বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১০৫ / ১৬৯ · ১০,৪০১১০,৫০০ / ১৬,৯৯১

১০,৪০১.
কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ১২৫%
  2. ১৫০%
  3. ১০০%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ক একক 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গএকক

৫০% বৃদ্ধিতে একবাহুর দৈর্ঘ্য = ক + ক এর ৫০%
= ক + ০.৫ক একক
= ১.৫ক একক 

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১.৫ক) বর্গএকক 
= ২.২৫ক বর্গএকক 

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = ২.২৫ক - ক বর্গএকক
= ১.২৫ক বর্গএকক 

বর্গএককে বৃদ্ধি পায় = ১.২৫কবর্গএকক
∴ ১০০ বর্গএককে বৃদ্ধি পায় = (১.২৫ক/ক) × ১০০ বর্গএকক
= ১২৫ বর্গএকক
১০,৪০২.
৩/৪, ৪/৫, ৫/৬ ভগ্নাংশের ল.সা.গু কত?
  1. ক) ৬০
  2. খ) ১/৬০
  3. গ) ৩০
  4. ঘ) ১/৩০
ব্যাখ্যা
লবগুলোর ল.সা.গু = ৩ × ৪ ৫ = ৬০
হরগুলোর গ.সা.গু = ১
∴ ভগ্নাংশের ল.সা.গু - ৬০/১ = ৬০।
১০,৪০৩.
ক ও খ এর মানের গড় ৯ এবং গ = ১২ হলে ক, খ এবং গ এর মানের গড় কত হবে?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ৯.৫
ব্যাখ্যা

ক ও খ এর মানের সমষ্টি = ২ × ৯ = ১৮
এবং গ = ১২।
সুতরাং ক, খ এবং গ এর মানের সমষ্টি = ১৮ + ১২
= ৩০
সুতরাং তাদের গড় = ৩০/৩ = ১০

১০,৪০৪.
পাহাড়তলী প্রাইমারী স্কুলের মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। বার্ষিক পরীক্ষায় ৪০ জন ছাত্র অনুত্তীর্ণ হলে শতকরা কতজন ছাত্র উত্তীর্ণ হয়েছে।
  1. ৭৫%
  2. ৮০%
  3. ৮৫%
  4. ৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: পাহাড়তলী প্রাইমারী স্কুলের মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। বার্ষিক পরীক্ষায় ৪০ জন ছাত্র অনুত্তীর্ণ হলে শতকরা কতজন ছাত্র উত্তীর্ণ হয়েছে।

সমাধান:
মোট ছাত্র = ৫০০ এর ২০% = ৫০০ × (২০/১০০) = ১০০ জন
∴ মোট ছাত্র = ৫০০ - ১০০ = ৪০০ জন

৪০০ জন ছাত্রের মধ্যে অনুত্তীর্ণ  হয়েছে = ৪০ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে অনুত্তীর্ণ  হয়েছে = ৪০/৪০০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে অনুত্তীর্ণ  হয়েছে = (৪০ × ১০০)/৪০০ জন
= ১০ জন

∴ শতকরা উত্তীর্ণ হয়েছে = ১০০ - ১০ = ৯০ জন
১০,৪০৫.
একটি এনার্জি সেভিং বাল্ব ২৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ৪০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ১৬০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ২২০ টাকা
ব্যাখ্যা

শর্তমতে, বিক্রয়মূল্য বা ১৪০% = ২৮০ টাকা
∴ ক্রয়মূল্য বা ১০০% = (২৮০×১০০)/১৪০ = ২০০টাকা

১০,৪০৬.
যে সংখ্যা ৫৪২ এর চেয়ে যতটা বড়, ৬৩০ এর চেয়ে ততটাই ছোট, সংখ্যাটি কত?
  1. ৫৬৬ 
  2. ৫৭০ 
  3. ৫৭২ 
  4. ৫৮৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: যে সংখ্যা ৫৪২ এর চেয়ে যতটা বড়, ৬৩০ এর চেয়ে ততটাই ছোট, সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
ক - ৫৪২ = ৬৩০ - ক 
বা, ক + ক = ৬৩০ + ৫৪২
বা, ২ক = ১১৭২
বা, ক = ১১৭২/২
∴ ক = ৫৮৬

∴ সংখ্যাটি ৫৮৬ ।

১০,৪০৭.
দুই অংকবিশিষ্ট যে সংখ্যাগুলোকে ৭ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে সে সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ৬৬৬
  2. ৬৭৬
  3. ৬৮৩
  4. ৭৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংকবিশিষ্ট যে সংখ্যাগুলোকে ৭ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে সে সংখ্যাগুলোর সমষ্টি কত?

সমাধান:
দুই অংকবিশিষ্ট যে সংখ্যাগুলোকে ৭ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে সেগুলো হলো: ১০, ১৭, ২৪, ......…, ৯৪
এটি একটি সমান্তর ধারা যেখানে,
প্রথম পদ a = ১০
সাধারণ পার্থক্য d = ৭
শেষ পদ l = ৯৪

এখানে,
৯৪ = ১০ + (n - ১) × ৭
⇒ ৯৪ - ১০ = (n - ১) × ৭
⇒ ৮৪ = (n - ১) × ৭
⇒ n - ১ = ৮৪/৭ = ১২
∴ n = ১২ + ১ = ১৩

∴ সমষ্টি Sn ​= (n​/২){২a + (n - ১) × d
S১৩ = (১৩/২){২ × ১০ + (১৩ - ১) × ৭}
= (১৩/২)(২০ + ৮৪)
= (১৩/২) × ১০৪
= ১৩ × ৫২
= ৬৭৬
১০,৪০৮.
নিচের কোনটি (√5 - √3) এর সমান?
  1. ক) 2/(√3+√5)
  2. খ) 1/(2√5+√3)
  3. গ) (1/√5)+(1/√3)
  4. ঘ) √2
ব্যাখ্যা
(√5 - √3)
={(√5 - √3)(√5 + √3)}/(√5 + √3)
= (5 - 3)/(√5 + √3)
= 2/(√5+√3)
১০,৪০৯.
তোফায়েল সাহেব বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে তিনি মুনাফা-আসলে কত টাকা পাবেন?
  1. ক) ৭২০ টাকা
  2. খ) ৭৩০ টাকা
  3. গ) ৭৩২ টাকা
  4. ঘ) ৭২৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তোফায়েল সাহেব বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে তিনি মুনাফা-আসলে কত টাকা পাবেন?

সমাধান: 
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n

এখানে,
P = ৬০০ টাকা

r = ১০% = ০.১

n = ২ বছর

C = ৬০০ (১+০.১)
= ৬০০ × ১.১ × ১.১
= ৭২৬ টাকা
১০,৪১০.
মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে: 
  1. 5.17%
  2. 6.17%
  3. 7.17%
  4. 8.17%
ব্যাখ্যা

প্রশ্ন: মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে:  

সমাধান: 
ধরি,
মূলধন = P
চক্রবৃদ্ধি হারে সুদের হার = r% বা r/100
এবং সময় = 10 বছর

আমরা জানি, 
A = P(1 + r/100​)n
⇒ 2P = P(1 + r/100​)10 ; [এখানে A = 2P (দ্বিগুণ হচ্ছে) এবং n = 10] 
⇒ 2 = (1 + r/100​)10
⇒ 1 + r/100 = 21/10
⇒ 1 + r/100 = 1.0717  ; [21/10 = 1.0717]
⇒ r/100 = 1.0717 - 1
⇒ r/100 = 0.0717
∴ r = 7.17

সুতরাং, মুনাফার হার 7.17% হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে। 

১০,৪১১.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) ১৬, ১৭
  2. খ) ১৭, ১৮
  3. গ) ১৮, ১৯
  4. ঘ) ১৯, ২০
ব্যাখ্যা
শর্টকাট টেকনিকঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হবে উক্ত সংখ্যা দুইটির যোগফলের সমান।
এখানে, ১৮+১৯ = ৩৭
১০,৪১২.
75 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় 54 কিমি। রেললাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. 3 সেকেন্ড
  2. 5 সেকেন্ড
  3. 7 সেকেন্ড
  4. 9 সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: 75 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় 54 কিমি। রেললাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে।

54 কিমি = 54 × 1000 মিটার = 54000 মিটার।
ট্রেনটি 54000 মি. অতিক্রম করে 1 ঘণ্টায়।

∴ ট্রেনটি 1 মি. অতিক্রম করে = 1/54000 ঘণ্টায়।

∴ ট্রেনটি 75 মি. অতিক্রম করে = (1×75)/54000 ঘণ্টায়
= (1 × 75 × 60 × 60/54000) সেকেন্ডে
= 5 সেকেন্ড।

অতএব, ট্রেনটি 5 সেকেন্ডে খুঁটিটি অতিক্রম করে।

১০,৪১৩.
৪৮ সংখ্যাটির মোট ভাজক আছে? 
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ সংখ্যাটির মোট ভাজক আছে? 

সমাধান: 
নিয়ম-১ঃ
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩ = ২৪ × ৩১
৭২ সংখ্যাটির ভাজক = (৪ + ১) × (১ + ১) = ১০টি

নিয়ম-২ঃ
৪৮ = ১ × ৪৮
      = ২ × ২৪
      = ৩ × ১৬
      = ৪ × ১২
      = ৬ × ৮
   
  ৪৮ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬,২৪, ৪৮
=১০ টি
১০,৪১৪.
একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা

খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০+২০) টাকা = ১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫৭৬)/১২০ টাকা
= ৪৮০ টাকা
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য পাইকারি বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০+২০) টাকা = ১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা

১০,৪১৫.
বার্ষিক মুনাফা ৮% বেড়ে ১০% হওয়ায় মুহিবের আয় ৫ বছরে ১৮০ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
  1. ক) ১৫০০ টাকা
  2. খ) ১৮০০ টাকা
  3. গ) ১২০০ টাকা
  4. ঘ) ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা ৮% বেড়ে ১০% হওয়ায় মুহিবের আয় ৫ বছরে ১৮০ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?

সমাধান:
এখানে,
মুনাফার হার, r = (10 - 8)% = 2%
মুনাফা, I = 180 টাকা
সময়, n = 5 বছর

আমরা জানি,
I = Pnr
⇒ P = I/nr
⇒ P = (180 × 100)/(2 × 5)
∴ P = 1800 
∴ মূলধন = 1800 টাকা
১০,৪১৬.
৯৬০ টাকা ২জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৮ জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রতি পুরুষ, মহিলা ও বালকের প্রাপ্ত অংশের অনুপাত যথাক্রমে ৩ : ২ : ১ হয়। প্রত্যেক পুরুষ কত টাকা পাবে? 
  1. ক) ৪০ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) ১২০ টাকা 
ব্যাখ্যা
প্রতি পুরুষ, মহিলা ও বালকের প্রাপ্ত অংশের অনুপাত যথাক্রমে ৩ : ২ : ১

ধরি, 
১ জন পুরুষ পাবে = ৩ক টাকা 
১ জন মহিলা পাবে = ২ক টাকা 
১ জন বালক পাবে = ক টাকা 

প্রশ্নমতে, 
২ × ৩ক + ৫ × ২ক + ৮ × ক = ৯৬০ 
৬ক + ১০ক + ৮ক =৯৬০ 
২৪ক = ৯৬০ 
ক = ৯৬০/২৪ 
ক = ৪০ 

১ জন পুরুষ পাবে = ৩ক টাকা 
                             = ৩ × ৪০ 
                              = ১২০ টাকা
১০,৪১৭.
ট্রেনের বেগ ঘণ্টায় ৯০ কি.মি. এবং ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটি ৪০০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে?
  1. ২৪ সেকেন্ড
  2. ৩২ সেকেন্ড
  3. ২০ সেকেন্ড
  4. ১৮ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ট্রেনের বেগ ঘণ্টায় ৯০ কি.মি. এবং ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটি ৪০০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে?

 সমাধান:
দেওয়া আছে, 
ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মিটার
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ৪০০ মিটার
∴ মোট পথ = ২০০ + ৪০০ = ৬০০ মিটার

বেগ = ৯০ কি.মি./ঘন্টা
= ৯০ × (১০০০/৩৬০০)
= ৯০ × (৫/১৮)
= ২৫ মিটার/সেকেন্ড

আমরা জানি, 
সময় = দূরত্ব/বেগ
= ৬০০/২৫
= ২৪ সেকেন্ড

∴ ট্রেনটি ৪০০ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে ২৪ সেকেন্ড সময় লাগবে। 

১০,৪১৮.
৫০ টাকায় ১০ টি কলা বিক্রয় করায় ২০% ক্ষতি হলে, ২০ টি কলার ক্রয়মূল্য কত?
  1. ১৪৫ টাকা
  2. ১৬০ টাকা
  3. ১২৫ টাকা
  4. ২১৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ টাকায় ১০ টি কলা বিক্রয় করায় ২০% ক্ষতি হলে, ২০ টি কলার ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫০ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৮০) × ৫০ টাকা
= ৬২.৫ টাকা

এখন,
১০ টি কলার ক্রয়মূল্য ৬২.৫ টাকা
১ টি কলার ক্রয়মূল্য (৬২.৫/১০) টাকা
∴ ২০ টি কলার ক্রয়মূল্য (৬২.৫/১০) × ২০ টাকা
= ১২৫ টাকা

১০,৪১৯.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি ৩০০ টাকা অধিক মূল্যে বিক্রি হলে, ১০% লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ১৮০০ টাকা
ব্যাখ্যা

মনেকরি,
ক্রয়মূল্য a টাকা।
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯০a/১০০
১০% লাভে বিক্রয়মূল্য = ১১০a/১০০
∴ ১১০a/১০০ - ৯০a/১০০ = ৩০০
বা, ১১০a - ৯০০ = ৩০০ × ১০০
বা, ২০a = ৩০০ × ১০০
বা, a = (৩০০ × ১০০)/২০
= ১৫০০ টাকা।

১০,৪২০.
০.০০০০১/(০.০১ × ০.১ × ০.০০১ × ১.০) = কত?
  1. ১.০
  2. ০.০০১
  3. ১০
  4. ০.০১
ব্যাখ্যা

০.০০০০১/(০.০১ × ০.১ × ০.০০১ × ১.০)
= ১০-৫/১০-৬
= ১০-৫+৬
= ১০
= ১০

১০,৪২১.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৯১
  2. ৮৬
  3. ৯৪
  4. ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু. থেকে ৫ কম।

এখন,
 ১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু. = ২× ২× ২× ২× ২× ৩ = ৯৬

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি (৯৬ - ৫)
= ৯১।
১০,৪২২.
রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১০ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৯ দিন
  4. ঘ) ১২ দিন
ব্যাখ্যা

রফিক একটি কাজ করতে পারে ১০ দিনে
সে ১ দিনে করতে পারে ১/১০ অংশ।
শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে
সে ১ দিনে করতে পারে ১/১৫ অংশ।
দুজনে একত্রে ১ দিনে করতে পারে ১/১০+১/১৫ = ১৫+১০/১৫০ = ২৫/১৫০ অংশ
সুতরাং, সম্পূর্ণ বা ১ অংশ কাজ করতে পারে (২৫/১৫০)/১ = ১৫০/২৫ = ৬ দিনে

১০,৪২৩.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে?
  1. ৫৫০
  2. ৬০০
  3. ৬৫০
  4. ৭০০
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
সবৃদ্ধিমূল, C = ১০৪০
সুদের হার, r = ৪/১০০
বয়স, n = ১৫
এবং আসল, p = ?

আমরা জানি,
C = P(১ + rn)
বা, ১০৪০ = P {১ + (৪/১০০) × ১৫}
বা, ১০৪০ = P {১ + (৬০/১০০)}
বা, ১০৪০ = P (১৬০/১০০)
বা, P = (১০৪০×১০০)/১৬০
বা, P = ৬৫০ টাকা
১০,৪২৪.
একটি মিশ্রণে লোহা ও তামার অনুপাত ৭ : ৩। যদি মোট মিশ্রণের ওজন ৮০ কেজি হয়, তবে তামার পরিমাণ কত কেজি?
  1. ২৪ কেজি
  2. ২৮ কেজি
  3. ৩০ কেজি
  4. ৩৫ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে লোহা ও তামার অনুপাত ৭ : ৩। যদি মোট মিশ্রণের ওজন ৮০ কেজি হয়, তবে তামার পরিমাণ কত কেজি?

সমাধান:
মোট অনুপাত = ৭ + ৩ = ১০
তামার অনুপাত = (৩/১০) × ৮০ = ২৪

১০,৪২৫.
২৩ থেকে ৪৭ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৯ টি
  2. ৮ টি
  3. ৭ টি
  4. ৬ টি
ব্যাখ্যা

২৩ থেকে ৪৭ পর্যন্ত মৌলিক সংখ্যা ৭টি।
সংখ্যাগুলো হলো: ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩ ও ৪৭।

১০,৪২৬.
একজন বিক্রেতা ১ টাকায় ৫ টি লজেন্স কিনেছেন। তিনি ২৫% লাভ করতে চাইলে ১ টাকায় কতটি লজেন্স বিক্রি করতে হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ১ টাকায় ৫ টি লজেন্স কিনেছেন। তিনি ২৫% লাভ করতে চাইলে ১ টাকায় কতটি লজেন্স বিক্রি করতে হবে? 

সমাধান:
দেওয়া আছে,
৫ টি লজেন্স এর ক্রয়মূল্য ১ টাকা
∴ ১ টি লজেন্স এর ক্রয়মূল্য = ১/৫ টাকা

মনে করি, 
১ টি লজেন্স এর ক্রয়মূল্য = ১০০ টাকা

২৫% লাভ করতে চাইলে লজেন্সপ্রতি,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১২৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১২৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১/৫ টাকা হলে বিক্রয়মূল্য হবে = { ১২৫× ( ১/৫ )} / ১০০ = ১/৪ টাকা

এখন,
১/৪ টাকায় বিক্রি করতে হবে ১ টি লজেন্স
∴ ১ টাকায় বিক্রি করতে হবে = ১ × ৪ = ৪ টি লজেন্স 
১০,৪২৭.
যে পরিমাণ চালে ২৪ জন লোকের ১৮ দিন চলে, ঐ একই পরিমাণ চাল ৩৬ জন লোকের কত দিন চলবে?
  1. ১০ দিন
  2. ১২ দিন
  3. ১৪ দিন
  4. ১৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যে পরিমাণ চালে ২৪ জন লোকের ১৮ দিন চলে, ঐ একই পরিমাণ চাল ৩৬ জন লোকের কত দিন চলবে?

সমাধান:
২৪ জন লোকের খাদ্য আছে = ১৮ দিনের
১ জন লোকের খাদ্য আছে = (১৮ × ২৪) দিনের
৩৬ জন লোকের খাদ্য আছে = (১৮ × ২৪)/৩৬ দিনের
= ১২ দিনের
১০,৪২৮.
a = 12 এবং b = 3 হলে নিচের কোনটি অমূলদ?
  1. √(a + b)
  2. √(a - b)
  3. √ab
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: a = 12 এবং b = 3 হলে নিচের কোনটি অমূলদ?

সমাধান:
যে বাস্তব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে।

√(a + b) = √(12 + 3) = √15 ; অমূলদ সংখ্যা
√(a - b) = √(12 - 3) = √9 = 3 ; মূলদ সংখ্যা
√ab = √(12 × 3) = √36 = 6 ; মূলদ সংখ্যা
১০,৪২৯.
x2 - 5x, x2 - 25 এবং x2 - 6x + 5 এর গ.গা.গু কত?
  1. ক) 1
  2. খ) (x + 5)(x - 5)
  3. গ) (x + 5)(x - 5)(x - 1)
  4. ঘ) (x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 5x, x2 - 25 এবং x2 - 6x + 5 এর গ.গা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = x2 - 5x
              = x(x - 5)
২য় রাশি = x2 - 25
              = x2 - 52
              = (x + 5)(x - 5)
৩য় রাশি = x2 - 6x + 5
               = x2 - 5x - x + 5
               = x(x - 5) - 1(x - 5)
               = (x - 5)(x - 1)

নির্ণেয় গ.গা.গু = (x - 5)
১০,৪৩০.
৬০ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A-এর ২১ ভাগ, B-এর ৫ ভাগ এবং C-এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে C কতটুকু আছে?
  1. ক) ৮ কেজি
  2. খ) ১২ কেজি
  3. গ) ১৭ কেজি
  4. ঘ) ৫১ কেজি
ব্যাখ্যা

প্রশ্নমতে, (২১+৫+৪)ভাগ = ৩০ ভাগ = ৬০ কেজি
অর্থাৎ প্রতিভাগের ওজন ২ কেজি
তাহলে C আছে ৪ ভাগ = ৪×২=৮কেজি

১০,৪৩১.
১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
 ২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ১০)/১০০ টাকা 
 = ১২ টাকা। 

এখন,
২০% লাভ করতে , 
১২ টাকায় বিক্রি করতে হবে = ১ হালি লেবু 
∴ ১ টাকায় বিক্রি করতে হবে = ১/১২ হালি লেবু 
∴ ৬০ টাকায় বিক্রি করতে হবে = (১ × ৬০)/১২ হালি লেবু
 =  ৫ হালি লেবু। 
১০,৪৩২.
পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53? 
  1. 25 এবং 26
  2. 26 এবং 27
  3. 27 এবং 28
  4. 24 এবং 25
ব্যাখ্যা
প্রশ্ন: পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যা দুইটি যথাক্রমে x ও (x + 1) 

শর্তমতে, 
(x + 1)2 - x2 = 53 
বা, x2 + 2x + 1 - x2 = 53 
বা, 2x + 1 = 53 
বা, 2x = 53 - 1 
বা, 2x = 52 
বা, x = 52/2 
∴ x = 26 

∴ একটি সংখ্যা = 26 
অপর সংখ্যাটি = 26 + 1 = 27 

∴ নির্ণেয় সংখ্যা দুইটি = 26 ও 27 
১০,৪৩৩.
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ২২২ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?
  1. ৪%
  2. ৬%
  3. ৫%
  4. ৫.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ২২২ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?

সমাধান:
৩০০ টাকার ৪ বছরের সুদ = (৩০০ × ৪) বা ১২০০ টাকার ১ বছরের সুদ।
 ৫০০ টাকার ৫ বছরের সুদ = (৫০০ × ৫) বা ২৫০০ টাকার ১ বছরের সুদ।

এখন,
৩৭০০ টাকার ১ বছরের সুদ = ২২২ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ২২২/৩৭০০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = (২২২ ×  ১০০)/৩৭০০ টাকা।
= ৬ টাকা।
১০,৪৩৪.
এক ব্যক্তি ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৪ কিলোমিটার বেগে চলে ফিরে আসে। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
  1. ৫/১২ কি. মি/ঘণ্টা
  2. ৭/২৪ কি. মি/ঘণ্টা
  3. ১২/৫ কি. মি/ঘণ্টা
  4. ২৪/৭ কি. মি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৪ কিলোমিটার বেগে চলে ফিরে আসে। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

সমাধান:
মনে করি,
স্থানটির দূরত্ব p
মোট দূরত্ব = ২p
মোট সময় = (p/৩) + (p/৪)
= ৭p/১২

∴ গড় দূরত্ব = ২p/(৭p/১২)
= ২৪/৭ কি. মি/ঘণ্টা

১০,৪৩৫.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত?
  1. ৬৫ বছর
  2. ২৮ বছর
  3. ৩৩ বছর
  4. ৫৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত?

সমাধান:
৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর
∴ ছেলের বর্তমান বয়স = (১২ - ৫) বছর
= ৭ বছর

আবার,
 স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ
∴ স্ত্রীর বয়স = (৭ × ৪) বছর
= ২৮ বছর

∴ ঐ ব্যক্তির বয়স = (২৮ + ৫) বছর
= ৩৩ বছর
১০,৪৩৬.
বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৫ বছর, যেখানে মহিলাদের গড় আয়ু ৭৮ বছর। মোট জনসংখ্যার ৬০ শতাংশ পুরুষ হলে পুরুষের গড় আয়ু কত?
  1. ৭২.৩ বছর
  2. ৭৩ বছর
  3. ৭৩.৩ বছর
  4. ৭২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন : বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৫ বছর, যেখানে নারীদের গড় আয়ু ৭৮ বছর। মোট জনসংখ্যার ৬০ শতাংশ পুরুষ হলে পুরুষের গড় আয়ু কত?  

সমাধান : 
মনে করি, 
বাংলাদেশের মোট জনসংখ্যা = ১০০ জন। 
বাংলাদেশের মানুষের গড় আয়ু = ৭৫ বছর।
∴ বাংলাদেশের মানুষের মোট বয়স = ৭৫ × ১০০ বছর।
= ৭৫০০ বছর।

দেয়া আছে,
মোট জনসংখ্যার ৬০ শতাংশ পুরুষ।
∴ নারী = ১০০ - ৬০ জন।
= ৪০ জন।

নারীদের গড় আয়ু = ৭৮ বছর।
∴ নারীদের মোট বয়স = ৭৮×৪০ বছর।
= ৩১২০ বছর।

∴ পুরুষদের মোট বয়স = ৭৫০০ - ৩১২০ বছর।
= ৪৩৮০ বছর।

পুরুষের গড় আয়ু = ৪৩৮০/৬০ বছর।
= ৭৩ বছর।
১০,৪৩৭.
শাওনের বয়স হেলালের বয়সের তিনগুণ। হেলালের বর্তমান বয়স ১০ বছর। যখন শাওনের বয়স হেলালের বয়সের দ্বিগুণ হবে তখন শাওনের বয়স কত হবে?
  1. ৩০ বছর
  2. ৪০ বছর
  3. ৫০ বছর
  4. ৬০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শাওনের বয়স হেলালের বয়সের তিনগুণ। হেলালের বর্তমান বয়স ১০ বছর। যখন শাওনের বয়স হেলালের বয়সের দ্বিগুণ হবে তখন শাওনের বয়স কত হবে?

সমাধান:
হেলালের বর্তমান বয়স ১০ বছর হলে, শাওনের বর্তমান বয়স = ১০ × ৩ = ৩০ বছর
ধরি,
ক বছর পরে শাওনের বয়স, হেলালের বয়সের দ্বিগুণ হবে।

প্রশ্নমতে,
২ × (১০ + ক) = ৩০ + ক
⇒ ২০ + ২ক = ৩০ + ক
∴ ক = ১০

সুতরাং, যখন শাওনের বয়স হেলালের বয়সের দ্বিগুণ হবে তখন শাওনের বয়স হবে = ৩০ + ১০ = ৪০ বছর
১০,৪৩৮.
কলার দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় ৬০ টাকায় বর্তমানে পূর্বাপেক্ষা ৫টি কলা কম পাওয়া গেলে বর্তমানে এক ডজন কলার দাম কত?
  1. ক) ২৪ টাকা
  2. খ) ৩০ টাকা
  3. গ) ৩৬ টাকা
  4. ঘ) ৪০ টাকা
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে ৬০ টাকায় বৃদ্ধিপ্রাপ্ত টাকা = ৬০ × ২৫/১০০ = ১৫ টাকা
∴ ৫টি কলার বর্তমান মূল্য = ১৫ টাকা
∴ ১২টি কলার বর্তমান মূল্য = (১৫ × ১২)/৫
= ৩৬ টাকা

১০,৪৩৯.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০১ এবং ১৮৫ কে ভাগ করলে প্রত্যেকবার ৫ অবশিষ্ট থাকে? 
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
১০১ এবং ১৮৫ কে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৫ অবশিষ্ট থাকবে তা হচ্ছে (১০১ - ৫) = ৯৬ এবং (১৮৫ - ৫) = ১৮০ এর গসাগু

∴ ৯৬ এবং ১৮০ এর গসাগু = ১২
১০,৪৪০.
x ও y-এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা

x + y = 18 এবং z = 12
∴ x, y এবং z এর মানের গড় = 30/3
= 10

১০,৪৪১.
এক ডজন কমলা ৯০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ক) ৩২ টাকা 
  2. খ) ৪২ টাকা 
  3. গ) ৪৬ টাকা 
  4. ঘ) ৩৬ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কমলা ৯০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান: 
১ ডজন = ৩ হালি 

৩ হালি কমলার দাম = ৯০ টাকা 
১ হালি কমলার দাম = ৯০/৩ = ৩০ টাকা 

২০% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৩০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৩০)/১০০ টাকা
                                                     = ৩৬ টাকা
১০,৪৪২.
যদি x : y = ৪ঃ৫, x : z = ১০ঃ৯ হয় তবে y : z = ?
  1. ক) ২০ঃ১৮
  2. খ) ১৮ঃ২০
  3. গ) ১৮ঃ২৫
  4. ঘ) ২৫ঃ১৮
ব্যাখ্যা

x : y = ৪ঃ৫ = ২০ঃ২৫
x : z = ১০ঃ৯ = ২০ঃ১৮
∴ y : z = ২৫ঃ১৮

১০,৪৪৩.
কোনো একটি শ্রেণিতে ১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?
  1. ২৫
  2. ৩৫
  3. ৪৫
  4. ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি শ্রেণিতে ১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?

সমাধান:
১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর
১১ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি = (১৩ × ১১) বছর
= ১৪৩ বছর

১৪ জন শিক্ষার্থীর বয়সের গড় ১২ বছর
১৪ জন শিক্ষার্থীর বয়সের মষ্টি = (১২ × ১৪) বছর
= ১৬৮ বছর

৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি = (১৬৮ - ১৪৩) বছর
= ২৫ বছর

১০,৪৪৪.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৪৭
  2. খ) ৩৬
  3. গ) ২৫
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
৪৭ এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি হবে = ৩৭
৩৬ এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি = ৩১
২৫ এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি = ২৫
১৪ এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি = ১৯
সুতরাং সঠিক উত্তর হবে গ, যা প্রশ্নোল্লিখিত দুটি শর্তকেই পূরণ করে।
১০,৪৪৫.
কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে?

সমাধান: 
24 জন লোকের  খাদ্য আছে 20 দিনের 
1 জন লোকের  খাদ্য আছে 20 × 24 দিনের 
40 জন লোকের  খাদ্য আছে (20 × 24)/40 দিনের 
= 12  দিনের
১০,৪৪৬.
১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার কত অংশ?
  1. ক) ১/৩ অংশ
  2. খ) ১/৪ অংশ
  3. গ) ২/৫ অংশ
  4. ঘ) ৩/৫ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার কত অংশ?

সমাধান:
১ ঘণ্টা ২০ মিনিট = ৮০ মিনিট।
৪ ঘণ্টা = ২৪০ মিনিট।

∴ ১ ঘন্টা ২০ মিনিট ৪ ঘন্টার ৮০/২৪০ = ১/৩ অংশ।
১০,৪৪৭.
১০% চক্রবৃদ্ধি মুনাফায় ২০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করেন। ২ বছর পরে মোট কত টাকা মুনাফা পাবেন?
  1. ৬৪০ টাকা
  2. ২১০ টাকা
  3. ৪২০ টাকা
  4. ২৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ২০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করেন। ২ বছর পরে মোট কত টাকা মুনাফা পাবেন?

সমাধান:
দেয়া আছে,
আসল, P = ২০০০ টাকা
হার, r = ১০%
সময়, n = ২ বছর

২ বছর শেষে চক্রবৃদ্ধি মুনাফায় মূলধনসহ আসল = P( ১ + r )ⁿ
= ২০০০( ১ + ১০% ) টাকা
= ২০০০ × ( ১ + ১০/১০০ ) টাকা
= ২০০০ × ( ১ + ১/১০ ) টাকা
= ২০০০ × ( ১১/১০ ) টাকা
= ২০০০ × ১১/১০ × ১১/১০ টাকা
= ২০× ১১ × ১১ টাকা
= ২৪২০ টাকা

মুনাফা পাবেন = ২৪২০ - ২০০০ = ৪২০ টাকা
১০,৪৪৮.
দুইটি রাশির ল.সা.গু. সংখ্যাদ্বয়ের গ.সা.গুর ১২ গুণ। গ.সা.গু. ও ল.সা.গুর সমষ্টি ৮০৬। যদি একটি সংখ্যা ১৮৬ হয় তাহলে অন্য সংখ্যাটি কত?
  1. ২৩২
  2. ২৩৬ 
  3. ২৪২ 
  4. ২৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি রাশির ল.সাগু. সংখ্যাদ্বয়ের গ.সা.গুর ১২ গুণ। গ.সা.গু. ও ল.সা.গুর সমষ্টি ৮০৬। যদি একটি সংখ্যা ১৮৬ হয় তাহলে অন্য সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
গ.সা.গু. = ক
∴ ল.সা.গু. = ১২ক

প্রশ্নমতে,
ক + ১২ক = ৮০৬
⇒ ১৩ক = ৮০৬
⇒ ক = ৮০৬/১৩
⇒ ক = ৬২ 

∴ গ.সা.গু. = ৬২
এবং ল.সা.গু. = ১২ × ৬২ = ৭৪৪

এখন,
১৮৬ × অপর সংখ্যা = ল.সা.গু. × গ.সা.গু
⇒ অপর সংখ্যা = (৬২ × ৭৪৪)/১৮৬
⇒ অপর সংখ্যা = ২৪৮

১০,৪৪৯.
একটি সংখ্যার দুই তৃতীয়াংশ থেকে পাঁচ নবমাংশ বাদ দিলে যদি ২০ অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি কত?
  1. ১৫৮
  2. ১৫০
  3. ১৮০
  4. ১৯০
ব্যাখ্যা
সমাধান:
মনে করি সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
{(ক × ২)/৩} - {(ক × ৫)/৯} = ২০
বা, (২ক/৩) - (৫ক/৯) = ২০
বা, (৬ক - ৫ক)/৯ = ২০
বা, ক = ২০×৯
বা, ক = ১৮০

অতএব,
সংখ্যাটি = ক
১০,৪৫০.
১০০০ টাকা ৪ বছরে সুদ-আসলে ১২০০ টাকা হলে, ৩০০ টাকার ২ বছরের সরল সুদ কত হবে? 
  1. ৩০ টাকা
  2. ২৫ টাকা
  3. ২০ টাকা
  4. ৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০০ টাকা ৪ বছরে সুদ-আসলে ১২০০ টাকা হলে, ৩০০ টাকার ২ বছরের সুদ কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
সুদ = সুদাসল - আসল 
= (১২০০ - ১০০০) টাকা 
= ২০০ টাকা 

এখানে, 
১০০০ টাকার ৪ বছরের সুদ = ২০০ টাকা 
∴ ১ টাকার ১ বছরের সুদ = ২০০/(১০০০ × ৪) টাকা 
∴ ৩০০ টাকার ২ বছরের সুদ = (২০০ × ৩০০ × ২)/(১০০০ × ৪) টাকা 
= ৩০ টাকা।
১০,৪৫১.
কোন অঙ্কটি ক্ষুদ্রতম?
  1. ক) ২/৯
  2. খ) ৫/৮
  3. গ) ১/৫
  4. ঘ) ৭/১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন অঙ্কটি ক্ষুদ্রতম?

সমাধান:
এখানে,
২/৯ = ০.২২২
৫/৮ = ০.৬২৫
১/৫ = ০.২০
৭/১২ = ০.৫৮৩

উপরোক্ত অঙ্কগুলো হতে দেখা যায় যে, ১/৫ ক্ষুদ্রতম।
১০,৪৫২.
x2 - 2x, x3 - 8 এবং  x2 - 4 রাশি তিনটির গ.সা.গু কোনটি?
  1. ক) x
  2. খ) x - 2
  3. গ) x2
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2x, x3 - 8 এবং  x2 - 4 রাশি তিনটির গ.সা.গু কোনটি?

সমাধান: 
১ম রাশি, x2 - 2x = x(x - 2)

২য় রাশি, x3 - 8 = (x -2)(x2 + 2x + 4)

৩য় রাশি, x2 - 4 = (x + 2)(x - 2)

গ.সা.গু = x - 2
১০,৪৫৩.
৬০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি নলকে ৩ : ৫ : ৭ অনুপাতে টুকরা করা হয়েছে । ছোট ও বড় টুকরার পার্থক্য কত?
  1. ৮ মিটার
  2. ১২ মিটার
  3. ১৬ মিটার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি নলকে ৩ : ৫ : ৭ অনুপাতে টুকরা করা হয়েছে । ছোট ও বড় টুকরার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
৩ : ৫ : ৭ অনুপাতে ৬০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি নলকে টুকরা করা হয়েছে।
এখন,
অনুপাতের সমষ্টি = ৩ + ৫ + ৭ = ১৫

∴ ছোট টুকরার দৈর্ঘ্য = (৬০ এর ৩/১৫) = ১২ মিটার
বড় টুকরার দৈর্ঘ্য = (৬০ এর ৭/১৫) = ২৮ মিটার

∴ ছোট ও বড় টুকরার পার্থক্য = ২৮ − ১২ = ১৬ মিটার
১০,৪৫৪.
১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?
  1. ক) ২৫ বছর
  2. খ) ২৬ বছর
  3. গ) ২৭ বছর
  4. ঘ) ২৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?

সমাধান: 
১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর
১৫ জন লোকের মোট বয়স = ২৯ × ১৫ বছর
                                          = ৪৩৫ বছর
২ জন লোকের গড় বয়স ৫৫ বছর
২ জন লোকের মোট বয়স = ৫৫ × ২ বছর
                                        = ১১০ বছর
১৩ জন লোকের মোট বয়স =(৪৩৫ - ১১০) বছর
                                          = ৩২৫

১৩ জন লোকের গড় বয়স = ৩২৫/১৩ বছর 
                                         = ২৫ বছর
১০,৪৫৫.
যদি একটি ঘড়ি প্রতিদিন ১৮ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?
  1. ৪০ দিন 
  2. ৪৮ দিন 
  3. ৩৬ দিন 
  4. ৩০ দিন 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি ঘড়ি প্রতিদিন ১৮ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?

সমাধান:
যদি কোন ঘড়ি সময় বেশি দেখাতে থাকে তাহলে তাকে সঠিক সময় দিতে হলে ১২ ঘণ্টা বা ৭২০ মিনিট সময় বেশি দেখাতে হবে।
১ ঘণ্টা = ৬০ মিনিট 
১২ ঘণ্টা = (১২  × ৬০) মিনিট 
= ৭২০ মিনিট 

এখন,
ঘড়িটি ১৮ মিনিট বেশি দেখায় = ১ দিনে
∴ ঘড়িটি ৭২০ মিনিট বেশি দেখাবে = (১ × ৭২০)/১৮ দিনে
= ৪০ দিনে
∴ ৪০ দিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে।

১০,৪৫৬.
একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত? 
  1. ৩৯৬ টাকা
  2. ৩২০ টাকা
  3. ৩৬৬ টাকা
  4. ২৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি,
ছাতাটির ক্রয়মূল্য = x টাকা

শর্তমতে,
৩(x - ৩৭৮) = ৪৫০ - x
বা, ৩x - ১১৩৪ = ৪৫০ - x
বা, ৩x + x = ৪৫০ + ১১৩৪
বা, ৪x = ১৫৮৪
বা, x = ১৫৮৪/৪
∴ x = ৩৯৬

∴ ছাতাটির ক্রয়মূল্য = ৩৯৬ টাকা ।
১০,৪৫৭.
একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২৫ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
  1. ১৫%
  2. ১২%
  3. ৫%
  4. ৮%
  5. ৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২৫ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

সমাধান:
ধরি,
মূলধন (P) = ক
সুদমূল = ২ক
সুদ (I) = ২ক - ক = ক
সময় (n) = ২৫ বছর

আমরা জানি,
I = Pnr
⇒ ক = ক × ২৫ × (r/১০০)
⇒ r = ১০০/২৫
∴ r = ৪

∴ বার্ষিক সুদের হার ৪%
১০,৪৫৮.
পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২০
  3. ২২
  4. ২৫
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
পাঁচটি ক্রমিক সংখ্যা হলো ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪)।

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) + (ক + ৪) = ১০০
⇒ ৫ক + ১০ = ১০০
⇒ ৫ক = ১০০ - ১০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ৯০/৫
⇒ ক = ১৮

∴ পাঁচটি সংখ্যা হলো = ১৮, ১৯, ২০, ২১, ২২।

সুতরাং, বৃহত্তম সংখ্যা = ২২

১০,৪৫৯.
১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘন্টা লাগে। চৌবাচ্চার বাকি আংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ক) ৫ ঘন্টা ২০ মিনিট
  2. খ) ৪ ঘন্টা ৪০ মিনিট
  3. গ) ৪ ঘন্টা ২০ মিনিট
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

চৌবাচ্চার বাকি অংশ = ১ - ৩/৫ = ২/৫
৩/৫ অংশ পূর্ণ হয় = ৭ ঘন্টায়
১ “ “ “ = ৭×৫/৩ “
২/৫ “ “ “ = ৭×৫×২/(৩×৫) = ১৪/৩ = ৪ ঘন্টা ৪০ মিনিট।

১০,৪৬০.
একটি সংখ্যা ১৫ থেকে যত বেশি ৪৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
  1. ২০ 
  2. ২৫
  3. ৩০
  4. ৪০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ১৫ থেকে যত বেশি ৪৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ১৫ = ৪৫ - x
বা, x + x = ৪৫ + ১৫
বা, ২x = ৬০
বা, x = ৬০/২
∴ x = ৩০

∴ সংখ্যাটি = ৩০ ।

১০,৪৬১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৪, ৭৭ ও ৯০ কে  ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৪, ৭৭ ও ৯০ কে  ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?

সমাধান:
যেহেতু ৬৪, ৭৭ ও ৯০ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ অবশিষ্ট থাকে সেহেতু ,
৬৪ - ৪ = ৬০ 
৭৭ - ৫ = ৭২
৯০ - ৬ = ৮৪

এখন, ৬০, ৭২ ও ৮৪ এর গ.সা.গু হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। 
৬০ = ২ × ২ × ৩ × ৫ 
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩ 
৮৪ = ২ × ২ × ৩ × ৭

∴ নির্ণেয় গ.সা.গু = ২ × ২ × ৩ = ১২

১০,৪৬২.
৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ২৯
  2. খ) ২৭
  3. গ) ২৫
  4. ঘ) ২১
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫ এবং ৬ এর ল. সা. গু = ৬০,
৯৯৯৯৯ কে ৬০ দিয়ে ভাগ করলে ৩৯ অবশিষ্ট থাকে
∴ যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে = (৬০ - ৩৯) = ২১

১০,৪৬৩.
1 ঘন সে.মি. কাঠের ওজন 6 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কতভাগ?
  1. 100 ভাগ 
  2. 10 ভাগ 
  3. 70 ভাগ 
  4. 60 ভাগ 
ব্যাখ্যা
প্রশ্ন: 1 ঘন সে.মি. কাঠের ওজন 6 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কতভাগ?

সমাধান: 
1 ঘন সে.মি. কাঠের ওজন 6 ডেসিগ্রাম = 6/10 গ্রাম 
1 ঘন সে.মি. পানির ওজন = 1 গ্রাম
কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা = (6/10) × 100 ভাগ 
= 60 ভাগ 
১০,৪৬৪.
যদি ‘ক’ কে ৮ দ্বারা ভাগ করার পর ভাগশেষ ৫ হয়, তাহলে নিচের কোন সংখ্যাটি জোড় নয়?
  1. ক + ৩
  2. ক - ৩
  3. ৩ক + ১
  4. ৫ক + ২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ‘ক’ কে ৮ দ্বারা ভাগ করার পর ভাগশেষ ৫ হয়, তাহলে নিচের কোন সংখ্যাটি জোড় নয়?

সমাধান: 
ক = ৮n + ৫ ; যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা। 
৮n জোড় সংখ্যা। 
∴ ক বিজোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা

ক + ৩ জোড় সংখ্যা। কারণ বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা
ক - ৩ জোড় সংখ্যা। 
৩ক + ১ জোড় সংখ্যা। 

৫ক + ২ বিজোড় সংখ্যা কারণ বিজোড় + জোড় = বিজোড় সংখ্যা। 
১০,৪৬৫.
মনি প্রতি মিটার ২০ টাকা দরে ১৫ মিটার লাল ফিতা ক্রয় করল। ভ্যাটের হার ৪ টাকা। সে দোকানিকে ৫০০ টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবে?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ১৬০ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) ১৮৮ টাকা
ব্যাখ্যা

১৫ মিটার লাল ফিতার দাম = ২০ × ১৫ = ৩০০ টাকা
১০০ টাকায় ভ্যাট ৪ টাকা
৩০০ টাকায় ভ্যাট ১২ টাকা
ফিতার মোট দাম ( ৩০০ + ১২ ) = ৩১২ টাকা
∴দোকানি ফেরত দিবে ( ৫০০ - ৩১২ ) = ১৮৮ টাকা

১০,৪৬৬.
১ গজ = কত মিটার?
  1. ০.১৯৪৪
  2. ০.৪৪১৮
  3. ০.৯১৪৪
  4. ০.৪৪৯১
ব্যাখ্যা
প্রশ্ন ১ গজ = কত মিটার?

সমাধান:
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়)
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়)
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)
১০,৪৬৭.
3675 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে?
  1. ক) 2
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: 3675 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে?

সমাধান:
3675 = 3 × 5 × 5  × 7 × 7 
          = 3 × (5 × 5) × (7 × 7) 
এখানে 3 জোড়া বিহীন 
3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে।
১০,৪৬৮.
সোলায়মান ও সালমানের আয়ের অনুপাত ৫ঃ৭। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত ৪ঃ৫। সোলায়মানের আয় ১২০ টাকা হলে, ইউসুফের আয় কত?
  1. ক) ১৮০ টাকা
  2. খ) ১৫০ টাকা
  3. গ) ২১০ টাকা
  4. ঘ) ২৪০ টাকা
ব্যাখ্যা
সোলায়মান ও সালমানের আয়ের অনুপাত ৫ঃ৭ = ২০ঃ২৮
সালমান ও ইউসুফের আয়ের অনুপাত ৪ঃ৫ = ২৮ঃ৩৫
সোলায়মান, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত = ২০ঃ২৮ঃ৩৫
ইউসুফের আয়ঃসোলায়মানের আয় = ৩৫ঃ২০
ইউসুফের আয়ঃ১২০ = ৩৫ঃ২০
ইউসুফের আয় = ৩৫/২০ × ১২০ = ২১০
ইউসুফের আয় ২১০ টাকা
১০,৪৬৯.
দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
  1. ৩৬
  2. ৪২
  3. ৪৫
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু. = ৫৪
এবং অনুপাত = ২ : ৩ 

ধরি, 
একটি সংখ্যা = ২ক

অপর সংখ্যা = ৩ক 
∴ সংখ্যাদ্বয়ের ল.সা.গু. = (৩ × ২)ক = ৬ক

প্রশ্নমতে,
৬ক = ৫৪ 
⇒ ক = ৫৪/৬
⇒ ক = ৯

একটি সংখ্যা = ২ক = (২ × ৯) = ১৮
এবং
অপর সংখ্যা = ৩ক = (৩ × ৯) = ২৭ 

∴ সংখ্যাদ্বয়ের যোগফল = (১৮ + ২৭) = ৪৫
১০,৪৭০.
দুইটি সংখ্যার গুণফল ১২১৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৩০৪ হলে গ.সা.গু কত?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১২১৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৩০৪ হলে গ.সা.গু কত?

সমাধান:
গ.সা.গু = সংখ্যাদ্বয়ের গুণফল/ল.সা.গু
= ১২১৬/৩০৪
= ৪
১০,৪৭১.
সোমা ১০ মি./সে. বেগে ১০ মিনিট সাইকেল চালাই তারপর ১২ মি./সে. বেগে ৫ মিনিট চালায়। তার মোট অতিক্রান্ত দূরত্ব কত?
  1. ১১.৬ কি.মি.
  2. ১০.৬ কি.মি.
  3. ৯.৬ কি.মি.
  4. ৯.৪ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সোমা ১০ মি./সে. বেগে ১০ মিনিট সাইকেল চালাই তারপর ১২ মি./সে. বেগে ৫ মিনিট চালায়। তার মোট অতিক্রান্ত দূরত্ব কত?

সমাধান:
প্রথম ১০ মিনিট বা (১০ × ৬০) = ৬০০ সেকেন্ড সে ১০ মি./সে বেগে চালায়।
এখানে তার অতিক্রান্ত দূরত্ব = (১০ × ৬০০) = ৬০০০ মিটার = ৬ কি.মি.

দ্বিতীয় ৫ মিনিট বা (৫ × ৬০) = ৩০০ সেকেন্ড সে ১২ মি./সে বেগে চালায়।
এখানে তার অতিক্রান্ত দূরত্ব = (১২ × ৩০০) = ৩৬০০ মিটার = ৩.৬ কি.মি.

মোট দূরত্ব = ৬ + ৩.৬ = ৯.৬ কি.মি.
১০,৪৭২.
নিঃশেষে অবিভাজ্যতার ক্ষেত্রে কোনটি ভুল?
  1. ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ
  2. ভাজক= (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল
  3. ভাগশেষ = ভাজক - (ভাজ্য ÷ ভাগফল)
  4. ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাজক
ব্যাখ্যা
প্রশ্ন: নিঃশেষে অবিভাজ্যতার ক্ষেত্রে কোনটি ভুল?

সমাধান:
নিঃশেষে অবিভাজ্য  এর ক্ষেত্রে:

• ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ
• ভাজক= (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল
• ভাগফল = (ভাজ্য - ভাগশেষ)÷ ভাজক
• ভাগশেষ = ভাজ্য - (ভাজক × ভাগফল)
১০,৪৭৩.
শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কত বছরে 500 টাকার সুদ 150 টাকা হবে?
  1. 3 বছর
  2. 5 বছর
  3. 7 বছর
  4. 2 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কত বছরে 500 টাকার সুদ 150 টাকা হবে?

সমাধান: 
আসল,p = 500 টাকা
সুদ, I = 150 টাকা
মুনাফার হার, r = 10% =10/100 = 0.1
সময়, n = ?

∴ n = I/pr
= 150/(500 × 0.1)
= 150/50
= 3
∴ n = 3 বছর
১০,৪৭৪.
একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৯০০
  2. খ) ৭৫০
  3. গ) ৬০০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

ট্রেনের বেগ = ৮৪ কিঃ মিঃ/ঘন্টা
= (৮৪x১০০০)/৩৬০০ = ২৩.৩৩ মি/ সে
এখন,
১ সেকেন্ডে অতিক্রম করে ২৩.৩৩ মিঃ
৬০ সেকেন্ডে অতিক্রম করে ২৩.৩৩x৬০ = ১৪০০ মিঃ
এবার,
১৪০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরম দৈর্ঘ্য
১৪০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য +৮০০ মিঃ
∴ ট্রেনের দৈর্ঘ্য =( ১৪০০ - ৮০০ ) মিঃ = ৬০০ মিঃ

১০,৪৭৫.
তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি ২৩৭ হলে, এদের অন্তর্ভুক্ত জোড় সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?
  1. ক) ১৫৭
  2. খ) ১৫৮
  3. গ) ১৫৯
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা

২৩৭÷৩ = ৭৯
∴ ক্রমিক সংখ্যাত্রয় ৭৮, ৭৯,৮০
∴ জোড় সংখ্যাদ্বয়ের যোগফল = ৭৮+৮০
= ১৫৮

১০,৪৭৬.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৫ সেকেন্ড
  3. ৪৮ সেকেন্ড
  4. ৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
১০,৪৭৭.
একটি বই ৬৫ টাকায় বিক্রয় করায় বিক্রেতার ৩০% লাভ হয়। লাভ কমিয়ে ১০% করতে চাইলে, বিক্রেতাকে কত টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করতে হবে? 
  1. ৪৮ টাকা
  2. ৫০ টাকা 
  3. ৬০ টাকা
  4. ৫৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বই ৬৫ টাকায় বিক্রয় করায় বিক্রেতার ৩০% লাভ হয়। লাভ কমিয়ে ১০% করতে চাইলে, বিক্রেতাকে কত টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করতে হবে? 

সমাধান: 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে- 
৩০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা 

এখন, 
পূর্ব বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে নতুন বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ পূর্ব বিক্রয়মূল্য ১ টাকা হলে নতুন বিক্রয়মূল্য = ১১০/১৩০ টাকা 
∴ পূর্ব বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে নতুন বিক্রয়মূল্য = (১১০ × ৬৫)/১৩০ টাকা 
= ৫৫ টাকা 

∴ বিক্রয়মূল্য = ৫৫ টাকা।

১০,৪৭৮.
জলিল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং জলিল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?
  1. ৭/২২
  2. ৪/৫
  3. ৫/৪
  4. ২২/৭
ব্যাখ্যা
প্রশ্ন:  জলিল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং জলিল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?

সমাধান:
জলিল একদিনে কাটে ৭ একর
∴ জলিল ২ দিনে কাটে (৭ × ২) একর = ১৪ একর

∴ শরিফ ২ দিনে কাটে (২২ - ১৪) একর = ৮ একর

শরিফ একা ৮ একর কাটে ২ দিনে
শরিফ একা ১ একর কাটে ২/৮ দিনে
শরিফ একা ৫ একর কাটে (২ × ৫)/৮ দিনে
= ৫/৪ দিনে
১০,৪৭৯.
ক, খ ও গ ৩৬০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ৩০ টাকা কম। মোট ৭২ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
  1. ২০ টাকা
  2. ১৬ টাকা
  3. ২৪ টাকা
  4. ৩০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ ও গ ৩৬০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ৩০ টাকা কম। মোট ৭২ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?

সমাধান:
ধরি,
ক ও খ এর মূলধন = x টাকা
∴ গ এর মূলধন = (x - ৩০) টাকা

প্রশ্নমতে,
x + x + (x - ৩০) = ৩৬০
বা, ৩x - ৩০ = ৩৬০
বা, ৩x = ৩৬০ + ৩০
বা, ৩x = ৩৯০
বা, x = ৩৯০/৩
∴ x = ১৩০

ক, খ ও গ এর মূলধনের অনুপাত:
= x : x : (x - ৩০)
= ১৩০ : ১৩০ : (১৩০ - ৩০)
= ১৩০ : ১৩০ : ১০০
= ১৩ : ১৩ : ১০

∴ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = ১৩ + ১৩ + ১০ = ৩৬

মোট লাভ = ৭২ টাকা
∴ গ এর লাভ = (১০/৩৬) × ৭২ টাকা
= ২০ টাকা

সুতরাং, গ ২০ টাকা লাভ পাবে।

১০,৪৮০.
একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি বই ১৬২ টাকায় বিক্রয় করেন। বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?
  1. ১২%
  2. ১৯%  
  3. ৩২%
  4. ৩৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি বই ১৬২ টাকায় বিক্রয় করেন। বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
বইয়ের প্রকৃত মূল্য = ২০০ টাকা
ছাড় দিয়ে বিক্রয়মূল্য = ১৬২ টাকা
∴ ছাড় এর পরিমাণ = ২০০ - ১৬২ = ৩৮ টাকা

এখন,
২০০ টাকায় ছাড় দেওয়া  হয় = ৩৮ টাকা
∴ ১ টাকায় ছাড় দেওয়া হয় = ৩৮/২০০ টাকা
∴ ১০০ টাকায় ছাড় দেওয়া হয় = (৩৮ × ১০০)/২০০ = ১৯ টাকা 

অর্থাৎ ছাড় এর শতকরা পরিমাণ ১৯%
১০,৪৮১.
0, 2, 3 এবং 4 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -
  1. ক) ৩০৮১
  2. খ) ৪০৮৬
  3. গ) ২২৮৬
  4. ঘ) ১৯৮৭
ব্যাখ্যা
০, ২, ৩, ৪ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৪৩২০ 
এবং ক্ষুদ্রতম সংখ্যা = ২০৩৪।

সুতরাং, বিয়োগফল = (৪৩২০ - ২০৩৪)
                             = ২২৮৬
১০,৪৮২.
কোনো আসল ৫ বছরে মুনাফাসহ ৯১০০ টাকা হয়, মুনাফা আসলের ৫/৮ অংশ হলে মুনাফার হার কত?
  1. ১০.৫%
  2. ১২.৫%
  3. ১৩.৭৫%
  4. ১৫.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৫ বছরে মুনাফাসহ ৯১০০ টাকা হয়, মুনাফা আসলের ৫/৮ অংশ হলে মুনাফার হার কত?

সমাধান:
মুনাফা আসলের ৫/৮ অংশ।
∴ মুনাফা ৫ টাকা হলে আসল = ৮ টাকা
তাহলে, সুদাসল = ৫ + ৮ = ১৩ টাকা

এখন,
সুদাসল ১৩ টাকা হলে মুনাফা = ৫ টাকা
সুদাসল ১ টাকা হলে মুনাফা = ৫/১৩ টাকা
সুদাসল ৯১০০ টাকা হলে মুনাফা = (৯১০০ × ৫)/১৩ = ৩৫০০ টাকা

∴ আসল = ৯১০০ - ৩৫০০= ৫৬০০ টাকা 

∴ মুনাফার হার = (৩৫০০ × ১০০)/(৫৬০০ × ৫) 
= ২৫/২%
= ১২.৫%
১০,৪৮৩.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?
  1. ৩/১৬
  2. ৪/১৯
  3. ২/৯
  4. ৩/১২
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?

সমাধান:
৩/১৬ = ০.১৮৭৫
৪/১৯ = ০.২১০৫
২/৯ = ০.২২২২
৩/১২ = ০.২৫

∴ সবচেয়ে ছোট ভগ্নাংশ হলো ৩/১৬

১০,৪৮৪.
একজন ছাত্র একটি সংখ্যাকে ৫/৩ এর পরিবর্তে ৩/৫ দ্বারা গুণ করেছে, গণনার শতকরা ত্রুটি কত?
  1. ৬০% 
  2. ৬৪% 
  3. ৭৪% 
  4. ৮৪% 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র একটি সংখ্যাকে ৫/৩ এর পরিবর্তে ৩/৫ দ্বারা গুণ করেছে, গণনার শতকরা ত্রুটি কত?

সমাধান: 
ধরি, সংখ্যাটি ১৫ 

সঠিক হিসাব = ১৫ × ৫/৩ 
= ২৫ 

ভুল হিসাব = ১৫ × ৩/৫
= ৯ 

শতকরা ভুল হিসাব = {(২৫ - ৯)/২৫} × ১০০% 
= ৬৪% 
১০,৪৮৫.
বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
  1. ১০ বছর
  2. ১১.৫ বছর
  3. ১২.৫ বছর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
∴ সুদে-আসলে দ্বিগুণ হলে হবে = ২০০ টাকা
∴ সুদ = ২০০ - ১০০ = ১০০ টাকা

এখন,
৮ টাকা সুদ হয় = ১ বছরে
১ টাকা সুদ হয় = ১/৮ বছরে
∴ ১০০ টাকা সুদ হয় = ১০০/৮ বছরে
= ১২.৫ বছরে
১০,৪৮৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৬, ৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 
  1. ২৫
  2. ২৪
  3. ২১
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৬, ৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 

সমাধান: 
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৬ ও ৮ এর ল.সা.গু অপেক্ষায় ১ বেশি।

এখন,
৪, ৬ ও ৮ এর ল.সা.গু. = ২৪ 
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = (২৪ + ১) 
= ২৫
১০,৪৮৭.
৩ টি কলমের দাম ২৭ টাকা হলে ৫ টি কলমের দাম কত?
  1. ক) ৫০
  2. খ) ৪০
  3. গ) ৩৫
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা

(২৭ × ৫)/৩

= ৪৫

১০,৪৮৮.
একটি পণ্যের লিখিত মূল্যের উপর প্রথমে ২০% ছাড় এবং তারপর আরও ৫% ছাড় দেওয়া হলো। এই দুইবারের ছাড়ের পরিবর্তে যদি একবারেই এককালীন কত শতাংশ ছাড় দেওয়া হয়, তাহলে একই পরিমাণ মূল্যছাড় পাওয়া যাবে?
  1. ১৮%
  2. ২৪%
  3. ৩২%
  4. ২২%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্যের লিখিত মূল্যের উপর প্রথমে ২০% ছাড় এবং তারপর আরও ৫% ছাড় দেওয়া হলো। এই দুইবারের ছাড়ের পরিবর্তে যদি একবারেই এককালীন কত শতাংশ ছাড় দেওয়া হয়, তাহলে একই পরিমাণ মূল্যছাড় পাওয়া যাবে?

সমাধান:
ধরি,
পণ্যের মূল দাম = ১০০ টাকা

প্রথম বারে ২০% ছাড় দেওয়া হলে, 
∴ ছাড়ের পর দাম = ১০০ - ২০ = ৮০ টাকা

আবার, 
দ্বিতীয় বারে ৮০ টাকার ওপর ৫% ছাড় দেওয়া হলে, 
∴ ছাড়ের পর চূড়ান্ত দাম = ৮০ - (৮০ × ৫%)
= ৮০ - ৪
= ৭৬ টাকা

∴ মূল দাম ১০০ টাকা থেকে চূড়ান্ত দাম হয়েছে ৭৬ টাকা
∴ মোট ছাড় হয়েছে = ১০০ - ৭৬ = ২৪ টাকা

∴ এককালীন ছাড়ের হার, ১০০ টাকার ওপর ২৪ টাকা ছাড় মানে = ২৪%

সুতরাং, পরপর ২০% এবং ৫% ছাড় দেওয়ার পরিবর্তে একবারে ২৪% ছাড় দিলেই একই পরিমাণ সুবিধা পাওয়া যাবে।

১০,৪৮৯.
বার্ষিক ১০% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৩০০ টাকা সুদ পাওয়া যাবে?
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৩০০ টাকা সুদ পাওয়া যাবে?

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
∴ আসল = (সুদ × ১০০)/(হার × সময়)
= (৩০০ × ১০০)/(১০ × ৫) 
= ৬০০ টাকা

∴ বার্ষিক ১০% হার সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৩০০ টাকা সুদ পাওয়া যাবে।
১০,৪৯০.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
  1. ক) ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
  2. খ) ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
  3. গ) ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
  4. ঘ) ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
ব্যাখ্যা

অনুপাতগুলোর যোগফল ৩ + ৭ + ১০ = ২০
∴ টুকরোগুলোর সাইজ:
= (৩ × ৬০)/২০ = ৯
= (৭ × ৬০)/২০ = ২১
= (১০ × ৬০)/২০ = ৩০

১০,৪৯১.
কোনো স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে। উভয় বিষয়ে ফেল করেছে ১০%, যদি উভয় বিষয়ে ৪২০ জন পাশ করে থাকে তবে ঐ স্কুলে কত জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল?
  1. ৬০০ জন
  2. ৭০০ জন
  3. ৮০০ জন
  4. ১২০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে। উভয় বিষয়ে ফেল করেছে ১০%, যদি উভয় বিষয়ে ৪২০ জন পাশ করে থাকে তবে ঐ স্কুলে কত জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল?

সমাধান:
এখানে,
ইংরেজিতে পাশ ৭০%
বাংলায় পাশ ৮০%
উভয় বিষয়ে ফেল ১০%

শুধু ইংরেজিতে ফেল = (১০০ - ৭০ - ১০)% = ২০%
শুধু বাংলাতে ফেল = (১০০ - ৮০ - ১০)% = ১০%

উভয় বিষয়ে মোট ফেল করেছে = (২০ + ১০ + ১০)% = ৪০%
∴ উভয় বিষয়ে মোট পাশ = (১০০ - ৪০)% = ৬০%

উভয় বিষয়ে ৬০ জন পাশ করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০০ জন
∴ উভয় বিষয়ে ১ জন পাশ করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০০/৬০ জন
∴ উভয় বিষয়ে ৪২০ জন পাশ করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা (১০০ × ৪২০)/৬০ জন
= ৭০০ জন

১০,৪৯২.
শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?
  1. ১৩৫
  2. ১৩৭.৫
  3. ১৩৮
  4. ১৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?

সমাধান:
সুদের হার, r = ৫/১০০
= ১/২০
আসল, P = ১২০ টাকা

I = Pnr
⇒ I = ১২০ × ৩ × (১/২০)
⇒ I = ১৮ 

সুদে-আসলে হয় =  (১২০ + ১৮) টাকা
= ১৩৮ টাকা
১০,৪৯৩.
কোনটি সবচেয়ে ছোট?
  1. ২/১২
  2. ৩/১১
  3. ৪/১৫
  4. ২/১৩
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি সবচেয়ে ছোট?

সমাধান:
ভগ্নাংশগুলো দশমিক আকারে রূপান্তর:
২/১২ = ০.১৬৬৭
৩/১১ ≈ ০.২৭২৭ 
৪/১৫ ≈ ০.২৬৬৭
২/১৩ ≈ ০.১৫৩৮

∴ সবচেয়ে ছোট ভগ্নাংশ হলো ২/১৩

১০,৪৯৪.
৬০ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ২৫%?
  1. ২৪০
  2. ২০০
  3. ২৮০
  4. ৩০০
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ২৫%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২৫% = ৬০
⇒ ২৫ক/১০০ = ৬০
⇒ ক = (১০০ x ৬০)/২৫
∴ ক = ২৪০

∴ ৬০ সংখ্যাটি ২৪০ সংখ্যার ২৫%।

১০,৪৯৫.
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে -
  1. ক) ২৬০০
  2. খ) ৩০০০
  3. গ) ২০০০
  4. ঘ) ২৫০০
ব্যাখ্যা

শর্তমতে, ক + ২ক + ৩ক + ৪ক + ৫ক = ৭৫০০
বা, ১৫ক = ৭৫০০
বা, ক = ৭৫০০/১৫ = ৫০০
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (৫ × ৫০০) - ৫০০ = ২০০০ টাকা।

১০,৪৯৬.
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
  1. ৯/৪
  2. ২৭/২৪৩
  3. ২১/৩৬
  4. ৭/৯১
ব্যাখ্যা
৯/৪  ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত।
কারণ ৯ ও ৪ এর গসাগু ১


২৭/২৪৩, ২১/৩৬ ও ৭/৯১ ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশিত নয়। 
কারণ ২১ ও ৩৬ এর গসাগু ৩
২৭ ও ২৪৩ এর গসাগু ২৭
৭ ও ৯১ এর গসাগু ৭
১০,৪৯৭.
দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে, বড় সংখ্যাটি কত?
  1. 4
  2. 8
  3. 12
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যা দু’টি x ও y
১ম শর্তমতে, xy = 64
২য় শর্তমতে, x/y = 4
⇒ x = 4y 

এখন,
xy = 64
⇒ 4y × y = 64
⇒ y2 = 16
⇒ y = 4

∴ x = 4 × 4 = 16 
১০,৪৯৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ৬, ৮, ১২ ও ১৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৯৮
  2. ১৩৭
  3. ১৫৭
  4. ১৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ৬, ৮, ১২ ও ১৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
এখানে,
৬, ৮, ১২ ও ১৪ এর ল.সা.গু = ১৬৮


∴ ক্ষুদ্রতম সংখ্যা = ল.সা.গু + ১
= ১৬৮ + ১
= ১৬৯
১০,৪৯৯.
বার্ষিক শতকরা ৮% হারে ১২৫০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ৪ টাকা
  2. ৬ টাকা
  3. ৮ টাকা
  4. ১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮% হারে ১২৫০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
সরল মুনাফা = আসল × সময় × মুনাফার হার
= ১২৫০ × ২ × (৮/১০০)
= ২০০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = আসল × {(১ + মুনাফার হার) - ১}
= ১২৫০ × {(১ + ০.০৮) - ১}
= ২০৮ টাকা

∴ ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = ২০৮ - ২০০ টাকা
= ৮ টাকা
১০,৫০০.
বার্ষিক ১২.৫% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
  1. ১৮০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১২.৫% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?

সমাধান:
বছর, n = ৪
সুদের হার, r = ১২.৫ = ১২৫/১০ = ২৫/২
সুদ, I = ১০০ টাকা
আসল, P = ?

আমরা জানি, I = Pnr
⇒ P = I/nr
⇒ P = (১০০ × ১০০ × ২)/(২৫ × ৪)
∴ P = ২০০ টাকা