবের বেতন শুরুতে ছিল = ১০০%
৮% বৃদ্ধি পাওয়ার পর বর্তমান বেতন = ১০০ + ৮ = ১০৮%

আবার,
১২% বৃদ্ধি পেলে হতো = ১০০ + ১২ = ১১২%

এখানে,
১১২% = ৭২১২৮
∴ ১% = ৭২১২৮/১১২
∴ ১০৮% = (৭২১২৮ × ১০৮)/১১২ = ৬৯৫৫২ টাকা

∴ রাকিবের বর্তমান মাসিক বেতন ৬৯,৫৫২ টাকা।
১৫,৮৫৮.
শতকরা ১০ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ২০,০০০ টাকা হলে মূলধন কত?
  1. ক) ৫৫৫৫ টাকা
  2. খ) ৬৬৬৬ টাকা
  3. গ) ৭৭৭৭ টাকা
  4. ঘ) ৮৮৮৮ টাকা
সঠিক উত্তর:
খ) ৬৬৬৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৬৬৬ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকায় ২০ বছরের সুদ ১০х২০ = ২০০ টাকা
সুদে আসলে = ২০০+১০০ = ৩০০ টাকা
সুদাসল ৩০০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল ১০০/৩০০ টাকা
∴ সুদাসল ২০০০০ টাকা হলে আসল (১০০/৩০০)х২০০০০ = ৬৬৬৬ টাকা

১৫,৮৫৯.
কোন স্থানের অর্ধেক পথ ২০ কি.মি./ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক পথ ১৫ কি.মি./ঘণ্টা বেগে গেলে মোট ১৪ ঘণ্টা সময় লাগে। সম্পূর্ণ পথের দূরত্ব কত?
  1. ৬০ কি.মি.
  2. ৮০ কি.মি.
  3. ১২০ কি.মি.
  4. ২৪০ কি.মি.
সঠিক উত্তর:
২৪০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্থানের অর্ধেক পথ ২০ কি.মি./ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক পথ ১৫ কি.মি./ঘণ্টা বেগে গেলে মোট ১৪ ঘণ্টা সময় লাগে। সম্পূর্ণ পথের দূরত্ব কত?

সমাধান:
মনে করি,
অর্ধেক পথের দূরত্ব = ক কি.মি.

সম্পূর্ণ পথের দূরত্ব = (ক + ক) = ২ক কি.মি.

১ম অর্ধেক পথে,
২০ কি.মি. যাওয়া যায় = ১ ঘণ্টায় 
∴ ১ কি.মি. যাওয়া যায় = ১/২০ ঘণ্টায় 
∴ ক কি.মি. যাওয়া যায় = ক/২০ ঘণ্টায় 

আবার, ২য় অর্ধেক পথে,
১৫ কি.মি. যাওয়া যায় = ১ ঘণ্টায়
∴ ১ কি.মি. যাওয়া যায় = ১/১৫ ঘণ্টায় 
∴ ক কি.মি. যাওয়া যায় = ক/১৫ ঘণ্টায় 

প্রশ্নমতে,
(ক/২০) + (ক/১৫) = ১৪
বা, (৩ক + ৪ক)/৬০ = ১৪
বা, ৭ক/৬০ = ১৪
বা, ৭ক = ১৪ × ৬০
বা, ক = (১৪ × ৬০)/৭
বা, ক = ১২০

∴ সম্পূর্ণ পথের দূরত্ব = (১২০ × ২) কি.মি.
= ২৪০ কি.মি.
১৫,৮৬০.
  1. ৭/১০
  2. ৩/৪
  3. ৫/৮
  4. ১১/১৮
সঠিক উত্তর:
৭/১০
উত্তর
সঠিক উত্তর:
৭/১০
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৫,৮৬১.
একজন কৃষক ৪ জোড়া গরু দ্বারা ১০ দিনে ৪০ হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি ৯ জোড়া গরু দ্বারা ৬ দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন?
  1. ৫৪ হেক্টর জমি 
  2. ৪০ হেক্টর জমি 
  3. ৯০ হেক্টর জমি 
  4. ৬০ হেক্টর জমি 
সঠিক উত্তর:
৫৪ হেক্টর জমি 
উত্তর
সঠিক উত্তর:
৫৪ হেক্টর জমি 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কৃষক ৪ জোড়া গরু দ্বারা ১০ দিনে ৪০ হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি ৯ জোড়া গরু দ্বারা ৬ দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন ?

সমাধান: 
দেওয়া আছে,
৪ জোড়া গরু দ্বারা ১০ দিনে চাষ করতে পারে ৪০ হেক্টর জমি 
∴ ৪ জোড়া গরু দ্বারা ১ দিনে চাষ করতে পারে = (৪০ ÷ ১০) হেক্টর জমি 
= ৪ হেক্টর জমি 

∴ ১ জোড়া গরু দ্বারা ১ দিনে চাষ করতে পারে = (৪ ÷ ৪) হেক্টর জমি 
= ১ হেক্টর জমি 

∴ ৯ জোড়া গরু দ্বারা ১ দিনে চাষ করতে পারে = (১ × ৯) হেক্টর জমি 
= ৯ হেক্টর জমি 

∴ ৯ জোড়া গরু দ্বারা ৬ দিনে চাষ করতে পারে = (৯ × ৬) হেক্টর জমি 
= ৫৪ হেক্টর জমি
১৫,৮৬২.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x?
  1. ক) (x³-2y²)/xy
  2. খ) (y²-x²)/xy
  3. গ) (x²-y)/xy
  4. ঘ) (2x²-y²)/xy
সঠিক উত্তর:
খ) (y²-x²)/xy
উত্তর
সঠিক উত্তর:
খ) (y²-x²)/xy
ব্যাখ্যা
x/y - y/x = (y²-x²)/xy
১৫,৮৬৩.
০.২ × ০.০৩ × ০.০০৪ = কত?
  1. ক) ০.০০০২৪
  2. খ) ০.০০০০০২৪
  3. গ) ০.০০০০২৪
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ০.০০০০২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০০০০২৪
ব্যাখ্যা
সংখ্যাগুলো গুণ করে যত ঘর আগে দশমিক আছে তত ঘর আগে দশমিক দিতে হবে।
১৫,৮৬৪.
৭০ টাকা কেজি দরের চায়ের সাথে ৫০ টাকা কেজি দরের চা কত অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির দাম ৬০ টাকা হবে?
  1. ১ : ২
  2. ১ : ১
  3. ৫ : ৩
  4. ৭ : ২
সঠিক উত্তর:
১ : ১
উত্তর
সঠিক উত্তর:
১ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: ৭০ টাকা কেজি দরের চায়ের সাথে ৫০ টাকা কেজি দরের চা কত অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির দাম ৬০ টাকা হবে?

সমাধান:
ধরি,
৭০ টাকা কেজি দরের চা = x কেজি
৫০ টাকা কেজি দরের চা = y কেজি

প্রশ্নমতে,
 ৭০x + ৫০y = ৬০(x + y)
⇒ ৬০x + ৬০y = ৭০y + ৫০x
⇒ ৬০x - ৫০x = ৭০y - ৬০y
⇒ ১০x = ১০y
⇒ x/y = ১০/১০
⇒ x : y = ১ : ১

১৫,৮৬৫.
ফারিদ ও সজীবের আয়ের অনুপাত ৭ : ৬। সজীব ও ইকবালের আয়ের অনুপাত ৫ : ৩। ফরিদের আয় ৪২০ টাকা হলে, ইকবালের আয় কত?
  1. ক) ২১৬ টাকা
  2. খ) ৩৬০ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) ৩৫০ টাকা
সঠিক উত্তর:
ক) ২১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ: ফারিদ ও সজীবের আয়ের অনুপাত ৭ : ৬। সজীব ও ইকবালের আয়ের অনুপাত ৫ : ৩। ফরিদের আয় ৪২০ টাকা হলে, ইকবালের আয় কত?

সমাধান:
ফরিদ : সজীব = ৭ : ৬ = ৩৫ : ৩০ [ ৫ দ্বারা গুণ করে ]
সজীব : ইকবাল = ৫ : ৩ = ৩০ : ১৮ [ ৬ দ্বারা গুণ করে ]
∴ ফরিদ : সজীব : ইকবাল = ৩৫ : ৩০ : ১৮

ফরিদের আয় ৩৫ টাকা হলে ইকবালের আয় ১৮ টাকা
∴ ফরিদের আয় ৪২০ টাকা হলে ইকবালের আয় (১৮ ✕ ৪২০) /৩৫ টাকা
= ২১৬ টাকা
১৫,৮৬৬.
কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি ১০% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২০
  2. খ) ২১
  3. গ) ২২
  4. ঘ) ২৩
সঠিক উত্তর:
খ) ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি ১০% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক একক হলে,
ক্ষেত্রফল ক বর্গ একক

১০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ১০%) একক
= ক + ১০ক/১০০
= ক + ক/১০
= ১১ক/১০ একক

ক্ষেত্রফল = ১২১ক/১০০

ক্ষেত্রফল বৃদ্ধি
= (১২১ক/১০০) - ক = ২১ক/২৫

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(২১ক/১০০)/ক} × ১০০]%
= ২১%
১৫,৮৬৭.
২৮ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১০ দিন পর ১৪ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে?
  1. ১৮ দিনে
  2. ২৮ দিনে
  3. ১৬ দিনে 
  4. ৩২ দিনে 
সঠিক উত্তর:
২৮ দিনে
উত্তর
সঠিক উত্তর:
২৮ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ২৮ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১০ দিন পর ১৪ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে? 

সমাধান: 
১০ দিন পর - 
অবশিষ্ট সময় থাকে = (২৪ - ১০) দিন 
= ১৪ দিন 
এবং অবশিষ্ট লোক থাকে = (২৮ - ১৪) জন 
= ১৪ জন 

২৮ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১৪ দিনে 
∴ ১ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১৪ × ২৮ দিনে 
∴ ১৪ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = (১৪ × ২৮)/১৪ দিনে 
= ২৮ দিনে 

∴  অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে = ২৮ দিনে। 

১৫,৮৬৮.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) ক্ষতি ২৫%
  2. খ) ক্ষতি ৬০%
  3. গ) ক্ষতি ৭৫%
  4. ঘ) ক্ষতি ৫০%
সঠিক উত্তর:
গ) ক্ষতি ৭৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষতি ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন : ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
 
সমাধান : 
ধরি, বিক্রয়মূল্য x টাকা 
সুতরাং, ক্রয়মূল্য ৪x টাকা
তাহলে, ক্ষতি = (৪x - x) = ৩x টাকা
এখন, 
৪x টাকায় ক্ষতি হয় ৩x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় ৩x/৪x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (৩x × ১০০)/৪x টাকা
                               = ৭৫ টাকা
১৫,৮৬৯.
১০% মাসিক বেতন বৃদ্ধির ফলে একজন কর্মচারীর বেতন বার্ষিক ১০২০০ টাকা বৃদ্ধি পায়। বৃদ্ধির আগে মাসিক বেতন কত ছিল?
  1. ক) ৭৫০০ টাকা 
  2. খ) ৭২০০ টাকা 
  3. গ) ৮৫০০ টাকা 
  4. ঘ) ৮২০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ৮৫০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৫০০ টাকা 
ব্যাখ্যা
১২ মাসে বেতন বাড়ে = ১০২০০ টাকা 
১ মাসে বেতন বাড়ে = ১০২০০/১২
                              = ৮৫০টাকা 

প্রশ্নমতে
১০% = ৮৫০ টাকা 
১% = ৮৫০/১০
১০০%  = (৮৫০ × ১০০)/১০
            = ৮৫০০ টাকা
১৫,৮৭০.
শতকরা বার্ষিক ৩ টাকা হার সুদে কত টাকার ১০ বছরের সুদ ৩০০ টাকা হবে?
  1. ক) ৮০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ৯০০ টাকা
  4. ঘ) ১২০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০০ টাকা
ব্যাখ্যা

দেওয়া আছে,
সুদ, I = ৩০০
বয়স, n = ১০
সুদের হার, r = ৩/১০০
আসল, p = ?
আমরা জানি, I = pnr
বা, p = I/nr
= ৩০০/(১০×৩/১০০)
= ৩০০×১০০/(৩×১০)
= ১০০০ টাকা।

১৫,৮৭১.
একটি দেশের জনসংখ্যা 1980 হতে 2010 সালের মধ্যে প্রতি 10 বছরে দ্বিগুণ হলে এই সময়ে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
  1. ক) 300%
  2. খ) 700%
  3. গ) 800%
  4. ঘ) 1000%
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) 700%
উত্তর
সঠিক উত্তর:
খ) 700%
ব্যাখ্যা

জনসংখ্যা = x
2010 - 1980 = 30 বছর
প্রতি 10 বছরে দ্বিগুণ হয়। অর্থাৎ,
১ম 10 বছরে হয় 2x
২য় 10 বছরে হয় 4x
৩য় 10 বছরে হয় 8x
জনসংখ্যা বৃদ্ধি পায় = 8x – x = 7x
সুতরাং জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার = (7x × 100)/x = 700.

১৫,৮৭২.
3/5 এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
ধরি, x যোগ করতে হবে।
∴ (3+x)/(5+x) = 4/5
15x + 5x = 20 + 4x
∴ x = 5
১৫,৮৭৩.
এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের দরে চিনি বিক্রি করবে স্থির করলো কিন্তু ১ কেজির পরিবর্তে ৮৫০ গ্রামের বাটখারা ব্যবহার করলো। তার শতকরা লাভের হার কত?
  1. ১৭.৬৪%
  2. ১৫%
  3. ১৬.৮০%
  4. ১৮.২৫%
সঠিক উত্তর:
১৭.৬৪%
উত্তর
সঠিক উত্তর:
১৭.৬৪%
ব্যাখ্যা
প্রশ্ন: এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের দরে চিনি বিক্রি করবে স্থির করলো কিন্তু ১ কেজির পরিবর্তে ৮৫০ গ্রামের বাটখারা ব্যবহার করলো। তার শতকরা লাভের হার কত?

সমাধান:
আমরা জানি,
১ কেজি = ১০০০ গ্রাম

ধরি,
১০০০ গ্রাম চিনির ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ৮৫০ গ্রাম চিনির ক্রয়মূল্য = (১০০ × ৮৫০)/১০০০ = ৮৫ টাকা
৮৫০ গ্রাম চিনির বিক্রয়মূল্য ১০০ টাকা
∴ লাভের পরিমাণ = ১০০ - ৮৫ = ১৫ টাকা

৮৫ টাকায় লাভ হয় = ১৫ টাকা
১ টাকায় লাভ হয় = ১৫/৮৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১৫ × ১০০)/৮৫ টাকা
= ১৭.৬৪ টাকা বা ১৭.৬৪%
১৫,৮৭৪.
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ১৬২ টাকা
  2. ১৯৮ টাকা
  3. ২০০ টাকা
  4. ২১০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা
= ৯০ টাকা 

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ছিল = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ছিল = ১০০/৯০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য ছিল = (১০০ × ১৮০)/৯০ টাকা 
= ২০০ টাকা 

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ২০০ টাকা । 
১৫,৮৭৫.
দুটি সংখ্যার অনুপাত 4 : 3 এবং গ. সা. গু. 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) 12
  2. খ) 10
  3. গ) 14
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 4 : 3 এবং গ. সা. গু. 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি
সংখ্যা দুইটি 4x এবং 3x
4x এবং 3x এর গ.সা.গু = x

প্রশ্নমতে
x = 5

∴  ক্ষুদ্রতম সংখ্যা = 3 × 5 = 15
১৫,৮৭৬.
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং বৃহত্তম সংখ্যা দুইটির গড় ২১০ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ২০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং বৃহত্তম সংখ্যা দুইটির গড় ২১০ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
তিনটি পূর্ণ সংখ্যার গড় = ১৫০ 
∴ তিনটি সংখ্যার যোগফল = (১৫০ × ৩) 
= ৪৫০ 

আবার, 
বৃহত্তম সংখ্যা দুইটির গড় = ২১০ 
∴ বৃহত্তম সংখ্যা দুইটির যোগফল = (২১০ × ২)
= ৪২০ 

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি = (৪৫০ - ৪২০)
= ৩০ 
১৫,৮৭৭.
একটি ব্যবসায়ে A, B এবং C তিনজন অংশীদার। তারা সবাই মিলে মোট ১৪০০০ টাকা বিনিয়োগ করলো। বছর শেষে A ৩৩৭.৫০ টাকা, B ১১২৫ টাকা এবং C ৬৩৭.৫ টাকা মুনাফা পেলো। B এবং A এর বিনিয়োগের পার্থক্য কত?
  1. ৫০৩৬ টাকা
  2. ৫২৫০ টাকা
  3. ৪৮৯০ টাকা
  4. ৪০৫৬ টাকা
সঠিক উত্তর:
৫২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যবসায়ে A, B এবং C তিনজন অংশীদার। তারা সবাই মিলে মোট ১৪০০০ টাকা বিনিয়োগ করলো। বছর শেষে A ৩৩৭.৫০ টাকা, B ১১২৫ টাকা এবং C ৬৩৭.৫ টাকা মুনাফা পেলো। B এবং A এর বিনিয়োগের পার্থক্য কত?

সমাধান:
A, B এবং C এর বিনিয়োগের অনুপাত = A, B এবং C এর লাভের অনুপাত
= ৩৩৭.৫০ : ১১২৫ : ৬৩৭.৫
= ৯ : ৩০ : ১৭
 
∴ যোগফল = (৯ + ৩০ + ১৭) = ৫৬

এখন,
A এর বিনিয়োগ = {১৪০০০ × (৯/৫৬)} = ২২৫০ টাকা
B এর বিনিয়োগ = {১৪০০০ × (৩০/৫৬)} = ৭৫০০ টাকা

∴ A এবং B এর বিনিয়োগের পার্থক্য = (৭৫০০ - ২২৫০) টাকা
= ৫২৫০ টাকা
১৫,৮৭৮.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে মোট কতজন ভোটার উপস্থিত ছিল?
  1. ক) ৩০০০
  2. খ) ২০০০
  3. গ) ৫০০০
  4. ঘ) ১০০০
সঠিক উত্তর:
ঘ) ১০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০০
ব্যাখ্যা

বিজয়ী প্রার্থী পায় ৫৫% ভোট আর পরাজিত প্রার্থী পায় ৪৫% ভোট।
সুতরাং ভোটের পার্থক্য = (৫৫ - ৪৫)% = ১০%
এখানে ১০% = ১০০
তাহলে ১০০% = ১০০০।

১৫,৮৭৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 
  1. 411
  2. 111
  3. 211
  4. 311
সঠিক উত্তর:
311
উত্তর
সঠিক উত্তর:
311
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, 15 20 ও 25 এর ল.সা.গু থেকে 11 বেশি 

12 = 2 × 2 ×3
15 = 3 × 5
20 = 2 × 2 × 5
25 = 5 × 5

12, 15 20 ও 25 এর ল.সা.গু  = 2× 2 × 3 × 5 × 5 = 300

ক্ষুদ্রতম সংখ্যাটি = 300 + 11 = 311
১৫,৮৮০.
একটি দ্রব্যের ১০% লাভে বিক্রয়মূল্য, ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য অপেক্ষা ৩০ টাকা বেশি। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১২৫ টাকা
  2. খ) ১৫০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ২২৫ টাকা
সঠিক উত্তর:
খ) ১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের ১০% লাভে বিক্রয়মূল্য, ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য অপেক্ষা ৩০ টাকা বেশি। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য ক টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = ক + ক এর ১০%
= ক + ক × ১০/১০০
= ক + .১ক
= ১.১ক

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য =ক - ক এর ১০%
= ক - ০.১ক
= ০.৯ক

প্রশ্নমতে,
১.১ক - ০.৯ক = ৩০
⇒ ০.২ক = ৩০
⇒ ক = ৩০/ ০.২
= ১৫০ টাকা
১৫,৮৮১.
একটি দ্রব্য 'ক%' ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় '৩ক%' লাভে বিক্রয় করলে তার চেয়ে '১৮ক' টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৫২০ টাকা
  2. ৩৯০ টাকা 
  3. ৪৫০ টাকা
  4. ৪৮০ টাকা 
সঠিক উত্তর:
৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য 'ক%' ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় '৩ক%' লাভে বিক্রয় করলে তার চেয়ে '১৮ক' টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনে করি,
ক = ১০ 
সুতরাং ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
এবং (৩ × ১০) = ৩০% লাভে বিক্রয় মুল্য = (১০০ + ৩০)= ১৩০ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১৩০ - ৯০) = ৪০

∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৪০ টাকা হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয় মূল্য = ১০০/৪০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য (১৮ × ১০) টাকা হলে ক্রয় মূল্য = (১০০ × ১৮০)/৪০
= ৪৫০ টাকা

সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য = ৪৫০ টাকা।

১৫,৮৮২.
৪/৭ এবং ৮/৯ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু কত?
  1. ১/৬৩
  2. ২/৬৩
  3. ৩/৬৩
  4. ৪/৬৩
সঠিক উত্তর:
৪/৬৩
উত্তর
সঠিক উত্তর:
৪/৬৩
ব্যাখ্যা

- আমরা জানি, ভগ্নাংশের গ.সা.গু = (লব গুলোর গ.সা.গু)/(হর গুলোর ল.সা.গু)
- তাহলে ভগ্নাংশদ্বয়ের লব গুলো ৪ ও ৮।
- সুতরাং এদের গ.সা.গু = ৪ এবং
- ৭ ও ৯ হরগুলোর ল.সা.গু ৬৩।
সুতরাং ৪/৭ এবং ৮/৯ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু = ৪/৬৩।

১৫,৮৮৩.
৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩, তৃতীয় অঙ্ক ৮ হলে মধ্যম অঙ্কটি কত?




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

প্রশ্ন: ৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩, তৃতীয় অঙ্ক ৮ হলে মধ্যম অঙ্কটি কত?

সমাধান:
অঙ্কগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।
অপশন টেস্ট করলে পাই,
৩ + ৬ + ৮ = ১৭ ; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
৩ + ৭ + ৮ = ১৮ ; যা ৯ দ্বারা বিভাজ্য।
৩ + ৮ + ৮ = ১৯ ; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
৩ + ৯ + ৮ = ২০ ; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।

১৫,৮৮৪.
একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে রকিব ও সানবি প্রতিদ্বন্দ্বিতা করে এবং রকিব নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেল। সানবি রকিবের চেয়ে ২৫৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
  1. ১১১২ জন
  2. ১২২২ জন
  3. ১২৮০ জন
  4. ১৩৩০ জন
সঠিক উত্তর:
১২৮০ জন
উত্তর
সঠিক উত্তর:
১২৮০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে রকিব ও সানবি প্রতিদ্বন্দ্বিতা করে এবং রকিব নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেল। সানবি রকিবের চেয়ে ২৫৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
রকিব ভোট পেয়েছে = ৪০%
তাহলে সানবি ভোট পেয়েছে = ১০০ - ৪০ = ৬০%
রকিব ও সানবির ভোটের ব্যবধান = ৬০ - ৪০ = ২০%

প্রশ্নমতে,
২০% = ২৫৬
⇒ ১% = ২৫৬/২০
∴ ১০০% = (২৫৬ × ১০০)/২০
= ১২৮০ জন

অতএব নির্বাচনে মোট ভোট দিয়েছিল ১২৮০ জন।
১৫,৮৮৫.
৫ এর কত শতাংশ ৯ হবে?
  1. ১৯০.২৫%
  2. ১৮০%
  3. ১৮৫%
  4. ১৯০%
সঠিক উত্তর:
১৮০%
উত্তর
সঠিক উত্তর:
১৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৯ হবে?

সমাধান:
ধরি,
৫ এর ক% = ৯
⇒ ৫ × (ক/১০০) = ৯
⇒ ক = (৯ × ১০০)/৫
∴ ক = ১৮০%

অতএব, ৫ এর ১৮০ শতাংশ ৯ হবে।
১৫,৮৮৬.
A এবং B এর আয়ের অনুপাত ৫ : ৩। A, B এবং C এর ব্যয়ের অনুপাত ৮ : ৫ : ২। যদি C ২০০০ টাকা ব্যয় করে এবং B ৭০০ টাকা সঞ্চয় করে তাহলে B আয়  কত? 
  1. ক) ৫৪০০ টাকা 
  2. খ) ৪৫০০ টাকা 
  3. গ) ৭৫০০ টাকা 
  4. ঘ) ৫৭০০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ৫৭০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৭০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং B এর আয়ের অনুপাত ৫ : ৩। A, B এবং C এর ব্যয়ের অনুপাত ৮ : ৫ : ২। যদি C ২০০০ টাকা ব্যয় করে এবং B ৭০০ টাকা সঞ্চয় করে তাহলে B আয়  কত? 

সমাধান: 
A এবং B এর আয় যথাক্রমে ৫ক এবং ৩ক 
A, B এবং C এর ব্যয় যথাক্রমে ৮খ, ৫খ, ২খ

এখন 
২খ = ২০০০
খ = ১০০০ টাকা 

আবার 
৩ক - ৫খ = ৭০০
৩ক - ৫ × ১০০০ = ৭০০
৩ক = ৭০০ + ৫০০০
৩ক = ৫৭০০ টাকা 
১৫,৮৮৭.
শতকরা ৪ টাকা হার সুদে ১২৫ টাকা তিন বছরে সুদে আসলে কত হয়?
  1. ১৩০ টাকা
  2. ১৩৫ টাকা
  3. ১৪০ টাকা
  4. ১৪৫ টাকা
সঠিক উত্তর:
১৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৪ টাকা হার সুদে ১২৫ টাকা তিন বছরে সুদে আসলে কত হয়?

সমাধান:
সুদের হার, r = ৪/১০০
= ১/২৫
আসল, P = ১২৫ টাকা

I = Pnr
⇒ I = ১২৫ × ৩ × (১/২৫)
⇒ I = ১৫

∴ সুদে-আসলে হয় = (১২৫ + ১৫) টাকা
= ১৪০ টাকা
১৫,৮৮৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে? 

সমাধান:
এখানে,
২৮ - ৪ = ২৪,
৪১ - ৫ = ৩৬
৬৬ - ৬ = ৬০

বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ এবং ৬০ এর গ.সা.গু 
এখন,
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

∴ বৃহত্তম সংখ্যা = ১২ 
১৫,৮৮৯.
√(0.09) = কত?
  1. 0.03
  2. 0.3
  3. 0.003
  4. 0.0003
সঠিক উত্তর:
0.3
উত্তর
সঠিক উত্তর:
0.3
ব্যাখ্যা
প্রশ্ন: √(0.09) = কত?

সমাধান: 
√0.09 = 0.3

টিপস:

দশমিক সংখ্যাকে রুট করলে দশমিকের পরের অংক সংখ্যা অর্ধেক হয় এবং বর্গ করা হলে করলে দশমিকের পরের অংক সংখ্যা দ্বিগুণ হয়।
অর্থাৎ, 0.09 - এখানে দশমিকের পরে দুটি অংক রয়েছে, রুট করলে একটি অংক আসবে।
১৫,৮৯০.
একটি ট্রেন ঘণ্টায় 45 কিলোমিটার বেগে এর দ্বিগুণ লম্বা একটি প্লাটফর্ম 2 মিনিটে অতিক্রম করে। প্লাটফর্মের দৈর্ঘ্য কত?
  1. ক) 500 মিটার
  2. খ) 1000 মিটার
  3. গ) 1200 মিটার
  4. ঘ) 1500 মিটার
সঠিক উত্তর:
খ) 1000 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 1000 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় 45 কিলোমিটার বেগে এর দ্বিগুণ লম্বা একটি প্লাটফর্ম 2 মিনিটে অতিক্রম করে। প্লাটফর্মের দৈর্ঘ্য কত?

সমাধান:
3600 সেকেন্ড অতিক্রম করে 45000 মি
1 সেকেন্ড অতিক্রম করে 45000/3600 মি
120 সেকেন্ড অতিক্রম করে (45000 × 120)/3600 মি
= 1500 মি

ধরি,
ট্রেনের দৈর্ঘ্য = x মিটার 
প্লাটফর্মের দৈর্ঘ্য = 2x মিটার 

প্রশ্নমতে,
2x + x = 1500
3x = 1500 
x = 1500/3 
x = 500 মিটার 

প্লাটফর্মের দৈর্ঘ্য = 2 × 500 = 1000 মিটার
১৫,৮৯১.
৯৯৯৯৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ২১
  2. খ) ২৯
  3. গ) ৩৩
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
ক) ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫ এবং ৬ এর ল. সা. গু =৬০,
৯৯৯৯৯ কে ৬০ দিয়ে ভাগ করলে ৩৯ অবশিষ্ট থাকে
∴ যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে = (৬০ - ৩৯) = ২১

১৫,৮৯২.
কোনো টাকার ১ম ও ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূল যথাক্রমে, ৪৪০০ টাকা এবং ৪৮৪০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল?
  1. ৪২০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৩৮৫০ টাকা
  4. ৫৫০০ টাকা
সঠিক উত্তর:
৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো টাকার ১ম ও ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূল যথাক্রমে, ৪৪০০ টাকা এবং ৪৮৪০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল?

সমাধান:
ধরি,
মূলধন P এবং বার্ষিক সুদের হার r

এখন, 
প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূল, P(১ + r) = ৪৪০০........... (১)
দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূল, P(১ + r) = ৪৮৪০ ........... (২) 

(২) ÷ (১) করে পাই, 
⇒ P(১ + r)/P(১ + r) = ৪৮৪০/৪৪০০
⇒ ১ + r = ১.১ 
⇒ r = ১.১ - ১ 
∴ r = ০.১ 

এখন, r এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই, 
P(১ + ০.১) = ৪৪০০
⇒ P × ১.১ = ৪৪০০ 
⇒ P = ৪৪০০/১.১ 
∴ P = ৪০০০ 

সুতরাং, প্রারম্ভিক মূলধন = ৪০০০ টাকা।

১৫,৮৯৩.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৭২ হলে, অপর সংখ্যা কত?
  1. ক) ২০
  2. খ) ১৫
  3. গ) ১০
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৭২ হলে, অপর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল. সা. গু × গ. সা. গু
⇒ ৭২ × অপর সংখ্যা = ২ × ৩৬০
⇒ অপর সংখ্যা = (২ × ৩৬০)/৭২
= ১০
১৫,৮৯৪.
কোনো আসল ৫ বছরে চক্রবৃদ্ধি সুদে দ্বিগুন হয়। তবে আটগুণ হতে কত সময় লাগবে?
  1. ২৫ বছর
  2. ২০ বছর
  3. ১৫ বছর
  4. ১০ বছর
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৫ বছরে চক্রবৃদ্ধি সুদে দ্বিগুন হয়। তবে আটগুণ হতে কত সময় লাগবে?

সমাধান:
ধরি,
আসল = P
সুদের হার = r%
সময় = 5 বছর
চক্রবৃদ্ধি মূলধন = 2P


চক্রবৃদ্ধি মূলধন = 8P
সময় = t বছর
১৫,৮৯৫.
যদি x এর 10%, y এর 25% সমান হয় এবং y = 16 হয় তবে x = ?
  1. 4
  2. 20
  3. 24
  4. 40
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x এর 10%, y এর 25% সমান হয় এবং y = 16 হয় তবে x = ?

সমাধান:
দেওয়া আছে,
y = 16

প্রশ্নমতে,
x এর 10% = y এর 25%
বা, 10x/100 = 25y/100
বা, x/10 = y/4
বা, x/10 = 16/4
বা, x/10 = 4
বা, x = 4 × 10
∴ x = 40

১৫,৮৯৬.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৮৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৮৪
  2. ৯২
  3. ৮৮
  4. ৯৫
সঠিক উত্তর:
৯৫
উত্তর
সঠিক উত্তর:
৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৮৯ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
বৃহত্তম সংখ্যাটি = ক + ১
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৮৯
⇒ ক+ ২ক + ১ - ক = ১৮৯
⇒ ২ক = ১৮৯ - ১
⇒ ২ক = ১৮৮
⇒  ক = ১৮৮/২
∴ ক = ৯৪

∴ বৃহত্তম সংখ্যাটি = (ক + ১)
= ৯৪ + ১ = ৯৫
১৫,৮৯৭.
টাকায় ৫টি লেবু কিনে টাকায় ৪টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
  1. ২০%
  2. ২৫%
  3. ৪০%
  4. ৫০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি লেবু কিনে টাকায় ৪টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

সমাধান: 
৫টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৫ টাকা

৪টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪) - (১/৫) 
= (৫ - ৪)/২০
= ১/২০ টাকা

১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৫)/২০ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৫ × ১০০)/২০ টাকা
= ২৫ টাকা

∴ নির্ণেয় লাভ ২৫%
১৫,৮৯৮.
একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?
  1. ৮%
  2. ৯%
  3. ১০%
  4. ১২%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?

সমাধান:
ক্রয়মূল্য = ৫০ টাকা
বিক্রয়মূল্য = ৫৬ টাকা

লাভ = (৫৬ - ৫০) টাকা
= ৬ টাকা

৫০ টাকায় লাভ = ৬ টাকা
১ টাকায় লাভ = ৬/৫০ টাকা
১০০ টাকায় লাভ = (৬ × ১০০)/৫০ টাকা
= ১২ টাকা
১৫,৮৯৯.
২৭০ সংখ্যাটির মোট ভাজক কতটি?
  1. ২২ টি
  2. ১৮ টি
  3. ২০ টি
  4. ১৬ টি
সঠিক উত্তর:
১৬ টি
উত্তর
সঠিক উত্তর:
১৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭০ সংখ্যাটির মোট ভাজক কতটি?

সমাধান:
২৭০ = ২ × ৩ × ৩ × ৩ × ৫
২৭০ = ২ × ৩ ×৫

∴ মোট ভাজকের সংখ্যা = (১ + ১)(৩ + ১)(১ + ১) = ২ × ৪ × ২ = ১৬ টি
১৫,৯০০.
৪টি বাস সায়েদাবাদ থেকে চক্রাকার রাস্তায় সকাল ৬টায় একই দিকে যাত্রা শুরু করে। বাসগুলো প্রতি ঘণ্টায় যথাক্রমে ১০, ২০, ২৪ ও ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পরে বাসগুলো আবার একত্রে মিলিত হবে?
  1. ৩৬০ কিলোমিটার
  2. ৩২০ কিলোমিটার
  3. ৪৮০ কিলোমিটার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৪৮০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৮০ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টি বাস সায়েদাবাদ থেকে চক্রাকার রাস্তায় সকাল ৬টায় একই দিকে যাত্রা শুরু করে। বাসগুলো প্রতি ঘণ্টায় যথাক্রমে ১০, ২০, ২৪ ও ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পরে বাসগুলো আবার একত্রে মিলিত হবে?

সমাধান:
১০, ২০, ২৪ ও ৩২ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় দূরত্ব।
১০, ২০, ২৪ ও ৩২ এর ল.সা.গু = ৪৮০

অর্থাৎ, ৪৮০ কিলোমিটার পথ অতিক্রম করলে বাসগুলো পুনরায় একত্রে মিলিত হবে।