ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
দুইটি রাশির অনুপাত = ৭ : ৫
ধরি,
পূর্বরাশি = ৭ক
উত্তর রাশি = ৫ক
প্রশ্নমতে,
৫ক = ২০
∴ ক = ২০/৫ = ৪
∴ পূর্বরাশি = ৭ × ৪ = ২৮
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭০ / ১৬৯ · ৬,৯০১–৭,০০০ / ১৬,৯৯১
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১২ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৫৪ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?
সমাধান:
দেওয়া আছে,
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১২ কি.মি. ও ৬ কি.মি.
∴ স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= ১২ + ৬ কিমি
= ১৮ কিমি
∴ ৫৪ কিমি যেতে সময় লাগবে = ৫৪/১৮ ঘন্টা
= ৩ ঘন্টা।
স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= ১২ - ৬ কিমি
= ৬ কিমি
∴ ৫৪ কিমি যেতে সময় লাগবে ৫৪/৬ = ৯ ঘন্টা।
∴ মোট সময় লাগবে = ৩ + ৯ ঘন্টা।
= ১২ ঘন্টা।
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য?
সমাধান:
• কোনো সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য হতে হলে তা অবশ্যই ২ এবং ৩ উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে।
ক) ২৫৪৬১২: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ২ + ৫ + ৪ + ৬ + ১ + ২ = ২০, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এটি ৬ দ্বারা বিভাজ্য নয়।
খ) ৩৪৭৮১০: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ৩ + ৪ + ৭ + ৮ + ১ + ০ = ২৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এটি ৬ দ্বারা বিভাজ্য নয়।
গ) ৪২১৫৩০: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ৪ + ২ + ১ + ৫ + ৩ + ০ = ১৫, যা ৩ দ্বারা বিভাজ্য (১৫ ÷ ৩ = ৫)। যেহেতু সংখ্যাটি ২ এবং ৩ উভয় দ্বারা বিভাজ্য, তাই এটি ৬ দ্বারা বিভাজ্য।
ঘ) ৫৬২৭১৪: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ৫ + ৬ + ২ + ৭ + ১ + ৪ = ২৫, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এটি ৬ দ্বারা বিভাজ্য নয়।
∴ সঠিক উত্তর: গ) ৪২১৫৩০
প্রশ্ন: একটি বই ২০% লাভে বিক্রি করা হলো। যদি বইটি ৬০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ১০% ক্ষতি হতো। বইটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য = ১২০ - ৯০ = ৩০ টাকা
৩০ টাকা কমে ক্রয়মূল্য = ১০০ টাকা
১ টাকা কমলে ক্রয়মূল্য = ১০০/৩০ টাকা
∴ ৬০ টাকা কমলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/৩০ টাকা
= ২০০ টাকা
∴ বইটির ক্রয়মূল্য ২০০ টাকা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্বক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
গুণাত্বক বিপরীত সংখ্যা = 1/x
প্রশ্নমতে,
x + 1/x = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2 - 2x + 1 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1
∴ নির্ণেয় সংখ্যাটি 1
ধরি, বিক্রয়মূল্য = ক
তাহলে ক্রয়মূল্য = ক এর ৪/৫ = ৪ক/৫
সুতরাং শতকরা লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)×১০০/ক্রয়মূল্য
= [{(ক - ৪ক/৫)×১০০}/(৪ক/৫)]
= (২০ক X ৫)/৪ক
= ২৫%.
প্রশ্ন: কোনো শ্রেণীতে শিক্ষক ও ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর হলে, শিক্ষকের বয়স কত?
সমাধান:
শিক্ষক + ২০ জন ছাত্র = ২১ জন
২১ জনের বয়সের গড় = ১২ বছর
∴ ২১ জনের মোট বয়স = (২১ × ১২) বছর
= ২৫২ বছর
আবার,
২০ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর
∴ ২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১০) বছর
= ২০০ বছর
∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর
= ৫২ বছর।
প্রশ্ন: একজন দোকানদার একটি পণ্য ২০% লাভে ৪৮০ টাকায় বিক্রি করে। যদি সে পণ্যটি ২০% ক্ষতিতে বিক্রি করতো, তাহলে বিক্রয়মূল্য কত হতো?
সমাধান:
২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা
২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০ টাকা
ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০ × ৪০০)/১০০ টাকা
= ৩২০ টাকা
প্রশ্ন: নিচের ক্রমজোড়গুলোর মধ্যে কোনটি সহমৌলিক?
সমাধান:
সহমৌলিক: দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
এখানে,
১৫ = ১ × ৩ × ৫
২৬ = ১ × ২ × ১৩
১৫ ও ২৬ ক্রমজোড়টি সহমৌলিক।
কারণ, (১৫, ২৬) ক্রমজোড়টির সাধারণ গুণনীয়ক ১,
∴ (১৫, ২৬) ক্রমজোড়টি সহমৌলিক।
প্রশ্ন: কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
সমাধান:
২০% লাভে নির্মাতার বিক্রয়মূল্য = ১০০ + ২০ টাকা
= ১২০ টাকা
আবার,
২০% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = [১২০ + {১২০ × (২০/১০০)}
= ১২০ + ২৪
= ১৪৪ টাকা
প্রশ্ন: কোন সংখ্যার এক-দ্বিতীয়াংশ ও এক-পঞ্চমাংশের পার্থক্য ১৫?
সমাধান:
ধরি, সংখ্যা = ক
শর্তমতে,
ক/২ - ক/৫ = ১৫
বা, (৫ক - ২ক)/১০ = ১৫
বা, ৩ক/১০ = ১৫
বা, ক = ১৫ × ১০/৩
∴ ক = ৫০
∴ সংখ্যা = ৫০
প্রশ্ন: ২৫০০ টাকা ১০% হারে ২ বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
সমাধান:
মূলধন, P = ২৫০০ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ২ বছর
সরল মুনাফার ক্ষেত্রে,
I = (P × r × n)/১০০
= (২৫০০ × ১০ × ২)/১০০
= ৫০০ টাকা
আবার, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধন,
C = P{১ + (r/১০০)}n
= ২৫০০ × {(১ + ১০/১০০)}২
= ২৫০০ × (১১/১০)২
= ২৫০০ × (১২১/১০০)
= ২৫ × ১২১
= ৩০২৫ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P = ৩০২৫ - ২৫০০ = ৫২৫ টাকা
∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = ৫২৫ - ৫০০ = ২৫ টাকা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৭২০। সংখ্যা দুইটির ল.সা.গু ২৪০ হলে, গ.সা.গু কত?
সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ৭২০
সংখ্যা দুইটির ল.সা.গু = ২৪০
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৭২০ = ২৪০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৭২০/২৪০
∴ গ.সা.গু = ৩
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ হলে, ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x, x + ১ ও x + ২
∴ তাদের যোগফল = x + (x + ১) + (x + ২)
= ৩x + ৩
প্রশ্নমতে,
৩x + ৩ = ১২৩
বা, ৩x = ১২৩ - ৩
বা, ৩x = ১২০
বা, x = ১২০/৩
∴ x = ৪০
∴ ছোট সংখ্যাটি = ৪০ ।
প্রশ্ন: ১৫০ মিটার লম্বা মহানগর এক্সপ্রেস একটি খুঁটিকে ৯ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত?
সমাধান:
ট্রেনটি ৯ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ১৫০ মিটার
∴ ১ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ১৫০/৯ মিটার
∴ ৩৬০০ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = (৩৬০০ × ১৫০)/৯) মিটার
= ৬০০০০ মিটার
= ৬০ কি.মি. ; [১০০০মি. = ১ কি.মি.]
∴ অতএব, ট্রেনটির গতিবেগ ৬০ কিলোমিটার/ঘণ্টা।
ধরি,
সংখ্যা দুটি = ১২x ও ১২y
১২x - ১২y = ৬০
∴ x - y = ৫ ........ (1)
এবং ১২xy = ২৪৪৮
xy = ২০৪
(x + y) = √[(x - y)2+ ৪xy] = √[৫২ + ৪×২০৪]
x + y = ২৯ .... (2)
x = ১৭, y = ১২
∴ সংখ্যা ২টি ১৪৪ ও ২০৪
প্রশ্ন: এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তার ৪/৭ অংশ ২১% ক্ষতিতে এবং বাকি অংশ ১৪% লাভে বিক্রয় করেন। মোটের ওপর ৬০০ টাকা ক্ষতি হলে, মোট ক্রয়মূল্য কত?
সমাধান:
এক্ষেত্রে,
ক্ষতি = - লাভ = - ৬০০ টাকা
ক্রয়মূল্য হবে = {(- ৬০০) × ১০০} / [{(৪/৭) × (- ২১)} + {১ - (৪/৭)} × ১৪] টাকা
= (- ৬০০০০) / [(- ১২) + {(৩/৭) × ১৪}] টাকা
= (- ৬০০০০) / (- ১২ + ৬) টাকা
= (- ৬০০০০) / (- ৬) টাকা
= ১০০০০ টাকা
2 ÷ 0.002 = 1000
বিপরীতক্রমে , 1000 × 0.002 = 2
প্রশ্ন:
সমাধান:
এখানে,
শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে ক, খ, গ হলে,
সংখ্যাটি = ১০০ × ক + ১০ × খ + ১ × গ
= ১০০ক + ১০খ + গ
প্রশ্ন: ১০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
সমাধান:
১০৮ = ২ × ২ × ৩ × ৩ × ৩
= ২২ × ৩৩
এখানে,
২ এর সূচক ২ এবং ৩ এর সূচক ৩
এখন,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) (৩ + ১)
= ৩ × ৪ = ১২
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ১২
দেওয়া আছে,
এসিডঃপানি = ৭ : ৩
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ ) = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ ) = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।
ধরি, ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ : ক = ৩ : ৭
⇒ ক = ( ২১ × ৭ )/৩ = ৪৯
∴ পানি মিশ্রিত করতে হবে = ( ৪৯ - ৯ ) = ৪০ লিটার।
ধরি, সংখ্যাটি a
∴ a × (৩০/১০০) × (১৫/১০০) = ৫৪
বা, a = ৫৪ × {(১০০×১০০)/(৩০×১৫)}
= ১২০০
প্রশ্ন: একটি গ্রামে ৫০০০ জন বাসিন্দা আছে। এদের মধ্যে ৭২% কৃষিকাজের সাথে জড়িত। গ্রামে কতজন বাসিন্দা কৃষিকাজের সাথে জড়িত নয়?
সমাধান:
মোট বাসিন্দা = ৫০০০ জন
কৃষিকাজে জড়িত = ৭২%
∴ কৃষিকাজে জড়িত আছে = ৫০০০ এর ৭২%
= ৫০০০ × (৭২/১০০)
= ৩৬০০ জন
∴ কৃষিকাজে জড়িত নয় = ৫০০০ − ৩৬০০ = ১৪০০ জন
প্রশ্ন: ৪০ জন পুরুষ একটি পুকুর ৩০ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ৪০ দিনে পুকুরটি খনন করতে পারবে?
সমাধান:
৩০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ৪০ জন
∴ ১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ৪০ × ৩০ জন
∴ ৪০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (৪০ × ৩০)/৪০ জন
= ৩০ জন।
∴ নির্ণেয় লোক সংখ্যা = ৩০ জন।
প্রশ্ন: বার্ষিক ১২% হারে ২৪০০ টাকার ৭ মাসের সরল সুদ কত?
সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ২৪০০ টাকা
সময়, n = ৭/১২ বছর
মুনাফার হার, r = ১২/১০০ = ৩/২৫
সরল সুদ, I = ?
আমরা জানি,
I = Pnr
= ২৪০০ × (৭/১২) × (৩/২৫)
= ১৬৮ টাকা
প্রশ্ন: কোনো বাসস্ট্যান্ড থেকে ৪টি বাস একত্রে যাত্রা শুরু করার একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ৭ কি.মি., ১৪ কি.মি., ২১ কি.মি. ও ৩৫ কি.মি. পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে?
সমাধান:
৭, ১৪, ২১ ও ৩৫ এর ল.সা.গু.র সমান দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে।
এখন,
৭ = ১ × ৭
১৪ = ২ × ৭
২১ = ৭ × ৩
৩৫ = ৫ × ৭
৭, ১৪, ২১ ও ৩৫ এর ল.সা.গু. = ৩ × ৫ × ৭ × ২ = ২১০
অর্থাৎ বাস চারটি পুনরায় একত্রে মিলিত হবে = ২১০ কি.মি. দূরত্ব অতিক্রম করার পর।
ধরি, খুটির দৈর্ঘ্য x মিটার
তাহলে, মাটির নিচে ও পানির উপরে আছে (১/২ + ১/৩)x অংশ = (৫/৬)x অংশ।
এবং পানির উপরে আছে (১ - ৫/৬)x = x/৬ অংশ।
প্রশ্নমতে,
x/৬ = ৩
∴ x = ১৮
প্রশ্ন: √(- 2) × √(- 18) এর মান কত?
সমাধান:
√(- 2) × √(- 18)
= √(- 1 × 2) × √(- 1 × 18)
= (√(- 1) × √2) × (√(- 1) × √18)
= i√2 × i√18 ; [যেহেতু √(- 1) = i]
= i2 × √(2 × 18)
= (- 1) × √36 ; [যেহেতু i2 = - 1]
= (- 1) × 6
= - 6
ধরি,
মূলধন P টাকা।
∴ ৮% সুদে ৫ বছরে P টাকার মোট সুদ = ৪০P/১০০ টাকা।
= ৪P/১০ টাকা
আবার,
৫% সুদে ৫ বছরে P টাকার মোট সুদ = ২৫P/১০০ টাকা।
= P/৪ টাকা।
শর্তমতে,
৪P/১০ - P/৪ = ৭২
⇒ (৮P - ৫P)/২0 = ৭২
⇒ ৩P = ১৪৪০
⇒ P = ৪৮০