ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আসল = ৪ টাকা
মুনাফা = ৪ এর ১/৪ অংশ = ১ টাকা
সময় = ১ বছর
মুনাফার = (আসল × সময় × মুনাফার হার)/১০০
বা, মুনাফার হার = (মুনাফা × ১০০)/(আসল × সময়) = (১ × ১০০)/(৪ × ১) = ২৫
অর্থাৎ মুনাফার হার ২৫% হলে ১ বছরের মুনাফা আসলের ১/৪ অংশ হবে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৩৯ / ১৬৯ · ১৩,৮০১–১৩,৯০০ / ১৬,৯৯১
(৩/৪÷৩/২)×১০০/১০০
=৩/৪×২/৩×১০০/১০০
=৫০%
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুটির যোগফল কত?
সমাধান:
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৪ক ও ৫ক।
∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৪ × ৫ × ক) = ২০ক।
প্রশ্নমতে,
২০ক = ১৪০
⇒ ক = ১৪০/২০
⇒ ক = ৭
সংখ্যা দুটি হলো: (৪ × ৭) = ২৮ এবং (৫ × ৭) = ৩৫
∴ সংখ্যা দুটির যোগফল = ২৮ + ৩৫ = ৬৩
প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?
সমাধান:
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০০
∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ১১) জন
= ৫৮৯ জন।
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
সমাধান:
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং
বইয়ের মূল্য = (৯৫ - x) টাকা
প্রশ্নমতে,
x + ১৫ = ২ {(৯৫ - x) - ১৪}
বা, x + ১৫ = ১৯০ - ২x -২৮
বা, x + ২x = ১৬২ - ১৫
বা, ৩x = ১৪৭
বা, x = ১৪৭/৩
∴ x = ৪৯
∴ বইটির মূল্য = (৯৫ - ৪৯) টাকা
= ৪৬ টাকা।
প্রশ্ন: একটি বাইসাইকেল ৮ ঘণ্টায় ২৪ কিমি পথ অতিক্রম করে, ৩ ঘণ্টায় কত মিটার পথ অতিক্রম করবে?
সমাধান:
দেওয়া আছে,
৮ ঘণ্টায় অতিক্রম করে ২৪ কিমি
∴ ১ ঘণ্টায় অতিক্রম করে ২৪ ÷ ৮ = ৩ কিমি
∴ ৩ ঘণ্টায় অতিক্রম করে ৩ × ৩ = ৯ কিমি
= ৯ × ১০০০ মিটার
= ৯০০০ মিটার
প্রশ্ন: দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৫ : ৬ । যদি প্রথম ট্রেনটি ৫ ঘণ্টায় ৩৭৫ কি.মি. যায়। তাহলে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত?
সমাধান:
দেওয়া আছে,
দুটি ট্রেনের গতিবেগের = ৫ : ৬
ধরি,
১ম ট্রেনের গতিবেগ = ৫ক
২য় ট্রেনের গতিবেগ = ৬ক
আবার
১ম ট্রেনের গতিবেগ = ৩৭৫/৫ কি.মি./ঘণ্টা
= ৭৫ কি.মি./ঘণ্টা
প্রশ্নমতে
৫ক = ৭৫
∴ ক = ১৫
∴ ২য় ট্রেনের গতিবেগ = (৬ × ১৫) কি.মি./ঘণ্টা
= ৯০ কি.মি./ঘণ্টা
আমরা জানি,
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
বা, ২৫ = ক্রয়মূল্য - ৪৭৫
বা, ক্রয়মূল্য = ৪৭৫+২৫
বা, ক্রয়মূল্য = ৫০০ টাকা।
সুতরাং শতকরা ক্ষতি = ক্ষতি/ক্রয়মূল্য × ১০০
= ২৫/৫০০ × ১০০
= ৫%
A's 1 day's work = 1/(T+3)
B's 1 day's work = 1/(T+12)
(A + B)'s 1 day's work = 1/T
∴ 1/(T+3) + 1/(T+12) = 1/T ⇒ (2T+15)/((T+3)(T+12)) = 1/T
⇒ 2T²+15T = T²+15T+36
⇒ T² = 36
⇒ T = 6 days
প্রশ্ন: ৫০০ টাকার ৪ বছরের সুদ ও ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
সমাধান:
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪) টাকা = ২০০০ টাকার ১ বছরের সুদ
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫) টাকা = ৩০০০ টাকার ১ বছরের সুদ
এখন,
৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৫০০/৫০০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৫০০ × ১০০)/৫০০০ টাকা
= ১০ টাকা
∴ সুদের হার = ১০% ।
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৫৮৫ এবং ১৩। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত?
সমাধান:
দেওয়া আছে,
গ.সা.গু = ১৩ এবং ল.সা.গু = ৫৮৫
ধরি,
সংখ্যাটি হলো ১৩ক এবং ১৩খ ; [ যেখানে ক এবং খ হল সহ-মৌলিক সংখ্যা।]
∴ ১৩ক এবং ১৩খ এর ল.সা.গু = ১৩কখ
প্রশ্নমতে,
১৩কখ = ৫৮৫
⇒ কখ = ৫৮৫/১৩
⇒ কখ = ৪৫ = ৫ × ৯
∴ ক = ৫ এবং খ = ৯ অথবা ক = ৯ এবং খ = ৫
∴ প্রথম সংখ্যা = ১৩ক = ১৩ × ৫ = ৬৫
∴ দ্বিতীয় সংখ্যা = ১৩খ = ১৩ × ৯ = ১১৭
∴ সংখ্যা দুটির পার্থক্য = ১১৭ - ৬৫ = ৫২
অতএব, সংখ্যা দুটির পার্থক্য ৫২
প্রশ্ন: একজন চাকুরিজীবীর মাসিক আয়ের ১/৪ অংশ বাসা ভাড়ায়, ২/৫ অংশ খাদ্যে এবং ১/১০ অংশ যাতায়াতে ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ সঞ্চয় হয়?
সমাধান:
দেওয়া আছে,
বাসা ভাড়া = ১/৪ অংশ
খাদ্য = ২/৫ অংশ
যাতায়াত = ১/১০ অংশ
মোট ব্যয় = (১/৪) + (২/৫) + (১/১০)
= (৫ + ৮ + ২)/২০
= ১৫/২০
= ৩/৪ অংশ
∴ সঞ্চয়ের অংশ = মোট আয় - মোট ব্যয়
= ১ - (৩/৪)
= ১/৪ অংশ
∴ শতকরা সঞ্চয় = (১/৪) × ১০০% = ২৫%
সুতরাং, তার আয়ের শতকরা ২৫ ভাগ সঞ্চয় হয়।
রানা + রনি = ৫x × ২ = ১০x বছর
রনি + জনি = ১৩x/২ × ২ = ১৩x বছর
---------------------------------------
∴ রানা + ২×রনি + জনি = ২৩x বছর (যোগ করে)
আবার, রানা + রনি + জনি = ১৫x বছর
∴ রনির বয়স = ৮x বছর
প্রশ্নমতে,
৮x = ১৬ বছর
∴ x = ২
∴ তিনজনের বয়সের গড় = ৫ × ২ = ১০ বছর।
প্রশ্ন: ৫% বার্ষিক হারে ২ বছরের জন্য কোনো আসলের উপর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ৫০ টাকা হলে, আসল কত?
সমাধান:
ধরি,
আসল = P টাকা
হার, r = ৫%
সময়, n = ২ বছর
∴ সরল মুনাফা I = Pnr = P × ২ × (৫/১০০) = P/১০ = ০. P
∴ যৌগিক মুনাফা = C - P = P(১ + ৫/১০০)২ - P = P(১.০৫)২ - P = ১.১০২৫P - P = ০.১০২৫P
প্রশ্নমতে,
০.১০২৫P - ০. P = ৫০
⇒ ০.০০২৫P = ৫০
⇒ P = ৫০/(০.০০২৫)
∴ P = ২০০০০
সুতরাং, আসল ২০০০০ টাকা ।
প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাগশেষ ভাজকের এক-চতুর্থাংশ এবং ভাগফল ভাজকের দ্বিগুণ। ভাজক ১২ হলে ভাজ্য কত?
সমাধান:
দেয়া আছে, ভাজক = ১২
ভাগশেষ = ভাজকের এক-চতুর্থাংশ = ১২/৪ = ৩
ভাগফল = ভাজকের দ্বিগুণ = ১২ × ২ = ২৪
আমরা জানি,
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (১২ × ২৪) + ৩
= ২৮৮ + ৩
= ২৯১
∴ ভাজ্য = ২৯১
প্রশ্ন: একটি পণ্য ৪০০০ টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো। ঐ পণ্যটি ৫০০০ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল তার (২০০/৩)% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
মনেকরি,
পণ্যটির ক্রয়মূল্য 'ক' টাকা
৪০০০ টাকায় বিক্রয়ে ক্ষতি = (ক - ৪০০০) টাকা
৫০০০ বিক্রয়ে লাভ = (৫০০০ - ক)
প্রশ্নমতে,
(৫০০০ - ক) = (ক - ৪০০০) × (২০০/৩)%
⇒ (৫০০০ - ক) = (ক - ৪০০০) × (২০০/৩) × (১/১০০)
⇒ (৫০০০ - ক) = (ক - ৪০০০) × (২/৩)
⇒ ১৫০০০ - ৩ক = ২ক - ৮০০০
⇒ ৫ক = ২৩০০০
⇒ ক = ২৩০০০/৫
∴ ক = ৪৬০০
সুতরাং, পণ্যটির ক্রয়মূল্য ৪৬০০ টাকা।
প্রশ্ন: কালাম সাহেব একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখেছিলেন। মেয়াদ শেষে তিনি মোট ৪২,০০০ টাকা পান, যেখানে সুদ ও মূলধনের অনুপাত ছিল ২ : ৫। যদি সরল সুদের হার ৪% হয়, তবে কত সময়ের জন্য টাকা বিনিয়োগ করা হয়েছিল তা নির্ণয় করুন।
সমাধান:
ধরি,
সময় = n বছর।
এই অনুপাতগুলোর যোগফল = ২ + ৫ = ৭
আমাদের দেওয়া আছে, সুদ ও বিনিয়োগের অনুপাত = ২ : ৫
অতএব, সুদের পরিমাণ
= ৪২০০০ × (২/৭) = ১২,০০০ টাকা।
বিনিয়োগের পরিমাণ
= ৪২০০০ × (৫/৭) = ৩০,০০০ টাকা।
আমরা জানি,
মূলধন × সুদের হার × সময় = মোট সুদ
⇒ ৩০,০০০ × ৪% × n = ১২,০০০
⇒ n = (১২,০০০ × ১০০) / (৩০,০০০ × ৪) = ১০
সুতরাং, টাকাটি ১০ বছর বিনিয়োগ করা হয়েছিল।
এখানে,
√27/3 = 3√3/3
= √3 যা অমূলদ সংখ্যা।
√8/√2 = 2
5√16/8 = 5/2
3√125/5 = 1
সুতরাং, এগুলো মূলদ সংখ্যা।
প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৮ হবে?
[মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম: অফিস সহায়ক]
সমাধান:
প্রশ্ন অনুযায়ী,
১২ এর ক% = ১৮
⇒ (ক/১০০) × ১২ = ১৮
⇒ ক = (১০০ × ১৮)/১২
∴ ক = ১৫০%
∴ ১২ এর ১৫০% হলো ১৮
প্রশ্ন: রাকিবের বাবা বর্তমানে তার বয়সের তিনগুণ বড়। ৮ বছর পরে, তার বয়স রাকিবের বয়সের আড়াই গুণ হবে। আরও ৮ বছর পরে, তখন তিনি রাকিবের বয়সের কত গুণ হবেন?
সমাধান:
ধরি,
রাকিবের বর্তমান বয়স x বছর।
তাহলে, বাবার বর্তমান বয়স = (x + ৩x) বছর = ৪x বছর
প্রশ্নমতে,
(৪x + ৮) = (৫/২) (x + ৮)
⇒ ৪x + ১৬ = ৫x + 80
⇒ ৩x = ২৪
⇒ x = ৮
অতএব, প্রয়োজনীয় অনুপাত = (৪x + ১৬)/(x + ১৬) = ৪৮/২৪ = ২
∴ রাকিবের বাবা রাকিবের বয়সের ২ গুণ হবেন।
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬০, ১৫০ এবং ৩০০ নিঃশেষে বিভাজ্য?
সমাধান:
নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে ৬০, ১৫০ এবং ৩০০ এর গ.সা.গু
৬০ = ৩ × ২ × ৫ × ৫ × ২
১৫০ = ২ × ৫ × ৩ × ৫
৩০০ = ২ × ৫ × ৫ × ৩ × ২
∴ প্রদত্ত সংখ্যাগুলোর গ.সা.গু = ২ × ৩ × ৫ = ৩০
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৩০
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ab এবং গ.সা.গু. cd। একটি সংখ্যা m হলে, অপর সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
ল.সা.গু. = ab এবং গ.সা.গু. = cd
একটি সংখ্যা = m
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
অপর সংখ্যাটি × m = ab × cd
∴ অপর সংখ্যা = abcd/m
১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ × ৪) টাকা =১৮ টাকা
তাহলে সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা
সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল (১০০/১১৮) × ৮২৬ টাকা
= ৭০০ টাকা।
প্রশ্ন: কিছু টাকা ক ও খ -এর মধ্যে ৫ : ৩ অনুপাতে ভাগ করায় খ অপেক্ষা ক, ২০ টাকা বেশি পায়। দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল?
সমাধান:
ক ও খ-এর মধ্যে টাকা ৫ : ৩ অনুপাতে ভাগ করা হয়েছে।
অর্থাৎ, ক পায় = ৫x
খ পায় = ৩x
প্রশ্ন অনুযায়ী,
৫x = ৩x + ২০
⇒ ৫x - ৩x = ২০
⇒ ২x = ২০
⇒ x = ২০/২ = ১০
∴ x = ১০
∴ মোট টাকা = ৫x + ৩x
= ৮x
= ৮ × ১০
= ৮০ টাকা
সুতরাং, দুজনের মধ্যে মোট ভাগ করা হয়েছিল ৮০ টাকা।
দেওয়া আছে, হাইড্রোজেন : অক্সিজেন = ১ : ২
আবার, হাইড্রোজেন : কার্বন = ১ : ৩
অর্থাৎ, হাইড্রোজেন : অক্সিজেন : কার্বন = ১ : ২ : ৩
১৮০ গ্রাম যৌগে হাইড্রোজেনের পরিমাণ = {১৮০ × ১/(১ + ২ + ৩)} = ৩০ গ্রাম
প্রশ্ন: একটি সংখ্যা থেকে ৩৫ বিয়োগ করলে তা কমে সংখ্যাটির ৮০% এর সমান হয়। সংখ্যাটির চার-পঞ্চমাংশের মান কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x − ৩৫ = x এর ৮০%
বা, x − ৩৫ = x × ৮০/১০০
বা, ১০০x − ৩৫০০ = ৮০x
বা, ১০০x − ৮০x = ৩৫০০
বা, ২০x = ৩৫০০
বা, x = ৩৫০০/২০
∴ x = ১৭৫
∴ সংখ্যাটির চার-পঞ্চমাংশ = ১৭৫ × (৪/৫)
= ১৪০ ।
প্রশ্ন: একটি শ্রেণির ২০ জন ছাত্রী ও ৩০ জন ছাত্র একটি বনভোজনের আয়োজন করল। ৩০% ছাত্রী এবং ৪০% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করল। শতকরা কতজন ছাত্র-ছাত্রী বনভোজনে অংশগ্রহণ করল?
সমাধান:
বনভোজনে অংশগ্রহণকারী ছাত্রীসংখ্যা = {২০ × (৩০/১০০)} জন = ৬ জন
বনভোজনে অংশগ্রহণকারী ছাত্রসংখ্যা = {৩০ × (৪০/১০০)} জন = ১২ জন
∴ বনভোজনে সর্বমোট অংশগ্রহণ করে = (১২ + ৬) জন
= ১৮ জন
শ্রেণিতে সর্বমোট শিক্ষার্থী = (২০ + ৩০) জন
= ৫০ জন
৫০ জন শিক্ষার্থীর মধ্যে বনভোজনে অংশগ্রহণ করে = ১৮ জন
∴ ১ জন শিক্ষার্থীর মধ্যে বনভোজনে অংশগ্রহণ করে = ১৮/৫০ জন
∴ ১০০ জন শিক্ষার্থীর মধ্যে বনভোজনে অংশগ্রহণ করে = (১৮ × ১০০)৫০ জন
= ৩৬ জন
∴ শতকরা বনভোজনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী = ৩৬%।
প্রশ্ন: আরিফ ১০ টি লেবু ৫০ টাকায় ক্রয় করে প্রতি ডজন ৭৫ টাকায় বিক্রয় করেছিলেন। আরিফের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
সমাধান:
১০ টি লেবুর ক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি লেবুর ক্রয়মূল্য = ৫০/১০ টাকা = ৫ টাকা।
আবার,
১২ টি লেবুর বিক্রয়মূল্য = ৭৫ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য = ৭৫/১২ = ৬.২৫ টাকা
∴ লাভ = ৬.২৫ - ৫ = ১.২৫ টাকা
∴ ৫ টাকায় লাভ হয় = ১.২৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১.২৫/৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় =(১.২৫ × ১০০)/৫
= ২৫ টাকা
∴ শতকরা ২৫% লাভ হলো।
প্রশ্ন: বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৪০,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৪০,০০০ টাকা
সময়, n = ২ বছর
বার্ষিক সুদের হার, r = ১০%
চক্রবৃদ্ধি মূলধন, C = ?
আমরা জানি,
C = P(1 + r/১০০)n
⇒ C = ৪০,০০০ × {1 + (১০/১০০)}২
= ৪০,০০০ × (১১০/১০০)২
= ৪০,০০০ × (১.১০)২
= ৪০,০০০ × ১.২১
= ৪৮,৪০০ টাকা
∴ চক্রবৃদ্ধি মূলধন = ৪৮,৪০০ টাকা।
প্রশ্ন: জাবেদ মোবাইলে ৫ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ১.৫০ টাকা এবং ভ্যাট ১৫% হলে মোট কত টাকা বিল দিবে?
সমাধান:
১ মিনিটের মূল্য = ১.৫০ টাকা
∴ ৫ মিনিটের মোট মূল্য = ১.৫০ × ৫ = ৭.৫০ টাকা
আবার,
ভ্যাটের হার = ১৫%
∴ ভ্যাটের পরিমাণ = (৭.৫০ × ১৫)/১০০ = ১.১২৫ টাকা
∴ মোট বিল = ৭.৫০ + ১.১২৫ = ৮.৬২৫ টাকা
৫০০ টাকার ৪ বছরের সুদ = ২০০০ টাকার ১ বছরের সুদ
আবার ৬০০ টাকার ৫ বছরের সুদ = ৩০০০ টাকার ১ বছরের সুদ
∴ (২০০০ + ৩০০০) = ৫০০০ টাকা।;
৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৫০০×১০০)/৫০০০
= ১০%