উত্তর
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ক এবং ক + ১
প্রশ্নমতে,
(ক + ১)২ - ক২ = ১৩৭
বা, ক২+ ২্ক + ১ - x২ = ১৩৭
বা, ২ক = ১৩৭ - ১
বা,ক = ১৩৬/২
বা, ক = ৬৮
∴ ছোট সংখ্যা x =৬৮
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১০৮ / ১৬৯ · ১০,৭০১–১০,৮০০ / ১৬,৯৯১
প্রশ্ন: একটি দলের ৮ জন সদস্যের গড় বয়স ১৫ বছর। পরে আরও ৪ জন সদস্য যোগ দেওয়ায় গড় বয়স ১৬ বছর হলো। নতুন ৪ জন সদস্যের বয়সের মোট যোগফল কত?
সমাধান:
৮ জন সদস্যের গড় বয়স = ১৫ বছর
⇒ মোট বয়স = ৮ × ১৫ = ১২০ বছর
নতুন সদস্যসহ মোট সদস্য = ৮ + ৪ = ১২ জন
নতুন গড় বয়স = ১৬ বছর
⇒ মোট বয়স = ১২ × ১৬ = ১৯২ বছর
∴ ৪ জন নতুন সদস্যের বয়সের যোগফল = ১৯২ - ১২০ = ৭২ বছর
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৪, ৮, ১২ ও ২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
সমাধান:
৪, ৮, ১২ ও ২০ এর ল.সা.গু = ১২০
∴ নির্ণেয় সংখ্যা = ১২০ - ১
= ১১৯
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি = ১১৯
প্রশ্ন: ১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কত?
সমাধান:
মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোর মাত্র দুইটি গুণনীয়ক থাকে ১ এবং সংখ্যা নিজে।
১ থেকে ২৫ এর মধ্যে মৌলিক সংখ্যা তালিকা:
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩
এগুলো মোট ৯টি।
প্রশ্ন: মুনাফা ১২% থেকে হ্রাস পেয়ে ৮% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৫০০ টাকা হ্রাস পাবে?
সমাধান:
মুনাফার হার হ্রাস = ১২ - ৮ = ৪%
আমরা জানি, সরল মুনাফার সূত্র:
I = (PRT)/100
⇒ 500 = (P × 4 × 1)/100
⇒ 500 = 4P/100
⇒ 4P = 50000
⇒ P = 50000/4
⇒ P = 12500
সুতরাং, ১২,৫০০ টাকার বার্ষিক মুনাফা ৫০০ টাকা হ্রাস পাবে।
প্রশ্ন: কোনো সংখ্যার বর্গ তার বর্গমূল অপেক্ষা ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
সমাধান:
এক্ষেত্রে অপশন টেস্ট করা শ্রেয়।
৯ সংখ্যাটির বর্গ = ৯২ = ৮১
৯ এর বর্গমূল = √৯ = ৩
বর্গ ও বর্গমূলের পার্থক্য = ৮১ - ৩ = ৭৮
অর্থাৎ সংখ্যাটি = ৯
প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭:৪। যদি দুধ পানি অপেক্ষা ১৫ লিটার বেশি হয়, তাহলে পানির পরিমাণ কত?
সমাধান:
ধরি,
দুধের পরিমাণ = ৭ক
পানির পরিমাণ = ৪ক
প্রশ্নমতে,
৭ক - ৪ক = ১৫
⇒ ৩ক = ১৫
⇒ ক = ১৫/৩
∴ ক = ৫
∴ পানির পরিমাণ = ৪ × ৫ = ২০ লিটার
প্রশ্ন: ৭৫ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে চলে। ট্রেনটি রাস্তার পাশে একটি খুঁটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে?
সমাধান:
ট্রেনের বেগ ঘণ্টায় ৪৫ কি.মি. = [(৪৫ × ১০০০) / ৩৬০০] মিটার/সেকেন্ড
= ১২.৫ মিটার/সেকেন্ড
আমরা জানি,
সময় = দূরত্ব/বেগ
= ৭৫/১২.৫ সেকেন্ড
= ৬ সেকেন্ড
∴ ট্রেনটি রাস্তার পাশে একটি খুঁটিকে ৬ সেকেন্ডে অতিক্রম করবে।
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ১০৮ এবং ৯। যদি একটি সংখ্যা ৩৬ হয়, তাহলে অন্য সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
ল.সা.গু. = ১০৮
গ.সা.গু. = ৯
একটি সংখ্যা = ৩৬
ধর, অপর সংখ্যা = ক
আমরা জানি,
দুটি সংখ্যা গুণফল = গ.সা.গু. × ল.সা.গু.
৩৬ × ক = ৯ × ১০৮
⇒ ৩৬ × ক = ৯৭২
⇒ ক = ৯৭২/৩৬
∴ ক = ২৭
সুতরাং, অপর সংখ্যাটি ২৭।
এখানে,
১৬১ - ৫ = ১৫৬
২২৮ - ৭ = ২২১
৪০২ - ১২ = ৩৯০
১৫৬, ২২১, ৩৯০ এর গ.সা.গু. = ১৩
∴ ১৩ জনের মধ্যে ভাগ করে দিতে হবে।
৩০% = ২১
∴ ১০০% = (২১/৩০)×১০০ = ৭০
প্রশ্ন: সময়মতো ইলেকট্রিক বিল জমা দিলে ১৫% ছাড় পাওয়া যায়। সুমন সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে ৫৪ টাকা ছাড় পেলেন। তাঁর ইলেকট্রিক বিল কত ছিল?
সমাধান:
মনেকরি,
মোট ইলেকট্রিক বিল ক টাকা
শর্তানুসারে,
∴ ১৫ টাকা ছাড় পান ১০০ টাকার মধ্যে
∴ ১ টাকা ছাড় পান ১০০/১৫ টাকার মধ্যে
∴ 54 টাকা ছাড় পান (১০০ × ৫৪)/১৫ = ৩৬০ টাকার মধ্যে
সুতরাং, তাঁর ইলেকট্রিক বিল কত ছিল ৩৬০ টাকা
অর্থাৎ, সংখ্যাটির (১০০ - ৪০)% = ৬০% = ৩০
∴ সংখ্যাটি, ১০০% = (৩০/৬০%) × ১০০% = ৫০
আমরা জানি,
সুদাসল C, মুলধন P, সুদের হার r এবং সময় n হলে
C = P (১ + nr/১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১ + n ✕ ৬ ∕ ১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১০০ + ৬n ∕ ১০০)
⇒ ৫৫৮০০ ∕ ৪৫০ = ১০০ + ৬n
⇒ ৬n = ১২৪ - ১০০
⇒ n = ২৪ ∕ ৬
∴ n = ৪ বছর
প্রশ্ন: ১০ টাকায় ১২ টি কলা বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। ২৪ টি কলার ক্রয়মূল্য কত?
সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ১০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১০)/৮০ টাকা = ২৫/২ টাকা
এখন,
১২ টি কলার ক্রয়মূল্য = ২৫/২ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ২৫/(২ × ১২) টাকা
∴ ২৪ টি কলার ক্রয়মূল্য = (২৪ × ২৫)/(২ × ১২) টাকা = ২৫ টাকা
∴ ২৪ টি কলার ক্রয়মূল্য ২৫ টাকা।
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকায় ১ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
সমাধান:
১ বছরের জন্য সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার এর মধ্যে কোনও পার্থক্য থাকে না। কারণ, চক্রবৃদ্ধি মুনাফা প্রথম বছরে মূলধনের উপরই হিসাব করা হয়, ঠিক সরল মুনাফার মতো। পার্থক্য কেবল তখনই তৈরি হয় যখন সময়কাল ১ বছরের বেশি হয় বা সুদের হার বার্ষিকের চেয়ে ছোট সময়কালকে ভিত্তি করে গণনা করা হয়।
এখানে, মূলধন, P = ১০০০ টাকা, r = ১০%, n = ১ বছর
সরল মুনাফার ক্ষেত্রে, I = Pnr
= ১০০০ × ১ × (১০/১০০) টাকা
= ১০০ টাকা
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, A = P[১ + (r/১০০)]n
= ১০০০[১ + (১০/১০০)]১
= ১০০০ × (১১/১০)
= ১১০০ টাকা
∴ সুদ = (১১০০ - ১০০০) = ১০০ টাকা
∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (১০০ - ১০০) = ০ টাকা।
৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাটি ১৫ দ্বারা বিভাজ্য এবং ১৫ এর গুণিতক।
৫ ও ৯৫ এর মধ্যে ১৫ এর গুণিতক সংখ্যাগুলো হচ্ছে- ১৫, ৩০, ৪৫, ৬০, ৭৫ এবং ৯০।
∴ নির্ণেয় সংখ্যা ৬ টি।
৭| ৭, ১৪, ২১, ৩৫, ৪২
২| ১, ২, ৩, ৫, ৬
৩| ১, ১, ৩, ৫, ৩
১, ১, ১, ৫, ১
∴ ল. সা. গু. = ৭ × ২ × ৩ × ৫ = ২১০
অর্থাৎ ২১০ সে. = ৩ মিনিট ৩০ সে.
প্রশ্ন: একজন ব্যবসায়ীর কাছে ১২০টি আম, ১৫০টি লিচু এবং ১৮০টি কমলা আছে। সে সর্বোচ্চ কতজন ক্রেতার কাছে প্রত্যেককে সমান সংখ্যক করে তিন ধরনের ফলই দিতে পারবে?
সমাধান:
যখন প্রশ্নে 'সর্বোচ্চ' কতজনের মধ্যে কোনো কিছু 'সমানভাবে' ভাগ করে দেওয়ার কথা বলা হয়, তখন প্রদত্ত সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু) বের করতে হয়।
এখানে ফলের সংখ্যাগুলো হলো ১২০, ১৫০ এবং ১৮০।
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
১৫০ = ২ × ৩ × ৫ × ৫
১৮০ = ২ × ২ × ৩ × ৩ × ৫
এখানে, সাধারণ উৎপাদকগুলো হলো ২, ৩ এবং ৫
∴ গ.সা.গু = ২ × ৩ × ৫ = ৩০
সুতরাং, সে সর্বোচ্চ ৩০জন ক্রেতার কাছে প্রত্যেককে সমান সংখ্যক করে তিন ধরনের ফলই দিতে পারবে।
এখানে, ৩, ৩, ৯ লবগুলোর ল.সা.গু = ৯।
এবং ৮, ৪, ৪ হরগুলোর গ.সা.গু = ৪
আমরা জানি, ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু / হরগুলোর গ.সা.গু।
সুতরাং ৩/৮, ৩/৪, ৯/৪ সংখ্যাগুলোর ল.সা.গু = ৯/৪
= ৯/৪
প্রশ্ন: একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক - ৭৪২ = ৮৩০ - ক
বা, ক + ক = ৮৩০ + ৭৪২
বা, ২ক = ১৫৭২
বা, ক = ১৫৭২/২
∴ ক = ৭৮৬
অতএব, সংখ্যাটি ৭৮৬
প্রশ্ন: ২/৩ এবং ৫/৬ এর ল.সা.গু কত?
সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু
লব ২ ও ৫ এর ল.সা.গু = ১০
হর ৩ ও ৬ এর গ.সা.গু = ৩
∴ ২/৩ এবং ৫/৬ এর ল.সা.গু = ১০/৩ ।
প্রশ্ন: একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
সমাধান:
ধরি,
১ম নল দ্বারা প্রতি মিনিটে পানি প্রবেশ করে = x লিটার
এবং
চৌবাচ্চাটিতে মোট পানি ধরে = y লিটার
প্রশ্নমতে,
y = ১২x ..............(1)
এবং y = ৯৬x - ৯৬ × ১৪ ...........(2)
(1) এর x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
⇒ y = ৯৬(y/১২) - ১৩৪৪
⇒ y = ৮y - ১৩৪৪
∴ y = ১৩৪৪/৭ = ১৯২
∴ চৌবাচ্চাটিতে মোট পানি ধরে = ১৯২ লিটার।
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৭১। সংখ্যা দুটি কী কী?
সমাধান:
ধরি, সংখ্যা দুটি = n এবং n + ১
∴ তাদের বর্গের অন্তর = (n + ১)২ - n২
প্রশ্নমতে,
(n + ১)২ - n২ = ৭১
⇒ (n২ + ২n + ১) - n২ = ৭১
⇒ ২n + ১ = ৭১
⇒ ২n = ৭১ - ১
⇒ ২n = ৭০
⇒ n = ৩৫
অতএব, সংখ্যা দুটি = ৩৫ এবং ৩৬
৩, ৬, ৯, ১২, ১৫, এর ল.সা.গু. = ১৮০
∴ লঘষ্ঠি সংখ্যাটি = ১৮০ + ২
= ১৮২