ব্যাখ্যা
সমাধান:
মনেকরি
সংখ্যাটি ক
প্রশ্নমতে
৯৯৯ - ক = ক - ৭৯৭
ক + ক = ৯৯৯ + ৭৯৭
২ক = ১৭৯৬
ক = ১৭৯৬/২
ক = ৮৯৮
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২০ / ১৬৯ · ১,৯০১–২,০০০ / ১৬,৯৯১
প্রশ্ন: একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৭৮ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি,
সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x - ৩২ = ৭৮ - x
বা, x + x = ৩২ + ৭৮
বা, ২x = ১১০
বা, x = ১১০/২
∴ x = ৫৫
∴ সংখ্যাটি = ৫৫
প্রশ্ন: একটি সংখ্যার সাতগুণের সাথে সেই সংখ্যার চারগুণ যোগ করলে ২৭৫ হয়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যা ক
প্রশ্নমতে,
৭ক + ৪ক = ২৭৫
⇒ ১১ক = ২৭৫
⇒ ক = ২৭৫/১১
∴ ক = ২৫
সুতরাং, সংখ্যাটি = ২৫
৩০ সের ছোলা খায় ৬ টি ঘোড়া
∴ ২৫ সের ছোলা খায় ৬ × ২৫ / ৩০ = ৫ টি ঘোড়া
ক্ষুদ্রতর অংশ = ৬০০০ এর ১/(১+২+৩+৪+৫) = ৪০০ টাকা এবং বৃহত্তর অংশ = ৬০০০ এর ৫/(১+২+৩+৪+৫) = ২০০০ টাকা।
সুতরাং বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য = ২০০০ - ৪০০ = ১৬০০ টাকা।
চতুর্থ সমানুপাতিক x হলে
3 × x = 9 × 4
⇒ x = (9 × 4) / 3
∴ x = 12
প্রশ্ন: একটি পরীক্ষায় ৪০টি প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরে ৩ নম্বর এবং ভুল উত্তরে ১ নম্বর কাটা হয়। শিক্ষার্থী ৭০% নম্বর পেতে চাইলে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে?
সমাধান:
দেওয়া আছে,
প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের মান = ৩
প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে = ১
তাহলে ৪০ টি প্রশ্নের পূর্ণমান হবে = ৪০ × ৩ = ১২০
৭০% নম্বর পেতে হলে (৭০ × ১২০)/১০০ = ৮৪ নম্বর পেতে হবে।
ধরি,
ভুল উত্তরের সংখ্যা = ক
∴ সঠিক উত্তরের সংখ্যা = ৪০ - ক
প্রশ্নমতে,
৩(৪০ - ক) - (ক× ১) = ৮৪
বা, ১২০ - ৩ক - ক = ৮৪
বা, ১২০ - ৪ক = ৮৪
বা, ৪ক = ১২০ - ৮৪
বা, ৪ক = ৩৬
বা, ক = ৯
∴ ৭০% নম্বর পেতে চাইলে সর্বোচ্চ ৯ টি ভুল উত্তর দিতে পারবে।
মনে করি, উৎপাদন খরচ = x টাকা
∴ উৎপাদন কারীর বিক্রয়মূল্য = ১১০x/১০০
পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য = ১১০x/১০০ × ১২০/১০০
∴ ক্রেতার ক্রয়মূল্য = ১১০x/১০০ × ১২০/১০০ × ১০৫/১০০ = ২৭৭২
বা, x = (১০০×১০০×১০০×২৭৭২)/(১১০×১২০×১০৫)
= ২০০০ টাকা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. 3 এবং ল.সা.গু. 11880। একটি সংখ্যা 120 হলে, অপর সংখ্যাটি কত?
সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = 11880 × 3
বা, 120 × অপর সংখ্যা = 35640
বা, অপর সংখ্যা = 35640 ÷ 120 = 297
∴ অপর সংখ্যা = 297
সমাধান:
বাস্তব সংখ্যা: শূণ্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমনঃ 0, 1, 2, -1, -2, √2, √5, 22/7
অপশন ক, খ, ঘ তিনটিই বাস্তব সংখ্যা।
কিন্তু,
অপশন (গ) এর √-৩৬ একটি কাল্পনিক সংখ্যা। কারণ,
√-৩৬ = √(-১ × ৩৬) = √-১ × √৩৬ = i × ৬ = ৬i, বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। এটি একটি কাল্পনিক সংখ্যা।
প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন পরে ৩ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?
সমাধান:
মনে করি ,
সম্পূর্ন কাজটি = ৮০ একক।
দেয়া আছে,
৮ জনের
২০ দিনে শেষ হয় = ৮০ একক।
∴ ৫ দিনে শেষ হয় = ৮০×৫/২০ একক।
= ২০ একক।
কাজ বাকি থাকে = ৮০ - ২০ একক
= ৬০ একক, যা (৮-৩) বা ৫ জন লোক শেষ করে।
এখন,
৮ জন লোক ৮০ একক কাজ করে = ২০ দিনে
∴ ১ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮ দিনে
∴ ৫ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮/৫ দিনে
∴ ৫ জন লোক ১ একক কাজ করে = (২০×৮)/(৫×৮০) দিনে
∴ ৫ জন লোক ৬০ একক কাজ করে = (২০×৮×৬০)/(৫×৮০) দিনে
= ২৪ দিনে
উত্তর: ২৪ দিনে
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬২০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬২০)/৮০ = ৭৭৫ টাকা
প্রশ্ন: ১৩৫০ টাকায় একটি পণ্য বিক্রয় করা হলে লাভ হয় ২০% , পণ্যটি ৩৬% লাভে বিক্রয় করলে, বিক্রয়মূল্য কত হত?
সমাধানঃ
ধরি
পণ্যের ক্রয়মূল্য = C টাকা
প্রথম বিক্রয়মূল্য = ১৩৫০ টাকা, লাভ = ২০%
তাহলে ক্রয়মূল্য,
১৩৫০ = C × {১ + (২০/১০০)}
⇒ ১৩৫০ = ১.২C
⇒ C = ১৩৫০/১.২
∴ C = ১১২৫ টাকা
৩৬% লাভে বিক্রয়মূল্য = ১১২৫ × (১ + ৩৬/১০০)
= ১১২৫ × ১.৩৬
= ১৫৩০ টাকা
∴ ৩৬% লাভে বিক্রয়মূল্য = ১৫৩০ টাকা
এখানে,
আসল p = ৩২০০ টাকা,
সময় n = ২ বছর,
সুদের হার r = ৮%
∴ চক্রবৃদ্ধি সুদাসল = p(১ + r/১০০)n
= ৩২০০ × (১ + ৮/১০০)২
= ৩২০০ × (১০৮×১০৮)/(১০০×১০০)
= ৩৭৩২.৪৮ টাকা
∴ সুদ = ৩৭৩২.৪৮ - ৩২০০
= ৫৩২.৪৮ টাকা
সংখ্যার 1ম অংকটি 4 দিয়ে পূর্ন করতে হবে। অবশিষ্ট 3 টি অংক দিয়ে পূর্ন করা যায় = 3! = 6 উপায়ে
∴ গঠিত সংখ্যা = 1 × 6 = 6 উপায়ে
এখানে, (৩+৭+১০) = ২০
∴ ১ম টুকরোটির দৈর্ঘ্য = ৬০ × ৩/২০ = ৯ মিটার
২য় 〃 〃 = ৬০ × ৭/২০ = ২১ মিটার
৩য় 〃 〃 = ৬০ × ১০/২০ = ৩০ মিটার
প্রশ্ন: ১৭৬ কে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
সমাধান:
১৭৬ = ২ × ২ × ২ × ২ × ১১
= ( ২ × ২) × (২ × ২) × ১১
এখানে, ১১ জোড়া বিহীন
∴ ১১ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৯৫। বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ৩৫ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চারগুণ ৭০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি কত?
সমাধান:
ধরি, বৃহত্তম সংখ্যা = ক
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - ক
প্রশ্নমতে,
৩৫ - (ক/৩) = ৪(৯৫ - ক) - ৭০
⇒ (১০৫ - ক)/৩ = ৩৮০ - ৪ক - ৭০
⇒ (১০৫ - ক)/৩ = ৩১০ - ৪ক
⇒ ১০৫ - ক = ৩(৩১০ - ৪ক)
⇒ ১০৫ - ক = ৯৩০ - ১২ক
⇒ ১২ক - ক = ৯৩০ - ১০৫
⇒ ১১ক = ৮২৫
⇒ ক = ৮২৫/১১
∴ ক = ৭৫
∴ বৃহত্তম সংখ্যা = ৭৫
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - ৭৫ = ২০
সুতরাং, সংখ্যা দুইটি হলো ৭৫ এবং ২০
প্রশ্ন: কোনো ভাগ অঙ্কের ভাজক হলো ভাগফলের দশগুণ এবং ভাগশেষের পাঁচগুণ। যদি ভাগশেষ ৪৬ হয়, তবে ভাজ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
ভাগশেষ = ৪৬
ভাজক = ভাগফলের ১০ গুণ
ভাজক = ভাগশেষের ৫ গুণ
∴ ভাজক = ভাগশেষের ৫ গুণ
= ৪৬ × ৫
= ২৩০
আবার,
ভাজক = ভাগফলের ১০ গুণ
⇒ ২৩০ = ভাগফল × ১০
∴ ভাগফল = ২৩০/১০
= ২৩
আমরা জানি,
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (২৩০ × ২৩) + ৪৬
= ৫২৯০ + ৪৬
= ৫৩৩৬
∴ ভাজ্য = ৫৩৩৬
প্রশ্ন: ২৫ কেজি চাল যে দরে কেনা যায়, ২০ কেজি চাল সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
সমাধান:
২৫ কেজি চালের ক্রয়মূল্য ক টাকা
১ কেজি চালের ক্রয়মূল্য ক/২৫ টাকা
২০ কেজি চালের বিক্রয়মূল্য ক টাকা
১ কেজি চালের বিক্রয়মূল্য ক/২০ টাকা
লাভ = (ক/২০) - (ক/২৫)
= (৫ক - ৪ক)/১০০
= ক/১০০
ক/২৫ টাকায় লাভ হয় = ক /১০০ টাকা
১ টাকায় লাভ হয় = (ক /১০০) × (২৫/ক) টাকা
১০০ টাকায় লাভ হয় = {(ক /১০০) × (২৫/ক) × ১০০} টাকা =২৫%
প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 265 হলে, বড় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
ছোট সংখ্যা = x
তাহলে বড় সংখ্যা = x + 1
প্রশ্ন অনুযায়ী,
x2 + (x + 1)2 = 265
⇒ x2 + x2 + 2x + 1 = 265
⇒ 2x2 + 2x + 1 = 265
⇒ 2x2 + 2x - 264 = 0
⇒ x2 + x - 132 = 0
⇒ x2 + 12x - 11x - 132 = 0
⇒ x(x + 12) - 11(x + 12) = 0
⇒ (x - 11)(x + 12) = 0
হয়,
x - 11 = 0
∴ x = 11
অথবা,
x + 12 = 0
∴ x = - 12 ; যা গ্রহণযোগ্য নয়
সুতরাং, ছোট সংখ্যা = 11
এবং বড় সংখ্যা = 11 + 1 = 12
প্রশ্ন: পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
সমাধান:
ধরি,
পিতা ও ৩ পুত্রের বয়সের গড় = ক বছর
∴ পিতা ও ৩ পুত্রের মোট বয়স = ৪ক বছর
মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় = (ক - ৩/২) বছর
মাতা ও উক্ত ৩ পুত্রের মোট বয়স = ৪ক - ৬ বছর
এখন, ৩ পুত্রের মোট বয়স = ৪ক - ৬ - ৩০
= ৪ক - ৩৬ বছর
∴ পিতার বয়স = ৪ক - (৪ক - ৩৬ )
= ৪ক - ৪ক + ৩৬
= ৩৬ বছর
প্রশ্ন: একটি মিশ্রণে ৬৩ লিটার রস আছে। কমলা ও লেবুর অনুপাত ৫ : ৪। লেবুর রস ১৮ লিটার কমিয়ে দিলে নতুন অনুপাত কত হবে?
সমাধান:
দেওয়া আছে, মোট মিশ্রণ ৬৩ লিটার। কমলা ও লেবুর রসের অনুপাত = ৫ : ৪
অনুপাতের যোগফল = (৫ + ৪) = ৯
সুতরাং, কমলার রসের পরিমাণ = (৬৩ এর ৫/৯ অংশ)
= (৬৩ × ৫)/৯ = ৩৫ লিটার
এবং, লেবুর রসের পরিমাণ = (৬৩ এর ৪/৯ অংশ)
= (৬৩ × ৪)/৯ = ২৮ লিটার
এখন, লেবুর রস ১৮ লিটার কমিয়ে দিলে,
নতুন পরিমাণ হবে = (২৮ - ১৮) = ১০ লিটার।
কমলার রসের পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ৩৫ লিটার।
সুতরাং, নতুন অনুপাত হবে, = ৩৫ : ১০ = ৭ : ২
প্রশ্ন: ৭২০ এর ৬.৫% কত?
সমাধান:
৭২০ এর ৬.৫%
= ৭২০ এর ৬.৫/১০০
= ৭২০ এর ৬৫/(১০০ × ১০)
= ৪৬.৮
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?
0.25, √36, √50, (√81)/9.
সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যা p/q আকারে লেখা যায়, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 সেগুলোকে মূলদ সংখ্যা বলে।
উদাহরণ: 1/2, 3, 0.25, √36, (√81)/9.
অমূলদ সংখ্যা: যে সকল সংখ্যা p/q আকারে লেখা যায় না এবং যাদের দশমিকের পর অসীম সংখ্যক অঙ্ক থাকে এবং কোনো অঙ্ক বা অঙ্কসমষ্টির পুনরাবৃত্তি ঘটে না সেগুলোকে অমূলদ সংখ্যা বলে।
উদাহরণ: √2, √3, √50, π.
এখানে,
0.25 = 25/100 = 1/4, যা একটি ভগ্নাংশ সংখ্যা।
√36 = √(62) = 6, যা একটি স্বাভাবিক সংখ্যা।
√50 = √(25 × 2) = √25 × √2 = 5√2, যা ভগ্নাংশ আকারে লেখা যায় না।
এবং,
(√81)/9 = √(92)/9 = 9/9 = 1, যা একটি স্বাভাবিক সংখ্যা।
∴ 0.25, √36, (√81)/9 মূলদ সংখ্যা এবং √50 অমূলদ সংখ্যা।
প্রশ্নঃ রহিম, করিম ও মিরাজের আয়ের অনুপাত যথাক্রমে ১২ : ১৫ : ২০। যদি মিরাজের আয় ১৯০০ টাকা হয়, তবে রহিম ও করিমের আয় কত?
সমাধানঃ
মিরাজের ২০ অংশ = ১৯০০ টাকা
মিরাজের ১ অংশ = ১৯০০ ÷ ২০
= ৯৫ টাকা
তাহলে,
রহিমের ১২ অংশ = ৯৫ × ১২
= ১১৪০ টাকা
করিমের ১৫ অংশ = ৯৫ × ১৫
= ১৪২৫
∴ রহিমের আয় ১১৪০ ও করিমের আয় ১৪২৫।
প্রশ্ন: ১২, ১৮ এবং ৩০ এর গ.সা.গু কত?
সমাধান:
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
৩০ = ২ × ৩ × ৫
তিনটি সংখ্যার মধ্যে ২ এবং ৩ সাধারণ গুণনীয়ক
∴ নির্ণেয় গ.সা.গু = ২ × ৩ = ৬
প্রশ্ন: ৫ টি ২ টাকার নোট এবং ১০ টি ৩ টাকার নোট একত্রে ১০ টি ১০ টাকার নোটের কত অংশ?
সমাধান:
৫ টি ২ টাকার নোট = ৫ × ২ = ১০ টাকা
১০ টি ৩ টাকার নোট = ১০ × ৩ = ৩০ টাকা
∴ মোট টাকা = ১০ + ৩০ = ৪০ টাকা
আবার,
১০ টি ১০ টাকার নোট = ১০ × ১০ = ১০০ টাকা
∴ (৫ টি ২ টাকার নোট + ১০ টি ৩ টাকার নোট)/১০ টি ১০ টাকার নোট
= ৪০/১০০
= ২/৫ অংশ
∴ ৫ টি ২ টাকার নোট এবং ১০ টি ৩ টাকার নোট একত্রে ১০ টি ১০ টাকার নোটের ২/৫ অংশ।
প্রশ্ন: সাকিনের মাসিক আয় ৮০০০ টাকা এবং ব্যয় ৬৪০০ টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা?
সমাধান:
দেওয়া আছে,
সাকিনের মাসিক আয় ৮০০০ টাকা
এবং ব্যয় ৬৪০০ টাকা
∴ সাকিনের মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা = (৬৪০০ × ১০০)/৮০০০
= ৬৪০/৮
= ৮০%
ধরি, সংখ্যাটি ক
∴ ক এর ২৫% = ১৩০
⇒ ক = ৫২০
এখন
৫২০ এর ১২০% হল = (৫২০ × ১২০)/১০০= ৬২৪
প্রশ্ন: একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী বাংলায় এবং ৬৫% শিক্ষার্থী গণিতে পাশ করল। যদি ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
সমাধান:
বাংলায় পাশ করেছে = ৭৫%
গণিতে পাশ করেছে = ৬৫%
উভয় বিষয়ে পাশ করেছে = ৬০%
শুধুমাত্র বাংলায় পাশ করেছে = (৭৫ - ৬০)% = ১৫%
শুধুমাত্র গণিতে পাশ করেছে = (৬৫ - ৬০)% = ৫%
কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে = (শুধুমাত্র বাংলায় পাশ + শুধুমাত্র গণিতে পাশ + উভয় বিষয়ে পাশ)
= (১৫ + ৫ + ৬০)% = ৮০%
উভয় বিষয়ে ফেল করেছে = (মোট শিক্ষার্থী - কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে)
= (১০০ - ৮০)% = ২০%
∴ উভয় বিষয়ে শতকরা ২০ জন শিক্ষার্থী ফেল করেছে।
মনেকরি,
৪টি লিচুর ক্রয়মূল্য = a টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য = a/৪ টাকা
আবার,
৫টি লিচুর বিক্রয়মূল্য = a টাকা
∴ ১টি লিচুর বিক্রয়মূল্য = a/৫ টাকা
∴ ক্ষতি = a/৪ - a/৫
= (৫a - ৪a)/২০
= a/২০
∴ ক্ষতির হার = (a × ৪ × ১০০)/(২০ × a)
= ২০%
প্রশ্ন: যদি কোনো মূলধন সরল সুদে ৩ বছরে ৬৮০০ টাকা এবং ৫ বছরে ৮০০০ টাকা হয়, তবে সুদের হার নির্ণয় করুন।
সমাধান:
এখানে,
আসল + ৫ বছরের সুদ = ৮০০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৬৮০০ টাকা
∴ ২ বছরের সুদ = (৮০০০ - ৬৮০০) টাকা
= ১২০০ টাকা
∴ ৩ বছরের সুদ = (১২০০ × ৩)/২ টাকা
= ১৮০০ টাকা
∴ আসল = (৬৮০০ - ১৮০০) টাকা
= ৫০০০ টাকা
৫০০০ টাকার ৩ বছরের সুদ = ১৮০০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ১৮০০/(৫০০০ × ৩) টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (১৮০০ × ১০০)/(৫০০০ × ৩)
= ১২%
প্রশ্ন: কোনো একটি সংখ্যার ৪০ শতাংশ হলো ৭২। তাহলে সেই সংখ্যার ৭৫ শতাংশ কত হবে?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ৪০% = ৭২
⇒ ক × (৪০/১০০) = ৭২
⇒ ক = (৭২ × ১০)/৪
⇒ ক = ১৮ × ১০
∴ ক = ১৮০
আবার,
১৮০ এর ৭৫ শতাংশ = ১৮০ × (৭৫/১০০)
= ১৮ × (১৫/২)
= ৯ × ১৫
= ১৩৫
অতএব, সেই সংখ্যার ৭৫ শতাংশ হলো ১৩৫।