PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
পাটিগণিত
পাটিগণিত
PrepBank · পাতা ১ / ১৬৯ · ১–১০০ / ১৬,৯৯১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ঘড়ি প্রতিটি ৬০০ টাকা বিক্রয়মূল্যে বিক্রি হয়েছে। একটি ২০% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২৫% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?
সমাধান:
২০% লাভে ১০০ টাকার ঘড়ির বিক্রয়মূল্য ১২০ টাকা
৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৬০০ × ১০০) / ১২০ টাকা
= ৫০০ টাকা
২৫% ক্ষতিতে ১০০ টাকার ঘড়ির বিক্রয়মূল্য ৭৫ টাকা
৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৬০০ × ১০০) / ৭৫ টাকা
= ৮০০ টাকা
ঘড়ি দুইটির ক্রয়মূল্য = ৫০০ + ৮০০ = ১৩০০ টাকা
ঘড়ি দুইটির বিক্রয়মূল্য = ৬০০ + ৬০০ = ১২০০ টাকা
ক্ষতি = ১৩০০ - ১২০০ = ১০০ টাকা
∴ ক্ষতি = ১০০ টাকা
ব্যাখ্যা
ধরি,
বাঁশের খন্ডিতাংশের দৈর্ঘ্য যথাক্রমে ৩a, ৭a, ১০a মিঃ
∴ ৩a + ৭a = ৩০ মিঃ
বা, ১০a = ৩০
∴ a = ৩
∴ বাঁশের দৈর্ঘ্য = ৩a + ৭a + ১০a
= ২০a
= ২০ × ৩ মিটার
= ৬০ মিটার
ব্যাখ্যা
A এবং B এর বেতনের অনুপাত 9 : 4
A এর বেতন = 9x টাকা
B এর বেতন = 4x টাকা
প্রশ্নমতে,
9x + 9x এর 15% = 5175
9x + 9x এর 15/100 = 5175
9x + 27x/20 = 5175
(180x + 27x)/20 = 5175
207x/20 = 5175
x = (5175 × 20)/207
x = 25 × 20
x = 500
B এর বেতন = (4 × 500) টাকা = 2000 টাকা
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি = a
∴ a এর ১৪% = ৭০
বা, ১৪a/১০০ = ৭০
বা, a = (৭০×১০০)/১৪
= ৫০০
∴ ৫০০ এর ৪০% = ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 7 : 5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি যথাক্রমে 7x এবং 5x
∴সংখ্যা দুইটির গ.সা.গু = x
এবং ল.সা.গু = 35x
প্রশ্নমতে,
35x = 140
⇒ x = 140/35
∴ x = 4
অতএব, সংখ্যা দুইটির গ.সা.গু 4
ব্যাখ্যা
আমরা জানি, গ.সা.গু × ল.সা.গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৪৮০ = ২০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২ × ৪৮০)/২০ = ৪৮
ব্যাখ্যা
সমাধান:
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২০ × ৩) বছর
= ৬০ বছর
২ বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ১০ বছর
২ বছর পূর্বে দুই পুত্রের মোট বয়স = ১০ × ২ বছর
= ২০ বছর
বর্তমানে দুই পুত্রের মোট বয়স = ২০ + (২ + ২) বছর
= (২০ + ৪) বছর
= ২৪ বছর
∴ পিতার বর্তমান বয়স = (৬০ - ২৪) = ৩৬ বছর
ব্যাখ্যা
সমাধান:
প্রশ্নমতে,
ক এর ১২০%= খ এর ৮০%
বা, (১২০ক/১০০) = (৮০খ/১০০)
বা, ১২ক = ৮খ
বা, ৩ক = ২খ
বা, খ = ১.৫ ক
তাহলে
ক + খ = ক + ১.৫ক
= ২.৫ ক
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
চতুর্থ সমানুপাতিক = ক
আমরা জানি,
১ম : ২য় = ৩য় : ৪র্থ
বা, ৪/(৫/২) = ৮/ক
বা, (৪ × ২)/৫ = ৮/ক
বা, ৮ক = ৫ × ৮
∴ ক = ৫
ব্যাখ্যা
সমাধান:
৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিলো ৩৫ ও ৫
বর্তমানে তাদের বয়স ৪০ ও ১০
৫ বছর পর তাদের বয়স হবে ৪৫ ও ১৫
∴ পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৫ : ১৫ = ৩ : ১
ব্যাখ্যা
= (১ + ৪ + ২)/৮ অংশ
= ৭/৮ অংশ
অবশিষ্ট রইলো = ১ - (৭/৮)অংশ
= (৮ - ৭)/৮ অংশ
= ১/৮ অংশ
১/৮ অংশ সম্পত্তির মূল্য = ৩০,০০০ টাকা
১ অংশ সম্পত্তির মূল্য = (৩০,০০০ × ৮) টাকা
= ২,৪০,০০০ টাকা
ব্যাখ্যা
সমাধান:
মা ও ছেলের বয়সের সমষ্টি ৫৪ বছর
১১ বছর পর তাদের বয়স বাড়ে (১১ × ২) বছর
= ২২ বছর
∴ ১১ বছর পর তাদের বয়সের সমষ্টি (৫৪ + ২২) বছর
= ৭৬ বছর
ব্যাখ্যা
সমাধান:
(3 + √5) একটি অমূলদ সংখ্যা । কারণ,
(3 + √5) - এ 3 একটি পূর্ণসংখ্যা হলেও √5 একটি অমূলদ সংখ্যা। একটি পূর্ণসংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা যোগ করলে ফলস্বরূপ অমূলদ সংখ্যা পাওয়া যায়।
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৭% হারে কত বছরে ১২০০ টাকার সরল মুনাফা ২৫২ টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ১২০০ টাকা
মুনাফার হার, r = ৭% = ৭/১০০
মুনাফা, I = ২৫২ টাকা
সময়, n = ?
সরল মুনাফা, I = Pnr
⇒ n = I/Pr
⇒ n = ২৫২/{১২০০ × (৭/১০০)}
⇒ n = ২৫২/৮৪
⇒ n = ৩
ব্যাখ্যা
সমাধান:
এখানে, 6/13 = 0.461
5/12 = 0.417
3/8 = 0.375
11/24 = 0.458
ব্যাখ্যা
শফিকের বেতন পূর্বে ছিল = ক টাকা
প্রশ্নমতে,
ক এর ৫% = ৭০০
ক এর ৫/১০০ = ৭০০
ক/২০ = ৭০০
ক = ৭০০ ×২০
ক = ১৪০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দলের ৭ জন সদস্যের গড় বয়স ১৫ বছর। পরে আরও ৫ জন সদস্য যোগ দেওয়ায় গড় বয়স ১৬ বছর হলো। নতুন ৫ জন সদস্যের বয়সের সমষ্টি কত?
সমাধান:
৭ জন সদস্যের গড় বয়স ১৫ বছর
∴ ৭ জন সদস্যের বয়সের সমষ্টি (১৫ × ৭) বছর
= ১০৫ বছর
নতুন ৫ জন সদস্য সহ দলের মোট সদস্য = (৭ + ৫) = ১২ জন
১২ জন সদস্যের গড় বয়স ১৬ বছর
∴ ১২ জন সদস্যের বয়সের সমষ্টি = (১৬ × ১২) = ১৯২ বছর
∴ নতুন ৫ জন সদস্যের বয়সের সমষ্টি = (১৯২ - ১০৫) = ৮৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২১ বছর হলে, পিতার বয়স কত?
সমাধান:
দেওয়া আছে,
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩০ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩০ × ৩) বছর
= ৯০ বছর
আবার,
দুই সন্তানের বয়সের গড় = ২১ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২১ × ২) বছর
= ৪২ বছর
∴ পিতার বয়স = (৯০ - ৪২) বছর
= ৪৮ বছর।
ব্যাখ্যা
x + 1/x = 2
= x² - 2x + 1 = 0
= ( x - 1 )² = 0
= x = 1
x500 - (1/x)600 = (1)500- (1/1)600
⇒ 1 - 1 = 0
ব্যাখ্যা
০.৩
১/৩ = ০.৩৩
২/৭ = ০.২৯
৩/১১ = ০.২৭
অর্থাৎ সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে - ১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: তিনজন অংশীদারের লাভের অনুপাত ৪ : ৫ : ৬। তারা যথাক্রমে ৮ মাস, ১০ মাস ও ৫ মাস ব্যবসা করে। বিনিয়োগের অনুপাত কত?
সমাধান:
ধরি,
তাদের বিনিয়োগের অনুপাত = ক : খ : গ
প্রশ্নমতে,
৮ক : ১০খ : ৫গ = ৪ : ৫ : ৬
এখানে,
৮ক/১০খ = ৪/৫
⇒ ৪ক/৫খ = ৪/৫
⇒ ক : খ = ২০ : ২০
∴ ক : খ = ৫ : ৫ ; [৪ দ্বারা ভাগ করে]
আবার,
১০খ/৫গ = ৫/৬
⇒ ২খ/গ = ৫/৬
⇒ খ/গ = ৫/১২
⇒ খ : গ = ৫ : ১২
∴ ক : খ : গ = ৫ : ৫ : ১২
সুতরাং, বিনিয়োগের অনুপাত = ৫ : ৫ : ১২
ব্যাখ্যা
সমাধান:
তামা : দস্তা = ১ : ২
= ৩ : ৬ [ উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে ]
দস্তা : রুপা = ৩ : ৫
= ৬ : ১০ [ উভয় রাশিকে ২ দিয়ে গুন করে ]
∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের যোগফল = ১৯
১৯ গ্রাম ওজনের গহনায় রুপা আছে
= ১৯ গ্রাম এর ১০/১৯
= ১০ গ্রাম
অতএব, অনুপাতে রুপা আছে ১০ গ্রাম।
ব্যাখ্যা
সমাধান:
নাহিয়ান সম্পূর্ণ কাজটি করে = ৩ ঘণ্টায়
∴ নাহিয়ান ১ ঘণ্টায় করে কাজটির = ১/৩ অংশ
নাহিয়ান এবং আবির সম্পূর্ণ কাজটি করে = ২ ঘণ্টায়
∴ নাহিয়ান এবং আবির ১ ঘণ্টায় করে কাজটির = ১/২ অংশ
∴ আবির ১ ঘণ্টায় করে কাজটির = (১/২) - (১/৩) অংশ
= (৩ - ২)/৬ অংশ
= ১/৬ অংশ
আবির ১/৬ অংশ কাজ করে = ১ ঘণ্টায়
∴ আবির ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (৬ × ১)/১ ঘণ্টায়
= ৬ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫ জন ছাত্র গণিতে গড়ে ৭০ নম্বর পায় এবং ৩৫ জন ছাত্র গড়ে ৮০ নম্বর পায়, তাহলে মোট ৫০ জন ছাত্রের গড় নম্বর কত?
সমাধান:
১৫ জন ছাত্রের মোট নম্বর (৭০ × ১৫) = ১০৫০
৩৫ জন ছাত্রের মোট নম্বর (৮০× ৩৫) = ২৮০০
∴ মোট ছাত্র সংখ্যা = ২০ + ৩০ = ৫০
∴ মোট প্রাপ্ত নম্বর = ১০৫০ + ২৮০০ = ৩৮৫০
সুতরাং, ৫০ জন ছাত্রের গড় নম্বর = ৩৮৫০/৫০ = ৭৭
অতএব, মোট ৫০ জন ছাত্রের গড় নম্বর ৭৭
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩
বা, (২x/৩) - (x/২) = ৬
বা, (৪x - ৩x)/৬ = ৬
বা, x/৬ = ৬
∴ x = ৩৬
∴ সংখ্যাটি = ৩৬।
ব্যাখ্যা
সমাধান:
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
চক্রবৃদ্ধি মুনাফা = {P (1 + r)n} - P ,
p = আসল
r = ১০% = ০.১
n = ২ বছর
তাহলে, ৫২৫ = P (১ + ০.১)২ - P
⇒ ৫২৫ = P × (১.১২ - ১)
⇒ ৫২৫ = P × (২১/১০০)
⇒ P = ২৫০০ টাকা
সরল মুনাফার ক্ষেত্রে,
সরল মুনাফা, I = p × n × r
= ২৫০০ × ৪ × .০৫ [সময়, n = ২ × ২ = ৪]
= ৫০০ টাকা
ব্যাখ্যা
এখানে, ১২+১২ = ২; ২২+১২ = ৫; ২২+২২ = ৮; ৩২+১২ = ১০। ২, ৫, ৮, ১০ এই চারটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে লেখা যায়।
এখন,
১ থেকে ১০ এর মধ্যে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়- তিনটি সংখ্যাকে (২, ৫ এবং ৮)।
১ এবং ১০ এর মধ্যে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়- তিনটি সংখ্যাকে (২, ৫ এবং ৮)।
১ থেকে ১০ পর্যন্ত দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়- চারটি সংখ্যাকে (২, ৫, ৮ এবং ১০)।
ব্যাখ্যা
সমাধান:
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২
৬ - ৪ = ২
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ ও ৬ এর ল.সা.গু অপেক্ষা ২ কম।
৩, ৪, ৫, ৬ - এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ২) = ৫৮
ব্যাখ্যা
সমাধান:
ক ৪০ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
ক ১ দিনে করে ১/৪০ অংশ
ক ৫ দিনে করে ৫/৪০ অংশ
= ১/৮ অংশ
কাজ বাকি থাকে (১ - ১/৮) অংশ
= ৭/৮ অংশ
খ ৭/৮ অংশ করে ২১ দিনে
∴ খ ১ অংশ করে (২১ × ৮)/৭ দিনে
= ২৪ দিনে
ক ও খ একত্রে ১ দিনে করে (১/৪০ + ১/২৪) অংশ
= (৩ + ৫)/১২০ অংশ
= ৮/১২০ অংশ
= ১/১৫ অংশ
∴ ক ও খ একত্রে কাজটি ১৫ দিনে শেষ করতে পারত।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
৩টি ধারাবাহিক সংখ্যা ক, ক + ১, ক + ২
প্রশ্নমতে,
ক(ক + ১)(ক + ২) = ৫০৪
বা, (ক২ + ক)(ক + ২) = ৫০৪
বা, ক৩ + ৩ক২ + ২ক = ৫০৪
বা, ক৩ + ৩ক২ + ২ক - ৫০৪ = ০
বা, ক৩ - ৭ক২ + ১০ক২ - ৭০ক + ৭২ক - ৫০৪ = ০
বা, ক২(ক - ৭) + ১০ক(ক - ৭) + ৭২(ক - ৭) = ০
বা, (ক - ৭)(ক২ + ১০ক + ৭২) = ০
∴ ক = ৭ [(ক২ + ১০ক + ৭২) = ০ থেকে ক এর কোন বাস্তব মান পাওয়া যাবে না]
∴ ৩টি ধারাবাহিক সংখ্যা ৭, ৮, ৯
∴ সংখ্যা ৩টির যোগফল = ৭ + ৮ + ৯ = ২৪
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
প্রশ্নমতে,
ক এর ৪০% + ৪২ = ক
ক × (৪০/১০০) + ৪২ = ক
(২ক/৫) + ৪২ = ক
৪২ = ক - (২ক/৫)
৪২ = (৫ক - ২ক)/৫
৪২ = ৩ক/৫
ক = (৪২ × ৫)/৩
⸫ ক = ৭০
ব্যাখ্যা
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ১২% = ৯৬
⇒ ক এর ১২/১০০ = ৯৬
⇒ ক = (৯৬ × ১০০)/১২
= ৮০০
ব্যাখ্যা
সমাধান:
৮ জন সৈন্যকে কমালে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে-
(২০৭৪০ - ৮) = ২০১৬৪
∴ প্রতিসারিতে সৈন্য সংখ্যা হবে √২০১৬৪ = ১৪২ জন।
ব্যাখ্যা
ছোট সংখ্যাটি ৩ক
বড় সংখ্যাটি ৫ক
প্রশ্নমতে,
৩ক × ৫ক = ২১৬০
১৫ক২ = ২১৬০
ক২ = ২১৬০/১৫
ক২ = ১৪৪
ক২ = ১২২
ক = ১২
ছোট সংখ্যাটি = ৩ × ১২ = ৩৬
বড় সংখ্যাটি = ৫ × ১২ = ৬০
সংখ্যা দুটির যোগফল = ৩৬ +৬০ = ৯৬
ব্যাখ্যা
এখানে,
৬০ সংখ্যাটি শুধুমাত্র ৩ + ২ = ৫ দ্বারা বিভাজ্য
এবং ৬০/৫ = ১২
অর্থাৎ, (৩×১২) = ৩৬ এবং (২×১২) = ২৪ জন হবে।
ঘ ছাড়া বাকী অনুপাতগুলোর ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীর সংখ্যা ভগ্নাংশ হিসেবে আসবে। মানুষের সংখ্যা ভগ্নাংশ হতে পারে না।
∴ উত্তর - ৩ঃ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ৩৮৫টি আম আছে। এর সাথে আরো কমপক্ষে কতগুলো আম যোগ করলে সেগুলো ৫, ৮ এবং ১০ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
সমাধান:
আমের মোট সংখ্যা এমন হবে যাতে তা ৫, ৮ ও ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়।
অর্থাৎ ৫, ৮ ও ১০ এর ল.সা.গু বের করতে হবে।
এখন,
৫ = ৫
৮ = ২ × ২ × ২
১০ = ২ × ৫
∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ২ × ২ × ৫ = ৪০
এখন ৩৮৫ কে ৪০ দ্বারা ভাগ করি,
৪০ × ৯ = ৩৬০
অবশিষ্ট = ৩৮৫ - ৩৬০ = ২৫
যেহেতু ৪০ দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে,
তাই যোগ করতে হবে = ৪০ - ২৫ = ১৫
∴ কমপক্ষে ১৫টি আম যোগ করতে হবে।
ব্যাখ্যা
সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা
সমাধান:
১ দিনে টায়ারের ক্ষয়ের পরিমাণ দেওয়া আছে = ২৫ গ্রাম
১৬ দিনে মোট ক্ষয় হবে = ২৫ × ১৬ = ৪০০ গ্রাম
এখন, ৪০০ গ্রাম = ০.৪ কেজি (কারণ ১০০০ গ্রাম = ১ কেজি)
টায়ারের প্রাথমিক ওজন = ১০.২ কেজি
১৬ দিন পর টায়ারের ওজন হবে = (১০.২ - ০.৪) কেজি = ৯.৮ কেজি
ব্যাখ্যা
সমাধান:
অনুপাতের যোগফল = ৫ + ১ = ৬
তাহলে, মোট ছাত্র সংখ্যা = ৩৬ × (৫/৬) = ৩০ জন
এবং ছাত্রী সংখ্যা = ৩৬ - ৩০ = ৬ জন
∴ ছাত্রদের গড় বয়স = ৬ × ২ = ১২ বছর
∴ ছাত্রদের মোট বয়স = ১২ × ৩০ = ৩৬০ বছর
ব্যাখ্যা
ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = 11 - x
ভগ্নাংশটি = x/ (11 - x)
এখন
( x - 2) / (11 - x + 3) = 1/2
( x - 2) / (14 - x) = 1/2
2x - 4 = 14 - x
2x + x = 14 + 4
3x = 18
x =6
ভগ্নাংশটি = x/ (11 - x)
= 6/ (11 - 6)
= 6/5
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
একটি সংখ্যা ১০০
∴ অপর সংখ্যা ৭৫
এখন,
১০০ : ৭৫
= ৪ : ৩
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
B ব্যবসায় x মাস পরে যোগদান করলেন।
তাহলে,
২১০০০ × ১২ = ৩৬০০০ × (১২ - x)
⇒ (২১০০০ × ১২)/৩৬০০০ = ১২ - x
⇒ ২৫২/৩৬ = ১২ - x
⇒ ৭ = ১২ - x
∴ x = ৫
ব্যাখ্যা
সমাধান:
কোন সম্পত্তির (১/২) অংশের মূল্য = ১২০০ টাকা
সম্পত্তির মূল্য = (১২০০ × ২) টাকা
= ২৪০০ টাকা
সম্পত্তির (১/৬) অংশের মূল্য = ২৪০০/৬ টাকা
= ৪০০ টাকা
∴ সম্পত্তির (১/৬) অংশের মূল্যের পাঁচ গুণ = (৪০০ × ৫) টাকা
= ২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ১০৮ এবং গ.সা.গু ১৮। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
সমধান:
ধরি,
বড় সংখ্যাটি ৩ক
ছোট সংখ্যাটি ২ক
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩ক × ২ক = ১০৮ × ১৮
⇒ ৬ক২ = ১৯৪৪
⇒ ক২ = ১৯৪৪/৬
⇒ ক২ = ৩২৪
⇒ ক = ১৮
∴ ছোট সংখ্যাটি = ২ × ১৮ = ৩৬
ব্যাখ্যা
সমাধান:
৩০ দিনের খাদ্য আছে = ১২ জন ছাত্রের
∴ ১ দিনের খাদ্য আছে = (১২ × ৩০) জন ছাত্রের
∴ ২০ দিনের খাদ্য আছে = (১২ × ৩০)/২০ = ১৮ জন ছাত্রের
∴ নতুন ছাত্র এসেছিলো = (১৮ - ১২) জন = ৬ জন
ব্যাখ্যা
মূল্যের অনুপাতের পার্থক্য = ৭ - ৫ = ২
সুতরাং, শতকরা মূল্য বৃদ্ধি = (২/৫)×১০০ = ৪০%
ব্যাখ্যা
২৫% - ২৫% + [(২৫%)(-২৫%)]/১০০
= -৬২৫%/১০০
= - ৬(১/৪)%
∴ ৬(১/৪)% কমেছে।
ব্যাখ্যা
প্রশ্ন : বার্ষিক ৬% সরল মুনাফায় ৮০০০ টাকার মুনাফা ১৪৪০ টাকা হবে কত বছরে?
সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৮০০০ টাকা
বার্ষিক মুনাফার হার, r = ৬%
মুনাফা, I = ১৪৪০ টাকা
আমরা জানি,
সরল মুনাফা, I = (P × r × n)/১০০
⇒ ১৪৪০ = (৮০০০ × ৬ × n)/১০০
⇒ ১৪৪০ = ৪৮০ × n
⇒ n = ১৪৪০/৪৮০
∴ n = ৩ বছর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
ভগ্নাংশটির হর = x
∴ ভগ্নাংশটির লব = x + 1
সুতরাং, ভগ্নাংশটি = (x + 1)/x
প্রশ্নানুসারে,
x + x +1 = 9
বা, 2x + 1 = 9
বা, 2x = 9 - 1
বা, 2x = 8
∴ x = 4
∴ ভগ্নাংশটি = (4 + 1)/4
= 5/4
ব্যাখ্যা
সমাধান:
দ্বিভাজিত অনুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয়
৩৬ : ২৫ এর দ্বিভাজিত অনুপাত = √৩৬ : √২৫ = ৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ৮, ৯ এবং ১২ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ৭ এবং ১০ অবশিষ্ট থাকবে?
সমাধান:
৮ - ৬ = ২
৯ - ৭ = ২
১২ - ১০ = ২
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৮, ৯ এবং ১২ এর ল. সা. গু অপেক্ষা ২ কম।
৮, ৯ এবং ১২ এর ল. সা. গু = ৭২
তাহলে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = ৭২ - ২ = ৭০
ব্যাখ্যা
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ পেট্রোলের পরিমাণ = ৪০ এর ৩/৪ = ৩০ লিটার
অকটেনের পরিমাণ = ৪০ এর ১/৪ = ১০ লিটার
মনেকরি
অকটেন মেশাতে হবে ক লিটার
প্রশ্নমতে,
৩০ : (১০ + ক) = ৫ : ২
৩০/ (১০ + ক) = ৫/২
৫০ + ৫ ক = ৬০
৫ক = ৬০ - ৫০
৫ক = ১০
ক = ২
ব্যাখ্যা
সমাধান:
০, ১, ৩, ৪ ও ৬ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৬৪৩১০
০, ১, ৩, ৪ ও ৬ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০৩৪৬
∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল = (৬৪৩১০ - ১০৩৪৬ )
= ৫৩৯৬৪
ব্যাখ্যা
x - 2 ) x3 - x2 ( x2 + x + 2
x3 - 2x2
-----------
x2
x2 - 2x
----------
2x
2x - 4
---------
4
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট
এবং ১ গজ = ৩ ফুট
∴ অতিক্রান্ত দূরত্ব = ৪৮০ গজ = (৪৮০ × ৩) ফুট = ১৪৪০ ফুট
ব্যাক্তিটি,
৬০ মিনিটে হাঁটতে পারেন = ১৪৪০ ফুট
∴ ১ মিনিটে হাঁটতে পারেন = ১৪৪০/৬০ = ২৪ ফুট
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
3a + 7b = 75..................(1)
এবং 5a - 5b = 25
⇒ 5(a - b) = 25
⇒ a - b = 5 ................. (2)
(1) নং + (2)নং × 7 ⇒
3a + 7b + 7a - 7b = 75 + 35
⇒ 10a = 110
∴ a = 11
(2)নং এ a এর মান বসিয়ে পাই,
a - b = 5
⇒ - b = 5 - 11
∴ b = 6
∴ (a, b) = (11, 6)
ব্যাখ্যা
১টি কমলার ক্রয়মূল্য ১/৩ টাকা
এবং বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ ১টি কমলা বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা
∴ লাভের হার = {(১/৬) × ১০০} / (১/৩) = ৫০ টাকা।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, ২৭× অপর সংখ্যা = ২১৬ × ৯
বা, অপর সংখ্যা = (২১৬ × ৯)/২৭
∴ অপর সংখ্যা = ৭২
ব্যাখ্যা
৮০% মূল্য = ৪৮ টাকা
∴ ১% মূল্য = ৪৮/৮০ টাকা
∴ ১০০% মূল্য = (৪৮×১০০)/৮০ টাকা
= ৬০ টাকা
ব্যাখ্যা
সুতরাং, নির্ণেয় লঘিষ্ট সংখ্যা = ৭২-২ = ৭০
ব্যাখ্যা
১/২ এর ক% = ৩/৪
বা, ১/২ এর ক/১০০ = ৩/৪
বা, ক = ৩ × ২ × ১০০/৪
বা, ক = ১৫০
ব্যাখ্যা
বর্গের অন্তর = ২৫ - ১৬ = ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২২০ এর ২৫%, p এর ৫.৫% সমান । p এর মান কত?
সমাধান:
p এর ৫.৫% = ২২০ এর ২৫%
বা, p × (৫.৫/১০০) = ২২০ × (২৫/১০০)
বা, ৫.৫p/১০০ = (২২০ × ২৫)/১০০
বা, ৫.৫p × ১০০ = ২২০ × ২৫ × ১০০
বা, p = (২২০ × ২৫ × ১০০)/(৫.৫ × ১০০)
∴ p = ১০০০
ব্যাখ্যা
সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ – ১০ = ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১০৫ – ৯০ = ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/১৫ টাকা
= ৪০০ টাকা
ব্যাখ্যা
সমাধান:
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৪৫০ টাকা
ব্যাখ্যা
সমাধান:
আসল = P হলে,
মুনাফা, I = মুনাফা সহ আসল - আসল
⇒ I = আসলের ৫/৪ অংশ - আসল
⇒ I = P × (৫/৪) - P
⇒ I = (৫P - ৪P)/৪
⇒ I = P/৪
আমরা জানি,
মুনাফা, I = Pnr
⇒ P/৪ = (P × ২ × r)/১০০
⇒ r = (১০০ × P)/(P × ২ × ৪)
⇒ r = ১০০/৮ = ১২.৫
অর্থাৎ মুনাফার হার = ১২.৫ %
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
সংখ্যাটি x
প্রশ্নমতে,
√x + ১৫ = ৫২
বা, √x = ২৫ - ১৫
বা, √x = ১০
বা, x = ১০২
∴ x = ১০০
∴ নির্ণেয় সংখ্যাটি ১০০
ব্যাখ্যা
সমাধান:
মূলধন p = 10000 টাকা
বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, = 12/3 = 4 বার
∴ ৬ মাসে চক্রবৃদ্ধির সংখ্যা, n = 4/2 = 2 বার
বার্ষিক শতকরা সুদের হার = 8%
∴ ত্রৈমাসিক শতকরা সুদের হার = (8/4)%
= 2%
চক্রবৃদ্ধি সুদে সবৃদ্ধিমূল, C = p(1 + r)n টাকা
= 10000(1 + 2/100)2
= 10000 × 1.02 × 1.02
= 10404
∴ সুদ = (10404 - 10000) টাকা = 404 টাকা
ব্যাখ্যা
ব্যাখ্যা
অনুপাত কত হবে?
সমাধান:
ধরি,
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত = ৩x এবং x
প্রশ্নমতে,
⇒ (৩x - ৩)/(x - ৩) = ৭/২
⇒ ৭x - ২১ = ৬x - ৬
⇒ ৭x - ৬x = ২১ - ৬
∴ x = ১৫
সুতরাং তাদের বর্তমান বয়স = (৩ × ১৫) = ৪৫ বছর এবং ১৫ বছর।
∴ ৬ বছর পর তাদের বয়সের অনুপাত হবে (৪৫ + ৬) : (১৫ + ৬) = ৫১ : ২১ = ১৭ : ৭
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি
১ কিমি = ১০০০ মিটার
৬০ কিমি = ৬০,০০০ মিটার
১ ঘন্টা = ৬০ মিনিট = ৬০ × ৬০ সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড
ট্রেনটি ৬০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
ট্রেনটি ১ মিটার যায় ৩৬০০/৬০০০০ সেকেন্ডে
ট্রেনটি ১০০ মিটার যায় (৩৬০০ × ১০০)/৬০০০০ সেকেন্ডে
= ৬ সেকেন্ডে
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আসল, P = ৬২০০ টাকা
সুদ-আসল, A = ৯১৭৬ টাকা
∴ সুদ, I = ৯১৭৬ - ৬২০০ টাকা
= ২৯৭৬ টাকা
সময়, n = ৪ বছর
আমরা জানি
I = Pnr
⇒ r = I/(Pn)
= (২৯৭৬ × ১০০)/(৬২০০ × ৪)
= ১২%
∴ সুদের হার ১২%
ব্যাখ্যা
সমাধান:
প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন কলার ক্রয়মূল্য = (২১ × ১৫) টাকা = ৩১৫ টাকা
প্রতি ডজন ১৪ টাকা দরে ২০ ডজন কলার ক্রয়মূল্য = (১৪ × ২০) টাকা = ২৮০ টাকা
∴ (১৫ + ২০) বা ৩৫ ডজন কলার ক্রয়মূল্য = (৩১৫ + ২৮০) টাকা = ৫৯৫ টাকা
১ ডজন কলার ক্রয়মূল্য = ৫৯৫/৩৫ টাকা = ১৭ টাকা
অতএব, ডজন প্রতি ৭ টাকা লাভে, প্রতি ডজনের বিক্রয়মূল্য = (১৭ + ৭) টাকা = ২৪ টাকা
∴ প্রতি হালি কলার বিক্রয়মূল্য = (২৪/৩) টাকা [১ ডজন = ৩ হালি]
= ৮ টাকা
ব্যাখ্যা
সমাধান:
০ কে ০ দ্বারা ভাগ করা সম্ভব নয়।
তাই, ভাগফল অনির্ণেয়।
ব্যাখ্যা
সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ কোটি = ১ বিলিয়ন
১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন
ব্যাখ্যা
সমাধান:
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা
= ৮৮ টাকা
∴ বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা
আবার,
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য (১০০/৮৮) টাকা হলে বিক্রয়মূল্য = (১১০×১০০)/(১০০×৮৮) টাকা
= (১১০/৮৮) টাকা
এখন,
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি মার্বেল
∴১ টাকায় বিক্রয় করতে হবে = (৫×৮৮)/১১০ টি মার্বেল
= ৪ টি মার্বেল।
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
মৌলিক সংখ্যা: ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি।
যথা - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
∴ ৪৭ একটি মৌলিক সংখ্যা।
ব্যাখ্যা
সমাধান:
সুদের হার, r = ৮% বার্ষিক = (৮/২)% ষান্মাসিক = ৪% ষান্মাসিক = ০.০৪
সময়, n = ১ বছর = ২ অর্ধবছর
আসল, P = ১০০০ টাকা
চক্রবৃদ্ধি মূলধন = ১০০০ × (১ + ০.০৪)২ টাকা
= ১০০০ × ১.০৪ × ১.০৪ টাকা
= ১০৮১.৬ টাকা
ব্যাখ্যা
সমাধান:
নির্ণেয় কাপড়ের পরিমাণ হবে ৩২, ৪০, ৪৮ এর ল.সা.গু।
৩২, ৪০, ৪৮ এর ল.সা.গু ৪৮০
সর্বনিম্ন কাপড় = ৪৮০ সে.মি
= ৪৮০/১০০ মিটার
= ৪.৮ মিটার
ব্যাখ্যা
সংখ্যা দুইটি x এবং y
প্রশ্নমতে,
x - y = (1/3)(x + y)
⇒ 3x - 3y = x + y
⇒ 3x - x = y + 3y
⇒ 2x = 4y
⇒ x/y = 4/2
⇒ x/y = 2/1
∴ x : y = 2 : 1
ব্যাখ্যা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০+২০) টাকা = ১২০ টাকা
মোট উৎপাদন খরচ = (৮০,০০০ + ৭৫,০০,০০০)
= ৭৫,৮০,০০০ টাকা
উৎপাদন খরচ ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = ১২০ টাকা
উৎপাদন খরচ ৭৫,৮০,০০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১২০×৭৫,৮০,০০০)/১০০ টাকা
= ৯০,৯৬,০০০ টাকা
৫০,০০০ ব্যাগ সিমেন্টের বিক্রয়মূল্য = ৯০,৯৬,০০০ টাকা
∴ ১ '' '' '' = ১৮১.৯২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং এদের গ.সা.গু. ৬ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৪ক এবং ৫ক
∴ এদের গ.সা.গু. = ক
এবং ল.সা.গু = ২০ক
প্রশ্নমতে,
ক = ৬
∴ ল.সা.গু = ২০ক
= ২০ × ৬ = ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ১ ঘণ্টা, ২ ঘণ্টা ও ৩ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
সমাধান:
১, ২ ও ৩ এর ল.সা.গু = ৬
অতএব, তিনটি ঘণ্টা একত্রে বাজবে ৬ ঘণ্টা পর।
∴ ১ দিনে বা ২৪ ঘণ্টায় মোট বাজবে = (২৪/৬) বার
= ৪ বার
১ দিন বলতে যেহেতু ২৪ ঘন্টাকে (০০:০০:০০-২৩:৫৯:৫৯) বুঝায়, তাই এই সময়ের মধ্যে ঘন্টাটি সর্বোচ্চ ৪ বার বাজবে।
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
এখানে,
আসল, P = ১২৫০,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৪%
আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা = Pnr = ১২৫০ × ২ × (৪/১০০) = ১০০ টাকা
আবার,
চক্রবৃদ্ধি হারে,
চক্রবৃদ্ধি মূলধন = P(1 + r)n
= ১২৫০ × (১ + (৪/১০০))২
= ১২৫০ × {(১০৪ × ১০৪) / (১০০ × ১০০)} = ১৩৫২ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১৩৫২ - ১২৫০ = ১০২ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১০২ - ১০০ = ২ টাকা।
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
26 জন লোকের খাদ্য আছে 30 দিনের
1 জন লোকের খাদ্য আছে 30 × 26 দিনের
60 জন লোকের খাদ্য আছে (30 × 26)/60 দিনের
= 13 দিনের
ব্যাখ্যা
গড় গতিবেগ = মোট দূরত্ব/ মোট সময়
= (৬+৬)/(২+৪) = ১২/৬ = ২ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
সমাধান:
0, 5, 7 এর গড় = (0 + 5 + 7)/3
= 12/3 = 4
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
আসল P = ১০০ টাকা
সময় n = ১ বছর
ধরি,
মুনাফার হার = r
আমরা জানি,
সরল সুদ I = Prn
= ১০০ × r × ১
= ১০০r
আবার
চক্রবৃদ্ধি সুদ C = P (১ + r)n - P
= ১০০(১ + r)১ - ১০০
= ১০০ + ১০০r - ১০০
= ১০০r
১০০ টাকার ১ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য = ১০০r - ১০০r
= ০
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
শর্তমতে,
√x + ৩০ = (৮)২
⇒ √x + ৩০ = ৬৪
⇒ √x = ৬৪ - ৩০
⇒ √x = ৩৪
⇒ (√x)২ = (৩৪)২
∴ x = ১১৫৬
∴ সংখ্যাটি ১১৫৬
ব্যাখ্যা
সমাধান:
স্ত্রী ও ছেলে পেল = ১/৫ + ১/৩ অংশ
= (৩ + ৫)/১৫ অংশ
= ৮/১৫ অংশ
∴ মেয়ে পেল = ১ - ৮/১৫ অংশ
= (১৫ - ৮)/১৫ অংশ
= ৭/১৫ অংশ
মেয়ে : স্ত্রী : ছেলে = ৭/১৫ : ১/৫ : ১/৩
= ৭ : ৩ : ৫
ব্যাখ্যা
সমাধান:
৪০ পয়সার ৪০ দিনের সুদ = ৪০ পয়সা
∴ ৪০ পয়সার ১ দিনের সুদ = ৪০/৪০ পয়সা
= ১ পয়সা
= ১/১০০ টাকা
= ০.০১ টাকা
∴ দৈনিক সুদ ০.০১ টাকা।
ব্যাখ্যা
সমাধান:
শার্টটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা
∴ শার্টটির ক্রয়মূল্য ৪০০ টাকা।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
উত্তর রাশি = ক
আমরা জানি,
দুইটি রাশির অনুপাত = পূর্ব রাশি : উত্তর রাশি
৭ : ১২ = ৫৬ : ক
বা, (৭/১২) = (৫৬/ক)
বা, ৭ক = ৫৬ × ১২
বা, ক = ৬৭২/৭
∴ ক = ৯৬
∴ উত্তর রাশি ৯৬।
ব্যাখ্যা
= ২০ × (৭৫/১০০)
= ১৫
ব্যাখ্যা
সমাধান:
৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৮ বছর
৪ বছর আগে ক ও খ এর মোট বয়স ছিল ১৮ × ২ বছর
= ৩৬ বছর
ক ও খ এর বর্তমানে মোট বয়স = ৩৬ + ৪ + ৪ বছর
= ৪৪ বছর
ক, খ ও গ এর বর্তমান গড় বয়স ২৪ বছর।
ক, খ ও গ এর বর্তমান মোট বয়স ২৪ × ৩ বছর।
= ৭২ বছর
গ এর বর্তমান বয়স = ৭২ - ৪৪ = ২৮ বছর
৮ বছর পর গ -এর বয়স হবে = ২৮ + ৮ = ৩৬ বছর