বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা৭৭প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৬৯ / ১৬৯ · ১৬,৮০১১৬,৮৭৭ / ১৬,৯৯১

১৬,৮০১.
একটি ৮০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৩২ ফুট
  2. ৪৮ ফুট
  3. ২৪ ফুট
  4. ২০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৮০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ২/৩) 
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ৮০ 
বা, (৩ক + ২ক)/৩ = ৮০ 
বা, ৫ক = ২৪০ 
বা, ক = ২৪০/৫ 
∴ ক = ৪৮

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ৪৮)/৩ 
= ৩২ ফুট। 
১৬,৮০২.
৪০০ টাকায় একটি টেবিল ক্রয় করে ৪২৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ৪%
  2. ৫%
  3. ৬% 
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ টাকায় একটি টেবিল ক্রয় করে ৪২৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য ৪০০ টাকা এবং বিক্রয়মূল্য ৪২৪ টাকা
∴ লাভ = ৪২৪ - ৪২০ = ২৪ টাকা

এখন,
৪০০ টাকায় লাভ হয় = ২৪ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ২৪/৪০০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (২৪/৪০০) × ১০০ টাকা
= ৬%
১৬,৮০৩.
একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট? সংখ্যাটি কত?
  1. ক) ৫৬৫
  2. খ) ৫৯৫
  3. গ) ৬১৫
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সংখ্যাটি = (৪৭০ + ৭২০)/২ = ১১৯০/২ = ৫৯৫
১৬,৮০৪.
চার অংকের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০, ১৫, ২০ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ২১
  2. ৩২
  3. ৩৯
  4. ২৬
ব্যাখ্যা

প্রশ্ন: চার অংকের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০, ১৫, ২০ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

১০ = ২ × ৫
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
৩০ = ২ × ৩ × ৫
∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ = ৬০

৯৯৯৯ কে ৬০ দিয়ে ভাগ করি,
৯৯৯৯ ÷ ৬০ = ১৬৬ (ভাগফল), ১৬৬ × ৬০ = ৯৯৬০
৯৯৯৯ - ৯৯৬০ = ৩৯ (ভাগশেষ)

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ - ৩৯ = ২১

অর্থাৎ, ৯৯৯৯ এর সাথে ২১ যোগ করলে যোগফল হবে ১০০২০, যা ৬০ এর গুণিতক এবং ১০, ১৫, ২০ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

১৬,৮০৫.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
  1. ২০৫ টাকা
  2. ২৫০ টাকা
  3. ২২৫ টাকা
  4. ২৯০ টাকা
ব্যাখ্যা

 প্রশ্ন: এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?

সমাধান:
১ম ক্ষেত্রে
আসল P = ৮০০ টাকা
 মুনাফার হার r = ২০% = ২০/১০০ 
n = ১ বছর
মুনাফা I = ?

আমরা জানি 
I = Pnr
= ৮০০ × ১ × (২০/১০০)
= ১৬০ টাকা

২য় ক্ষেত্রে
আসল P1 = ৬০০ টাকা
 মুনাফার হার r1 = ১৫% = ১৫/১০০ 
n1 = ১ বছর
মুনাফা I1 = ?

আমরা জানি 
I1 = P1n1r1
= ৬০০ × ১ × (১৫/১০০)
= ৯০ টাকা

মোট মুনাফা = (১৬০ + ৯০) টাকা
= ২৫০ টাকা

১৬,৮০৬.
কোনো বাগানে ১২৯৬টি আমগাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত? 
  1. ১৮ টি
  2. ২৪ টি
  3. ৩২ টি
  4. ৩৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাগানে ১২৯৬টি আমগাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত? 

সমাধান: 
বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ আছে।
প্রত্যেক সারিতে আমগাছের সংখ্যা হবে ১২৯৬ এর বর্গমূল।
এখন, 


∴ নির্ণেয় আমগাছের সংখ্যা = ৩৬ টি।
১৬,৮০৭.
৩ দিনে একটি কাজের (১/৮) অংশ শেষ হয়।ঐ কাজের দ্বিগুণ কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে?
  1. ২৪ দিন
  2. ১২ দিন
  3. ৪৮ দিন
  4. ৬০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের (১/৮) অংশ শেষ হয়।ঐ কাজের দ্বিগুণ কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে?

সমাধান:
১/৮ অংশ কাজ শেষ হয় ৩ দিনে।
১ অংশ কাজ শেষ হয় ৩ × ৮ দিনে।
= ২৪ দিনে।

কাজটির ২ গুন শেষ হয় = ২ × ২৪ = ৪৮ দিনে।
১৬,৮০৮.
নিহাল তার আয়ের ৩০% ট্যাক্স দেয়, এবং অবশিষ্ট টাকা থেকে ৩০% সে লোন পরিশোধ করে। সে তার আয়ের শতকরা কত ভাগ লোন পরিশোধে ব্যায় করে?
  1. ৭০%
  2. ৩০%
  3. ২১%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: নিহাল তার আয়ের ৩০% ট্যাক্স দেয়, এবং অবশিষ্ট টাকা থেকে ৩০% সে লোন পরিশোধ করে। সে তার আয়ের শতকরা কত ভাগ লোন পরিশোধে ব্যায় করে?

সমাধান: 
মনেকরি ,
নিহাল সাহেবের আয় ১০০ টাকা।
সে টেক্স দেয়= (১০০ এর ৩০%) টাকা
=৩০ টাকা
∴ অবিশিষ্ট থাকে= (১০০-৩০)
=৭০
লোন পরিশোধ করে = (৭০ এর ৩০%)
=২১ টাকা।

∴ ১০০ টাকার ২১ টাকা  = ২১%
সুতরাং নিহাল সাহেব, তার আয়ের ২১% লোন পরিশোধে ব্যায় করে।
১৬,৮০৯.
কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ১৬০ টাকা
  3. ১৪০ টাকা
  4. ১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?

সমাধান:
ধরি,
কলমের মূল্য = ক টাকা
তাহলে, কাগজের মূল্য = ক - ৪০ টাকা

প্রশ্নমতে,
ক + ক - ৪০ = ২৪০
⇒ ২ক = ২৪০ + ৪০
⇒ ক = ২৮০/২
∴ ক = ১৪০ 

∴ কলমের মূল্য = ১৪০ টাকা
১৬,৮১০.
৪ জন শ্রমিক একটি কাজ করে ৫৬ মিনিটে। ৭ জন শ্রমিক কত মিনিটে কাজটি করতে পারবে?
  1. ৩২ মিনিটে
  2. ৩৬ মিনিটে
  3. ২৪ মিনিটে
  4. ২৮ মিনিটে
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ জন শ্রমিক একটি কাজ করে ৫৬ মিনিটে। ৭ জন শ্রমিক কত মিনিটে কাজটি করতে পারবে?

সমাধান: 
৪ জন শ্রমিক কাজটি করে ৫৬ মিনিটে
১ জন শ্রমিক কাজটি করে (৫৬ × ৪) মিনিটে
৭ জন শ্রমিক কাজটি করে {(৫৬ × ৪)/৭} মিনিটে 
= ৩২ মিনিটে

১৬,৮১১.
রাকিবের কাছে ১১৩ টি কয়েন ছিল। সে নিজের জন্য ২২টি কয়েন রেখে বাকি কয়েনগুলো রাইতুল, মুসা ও রবিউলের মধ্যে যথাক্রমে (১/৪) : (১/৬) : (২/৩) অনুপাতে ভাগ করে দিলে, রবিউল কয়টি কয়েন পাবে?
  1. ৪৪ টি 
  2. ৪৮ টি 
  3. ৫৬ টি 
  4. ৬০ টি 
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের কাছে ১১৩ টি কয়েন ছিল। সে নিজের জন্য ২২টি কয়েন রেখে বাকি কয়েনগুলো রাইতুল, মুসা ও রবিউলের মধ্যে যথাক্রমে (১/৪) : (১/৬) : (২/৩) অনুপাতে ভাগ করে দিলে, রবিউল কয়টি কয়েন পাবে?

সমাধান:
অবশিষ্ট কয়েন = ১১৩ - ২২ = ৯১ টি

রাইতুল, মুসা ও রবিউলের কয়েনের অনুপাত = {(১/৪) × ১২} : {(১/৬) × ১২} : {(২/৩) × ১২}
= ৩ : ২ : ৮
অনুপাতের যোগফল = ৩ + ২ + ৮ = ১৩

∴ রবিউল কয়েন পাবে = ৯১ × (৮/১৩)টি
= ৫৬ টি 
১৬,৮১২.
ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
  1. ক) ০.০২৫
  2. খ) ০.২৫
  3. গ) ২৫
  4. ঘ) ২.৫
ব্যাখ্যা
যেহেতু, ভাজক ভাগফলের দশগুণ, সেহেতু ভাগফল হবে ০.৫/১০ = ০.০৫
সুতরাং, ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= ০.৫ × ০.০৫ = ০.০২৫
১৬,৮১৩.
১২ বছর আগে শান্তার বয়স ছিল স্বর্ণার বয়সের অর্ধেক। যদি শান্তা ও স্বর্ণার বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩৬ বছর
  3. ৪২ বছর
  4. ৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ বছর আগে শান্তার বয়স ছিল স্বর্ণার বয়সের অর্ধেক। যদি শান্তা ও স্বর্ণার বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?

সমাধান:
ধরি,
শান্তা এবং স্বর্ণার বর্তমান বয়স  যথাক্রমে = ৩ক এবং ৪ক বছর

আবার, ১০ বছর আগে শান্তার বয়স ছিল = (৩ক - ১২) বছর
১০ বছর আগে স্বর্ণার বয়স ছিল = (৪ক - ১২) বছর

প্রশ্নমতে,
৩ক - ১২ = (১/২) (৪ক - ১২)
⇒ ৩ক - ১২ = ২ক - ৬
⇒ ৩ক - ২ক = - ৬ + ১২
∴ ক = ৬

শান্তার বর্তমান বয়স = (৩ × ৬) = ১৮ বছর
স্বর্ণার বর্তমান বয়স = (৪ × ৬) = ২৪ বছর

∴ বর্তমানে তাদের মোট বয়স = (১৮ + ২৪) = ৪২ বছর।
১৬,৮১৪.
একটি সংখ্যা ২০% বৃদ্ধি পেয়ে ৬০০ হলো। মূল সংখ্যাটি কত?
  1. ৪৮০
  2. ৫০০
  3. ৫৪০
  4. ৫২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ২০% বৃদ্ধি পেয়ে ৬০০ হলো। মূল সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, মূল সংখ্যা = ১০০
২০% বৃদ্ধিতে = ১০০ + ২০ = ১২০

∴ বৃদ্ধিতে ১২০ হলে মূল সংখ্যা ছিল ১০০
∴ বৃদ্ধিতে ১ হলে মূল সংখ্যা ছিল = ১০০/১২০
∴ বৃদ্ধিতে ৬০০ হলে মূল সংখ্যা ছিল = (১০০ × ৬০০)/১২০ = ৫০০

∴ মূল সংখ্যাটি ছিল ৫০০
১৬,৮১৫.
হাসিব ৮ দিনে ১টি কাজের ১/৩ অংশ করে চলে গেল। তারপর রাকিব কাজে যোগ দিয়ে ৫ দিন কাজ করে চলে গেল। হাসিব পুনরায় কাজে যোগ দিয়ে অবশিষ্ট কাজ ১২ দিনে শেষ করল। রাকিব একা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে?
  1. ২০ দিনে
  2. ২৫ দিনে
  3. ৩০ দিনে
  4. ৩৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: হাসিব ৮ দিনে ১টি কাজের ১/৩ অংশ করে চলে গেল। তারপর রাকিব কাজে যোগ দিয়ে ৫ দিন কাজ করে চলে গেল। হাসিব পুনরায় কাজে যোগ দিয়ে অবশিষ্ট কাজ ১২ দিনে শেষ করল। রাকিব একা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
হাসিব ৮ দিনে করে ১/৩ অংশ
হাসিব ১ দিনে করে ১/(৩ × ৮) অংশ = ১/২৪ অংশ
হাসিব ১২ দিনে করে = ১২/২৪ অংশ = ১/২ অংশ 

∴ হাসিব মোট কাজ করে = (১/৩ + ১/২) অংশ 
= (২ + ৩)/৬ অংশ
= ৫/৬ অংশ 

রাকিব করে = (১ - ৫/৬)  অংশ
= ১/৬ অংশ

রাকিব ১/৬ অংশ করে ৫ দিনে
রাকিব ১ বা সম্পূর্ণ অংশ করে (৫ × ৬) দিনে
= ৩০ দিনে
১৬,৮১৬.
শরিফ ৩০০ টি কলা ক্রয় করলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিলো। সে ক্রয়মূল্যের ওপর শতকরা কত লাভ করলো?
  1. ৬০%
  2. ৭০%
  3. ৮০%
  4. ৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: শরিফ ৩০০ টি কলা ক্রয় করলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিলো। সে ক্রয়মূল্যের ওপর শতকরা কত লাভ করলো?

সমাধান:
এখানে,
ক্রয়মূল্য = ১০০ টাকা
এবং বিক্রয়মূল্য = ১৩৫০

∴ লাভ = (১৩৫০ - ৭৫০) = ৬০০ টাকা

৭৫০ টাকায় লাভ হয় = ৬০০ টাকা
১ টাকায় লাভ হয় = ৬০০/৭৫০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৬০০ × ১০০)/৭৫০ টাকা
= ৮০ টাকা

সুতরাং, শতকরা লাভ = ৮০%
১৬,৮১৭.
একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৫ ফুট
  2. ৮ ফুট
  3. ১০ ফুট
  4. ১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ২০
বা, (৩ক + ২ক)/৩ = ২০
বা, ৫ক = ৬০
বা, ক = ৬০/৫
∴ ক = ১২

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩
= ৮ ফুট । 
১৬,৮১৮.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ১৬ গুণ। সংখ্যা তিনটির গড় কত?
  1. ১১ 
  2. ৭ 
  3. ১৩
  4. ৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ১৬ গুণ। সংখ্যা তিনটির গড় কত?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক, ক + ১, ক + ২

প্রশ্নমতে,
ক(ক + ১)(ক + ২) = ১৬(ক + ক + ১ + ক + ২)
⇒ ক(ক + ১)(ক + ২) = ১৬(৩ক + ৩)
⇒ ক(ক + ১)(ক + ২) = ১৬ × ৩(ক + ১)
⇒ ক(ক + ২) = ৪৮ 
⇒ ক + ২ক - ৪৮ = ০ 
⇒ ক + ৮ক - ৬ক - ৪৮ = ০
⇒ (ক + ৮)(ক - ৬) = ০ 
হয়, ক = ৬ অথবা, ক = - ৮    ; [ক = - ৮ গ্রহণযোগ্য নয়]

তাহলে,
ক = ৬ হলে সংখ্যা তিনটির গড় = (ক + ক + ১ + ক + ২) ÷ ৩
= (৩ক + ৩)/৩
= ২১/ ৩ 
= ৭ 

১৬,৮১৯.
এক ব্যাক্তি ঘণ্টায় ৫ কি.মি বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কি.মি বেগে ফিরে আসলো। ঐ ব্যাক্তির গড় গতিবেগ কত?
  1. (১০/৩) কি.মি./ঘণ্টা
  2. (১৫/৪) কি.মি./ঘণ্টা
  3. ৩ কি.মি./ঘণ্টা
  4. ৪ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তি ঘণ্টায় ৫ কি.মি বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কি.মি বেগে ফিরে আসলো। ঐ ব্যাক্তির গড় গতিবেগ কত? 

সমাধান:

১৬,৮২০.
একটি খুঁটির ৩/৮ অংশ কালো এবং বাকি অংশ লাল। খুঁটির কালো এবং লাল অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৮ মিটার হলে, সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ৪০ মিটার
  2. ৫২ মিটার
  3. ৩২ মিটার
  4. ২৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ৩/৮ অংশ কালো এবং বাকি অংশ লাল। খুঁটির কালো এবং লাল অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৮ মিটার হলে, সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

খুঁটির কালো অংশ = ৩/৮ অংশ
খুঁটির লাল অংশ = ১ - (৩/৮) অংশ
 = (৮ - ৩)/৮ অংশ
= ৫/৮ অংশ

কালো এবং লাল অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৫/৮) - (৩/৮) অংশ
 = (৫ - ৩)/৮ অংশ
= ২/৮ অংশ
= ১/৪ অংশ

প্রশ্নমতে,
১/৪ অংশ = ৮ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = (৪ × ৮)/১ মিটার
= ৩২ মিটার

∴ সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য ৩২ মিটার।

১৬,৮২১.
এক ব্যক্তি ব্যাংকে দুটি আলাদা খাতে ১০০০ টাকা করে যথাক্রমে ১০ ও ১২ বছরের জন্য রাখলেন। ব্যাংকে সুদের হার ৬% হলে, সুদের পার্থক্য কত?
  1. ৫০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৪০ টাকা
  4. ১৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ব্যাংকে দুটি আলাদা খাতে ১০০০ টাকা করে যথাক্রমে ১০ ও ১২ বছরের জন্য রাখলেন। ব্যাংকে সুদের হার ৬% হলে, সুদের পার্থক্য কত?

সমাধান:
সুদের পার্থক্য = আসল × সময়ের পার্থক্য × হার
= ১০০০ × (১২ - ১০) × ৬%
= ১০০০ × ২ × (৬/১০০)
= ১০ × ২ × ৬
= ১২০ টাকা

১৬,৮২২.
রুমেলের থেকে সোহেল ৯ বছরের বড় এবং আরিফ ৫ বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি ৫২ বছর হলে, আরিফের বয়স কত?
  1. ৮ বছর
  2. ১০ বছর
  3. ১১ বছর
  4. ১৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রুমেলের থেকে সোহেল ৯ বছরের বড় এবং আরিফ ৫ বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি ৫২ বছর হলে, আরিফের বয়স কত?

সমাধান:
ধরি,
রুমেলের বয়স = x বছর
সোহেলের বয়স = (x + ৯) বছর
এবং আরিফের বয়স = (x - ৫) বছর

প্রশ্নমতে,
x + (x + ৯) + (x - ৫) = ৫২
⇒ ৩x + ৪ = ৫২
⇒ ৩x = ৫২ - ৪
⇒ ৩x = ৪৮
∴ x = ১৬ বছর

অতএব, আরিফের বয়স = (১৬ - ৫) = ১১ বছর
১৬,৮২৩.
যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?
  1. ক) 6 : 9 : 14
  2. খ) 10 : 15 : 21
  3. গ) 2 : 5 : 7
  4. ঘ) 3 : 5 : 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?

সমাধান:
x : y = 2 : 3 = 2 × 5 : 3 × 5 = 10 : 15
y : z = 5 : 7 = 5 × 3 : 7 × 3 = 15 : 21

x : y : z = 10 : 15 : 21
১৬,৮২৪.
২৬১ টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩ : ১/৫ : ১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই দ্বিতীয় ভাইয়ের তুলনায় কতটি আম বেশি পাবে?
  1. ক) ৪৫
  2. খ) ৫৪
  3. গ) ৮১
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
ভাইয়ের মধ্যে আমের অনুপাত = ১/৩ : ১/৫ : ১/৯।
৩, ৫, ৯ এর ল.সা.গু = ৪৫
∴(১/৩ × ৪৫ : ১/৫ × ৪৫ : ১/৯ × ৪৫) = ১৫:৯:৫
অনুপাতগুলোর যোগফল = ১৫ + ৯ + ৫ = ২৯
∴ প্রথম ভাই আম পাবে = ২৬১ × (১৫/২৯) = ১৩৫ টি
দ্বিতীয় ভাই আম পাবে = ২৬১ × (৯/২৯) = ৮১।
প্রথম ভাই আম বেশি পাবে = ১৩৫ - ৮১ = ৫৪
১৬,৮২৫.
একটি ধনাত্মক সংখ্যার বর্গ হতে ঐ সংখ্যার ৫গুণ বিয়োগ করলে ফলাফল ৬ হয়। ঐ সংখ্যাটি কত? 
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধনাত্মক সংখ্যার বর্গ হতে ঐ সংখ্যার ৫গুণ বিয়োগ করলে ফলাফল ৬ হয়। ঐ সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি 
ধনাত্মক সংখ্যাটি = x 

প্রশ্নমতে 
x2 - 5x = 6
x2  - 5x - 6 = 0
x2 - 6x + x - 6 = 0
x(x - 6) + 1(x - 6) = 0
(x - 6)(x + 1) = 0

হয় 
x - 6 = 0
x = 6
অথবা 
x + 1 = 0
x = - 1 [গ্রহণযোগ্য নয়]
১৬,৮২৬.
২/৩, ৪/৯, ১/৬ এর গ.সা.গু কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/১৮
  3. গ) ২/৩
  4. ঘ) ২/৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৩, ৪/৯, ১/৬ এর গ.সা.গু কত?

সমাধান:
লবগুলোর গ.সা.গু. অর্থাৎ ২, ৪, ১ এর গ.সা.গু = ১
হরগুলোর ল.সা.গু. অর্থাৎ ৩, ৯, ৬ এর ল.সা.গু = ১৮
∴ ভগ্নাংশের গ.সা.গু. = ১/১৮
১৬,৮২৭.
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
  1. ৫%
  2. ৬%
  3. ১০%
  4. ১২%
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?

সমাধান:
ধরি,
সুদের হার = r 
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪ × r) টাকা 
= ২০০০r টাকা

অনুরূপভাবে, 
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫ ×  r) টাকা
= ৩০০০ r টাকা

প্রশ্নমতে,
২০০০r + ৩০০০r = ৫০০
বা, ৫০০০r = ৫০০
বা, r = ৫০০/৫০০০
বা, r = {(৫০০ × ১০০)/৫০০০} %
 r =১০%

∴ সুদের হার  ১০% 

১৬,৮২৮.
একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?
  1. ক) ২১০ টাকা
  2. খ) ২২০ টাকা
  3. গ) ২২৫ টাকা
  4. ঘ) ২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?

সমাধান:
১ম ১০০০ টাকার লাভ করেন
= ১০০০ এর ৫%
= ১০০০ এর ৫/১০০
= ৫০ টাকা 


পরবর্তী ৫০০০ টাকার উপর লাভ করেন
= ৫০০০ এর ৪%
= ৫০০০ এর ৪/১০০
= ২০০ টাকা

সুতরাং মোট ৬০০০ টাকায় লাভ করেন = (৫০ + ২০০) = ২৫০টাকা
১৬,৮২৯.
৪ বছর পূর্বে মাতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১। আর ১৬ বছর পরে মাতা পুত্রের বয়সের অনুপাত ২ : ১। মাতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 
  1. ক) ৮২ বছর 
  2. খ) ৮৬ বছর 
  3. গ) ৮৮ বছর 
  4. ঘ) ৯০ বছর 
ব্যাখ্যা
দেয়া আছে,
৪ বছর পূর্বে মাতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১

ধরি
৪ বছর পূর্বে মাতার বয়স = ৩ক বছর 
৪ বছর পূর্বে পুত্রের বয়স = ক বছর 

মাতার বর্তমান বয়স = ৩ক + ৪ বছর 
পুত্রের বর্তমান বয়স = ক + ৪ বছর 

প্রশ্নমতে,
(৩ক + ৪ + ১৬)/(ক + ৪ + ১৬) = ২/১
(৩ক + ২০)/(ক + ২০) = ২/১
৩ক + ২০ = ২ক + ৪০ 
৩ক - ২ক = ৪০ - ২০ 
ক = ২০ 

মাতার বর্তমান বয়স = ৩ক + ৪ বছর 
                               =  (৩ × ২০ + ৪) বছর 
                               = (৬০ + ৪) বছর 
                              = ৬৪  বছর 

পুত্রের বর্তমান বয়স =(২০ + ৪) বছর 
                                  = ২৪ বছর  

মাতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (৬৪ + ২৪) বছর  
                                                         = ৮৮ বছর
১৬,৮৩০.
একজন ছাত্র একটি সংখ্যাকে ৭/৩ এর পরিবর্তে ৩/৭ দ্বারা গুণ করেছে, গণনার শতকরা ত্রুটি কত?
  1. ৫৯.৬৩%
  2. ৬৭.৬৩%
  3. ৭৩.৬৩%
  4. ৮১.৬৩%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র একটি সংখ্যাকে ৭/৩ এর পরিবর্তে ৩/৭ দ্বারা গুণ করেছে, গণনার শতকরা ত্রুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

∴ ভুল = (৭ক/৩) - (৩ক/৭)
= (৪৯ক - ৯ক)/২১
= ৪০ক/২১

ভুলের শতকরা হার = {(৪০ক/২১) × (৩/৭ক) × ১০০}%
= ৮১.৬৩%
১৬,৮৩১.
একটি সংখ্যার ৭ গুণের সাথে তার বর্গ বিয়োগ করে বিয়োগফল থেকে ১০ বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়। সংখ্যাটি কত?
  1. ১ অথবা ২
  2. ২ অথবা ৫
  3. ৩ অথবা ৪
  4. ৩ অথবা ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭ গুণের সাথে তার বর্গ বিয়োগ করে বিয়োগফল থেকে ১০ বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৭ক - ক) - ১০ = ০
⇒ ক - ৭ক + ১০ = ০
⇒ ক - ২ক - ৫ক + ১০ = ০
⇒ ক(ক - ২) - ৫(ক - ২) = ০
⇒ (ক - ২) (ক - ৫) = ০

হয়, ক - ২ = ০
∴ ক = ২
অথবা, ক - ৫ = ০
∴ ক = ৫
∴ ক = ২, ৫
১৬,৮৩২.
দুজন সাইক্লিস্ট একসাথে একটি নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ শুরু করে, একজনের বেগ ঘণ্টায় 4 কি.মি. এবং অপরজনের বেগ ঘণ্টায় 5 কি.মি.। একজন অপরজনের 30 মিনিট পর গন্তব্যে পৌঁছালে, গন্তব্যটির দূরত্ব কত?  
  1. 2 কি.মি.
  2. 6 কি.মি.
  3. 10 কি.মি.
  4. 12 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুজন সাইক্লিস্ট একসাথে একটি নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ শুরু করে, একজনের বেগ ঘণ্টায় 4 কি.মি. এবং অপরজনের বেগ ঘণ্টায় 5 কি.মি.। একজন অপরজনের 30 মিনিট পর গন্তব্যে পৌঁছালে, গন্তব্যটির দূরত্ব কত?  

সমাধান: 
ধরি, দূরত্ব x কিমি 

প্রশ্নমতে
(x/4) - (x/5) = 1/2 [ 1 ঘণ্টা = 60 মিনিট]
⇒ (5x - 4x)/20 = 1/2
⇒ x/20 = 1/2 
∴ x = 10
১৬,৮৩৩.
একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং ৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২৫% লাভ হবে?
  1. ৪৫%
  2. ৫৬.২৫%
  3. ৫০%
  4. ৬০.৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং ৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২৫% লাভ হবে?

সমাধান:
ধরি,
সবজি ক্রয় করে ১০০ টাকার
মোট সবজি নষ্ট হয় = ১৫ + ৫ = ২০%
বাকি থাকে = ১০০ - ২০ = ৮০%

২৫% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
৮০ টাকায় লাভ করতে হবে = ১২৫ - ৮০ = ৪৫ টাকা
∴ ১ টাকায় লাভ করতে হবে = ৪৫/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ করতে হবে = (৪৫ × ১০০)/৮০ টাকা
= ৫৬.২৫ টাকা
অতএব, বাকি সবজি ৫৬.২৫% লাভে বিক্রি করলে মোটের উপর ২৫% লাভ হবে।
১৬,৮৩৪.
একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পরে দেখল এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? 
  1. ১৬০ কেজি
  2. ২০০ কেজি
  3. ৩২০ কেজি
  4. ৩৮০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পরে দেখল এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? 

সমাধান: 
অবিক্রিত আমের পরিমাণ = (১০০ - ৪০)% 
= ৬০% 

এখন, 
৬০% আমের পরিমাণ = ১২০ কেজি 
∴ ১% আমের পরিমাণ = ১২০/৬০ কেজি 
∴ ১০০% আমের পরিমাণ = (১২০ × ১০০)/৬০ কেজি 
= ২০০ কেজি 

∴ আম বিক্রেতার নিকট প্রথমে আম ছিল = ২০০ কেজি।
১৬,৮৩৫.
শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদাসলে 30000 টাকা হলে মূলধন কত? 
  1. ক) 18000 টাকা
  2. খ) 15000 টাকা
  3. গ) 17000 টাকা
  4. ঘ) 20000 টাকা
ব্যাখ্যা
এখানে,
r  = 5% =5/100 = 1/20 
সময় n = 20 বছর 
মূলধন P = ? 

আমরা জানি,
সুদাসল = I + P 
30000 = Pnr + P 
30000 = P × 20  × (1/20) + P 
30000 = P + P 
30000 = 2P
  P = 15000 

 
১৬,৮৩৬.
বার্ষিক ১০% সরল সুদে ৬০০০ টাকার ৪ বছরের সুদ কত টাকা?
  1. ১৮০০ টাকা
  2. ২১৮০ টাকা
  3. ২৪০০ টাকা
  4. ২৬৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১০% সরল সুদে ৬০০০ টাকার ৪ বছরের সুদ কত টাকা?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৬০০০ টাকা
সময়, n = ৪ বছর
সুদের হার, r = ১০%

আমরা জানি,
সরল সুদ = Pnr/১০০
= (৬০০০ × ৪ × ১০)/১০০
= ৬০ × ৪ × ১০
= ২৪০০

অর্থাৎ সুদের পরিমাণ = ২৪০০ টাকা

১৬,৮৩৭.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৪/৫
  2. ৮/১৩
  3. ৮/৯
  4. ৬/৭
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?

সমাধান:
৪/৫ = ০.৮
৮/১৩ = ০.৬১৫
৮/৯ = ০.৮৮৯
৬/৭ = ০.৮৫৭

​যেহেতু, ০.৮৮৯> ০.৮৫৭ > ০.৮ > ০.৬১৫
অতএব, প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে ৮/৯ সবচেয়ে বৃহত্তম।

১৬,৮৩৮.
√৬০ + √১৫ - √১৩৫ = ?
  1. √১৫
  2. ৩√৫
  3. ৬√৫
ব্যাখ্যা
প্রশ্ন: √৬০ + √১৫ - √১৩৫ = ?

সমাধান:
√৬০ + √১৫ - √১৩৫
= √(৪ × ১৫) + √১৫ - √(৯ × ১৫)
= ২√১৫ + √১৫ - ৩√১৫
= ৩√১৫ - ৩√১৫
= ০
১৬,৮৩৯.
একজন বিক্রেতা প্রতি শত আপেল ১২০০ টাকায় কিনে প্রতি ডজন ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
  1. ১৫%
  2. ২৫%
  3. ১০%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা প্রতি শত আপেল ১২০০ টাকায় কিনে প্রতি ডজন ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভের হার কত?

সমাধান:
১০০ টি আপেলের ক্রয়মূল্য = ১২০০ টাকা
১ টি আপেলের ক্রয়মূল্য = ১২০০/১০০ টাকা
= ১২ টাকা

১২ টি আপেলের বিক্রয়মূল্য = ১৮০ টাকা
১ টি আপেলের বিক্রয়মূল্য = ১৮০/১২ = ১৫ টাকা

∴ লাভ = ১৫ - ১২ = ৩ টাকা
∴ শতকরা লাভের হার = (৩ × ১০০)/১২ = ২৫%
১৬,৮৪০.
কোন দুটি সহমৌলিক?
  1. ক) ২৭, ৫৪
  2. খ) ৬৩, ৯১
  3. গ) ১৮৯, ২১০
  4. ঘ) ৫২, ৯৭
ব্যাখ্যা
পরীক্ষায় খুব বেশি ঝামেলার প্রশ্ন দেয়া হয় না।
সাধারণ গুণনীয়ক হিসেবে নিচের থেকে শুরু করলে মিলে যাওয়ার কথা।
৩ দিয়ে শুরু করলে দেখা যায়, অপশন ক ও গ সহমৌলিক এর জোড়া নয়। ৭ দিয়ে দেখলে অপশন খ বাদ যায়।
অর্থাৎ উত্তর ঘ।
১৬,৮৪১.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৭ হলে, তাদের গুণফল কত হবে?
  1. ১২৪০
  2. ৭২০
  3. ৮১০
  4. ৬৩০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৭ হলে, তাদের গুণফল কত হবে?

সমাধান:
মনেকরি,
সংখ্যা তিনটি = ক, ক + ১, ক + ২

প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ = ২৭
⇒ ৩ক + ৩ = ২৭
⇒ ৩ক = ২৪
⇒ ক = ৮

∴ সংখ্যা তিনটি ৮, ৯, ১০
সংখ্যা তিনটির গুণফল = ৮ × ৯ × ১০ = ৭২০
১৬,৮৪২.
একটি ভাগ অঙ্কের ভাজক, ভাগফলের এক-তৃতীয়াংশ। যদি ভাগফল ১১৭ এবং ভাজ্য ৪৫৮৭ হয় তাহলে ভাগশেষ কত?
  1. ২১
  2. ২৩
  3. ২৪
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাজক, ভাগফলের এক-তৃতীয়াংশ। যদি ভাগফল ১১৭ এবং ভাজ্য ৪৫৮৭ হয় তাহলে ভাগশেষ কত?

সমাধান:
দেওয়া আছে,
ভাজ্য = ৪৫৮৭
এবং 
ভাগফল = ১১৭
∴ ভাজক = ১১৭/৩ = ৩৯

আমরা জানি,
ভাজ্য = ভাগফল × ভাজক + ভাগশেষ 
⇒ ৪৫৮৭ = (১১৭ × ৩৯) + ভাগশেষ
⇒ ৪৫৮৭ = ৪৫৬৩ + ভাগশেষ
⇒ ভাগশেষ = ৪৫৮৭ - ৪৫৬৩
⇒ ভাগশেষ = ২৪
১৬,৮৪৩.
ক এর আয় খ থেকে ২৫% বেশি হয়। খ এর আয় ক এর আয় এর শতকরা কত ভাগ? 
  1. ক) ৬০%
  2. খ) ৮০%
  3. গ) ৯৫%
  4. ঘ) ৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর আয় খ থেকে ২৫% বেশি হয়। খ এর আয় ক এর আয় এর শতকরা কত ভাগ? 

সমাধান: 
খ এর আয় = ১০০টাকা 
ক এর আয় = ১০০ + ১০০ এর ২৫%
                  = ১০০ + ১০০ এর ২৫/১০০
                  = ১০০ + ২৫
                   = ১২৫টাকা 
ক এর আয় ১২৫ টাকা হলে খ এর আয় ১০০ টাকা 
ক এর আয় ১ টাকা হলে খ এর আয় ১০০/১২৫ টাকা
ক এর আয় ১০০ টাকা হলে খ এর আয় (১০০ × ১০০)/১২৫ টাকা
=৮০ টাকা
১৬,৮৪৪.
রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে? 
  1. ১১ সেকেন্ডে
  2. ১২ সেকেন্ডে
  3. ১৩ সেকেন্ডে
  4. ১৪ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড 
আবার, 
৪৫ কি.মি. = ৪৫০০০ মিটার 

ট্রেনটি ৪৫০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ড 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৪৫০০০ সেকেন্ড 
∴ট্রেনটি ১৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ১৫০)/৪৫০০০ সেকেন্ড 
= ১২ সেকেন্ডে 

∴ ঐ তাল গাছটি অতিক্রম করবে = ১২ সেকেন্ডে।
১৬,৮৪৫.
১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
  1. ২১
  2. ২৩
  3. ২৪
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?

সমাধান: 
সংখ্যাগুলোঃ ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪, ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৪, ৬৮, ৭২, ৭৬, ৮০, ৮৪, ৮৮, ৯২ এবং ৯৬
∴ মোট সংখ্যা = ২২ টি।
১৬,৮৪৬.
সজিব একটি পাউরুটির অর্ধেক নিজে খেয়ে বাকি অর্ধেক ৩ জন পথ শিশুর মাঝে সমান ভাগে ভাগ করে দিল। প্রতিটি শিশু মোট পাউরুটির শতকরা কতটুকু পেল?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৬.৬৭%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সজিব একটি পাউরুটির অর্ধেক নিজে খেয়ে বাকি অর্ধেক ৩ জন পথ শিশুর মাঝে সমান ভাগে ভাগ করে দিল। প্রতিটি শিশু মোট পাউরুটির শতকরা কতটুকু পেল?

সমাধান:
অর্ধেক খাওয়ার পর বাকি রইল অর্ধেক বা 1/2.

তিনজনের মাঝে সমান ভাগে ভাগ করে প্রতিজন পাবে = (1/2)/3 = 1/6

∴ শতকরা পাবে = (1/6)100%
= 16.67%
১৬,৮৪৭.
A ও B দুটি পাইপ একত্রে ৬ ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করে। যদি A পাইপটি B পাইপের চেয়ে ৫ ঘণ্টা আগে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে, তাহলে B পাইপটি একা কত সময়ে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারবে?
  1. ১৫ ঘণ্টা
  2. ১০ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ৭ ঘণ্টা
  5. ৯ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি পাইপ একত্রে ৬ ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করে। যদি A পাইপটি B পাইপের চেয়ে ৫ ঘণ্টা আগে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে, তাহলে B পাইপটি একা কত সময়ে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারবে?

সমাধান:
A ও B দুটি পাইপ একত্রে ৬ ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করে

ধরি,
B পাইপটি একা ট্যাঙ্কটি পূর্ণ করবে x ঘণ্টায়
A পাইপটি একা ট্যাঙ্কটি পূর্ণ করবে x - ৫ ঘণ্টায়

এখন
(১/x) + ১/(x - ৫) = ১/৬
(x - ৫ + x)/{x(x - ৫)} = ১/৬
⇒ ৬(x - ৫ + x) = x - ৫x
⇒ ১২x - ৩০ = x - ৫x
⇒ x - ১৭x + ৩০ = 0
⇒ x - ১৫x - ২x + ৩০ = 0
⇒ x(x - ১৫) - ২(x - ১৫) = 0
⇒ (x -১৫)(x - ২) = 0
x = ১৫ অথবা x = ২

যদি x = ২ হয়, A = - ৩ ঘণ্টা হবে যা অসম্ভব।
∴ x = ১৫ ঘণ্টা
∴ B পাইপটি একা ট্যাঙ্কটি পূর্ণ করবে ১৫ ঘণ্টায়
১৬,৮৪৮.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত? 
  1. ২২০  
  2. ১৮০  
  3. ২৪০ 
  4. ১৬০ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত? 

সমাধান:
দেওয়া আছে, 
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু. = ৮

ধরি, দুটি সংখ্যা = ৫ক এবং ৬ক 
অর্থাৎ ৫ক এবং ৬ক-এর গ.সা.গু. = ক × গ.সা.গু.(৫, ৬)
= ক × ১
= ক
∴ গ.সা.গু., ক = ৮

সুতরাং, দুটি সংখ্যা হলো, 
৫ × ৮ = ৪০ এবং ৬ × ৮ = ৪৮

এখন ৪০ এবং ৪৮ এর ল.সা.গু. = ২৪০

১৬,৮৪৯.
একটি সংখ্যার দ্বিগুণের সাথে ৯ যোগ করলে ফলাফল ৭৫ এর তিন পঞ্চমাংশের সমান হয় সংখ্যাটি কত?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২১
  4. ঘ) ২৩
ব্যাখ্যা

সংখ্যাটি x হলে,
২x+৯ = ৭৫×৩/৫
বা, ২x = ৪৫-৯ = ৩৬
∴ x = ১৮

১৬,৮৫০.
দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432। তবে বড় সংখ্যাটি কত?
  1. ক) 36
  2. খ) 37
  3. গ) 38
  4. ঘ) 40
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু’টি x ও y
১ম শর্তমতে, x+y = 48
২য় শর্তমতে, xy = 432

আমরা জানি,
(x-y)2 = (x + y)2- 4xy
⇒ (x-y)² = (48)²- 4 × 432
⇒ (x - y)² = 2304 - 1728
⇒ (x - y)² = 576
∴ x - y = 24

এখন, (x + y) + (x - y) = 48 + 24
⇒ 2x = 72
∴ x = 36

আবার,
x - y = 24
⇒ 36 - y = 24
∴ y = 12
অর্থাৎ, বড় সংখ্যাটি 36


বিকল্প 
x + y=48
36 + 12=48

xy=432
36×12=432
বড় সংখ্যাটি =36

১৬,৮৫১.
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
  1. ১১ বছর
  2. ১২ বছর
  3. ১৩ বছর
  4. ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত? 

সমাধান: 
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের মোট বয়স = (৩৫ × ১৫) বছর
= ৫২৫ বছর
∴ ১৫ জনের বয়সের সমষ্টি = ৫২৫ বছর

আবার,
পুরুষদের মোট বয়স = (৪০ × ৬) বছর
= ২৪০ বছর
এবং স্ত্রীলোকদের মোট বয়স = (৩৪ × ৮) বছর
= ২৭২ বছর

∴ স্ত্রীলোক ও পুরুষদের মোট বয়সের সমষ্টি = (২৪০ + ২৭২) বছর
= ৫১২ বছর

∴ বালকের বয়স = (১৫ জনের বয়সের সমষ্টি - ৮ জন স্ত্রীলোক ও ৬ পুরুষের বয়সের সমষ্টি)
= (৫২৫ - ৫১২) বছর
= ১৩ বছর।
১৬,৮৫২.
২০৫০ এর উৎপাদক কয়টি?
  1. ক) ১২ টি
  2. খ) ১৫ টি
  3. গ) ১৮ টি
  4. ঘ) ২১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০৫০ এর উৎপাদক কয়টি?

সমাধান: 
২০৫০ = ২ × ৫ × ৫ × ৪১
= ২ × ৫ × ৪১

∴ উৎপাদক = (১ + ১)(২ + ১)(১ + ১)
= ২ × ৩ × ২
= ১২ টি
১৬,৮৫৩.
৭টি ক্রমিক সংখ্যার গড় ৩৩। বৃহত্তম সংখ্যাটি কত? 
  1. ক) ২৮
  2. খ) ৩০
  3. গ) ৩২
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি ক্রমিক সংখ্যার গড় ৩৩। বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা = ক
ক্রমিক সংখ্যাগুলো যথাক্রমে ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫), (ক + ৬) 
∴ ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি, 
= ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) + (ক + ৪) + (ক + ৫) + (ক + ৬) 
= ৭ক + ২১ 
= ৭ (ক +৩) 

প্রশ্নমতে, 
৭ (ক +৩) = ৩৩ × ৭ 
বা, ক + ৩ = (৩৩ × ৭)/৭ 
বা, ক + ৩ = ৩৩ 
বা, ক = ৩৩ - ৩ 
∴ ক = ৩০ 
∴ সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা = ৩০ 

∴ বৃহত্তম সংখ্যা = (৩০ + ৬) 
= ৩৬ 
১৬,৮৫৪.
৪/৫, ৩/৪, ৫/৬ ভগ্নাংশ গুলোর ল.সা.গু কত?
  1. ১/৬০
  2. ৩০
  3. ১/৩০
  4. ৬০
ব্যাখ্যা

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)।
এখানে, ৪, ৩, ৫ লবগুলোর ল.সা.গু = ৬০ এবং ৫, ৪, ৬ হরগুলোর গ.সা.গু = ১
সুতরাং ৪/৫, ৩/৪, ৫/৬ ভগ্নাংশ গুলোর ল.সা.গু = ৬০/১
= ৬০

১৬,৮৫৫.
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
  1. ৭২ : ১০৫
  2. ৭২ : ৩৫
  3. ৩৫ : ৭২
  4. ১০৫ : ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত? 

সমাধান: 
 দেওয়া আছে, 
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬

∴ মিশ্র অনুপাত = (৫ × ৭ × ৩) : (১৮ × ২ × ৬)
= ১০৫ : ২১৬ 
= ৩৫ : ৭২
১৬,৮৫৬.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ৩৫০ জন
  2. ৪০০ জন
  3. ৫৫০ জন
  4. ৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৫) জন
= ১৫ জন

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন
= ৫০০ জন

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
১৬,৮৫৭.
দুটি সংখ্যার অনুপাত ২ : ৩। উভয় সংখ্যা থেকে ৮ করে বিয়োগ করলে অনুপাত হয় ১ : ২। সংখ্যা দুটি কত?
  1. ২০ ও ৩০
  2. ১৬ ও ২৪
  3. ১২ ও ১৮
  4. ১৮ ও ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ২ : ৩। উভয় সংখ্যা থেকে ৮ করে বিয়োগ করলে অনুপাত হয় ১ : ২। সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
দুটি সংখ্যাই যথাক্রমে ২ক এবং ৩ক
এখন,
উভয় সংখ্যা থেকে ৮ করে বিয়োগ করলে অনুপাত হয় ১ : ২

প্রশ্নমতে,
(২ক - ৮) : (৩ক - ৮) = ১ : ২
⇒ (২ক - ৮)/(৩ক - ৮) = ১/২
⇒ ৪ক - ১৬ = ৩ক - ৮
⇒ ৪ক - ৩ক = ১৬ - ৮
∴ ক = ৮

∴ প্রথম সংখ্যা = ২ক = ২ × ৮ = ১৬
∴ দ্বিতীয় সংখ্যা = ৩ক = ৩ × ৮ = ২৪

অতএব, সংখ্যা দুটি হলো ১৬ ও ২৪
১৬,৮৫৮.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫ = ৮০ টাকা
∴ ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০-৮০) = ২০%

১৬,৮৫৯.
চিনির মূল্য ২০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
  1. ৩০%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?

সমাধান:
মনেকরি,
চিনির মূল্য ১০০ টাকা
২০% কমে চিনির মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা

বর্তমান মূল্য ৮০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৮০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৮০
= ১২৫ টাকা

∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = ১২৫ - ১০০ টাকা
= ২৫টাকা
১৬,৮৬০.
১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে ১৮ দিন লাগল। ৩৬ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৭ দিন
  4. ঘ) ৮ দিন
ব্যাখ্যা
১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ১৮ দিন।
৩৬ জন চাষীর ঐ জমির ফসল কাটতে লাগবে (১৮x১২)/৩৬ = ৬ দিন।
১৬,৮৬১.
a3 - 1, 1+ a3 এবং 1 + a2 + a4 এর ল.সা.গু. কত?
  1. ক) (a - 1)
  2. খ) (a - 1)(a2 + a + 1)
  3. গ) a6 - 1
  4. ঘ) (a + 1)(a2 - a + 1)
ব্যাখ্যা

১ম রাশি,
a3 - 1
= (a - 1)(a2 + a + 1)
২য় রাশি,
1+ a3 
= (a + 1)(a2 - a + 1)
৩য় রাশি,
1 + a2 + a4
= a4 + 2a2 + 1 - a2
= (a2 + 1)2 - a2
= (a2 + a + 1)(a2 - a + 1)
∴ নির্ণেয় ল.সা.গু.= (a - 1)(a2 + a + 1) (a + 1)(a2 - a + 1) = a6 - 1

১৬,৮৬২.
A ও B এর বেতনের অনুপাত  9 : 4। যদি A এর বেতন 15% বৃদ্ধি পাওয়ায় বেতন 5175 টাকা হয়। তাহলে B এর বেতন কত? 
  1. 2200 টাকা 
  2. 2500 টাকা 
  3. 2000 টাকা 
  4. 1500 টাকা 
ব্যাখ্যা
দেয়া আছে,
A ও B এর বেতনের অনুপাত  9 : 4

A এর বেতনের = 9x
B এর বেতনের= 4x 

এখন,
9x + 9x এর 15% = 5175 
9x + 9x এর 15/100 = 5175 
9x + 27x/20 = 5175
(180x + 27x)/20 = 5175
207x/20 = 5175
x = (5175 × 20)/207 
x = 25 × 20
x = 500 

B এর বেতন = (4 × 500) টাকা 
                    = 2000 টাকা
১৬,৮৬৩.
টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৩৩%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩১%
ব্যাখ্যা

৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

১৬,৮৬৪.
একটি প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য ১৮০ মিটার। ২০০ মিটার লম্বা একটি ট্রেন ঐ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ২৯০ মিটার
  2. ২৮০ মিটার
  3. ৩৪০ মিটার
  4. ৩৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য ১৮০ মিটার। ২০০ মিটার লম্বা একটি ট্রেন ঐ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
আমরা জানি,
প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব হবে,
= (ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য)
= (২০০ + ১৮০) মিটার
= ৩৮০ মিটার 
১৬,৮৬৫.
একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল। সুমন ২৫%, ফারুক ৩৫% এবং বাবু অবশিষ্ট ২০০ ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল?
  1. ১২৫
  2. ১৩৫
  3. ১৫৫
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল। সুমন ২৫%, ফারুক ৩৫% এবং বাবু অবশিষ্ট ২০০ ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল?

সমাধান:
বাবু ভোট পেল = (১০০ - ২৫ - ৩৫)%
= ৪০%

৪০% ভোট = ২০০টি
∴ ১% ভোট = ২০০/৪০ টি
∴ ২৫% ভোট = (২০০ × ২৫)/৪০ টি 
= ১২৫টি
১৬,৮৬৬.
একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি? 
  1. ক) ২ : ৫
  2. খ) ৫ : ২
  3. গ) ৮ : ৫
  4. ঘ) ৫ : ৪ 
ব্যাখ্যা
ধরি 
ক্রয়মূল্য ১০০ টাকা 
২৫% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা 

 বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ১২৫ : ১০০
                                  = ৫ : ৪ 
১৬,৮৬৭.
৫, ৯, ১৩, ১৭, ............,৮১ অনুক্রমটির সংখ্যাগুলোর গড় কত?
  1. ৪৭
  2. ৪৩
  3. ৫১
  4. ৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৩, ১৭, ............, ৮১ অনুক্রমটির সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
অনুক্রমটির সাধারণ অন্তর = ৯ - ৫ = ৪
ধারাটি একটি সমান্তর ধারা।

∴ সমান্তর ধারার গড় = (শেষপদ + ১ম পদ)/২
= (৮১ + ৫)/২
= ৮৬/২
= ৪৩
১৬,৮৬৮.
০.২, ০.০৪, ০.৮ এর ল.সা.গু কত?
  1. ০.০৮
  2. ০.০৪
  3. ০.৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২, ০.০৪, ০.৮ এর ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ল.সা.গু  = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)

এখন,
০.২ = ২/১০
০.০৪ = ৪/১০০
০.৮ = ৮/১০

∴ লবগুলো (২, ৪, ৮) এর ল.সা.গু = ৮
∴ হরগুলো (১০, ১০০, ১০) গ.সা.গু = ১০

∴ ল.সা.গু  = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) = ৮/১০ = ০.৮
১৬,৮৬৯.
    ব্যাখ্যা
    প্রশ্ন: 

    সমাধান:
    ১৬,৮৭০.
    একজন দৌড়বিদ ৪০০ মি. বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূর দৌড়াল?
    1. ক) ৯.৫ কি.মি.
    2. খ) ৯.৬ কি.মি.
    3. গ) ১০ কি.মি.
    4. ঘ) ৮.৮ কি.মি
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন দৌড়বিদ ৪০০ মি. বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূর দৌড়াল?

    সমাধান:
    ১ চক্কর দৌড়ালে হয় = ৪০০ মিটার
    ২৪ চক্কর দৌড়ালে হয় = ৪০০ × ২৪ মিটার
    = ৯৬০০ মিটার
    = ৯৬০০/১০০০
    = ৯.৬ কি.মি.
    ১৬,৮৭১.
    কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি ৫ টাকা করে চাঁদা দেয়াতে ৮০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
    1. ৩০
    2. ৪০
    3. ৫০
    4. ৬০
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি ৫ টাকা করে চাঁদা দেয়াতে ৮০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
     
    সমাধান:
    ধরি, শিক্ষার্থী সংখ্যা = ক জন
    প্রত্যেকে চাঁদা দেয় = ৫ক টাকা
    প্রশ্নমতে,
    ক × ৫ক = ৮০০০
    ⇒ ৫ক = ৮০০০
    ⇒ ক = ৮০০০/৫
    ⇒ ক = ১৬০০
    ⇒ ক = √১৬০০
    ∴ ক = ৪০

    ∴ উক্ত শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা ৪০ জন।
    ১৬,৮৭২.
    একজন ক্রিকেটারের ৮ ইনিংসের রানের গড় ৪৮। ৯ম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
    1. ৪৬
    2. ৫৬
    3. ৬৬
    4. ৭০
    ব্যাখ্যা

    প্রশ্ন: একজন ক্রিকেটারের ৮ ইনিংসের রানের গড় ৪৮। ৯ম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?

    সমাধান:
    ৮ ইনিংসের রানের গড় ৪৮
    ∴ ৮ ইনিংসের মোট রান = (৪৮ × ৮) রান
    = ৩৮৪ রান

    আবার,
    ৯ ইনিংসে রানের গড় ৫০
    ∴ ৯ ইনিংসে মোট রান = (৫০ × ৯) রান
    = ৪৫০ রান

    ∴ ৯ম ইনিংসের রান = (৪৫০ - ৩৮৪) রান
    = ৬৬ রান

    ১৬,৮৭৩.
    বার্ষিক ১৫% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেওয়া হলো। কত টাকা ধার নেওয়া হয়েছিল?
    1. ক) ১২২০০
    2. খ) ১১২০০
    3. গ) ১০২০০
    4. ঘ) ১৩২০০
    ব্যাখ্যা

    মুনাফা ১৫ টাকা হলে আসল ১০০ টাকা
    ∴ মুনাফা ১ টাকা হলে আসল ১০০/১৫ টাকা
    ∴ মুনাফা ১৬৮০ টাকা হলে আসল (১০০ x ১৬৮০)/১৫ টাকা
    = ১১২০০ টাকা

    ১৬,৮৭৪.
    ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ৭ হবে?
    1. ক) ৪০ লিটার
    2. খ) ৩০ লিটার
    3. গ) ৩৫ লিটার
    4. ঘ) ২০ লিটার
    ব্যাখ্যা

    দেওয়া আছে,
    এসিডঃপানি = ৭ঃ৩
    অনুপাতের রাশিদ্বরের যোগফল = ৭ + ৩ = ১০
    এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ ) = ২১ লিটার
    পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ ) = ৯ লিটার
    নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।
    ধরি, ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
    ∴ ২১ঃক = ৩ঃ৭
    ⇒ ক = ( ২১ × ৭ )/৩ = ৪৯
    পানি মিশ্রিত করতে হবে ( ৪৯ - ৯ ) = ৪০ লিটার।

    ১৬,৮৭৫.
    পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?
    1. ১২ বছর
    2. ১৫ বছর
    3. ১৮ বছর
    4. ১০ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?

    সমাধান:
    ধরি,
    পুত্রের বয়স = ক বছর
    পিতার বয়স = ৩ক বছর

    ৫ বছর আগে পুত্রের বয়স ছিল = ক - ৫ বছর
    ৫ বছর আগে পিতার বয়স ছিল = ৩ক - ৫ বছর

    প্রশ্নমতে,
    ৩ক - ৫ = ৪(ক - ৫)
    বা, ৩ক - ৫ = ৪ক - ২০
    বা, ৪ক - ৩ক = ২০ - ৫
    ∴ ক = ১৫

    ∴ পুত্রের বর্তমান বয়স ১৫ বছর।
    ১৬,৮৭৬.
    একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
    1. ১০
    2. ২০
    3. ২৫
    4. ১২
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

    সমাধান:
    ১ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ টাকা
    ∴ ২ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ × ২ = ৫০ টাকা
    ∴ লাভ = ৫৬ - ৫০ = ৬ টাকা

    ৫০ টাকায় লাভ হয় = ৬ টাকা
    ১ টাকায় লাভ হয় = ৬/৫০ টাকা
    ∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ৬)/৫০ টাকা
    = ১২ টাকা
    ১৬,৮৭৭.
    একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা আরেকটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
    1. ক) ৭০ মিটার
    2. খ) ৮০ মিটার
    3. গ) ৯০ মিটার
    4. ঘ) ১০০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা আরেকটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

    সমাধান:
    ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে ১৬২ মিটার + ট্রেনের দৈর্ঘ্য
    ট্রেনটি ১৫ সেকেন্ডে অতিক্রম করে ১২০ মিটার + ট্রেনের দৈর্ঘ্য
    ∴ ট্রেনটি ৩ সেকেন্ডে অতিক্রম করে ৪২ মিটার
    ∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে ৪২/৩ মিটার
    ∴ ট্রেনটি ১৫ সেকেন্ডে অতিক্রম করে (৪২ × ১৫)/৩ মিটার
    = ২১০ মিটার

    ∴ ট্রেনের দৈর্ঘ্য = (২১০ - ১২০) মিটার
    = ৯০ মিটার