বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৪ / ১৬৯ · ১,৩০১১,৪০০ / ১৬,৯৯১

১,৩০১.
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
  1. ক) ২৪ জন
  2. খ) ২৬ জন
  3. গ) ২৮ জন
  4. ঘ) ৩০ জন
ব্যাখ্যা

প্রশ্ন:  ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

সমাধান:
২১ দিনে একটি কাজ শেষ করতে পারে ৫৬ জন শ্রমিকে 
১ দিনে একটি কাজ শেষ করতে পারে ৫৬ × ২১ জন শ্রমিকে 
১৪ দিনে একটি কাজ শেষ করতে পারে (৫৬ × ২১)/১৪ জন শ্রমিকে 
= ৮৪ জন শ্রমিকে 

নতুন শ্রমিক লাগবে = (৮৪ - ৫৬)জন = ২৮ জন 

১,৩০২.
শতকরা বার্ষিক ৮ টাকা হার মুনাফায় কত টাকায় ৫ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে? 
  1. ক) ৪৮০০ টাকা 
  2. খ) ৫১০০ টাকা 
  3. গ) ৫৬০০ টাকা 
  4. ঘ) ৬০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৮ টাকা মুনাফায় কত টাকায় ৫ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে? 

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার = ৮%
সময় = ৫ বছর 
মুনাফা = ২৪০০ টাকা  

আমরা জানি, 
I = Pnr
P = I/nr
= ২৪০০/{(৮/১০০) × ৫)}
= ৬০০০ 
১,৩০৩.
কোন সংখ্যার ৩৭% হতে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?
  1. ক) ৩৭
  2. খ) ৩৭০
  3. গ) ১০০
  4. ঘ) ২০০
ব্যাখ্যা
 প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হতে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?

সমাধান: 
সংখ্যাটি ক হলে,
(ক এর ৩৭%) - ৩৭ = ৩৭
বা, (ক × ৩৭/১০০) = ৭৪
বা, ক = (৭৪ × ১০০)/৩৭
∴ ক = ২০০
১,৩০৪.
গ.সা.গু. এর পূর্ণরূপ কোনট?
  1. গরিষ্ঠ সাধারণ গুণিতক
  2. গরিষ্ঠ স্বাভাবিক গুণনীয়ক
  3. গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
  4. গরিষ্ঠ স্বাভাবিক গুণিতক
ব্যাখ্যা
প্রশ্ন: গ.সা.গু. এর পূর্ণরূপ কোনট?

সমাধান:
- গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
- ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
১,৩০৫.
কোন সংখ্যার ৫/৯ অংশ ৮০ এর সমান?
  1. ১১২
  2. ১৩২
  3. ১২৮
  4. ১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৫/৯ অংশ ৮০ এর সমান?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৫/৯ অংশ = ৮০
বা, ৫ক/৯ = ৮০
বা, ৫ক = ৮০ × ৯
বা, ৫ক = ৭২০
বা, ক = ৭২০/৫
∴ ক = ১৪৪

∴ সংখ্যাটি = ১৪৪
১,৩০৬.
কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২১
  3. ২২
  4. ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
সংখাটি = ক

প্রশ্নমতে,
{৫(ক + ৬)/৯} - ৩ = ১২
⇒ ৫(ক + ৬)/৯ = ১২ + ৩
⇒ ৫(ক + ৬)/৯ = ১৫
⇒ (ক + ৬)/৯ = ৩
⇒ ক + ৬ = ২৭
⇒ ক = ২৭ - ৬
∴ ক = ২১

সুতরাং, সংখ্যাটি = ২১
১,৩০৭.
২৯৪০ সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ১৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৯৪০ সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 

সমাধান: 
২৯৪০ = ২ × ২ × ৩ × ৫  ×  ৭ × ৭ 
           = (২ × ২) × ৩ × ৫  ×  (৭ × ৭)
এখানে,
 ৩, ৫  জোড়াবিহীন 
 ২৯৪০ সংখ্যাকে ৩ × ৫ বা ১৫ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে
১,৩০৮.
যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p-
  1. ক) একটি স্বাভাবিক সংখ্যা
  2. খ) একটি পূর্ণ সংখ্যা
  3. গ) একটি মূলদ সংখ্যা
  4. ঘ) একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p মূলদ সংখ্যা
১,৩০৯.
৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা হলে দৈনিক সুদ কত?
  1. ক) ১ টাকা
  2. খ) ০.১ টাকা
  3. গ) ০.০১ টাকা
  4. ঘ) ১০ টাকা
ব্যাখ্যা

৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা
∴ ৪০ পয়সার ১ দিনের সুদ ৪০/৪০ = ১ পয়সা।
১ পয়সা = ১/১০০ = ০.০১ টাকা

১,৩১০.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) ২/৭
  2. খ) ২/৫
  3. গ) ৩/১০
  4. ঘ) ৪/৫
ব্যাখ্যা
২/৭ = ০.২৯
২/৫ = ০.৪
৩/১০ =০.৩
৪/৫ = ০.৮

ক্ষুদ্রতম ভগ্নাংশ = ২/৭ 
১,৩১১.
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
  1. ক) কোনটিই নয়
  2. খ) ৫৬
  3. গ) ৬০
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে পাই ,

৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬, ৫২,৪৮,৪৪, ৪০, ৩৬, ৩২, ২৮, ২৪, ২০, ১৬, ১২, ৮, ৪

৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি হবে = ৫৬
১,৩১২.
দুটি ট্রেন, প্রতিটি ২০০ মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় ১০ সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? 
  1. ৬৪ কিমি/ঘণ্টা
  2. ৭২ কিমি/ঘণ্টা
  3. ৮২ কিমি/ঘণ্টা
  4. ৫২ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন:  দুটি ট্রেন, প্রতিটি ২০০ মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় ১০ সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? 

সমাধান:
দেওয়া আছে,
দুটি ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মিটার + ২০০ মিটার = ৪০০ মিটার
এবং একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করতে সময় = ১০ সেকেন্ড

এখন, 
যেহেতু দুটি ট্রেনের গতি সমান, তাই প্রতিটির গতি = v মিটার/সেকেন্ড

∴ আপেক্ষিক গতি = v + v = ২v মিটার/সেকেন্ড ; [বিপরীত দিকে হওয়ায়] 

আমরা জানি, 
সময় = দূরত্ব/আপেক্ষিকগতি
​⇒ ১০ = ৪০০/২v
⇒ ২০v = ৪০০
⇒ v = ৪০০/২০ 
⇒ v = ২০ মিটার/সেকেন্ড
⇒ v = ২০ × (১৮/৫) কিমি/ঘণ্টা
∴ v = ৭২ কিমি/ঘণ্টা

সুতরাং, প্রতিটি ট্রেনের গতিবেগ ৭২ কিমি/ঘণ্টা। 

১,৩১৩.
১৪৪ কোন সংখ্যার ৪০%? 
  1. ৩৪০
  2. ২৬০
  3. ২৯০
  4. ৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪ কোন সংখ্যার ৪০%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 
∴ ক এর ৪০% = ১৪৪ 
বা, ক × (৪০/১০০) = ১৪৪ 
বা, ৪০ক/১০০ = ১৪৪ 
বা, ৪০ক = ১৪৪ × ১০০
বা, ক = (১৪৪ × ১০০)/৪০
∴ ক = ৩৬০

∴ সংখ্যাটি = ৩৬০ ।
১,৩১৪.
কোন বাহিনীতে যদি আর ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তবে তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ বাহিনীতে সদস্য সংখ্যা কত?
  1. ৫৮৯ জন
  2. ৫৯৮ জন
  3. ৬১১ জন
  4. ৬০১ জন
ব্যাখ্যা
২০,২০, ৪০, ৫০ ও ৬০ এর ল.সা.গু = ৬০০
∴ নির্ণেয় সংখ্যাটি= ৬০০-১১ = ৫৮৯ জন
১,৩১৫.
জাবের একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির ২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৫ দিনে শেষ করে। কাজটির ৩/৫ অংশ শেষ করতে হামিদের একার কতদিন লাগবে?
  1. ৭ দিনে
  2. ৫ দিনে
  3. ১১ দিনে
  4. ৯ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: জাবের একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির ২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৫ দিনে শেষ করে। কাজটির ৩/৫ অংশ শেষ করতে হামিদের একার কতদিন লাগবে?

সমাধান: 
ধরি, সম্পূর্ণ কাজ ১ অংশ
অবশিষ্ট কাজ = {১ - (২/৩)} = ১/৩ অংশ

হামিদ (১/৩) অংশ কাজ করে ৫ দিনে
হামিদ ১ অংশ কাজ করে (৫ × ৩) দিনে
হামিদ (৩/৫) অংশ কাজ করে {(৫ × ৩ × ৩)/৫} দিনে
= ৯ দিনে

১,৩১৬.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৩৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
 ৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৫ টাকা
                                              = ৩০০ টাকা।
১,৩১৭.
- ৩ + ৬ × ৭ - ১২ ÷ ৪ = ক হলে, ক এর মান কত? 
  1. ক) ৩৬
  2. খ) - ৩৬
  3. গ) ১/৩৬
  4. ঘ) ১
ব্যাখ্যা
- ৩ + ৬ × ৭ - ১২ ÷ ৪ = ক
বা, - ৩ + ৬ × ৭ - ৩ = ক 
বা, - ৩ + ৪২ -  ৩ = ক 
বা, - ৬ + ৪২ = ক 
বা,  ৩৬ = ক 
ক = ৩৬
১,৩১৮.
দুইটি সংখ্যার ল.সা.গু. ১০৫ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৭ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হবে?
  1. ৬৬
  2. ৭৫
  3. ৫৫
  4. ৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ১০৫ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৭ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত = ৫ : ৭
তাদের ল.সা.গু = ১০৫

মনে করি,
একটি সংখ্যা = ৫ক
অপর সংখ্যা = ৭ক

∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৩৫ক

প্রশ্নমতে,
৩৫ক = ১০৫
⇒ ক = ১০৫/৩৫
∴ ক = ৩

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৫ক + ৭ক
= ১২ক
= ১২ × ৩
= ৩৬

১,৩১৯.
২১৬ টি আপেল সুজেল, রুজেল ও রুবেলের মধ্যে ১/৬ : ১/৩ : ১/৪ অনুপাতে ভাগ করে দিলে রুবেল কতটি আপেল পাবে?
  1. ক) ৪৮ টি
  2. খ) ৫৪ টি
  3. গ) ৭২ টি
  4. ঘ) ৯৬ টি
ব্যাখ্যা

সুজেল, রুজেল ও রুবেলের আপেলের অনুপাত
= ১/৬ : ১/৩ : ১/৪
= (১×১২)/৬ : (১×১২)/৩ : (১×১২)/৪
= ২ : ৪ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = (২+৪+৩) = ৯
∴ রুবেল আপেল পাবে ২১৬ এর ৩/৯ টি
= ৭২ টি

১,৩২০.
একটি সংখ্যার ৮% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত? 
  1. ৯৬০
  2. ১০২০
  3. ১২০০
  4. ১২৬০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৮% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত? 

সমাধান: 
সংখ্যাটির ৮% = ৯৬
∴ সংখ্যাটির ১% = ৯৬/৮
∴ সংখ্যাটির ১০০% = (৯৬ × ১০০)/৮
= ১২০০ 

∴ সংখ্যাটি = ১২০০  ।

১,৩২১.
(54 × 8 × 16)/(25 × 125) এর মান নিম্নের কোনটি?
  1. ক) 20
  2. খ) 40
  3. গ) 35
  4. ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: (54 × 8 × 16)/(25 × 125) এর মান নিম্নের কোনটি?

সমাধান:
(54 × 8 × 16)/(25 × 125)
= (54 × 27)/(25× 53)
= 54 - 3 × 27- 5
= 5 × 22
= 5 × 4 
= 20
১,৩২২.
দুটি ট্রেন বিপরীত দিক থেকে একটি অপরটির দিকে চলছে। যদি একটি ট্রেনের দৈর্ঘ্য ১৫০ মি. হয় এবং তারা একে অপরকে ১৫ সেকেন্ডে অতিক্রম করে, প্রত্যেক ট্রেনের গতিবেগ ৪৫ কি.মি./ঘণ্টা হলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ২০৬ মিটার
  2. ২১৮ মিটার
  3. ২২৫ মিটার
  4. ২৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ট্রেন বিপরীত দিক থেকে একটি অপরটির দিকে চলছে। যদি একটি ট্রেনের দৈর্ঘ্য ১৫০ মি. হয় এবং তারা একে অপরকে ১৫ সেকেন্ডে অতিক্রম করে, প্রত্যেক ট্রেনের গতিবেগ ৪৫ কি.মি./ঘণ্টা হলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
অপর ট্রেনের দৈর্ঘ্য = x মিটার
যেহেতু, প্রত্যেক ট্রেনের গতিবেগ = ৪৫ কি.মি./ঘণ্টা

∴ আপেক্ষিক বেগ = (৪৫ + ৪৫) কি.মি./ঘণ্টা
= (৯০ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
= ৯০০০০/৩৬০০ মি./সেকেন্ড
= ২৫ মি./সেকেন্ড

∴ মোট দূরত্ব = (x + ১৫০) সেকেন্ড

আমরা জানি,
দূরত্ব = সময় × বেগ
⇒ x + ১৫০ = ১৫ × ২৫
⇒ x + ১৫০ = ৩৭৫
⇒ x = ৩৭৫ - ১৫০
∴ x = ২২৫

সুতরাং, অপর ট্রেনের দৈর্ঘ্য = ২২৫ মিটার।
১,৩২৩.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
  1. ক) ২১০
  2. খ) ১৮০
  3. গ) ২০০
  4. ঘ) ২২০
ব্যাখ্যা

ধরি, সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
প্রশ্নমতে,
ক = ৬
∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৫ × ৬ = ৩০ এবং ৭ × ৬ = ৪২
∴ ৩০ ও ৪২ এর ল.সা.গু. = ২১০

১,৩২৪.
১ - ৬৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
  1. ক) ২৫
  2. খ) ৩৪
  3. গ) ৫০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
সংখ্যা সমূহের গড় = (প্রথম পদ + শেষ পদ) / ২
= (৬৯ + ১) / ২ = ৩৫
১,৩২৫.
৩০ ও ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 
  1. ক) ৫৬
  2. খ) ৬০
  3. গ) ৬২
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ ও ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 

সমাধান:
৩০ ও ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৮৯ 
৩০ ও ৯০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৩১ 

সংখ্যা দুটির যোগফল = ৮৯ + ৩১
= ১২০

∴ ৩০ ও ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১২০/২
= ৬০ 
১,৩২৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৫৩
  2. ৬৭
  3. ৭৭
  4. ৮৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ৭২

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ৫ = ৬৭
অতএব, ৬৭ সংখ্যাটির সাথে ৫ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
১,৩২৭.
একটি সংখ্যা ৭৬২ হতে যত বড় ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৮০০
  2. ৮০১
  3. ৮১০
  4. ৮১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৬২ হতে যত বড় ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৭৬২ = ৮৪০ - ক
⇒ ক + ক = ৮৪০ + ৭৬২
⇒ ২ক = ১৬০২
⇒ ক = ১৬০২/২
∴ ক = ৮০১

সুতরাং, সংখ্যাটি = ৮০১
১,৩২৮.
যদি 'ক' কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩ক কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত?
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'ক' কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩ক কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত?

সমাধান:
আমরা জানি,
ভাজ্য = (ভাজক ×ভাগফল) + ভাগশেষ

∴ ক = (৭ × ১) + ৫ [ভাগফল সর্বনিম্ন ১ হলে]
= ১২

ক = ১২ হলে, ৩ক = ৩ × ১২ = ৩৬

∴ নির্ণেয় ভাগশেষ = ১
১,৩২৯.
একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে?
  1. ৪০%
  2. ২৫%
  3. ৩৬%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r 
∴ বৃত্তের ক্ষেত্রফল, πr২
 
২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r
 
ক্ষেত্রফল হবে = π(০.৮r)২ 
= ০.৬৪πr২
 
∴ ক্ষেত্রফল কমে = πr২ - ০.৬৪πr২
= ০.৩৬πr২
 
∴ ক্ষেত্রফল ৩৬% কমে।
১,৩৩০.
ঘণ্টায় P মাইল বেগে Q মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা লাগবে? 
  1. PQ ঘণ্টা
  2. P/Q ঘণ্টা
  3. Q/P ঘণ্টা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় P মাইল বেগে Q মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা লাগবে? 

সমাধান: 
P মাইল যায় = 1 ঘণ্টায় 
∴ 1 মাইল যায় = 1/P ঘণ্টায় 
∴ Q মাইল যায় = Q/P ঘণ্টায় 

∴ সময় লাগবে = Q/P ঘণ্টা । 
১,৩৩১.
লঞ্চের গতি ও স্রোতের গতি যথাক্রমে ২০ কিমি/ঘণ্টা এবং ৪ কিমি/ঘণ্টা। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৮ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৯ ঘণ্টা
  4. ১১ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চের গতি ও স্রোতের গতি যথাক্রমে ২০ কিমি/ঘণ্টা এবং ৪ কিমি/ঘণ্টা। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= (২০ + ৪) কিমি
= ২৪ কিমি

∴ স্রোতের অনুকূলে ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/২৪ ঘণ্টা
= ২ ঘণ্টা।

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= (২০ - ৪) কিমি
= ১৬ কিমি

∴ স্রোতের প্রতিকূলে ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/১৬ = ৩ ঘণ্টা।

∴ মোট সময় লাগবে = (২ + ৩) ঘণ্টা
= ৫ ঘণ্টা।

১,৩৩২.
আয়তন পরিমাপের একক ‘লিটার’ কোন পদ্ধতির একক?
  1. ক) মেট্রিক
  2. খ) বিট্রিশ
  3. গ) দেশীয়
  4. ঘ) পুর্তগীজ
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তন পরিমাপের একক ‘লিটার’ কোন পদ্ধতির একক?

সমাধান:
তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি
১০ মিলিলিটার (মি.লি.) = ১ সেন্টিলিটার (সে.লি.)
১০ সেন্টিলিটার (সে.লি.) = ১ ডেসিলিটার (ডেসি.লি.)
১০ ডেসিলিটার (ডেসিলি.) = ১ লিটার (লি.)
১০ লিটার (লি.) = ১ ডেকালিটার (ডেকালি.)
১০ ডেকালিটার (ডেকালি.) = ১ হেক্টোলিটার (হে.লি.)
১০ হেক্টোলিটার (হে.লি.) = ১ কিলোলিটার (কি.লি.)
১০০০ মিলিলিটার = ১ লিটার
১,৩৩৩.
পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা ১টি এবং তা হলো ২।
১,৩৩৪.
১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান:
আমরা জানি,
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২

∴ ১ থেকে ১১পর্যন্ত সংখ্যার সমষ্টি = ১১(১১ + ১)/২
 = ১১ × ৬

∴ ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (১১ × ৬)/১১
 = ৬
১,৩৩৫.
নিচের কোন সংখ্যাটি ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ৩০৩
  2. ৩৪১
  3. ৩৯৯
  4. ৪০৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
কোনো সংখ্যা ৩ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সংখ্যাটি ৩ ও ৭ এর লসাগু অর্থাৎ ২১ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ৩৯৯/২১ = ১৯,
অর্থাৎ ৩৯৯ সংখ্যাটি ২১ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

অন্যদিকে,
৩০৩, ৩৪১ এবং ৪০৬ সংখ্যাগুলো ২১ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় অর্থাৎ ৩ ও ৭ উভয়ের দ্বারা বিভাজ্য নয়। 
১,৩৩৬.
নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?
  1. ১৪ ও ২১
  2. ১৩ ও ৬৫
  3. ১৫ ও ২১
  4. ১১ ও ১৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?

সমাধান:
যদি দুইটি সংখ্যার মধ্যে ১ ব্যতীত কোন সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকে, তাহলে সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।

এখানে,
১১ ও ১৩ সংখ্যা দুটির মধ্যে ১ ব্যতীত সাধারণ গুণনীয়ক নেই।
অতএব ১১ ও ১৩ সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।

১,৩৩৭.
১২০ মিটার দীর্ঘ একটি দড়িকে ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে মাঝের টুকরাটির দৈর্ঘ্য কত হবে?
  1. ১২ মিটার
  2. ৫৫ মিটার
  3. ৩০ মিটার
  4. ৪০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার দীর্ঘ একটি দড়িকে ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে মাঝের টুকরাটির দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
ধরি, টুকরাগুলোর দৈর্ঘ্য যথাক্রমে = ৩ক, ৪ক, ৫ক

প্রশ্নমতে,
৩ক + ৪ক + ৫ক = ১২০
বা, ১২ক = ১২০
∴ ক = ১০

∴ মাঝের টুকরার দৈর্ঘ্য= ৪ক
= ৪ × ১০ = ৪০ মিটার

১,৩৩৮.
৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজটি কত দিনে করতে পারবে? 
  1. ১২ দিন
  2. ১০ দিন
  3. ৮ দিন
  4. ১৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজটি কত দিনে করতে পারবে? 

সমাধান: 
১৮ জন বালক = ৮ জন পুরুষ 

১৬ জন পুরুষ + ১৮ জন বালক = ১৬ + ৮ জন পুরুষ 
= ২৪ জন পুরুষ 

৮ জন পুরুষ ১টি কাজ করে ৩৬ দিনে
∴ ১ জন পুরুষ ১টি কাজ করে ৩৬ × ৮ দিনে
∴ ২৪ জন পুরুষ ১টি কাজ করে (৩৬ × ৮)/২৪ দিনে
= ১২ দিনে 
১,৩৩৯.
৭২ কোন সংখ্যার ৬০%?
  1. ১০৮
  2. ১২০
  3. ১৩৫
  4. ১২৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ কোন সংখ্যার ৬০%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৬০% = ৭২
⇒ ক × (৬০/১০০) = ৭২
⇒ ক = (৭২ × ১০০)/৬০
⇒ ক = ১২০

সুতরাং, সংখ্যাটি = ১২০

১,৩৪০.
কোন সংখ্যাটির ভাজক সংখ্যা বিজোড়?
  1. ক) ৪৮
  2. খ) ২৫৫
  3. গ) ৫১২
  4. ঘ) ১৪৪
ব্যাখ্যা
পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
১,৩৪১.
সমক্ষমতাসম্পন্ন ৬টি মেশিন প্রতি মিনিটে ২৭০টি বোতল উৎপন্ন করে। এরূপ ১০টি মেশিন ৪ মিনিটে কতটি বোতল উৎপন্ন করতে পারবে?
  1. ১৯০০টি
  2. ১৮২০টি
  3. ১২০০ টি
  4. ১৮০০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: সমক্ষমতাসম্পন্ন ৬টি মেশিন প্রতি মিনিটে ২৭০টি বোতল উৎপন্ন করে। এরূপ ১০টি মেশিন ৪ মিনিটে কতটি বোতল উৎপন্ন করতে পারবে?

সমাধান:
৬টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০টি
১টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০/৬ = ৪৫টি
১০টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ৪৫ × ১০ = ৪৫০টি
১০টি মেশিন ৪ মিনিটে উৎপন্ন করে ৪৫০ × ৪ = ১৮০০টি

∴ ১৮০০টি বোতল উৎপন্ন করতে পারবে।

১,৩৪২.
বার্ষিক শতকরা ১০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ৩০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৩০ টাকা
  4. ৬২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ৩০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
P = ৩০০০ টাকা
r = ১০% = ১০/১০০ = ১/১০ টাকা
n = ২ বছর

আমরা জানি,
C = P(১ + r)n
C = ৩০০০ × (১ +১/১০)
=৩০০০×(১১/১০)
= ৩০০০ × ১২১/১০০
=৩৬৩০

∴ ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে =(৩৬৩০ - ৩০০০) = ৬৩০ টাকা।
১,৩৪৩.
একটি সংখ্যার তিন-সপ্তমাংশের এক-চতুর্থাংশের দুই-পঞ্চমাংশের মান ১৫ হলে, সংখাটির অর্ধেক কত?
  1. ৯৪
  2. ৯৬
  3. ১৮৮
  4. ১৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিন-সপ্তমাংশের এক-চতুর্থাংশের দুই-পঞ্চমাংশের মান ১৫ হলে, সংখাটির অর্ধেক কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক × (৩/৭) × (১/৪) × (২/৫) = ১৫
বা, ক × (৬/১৪০) = ১৫
বা, ক = (১৫ × ১৪০)/৬
∴ ক = ৩৫০

∴ সংখ্যাটির অর্ধেক = ৩৫০/২ = ১৭৫
১,৩৪৪.
কোন সংখ্যার ৭০% থেকে ১৪০ বিয়োগ করলে ফলাফল হবে ৭০। তবে সংখ্যাটি কত?
  1. ১০০
  2. ১৫০
  3. ২০০
  4. ৩০০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৭০% থেকে ১৪০ বিয়োগ করলে ফলাফল হবে ৭০। তবে সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে, 
(x এর ৭০%) - ১৪০ = ৭০ 
বা, x × (৭০/১০০) = ১৪০ + ৭০ 
বা, ৭০x/১০০ = ২১০
বা, ৭০x = ২১০ × ১০০ 
বা, x = (২১০ × ১০০)/৭০
∴ x = ৩০০

∴ সংখ্যাটি = ৩০০ 

১,৩৪৫.
দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত? 
  1. ১৩২
  2. ১২৮
  3. ১২৬
  4. ১২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি 
গ.সা.গু = ক 
ল.সা.গু = ১২ক 

প্রশ্নমতে,
১২ক + ক = ৪০৩
বা, ১৩ক = ৪০৩
বা, ক = ৪০৩/১৩
∴ ক = ৩১ 

গ.সা.গু = ৩১ 
ল.সা.গু = ১২ × ৩১ = ৩৭২

আমরা জানি,
অপর সংখ্যাটি = (৩১ × ৩৭২)/৯৩ = ১২৪
১,৩৪৬.
৬টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল ৩৯ হলে শেষ তিনটি সংখ্যার যোগফল কত?
  1. ৪৫
  2. ৪৮
  3. ৫৪
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল ৩৯ হলে শেষ তিনটি সংখ্যার যোগফল কত?

সমাধান:
ধরি,
 ৬টি ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো  ক - ২, ক - ১,  ক, ক + ১, ক + ২,  ক + ৩
         
শর্তমতে,
ক - ২ + ক - ১ + ক = ৩৯
বা, ৩ক  = ৩৯  +  ৩
বা ৩ক = ৪২
বা ক =  ৪২/৩
বা ক =  ১৪

∴ শেষ তিনটি সংখ্যার যোগফল  =  ক + ১ + ক + ২ + ক + ৩
=  ৩ক + ৬
= ৩ × ১৪ + ৬
= ৪২ + ৬
= ৪৮

১,৩৪৭.
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 
  1. ৩৬ মিটার
  2. ৪০ মিটার
  3. ৪৫ মিটার
  4. ৫১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১ অংশ 

পানিতে ও কাঁদায় আছে = (১/৫) + (২/৩) অংশ
= (৩ + ১০)/১৫ অংশ
= ১৩/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ১ - (১৩/১৫) অংশ 
= (১৫ - ১৩)/১৫ অংশ
= ২/১৫ অংশ 

প্রশ্নমতে,
২/১৫ অংশ = ৬ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৬ × (১৫/২) মিটার 
= ৪৫ মিটার 

∴ বাঁশটির দৈর্ঘ্য ৪৫ মিটার।
১,৩৪৮.
পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৪২০ হলে শেষ ৫টির যোগফল কত?
  1. ৪৪০
  2. ৪৪৫
  3. ৪৫০
  4. ৪৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৪২০ হলে শেষ ৫টির যোগফল কত?

সমাধান:
ধরি,
পরপর ১০টি সংখ্যা = ক - ৪, ক - ৩, ক - ২, ক - ১, ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪, ক + ৫
১ম ৫টি সংখ্যার যোগফল = ক - ৪ + ক - ৩ + ক - ২ + ক - ১ + ক = ৫ক - ১০
শেষ ৫টি সংখ্যার যোগফল = ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ + ক + ৫ = ৫ক + ১৫

প্রশ্নমতে,
৫ক - ১০ = ৪২০
বা, ৫ক = ৪৩০
∴ ক = ৮৬

∴ শেষ ৫টি সংখ্যার যোগফল = ৫ × ৮৬ + ১৫
= ৪৩০ + ১৫
= ৪৪৫
১,৩৪৯.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন : দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান : 
ধরি, সংখ্যা দুইটি ২x ও ৩x।
∴এদের গ.সা.গু. = x,
ল.সা.গু = ৬x
প্রশ্নমতে,
x = ৪

∴ল.সা.গু = ৬x = ৬ × ৪ = ২৪
১,৩৫০.
ক : খ = ৪ : ৭ এবং খ : গ = ৫ : ৯ হলে ক : গ = কত?
  1. ২০ : ৩৫
  2. ২০ : ৬৩
  3. ৩৫ : ৬৩
  4. ৫ : ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৭ এবং খ : গ = ৫ : ৯ হলে ক : গ = কত?

সমাধান:
ক : খ = ৪ : ৭
= (৪ × ৫) : (৭ × ৫)  ;(৫ দ্বারা গুণ করে)
= ২০ : ৩৫

আবার,
খ : গ = ৫ : ৯
= (৫ × ৭) : (৯ × ৭)  ;(৭ দ্বারা গুণ করে)
= ৩৫ : ৬৩
∴ ক : খ : গ = ২০ : ৩৫ : ৬৩

∴ ক : গ = ২০ : ৬৩
১,৩৫১.
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যার সাথে এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল -
  1. ক) পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা
  2. খ) চার অংকের বৃহত্তম সংখ্যা
  3. গ) ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা
  4. ঘ) পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা
ব্যাখ্যা

পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা =        ১
----------------------------------------
(+)                            = ১০০০০০ ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা 

১,৩৫২.
যদি তেলের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৩.০৪% 
  2. ২৩.০৪%
  3. ৩৩.০৪%
  4. ৩৫.০৪%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি তেলের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
১৫% বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য = (১০০ + ১৫) = ১১৫ টাকা

১১৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫ টাকা
১    টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫/১১৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (১৫ × ১০০)/১১৫ টাকা
= ১৩.০৪ টাকা
∴ তেলের ব্যবহার ১৩.০৪% কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না।

১,৩৫৩.
০.৯৬২৩ - ৩১ = কত?
  1. ক) -৩০.০৩৭৭
  2. খ) -২৯.০৩৭৭
  3. গ) -৩২.৮২৪৬
  4. ঘ) -৩১.০৩৭৭
ব্যাখ্যা
০.৯৬২৩ - ৩১ = -৩০.০৩৭৭
১,৩৫৪.
ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং গ = ৪৫০ হলে, ক = কত?
  1. ক) ৩৪০
  2. খ) ২৮০
  3. গ) ৪২০
  4. ঘ) ২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং গ = ৪৫০ হলে, ক = কত?

সমাধান:
ক : খ = ৪ : ৫ = ৪ × ২ : ৫ × ২ = ৮ : ১০
খ : গ = ২ : ৩ = ২ × ৫ : ৩ × ৫ = ১০ : ১৫

এখানে,
ক : খ : গ = ৮ : ১০ : ১৫

এখন,
ক : গ = ৮ : ১৫
বা, ক/গ = ৮/১৫
বা, ক = ৮গ/১৫
বা, ক = (৮ × ৪৫০)/১৫
∴ ক = ২৪০
১,৩৫৫.
একটি লোহার পাতকে ২ : ৭ : ১১ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য ৬ মিটার হলে, পুরো পাতটির দৈর্ঘ্য কত?
  1. ৯০ মিটার
  2. ৬০ মিটার
  3. ৩০ মিটার
  4. ১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোহার পাতকে ২ : ৭ : ১১ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য ৬ মিটার হলে, পুরো পাতটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
টুকরো গুলির দৈর্ঘ্য ২ক, ৭ক, ১১ক
ছোট টুকরাটির দৈর্ঘ্য ২ক মিটার

প্রশ্নমতে,
২ক = ৬
∴ ক = ৩ মিটার

টুকরো গুলির দৈর্ঘ্য যথাক্রমে (২ × ৩), (৭ × ৩), (১১ × ৩) বা, ৬, ২১, ৩৩ মিটার

অতএব, পুরো পাতটির দৈর্ঘ্য = (৬ + ২১ + ৩৩) মিটার
= ৬০ মিটার
 
১,৩৫৬.
আখের নমুনায় ২০% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
  1. ক) ১০০০ কেজি
  2. খ) ২৫০ কেজি
  3. গ) ৭৫০ কেজি
  4. ঘ) ৫০০ কেজি
ব্যাখ্যা

২০ কেজি চিনির জন্য আখ প্রয়োজন ১০০ কেজি
৫০ কেজি চিনির জন্য আখ প্রয়োজন (১০০ × ৫০)/২০ = ২৫০ কেজি

১,৩৫৭.
৩৫ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ৫৭
  2. ৫৮
  3. ৫৮.৫
  4. ৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
৩৫ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৩৭
৩৫ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা  ৭৯

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = ৭৯ + ৩৭ = ১১৬
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১১৬/২ = ৫৮
১,৩৫৮.
একটি শ্রেণিতে 10 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠির সংখ্যার সমান চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে?
  1. 50
  2. 80
  3. 90
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিতে 10 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠির সংখ্যার সমান চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে?

সমাধান:

ছাত্রদের চাঁদা সম্পর্কিত সমস্যা:
- একটি শ্রেণিতে ১০ জন ছাত্র আছে।  
- প্রত্যেক ছাত্র তার সহপাঠির সংখ্যার সমান টাকা চাঁদা দেয়।  
- অর্থাৎ, প্রত্যেক ছাত্র তার নিজের বাদে বাকি ছাত্রদের সংখ্যা অনুযায়ী টাকা দেয়।  
তাই, প্রত্যেক ছাত্রের সহপাঠির সংখ্যা = (মোট ছাত্র - ১) = (১০ - ১) = ৯।  

সুতরাং, প্রত্যেক ছাত্র ৯ টাকা করে চাঁদা দেবে।  
মোট চাঁদা = ১০ × ৯ = ৯০ টাকা।  


এখানে, মূলত প্রতিটি ছাত্র নিজের বাদে বাকি ছাত্রদের সংখ্যা অনুযায়ী টাকা দেয়।  
ফলে প্রতিটি ছাত্র ৯ টাকা দেয়, কারণ তার ৯ জন সহপাঠি আছে।  
১০ জন ছাত্রই যদি ৯ টাকা করে দেয়, তাহলে মোট হবে ৯০ টাকা।  

∴ সঠিক উত্তর: ৯০ টাকা​

১,৩৫৯.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২। পুত্রের বর্তমান বয়স কত বছর?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা

ধরি,
পুত্রের বর্তমান বয়স x বছর
∴ পিতার বর্তমান বয়স (৬০ - x) বছর
প্রশ্নমতে,
(৬০ - x + ৫) : (x + ৫) = ৫ : ২
⇒ (৬৫ - x) / (x + ৫) = ৫ / ২
⇒ ৫(x+৫) = ২(৬৫ - x)
⇒ ৫x + ২৫ = ১৩০ - ২x
⇒ ৭x = ১০৫
∴ x = ১৫

১,৩৬০.
তিনজন ব্যক্তি একটি কম্পিউটার ক্রয় করার জন্য প্রত্যেকে ৮০০০ টাকা করে দিল।যদি তারা ১৯৫০০ টাকায় কম্পিউটার ক্রয় করে এবং ১০% ট্যাক্স দেয় তাহলে তারা প্রত্যেকে কত টাকা ফেরত পাবে?
  1. ৬৫০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮৫০ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা
তিনজনের সর্বমোট টাকার পরিমান = ৩ x ৮০০০=২৪০০০ টাকা

১৯৫০০ টাকার ১০% ট্যাক্স = ১৯৫০০x১০/১০০ = ১৯৫০

তাহলে মোট খরচ = ১৯৫০০ + ১৯৫০ = ২১৪৫০

মোট ফেরত পাবে =২৪০০০ - ২১৪৫০ = ২৫৫০

প্রত্যেকে ফেরত পাবে = ২৫৫০/৩ = ৮৫০ টাকা
১,৩৬১.
একটি ট্রেন ৬০ সেকেন্ডে একটি ৪২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪৫ সেকেন্ডে ২৭০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ১৫০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৬০ সেকেন্ডে একটি ৪২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪৫ সেকেন্ডে ২৭০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ৪২০)/৬০ = (ক + ২৭০)/৪৫

⇒ ৪৫(ক + ৪২০) = ৬০(ক + ২৭০)
⇒ ৪৫ক + ১৮৯০০ = ৬০ক + ১৬২০০
⇒ ৬০ক - ৪৫ক = ১৮৯০০ - ১৬২০০
⇒ ১৫ক = ২৭০০
⇒ ক = ২৭০০/১৫

∴ ক = ১৮০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মিটার।

১,৩৬২.
y-এর x% যদি 10 হয়, তবে y এর মান কত?
  1. 10/x
  2. 100/x
  3. 1000/x
  4. x/100
ব্যাখ্যা
প্রশ্ন: y-এর x% যদি 10 হয়, তবে y এর মান কত?

সমাধান:
y-এর x% = 10
বা, y-এর x/100 = 10
বা, xy/100 = 10
বা, y = 10 × (100/x)
∴ y = 1000/x
১,৩৬৩.
ক : খ = ৭ : ৫ এবং খ : গ = ৮ : ৯ হলে, ক : খ : গ = কত?
  1. ৫৬ : ৪৫ : ৪০
  2. ৪৫ : ৫৬ : ৪০
  3. ৫৬ : ৪০ : ৪৫
  4. ৪০ : ৪৫ : ৫৬
ব্যাখ্যা

প্রশ্ন: ক : খ = ৭ : ৫ এবং খ : গ = ৮ : ৯ হলে, ক : খ : গ = কত?

সমাধান:
ক : খ = ৭ : ৫ = (৭ × ৮) : (৫ × ৮) = ৫৬ : ৪০
খ : গ = ৮ : ৯ = (৮ × ৫) : (৯ × ৫) = ৪০ : ৪৫
∴ ক : খ : গ  = ৫৬ : ৪০ : ৪৫

১,৩৬৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে, বিয়োগফলকে ১২, ১৮, ১৫ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে?
  1. ১৮০
  2. ১৮৩
  3. ১৬০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে, বিয়োগফলকে ১২, ১৮, ১৫ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে?

সমাধান:  

১২, ১৮, ১৫ এর ল. সা. গু = ১৮০

∴ক্ষুদ্রতম সংখ্যাটি = ১৮০ + ৩
= ১৮৩
১,৩৬৫.
হৃদয় ১২ তম ইনিংসে ১০০ রান করার কারণে তার ইনিংসের প্রতি গড় রান ৪ বৃদ্ধি পায়। ১২ ইনিংস শেষে হৃদয়ের গড় রান কত ?
  1. ৫২
  2. ৫৬
  3. ৬০
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: হৃদয় ১২ তম ইনিংসে ১০০ রান করার কারণে তার ইনিংসের প্রতি গড় রান ৪ বৃদ্ধি পায়। ১২ ইনিংস শেষে হৃদয়ের গড় রান কত ?

সমাধান: 
ধরি,
প্রথম ১১ ইনিংসে হৃদয়ের গড় রান ছিল = ক
∴ প্রথম ১১ ইনিংসে মোট রান = ১১ক 

∴ নতুন গড় = ক + ৪

১২ ইনিংস শেষে তার মোট রান হবে = ১১ক + ১০০

প্রশ্নশতে,
(১১ক + ১০০)/১২ = ক + ৪
⇒ ১১ক + ১০০ = ১২ (ক + ৪)
⇒ ১১ক + ১০০ = ১২ক + ৪৮
⇒ ১০০ - ৪৮ = ১২ক - ১১ক
⇒ ৫২ = ক 
∴ ক = ৫২
∴ প্রথম ১১ ইনিংসে হৃদয়ের গড় রান ছিল = ৫২

∴ নতুন গড় = ৫২ + ৪
= ৫৬
১,৩৬৬.
বর্তমানে ৬ কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান হলে, চালের দাম শতকরা কত কমেছে?
  1. ক) ১৬.৬৫%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ১৮%
ব্যাখ্যা

পূর্বে ৫ কেজি চালের দাম ১০০ টাকা হলে, ১ কেজির দাম ছিলো ১০০/৫ = ২০ টাকা
বর্তমানে ৬ কেজি চালের দাম ১০০ টাকা হলে, ১ কেজির দাম = ১০০/৬ = ১৬.৬৭ টাকা
চালের দাম কমে = ২০ - ১৬.৬৭ = ৩.৩৩ টাকা
২০ টাকায় কমে ৩.৩৩ টাকা
∴ ১০০ টাকায় কমে (১০০×৩.৩৩) / ২০ = ১৬.৬৫%

১,৩৬৭.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১৫ : ৮
  2. ৫ : ৩
  3. ১৩ : ৭
  4. ১৮ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
পিতার বয়স 7x বছর এবং পুত্রের বয়স 3x বছর, যেখানে x একটি ধ্রুবক।

দেওয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর

∴ 7x + 3x = 60
⇒ 10x = 60
⇒ x = 60/10
⇒ x = 6

∴ পিতার বয়স হবে = 7x = 7 × 6 = 42 বছর এবং পুত্রের বয়স হবে = 3x = 3 × 6 = 18 বছর
এখন,
১০ বছর পরে, পিতার বয়স হবে = 42 + 10 =52 বছর এবং পুত্রের বয়স হবে = 18 + 10 = 28 বছর।

∴ তাদের বয়সের অনুপাত হবে = 52 : 28 = 13 : 7
১,৩৬৮.
দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৯০। একটি সংখ্যা ৩০ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ২০
  2. ৩৫
  3. ৪৫
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৯০। একটি সংখ্যা ৩০ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, অপর সংখ্যাটি হলো x
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩০x = ১৫ × ৯০
⇒ x = (১৫ × ৯০)/৩০
⇒ x = ৪৫
 
অতএব, অপর সংখ্যাটি হলো ৪৫

১,৩৬৯.
রফিক ও তার বন্ধুর বয়সের অনুপাত ৯ : ৭। বর্তমানে রফিকের বয়স ১৮ বছর হয়, ৫ বছর আগে বন্ধুর বয়স কত ছিলো?
  1. ৯ বছর
  2. ১০ বছর
  3. ১১ বছর 
  4. ১৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: রফিক ও তার বন্ধুর বয়সের অনুপাত ৯ : ৭। বর্তমানে রফিকের বয়স ১৮ বছর হয়, ৫ বছর আগে বন্ধুর বয়স কত ছিলো?

সমাধান:  
রফিক ও তার বন্ধুর বয়সের অনুপাত = ৯ : ৭
বর্তমানে রফিকের বয়স = ১৮ বছর
বর্তমানে রফিকের বয়স : তার বন্ধুর বয়স = ১৮ : x
তাহলে,
১৮/x = ৯/৭
⇒ x = (১৮ × ৭)/৯
∴ x = ১৪
তাহলে ৫ বছর আগে রফিকের বন্ধুর বয়স = ১৪ - ৫ = ৯

∴ ৫ বছর আগে বন্ধুর বয়স ছিলো ৯ বছর। 

১,৩৭০.
ঘণ্টায় ৬০ কিমি গতিতে চলমান ১০০ মি লম্বা একটি ট্রেন ১৫০ মি লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে?
  1. ক) ১০ সেকেন্ড
  2. খ) ১২ সেকেন্ড
  3. গ) ১৪ সেকেন্ড
  4. ঘ) ১৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কিমি গতিতে চলমান ১০০ মি লম্বা একটি ট্রেন ১৫০ মি লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে?

সমাধান:
মোট দৈর্ঘ্য = ১০০ + ১৫০ = ২৫০ মি

৬০০০০ মি যায় ৩৬০০ সেকেন্ডে
১ মি যায় ৩৬০০/৬০০০০ সেকেন্ডে
২৫০ মি যায় (৩৬০০ × ২৫০)/৬০০০০ সেকেন্ডে
= ১৫ সেকেন্ড
১,৩৭১.
কোন শ্রেণির ২৬ জন ছাত্রের গড় বয়স ১৩ বছর। যদি একজন শ্রেণি শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?
  1. ৩৮ বছর
  2. ৩৯ বছর
  3. ৪০ বছর
  4. ৪১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণির ২৬ জন ছাত্রের গড় বয়স ১৩ বছর। যদি একজন শ্রেণি শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?

সমাধান:
২৬ জন ছাত্রের মোট বয়স = (২৬ × ১৩) বছর
= ৩৩৮ বছর

আবার, একজন শ্রেণিশিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হলে তবে বয়সের গড় এক বছর বৃদ্ধি পায়।
(২৬ + ১) বা ২৭ জনের গড় বয়স (১৩ + ১) বা ১৪ বছর
∴ ২৭ জনের মোট বয়স = (২৭ × ১৪) বছর
= ৩৭৮ বছর

∴ শিক্ষকের বয়স = (৩৭৮ - ৩৩৮) বছর = ৪০ বছর।
১,৩৭২.
চারটি ঘন্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ৮, ১০ ও ১২ সেকেন্ড অন্তর বাজাতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ২ মিনিট
  2. ৬ মিনিট
  3. ৩ মিনিট
  4. ৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘন্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ৮, ১০ ও ১২ সেকেন্ড অন্তর বাজাতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
৬, ৮, ১০ ও ১২ এর ল.সা.গু = ১২০ সেকেন্ড

∴ চারটি ঘন্টা ১২০ সেকেন্ড বা (১২০/৬০) = ২ মিনিট পরে ঘন্টগুলো পুনরায় একত্রে বাজবে।
১,৩৭৩.
শাহীনা আক্তার তাঁর আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন, তাঁর সঞ্চয়ের শতকরা হার কত?
  1. ২০%
  2. ২২%
  3. ২৪%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শাহীনা আক্তার তাঁর আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন, তাঁর সঞ্চয়ের শতকরা হার কত?

সমাধান:
 তাঁর সঞ্চয় = ১ - ৩/৪
= ১/৪

∴ সঞ্চয়ের শতকরা হার = ১/৪ × ১০০
= ২৫%
১,৩৭৪.
২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?
  1. ২৫০
  2. ০.২৫
  3. ২.৫০
  4. ২৫.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?

সমাধান:
১০০০ মি.লি. = ১ কেজি
১ মি.লি. = ১/১০০০ কেজি
২৫০ মি.লি. =২৫০/১০০০ কেজি
= ০.২৫ কেজি
১,৩৭৫.
নিচের কোনটি একক অনুপাত?
  1. ৪ : ৮
  2. ২৫ : ১৬
  3. ১৫ : ১৫
  4. ১ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি একক অনুপাত? 

সমাধান: 
একক অনুপাত

- যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে ।
যেমন, আরিফ ১৫ টাকা দিয়ে একটি বলপেন ও ১৫ টাকা দিয়ে একটি খাতা কিনলো । এখানে বলপেন ও খাতা উভয়টির মূল্য সমান এবং মূল্যের অনুপাত ১৫ : ১৫ বা ১ : ১ । অতএব, ইহা একক অনুপাত।
১,৩৭৬.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৫৩ হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) ৬৭,৬৮
  2. খ) ৭৫,৭৬
  3. গ) ৭৬,৭৭
  4. ঘ) ৭৭,৭৮
ব্যাখ্যা
ক্রমিক সংখ্যাদ্বয়ের মধ্যে বড় সংখ্যাটি - (১৫৩+১)/২ = ৭৭ এবং ছোট সংখ্যাটি ৭৬।
১,৩৭৭.
৮৪ কোন সংখ্যার ২৪%?
  1. ক) ২৫০
  2. খ) ৩০০
  3. গ) ২২৫
  4. ঘ) ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ কোন সংখ্যার ২৪%?

সমাধান:
ক এর ২৪% = ৮৪
বা, ২৪ক/১০০ = ৮৪
বা, ২৪ক = ৮৪ × ১০০
বা, ক = (৮৪ × ১০০)/২৪
∴ ক = ৩৫০
১,৩৭৮.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং ল.সা.গু ২৪০। বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৪৮
  2. খ) ৫০
  3. গ) ৬০
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং ল.সা.গু ২৪০। বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৪x ও ৫x
শর্তমতে,
২০x = ২৪০
বা, x = ২৪০/২০
∴ x = ১২

∴ বৃহত্তম সংখ্যাটি = ৫x
= (৫ × ১২)
= ৬০
১,৩৭৯.
১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা-
  1. ২৫ টি
  2. ১৫ টি
  3. ৩৫ টি
  4. ৩০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা-

সমাধান :
- ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। - এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
- এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা মাত্র একটি তথা ২। 
- বাকি ২৪টি মৌলিক সংখ্যাই বিজোড়।
১,৩৮০.
এক ব্যাক্তি একটি দ্রব্য ১৮০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যাক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? 
  1. ১৯৪৪ টাকা
  2. ১৯৬৪ টাকা
  3. ১৯৮৪ টাকা
  4. ১৯৫৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তি একটি দ্রব্য ১৮০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যাক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? 

সমাধান: 
২০% লাভে,
১০০ টাকার জিনিস বিক্রয় করে = (১০০ + ২০) = ১২০ টাকা

∴ ১৮০০ টাকার জিনিস বিক্রয় করে = (১২০ × ১৮০০)/১০০ টাকা
= ২১৬০ টাকা 

আবার
১০% ক্ষতিতে,
১০০ টাকার জিনিস বিক্রয় করে = (১০০ - ১০) = ৯০ টাকা
∴ ২১৬০ টাকার জিনিস বিক্রয় করে = (৯০ × ২১৬০)/১০০ টাকা
= ১৯৪৪ টাকা
১,৩৮১.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯ : ৫। পিতার বর্তমান বয়স ৪৫ বছর হলে, ৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?
  1. ৫ : ৩
  2. ৭ : ৪
  3. ৭ : ৩
  4. ৫ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯ : ৫। পিতার বর্তমান বয়স ৪৫ বছর হলে, ৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পিতার বয়স ৯ক বছর
পুত্রের বয়স ৫ক বছর

প্রশ্নমতে,
৯ক = ৪৫
∴ ক = ৫

∴ পুত্রের বর্তমান বয়স = (৫ × ৫) বছর
= ২৫ বছর

∴ ৫ বছর পরে পিতার বয়স = (৪৫ + ৫) বছর
= ৫০ বছর

∴ ৫ বছর পরে পুত্রের বয়স = (২৫ + ৫) বছর
= ৩০ বছর

∴ ৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৫০ : ৩০
= ৫ : ৩
১,৩৮২.
কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দেয়াতে ৫০,০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৪৩  জন
  2. ৪৫  জন
  3. ৫০  জন
  4. ৫২  জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দেয়াতে ৫০,০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
ধরি, শিক্ষার্থী সংখ্যা x  জন। 
প্রত্যেকে চাঁদা দেয় 20x টাকা 

প্রশ্নমতে, 
x × 20x = 50000 
⇒ 20x2 = 50000
⇒ x2 = 50000/20 = 2500 
⇒ x = √2500 = 50 

∴ শিক্ষার্থী সংখ্যা ৫০  জন।
১,৩৮৩.
বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হারে ১৫৬২৫ টাকা ১৭৫৭৬ টাকা হতে কত সময় লাগে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ২.৫ বছর
  4. ৩.৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হারে ১৫৬২৫ টাকা ১৭৫৭৬ টাকা হতে কত সময় লাগে?

সমাধান:
মূলধনের পরিমাণ P = 15625 টাকা
n বছর পরের পরিমাণ A = 17576 টাকা
বার্ষিক সুদের হার r = 4%

চক্রবৃদ্ধি সুদের সূত্র হল A = P × (1 + r/100)n
∴ 17576 = 15625 × (1 + 4/100)n
⇒ 17576 = 15625 × (104/100)n
⇒ 17576/15625 = (26/25)n    [15625 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে]
⇒ (26/25)3 = (26/25)n
∴ n = 3

সুতরাং, সঠিক উত্তর হল 3 বছর।
১,৩৮৪.
একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ১০ মিনিটে এবং অপরটি দ্বারা পূর্ণ হয় ১৫ মিনিটে। নল দুটি একত্রে খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 
  1. ক) ৪ মিনিটে
  2. খ) ৫ মিনিটে
  3. গ) ৬ মিনিটে
  4. ঘ) ৭ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ১০ মিনিটে এবং অপরটি দ্বারা পূর্ণ হয় ১৫ মিনিটে। নল দুটি একত্রে খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 

সমাধান: 
১ম নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় ১/১০ অংশ

২য় নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় ১/১৫ অংশ 

১ম ও ২য় নল একত্রে ১ মিনিটে পূর্ণ করে= (১/১০ + ১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ 
= ১/৬ অংশ

১ম ও ২য় নল একত্রে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করবে ৬ মিনিটে
১,৩৮৫.
৪% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?
  1. ২ টাকা
  2. ১ টাকা
  3. ৪ টাকা
  4. ৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ৬২৫,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৪%

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে,
সুদ = Pnr = ৬২৫ × ২ × (৪/১০০) = ৫০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি হারে,
সুদাসল = P(1 + r)n
= ৬২৫ × (১ + (৪/১০০))
= ৬২৫ × {(১০৪ × ১০৪)/(১০০ × ১০০)} = ৬৭৬ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ = ৬৭৬ - ৬২৫
= ৫১ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য = ৫১ - ৫০ = ১ টাকা।
১,৩৮৬.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৫ সেকেন্ড
  3. ৪৮ সেকেন্ড
  4. ৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
১,৩৮৭.
ডালের মূল্য ১৫% বেড়ে যাওয়ায় ২৩০০ টাকায় পূর্বে যত কেজি ডাল কেনা যেত, এখন তার চেয়ে ৫ কেজি ডাল কম কেনা যায়। ডালের বর্তমান দর কেজি প্রতি কত?
  1. ৯০ টাকা
  2. ৬০ টাকা
  3. ৬৯ টাকা
  4. ৪৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডালের মূল্য ১৫% বেড়ে যাওয়ায় ২৩০০ টাকায় পূর্বে যত কেজি ডাল কেনা যেত, এখন তার চেয়ে ৫ কেজি ডাল কম কেনা যায়। ডালের বর্তমান দর কেজি প্রতি কত?

সমাধান:
১৫% বৃদ্ধিতে = ১০০ + ১৫ = ১১৫ টাকা

∴ পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ১১৫ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ১১৫/১০০ টাকা
∴ পূর্বমূল্য ২৩০০ টাকা হলে বর্তমান মূল্য = (১১৫ × ২৩০০)/১০০ = ২৬৪৫ টাকা

∴ ৫ কেজি ডালের বর্তমান মূল্য = (২৬৪৫ - ২৩০০) = ৩৪৫ টাকা
∴ ১ কেজি ডালের বর্তমান মূল্য = ৩৪৫/৫ = ৬৯ টাকা
১,৩৮৮.
২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ১০ জন
  2. ১২ জন
  3. ১৫ জন
  4. ১৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ জন
∴১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০×১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (২০×১৫)/২০ জন 
= ১৫ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।
১,৩৮৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ১/২০
  2. খ) ১/৮
  3. গ) ১/১৬
  4. ঘ) ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান: 
১/৪ = ০.২৫
১/৮ = ০.১২৫
১/১৬ = ০.০৬২৫
১/২০ = ০.০৫
১,৩৯০.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ১৬ গুণ। সংখ্যা তিনটির গড় কত?
  1. ৯ 
  2. ১১ 
  3. ৭ 
  4. ১৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ১৬ গুণ। সংখ্যা তিনটির গড় কত?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক, ক + ১, ক + ২

প্রশ্নমতে,
ক(ক + ১)(ক + ২) = ১৬(ক + ক + ১ + ক + ২)
⇒ ক(ক + ১)(ক + ২) = ১৬(৩ক + ৩)
⇒ ক(ক + ১)(ক + ২) = ১৬ × ৩(ক + ১)
⇒ ক(ক + ২) = ৪৮ 
⇒ ক + ২ক - ৪৮ = ০ 
⇒ ক + ৮ক - ৬ক - ৪৮ = ০
⇒ (ক + ৮)(ক - ৬) = ০ 
হয়, ক = ৬ অথবা, ক = - ৮    ; [ক = - ৮ গ্রহণযোগ্য নয়]

তাহলে,
ক = ৬ হলে সংখ্যা তিনটির গড় = (ক + ক + ১ + ক + ২) ÷ ৩
= (৩ক + ৩)/৩
= ২১/ ৩ 
= ৭ 

১,৩৯১.
ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে কঃখ কত?
  1. ক) ৩ঃ৪
  2. খ) ৪ঃ৩
  3. গ) ১ঃ২
  4. ঘ) ২ঃ১
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ক এর ২০% = খ এর ১০%
বা,ক/খ = ১০%/২০%
বা, কঃখ = ১ঃ২
১,৩৯২.
কত বছরে শতকরা ২৫/২ টাকা হার সুদে কোনো টাকার সুদ আসলের ৩/৪ অংশ হবে?
  1. ৩ বছর 
  2. ৪ বছর 
  3. ৫ বছর 
  4. ৬ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: কত বছরে শতকরা ২৫/২ টাকা হার সুদে কোনো টাকার সুদ আসলের ৩/৪ অংশ হবে?

সমাধান:
সুদ, I = Pnr
এখানে,
P = আসল
n = বছর
r = সুদের হার

প্রশ্নমতে,
৩P/৪ = P × n × ২৫/(২ × ১০০)
⇒ ৩/৪  = n × (১/৮)
⇒ n = (৩/৪) × ৮
= ৬ বছর 
১,৩৯৩.
দু'টি সংখ্যার সমষ্টি 105, যেখানে একটি সংখ্যা অপরটির আড়াইগুণের সমান। তবে বড় সংখ্যাটি কত?
  1. ক) 60
  2. খ) 75
  3. গ) 90
  4. ঘ) 45
ব্যাখ্যা

মনে করি,
সংখ্যা দু'টি যথাক্রমে x, 2.5x
∴ x + 2.5x = 105
বা, 3.5x = 105
বা, x = 105/3.5 = 30
∴ বড় সংখ্যাটি = 2.5 × 30
= 75

১,৩৯৪.
The sum of five consecutive odd numbers is 575. What is the sum of the next set of five consecutive odd numbers?
  1. ক) 595
  2. খ) 615
  3. গ) 635
  4. ঘ) Cannot be determined
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Let the five numbers be x, (x + 2), (x + 4), (x + 6) and (x + 8)

Then, x + (x + 2) + (x + 4) + (x + 6) + (x + 8) = 575
⇔ 5x + 20 = 575 ⇔ 5x = 555 ⇔ x = 111

∴ Required sum = (x + 10) + (x + 12) + (x + 14) + (x + 16) + (x + 18)
= 5x + 70
= 5 × 111 + 70
= 555 + 70
= 625

১,৩৯৫.
স্বাভাবিক সংখ্যার সেটের বৃহত্তম সদস্য কোনটি?
  1. 1
  2. N
  3. 100000
  4. অসীম
ব্যাখ্যা
স্বাভাবিক সংখ্যার সেট N = {1, 2, 3, 4……………..}
তাহলে, ক্ষুদ্রতম সদস্য = 1
বৃহত্তম সদস্য = অসীম 
১,৩৯৬.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্ধারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে?
  1. ১২৪
  2. ১৩৪
  3. ১৪৪
  4. ১৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্ধারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
১৬ - ৬ = ১০
২৪ - ১৪ = ১০
৩৬ - ২৬ = ১০

∴ নির্ণেয় সংখ্যা হবে ৬, ১৪ ও ২৬ এর ল.সা.গু অপেক্ষা ১০ কম।
৬, ১৪ ও ২৬ এর ল.সা.গু = ১৪৪
∴ নির্ণেয় সংখ্যা = ১৪৪ - ১০ = ১৩৪
১,৩৯৭.
একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য 10% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) 115
  2. খ) 135
  3. গ) 150
  4. ঘ) 165
ব্যাখ্যা

দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে ক্রয়মূল্য হবে = ৯০০ টাকা
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ৯০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫×৯০০)/১০০ = ১০৩৫
তাহলে লাভ হবে = ১০৩৫ - ৯০০ = ১৩৫ টাকা

১,৩৯৮.
আমের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬ টাকা দিয়ে আগের চেয়ে ২টি আম বেশি ক্রয় করা যায়। ৫০ টি আমের প্রকৃত মূল্য কত ?
  1. ৩৮০
  2. ৪৮০
  3. ৫০০
  4. ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: আমের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬ টাকা দিয়ে আগের চেয়ে ২টি আম বেশি ক্রয় করা যায়। ৫০ টি আমের প্রকৃত মূল্য কত ?

সমাধান: 
৯৬ টাকার ২০% = ৯৬ × (২০/১০০) টাকা = ৯৬/৫ টাকা 

২টি আমের প্রকৃত মূল্য = ৯৬/৫ টাকা 
∴ ১টি আমের প্রকৃত মূল্য = ৯৬/(৫ × ২) টাকা
৫০টি আমের প্রকৃত মূল্য= (৯৬ × ৫০)/(৫ × ২) টাকা
= ৪৮০ টাকা
১,৩৯৯.
৫ এর কত শতাংশ ১২ হবে?
  1. ১২০%
  2. ১৮০%
  3. ২০০%
  4. ২৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ১২ হবে?

সমাধান:
ধরি, ৫ এর ক শতাংশ ১২ হবে।

প্রশ্নানুসারে,
১২/৫ = ক/১০০
∴ ক = (১২/৫) × ১০০
= ২৪০
১,৪০০.
একটি ঝুড়িতে ২৬০টি চকলেট আছে। আরও কমপক্ষে কতগুলো চকলেট যুক্ত করলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন বালিকার মধ্যে সমান ভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৪ টি
  2. ২ টি
  3. ৬ টি
  4. ৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ২৬০টি চকলেট আছে। আরও কমপক্ষে কতগুলো চকলেট যুক্ত করলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন বালিকার মধ্যে সমান ভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
 ৩, ৪ ও ৬ এর ল.সা.গু = ১২



কমপক্ষে চকলেট যোগ করতে হবে = ১২ - ৮ = ৪ টি