বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৪৫ / ১৬৯ · ৪,৪০১৪,৫০০ / ১৬,৯৯১

৪,৪০১.
২৫ থেকে ৬৫ এর মধ্যে কয়টি মৌলক সংখ্যা আছে?
  1. ৮ টি
  2. ৭ টি
  3. ৯ টি
  4. ১১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ থেকে ৬৫ এর মধ্যে কয়টি মৌলক সংখ্যা আছে?

সমাধান:
২৫ থেকে ৬৫ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো,
২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১

∴ মোট ৯টি মৌলিক সংখ্যা আছে।
৪,৪০২.
একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ১৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
  1. ৪.৫০% কমানো হয়েছে
  2. ৬.২৫% বাড়ানো হয়েছে
  3. ৩.৭৫% বাড়ানো হয়েছে
  4. ২.২৫% কমানো হয়েছে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ১৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-

সমাধান:
একটি পণ্যের মূল্য ১৫% বৃদ্ধি করায় নতুন মূল্য হয় = (১০০ + ১৫) টাকা
= ১১৫ টাকা।

অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালে = ১১৫ - {১১৫ × (১৫/১০০)} টাকা
= (১১৫ - ১৭.২৫) টাকা
= ৯৭.৭৫ টাকা।

সুতরাং সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কম = (১০০ - ৯৭.৭৫) = ২.২৫ টাকা।
৪,৪০৩.
একটি দ্রব্য ৩৬০ টাকায় বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ক) ৫%
  2. খ) ৮%
  3. গ) ১০%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা

একটি দ্রব্য ৩৬০ টাকায় বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলে ক্রয়মূল্য = ৩৬০ + ৪০ = ৪০০ টাকা
৪০০ টাকায় ক্ষতি হয় ৪০ টাকা
⇒ ১ টাকায় ক্ষতি হয় ৪০/৪০০টাকা
⇒ ১০০ টাকায় ক্ষতি হয় (৪০×১০০) / ৪০০ = ১০ টাকা
∴ ১০%

৪,৪০৪.
একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ক) ১০%
  2. খ) ২৪%
  3. গ) ২০%
  4. ঘ) ৪৪%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ব্যাসার্ধ r হলে,
ব্যাস = 2r
ক্ষেত্রফল=πr2

ব্যাস 20% বৃদ্ধিতে,
বৃত্তের নতুন ব্যাস = 2r + 2r এর 20%
= 2r + 2r এর 20/100
= 2r + 2r/5
= (10r + 2r)/5
= 12r/5

বৃত্তের নতুন ব্যাসার্ধ = 6r/5
বৃত্তের নতুন ক্ষেত্রফল = π(6r/5)2
= 36πr2/25

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (36πr2/25) - πr2
= (36πr2 - 25πr2)/25
= 11πr2/25

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = [{(11πr2/25)/πr2} × 100]% = 44%

৪,৪০৫.
বার্ষিক ৪(১/২)% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৬০০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৮০০ টাকা
ব্যাখ্যা

এখানে,
r = ৯/২
P = ?
n = ৪
C = ৮২৬
আমরা জানি,
C = P(১+(nr/১০০))
বা, ৮২৬ = P(১+((৪×৯)/(১০০×২)))
বা, ৮২৬ = P(১+(৯/৫০))
বা, ৮২৬ = P((৫০+৯)/৫০)
বা, ৮২৬ = P(৫৯/৫০)
বা, ৫৯P = ৮২৬×৫০
বা, P = (৮২৬×৫০)/৫৯
P = ৭০০ টাকা

৪,৪০৬.
কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ১৩
  2. খ) ২৩
  3. গ) ২৯
  4. ঘ) ৪৯
ব্যাখ্যা
৪৯ সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য।
৪,৪০৭.
7টি পুরস্কার 5 জন বালকের মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 
  1. 35
  2. 75
  3. 57
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: 7টি পুরস্কার 5 জন বালকের মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 

সমাধান:
বালকের সংখ্যা n = 5 জন
পুরস্কার r = 7টি 

পুরস্কার বিতরণ করা যেতে পারে = nr
= 57
৪,৪০৮.
নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?
  1. ক) ৭/৮
  2. খ) ৫/৬
  3. গ) ৩/৪
  4. ঘ) ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?

সমাধান:
৭/৮ = ০.৮৭৫
৫/৬ = ০.৮৩
৩/৪ = ০.৭৫
৩/৫ = ০.৬০

এখানে, ২/৩ = ০.৬৭

সুতরাং, ৩/৫ এর মান ২/৩ এর মানের চেয়ে ছোট।
৪,৪০৯.
If a man swims 4 miles upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?
  1. 0.8 mph
  2. 1.6 mph
  3. 2.4 mph
  4. 3.2 mph
ব্যাখ্যা
প্রশ্ন: If a man swims 4 miles upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?

সমাধান:
1 mph এ 4 miles যায় 4 ঘণ্টায়
4 mph এ 4 miles যায় 1 ঘণ্টায়
∴ 5 ঘণ্টায়যায় 8 miles
∴1 ঘণ্টায় যায় (8/5) miles = 1.6 miles

So,the average speed is 1.6mph
৪,৪১০.
টাকায় ৪ টি এবং টাকায় ৬ টি দরে সমান সংখ্যক আমড়া ক্রয় করে, এক ব্যক্তি টাকায় ৫ টি করে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ৪% লাভ
  2. ৪% ক্ষতি
  3. ৫% ক্ষতি 
  4. কোন লাভ বা ক্ষতি হয়নি
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৪ টি এবং টাকায় ৬ টি দরে সমান সংখ্যক আমড়া ক্রয় করে, এক ব্যক্তি টাকায় ৫ টি করে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
(১ + ১) = ২ টি আমড়ার ক্রয়মূল্য = (১/৪) + (১/৬) টাকা 
= (৩ + ২)/১২ = ৫/১২ টাকা।

আবার,
২ টি আমড়ার বিক্রয়মূল্য = ২/৫ টাকা।

∴ ক্ষতি = (৫/১২) - (২/৫)
= (২৫ - ২৪)/৬০ 
= ১/৬০ টাকা

∴ ৫/১২ টাকায় ক্ষতি হয় = ১/৬০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = (১২/৫) × (১/৬০) = ১/২৫ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = ১০০/৫ = ৪ টাকা 

অতএব, তার ৪% ক্ষতি হয়েছে। 

৪,৪১১.
দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৭ জন ব্যক্তি একটি কাজ করে ১৬ দিনে। দৈনিক ৪ ঘণ্টা পরিশ্রম করে ১০ জন ব্যক্তি কাজটি কতদিনে করবে?
  1. ১৪ দিনে
  2. ১০ দিনে
  3. ১৫ দিনে
  4. ২১ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৭ জন ব্যক্তি একটি কাজ করে ১৬ দিনে। দৈনিক ৪ ঘণ্টা পরিশ্রম করে ১০ জন ব্যক্তি কাজটি কতদিনে করবে?

সমাধান:
৫ ঘণ্টায় ৭ জন কাজটি করে = ১৬ দিনে
১ ঘণ্টায় ৭ জন কাজটি করে = (১৬ × ৫) দিনে
∴ ৪ ঘণ্টায় ১০ জন কাজটি করে = (১৬ × ৫ × ৭)/(৪ × ১০) দিনে
= ১৪ দিনে
৪,৪১২.
৫৬০ টাকায় একটি প্যান্ট বিক্রি করায় ১২% লাভ হলে মোট লাভের পরিমাণ কত?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৫৪ টাকা
  3. গ) ৫৫ টাকা
  4. ঘ) ৬৭.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬০ টাকায় একটি প্যান্ট বিক্রি করায় ১২% লাভ হলে মোট লাভের পরিমাণ কত?

সমাধান: 
ধরি,
প্যান্ট এর ক্রয়মূল্য ১০০ টাকা 
১২% লাভে বিক্রয়মূল্য ১০০ + ১২ টাকা = ১১২ টাকা 

বিক্রয়মূল্য ১১২ টাকা হলে লাভ ১২ টাকা 
∴ বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে লাভ (১২ × ৫৬০)/১১২ টাকা
= ৬০ টাকা 
৪,৪১৩.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৭৯ হলে, সংখ্যা দুটির যোগফল কত? 
  1. ক) ৭৩
  2. খ) ৭৫
  3. গ) ৭৭
  4. ঘ) ৭৯
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যা দুটি ক, (ক + ১)
প্রশ্নমতে,
(ক+১) - ক = ৭৯ 
বা, ক + ২.ক.১ + ১ - ক = ৭৯
বা, ২ক + ১ = ৭৯
বা, ২ক = ৭৯ - ১
বা, ২ক = ৭৮
∴, ক = ৩৯

ছোট সংখ্যাটি = ৩৯
বড় সংখ্যাটি = ৩৯ + ১ =৪০ 

সংখ্যা দুটির যোগফল = ৩৯ + ৪০ = ৭৯
৪,৪১৪.
একটি সংখ্যার চার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল হয় ৯৬। সংখ্যাটি কত ?
  1. ১৫
  2. ১৬
  3. ১৮
  4. ৩২
ব্যাখ্যা

ধরি, 
সংখ্যাটি x
প্রশ্নমতে , 
৪x + ২x = ৯৬
বা, ৬x = ৯৬ 
বা, x = ৯৬ / ৬ 
x = ১৬ 

সংখ্যাটি ১৬ 

৪,৪১৫.
দুইটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের অনুপাত 16 : 49। যদি দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ 14 মিটার হয়, তবে প্রথম বৃত্তটির ব্যাসার্ধ কত? 
  1. ক) 6 মিটার
  2. খ) 8 মিটার
  3. গ) 10 মিটার
  4. ঘ) 12 মিটার
ব্যাখ্যা
মনেকরি , 
১ম বৃত্তের ব্যাসার্ধ =r1
২য় বৃত্তের ব্যাসার্ধ =r2

১ম বৃত্তের ক্ষেত্রফল = πr12
২য় বৃত্তের ক্ষেত্রফল = πr22 

প্রশ্নমতে, 
πr12 : πr22  = 16 : 49 
πr12/ πr22  = 16/49
r12/r22 = 16/49
(r1/r2)2 = (4/7)
r1/r2 = 4/7
r1/14 = 4/7
r1 = (4/7) × 14
r1 = 8
৪,৪১৬.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯, অংক দু'টি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ বেশি। সংখ্যাটি কত হবে?
  1. ক) ৭২
  2. খ) ২৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা

এখানে, ২+৭ = ৯, ৭২ - ২৭ = ৪৫

৪,৪১৭.
একজন চাকরিজীবী তার মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন। বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে তিনি ১২০০০ টাকা খরচ করেন। তার মাসিক আয় কত? 
  1. ১৫,০০০ টাকা
  2. ২৫,০০০ টাকা
  3. ২০,০০০ টাকা
  4. ৩০,০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবী তার মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন। বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে তিনি ১২০০০ টাকা খরচ করেন। তার মাসিক আয় কত? 

সমাধান: 
বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে ৬০% খরচ করেন যা ১২০০০ টাকার সমান। 

এখন, 
৬০% = ১২০০০ 
∴ ১% = ১২০০০/৬০ 
∴ ১০০% = (১২০০০ ×১০০)/৬০ 
= ২০,০০০ টাকা 

∴ তার মাসিক আয় = ২০,০০০ টাকা।
৪,৪১৮.
একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয়মূল্য 60 টাকা বেশী হলে 5% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত টাকা?
  1. 200
  2. 300
  3. 400
  4. 500
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয়মূল্য 60 টাকা বেশী হলে 5% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
ধরি,
বইটির ক্রয়মূল্য = 100 টাকা
10% ক্ষতিতে, বিক্রয়মূল্য = 100 - 10 = 90 টাকা
5% লাভে, বিক্রয়মূল্য = 100 + 5 = 105 টাকা
∴ বিক্রয়মূল্য বেশি = 105 - 90 = 15 টাকা

বিক্রয়মূল্য 15 টাকা বেশি হলে ক্রয়মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা বেশি হলে ক্রয়মূল্য = 100/15 টাকা 
বিক্রয়মূল্য 60 টাকা বেশি হলে ক্রয়মূল্য = (100 × 60)/15 টাকা
= 400 টাকা

সুতরাং, বইটির ক্রয়মূল্য 400 টাকা। 

৪,৪১৯.
৭০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৫ : ২। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ১ হবে?
  1. ক) ১০ লিটার
  2. খ) ৫ লিটার
  3. গ) ৮ লিটার
  4. ঘ) ১২ লিটার
ব্যাখ্যা
দেওয়া আছে,
এসিড : পানি = ৫ : ২
অনুপাতের রাশিদ্বরের যোগফল = ৫ + ২ = ৭
এসিডের পরিমাণ = ( ৭০ × ৫/৭ ) = ৫০লিটার
পানির পরিমাণ = ( ৭০ × ২/৭ ) = ২০ লিটার

ধরি,
ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
৫০ : (২০ + ক) = ২ : ১
৫০/(২০ + ক) = ২ /১
২(২০ + ক) = ৫০
৪০ + ২ক  = ৫০ 
২ক = ৫০ - ৪০ 
২ক = ১০ 
ক = ১০/২ 
ক = ৫
৪,৪২০.
বার্ষিক মুনাফার হার ১২% হলে, ২য় বছরের জন্য ১০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. ক) ১১২০ টাকা
  2. খ) ১১৩৪.৪০ টাকা
  3. গ) ১২৫৪.৪০ টাকা
  4. ঘ) কোনটিই নয়
৪,৪২১.
মি রেজা তার সম্পত্তির ১২% মেয়েকে, ৫৮% ছেলেকে দিলেন ও অবশিষ্ট সম্পত্তি বাবদ ৭২০০০০ টাকা দান করলেন। তার সম্পত্তির মোট মূল্য কত?
  1. ক) ২৪০০০০০ টাকা
  2. খ) ২০০০০০০ টাকা
  3. গ) ১৬০০০০০ টাকা
  4. ঘ) ১২০০০০০ টাকা
ব্যাখ্যা
দান করলেন = সম্পত্তির( ১০০ - ১২ - ৫৮)% = ৩০%
সম্পত্তির ৩০% = ৭২০০০০ টাকা 
সম্পত্তির সম্পূর্ণ অংশ বা ১০০% = ৭২০০০০ × ১০০/৩০ = ২৪০০০০০ টাকা
৪,৪২২.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৬২
  2. ১৬৫
  3. ১৭৪
  4. ১৭৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
এখানে,
৩, ৬, ৯, ১২ এবং ১৫ এর ল.সা.গু = ১৮০

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ১৮০ - ১
= ১৭৯
৪,৪২৩.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৭ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৩৫% লাভ
  2. খ) ২৫% লাভ
  3. গ) ৪০% লাভ
  4. ঘ) ৫০% লাভ
ব্যাখ্যা
এখানে ক্রয়মূল্য ৫টাকা হলে বিরকয়মূল্য ৭টাকা।
∴ শতকরা লাভ হবে -
= (ক্রয়মূল্য - বিক্রয়মূল্য) × ১০০ / ক্রয়মূল্য
= (৭ - ৫) × ১০০ / ৫ = ৪০%

∴ ৪০% লাভ হবে।
৪,৪২৪.
i121 এর মান কত?
  1. i
  2. - 1
  3. - i
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: i121 এর মান কত? 

সমাধান:
আমরা জানি, 
i1 = i, i2 = - 1, i3 = - i, i4 = 1

প্রদত্ত রাশি, 
i121 
= i(4 × 30) + 1
= i(4 × 30) × i1
= (i4)30 × i1
= 1 × i1 ; [i4 = 1 , 130 = 1]
= i

৪,৪২৫.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ৭/১৩
  2. ৩/৭
  3. ৫/৯
  4. ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
৭/১৩ = ০.৫৪
৩/৭ = ০.৪৩
৫/৯ = ০.৫৬
৩/৪ = ০.৭৫

এখানে,
০.৪৩ < ০.৫৪ < ০.৫৬ < ০.৭৫
∴ ক্ষুদ্রতম ভগ্নাংশটি = ৩/৭
৪,৪২৬.
যদি একটি সংখ্যার ২৫% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির পাঁচ-ষষ্ঠাংশের সমান হয়, তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত?
  1. ১ : ৩
  2. ২ : ৩
  3. ৩ : ২
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যার ২৫% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির পাঁচ-ষষ্ঠাংশের সমান হয়, তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত?

সমাধান:
মনেকরি
১ম সংখ্যা = ক
২য় সংখ্যা = খ 

প্রশ্নমতে
খ - ক এর ২৫% = ৫খ/৬
বা, খ - ৫খ/৬ = ক এর ২৫%
বা, (৬খ - ৫খ)/৬ = ক এর ২৫/১০০
বা, খ/৬ = ক/৪
বা, ৪/৬ = ক/খ
বা, ক/খ = ৪/৬
বা, ক/খ = ২/৩
ক : খ = ২ : ৩
৪,৪২৭.
দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৯ জন ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে?
  1. ১৬ দিনে 
  2. ১৪ দিনে 
  3. ১৭ দিনে 
  4. ১৩ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৯ জন ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ করতে পারে ১৫ দিনে
দৈনিক ১ ঘন্টা পরিশ্রম করে ১ জন ব্যক্তি কাজটি ১৫ × ৮ ×৬ দিনে
∴ দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম ৯ জন ব্যক্তি কাজটি করতে পারে = (১৫ × ৮ ×৬)/(৫ × ৯) দিনে
= ১৬ দিনে
৪,৪২৮.
কোনো ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১০
  4. ঘ) ১১
ব্যাখ্যা
৩২ দিনের খাবার মজুদ আছে ১৫ জন ছাত্রের
∴ ১ দিনের খাবার মজুদ আছে ১৫×৩২ জন ছাত্রের
∴ ২০ দিনের খাবার মজুদ আছে ৪৮০/২০ = ২৪ জন ছাত্রের
∴ নতুন ছাত্র সংখ্যা = (২৪ - ১৫) = ৯ জন।
৪,৪২৯.
√(৫২ এর ১৩%) = কত?
  1. ৬.৭৬
  2. ২.৬
  3. ৫.২
  4. ৭.৮
ব্যাখ্যা
√(৫২ এর ১৩%) 
= √(৫২ × ১৩/১০০)
= √৬.৭৬
= ২.৬
৪,৪৩০.
একটি ট্রেন 84 কি.মি./ঘণ্টা গতিবেগে 1 মিনিটে 600 মিটার দৈর্ঘ্যের একটি সেতু পার হলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 1400 মিটার
  2. খ) 800 মিটার
  3. গ) 1200 মিটার
  4. ঘ) 600 মিটার
ব্যাখ্যা
1 ঘণ্টা = 60 মিনিট 
84 কিলোমিটার =(84 × 1000) মিটার 
                         = 84000

60 মিনিটে ট্রেনটি যায় = 84000 মিটার
১ মিনিটে ট্রেনটি যায়= 84000/60
                               = 1400 মিটার

 সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

অতএব, ট্রেনটির দৈর্ঘ্য = (1400 - 600) মিটার
                                  = 800 মিটার
৪,৪৩১.
কোনটি মূলদ সংখ্যা-
  1. ক) π/3
  2. খ) √2/√8
  3. গ) √3/3
  4. ঘ) √6/√8
ব্যাখ্যা
√2/√8
= √2/√8
= 1/2 ; একটি মুলদ সংখ্যা।
৪,৪৩২.
দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ৯২ হলে বড় সংখ্যাটি কত?
  1. ১৮ 
  2. ২০
  3. ২৪ 
  4. ৩২
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ৯২ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
​ছোট সংখ্যাটি = ক
​বড় সংখ্যাটি = ক + ২

​প্রশ্নমতে,
​(ক + ২) - ক = ৯২
​⇒ ক + ৪ক + ৪ - ক = ৯২
​⇒​ ৪ক = ৯২ - ৪
​​⇒ ৪ক = ৮৮
​⇒ ​ক = ৮৮/৪
​⇒ ​ক = ২২

∴ ​ছোট সংখ্যাটি = ২২
​এবং বড় সংখ্যাটি = ২২ + ২ = ২৪

৪,৪৩৩.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৪০ লিটার
  2. ৩৫ লিটার
  3. ৩০ লিটার
  4. ২৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
এসিড : পানি = ৭ : ৩
∴ অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০

এসিডের পরিমাণ = ৩০ × (৭/১০) = ২১ লিটার
পানির পরিমাণ = ৩০ × (৩/১০) = ৯ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২১/(৯ + ক) = ৩/৭
⇒ ২৭ + ৩ক = ১৪৭
⇒ ৩ক = ১২০
⇒ ক = ৪০
৪,৪৩৪.
২.৭, ৩.৫, ৫.৪ এর চতুর্থ সমানুপাতি কত?
  1. ক) ৭.৬
  2. খ) ৭
  3. গ) ৯
  4. ঘ) ৯.৬
ব্যাখ্যা
প্রশ্ন : ২.৭, ৩.৫, ৫.৪ এর চতুর্থ সমানুপাতি কত?
সমাধান : 

যদি, ক : খ  :: গ  : ঘ 
তাহলে, ক × ঘ = খ × গ  

ক = 2.7, 
খ = 3.5, 
গ = 5.4
ঘ = ?

ক : খ  :: গ  : ঘ 
⇒ 2.7 : 3.5 :: 5.4 : ঘ
⇒ 2.7 × ঘ = 3.5 × 5.4 
⇒ ঘ = 7.0 
৪,৪৩৫.
৬০ জন শ্রমিক একটি পুকুর ৪৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ৬০ দিনে পুকুরটি খনন করতে পারবে?
  1. ৪৫ জন
  2. ৩০ জন
  3. ২৫ জন
  4. ৬০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ জন শ্রমিক একটি পুকুর ৪৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ৬০ দিনে পুকুরটি খনন করতে পারবে?

সমাধান: 
৪৫ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ৬০ জন
∴ ১ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ৬০ × ৪৫ জন
∴ ৬০ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = (৬০ × ৪৫)/৬০ জন
= ৪৫ জন।

∴ নির্ণেয় লোক সংখ্যা = ৪৫ জন।

৪,৪৩৬.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১২৫০ টাকা
  3. গ) ১৩০০ টাকা
  4. ঘ) ১৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?


সমাধান:
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের  সুদ = ৮০০ × ১০ × ৬/১০০
= ৪৮০ টাকা


ধরি, বার্ষিক ৮% সুদে ক  টাকার ৫ বছরের সুদ তত হবে।


৪৮০ = ক × ৫ × ৮/১০০
⇒ ক = ১২০০ টাকা
৪,৪৩৭.
৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে।কাজটি ৪ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? 
  1. ক) ৪ জন 
  2. খ) ৫ জন 
  3. গ) ৬ জন 
  4. ঘ) ৭ জন 
ব্যাখ্যা
৬ দিনে কাজটি করতে পারে = ৮  জনে 
১ দিনে কাজটি করতে পারে = ৮ × ৬ জনে 
৪ দিনে কাজটি করতে পারে = (৮ × ৬)/৪জনে 
                                           = ১২ জনে 
নতুন লোক নিয়োগ করতে হবে = (১২ - ৮) জন = ৪ জন
৪,৪৩৮.
P-কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। P -এর মান কত হতে পারে?
  1. ৫৪
  2. ৬২
  3. ৫৮
  4. ৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: P-কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। P -এর মান কত হতে পারে?

সমাধান:
ধরি
উভয় ক্ষেত্রে ভাগফল = ক
এখন
P = ১৮ ক + ৪
আবার
P = ১৬ক + ১০

সুতরাং
১৮ ক + ৪ = ১৬ক + ১০
১৮ক - ১৬ক = ১০ - ৪
২ক = ৬
ক = ৩

∴ P এর মান = ১৮ × ৩ + ৪ 
= ৫৮
৪,৪৩৯.
৯টি আম ও ৫টি আপেলের ক্রয়মূল্য যদি ৭টি আম ও ৮টি আপেলের ক্রয়মূল্যের সমান হয়, তাহলে ১টি আম ও ১টি আপেলের ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ৩ : ২
  2. ২ : ৩
  3. ৫ : ৮
  4. ৯ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৯টি আম ও ৫টি আপেলের ক্রয়মূল্য যদি ৭টি আম ও ৮টি আপেলের ক্রয়মূল্যের সমান হয়, তাহলে ১টি আম ও ১টি আপেলের ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
১টি আমের দাম ক টাকা 
১টি আপেলের দাম খ টাকা 

শর্তমতে,
৯ক + ৫খ = ৭ক + ৮খ
⇒ ৯ক - ৭ক = ৮খ - ৫খ 
⇒ ২ক = ৩খ 
⇒ ক/খ = ৩/২
∴ ক : খ = ৩ : ২ 
৪,৪৪০.
১৬ জন লোক একটি কাজের অর্ধেক শেষ করল ১০ দিনে , অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি ৮ দিনে শেষ হবে?
  1. ৪০ জন
  2. ১৮ জন
  3. ১৬ জন
  4. ২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন:  ১৬ জন লোক একটি কাজের অর্ধেক শেষ করল ১০ দিনে , অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি ৮ দিনে শেষ হবে?

সমাধান:
১৬ জন লোক ১/২ অংশ কাজ করে ১০ দিনে
১৬ জন লোক সম্পূর্ণ অংশ কাজ করে (১০ × ২) = ২০ দিনে

∴ ২০ দিনে সম্পূর্ণ অংশ কাজ করে ১৬ জন
১ দিনে সম্পূর্ণ অংশ কাজ করে = (১৬ × ২০) জন 
৮ দিনে সম্পূর্ণ অংশ কাজ করে = (১৬ × ২০)/৮ = ৪০ জন  

∴ অতিরিক্ত লোক প্রয়োজন = ৪০ - ১৬ = ২৪ জন
৪,৪৪১.
৮,৮৮৮ টাকা বার্ষিক ১২.৫% সুদে কত বছরে সুদ-আসলে ১৩৩৩২ টাকা হবে?
  1. ক) ৪ বছরে
  2. খ) ৮ বছরে
  3. গ) ১০ বছরে
  4. ঘ) ২০ বছরে
ব্যাখ্যা

সুদ = সুদাসল - আসল = ১৩৩৩২ - ৮৮৮৮ = ৪৪৪৪
আমরা জানি,
সুদ = (আসল × বছর × সুদের হার)/১০০
বাঁ, বছর = (সুদ × ১০০) / (আসল × সুদের হার)
= (৪৪৪৪ × ১০০) / (৮৮৮৮ × ১২.৫)
= ৪ বছর

৪,৪৪২.
  1. ১১/৮০
  2. ১১/২০
  3. ১/৯
  4. ১/৮
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৪,৪৪৩.
৮০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ২ : ৭ হবে?
  1. ৭৮ লিটার
  2. ৬৮ লিটার
  3. ১৭২ লিটার
  4. ১২৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ২ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে পানি ও চিনির অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে পানির পরিমাণ = ৮০ এর ৭/১০ = ৫৬ লিটার 
মিশ্রণে পানির পরিমাণ = ৮০ এর ৩/১০ = ২৪ লিটার

ধরি 
চিনি মিশাতে হবে = ক লিটার 

প্রশ্নমতে 
৫৬/(২৪ + ক) = ২/৭
৪৮ + ২ক = ৩৯২
২ক = ৩৯২ - ৪৮
২ক = ৩৪৪
ক = ১৭২ লিটার
৪,৪৪৪.
(৫/৩) এর (১/৫) ÷ (১/২৭) = কত?
  1. ক) ১/৯
  2. খ) ৫১
  3. গ) ৯
  4. ঘ) ১/৫১
ব্যাখ্যা
প্রশ্ন: (৫/৩) এর (১/৫) ÷ (১/২৭) = কত?

সমাধান:
৫/৩ এর ১/৫ ÷ ১/২৭
= ১/৩ ÷ ১/২৭
= ১/৩ × ২৭/১
= ৯
৪,৪৪৫.
একটি বাস ঘণ্টায় 25 কিমি গতিবেগে ঢাকার গাবতলি থেকে আরিচা পৌছালো। আবার বাসটি ঘণ্টায় 30 কিমি গতিবেগে আরিচা থেকে গাবতলিতে ফিরে এলো। যাতায়াতে বাসটির মোট 11/2 ঘণ্টা সময় লাগলো। গাবতলি থেকে আরিচার দূরত্ব কত?
  1. 70 কিমি
  2. 75 কিমি
  3. 80 কিমি
  4. 60 কিমি
৪,৪৪৬.
৬৩ লিটার পরিমান মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ২, ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
  1. ক) ৪৯ লি. ১৪ লি
  2. খ) ৩৯ লি. ২৪ লি
  3. গ) ২৪ লি. ৩৯ লি
  4. ঘ) ২৯ লি. ৩৪ লি
ব্যাখ্যা
দেওয়া আছে,
এসিড : পানি = ৭ : ২
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ২ = ৯

এসিডের পরিমাণ = (৬৩ × ৭/৯ ) = ৪৯ লিটার
পানির পরিমাণ = ( ৬৩ × ২/৯ ) = ১৪ লিটার
৪,৪৪৭.
৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত? 

সমাধান:
১০ টি প্যান্টের ক্রয়মূল্য= ক টাকা 
১ টি প্যান্টের ক্রয়মূল্য= ক/১০ টাকা 


৮ টি প্যান্টের বিক্রয়মূল্য = ক টাকা
১ টি প্যান্টের বিক্রয়মূল্য = ক/৮ টাকা

 লাভ = (ক/৮) - (ক/১০)
 = (৫ক - ৪ক)/৪০
= ক/৪০

শতকরা লাভ = [{(ক/৪০)/(ক/১০)} × ১০০]%
={(ক/৪০) × (১০/ক) × ১০০}%
= ২৫%
৪,৪৪৮.
পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। রবিনের আয় ৭২ টাকা হলে, তপনের আয় কত?
  1. ১২০ টাকা
  2. ১০২ টাকা
  3. ৯৬ টাকা
  4. ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। রবিনের আয় ৭২ টাকা হলে, তপনের আয় কত?

সমাধান:
পনির: তপন = ৪ : ৩ = ২০ : ১৫
তপন: রবিন = ৫ : ৪ = ১৫: ১২
পনির: তপন: রবিন = ২০ : ১৫ : ১২

পনিরের আয় = ২০ক
তপনের আয় = ১৫ক
রবিনের আয় = ১২ ক

প্রশ্নমতে,
১২ক = ৭২
⇒ ক = ৭২/১২
∴ ক = ৬

তপনের আয় = ১৫ × ৬ = ৯০ টাকা
৪,৪৪৯.
দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ক) ৬৯
  2. খ) ৭৯
  3. গ) ৮৯
  4. ঘ) ৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান
আমরা জানি, 
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ৬৯৩ × ১১ 
বা, ৭৭ × অপর সংখ্যা = ৬৯৩ × ১১
বা, অপর সংখ্যা = (৬৯৩ × ১১)/৭৭ 
∴  অপর সংখ্যা = ৯৯। 
৪,৪৫০.
√169 এর বর্গমূল হলো _____।
  1. মূলদ
  2. অমূলদ
  3. পূর্ণ সংখ্যা
  4. স্বাভাবিক সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √169 এর বর্গমূল হলো _____।

সমাধান:
√169 = 13

13 এর বর্গমূল = √13, যা একটি অমূলদ সংখ্যা।
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
৪,৪৫১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৬, ১১০ এবং ১৬৫ বিভাজ্য?
  1. ১১
  2. ৩৩
  3. ১১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৬, ১১০ এবং ১৬৫ বিভাজ্য? 

সমাধান: 
যে বৃহত্তম সংখ্যার দ্বারা ৬৬, ১১০ ও ১৬৫ বিভাজ্য সেটি হবে ৬৬, ১১০ ও ১৬৫ এর গ.সা.গু এর সমান 
∴ ৬৬, ১১০ ও ১৬৫  এর গ.সা.গু হলো = ১১ 
∴ সংখ্যাটি = ১১ । 
৪,৪৫২.
একজন ফলব্যবসায়ী প্রতি ডজন কমলা ৬০০ টাকায় কিনে প্রতিটি কমলা ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% লাভ
  2. ১৫% ক্ষতি
  3. ২০% ক্ষতি
  4. ১৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফলব্যবসায়ী প্রতি ডজন কমলা ৬০০ টাকায় কিনে প্রতিটি কমলা ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২টি

১২টি কমলার ক্রয়মূল্য = ৬০০ টাকা
১টি কমলার ক্রয়মূল্য = (৬০০/১২) = ৫০ টাকা

∴ লাভ = (৬০ - ৫০) টাকা = ১০ টাকা

৫০ টাকায় লাভ হয় = ১০ টাকা
১ টাকায় লাভ হয় = (১০/৫০) টাকা
১০০ টাকায় লাভ হয় = (১০ × ১০০)/৫০ টাকা
= ২০%
৪,৪৫৩.
দুটি কলমের মূল্য তৃতীয় একটি কলমের মূল্য অপেক্ষা যথাক্রমে ৬০% ও ২০% কম। প্রথম কলমটির মূল্য দ্বিতীয় কলমটির মূল্য অপেক্ষা শতকরা কত কম?
  1. ৩০%
  2. ২০%
  3. ৫০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি কলমের মূল্য তৃতীয় একটি কলমের মূল্য অপেক্ষা যথাক্রমে ৬০% ও ২০% কম। প্রথম কলমটির মূল্য দ্বিতীয় কলমটির মূল্য অপেক্ষা শতকরা কত কম?

সমাধান:
ধরি,
তৃতীয় কলমটির মূল্য = ১০০ টাকা
৬০% কমে, প্রথম কলমটির মূল্য = ১০০ - ১০০ এর ৬০%
= (১০০ - ৬০) টাকা
= ৪০ টাকা 

২০% কমে,
দ্বিতীয় কলমটির মূল্য = ১০০ - ১০০ এর ২০%
= ১০০ - ২০
= ৮০ টাকা

প্রথম কলমটির মূল্য দ্বিতীয় কলমের মূল্য অপেক্ষা কম = ৮০ - ৪০ = ৪০ টাকা

এখন,
৮০ টাকায় মূল্য কম = ৪০ টাকা
১ টাকায় মূল্য কম = ৪০/৮০ টাকা
∴ ১০০ টাকায় মূল্য কম = (৪০ × ১০০)/৮০
= ৫০ টাকা বা ৫০%
৪,৪৫৪.
১/৪, ৩/১৬, ৯/২০ এর সাধারণ গুণিতক নিচের কোনটি?
  1. ক) ১/৪
  2. খ) ৪/৯
  3. গ) ৯/২০
  4. ঘ) ৯/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৪, ৩/১৬, ৯/২০ এর সাধারণ গুণিতক নিচের কোনটি?

সমাধান:
এখানে,
১,৩,৯ এর ল.সা.গু = ৯
৪,১৬,২০ এর গ.সা.গু = ৪

১/৪, ৩/১৬, ৯/২০ এর সাধারণ গুণিতক = ৯/৪
৪,৪৫৫.
(৩/৮), (৯/১৬), (৬/২০) এর গ.সা.গু কত?
  1. ১২/২১
  2. ৯/৪০
  3. ৩/৮০
  4. ৫/৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: (৩/৮), (৯/১৬), (৬/২০) এর গ.সা.গু কত?

সমাধান:
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
= ৩, ৯, ৬ এর গ.সা.গু/৮, ১৬, ২০ এর ল.সা.গু
= ৩/৮০
৪,৪৫৬.
a2 - 3a, a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ. সা.গু  = ?
  1. ক) a(a - 3)
  2. খ) (a - 3)
  3. গ) a
  4. ঘ) a(a + 3)
ব্যাখ্যা
১ম রাশি =a2 - 3a 
             = a(a - 3)
২য় রাশি = a3 - 9a
              = a(a2 - 9)
              = a{a2- 32}
              =a(a + 3)(a - 3)

৩য় রাশি  = a3 - 4a2 + 3a
              = a(a2 - 4a + 3)
              = a(a2 - 3a - a + 3)
              = a{a(a - 3) - 1(a - 3)}
              =a(a - 3)(a - 1)
নির্ণেয় গ.সা.গু = a(a - 3)
৪,৪৫৭.
কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৪?
  1. ৫৪
  2. ৪৮
  3. ৪২
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৪?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) - (ক/৪) = ৪
⇒ (৪ক - ৩ক)/১২ = ৪
⇒ ক/১২ = ৪
∴ ক = ৪৮
৪,৪৫৮.
৫০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 
  1. ১৬
  2. ২৬
  3. ৩২
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 

সমাধান: 
৫০ এবং ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা হলো যথাক্রমে ৫৩ ও ৭৯ 
∴ সংখ্যা দুইটির অন্তর = (৭৯ - ৫৩) 
= ২৬ ।
৪,৪৫৯.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ যদি সংখ্যাগুলোর গুণফল ৯৬ হয়। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? 
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি ৩ক এবং ২ক

প্রশ্নমতে,
৩ক × ২ক = ৯৬
বা, ৬ক = ৯৬
বা, ক = ৯৬/৬
 ক = ১৬
∴ ক = ৪
এখন,
একটি সংখ্যা = ৩ক = ৩ × ৪ = ১২
অপর সংখ্যা = ২ক = ২ × ৪ = ৮

∴ সংখ্যা দুইটির যোগফল = ১২ + ৮
                                     = ২০
৪,৪৬০.
১৬০ এর ১১/৫৬ ভাগের ৩৫% কত?
  1. ১৪
  2. ১২
  3. ১১
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬০ এর ১১/৫৬ ভাগের ৩৫% কত?

সমাধান:
১৬০ এর ১১/৫৬ ভাগ = (১৬০ এর ১১/৫৬)
= ২২০/৭ 

২২০/৭ এর ৩৫% = ২২০/৭ এর ৩৫/১০০
= ১১
৪,৪৬১.
একটি নির্দিষ্ট পরিমাণ টাকা A, B, C এবং D এর মধ্যে ৩ :  ৪ : ৯ : ১০ অনুপাতে ভাগ করে দেয়া হয়। যদি C এর টাকা B থেকে ২১২৫ টাকা বেশি হয়। তাহলে A এবং B এর মোট টাকার পরিমাণ কত?
  1. ক) ২৬৪৫ টাকা 
  2. খ) ২৭৫৫ টাকা 
  3. গ) ২৮২৫ টাকা 
  4. ঘ) ২৯৭৫ টাকা 
ব্যাখ্যা
দেয়া আছে,
A, B, C এবং D এর অনুপাত = ৩ :  ৪ : ৯ : ১০ 

ধরি , 
A, B, C এবং D এর টাকার পরিমাণ যথাক্রমে ৩ক, ৪ক, ৯ক ও ১০ক 

প্রশ্নমতে, 
৯ক - ৪ক = ২১২৫
৫ক = ২১২৫
ক = ২১২৫/৫ 
ক = ৪২৫ 

A এবং B  এর মোট টাকার পরিমাণ = ৩ক + ৪ক 
                                                     = ৭ক 
                                                      = ৭ × ৪২৫
                                                      = ২৯৭৫ টাকা 
৪,৪৬২.
পরীক্ষায় ‘ক’ এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
  1. ক) ৭৮
  2. খ) ৮২
  3. গ) ৮৮
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় ‘ক’ এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?

সমাধান: 
‘ক’ এর প্রথম তিনটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টি (৭০ + ৮৫ + ৭৫) = ২৩০

‘ক’ এর চারটি পরীক্ষার নম্বরের সমষ্টি হবে (৪ × ৮০) = ৩২০
∴ চতুর্থ পরীক্ষায় তাকে পেতে হবে(৩২০ - ২৩০) = ৯০ নম্বর
৪,৪৬৩.
যদি 'ক' এবং 'খ' দুইটি  স্বাভাবিক সংখ্যা হয় এবং ৫ক + ৩খ = ১৭ হয়, তাহলে নিচের কোনটি 'খ' এর মান হতে পারে? 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'ক' এবং 'খ' দুইটি  স্বাভাবিক সংখ্যা হয় এবং ৫ক + ৩খ = ১৭ হয়, তাহলে নিচের কোনটি 'খ' এর মান হতে পারে? 

সমাধান: 
ধরি, 
ক = ১ এবং 
খ = ৪ 

এখন, 
৫ক + ৩খ 
= (৫ × ১) + (৩ × ৪)  
= ৫ + ১২ 
= ১৭ 

∴ 'খ' এর মান = ৪ ।
৪,৪৬৪.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৫, ১৮, ২৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ক) ৩ মিনিট
  2. খ) ৬ মিনিট
  3. গ) ৮ মিনিট
  4. ঘ) ১২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন : পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৫, ১৮, ২৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
সমাধান :

পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজার সময় হবে  ৬, ১২, ১৫, ১৮, ২৪ সেকেন্ড এর ল.সা.গু 

৬, ১২, ১৫, ১৮, ২৪  এর ল.সা.গু = ৩৬০ সেকেন্ড 

সুতরাং, পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজবে ৩৬০ সেকেন্ড বা ৬ মিনিট পর।
৪,৪৬৫.
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায়, ৬৫০ টাকায় ৬ বছরের মুনাফা কত টাকা?
  1. ৩৯
  2. ৪৫
  3. ২৭০
  4. ২৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায়, ৬৫০ টাকায় ৬ বছরের মুনাফা কত টাকা?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৭ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৭ /১০০ টাকা 
∴ ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা  (৭ × ৬৫০ × ৬)/১০০ টাকা 
= ২৭৩ টাকা
৪,৪৬৬.
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মুল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যায়?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মুল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যায়?

সমাধান: 
১৫টি ছাগলের মূল্য = ৩টি গরুর মুল্য
১টি ছাগলের মূল্য = ৩/১৫টি গরুর মুল্য
২০ টি ছাগলের মূল্য = (৩ × ২০)/১৫টি গরুর মুল্য
= ৪টি 

৪,৪৬৭.
ঘণ্টায় ৪ কি. মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি. পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?
  1. ৮ কি.মি.
  2. ১২ কি.মি
  3. ৪ কি.মি
  4. ২ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৪ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?

সমাধান:
ধরি,
পূর্বের গতি ছিল = ক কি.মি./ঘণ্টা
পূর্বে ৩২ কি.মি. যেতে সময় লাগে = ৩২/ক ঘণ্টা

প্রশ্নমতে,
(৩২/ক) - {৩২/(ক + ৪)} = ৪
বা, {৩২(ক + ৪) - ৩২ক}/{ক(ক + ৪)} = ৪
বা, (৩২ক + ১২৮ - ৩২ক)/ক২ + ৪ক = ৪
বা, ১২৮/(ক + ৪ক) = ৪
বা, ৪ক + ১৬ক = ১২৮
বা, ৪(ক + ৪ক - ৩২) = ০
বা, ক + ৪ক - ৩২ = ০
বা, ক + ৮ক - ৪ক - ৩২ = ০
বা, ক(ক + ৮) - ৪(ক + ৮) = ০
(ক + ৮) (ক - ৪) = ০

হয়
ক + ৮ = ০
ক = - ৮ [গ্রহণযোগ্য নয়]

অথবা
ক - ৪ = ০
ক = ৪
৪,৪৬৮.
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ৫০০ মিটার
  2. ৬০০ মিটার
  3. ৭২০ মিটার
  4. ১২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান:
সেতুটি ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও প্লাটফর্মের দৈর্ঘ্য ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হবে। 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ৭২ কিলোমিটার = ৭২০০০ মিটার 

ট্রেনটি ৬০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৬০ মিটার 
 = ১২০০ মিটার 

∴ সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার 
= ৫০০ মিটার  ।
৪,৪৬৯.
একটি বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? 
  1. ক) 20%
  2. খ) 17%
  3. গ) 19%
  4. ঘ) 36%
ব্যাখ্যা
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r একক,
ক্ষেত্রফল = πr2 বর্গ একক।

ব্যাসার্ধ 10% কমে = r - r এর 10%
                            = r - r/10
                            = (10r - r)/10
                             = 9r/10
                            = 0.9r একক

তাহলে ক্ষেত্রফল = π (0.9r)2 = 0.81πr2 বর্গ একক

ক্ষেত্রফল কমবে = πr2 – 0.81πr2 = 0.19πr2 বর্গ একক

ক্ষেত্রফল কমার হার = (0.19πr2/πr2) x 100
                                 =19%
৪,৪৭০.
রিয়া জুন মাসে প্রতিদিন গড়ে ২৮০০ টাকা আয় করে। মাসের প্রথম ১৫ দিন সে প্রতিদিন গড়ে ২০০০ টাকা খরচ করে এবং বাকি দিনগুলোতে প্রতিদিন গড়ে ২৫০০ টাকা খরচ করে। মাস শেষে তার আয় ও সঞ্চয়ের অনুপাত কত?
  1. ২৮ : ৫
  2. ৮৪ : ২১
  3. ১২ : ৫
  4. ৫৬ : ১১
ব্যাখ্যা

প্রশ্ন: রিয়া জুন মাসে প্রতিদিন গড়ে ২৮০০ টাকা আয় করে। মাসের প্রথম ১৫ দিন সে প্রতিদিন গড়ে ২০০০ টাকা খরচ করে এবং বাকি দিনগুলোতে প্রতিদিন গড়ে ২৫০০ টাকা খরচ করে। মাস শেষে তার আয় ও সঞ্চয়ের অনুপাত কত?

সমাধান:
জুন মাসে মোট দিন = ৩০
∴ ৩০ দিনে মোট আয় = (২৮০০ × ৩০) টাকা
= ৮৪,০০০ টাকা

প্রথম ১৫ দিনের খরচ = ১৫ × ২০০০ টাকা
= ৩০,০০০ টাকা

পরবর্তী ১৫ দিনের খরচ = ১৫ ×  ২৫০০ টাকা
= ৩৭,৫০০ টাকা

∴ মোট খরচ = ৩০,০০০ + ৩৭,৫০০ = ৬৭,৫০০ টাকা
∴ সঞ্চয় = ৮৪,০০০ − ৬৭,৫০০ = ১৬,৫০০ টাকা

∴ আয় : সঞ্চয় = ৮৪,০০০ : ১৬,৫০০
= ১৬৮ : ৩৩
= ৫৬ : ১১

৪,৪৭১.
৮৭ কোন সংখ্যার ৬০% ?
  1. ক) ১৪১
  2. খ) ১৪৪
  3. গ) ১৪৬
  4. ঘ) ১৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৭ কোন সংখ্যার ৬০% ? 

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক এর ৬০% = ৮৭
বা, ৬০ক/১০০ = ৮৭
বা, ৩ক/৫ = ৮৭
বা, ৩ক = ৮৭ × ৫
বা, ক = (৮৭ × ৫)/৩
বা, ক = ১৪৫
৪,৪৭২.
ময়ূর ও হরিণ একত্রে ৭০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ১৮০। কয়টি ময়ূর আছে?
  1. ৬০
  2. ৫০
  3. ৪০
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ময়ূর ও হরিণ একত্রে ৭০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ১৮০। কতটি ময়ূর আছে?

সমাধান:
ময়ূর আছে = ক টি 
 হরিণ আছে = (৭০ - ক) টি

প্রশ্নমতে
২ক + ৪(৭০ - ক) = ১৮০
২ক + ২৮০ - ৪ক = ১৮০
- ২ক = ১৮০ - ২৮০
- ২ক = - ১০০
ক = ৫০ 

ময়ূর আছে ৫০ টি
৪,৪৭৩.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় ৮৫০ টাকার ৫ বছরে মুনাফা-আসলে কত হবে?
  1. ৯৮০ টাকা
  2. ১০২০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় ৮৫০ টাকার ৫ বছরে মুনাফা-আসলে কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P =৮৫০ টাকা
মুনাফার হার, r = ৪%
সময়, n = ৫ বছর

আমরা জানি,
মুনাফা = Prn/১০০
= (৮৫০ × ৪ × ৫)/১০০
= ১৭০ 
∴ মুনাফা = ১৭০ টাকা

∴ মুনাফা-আসলে = ১৭০ + ৮৫০ = ১০২০ টাকা
৪,৪৭৪.
১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত? 
  1. ৫/২
  2. ৪/৫
  3. ৮/৫
  4. ৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত? 

সমাধান: 
সংখ্যাগুলোর সমষ্টি = ১/২ + ৫/৬ + ৩/৪ + ৫/১২ 
= (৬ + ১০ + ৯ + ৫)/১২ 
= ৩০/১২ 
= ৫/২ 

∴ সংখ্যাগুলোর গড় = (৫/২)/৪ 
= (৫/২) × (১/৪) 
= ৫/৮ ।
৪,৪৭৫.
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
  1. ক) (৬, ৮)
  2. খ) (৬, ৯)
  3. গ) (৮, ৯)
  4. ঘ) (৯, ১২)
ব্যাখ্যা
৮ এবং ৯ এর মধ্যে ১ ব্যতিত আর কোন সাধারণ উৎপাদক নেই।
∴ (৮, ৯) সহমৌলিক সংখ্যা।
৪,৪৭৬.
একটি দ্রব্য ৪০০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৪৬০ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩৮০ টাকা
  2. খ) ৩৯০ টাকা
  3. গ) ৪০০ টাকা
  4. ঘ) ৪২০ টাকা
ব্যাখ্যা
ধরি
৪০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা 
ক্রয়মূল্য = ৪০০+ ক  টাকা
আবার
৪৬০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ২ক টাকা
তাহলে
ক্রয়মূল্য = ৪৬০ - ২ক টাকা
শর্তমতে,
৪০০ + ক  = ৪৬০ - ২ক
ক + ২ক = ৪৬০ - ৪০০
৩ক = ৬০
∴ ক  = ২০

ক্রয়মূল্য = ৪০০ + ২০ = ৪২০ টাকা
৪,৪৭৭.
৮০০ এর ১৫% এর ১০% কত?
  1. ১৮
  2. ১৬.৫
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০০ এর ১৫% এর ১০% কত?

সমাধান:
৮০০ এর ১৫% এর ১০% = ৮০০ × (১৫/১০০) × (১০/১০০)
= ৮ × ১৫ × (১/১০)
= ১২০ × (১/১০)
= ১২

অতএব, ১০০ এর ৩০% এর ২৫% হলো ১২।
৪,৪৭৮.
৭৫৬ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
  1. ১৪
  2. ২১
  3. ৩০
  4. ৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৭৫৬ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
৭৫৬ = ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৭
= ২ × ৩ × ৭

পূর্ণবর্গ হওয়ার জন্য প্রত্যেক মৌলিক গুণনীয়কের ঘাত জোড় সংখ্যা হতে হবে।

এখানে ২ এর ঘাত ২ (জোড়), ৩ এর ঘাত ৩ (বিজোড়) এবং ৭ এর ঘাত ১ (বিজোড়)।
তাই ৩ × ৭ দ্বারা আরও গুণ করতে হবে।

অর্থাৎ, ৭৫৬ × ২১ পূর্ণবর্গ হবে।

∴ সংখ্যাটি ২১ দ্বারা গুণ করতে হবে।

৪,৪৭৯.
১৫৯৬৮ কে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ৮৯ ও ভাগশেষ ৩৭ থাকে?
  1. ১৫৯
  2. ১৭৯
  3. ১৯২
  4. ১৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫৯৬৮ কে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ৮৯ ও ভাগশেষ ৩৭ থাকে? 

সমাধান:
দেওয়া আছে,
ভাজ্য = ১৫৯৬৮
ভাগশেষ = ৩৭
ভাগফল = ৮৯

আমরা জানি,
ভাজক = (ভাজ্য - ভাগশেষ)/ভাগফল
= (১৫৯৬৮ - ৩৭)/৮৯
= ১৫৯৩১/৮৯
= ১৭৯
৪,৪৮০.
যদি ৩ জন পুরুষ অথবা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে, তবে ৬ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?
  1. ৮ দিনে
  2. ৬ দিনে
  3. ৪ দিনে
  4. ৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৩ জন পুরুষ অথবা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে, তবে ৬ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
দেওয়া আছে,
৩ জন পুরুষ = ৫ জন বালক
∴ ১ জন পুরুষ = ৫/৩ জন বালক
∴ ৬ জন পুরুষ = (৫ × ৬)/৩ জন বালক
= ১০ জন বালক

∴ ৬ জন পুরুষ ও ১০ জন বালক = (১০ + ১০) জন বালক
= ২০ জন বালক

৫ জন বালক কাজটি করতে পারে ২০ দিনে
∴ ১ জন বালক কাজটি করতে পারে (২০ × ৫) দিনে
∴ ২০ জন বালক কাজটি করতে পারে (২০ × ৫)/২০ দিনে
= ৫ দিনে
৪,৪৮১.
108 মিটার দীর্ঘ এবং 50 কি.মি./ঘণ্টা গতিতে চলা একটা ট্রেন বিপরীত দিক থেকে আসা 112 মিটার দীর্ঘ একটা ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিক থেকে আসা ট্রেনটির গতি কত ছিল?
  1. 54 কি.মি./ঘণ্টা
  2. 66 কি.মি./ঘণ্টা
  3. 82 কি.মি./ঘণ্টা
  4. 76 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: 108 মিটার দীর্ঘ এবং 50 কি.মি./ঘণ্টা গতিতে চলা একটা ট্রেন বিপরীত দিক থেকে আসা 112 মিটার দীর্ঘ একটা ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিক থেকে আসা ট্রেনটির গতি কত ছিল?

সমাধান:
ধরি,
দ্বিতীয় ট্রেনটির গতি = x কি.মি./ঘণ্টা
তাহলে, আপেক্ষিক গতি = (x + 50) কি.মি./ঘণ্টা
= (250 + 5x)/18 মি/সে

মোট অতিক্রান্ত দূরত্ব = (108 + 112) = 220 মিটার

প্রশ্নমতে,
220 / [(250 + 5x)/18] = 6
⇒ 250 + 5x = 660
⇒ x = 82 কি.মি./ঘণ্টা
৪,৪৮২.
বার্ষিক কত চক্রবৃদ্ধি মুনাফার হারে ১৬০০ টাকা ৩ বছরে ১৮৫২.২০ টাকা হবে?
  1. ৫.৫%
  2. ৮%
  3. ৫%
  4. ৪.২৫%
  5. ৭%
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক কত চক্রবৃদ্ধি মুনাফার হারে ১৬০০ টাকা ৩ বছরে ১৮৫২.২০ টাকা হবে?
 
সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১৬০০ টাকা
চূড়ান্ত পরিমাণ, A = ১৮৫২.২০ টাকা
সময়, n = ৩ বছর

আমরা জানি, 
চক্রবৃদ্ধি মুনাফা, A = P × (১ + r/১০০)n
⇒ ১৮৫২.২০ = ১৬০০ × (১ + r/১০০) 
⇒ (১ + r/১০০) = ১৮৫২.২০/১৬০০
⇒ (১ + r/১০০) = ১৮৫২২০/১৬০০০
⇒ (১ + r/১০০) = ৯২৬১/৮০০০ 
⇒ (১ + r/১০০) = (২১/২০)৩ 
⇒ ১ + r/১০০ = ২১/২০
⇒ r/১০০ = (২১/২০) - ১ 
⇒ r/১০০ = ১/২০
⇒ r = ১০০/২০
∴ r = ৫%

সুতরাং, বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফার হার = ৫%

৪,৪৮৩.
মাতা ও কন্যার বয়সের অনুপাত ১২ : ৫। মাতার বয়স ৪৮ বছর হলে মাতা ও কন্যার বয়সের পার্থক্য কত?
  1. ৩২ বছর
  2. ৬৮ বছর
  3. ২৪ বছর 
  4. ২৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বয়সের অনুপাত ১২ : ৫। মাতার বয়স ৪৮ বছর হলে মাতা ও কন্যার বয়সের পার্থক্য কত?

সমাধান:
মাতা ও কন্যার বয়সের অনুপাত ১২ : ৫

ধরি, 
মাতার বয়স ১২ক 
কন্যার বয়স ৫ক

প্রশ্নমতে, 
১২ক = ৪৮ 
⇒ ক = ৪৮/১২
∴ ক = ৪

∴ কন্যার বয়স = ৫ × ৪ = ২০ বছর

∴ মাতা ও কন্যার বয়সের পার্থক্য = (৪৮ - ২০) বছর
= ২৮ বছর

৪,৪৮৪.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১২/১৫
  2. ৫/৬
  3. ১১/১৬
  4. ১৭/২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান: 
১২/১৫ = ০.৮
৫/৬ = ০.৮৩
১১/১৬ = ০.৬৯
১৭/২১ = ০.৮১
৪,৪৮৫.
রিমা একটি বই ১২০০ টাকায় ক্রয় করে ২০% লাভে এক বন্ধুর কাছে বিক্রয় করল। সেই বন্ধু বইটি আরেকজনের কাছে ২৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
  1. ১০২০ টাকা
  2. ১০৮০ টাকা
  3. ১১২০ টাকা
  4. ১১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রিমা একটি বই ১২০০ টাকায় ক্রয় করে ২০% লাভে এক বন্ধুর কাছে বিক্রয় করল। সেই বন্ধু বইটি আরেকজনের কাছে ২৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
২০% লাভে,
বইটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১৫) = ১২০ টাকা
∴ বইটির ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ বইটির ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ১২০০)/১০০ টাকা
=১৪৪০ টাকা।

২৫% ক্ষতিতে
বইটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা
∴ বইটির ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৭৫/১০০ টাকা
∴ বইটির ক্রয়মূল্য ১৪৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (৭৫ × ১৪৪০) /১০০ টাকা
= ১০৮০ টাকা
৪,৪৮৬.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে কত টাকা ১২ বছরে সুদে-আসলে ১২৪৮ টাকা হবে।
  1. ৭০০ টাকা
  2. ৭৪০ টাকা
  3. ৭৮০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা

আসল ১০০ টাকা হলে ১২ বছরে সুদ = (১২ × ৫) টাকা
= ৬০ টাকা
সুতরাং সুদ-আসল = (১০০ + ৬০) টাকা = ১৬০ টাকা।
সুদ-আসল ১৬০ টাকা হলে আসল ১০০ টাকা
সুদ-আসল ১ টাকা হলে আসল ১০০/১৬০ টাকা
সুদ-আসল ১২৪৮ টাকা হলে আসল (১০০×১২৪৮) / ১৬০ টাকা
= ৭৮০ টাকা।

৪,৪৮৭.
টাকায় ৩টি করে লেবু ক্রয় করে, ৬ টাকায় ১০টি করে লেবু বিক্রয় করলে, একজন ফল বিক্রেতার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? 
  1. ক) ৬০% ক্ষতি
  2. খ) ৮০% লাভ
  3. গ) ৪০% ক্ষতি
  4. ঘ) ৬০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু ক্রয় করে, ৬ টাকায় ১০টি করে লেবু বিক্রয় করলে, একজন ফল বিক্রেতার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? 

সমাধান:
৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা 
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা  

১০টি লেবুর বিক্রয়মূল্য ৬ টাকা 
১টি  লেবুর বিক্রয়মূল্য ৬/১০ টাকা
                                = ৩/৫

লাভ = (৩/৫) - (১/৩) টাকা 
        = (৯ - ৫)/১৫ 
        = ৪/১৫ টাকা 

শতকরা লাভ হয় = [{(৪/১৫)/(১/৩)} × ১০০]% 
                           = [(৪/১৫) × (৩/১) × ১০০]%
                           = ৮০%
৪,৪৮৮.
3 × 0.3 ÷ 2 = কত ?
  1. ক) 1
  2. খ) 0.6
  3. গ) 2
  4. ঘ) 0.45
ব্যাখ্যা
প্রশ্ন: 3 × 0.3 ÷ 2 = কত ?

সমাধান: 
3 × 0.3 ÷ 2 
= 3 × 0.15
= .45
৪,৪৮৯.
৫৬৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়?
  1. ক) ৪২ জন
  2. খ) ১৬৮ জন
  3. গ) ৮৪ জন
  4. ঘ) ১২৬ জন
ব্যাখ্যা

মোট সৈন্য সংখ্যা = ৫৬৭২৮
এর বর্গমূলঃ
       ৫৬৭২৮ । ২৩৮
       ৪
       __________
  ৪৩। ১৬৭
       । ১২৯
        __________
৪৬৮।৩৮২৮
        ।৩৭৪৪
       ___________
        ।    ৮৪
৮৪ অবশিষ্ট থাকে।
সুতরাং, ৮৪ জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে

৪,৪৯০.
কোন দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হয়?
  1. ক) ১৪, ১৫
  2. খ) ২৩, ২৪
  3. গ) ২৫, ২৬
  4. ঘ) ১৭, ১৮
ব্যাখ্যা
ধরি, একটি সংখ্যা ক
অপর সংখ্যা = ক - ১
প্রশ্নমতে,
- (ক -১) = ৪৭
বা, ক - ক + ২ক - ১ = ৪৭
বা, ২ক = ৪৮
বা, ক = ৪৮/২ = ২৪
∴ একটি সংখ্যা ২৪
অপর সংখ্যা ২৩
৪,৪৯১.
ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব ২৪০ কি.মি.। একটি বাস ৬ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলো পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির কার্যকর গতিবেগ কত কিলেমিটার/ঘণ্টা?
  1. ৪৮ কি.মি./ঘণ্টা
  2. ৪৭.৩৩ কি.মি./ঘণ্টা
  3. ৫২ কি.মি./ঘণ্টা
  4. ৩৪.২৯ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব ২৪০ কি.মি.। একটি বাস ৬ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলো পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির কার্যকর গতিবেগ কত কিলেমিটার/ঘণ্টা?

সমাধান: 
দেওয়া আছে, 
দূরত্ব = ২৪০ কি.মি.
মোট সময় = ৬ ঘণ্টা (যাত্রা + বিরতি)
যাত্রা বিরতি = ১ ঘণ্টা
এবং বাস ১ ঘণ্টা বিরতি দিয়েছে, তাই আসল যাত্রার সময় = ৬ - ১ = ৫ ঘন্টা

আমরা জানি, 
গতিবেগ = দূরত্ব/সময়
= ২৪০/৫ 
= ৪৮ কি.মি./ঘণ্টা

সুতরাং, বাসটির কার্যকর গতিবেগ ৪৮ কি.মি./ঘণ্টা। 

৪,৪৯২.
একটি ঝুড়িতে আপেল ও কমলা ৪ : ৩ অনুপাতে রয়েছে। ঝুড়ি থেকে ১৬টি আপেল সরিয়ে নেওয়া হয় এবং ১২টি কমলা যোগ করা হয়। ফলে আপেল ও কমলার অনুপাত ১ : ১ হয়। ঝুড়িতে প্রথমে মোট কতগুলো ফল ছিল? 
  1. ১৮৪ টি
  2. ১৯৬ টি
  3. ২০০ টি
  4. ১৯০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঝুড়িতে আপেল ও কমলা ৪ : ৩ অনুপাতে রয়েছে। ঝুড়ি থেকে ১৬টি আপেল সরিয়ে নেওয়া হয় এবং ১২টি কমলা যোগ করা হয়। ফলে আপেল ও কমলার অনুপাত ১ : ১ হয়। ঝুড়িতে প্রথমে মোট কতগুলো ফল ছিল? 

সমাধান:
ধরি, আসল অবস্থায়,
আপেলের সংখ্যা = ৪ক টি
কমলার সংখ্যা = ৩ক টি

এখন, ১৬টি আপেল সরানোর পর এবং ১২টি কমলা যোগ করার পর,
আপেল থাকে = (৪ক - ১৬) টি
কমলা থাকে = (৩ক + ১২) টি

এখন নতুন অনুপাত ১ : ১ অর্থাৎ, আপেল = কমলা
সুতরাং,
৪ক - ১৬ = ৩ক + ১২
⇒ ৪ক - ৩ক = ১২ + ১৬
∴ ক = ২৮

অতএব, আসল সংখ্যা,
আপেল = ৪ × ২৮ = ১১২ টি
কমলা = ৩ × ২৮ = ৮৪ টি

∴ ঝুড়িতে প্রথমে মোট ফল ছিল = ১১২ + ৮৪ = ১৯৬ টি।

৪,৪৯৩.
রিমা ও সুমার টাকার অনুপাত ৫ : ৭। যদি তাদের টাকার পার্থক্য ৬০ টাকা হয়, তবে রিমার কাছে কত টাকা আছে?
  1. ১০০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৩০ টাকা
  4. ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রিমা ও সুমার টাকার অনুপাত ৫ : ৭। যদি তাদের টাকার পার্থক্য ৬০ টাকা হয়, তবে রিমার কাছে কত টাকা আছে?

সমাধান: 
ধরি,
রিমার আছে = ৫ক টাকা
সুমার আছে = ৭ক টাকা

প্রশ্নমতে, 
৭ক - ৫ক = ৬০
⇒ ২ক = ৬০
∴ ক = ৩০

∴ রিমার আছে = (৫ × ৩০) টাকা 
= ১৫০ টাকা
৪,৪৯৪.
করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১৫ ভাগ কর্তনের পর তিনি ৩৪০০ টাকা পান। তার মাসিক বেতন কত?
  1. ৪৩২০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৫৪০০ টাকা
  4. ৮৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১৫ ভাগ কর্তনের পর তিনি ৩৪০০ টাকা পান। তার মাসিক বেতন কত?

সমাধান:
মনে করি,
মাসিক বেতন = ১০০ টাকা
প্রভিডেন্ট ফান্ডের জন্য ১৫ টাকা কর্তনের পর করিম সাহেব পান = ১০০ - ১৫ = ৮৫ টাকা

এখন,
করিম সাহেব ৮৫ টাকা পান যখন মাসিক বেতন ১০০ টাকা
করিম সাহেব ১ টাকা পান যখন মাসিক বেতন ১০০/৮৫ টাকা
করিম সাহেব ৩৪০০ টাকা পান যখন মাসিক বেতন (১০০× ৩৪০০)/৮৫ টাকা
 = ৪০০০ টাকা ।

∴ তার মাসিক বেতন ৪০০০ টাকা।

৪,৪৯৫.
শতকরা ৫ টাকা হার মুনাফায় ২৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
  1. ৩৫০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৫৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার মুনাফায় ২৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?

সমাধান:
এখানে,
আসল, P = ২৫০০ টাকা
মুনাফার হার, r = ৫% = ৫/১০০ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফা = I

আমরা জানি,
I = Prn
= (২৫০০ × ৫ × ৪)/১০০
= ৫০০ টাকা
৪,৪৯৬.
ক ও খ জোড় সংখ্যা হলে, নিচের কোন সংখ্যাটি বিজোড় ?
  1. ৭কখ
  2. খ + ৩ক
  3. ২ক + ২খ + ৩
  4. ২ক + ৪খ
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ জোড় সংখ্যা হলে, নিচের কোন সংখ্যাটি বিজোড় ?

সমাধান:
মনে করি,
ক = ২  ও  খ =৪
 ∴ ৭কখ = ৭ × ২ × ৪ = ৫৬
 ∴ খ + ৩ক = ৪ + ৩ × ২ = ১০
 ∴   ২ক + ২খ + ৩ = ২ × ২ + ২ × ৪ + ৩ = ১৫
 ∴  ২ক + ৪খ = ২ × ২ + ৪ × ৪ = ২০

 ∴   ২ক + ২খ + ৩ একটি বিজোড় সংখ্যা
৪,৪৯৭.
স্রোতের বিপরীতে একটি নৌকা ৪০ মিনিটে ১২ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ১১ কি.মি./ঘণ্টা
  2. ১৫ কি.মি./ঘণ্টা
  3. ১৮ কি.মি./ঘণ্টা
  4. ২৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের বিপরীতে একটি নৌকা ৪০ মিনিটে ১২ কিমি যেতে পারে। স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
স্রোতের বিপরীতে নৌকার গতিবেগ = (১২ × ৬০)/৪০
= ১৮ কিমি/ঘণ্টা
স্রোতের বেগ ৫ কিমি/ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ = (১৮ + ৫) কি.মি./ঘণ্টা
= ২৩ কি.মি./ঘণ্টা
৪,৪৯৮.
বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ক) ১২ টাকা
  2. খ) ১০ টাকা
  3. গ) ১১ টাকা
  4. ঘ) ৯.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান: 
দেওয়া আছে,
হার, r = ১০% = ১০/১০০ = ০.১ 
আসল, P = ১০০০ টাকা 
সময়, n = ২ বছর 
∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n টাকা
= ১০০০ × (১ + ০.১) টাকা 
= ১০০০ × ১.১ × ১.১ টাকা 
= ১২১০ টাকা 

∴ চক্রবৃদ্ধি মুনাফা ১২১০ - ১০০০ টাকা = ২১০ টাকা 

সরল মুনাফা = ১০০০ × ২ × ০.১ টাকা 
= ২০০ টাকা 

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ২১০ - ২০০ টাকা 
= ১০ টাকা 
৪,৪৯৯.
২ঃ৩, ৪ঃ৭ এবং ৫ঃ ২ এর মিশ্র অনুপাত নিচের কোনটি?
  1. ক) ৪২ঃ৪০
  2. খ) ১০ঃ১
  3. গ) ২০ঃ২১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
২ঃ৩, ৪ঃ৭ এবং ৫ঃ ২ এর মিশ্র অনুপাত = (২×৪×৫)ঃ(৩×৭×২) = ৪০ঃ৪২ = ২০ঃ২১
৪,৫০০.
৮ টি শার্টের বিক্রয়মূল্য ১০ শার্টের ক্রয়মূল্যের সমান। শতকরা লাভের হার কত?
  1. ২৫%
  2. ৩০%
  3. ২০%
  4. ১৫%
ব্যাখ্যা

লাভের হার = (১০-৮)/৮ × ১০০%
= ২/৮ × ১০০%
= ২৫%