বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

The Limitation Act, 1908

মোট প্রশ্ন১,০৫৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

The Limitation Act, 1908

PrepBank · পাতা / ১১ · ২০১৩০০ / ১,০৫৪

২০১.
Section 3 of Limitation Act is not binding upon-
  1. FIR
  2. Plaint
  3. Appeal
  4. Petition
সঠিক উত্তর:
FIR
উত্তর
সঠিক উত্তর:
FIR
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ৩ ধারায় বলা হয়েছে, বাদীর করা কোন মামলায় বিবাদী যদি আদালতে তামাদির প্রশ্ন নাও তুলে তারপরেও মামলা খারিজ হবে যদি বাদী এই আইনের ধারা ৪-২৫ এবং ১ম তফসিলের নির্ধারিত সময়ের মাঝে আদালতে মামলা উপস্থাপন করতে ব্যর্থ হয়।
-তামাদি আইন, ১৯০৮ ফৌজদারি মূল মামলা অর্থাৎ এজাহার, এফ আই আর বা অভিযোগ/নালিশ (complaint) দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-তামাদি আইন দ্বারা ফৌজদারী মামলা বাধাপ্রাপ্ত হয় না।
- তবে ফৌজদারি আপিল, রিভিশন প্রভৃতি ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদির মেয়াদ ৭ দিন।
তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে সাধারণত প্রয়ােগ হয় না। তবে ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে প্রযােজ্য হয়।

অর্থাৎ উল্লিখিত প্রশ্নমতে তামাদি আইনের ৩ ধারার বিধান FIR ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-------------
Section-3: Dismissal of suits, etc., instituted, etc., after period of limitation:
-Subject to the provisions contained in sections 4 to 25 (inclusive), every suit instituted, appeal preferred, and application made, after the period of limitation prescribed therefor by the first schedule shall be dismissed, although limitation has not been set up as a defence.

Explanation.-A suit is instituted, in ordinary cases, when the plaint is presented to the proper officer; in the case of a pauper, when his application for leave to sue as a pauper is made; and, in the case of a claim against a company which is being wound up by the Court, when the claimant first sends in his claim to the official liquidator.
২০২.
তামাদি আইনের কত অনুচ্ছেদের আইনসম্মত পদ্ধতিতে অস্থাবর সম্পত্তি অন্যায়ভাবে জব্দ [wrongful seizure] করার জন্য ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ আছে?
  1. ২৫
  2. ২৭
  3. ২৯
  4. ২৩
সঠিক উত্তর:
২৯
উত্তর
সঠিক উত্তর:
২৯
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ২৯ অনুচ্ছেদের বিধান আইনসম্মত পদ্ধতিতে অস্থাবর সম্পত্তি অন্যায়ভাবে জব্দ [wrongful seizure] করার জন্য ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ- ১ বৎসর।
সময় গণনা শুরু- জব্দ করার তারিখ থেকে।
----------
The limitation Act-1908 Schedule-1 Article 29: For compensation for wrongful seizure of moveable property under legal process - One year from the date of Seizure.
২০৩.
সম্পত্তি দখল উদ্ধারের মামলায় বাদী সরকার হলে মামলা দায়েরের তামাদি মেয়াদ কত?
  1. ৩ বছর
  2. ৬ বছর
  3. ১২ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ১৪৯ অনুচ্ছেদ অনুযায়ী বাদী সরকার হলে সম্পত্তি দখল উদ্ধারের মামলা করার তামাদি মেয়াদ ৬০ বছর।

- তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৯ এর বিধান সুপ্রীম কোর্টের মূল এখতিয়ারাধীন মামলা ব্যতীত সরকার কর্তৃক সরকারের পক্ষে দায়েরকৃত কোন মামলা দায়েরের তামাদি মেয়াদ ৬০ বৎসর।
২০৪.
তামাদি আইন ১৯০৮ এর ৯ ধারার বিধান কী?
  1. তামাদির মেয়াদ অতিক্রান্ত হলে পরবর্তীতে মামলা দায়ের করা যাবে
  2. তামাদির মেয়াদ চলাকালে মামলা করার অক্ষমতা দেখা দিলে মেয়াদ থেমে যাবে
  3. একবার তামাদির মেয়াদ অতিক্রান্ত হওয়া শুরু হলে পরবর্তীতে কোন অক্ষমতা তা বন্ধ করবে না
  4. তামাদির মেয়াদ অতিক্রান্ত হলে আর কোন মামলা করা যাবে না
সঠিক উত্তর:
একবার তামাদির মেয়াদ অতিক্রান্ত হওয়া শুরু হলে পরবর্তীতে কোন অক্ষমতা তা বন্ধ করবে না
উত্তর
সঠিক উত্তর:
একবার তামাদির মেয়াদ অতিক্রান্ত হওয়া শুরু হলে পরবর্তীতে কোন অক্ষমতা তা বন্ধ করবে না
ব্যাখ্যা
• তামাদি আইনের ৯ ধারায় 'সময়ের অবিরাম চলন' নীতির কথা বলা হয়েছে। এর অর্থ হলো, একবার কোন দাবির জন্য তামাদির মেয়াদ (Limitation Period) গণনা শুরু হয়ে গেলে, পরবর্তীতে কোন অক্ষমতা বা প্রতিবন্ধকতার কারণে মামলা দায়ের করতে না পারলেও সেই মেয়াদ থেমে যাবে না। অর্থাৎ মামলা দায়েরে অক্ষমতা দেখা দিলেও সময় অবিরাম চলতে থাকবে এবং নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেলে আর মামলা করা যাবে না।

তবে একটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে- যদি পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর ন্যস্ত হয়, তখন ঐ দায়িত্ব পালনের সময়কালে দেনা আদায়ের মামলা দায়েরের সময়সীমা স্থগিত থাকবে।

Section 9: Continuous running of time:
Where once time has begun to run, no subsequent disability or inability to sue stops it:
Provided that where letters of administration to the estate of a creditor have been granted to his debtor, the running of the time prescribed for a suit to recover the debt shall be suspended while the administration continues.
২০৫.
তামাদি আইনে সুনির্দিষ্টভাবে কোন কার্যক্রমের জন্য তামাদির নির্দিষ্ট মেয়াদ নেই?
  1. আপিল
  2. রিভিউ
  3. রিভিশন
  4. দরখাস্ত
সঠিক উত্তর:
রিভিশন
উত্তর
সঠিক উত্তর:
রিভিশন
ব্যাখ্যা
⇒ রিভিশনের তামাদির মেয়াদ তামাদি আইনের কোথাও উল্লেখ নেই।

- তফসিলে মোকদ্দমা, আপিল এবং আবেদন দায়েরের তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে। তফসিলে মোট ১৮৩টি অনুচ্ছেদ বলবৎ আছে। তফসিলের ৩টি বিভাগে ৩ ধরনের বিষয়ের তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে-
১. মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling suits]- অনুচ্ছেদ ১ থেকে ১৪৯।
২. আপিল, রিভিউ দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling appeals]- অনুচ্ছেদ ১৫০ থেকে ১৫৭।
৩. বিভিন্ন দরখাস্ত (পিটিশন) দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling applications and petitions]- অনুচ্ছেদ ১৫৮ থেকে ১৮৩।

⇒ সাধারণত আদালতে, আপিলের তামাদি মেয়াদকেই রিভিশনের তামাদি হিসেবে গণ্য করা হয়।
- হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে হবে- ৯০ দিনের মধ্যে।
- জেলা জজের নিকট রিভিশন দায়ের করতে হবে- ৩০ দিনের মধ্যে।
২০৬.
তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিম্নের কোনটি বৈধ অপারগতা নয়?
  1. অপ্রকৃতিস্থতা
  2. নিরক্ষরতা
  3. নাবালকত্ব
  4. নির্বুদ্ধিতা
সঠিক উত্তর:
নিরক্ষরতা
উত্তর
সঠিক উত্তর:
নিরক্ষরতা
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ৬ অনুযায়ী কোন ব্যক্তি যত দিন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধ থাকে ততদিন তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধতার অবসান হওয়ার পর থেকে তার মামলা দায়েরের সময় গণনা হবে।
- অর্থাৎ তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে অপ্রকৃতিস্থতা, নাবালকত্ব, নির্বুদ্ধিতা বৈধ অপারগতা। কিন্ত নিরক্ষরতা বৈধ অপারগতা নয়।
 
⇒ The Limitation Act, 1908 এর ৬ ধারা বিধান হল বৈধ অপারগতা:
উপধারা:(১) যেইক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করিবার কিংবা ডিংক্রী জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেইসময় নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার উপরোক্ত অপারগতার অবসান হইবার পর, অপারগতা না থাকিলে, প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ৪৮ ধারায় বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা বা কার্যধারা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।
উপধারা: (২) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেই সময় উপরে বর্ণিত যেই কোনো দুইটি অপারগতার অবসান হইবার পূর্বেই সে আরেকটি অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি তাহার উভয় অপারগতার অবসান হইবারপর, অপারগতা না থাকিলে, উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।
উপধারা: (৩) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত তাহার অপারগতা অব্যাহত থাকে, সেক্ষেত্রে তাহার আইনানুগ প্রতিনিধি ঐ ব্যক্তির মৃত্যুর পর অপারগতা না থাকিলে উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে উহা করা যেত, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দাখিল করিতে পারিবে।
উপধারা: (৪) যেইক্ষেত্রে উপরোক্ত ব্যক্তির মৃত্যুর তারিখে তাহার আইনানুগ প্রতিনিধি অনুরূপ কোন অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে (১) ও (২) উপধারায় বিধৃত বিধানসমূহ প্রযোজ্য হইবে।
-------------------
The Limitation Act, 1908, Section-6.Legal disability:
(1) Where a person entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is, at the time from which the period of limitation is to be reckoned, a minor, or insane, or an idiot, he may institute the suit or proceeding or make the application within the same period after the disability has ceased, as would otherwise have been allowed from the time prescribed therefore in the third column of the first schedule or in section 48 of the Code of Civil Procedure, 1908.
(2) Where such person is, at the time from which the period of limitation is to be reckoned, affected by two such disabilities, or where, before his disability has ceased, he is affected by another disability, he may institute the suit or make the application within the same period, after both disabilities have ceased, as would otherwise have been allowed from the time so prescribed.
(3) Where the disability continues up to the death of such person, his legal representative may institute the suit or make the application within the same period after the death as would otherwise have been allowed from the time so prescribed.
(4) Where such representative is at the date of the death affected by any such disability, the rules contained in sub-sections (1) and (2) shall apply.
 
Illustrations:
(a) The right to sue for the hire of a boat accrues to A during his minority. He attains majority four years after such accruer. He may institute his suit at any time within the years from the date of his attaining majority.
(b) A right to sue accrues to Z during his minority. After the accruer, but while Z is still a minor, he becomes insane. Time runs against Z from the date when his insainity and minority cease.
(c) A right to sue accrues to X during his minority. X dies before attaining majority, and is succeeded by Y, his minor son. Time runs against Y from the date of his attaining majority.
২০৭.
তামাদি আইন, ১৯০৮ অনুসারে আইনগত অক্ষম ব্যক্তি মারা গেলে তার অধিকার কে প্রয়োগ করতে পারে?
  1. সম্পত্তির মালিক
  2. তার বৈধ প্রতিনিধি
  3. আদালতের প্রতিনিধি
  4. কোনো ব্যক্তি নয়
সঠিক উত্তর:
তার বৈধ প্রতিনিধি
উত্তর
সঠিক উত্তর:
তার বৈধ প্রতিনিধি
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ অনুসারে, যদি কোনো ব্যক্তি আইনগত অক্ষম (Legally Disabled) অবস্থায় যেমন: নাবালক, উন্মাদ, বা জড়বুদ্ধিসম্পন্ন অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে তার অধিকার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় না।
- বরং, তার পক্ষে তার "বৈধ প্রতিনিধি" (legal representative) আদালতে মামলা দায়ের করতে পারেন বা তার অধিকার প্রয়োগ করতে পারেন।

⇒ তামাদি আইন, ১৯০৮ অনুসারে, আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যুর পর তার অধিকার কে প্রয়োগ করতে পারে—এই বিষয়ে ধারা ৬, ৭ ও ৮ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
ধারা ৬ – আইনগত অক্ষমতা (Legal Disability):
যদি কোনো ব্যক্তি যখন মামলা করার অধিকারী হন, সেই সময় তিনি:
(১) নাবালক (Minor),
(২) উন্মাদ (Insane), অথবা
(৩) জড়বুদ্ধি বা বুদ্ধিহীন (Idiot) হন—
তাহলে তার বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে না, যতক্ষণ না উক্ত অক্ষমতা অবসান (ceases) হয়।
ধারা ৭ – একাধিক আইনগত অক্ষমতা:
যদি একজন ব্যক্তি একই সময়ে একাধিক অক্ষমতায় ভোগ করেন (যেমন, নাবালক এবং উন্মাদ), তাহলে তামাদি মেয়াদ তখনই শুরু হবে, যখন সর্বশেষ অক্ষমতা অবসান ঘটবে।
ধারা ৮ – আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু:
যদি আইনগত অক্ষম ব্যক্তি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুকালে যদি তার বৈধ প্রতিনিধি (Legal Representative) যেমন উত্তরাধিকারী বা অভিভাবক, তিনিও যদি নাবালক, উন্মাদ, বা জড়বুদ্ধি সম্পন্ন হন, তাহলে তাদের আইনগত অক্ষমতার সময়ও তামাদি গণনায় বাদ যাবে।
তবে, ধারা ৮-এ একটি গুরুত্বপূর্ণ সীমা নির্ধারণ করা হয়েছে:
- আইনগত অক্ষমতার অবসান বা
- আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু–
যেটাই হোক না কেন, তার ৩ (তিন) বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে।
অন্যথায়, মামলাটি তামাদিতে খারিজ হয়ে যাবে।
২০৮.
তামাদি আইনের কোন অনুচ্ছেদে ‘অগ্রক্রয়ের অধিকার বলবৎ করার’ সময়সীমা উল্লেখ আছে?
  1. অনুচ্ছেদ-৭
  2. অনুচ্ছেদ-৮
  3. অনুচ্ছেদ-৯
  4. অনুচ্ছেদ-১০
সঠিক উত্তর:
অনুচ্ছেদ-১০
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ-১০
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮-এর অনুচ্ছেদ-১০-এ অগ্রক্রয়ের অধিকার (Right of Pre-emption) বলবৎ করার মামলার তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী অগ্রক্রয়ের অধিকার প্রতিষ্ঠার মামলা ১ বছরের মধ্যে দায়ের করতে হবে।
সময়সীমা গণনা শুরু হয় যখন ক্রেতা বিক্রয়কৃত সম্পত্তির প্রত্যক্ষ দখল নেয়, অথবা যদি সম্পত্তি দখলযোগ্য না হয়, তবে বিক্রয় দলিল রেজিস্ট্রিকৃত হওয়ার তারিখ থেকে।

সুতরাং, অগ্রক্রয় সংক্রান্ত মামলার সময়সীমা অনুচ্ছেদ-১০-এ উল্লেখিত হয়েছে।
২০৯.
কোনো ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে কোনো দলিল গোপন করা হলে, তামাদির মেয়াদ গণনা করা হবে-
  1. প্রতারণা যখন থেকে করা হয়েছে তখন থেকে
  2. প্রতারণা সম্পর্কে অনুমান করা হয়েছে এমন সময় থেকে
  3. বাদী উক্ত দলিল যখন উপস্থাপন করতে সক্ষম হবে তখন থেকে 
  4. ক বা খ
সঠিক উত্তর:
বাদী উক্ত দলিল যখন উপস্থাপন করতে সক্ষম হবে তখন থেকে 
উত্তর
সঠিক উত্তর:
বাদী উক্ত দলিল যখন উপস্থাপন করতে সক্ষম হবে তখন থেকে 
ব্যাখ্যা

তামাদি আইন, ১৯০৮ (Limitation Act, 1908)-এর ধারা ১৮ অনুযায়ী, যদি কোনো দলিল প্রতারণার মাধ্যমে গোপন করা হয়, তবে বাদী উক্ত দলিল যখন উপস্থাপন করতে সক্ষম হবে তখন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে।

⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ১৮- মামলা বা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে প্রতারণার ফলাফল-

যেক্ষেত্রে কোন ব্যক্তি একটি মামলা বা দরখাস্ত দাখিলের অধিকারী, কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে সেই অধিকারের বিষয়ে বা যে স্বত্বের উপর উক্ত অধিকার প্রতিষ্ঠিত তা জানতে দেয়া হয় নাই অথবা উক্ত অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে দলির প্রয়োজন তা প্রতারণা করে গােপন রাখা হয়েছে, সেই সকল ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদী যেদিন-
১। সর্বপ্রথম প্রতারণার কথা জানতে পারে সেদিন থেকে, অথবা
২। যেদিন গােপন রাখা দলিল উত্থাপন করতে পারবে, অথবা
৩। অপর পক্ষের কাছে থাকা দলিলটি যেদিন হাজির করতে বাধ্য করতে পারবে।

২১০.
কোনো মামলার তামাদি মেয়াদ অতিক্রমের বিষয়টি যদি বিবাদী উল্লেখ না করে, তবুও আদালত-
  1. মামলা চলতে দেবে
  2. সময় বাড়িয়ে দেবে
  3. বাদীকে নতুন আবেদন করতে বলবে
  4. নিজ উদ্যোগে মামলা খারিজ করতে পারবে
সঠিক উত্তর:
নিজ উদ্যোগে মামলা খারিজ করতে পারবে
উত্তর
সঠিক উত্তর:
নিজ উদ্যোগে মামলা খারিজ করতে পারবে
ব্যাখ্যা

The Limitation Act, 1908 এর ধারা ৩ অনুযায়ী, যদি কোনো মামলা, আপিল বা আবেদন নির্ধারিত সীমা-সময়ের (period of limitation) পরে দায়ের করা হয়, তবে আদালত তা নিজে থেকেই (suo motu) খারিজ করবে — এমনকি বিবাদী (defendant) সীমা-সময় অতিক্রমের বিষয়টি প্রতিরক্ষা (defence) হিসেবে না তুললেও।

The Limitation Act, 1908 এর ধারা ৩ – নির্ধারিত সময় অতিক্রান্ত হলে মামলা ইত্যাদি খারিজ:

ধারা ৪ থেকে ২৫ পর্যন্ত বিধানের অধীন, যে কোনো মামলা, আপিল বা আবেদন যদি প্রথম তফসিলে নির্ধারিত তামাদি-সময়ের (period of limitation) পর দায়ের করা হয়, তবে তা খারিজ (dismiss) করা হবে, যদিও বিবাদী (defendant) তামাদি অতিক্রমের বিষয়টি প্রতিরক্ষা (defence) হিসেবে উল্লেখ না করে থাকে।

ব্যাখ্যা (Explanation):
সাধারণ ক্ষেত্রে (ordinary cases):
মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে যখন বাদী (plaintiff) যথাযথ কর্মকর্তার (proper officer) নিকট আরজি/আবেদন (plaint/petition) দাখিল করেন।

দরিদ্র ব্যক্তি (pauper)-এর ক্ষেত্রে:
যখন তিনি দরিদ্র ব্যক্তি হিসেবে মামলা করার অনুমতির জন্য আবেদন করেন, তখন মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে।

যে কোম্পানি আদালতের মাধ্যমে লিকুইডেশন (winding up) প্রক্রিয়ায় আছে, তার বিরুদ্ধে দাবি করলে:
তখন মামলা দায়ের হয়েছে বলে গণ্য হবে যখন দাবিদার প্রথমবার তার দাবি (claim) অফিসিয়াল লিকুইডেটর (official liquidator)-এর নিকট পেশ করেন।

২১১.
প্রথম তফসিলের প্রথম বিভাগ (First Division) কোন বিষয়ের তামাদির মেয়াদ নির্ধারণ করে?
  1. আপীল
  2. দরখাস্ত
  3. পিটিশন
  4. মোকদ্দমা
সঠিক উত্তর:
মোকদ্দমা
উত্তর
সঠিক উত্তর:
মোকদ্দমা
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮-এর প্রথম তফসিল মোট ৩টি বিভাগে বিভক্ত। এই তিনটি বিভাগ অনুযায়ী, তামাদি আইনের প্রথম তফসিলের বিধানগুলি মোকদ্দমা (Suit), আপীল (Appeal), এবং দরখাস্ত (Application/Petition) সংক্রান্ত।
অর্থাৎ তামাদি আইনের প্রথম তফসিলের মোট ৩টি বিভাগ রয়েছে, যেগুলি হল: ১) মোকদ্দমা দায়েরের তামাদি ২) আপীল দায়েরের তামাদি ৩) দরখাস্ত দায়েরের তামাদি।

⇒ তামাদি আইনের প্রথম তফসিলের ৩টি বিভাগ:
১) প্রথম বিভাগ (First Division):
→ মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ (Limitation for Filing Suits)
- এই বিভাগের অধীনে ১ থেকে ১৪৯ পর্যন্ত বিভিন্ন মামলার তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে।
২) দ্বিতীয় বিভাগ (Second Division):
→ আপীল দায়েরের তামাদির মেয়াদ (Limitation for Filing Appeals)
- এই বিভাগের অধীনে ১৫০ থেকে ১৫৭ পর্যন্ত বিভিন্ন আপীলের তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে।
৩)  তৃতীয় বিভাগ (Third Division):
→ বিভিন্ন দরখাস্ত (পিটিশন) দায়েরের তামাদির মেয়াদ (Limitation for Filing Applications and Petitions)
- এই বিভাগের অধীনে ১৫৮ থেকে ১৮৩ পর্যন্ত বিভিন্ন দরখাস্ত বা পিটিশনের তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে।

২১২.
তামাদি আইনের ১৬ ধারায় তামাদির মেয়াদ গণনা করার সময় কোন সময়কাল বাদ দেয়া হবে?
  1. ডিক্রি জারির সময়
  2. দখল হস্তান্তরের সময়
  3. বিক্রয় চূড়ান্ত হওয়ার সময়কাল
  4. বিক্রয় রদের কার্যধারা চালানোর সময়
সঠিক উত্তর:
বিক্রয় রদের কার্যধারা চালানোর সময়
উত্তর
সঠিক উত্তর:
বিক্রয় রদের কার্যধারা চালানোর সময়
ব্যাখ্যা
• তামাদি আইনের ১৬ ধারা নিলাম বিক্রয় সম্পর্কে বলা আছে-
ডিক্রি জারির বিক্রয়ে ক্রেতা কর্তৃক দখল লাভের জন্য দায়েরকৃত মামলার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করার সময়, যে সময়কাল ধরে বিক্রয় বাতিলের জন্য কার্যধারা চালানো হয়েছে, সেই সময়কাল বাদ দেওয়া হবে।

Section 16: Exclusion of time during which proceedings to set aside execution-sale are pending-
In computing the period of limitation prescribed for a suit for possession by a purchaser at a sale in execution of a decree, the time during which a proceeding to set aside the sale has been prosecuted shall be excluded.
২১৩.
তামাদি আইনের ৬ ধারায় বর্ণিত বৈধ অপারগতার সুবিধা মামলা দায়েরসহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে?
  1. জারির আবেদন
  2. আপিল দায়ের
  3. রিভিশন দায়ের
  4. রিভিউ দায়ের
সঠিক উত্তর:
জারির আবেদন
উত্তর
সঠিক উত্তর:
জারির আবেদন
ব্যাখ্যা
♦তামাদি আইন, ১৯০৮ এর ৬ ধারায় বর্ণিত আইনগত বা বৈধ অপারগতার সুবিধা ২টি ক্ষেত্রে প্রযোজ্য হয় ১) মোকদ্দমায় [Suit] এবং ২) ডিক্রি জারির আবেদন [An application for execution of decree] এর ক্ষেত্রে।
২১৪.
তামাদি আইনের কোন ধারায় বলা হয়েছে যে আদালত বন্ধ থাকলে সময় গণনায় প্রভাব পড়বে না?
  1. ধারা-৩
  2. ধারা-৪
  3. ধারা-৫
  4. ধারা-৯
সঠিক উত্তর:
ধারা-৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা-৪
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ৪ (Section 4 of the Limitation Act, 1908) অনুযায়ী "যদি কোনো মামলার আবেদন বা দরখাস্ত নির্দিষ্ট সময়সীমার মধ্যে দায়ের করার কথা থাকে এবং সেই সময়সীমার শেষ দিনটি যদি আদালত বন্ধ থাকে, তবে দরখাস্তটি আদালতের পরবর্তী খোলার দিনেও বৈধভাবে দাখিল করা যাবে।"
- আদালত বন্ধ থাকলে নির্ধারিত সময়সীমার শেষ দিন বাদ যাবে না, বরং পরবর্তী কার্যদিবসে দাখিল বৈধ ধরা হবে।
 অর্থাৎ, আদালত বন্ধ থাকার সময়টি তামাদি গণনায় প্রভাব ফেলবে না।

⇒ তামাদির আইনের ৪ ধারার বিধান- আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে:
-যেক্ষেত্রে কোন আদালত বন্ধ থাকা অবস্থায় কোন মামলা, আপিল বা আবেদনের জন্য তামাদির নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আদালত যেদিন খুলবে সেদিন উক্ত মামলা, আপিল বা আবেদন দাখিল করা যাবে।
------------------
⇒ The Limitation Act, 1908, Section 4- Where Court is closed when period expires:
-Where the period of limitation prescribed for any suit, appeal or application expires on a day when the Court is closed, the suit, appeal or application may be instituted, preferred or made on the day that the Court re-opens.
২১৫.
অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল সম্পর্কে বলা আছে______।
  1. ২১ ধারায়
  2. ২২ ধারায়
  3. ২৩ ধারায়
  4. ৫ ধারায়
সঠিক উত্তর:
২৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২৩ ধারায়
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908 এর ২৩ ধারার বিধান অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করাঃ
 ♦যেইক্ষেত্রে অবিরাম চুক্তি ভঙ্গ করা হয় এবং যেইক্ষেত্রে অবিরাম চুক্তি নিরপেক্ষভাবে অন্যায় করা হয়, সেইক্ষেত্রে চুক্তি ভঙ্গ বা অন্যায় চলাকালীন সময়ের প্রতি মুহূর্তেই নূতন করিয়া তামাদির মেয়াদ অতিবাহিত হইতে শুরু করে।
 ♦এমন অনেক চুক্তি রহিয়াছে, যাহা ভঙ্গ হইলে প্রতি মুহূর্তে নালিশের কারণ উদ্ভব হইতে পারে। চুক্তি বহির্ভূত এমন অনেক লোকসান রহিয়াছে, যাহা প্রতিমুহূর্তে নালিশের কারণের উদ্ভব ঘটায়। এইসব ক্ষেত্রে তামাদির মেয়াদ প্রতি মুহূর্তে বৃদ্ধি পায়।
২১৬.
'এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় তামাদি গণনা হতে বাদ দিতে হবে'- এই বিধান উল্লিখিত কোন কার্যধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে?
  1. আপিলের ক্ষেত্রে
  2. রিভিশনের ক্ষেত্রে
  3. 'ক' এবং 'খ' উভয় ক্ষেত্রে
  4. উল্লিখিত কোনো ক্ষেত্রেই নয়
সঠিক উত্তর:
উল্লিখিত কোনো ক্ষেত্রেই নয়
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত কোনো ক্ষেত্রেই নয়
ব্যাখ্যা
• তামাদি আইন, ১৯০৮ এর ১৪ ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা হতে বাদ দিতে হবে।

শর্তসমূহ-
১. পূর্ববর্তী এবং পরবর্তী উভয় মোকদ্দমার কার্যক্রম একই পক্ষগণ কর্তৃক দায়েরকৃত দেওয়ানী কার্যক্রম [Civil Proceedings] হতে হবে।
২. বাদী পূর্ববর্তী মামলার কার্যক্রমটি যথাবিহিত যত্নের সাথে (With due diligence) এবং সরল বিশ্বাসে (good faith) পরিচালনা করেছে।
৩. আদালতের এখতিয়ারগত ত্রুটি বা অনুরুপ কারণে আদালত পূর্ববর্তী কার্যক্রমটি পরিচালনা করতে ক্ষমতাসম্পন্ন ছিল না, তখন এখতিয়ারবিহীন আদালতে উক্ত ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ দিতে হবে।

১৪ ধারা নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে-
১. মূল মোকদ্দমার [Suit) মেয়াদ গণনার ক্ষেত্রে
২. যেকোন আবেদনের (Any application) মেয়াদ গণনার ক্ষেত্রে।

১৪ ধারা আপিল, রিভিশন বা রিভিউ এর ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ এখতিয়ারবিহীন আদালতে আপিল দায়ের করলে এবং উক্ত এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় বাদ দিয়ে আপিলের তামাদির মেয়াদ গণনা করতে ১৪ ধারায় আবেদন গ্রহণযোগ্য না। এখতিয়ারবিহীন আদালতে আপিল দায়েরের কারণে ব্যয়িত সময় মওকুফের জন্য ৫ ধারায় আবেদন করা যেতে পারে।
২১৭.
তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন আদালত বন্ধ থাকলে এর প্রতিকার কী?
  1. আদালত খোলার পরবর্তী যেকোনো সময় মামলা দায়ের করা যাবে
  2. বন্ধের আগের দিনই মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে হবে
  3. আদালত পুনরায় খোলার দিন মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে হবে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আদালত পুনরায় খোলার দিন মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
আদালত পুনরায় খোলার দিন মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে হবে
ব্যাখ্যা
ধারা ৪- আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে
 
যেক্ষেত্রে কোন আদালত বন্ধ থাকা অবস্থায় কোন মামলা, আপিল বা আবেদনের জন্য তামাদির নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আদালত যেদিন খুলবে সেদিন উক্ত মামলা, আপিল বা আবেদন দাখিল করা যাবে।

Section 4- Where Court is closed when period expires
Where the period of limitation prescribed for any suit, appeal or application expires on a day when the Court is closed, the suit, appeal or application may be instituted, preferred or made on the day that the Court re-opens.
২১৮.
তামাদি আইনের ১১ ধারা অনুসারে, বিদেশে সম্পাদিত চুক্তির ক্ষেত্রে কোন বিধান প্রযোজ্য হবে?
  1. বিদেশের তামাদি আইন সম্পূর্ণভাবে প্রযোজ্য হবে
  2. বিদেশের তামাদি আইন বাংলাদেশে প্রযোজ্য হবে না
  3. বিদেশের তামাদি আইন কেবল উচ্চ আদালতে প্রযোজ্য হবে
  4. বিদেশের তামাদি আইন শুধুমাত্র বাণিজ্যিক চুক্তিতে প্রযোজ্য হবে
সঠিক উত্তর:
বিদেশের তামাদি আইন বাংলাদেশে প্রযোজ্য হবে না
উত্তর
সঠিক উত্তর:
বিদেশের তামাদি আইন বাংলাদেশে প্রযোজ্য হবে না
ব্যাখ্যা
→ সঠিক উত্তর: (খ) বিদেশের তামাদি আইন বাংলাদেশে প্রযোজ্য হবে না।
⇒ তামাদি আইনের ১১ ধারা (Section 11 of the Limitation Act, 1908) অনুযায়ী, যদি কোনো বিদেশি দেশে সম্পাদিত চুক্তি নিয়ে বাংলাদেশে মামলা দায়ের করা হয়, তাহলে বাংলাদেশের তামাদি আইন প্রযোজ্য হবে, বিদেশের নয়।
 উপধারা (১):
বাংলাদেশে দায়ের করা মামলায় তামাদি আইন, ১৯০৮-এর বিধান প্রযোজ্য হবে, এমনকি যদি চুক্তিটি বিদেশে সম্পাদিত হয়ে থাকে। অর্থাৎ, মামলার স্থান (forum) যদি বাংলাদেশ হয়, তবে বাংলাদেশের তামাদি আইন অনুসারে মামলা গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে।
 উপধারা (২):
তবে, যদি কোনো বিদেশি তামাদি আইন চুক্তিটিকে সম্পূর্ণরূপে বিলুপ্ত (extinguish) করে ফেলে, এবং উক্ত চুক্তির পক্ষগণ সেই বিদেশি দেশে বসবাস করতেন ও নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা করেননি, তাহলে সে ক্ষেত্রে বাংলাদেশেও চুক্তিটি অকার্যকর হিসেবে গণ্য হবে। অর্থাৎ, যদি বিদেশের আইন অনুসারে চুক্তি বাতিল হয়ে যায়, তবে বাংলাদেশেও তা মানা হতে পারে।

অর্থাৎ তামাদি আইনের ১১ ধারা অনুসারে, বিদেশে সম্পাদিত চুক্তির ক্ষেত্রে মামলা বাংলাদেশে দায়ের হলে বিদেশের তামাদি আইন প্রযোজ্য হবে না, বরং বাংলাদেশের তামাদি আইন প্রযোজ্য হবে।
-----------
⇒ The Limitation Act:- Section- 11. Suits on foreign contracts:
(1) Suits instituted in Bangladesh on contracts entered into in a foreign country are subject to the rules of limitation contained in this Act. 
(2) No foreign rule of limitation shall be a defence to a suit instituted in Bangladesh on a contract entered into in a foreign country, unless the rule has extinguished the contract and the parties were domiciled in such country during the period prescribed by such rule.
২১৯.
তামাদি আইনের ধারা ২২ অনুসারে মামলা চলমান অবস্থায় নতুন বাদী বা বিবাদী পক্ষভুক্ত হলে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে কী বিবেচিত হবে?
  1. মামলা শেষ হওয়ার তারিখ
  2. মামলা দায়েরের মূল তারিখ
  3. নতুন পক্ষভুক্তির দিনটি মামলা দায়েরের তারিখ হিসেবে
  4. কোনো তামাদি মেয়াদ প্রযোজ্য হবে না
সঠিক উত্তর:
নতুন পক্ষভুক্তির দিনটি মামলা দায়েরের তারিখ হিসেবে
উত্তর
সঠিক উত্তর:
নতুন পক্ষভুক্তির দিনটি মামলা দায়েরের তারিখ হিসেবে
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ধারা ২২ অনুসারে: “যেক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোনো বাদী বা বিবাদীকে কারও স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করা হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি যেই তারিখে অনুরূপ পক্ষভুক্ত হয়েছে, তার জন্য মামলাটি সেই তারিখে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে।”
- অর্থাৎ, নতুন করে যিনি মামলায় যুক্ত হয়েছেন (বাদী বা বিবাদী হিসেবে), তার বিরুদ্ধে বা পক্ষে তামাদির মেয়াদ গণনার শুরু হবে তার পক্ষভুক্তির দিন থেকে, না যে দিন মূল মামলা দায়ের হয়েছিল।

⇒ তামাদি আইনের ধারা ২২ এর বিধান নতুন বাদী বা বিবাদীকে কারও স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল:-
(১) যেক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোনো বাদী বা বিবাদীকে কারও স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করা হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি যেই তারিখে অনুরূপ পক্ষভুক্ত হয়েছে, তার জন্য মামলাটি সেই তারিখে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে।
(২) যেক্ষেত্রে মামলা মুলতবি থাকাকালে স্বত্বার্পণ বা কোনো স্বত্ব হস্তান্তরের কারণে কাউকে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত করা হয় অথবা যেক্ষেত্রে বাদীকে বিবাদী কিংবা বিবাদীকে বাদীতে রূপান্তরিত করা হয়, সেক্ষেত্রে (১) উপধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না।

⇒ The Limitation Act:- Section-22: Effect of substituting or adding new plaintiff or defendant:-
(1) Where, after the institution of a suit, a new plaintiff or defendant is substituted or added, the suit shall, as regards him, be deemed to have been instituted when he was so made a party.
(2) Nothing in sub-section (1) shall apply to a case where a party is added or substituted owing to an assignment or devolution of any interest during the pendency of a suit or where a plaintiff is made a defendant or a defendant is made a plaintiff.
২২০.
নিচের কোন মামলার ক্ষেত্রে তামাদি আইনের 'বৈধ অপারগতা' সংক্রান্ত বিধান প্রযোজ্য নয়?
  1. অগ্রক্রয়
  2. স্বত্ব ঘোষণা
  3. বাটোয়ারা
  4. দখল পুনরুদ্ধার
সঠিক উত্তর:
অগ্রক্রয়
উত্তর
সঠিক উত্তর:
অগ্রক্রয়
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ৬-৭ ধারায় মামলা করার অধিকার সৃষ্টির সময় বাদী legal disability তে আক্রান্ত থাকলে তখন তামাদির মেয়াদ গণনা বন্ধ রাখার বিধান আছে। কিন্তু তামাদি আইনে ৮ ধারায় বলা আছে এই বিধান অগ্রক্রয়ের আবেদন বা মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

⇒ তামাদি আইনের ৮ ধারার বিধান: বিশেষ ব্যতিক্রম: ৬ অথবা ৭ ধারার কোন কিছুই অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলায় প্রযোজ্য নহে। যেই মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের বা দরখাস্ত দাখিল করিতে হইবে, সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসানে বা মৃত্যুর পর তাহা উক্ত ধারাদ্বয়ের কোন কিছুই তিন বৎসরের অধিক বর্ধিত করিয়াছে বলিয়া গণ্য হইবে না।
উদাহরণ:
(ক) ক নাবালক থাকাকালে মিরাস আদায়ের জন্য মামলা করিবার অধিকার লাভ করে। ইহার ১১ বৎসর পর সে সাবালক হয়। সাধারণ আইন অনুসারে ক মামলা দায়ের করিবার জন্য মাত্র অবশিষ্ট এক বৎসর সময় পায়। কিন্তু ৬ ধারা ও অত্র ধারা অনুসারে সে আরও দুই বৎসর অতিরিক্ত সময় পাইবে। অর্থাৎ সাবালক হইবার পর তিন বৎসরের মধ্যে সে মামলা দায়ের করিতে পারিবে।
--------------------
⇒ The Limitation Act:- Section 8: Special exceptions:
- Nothing in section 6 or in section 7 applies to suits to enforce rights of pre-emption or shall be deemed to extend, for more than three years from the cessation of the disability or the death of the person affected thereby, the period within which any suit must be instituted or application made.
২২১.
The provisions of section 3 of Limitation Act are-
  1. Directory
  2. Optional
  3. Mandatory
  4. Discretionary
সঠিক উত্তর:
Mandatory
উত্তর
সঠিক উত্তর:
Mandatory
ব্যাখ্যা
⇒ সাধারণত মূল মামলায় তামাদির মেয়াদ গণনা শুরু হয় Cause of action বা মামলার কারণ উদ্ভবের সময় থেকে এবং তামাদি মেয়াদ গণনা করা হয় বাদীর বিরুদ্ধে।
- তামাদি আইনের ৩ ধারায় বলা হয়েছে, বাদীর করা কোন মামলায় বিবাদী যদি আদালতে তামাদির প্রশ্ন নাও তুলে তারপরেও মামলা খারিজ হবে যদি বাদী এই আইনের ধারা ৪-২৫ এবং ১ম তফসিলের নির্ধারিত সময়ের মাঝে আদালতে মামলা উপস্থাপন করতে ব্যর্থ হয়।
অর্থাৎ তামাদি আইনের ৩ ধারার বিধান আদালতের জন্য বাধ্যতামূলক।
-------------
Section-3: Dismissal of suits, etc., instituted, etc., after period of limitation:
-Subject to the provisions contained in sections 4 to 25 (inclusive), every suit instituted, appeal preferred, and application made, after the period of limitation prescribed therefor by the first schedule shall be dismissed, although limitation has not been set up as a defence.

Explanation.-A suit is instituted, in ordinary cases, when the plaint is presented to the proper officer; in the case of a pauper, when his application for leave to sue as a pauper is made; and, in the case of a claim against a company which is being wound up by the Court, when the claimant first sends in his claim to the official liquidator.
২২২.
তামাদি আইনের ২২ ধারায় কাকে পক্ষভুক্ত করার ফলাফল সম্পর্কে বলা হয়েছে?
  1. বাদীকে
  2. বিবাদীকে
  3. আইনগত প্রতিনিধিকে
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
• তামাদি আইনের ধারা ২২ এ নতুন কোন বাদী বা বিবাদীকে স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল সম্পর্কে বলা আছে।

যেক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হয় বা কারও স্থলাভিষিক্ত করা হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির জন্য পক্ষভুক্তির তারিখেই মামলাটি করা হয়েছে বলে গণ্য হবে।

Section 22: Effect of substituting or adding new plaintiff or defendant
(1) Where, after the institution of a suit, a new plaintiff or defendant is substituted or added, the suit shall, as regards him, be deemed to have been instituted when he was so made a party. 
 
(2) Nothing in sub-section (1) shall apply to a case where a party is added or substituted owing to an assignment or devolution of any interest during the pendency of a suit or where a plaintiff is made a defendant or a defendant is made a plaintiff.
২২৩.
দেওয়ানী আদালতের রায়ের পুনরীক্ষণের [Review] জন্য দরাখাস্ত করতে হবে-
  1. ৩০ দিন
  2. ৯০ দিন
  3. ২০ দিন
  4. ১৫ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা
♦তামাদি আইনের ১৭৩ অনুচ্ছেদটি দেওয়ানী আদালতের অর্থাৎ সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ বা জেলা জজের রায়ের বিরুদ্ধে রিভিউ করার তামাদির মেয়াদ ৯০ দিন উল্লেখ করেছে।
২২৪.
ধারা ২৯(৩) অনুযায়ী তামাদি আইন কোন ধরনের মামলায় প্রযোজ্য নয়?
  1. চুক্তি আইনের ২৫ ধারার মামলা
  2. ফৌজদারি কার্যবিধির অধীনে মামলা
  3. বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলা
  4. ১৮৮২ সালের সুখাধিকার আইনের আওতাধীন মামলা
সঠিক উত্তর:
বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলা
উত্তর
সঠিক উত্তর:
বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলা
ব্যাখ্যা

• তামাদি আইন,১৯০৮ এর ধারা ২৯ এ বলা আছে-
(১) এই আইনের কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারাকে প্রভাবিত করবে না।

(২) যেক্ষেত্রে কোনো বিশেষ আইনে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য এই আইনের প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অপেক্ষা ভিন্নতর মেয়াদের বিধান রয়েছে, সেক্ষেত্রে এই আইনের ৩ ধারার বিধানসমূহ এইরূপভাবে প্রযোজ্য হবে, যেন উক্ত ভিন্নতর মেয়াদ এই আইনের উক্ত তফসিলেই নির্ধারিত হয়েছে এবং কোন

বিশেষ আইনের বিধান অনুসারে কোন মামলা, আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ গণনার উদ্দেশ্যে-
ক. এই আইনের ৪ ধারা, ৯ হতে ১৮ ধারা ও ২২ ধারার বিধানসমূহ সেই পরিমাণে প্রযোজ্য হবে, যে পরিমাণ তা উক্ত বিশেষ আইনের স্পষ্ট বহির্ভূত নয়; এবং
খ. এই আইনের অবশিষ্ট বিধানসমূহ প্রযোজ্য হবে না।

(৩) এই আইনের কোন বিধান বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

(৪) যে সকল এলাকায় ১৮৮২ সালের সুখাধিকার আইনের আওতায় আপাতত সম্প্রসারিত করা হবে, সেই সকল এলাকা। হতে উদ্ভূত মামলার ক্ষেত্রে আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত 'সুখাধিকার' এবং সংজ্ঞা প্রযোজ্য হবে না।

২২৫.
তামাদি আইনের ধারা ১৮ অনুসারে, জালিয়াতির মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করতে বাধা দেয়ার কারণে তামাদি সময়সীমা গণনা কখন শুরু হয়?
  1. আদালতের রায়ের সময় থেকে
  2. মামলা দায়েরের সময় থেকে
  3. জালিয়াতি আবিষ্কারের সময় থেকে
  4. জালিয়াতি সংঘটনের সময় থেকে
সঠিক উত্তর:
জালিয়াতি আবিষ্কারের সময় থেকে
উত্তর
সঠিক উত্তর:
জালিয়াতি আবিষ্কারের সময় থেকে
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৮ অনুসারে, যদি কোনো ব্যক্তি জালিয়াতির (Fraud) মাধ্যমে তার অধিকার বা শিরোনাম প্রতিষ্ঠা করতে বাধা দেয় বা প্রয়োজনীয় দলিল গোপন করে, তাহলে সময়সীমা গণনা শুরু হবে যেদিন জালিয়াতিটি প্রথম আবিষ্কৃত হয় (বা গোপনকৃত দলিলটি উদ্ধার বা প্রাপ্তির উপায় হয়) সেই দিন থেকে।

⇒ তামাদি আইনের ১৮ ধারার বিধান প্রতারণার ফলাফল- যেক্ষেত্রে কোনো ব্যক্তি একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হয়। কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে সেই অধিকারের বিষয় অথবা যেই স্বত্বের উপর উক্ত অধিকার প্রতিষ্ঠিত সেই বিষয় জানতে দেওয়া হয়নি অথবা যেক্ষেত্রে উক্ত অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে দলিল প্রয়োজনীয়, তা প্রতারণা করে তার নিকট হতে গোপন রাখা হয়েছে, সে সকল ক্ষেত্রে-
(ক)প্রতারণার জন্য দোষী ব্যক্তির বা তার সহযোগীর বিরুদ্ধে, অথবা
(খ) যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময় ভিন্ন অন্যভাবে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে স্বত্ব দাবি করে তার বিরুদ্ধে-
ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন প্রতারণার কথা জানতে পারে, সেদিন হতে অথবা দলিল গোপন করা হয়ে থাকলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে তা উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেদিন হতে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে।
- যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম প্রতারণার কথা জানতে পারে, সেদিন থেকে অথবা দলিল গোপন করা হয়ে থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলটি উত্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে উত্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেদিন থেকে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে।
-----------
⇒ The Limitation Act, 1908, Section 18: Effect of fraud:
Where any person having a right to institute a suit or make an application has, by means of fraud, been kept from the knowledge of such right or of the title on which it is founded, or where any document necessary to establish such right has been fraudulently concealed from him, the time limited for instituting a suit or making an application-
(a) against the person guilty of the fraud or accessory thereto, or
(b) against any person claiming through him otherwise than in good faith and for a valuable consideration,
shall be computed from the time when the fraud first became known to the person injuriously affected thereby, or, in the case of the concealed document, when he first had the means of producing it or compelling its production.

২২৬.
তামাদি আইনের অনুচ্ছেদ ১০৬ অনুযায়ী, ভেঙ্গে যাওয়া অংশীদারী প্রতিষ্ঠানের হিসাব নিকাশের মামলার তামাদি কাল কত বছর?
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৬ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ১০৬ অনুযায়ী, ভেঙ্গে যাওয়া অংশীদারী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ ও লভ্যাংশের জন্য মামলা করার তামাদি কাল ৩ (তিন) বছর।
- এই সময়সীমা গণনা শুরু হয়: প্রতিষ্ঠান ভেঙ্গে যাওয়ার তারিখ থেকে।
সুতরাং, সঠিক উত্তর খ) ৩ বছর।
২২৭.
মৃত বাদী বা আপিলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার আবেদন কত দিনের মধ্যে করতে হবে?
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ৯০ দিন
  4. ১২০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ ১৭৬ অনুসারে, মৃত বাদী বা আপিলকারীর আইনগত প্রতিনিধিকে (Legal representative) মামলার পক্ষভুক্ত করার জন্য আবেদন করতে হবে মৃত্যুর তারিখ থেকে ৯০ দিনের মধ্যে।

⇒ তামাদি আইন, ১৯০৮-এর অনুচ্ছেদ ১৭৬:
দেওয়ানি কার্যবিধির (Code of Civil Procedure) মৃত বাদী অথবা আপীলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার
করার জন্য দেওয়ানি কার্যবিধির অধীন আবেদন করার তামাদির মেয়াদ ৯০ দিন। এমন সময় গণনার শুরু হয় যেদিন বিবাদী বা আপিলকারী মারা যান, সেদিন থেকে।
---------------
⇒ The Limitation Act 1908, Article 176: Under the same Code to have the legal representative of a deceased plaintiff or of a deceased appellant made a party the period of limitation is 90 days. The period begins from the date of the death of the deceased plaintiff or appellant.

২২৮.
তামাদি আইনের প্রথম তফসিল কতটি বিভাগে বিভক্ত?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ (The Limitation Act, 1908)-এর প্রথম তফসিল (First Schedule) তিনটি মূল বিভাগে বিভক্ত।
- প্রতিটি বিভাগে নির্দিষ্ট ধরনের মামলা, আপীল, অথবা দরখাস্তের জন্য তামাদির মেয়াদ (limitation period) নির্ধারিত রয়েছে।
→ প্রথম বিভাগ (First Division):
বিষয়: মোকদ্দমা (Suit) দায়েরের তামাদি সময়সীমা।
ধারা: অনুচ্ছেদ ১ থেকে ১৪৯।
→ দ্বিতীয় বিভাগ (Second Division):
বিষয়: আপীল (Appeal) দায়েরের তামাদি সময়সীমা।
ধারা: অনুচ্ছেদ ১৫০ থেকে ১৫৭।
→ তৃতীয় বিভাগ (Third Division):
বিষয়: দরখাস্ত (Application) দাখিলের তামাদি সময়সীমা।
ধারা: অনুচ্ছেদ ১৫৮ থেকে ১৮৩।

অর্থাৎ তামাদি আইনের প্রথম তফসিলে মোট তিনটি বিভাগ রয়েছে।
- প্রতিটি বিভাগে পৃথকভাবে Suit, Appeal এবং Application সংক্রান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সঠিক উত্তর: খ) তিনটি।
২২৯.
তামাদি আইনের ১৩ ধারা কাদের অনুপস্থিতির সময় তামাদি গণনা থেকে বাদ দেয়?
  1. সাক্ষীর
  2. বাদীর
  3. বিবাদীর
  4. আদালতের কর্মকর্তার
সঠিক উত্তর:
বিবাদীর
উত্তর
সঠিক উত্তর:
বিবাদীর
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৩ (Section 13) অনুযায়ী, যখন বিবাদী (Defendant) বাংলাদেশে অনুপস্থিত থাকেন, তখন তার অনুপস্থিতির সময়টি তামাদি মেয়াদ গণনার সময়ের বাইরে রাখা হবে (excluded from computation of limitation period)। 

⇒ তামাদি আইনের ১৩ ধারা অনুযায়ী,
বাদীর যখন মামলা করার অধিকার জন্মায় তখন যদি বিবাদী উক্ত সময়ে সরকারের কার্যের অংশ হিসাবে দেশের বাইরে থাকে, বিবাদী যতদিন বিদেশে থাকবে ততদিন তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। তাই বলা যায় যে, বিবাদীর বিদেশে অবস্থানের সময়টুকু তামাদি থেকে বাদ যাবে।

⇒ The Limitation Act:- Section 13: Exclusion of time of defendant’s absence from Bangladesh and certain other territories-
In computing the period of limitation prescribed for any suit, the time during which the defendant has been absent from Bangladesh and from the territories beyond Bangladesh under the administration of the Government shall be excluded.
২৩০.
তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত তামাদির মেয়াদের পর দায়েরকৃত প্রত্যেকটি মামলা, আপীল এবং আবেদন খারিজ হবে-
  1. যদি বিবাদী তামাদির প্রশ্ন উত্থাপন করে মামলাটি বারিত বলে দাবী করে
  2. যদি কোন সময় তামাদি মওকুফ প্রার্থনা করে
  3. বিবাদী তামাদির প্রশ্ন উত্থাপন করুক বা না করুক
  4. উপরের কোনটি না
সঠিক উত্তর:
বিবাদী তামাদির প্রশ্ন উত্থাপন করুক বা না করুক
উত্তর
সঠিক উত্তর:
বিবাদী তামাদির প্রশ্ন উত্থাপন করুক বা না করুক
ব্যাখ্যা
♦ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৩ মোতাবেক- প্রথম তফসিলে এতদুদ্দেশ্যে নির্ধারিত তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পর মামলা, আপিল বা দরখাস্ত রুজু, দায়ের বা দাখিল করা হলে বিবাদীপক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, তারপরও উক্ত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে।
২৩১.
তামাদি আইনের কোন ধারা বিলম্ব মওকুফের (Condonation of delay) বিষয়ে কথা বলে?
  1. ধারা ৩
  2. ধারা ৫
  3. ধারা ২৭
  4. ধারা ২৮
সঠিক উত্তর:
ধারা ৫
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৫
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ধারা ৫ অনুযায়ী ৫ টি ক্ষেত্রে তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আদালতকে যথেষ্ট কারণ (sufficient cause) দেখিয়ে সন্তুষ্ট করতে পারলে আদালত বিলম্ব মওকুফ করতে পারে। এটিকে Condonation of delay বা বিলম্ব মওকুফ করা বলে।

তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৫ : বিলম্ব মওকুফ (Condonation of Delay)
- ধারা ৫ অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষে আবেদন গ্রহণযোগ্য করতে হলে পর্যাপ্ত কারণ দেখাতে হবে।
- আদালত যদি "Sufficient Cause" দেখে সন্তুষ্ট হয়, তবে বিলম্ব মওকুফ করতে পারে।
- এই বিধানকে আইনগত ভাষায় Condonation of Delay বলা হয়।

 ধারা ৫ যে ৫টি ক্ষেত্রে প্রযোজ্য:
১) আপিল (Appeal)।
২) আপিলের অনুমতির দরখাস্ত (Leave to appeal)।
৩) রায় পুনর্বিবেচনার দরখাস্ত (Revision)।
৪) রায় পুনঃনিরীক্ষণের দরখাস্ত (Review)।
৫) অন্য কোনো দরখাস্ত (Any other application)।

যেসব ক্ষেত্রে ধারা ৫ প্রযোজ্য নয়:
- মূল মোকদ্দমার ক্ষেত্রে (যেমন: স্বত্ব ঘোষণা, নিষেধাজ্ঞা, অগ্রক্রয় মামলা)।
- কোনো বিশেষ আইনের অধীন মামলা, যেখানে নিজস্ব সময়সীমা নির্ধারিত আছে।
২৩২.
তামাদি আইনের ১১৩ অনুচ্ছেদ অনুসারে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মামলার তামাদি সময়সীমা কত ?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ১ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা

তামাদি আইনের অনুচ্ছেদ চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের (Specific Performance) মামলার তামাদি কাল ১ বছর ।

⇒ তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী: "চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ (Specific Performance of Contract) সম্পর্কিত মামলা দায়ের করার তামাদি সময়সীমা ১ বছর এবং এই সময়সীমা গণনা শুরু হবে চুক্তি পালনের জন্য নির্ধারিত তারিখ অথবা অনুরুপ কোন তারিখ যদি নির্ধারিত না থাকে তাহলে  যেদিন বাদীর যখন অবগত হয় যে চুক্তি পালন অস্বীকৃত হয়েছে।
-------------------
⇒According to Article 113 of the Limitation Act The period of limitation to Institute For specific performance of a contract is
One year. The period begins to run from the date fixed for the performance or  if no such date is fixed, when the plaintiff has notice that performance is refused.

২৩৩.
তামাদি আইনের কত ধারায় বিবাদীর সংজ্ঞা দেয়া হয়েছে?
  1. ২(৩) ধারায়
  2. ২(৮) ধারায়
  3. ২(৪) ধারায়
  4. ২(৬) ধারায়
সঠিক উত্তর:
২(৪) ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২(৪) ধারায়
ব্যাখ্যা
ধারা ২(৪)
'বিবাদী' অর্থে যে ব্যক্তির কাছে থেকে কিংবা যার দ্বারা বিবাদী তার বিরুদ্ধে মামলা রুজু হবার দায়-দায়িত্ব অর্জন করে সে ব্যক্তিকে বুঝায় ।

Section 2(4)
“defendant” includes any person from or through whom a defendant derives his liability to be sued:
২৩৪.
তামাদি আইনের কোন ধার‍ায় 'Condonation of delay' নীতি প্রতিফলিত হয়েছে?
  1. ৪ ধারায়
  2. ৫ ধারায়
  3. ৬ ধারায়
  4. ৮ ধারায়
সঠিক উত্তর:
৫ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫ ধারায়
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ধারা ৫ অনুযায়ী ৫ টি ক্ষেত্রে তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আদালতকে যথেষ্ট কারণ (sufficient cause) দেখিয়ে সন্তুষ্ট করতে পারলে আদালত বিলম্ব মওকুফ করতে পারে। এটিকে Condonation of delay বা বিলম্ব মওকুফ করা বলে। 
তামাদি আইনের ৫ ধার‍ায় 'Condonation of delay' নীতি প্রতিফলিত হয়েছে।

- তামাদি আইনের ৫ ধারার বিধান নিম্নোক্ত ৫টি ক্ষেত্রে প্রযোজ্য -
i) আপিল (Appeal);
ii) আপিল করার অনুমতি দরখাস্ত (Leave to appeal)
iii) রায়ের পুনর্বিচার দরখাস্ত (Revision)
iv) রায়ের পুনঃনিরীক্ষণের দরখাস্ত (Review)
v) অন্য কোনো দরখাস্তে ( Any other application)

-এছাড়া অন্যকোনো ক্ষেত্রে ৫ ধারায় বিলম্ব মওকুফের সুযোগ নেয়া যাবে না।

-১৯০৮ সালের তামাদি আইনের ৫ ধারার বিধান প্রযোজ্য নয়-
i. বিশেষ আইনের ক্ষেত্রে।
ii. মূল মামলার ক্ষেত্রে। যেমন- স্বত্ব ঘোষণা, স্থায়ী নিষেধাজ্ঞা, অগ্রক্রয়ের মোকদ্দমা ইত্যাদি।

- ১৯০৮ সালের তামাদি আইনের ৫ ধারার প্রদত্ত ব্যাখ্যা অনুযায়ী আপিলকারী বা দরখাস্তকারী হাইকোর্ট বিভাগের কোন আদেশ, প্রথা বা রায় দ্বারা তামাদির মেয়াদ গণনা বা নির্ধারণ করার ক্ষেত্রে বিভ্রান্ত হলে তা পর্যাপ্ত কারণ বলে গণ্য হবে। এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী পর্যাপ্ত কারণ বলে গণ্য হবে- মারাত্মক অসুস্থতা, কারাবাস, সরল বিশ্বাসে ভুল, আইনজীবী বা উকিলের ভুল ইত্যাদি।

- তামাদি আইন, ১৯০৮ এর ৫ ধারার অধীন বিলম্ব মওকুফের আবেদন করা যায়। কিন্তু তামাদি আইনের ৫ ধারার বিধান মূল মোকদ্দমা [suit) এর ক্ষেত্রে প্রযোজ্য না।
অর্থাৎ কোন মোকদ্দমা দায়েরে বিলম্ব হলে উক্ত বিলম্ব মওকুফ করার জন্য ৫ ধারায় আবেদন করা হলে, আবেদনটি গ্রহণযোগ্য না।
- ১৯০৮ সালের তামাদি আইনের ৫ ধারা মতে কোন আপিলকারী বা দরখাস্তকারী যদি প্রমাণ করতে পারেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যেও কোন আপিল , রিভিউ বা রিভিশন করতে না পারার পর্যাপ্ত কারণ ছিল মর্মে আদালতকে সন্তুষ্ট করতে পারে সে ক্ষেত্রে তামাদির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে তখন এই ব্যবস্থাকেই আইনের ভাষায় বিলম্ব মওকুফ বলে।
২৩৫.
বন্ধকী অস্থাবর সম্পত্তি উদ্ধারের মোকদ্দমার তামাদির মেয়াদ কত বছরের?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ১২ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৫

আমানত গ্রহীতা বা বন্ধক গ্রহীতার নিকট থেকে‌ আমানতী বা বন্ধকী অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা
তামাদি- ৩০ বছর
সময় গণনা শুরু- আমানত রাখা বা বন্ধক দেওয়ার তারিখ হতে।
২৩৬.
হাজির হতে ব্যর্থ হওয়া বা সমন–খরচ জমা না দেওয়ার ফলে মামলা খারিজ হলে সেই খারিজ আদেশ বাতিলের দরখাস্ত দাখিলের তামাদি সময়-
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা

অনুচ্ছেদ-১৬৩
হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য বা গরহাজিরার ফলে [default of appearance] বা সমন জারীর খরচ জমা না দেওয়ার জন্য অথবা খরচার জামানত দাখিল না করার জন্য মামলা খারিজ আদেশ বাতিল করার জন্য দরখাস্ত [to set aside an order of dismissal]

তামাদি- ৩০ দিন।
সময় গণনা শুরু -খারিজ হওয়ার তারিখ হতে।

২৩৭.
ক-এর পক্ষে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের অধিকার সৃষ্টি হওয়ার ১১ বছর পর সে সাবালকত্ব অর্জন করে। সাধারণ নিয়ম অনুসারে ক-এর হাতে মামলা দায়ের করার জন্য আরও ১ বছর সময় আছে। ক- অতিরিক্ত আরও কত বছর সময় পাবে?
  1. সময় পাবে না
  2. ১১ বছর
  3. ২ বছর
  4. ৩ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
♦তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৮ অনুসারে- যে মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের বা দরখাস্ত দাখিল করতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসানে বা মৃত্যুর পর তা কোনো কিছুই তিন বৎসরের অধিক বর্ধিত করেছে বলে গণ্য হবে না।
♦সাধারণত স্বত্বের মামলার তামাদি মেয়াদ ১২ বছর,  যেহেতু ক ১১ বছর পর সাবালক হয়েছে ও মামলা করার অধিকারী হয়েছে। আইনগত ভাবে মামলা করার শুধু মাত্র এক বছর সময় বাকি থাকে।
♦কিন্তু তামাদি আইনের ৮ ধারার বিশেষ ব্যতিক্রম অনুযায়ী আইনগত অপারগতা অবসান হওয়ার পর মামলা করার জন্য তিন বছর সময় পাবে । অর্থাৎ সাবালক হওয়ার পরে ক মামলা করার জন্য মোট  তিন বছর সময় পাবে। এক্ষেত্রে ক তার স্বত্বের অধিকারের মামলার এক বছর মেয়াদের সাথে অতিরিক্ত  দুই বছর সময় বেশি পাবে।
বি:দ্র: ৮ ধারার উদাহরণ: (ক)
⇒ 'ক' নাবালক থাকাকালে মিরাস আদায়ের জন্য মামলা করিবার অধিকার লাভ করে। ইহার ১১ বৎসর পর সে সাবালক হয়। সাধারণ আইন অনুসারে ক মামলা দায়ের করিবার জন্য মাত্ৰ অবশিষ্ট এক বৎসর সময় পায়। কিন্তু ৬ ধারা ও অত্র ধারা অনুসারে সে আরও দুই বৎসর অতিরিক্ত সময় পাইবে। অর্থাৎ সাবালক হইবার পর তিন বৎসরের মধ্যে সে মামলা দায়ের করিতে পারিবে৷
২৩৮.
লিখিত দলিল বা চুক্তির ভুলের কারণে প্রতিকার লাভের মামলার তামাদির মেয়াদ কত?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
⇒The Limitation Act, 1908 এর প্রথম তফসিলের অনুচ্ছেদ ৯৬ এর বিধান ভুলের কারণে প্রতিকার লাভের মামলার তামাদির মেয়াদ ৩ বছর।

- প্রতারণা বা পক্ষগণের পারস্পরিক ভুলের কারণে লিখিত দলিল বা চুক্তি সত্যিকারভাবে পক্ষগণের উদ্দেশ (intention) প্রকাশ না করলে, প্রকৃত উদ্দেশ্য দলিলে সন্নিবেশ করার জন্য দলিল সংশোধন করা যায়। দলিল সংশোধনের তামাদির মেয়াদ ৩ বছর (‘তামাদি আইন, ১৯০৮' অনুচ্ছেদ ৯৫ ও ৯৬)।

- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারার অধীন দলিল সংশোধনের প্রতিকার শুধুমাত্র লিখিত চুক্তি সংশোধনের ক্ষেত্রে বা অন্য যেকোনো লিখিত দলিল সংশোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
- দলিল সংশোধন করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। (Discretionary Power)
- চুক্তি বা দলিলের পক্ষগণ বা তাদের প্রতিনিধিরা দলিল সংশোধনের জন্য মামলা করতে পারে।
২৩৯.
তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবেনা -
  1. ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে
  2. বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ এর ক্ষেত্রে
  3. মূল ফৌজদারী মামলায়
  4. উল্লিখিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
ব্যাখ্যা

তামাদি আইন, ১৯০৮ এর ধারা ২৯ এ বলা আছে-
(১) এই আইনের কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারাকে প্রভাবিত করবে না।
(২) যেক্ষেত্রে কোনো বিশেষ আইনে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য এই আইনের প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অপেক্ষা ভিন্নতর মেয়াদের বিধান রয়েছে, সেক্ষেত্রে এই আইনের ৩ ধারার বিধানসমূহ এইরূপভাবে প্রযোজ্য হবে, যেন উক্ত ভিন্নতর মেয়াদ এই আইনের উক্ত তফসিলেই নির্ধারিত হয়েছে এবং কোন
বিশেষ আইনের বিধান অনুসারে কোন মামলা, আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ গণনার উদ্দেশ্যে-
ক. এই আইনের ৪ ধারা, ৯ হতে ১৮ ধারা ও ২২ ধারার বিধানসমূহ সেই পরিমাণে প্রযোজ্য হবে, যে পরিমাণ তা উক্ত বিশেষ আইনের স্পষ্ট বহির্ভূত নয়; এবং
খ. এই আইনের অবশিষ্ট বিধানসমূহ প্রযোজ্য হবে না।
(৩) এই আইনের কোন বিধান বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
(৪) যে সকল এলাকায় ১৮৮২ সালের সুখাধিকার আইনের আওতায় আপাতত সম্প্রসারিত করা হবে, সেই সকল এলাকা। হতে উদ্ভূত মামলার ক্ষেত্রে আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত 'সুখাধিকার' এবং সংজ্ঞা প্রযোজ্য হবে না।

উল্লেখ্য যে, মূল ফৌজদারী মামলায় তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবেনা।

২৪০.
ধারা ২(৭) অনুসারে 'সরল বিশ্বাসে করা কাজ' হিসেবে কোনটি বিবেচিত হবে না?
  1. যথাযথ মনোযোগের সাথে করা কাজ
  2. যথাযথ সাবধানতা ও মনোযোগ ছাড়া করা কাজ
  3. উদ্দেশ্যহীনভাবে করা কাজ
  4. যথাযথ সাবধানতার সাথে করা কাজ
সঠিক উত্তর:
যথাযথ সাবধানতা ও মনোযোগ ছাড়া করা কাজ
উত্তর
সঠিক উত্তর:
যথাযথ সাবধানতা ও মনোযোগ ছাড়া করা কাজ
ব্যাখ্যা
• ধারা ২(৭)-
‘সরল বিশ্বাস' অর্থে যথার্থ যত্ন কিংবা সাবধানতা ও মনোযোগের সহিত করা হয়নি- এমন কোন কিছুই সরল বিশ্বাসে করা হয়েছে বলে পরিগণিত হবে না।

Section 2(4)
“good faith”: nothing shall be deemed to be done in good faith which is not done with due care and attention.
২৪১.
তামাদি আইনের প্রথম তফসিলের ১৫০ অনুচ্ছেদ অনুসারে, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করার জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হবে?
  1. ৭ দিন
  2. ২০ দিন
  3. ৩০ দিন
  4. ৬০ দিন
সঠিক উত্তর:
৭ দিন
উত্তর
সঠিক উত্তর:
৭ দিন
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের প্রথম তফসিলের ১৫০ অনুচ্ছেদ অনুসারে, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করার জন্য ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সময়সীমা দণ্ডাদেশের তারিখ থেকে গণনা করা হয়।
- এই বিধানটি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
- মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করার সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত (৭ দিন) হওয়ার কারণ হলো, মৃত্যুদণ্ড একটি গুরুতর শাস্তি এবং এর বিরুদ্ধে দ্রুত আইনি প্রতিকার পাওয়া জরুরি।
- এই সময়সীমা দায়রা আদালত বা হাইকোর্ট কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের ক্ষেত্রে প্রযোজ্য।

উদাহরণ:
যদি কোনো ব্যক্তিকে দায়রা আদালত বা হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে, তাহলে সেই ব্যক্তি বা তার আইনগত প্রতিনিধি দণ্ডাদেশের তারিখ থেকে ৭ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবেন।

⇒ সুতরাং, সঠিক উত্তর হলো ক) ৭ দিন।
২৪২.
তামাদি আইনের ২৯ ধারা অনুসারে, নিচের কোন মোকদ্দমার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়?
  1. ঋণ আদায়ের মোকদ্দমা
  2. চুক্তি আইনের অধীনে মোকদ্দমা
  3. ডিভোর্স আইনের অধীনে মোকদ্দমা
  4. সম্পত্তি আইনের অধীনে মোকদ্দমা
সঠিক উত্তর:
ডিভোর্স আইনের অধীনে মোকদ্দমা
উত্তর
সঠিক উত্তর:
ডিভোর্স আইনের অধীনে মোকদ্দমা
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ২৯ ধারা অনুযায়ী, ডিভোর্স আইন (Divorce Act) এর অধীনে দায়ের করা কোনো মোকদ্দমা তামাদি আইনের আওতায় আসে না।
- এই আইন অনুযায়ী, ডিভোর্স সম্পর্কিত মামলাগুলির জন্য আলাদা তামাদি আইন প্রযোজ্য হতে পারে এবং তামাদি আইনের সাধারণ বিধানগুলি এই ধরনের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

⇒ তামাদি আইনের ২৯ ধারা সংরক্ষণ:
(১) এই আইনের কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারাকে প্রভাবিত করবে না।
(২) যেক্ষেত্রে কোনো বিশেষ আইনে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য এই আইনের প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অপেক্ষা ভিন্নতর মেয়াদের বিধান রয়েছে, সেক্ষেত্রে এই আইনের ৩ ধারার বিধানসমূহ এইরূপভাবে প্রযোজ্য হবে, যেন উক্ত ভিন্নতর মেয়াদ এই আইনের উক্ত তফসিলেই নির্ধারিত হয়েছে এবং কোন বিশেষ আইনের বিধান অনুসারে কোন মামলা, আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ গণনার উদ্দেশ্যে-
ক. এই আইনের ৪ ধারা, ৯ হতে ১৮ ধারা ও ২২ ধারার বিধানসমূহ সেই পরিমাণে প্রযোজ্য হবে, যে পরিমাণ তা উক্ত বিশেষ আইনের স্পষ্ট বহির্ভূত নয়; এবং
খ. এই আইনের অবশিষ্ট বিধানসমূহ প্রযোজ্য হবে না।
(৩) এই আইনের কোন বিধান বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
(৪) যে সকল এলাকায় ১৮৮২ সালের সুখাধিকার আইনের আওতায় আপাতত সম্প্রসারিত করা হবে, সেই সকল এলাকা। হতে উদ্ভূত মামলার ক্ষেত্রে আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত 'সুখাধিকার' এবং সংজ্ঞা প্রযোজ্য হবে না।
----------
⇒ The Limitation Act:- Section- 29. Savings:
(1) Nothing in this Act shall affect section 25 of the Contract Act, 1872. 
(2) Where any special law prescribes for any suit, appeal or application a period of limitation different from the period prescribed therefore by the first schedule, the provision of section 3 shall apply, as if such period were prescribed therefor in that schedule, and for the purpose of determining any period of limitation prescribed for any suit, appeal or application by any special law- 
(a) the provisions contained in section 4, sections 9 to 18, and section 22 shall apply only in so far as, and to the extent to which, they are not expressly excluded by such special  law; and 
(b) the remaining provisions of this Act shall not apply. 
(3) Nothing in this Act shall apply to suits under the Divorce Act. 
(4) Sections 26 and 27 and the definition of “easement” in section 2 shall not apply to cases arising in territories to which the Easements Act, 1882, may for the time being extend.
২৪৩.
একজন সাংবাদিক একটি ম্যাগাজিনে ‘প’-এর সম্পর্কে একটি মিথ্যা খবর ছাপায়, যা তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করে। যদি ‘প’ মানহানির ক্ষতিপূরণের জন্য মামলা করতে চায়, তবে তাকে খবর ছাপানোর কতদিনের মধ্যে মামলা করতে হবে?
  1. ৬ মাসের মধ্যে
  2. ১ বছরের মধ্যে
  3. ২ বছরের মধ্যে
  4. ৩ বছরের মধ্যে
সঠিক উত্তর:
১ বছরের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
১ বছরের মধ্যে
ব্যাখ্যা
• তামাদি আইন, ১৯০৮: অনুচ্ছেদ ২৪:
লিখিত কুৎসা (Libel) দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা;
তামাদি মেয়াদ - ১ বছর;
গণনা শুরু - মানহানিকর বিষয় যখন প্রকাশিত হয় তখন থেকে।
২৪৪.
ডিক্রি জারীর জন্য প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হবে?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
The Limitation Act, 1908 এর ১৮২ অনুচ্ছেদ অনুযায়ী-

ডিক্রি জারির প্রথম দরখাস্ত বা আবেদন করার তামাদির মেয়াদ ৩ বছর। তবে উক্ত ডিক্রি বা আদেশের সইমোহুরি নকল (Certified Copy) যদি রেজিস্টার্ড হয় সেক্ষেত্রে তামাদির মেয়াদ ৬ বছর।

সাধারনত নিষেধাজ্ঞার ডিক্রি ব্যতীত অন্যান্য ডিক্রির ক্ষেত্রে জারির জন্য আবেদনের সময়সীমা সর্বোচ্চ ১২ বছর। তবে প্রতারণা, প্রবঞ্চনা বা শক্তি প্রয়োগের দ্বারা বাধাপ্রাপ্ত হলে ১২ বছরের পরও ডিক্রি জারির আবেদন করা যায়।
২৪৫.
আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হয় না কোন ধারা মতে?
  1. তামাদি আইনের ৪ ধারা মতে
  2. তামাদি আইনের ৫ ধারা মতে
  3. তামাদি আইনের ৩ ধারা মতে
  4. তামাদি আইনের ৬ ধারা মতে
সঠিক উত্তর:
তামাদি আইনের ৪ ধারা মতে
উত্তর
সঠিক উত্তর:
তামাদি আইনের ৪ ধারা মতে
ব্যাখ্যা
♦তামাদি আইনের ৪ ধারা অনুযায়ী কোন মামলা, আপিল বা দরখাস্ত দায়েরের নির্ধারিত সময়ের শেষ দিন অর্থাৎ তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন যদি আদালত বন্ধ থাকে, সেক্ষেত্রে আদালত যেদিন পুনরায় খুলবে সেদিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত/আবেদন দায়ের বা রুজু করা যাবে।
২৪৬.
যে মামলার তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোন বিধান নেই সে মামলার তামাদির সময়সীমা কত?
  1. ২ বছর
  2. ৪ বছর
  3. ৬ বছর
  4. ৮ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা

যে মামলার তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোন বিধান নেই সে মামলার তামাদির সময়সীমা-৬ বছর।

তামাদি আইনের ১২০ অনুচ্ছেদে বলা হয়েছে, যেসকল মামলার জন্য তামাদির মেয়াদ এই তফসিলে উল্লেখ নেই, সেগুলো সাধারণত ৬ বছরের মধ্যে দায়ের করতে হয়।
----------------------------
Article 120-
Suit for which no period of limitation is provided elsewhere in this schedule  is -6 years from the time when the right to sue accrues.

২৪৭.
তামাদি আইনের ধারা ২৬ অনুযায়ী, সুখাধিকার অর্জনের জন্য সরকারি সম্পত্তিতে কত বছর শান্তিপূর্ণভাবে ভোগ করতে হয়?
  1. ১২ বছর
  2. ২০ বছর
  3. ৩০ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ২৬ অনুযায়ী সাধারণ সম্পত্তির ক্ষেত্রে সুখাধিকার (Easement) অর্জনের জন্য ২০ বছর শান্তিপূর্ণ, অবিরাম ও বিরোধপূর্ণভাবে ভোগ করতে হয়।
সরকারি সম্পত্তির ক্ষেত্রে এই সময়সীমা ৬০ বছর।
অতএব, সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জনের জন্য সঠিক উত্তর ৬০ বছর।

⇒ তামাদি আইনের ২৬ ধারার বিধান: অধিকার অর্জন (ইজমেন্ট):
(১) যদি কোনো ভবনের সাথে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার শান্তিপূর্ণভাবে ইজমেন্ট হিসেবে এবং আইনগত অধিকারের মাধ্যমে কোনো বিরতি ছাড়াই বিশ বছর ধরে উপভোগ করা হয়, তাহলে সেই ভবনের জন্য আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার একটি পরম ও চূড়ান্ত অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এছাড়াও, যদি কোনো রাস্তা, জলাধার, পানির ব্যবহার বা অন্য কোনো ইজমেন্ট (ইতিবাচক বা নেতিবাচক) শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে, দাবি করা অধিকার হিসেবে এবং কোনো বিরতি ছাড়াই বিশ বছর ধরে উপভোগ করা হয়, তাহলে সেই রাস্তায় যাতায়াতের অধিকার, জলাধার বা পানির ব্যবহারের অধিকার, বা অন্য ইজমেন্টও চূড়ান্ত ও অপরিবর্তনীয় অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এই বিশ বছরের প্রতিটি সময়কালটি সেই মামলার দুই বছরের মধ্যে শেষ হতে হবে, যার মাধ্যমে এই অধিকারটি আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে।
(২) যদি যে সম্পত্তির উপর অধিকার দাবি করা হয়, সেটি সরকারের মালিকানাধীন হয়, তবে বিশ বছরের স্থলে ষাট বছর বিবেচনা করা হবে।
ব্যাখ্যা: এই ধারা অনুযায়ী, কোনো বাধা তখনই "বিরতি" হিসেবে গণ্য হবে, যখন আসল ব্যবহার বা ভোগ বন্ধ হয়ে যাবে এবং বাধাটি কোনো ব্যক্তির দ্বারা সৃষ্ট হবে যিনি দাবি করা অধিকারী নন। তাছাড়া, এই বাধাটি দাবি করা ব্যক্তির নজরে আসার এক বছরের মধ্যে সেই ব্যক্তি তা মেনে নিলে, সেটিকে বাধা হিসেবে গণ্য করা হবে।
---------------
⇒ The Limitation Act, 1908, Section-26. Acquisition of right to easements:
(1) Where the access and use of light or air to and for any building have been peaceably enjoyed therewith as an easement, and as of right, without interruption, and for twenty years,
and where any way or watercourse, or the use of any water, or any other easement (whether affirmative or negative) has been peaceably and openly enjoyed by any person claiming title thereto as an easement and as of right without interruption, and for twenty years,
the right to such access and use of light or air, way, water-course, use of water, or other easement shall be absolute and indefeasible.
Each of the said periods of twenty years shall be taken to be a period ending within two years next before the institution of the suit wherein the claim to which such period relates is contested.
(2) Where the property over which a right is claimed under sub-section (1) belongs to the Government, that sub-section shall be read as if for the words “twenty years” the words “sixty years” were substituted.
Explanation: Nothing is an interruption within the meaning of this section, unless where there is an actual discontinuance of the possession or enjoyment by reason of an obstruction by the act of some person other than the claimant, and unless such obstruction is submitted to or acquiesced in for one year after the claimant has notice thereof and of the person making or authorising the same to be made.
২৪৮.
নতুনভাবে পক্ষভুক্ত বিবাদীর জন্য কোন তারিখে মামলার দায়ের হয়েছে বলে গণ্য করতে হবে?
  1. যেদিন মূল মামলাটি দায়ের করা হয়েছিলো
  2. যেদিন বিবাদী স্থলাভিষিক্ত হয়েছিলো
  3. যেদিন মূল মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছিলো
  4. যেদিন স্থলাভিষিক্তের জন্য আবেদন করা হয়েছিলো
সঠিক উত্তর:
যেদিন বিবাদী স্থলাভিষিক্ত হয়েছিলো
উত্তর
সঠিক উত্তর:
যেদিন বিবাদী স্থলাভিষিক্ত হয়েছিলো
ব্যাখ্যা
• তামাদি আইনের ধারা ২২ এ নতুন কোন বাদী বা বিবাদীকে স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল সম্পর্কে বলা আছে।

যেক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হয় বা কারও স্থলাভিষিক্ত করা হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির জন্য পক্ষভুক্তির তারিখেই মামলাটি করা হয়েছে বলে গণ্য হবে।

তবে, যেক্ষেত্রে মামলা স্থগিত থাকার সময় স্বত্বাপণ কিংবা কোন স্বত্ব হস্তান্তরের কারণে কাউকে পক্ষভুক্ত কিংবা স্থলাভিষিক্ত করা হয় বা যেক্ষেত্রে বাদীকে বিবাদীতে কিংবা বিবাদীকে বাদীতে রূপান্তরিত করা হয় সেক্ষেত্রে ১ উপধারার কোন কিছুই প্রয়োগযোগ্য হবে না।

Section 22: Effect of substituting or adding new plaintiff or defendant
(1) Where, after the institution of a suit, a new plaintiff or defendant is substituted or added, the suit shall, as regards him, be deemed to have been instituted when he was so made a party. 
 
(2) Nothing in sub-section (1) shall apply to a case where a party is added or substituted owing to an assignment or devolution of any interest during the pendency of a suit or where a plaintiff is made a defendant or a defendant is made a plaintiff.
২৪৯.
তামাদি আইনের ধারা ৮ অনুযায়ী কোন মামলায় ধারা ৬ ও ৭–এর সুবিধা প্রযোজ্য নয়?
  1. ঘোষণামূলক মামলা
  2. ক্ষতিপূরণ মামলা
  3. দখল পুনরুদ্ধার মামলা
  4. অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলা
সঠিক উত্তর:
অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলা
উত্তর
সঠিক উত্তর:
অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলা
ব্যাখ্যা

• তামাদি আইনের ধারা ৮ হচ্ছে ৬ ও ৭ ধারার আইনগত অপারগতার ব্যতিক্রম। নিম্নলিখিত ক্ষেত্রে ৬ এবং ৭ ধারার বিধান প্রযোজ্য হবে না-

১. অগ্রক্রয়ের (pre-emption) অধিকার বলবৎকরণের মামলায়, এবং

২. আইনগত অপারগতার অবসান হওয়ার পর বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার তিন (৩) বছরের বেশী সময় তামাদির মেয়াদ থাকবে না এবং সর্বোচ্চ এই ৩ বৎসরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ যেক্ষেত্রে ৬ বা ৭ ধারায় আইনগত অপারগতার সুবিধা প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে উক্ত আইনগত অক্ষমতার অবসান হওয়ার পর সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে অন্যথায় মামলা খারিজ হবে।

২৫০.
স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত প্রদত্ত রায় পুনঃনিরীক্ষণের [Review] জন্য দরখাস্ত দাখিলের তামাদির মেয়াদ?
  1. ৭ দিন
  2. ১৫ দিন
  3. ২০ দিন
  4. ৩০ দিন
সঠিক উত্তর:
১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিন
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ- ১৬১ এর বিধান: [Court of Small Causes] স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় অথবা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত হিসাবে বিচার ক্ষমতাপ্রাপ্ত কোন আদালত কর্তৃক অনুরূপ এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনঃনিরীক্ষণের [Review] জন্য দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ ১৫ দিন

সময় গণনা শুরু- ডিক্রি বা আদেশের প্রদানের তারিখ হতে।
২৫১.
চুক্তি বাতিল (Rescission) করার মামলা দায়েরের সময়সীমা কত?
  1. ৬ মাস
  2. ১ বছর
  3. ২ বছর
  4. ৩ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারায় চুক্তি রদের মামলা (For recession of a contract) দায়েরের তামাদির মেয়াদ ১১৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

তামাদি আইনের অনুচ্ছেদ- ১১৪ অনুযায়ী,
চুক্তি প্রত্যাহার করার মামলা যে সকল বিষয় বাদীকে চুক্তি বাতিল করার অধিকার‌ প্রদান করে, সেগুলি সম্পর্কে বাদী প্রথম অবগত হওয়ার ১ বছরের মধ্যে করতে হবে।
২৫২.
তামাদি আইনের অনুচ্ছেদ-১১৯ অনুযায়ী দত্তক গ্রহণ বৈধ হয়েছে এই মর্মে ঘোষণার মামলার তামাদি কত?
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৬ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা

তামাদি আইনের অনুচ্ছেদ-১১৯ ধারা অনুযায়ী দত্তক গ্রহণ বৈধ হয়েছে এই মর্মে ঘোষণার মামলার তামাদি ৬ বছর।

⇒ তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ ১১৯ অনুযায়ী: পোষ্য বা দত্তক গ্রহণ( adoption) গ্রহণ বৈধ হয়েছে এই মর্মে ঘোষণার মামলা করতে হবে ৬ বছরের মধ্যে। এই সময় গণনা শুরু হবে দত্তক পুত্ররূপে দত্তক পুত্রের অধিকার যখন হস্তক্ষেপ করা হয়।

⇒ According to Article 119 of the Limitation Act,1908, The period of Limitation  to obtain a declaration that an adoption is valid is 6 years. The period begins when the rights of the adopted son, as such, are interfered with.

২৫৩.
সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্যকোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমি একনাগাড়ে কত বছর ধরে ভোগ করতে হবে?
  1. ১২ বছর
  2. ২০ বছর
  3. ২৫ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা
⇒ Easement Right মানে হল সুখাধিকার। সুখাধিকার বলতে বোঝায় এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তির সম্পত্তি অন্য ব্যক্তি বিশেষ কোন উদ্দেশ্যে ব্যবহার করে।
- তামাদি আইনের ২৬ ধারায় সুখাধিকার অর্জনের বিধান রয়েছে।
-২৬ ধারা অনুযায়ী কোন দালানে আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার অথবা স্থল ও জল পথের ব্যবহার অথবা পানির ব্যবহার অথবা যে কোন সুখাধিকার অব্যাহতভাবে ২০ বছর (সরকারি সম্পত্তিতে ৬০ বছর) ধরে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করলে উক্ত সুখাধিকার নিরঙ্কুশ ও অলঙ্ঘনীয় অধিকারে পরিণত হবে।

⇒ অর্থাৎ ২৬ ধারামতে কোন দালানে আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার অথবা স্থল ও জল পথের ব্যবহার অথবা পানির ব্যবহার অব্যাহতভাবে ২০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করলে সুখাধিকার অর্জন করা যায়।

⇒ সুখাধিকারের ক্ষেত্রে ২০ বছর বলতে মামলা দায়েরের তারিখের অব্যবহিত পূর্ববর্তী ২ বছরের মধ্যে সমাপ্ত ২০ বছরকে বুঝায় । তবে সরকারি সম্পত্তির উপর সুখাধিকার অর্জন করতে হলে ৬০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করতে হবে। ২৬ ধারায় সুখাধিকার বলতে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের সুখাধিকারকে বোঝায়।

⇒ ২৬ ধারা অনুযায়ী সুখাধিকার আলো, বায়ু প্রবেশ ও ব্যবহার, স্থল ও জল পথের ব্যবহার এবং পানির ব্যবহারকে অন্তর্ভুক্ত করে।

⇒ সুখাধিকার বা ব্যবহার স্বত্ব (ইজমেন্ট রাইট)- ১৮৮২ সালের ইজমেন্ট রাইট অ্যাক্ট এর ৪ ধারায় সুখাধিকারের (ইজমেন্ট রাইট) সংজ্ঞা রয়েছে। সুখাধিকার বলতে এমন এক সুবিধাভোগী স্বত্বের অধিকারকে বুঝায় যা দ্বারা কোনো জমির মালিক বা দখলকার তার জমির সুবিধাজনক ভোগের জন্য অপর কোনো ব্যক্তির জমির উপর দিয়ে কিছু করতে বা করা অব্যাহত রাখতে, কোনো কিছু নিবৃত্ত করতে বা নিবৃত্ত অব্যাহত রাখতে পারে।


⇒ তামাদি আইন, ১৯০৮ এর ২৬ ধারায় সুখাধিকার অর্জন [ Acquisition of right to easements) নিয়ে আলোচনা করা হয়েছে।
- মালিক না হয়েও অন্যের জমি ব্যবহার করার অধিকার হলো সুখাধিকার। সুখাধিকার [Easement] এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোন ব্যক্তির জমি বিশেষ কোন উদ্দেশ্যে ব্যবহার করে যেমন আলো বাতাসের অধিকার, চলাচলের অধিকার ইত্যাদি।

⇒ তামাদি আইনের ২৬ ধারার বিধান: সুখাধিকার সমূহ অর্জন (Acquisition of right to easements):
(১) যেইক্ষেত্রে কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসাবে এবং অধিকার হিসাবে অব্যাহতভাবে এবং বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ করা হইয়াছে,
এবং যেইক্ষেত্রে কোন পথ বা জলস্রোত অথবা কোন পানির ব্যবহার অথবা অন্য যে কোন সুখাধিকার (ইতিবাচক, নৈতিবাচক যাহাই হউক না কেন) কোন ব্যক্তি সুখাধিকার ও অধিকার হিসাবে উহাতে স্বত্ব দাবি করিয়া অব্যাহতভাবে এবং বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করিয়াছে, সেইক্ষেত্রে অনুরূপ আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার অথবা অন্য কোন সুখাধিকার নিরঙ্কুশ ও অলংঘনীয় অধিকারে পরিণত হইবে।
যদি কোন মামলায় উক্তরূপ কোন অধিকারের দাবির বিরোধিতা করা হয়, সেই মামলায় উক্ত উভয় ক্ষেত্রেই বিশ বৎসর বলিতে মামলা দায়েরের তারিখের অব্যবহিত পূর্ববতী দুই বৎসরের মধ্যে সমাপ্ত বিশ বৎসর বুঝাইবে।
(২) যে সম্পত্তির উপর (১) উপধারা অনুসারে অধিকার দাবি করা হয়, তাহা যদি সরকারের সম্পত্তি হয় তবে উক্ত উপধারায় বিশ বৎসর কথাগুলির স্থলে ষাট বৎসর কথাগুলি প্রতিস্থাপিত হইবে।

ব্যাখ্যা: এই ধারার অর্থানুসারে কোন কিছুই ব্যাহত হইবে না যদি দাবিদার ব্যতীত অন্য কোন লোকের কার্য দ্বারা বাধার ফলে দখল বা ভোগে প্রকৃত বিরতি না হয় এবং যদি উক্ত বাধা মানিয়া না লওয়া হয় অথবা উহাতে মৌন সম্মতি প্রকাশ না করা হয় এবং তাহা দাবিদারের গোচরীভূত হইবার পর এক বৎসর অতিবাহিত হয়।

উদাহরণ:
(ক) পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য ১৯১১ সালে একটি মামলা দায়ের করা হয়। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে কিন্তু পথ চলার অধিকারের প্রতি অস্বীকৃতি জানায়। বাদী প্রমাণ করে যে, সে এই অধিকার ১৮৯০ সালের ১লা জানুয়ারি হইতে ১৯১০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে উহাতে সুখাধিকার হিসাবে স্বত্ব দাবি করিয়া শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করিয়াছে। বাদী স্বীয় অনুকূলে রায় পাইবার অধিকারী।

(খ) অনুরূপ এক মামলায় বাদী দাবি করে যে, সে এই অধিকার শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে বিশ বৎসর যাবত ভোগ করিয়াছে, বিবাদী প্রমাণ করে যে, ঐ বিশ বৎসরের মধ্যে বাদী একবার এই অধিকার ভোগের জন্য তাহার অনুমতি প্রার্থনা করিয়াছিল। মামলাটি খারিজ হইয়া যাইবে।
২৫৪.
তামাদি আইনের ১৬ ধারা কোন বিষয়ে প্রযোজ্য?
  1. ফৌজদারি মামলায়
  2. চুক্তি সম্পর্কিত মামলায়
  3. বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায়
  4. নিলাম বিক্রয় রদ সম্পর্কিত মামলায়
সঠিক উত্তর:
নিলাম বিক্রয় রদ সম্পর্কিত মামলায়
উত্তর
সঠিক উত্তর:
নিলাম বিক্রয় রদ সম্পর্কিত মামলায়
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ১৬ ধারা নিলাম বিক্রয় সম্পর্কে বলা আছে-
’ডিক্রি জারির জন্য কোন সম্পত্তি বিক্রয়’ অর্থাৎ নিলাম বিক্রয় রদ করার জন্য মামলা দায়ের করা হলে, মামলা যতদিন চলবে সেই সময় নিলাম গ্রহীতার বা যিনি নিলাম কিনেছেন তার উক্ত সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করার প্রয়োজন হলে নিলাম রদ করার মামলায় যে সময় ব্যয় হয়েছে, তা তামাদি মেয়াদ থেকে বাদ যাবে।

Section 16: Exclusion of time during which proceedings to set aside execution-sale are pending:
In computing the period of limitation prescribed for a suit for possession by a purchaser at a sale in execution of a decree, the time during which a proceeding to set aside the sale has been prosecuted shall be excluded.
২৫৫.
তামাদি আইনের অনুচ্ছেদ-৫২ অনুসারে ধারে বিক্রিত পণ্যের মূল্য আদায়ের মামলার তামাদির মেয়াদ কত?
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৬ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ-৫২ অনুযায়ী, যদি কোনো পণ্য ধারে বিক্রি বা অর্পণ করা হয় এবং তার মূল্য পরিশোধের সময় নির্ধারিত না থাকে, তবে মূল্য আদায়ের জন্য মামলা পণ্য অর্পণের তারিখ থেকে ৩ বছরের মধ্যে করতে হবে।
- অর্থাৎ, যদি বিক্রেতা বা মালিক পণ্য বিক্রি করেন, কিন্তু ক্রেতা মূল্য পরিশোধে দেরি করেন এবং নির্দিষ্ট সময় না জানান, তাহলে ৩ বছরের মধ্যে সেই মূল্য আদায়ের জন্য মামলা করতে হবে।

উদাহরণ:
- আপনি কাউকে কোনো মালামাল বা পণ্য দেন, কিন্তু দাম দেওয়ার নির্দিষ্ট সময় বলেননি। তাহলে তিনি যদি দাম না দেন, আপনি ডেলিভারির তারিখ থেকে ৩ বছরের মধ্যে মামলা করতে পারবেন।
২৫৬.
তামাদি আইনের ১৫ ধারায় নির্দেশিত সময় কিভাবে গণনা করা হবে?
  1. মামলার প্রক্রিয়া শুরু হওয়ার দিন থেকে
  2. মামলার পিটিশন জমা দেওয়ার দিন থেকে
  3. নিষেধাজ্ঞা বা আদেশের বলবৎ থাকা সময় যোগ করে
  4. নিষেধাজ্ঞা বা আদেশের বলবৎ থাকা সময় বাদ দিয়ে
সঠিক উত্তর:
নিষেধাজ্ঞা বা আদেশের বলবৎ থাকা সময় বাদ দিয়ে
উত্তর
সঠিক উত্তর:
নিষেধাজ্ঞা বা আদেশের বলবৎ থাকা সময় বাদ দিয়ে
ব্যাখ্যা
• তামাদি আইনের ১৫ ধারার বিধান অনুযায়ী, কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হইবে-
(১) যেই মামলা বা ডিক্রি জারির দরখাস্ত দায়ের বা জারি কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে, তার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময়, যতদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল, যেদিন তা প্রদত্ত হয়েছিল এবং যেদিন তা প্রত্যাহার করা হয়েছিল, তা বাদ দিতে হবে।

(২) যেই মামলার জন্য বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের বিধান অনুসারে নোটিশ দেয়া হয়েছে, তার জন্য নির্ধারিত মেয়াদ গণনায় নোটিশের কাল বাদ দিতে হবে।

Section 15: Exclusion of time during which proceedings are suspended-
(1) In computing the period of limitation prescribed for any suit or application for the execution of a decree, the institution or execution of which has been stayed by injunction or order, the time of the continuance of the injunction or order, the day on which it was issued or made, and the day on which it was withdrawn, shall be excluded. 

(2) In computing the period of limitation prescribed for any suit of which notice has been given in accordance with the requirements of any enactment for the time being in force, the period of such notice shall be excluded.
২৫৭.
The Limitation Act, 1908-এর ৮ ধারার অধীনে, যদি একজন ব্যক্তি অপারগ হন, তবে তার অপারগতার অবসানের পর সর্বোচ্চ কত বছর সময় তিনি মামলা দায়ের করতে পারবেন?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
→ The Limitation Act, 1908-এর ৮ ধারা অনুসারে, অগ্রক্রয়ের অধিকার সংক্রান্ত মামলার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অপারগ (যেমন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি) অবস্থায় থাকে, তাহলে তার অপারগতা অবসানের পর (যেমন নাবালক সাবালক হলে বা উন্মাদ/জড়বুদ্ধি ব্যক্তি সুস্থ হলে) সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে।

⇒ The Limitation Act, 1908-এর ৮ ধারা অনুসারে, যদি কোনো ব্যক্তি অপারগ (disability) হন, যেমন—নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি, তবে তার অপারগতার অবসানের পর সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে।
৮ ধারার মূল বক্তব্য:
- তামাদি আইনের ৬ ও ৭ ধারা সাধারণত অপারগ ব্যক্তিদের জন্য সময়সীমা বাড়ানোর সুবিধা দেয়।
- কিন্তু ৮ ধারা অগ্রক্রয়ের অধিকার সংক্রান্ত মামলার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম হিসেবে কাজ করে।
- এই ধারা অনুযায়ী, অপারগতার অবসানের পর সর্বোচ্চ ৩ বছর সময় পাওয়া যাবে, এর বেশি নয়।
- যদি ব্যক্তির মৃত্যু হয় এবং তার আইনানুগ প্রতিনিধি অপারগ না হয়, তবে প্রতিনিধি মৃত্যুর পর ৩ বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে।

উদাহরণ:
"ক" একজন নাবালক, যিনি অগ্রক্রয়ের অধিকার লাভ করেন।
-  সে ১১ বছর পর সাবালক হয়।
- অপারগতার অবসানের পর (অর্থাৎ সাবালক হওয়ার পর) সে সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে।

সুতরাং, The Limitation Act, 1908-এর ৮ ধারা অনুসারে, অপারগতার অবসানের পর সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এই সময়সীমা অগ্রক্রয়ের অধিকার সংক্রান্ত মামলায় ৬ ও ৭ ধারার প্রভাবকে সীমিত করে। ৩ বছরের বেশি সময়সীমা দেওয়া যাবে না, এমনকি ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত অপারগ থাকলেও।
২৫৮.
নি:স্ব ব্যক্তির আপিল করার অনুমতি চেয়ে দরখাস্ত দাখিলের তামাদি-
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
• তামাদি আইনের অনুচ্ছেদ- ১৭০:

বিষয়: নি:স্ব হিসাবে আপিল করার অনুমতি দরখাস্ত [for leave to appeal as pauper];
তামাদির মেয়াদ- ৩০ দিন;
গণনা শুরু- যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে, সেই তারিখ হতে।
২৫৯.
'ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়'- এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?
  1. এজাহার দায়ের
  2. চার্জশীট দাখিল
  3. চার্জ গঠন
  4. দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল-দায়ের
সঠিক উত্তর:
দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল-দায়ের
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল-দায়ের
ব্যাখ্যা
⇒ তামাদি আইনটি হচ্ছে পদ্ধতিগত আইন।
⇒ ১৮৫৯ সালে প্রথম তামাদি আইন প্রণয়ন করা হয় এবং ১৮৬২ সালে তা কার্যকর করা হয়।
⇒ পরবর্তীতে ১৯০৮ সালে বর্তমান তামাদি আইন প্রণয়ন করা হয় এবং ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়।
⇒ এই আইনটি বিশেষ আইনের তামাদির জন্য এবং ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে সাধারণত প্রয়ােগ হয় না।
⇒ যেহেতু তামাদি আইন ফৌজদারী মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না এবং যেহেতু এজাহার দায়ের বা অভিযোগ দায়েরের মাধ্যমে ফৌজদারী মূল মামলা দায়ের করা হয়, তাই এজাহার, এফআইআর বা অভিযোগ (সিআর)এর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়।
তবে ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে প্রযােজ্য হয়।
যেমন
-তামাদি আইনের ১৫৫ অনুচ্ছেদ অনুযায়ী ফৌজদারী মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল-দায়ের করতে হয় ৬০ দিনের মধ্যে।
- কোন ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তামাদি আইনের ১৫০ অনুচ্ছেদ অনুযায়ী সে ৭ দিনের মধ্যে আপীল করতে হবে।
২৬০.
তামাদি আইনের ধারা ২০ অনুসারে নিচের কোনটি স্বীকৃতি হিসেবে গণ্য?
  1. মৌখিক প্রতিশ্রুতি
  2. ঋণের সুদ পরিশোধ
  3. ভবিষ্যতে পরিশোধের আশ্বাস
  4. ঋণ আছে তা আস্বীকার
সঠিক উত্তর:
ঋণের সুদ পরিশোধ
উত্তর
সঠিক উত্তর:
ঋণের সুদ পরিশোধ
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ২০(১) অনুযায়ী:
- ঋণ বা লিগ্যাসির সুদের অর্থপ্রদান যদি তামাদি মেয়াদ শেষ হওয়ার আগে করা হয়, তাহলে তা একটি বৈধ স্বীকৃতি হিসেবে গণ্য হবে।
- এই অর্থপ্রদানের ফলে তামাদি মেয়াদ পুনরায় গণনা শুরু হবে (Payment refreshes the limitation period)।

- ধারা ২০ তে বলা হয়েছে, যদি কোনো ঋণগ্রহীতা তার ঋণের সুদ পরিশোধ করে, তবে এটি ঋণ সম্পর্কিত দায় স্বীকার করার সমতুল্য এবং এর ফলে তামাদি মেয়াদ পুনরায় শুরু হতে পারে। অর্থাৎ, ঋণের সুদ পরিশোধে ঋণগ্রহীতা তার দায় স্বীকার করেছে এবং তামাদি আইনের অধীনে এই পদক্ষেপকে স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়।

অর্থাৎ, ঋণের সুদ পরিশোধ হলো তামাদি আইনের ধারা ২০ এর অধীনে সঠিক স্বীকৃতি হিসেবে গণ্য হওয়া পদক্ষেপ।

COMPUTATION OF PERIOD OF LIMITATION 
⇒ The Limitation Act, 1908, Section- 20. Effect of payment on account of debt as of interest on legacy:
(1) Where payment on account of a debt or of interest on a legacy is made before the expiration of the prescribed period by the person liable to pay the debt or legacy, or by his duly authorized agent, a fresh period of limitation shall be computed from the time when the payment was made: 
 
Provided that, save in the case of a payment of interest made before the 1st day of January, 1928, an acknowledgment of the payment appears in the handwriting of, or in a writing signed by the person making the payment.
২৬১.
তামাদি আইনের অনুসারে মিথ্যা কারাদণ্ডের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলার তামাদি মেয়াদ কত?
  1. ৬ মাস
  2. ১ বৎসর
  3. ২ বৎসর
  4. ৩ বছর
সঠিক উত্তর:
১ বৎসর
উত্তর
সঠিক উত্তর:
১ বৎসর
ব্যাখ্যা

⇒ তামাদি আইনের অনুচ্ছেদ-১৯ মিথ্যা বা অন্যায় কারাদণ্ড [False Imprisonment] ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা।
- তামাদি- ১ বৎসর।
- সময় গণনা শুরু- কারাদণ্ড যখন সমাপ্ত হয়।

২৬২.
বন্ধকদাতার দ্বারা বন্ধক সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সময়সীমা কত?
  1. ১২ বছর
  2. ২০ বছর
  3. ৩০ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা
তামাদি আইন, ১৯০৮ এর ১ম তফসিলের ১৪৮ নম্বর অনুচ্ছেদ:
বন্ধকদাতার দ্বারা বন্ধকগ্রাহকের বিরুদ্ধে বন্ধক সম্পত্তি মুক্ত করার বা দখল পুনরুদ্ধারের মামলা দায়ের;
তামাদি মেয়াদ: ৬০ (ষাট) বছর;
সময় গণনার শুরু: যেদিন বন্ধক সম্পত্তি মুক্ত করার বা দখল পুনরুদ্ধারের অধিকার সৃষ্টি হয়, সেদিন থেকে।
২৬৩.
তামাদি আইনের ধারা ১৫(২) অনুযায়ী, কোন সময় বাদ দেওয়া হবে?
  1. আপিল নিষ্পত্তির সময়
  2. নোটিশ প্রদানের সময়কাল
  3. আদালত বন্ধ থাকার সময়
  4. প্রতিবাদী অনুপস্থিত থাকার সময়
সঠিক উত্তর:
নোটিশ প্রদানের সময়কাল
উত্তর
সঠিক উত্তর:
নোটিশ প্রদানের সময়কাল
ব্যাখ্যা

⇒ তামাদি আইনের ১৫ ধারা- কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে:
(১) যেই মামলা বা ডিক্রী জারির দরখাস্ত দায়ের বা জারি কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়, তার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময়, যতদিন তা নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল, যেই দিন তা প্রদত্ত হয়েছিল এবং যেই দিন তা প্রত্যাহার করা হয়েছিল, তা বাদ দিতে হবে।

(২) যেই মামলার জন্য বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের বিধান অনুসারে নোটিশ দেওয়া হয়েছে, তার জন্য নির্ধারিত মেয়াদ গণনায় নোটিশের কাল বাদ দিতে হবে।

২৬৪.
দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি-
  1. শুধুমাত্র আইনের প্রশ্ন
  2. শুধুমাত্র ঘটনার প্রশ্ন
  3. অধিকারের প্রশ্ন
  4. আইনের ও ঘটনার মিশ্র প্রশ্ন
সঠিক উত্তর:
আইনের ও ঘটনার মিশ্র প্রশ্ন
উত্তর
সঠিক উত্তর:
আইনের ও ঘটনার মিশ্র প্রশ্ন
ব্যাখ্যা
দেওয়ানি মোকদ্দমায় তামাদির বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। আইনে উল্লিখিত কোনো বিষয় দ্বারা যখন কোনো সিদ্ধান্ত প্রভাবিত হয় বা নির্দিষ্ট হয় তখন তা আইনের প্রশ্ন। আর, আইনে উল্লেখ থাকা বিষয়ের সাথে যখন কোনো প্রাসঙ্গিক ঘটনা দ্বারা আদালতের সিদ্ধান্ত প্রভাবিত বা নির্দিষ্ট হয় তখন তাকে ঘটনার প্রশ্ন বলে।

যেমন, তামাদি আইনের ৩ ধারায় উল্লেখ আছে যে, নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হয়ে যাবার পর মোকদ্দমা, আপিল, দরখাস্ত ইত্যাদি দায়ের করা হলে তা খারিজ হয়ে যাবে। এই খারিজ হয়ে যাবার বিষয়টি সরাসরি আইনের প্রশ্ন। কিন্তু অন্যদিকে ৫ ধারায় উল্লেখ রয়েছে যে, আপিল, রিভিউ, রিভিশন বা অন্য কোনো দরখাস্ত নির্ধারিত তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার পরেও আদালতে তা গৃহীত হতে পারে, যদি আপিলকারী বা দরখাস্তকারী আদালতকে সন্তুষ্ট করতে পারে যে, নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত আপিল বা দরখাস্ত দাখিল না করার যথেষ্ট যুক্তিসংগত কারণ ছিল।

অর্থাৎ, আপিলকারী বা দরখাস্তকারী অসুস্থতা, ভ্রান্তি, আইনজীবীর ভুল ইত্যাদি ঘটনাগত কারণে নির্ধারিত সময়ের ভেতরে আপিল বা দরখাস্ত দায়ের করতে না পারলে তা নির্ধারিত তামাদির মেয়াদের পরেও গৃহীত হতে পারে। ফলে, এই ৫ ধারায় একটি ঘটনার প্রশ্ন। তাই বলা হয়- তামাদির বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন।
২৬৫.
ক-এর মামলা করার অধিকার আছে একটি দলিলের অনুবলে। কিন্তু বিবাদী খ উক্ত দলিল ক-এর দখল হতে প্রতারণামূলকভাবে লুকিয়ে রাখে। ক-এর মামলা করার তামাদির মেয়াদ গণনা শুরু হবে কখন?
  1. প্রতারণার বিষয়ে জানার পর
  2. যখন উক্ত দলিলের দখল প্রাপ্ত হবে
  3. যখন বিবাদীকে পাওয়া যাবে
  4. দলিল হাতছাড়া হওয়ার পর থেকে
সঠিক উত্তর:
যখন উক্ত দলিলের দখল প্রাপ্ত হবে
উত্তর
সঠিক উত্তর:
যখন উক্ত দলিলের দখল প্রাপ্ত হবে
ব্যাখ্যা
♦তামাদি আইনের ১৮ ধারায় বলা হয়েছে যে কারও মামলা করার অধিকার যদি প্রতারণামূলকভাবে তাঁর কাছ থেকে গোপন করা হয় অথবা যে দলিলের ভিত্তিতে মামলা করবে তা যদি প্রতারণামূলকভাবে তাঁর থকে লুকানো হয় তবে অধিকার সম্পর্কে জানা বা দলিলের হেফাজত পাওয়ার পর থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। প্রতারণা করবে এমন ব্যক্তি যার বিরুদ্ধে এই অধিকার সৃষ্টি হয়েছে।
২৬৬.
ডিক্রি জারির নিলামে ক্রয়কৃত কোনো সম্পত্তির দখল নেওয়ার জন্য ক্রেতা যখন মামলা করে, তখন তামাদি গণনায় বিক্রয় বাতিলের মামলার সময়কাল কীভাবে বিবেচিত হবে?
  1. অন্তর্ভুক্ত হবে
  2. বাদ দেওয়া হবে
  3. দ্বিগুণ গণনা হবে
  4. আলাদা গণনা হবে
সঠিক উত্তর:
বাদ দেওয়া হবে
উত্তর
সঠিক উত্তর:
বাদ দেওয়া হবে
ব্যাখ্যা
তামাদি আইন, ১৯০৮ - ধারা ১৬- ডিক্রি জারিকৃত বিক্রয় বাতিলের কার্যক্রম চলাকালে সময় বাদ দেওয়া:
যে ক্ষেত্রে কোনো ব্যক্তি ডিক্রি জারির ভিত্তিতে নিলাম বিক্রয়ের মাধ্যমে ক্রেতা হয়ে দখল পাওয়ার জন্য মামলা দায়ের করে, সেই ক্ষেত্রে তামাদি সময় গণনার সময় বিক্রয় বাতিল করার জন্য যে সময়কাল মামলা বা কার্যক্রম চালানো হয়েছে, তা তামাদি সময় থেকে বাদ দেওয়া হবে।

Section 16: Exclusion of time during which proceedings to set aside execution-sale are pending-
In computing the period of limitation prescribed for a suit for possession by a purchaser at a sale in execution of a decree, the time during which a proceeding to set aside the sale has been prosecuted shall be excluded.
২৬৭.
তামাদি আইন ১৯০৮ এর ১৪ ধারা প্রযোজ্য হয়-
  1. মোকদ্দমার ক্ষেত্রে
  2. রেফারেন্সের ক্ষেত্রে
  3. রিভিশনের ক্ষেত্রে
  4. রিভিউ এর ক্ষেত্রে
সঠিক উত্তর:
মোকদ্দমার ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
মোকদ্দমার ক্ষেত্রে
ব্যাখ্যা

⇒ তামাদি আইন ১৪ ধারার বিধান: এখতিয়ারবিহীন আদালতে সদুদ্দেশ্যমূলক কার্যধারায় যেই সময় গণনা হইতে বাদ দিতে হইবে:
১৪ ধারায় বলা হয়েছে যে, এখতিয়ারবিহীন কোনো আদালতে যদি মোকদ্দমা দায়ের করা হয়, তবে সেই আদালতে মোকদ্দমাটি করার জন্য যে সময় ব্যয় করা হয় তা মূল গণনা থেকে বাদ যাবে। তবে এক্ষেত্রে ৩টি বিষয় প্রমাণ করতে হবে।যেমন,
১. বাদীর সদবিশ্বাস,
২. মোকদ্দমার কারণের অভিন্নতা, মানে, এখতিয়ারবিহীন আদালতে যে কারণে মোকদ্দমা করা হয়েছিলো পরবর্তীতে ঠিক একই কারণে এখতিয়ারাধীন আদালতে মোকদ্দমা করা হয়েছে বা হচ্ছে; এবং
৩. প্রথমে যেই আদালতে মোকদ্দমা করা হয়েছিলো, সেই আদালতের সেই মোকদ্দমাটি নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের এখতিয়ারের অপর্যাপ্ততা বা অনুপস্থিতি।
১৪ ধারার বিধান শুধু উপধারা ১ অনুসারে স্যুট বা মোকদ্দমা এবং উপধারা ২ অনুসারে দরখাস্ত দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মোকদ্দমা দায়েরের পর যদি আরজি ফেরত দেওয়া হয় এবং ইতিমধ্যে তামাদির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এখতিয়ারবান আদালতে পুনরায় আরজি দাখিলের ক্ষেত্রে আরজির সাথে তামাদি আইনের ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে।
---------------------
The Limitation Act,1908, Section 14: Exclusion of time of proceeding bona fide in Court without jurisdiction:
(1) In computing the period of limitation prescribed for any suit, the time during which the plantiff has been prosecuting with due diligence another civil proceeding, whether in a Court of first instance or in a Court of appeal, against the defendant, shall be excluded, where the proceeding is founded upon the same cause of action and is prosecuted in good faith in a Court which, from defect of jurisdiction, or other cause of a like nature, is unable to entertain it.
(2) In computing the period of limitation prescribed for any application, the time during which the applicant has been prosecuting with due diligence another civil proceeding, whether in a Court of first instance or in a Court of appeal, against the same party for the same relief shall be excluded, where such proceeding is prosecuted in good faith in a Court which, from defect of jurisdiction, or other cause of a like nature, is unable to entertain it.

২৬৮.
দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
  1. তিন বৎসর
  2. ছয় বৎসর
  3. এক বৎসর
  4. কোনো তামাদি মেয়াদ নেই
সঠিক উত্তর:
তিন বৎসর
উত্তর
সঠিক উত্তর:
তিন বৎসর
ব্যাখ্যা
• তামাদি আইনের অনুচ্ছেদ ১০৩ এবং ১০৪ অনুযায়ী মুসলিম আইনের অধীন দেনমোহর আদায়ের মামলা দায়েরের তামাদির মেয়াদ ৩ বৎসর।

অর্থাৎ বিলম্বিত দেনমোহরের জন্য [deferred dower] একজন মুসলিম মহিলা মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির ৩ বৎসর যা তামাদি আইনের ১০৪ অনুছেদে উল্লেখ করা হয়েছে।
২৬৯.
বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদ-
  1. ১২ বছর
  2. ৩ বছর
  3. ৬০ বছর
  4. ৬২ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা
তামাদি আইনের ১৯০৮ এর ১ম তফসিল, অনুচ্ছেদ ১৪৮-

বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধারের [redeem] জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়েরের সময়সীমা, যখন সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধার করার অধিকার উদ্ভব হয় সেই সময় থেকে- ৬০ বছর।

উল্লেখ্য যে, তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সর্বোচ্চ তামাদির মেয়াদ হলো ৬০ বছর। সর্বোচ্চ তামাদির মেয়াদ ১৪৭ থেকে ১৪৯ অনুচ্ছেদে উল্লেখ আছে।
২৭০.
তামাদি আইনের কোন ধারায় দলিলে বর্ণিত সময় গণনা করার বিধান বর্ণিত আছে?
  1. ২১
  2. ২৩
  3. ২৫
  4. ২৭
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

⇒ দলিলে উল্লিখিত সময়ের গণনা :তামাদি আইনের ২৫ ধারায় দলিলে উল্লিখিত সময় গণনার বিধান রয়েছে। তামাদি আইনের উদ্দেশ্য সাধনকল্পে যাবতীয় দলিল গ্রেগরিয়ান বর্ষপঞ্জি (Gregorian calendar) অনুসারে প্রণীত বলে বিবেচিত হবে।
-------------
- The Limitation Act, 1908, Section-25, Computation of time mentioned in instruments: All instruments shall, for the purposes of this Act, be deemed to be made with reference to the Gregorian calendar.

২৭১.
নির্দিষ্ট উদ্দেশ্যে প্রদত্ত সম্পত্তির অপব্যবহার করা হলে, ক্ষতিগ্রস্থ ব্যক্তি কত দিনের মধ্যে আদালতে মামলা (Suit) দায়ের করতে পারেন?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা

তামাদি আইন, ১৯০৮ (The Limitation Act, 1908) এর প্রথম তফসিলের অনুচ্ছেদ ৩২ অনুযায়ী,
যদি কেউ এমন কোনো সম্পত্তি নির্দিষ্ট একটি উদ্দেশ্যে ব্যবহারের অধিকার পায়, কিন্তু সে সেই উদ্দেশ্য ভঙ্গ করে অন্য কোনো কাজে ব্যবহার করে, তাহলে এটি "misuse of property" বা "অধিকার লঙ্ঘন" হিসেবে গণ্য হয়।

এই ধরনের পরিস্থিতিতে, যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি ক্ষতির বিষয়টি যেদিন জানতে পারেন, সেদিন থেকেই ২ বছরের মধ্যে আদালতে মামলা (Suit) দায়ের করতে পারবেন।

২৭২.
তামাদি আইনে ‘সুখাধিকার’ সম্পর্কিত ধারাটি কোনটি?
  1. ধারা ২২
  2. ধারা ২৬
  3. ধারা ২৭
  4. ধারা ২৯
সঠিক উত্তর:
ধারা ২৬
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২৬
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ২৬ ‘সুখাধিকার’ (Easement) সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। 
এই ধারা অনুযায়ী:
সুখাধিকারের সংজ্ঞা ও অর্জন: সুখাধিকার বলতে এমন অধিকার বোঝায় যা কোনো চুক্তি ছাড়াই উদ্ভূত হয়, যার মাধ্যমে একজন ব্যক্তি অন্যের সম্পত্তির কোনো অংশ (যেমন, মাটি, গাছপালা, বা অন্য কিছু) নিজের লাভের জন্য ব্যবহার বা অপসারণ করতে পারে। ধারা ২৬(১) বলে, যদি কেউ শান্তিপূর্ণভাবে, প্রকাশ্যে এবং অধিকার হিসেবে ২০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে আলো, বাতাস, পথ, পানি বা অন্য কোনো সুখাধিকার উপভোগ করে, তবে তা পরম ও অবিচ্ছেদ্য অধিকার হিসেবে গণ্য হবে।
সরকারি সম্পত্তির ক্ষেত্রে: ধারা ২৬(২) অনুযায়ী, যদি সুখাধিকার সরকারি সম্পত্তির উপর দাবি করা হয়, তবে ২০ বছরের পরিবর্তে ৬০ বছরের সময় প্রয়োজন।
মামলার সময়সীমা: সুখাধিকার দাবি করার জন্য মামলা দায়ের করতে হলে, ২০ বছরের উপভোগের সময়টি মামলা দায়েরের ২ বছরের মধ্যে শেষ হতে হবে।
- অর্থাৎ তামাদি আইনের ধারা ২৬ সরাসরি ‘সুখাধিকার’ অর্জনের নিয়ম, সময়সীমা এবং শর্তাবলী নিয়ে আলোচনা করে, এবং এটি ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষেত্রে সুখাধিকারের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রযোজ্য।

২৭৩.
মামুন ২০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছে এবং ৭ মার্চ ২০২৪ তারিখে আপিল দায়ের করে। তামাদি আইনের ১৫০ অনুচ্ছেদ অনুযায়ী-
  1. আপিল গ্রহণযোগ্য হবে
  2. আপিল গ্রহণযোগ্য হবে না
  3. আপিলের সময়কাল বাড়ানো হবে
  4. আপিলের জন্য নতুন সময় নির্ধারণ করা হবে
সঠিক উত্তর:
আপিল গ্রহণযোগ্য হবে না
উত্তর
সঠিক উত্তর:
আপিল গ্রহণযোগ্য হবে না
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের প্রথম তফসিলের ১৫০ অনুচ্ছেদে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের তামাদির মেয়াদ উল্লেখ আছে।

অনুচ্ছেদ ১৫০ এর বিধান-
দায়রা আদালত কর্তৃক অথবা মূল ফৌজদারি এখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি অনুসারে আপিল দণ্ডাদেশের তারিখ থেকে ৭ দিনের মধ্যে দায়ের করতে হবে।

১৫০ অনুচ্ছেদ অনুসারে,
মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের মেয়াদ দণ্ডাদেশের তারিখ থেকে ৭ দিন। মামুন ৭ মার্চ ২০২৪ তারিখে আপিল দায়ের করাতে, তা আপিলের সময়সীমা অতিক্রম করেছে, তাই আপিল গ্রহণযোগ্য হবে না।
২৭৪.
তামাদি আইন অনুসারে খালাশ আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে -
  1. ৩০ দিনের মধ্যে
  2. ৬০ দিনের মধ্যে
  3. ৬ মাসের মধ্যে
  4. ১ বছরের মধ্যে
সঠিক উত্তর:
৬ মাসের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
৬ মাসের মধ্যে
ব্যাখ্যা
♣ তামাদি আইনের অনুচ্ছেদ ১৫৭ অনুযায়ী খালাশ আদেশের বিরুদ্ধে ৬ মাসের মধ্যে আপিল করতে হবে। 
২৭৫.
তামাদি আইনের বিধান অনুযায়ী দেনা আংশিক পরিশোধের ফলাফল কী?
  1. নতুন করে তামাদি গণনা
  2. তামাদি গণনা স্থগিত থাকবে
  3. তামাদি আইন প্রযোজ্য হবে না
  4. পূর্বের তামাদির মেয়াদ অব্যাহত থাকবে
সঠিক উত্তর:
নতুন করে তামাদি গণনা
উত্তর
সঠিক উত্তর:
নতুন করে তামাদি গণনা
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ধারা ১৯ মতে- দেনা আংশিক পরিশোধ বা লিখিত স্বীকৃতি ফলে নতুন করে তামাদি মেয়াদ শুরু হবে।
⇒ তামাদি আইনের ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অপর পক্ষ যদি উক্ত মামলার বা দরখাস্তের বিষয়বস্তু সম্পর্কিত সম্পত্তি বা অধিকার সম্পর্কে লিখিত প্রাপ্তি স্বীকারের মাধ্যমে দায় স্বীকার করে নেয়, সেক্ষেত্রে উত্তরুপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার দিন থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে।

তামাদি আইনের ১৯ ধারার শর্তসমূহ নিম্নরূপ-
⇒ লিখিত হতে হবে,
⇒ উক্ত পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে,
⇒ অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই করতে হবে,
⇒ উক্ত স্বীকৃতি অবশ্যই সম্পত্তি বা অধিকার সম্পর্কে হবে।

তামাদি আইনের ১৯ ধারার বিধান: লিখিত স্বীকারোক্তির প্রভাব (মেয়াদ আইনের অধীনে)
(১) যদি কোনো সম্পত্তি বা অধিকারের বিষয়ে মামলা বা আবেদন করার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার আগে, সেই সম্পত্তি বা অধিকারের বিষয়ে দায় স্বীকার করে কোনো লিখিত স্বীকারোক্তি দেওয়া হয়, এবং এটি সেই ব্যক্তির স্বাক্ষরযুক্ত হয় যার বিরুদ্ধে সম্পত্তি বা অধিকার দাবি করা হচ্ছে, অথবা তার পক্ষে কোনো ব্যক্তি, যার থেকে তিনি তার অধিকার বা দায় লাভ করেছেন, তাহলে স্বীকারোক্তি দেওয়ার সময় থেকে মেয়াদের নতুন সময় শুরু হবে।

(২) যদি স্বীকারোক্তির লিখিত দলিলটি তারিখবিহীন হয়, তাহলে কখন এটি স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কে মৌখিক প্রমাণ দেওয়া যেতে পারে। তবে, Evidence Act, 1872 এর অধীনে, দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক প্রমাণ গ্রহণযোগ্য হবে না।

ব্যাখ্যা-I:
এই ধারার উদ্দেশ্যে, কোনো স্বীকারোক্তি যথেষ্ট হবে, যদিও তাতে সম্পত্তি বা অধিকারের প্রকৃতি স্পষ্টভাবে উল্লেখ করা না হয়। অথবা এতে বলা হয় যে, প্রদানের বা সম্পাদনের সময় এখনও আসেনি। এমনকি যদি স্বীকারোক্তির সাথে কোনো অস্বীকৃতিও যুক্ত থাকে যে, অর্থ প্রদান বা সম্পত্তি সরবরাহ করা হবে না, তবুও সেটি যথেষ্ট স্বীকারোক্তি বলে বিবেচিত হবে। এটি এমন ব্যক্তির উদ্দেশ্যে পাঠানো হলেও যথেষ্ট হবে, যে ব্যক্তিটি ঐ সম্পত্তি বা অধিকারের জন্য আসলে অধিকারী নয়।

ব্যাখ্যা-II:
এই ধারার উদ্দেশ্যে, "স্বাক্ষরিত" বলতে বোঝানো হয়েছে, হয় স্বয়ং ব্যক্তির দ্বারা স্বাক্ষর করা, অথবা কোনো নিয়োজিত প্রতিনিধি দ্বারা স্বাক্ষর করা।

ব্যাখ্যা-III:
এই ধারার উদ্দেশ্যে, কোনো ডিক্রি বা আদেশ কার্যকর করার জন্য আবেদনও একটি অধিকারের বিষয়ে আবেদন বলে গণ্য হবে।
------------
⇒The Limitation Act, 1908, Section-19. Effect of acknowledgement in writing:
(1) Where, before the expiration of the period prescribed for a suit or application in respect of any property or right, an acknowledgement of liability in respect of such property or right has been made in writing signed by the party against whom such property or right is claimed, or by some person through whom he derives title or liability, a fresh period of limitation shall be computed from the time when the acknowledgement was so signed.

(2) Where the writing containing the acknowledgement is undated, oral evidence may be given of the time when it was signed; but, subject to the provisions of the Evidence Act, 1872, oral evidence of its contents shall not be received.
Explanation-I - For the purposes of this section an acknowledgement may be sufficient though it omits to specify the exact nature of the property or right, or avers that the time
for payment, delivery, performance or enjoyment has not yet come, or is accompanied by a refusal to pay, deliver, perform or permit to enjoy, or is coupled with a claim to a set-off, or is addressed to a person other than the person entitled to the property or right.
Explanation-II - For the purposes of this section, “signed” means signed either personally or by an agent duly authorized in this behalf.
Explanation-III - For the purposes of this section an application for the execution of a decree or order is an application respect of a right.
২৭৬.
তামাদি আইনের ১৭৫ অনুচ্ছেদ অনুযায়ী ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের জন্য দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ কত দিন?
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ৯০ দিন
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ১ম শিডিউলের ১৭৫ অনুচ্ছেদে ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের জন্য দরখাস্ত দাখিলের বিধান রয়েছে। উক্ত  দরখাস্ত ডিক্রির তারিখ হতে ৬ মাস মধ্যে দাখিল করতে হয়। 
অর্থাৎ তামাদি আইনের ১৭৫ অনুচ্ছেদ অনুযায়ী ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের জন্য দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ ডিক্রির তারিখ হতে ৬ মাস।

⇒ According to Article 175 of The Limitation Act, 1908, the limitation period for the payment of the amount of a decree by instalments is six months from the date of the decree. 
 
উল্লেখ্য, 
⇒  তামাদি আইন ১৯০৮ সালে তৈরি করা হয় এবং ১৯০৯ সালে প্রযোজ্য হয়। বর্তমানে মানে ২৯ টি ধারা এবং একটি তফসিল আছে ।
- তামাদি আইনের তফসিলে মোকদ্দমা, আপীল এবং আবেদন দায়েরের তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে। তফসিলে মোট ১৮৩টি অনুচ্ছেদ বলবৎ আছে।

- তফসিলের ৩টি বিভাগে ৩ ধরণের বিষয়ের তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে-
১. মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling suits]- অনুচ্ছেদ ১ থেকে ১৪৯।
২. আপিল, রিভিউ দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling appeals]- অনুচ্ছেদ ১৫০ থেকে ১৫৭।
৩. বিভিন্ন দরখাস্ত (পিটিশন) দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling applications and petitions]- অনুচ্ছেদ ১৫৮ থেকে ১৮৩।
২৭৭.
চুক্তি আইন, ১৮৭২ এর কোন ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়?
  1. ২০ ধারার
  2. ২৫ ধারার
  3. ৩৫ ধারার
  4. ৪৫ ধারার
সঠিক উত্তর:
২৫ ধারার
উত্তর
সঠিক উত্তর:
২৫ ধারার
ব্যাখ্যা
• তামাদি আইন,১৯০৮ এর ধারা ২৯ অনুসারে, তামাদি আইন প্রযোজ্য নয়-
⇒ বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারা;
⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ২৫ ধারার ক্ষেত্রে;
⇒ বিবাহ বিচ্ছেদ আইন মোতাবেক আনীত মামলার ক্ষেত্রে;
⇒ সুখাধিকার আইন, ১৮৮২ এর আওতাভুক্ত এলাকা থেকে উদ্ভূত মামলার ক্ষেত্রে তামাদি আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত "সুখাধিকার" এর সংজ্ঞা প্রযোজ্য হবে না।

Section 29- Savings:
(1) Nothing in this Act shall affect section 25 of the Contract Act, 1872.

(2) Where any special law prescribes for any suit, appeal or application a period of limitation different from the period prescribed therefore by the first schedule, the provision of section 3 shall apply, as if such period were prescribed therefor in that schedule, and for the purpose of determining any period of limitation prescribed for any suit, appeal or application by any special law-
(a) the provisions contained in section 4, sections 9 to 18, and section 22 shall apply only in so far as, and to the extent to which, they are not expressly excluded by such special law; and
(b) the remaining provisions of this Act shall not apply.

(3) Nothing in this Act shall apply to suits under the Divorce Act.

(4) Sections 26 and 27 and the definition of “easement” in section 2 shall not apply to cases arising in territories to which the Easements Act, 1882, may for the time being extend.
২৭৮.
তামাদি আইন অনুসারে, দায় স্বীকার (Acknowledgment) করা হলে সময়সীমা গণনা শুরু হবে-
  1. দায় সৃষ্টির দিন থেকে
  2. চুক্তি স্বাক্ষরের দিন থেকে
  3. দায় স্বীকারের দিন থেকে
  4. আদালতে দায় স্বীকারের দিন থেকে
সঠিক উত্তর:
দায় স্বীকারের দিন থেকে
উত্তর
সঠিক উত্তর:
দায় স্বীকারের দিন থেকে
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৯ অনুসারে, যদি কোনো দায় ( liability) সম্পর্কিত লিখিত স্বীকারোক্তি (Acknowledgment) করা হয়, তাহলে সময়সীমা পুনরায় গণনা স্বীকারোক্তিটি স্বাক্ষর করার দিন থেকে শুরু হবে।
- সুতরাং, সঠিক উত্তর গ) দায় স্বীকারের দিন থেকে।

⇒ তামাদি আইনের ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অপর পক্ষ যদি উক্ত মামলার বা দরখাস্তের বিষয়বস্তু সম্পর্কিত সম্পত্তি বা অধিকার সম্পর্কে লিখিত প্রাপ্তি স্বীকারের মাধ্যমে দায় স্বীকার করে নেয় সেক্ষেত্রে উত্তরুপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার দিন থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে।
তামাদি আইনের ১৯ ধারার শর্তসমূহ নিম্নরূপ-
- লিখিত হতে হবে
- উক্ত পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
- অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই করতে হবে
- উক্ত স্বীকৃতি অবশ্যই সম্পত্তি বা অধিকার সম্পর্কে হবে।

⇒ The Limitation Act, 1908, Section 19: Effect of acknowledgement in writing-
(1) Where, before the expiration of the period prescribed for a suit or application in respect of any property or right, an acknowledgement of liability in respect of such property or right has been made in writing signed by the party against whom such property or right is claimed, or by some person through whom he derives title or liability, a fresh period of limitation shall be computed from the time when the acknowledgement was so signed.
(2) Where the writing containing the acknowledgement is undated, oral evidence may be given of the time when it was signed; but, subject to the provisions of the Evidence Act, 1872, oral evidence of its contents shall not be received.
Explanation I- For the purposes of this section an acknowledgement may be sufficient though it omits to specify the exact nature of the property or right, or avers that the time for payment, delivery, performance or enjoyment has not yet come, or is accompanied by a refusal to pay, deliver, perform or permit to enjoy, or is coupled with a claim to a set-off, or is addressed to a person other than the person entitled to the property or right.
Explanation II- For the purposes of this section, “signed” means signed either personally or by an agent duly authorized in this behalf.
Explanation III- For the purposes of this section an application for the execution of a decree or order is an application respect of a right.

২৭৯.
বাদী সমনের জন্য খরচ প্রদান না করায় খারিজ আদেশ হলে, তা রদ করার জন্য তামাদির মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
  1. ১১২ অনুচ্ছেদ
  2. ১৬৩ অনুচ্ছেদ
  3. ১৭৪ অনুচ্ছেদ
  4. ১৮১ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
১৬৩ অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
১৬৩ অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাদী সমনের জন্য খরচ প্রদান না করায় খারিজ আদেশ হলে তা রদ করার জন্য তামাদির মেয়াদ তামাদি আইনের ১৬৩ অনুচ্ছেদে বর্ণিত আছে।

অনুচ্ছেদ-১৬৩
হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য বা গরহাজিরার ফলে [default of appearance] বা সমন জারীর খরচ জমা না দেওয়ার জন্য অথবা খরচার জামানত দাখিল না করার জন্য মামলা খারিজ আদেশ বাতিল করার জন্য দরখাস্ত [to set aside an order of dismissal]

তামাদি- ৩০ দিন।
সময় গণনা শুরু -খারিজ হওয়ার তারিখ হতে।
২৮০.
তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আদালত যদি সন্তুষ্ট হয় যে দেরির জন্য যৌক্তিক কারণ ছিল, তাহলে আদালত সময় বাড়াতে পারে—এই বিষয়টি তামাদি আইনের কোন ধারার বিধান?
  1. ৩ ধারা
  2. ৯ ধারা
  3. ৫ ধারা
  4. ৮ ধারা
সঠিক উত্তর:
৫ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৫ ধারা
ব্যাখ্যা
তামাদি আইন, ১৯০৮ এর ৫ নম্বর ধারা (Section 5) অনুযায়ী—
যদি কোন আপিল, রিভিশন, রিভিউ বা অন্যান্য প্রযোজ্য আবেদন নির্ধারিত সময়সীমার পরে দায়ের করা হয়, এবং আবেদনকারী আদালতকে সন্তুষ্ট করতে পারে যে বিলম্বের জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য কারণ ছিল, তাহলে আদালত সেই বিলম্ব মওকুফ করতে পারে এবং আবেদনটি গ্রহণযোগ্য বলে গণ্য করতে পারে।

- তামাদি আইন, ১৯০৮-এর ধারা ৫ এর বিধান, “যদি কোনো আপীল বা আবেদন তামাদির মেয়াদ শেষে দাখিল করা হয়, তবে আদালত সেই দাখিল গ্রহণ করতে পারে যদি আপীলকারী বা আবেদনকারী আদালতকে সন্তুষ্ট করতে পারে যে, দেরি হওয়ার জন্য যুক্তিসংগত কারণ ছিল।”


- এই ধারা প্রযোজ্য হয়:
১. Appeal (আপিল)
২. Application for leave to appeal (আপিলের অনুমতির আবেদন)
৩. Review of judgment (রায়ের পুনর্বিবেচনা/রিভিউ)
৪. Revision (রিভিশন আবেদন)
৫. Any other application to which this section may apply

এই ধারা প্রযোজ্য নয়:
এই ধারা মৌলিক স্যুট বা মূল মামলা (Suit)-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন:
- ঘোষণামূলক মামলা
- সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা
- স্থায়ী নিষেধাজ্ঞা মামলা
 এই ধরনের মামলার জন্য নির্ধারিত মেয়াদ অতিক্রম করলে ৫ ধারায় বিলম্ব মওকুফ চাওয়া যায় না।

⇒ The Limitation Act, 1908, Section- 5. Extension of period in certain cases:
 Any appeal or application for a revision or a review of judgment or for leave to appeal or any other application to which this section may be made applicable by or under any enactment for the time being in force may be admitted after the period of limitation prescribed therefor, when the appellant or applicant satisfies the Court that he had sufficient cause for not preferring the appeal or making the application within such period. 
 
Explanation - The fact that the appellant or applicant was misled by any order, practice or judgment of the High Court Division in ascertaining or computing the prescribed period of limitation may be sufficient cause within the meaning of this section.
২৮১.
তামাদি আইন অনুসারে অগ্রক্রয়ের (pre-emption) অধিকার কার্যকর করার জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ -
  1. ৬ মাস
  2. ১ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা

 ⇒ তামাদি আইনের প্রথম তফসিলের ১০ অনুচ্ছেদ অনুসারে,
অগ্রক্রয়ের (pre-emption) অধিকার কার্যকর করার জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ ১ বছর।

এই মেয়াদ গণনা শুরু হয়:
→ ক্রেতা যদি সম্পত্তিতে প্রত্যক্ষ দখল গ্রহণ করে, তাহলে দখল গ্রহণের তারিখ থেকে।
→ যদি ক্রেতা প্রত্যক্ষ দখল গ্রহণ না করে, তাহলে বিক্রয় দলিল রেজিস্ট্রিকৃত হওয়ার তারিখ থেকে।

২৮২.
তামাদি আইনের ১৫ ধারা অনুসারে মোকদ্দমা দায়েরের পূর্বে প্রদত্ত নোটিশের মেয়াদ তামাদির মেয়াদ গণনা করতে বাদ দিতে হবে যেক্ষেত্রে-
  1. নোটিশ দেওয়া বিবেচনামূলক
  2. নোটিশ দেওয়া বাধ্যতামূলক
  3. নোটিশ দেওয়া নির্দেশণামূলক
  4. নোটিশ দেওয়া অপ্রয়োজনীয়
সঠিক উত্তর:
নোটিশ দেওয়া বাধ্যতামূলক
উত্তর
সঠিক উত্তর:
নোটিশ দেওয়া বাধ্যতামূলক
ব্যাখ্যা

তামাদি আইনের ১৫ ধারার বিধান অনুযায়ী, কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হইবে-
(১) যেই মামলা বা ডিক্রি জারির দরখাস্ত দায়ের বা জারি কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে, তার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময়, যতদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল, যেদিন তা প্রদত্ত হয়েছিল এবং যেদিন তা প্রত্যাহার করা হয়েছিল, তা বাদ দিতে হবে।
(২) যেই মামলার জন্য বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের বিধান অনুসারে নোটিশ দেয়া হয়েছে, তার জন্য নির্ধারিত মেয়াদ গণনায় নোটিশের কাল বাদ দিতে হবে।
-------------
Section 15: Exclusion of time during which proceedings are suspended-
(1) In computing the period of limitation prescribed for any suit or application for the execution of a decree, the institution or execution of which has been stayed by injunction or order, the time of the continuance of the injunction or order, the day on which it was issued or made, and the day on which it was withdrawn, shall be excluded.
(2) In computing the period of limitation prescribed for any suit of which notice has been given in accordance with the requirements of any enactment for the time being in force, the period of such notice shall be excluded.

২৮৩.
স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলার সময় গণনা কখন থেকে শুরু হবে?
  1. সম্পত্তি বিক্রির সময় থেকে
  2. সম্পত্তি দখল করার সময় থেকে
  3. মামলার রায়ের সময় থেকে
  4. সম্পত্তি হতে বেদখলের সময় থেকে
সঠিক উত্তর:
সম্পত্তি হতে বেদখলের সময় থেকে
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তি হতে বেদখলের সময় থেকে
ব্যাখ্যা
• তামাদি আইন, ১৯০৮ এর ১ম তফসিল: অনুচ্ছেদ-৩:
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মোকদ্দমা;
তামাদি- ৬ মাস;
সময় গণনা শুরু- সম্পত্তি হতে বেদখলের সময় থেকে।
২৮৪.
তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিম্নের কোনটি বৈধ অপারগতা নয়?
  1. অপ্রকৃতিস্থতা
  2. নির্বুদ্ধিতা
  3. নিরক্ষরতা
  4. নাবালকত্ব
সঠিক উত্তর:
নিরক্ষরতা
উত্তর
সঠিক উত্তর:
নিরক্ষরতা
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ৬ অনুযায়ী কোন ব্যক্তি যত দিন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধ থাকে ততদিন তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধতার অবসান হওয়ার পর থেকে তার মামলা দায়েরের সময় গণনা হবে।
- অর্থাৎ তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে অপ্রকৃতিস্থতা, নাবালকত্ব, নির্বুদ্ধিতা বৈধ অপারগতা। কিন্তু নিরক্ষরতা বৈধ অপারগতা নয়।

⇒ The Limitation Act, 1908 এর ৬ ধারা বিধান হল বৈধ অপারগতা:
উপধারা:(১) যেইক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করিবার কিংবা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেইসময় নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার উপরোক্ত অপারগতার অবসান হইবার পর, অপারগতা না থাকিলে, প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ৪৮ ধারায় বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা বা কার্যধারা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।
উপধারা: (২) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেই সময় উপরে বর্ণিত যেই কোনো দুইটি অপারগতার অবসান হইবার পূর্বেই সে আরেকটি অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি তাহার উভয় অপারগতার অবসান হইবারপর, অপারগতা না থাকিলে, উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।
উপধারা: (৩) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত তাহার অপারগতা অব্যাহত থাকে, সেক্ষেত্রে তাহার আইনানুগ প্রতিনিধি ঐ ব্যক্তির মৃত্যুর পর অপারগতা না থাকিলে উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে উহা করা যেত, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দাখিল করিতে পারিবে।
উপধারা: (৪) যেইক্ষেত্রে উপরোক্ত ব্যক্তির মৃত্যুর তারিখে তাহার আইনানুগ প্রতিনিধি অনুরূপ কোন অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে (১) ও (২) উপধারায় বিধৃত বিধানসমূহ প্রযোজ্য হইবে।
-------------------
The Limitation Act, 1908, Section-6.Legal disability:
(1) Where a person entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is, at the time from which the period of limitation is to be reckoned, a minor, or insane, or an idiot, he may institute the suit or proceeding or make the application within the same period after the disability has ceased, as would otherwise have been allowed from the time prescribed therefore in the third column of the first schedule or in section 48 of the Code of Civil Procedure, 1908.
(2) Where such person is, at the time from which the period of limitation is to be reckoned, affected by two such disabilities, or where, before his disability has ceased, he is affected by another disability, he may institute the suit or make the application within the same period, after both disabilities have ceased, as would otherwise have been allowed from the time so prescribed.
(3) Where the disability continues up to the death of such person, his legal representative may institute the suit or make the application within the same period after the death as would otherwise have been allowed from the time so prescribed.
(4) Where such representative is at the date of the death affected by any such disability, the rules contained in sub-sections (1) and (2) shall apply.

Illustrations:
(a) The right to sue for the hire of a boat accrues to A during his minority. He attains majority four years after such accruer. He may institute his suit at any time within the years from the date of his attaining majority.
(b) A right to sue accrues to Z during his minority. After the accruer, but while Z is still a minor, he becomes insane. Time runs against Z from the date when his insainity and minority cease.
(c) A right to sue accrues to X during his minority. X dies before attaining majority, and is succeeded by Y, his minor son. Time runs against Y from the date of his attaining majority.
২৮৫.
বন্ধকী অস্থাবর সম্পত্তি উদ্ধারের মোকদ্দমার তামাদির মেয়াদ কত বছরের?
  1.  ২ বছর
  2. ৩ বছর
  3. ১২ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৫: আমানত গ্রহীতা বা বন্ধক গ্রহীতার নিকট থেকে আমানতী বা বন্ধকী অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের তামাদি- ৩০ বছর।
তামাদির সময় গণনা শুরু- আমানত রাখা বা বন্ধক দেওয়ার তারিখ হতে।

২৮৬.
Where once _____ has begun to run, no subsequent disability or inability to sue stops it.
  1. suit
  2. case
  3. time
  4. proceeding
সঠিক উত্তর:
time
উত্তর
সঠিক উত্তর:
time
ব্যাখ্যা
• Section: 9 of The Limitation Act,1908-

Where once time has begun to run, no subsequent disability or inability to sue stops it: 
Provided that where letters of administration to the estate of a creditor have been granted to his debtor, the running of the time prescribed for a suit to recover the debt shall be suspended while the administration continues.

ধারাঃ ৯- সময়ের অবিরাম চলন:
তামাদির সময় একবার চলতে শুরু করলে কোন অক্ষমতা একে থামাতে পারে না। তবে কোন পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব কোন দেনাদারের উপর ন্যস্ত থাকলে ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে।
২৮৭.
The Limitation Act, 1908-এর ২৪ ধারা অনুসারে, বিশেষ ক্ষতি ছাড়া কোনো কার্য যা মামলার কারণ সৃষ্টি করে না, সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা করা হয় কখন থেকে?
  1. কার্য সংঘটিত হওয়ার দিন থেকে
  2. ক্ষতি সৃষ্টি হওয়ার দিন থেকে
  3. আদালতের নির্দেশ অনুসারে
  4. মামলা দায়ের করার দিন থেকে
সঠিক উত্তর:
ক্ষতি সৃষ্টি হওয়ার দিন থেকে
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি সৃষ্টি হওয়ার দিন থেকে
ব্যাখ্যা
উত্তর: (খ) ক্ষতি সৃষ্টি হওয়ার দিন থেকে। 
⇒ The Limitation Act, 1908-এর ২৪ ধারা অনুযায়ী, যদি কোনো কার্য কেবল তখনই মামলার কারণ সৃষ্টি করে যখন তা থেকে প্রকৃত ক্ষতি হয়, তাহলে তামাদির মেয়াদ সেই ক্ষতি সংঘটিত হওয়ার সময় থেকে গণনা করা হবে।

উদাহরণ:
- একজন ব্যক্তি জমির উপরের স্তরের মালিক, আর অন্যজন নিচের স্তরের মালিক। নিচের স্তরের মালিক মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করলেন, কিন্তু এতে জমির উপরিভাগে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি হলো না। পরে একদিন, জমির উপরিভাগ ধসে পড়ল।
- এই ক্ষেত্রে, জমির মালিক যখনই ধসের কারণে প্রকৃত ক্ষতির সম্মুখীন হলেন, তখন থেকেই তামাদির মেয়াদ শুরু হবে।

→ অর্থাৎ কোনো কার্য তাৎক্ষণিকভাবে মামলার কারণ সৃষ্টি না করলে, বরং পরে ক্ষতি হলে, তখন তামাদির গণনা সেই ক্ষতির সময় থেকে শুরু হয়।
২৮৮.
নিম্নে বর্ণিত তামাদি আইনের কোন ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. ৪ ধারা
  2. ৫ ধারা
  3. ১৮ ধারা
  4. ২২ ধারা
সঠিক উত্তর:
৫ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৫ ধারা
ব্যাখ্যা
• তামাদি আইন,১৯০৮ এর ধারা ২৯ এ বলা আছে-

(১) এই আইনের কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারাকে প্রভাবিত করবে না।

(২) যেক্ষেত্রে কোনো বিশেষ আইনে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য এই আইনের প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অপেক্ষা ভিন্নতর মেয়াদের বিধান রয়েছে, সেক্ষেত্রে এই আইনের ৩ ধারার বিধানসমূহ এইরূপভাবে প্রযোজ্য হবে, যেন উক্ত ভিন্নতর মেয়াদ এই আইনের উক্ত তফসিলেই নির্ধারিত হয়েছে এবং কোন

বিশেষ আইনের বিধান অনুসারে কোন মামলা, আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ গণনার উদ্দেশ্যে-
ক. এই আইনের ৪ ধারা, ৯ হতে ১৮ ধারা ও ২২ ধারার বিধানসমূহ সেই পরিমাণে প্রযোজ্য হবে, যে পরিমাণ তা উক্ত বিশেষ আইনের স্পষ্ট বহির্ভূত নয়; এবং
খ. এই আইনের অবশিষ্ট বিধানসমূহ প্রযোজ্য হবে না।

(৩) এই আইনের কোন বিধান বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

(৪) যে সকল এলাকায় ১৮৮২ সালের সুখাধিকার আইনের আওতায় আপাতত সম্প্রসারিত করা হবে, সেই সকল এলাকা। হতে উদ্ভূত মামলার ক্ষেত্রে আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত 'সুখাধিকার' এবং সংজ্ঞা প্রযোজ্য হবে না।
২৮৯.
তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ ২ অনুযায়ী, বাংলাদেশে বলবৎ কোন আইন অনুসারে কথিত কোন কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য ক্ষতিপূরণের মামলা দায়েরের সময়সীমা কত দিন?
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ৯০ দিন
  4. ১২০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ এর প্রথম তফসিলের অনুচ্ছেদ ২ অনুসারে বলা হয়েছে:
- "For compensation for doing or for omitting to do an act alleged to be in pursuance of any enactment in force for the time being in Bangladesh —
- Limitation Period: 90 days
- Time starts from: When the act or omission takes place."
অর্থাৎ, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রচলিত আইনের অধীনে কোনো কাজ করেন বা করতে ব্যর্থ হন এবং এর ফলে ক্ষতির অভিযোগ আসে, তাহলে ঐ কাজ বা অবহেলা সংঘটিত হওয়ার দিন থেকে ৯০ দিনের মধ্যে মামলা করতে হবে।

অর্থাৎ, যদি দেশের কোনো প্রচলিত আইনের অধীনে করা কোনো কাজ (act) বা না করা (omission) কাজের ফলে কারো ক্ষতি হয়, এবং কেউ ক্ষতিপূরণের দাবি করে—তাহলে মামলা করার জন্য সময়সীমা মাত্র ৯০ দিন।

২৯০.
তামাদি আইনের কত ধারায় নিলাম বিক্রয় সম্পর্কে বলা আছে?
  1. ১২ ধারায়
  2. ১৩ ধারায়
  3. ১৪ ধারায়
  4. ১৬ ধারায়
সঠিক উত্তর:
১৬ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৬ ধারায়
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ১৬ ধারায় নিলাম বিক্রয় সম্পর্কে বলা আছে-
’ডিক্রি জারির জন্য কোন সম্পত্তি বিক্রয়’ অর্থাৎ নিলাম বিক্রয় রদ করার জন্য মামলা দায়ের করা হলে, মামলা যতদিন চলবে সেই সময় নিলাম গ্রহীতার বা যিনি নিলাম কিনেছেন তার উক্ত সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করার প্রয়োজন হলে নিলাম রদ করার মামলায় যে সময় ব্যয় হয়েছে, তা তামাদি মেয়াদ থেকে বাদ যাবে।
-----------------------------
⇒The Limitation Act, 1908 Section-16: Exclusion of time during which proceedings to set aside execution-sale are pending:
In computing the period of limitation prescribed for a suit for possession by a purchaser at a sale in execution of a decree, the time during which a proceeding to set aside the sale has been prosecuted shall be excluded.
২৯১.
তামাদি আইনের কোন ধারা অনুযায়ী জাবেদা নকল ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে?
  1. ১২ ধারা
  2. ১৪ ধারা
  3. ১৭ ধারা
  4. ২১ ধারা
সঠিক উত্তর:
১২ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১২ ধারা
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ১২ ধারা মোতাবেক আইনানুগ কার্যধারায় যে সময় গণনা থেকে বাদ দিতে হয়-
- মামলা করার কারণ যেদিন উদ্ভব হবে সেই দিন, রায় ও ডিক্রি যেদিন প্রদান করা হয় সে দিনটি, রায় ও ডিক্রির জাবেদা নকল সংগ্রহ করার জন্য যতদিন লাগে ততদিন।
- সুতরাং বলা যায় যে, তামাদি আইনের ১২ ধারা অনুযায়ী জাবেদা নকল সংগ্রহের সময়টুকু তামাদির মেয়াদ থেকে বাদ যাবে।

⇒ তামাদি আইনের ১২ ধারার বিধান আইনানুগ কার্যধারায় যেই পরিমাণ সময় গণনা হইতে বাদ দিতে হইবে:
(১) কোন মামলা আপীল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, যেইদিন হইতে উক্ত মেয়াদ গণনা করিতে হইবে সেই দিন বাদ দিতে হইবে।
(২) কোন আপীল, আপীলের অনুমতির দরখাস্ত অথবা রায়। পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, যেই রায় সম্পর্কে অভিযোগ করা হইবে তাহা যেইদিন ঘোষণা করা হইয়াছে সেইদিন এবং যে ডিক্রী, দন্ডাদেশ বা আদেশ সম্পর্কে আপীল করা হইবে বা পুনরীক্ষণের প্রার্থনা করা হইবে, তাহার নকল গ্রহণ করিতে যেইসময় আবশ্যক, তাহা বাদ দিতে হইবে।

(৩) যেইক্ষেত্রে ডিক্রী সম্পর্কে আপীল বা পুনরীক্ষণের প্রার্থনা করা হয়, সেইক্ষেত্রে উক্ত ডিক্রী যে রায়ের উপর প্রতিষ্ঠিত সেই রায়ের নকল লইতে যে সময় লাগে, তাহাও বাদ দিতে হইবে।
(৪) কোন রোয়েদাদ নাকচ করিবার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, রোয়েদাদের নকল লইতে যে সময় লাগে, তাহা বাদ দিতে হইবে।
-----------------------
⇒ The Limitation Act, 1908: Section-12: Exclusion of time in legal proceedings:
(1) In computing the period of limitation prescribed for any suit, appeal or application, the day from which such period is to be reckoned shall be excluded.
(2) In computing the period of limitation prescribed for an appeal, an application for leave to appeal and an application for a review of judgment, the day on which the judgment complained of was pronounced, and the time requisite for obtaining a copy of the decree, sentence or order appealed from or sought to be reviewed, shall be excluded.
(3) Where a decree is appealed from or sought to be reviewed, the time requisite for obtaining a copy of the judgment on which it is founded shall also be excluded.
(4) In computing the period of limitation prescribed for an application to set aside an award, the time requisite for obtaining a copy of the award shall be excluded.
২৯২.
একটি নিলাম বিক্রয় বাতিল মামলা চলে ৮ মাস। পরে নিলাম নিশ্চিত হয় এবং ক্রেতা দখল চায়। তামাদি সময়ের ওপর এই ৮ মাসের প্রভাব কী?
  1. তামাদি সময় কমবে
  2. তামাদি সময় একই থাকবে
  3. তামাদি সময় থেকে ৮ মাস বাদ যাবে
  4. নতুন তামাদি সময় শুরু হবে
সঠিক উত্তর:
তামাদি সময় থেকে ৮ মাস বাদ যাবে
উত্তর
সঠিক উত্তর:
তামাদি সময় থেকে ৮ মাস বাদ যাবে
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ. তামাদি সময় থেকে ৮ মাস বাদ যাবে।

তামাদি আইন, ১৯০৮ - ধারা ১৬- ডিক্রি জারিকৃত বিক্রয় বাতিলের কার্যক্রম চলাকালে সময় বাদ দেওয়া:
যে ক্ষেত্রে কোনো ব্যক্তি ডিক্রি জারির ভিত্তিতে নিলাম বিক্রয়ের মাধ্যমে ক্রেতা হয়ে দখল পাওয়ার জন্য মামলা দায়ের করে, সেই ক্ষেত্রে তামাদি সময় গণনার সময় বিক্রয় বাতিল করার জন্য যে সময়কাল মামলা বা কার্যক্রম চালানো হয়েছে, তা তামাদি সময় থেকে বাদ দেওয়া হবে।

Section 16: Exclusion of time during which proceedings to set aside execution-sale are pending-
In computing the period of limitation prescribed for a suit for possession by a purchaser at a sale in execution of a decree, the time during which a proceeding to set aside the sale has been prosecuted shall be excluded.

২৯৩.
তামাদি আইনের কোন ধারা অনুযায়ী আপিল বা রিভিউ আবেদন করার সময়সীমা গণনার ক্ষেত্রে রায়ের কপি সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময় বাদ দেওয়া হবে?
  1. ১২(১) ধারা
  2. ১২(২) ধারা
  3. ১২(৩) ধারা
  4. ১২(৪) ধারা
সঠিক উত্তর:
১২(২) ধারা
উত্তর
সঠিক উত্তর:
১২(২) ধারা
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ (The Limitation Act, 1908) এর ধারা ১২(২) অনুযায়ী: “কোনো ডিক্রী, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়েরের ক্ষেত্রে, সেই সময় বাদ যাবে যা উক্ত ডিক্রী, আদেশ বা দণ্ডাদেশের অনুলিপি (certified copy) সংগ্রহের জন্য প্রয়োজন হয়।”
- অর্থাৎ, যেহেতু আপীল করার জন্য প্রয়োজনীয় নকল সংগ্রহ করা না গেলে আপীল দায়ের সম্ভব নয়, তাই নকল সংগ্রহের সময় তামাদির মেয়াদ গণনার বাইরে রাখা হয়। ফলে তামাদির মেয়াদ শুরু হয় তখন যখন রায়ের নকল পাওয়া যায়, কারণ সেটিই আপীল দায়েরের জন্য প্রয়োজনীয় শর্ত।
⇒ তামাদি আইনের ১২ ধারা (২)উপধারা স্পষ্টভাবে উল্লেখ করে যে, আপিল বা পুনঃবিবেচনার ক্ষেত্রে রায় ঘোষণার দিন এবং আপিলের জন্য প্রয়োজনীয় ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের নকল সংগ্রহে লেগে যাওয়া সময় বাদ দেওয়া হবে।

⇒ তামাদি আইনের ১২ ধারা আইনগত কার্যধারায় সময় বাদ দেওয়া:
(১) কোনো মোকদ্দমা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত সীমাবদ্ধতার সময় গণনার ক্ষেত্রে যেদিন থেকে সময় গণনা শুরু হওয়ার কথা, সেই দিনটি বাদ দেওয়া হবে।
(২) কোনো আপিল, আপিল করার অনুমতির জন্য আবেদন, কিংবা রায়ের পুনর্বিবেচনার (review) আবেদনের জন্য নির্ধারিত সময় গণনার ক্ষেত্রে রায় ঘোষণার দিন এবং ডিক্রি, দণ্ডাদেশ বা আদেশ (যার বিরুদ্ধে আপিল বা রিভিউ চাওয়া হয়েছে) এর কপি সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময় বাদ যাবে।
(৩) যদি কোনো ডিক্রি আপিলযোগ্য হয় বা রিভিউয়ের জন্য চ্যালেঞ্জ করা হয়, তবে যে রায়ের উপর ভিত্তি করে ডিক্রি প্রদান করা হয়েছে, সেই রায়ের কপি সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময়ও বাদ যাবে।
(৪) কোনো পুরস্কার (award) বাতিল করার জন্য আবেদনের সময় গণনার ক্ষেত্রে, পুরস্কারের কপি সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময় বাদ দেওয়া হবে।

⇒ The Limitation Act: Section 12. Exclusion of time in legal proceedings:
(1) In computing the period of limitation prescribed for any suit, appeal or application, the day from which such period is to be reckoned shall be excluded. 
(2) In computing the period of limitation prescribed for an appeal, an application for leave to appeal and an application for a review of judgment, the day on which the judgment complained of was pronounced, and the time requisite for obtaining a copy of the decree, sentence or order appealed from or sought to be reviewed, shall be excluded. 
(3) Where a decree is appealed from or sought to be reviewed, the time requisite for obtaining a copy of the judgment on which it is founded shall also be excluded. 
(4) In computing the period of limitation prescribed for an application to set aside an award, the time requisite for obtaining a copy of the award shall be excluded.
২৯৪.
তামাদি আইনের ধারা ২৯(১) অনুসারে, তামাদি আইন কোন আইনের ২৫ ধারাকে প্রভাবিত করে না?
  1. সাক্ষ্য আইন, ১৮৭২
  2. চুক্তি আইন, ১৮৭২
  3. নিবন্ধন আইন, ১৯০৮
  4. সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২
সঠিক উত্তর:
চুক্তি আইন, ১৮৭২
উত্তর
সঠিক উত্তর:
চুক্তি আইন, ১৮৭২
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ২৯(১) স্পষ্টভাবে নির্দেশ করে যে: "এই আইনের কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারাকে প্রভাবিত করবে না।"
- তামাদি আইনের ধারা ২৯(১) এর মাধ্যমে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, চুক্তি আইনের এই বিশেষ বিধানটি তামাদি আইনের কোনো বিধান দ্বারা ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হবে না।

⇒ তামাদি আইনের ২৯ ধারা সংরক্ষণ:
(১) এই আইনের কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারাকে প্রভাবিত করবে না।
(২) যেক্ষেত্রে কোনো বিশেষ আইনে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য এই আইনের প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অপেক্ষা ভিন্নতর মেয়াদের বিধান রয়েছে, সেক্ষেত্রে এই আইনের ৩ ধারার বিধানসমূহ এইরূপভাবে প্রযোজ্য হবে, যেন উক্ত ভিন্নতর মেয়াদ এই আইনের উক্ত তফসিলেই নির্ধারিত হয়েছে এবং কোন বিশেষ আইনের বিধান অনুসারে কোন মামলা, আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ গণনার উদ্দেশ্যে-
ক. এই আইনের ৪ ধারা, ৯ হতে ১৮ ধারা ও ২২ ধারার বিধানসমূহ সেই পরিমাণে প্রযোজ্য হবে, যে পরিমাণ তা উক্ত বিশেষ আইনের স্পষ্ট বহির্ভূত নয়; এবং
খ. এই আইনের অবশিষ্ট বিধানসমূহ প্রযোজ্য হবে না।
(৩) এই আইনের কোন বিধান বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
(৪) যে সকল এলাকায় ১৮৮২ সালের সুখাধিকার আইনের আওতায় আপাতত সম্প্রসারিত করা হবে, সেই সকল এলাকা। হতে উদ্ভূত মামলার ক্ষেত্রে আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত 'সুখাধিকার' এবং সংজ্ঞা প্রযোজ্য হবে না।
----------
⇒ The Limitation Act:- Section- 29. Savings:
(1) Nothing in this Act shall affect section 25 of the Contract Act, 1872. 
(2) Where any special law prescribes for any suit, appeal or application a period of limitation different from the period prescribed therefore by the first schedule, the provision of section 3 shall apply, as if such period were prescribed therefor in that schedule, and for the purpose of determining any period of limitation prescribed for any suit, appeal or application by any special law- 
(a) The provisions contained in section 4, sections 9 to 18, and section 22 shall apply only in so far as, and to the extent to which, they are not expressly excluded by such special  law; and 
(b) The remaining provisions of this Act shall not apply. 
(3) Nothing in this Act shall apply to suits under the Divorce Act. 
(4) Sections 26 and 27 and the definition of “easement” in section 2 shall not apply to cases arising in territories to which the Easements Act, 1882, may for the time being extend.

২৯৫.
একতরফা ডিক্রি রদ রহিতের জন্য আবেদনের সময়সীমা কত?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
তামাদি আইনের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী  একতরফা ডিক্রি রদ রহিতের জন্য আবেদনের সময়সীমা হল ৩০ দিন ।
২৯৬.
মানহানির ক্ষতিপূরণ মামলার তামাদির মেয়াদের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. লিখিত কুৎসা (Libel) দ্বারা হলে ৩ বছর
  2. মৌখিক কুৎসা (Slander) দ্বারা হলে ১ বছর
  3. লিখিত কুৎসা (Libel) দ্বারা হলে ১ বছর
  4. খ ও গ
সঠিক উত্তর:
খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
খ ও গ
ব্যাখ্যা
অনুচ্ছেদ ২৪

লিখিত কুৎসা (Libel) দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা- ১ বছর - মানহানিকর বিষয় যখন প্রকাশিত হয় তখন থেকে। 

অনুচ্ছেদ ২৫

মৌখিক কুৎসার (Slander) দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা- ১ বছর - যখন থেকে কুৎসামূলক কথা বলা হয়, অথবা কথাগুলি যদি নালিশযোগ্য না হয়, তাবে সেগুলি বলার ফলে যখন অভিযোগকৃত বিশেষ ক্ষতির উদ্ভব হয়।
২৯৭.
দেনা আংশিক পরিশোধের ফলাফল কী?
  1. নতুন করে তামাদি গণনা
  2. পূর্বের তামাদির মেয়াদ অব্যাহত থাকবে
  3. তামাদি গণনা স্থগিত থাকবে
  4. কোনটিই নয়।
সঠিক উত্তর:
নতুন করে তামাদি গণনা
উত্তর
সঠিক উত্তর:
নতুন করে তামাদি গণনা
ব্যাখ্যা
♦ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৯ মতে- দেনা আংশিক পরিশোধ বা লিখিত স্বীকৃতি ফলে নতুন করে তামাদি মেয়াদ শুরু হবে।
২৯৮.
বিদ্বেষমূলকভাবে কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হলে, ভুক্তভোগীর ক্ষতিপূরণের মামলার তামাদি শুরু হবে কখন থেকে?
  1. যখন বেকসুল খালাস হয়
  2. যখন মামলার অবসান ঘটে
  3. যখন মামলার রায় হয়
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
তামাদি আইনের অনুচ্ছেদ ২৩

বিদ্বেষমূলকভাবে ফৌজদারীতে সোপর্দকরণের জন্য ক্ষতিপূরণ [Compensation for a malicious prosecution]
তামাদি- ১ বৎসর।
সময় গণনা শুরু- যখন বেকসুল খালাস হয় অথবা যখন মামলার অবসান ঘটে।
২৯৯.
মোকদ্দমা দায়েরের মেয়াদ The Limitation Act, 1908 এ সুনির্দিষ্টভাবে বলা না থাকলে প্রযোজ্য হবে__________অনুচ্ছেদ।
  1. ১২০ অনুচ্ছেদ।
  2. ১২১ অনুচ্ছেদ।
  3. ১৮০ অনুচ্ছেদ।
  4. ১৮১ অনুচ্ছেদ।
সঠিক উত্তর:
১২০ অনুচ্ছেদ।
উত্তর
সঠিক উত্তর:
১২০ অনুচ্ছেদ।
ব্যাখ্যা
তামাদি আইনের ১২০ অনুচ্ছেদে বলা হয়েছে, যেসকল মামলার জন্য তামাদির মেয়াদ উল্লেখ নাই সেগুলো সাধারণত ৬ বছরের মধ্যে দায়ের করতে হয়।
৩০০.
কোনো মামলায় আইনজীবীর খরচা আদায় বাবদ মামলার তামাদির মেয়াদ কত?
  1. ৬ বছর
  2. ১২ বছর
  3. ৩ বছর
  4. ১ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা

তামাদি আইনের ১ম তফসিলের অনুচ্ছেদ ৮৪ অনুসারে, কোনো অ্যাডভোকেটের মামলা বা নির্দিষ্ট কাজের খরচা আদায়ের জন্য মামলার তামাদি ৩ বছরের। এই সময়কাল শুরু হয় মামলা বা কাজের সমাপ্তির তারিখ থেকে (বা অ্যাডভোকেট যদি সঠিকভাবে মামলা বা কাজ বন্ধ করে দেন, তাহলে সেই বন্ধের তারিখ থেকে)।