বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৩৭ / ১৬৯ · ১৩,৬০১১৩,৭০০ / ১৬,৯৯১

১৩,৬০১.
তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১৮০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১৪০ হলে বৃহত্তম সংখ্যাটি কত? 
  1. ২১০
  2. ২৩০
  3. ২৬০
  4. ২৮০
সঠিক উত্তর:
২৬০
উত্তর
সঠিক উত্তর:
২৬০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১৮০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১৪০ হলে বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান: 
৩টি পূর্ণ সংখ্যার গড় = ১৮০
∴ ৩টি পূর্ণ সংখ্যার সমষ্টি = ৩ × ১৮০
= ৫৪০ 

আবার, 
২টি ক্ষুদ্রতম সংখ্যা গড় = ১৪০
∴ ২টি ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি = ২ × ১৪০
= ২৮০ 

∴ বৃহত্তম সংখ্যাটি = (৫৪০ - ২৮০) 
= ২৬০ ।
১৩,৬০২.
৫০ টাকায় ১০ টি কলম ক্রয় করে প্রতিটি ৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ১০% লাভ হবে
  2. ২০% লাভ হবে
  3. ৩০% লাভ হবে
  4. ১৫০% লাভ হবে
সঠিক উত্তর:
২০% লাভ হবে
উত্তর
সঠিক উত্তর:
২০% লাভ হবে
ব্যাখ্যা
১ টির বিক্রয়মূল্য ৬ টাকা
১০ টির বিক্রয়মূল্য ১০ × ৬ টাকা
                              =  ৬০ টাকা  

∴ বিক্রয়মূল্য = ৬০ টাকা
সুতরাং লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
                   = (৬০ - ৫০) টাকা
                   = ১০ টাকা।
৫০ টাকায় লাভ হয় ১০ টাকা 
১ টাকায় লাভ হয় ১০/৫০ টাকা 
১০০ টাকায় লাভ হয় ১০ × ১০০ /৫০ টাকা বা ২০ টাকা
১৩,৬০৩.
আকাশ ও সজীবের আয়ের অনুপাত ৪ : ৩। সজীব ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। আকাশের আয় ২০০০০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ২০০০ টাকা
  2. ১২০০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. ১৫০০০ টাকা
সঠিক উত্তর:
১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: আকাশ ও সজীবের আয়ের অনুপাত ৪ : ৩। সজীব ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। আকাশের আয় ২০০০০ টাকা হলে, রবিনের আয় কত?
 
সমাধান:
আকাশের আয় : সজীবের আয় = ৪ : ৩ = (৪ × ৫) : (৩ × ৫) = ২০ : ১৫
সজীবের আয় : রবিনের আয় = ৫ : ৪ = (৫ × ৩) : (৪ × ৩) = ১৫ : ১২
∴ আকাশের আয় : সজীবের আয় : রবিনের আয় = ২০ : ১৫ : ১২

এখন, 
আকাশের আয় = ২০ক টাকা 
সজীবের আয় = ১৫ক টাকা 
রবিনের আয় = ১২ক টাকা 

প্রশ্নমতে 
২০ক = ২০০০০
∴ ক = ১০০০  

∴ রবিনের আয় = ১০০০ × ১২ = ১২০০০ টাকা।

১৩,৬০৪.
দুটি সংখ্যার অনুপাত ৭ : ৯ এবং তাদের গ.সা.গু ৫ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ২১৫
  2. ৩১৫
  3. ৩৮০
  4. ২৯০
সঠিক উত্তর:
৩১৫
উত্তর
সঠিক উত্তর:
৩১৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৭ : ৯ এবং তাদের গ.সা.গু ৫ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি = ৭ক ও ৯ক
∴ গ.সা.গু = ক = ৫

∴ সংখ্যা দুটি = ৭ × ৫ = ৩৫ এবং ৯ × ৫ = ৪৫

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = লসাগু × গসাগু
∴ ল.সা.গু = (৩৫ × ৪৫)/গ.সা.গু
= (১৫৭৫)/৫
= ৩১৫

∴ ল.সা.গু = ৩১৫

১৩,৬০৫.
.০১ × .০১ = ?
  1. .০০১
  2. .০০০১
  3. ০.০০১
  4. ০.০০০০১
সঠিক উত্তর:
.০০০১
উত্তর
সঠিক উত্তর:
.০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: .০১ × .০১ = ?

সমাধান:
.০১ × .০১ = ০.০০০১
১৩,৬০৬.
কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৬৭২০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ৫৭০০
  2. খ) ৬০০০
  3. গ) ৬৩০০
  4. ঘ) ৮০০০
সঠিক উত্তর:
খ) ৬০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০০০
ব্যাখ্যা
১২% বৃদ্ধিতে লোকসংখ্যা ১১২ জন
১১২ জন বছরশেষে হলে বছরের শুরুতে লোক সংখ্যা ১০০ জন
বছর শেষে লোকসংখ্যা ৬৭২০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা = (৬৭২০ × ১০০) / ১১২ = ৬০০০ জন
১৩,৬০৭.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
মনে করি, সংখ্যাটি 'ক'
শর্তমতে, ২ক + ৩ = ক + ৭
বা, ক = ৪
১৩,৬০৮.
একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে তন্ময় ভূইয়া ও সুমি আক্তার প্রতিদ্বন্দ্বিতা করে এবং তন্ময় ভূইয়া নির্বাচনে প্রদত্ত ভোটের ৩৫% ভোট পেল। সুমি আক্তার, তন্ময়ের ভূইয়ার চেয়ে ১৮০ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
  1. ৫০০ জন
  2. ৫৫০ জন
  3. ৬০০ জন
  4. ৬৫০ জন
সঠিক উত্তর:
৬০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৬০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে তন্ময় ভূইয়া ও সুমি আক্তার প্রতিদ্বন্দ্বিতা করে এবং তন্ময় ভূইয়া নির্বাচনে প্রদত্ত ভোটের ৩৫% ভোট পেল। সুমি আক্তার, তন্ময়ের ভূইয়ার চেয়ে ১৮০ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
তন্ময় ভূইয়া ভোট পেয়েছে = ৩৫%
তাহলে সুমি আক্তার ভোট পেয়েছে = ১০০ - ৩৫ = ৬৫%
তন্ময় ভূইয়া ও সুমি আক্তারের ভোটের ব্যবধান = ৬৫ - ৩৫ = ৩০%

প্রশ্নমতে,
৩০% = ১৮০
⇒ ১% = ১৮০/৩০
∴ ১০০% = (১৮০ × ১০০)/৩০
= ৬০০ জন

অতএব, নির্বাচনে মোট ভোট দিয়েছিল ৬০০ জন।
১৩,৬০৯.
বার্ষিক মুনাফা 10% থেকে বেড়ে 12% হওয়ায় মুহিতের আয় 8 বছরে 256 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
  1. ক) 1200 টাকা
  2. খ) 1400 টাকা
  3. গ) 1500 টাকা
  4. ঘ) 1600 টাকা
সঠিক উত্তর:
ঘ) 1600 টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1600 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক মুনাফা 10% থেকে বেড়ে 12% হওয়ায় মুহিতের আয় 8 বছরে 256 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?

সমাধান: 
এখানে,
মুনাফা বৃদ্ধি, r = (12 - 10)% = 2% = 2/100 = 1/50 টাকা
সময়, n = 8 বছর
মুনাফা, I = 256 টাকা

আমরা জানি,
I = Pnr
বা, P = I/nr
বা, P = 256/{8 × (1/50)}
বা, P = (256 × 50)/8
∴ P = 1600

মুহিতের মূলধন 1600 টাকা।

১৩,৬১০.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৮ ও ৫০ হলে, মধ্য সমানুপাতী কত হবে?
  1. ১৬
  2. ২০
  3. ২৫
  4. ৩০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৮ ও ৫০ হলে, মধ্য সমানুপাতী কত হবে?

সমাধান:
তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে।
রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।

ক্রমিক সমানুপাতে,
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি) = ৮ × ৫০
বা, (মধ্য রাশি) = ৪০০
বা, মধ্য রাশি = √৪০০ = ২০
১৩,৬১১.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ৯ বছর
  2. ১৮ বছর
  3. ১৪ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

সমাধান:
পিতা ও মাতার গড় বয়স = ৪৫ বছর
পিতা + মা = ২ × ৪৫ = ৯০

পিতা, মা ও পুত্রের গড় বয়স = ৩৬ বছর
পিতা + মা + পুত্র = ৩ × ৩৬ = ১০৮

পুত্রের বয়স = (পিতা + মা + পুত্র) - (পিতা + মা)
= ১০৮ - ৯০
= ১৮

১৩,৬১২.
একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক p এবং দশক স্থানীয় অঙ্ক q হলে সংখ্যাটি কত?
  1. 10pq
  2. pq + 10
  3. p + 10q
  4. 10p + q
সঠিক উত্তর:
p + 10q
উত্তর
সঠিক উত্তর:
p + 10q
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক p এবং দশক স্থানীয় অঙ্ক q হলে সংখ্যাটি কত?

সমাধান:
একক স্থানীয় মান = p × 1 = p
দশক স্থানীয় মান = q × 10 = 10q

∴ সংখ্যাটি = p + 10q
১৩,৬১৩.
আসিম ১৫ দিনের মধ্যে এবং নাবিল ২০ দিনের মধ্যে কাজ করতে পারে। যদি তারা 4 দিন একসাথে কাজটি করে, তবে কাজের কত অংশ বাকি থাকে?
  1. ক) ১/৫
  2. খ) ২/১৫
  3. গ) ৮/১৫
  4. ঘ) ৭/১৫
সঠিক উত্তর:
গ) ৮/১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮/১৫
ব্যাখ্যা
আসিম ও নাবিল ১ দিনে করে
= কাজের ( ১/১৫ + ১/২০) অংশ 
= কাজের ৭/৬০ অংশ 

আসিম ও নাবিল ৪ দিনে করে
= কাজের (৭/৬০) × ৪ অংশ 
= কাজের ৭/১৫ অংশ 

অবশিষ্ট থাকে
= কাজের ( ১ - ৭/১৫) অংশ
= কাজের ৮/১৫ অংশ
১৩,৬১৪.
দুটি সংখ্যা A ও B যেখানে A এর 5% ও B এর 4% এর যোগফল A এর 6% ও B এর 8% এর যোগফলের দুই-তৃতীয়াংশ। A ও B এর অনুপাত কত?
  1. 4 : 3
  2. 4 : 5
  3. 5 : 3
  4. 7 : 3
সঠিক উত্তর:
4 : 3
উত্তর
সঠিক উত্তর:
4 : 3
ব্যাখ্যা
এখানে, 
 A এর 5% + B এর 4% = (2/3)(A এর 6% + B এর 8%)
5A/100 + 4B/100 = (2/3)(6A/100 + 8B/100)
(5A+4B)/100 = (2/3){(6A + 8B)/100}
5A + 4B = (2/3)(6A + 8B)
15A + 12B = 12A + 16B 
15A - 12A = 16B -12B 
3A = 4B 
A/B = 4/3 
A : B = 4 : 3
১৩,৬১৫.
এক ডজন কলার দাম ৬০ টাকা হলে দুই হালি তিনটি কলার দাম কত?
  1. ৫০ টাকা
  2. ৫২ টাকা
  3. ৫৫ টাকা
  4. ৫৪ টাকা
সঠিক উত্তর:
৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলার দাম ৬০ টাকা হলে দুই হালি তিনটি কলার দাম কত?

সমাধান: 
আমরা জানি,
১ ডজন = ১২ টি 
এবং ১ হালি = ৪ টি 

∴ ২ হালি ৩ টি = (২ × ৪) + ৩ টি = ১১ টি 

এখন,
১২ টি কলার দাম = ৬০ টাকা 
∴ ১ টি কলার দাম = ৬০/১২ টাকা 
∴ ১১ টি কলার দাম = (৬০ × ১১) / ১২ টাকা 
= ৫৫ টাকা 
১৩,৬১৬.
একটি ক্লাসের ১২ জন ছাত্রের ওজনের গড় ৪৫.৫ কেজি। ১৩তম একজন ছাত্রের ওজন কত হলে সবার ওজনের গড় ৪৭.২ কেজি হবে?
  1. ৬৫.৫ কেজি
  2. ৬৭.৬ কেজি
  3. ৬৮.৮ কেজি
  4. ৬৯ কেজি
সঠিক উত্তর:
৬৭.৬ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৬৭.৬ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসের ১২ জন ছাত্রের ওজনের গড় ৪৫.৫ কেজি। ১৩তম একজন ছাত্রের ওজন কত হলে সবার ওজনের গড় ৪৭.২ কেজি হবে?

সমাধান:
 ১২ জন ছাত্রের ওজনের গড় = ৪৫.৫ কেজি
∴ ১২ জন ছাত্রের মোট ওজন = (৪৫.৫ × ১২) কেজি 
= ৫৪৬ কেজি

আবার,
১৩ জন ছাত্রের ওজনের গড় = ৪৭.২ কেজি
১৩ জন ছাত্রের মোট ওজন = (৪৭.২ × ১৩) কেজি
= ৬১৩.৬ কেজি

∴ ১৩তম ছাত্রের ওজন = (৬১৩.৬ - ৫৪৬) কেজি
= ৬৭.৬ কেজি

∴ ১৩তম ছাত্রের ওজন ৬৭.৬ কেজি।

১৩,৬১৭.
একটি ধনাত্মক সংখ্যার বর্গ হতে ঐ সংখ্যার 5 গুণ বিয়োগ করলে বিয়োগফল 6 হয়। ঐ সংখ্যাটি কত? 
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধনাত্মক সংখ্যার বর্গ হতে ঐ সংখ্যার 5 গুণ বিয়োগ করলে বিয়োগফল 6 হয়। ঐ সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, ধনাত্মক সংখ্যাটি = x 

প্রশ্নমতে ,
x2 - 5x = 6
⇒ x2  - 5x - 6 = 0
⇒ x2 - 6x + x - 6 = 0
⇒ x(x - 6) + 1(x - 6) = 0
⇒ (x - 6)(x + 1) = 0

হয়, x - 6 = 0 ⇒ x = 6
অথবা, x + 1 = 0 ⇒ x = - 1 [গ্রহণযোগ্য নয়]
১৩,৬১৮.
একটি শহরের জনসংখ্যা প্রতি বছর ২.৫% হারে বৃদ্ধি পায়, কিন্তু অভিবাসনের কারণে প্রতি বছর ০.৫% হারে কমে যায়। ২ বছরে শতকরা কত বৃদ্ধি হবে?
  1. ২.০৪%
  2. ৬.৫০%
  3. ৪.৫০%
  4. ৪.০৪%
সঠিক উত্তর:
৪.০৪%
উত্তর
সঠিক উত্তর:
৪.০৪%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শহরের জনসংখ্যা প্রতি বছর ২.৫% হারে বৃদ্ধি পায়, কিন্তু অভিবাসনের কারণে প্রতি বছর ০.৫% হারে কমে যায়। ২ বছরে শতকরা কত বৃদ্ধি হবে?

সমাধান:
জনসংখ্যার নিট  বৃদ্ধি (শতাংশে)
= (২.৫ - ০.৫) = প্রতি বছর ২%

ধরি, প্রাথমিক জনসংখ্যা = ১০০

১ম বছরের শেষে শহরের জনসংখ্যা
= ১০০ + ১০০ এর ২%
= ১০০ + ২ = ১০২

২য় বছরের শেষে শহরের জনসংখ্যা
= ১০২ + ১০২ এর ২%
= ১০২ + ২.০৪ = ১০৪.০৪

মোট বৃদ্ধি
= ১০৪.০৪ - ১০০ = ৪.০৪

অতএব, শতাংশ বৃদ্ধি
= (৪.০৪/১০০) × ১০০%
= ৪.০৪%

১৩,৬১৯.
২/৫, ৩/৮, ৭/৯ সংখ্যাগুলোর ল.সা.গু কত?
  1. ১/৩৬০
  2. ৪২
  3. ২১
  4. ২/২১
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫, ৩/৮, ৭/৯ সংখ্যাগুলোর ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু

এখন,
লবগুলোর হলো- ২, ৩, ৭
∴  ল.সা.গু = ২ × ৩ × ৭ = ৪২
এবং
হরগুলোর হলো- ৫, ৮, ৯
∴ গ.সা.গু = ১

∴ ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু = ৪২/১ = ৪২
১৩,৬২০.
৯ এর প্রথম ৫টি গুণিতক সংখ্যার গড় কত?
  1. ১৮
  2. ২৭
  3. ৩৬
  4. ৩০
সঠিক উত্তর:
২৭
উত্তর
সঠিক উত্তর:
২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ এর প্রথম ৫টি গুণিতক সংখ্যার গড় কত?

সমাধান:
৯ এর প্রথম ৫টি গুণিতক সংখ্যা হলো: ৯, ১৮, ২৭, ৩৬, ৪৫

∴ গড় = (৯ + ১৮ + ২৭ + ৩৬ + ৪৫)/৫
= ১৩৫/৫
= ২৭
১৩,৬২১.
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ৯ টাকা
  2. ১১ টাকা
  3. ১২ টাকা
  4. ১০ টাকা
সঠিক উত্তর:
১১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 

সমাধান: 
৮ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা 
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৮ টাকা 
∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৮ টাকা 
= ১০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
= ১১০ টাকা 

এখন, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = (১১০ × ১০)/১০০ টাকা 
= ১১ টাকা 

∴ ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
১৩,৬২২.
বার্ষিক ১৫% মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. ক) ১২৫০০ টাকা
  2. খ) ১৩২২৫ টাকা
  3. গ) ১৩০০০ টাকা
  4. ঘ) ১৪২৬৫ টাকা
সঠিক উত্তর:
খ) ১৩২২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩২২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১৫% মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

সমাধান:
আমরা জানি, 
চক্রবৃদ্ধি মূলধন = {P(1 + r)n
এখানে,
P = আসল
r = চক্রবৃদ্ধি মুনাফার হার
n = বছর

প্রশ্নানুসারে,
P = ১০০০০ টাকা
r = ১৫% = ০.১৫
n = ২ বছর

∴চক্রবৃদ্ধি মুলধন = {১০০০০ (১ + .১৫)
= {১০০০০ (১.১৫)
= {১০০০০ × (১১৫/১০০)
= {১০০০০ × (১১৫)/১০০০০} 
= (১১৫)
= ১৩২২৫ টাকা
১৩,৬২৩.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?
  1. ৪২ বছর
  2. ৩৬ বছর
  3. ৪৮ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর
∴ পিতার বর্তমান বয়স = ৪ক বছর

শর্তমতে,
১০(ক - ৬) = ৪ক - ৬
⇒ ১০ক - ৬০ = ৪ক - ৬
⇒ ১০ক - ৪ক = ৬০ - ৬
⇒ ৬ক = ৫৪
∴ ক = ৯
∴ পুত্রের বর্তমান বয়স = ৯ বছর
এবং পিতার বর্তমান বয়স = (৯ × ৪) বছর = ৩৬ বছর।

১৩,৬২৪.
একটি ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩৬ দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ২৭ জন
  2. ১৮ জন
  3. ১২ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
১২ জন
উত্তর
সঠিক উত্তর:
১২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩৬ দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
৩৬ দিনের খাদ্য মজুদ আছে = ১৫ জন ছাত্রের
১ দিনের খাদ্য মজুদ আছে = (১৫ × ৩৬) জন ছাত্রের
২০ দিনের খাদ্য মজুদ আছে = (১৫ × ৩৬)/২০ জন ছাত্রের
= ২৭ জন ছাত্রের

সুতরাং, নতুন ছাত্রের সংখ্যা = (২৭ - ১৫) জন
= ১২ জন
১৩,৬২৫.
১ থেকে ৪৩ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
  1. ১৯
  2. ২০
  3. ২১
  4. ২২
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৩ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২

১ থেকে ৪৩ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৪৩(৪৩ + ১)/২
 = ৪৩ × ২২

∴ ১ থেকে ৪৩ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৪৩ × ২২)/৪৩ = ২২
১৩,৬২৬.
দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ২৯০
  2. ৩১০
  3. ৩২০
  4. ৩৫০
সঠিক উত্তর:
৩১০
উত্তর
সঠিক উত্তর:
৩১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু 
বা, ২৭০ × অপর সংখ্যা = ৮৩৭০ × ১০ 
বা, অপর সংখ্যা = (৮৩৭০ × ১০)/২৭০ 
∴ অপর সংখ্যা = ৩১০ । 
১৩,৬২৭.
২০০ জন লোক যে খাদ্য ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?
  1. ক) ৪০০ জন
  2. খ) ১৭৫ জন
  3. গ) ১০০ জন
  4. ঘ) ১৫০ জন
সঠিক উত্তর:
গ) ১০০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ জন লোক যে খাদ্য ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?

সমাধান: 
২০ দিনে খেতে পারে ২০০ জন লোক
∴ ১ দিনে খেতে পারে (২০০ × ২০) জন লোক = ৪০০০ জন লোক
∴ ৪০ দিনে খেতে পারে (৪০০০/৪০) জন লোক
= ১০০ জন লোক
১৩,৬২৮.
একজন মাঝি দাড় বেঁয়ে স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৬ মাইল যায় এবং ৫ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?
  1. ৩ মাইল/ঘণ্টা
  2. ৪ মাইল/ঘণ্টা
  3. ৫ মাইল/ঘণ্টা
  4. ৬ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি দাড় বেঁয়ে স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৬ মাইল যায় এবং ৫ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ১৬ + ১৬ = ৩২ মাইল
মোট সময় = ৩ + ৫ = ৮ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ৩২/৮ মাইল/ঘণ্টা
= ৪ মাইল/ঘণ্টা
১৩,৬২৯.
একটি সংখ্যার ৪ গুণ এর সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮ । সংখ্যাটির দ্বিগুণ এর সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে?
  1. ক) -১
  2. খ) -১.৫
  3. গ) -২
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ঘ) ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি x

তাহলে প্রশ্নমতে,
4x + 12 = 8
x = -1

তাহলে,
2x + 7
= 5

১৩,৬৩০.
আয়করের হার 20% থেকে 25% এ বৃদ্ধি পায়। এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বাড়ে?
  1. Tk. 2000
  2. Tk. 2500
  3. Tk. 8000
  4. Tk. 1000
সঠিক উত্তর:
Tk. 2000
উত্তর
সঠিক উত্তর:
Tk. 2000
ব্যাখ্যা
প্রশ্ন: আয়করের হার 20% থেকে 25% এ বৃদ্ধি পায়। এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বাড়ে?

সমাধান:
আয়কর বৃদ্ধি পায় = (25 - 20)%
= 5%

100 টাকায় আয়কর বৃদ্ধি পায় = 5 টাকা 
1 টাকায় আয়কর বৃদ্ধি পায় = 5/100 টাকা 
40000 টাকায় আয়কর বৃদ্ধি পায় = (5 × 40000)/100 টাকা 
= 2000 টাকা
১৩,৬৩১.
একটি কলম ২০% লোকসানে বিক্রয় করা হলো। কলমটির ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ৫ : ৪
  2. খ) ৪ : ৫
  3. গ) ৫ : ৬
  4. ঘ) ৬ : ৫
সঠিক উত্তর:
ক) ৫ : ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ : ৪
ব্যাখ্যা

২০% লোকসানে,
১০০ টাকায় বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা
∴ ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ১০০ : ৮০
= ৫ : ৪

১৩,৬৩২.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? 
  1. ২/৩
  2. ৩/৪
  3. ২/৫
  4. ৫/৯
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ভগ্নাংশটির লব x হলে হর হবে (৭ - x) 
∴ ভগ্নাংশটি = x/(৭ - x) 

শর্তমতে, 
x + ১ = ৭ - x 
বা, x + x = ৭ - ১ 
বা, ২x = ৬ 
বা, x = ৬/২ 
∴ x = ৩ 

∴ নির্ণেয় ভগ্নাংশটি = ৩/(৭ - ৩) 
= ৩/৪ । 
১৩,৬৩৩.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ৫/৯
  2. ৯/১৩
  3. ৫/৬
  4. ৩/৪
সঠিক উত্তর:
৫/৯
উত্তর
সঠিক উত্তর:
৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৫/৬ = ০.৮৩
৩/৪ = ০.৭৫
৯/১৩ = ০.৬৯
৫/৯ = ০.৫৬

∴ ক্ষুদ্রতম ভগ্নাংশটি ৫/৯।
১৩,৬৩৪.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের গুণফল ছিল ৩৪ বছর। পিতার বয়স কত?
  1. ক) ৪২ বছর
  2. খ) ৪০ বছর
  3. গ) ৩৯ বছর
  4. ঘ) ৩৬ বছর
সঠিক উত্তর:
গ) ৩৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন- পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের  গুণফল ছিল ৩৪ বছর। পিতার বয়স কত?

সমাধান-
মনে করি,
পিতার বয়স = ক বছর
পুত্রের বয়স = (৪৫ - ক) বছর

প্রশ্নমতে,
(ক - ৫) (৪৫ - ক - ৫) = ৩৪
⇒ (ক - ৫) ( ৪০ - ক) - ৩৪ = ০
⇒  ৪০ক - ক - ২০০ + ৫ক - ৩৪ = ০
⇒  - ক + ৪৫ক - ২৩৪ = ০
⇒ ক - ৪৫ক + ২৩৪ = ০
⇒ ক - ৩৯ক - ৬ক + ২৩৪ = ০
⇒ (ক - ৩৯) (ক - ৬) = ০

∴ ক = ৬, ৩৯
১৩,৬৩৫.
কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৮, ১০ ও ১২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১১৫
  2. ১২১
  3. ১২৩
  4. ১৩১
সঠিক উত্তর:
১২১
উত্তর
সঠিক উত্তর:
১২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৮, ১০ ও ১২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৮, ১০ ও ১২ এর ল. সা. গু. এর সঙ্গে ১ যোগ করলে নির্ণেয় সংখ্যা পাওয়া যায়।
∴৮, ১০ ও ১২ এর ল. সা. গু. = ১২০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১২০ + ১)
= ১২১
১৩,৬৩৬.
দুইটি নল দ্বারা একটি পানির ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিলে ট্যাংকটি পূর্ণ হতে আরো ৮ মিনিট সময় লাগলে শুধু দ্বিতীয় নলটি দ্বারা সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১৪ মিনিট
  2. ২৪ মিনিট
  3. ৩২ মিনিট
  4. ৩৬ মিনিট
সঠিক উত্তর:
৩২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩২ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি পানির ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিলে ট্যাংকটি পূর্ণ হতে আরো ৮ মিনিট সময় লাগলে শুধু দ্বিতীয় নলটি দ্বারা সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
দুইটি নল দ্বারা,
৮ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/৮ অংশ 
∴ ৬ মিনিটে পূর্ণ হয় = ৬/৮ অংশ = ৩/৪ অংশ 

৬ মিনিট পর অবশিষ্ট থাকে = ১ - (৩/৪) = (৪ - ৩)/৪ = ১/৪ অংশ

দ্বিতীয় নলটি,
১/৪ অংশ পূর্ণ করতে পারে = ৮ মিনিটে 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে পারে = (৮ × ৪) মিনিটে = ৩২ মিনিটে  

১৩,৬৩৭.
৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
৬৩০০ = ২ × ২ × ৩ × ৩ × ৫ × ৫ × ৭
= (২ × ২) × (৩ × ৩) × (৫ × ৫) × ৭

এখানে
৭ জোড়া বিহীন

৬৩০০ সংখ্যাটিকে ৭ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
১৩,৬৩৮.
কোন ভগ্নাংশটি ৫/৮ থেকে বড়?
  1. ৩/৫
  2. ৭/১১
  3. ৪/৭
  4. ৯/১৬
সঠিক উত্তর:
৭/১১
উত্তর
সঠিক উত্তর:
৭/১১
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ভগ্নাংশটি ৫/৮ থেকে বড়?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশ ৫/৮ = ০.৬২৫

এখন অপশনগুলো দেখি:
ক) ৩/৫ = ০.৬
খ) ৭/১১ ≈ ০.৬৩৬
গ) ৪/৭ ≈ ০.৫৭১
ঘ) ৯/১৬ = ০.৫৬২৫

এখানে ০.৬৩৬ সংখ্যাটি ০.৬২৫ এর চেয়ে বড়।

∴ ৭/১১ ভগ্নাংশটি ৫/৮ থেকে বড়।

১৩,৬৩৯.
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৬০০ মিটার
  2. খ) ৭০০ মিটার
  3. গ) ৮০০ মিটার
  4. ঘ) ৯০০ মিটার
সঠিক উত্তর:
খ) ৭০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
এখানে, 
৭২ কি.মি. = ৭২০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
 
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৭২০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৭২০০০/৩৬০০ মি
৬০ সেকেন্ড অতিক্রম করে (৭২০০০ × ৬০)/৩৬০০ মি
= ১২০০ মি


প্রশ্নমতে, ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ১২০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (১২০০ – ৫০০) মি. = ৭০০ মি
১৩,৬৪০.
একটি দুর্গে ৬০ দিনের জন্য ১২০০ সৈন্যের খাবার রয়েছে। ১৫ দিন পর,২০০ সৈন্য দুর্গ ছেড়ে যায়। অবশিষ্ট খাবার কত দিন চলবে।
  1. ক) ৬৮ দিন
  2. খ) ৫৫ দিন
  3. গ) ৫৪ দিন
  4. ঘ) ৪৫ দিন
সঠিক উত্তর:
গ) ৫৪ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪ দিন
ব্যাখ্যা
১৫ দিন পর সৈন্য আছে= (১২০০ - ২০০) জন = ১০০০ জন 

১২০০ জন সৈন্যের খাবার আছে ৪৫ দিনের 
১     জন সৈন্যের খাবার আছে   ৪৫ ×১২০০ দিনের 
১০০০ জন সৈন্যের খাবার আছে (৪৫ ×১২০০)/১০০০ দিনের 
                                               =৫৪ দিনের
১৩,৬৪১.
মায়ের বর্তমান বয়স তার ছেলের বয়সের চারগুণ। ৬ বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের ছয়গুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত?
  1. ১০ বছর
  2. ১৫ বছর
  3. ১৮ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মায়ের বর্তমান বয়স তার ছেলের বয়সের চারগুণ। ৬ বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের ছয়গুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, ছেলের বর্তমান বয়স = ক বছর
মায়ের বর্তমান বয়স = ৪ক বছর

৬ বছর আগে,
ছেলের বয়স = ক - ৬
মায়ের বয়স = ৪ক - ৬

প্রশ্নমতে,
৪ক - ৬ = ৬(ক - ৬)
⇒ ৪ক - ৬ = ৬ক - ৩৬
⇒ ৬ক - ৪ক = ৩৬ - ৬
⇒ ২ক = ৩০
⇒ ক = ১৫

∴ ছেলের বর্তমান বয়স = ১৫ বছর

১৩,৬৪২.
সবুজ ২০ মিনিট মোবাইলে কথা বলে। প্রতি মিনিটের মূল্য ১.৫ টাকা এবং ভ্যাট ১৫% হলে, মোট বিল কত হবে?
  1. ৩৪.৫ টাকা
  2. ৩৫.৪ টাকা
  3. ৩২.৫ টাকা
  4. ৩৫.২ টাকা
সঠিক উত্তর:
৩৪.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৪.৫ টাকা
ব্যাখ্যা
২০ মিনিটের মূল্য = ২০×১.৫ = ৩০ টাকা
∴ ১৫% ভ্যাট সহ মোট বিল = ৩০ × ১.১৫ = ৩৪.৫ টাকা
১৩,৬৪৩.
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ৯
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা

৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০
৫ ও ৭ এর লসাগু = ৩৫

১০০ কে ৩৫ দিয়ে ভাগ করলে ভাগফল হয় ২ এবং ভাগশেষ থাকে ৩০

৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০ এর সাথে ৩৫ - ৩০ = ৫ যোগ করলে তা ৫ ও ৭ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। 

১৩,৬৪৪.
তারেক ও আজিজের বেতনের অনুপাত ৭ : ৩ । তারেকের বেতন আজিজের বেতন অপেক্ষায় ১৬০০ টাকা বেশি হলে, আজিজের বেতন কত?
  1. ১৩০০ টাকা
  2. ১৪০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১৮০০ টাকা
সঠিক উত্তর:
১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তারেক ও আজিজের বেতনের অনুপাত ৭ : ৩ । তারেকের বেতন আজিজের বেতন অপেক্ষায় ১৬০০ টাকা বেশি হলে, আজিজের বেতন কত?

সমাধান:  
মনেকরি, 
তারেকের বেতন = ৭ক
আজিজের বেতন = ৩ক
দুজনের বেতনের পার্থক্য = (৭ক - ৩ক)
= ৪ক

প্রশ্নমতে,
৪ক = ১৬০০ টাকা 
ক = ১৬০০/৪ টাকা
ক = ৪০০ টাকা 

∴আজিজের বেতন = ৩ক টাকা 
= ৩ × ৪০০ টাকা
= ১২০০ টাকা
১৩,৬৪৫.
একজন ফল ব্যবসায়ীর ১০% ফল পচে যায় এবং আরও ১০% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ২৭%
  4. ৫০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল ব্যবসায়ীর ১০% ফল পচে যায় এবং আরও ১০% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?

সমাধান:
ধরি,
ফল ক্রয় করে ১০০ টাকার

মোট ফল নষ্ট হয় = ১০ + ১০ = ২০%
বাকি থাকে = ১০০ - ২০ = ৮০%

২০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

৮০ টাকায় লাভ করতে হবে = ১২০ - ৮০ = ৪০ টাকা
∴ ১ টাকায় লাভ করতে হবে = ৪০/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ করতে হবে = (৪০ × ১০০)/৮০ টাকা
= ৫০ টাকা
১৩,৬৪৬.
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ১৮ বছর। দুই সন্তানের গড় বয়স ৮ বছর হলে পিতার বয়স কত? 
  1. ২৬ বছর
  2. ৩০ বছর
  3. ৩৮ বছর
  4. ৪৪ বছর
সঠিক উত্তর:
৩৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বয়সের গড় ১৮ বছর। দুই সন্তানের গড় বয়স ৮ বছর হলে পিতার বয়স কত? 

সমাধান: 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ১৮ বছর
∴ তাদের মোট বয়স = (১৮ × ৩) = ৫৪ বছর

দুই সন্তানের গড় বয়স = ৮ বছর
∴ দুই সন্তানের মোট বয়স = (৮ × ২) = ১৬ বছর

∴ পিতার বয়স= (৫৪ - ১৬) বছর = ৩৮ বছর
১৩,৬৪৭.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯
  2. খ) ৮
  3. গ) ৪
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ঘ) ২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২
ব্যাখ্যা
যে সকল সংখ্যাকে কেবল ঐ সংখ্যা এবং ১ ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে মৌলক সংখ্যা বলে।
যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।
১৩,৬৪৮.
একজন ব্যক্তি জানুয়ারি মাসে দৈনিক গড়ে ১৫০০ টাকা করে ইনকাম করে। মাসের প্রথম ১৬ দিন তার গড়ে প্রতিদিন খরচ ৭৫০ করে কিন্তু বাকি দিনগুলোয় তার খরচ ৮০০ করে। মাস শেষে তার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত?
  1. ৯০ : ৪২
  2. ৩১ : ১৫
  3. ৪৫ : ২১
  4. ৩০ : ১৩
সঠিক উত্তর:
৩১ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
৩১ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি জানুয়ারি মাসে দৈনিক গড়ে ১৫০০ টাকা করে ইনকাম করে। মাসের প্রথম ১৬ দিন তার গড়ে প্রতিদিন খরচ ৭৫০ করে কিন্তু বাকি দিনগুলোয় তার খরচ ৮০০ করে। মাস শেষে তার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত?

সমাধান: 
আমরা জনি,
জানুয়ারি মাস ৩১ দিনের।
৩১ দিনে মোট ইনকাম = (১৫০০ × ৩১) টাকা
= ৪৬৫০০ টাকা

মোট খরচ = (১৬ × ৭৫০) + (১৫ × ৮০০) টাকা
= ১২০০০ + ১২০০০
= ২৪০০০ টাকা

সঞ্চয় = ৪৬৫০০ - ২৪০০০ = ২২৫০০

আয় : সঞ্চয় = ৪৬৫০০ : ২২৫০০
= ৯৩ : ৪৫
= ৩১ : ১৫
১৩,৬৪৯.
হুসসাইন টাকায় ১০ টি করে লজেন্স কিনে,তার বন্ধু-দের কাছে টাকায় ৮টি করে বিক্রি করল।তার শতকরা কত লাভ হল?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ২৮%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫%
ব্যাখ্যা
শতকরা লাভ = {(১০ - ৮)/৮} × ১০০ = ২৫%
১৩,৬৫০.
বার্ষিক শতকরা (১৭/২)% মুনাফায় কত টাকার ৯ বছরে মুনাফা ২৬০১ টাকা হবে?
  1. ৩৪০০
  2. ৪৩০০
  3. ৩২১৫
  4. ৩২৪০
সঠিক উত্তর:
৩৪০০
উত্তর
সঠিক উত্তর:
৩৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা (১৭/২)% মুনাফায় কত টাকার ৯ বছরে মুনাফা ২৬০১ টাকা হবে?

সমাধান:
 আমরা জানি,
আসল = I × ১০০/ nr
= ২৬০১ × ১০০/{(১৭/২)  × ৯}
=২৬০১ × ২ × ১০০/১৭ × ৯
=৩৪০০

∴ আসল= ৩৪০০ টাকা
১৩,৬৫১.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ-
  1. ক) ১৪ লিটার
  2. খ) ৬ লিটার
  3. গ) ১০ লিটার
  4. ঘ) ৪ লিটার
সঠিক উত্তর:
ঘ) ৪ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ লিটার
ব্যাখ্যা

ধরি,
 দুধ = ৫ক লিটার,
পানি = ২ক লিটার

∴ ৫ক-২ক = ৬ লিটার
বা, ৩ক = ৬ লিটার
∴ ক = ২ লিটার

∴ পানির পরিমাণ = ২×২ = ৪ লিটার

১৩,৬৫২.
একটি স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০ এবং ১৫ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? 
  1. ৮০ জন
  2. ৯৬ জন
  3. ১২০ জন
  4. ১৫০ জন
সঠিক উত্তর:
১২০ জন
উত্তর
সঠিক উত্তর:
১২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০ এবং ১৫ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? 

সমাধান: 
৮, ১০ ও ১৫ এর ল.সা.গু হবে ন্যূনতম ছাত্র সংখ্যা। 
৮, ১০ ও ১৫ এর ল.সা.গু = ১২০ 

∴ ন্যূনতম ১২০ জন ছাত্র রয়েছে।
১৩,৬৫৩.
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৬%
  2. ৮%
  3. ১০%
  4. ১২%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
দেওয়া আছে,
১ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ টাকা
২ হালি ডিমের বিক্রয়মূল্য = ৫৬ টাকা
১ হালি ডিমের বিক্রয়মূল্য = ৫৬/২ = ২৮ টাকা

∴ লাভ হয় = (২৮ - ২৫) = ৩ টাকা

২৫ টাকায় লাভ হয় = ৩ টাকা
১ টাকায় লাভ হয় = ৩/২৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৩ × ১০০)/২৫ = ১২ টাকা
১৩,৬৫৪.
দুটি সংখ্যার গুণফল ১৬৬৬। সংখ্যা দুটির ল. সা. গু. ৯৮ হলে গ. সা. গু কত?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
গ) ১৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭
ব্যাখ্যা

আমরা জানি দুটি সংখ্যার গুণফল = লসাগু×গসাগু
∴ ১৬৬৬ = ৯৮ × গসাগু
⇒ গসাগু = ১৬৬৬/৯৮ = ১৭

১৩,৬৫৫.
২৫% লাভে কোনো জিনিস ২০ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 
  1. ৫ টাকা
  2. ৪ টাকা
  3. ৩ টাকা
  4. ২ টাকা
সঠিক উত্তর:
৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫% লাভে কোনো জিনিস ২০ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 

সমাধান:
২৫% লাভে
বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা 
                   = ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ২০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২০)/১২৫ টাকা
= ১৬ টাকা 

লাভ =(২০ - ১৬) টাকা = ৪ টাকা
১৩,৬৫৬.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?
  1. ১২টি
  2. ১৩টি
  3. ১৪টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?

সমাধান:
৭২
= ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯

৭২ এর ভাজকসমূহ
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২ 

∴ মোট ভাজক সংখ্যা ১২টি
১৩,৬৫৭.
যদি ২ জন পুরুষ বা ৫ জন মহিলা একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ১ জন পুরুষ এবং ১০ জন মহিলা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ৮ দিন
  2. ১০ দিন
  3. ১২ দিন
  4. ৬ দিন
সঠিক উত্তর:
৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
৮ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ২ জন পুরুষ বা ৫ জন মহিলা একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ১ জন পুরুষ এবং ১০ জন মহিলা ঐ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
৫ জন মহিলা = ২ জন পুরুষ
∴ ১ জন মহিলা = ২/৫ জন পুরুষ
∴ ১০ জন মহিলা = (২ × ১০)/৫ জন পুরুষ
= ৪ জন পুরুষ

আবার, ১ জন পুরুষ এবং ১০ জন মহিলা = (১ + ৪) জন পুরুষ
= ৫ জন পুরুষ

এখন,
২ জন পুরুষ কাজটি করে = ২০ দিনে
∴ ১ জন পুরুষ কাজটি করে = ২ × ২০ দিনে
∴ ৫ জন পুরুষ কাজটি করে = (২ × ২০)/৫ দিনে
= ৪০/৫ দিনে = ৮ দিনে ।

১৩,৬৫৮.
৩৬০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
  1. ১৬
  2. ২০
  3. ২৪
  4. ৩০
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৬০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান:
৩৬০ সংখ্যাটিকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি:
৩৬০ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

এখানে মৌলিক উৎপাদকগুলোর সূচক বা ঘাত হলো:
২ এর সূচক = ৩
৩ এর সূচক = ২
৫ এর সূচক = ১

কোনো সংখ্যার মোট ভাজকের সংখ্যা বের করার সূত্র হলো, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাতের সাথে ১ যোগ করে প্রাপ্ত সংখ্যাগুলো গুণ করা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৩ + ১) × (২ + ১) × (১ + ১)
= ৪ × ৩ × ২
= ২৪

∴ ৩৬০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা হলো ২৪

১৩,৬৫৯.
একটি কাঁঠাল ২০০ টাকা বিক্রয় করলে ৩০ টাকা ক্ষতি হয়, কাঁঠালটি কত টাকায় বিক্রয় করলে ৩০ টাকা লাভ হবে?
  1. ক) ২৬০ টাকা
  2. খ) ২৩০ টাকা
  3. গ) ২২০ টাকা
  4. ঘ) ১৭০ টাকা
সঠিক উত্তর:
ক) ২৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাঁঠাল ২০০ টাকা বিক্রয় করলে ৩০ টাকা ক্ষতি হয়, কাঁঠালটি কত টাকায় বিক্রয় করলে ৩০ টাকা লাভ হবে?

সমাধান: 
একটি কাঁঠাল ২০০ টাকা বিক্রয় করলে ৩০ টাকা ক্ষতি হয়,
∴ কাঁঠালটির ক্রয়মূল্য (২০০ + ৩০) টাকা 
= ২৩০ টাকা 

৩০ টাকা লাভ হলে,
কাঁঠালটির বিক্রয়মূল্য (২৩০ + ৩০) টাকা 
= ২৬০ টাকা 
১৩,৬৬০.
একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার ৩৭% কালো এবং বাকিগুলো লাল। যদি ঐ বাক্সে ৮১৯ টি লাল মার্বেল থাকে তবে ঐ বাক্সে মোট কতটি মার্বেল আছে?
  1. ক) ১২৩৪টি
  2. খ) ১৪৬৭টি
  3. গ) ১৩০০টি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ১৩০০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩০০টি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার ৩৭% কালো এবং বাকিগুলো লাল। যদি ঐ বাক্সে ৮১৯ টি লাল মার্বেল থাকে তবে ঐ বাক্সে মোট কতটি মার্বেল আছে?

সমাধান : 

কালো মার্বেল = ৩৭%
লাল মার্বেল = (১০০ - ৩৭)% = ৬৩%
 
প্রশ্নমতে, 
৬৩% = ৮১৯
∴ ১০০% = ৮১৯ × ১০০/৬৩ = ১৩০০টি
 
সুতরাং, বাক্সে মোট মোট মার্বেল আছে ১৩০০টি 
১৩,৬৬১.
৫-এর কত শতাংশ ৭ হবে ?
  1. ক) ৪০
  2. খ) ১২৫
  3. গ) ৯০
  4. ঘ) ১৪০
সঠিক উত্তর:
ঘ) ১৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪০
ব্যাখ্যা

৫ এর x%= ৭
=> ৫ × (x/১০০)= ৭
=> ৫x = ৭০০
=> x = ৭০০/৫
=> x = ১৪০

১৩,৬৬২.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে?
  1. ৫ সেকেন্ড
  2. ৬ সেকেন্ড
  3. ৭ সেকেন্ড
  4. ৮ সেকেন্ড
সঠিক উত্তর:
৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে?

সমাধান:
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে ট্রেনটির খুঁটিকে অতিক্রম করা হবে।

৭২০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে [৭২ কিলোমিটার = ৭২০০০ মিটার]
∴ ১২০ মিটার যায় = (৩৬০০ × ১২০)/৭২০০০ সেকেন্ডে
= ৬ সেকেন্ডে
১৩,৬৬৩.
একটি সংখ্যা অপর সংখ্যার ২৫০%, সংখ্যা দুটির অনুপাত হলো-
  1. ক) ৭ : ৫
  2. খ) ৩ : ৫
  3. গ) ২ : ৫
  4. ঘ) ৫ : ৭
সঠিক উত্তর:
গ) ২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ : ৫
ব্যাখ্যা
ধরি, 
একটি সংখ্যা ক 
অপর সংখ্যাটি = ক এর ২৫০%
                       = ক এর ২৫০/১০০
                       = ৫ক/২

সংখ্যা দুটির অনুপাত = ক : ৫ক/২
                                  = ১ : ৫/২
                                   = ২ : ৫
১৩,৬৬৪.
নিচের কোন সংখ্যাটির সর্বাধিক ভাজক আছে?
  1. ৯১
  2. ৭৭
  3. ৬৪
  4. ৮৮
সঠিক উত্তর:
৮৮
উত্তর
সঠিক উত্তর:
৮৮
ব্যাখ্যা

প্রদত্ত অপশনগুলোতে ৮৮ সংখ্যাটির সর্বাধিক ভাজক আছে।
৮৮ সংখ্যাটির ভাজক গুলো হলো: ১, ২, ৪, ৮, ১১, ২২, ৪৪ ও ৮৮।
অর্থাৎ মোট ৮টি ভাজক আছে।

১৩,৬৬৫.
দুইটি সংখ্যার অনুপাত ১৩ঃ১৫ এবং তাদের ল.সা.গু. ৩৯৭৮০। সংখ্যা দুইটি কত?
  1. ক) ৮৮৪, ১০২০
  2. খ) ৮৮৪, ১০৪০
  3. গ) ৬৭০, ১৩৪০
  4. ঘ) ২৬৫২, ৩০৬০
  5. ঙ) ৯৭৮০, ১৯৫৩
সঠিক উত্তর:
ঘ) ২৬৫২, ৩০৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৬৫২, ৩০৬০
ব্যাখ্যা

Let the numbers be 13x and 15x
Then, their LCM = 195x
So, 195x = 39780
x = 204
∴ The numbers are 2652 and 3060

১৩,৬৬৬.
যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন বালক একটি কাজ করে ১৬ দিনে, তাহলে ৬ জন পুরুষ এবং ১৫ জন বালক একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
  1. ১৫ দিনে
  2. ১৪ দিনে
  3. ১২ দিনে
  4. ১০ দিনে
সঠিক উত্তর:
১২ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন বালক একটি কাজ করে ১৬ দিনে, তাহলে ৬ জন পুরুষ এবং ১৫ জন বালক একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?

সমাধান: 
১২ জন পুরুষের কাজ = ১৮ জন বালকের কাজ
∴৬ জন পুরুষের কাজ = {(১৮ × ৬)/১২} জন বালকের কাজ
= ৯ জন বালকের কাজ

∴ ৬ জন পুরুষ এবং ১৫ জন বালক = (৯ + ১৫) = ২৪ জন বালক

১৮ জন বালক কাজটি করে ১৬ দিনে
∴ ১ জন বালক কাজটি করে (১৬ × ১৮) দিনে
∴২৪ জন বালক কাজটি করে = (১৬ × ১৮)/২৪ দিনে
= ১২ দিন।
১৩,৬৬৭.
১৫০ মিটার ও ১০০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ৬০ কি.মি. ও ৪৫ কি.মি. বেগে চলছে। তারা একই স্থানে থেকে একই দিকে চলা শুরু করলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১ মিনিট
  2. ৩ মিনিট
  3. ৪ মিনিট
  4. ৬ মিনিট
সঠিক উত্তর:
১ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫০ মিটার ও ১০০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ৬০ কি.মি. ও ৪৫ কি.মি. বেগে চলছে। তারা একই স্থানে থেকে একই দিকে চলা শুরু করলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
দুই ট্রেনের মোট দৈর্ঘ্য = (১৫০ + ১০০) = ২৫০ মিটার

ট্রেন দুটি একই দিকে চলছে,
∴ তাদের আপেক্ষিক বেগ = (৬০ − ৪৫) কি.মি./ঘণ্টা
= ১৫ কিমি/ঘণ্টা

এখন,
১৫ কিমি/ঘণ্টা = (১৫ × ১০০০)/৬০ মিটার/মিনিট
= ২৫০ মিটার/মিনিট

∴ সময় = দূরত্ব ÷ বেগ
= ২৫০ ÷ ২৫০
= ১ মিনিট

∴ পরস্পরকে অতিক্রম করতে ১ মিনিট সময় লাগবে।

১৩,৬৬৮.
একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম। তাতে সোনা : তামা এর পরিমাণ ৩ : ১। কী পরিমাণ সোনা যোগ করলে সোনা : তামা অনুপাত হবে ৫ : ১ ?
  1. ৪ গ্রাম
  2. ৬ গ্রাম
  3. ৮ গ্রাম
  4. ১০ গ্রাম
সঠিক উত্তর:
১০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম। তাতে সোনা : তামা এর পরিমাণ ৩ : ১। কী পরিমাণ সোনা যোগ করলে সোনা : তামা অনুপাত হবে ৫ : ১ ?

সমাধান: 
গহনার ওজন = ২০ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (২০ × ৩)/৪ = ১৫ গ্রাম
∴ তামার পরিমাণ = (২০ × ১)/৪ = ৫ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১৫ : ৫ = ৫ : ১
(ক + ১৫)/৫ = ৫/১
ক + ১৫ = ২৫
ক = ২৫ - ১৫
ক = ১০

∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ১০ গ্রাম
১৩,৬৬৯.
গমের মূল্য ২০% কমে যাওয়ায় ১০০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। এক কুইন্টাল গমের বর্তমান মূল্য কত?
  1. ২০০০ টাকা
  2. ২০১০ টাকা
  3. ২২২০ টাকা
  4. ২২২৪ টাকা
সঠিক উত্তর:
২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: গমের মূল্য ২০% কমে যাওয়ায় ১০০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। এক কুইন্টাল গমের বর্তমান মূল্য কত?

সমাধান:
২০% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮০/১০০ টাকা
পূর্বমূল্য ১০০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৮০ × ১০০০০)/ ১০০ টাকা
= ৮০০০ টাকা

∴ ১ কুইন্টাল গমের বর্তমান মূল্য = (১০০০০ - ৮০০০) = ২০০০ টাকা
১৩,৬৭০.
একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ২০
  2. ২২
  3. ৪০
  4. ৪৪
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বাহুর দৈর্ঘ্য = x 
∴ ক্ষেত্রফল = x2

দৈর্ঘ্য ২০% বৃদ্ধিতে 
বাহুর নতুন দৈর্ঘ্য = x + x এর ২০%
  = x + x × ২০/১০০
= x + x/৫
= ৬x/৫

∴ নতুন ক্ষেত্রফল = (৩৬/২৫)x2

ক্ষেত্রফল বৃদ্ধি = (৩৬/২৫)x2 - x2
=১১x2/২৫
            
 
∴ ক্ষেত্রফল বৃদ্ধি হার = {(১১x2/২৫)/x2} × ১০০}%
= {(১১/২৫) × ১০০}%
= ৪৪%
১৩,৬৭১.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ৪। একটি সংখ্যা ১২ হলে, সংখ্যা দুটির গড় কত?
  1. ১৪
  2. ১৬
  3. ১৮
  4. ২০
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ৪। একটি সংখ্যা ১২ হলে, সংখ্যা দুটির গড় কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার গুনফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ১২ × অপর সংখ্যা = ৬০ × ৪
বা, অপর সংখ্যা = (৬০ × ৪)/১২ 
∴ অপর সংখ্যা = ২০

∴ সংখ্যা দুটির গড় কত =(১২ + ২০)/২
= ১৬ 
১৩,৬৭২.
তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম দস্তা আছে?
  1. ক) ৬ গ্রাম 
  2. খ) ১০ গ্রাম 
  3. গ) ১২ গ্রাম 
  4. ঘ) ৫ গ্রাম 
সঠিক উত্তর:
ক) ৬ গ্রাম 
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ গ্রাম 
ব্যাখ্যা
তামা : দস্তা = ১ : ২
                 = ৩ : ৬ [ উভয় রাশিকে ৩ দিয়ে গুণ করে ]
দস্তা : রুপা = ৩ : ৫
                 = ৬ : ১০ [ উভয় রাশিকে ২ দিয়ে গুণ করে ]

∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের যোগফল = ১৯ 

গহনায় দস্তা আছে = {১৯ এর (৬/১৯)} গ্রাম 
                             = ৬ গ্রাম 
১৩,৬৭৩.
প্রতি চার বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা পাঁচটি শিশুর বয়সের সমষ্টি ৮০ বছর। কণিষ্ঠ শিশুটির বয়স কত বছর?
  1. ১১ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ৭ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতি চার বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা পাঁচটি শিশুর বয়সের সমষ্টি ৮০ বছর। কণিষ্ঠ শিশুটির বয়স কত বছর?

সমাধান:
কণিষ্ঠ শিশুটির বয়স = ক বছর

প্রশ্নমতে
ক + (ক + ৪) + (ক + ৮) + (ক + ১২) + (ক + ১৬) = ৮০
⇒ ৫ক + ৪০ = ৮০
⇒ ৫ক = ৮০ - ৪০
⇒ ৫ক = ৪০
⇒ ক = ৪০/৫
∴ ক = ৮ 

সুতরাং, কণিষ্ঠ শিশুটির বয়স ৮ বছর।

১৩,৬৭৪.
৫০ এর ২০% এর ১০% = কত?
  1. ২.৫
  2. ১.৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এর ২০% এর ১০% = কত?

সমাধান:
৫০ এর ২০% এর ১০% = ৫০ × (২০/১০০) × (১০/১০০)
= ৫০ × (১/৫) × (১/১০)
= ১
১৩,৬৭৫.
১৫টি সংখ্যার গড় ৪০, ১৫টি সংখ্যার গড় ৩০ এবং ২০টি সংখ্যার গড় ৫০। মোট ৫০টি সংখ্যার গড় কত?
  1. ৪১
  2. ৪০
  3. ৪২.৫
  4. ৩৯
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫টি সংখ্যার গড় ৪০, ১৫টি সংখ্যার গড় ৩০ এবং ২০টি সংখ্যার গড় ৫০। মোট ৫০টি সংখ্যার গড় কত?

সমাধান:
১৫টি সংখ্যার গড় ৪০
∴ ১৫টি সংখ্যার সমষ্টি = ১৫ × ৪০ = ৬০০

১৫টি সংখ্যার গড় ৩০
∴ ১৫টি সংখ্যার সমষ্টি = ১৫ × ৩০ = ৪৫০

২০টি সংখ্যার গড় ৫০
∴ ২০টি সংখ্যার সমষ্টি = ২০ × ৫০ = ১০০০

∴ ৫০টি সংখ্যার সমষ্টি = (৬০০ + ৪৫০ + ১০০০) = ২০৫০
∴ ৫০টি সংখ্যার গড় = ২০৫০ ÷ ৫০ = ৪১

১৩,৬৭৬.
৬৭২ টাকায় একটি বই বিক্রয় করলে ক্রয়মূল্যের ২/৯ অংশ ক্ষতি হয়। বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৭.৬০% লাভ
  2. খ) ৭.৫০% ক্ষতি
  3. গ) ৬.০০% লাভ
  4. ঘ) ৬.২৫% ক্ষতি
সঠিক উত্তর:
ঘ) ৬.২৫% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬.২৫% ক্ষতি
ব্যাখ্যা
ধরি,
ক্রয়মূল্য ক টাকা 

প্রশ্নমতে 
ক - ২ক/৯ = ৬৭২ 
(৯ক - ২ক)/৯ = ৬৭২ 
৭ক/৯ = ৬৭২ 
ক = (৬৭২ × ৯)/৭ 
ক = ৮৬৪ টাকা 

বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে ক্ষতি = (৮৬৪ - ৮১০) টাকা 
                                                          = ৫৪ টাকা 

বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি ={(৫৪ × ১০০)/৮৬৪}%
                                                                     = ৬.২৫% 
১৩,৬৭৭.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। যদি তাদের পার্থক্য ১৮ হয়, তবে সংখ্যা দুটি কত?
  1. ৩৬, ৫৪
  2. ৩২, ৫০
  3. ১৪, ৩২
  4. ৩০, ৪৮
সঠিক উত্তর:
৩০, ৪৮
উত্তর
সঠিক উত্তর:
৩০, ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। যদি তাদের পার্থক্য ১৮ হয়, তবে সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে,
⇒ ৮ক - ৫ক = ১৮ 
⇒ ৩ক = ১৮
∴ ক = ৬

∴ সংখ্যা দুটি = ৫ × ৬ = ৩০ এবং ৮ × ৬ = ৪৮
১৩,৬৭৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪২ ও ৬৯ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৬ ও ৯ ভাগশেষ থাকবে?
  1. ১১
  2. ১৬
  3. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪২ ও ৬৯ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৬ ও ৯ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
২৮ - ৪ = ২৪
৪২ - ৬ = ৩৬
৬৯ - ৯ = ৬০

∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২
১৩,৬৭৯.
৯০০০ টাকা ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি মোট টাকার কত অংশ হবে?
  1. ২/৭ অংশ
  2. ২/৩ অংশ
  3. ৫/৯ অংশ
  4. ২/১১ অংশ
সঠিক উত্তর:
২/৩ অংশ
উত্তর
সঠিক উত্তর:
২/৩ অংশ
ব্যাখ্যা

প্রশ্ন: ৯০০০ টাকা ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি মোট টাকার কত অংশ হবে?

সমাধান:
প্রদত্ত অনুপাত = ৩ : ৪ : ৫
অনুপাতগুলোর যোগফল = (৩ + ৪ + ৫) = ১২

∴ বৃহত্তর অংশ = ৯০০০ × (৫/১২) = (৭৫০ × ৫) = ৩৭৫০ টাকা
∴ ক্ষুদ্রতর অংশ = ৯০০০ × (৩/১২) = (৭৫০ × ৩) = ২২৫০ টাকা

∴ বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি = (৩৭৫০ + ২২৫০) টাকা = ৬০০০ টাকা

এখানে,
৯০০০ টাকা ৯০০০ টাকার ১ বা সম্পূর্ণ অংশ
১ টাকা ৯০০০ টাকার (১/৯০০০) অংশ
∴ ৬০০০ টাকা ৯০০০ টাকার (১/৯০০০) × ৬০০০ অংশ
= ২/৩ অংশ

১৩,৬৮০.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৫। প্রথম সংখ্যাটি ২০% বাড়ানো হলো এবং দ্বিতীয় সংখ্যাটি ১০% কমানো হলো। নতুন অনুপাত কত হবে?
  1. ৪ : ৫
  2. ৬ : ৭
  3. ৭ : ৯
  4. ৫ : ৬
সঠিক উত্তর:
৪ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ৫। প্রথম সংখ্যাটি ২০% বাড়ানো হলো এবং দ্বিতীয় সংখ্যাটি ১০% কমানো হলো। নতুন অনুপাত কত হবে?

সমাধান:
ধরি, 
সংখ্যা দুটি যথাক্রমে ৩ক ও ৫ক
প্রথম সংখ্যা ২০% বাড়ালে = ৩ক + (৩ক এর ২০%) = ৩ক + (৩ক/৫) = ১৮ক/৫
আবার,
দ্বিতীয় সংখ্যা ১০% কমালে = ৫ক - (৫ক এর ১০%) = ৫ক - (ক/২) = ৯ক/২

∴ নতুন অনুপাত = ১৮ক/৫ : ৯ক/২ = ৩৬ : ৪৫ = ৪ : ৫

১৩,৬৮১.
কোনো ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ৩৫ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
  1. ২৫ দিন
  2. ২০ দিন
  3. ১৫ দিন
  4. ১০ দিন
সঠিক উত্তর:
২৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৫ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ৩৫ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

সমাধান: 
অবশিষ্ট দিন = (৩৫ - ৫) দিন
= ৩০ দিন
মোট লোক = (৫০ + ১০) জন
= ৬০ জন

৫০ জন ছাত্রের খাবার আছে = ৩০ দিনের
∴ ১ জন ছাত্রের খাবার আছে = (৫০ × ৩০) দিনের
∴ ৬০ জন ছাত্রের খাবার আছে = (৫০ × ৩০)/৬০ দিনের
= ২৫ দিনের

∴ অবশিষ্ট খাদ্যে তাদের ২৫ দিন চলবে।

১৩,৬৮২.
একটি ঘড়ি ৬৬০ টাকায় বিক্রয় করাতে ২০% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৮০০ টাকা
  2. ৮২২ টাকা
  3. ৮২৫ টাকা
  4. ৮৫০ টাকা
সঠিক উত্তর:
৮২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৬৬০ টাকায় বিক্রয় করাতে ২০% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = (১০০/৮০) টাকা
বিক্রয়মূল্য ৬৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬৬০)/৮০ টাকা
= ৮২৫ টাকা
১৩,৬৮৩.
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ২ মিটার পানির উপরে আছে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ১৫ মিটার
  3. ২৪ মিটার
  4. ৩০ মিটার
সঠিক উত্তর:
১৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ২ মিটার পানির উপরে আছে।  সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার

পানিতে ও মাটিতে আছে= {(ক/৫) + (২ক/৩)} অংশ
= {(৩ক + ১০ক)/১৫} অংশ
= ১৩ক/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ক - (১৩ক/১৫)
= (১৫ক - ১৩ক)/১৫ অংশ
= ২ক/১৫ অংশ

প্রশ্নমতে,
২ক/১৫ = ২ মিটার
বা, ২ক = ২ × ১৫
বা, ২ক = ৩০
বা, ক = ৩০/২
বা, ক = ১৫

অর্থাৎ সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১৫ মিটার
১৩,৬৮৪.
তানভীর টেলিফোনে ১০ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ২.৫ টাকা এবং ভ্যাট ২০% হলে মোট কত টাকা বিল হবে?
  1. ক) ২৫ টাকা
  2. খ) ৩২ টাকা
  3. গ) ৩০ টাকা
  4. ঘ) ২৭ টাকা
সঠিক উত্তর:
গ) ৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীর টেলিফোনে ১০ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ২.৫ টাকা এবং ভ্যাট ২০% হলে মোট কত টাকা বিল হবে?

সমাধান: 
১ মিনিটের মূল্য ২.৫ টাকা
২০% ভ্যাটসহ ১ মিনিটের মূল্য = ২.৫ + (২.৫ × ২০%) টাকা 
= ৩ টাকা

১ মিনিটে মোট বিল ৩ টাকা
১০ মিনিটে মোট বিল (১০ × ৩) টাকা
= ৩০ টাকা 
১৩,৬৮৫.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৩৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ২৬
  3. ৩০
  4. ৩২
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৩৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/২) + ৬ = ২ক - ৩৯
⇒ ৬ + ৩৯ = ২ক - (ক/২)
⇒ ৪৫ = (৪ক - ক)/২
⇒৪৫ = ৩ক/২
⇒ ৩ক = ৪৫ × ২
⇒ ক = (৪৫ × ২)/৩
⇒ ক = ৩০
১৩,৬৮৬.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৩৭৫ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
 ৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা।
১৩,৬৮৭.
একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?
  1. ১১
  2. ১৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক
তাহলে, পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা = ক + ২

প্রশ্নমতে,
৫ক + ৩(ক + ২) = ৬২
⇒ ৫ক + ৩ক + ৬ = ৬২
⇒ ৮ক = ৬২ - ৬
⇒ ৮ক = ৫৬
∴ ক = ৭
১৩,৬৮৮.
২, ৭, ৬ ও ক এর গড় ৫। ১৮, ১, ৬, ক ও খ এর গড় ১০ হলে খ এর মান কত?
  1. ১৫
  2. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৭, ৬ ও ক এর গড় ৫। ১৮, ১, ৬, ক ও খ এর গড় ১০ হলে খ এর মান কত?

সমাধান:
(২ + ৭ + ৬ + ক)/৪ = ৫
১৫ + ক = ২০
ক = ২০ - ১৫
ক = ৫

আবার
(১৮ + ১ + ৬ + ক + খ)/৫ = ১০
(২৫ + ৫ + খ) = ৫০
৩০ + খ = ৫০
খ = ৫০ - ৩০
খ = ২০
১৩,৬৮৯.
একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৭.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৮৩৩ টাকা হলো। সদস্য সংখ্যা কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৭.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৮৩৩ টাকা হলো। সদস্য সংখ্যা কত?

সমাধান:
মনেকরি
সমিতিতে সদস্য সংখ্যা = ক জন
প্রত্যেকে চাঁদা দেয় = ১৭ক টাকা 

প্রশ্নমতে
১৭ক × ক = ৮৩৩
বা, ১৭ক = ৮৩৩
বা, ক২ = ৮৩৩/১৭
বা, ক২ = ৪৯
বা, ক  = ৭
ক = ৭
১৩,৬৯০.
একটি স্কাউট দলকে ৯, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?
  1. ক) ৬০০ জন 
  2. খ) ৭০০ জন 
  3. গ) ৮০০ জন 
  4. ঘ) ৯০০ জন 
সঠিক উত্তর:
ঘ) ৯০০ জন 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কাউট দলকে ৯, ১০, এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?

সমাধান: 
স্কাউট দলকে ৯, ১০, এবং ১২ সারিতে সাজানো যায়। ফলে স্কাউট এর সংখ্যা ৯, ১০ এবং ১২ দ্বারা বিভাজ্য। এরুপ ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯, ১০, ১২ এর ল. সা. গু।


৯, ১০, ১২ এর ল. সা. গু = ২ × ৩  × ৩  × ৫  × ২ 
= (২  × ২)  × (৩  × ৩ ) × ৫
= ২  × ৩  × ৫

একে বর্গাকারে সাজানো যায় না। বর্গাকারে সাজাতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে। 
∴ ৯, ১০, ১২ সারিতে ও বর্গাকারে সাজানোর জন্য কমপক্ষে স্কাউট সংখ্যা প্রয়োজন 
= ২  × ৩  × ৫ × ৫ 
= ২  × ৩  × ৫
= ৯০০ জন
১৩,৬৯১.
একটি ঘড়ি ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা? 
  1. ৩২০ টাকা
  2. ৩৬০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ২৮০ টাকা
সঠিক উত্তর:
৩২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা? 

সমাধান:
ধরি, ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা

২০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা
৫% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = ১০৫ - ৮০ = ২৫ টাকা

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২৫ টাকা
= ৪ × ৮০ টাকা
= ৩২০ টাকা

সুতরাং, ঘড়িটির ক্রয়মূল্য ৩২০ টাকা।

১৩,৬৯২.
তিনটি মোমবাতি যথাক্রমে ১২, ১৬ এবং ২৪ সেকেন্ড পরপর জ্বালানো হয়। প্রথমবার একসঙ্গে জ্বলার পর, কত মিনিট পর আবার একসঙ্গে জ্বালানো হবে?
  1. ০.৯ মিনিট
  2. ০.৬ মিনিট
  3. ১ মিনিট
  4. ০.৮ মিনিট
সঠিক উত্তর:
০.৮ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
০.৮ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি মোমবাতি যথাক্রমে ১২, ১৬ এবং ২৪ সেকেন্ড পরপর জ্বালানো হয়। প্রথমবার একসঙ্গে জ্বলার পর, কত মিনিট পর আবার একসঙ্গে জ্বালানো হবে?

সমাধান: 
১২, ১৬ ও ২৪ এর ল.সা.গু হবে ন্যূনতম পরবর্তী একসঙ্গে জ্বলার সময়। 
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
২৪ = ২ × ২ × ২ × ৩

১২, ১৬ ও ২৪ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ২ × ৩
= ৪৮

∴ প্রথমবার একসঙ্গে জ্বালানোর পর, ৪৮ সেকেন্ড পর আবার একসঙ্গে জ্বালানো হবে।

প্রথমবার একসঙ্গে জ্বালানোর পর, ৪৮/৬০ = ০.৮ মিনিট  পর আবার একসঙ্গে জ্বালানো হবে।

১৩,৬৯৩.
(৫/১৩) এর হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি (১/২) হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: (৫/১৩) এর হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি (১/২) হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৫ + ক)/(১৩ + ক) = ১/২
⇒ ১০ + ২ক = ১৩ + ক
⇒ ২ক - ক = ১৩ - ১০
⇒ ক = ৩
১৩,৬৯৪.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৬, ১০, ১৫ ও ২০ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ১ মিনিট
  2. ৩ মিনিট
  3. ৫ মিনিট
  4. ৬ মিনিট ৩০ সেকেন্ড
সঠিক উত্তর:
১ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৬, ১০, ১৫ ও ২০ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান:
ঘণ্টাগুলো আবার একত্রে বাজার সময় হবে ৪, ৬, ১০, ১৫ ও ২০ এর ল.সা.গু।

৪ = ২
৬ = ২ × ৩
১০ = ২ × ৫
১৫ = ৩ × ৫
২০ = ২ × ৫

∴ ল.সা.গু = ২ × ৩ × ৫ = ৬০ সেকেন্ড

∴ ৬০ সেকেন্ড বা ১ মিনিট পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে।

১৩,৬৯৫.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড এ পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৩০ লিটার
  2. ৪০ লিটার
  3. ৫০ লিটার
  4. ৬০ লিটার
সঠিক উত্তর:
৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন- ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান-
এসিডের পরিমাণ = ৩০ × (৭/১০) = ২১ লিটার
পানির পরিমাণ = ৩০ × (৩/১০) = ৯ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২১ / (৯ + ক) = ৩/৭
⇒ ২৭ + ৩ক = ১৪৭
⇒ ৩ক = ১২০
⇒ ক = ৪০
১৩,৬৯৬.
একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৪২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ৩০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ১৪ জন
  2. খ) ১৬ জন
  3. গ) ৫৬ জন
  4. ঘ) ৫৪ জন
সঠিক উত্তর:
খ) ১৬ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৪২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ৩০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধান: 
 ৪২ দিনে খাবার খেতে পারে ৪০ জন ছাত্র
১ দিনে খাবার খেতে পারে ৪০ × ৪২ জন ছাত্র
১ দিনে খাবার খেতে পারে (৪০ × ৪২)/৩০ জন ছাত্র
                                      = ৫৬ জন 
∴ নতুন ছাত্রের সংখ্যা = ৫৬ - ৪০ = ১৬ জন
১৩,৬৯৭.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৮৩, ১২৩, এবং ১৬৩ কে ভাগ করলে প্রতিবারই ভাগশেষ থাকে ৩?
  1. ১২
  2. ৪০
  3. ২৮
  4. ২১
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৮৩, ১২৩, এবং ১৬৩ কে ভাগ করলে প্রতিবারই ভাগশেষ থাকে ৩?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ৮৩, ১২৩, এবং ১৬৩ কে ভাগ করলে প্রতিবারই ভাগশেষ থাকে ৩।

এখানে,
৮৩ - ৩ = ৮০
১২৩ - ৩ = ১২০
১৬৩ - ৩ = ১৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ৮০, ১২০ ও ১৬০ এর গ. সা. গু।

৮০, ১২০ ও ১৬০ এর গ. সা. গু = ৪০

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৪০
১৩,৬৯৮.
ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানের মালিক আকাশের বেতন ৫০% বৃদ্ধি করল। কিন্তু ঈদের পরবর্তী মাসে বেতন ৩০% হ্রাস করা হলো। এতে আকাশের বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হলো?
  1. ১৫% বৃদ্ধি পেল
  2. ৫% বৃদ্ধি পেল
  3. ১০% হ্রাস পেল
  4. ১২% হ্রাস পেল
সঠিক উত্তর:
৫% বৃদ্ধি পেল
উত্তর
সঠিক উত্তর:
৫% বৃদ্ধি পেল
ব্যাখ্যা

প্রশ্ন: ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানের মালিক আকাশের বেতন ৫০% বৃদ্ধি করল। কিন্তু ঈদের পরবর্তী মাসে বেতন ৩০% হ্রাস করা হলো। এতে আকাশের বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হলো?

সমাধান:
মনে করি,
আকাশের বেতন ছিল ১০০ টাকা
৫০% বৃদ্ধিতে বেতন হবে = (১০০ + ১০০ এর ৫০%)
= (১০০ + ১০০ × ৫০/১০০)
= (১০০ + ৫০) টাকা
= ১৫০ টাকা

আবার, ৩০% বেতন হ্রাসে = (১৫০ - ১৫০ এর ৩০%) টাকা
= (১৫০ - ১৫০ এর ৩০/১০০) টাকা
= (১৫০ - ৪৫) টাকা
= ১০৫ টাকা

∴ শতকরা বেতন বাড়লো = (১০৫ - ১০০)%
= ৫%

১৩,৬৯৯.
The product of two numbers is 396 × 576 and their LCM is 6336. Find their HCF = ?
  1. ক) 36
  2. খ) 34
  3. গ) 48
  4. ঘ) 63
  5. ঙ) 43
সঠিক উত্তর:
ক) 36
উত্তর
সঠিক উত্তর:
ক) 36
ব্যাখ্যা

We, know that
(a × b) = (HCF and LCM)
396 × 576 = HCF × 6336
HCF = 36

১৩,৭০০.
একটি বই ৮১ টাকায় ক্রয় করে ১০৮ টাকায় বিক্রি করলে, ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত?
  1. ৪ : ১
  2. ৫ : ২
  3. ৩ : ১
  4. ৭ : ২
সঠিক উত্তর:
৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
৩ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ৮১ টাকায় ক্রয় করে ১০৮ টাকায় বিক্রি করলে, ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = ৮১ টাকা
বিক্রয়মূল্য = ১০৮ টাকা

∴ লাভ = ১০৮ - ৮১ টাকা
= ২৭ টাকা

∴ ক্রয়মূল্য : লাভ = ৮১ : ২৭
= ৩ : ১