বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৬২ / ১৬৯ · ৬,১০১৬,২০০ / ১৬,৯৯১

৬,১০১.
কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত? 
  1. ৭ : ৩১
  2. ৭ : ২৯
  3. ৬ : ৩১
  4. ৬ : ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত? 

সমাধান: 
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময় 
= ১১ : ৬০ - ৫ : ৩১ 
= ৬ : ২৯ 

∴ প্রকৃত সময় = ৬ : ২৯ ।
৬,১০২.
আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
  1. ৪৬০.২০ টাকা
  2. ৫৫৪.৪০ টাকা
  3. ৬২০.৬০ টাকা
  4. ৭৩০.৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে? 

সমাধান:
দেওয়া আছে,
মাসিক বিল ৪২০ টাকা

১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল = ৪২০ + ৪২০ এর ১০/১০০
= ৪৬২ টাকা

আরো ৬ মাস পর, ২০% বৃদ্ধিতে বিল
= ৪৬২ + ৪৬২ এর ২০/১০০
= ৫৫৪.৪ টাকা 

 
৬,১০৩.
10% সরল মুনাফায় 3000 টাকা এবং 5% সরল মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
  1. 9%
  2. 9.5%
  3. 8%
  4. 8.5%
ব্যাখ্যা
প্রশ্ন: 10% সরল মুনাফায় 3000 টাকা এবং 5% সরল মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধান:
10% হারে মুনাফা = (3000 ×1 ×10)/100= 300 টাকা
5% হারে মুনাফা = (2000 × 1 × 5)/100 = 100 টাকা

মোট মুনাফা = 300 + 100 = 400 টাকা
মোট আসল = (3000 + 2000 ) = 5000 টাকা

5000 টাকায় সুদ হয় 400 টাকা
1 টাকায় সুদ হয় 400/5000 টাকা
100 টাকায় সুদ হয় (400 × 100)/5000 টাকা
= 8%
৬,১০৪.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২৪০ মিটার। ২৮০ মিটার লম্বা একটি ট্রেনকে প্লাটফর্মটি অতিক্রম করতে যে মোট দূরত্ব অতিক্রম করতে হবে, তা কত?
  1. ৪৮০ মিটার
  2. ৫২০ মিটার
  3. ৫০০ মিটার
  4. ৪২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২৪০ মিটার। ২৮০ মিটার লম্বা একটি ট্রেনকে প্লাটফর্মটি অতিক্রম করতে যে মোট দূরত্ব অতিক্রম করতে হবে, তা কত?

সমাধান:
প্লাটফর্ম অতিক্রম করতে ট্রেনটিকে অতিক্রম করতে হবে = প্লাটফর্মের দৈর্ঘ্য + ট্রেনের দৈর্ঘ্য
= (২৪০ + ২৮০) মিটার
= ৫২০ মিটার।
৬,১০৫.
একই ধরণের ৯টি মেশিন ৪ মিনিটে ২৭টি পাঞ্জাবি সেলাই করতে পারে। এরকম ৪টি মেশিন কত সময়ে ১২০টি পাঞ্জাবি সেলাই করতে পারে?
  1. ৩৬ মিনিটে
  2. ৪০ মিনিটে
  3. ৪৮ মিনিটে
  4. ৫২ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একই ধরণের ৯টি মেশিন ৪ মিনিটে ২৭টি পাঞ্জাবি সেলাই করতে পারে। এরকম ৪টি মেশিন কত সময়ে ১২০টি পাঞ্জাবি সেলাই করতে পারে?

সমাধান:
৯টি মেশিন ২৭টি পাঞ্জাবি সেলাই করতে সময় লাগে = ৪ মিনিট
∴ ১টি মেশিন ১টি পাঞ্জাবি সেলাই করতে সময় লাগে = (৪ × ৯)/২৭ মিনিট
∴ ৪টি মেশিন ১২০টি পাঞ্জাবি সেলাই করতে সময় লাগে = (৪ × ৯ × ১২০)/(২৭ × ৪) মিনিট
= ৪০ মিনিট
৬,১০৬.
একজন শিক্ষকের আয় ও ব্যয়ের অনুপাত ৩০ : ২৪ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?
  1. ১৮%
  2. ২০%
  3. ১৬%
  4. ২২%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষকের আয় ও ব্যয়ের অনুপাত ৩০ : ২৪ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?

সমাধান:
ধরি,
মাসিক আয় = ৩০ক টাকা
মাসিক ব্যয় = ২৪ক টাকা
তাহলে, মাসিক সঞ্চয় = (৩০ক - ২৪ক) = ৬ক টাকা

মাসিক আয় ৩০ক টাকা হলে মাসিক সঞ্চয় = ৬ক টাকা
মাসিক আয় ১ টাকা হলে মাসিক সঞ্চয় = (৬ক/৩০ক) টাকা
মাসিক আয় ১০০ টাকা হলে মাসিক সঞ্চয় = (৬ক × ১০০)/৩০ক টাকা
= ২০ টাকা বা ২০%
৬,১০৭.
একটা দ্রব্য ৮১০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৭২০
  2. ৮৫০
  3. ৯০০
  4. ১০২০
ব্যাখ্যা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ৮১০ টাকা হলে, ক্রয়মূল্য ৮১০×১০০/৯০ টাকা বা ৯০০ টাকা।
৬,১০৮.
৩/৫,৪/৭ এর ল.সা.গু কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)
বা, ভগ্নাংশের ল.সা.গু = ১২/১ = ১২

৬,১০৯.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ৪টি করে বিক্রয় করলে ক্ষতির হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/৪ টাকা
∴ ক্ষতি = ১/৩ - ১/৪
= (৪-৩)/১৩ = ১/১২ টাকা

১/৩ টাকায় ক্ষতি হয় ১/১২ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় ৩/১২ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় (৩×১০০)/১২ = ২৫ টাকা
৬,১১০.
একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার দশগুণ। ঐ ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ৬২৫০ টাকা হলে ঐ ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে?
  1. ২৫ জন
  2. ৩০ জন
  3. ৩৫ জন
  4. ৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার দশগুণ। ঐ ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ৬২৫০ টাকা হলে ঐ ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে?

সমাধান:
ধরি, মোট ছাত্রসংখ্যা = ক
তাহলে, প্রত্যেকের মাসিক খরচ = ১০ক
∴ মোট মাসিক খরচ = ক × ১০ক = ১০ক

প্রশ্নমতে,
১০ক= ৬২৫০
⇒ ক= ৬২৫
∴ ক = ২৫

অতএব, মোট ছাত্র সংখ্যা = ২৫ জন।
৬,১১১.
টাকায় ৪টি ও টাকায় ৬টি করে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ৫টি করে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?
  1. ৪% লাভ
  2. ৪% ক্ষতি
  3. ৫% লাভ
  4. ৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৪টি ও টাকায় ৬টি করে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ৫টি করে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
৪টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য = ১/৪ টাকা

৬টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা

(১ + ১)টি বা ২টি লেবুর ক্রয়মূল্য = (১/৪) + (১/৬)
= (৩ + ২)/১২
= ৫/১২

১ টি লেবুর ক্রয়মূল্য =(৫/১২) × (১/২)
= ৫/২৪

৫টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য = ১/৫ টাকা

ক্ষতি = (৫/২৪) - (১/৫)
=(২৫ - ২৪)/১২০
= ১/১২০ টাকা

৫/২৪ টাকায় ক্ষতি হয় = ১/১২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় =(১/১২০) × (২৪/৫)
১০০ টাকায় ক্ষতি হয় = (১/১২০) × (২৪/৫) × ১০০
= ৪%
৬,১১২.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত? 
  1. ২৫৫
  2. ২২৫
  3. ৫২৫
  4. ৪৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত? 

সমাধান: 
ধরি,
দুটি সংখ্যার গ.সা.গু = x
দুটি সংখ্যার ল.সা.গু  = ২৫x 

আমরা জানি, 
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল 
∴ ২৫x × x = ২০২৫ 
⇒  ২৫x = ২০২৫ 
⇒  x = ৮১  
⇒ x = ৯ 
∴ x = ৯ 

∴ ল.সা.গু = ২৫ × ৯ 
= ২২৫ । 
৬,১১৩.
৬ টাকার ৩/৪ অংশ এবং ৫ টাকার ২/৫ অংশের মধ্যে পার্থক্য কত? 
  1. ৩.৫ টাকা
  2. ২.৫ টাকা
  3. ৪.৫ টাকা
  4. ৫.৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ টাকার ৩/৪ অংশ এবং ৫ টাকার ২/৫ অংশের মধ্যে পার্থক্য কত?

সমাধান:
৬ টাকার ৩/৪ অংশ = (৬ × ৩/৪) টাকা = ৪.৫ টাকা
আবার,
৫ টাকার ২/৫ অংশ = (৫ × ২/৫) টাকা = ২ টাকা

∴ নির্ণেয় পার্থক্য = ৪.৫ - ২ = ২.৫ টাকা

∴ পার্থক্য = ২.৫ টাকা

৬,১১৪.
পিতা ও পুত্রের বয়সের যোগফল ৩৯ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স কত?
  1. ৩২ বছর
  2. ৩০ বছর
  3. ২৮ বছর
  4. ২৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের যোগফল ৩৯ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স কত?

সমাধান:
ধরি
পুত্রের বয়স ক বছর
∴ পিতার বয়স ২ক বছর

প্রশ্নমতে,
২ক + ক = ৩৯
⇒ ৩ক = ৩৯
∴ ক = ১৩

∴ পিতার বয়স = (২ × ১৩) = ২৬ বছর
৬,১১৫.
যদি সরল সুদে ৩ বছরে কিছু টাকা ৩৬% বৃদ্ধি পায়, তবে একই হার সুদে ৯০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 
  1. ক) ২৯৮২.৬ 
  2. খ) ২৮২৯.৬ 
  3. গ) ২২৮৯.৬ 
  4. ঘ) ২২২৯.৬ 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি সরল সুদে ৩ বছরে কিছু টাকা ৩৬% বৃদ্ধি পায়, তবে একই হার সুদে ৯০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 

সমাধান: 
ধরি,
মূলধন = ১০০
মোট সুদ = ৩৬% বৃদ্ধি অর্থে ৩৬ টাকা।
সময় = ৩ বছর। 
∴ সুদের হার = (১০০ × ৩৬)/(১০০ × ৩) = ১২% 

এখন, 
চক্রবৃদ্ধি সুদ: 
= [৯০০০ × {১ + (১২/১০০)২ - ৯০০০}] 
= ১১২৮৯.৬ - ৯০০০
= ২২৮৯.৬ 
৬,১১৬.
সাজুর বেতন ৬০ টাকা বাড়লে তার বেতন বাবুর বেতনের ৫০% হবে। যদি বাবুর বেতন ২০০০ টাকা হয় তবে সাজুর বর্তমান বেতন কত?
  1. ক) ৮৪০
  2. খ) ৯৬০
  3. গ) ৯৪০
  4. ঘ) ৯০০
ব্যাখ্যা

ধরি, সাজুর বর্তমান বেতন x টাকা
প্রশ্নমতে, x + ৬০ = ২০০০ × ৫০/১০০
বা x = ১০০০ - ৬০
বা x = ৯৪০

৬,১১৭.
মিঃ রেজা তার সম্পদের ১৫% স্ত্রীকে ৫৫% ছেলেকে অবশিষ্ট ৭,২০,০০০ টাকা মেয়েকে দিলেন। ছেলেকে কত টাকা দিলেন?
  1. ক) ১২,২০,০০০
  2. খ) ১৩,২০,০০০
  3. গ) ০৭,২০,০০০
  4. ঘ) ১৪,৪০,০০০
ব্যাখ্যা
মেয়েকে দিলেন = ১০০ - (৫৫+১৫) = ৩০%
৩০% = ৭,২০,০০০ টাকা
১% = ৭,২০,০০০/৩০
৫৫% = (৭,২০,০০০ × ৫৫)/৩০ = ১৩,২০,০০০ টাকা।
৬,১১৮.
বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত?
  1. ক) ৯৬৮ টাকা
  2. খ) ৫৪০ টাকা
  3. গ) ৩৩২ টাকা
  4. ঘ) ১৬৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত?

সমাধান: 
এখানে,
মূলধন, p = ৮০০ টাকা 
মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি মূলধন, c = p(১ + r)n
= ৮০০(১ + ১০/১০০)
= ৮০০ × (১১০/১০০)
= ৯৬৮ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ = ৯৬৮ - ৮০০ 
= ১৬৮ টাকা
৬,১১৯.
একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. ক) ১২%
  2. খ) ১৫%
  3. গ) ১৮%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
মোট ব্যায় = (১/১০) + (১/২) + (১/৫) = ৮/১০ অংশ = ৪/৫ অংশ 

বাকি থাকে = [১ - (৪/৫)]  = ১/৫ অংশ

শতকরা বাকী থাকে = [(১/৫) × ১০০]℅ = ২০%
৬,১২০.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √১২৫
  2. √৩৪৩
  3. √২২৫
  4. √২১৬
ব্যাখ্যা

• পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা।
• যেহেতু √২২৫ = ১৫
• সুতরাং √২২৫ একটি মূলদ সংখ্যা।

৬,১২১.
৯ টি সখ্যার গড় ৪৩। এর সাথে ২ টি যোগ হলে, সংখ্যা ২ টির গড় ১০। সমষ্টিগতভাবে ১১ টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩৭
  2. খ) ৩৩.৩
  3. গ) ৩৪.৩
  4. ঘ) ৪৩
ব্যাখ্যা

৯ টি সংখ্যার গড় ৪৩ হলে এদের সমষ্টি ৯×৪৩ = ৩৮৭ 
আবার ২ টি সংখ্যার সমষ্টি ২×১০ = ২০
সুতরাং ৯ + ২ = ১১ টি সংখ্যার সমষ্টি  ৩৮৭ + ২০ = ৪০৭ 
অর্থাৎ, এদের গড় = ৪০৭/১১ = ৩৭

৬,১২২.
কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ২৯
  2. খ) ৫৯
  3. গ) ৮৭
  4. ঘ) ৯৭
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে ২৫টি।
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
৬,১২৩.
আরিফ ও বাবুর বেতনের অনুপাত ৪ : ৫। আরিফের বেতন ১০% এবং বাবুর বেতন ২০% বৃদ্ধি পেলে তাদের বেতনের অনুপাত কত হবে?
  1. ১৪ : ১১
  2. ১৫ : ১৪
  3. ১১ : ১৫
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: আরিফ ও বাবুর বেতনের অনুপাত ৪ : ৫। আরিফের বেতন ১০% এবং বাবুর বেতন ২০% বৃদ্ধি পেলে তাদের বেতনের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
আরিফের বেতন ৪ক
বাবুর বেতন ৫ক

১০% বৃদ্ধিতে আরিফের বেতন = ৪ক + ৪ক এর ১০% = ৪ক + ০.৪ক = ৪.৪ক

২০% বৃদ্ধিতে বাবুর বেতন = ৫ক + ৫ক এর ২০% = ৫ক + ক = ৬ক

নতুন অনুপাত = ৪.৪ক : ৬ক
= ৪.৪ : ৬
= ৪৪ : ৬০
= ১১ : ১৫
৬,১২৪.
শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?
  1. ক) ২৪ টাকা 
  2. খ) ৩৬ টাকা 
  3. গ) ৪৮ টাকা 
  4. ঘ) ৬০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?

সমাধান:
১০০ টাকার ১ বছর বা ১২ মাসের সুদ ১২ টাকা
১ টাকার ১মাসের সুদ ১২/(১০০ × ১২) টাকা
৬০০ টাকার ৬ মাসের সুদ (১২ × ৬০০ × ৬)/(১০০ × ১২) টাকা
                                         = ৩৬ টাকা
৬,১২৫.
0.00125% = ?
  1. ক) 0.0000125
  2. খ) 0.000125
  3. গ) 0.00125
  4. ঘ) 0.125
ব্যাখ্যা
0.00125%
= 0.00125/100
= 0.0000125
৬,১২৬.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৬৭ হলে, সংখ্যা দুইটি কী কী?
  1. ৩২, ৩৩
  2. ৩৩, ৩৪
  3. ৩৪, ৩৫
  4. ৩২, ৩৫
ব্যাখ্যা
সংখ্যা দুইটি  (৬৭ - ১)/২ ও (৬৭ + ১)/২ অর্থাৎ ৩৩ ও ৩৪
৬,১২৭.
শতকরা বার্ষিক কত মুনাফার 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে?
  1. 20%
  2. 10%
  3. 5%
  4. 15%
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফার 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে?

সমাধান: 
এখানে,
P = আসল = 3000 টাকা
I = মুনাফা = 1500 টাকা
r = মুনাফার হার = ? 
n = সময় = 5 বছর 

আমরা জানি,
I = Pnr
বা, r/100 = I/Pn
বা, r/100 = 1500/(3000 × 5)
বা, r = (1500 × 100)/(3000 × 5)
∴ r = 10% 

∴ মুনাফার হার = 10%  

৬,১২৮.
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? 
  1. ১২৮১ টাকা 
  2. ১৩১১ টাকা 
  3. ১২৮০ টাকা 
  4. ১৩১০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? 

সমাধান: 
১৫% লাভে, 
১০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ১১৫ টাকা 
∴ ১ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ১১৫/১০০ টাকা 
∴ ১২০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (১১৫ × ১২০০)/১০০ টাকা 
= ১৩৮০ টাকা 

৫% ক্ষতিতে, 
১০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ৯৫ টাকা 
∴ ১ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ৯৫/১০০ টাকা 
∴ ১৩৮০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (৯৫ × ১৩৮০)/১০০ টাকা 
= ১৩১১ টাকা 

∴ শেষ বিক্রয়মূল্য = ১৩১১ টাকা।

৬,১২৯.
একজন দোকানদার প্রতি হালি ডিম ৫০ টাকা দরে ক্রয় করেন এবং ৩টি ডিম ৪২ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত লাভ হবে?
  1. ৯.৫%
  2. ১০%
  3. ১২.৫%
  4. ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ৫০ টাকা দরে ক্রয় করেন এবং ৩টি ডিম ৪২ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ হালি বা ৪টি ডিমের ক্রয়মূল্য ৫০ টাকা

৩টি ডিমের বিক্রয়মূল্য ৪২ টাকা
∴ ১টি ডিমের বিক্রয়মূল্য ৪২/৩ টাকা
∴ ৪ টি ডিমের বিক্রয়মূল্য (৪২ × ৪)/৩ টাকা
= ৫৬ টাকা 

যেহেতু ডিমের ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি, সুতরাং লাভ হবে।
∴ লাভ = (৫৬ - ৫০) টাকা
= ৬ টাকা

৫০ টাকায় লাভ ৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ = (৬ × ১০০)/৫০ টাকা 
= ১২ টাকা 

∴ তাঁর শতকরা ১২ টাকা লাভ হবে। 
৬,১৩০.
১৫,২৫, ৪০ এবং ৭৫ দ্বারা বিভাজ্য চার অংকবিশিষ্ট বৃহত্তম সংখ্যা কোনটি?
  1. ক) ৯০০০
  2. খ) ৯৪০০
  3. গ) ৯৬০০
  4. ঘ) ৯৮০০
ব্যাখ্যা

৪ অংকের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯
১৫, ২৫, ৪০ এবং ৭৫ এর ল.সা.গু. = ৬০০
৯৯৯৯ কে ৬০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩৯৯ থাকে।
তাহলে, নির্ণেয় সংখ্যা = (৯৯৯৯ - ৩৯৯) = ৯৬০০

৬,১৩১.
সর্বনিম্ন কত সংখ্যক সৈন্যকে ১২, ১৫, ১৮ এবং ২০ জনের দলে এবং তাদেরকে বর্গ আকারে সাজানো সম্ভব?
  1. ১৮০ জন
  2. ৯০০ জন
  3. ১৬০০ জন
  4. ২৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক সৈন্যকে ১২, ১৫, ১৮ এবং ২০ জনের দলে এবং তাদেরকে বর্গ আকারে সাজানো সম্ভব?

সমাধান:
১২, ১৫, ১৮ এবং ২০ এর ল.সা.গু নির্ণয় করি,
১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫
১৮ = ২ × ৩ × ৩
২০ = ২ × ২ × ৫

∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ × ৩

যেহেতু সৈন্যদেরকে বর্গের আকারে সাজানো যায় তাই ল.সা.গু এর সাথে ৫ দ্বারা গুণ করতে হবে।
∴ সৈন্য সংখ্যা = ২ × ২ × ৩ × ৫ × ৩ × ৫
= ৯০০ জন
৬,১৩২.
একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ১০০ জন
  2. ১৫০ জন
  3. ২০০ জন
  4. ২৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?

সমাধান:
১৫ জন লোক একটি কাজ করতে পারে ১০ দিনে
১ জন লোক একটি কাজ করতে পারে (১০ × ১৫) দিনে
= ১৫০ দিনে
৬,১৩৩.
একজন ব্যবসায়ী একটি পণ্য তার বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ পণ্যের ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ পণ্যের বিক্রয়মূল্য কত লেখা ছিল?
  1. ৪৫০ টাকা
  2. ৪৮০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৫২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি পণ্য তার বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ পণ্যের ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ পণ্যের বিক্রয়মূল্য কত লেখা ছিল?

সমাধান:
২৫% লাভে, শতকরা বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
প্রশ্নমতে,
১০০% = ৩৮০ টাকা 
⇒ ১% = ৩৮০/১০০ টাকা
⇒ ১২৫% = (৩৮০ × ১২৫)/১০০ = ৪৭৫ টাকা
∴ বিক্রয়মূল্য = ১২৫ টাকা

আবার ৫% ছাড়ে, শতকরা বিক্রয়মূল্য = ১০০ - ৫ = ৯৫%
আবার প্রশ্নমতে,
৯৫% = ৪৭৫ টাকা
⇒ ১% = ৪৭৫/৯৫
⇒ ১০০% = (৪৭৫ × ১০০)/৯৫ = ৫০০ টাকা
অতএব, বইটির বিক্রয়মূল্য লেখা ছিল ৫০০ টাকা।
৬,১৩৪.
ডিজেলের মূল্য 25% বেড়েছে । একজন গাড়ি চালক কী পরিমাণ ডিজেলের ব্যবহার কমালে, তার খরচ অপরিবর্তিত থাকবে?
  1. 25%
  2. 20%
  3. 50%
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ডিজেলের মূল্য 25% বেড়েছে । একজন গাড়ি চালক কী পরিমাণ ডিজেলের ব্যবহার কমালে, তার খরচ অপরিবর্তিত থাকবে?

সমাধান:
ধরি,
1 লিটার ডিজেলের মূল্য = 100 টাকা এবং ব্যবহার করত x লিটার ।
∴ মোট খরচ = 100x
মূল্য 25% বেড়েছে,
1 লিটার ডিজেলের মূল্য = 100 + 25 = 125 টাকা
তাহলে, 1 লিটারে খরচ = 125x টাকা
খরচ কমাতে হবে = 125x - 100x = 25x
∴ খরচ কমাতে হবে
=(25x/125x) × 100%                     
= 1/5 × 100%
= 20%
৬,১৩৫.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ২০% বৃদ্ধি পায়, তবে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২১%
  2. খ) ৪৪%
  3. গ) ২৪%
  4. ঘ) ১৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ২০% বৃদ্ধি পায়, তবে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক একক 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ একক

২০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ২০%) একক
= ক + ২০ক/১০০
= ক + ক/৫
= ৬ক/৫ একক

নতুন ক্ষেত্রফল = ৩৬ক/২৫ বর্গ একক

ক্ষেত্রফল বৃদ্ধি
= (৩৬ক/২৫) - ক = ১১ক/২৫

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(১১ক/২৫)/ক} × ১০০]%
= ৪৪%
৬,১৩৬.
দুটি সংখ্যার গুণফল ১৯২ এবং তাদের যোগফল ২৮। বড় সংখ্যাটি কত? 
  1. ক) ১৯
  2. খ) ১০
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
মনেকরি
সংখ্যা দুটি ক ও  ২৮ - ক 

প্রশ্নমতে, 
ক (২৮ - ক) = ১৯২ 
২৮ ক - ক = ১৯২ 
- ২৮ক + ১৯২ = ০
- ১৬ক - ১২ক + ১৯২ = ০ 
ক (ক - ১৬ ) - ১২ (ক - ১৬) = ০
(ক - ১৬)( ক - ১২) = ০
ক = ১৬ ,১২ 
বড় সংখ্যাটি = ১৬
৬,১৩৭.
বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় ১০০০০ টাকার ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ১১০২৫
  2. ১১২২৫
  3. ১২২২৫
  4. ১২৩২৫
ব্যাখ্যা
নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r%)n
= ১০০০০(১ + ৫/১০০)
=১০০০০ × ১০৫ × ১০৫ ÷ (১০০ × ১০০)
= ১১০২৫ টাকা।
৬,১৩৮.
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
  1. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
  2. ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
  3. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
  4. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?

সমাধান:
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে,
সে সংখ্যাটি ৩১ অপেক্ষা বড় এবং সংখ্যাটি (৩৪৬ - ৩১) = ৩১৫ এর গুণনীয়ক।
এখানে,
৩১৫
= ১ × ৩১৫
= ৩ × ১০৫
= ৫ × ৬৩
= ৭ × ৪৫
= ৯ × ৩৫
= ১৫ × ২১ 

∴ ৩১ অপেক্ষা বড়  ৩১৫ এর গুণনীয়কসমূহ = ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
৬,১৩৯.
১০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার গতিতে চললে ১৫০ মিটার একটি সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
ট্রেনটি ৩৬ কিমি বা ৩৬০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
∴ (১৫০+১০০) বা ২৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০X২৫০)/৩৬০০০ = ২৫ সেকেন্ডে।
৬,১৪০.
100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. 10.05 টাকা
  2. 11.05 টাকা
  3. 12.05 টাকা
  4. 13.05 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
মূলধন, P = 100 টাকা
সুদের হার, r = 10% = 10/100 = 1/10
সময়, n = 5 বছর

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
SI = P × r × n
= 100 × (1/10) × 5
= 50 টাকা

আবার,
চক্রবৃদ্ধি মুনাফায়,
C = P(1 + r)n
= 100 × (1 + 1/10)5
= 100 × (11/10)5
= 100 × (11/10) × (11/10) × (11/10) × (11/10) × (11/10)
= 100 × (161051/100000)
= 161051/1000
= 161.051 টাকা


∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= (161.051 - 100) টাকা
= 61.051 টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = 61.051 - 50 = 11.051 টাকা

৬,১৪১.
০.০২৮৯ এর বর্গমূল কত?
  1. ১৭ 
  2. ০.১৭ 
  3. ০.০১৭ 
  4. ০.০০১৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০২৮৯ এর বর্গমূল কত?

সমাধান:
√(০.০২৮৯)
= √{(০.০২৮৯ × ১০০০০)/১০০০০}
= √(২৮৯/১০০০০)
= ১৭/১০০
= ০.১৭ 

৬,১৪২.
১২% হারে ২৫,০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?
  1. ৫১০০ টাকা
  2. ৬৩৬০ টাকা
  3. ৬৭৮০ টাকা
  4. ৭০৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১২% হারে ২৫,০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?

সমাধান:
দেয়া আছে,
আসল (P) = ২৫,০০০ টাকা
মুনাফার হার (r) = ১২%
সময় (n) = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি বা যৌগিক মূলধন (A) = P{১ + (r/১০০)}n
= ২৫,০০০ × {১ + (১২/১০০)}
= ২৫,০০০ × (১১২/১০০)
= ২৫,০০০ × (১১২/১০০) × (১১২/১০০) 
= ৩১,৩৬০ টাকা

∴ মুনাফা = চক্রবৃদ্ধি বা যৌগিক মূলধন - আসল
= ৩১,৩৬০ - ২৫,০০০
= ৬৩৬০ টাকা

৬,১৪৩.
দুই অংকের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ও তিন অংকের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ১৮১
  2. খ) ১৯০
  3. গ) ১৮৭
  4. ঘ) ১৬৯
ব্যাখ্যা
দুই অংকের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ৮১ এবং তিন অংকের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ১০০। এদের সমষ্টি ১৮১।
৬,১৪৪.
রাকিব তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ৮ মাসে ২০০০ টাকা মুনাফা পেল। মুনাফার হার ৮% হলে, ঐ ব্যবসায় রাকিবের মূলধন কত?
  1. ২৮৭০০ টাকা
  2. ৩৭৫০০ টাকা
  3. ৩২৪৫০ টাকা
  4. ৪২৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ৮ মাসে ২০০০ টাকা মুনাফা পেল। মুনাফার হার ৮% হলে, ঐ ব্যবসায় রাকিবের মূলধন কত?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা, I = ২০০০ টাকা
সময়, n = ৮ মাস = ৮/১২ বছর
= ২/৩ বছর
মুনাফার হার, r = ৮% = ৮/১০০ টাকা
= ২/২৫ টাকা

আমরা জানি,
I = Prn
⇒ P = I/rn
= ২০০০/{(২/২৫)(২/৩)}
= ২০০০/(৪/৭৫)
= (২০০০ × ৭৫)/৪
= ৩৭৫০০
৬,১৪৫.
দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 4 হলে, ছোটো সংখ্যাটি কত?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 4 হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান :

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6

মনে করি,
একটি সংখ্যা 5x  এবং
অপর সংখ্যাটি 6x

সংখ্যা দুটির গ.সা.গু = x

শর্তমতে, 
x = 4

ছোট সংখ্যাটি = 5 × 4 = 20 
৬,১৪৬.
৮% সরল মুনাফায় ৬ মাসে ১৫,০০০ টাকার মুনাফা কত?
  1. ৪০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৮% সরল মুনাফায় ৬ মাসে ১৫,০০০ টাকার মুনাফা কত?

সমাধান:
এখানে,
আসল, P = ১৫,০০০ টাকা
মুনাফার হার, r = ৮% = ৮/১০০
সময়, n = ৬ মাস = ৬/১২ = ১/২ বছর

সুদ, I = Pnr
= ১৫০০০ × (১/২) × (৮/১০০)
= ৬০০০০/১০০
= ৬০০ টাকা

৬,১৪৭.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং তাদের গ.সা.গু ১৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ৭৬
  2. ৮৪
  3. ৯২
  4. ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং তাদের গ.সা.গু ১৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান:
ল.সা.গু = অনুপাতের গুণফল × গ.সা.গু
= ২ × ৩ × ১৪
= ৮৪
৬,১৪৮.
৩/১০০, ৩/১০, ৯/১০০ এর ল.সা.গু কত?
  1. ০.০৯
  2. ০.৩
  3. ০.০৩
  4. ০.৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/১০০, ৩/১০, ৯/১০০ এর ল.সা.গু কত?

সমাধান: 
৩/১০০
৩/১০
৯/১০০

এখানে, লব গুলোর ল.সা.গু = ৯
হর গুলোর গ.সা.গু = ১০

ভগ্নাংশগুলোর ল.সা.গু  = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)
= ৯/১০
= ০.৯
৬,১৪৯.
৩৬১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ১৯ : ১৬
  2. ২৩ : ১৭
  3. ২১ : ১৫
  4. ১৭ : ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান:
দ্বিভাজিত অনুপাত:
কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয়।

৩৬১ : ২৫৬ দ্বিভাজিত অনুপাত =√৩৬১ : √২৫৬ = ১৯ : ১৬
৬,১৫০.
একজন কর্মকর্তা তার মূল বেতনের ১৫% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৭৫০০ টাকা হয় তবে তার মোট বেতন কত হবে?
  1. ৮৬০০ টাকা
  2. ৮৬২৫ টাকা
  3. ৮৫০০ টাকা
  4. ৯০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন কর্মকর্তা তার মূল বেতনের ১৫% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৭৫০০ টাকা হয় তবে তার মোট বেতন কত হবে?

সমাধান:
১০০ টাকায় মহার্ঘ ভাতা পান ১৫ টাকা
১ টাকায় মহার্ঘ ভাতা পান ১৫/১০০ টাকা
৭৫০০ টাকায় মহার্ঘ ভাতা পান = (১৫ × ৭৫০০)/১০০ টাকা
= ১১২৫ টাকা

∴ তার মোট বেতন = (৭৫০০ + ১১২৫) = ৮৬২৫ টাকা

৬,১৫১.
৪০ টাকায় ৪৫ টি লেবু বিক্রি করায় একজন বিক্রেতার ২০% ক্ষতি হয়। ২৪ টাকায় কতটি লেবু বিক্রি করলে তার ২০% লাভ হবে?
  1. ক) ২৮
  2. খ) ২৫
  3. গ) ১৮
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ টাকায় ৪৫ টি লেবু বিক্রি করায় একজন বিক্রেতার ২০% ক্ষতি হয়। ২৪ টাকায় কতটি লেবু বিক্রি করলে তার ২০% লাভ হবে?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
 বিক্রয়মূল্য ৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৪০)/৮০ টাকা = ৫০ টাকা
অর্থাৎ ৪৫ টি লেবুর ক্রয়মূল্য ৫০ টাকা
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য হলে (১২০×৫০)/১০০ = ৬০ টাকা
অর্থাৎ, ৬০ টাকায় বিক্রি করতে হবে  ৪৫ টি লেবু
           ২৪ টাকায় বিক্রি করতে হবে (৪৫× ২৪ )/ ৬০ = ১৮ টি লেবু
৬,১৫২.
আসল-মুনাফা একত্রে ১২৫০ টাকা, মুনাফা আসলের ১/৪ হলে, আসল কত টাকা?
  1. ক) ১০৫০
  2. খ) ৯০০
  3. গ) ৯৬০
  4. ঘ) ১০০০
ব্যাখ্যা
 প্রশ্ন: আসল-মুনাফা একত্রে ১২৫০ টাকা, মুনাফা আসলের ১/৪ হলে, আসল কত টাকা? 

ধরি,
আসল = ৪ টাকা
মুনাফা = ৪ এর ১/৪ = ১ টাকা
মুনাফা-আসল = ৪ + ১ = ৫ টাকা

এখন,  
মুনাফা-আসল ৫ টাকা হলে আসল = ৪ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে আসল = ৪/৫ টাকা
মুনাফা-আসল ১২৫০ টাকা হলে আসল = (৪ × ১২৫০)/৫
= ১০০০ টাকা
৬,১৫৩.
২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য x ফুট
ছোট অংশের দৈর্ঘ্য ২x/৩ ফুট।

প্রশ্নমতে,
x + (২x/৩) = ২০
বা, (৩x + ২x)/৩ = ২০
বা, ৫x = ৬০
∴ x = ১২

∴ ছোট অংশের দৈর্ঘ্য (২ × ১২)/৩ = ৮ ফুট
৬,১৫৪.
সরল করুন: {(৯/১৮) ÷ (৪/৮)} × {(১৫/৫) ÷ (৯/৩)}
  1. ৪/৩ 
  2. ৬/৫ 
  3. ১ 
ব্যাখ্যা

প্রশ্ন: সরল করুন:  {(৯/১৮) ÷ (৪/৮)} × {(১৫/৫) ÷ (৯/৩)}

সমাধান: 
দেওয়া আছে, 
 {(৯/১৮) ÷ (৪/৮)} × {(১৫/৫) ÷ (৯/৩)}
= {(১/২) ÷ (১/২)} × {৩ ÷ ৩}
= {(১/২) × (২/১)} × ১
= ১ × ১ 
= ১

৬,১৫৫.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? 
  1. ৪ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৭ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ১২ 
বা, ৩x = ১২ 
বা, x = ১২/৩ 
∴ x = ৪

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
৬,১৫৬.
k এর 200% - 50 এর (k + 2)% = k হলে, k এর মান কত? 
  1. 2
  2. 18
  3. 22
  4. 8
  5. 6
ব্যাখ্যা

প্রশ্ন: k এর 200% - 50 এর (k + 2)% = k হলে, k এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
k এর 200% - 50 এর (k + 2)% = k
⇒ (200/100) × k - {(k + 2)/100} × 50 = k
⇒ 2k - (k + 2)/2 = k
⇒ 4k - k - 2 = 2k
⇒ 4k - 2k - k = 2
⇒ 4k - 3k = 2
⇒ k = 2

∴ k এর মান 2

৬,১৫৭.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
  1. ৪৬ টাকা
  2. ৫০ টাকা
  3. ৪৮ টাকা
  4. ৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?

সমাধান: 
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং
বইয়ের মূল্য = (৯৫ - x) টাকা

প্রশ্নমতে,
x + ১৫ = ২ {(৯৫ - x) - ১৪}
বা, x + ১৫ = ১৯০ - ২x -২৮
বা, x + ২x = ১৬২ - ১৫
বা, ৩x = ১৪৭
বা, x = ১৪৭/৩
∴ x = ৪৯

∴ বইটির মূল্য = (৯৫ - ৪৯) টাকা
= ৪৬ টাকা।
৬,১৫৮.
একজন পুরুষ যে সময়ে একটি কাজ করতে পারে একজন স্ত্রীলোক সে সময়ে তার ১/২ অংশ কাজ করতে পারে। চারজন পুরুষ যে কাজ ১০ দিনে করতে পারে, ২০ জন স্ত্রীলোক সে কাজ কত দিনে করতে পারবে?
  1. ৪ দিনে
  2. ৮ দিনে
  3. ১৬ দিনে
  4. ৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পুরুষ যে সময়ে একটি কাজ করতে পারে একজন স্ত্রীলোক সে সময়ে তার ১/২ অংশ কাজ করতে পারে। চারজন পুরুষ যে কাজ ১০ দিনে করতে পারে, ২০ জন স্ত্রীলোক সে
কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
১/২ অংশ কাজ করে ১ জন স্ত্রীলোক
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (১ × ২) বা ২ জন স্ত্রীলোক

∴ ১ জন পুরুষের কাজ সমতুল্য ২ জন স্ত্রীলোকের কাজ
∴ ৪ জন পুরুষের কাজ সমতুল্য = (২ × ৪) = ৮ জন স্ত্রীলোকের কাজ

∴ ৮ জন স্ত্রীলোক কাজটি করে ১০ দিনে
∴ ১ জন স্ত্রীলোক কাজটি করে (১০ × ৮) দিনে
∴ ২০ জন স্ত্রীলোক কাজটি করে = (১০ × ৮)/২০ = ৪ দিনে

∴ ২০ জন স্ত্রীলোক ঐ কাজটি ৪ দিনে করতে পারবে।
৬,১৫৯.
একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?
  1. ৭০০ টাকা
  2. ৭২০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৭৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
১৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮৫ টাকা।
∴ বিক্রয়মূল্য ৬১২ টাকা হলে ক্রয়মূল্য (৬১২ × ১০০)/৮৫ টাকা।
= ৭২০ টাকা।
৬,১৬০.
যদি y এর x% z এর সমান হয়, x এর মান z এর শতকরা কত অংশ?
  1. y2/100
  2. y/100
  3. 100/y
  4. 1002/y
ব্যাখ্যা
প্রশ্ন: যদি y এর x% z এর সমান হয়, x এর মান z এর শতকরা কত অংশ?

সমাধান:
y এর x% z এর সমান।

∴ z = y এর x%
= y × x/100
= xy/100

ধরি,
শতকরা হারটি m

∴ z এর m% = x
⇒ (xy/100) × (m/100) = x
⇒ mxy = x × 100 × 100
⇒ m = (x × 100 × 100)/xy
⇒ m = 10000/y
m = 1002/y
৬,১৬১.
কলার দাম ২০% কমে যাওয়ায় ২০ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?
  1. ২ টাকা
  2. ২.৫০ টাকা
  3. ৩.৫০ টাকা
  4. ৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কলার দাম ২০% কমে যাওয়ায় ২০ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?

সমাধান:
২০% হ্রাসে,
বর্তমান মূল্য = ৮০ টাকা

পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ৮০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য ৮০/১০০ টাকা
পূর্বমূল্য ২০ টাকা হলে বর্তমান মূল্য (৮০ × ২০)/ ১০০ টাকা
= ১৬ টাকা

২ টি কলার বর্তমান মূল্য = (২০ - ১৬) = ৪ টাকা
∴ ১ টি কলার বর্তমান মূল্য = ৪ ÷ ২ = ২ টাকা
৬,১৬২.
ক ও খ এর মধ্যে ৩২০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার তিনগুণ পায়। খ কত টাকা পায়?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ১৪০ টাকা
  3. গ) ২২০ টাকা
  4. ঘ) ২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ এর মধ্যে ৩২০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার তিনগুণ পায়। খ কত টাকা পায়?

সমাধান: 
ক পায় = x  টাকা 
খ পায় = ৩x  টাকা 

প্রশ্নমতে,
৩x  + x  = ৩২০
বা, ৪x = ৩২০
বা, x = ৩২০/৪
∴ x  = ৮০ 

খ পায় = (৩ × ৮০)  টাকা 
= ২৪০ টাকা
৬,১৬৩.
দুইটি রাশির অনুপাত ৬ : ১৩। উত্তররাশি ৯১ হলে, পূর্বরাশি কত?
  1. ক) ৪২
  2. খ) ৫৪
  3. গ) ৫৭
  4. ঘ) ৬২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৬ : ১৩। উত্তররাশি ৯১ হলে, পূর্বরাশি কত?

সমাধান: 
পূর্ব রাশি : উত্তর রাশি = ৬ : ১৩
পূর্ব রাশি : ৯১ = ৬ : ১৩
পূর্ব রাশি/ ৯১ = ৬/ ১৩
∴ পূর্বরাশি = (৬ × ৯১)/১৩ = ৪২
৬,১৬৪.
একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ২৪ সেকেন্ড এবং ১৫০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ১৮ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ২৬০ মিটার
  2. ১৫০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ২৪ সেকেন্ড এবং ১৫০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ১৮ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রেনের দৈর্ঘ্য = ক মিটার
তাহলে,
প্রথম ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব = ক + ৩০০ মিটার
এবং সময় = ২৪ সেকেন্ড
∴ গতি = (ক + ৩০০)/২৪ মিটার/সেকেন্ড

আবার,
দ্বিতীয় ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব = ক + ১৫০ মিটার
এবং সময় = ১৮ সেকেন্ড
∴ গতি = (ক + ১৫০)/১৮ মিটার/সেকেন্ড

প্রশ্নমতে,
⇒ (ক + ৩০০)/২৪ = (ক + ১৫০)/১৮
⇒ ১৮(ক + ৩০০) = ২৪(ক + ১৫০)
⇒ ১৮ক + ৫৪০০ = ২৪ক + ৩৬০০
⇒ (২৪ - ১৮)ক = ৫৪০০ - ৩৬০০
⇒ ৬ক = ১৮০০
⇒ ক = ১৮০০/৬
∴ ক = ৩০০

সুতরাং, ট্রেনটির দৈর্ঘ্য = ৩০০ মিটার।
৬,১৬৫.
নৌকাটি স্রোতের প্রতিকূলে যেতে যা সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যদি পুরো যাত্রায় ৯ ঘণ্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকাটি স্রোতের প্রতিকূলে যেতে যা সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যদি পুরো যাত্রায় ৯ ঘণ্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ৯ 
বা, ৩x = ৯ 
বা, x = ৯/৩ 
∴ x = ৩

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৩ ঘণ্টা।

৬,১৬৬.
১০ টি চেয়ার এবং ৫ টি টেবিলের দাম সমান। যদি ৪ টি চেয়ার এবং ৩ টি টেবিলের দাম ২২০০ টাকা হয়, তবে ৬ টি চেয়ার এবং ৪ টি টেবিলের মোট দাম কত হবে?
  1. 8০৮০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৩০৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ টি চেয়ার এবং ৫ টি টেবিলের দাম সমান। যদি ৪ টি চেয়ার এবং ৩ টি টেবিলের দাম ২২০০ টাকা হয়, তবে ৬ টি চেয়ার এবং ৪ টি টেবিলের মোট দাম কত হবে?

সমাধান:

ধরি,
১ টি চেয়ারের দাম = X টাকা
১ টি টেবিলের দাম = Y টাকা

১০ চেয়ারের দাম = ১০X

৫ টেবিলের দাম = ৫Y

প্রশ্নমতে:
১০X = ৫Y
∴ Y = ২X

দেওয়া আছে:
৪X + ৩Y = ২২০০
বা, ৪X + ৩(২X) = ২২০০
বা, ৪X + ৬X = ২২০০
বা, ১০X = ২২০০
∴ X = ২২০

তাহলে, Y = ২ × ২২০ = ৪৪০

৬ চেয়ারের দাম = ৬ × ২২০ = ১৩২০
৪ টেবিলের দাম = ৪ × ৪৪০ = ১৭৬০

মোট দাম = ১৩২০ + ১৭৬০ = ৩০৮০ টাকা

৬,১৬৭.
৪ এবং ১৬ সংখ্যা দুটির মধ্যসমানুপাতী কত?
ব্যাখ্যা

ক, খ এবং গ রাশি তিনটি ক্রমিক সমানুপাতী হলে মধ্যসমানুপাতী হবে,
= ক × গ
বা, খ = √(ক × গ)
সুতরাং ৪ এবং ১৬ সংখ্যা দুটির মধ্যসমানুপাতী = √(৪ × ১৬)
= ২ × ৪
= ৮

৬,১৬৮.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৮০ হলে সংখ্যা দুটি কত?
  1. ৭৫, ৯০
  2. ৬০, ৭২
  3. ৯৬, ৭২
  4. ১২০, ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৮০ হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
মনে করি,
ছোট সংখ্যাটি = ৪ক
এবং বড় সংখ্যাটি = ৫ক

∴ ৪ক এবং ৫ক এর ল.সা.গু = ২০ক
প্রশ্নমতে,
২০ক = ৪৮০
⇒ ক = ৪৮০/২০
⇒ ক = ২৪

∴ ছোট সংখ্যাটি = (৪ × ২৪) = ৯৬
বড় সংখ্যাটি = (৫ × ২৪) = ১২০
৬,১৬৯.
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৫৬
  3. ৬৪
  4. ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান: 
আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
⇒ ২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২৮৮ × ১২)/৩৬ = ৯৬
৬,১৭০.
এক ব্যক্তি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ১৬ কিমি যায় এবং স্রোতের বিপরীতে ৮ ঘণ্টায় ফিরে আসে। তাহলে স্রোতের গতিবেগ কত?
  1. ক) ১ কি.মি./ঘণ্টা
  2. খ) ১.৫ কি.মি./ঘণ্টা
  3. গ) ২ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ২.৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন- এক ব্যক্তি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ১৬ কিমি যায় এবং স্রোতের বিপরীতে ৮ ঘণ্টায় ফিরে আসে। তাহলে স্রোতের গতিবেগ কত?

সমাধান-
স্রোতের অনুকূলে বেগ = ১৬/৪ = ৪ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = ১৬/৮ = ২ কি.মি./ঘণ্টা

নৌকার বেগ + স্রোতের বেগ = ৪ কি.মি./ঘণ্টা
নৌকার বেগ - স্রোতের বেগ = ২ কি.মি./ঘণ্টা
∴ ২ × (স্রোতের বেগ) = ২ কি.মি./ঘণ্টা
∴ স্রোতের বেগ) = ২/২ = ১ কি.মি./ঘণ্টা
৬,১৭১.
একটি ক্যাম্পে ৮ জন লোকের ৬ দিনে ৪৮ লিটার পানি লাগে। যদি ক্যাম্পে ৪ জন নতুন লোক আসে, তবে সব লোকের জন্য ৯ দিনে কত লিটার পানি লাগবে?
  1. ৯০ লিটার
  2. ১০৮ লিটার
  3. ১২০ লিটার
  4. ১০৫ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্যাম্পে ৮ জন লোকের ৬ দিনে ৪৮ লিটার পানি লাগে। যদি ক্যাম্পে ৪ জন নতুন লোক আসে, তবে সব লোকের জন্য ৯ দিনে কত লিটার পানি লাগবে?

সমাধান:
৪ জন লোক নতুন আসায় মোট লোকসংখ্যা হয় = ৮ + ৪ = ১২ জন

৮ জন লোকের ৬ দিনে পানি লাগে = ৪৮ লিটার
∴ ১ জন লোকের ১ দিনে পানি লাগে = ৪৮/(৮ × ৬) লিটার
∴ ১২ জন লোকের ৯ দিনে পানি লাগবে = (৪৮ × ১২ × ৯)/(৮ × ৬) লিটার
                                         = ৫১৮৪/৪৮ = ১০৮ লিটার

৬,১৭২.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো -
  1. ২০০ মিটার
  2. ২৫০ মিটার
  3. ৩৫০ মিটার
  4. ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো -

সমাধান: 
 প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ২৫০ মিটার 
মোট  দূরত্ব অতিক্রম করতে হবে= (২০০ + ২৫০) মিটার = ৪৫০ মিটার 
৬,১৭৩.
১৭৫৪ টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে যত লাভ হয়, ১৪৯২ টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়। দ্রব্যটি ক্রয়মূল্য কত? 
  1. ক) ১৬৫৩ টাকা
  2. খ) ১৬৪৩ টাকা
  3. গ) ১৬৩৩ টাকা
  4. ঘ) ১৬২৩ টাকা
ব্যাখ্যা
মনেকরি,
১৭৫৪ টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে লাভ হয় ক টাকা 
ক্রয়মূল্য = ১৭৫৪ - ক টাকা 


১৪৯২ টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়
ক্রয়মূল্য = ১৪৯২ + ক টাকা 

প্রশ্নমতে,
১৭৫৪ - ক = ১৪৯২ + ক
১৭৫৪ - ১৪৯২ = ক + ক 
২ক = ২৬২ 
ক = ২৬২ / ২ 
ক = ১৩১ 
ক্রয়মূল্য = ১৪৯২ + ১৩১ টাকা 
               = ১৬২৩ টাকা
৬,১৭৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ৬ থাকবে? 
  1. ক) ৭২
  2. খ) ৭৫
  3. গ) ৭৬
  4. ঘ) ৭৮
ব্যাখ্যা
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু থেকে ৬ বেশি।
এখানে 
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩

১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৭২ + ৬ = ৭৮
৬,১৭৫.
যদি ১০% সুদে ৩০০০ টাকা এবং ৮% সুদে ২০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে মোট বিনিয়োগের উপর শতকরা কত সুদ পাওয়া যাবে?
  1. ৯%
  2. ৯.২%
  3. ৯.৫%
  4. ৯.৮%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১০% সুদে ৩০০০ টাকা এবং ৮% সুদে ২০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে মোট বিনিয়োগের উপর শতকরা কত সুদ পাওয়া যাবে?

সমাধান: 
১০% হারে ৩০০০ টাকার  সুদ = ৩০০০ × ১০/১০০  
= ৩০০ টাকা 
৮% হারে  ২০০০ টাকার সুদ = ২০০০ × ৮/১০০ 
= ১৬০ টাকা 

মোট সুদ = ৩০০ + ১৬০ টাকা 
= ৪৬০ টাকা 

∴ সুদের হার = (৪৬০/৫০০০) × ১০০% 
= ৯.২% 
৬,১৭৬.
একটি বাঁশের ০.১৫ অংশ কাদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৩ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১০ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ২০ মিটার
ব্যাখ্যা
বাঁশটির  কাদায় ও পানিতে আছে = (০.১৫ + ০.৬৫) অংশ
                                                 = ০.৮০ অংশ 
                                                   = ৮০/১০০ অংশ 
                                                  = ৪/৫  অংশ 
ধরি 
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ১ 
পানির উপরে আছে = ১ - (৪/৫)
                               = (৫ - ৪)/৫
                                = ১/৫ অংশ 
প্রশ্নমতে 
১/৫ অংশ = ৩ মিটার 
১ বা (সম্পূর্ণ) অংশ = (৩ × ৫)/১ মিটার = ১৫ মিটার 
৬,১৭৭.
বার্ষিক মুনাফা ৯% থেকে বেড়ে ১১% হওয়ায় মাসুদের আয় ৮ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
  1. ১২০০ টাকা
  2. ১৪০০ টাকা
  3. ১৬০০ টাকা
  4. ১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা ৯% থেকে বেড়ে ১১% হওয়ায় মাসুদের আয় ৮ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?

সমাধান: 
এখানে,
মুনাফা বৃদ্ধি, r = (১১ - ৯)% = ২% = ২/১০০ = ১/৫০ টাকা
সময়, n = ৮ বছর
মুনাফা, I = ২৫৬ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, P = I/nr
বা, P = ২৫৬/{৮ × (১/৫০)}
বা, P = (২৫৬ × ৫০)/৮
∴ P = ১৬০০

∴ মূলধন = ১৬০০ টাকা
৬,১৭৮.
একটি বৃত্তাকার পথে একজন সাইকেল চালক π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে গতিশীল। বৃত্তাকার পথটি ৫ বার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগবে?
  1. ১.৫ মিনিট
  2. ২ মিনিট
  3. ২.৫ মিনিট
  4. ৩ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার পথে একজন সাইকেল চালক π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে গতিশীল। বৃত্তাকার পথটি ৫ বার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগবে?

সমাধান: 
একটি বৃত্ত একবার সম্পূর্ণ ঘুরলে ২π রেডিয়ান দূরত্ব অতিক্রম হয়।
৫ বার ঘুরলে মোট অতিক্রান্ত দূরত্ব = (২π × ৫) = ১০π রেডিয়ান।

π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে ১০π দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে = ১০π/(π/১২) সেকেন্ড
= ১২০ সেকেন্ড
= ২ মিনিট
৬,১৭৯.
দু’টি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. = ৪ হলে ল.সা.গু. কত?
  1. ক) ২৪০
  2. খ) ৩৬০
  3. গ) ৬০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু'টি ৫a, ৬a
∴ গ.সা.গু. a = ৪
∴ ল.সা.গু. = ৫ × ৬ × a
= ৩০ × ৪
= ১২০

৬,১৮০.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর। ০৬ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৮ : ১। ০৬ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৯ : ১
  2. ৭ : ৪
  3. ৫ : ১
  4. ১০ : ৩
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর। ০৬ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৮ : ১। ০৬ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর।

৬ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল = {৬৬ - (৬ + ৬)} বছর
= (৬৬ - ১২) বছর
= ৫৪ বছর

মনে করি,
৬ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৮ক বছর
৬ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ক বছর

প্রশ্নমতে,
৮ক + ক = ৫৪
⇒ ৯ক = ৫৪
⇒ ক = ৫৪/৯
⇒ ক = ৬

৬ বছর পূর্বে পিতার বয়স ছিল = (৮ × ৬) বছর = ৪৮ বছর
৬ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ৬ বছর

∴ পিতার বর্তমান বয়স = (৪৮ + ৬) বছর = ৫৪ বছর
এবং পুত্রের বর্তমান বয়স = (৬ + ৬) বছর = ১২ বছর

৬ বছর পর,
পিতার বয়স হবে = (৫৪ + ৬) বছর = ৬০ বছর
পুত্রের বয়স হবে = (১২ + ৬) বছর = ১৮ বছর

৬ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৬০ : ১৮
= ১০ : ৩

৬,১৮১.
কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?
  1. ১৫
  2. ১০
  3. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?

সমাধান:
কামাল বশিরের ৫ বছরের ছোট
বশিরের বয়স = কামালের বয়স + ৫ বছর
বশির টুটুলের ৫ বছরের বড়
বশিরের বয়স = টুটুলের বয়স + ৫ বছর

এখন
কামালের বয়স + ৫ বছর = টুটুলের বয়স + ৫ বছর
কামালের বয়স - টুটুলের বয়স = ৫ - ৫
কামালের বয়স - টুটুলের বয়স = ০ বছর
৬,১৮২.
একজন দালালের কমিশনের হার ৪% থেকে ৫% এ বৃদ্ধি পেলেও আয় অপরিবর্তিত থাকে। ব্যবসা শতকরা কত কমে গিয়েছে?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দালালের কমিশনের হার ৪% থেকে ৫% এ বৃদ্ধি পেলেও আয় অপরিবর্তিত থাকে। ব্যবসা শতকরা কত কমে গিয়েছে?

সমাধান: 
মনে করি,
ব্যবসায় টাকার পরিমাণ ১০০
∴ কমিশন = (১০০ × ৪%) = ৪ টাকা

আবার,
ধরি, ব্যবসায় নতুন টাকার পরিমাণ m
কমিশন = (m × ৫%) = m/২০ টাকা

প্রশ্নমতে,
 m/২০ = ৪
বা, m = ৮০ টাকা

∴ ব্যবসায় টাকা কমেছে = (১০০ - ৮০) টাকা
= ২০ টাকা
৬,১৮৩.
৬০ লিটার পরিমাণ মিশ্রণে তেল ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কী পরিমাণ পানি মিশ্রিত করলে তেল ও পানির অনুপাত ৩ : ৪ হবে?
  1. ৩৮ লিটার
  2. ৩৪ লিটার
  3. ২৮ লিটার
  4. ২৪ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ লিটার পরিমাণ মিশ্রণে তেল ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কী পরিমাণ পানি মিশ্রিত করলে তেল ও পানির অনুপাত ৩ : ৪ হবে?

সমাধান:
দেওয়া আছে, 
তেল : পানি = ৭ : ৩
অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০ 

∴ মিশ্রণে তেলের পরিমাণ = ৬০ × (৭/১০) = ৪২ লিটার ।
∴ মিশ্রণে পানির পরিমাণ = ৬০ × (৩/১০) = ১৮ লিটার 

অতিরিক্ত পানি মেশানোর পর,
তেল : পানি = ৩ : ৪ 

ধরি,
মেশানোর পর মিশ্রণের পরিমাণ হয় ক লিটার 

শর্তমতে,
৪২/(১৮ + ক) = ৩/৪ 
⇒ ১৬৮ = ৫৪ + ৩ক 
⇒ ৩ক = ১৬৮ - ৫৪ 
⇒ ৩ক = ১১৪ 
⇒ ক = ১১৪/৩ 
∴ ক = ৩৮ 

সুতরাং, ৩৮ লিটার পানি আরও মিশাতে হবে। 

৬,১৮৪.
একটি বইয়ের দাম ২৪০ টাকা এবং এই দাম প্রকৃত দামের ৮০%। বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেয়া হয়।
  1. ক) ৫০ টাকা
  2. খ) ৪০ টাকা
  3. গ) ২০ টাকা
  4. ঘ) ৬০ টাকা
ব্যাখ্যা
৮০ টাকা বইয়ের দাম হলে প্রকৃত দাম ১০০ টাকা
২৪০ টাকা হলে বইয়ের প্রকৃত দাম (১০০×২৪০)/৮০ = ৩০০ টাকা।
∴সরকার ভর্তুকি দেয় (৩০০ - ২৪০) = ৬০ টাকা।
৬,১৮৫.
নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২৫ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ৬০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) ৪ ঘণ্টা
  2. খ) ৫ ঘণ্টা
  3. গ) ৬ ঘণ্টা
  4. ঘ) ৭ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২৫ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ৬০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান: 
স্রোতের অনুকূলে লঞ্চের গতিবেগ = (২৫ + ৫) কি.মি./ঘণ্টা
= ৩০ কি.মি./ঘণ্টা

৩০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগে = ৬০/৩০ ঘণ্টা
= ২ ঘণ্টা

আবার,
স্রোতের প্রতিকূলে লঞ্চের গতিবেগ = (২৫ - ৫) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি. /ঘণ্টা

২০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগে = ৬০/২০ ঘণ্টা
= ৩ ঘণ্টা

∴ মোট সময় লাগবে = (২ + ৩) ঘণ্টা
= ৫ ঘণ্টা
৬,১৮৬.
৪৫ কোন সংখ্যার ৩০% এর সমান?
  1. ক) ১০০
  2. খ) ১৫০
  3. গ) ২০০
  4. ঘ) ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ কোন সংখ্যার ৩০% এর সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = p
P এর ৩০% = ৪৫
বা, p × (৩০/১০০) = ৪৫
বা, p = (৪৫ × ১০০)/৩০
বা, p = ১৫০
৬,১৮৭.
পৃথিবীর বাইরে একটি গ্রহে যদি ১৫ দিনে ১ মাস ও ৭ মাসে ১ বছর হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরোলে কত বছর হবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৯
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পৃথিবীর বাইরে একটি গ্রহে যদি ১৫ দিনে ১ মাস ও ৭ মাসে ১ বছর হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরোলে কত বছর হবে?

সমাধান:
দেওয়া আছে,
পৃথিবীর বাইরে একটি গ্রহে
১৫ দিনে = ১ মাস
৮৪৫ দিনে = ৮৪৫/১৫ মাস
= ৫৬ মাস ৫ দিন

আবার,
৭ মাসে = ১ বছর
৫৬ মাস ৫ দিন = ৮ বছর ৫ দিন।
[অপশনে ৮ বছর থাকায় উত্তর হবে ৮ বছর]
৬,১৮৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে?
  1. 982
  2. 782
  3. 822
  4. 847
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
12, 20, 28, 40 এর ল. সা. গু এর সাথে 7 যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে।

12 = 2 × 2 × 3
20 = 2 × 2 × 5
28 = 2 × 2 × 7
40 = 2 × 2 × 2 × 5

2 এর সর্বোচ্চ ঘাত = 23
3 এর সর্বোচ্চ ঘাত = 31
5 এর সর্বোচ্চ ঘাত = 51
7 এর সর্বোচ্চ ঘাত = 71
ল. সা. গু = 23 × 3 × 5 × 7 = 840

∴ সংখ্যাটি = 840 + 7 = 847

৬,১৮৯.
দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১২ ও ১৪৪। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ৮০
  2. খ) ৪৮
  3. গ) ৭২
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১২ ও ১৪৪। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান:
একটি সংখ্যার এক-চতুর্থাংশ ১২
সংখ্যাটি ৪৮

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ. সা. গু
⇒ ৪৮ × অপর সংখ্যা = ১২ × ১৪৪
∴ অপর সংখ্যা = (১২ × ১৪৪)/৪৮
= ৩৬  

সংখ্যা দুটির যোগফল = ৪৮ + ৩৬ = ৮৪
৬,১৯০.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ২ কি.মি. হলে স্রোতের অনুকূলে ৭২ কি.মি. পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে? 
  1. ৯ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১৫ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ২ কি.মি. হলে স্রোতের অনুকূলে ৭২ কি.মি. পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে? 

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১০ কি.মি./ঘণ্টা 
স্রোতের বেগ = ২ কি.মি./ঘণ্টা 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১০ + ২) = ১২ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১০ - ২) = ৮ কি.মি./ঘণ্টা 

এখন,
৭২ কি.মি. পথ অতিক্রম করে যেতে প্রয়োজনীয় সময় = ৭২/১২ = ৬ ঘণ্টা 
এবং, ৭২ কি.মি. পথ পুনরায় ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৭২/৮ = ৯ ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = (৬ + ৯) ঘণ্টা = ১৫ ঘণ্টা

৬,১৯১.
দুটি ভগ্নাংশের গুণফল ২০/১২০। এদের একটি ৫/৮ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৭/১৯
  2. ৪/১৫
  3. ৬/২১
  4. ৫/২৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ২০/১২০। এদের একটি ৫/৮ হলে, অপর ভগ্নাংশটি কত? 
 
সমাধান:
অপর ভগ্নাংশটি = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (২০/১২০)/(৫/৮)
= (২০/১২০) × (৮/৫)
= ৪/১৫
৬,১৯২.
নিচের কোন পরিমাপটি সঠিক?
  1. ১০০০ মিলিয়ন = ১০০০০ কোটি
  2. ১০০০ মিলিয়ন = ১০ কোটি
  3. ১০০০ মিলিয়ন = ১০০ কোটি
  4. ১০০০ মিলিয়ন = ১০০০০০ কোটি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পরিমাপটি সঠিক?

সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ মিলিয়ন = ১০ কোটি
১০০০ মিলিয়ন = ১০০ কোটি
৬,১৯৩.
কোনো আসল টাকার ৫ বছরের সুদ, সুদ-আসলের ১/৬ অংশ। সুদের হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৮%
ব্যাখ্যা
মনেকরি 
সুদ-আসল = ৬ টাকা 
সুদ = (৬ এর ১/৬) টাকা = ১ টাকা 

আসল = (৬ - ১) টাকা = ৫ টাকা 

৫ টাকার ৫ বছরের সুদ ১ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ১/(৫×৫) টাকা 
১০০ টাকার ১ বছরের সুদ (১×১০০)/(৫×৫) টাকা 
                                       = ৪ টাকা
৬,১৯৪.
একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত হবে-
  1. ৫ : ৪
  2. ৮ : ৫
  3. ৭ : ৪
  4. ৯ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত হবে-

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০
২৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫

∴ বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ১২৫ : ১০০
= ৫ : ৪
৬,১৯৫.
একজন ব্যাটসম্যান খেলার শেষ বলে ছয় মেরে ১০০ রানে অপরাজিত ছিলেন, যেখানে তিনি বাউন্ডারি মেরেছেন ১০ টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ৫ টি। তিনি দৌড়ে কত শতাংশ রান নিয়েছিলেন?
  1. ২২%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৪০%
ব্যাখ্যা
১০০ রানের মধ্যে দৌড়ে নিয়েছিলেন {১০০ - (৪×১০ + ৬×৫)} = ৩০ রান
অর্থাৎ, ৩০ শতাংশ রান
৬,১৯৬.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা   ''      ''      = ১০০/৮৮ টাকা

আবার ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
    ''       ১     ''      ''       ''        = ১১০/১০০
    ''  ১০০/৮৮  ''     ''         ''     = (১১০×১০০) / (১০০×৮৮) = ১১০/৮৮

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴   ১         ''      ''        ''     '' = (৫×৮৮) / ১১০ = ৪ টি মার্বেল

৬,১৯৭.
একটি বইয়ের মূল্য ৪০ টাকা।এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

প্রশ্নানুসারে, ৮০% = ৪০ টাকা
∴ ১% = ৪০/৮০ টাকা
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য অর্থাৎ, ১০০% = (৪০ × ১০০)/৮০ টাকা = ৫০ টাকা।
অতএব সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় (৫০ - ৪০) টাকা = ১০ টাকা।

৬,১৯৮.
5 + √3 হলো একটি-
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. স্বাভাবিক সংখ্যা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + √3 হলো একটি-

সমাধান:
এখানে,
5 একটি মূলদ সংখ্যা এবং √3 একটি অমূলদ সংখ্যা।
সুতরাং তাদের যোগফল হবে একটি অমূলদ সংখ্যা।

কারণ:
- একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যার যোগফল সবসময় একটি অমূলদ সংখ্যা গঠন করে।
- সকল মূলদ ও অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা।
- যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান তাকে আদর্শ সংখ্যা বলে।
৬,১৯৯.
৩/৪, ৫/৮ ও ১/৩ এর গ.সা.গু কত?
  1. ক) ১/২৪
  2. খ) ২৪
  3. গ) ৩/২৪
  4. ঘ) ১/১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ৫/৮ ও ১/৩ এর গ.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলি হলো ৩/৪, ৫/৮ ও ১/৩
লবগুলো হলো ৩, ৫, ১।
হরগুলো হলো ৪, ৮, ৩।

লবগুলোর গ.সা.গু হলো ১
হরগুলোর ল.সা.গু হলো ২৪

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
∴ ভগ্নাংশের গ.সা.গু = ১/২৪
৬,২০০.
তিনজন খেলোয়াড়ের রানের সমষ্টি ২০৫। প্রথম ও দ্বিতীয় জনের অনুপাত ৪ : ৩ এবং দ্বিতীয় ও তৃতীয় জনের অনুপাত ৫ : ২ হলে, প্রথম জন কত রান করেছে?
  1. ১০০ রান
  2. ৭৫ রান
  3. ৯০ রান
  4. ৬৫ রান
ব্যাখ্যা

প্রশ্ন: তিনজন খেলোয়াড়ের রানের সমষ্টি ২০৫। প্রথম ও দ্বিতীয় জনের অনুপাত ৪ : ৩ এবং দ্বিতীয় ও তৃতীয় জনের অনুপাত ৫ : ২ হলে, প্রথম জন কত রান করেছে?

সমাধান:
দেওয়া আছে,
তিনজনের মোট রান = ২০৫
প্রথম : দ্বিতীয় = ৪ : ৩
দ্বিতীয় : তৃতীয় = ৫ : ২

প্রথম : দ্বিতীয় : তৃতীয় = (৪ × ৫) : (৩ × ৫) : (২ × ৩)
= ২০ : ১৫ : ৬

সুতরাং, তিনজনের অনুপাত = ২০ : ১৫ : ৬
∴ অনুপাতের সমষ্টি = ২০ + ১৫ + ৬ = ৪১ অংশ

∴ প্রথম খেলোয়াড়ের = (২০/৪১) × ২০৫ = ২০ × ৫ = ১০০ রান 

সুতরাং, প্রথম জন ১০০ রান করেছে।