বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৯৩ / ১৬৯ · ৯,২০১৯,৩০০ / ১৬,৯৯১

৯,২০১.
৩৬ সংখ্যাটির কতটি ভাজক সংখ্যা রয়েছে? 
  1. ক) ৮টি
  2. খ) ৭টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
নিয়ম-১:
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২× ৩
৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১)
                                 = ৩ ×  ৩
                                 = ৯টি
নিয়ম-২:
৩৬ = ১ × ৩৬
       = ২ × ১৮
       = ৩ × ১২
       = ৪ × ৯
       = ৬ × ৬

৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬ = ৯টি।
৯,২০২.
১১ টি সংখ্যার গড় ১৬। একটি সংখ্যা যুক্ত করলে গড় হয় ১৮, নতুন সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৪০
  3. ২৯
  4. ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ টি সংখ্যার গড় ১৬। একটি সংখ্যা যুক্ত করলে গড় হয় ১৮, নতুন সংখ্যাটি কত?

সমাধান:
১১ টি সংখ্যার গড় ১৬
∴ ১১ টি সংখ্যার সমষ্টি = (১৬ × ১১)
= ১৭৬

আবার,
১২ টি সংখ্যার গড় ১৮
∴ ১২ টি সংখ্যার সমষ্টি = (১৮ × ১২)
= ২১৬

∴ নতুন সংখ্যাটি = (২১৬ - ১৭৬)
= ৪০ 
৯,২০৩.
অপ্রকৃত ভগ্নাংশ কোনটি?
  1. ৩/৪
  2. ৯/১৩
  3. ৭/৪
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশ কোনটি?

সমাধান:
যে ভগ্নাংশের লব হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৩/৪ = প্রকৃত ভগ্নাংশ
৯/১৩ = প্রকৃত ভগ্নাংশ
৭/৪ = অপ্রকৃত ভগ্নাংশ
৯,২০৪.
১৫ জন লোক একটি কাজ ৮ দিনে করতে পারে। ঐ কাজ ২০ জন লোক কত দিনে করতে পারবে?
  1. ৩ দিনে
  2. ৪ দিনে
  3. ৫ দিনে
  4. ৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ ৮ দিনে করতে পারে। ঐ কাজ ২০ জন লোক কত দিনে করতে পারবে?

সমাধান:
১৫ জন লোক একটি কাজ করতে পারে ৮ দিনে
১ জন লোক একটি কাজ করতে পারে ৮ × ১৫ দিনে
২০ জন লোক একটি কাজ করতে পারে (৮ × ১৫)/২০ দিনে
= ৬ দিনে
৯,২০৫.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে?
  1. ৪০ লিটার
  2. ৫০ লিটার
  3. ৬০ লিটার
  4. ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 
 
সমাধান: 
৬০ লিটার ফলের রসে আমের পরিমাণ = ৬০ এর ২/(২ + ১) লিটার 
= ৪০ লিটার 
 
আবার, 
৬০ লিটার ফলের রসে কমলার পরিমাণ = ৬০ এর ১/(২ + ১) লিটার 
= ২০ লিটার 
 
ধরি, 
কমলার রসের পরিমাণ x লিটার বাড়াতে হবে। 
∴ ৪০ : (২০ + x) = ১ : ২ 
বা, ৪০/(২০ + x) = ১/২ 
বা, ২০ + x = ৮০ 
বা, x = ৮০ - ২০ 
∴ x = ৬০ 
 
∴ কমলার রসের পরিমাণ ৬০ লিটার বাড়াতে হবে।
৯,২০৬.
৭৫২ টাকা একটি চেয়ার বিক্রয় করলে যে পরিমাণ লাভ হয়, তা পণ্যটি ৪০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির ১.২ গুণ। চেয়ারটির ক্রয়মূল্য কত?
  1. ৪৮০ টাকা
  2. ৫২০ টাকা
  3. ৫৪০ টাকা
  4. ৫৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫২ টাকা একটি চেয়ার বিক্রয় করলে যে পরিমাণ লাভ হয়, তা পণ্যটি ৪০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির ১.২ গুণ। চেয়ারটির ক্রয়মূল্য কত?

সমাধান:
চেয়ারটির ক্রয়মূল্য = ক  টাকা

৭৫২ টাকা বিক্রয় করলে লাভ = ৭৫২ - ক
৪০০ টাকা বিক্রয় করলে ক্ষতি = ক - ৪০০

প্রশ্নমতে
৭৫২ - ক = ১.২ × (ক - ৪০০) 
বা, ৭৫২ - ক = (১২/১০) × (ক - ৪০০) 
বা, ৭৫২ - ক = (৬/৫) × (ক - ৪০০) 
বা, ৬ক - ২৪০০= ৩৭৬০ - ৫ক
বা, ৬ক + ৫ক = ২৪০০ + ৩৭৬০
বা ১১ক = ৬১৬০
বা ক = ৬১৬০/১১
∴ ক = ৫৬০

চেয়ারটির ক্রয়মূল্য = ৫৬০ টাকা
৯,২০৭.
একটি সংখ্যা ৪১ থেকে যত বেশি ৬৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৪৭
  3. ৪৯
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪১ থেকে যত বেশি ৬৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৪১ = ৬৫ - x 
বা, x + x = ৬৫ + ৪১ 
বা, ২x = ১০৬ 
বা, x = ১০৬/২ 
∴ x = ৫৩ 

∴ সংখ্যাটি = ৫৩ ।
৯,২০৮.
কামাল ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক পথ ঘন্টা প্রতি ৩০ মাইল বেগে এবং বাকি অর্ধেক ঘন্টা প্রতি ৫০ মাইল বেগে যায়। সব মিলিয়ে তার ৪ ঘন্টা সময় লাগলে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত মাইল?
  1. ১৪০
  2. ১৮০
  3. ১৫০
  4. ২২০
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক পথ ঘন্টা প্রতি ৩০ মাইল বেগে এবং বাকি অর্ধেক ঘন্টা প্রতি ৫০ মাইল বেগে যায়। সব মিলিয়ে তার ৪ ঘন্টা সময় লাগলে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত মাইল?

সমাধান:
ধরি,
ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব d মাইল।

অর্ধেক পথ ঘণ্টা প্রতি ৩০ মাইল বেগে যেতে সময় = (d/২)/৩০ ঘণ্টা
= d/(২ × ৩০) ঘণ্টা 
= d/৬০ ঘণ্টা

বাকি অর্ধেক ঘণ্টা প্রতি ৫০ মাইল বেগে যাতে সময় = (d/২)/৫০ ঘণ্টা
= d/(২ × ৫০) ঘণ্টা 
= d/১০০ ঘণ্টা

প্রশ্নমতে,
d/৬০ + d/১০০ = ৪
বা, ৫d + ৩d = ১২০০ [৩০০ দ্বারা গুণ করে]
বা, ৮d = ১২০০
বা, d = ১২০০/৮
∴ d = ১৫০
৯,২০৯.
৩ × ৭ × ৫ × ৭ × ৩ কে কত দ্বারা গুণ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে?
  1. ক) ৩
  2. খ) ৭
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ × ৭ × ৫ × ৭ × ৩ কে কত দ্বারা গুণ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে?

সমাধান: 
৩ × ৭ × ৫ × ৭ × ৩
= ৩ × ৭ × ৫ × ৭ × ৩ × ৩ × ৩ 
= ৩ × ৩ × ৩ × ৩ × ৭ × ৭ × ৫
=(৩ × ৩) × (৩ × ৩) × (৭ × ৭) × ৫
৫ জোড়া বিহীন। 
৫ দ্বারা গুণ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে
৯,২১০.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ১২ 
  2. ১৮ 
  3. ১৫ 
  4. ২১ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 

সমাধান: 
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। 
এখানে, 
২৭ - ৩ = ২৪ 
৪০ - ৪ = ৩৬ 
৬৫ - ৫ = ৬০ 

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু ।
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।

৯,২১১.
কোন কলেজের একটি শ্রেণিকক্ষে ছাত্র ও ছাত্রীদের অনুপাত ৩ : ৫ । যদি শ্রেণিকক্ষে ২ জন শিক্ষক এবং ১৪ জন কর্মচারীসহ মোট ১৪৪ জন লোক থাকে, তবে শ্রেণিকক্ষে ছাত্রীর সংখ্যা কতজন?
  1. ৪৮
  2. ৮০
  3. ৯৬
  4. ১২৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোন কলেজের একটি শ্রেণিকক্ষে ছাত্র ও ছাত্রীদের অনুপাত ৩ : ৫ । যদি শ্রেণিকক্ষে ২ জন শিক্ষক এবং ১৪ জন কর্মচারীসহ মোট ১৪৪ জন লোক থাকে, তবে শ্রেণিকক্ষে ছাত্রীর সংখ্যা কতজন?

সমাধান:
ছাত্র-ছাত্রীর অনুপাতের যোগফল = ৩ + ৫
= ৮

শ্রেণিকক্ষে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ১৪৪ - (২ + ১৪) জন
= ১২৮ জন।

∴ শ্রেণিকক্ষে ছাত্রীর সংখ্যা = ১২৮ × (৫/৮) জন
= ৮০ জন।

৯,২১২.
৩, ৫, ১৫ এর সমানুপাতিক কোনটি?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ৫, ১৫ এর সমানুপাতিক কোনটি?

সমাধান:
আমরা খুঁজছি এমন সংখ্যা ক, 
৩ : ৫ = ১৫ : ক
৩ × ক = ৫ × ১৫ [ক্রস-গুণ করি] 
৩ক = ৭৫
ক = ৭৫/৩
ক = ২৫ 

৯,২১৩.
এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল? 
  1. ১০ টাকা
  2. ১২ টাকা
  3. ২০ টাকা
  4. ২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল? 

সমাধান: 
লাভ = (৮৮০ - ৮০০) টাকা = ৮০ টাকা 

৮০০ টাকায় ৬ মাসে লাভ হয় = ৮০ টাকা 
∴ ১ টাকায় ১ মাসে লাভ হয় = ৮০/(৮০০ × ৬) টাকা 
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৮০ × ১০০ × ১২)/(৮০০ × ৬) টাকা 
= ২০ টাকা 

∴ বাৎসরিক শতকরা লাভ = ২০ টাকা। 
৯,২১৪.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে? 
  1. ক) ১০ লিটার
  2. খ) ১২ লিটার
  3. গ) ১৫ লিটার
  4. ঘ) ১৬ লিটার
ব্যাখ্যা
দেওয়া আছে,
এসিড : পানি = ৩ : ২
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল =২ + ৩ = ৫

মিশ্রণে এসিডের পরিমাণ = ( ৩০ × ৩/৫ ) = ১৮ লিটার
মিশ্রণে পানির পরিমাণ = ( ৩০ × ২/৫ ) = ১২ লিটার

ধরি,
পানি মেশাতে হবে ক লিটার

প্রশ্নমতে ,
১৮ : (ক + ১২) = ২ : ৩
১৮/(ক + ১২) = ২/৩
২ক + ২৪ = ৫৪
২ক = ৫৪ - ২৪ 
২ক = ৩০
ক = ১৫ 

∴ পানি মেশাতে হবে ১৫ লিটার
৯,২১৫.
আয়নায় দেখা গেলো ঘড়িতে 9 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত? 
  1. 2 : 40
  2. 2 : 20
  3. 3 : 20
  4. 3 : 40
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেলো ঘড়িতে 9 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত?

সমাধান: 
প্রকৃত সময় = 11 : 60 - আয়নায় সময়
= 11 : 60 - 9 : 40
= 2 : 20
৯,২১৬.
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হলে আসল কত?
  1. ১০৫০ টাকা
  2. ১৬০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হলে আসল কত?

সমাধান:
আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা .......(i)
আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা .....(ii)

এখন,
(i)-(ii) করে,
২ বছরের মুনাফা = ২৫২ টাকা
∴ ১ বছরের মুনাফা =২৫২/২ টাকা
∴ ৩ বছরের মুনাফা =(২৫২×৩)/২ =৩৭৮ টাকা

∴ আসল = ১৫৭৮ - ৩৭৮ = ১২০০ টাকা
৯,২১৭.
যদি a : b = 3 : 5 এবং b : c = 5 : 6 হয়, তবে a : c = কত?
  1. 5 : 1
  2. 6 : 1
  3. 1 : 2
  4. 1 : 3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a : b = 3 : 5 এবং b : c = 5 : 6 হয়, তবে a : c = কত? 

সমাধান: 
a : b = 3 : 5 = 12 : 20
b : c = 5 : 6 = 20 : 24
সুতরাং, a : b : c = 12 : 20 : 24
∴ a : c = 12 : 24
= 1 : 2

৯,২১৮.
৪০ টাকায় ২ ডজন লিচু কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ১৫% ক্ষতি
  2. ১৫% লাভ
  3. ২০% ক্ষতি
  4. ২০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ টাকায় ২ ডজন লিচু কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২ ডজন = ২৪টি
২৪টি লিচুর ক্রয়মূল্য = ৪০ টাকা
২৪টি লিচুর বিক্রয়মূল্য = ২৪ × ২ = ৪৮ টাকা
∴ লাভ = ৪৮ - ৪০ = ৮ টাকা

৪০ টাকায় লাভ হয় = ৮ টাকা
১ টাকায় লাভ হয় = ৮/৪০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৮/৪০) × ১০০ টাকা
= ২০ টাকা বা ২০%
৯,২১৯.
প্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ = ?
  1. প্রকৃত ভগ্নাংশ
  2. অপ্রকৃত ভগ্নাংশ
  3. পূর্ণ সংখ্যা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ = অপ্রকৃত ভগ্নাংশ
যেমন -
১/৩(প্রকৃত ভগ্নাংশ) + ৩/২(অপ্রকৃত ভগ্নাংশ) = (২ + ৯)/৬ = ১১/৬(অপ্রকৃত ভগ্নাংশ)

প্রকৃত ভগ্নাংশ + অপ্রকৃত ভগ্নাংশ = পূর্ণ সংখ্যা যা সবসময় সত্য নয়।
যেমন -
৭/১০(প্রকৃত ভগ্নাংশ) + ১৩/১০(অপ্রকৃত ভগ্নাংশ) = ২; এক্ষেত্রে ২ হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু
 ১/৩(প্রকৃত ভগ্নাংশ) + ৩/২(অপ্রকৃত ভগ্নাংশ) = (২ + ৯)/৬ = ১১/৬(অপ্রকৃত ভগ্নাংশ)
৯,২২০.
.০২ × .০০৫ × .০০৬ = ? 
  1. ০.০০০০০০৬
  2. ০.০০০০০৬
  3. ০.০০০০০০০৬
  4. ০.০০০০৬
ব্যাখ্যা

প্রশ্ন: .০২ × .০০৫ × .০০৬ = ?

সমাধান:
.০২ × .০০৫ × .০০৬ = ০.০০০০০০৬

৯,২২১.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৫৩
  2. ৬৩
  3. ৩৬
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/২) + ৬ = ২ক/৩
⇒ ৬ = ২ক/৩ - (ক/২)
⇒ (২ক/৩) - (ক/২) = ৬
⇒ (৪ক - ৩ক)/৬ = ৬
⇒ ক/৬ = ৬
∴ ক = ৩৬
৯,২২২.
কোনো বাগানে ১২৯৬টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত?
  1. ৩৪
  2. ৩৬
  3. ৩৮
  4. ৪৩
ব্যাখ্যা

বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ আছে।
∴ প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে ১২৯৬ এর বর্গমূল।
সুতরাং, আমগাছের নির্ণেয় সংখ্যা = √১২৯৬ = ৩৬

৯,২২৩.
একটি ক্রিকেট ম্যাচে সোহেল, রবিন এবং রুবেলের রানের গড় ৩৮। সোহেল এবং রবিনের রানের গড় ৩৫। রুবেলের রান কত?
  1. ৩৫ রান
  2. ৪০ রান
  3. ৪৪ রান
  4. ৫২ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট ম্যাচে সোহেল, রবিন এবং রুবেলের রানের গড় ৩৮।সোহেল এবং রবিনের রানের গড় ৩৫। রুবেলের রান কত?

সমাধান:
সোহেল, রবিন এবং রুবেলের রানের গড় = ৩৮
∴ তাদের মোট রান = (৩৮ × ৩) = ১১৪

সোহেল এবং রবিনের রানের গড় = ৩৫
∴ তাদের মোট রান = (৩৫ × ২) = ৭০

সুতরাং, রুবেলের রান = (১১৪ - ৭০) = ৪৪ রান
৯,২২৪.
১৫ এবং ৩৫ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
  1. ক) ৯৯৪০
  2. খ) ৯৯৬০
  3. গ) ৯৯৭৫
  4. ঘ) ৯৯৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ এবং ৩৫ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?

সমাধান:
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
১৫ এবং ৩৫ এর ল.সা.গু. = ১০৫
৯৯৯৯ কে ১০৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২৪ থাকে।
তাহলে, নির্ণেয় সংখ্যা = (৯৯৯৯ - ২৪) = ৯৯৭৫
৯,২২৫.
৫ টাকায় ২টি দরে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে?
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ২টি দরে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে?

সমাধান:
৪০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা।
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০/১০০ টাকা।
ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০ × ৫)/১০০ টাকা।
= ৭ টাকা

৭ টাকায় বিক্রয় করতে হবে ২টি কমলা
১ টাকায় বিক্রয় করতে হবে ২/৭ টি কমলা
৩৫ টাকায় বিক্রয় করতে হবে (২ × ৩৫)/৭ টি কমলা
= ১০টি কমলা
৯,২২৬.
৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
৯৭২ = ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৩ × ৩ 
          = (২ × ২) × (৩ × ৩) × (৩ × ৩) × ৩

এখানে ৩ জোড়া  বিহীন 
৯৭২ কে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 
৯,২২৭.
আমির ও বাবুর আয়ের অনুপাত ৫ : ৩ এবং বাবু ও চন্দ্রের আয়ের অনুপাত ৩ : ৪। আমিরের আয় ৩০০ টাকা হলে, চন্দ্রের আয় কত হবে?
  1. ২২০ টাকা
  2. ২৮০ টাকা
  3. ২৪০ টাকা
  4. ২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আমির ও বাবুর আয়ের অনুপাত ৫ : ৩ এবং বাবু ও চন্দ্রের আয়ের অনুপাত ৩ : ৪। আমিরের আয় ৩০০ টাকা হলে, চন্দ্রের আয় কত হবে?

সমাধান:
আমির ও বাবুর আয়ের অনুপাত = ৫ : ৩
বাবুর ও চন্দ্রের আয়ের অনুপাত = ৩ : ৪
∴ আমির, বাবুর ও চন্দ্রের আয়ের অনুপাত = ৫ : ৩ : ৪
∴ চন্দ্রের আয়/আমিরের আয় = ৪/৫
⇒ চন্দ্রের আয়/৩০০ = ৪/৫
∴ চন্দ্রের আয় = ৪ × (৩০০/৫)
= ২৪০ টাকা
৯,২২৮.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ১৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. ৫ মাইল/ঘণ্টা
  2. ৬ মাইল/ঘণ্টা
  3. ৭ মাইল/ঘণ্টা
  4. ৪ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ১৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ১৫ + ১৫ = ৩০ মাইল
মোট সময় = ৪ + ২ = ৬ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ৩০/৬ মাইল/ঘণ্টা
= ৫ মাইল/ঘণ্টা
৯,২২৯.
- 30 এবং - 40 সংখ্যা 2টির গড় ব্যবধান কত?
  1. 5
  2. - 5
  3. - 35
  4. - 70
ব্যাখ্যা
প্রশ্ন: - 30 এবং - 40 সংখ্যা ২টির গড় ব্যবধান কত?

সমাধান: 
সংখ্যা দু'টির গড় = {- 30 + (- 40)}/2
= (- 30 - 40)/2
= - 35

∴ গড় ব্যবধান = {|-30 - (-35)| + |- 40 - (-35)|}/2
={| 5 | + | - 5|}/2
= (5 + 5)/2
= 10/2
= 5
৯,২৩০.
২৪, ৩০ এবং ৭৭ এর গ.সা.গু. কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৫
ব্যাখ্যা

২৪। ৩০ । ১
     ২৪
    ____
      ৬ । ২৪ । ৪
           ২৪
          ____
             ০
∴ ২৪ ও ৩০ এর গ.সা.গু. = ৬
অনুরূপ ভাবে, ২৪, ৩০ এবং ৭৭ এর গ.সা.গু. হবে ১

৯,২৩১.
নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
  1. ৩৪৮
  2. ১০২৪
  3. ২১০
  4. ২০৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?

​সমাধান:
​পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড়। উপর্যুক্ত সংখ্যার মধ্যে শুধুমাত্র ১০২৪ পূর্ণবর্গ সংখ্যা। 
​∴ √(১০২৪) = ৩২
​সুতরাং ১০২৪ এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে। 
​এখন,১০২৪ এর ভাজক সংখ্যা নির্ণয় করি: 
​১০২৪ = ১ × ১০২৪
​= ২ × ৫১২
​= ৪ × ২৫৬
​= ৮ × ১২৮
​= ১৬ × ৬৪
​= ৩২ × ৩২

​∴ ১০২৪ এর ভাজক সংখ্যা = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২ এবং ১০২৪ = ১১ টি।

৯,২৩২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? 
  1. ক) ১/২০
  2. খ) ১/৮
  3. গ) ১/১৫
  4. ঘ) ১/১২
ব্যাখ্যা
১/২০ = ০.০৫
১/৮ = ০.১২৫
১/১৫ = ০.০৬৭
১/১২ = ০.০৮৩
৯,২৩৩.
পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
  1. ৬৪ : ১৬
  2. ৬০ : ২০
  3. ৫৬ : ২৪
  4. ৬৮ : ১২
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
 
সমাধান:
মনেকরি 
৪ বছর পূর্বে পুত্রের বয়স = ক বছর
৪ বছর পূর্বে পিতার বয়স = ৫ক বছর

বর্তমানে পুত্রের বয়স = (ক + ৪) বছর
বর্তমানে পিতার বয়স = (৫ক  + ৪) বছর

প্রশ্নমতে
ক + ৪ + ৫ক + ৪ = ৮০
৬ক + ৮ = ৮০
৬ক = ৮০ - ৮
৬ক = ৭২
ক = ১২ 

বর্তমানে পুত্রের বয়স = (১২ + ৪) বছর = ১৬ বছর
বর্তমানে পিতার বয়স = (৫ × ১২  + ৪) বছর = ৬৪ বছর

 পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত = ৬৪ : ১৬
 
৯,২৩৪.
একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৪%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?

সমাধান:
লাভ= ৪৪০ - ৪০০ = ৪০ টাকা

৪০০ টাকায় লাভ ৪০ টাকা 
১ টাকায় লাভ ৪০/৪০০ টাকা 
১০০ টাকায় লাভ (৪০ × ১০০)/৪০০ টাকা 
= ১০ টাকা 
৯,২৩৫.
২৪০ টাকা মূল্যের একটি টিফিন বক্সের উপর দুইবার যথাক্রমে ১৫% এবং ২৫% হারে মূল্য ছাড় দিলে, টিফিন বক্সটির চূড়ান্ত মূল্য কত?
  1. ১৩৭ টাকা
  2. ১৫৩ টাকা
  3. ১৬০ টাকা
  4. ১৬৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ টাকা মূল্যের একটি টিফিন বক্সের উপর দুইবার যথাক্রমে ১৫% এবং ২৫% হারে মূল্য ছাড় দিলে, টিফিন বক্সটির চূড়ান্ত মূল্য কত?

সমাধান:
১ম বার ১৫% ছাড়ে,
পরিবর্তিত মূল্য = ২৪০ - ২৪০ এর ১৫%
= ২৪০ - ২৪০ × (১৫/১০০)
= ২০৪ টাকা

২য় বার ২৫% ছাড়ে,
পরিবর্তিত মূল্য = ২০৪ - ২০৪ এর ২৫%
= ২০৪ - ২০৪ × (২৫/১০০)
= ১৫৩ টাকা

∴ টিফিন বক্সটির চূড়ান্ত মূল্য ১৫৩ টাকা।
৯,২৩৬.
শতকরা বার্ষিক ১২ টাকা হার মুনাফায় ৫০০ টাকার কত বছরের সরল মুনাফা ৪৮০ টাকা হবে?
  1. ৫ বছরে
  2. ৭ বছরে
  3. ৮ বছরে
  4. ৯ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১২ টাকা হার মুনাফায় ৫০০ টাকার কত বছরের সরল মুনাফা ৪৮০ টাকা হবে?

সমাধান:
১০০ টাকায়  ১ বছরে মুনাফা ১২ টাকা
১ টাকায় ১ বছরে মুনাফা ১২/১০০ টাকা
∴ ৫০০ টাকায় ১ বছরে মুনাফা ১২ × ৫০০/১০০
= ৬০ টাকা

∴ ৪৮০ টাকা মুনাফা পাওয়া যায় = ৪৮০/৬০
= ৮ বছরে
৯,২৩৭.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) লাভ ২৫%
  2. খ) ক্ষতি ২৫%
  3. গ) লাভ ১০%
  4. ঘ) ক্ষতি ৫০%
ব্যাখ্যা
ধরি, বিক্রয়মূল্য x টাকা 
সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
তাহলে, ক্ষতি = (২x - x) = x টাকা
এখন, 
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × ১০০)/2x টাকা
                               = ৫০ টাকা
৯,২৩৮.
১৮০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?
  1. ১৮
  2. ২৪
  3. ১৬
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?

সমাধান:
১৮০ এর মৌলিক উৎপাদকসমূহ = ২ × ২ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

∴ ভাজক সংখ্যা = (২ + ১) × (২ + ১) × (১ + ১)
= ৩ × ৩ × ২
= ১৮ টি
৯,২৩৯.
একটি দ্রব্য ৩০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ১৯০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২২০ টাকা
  4. ২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা হলে,
৩০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৩০) = ৭০ টাকা
১০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৭০) = ৪০ টাকা

বিক্রয়মূল্যে পার্থক্য ৪০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্যে পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৪০ টাকা
∴ বিক্রয়মূল্যে পার্থক্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/৪০ টাকা
= ২০০ টাকা
৯,২৪০.
এক বর্গইঞ্চি = কত বর্গ সেন্টিমিটার?
  1. ২.৫৪বর্গ সেমি
  2. ৬.৪৫বর্গ সেমি
  3. ৫.২৪বর্গ সেমি
  4. ৪.৬৪ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: এক বর্গইঞ্চি = কত বর্গ সেন্টিমিটার?

সমাধান:
আমরা জানি
১ ইঞ্চি =২.৫৪ সেমি
১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২.৫৪) বর্গ সেমি
= ৬.৪৫১৬ বর্গ সেমি
= ৬.৪৫বর্গ সেমি
৯,২৪১.
যদি P এবং Q দুটি বিজোড় সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই জোড় হবে?
  1. P2 + 2Q
  2. 2P2 + Q
  3. 3Q + 1
  4. 2Q + P
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P এবং Q দুটি বিজোড় সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই জোড় হবে?

সমাধান:
ধরি, P = 1 এবং Q = 1 (যেহেতু P এবং Q দুটিই বিজোড় সংখ্যা)।

এখন অপশনগুলোতে মান বসিয়ে পাই,
(ক) P2 + 2Q = 12 + 2(1) = 1 + 2 = 3 (বিজোড়)

(খ) 2P2 + Q = 2(12) + 1 = 2 + 1 = 3 (বিজোড়)

(গ) 3Q + 1 = 3(1) + 1 = 3 + 1 = 4 (জোড়)

(ঘ) 2Q + P = 2(1) + 1 = 2 + 1 = 3 (বিজোড়)

∴ সঠিক উত্তর: (গ) 3Q + 1

৯,২৪২.
এক বালক এক দিনে একটি বইয়ের 3/8 অংশ পড়ে এবং পরের দিন অবশিষ্ট অংশের 4/5 অংশ পড়ে।  যদি বইটিতে 30 পৃষ্ঠা পড়া না হয় তাহলে বইটিতে মোট কত পৃষ্ঠা রয়েছে? 
  1. ক) 220 পৃষ্ঠা
  2. খ) 240 পৃষ্ঠা
  3. গ) 260 পৃষ্ঠা
  4. ঘ) 280 পৃষ্ঠা
ব্যাখ্যা
মনেকরি ,
বইটিতে মোট পৃষ্ঠা রয়েছে = x টি 

প্রথম দিন পড়ে = x এর 3/8 অংশ
                        = 3x/8 অংশ 

অবশিষ্ট অংশ = x  - 3x/8
                      = (8x - 3x)/8
                      = 5x/8

পরের দিন পড়ে  = 5x/8 এর 4/5 অংশ
                           = x /2

প্রশ্নমতে, 
(3x/8) + (x/2) + 30 = x 
x - (3x/8) -  (x/2) = 30
(8x - 3x - 4x)/8 = 30
x/8 = 30
x = 30 × 8 
x = 240
৯,২৪৩.
একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৫ দিনে ঐ খাদ্য শেষ হলে, ছাত্রাবাসে মোট  ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ৩৪ জন
  2. খ) ৪৪ জন
  3. গ) ৫৪ জন
  4. ঘ) ৬৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৫ দিনে ঐ খাদ্য শেষ হলে, ছাত্রাবাসে মোট  ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
মজুদ খাবার,
৩২ দিনে শেষ করতে পারে ৩০ জন
১ দিনে শেষ করতে পারে ৩০ × ৩২ জন
∴ ১৫ দিনে শেষ করতে পারে (৩০ × ৩২)/ ১৫
= ৬৪ জন 
৯,২৪৪.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং সংখ্যা দুটির ল.সা.গু ৬০ হলে, গ.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং সংখ্যা দুটির ল.সা.গু ৬০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
গ.সা.গু = ক
এবং সংখ্যা দুটি = ৫ক ও ৬ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ৬০
⇒ ক = ৬০/৩০
∴ ক = ২
সুতরাং, নির্ণেয় গ.সা.গু = ২
৯,২৪৫.
দুইটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৩৭
  3. ৩৫
  4. 88
ব্যাখ্যা

প্রশ্ন দুইটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান
ধরি,
দুইটি সংখ্যা হলো ক ও খ, যেখানে ক > খ

দেওয়া আছে,
ক + খ = ৭০.........(১)
ক - খ = ১০..........(২)

দুটি সমীকরণ যোগ করলে,
২ক = ৮০
⇒ ক = ৮০/২
ক = ৪০

∴ বড় সংখ্যাটি ৪০

৯,২৪৬.
৬০ মিটারবিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
  1. ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
  2. ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
  3. ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
  4. ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটারবিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?

সমাধান:
প্রদত্ত অনুপাত = ৩ : ৭ : ১০
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৭ + ১০ = ২০

প্রথম টুকরা = ৬০ এর ৩/২০ = ৯ মি
দ্বিতীয় টুকরা = ৬০ এর ৭/২০ = ২১ মি
তৃতীয় টুকরা = ৬০ এর ১০/২০ = ৩০ মি

টুকরাগুলোর সাইজ = ৯, ২১ ও ৩০ মিটার
৯,২৪৭.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ৯ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 
  1. ৯০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ১৫০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ৯ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = (৬০ × ৬০) সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড 
আবার, 
৬০ কি.মি. = (৬০ × ১০০০) মিটার = ৬০০০০ মিটার 

এখন,
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০/৩৬০০ মিটার 
∴ ট্রেনটি ৯ সেকেন্ডে অতিক্রম করে = (৬০০০০ × ৯)/৩৬০০ মিটার 
= ১৫০ মিটার 

∴ ট্রেনের দৈর্ঘ্য = ১৫০ মিটার।

৯,২৪৮.
কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৫?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৫?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) - (ক/৪) = ৫
⇒ (৪ক - ৩ক)/১২ = ৫
⇒ ক/১২ = ৫
∴ ক = ৬০
৯,২৪৯.
৫/৮ এর শতকরা কত ৩/৪ হবে?
  1. ১২০%
  2. ১২৫%
  3. ১৫০%
  4. ১৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৫/৮ এর শতকরা কত ৩/৪ হবে?

সমাধান:
ধরি, ৫/৮ এর ক% = ৩/৪
⇒ (৫/৮) × (ক/১০০) = ৩/৪
⇒ (৫ক/৮০০) = ৩/৪
⇒ ৫ক = (৩ × ৮০০)/৪
⇒ ক = (৩ × ৮০০)/(৪ × ৫)
∴ ক = ১২০

সুতরাং, ৫/৮ এর ১২০% হলে সেটা ৩/৪ হয়।

৯,২৫০.
এক ব্যক্তি ১০% সরল সুদে ৬০০ টাকা এবং ১৫% সরল সুদে ৭০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
  1. ক) ১৬৫ টাকা
  2. খ) ২০৫ টাকা
  3. গ) ১৯৫ টাকা
  4. ঘ) ১৭৫ টাকা
ব্যাখ্যা

প্রথম ক্ষেত্রে, মুনাফা = আসল × সময় × সুদের হার/১০০
বা, মুনাফা = ৬০০ × ১ × ১০/১০০
বা, মুনাফা = ৬০ টাকা

দ্বিতীয় ক্ষেত্রে, মুনাফা = আসল × সময় × সুদের হার/১০০
বা, মুনাফা = ৭০০ × ১ × ১৫/১০০
বা, মুনাফা = ১০৫ টাকা

সুতরাং মোট সুদ = (৬০ + ১০৫) টাকা
= ১৬৫ টাকা।

৯,২৫১.
কোনটি অঋণাত্মক সংখ্যার সেট?
  1. ক) {0, 1, 2, 3, 4,.....}
  2. খ) {1, 2, 3, 4,.....}
  3. গ) {...,-2, -1, 1, 2}
  4. ঘ) {...,-4, - 2, 2, 4, ...}
ব্যাখ্যা
পূর্ণসংখ্যা : শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলা হয়।
অর্থাৎ ...,- 3, 2, - 1, 0, 1, 2, 3, ... ইত্যাদি পূর্ণসংখ্যা।

ধনাত্মক সংখ্যা : শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়
 যেমন,  2, 1/2, 3/2, √2, 0.415, ইত্যাদি ধনাত্মক সংখ্যা।

ঋণাত্মক সংখ্যা : শূন্য থেকে ছােট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন, -2, -1/2, -3/2, -√2, - 0.415, ইত্যাদি ঋণাত্মক সংখ্যা। 

অঋণাত্মক সংখ্যা :
শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন, 0, 3,1/2 , 0.612, .... .......ইত্যাদি অঋণাত্মক সংখ্যা।
৯,২৫২.
একটি সংখ্যাকে ১০০৮ দ্বারা ভাগ করা সম্ভব হলে সংখ্যাটিকে নিচের কোনটি দ্বারা ভাগ করা যাবে?
  1. ২৮
  2. ৩৫
  3. ৪৪
  4. ৪৫
ব্যাখ্যা

২৮, ১০০৮ এর একটি উৎপাদক
∴ যে সংখ্যা ১০০৮ দ্বারা বিভাজ্য ঐ সংখ্যা ২৮ দ্বারাও বিভাজ্য।

৯,২৫৩.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের ৩ গুণ হলে পুত্রের বয়স কত?
  1. ক) ১৫ বছর
  2. খ) ২০ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ৩০ বছর
ব্যাখ্যা

ধরি, পুত্রের বয়স ক বছর, তাহলে পিতার বয়স ৩ক বছর
প্রশ্নমতে, ক + ৩ক = ৮০
বাঁ, ৪ক = ৮০
বাঁ, ক  = ২০
অর্থাৎ, পুত্রের বয়স ২০ বছর

৯,২৫৪.
৫ টাকায় ৯টা দরে আপেল বিক্রয় করায় ২০% ক্ষতি হলে, তিন ডজন আপেলের ক্রয়মূল্য কত?
  1. ২০ টাকা
  2. ২৫ টাকা
  3. ২৭ টাকা
  4. ২৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ৯টা দরে  আপেল বিক্রয় করায় ২০% ক্ষতি হলে, তিন ডজন আপেলের ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য (১০০ - ২০) বা ৮০ টাকা হলে  ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫)/৮০ টাকা
= ২৫/৪ টাকা

এখন,
৯ টি আপেলের ক্রয়মূল্য = ২৫/৪ টাকা
১ টি আপেলের ক্রয়মূল্য = ২৫/(৪ × ৯) টাকা
∴ ৩ ডজন বা ৩৬ টি আপেলের ক্রয়মূল্য = (২৫ × ৩৬)/(৪ × ৯) টাকা
= ২৫ টাকা
৯,২৫৫.
একটি ব্যাগে লাল, হলুদ এবং নীল মার্বেলের সংখ্যার অনুপাত ৪ : ৫ : ৭। যদি ১০ টি লাল মার্বেল, ১৫ টি হলুদ মার্বেল এবং কিছু সংখ্যক নীল মার্বেল যোগ করা হয়, তাহলে অনুপাতটি ৩ : ৪ : ৫ হয়। কতটি নীল মার্বেল যোগ করা হয়েছে?
  1. ১৫ টি
  2. ২০ টি 
  3. ১৬ টি 
  4. ২৪ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাগে লাল, হলুদ এবং নীল মার্বেলের সংখ্যার অনুপাত ৪ : ৫ : ৭। যদি ১০ টি লাল মার্বেল, ১৫ টি হলুদ মার্বেল এবং কিছু সংখ্যক নীল মার্বেল যোগ করা হয়, তাহলে অনুপাতটি ৩ : ৪ : ৫ হয়। কতটি নীল মার্বেল যোগ করা হয়েছে?

সমাধান:
দেওয়া আছে, 
অনুপাত ৪ : ৫ : ৭
ধরি, লাল মার্বেল = ৪k টি, হলুদ মার্বেল = ৫k টি এবং নীল মার্বেল = ৭k টি

এখন, 
যোগ করার পর মার্বেলের সংখ্যা হয়,লাল = ৪k + ১০, হলুদ = ৫k + ১৫ এবং নীল = ৭k + x  ; [x = যোগকৃত নীল মার্বেল] 

প্রশ্নমতে, 
(৪k + ১০) : (৫k + ১৫) : (৭k + x) = ৩ : ৪ : ৫

প্রথম দুটি অংশের অনুপাত থেকে পাই, 
⇒ (৪k + ১০)/(৫k + ১৫) = ৩/৪
⇒ ৪(৪k + ১০) = ৩(৫k + ১৫)
⇒ ১৬k + ৪০ = ১৫k + ৪৫
⇒ ১৬k - ১৫k = ৪৫ - ৪০
∴ k = ৫

আবার, 
k = ৫ এর মান দ্বিতীয় ও তৃতীয় অংশের বসিয়ে পাই,
⇒ (৫k + ১৫)/(৭k + x) = ৪/৫
⇒ (৫ × ৫ + ১৫)/(৭ × ৫ + x) = ৪/৫
⇒ ৪০/(৩৫ + x) = ৪/৫
⇒ ৪০ × ৫ = ৪(৩৫ + x)
⇒ ২০০ = ১৪০ + ৪x
⇒ ৪x = ৬০
∴ x = ১৫

সুতরাং, যোগ করা নীল মার্বেলের সংখ্যা = ১৫টি

৯,২৫৬.
৩ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ৯০ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২৪
  3. ২৭
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ৯০ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সবচেয়ে ছোট গুণিতকটি = ৩ক
২য় গুণিতকটি = ৩(ক + ১)
৩য় গুণিতকটি = ৩(ক + ২)

প্রশ্নমতে,
৩ক + ৩(ক + ১) + ৩(ক + ২) = ৯০
⇒ ৩ক + ৩ক + ৩ + ৩ক + ৬ = ৯০
⇒ ৯ক + ৯ = ৯০
⇒ ৯ক = ৯০ - ৯
⇒ ৯ক = ৮১
∴ ক = ৯

∴ সবচেয়ে ছোট গুণিতকটি = (৩ × ৯) = ২৭
৯,২৫৭.
আসল-মুনাফা একত্রে ২০০০ টাকা। মুনাফা, আসলের ১/৩ হলে, আসল কত টাকা?
  1. ১২০০ টাকা
  2. ১৪০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ১৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আসল-মুনাফা একত্রে ২০০০ টাকা। মুনাফা, আসলের ১/৩ হলে, আসল কত টাকা?

ধরি,
আসল = ৩ টাকা
মুনাফা = ৩ এর (১/৩) = ১ টাকা
∴ মুনাফা-আসল = (৩ + ১) = ৪ টাকা

এখন,
মুনাফা-আসল ৪ টাকা হলে আসল = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে আসল = ৩/৪ টাকা
মুনাফা-আসল ২০০০ টাকা হলে আসল = (৩ × ২০০০)/৪ টাকা
= ১৫০০ টাকা
৯,২৫৮.
কোন সংখ্যার ১/৩ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হয়?
  1. ৩২
  2. ৩৪
  3. ৩৬
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/৩ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হয়?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) + ৬ = ক/২
বা, (ক + ১৮)/৩ = ক/২
বা, ৩ক = ২ক + ৩৬
বা, ৩ক - ২ক = ৩৬
∴ ক = ৩৬

∴ সংখ্যাটি = ৩৬
৯,২৫৯.
৬% সরল মুনাফায় ৫০০০ টাকায় ৫ বছরে যে মুনাফা পাওয়া যায়, শতকরা কত হার মুনাফায় ১৫০০০ টাকায় ২ বছরে একই মুনাফা হবে?
  1. ক) ৩%
  2. খ) ৪%
  3. গ) ৫%
  4. ঘ) ৬%
ব্যাখ্যা

৬% হারে ৫০০০ টাকায় ৫ বছরের মুনাফা = ৬×৫০০×৫ / ১০০ = ১৫০০ টাকা
১৫০০০ টাকায় ২ বছরের সুদ = ১৫০০ টাকা
১০০ “ ১ “ “ = ১০০×১৫০০ / ১৫০০০×২
= ৫ টাকা

৯,২৬০.
এক ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ২৭. ৫০ টাকা
  3. গ) ৩৭. ৫০ টাকা
  4. ঘ) ২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা?

সমাধান:
দুই হালি তিনটি কলা = (২ × ৪ + ৩)টি = ১১টি 

১২টি কলার দাম = ৩০ টাকা 
১টি কলার দাম = ৩০/১২ টাকা 
১১ টি কলার দাম = (৩০ × ১১)/১২ টাকা
=  ২৭.৫ টাকা
৯,২৬১.
(2 + 5i)(3 - 2i) = কত? 
  1. ক) - 4 + 11i 
  2. খ) 4 - 19i 
  3. গ) 16 + 11i 
  4. ঘ) 20 - 11i 
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + 5i)(3 - 2i) = কত? 

সমাধান:
(2 + 5i)(3 - 2i)
= 6 - 4i + 15i - 10i2
= 6 + 11i - 10( - 1)
= 6 + 11i + 10
= 16 + 11i 
৯,২৬২.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৩৪০
  2. ৩৪২
  3. ৩৪৪
  4. ৩৪১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
৩৮১ - ক  =ক  - ৩০১
ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
বা ক  = ৩৪১
৯,২৬৩.
একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 
  1. ৯৫
  2. ৯২
  3. ৯০
  4. ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 

সমাধান: 
১০ ইনিংসের রানের গড় = ৪৫.৫
∴ ১০ ইনিংসের মোট রান = (১০ × ৪৫.৫)
= ৪৫৫ রান

আবার,
১১ ইনিংসের রানের গড় = ৫০.০
∴ ১১ ইনিংসের মোট রান = (১১ × ৫০.০)
= ৫৫০ রান

∴ ১১ তম ইনিংসের রান = (৫৫০ - ৪৫৫)
= ৯৫ রান ।
৯,২৬৪.
১৮৭ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি টাকা হবে?
  1. ৭৮ টাকা
  2. ১১২ টাকা
  3. ১১৯ টাকা
  4. ৫১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮৭ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি টাকা হবে?

সমাধান: 
প্রদত্ত অনুপাত = ২ : ৪ : ৫
অনুপাতগুলোর যোগফল = ২ + ৪ + ৫ = ১১

ক্ষুদ্রতম সংখ্যা = ১৮৭ এর ২/১১ = ৩৪
বৃহত্তম সংখ্যা = ১৮৭ এর ৫/১১ = ৮৫

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি = ৩৪ + ৮৫ = ৩৯ টাকা
৯,২৬৫.
৪/৫ এবং ২/৭ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু কত?
  1. ৮/৩৫
  2. ৪/৩৫
  3. ২/৩৫
  4. ১/৩৫
ব্যাখ্যা

আমরা জানি, ভগ্নাংশের গ.সা.গু = লব গুলোর গ.সা.গু/ হর গুলোর ল.সা.গু
তাহলে ভগ্নাংশদ্বয়ের লব ৪ ও ২ এর গ.সা.গু ২।
আবার, ৫ ও ৭ হরগুলোর ল.সা.গু ৩৫। সুতরাং ৪/৫ এবং ২/৭ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু = ২/৩৫।

৯,২৬৬.
If a watch is sold for Tk.600, there is a loss of 20%. What is the cost price of the watch?
  1. ক) 300
  2. খ) 400
  3. গ) 500
  4. ঘ) None of them
ব্যাখ্যা

ধরি,
ক্রয়মূল্য = x টাকা
প্রশ্নমতে,
x - xএর 20% = 600
বা, x - 0.2x = 600
বা, 0.8x = 600
বা, x = 600/0.8 = 750

৯,২৬৭.
১০ টি সংখ্যার গড় ২০। একটি সংখ্যা আরও যোগ করলে গড় হয় ২২, নতুন সংখ্যাটি কত? 
  1. ১৬
  2. ৩০
  3. ২২
  4. ৪২
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ টি সংখ্যার গড় ২০। একটি সংখ্যা আরও যোগ করলে গড় হয় ২২, নতুন সংখ্যাটি কত?

সমাধান:
১০ টি সংখ্যার গড় = ২০
∴ ১০ টি সংখ্যার যোগফল = ২০ × ১০ = ২০০

নতুন সংখ্যা যুক্ত করার পর ১১ টি সংখ্যার গড় = ২২
∴ ১১ টি সংখ্যার যোগফল = ২২ × ১১ = ২৪২

∴ নতুন সংখ্যাটি = ২৪২ - ২০০
= ৪২

৯,২৬৮.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৭ : ২ এবং তাঁর মাসিক সঞ্চয় ৮০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
  1. ক) ৩২০০ টাকা
  2. খ) ১০২০০ টাকা
  3. গ) ১১২০০ টাকা
  4. ঘ) ১২২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৭ : ২ এবং তাঁর মাসিক সঞ্চয় ৮০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

সমাধান:
মনে করি,
আয় ও ব্যয় যথাক্রমে ৭ক এবং ২ক

শর্তমতে,
৭ক - ২ক = ৮০০০
বা, ৫ক = ৮০০০
∴ ক = ১৬০০

∴তার মাসিক আয় = ৭ × ১৬০০ = ১১২০০ টাকা
৯,২৬৯.
কোন সংখ্যার ১৫% এর সাথে ৩৪ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
  1. ৪০ 
  2. ৬৮ 
  3. ৫২ 
  4. ৪৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ১৫% এর সাথে ৩৪ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?

সমাধান: 

ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নানুসারে, 
ক-এর ১৫% এর সাথে ৩৪ যোগ করলে যোগফল ক হয়।
অর্থাৎ, 
১৫% এর ক + ৩৪ = ক
⇒ (১৫/১০০) × ক + ৩৪ = ক
⇒ (৩/২০) × ক + ৩৪ = ক
⇒ ক - (৩ক/২০) = ৩৪ 
⇒ ১৭ক/২০ = ৩৪ 
⇒ ক = (৩৪ × ২০)/১৭ 
∴ ক = ৪০ 

৯,২৭০.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ১২ এবং ল.সা.গু. ৩০০ হলে তাদের গ.সা.গু. কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ১২ এবং ল.সা.গু. ৩০০ হলে তাদের গ.সা.গু. কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুটি যথাক্রমে ৫ক এবং ১২ক
∴ তাদের ল.সা.গু. = ৬০ক এবং গ.সা.গু. = ক

প্রশ্নমতে,
৬০ক = ৩০০
∴ ক = ৫

∴ সংখ্যা দুটির গ.সা.গু. = ৫
৯,২৭১.
আয়েশা তার পারিবারিক প্রয়োজনে ৬% হারে x টাকা এবং ৪% হারে y টাকা ঋণ নিল। সে মোট ৫৬,০০০ টাকা ঋণ নিল এবং বছর শেষে ২৮৪০ টাকা মুনাফা শোধ করল। x এবং y এর মান -
  1. ক) ২০,০০০ এবং ২৫,০০০ টাকা
  2. খ) ৩০,০০০ এবং ২৬,০০০ টাকা
  3. গ) ৪০,০০০ এবং ২৭,০০০ টাকা
  4. ঘ) ৫০,০০০ এবং ২৮,০০০ টাকা
ব্যাখ্যা

৬% হার মুনাফায় x টাকার বার্ষিক মুনাফা = ৬x/১০০ টাকা
আবার ৪% হার মুনাফায় y টাকার বার্ষিক মুনাফা = ৪y/১০০ টাকা
প্রশ্নমতে,
x+y = ৫৬০০০ ...... (i)
এবং (৬x/১০০)+(৪y/১০০) = ২৮৪০
∴ ৩x + ২y = ১৪২০০০ ...... (ii)
(i) এবং (ii) সমাধান করে পাই,
y = ২৬০০০
y এর মান (i) নং এ বসিয়ে পাই x = ৩০০০০
∴ x = ৩০,০০০ এবং y = ২৬০০০

৯,২৭২.
একটি সৈন্যদলে যদি নতুন ১১জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত?
  1. ৫৩৪
  2. ৫৮৯
  3. ৬৫১
  4. ৬৮১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সৈন্যদলে যদি নতুন ১১জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 

সমাধান:
প্রশ্নমতে,
সৈন্যদলের সদস্য সংখ্যা = (২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু) - ১১

সংখ্যাগুলোর  ল. সা. গু = ৫ × ২ × ২ × ২ × ৫ × ৩
= ৬০০

∴ সৈন্যদলের সদস্য সংখ্যা = ৬০০ - ১১
= ৫৮৯ জন
৯,২৭৩.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
  1. ৭ ও ১১
  2. ২২ ও ১৮
  3. ১০ ও ২৪
  4. ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ১৬ক + ৪ = ১৫ক + ৬
⇒ ১৬ক - ১৫ক = ৬ - ৪
∴ ক = ২

অতএব, সংখ্যা দুইটি ৫ ×২ = ১০ ও ৮ × ২ = ১৬
৯,২৭৪.
শতকরা বার্ষিক ২৫/২ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৫০০ টাকা হবে?
  1. ৮০০ টাকা
  2. ৮৫০ টাকা
  3. ৯০০ টাকা
  4. ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ২৫/২ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৫০০ টাকা হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ২৫/২ টাকা
১০০ টাকার ৫ বছরের সুদ = (২৫ × ৫)/২ টাকা
= ১২৫/২ টাকা

এখন,
১২৫/২ টাকা সুদ হয় = ১০০ টাকায়
১ টাকা সুদ হয় = (১০০ × ২)/১২৫ টাকায়
৫০০ টাকা সুদ হয় = (১০০ × ২ × ৫০০)/১২৫ টাকায়
= ৮০০ টাকায়
৯,২৭৫.
ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কী?
  1. ক) ৮,৯৯,৯৯০
  2. খ) ৮,৯৯,০৯৯
  3. গ) ৮,৯৯,৯৯৯
  4. ঘ) ৮,০৯,৯৯৯
ব্যাখ্যা
6 অঙ্কের বৃহত্তম সংখ্যা = 999999
6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = 100000
পার্থক্য = 999999 - 100000
            = 899,999
৯,২৭৬.
একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
২৫ দিনের খাদ্য আছে = ১৬ জনের
∴ ১ দিনের খাদ্য আছে = ১৬ × ২৫ জনের
= ৪০০ জনের

∴ ২০ দিনের খাদ্য আছে = ৪০০ ÷ ২০ জনের
= ২০ জনের

অতএব, নতুন ছাত্রের সংখ্যা = ২০ - ১৬ জন
= ৪ জন
৯,২৭৭.
১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ সংখ্যাগুলোর গড় কত?
  1. ১৪
  2. ১৫
  3. ২০
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ সংখ্যাগুলোর সমষ্টি = (১২ + ১৩ + ১৪ + ১৫ + ১৬) = ৭০

∴ সংখ্যাগুলোর গড় = ৭০/৫ = ১৪
৯,২৭৮.
- 2 + (- 2) - {- (2)} - 2 এর মান কত? 
  1. - 2
  2. 4
  3. - 4
  4. - 6
ব্যাখ্যা
প্রশ্ন: - 2 + (- 2) - {- (2)} - 2 এর মান কত? 

সমাধান: 
- 2 + (- 2) - {- (2)} - 2
= - 2 - 2 + 2 - 2
= - 4
৯,২৭৯.
মনসুরের আগস্ট মাসের প্রথম সপ্তাহের আয় বাকি তিন সপ্তাহের আয়ের দ্বিগুনের সমান হলে, আগস্ট মাসের প্রথম সপ্তাহের আয়, আগস্ট মাসের মোট আয়ের কত অংশ?
  1. ১/২ অংশ
  2. ২/৩ অংশ
  3. ১/৩ অংশ
  4. ১/৪ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: মনসুরের আগস্ট মাসের প্রথম সপ্তাহের আয় বাকি তিন সপ্তাহের আয়ের দ্বিগুনের সমান হলে, আগস্ট মাসের প্রথম সপ্তাহের আয়, আগস্ট মাসের মোট আয়ের কত অংশ?

সমাধান:
ধরি,
আগস্ট মাসের প্রথম সপ্তাহের আয় = ২ক টাকা 
গত তিন সপ্তাহের আয় = ক টাকা
মোট আয় = (ক + ২ক) = ৩ক টাকা

∴ এ মাসের প্রথম সপ্তাহের আয় এ মাসের আয়ের =২ ক/৩ক অংশ 
= ২/৩ অংশ
৯,২৮০.
৩ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ৮১ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২১
  3. ২৪
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ এর তিনটি ক্রমিক গুণিতকের যোগফল যদি ৮১ হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সবচেয়ে ছোট গুণিতকটি = ৩ক
২য় গুণিতকটি = ৩(ক + ১)
৩য় গুণিতকটি = ৩(ক + ২)

প্রশ্নমতে,
৩ক + ৩(ক + ১) + ৩(ক + ২) = ৮১
⇒ ৩ক + ৩ক + ৩ + ৩ক + ৬ = ৮১
⇒ ৯ক + ৯ = ৮১
⇒ ৯ক = ৮১ - ৯
⇒ ৯ক = ৭২
∴ ক = ৮

∴ সবচেয়ে ছোট গুণিতকটি = (৩ × ৮) = ২৪
৯,২৮১.
৩, ৪, ৮ এবং x এর গড় ৫ হলে x এর মান কত? 
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪, ৮ এবং x এর গড় ৫ হলে x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
৩, ৪, ৮ এবং x এর গড় = ৫ 
∴ ৩, ৪, ৮ এবং x এর সমষ্টি = ৫ × ৪ 
বা, ৩ + ৪ + ৮ + x = ২০ 
বা, ১৫ + x = ২০ 
বা, x = ২০ - ১৫ 
∴ x = ৫ 
৯,২৮২.
রিনার জন্মের সময় তার বাবার বয়স ছিল ৩৮ বছর, আর তার ৪ বছরের ছোট ভাইয়ের জন্মের সময় তার মায়ের বয়স ছিল ৩৬ বছর। তাদের বাবা-মায়ের বয়সের পার্থক্য কত?
  1. ৬ বছর
  2. ৯ বছর
  3. ১১ বছর
  4. ১২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: রিনার জন্মের সময় তার বাবার বয়স ছিল ৩৮ বছর, আর তার ৪ বছরের ছোট ভাইয়ের জন্মের সময় তার মায়ের বয়স ছিল ৩৬ বছর। তাদের বাবা-মায়ের বয়সের পার্থক্য কত?

সমাধান:
রিনার জন্মের সময় তার বাবার বয়স ছিল ৩৮ বছর

ছোট ভাইয়ের জন্মের সময় তার মায়ের বয়স ছিল ৩৬ বছর

রিনার ভাই তার থেকে ৪ বছরের ছোট।
অর্থাৎ, ভাইয়ের জন্মের ৪ বছর আগে রিনা জন্মেছিল।

∴ রিনার জন্মের সময় তার মায়ের বয়স ছিল = (৩৬ - ৪) = ৩২ বছর

∴ তাদের বাবা-মায়ের বয়সের পার্থক্য = (৩৮ - ৩২) = ৬ বছর

৯,২৮৩.
a : b = 4 : 5 এবং b : c = 6 : 7 হলে, a : b : c =
  1. ক) 20 : 35 : 42
  2. খ) 24 : 30 : 35
  3. গ) 35 : 30 : 24
  4. ঘ) 42 : 35 : 20
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 4 : 5 এবং b : c = 6 : 7 হলে, a : b : c =

সমাধান:
a : b = 4 : 5 = 24 : 30 [6 দ্বারা গুণ করে]
b : c = 6 : 7 = 30 : 35 [ 5 দ্বারা গুণ করে]
∴ a : b : c = 24 : 30 : 35
৯,২৮৪.
১ হেক্টর = কত একর?
  1. ২.৫৭ একর
  2. ২.৮৭ একর
  3. ২.৪৭ একর
  4. ৩.৪৭ একর
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হেক্টর = কত একর?

সমাধান:
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার।
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)।
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.।
১ বর্গফুট = ৯২৯ বর্গ সে.মি.।
৯,২৮৫.
কোন সংখ্যার ৭৫% থেকে ৪৫ বিয়োগ করলে বিয়োগফল ১০৫। সংখ্যাটি কত?
  1. ১৮৮
  2. ১৯০
  3. ১৯৫
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭৫% থেকে ৪৫ বিয়োগ করলে বিয়োগফল ১০৫। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(ক এর ৭৫%) - ৪৫ = ১০৫
⇒ (ক এর ৭৫/১০০) = ১০৫ + ৪৫
⇒ ৩ক/৪ = ১৫০
⇒ ৩ক = ১৫০ × ৪
⇒ ক = ৬০০ ÷ ৩
∴ ক = ২০০
৯,২৮৬.
'ক' একটি কাজ ১০ দিনে এবং 'খ' তা ১৫ দিনে করতে পারে, তারা একত্রে ৫ দিন কাজ করল এবং বাকি আংশ 'গ' এর জন্য রেখে দিল। 'গ' কে ঐ কাজটিরে কত অংশ সম্পন্ন করতে হবে?
  1. ১/৬ অংশ
  2. ১/৩ অংশ
  3. ১/৫ অংশ
  4. ২/৩ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' একটি কাজ ১০ দিনে এবং 'খ' তা ১৫ দিনে করতে পারে, তারা একত্রে ৫ দিন কাজ করল এবং বাকি আংশ 'গ' এর জন্য রেখে দিল। 'গ' কে ঐ কাজটিরে কত অংশ সম্পন্ন করতে হবে?

সমাধান:
ধরি,
মোট কাজ = ১ একক

ক এর একদিনের কাজ = ১/১০ অংশ
খ এর একদিনের কাজ = ১/১৫ অংশ

∴ ক ও খ একসাথে একত্রে ১ দিনে করে কাজটির = (১/১০) + (১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ = ৫/৩০
= ১/৬
∴ ক ও খ একসাথে একত্রে ৫ দিনে করে কাজটির = ৫/৬ অংশ

∴ বাকি থাকে কাজটির = ১ - (৫/৬) = (৬ - ৫)/৬ = ১/৬ অংশ

∴ গ সম্পন্ন করে কাজটির ১/৬ অংশ।

৯,২৮৭.
২, ৬, ১২, ৩৬, ৭২, ...... এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ২১৪
  2. খ) ২১৬
  3. গ) ১৪৪
  4. ঘ) ১৪৬
ব্যাখ্যা
১ম পদ = ২ 
২য় পদ =  ২ × ৩ = ৬   
৩য় পদ = ৬ × ২ = ১২
৪র্থ পদ = ১২ × ৩ = ৩৬
৫ম পদ = ৩৬ × ২ = ৭২ 
৬ষ্ঠ পদ = ৭২ × ৩ = ২১৬
৯,২৮৮.
তিনটি সংখ্যার অনুপাত ৬ : ৮ : ৯ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য ৪২ হলে দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ১৩০
  2. ৯০
  3. ১১২
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৬ : ৮ : ৯ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য ৪২ হলে দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যা তিনটির অনুপাত = ৬ : ৮ : ৯

ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ৬ক, ৮ক এবং ৯ক

প্রশ্নমতে,
৯ক – ৬ক = ৪২
বা, ৩ক = ৪২
বা, ক = ১৪

অতএব, দ্বিতীয় সংখ্যাটি = ৮ × ১৪ = ১১২
৯,২৮৯.
নয়টি সংখ্যার গড় ৮। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৪ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 
  1. ৫.৫ 
  2. ৬ 
  3.  ৩.৫ 
  4. ৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: নয়টি সংখ্যার গড় ৮। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৪ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
নয়টি সংখ্যার গড় ৮
৯ টি সংখ্যার সমষ্টি = ৯ × ৮ = ৭২ 

আবার, 
প্রত্যেক সংখ্যা থেকে ৪ বিয়োগ করলে নতুন নয়টি সংখ্যার সমষ্টি হবে = ৭২ - (৯ × ৪) = ৭২ - ৩৬ = ৩৬ 

∴ নতুন নয়টি সংখ্যার গড় = ৩৬ ÷ ৯ = ৪ 

৯,২৯০.
A dog takes 3 leaps for every 5 leaps of a hare. If one leap of the dog is equal to 3 leaps of the hare, the ratio of the speed of the dog to that of the hare is :
  1. ক) 8 : 5
  2. খ) 9 : 7
  3. গ) 9 : 5
  4. ঘ) 8 : 7
ব্যাখ্যা
প্রশ্ন: A dog takes 3 leaps for every 5 leaps of a hare. If one leap of the dog is equal to 3 leaps of the hare, the ratio of the speed of the dog to that of the hare is :

সমাধান: 
খরগোশের 3 লাফ = কুকুরের 1 লাফ
খরগোশের 1 লাফ = কুকুরের 1/3 লাফ
খরগোশের 5 লাফ = কুকুরের 5/3 লাফ

কুকুরের গতিবেগ : খরগোশের গতিবেগ = 3 : 5/3
= 3 × 3 : (5/3) × 3
= 9 : 5 
৯,২৯১.
৫০ লিটার পরিমাণ মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৪ : ১। ঐ মিশ্রণে কি পরিমাণ পেট্রোল মিশ্রিত করলে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ২ : ৩ হবে?
  1. ৬০ লিটার
  2. ৩০ লিটার
  3. ৫০ লিটার
  4. ৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ লিটার পরিমাণ মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৪ : ১। ঐ মিশ্রণে কি পরিমাণ পেট্রোল মিশ্রিত করলে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ২ : ৩ হবে?

সমাধান:
অনুপাতের যোগফল = ৪ + ১ = ৫
কেরোসিনের পরিমাণ = ৫০ × (৪/৫) লিটার = ৪০ লিটার
পেট্রোলের পরিমাণ = ৫০ × (১/৫) লিটার = ১০ লিটার

ধরি, ক লিটার পেট্রোল মিশ্রিত করতে হবে।

প্রশ্নমতে,
৪০/(১০ + ক) = ২/৩
⇒ ২০ + ২ক = ১২০
⇒ ২ক = ১০০
∴ ক = ৫০

অতএব, ৫০ লিটার পেট্রোল মেশাতে হবে।
৯,২৯২.
আবির ও আফিফের বেতনের সমষ্টি ১৮০০ টাকা। আবির তার বেতনের ৮০% এবং আফিফ তার বেতনের ৭০% ব্যয় করেন। যদি তাদের সঞ্চয়ের অনুপাত ৪ : ৩ হয়, তবে আবিরের বেতন কত?
  1. ক) ১২৫০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১৩০০ টাকা
  4. ঘ) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন- আবির ও আফিফের বেতনের সমষ্টি ১৮০০ টাকা। আবির তার বেতনের ৮০% এবং আফিফ তার বেতনের ৭০% ব্যয় করেন। যদি তাদের সঞ্চয়ের অনুপাত ৪ : ৩ হয়, তবে আবিরের বেতন কত?

সমাধান-
মনে করি, 
আবির ও আফিফের বেতন যথাক্রমে x এবং y টাকা

প্রশ্নমতে,
20% of x / 30% of y = 4/3
⇒ (x/5) / (3y/10) = 4/3
⇒ 2x/3y = 4/3
⇒ 6x = 12y
⇒ x/y = 12/6
⇒ x/y = 2/1
∴ x : y = 2 : 1

আবিরের বেতন = ১৮০০ × (২/৩) = ১২০০
৯,২৯৩.
ক্ষীরে দুধ ও চিনির অনুপাত ৩:১। ঐ ক্ষীরে চিনির পরিমাণ ২ কেজি হলে, ক্ষীরের পরিমাণ কত কেজি?
  1. ক) ১.৫ কেজি
  2. খ) ২ কেজি
  3. গ) ৩ কেজি
  4. ঘ) ৮ কেজি
ব্যাখ্যা

ধরি, চিনি ও দুধের মোট পরিমাণ অর্থাৎ ক্ষীরের পরিমাণ = ক কেজি
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ ক্ষীরে চিনির পরিমাণ = ক এর (১/৪)
বা, ২ = ক এর (১/৪)
বা, ক = (৪×১)/১ = ৮ কেজি
∴ ক্ষীরের পরিমাণ = ৮ কেজি

৯,২৯৪.
দুটি সংখ্যার গুণফল ১১৯৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯২ হলে, গ.সা.গু কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
আমরা জানি,
ল.সা.গু. × গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল
⇒ গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল/ল.সা.গু. 
∴ গ.সা.গু.= ১১৯৬/৯২
                = ১৩
৯,২৯৫.
৮ জন লোক একদিনে ২০টি চেয়ার বানাতে পারলে ১৬ জন লোক ৪০টি চেয়ার বানাতে কত সময় নিবে?
  1. ক) ১ দিন
  2. খ) ২ দিন
  3. গ) ৪ দিন
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
৮ জন লোক ২০ টি চেয়ার বানায় ১ দিনে
∴ ১৬ জন লোক ৪০ টি চেয়ার বানাবে ৮×৪০ / ১৬×২০ = ১ দিনে
৯,২৯৬.
একজন চাকরিজীবির বেতন একমাসে ২০% বৃদ্ধি পেলে, আবার পরবর্তী মাসে তার বেতন ২০% কমে গেল। এর ফলে চাকরিজীবির বেতনে কত পরিবর্তন হবে?
  1. ক) ৪০%
  2. খ) ২%
  3. গ) ৪%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা
ধরি, মূল বেতন ১০০ টাকা
২০% বৃদ্ধি পেয়ে বেতন হয় ১২০ টাকা
২০% বেতন কমালে
১০০ টাকায় কমে ২০ টাকা
∴১২০ টাকায় কমে (২০ ×১২০)/১০০ =২৪ টাকা
∴ বেতন কমেছে (২৪ - ২০) = ৪%
------------------------------------------------
সংক্ষেপে,
বেতন হ্রাস পায় = (২০ × ২০/১০০) % = ৪%
৯,২৯৭.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -

সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৭৯ - ৬১
= ১৮
৯,২৯৮.
বার্ষিক (৯/২)% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা সুদে আসলে ৮২৬ টাকা হবে?
  1. ৪৫৮ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৭২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক (৯/২)% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ ৯/২ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৯ × ৪)/২ টাকা =১৮ টাকা

তাহলে সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা

সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০ টাক
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০ × ৮২৬)/১১৮ টাকা
=  ৭০০ টাকা।
৯,২৯৯.
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে, করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? 
  1. ২ : ৩
  2. ২ : ৭
  3. ৪ : ৭
  4. ৯ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে, করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
করিম : রহিম = ৩ : ৪ = ৯ : ১২ 
রহিম : মোহন = ৬ : ৭ = ১২ : ১৪ 

∴ করিম ও মোহনের নম্বরের অনুপাত = ৯  : ১৪ । 
৯,৩০০.
০.১, ০.০০০৯, ০.০২০ এবং ০.০০১ সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল হবে-
  1. ০.০০০০৯
  2. ০.০০০১
  3. ০.০০১৮
  4. ০.০০০১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১, ০.০০০৯, ০.০২০ এবং ০.০০১ সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল হবে-

সমাধান:
বৃহত্তম সংখ্যা =০.১ 
ক্ষুদ্রতম সংখ্যা=০.০০০৯

নির্ণেয় গুণফল = ০.১ × ০.০০০৯ 
=০.০০০০৯