বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

The Limitation Act, 1908

মোট প্রশ্ন১,০৫৪এই পাতা৫৩প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

The Limitation Act, 1908

PrepBank · পাতা ১১ / ১১ · ১,০০১১,০৫৩ / ১,০৫৪

১,০০১.
নিষেধাজ্ঞার ডিক্রি জারীর দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয়-
  1. ডিক্রির স্বাক্ষরের তারিখ হতে
  2. ডিক্রি অমান্য করার তারিখ হতে
  3. ডিক্রি কার্যকর করার তারিখ হতে
  4. ডিক্রির সইমহুরী নকল প্রাপ্তির তারিখ হতে
সঠিক উত্তর:
ডিক্রির সইমহুরী নকল প্রাপ্তির তারিখ হতে
উত্তর
সঠিক উত্তর:
ডিক্রির সইমহুরী নকল প্রাপ্তির তারিখ হতে
ব্যাখ্যা
• তামাদি আইনের ১২ ধারা মতে কতিপয় সময় বাদ দিয়ে তামাদির মেয়াদ গণনা করতে হবে। যথা-
⇒ মামলা, আপিল বা দরখাস্তের মেয়াদ আরম্ভের দিন,
⇒ রায় ঘোষণার দিন,
রায়ের নকল গ্রহণে ব্যয়িত সময়,
⇒ রোয়েদাদ উত্তোলন করতে যে সময় ব্যয় হয়।

Section 12: Exclusion of time in legal proceedings

(1) In computing the period of limitation prescribed for any suit, appeal or application, the day from which such period is to be reckoned shall be excluded. 

(2) In computing the period of limitation prescribed for an appeal, an application for leave to appeal and an application for a review of judgment, the day on which the judgment complained of was pronounced, and the time requisite for obtaining a copy of the decree, sentence or order appealed from or sought to be reviewed, shall be excluded. 
 
(3) Where a decree is appealed from or sought to be reviewed, the time requisite for obtaining a copy of the judgment on which it is founded shall also be excluded. 
 
(4) In computing the period of limitation prescribed for an application to set aside an award, the time requisite for obtaining a copy of the award shall be excluded.
১,০০২.
স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের মামলা কখন থেকে গণনা করা হবে?
  1. মামলার রায় ঘোষণার তারিখ থেকে
  2. অনধিকার প্রবেশের তারিখ থেকে
  3. ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের তারিখ থেকে
  4. অনধিকার প্রবেশ সম্পর্কে জ্ঞাত হওয়ার তারিখ হতে
সঠিক উত্তর:
অনধিকার প্রবেশের তারিখ থেকে
উত্তর
সঠিক উত্তর:
অনধিকার প্রবেশের তারিখ থেকে
ব্যাখ্যা
তামাদি আইনের অনুচ্ছেদ ৩৯:
স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের (trespass) জন্য ক্ষতিপূরণের মামলা:
৩ বৎসর -অনধিকার প্রবেশের তারিখ হতে।
১,০০৩.
তামাদি আইন, ১৯০৮-এর ধারা ১৭ অনুযায়ী স্থাবর সম্পত্তির দখল সংক্রান্ত মামলায় মৃত ব্যক্তির প্রতিনিধির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা:
  1. স্থগিত হয়
  2. অব্যাহত থাকে
  3. নতুন করে শুরু হয়
  4. আদালত নির্ধারণ করে
সঠিক উত্তর:
অব্যাহত থাকে
উত্তর
সঠিক উত্তর:
অব্যাহত থাকে
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অব্যাহত থাকে।
⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ১৭(৩) অনুযায়ী: "Nothing in sub-sections (1) and (2) applied to suits to enforce rights of pre-emption or to suits for the possession of immoveable property or of an hereditary office."
অর্থাৎ যদি কোনো ব্যক্তি মারা যান এবং তাঁর বিরুদ্ধে স্থাবর সম্পত্তির দখল সংক্রান্ত মামলা দায়ের করার অধিকার সৃষ্টি হয়, তাহলে ধারা ১৭(২) অনুযায়ী যে সুবিধা বা সময় গণনার বিশেষ নিয়ম প্রযোজ্য—তা স্থাবর সম্পত্তির দখলের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ফলে, এমন কোনো মামলা হলে মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধি থাকুক বা না থাকুক, তামাদির সময় গণনা অব্যাহত থাকবে, স্থগিত বা পুনরায় শুরু হবে না।

⇒ The Limitation Act, 1908 এর ১৭ ধারা (অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল) অনুযায়ী- কোন ব্যক্তি জীবিত থাকলে মোকদ্দমা বা দরখাস্ত দায়েরের অধিকারী হত কিন্তু অধিকারটি সৃষ্টি হওয়ার আগেই তার মৃত্যু হলে সেই ব্যক্তির আইনগত প্রতিনিধি ঐ মোকদ্দমা বা দরখাস্ত দায়ের করার যোগ্যতা সম্পন্ন হওয়ার সময় থেকে তামাদির মেয়াদ গণনা হবে। একইভাবে কারো বিরুদ্ধে অধিকার সৃষ্টি হওয়ার আগেই তার মৃত্যু হলে তার আইনগত প্রতিনিধির বিরুদ্ধে আইনগত যোগ্যতা সাপেক্ষে উক্ত মোকদ্দমা বা দরখাস্ত দায়েরের তামাদি গণনা হবে।
এই ধারার ব্যতিক্রম হলো অগ্রক্রয়, স্থাবর সম্পত্তির দখলের মোকদ্দমা এবং বংশগত পদের মোকদ্দমা।

⇒ The Limitation Act:- Section 17- Effect of death before right to sue accrues:
(1) Where a person, who would, if he were living, have a right to institute a suit or make an application, dies before the right accrues, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased capable of instituting or making such suit or application.
(2) Where person against whom, if he were living, a right to institute a suit or make an application would have accrued dies before the right accrues, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased against whom the plaintiff may institute or make such suit or application.
(3) Nothing in sub-sections (1) and (2) applied to suits to enforce rights of pre-emption or to suits for the possession of immoveable property or of an hereditary office.
১,০০৪.
'ক' উন্মাদ থাকাকালীন অবস্থায় ২০১৬ সালে অগ্রক্রয়ের মামলা করার অধিকার অর্জন করে এবং ৩ বছর পর ২০১৯ সালে 'ক' সুস্থ হয়। 'ক' কখন মামলা দায়ের করতে পারবে?
  1. সুস্থ হওয়ার পর যেকোন সময়
  2. ২০২২ সালের মধ্যে
  3. ২০১৭ সালের মধ্যে
  4. ২০২৫ সালের মধ্যে
সঠিক উত্তর:
২০১৭ সালের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
২০১৭ সালের মধ্যে
ব্যাখ্যা
• তামাদি আইনের ৬, ৭,৮ এবং ৯ ধারায় আইনগত অপারগতার নিয়ম বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তির মামলা করার অধিকার সৃষ্টি হয়েছে সে যদি উক্ত সময় মামলা করতে আইনগতভাবে অপারগ থাকে, তাহলে তার মামলা করার তামাদির মেয়াদ কিভাবে গণনা করা হবে তা ৬ থেকে ৯ ধারা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। 

তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী ৩টি বিষয়কে আইনগত অপারগতা (Legal Disability) হিসেবে উল্লেখ করা হয়েছে।
১. নাবালকত্ব [Minority]
২. উন্মাদ [Insanity]
৩. জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা [Idiocy]

• আইনগত অপারগতার ক্ষেত্রে যখন মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে মামলা করার অধিকারী কোন ব্যক্তি যে সময়ে সে মামলা করার অধিকারী হয় উক্ত সময়ে সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকলে তার মামলা করার তামাদির মেয়াদ গণনা করা শুরু হবে যখন তার এই আইনগত অপারগতা অর্থাৎ নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধিতার অবসান হবে তখন থেকে।

ধারা ৮ হচ্ছে ৬ ও ৭ ধারার আইনগত অপারগতার ব্যতিক্রম। ৮ ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে ৬ ও ৭ ধারায় উল্লেখিত আইনগত অপারগতা বিশ্লেষণ করতে হবে। নিম্নলিখিত ক্ষেত্রে ৬ এবং ৭ ধারার বিধান প্রযোজ্য হবে না-

১. অগ্রক্রয়ের (pre-emption) অধিকার বলবৎকরণের মামলায়, এবং

২. আইনগত অপারগতার অবসান হওয়ার পর বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার তিন (৩) বছরের বেশী সময় তামাদির মেয়াদ থাকবে না এবং সর্বোচ্চ এই ৩ বৎসরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ যেক্ষেত্রে ৬ বা ৭ ধারায় আইনগত অপারগতার সুবিধা প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে উক্ত আইনগত অক্ষমতার অবসান হওয়ার পর সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে অন্যথায় মামলা খারিজ হবে।

যেহেতু উল্লিখিত মামলা অগ্রক্রয়ের (pre-emption) অধিকার সম্পর্কিত, সেক্ষেত্রে 'ক' তামাদির মেয়াদ থেকে অব্যাহতি পাবে না।
তামাদি আইন,১৯০৮ এর ১ম শিডিউলের অনুচ্ছেদ ১০ অনুযায়ী, অগ্রক্রয়ের মামলা দায়েরের অধিকার অর্জনের ১ বছরের মধ্যে তা দায়ের করতে হবে। অর্থাৎ 'ক' কে ২০১৭ সালের মধ্যে মামলা দায়ের করতে হবে।
১,০০৫.
তামাদি আইনের ২১ ধারা মূলত কাদের স্বীকৃতি বা অর্থপ্রদানের বৈধতা নির্ধারণ করে?
  1. মুসলিম উত্তরাধিকারী
  2. যৌথ ব্যবসায়িক অংশীদার
  3. হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য
  4. আদালতের আদেশপ্রাপ্ত ব্যক্তি
সঠিক উত্তর:
হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য
উত্তর
সঠিক উত্তর:
হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ২১ ধারা মূলত হিন্দু অবিভক্ত পরিবারের ম্যানেজার বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির দায় স্বীকার বা অর্থ প্রদানের বৈধতা নিশ্চিত করে, যা পুরো পরিবারের পক্ষ থেকে দায় স্বীকার হিসেবে গণ্য হয়।
⇒ তামাদি আইনের ২১ ধারার মূল উদ্দেশ্য হলো, কিছু বিশেষ পরিস্থিতিতে দায় স্বীকার বা অর্থ প্রদানকে বৈধ স্বীকৃতি হিসেবে গণ্য করা — বিশেষ করে যখন এটি একজন অক্ষম ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের পক্ষ থেকে আসে।
২১ ধারায় যাদের স্বীকৃতি বৈধ হিসেবে গণ্য হয়:
→ অক্ষম ব্যক্তির আইনগত অভিভাবক, কমিটি বা ম্যানেজার যদি স্বীকৃতি দেয় বা অর্থ প্রদান করে — তা ধারা ১৯ ও ২০ অনুসারে বৈধ গণ্য হয়।
→ হিন্দু অবিভক্ত পরিবারের বর্তমান ম্যানেজার যদি স্বীকৃতি দেয় বা অর্থ প্রদান করে, তাহলে তা পুরো পরিবারের পক্ষ থেকে দায় স্বীকার হিসেবে বিবেচিত হয়।
→ বিধবা বা সীমিত স্বত্বভোগী নারী যদি স্বীকৃতি দেয় (বা তার যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট দেয়), তবে তা পরবর্তী উত্তরাধিকারীর প্রতিকূলে বৈধ স্বীকৃতি হিসেবে ধরা হয়।

⇒ তামাদি আইনের ২১ ধারার বিধান: অক্ষম ব্যক্তির প্রতিনিধি:
(১) “তাঁহার পক্ষ থেকে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট” শব্দবন্ধটি, ধারাঃ ১৯ ও ২০-এর ক্ষেত্রে, একজন অক্ষম ব্যক্তির ক্ষেত্রে, তাঁর আইনগত অভিভাবক, কমিটি বা ব্যবস্থাপক, অথবা এমন একজন এজেন্টকে অন্তর্ভুক্ত করবে যিনি এই অভিভাবক, কমিটি বা ব্যবস্থাপকের দ্বারা স্বীকৃতি বা অর্থ প্রদান স্বাক্ষরের জন্য যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত।
(২) উল্লিখিত ধারাগুলোর অধীনে একাধিক যৌথ চুক্তিকারক, অংশীদার, নির্বাহী বা বন্ধকী কর্তাকে শুধুমাত্র অন্য একজন বা তাঁদের এজেন্টের দ্বারা স্বাক্ষরিত লিখিত স্বীকৃতি বা অর্থ প্রদানের কারণে দায়বদ্ধ করবে না।
(৩) উল্লিখিত ধারাগুলোর উদ্দেশ্যে-
(a) একজন বিধবা বা অন্য সীমিত মালিকের দ্বারা স্বাক্ষরিত একটি স্বীকৃতি, অথবা কোনো দায়ের জন্য অর্থ প্রদান, অথবা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্টের দ্বারা, যিনি হিন্দু আইন দ্বারা পরিচালিত, তা সংশ্লিষ্ট পুনঃসূত্রের বিরুদ্ধে একটি বৈধ স্বীকৃতি বা অর্থ প্রদান হিসেবে গণ্য হবে;
(b) যখন একটি হিন্দু অখণ্ড পরিবারের পক্ষে কোনো দায়ভার সৃষ্টি করা হয়, তখন বর্তমান ব্যবস্থাপক বা তাঁর যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্টের দ্বারা করা স্বীকৃতি বা অর্থ প্রদান সম্পূর্ণ পরিবারের পক্ষে করা হয়েছে বলে বিবেচিত হবে।
-------------
⇒ The Limitation Act, 1908, Section-21. Agent of persons under disability:
(1) The expression “agent duly authorised in his behalf,” in sections 19 and 20, shall, in the case of a person under disability, include his lawful guardian, committee or manager, or an agent duly authorised by such guardian, committee or manager to sign the acknowledgement or make the payment.
(2) Nothing in the said sections renders one of several joint contractors, partners, executors or mortgagees chargeable by reason only of a written acknowledgment signed or of a payment made by, or by the agent of, any other or others of them.
(3) For the purposes of the said sections-
(a) an acknowledgment signed, or a payment made, in respect of any liability, by, or by the duly authorised agent of, any widow or other limited owner of property who is governed by the Hindu law, shall be a valid acknowledgment or payment, as the case may be, as against a reversioner succeeding to such liability; and
(b) where a liability has been incurred by, or on behalf of, a Hindu undivided family as such, an acknowledgment or payment made by, or by the duly authorised agent of, the manager of the family for the time being shall be deemed to have been made on behalf of the whole family.
১,০০৬.
মিথ্যা বা অন্যায় কারাভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা করা যায়___________মাঝে।
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908 এর Article 19 মতে মিথ্যা বা অন্যায় কারাভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা করা যায় ১ বছরের মাঝে।
১,০০৭.
তামাদি আইনের অনুচ্ছেদ-২৯ অনুসারে আইনসম্মত পদ্ধতিতে অস্থাবর সম্পত্তি অন্যায়ভাবে জব্দ করার জন্য ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কত?
  1. ৬ মাস
  2. ১ বছর
  3. ২ বছর
  4. ৩ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ২৯ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি আইনসম্মত পদ্ধতিতে অস্থাবর সম্পত্তি জব্দ করলেও তা অন্যায়ভাবে (wrongfully) হয়ে থাকে, তবে তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা যাবে।
- তামাদির সময়সীমা: ১ বছর।
- সময় গণনা শুরু হবে: যেদিন জব্দ করা হয়, সেই তারিখ থেকে।
১,০০৮.
'Extinguishment of right to property'- তামাদি আইনের কত ধারার বিধান?
  1. ২৬ ধারার
  2. ২৯ ধারার
  3. ২৮ ধারার
  4. ২৭ ধারার
সঠিক উত্তর:
২৮ ধারার
উত্তর
সঠিক উত্তর:
২৮ ধারার
ব্যাখ্যা
• তামাদি আইনে ২৬-২৮ ধারায় মালিকানা অর্জনের ২টি পদ্ধতির কথা বলা হয়েছে-
১) সুখাধিকার (Easement) 
২) প্রেসক্রিপশন (Law of Prescription)

• তামাদি আইনের ২৮ ধারার বিধানে Adverse possession বা জবর দখলের কথা বলা হয়েছে।

ধারা ২৮ (সম্পত্তির অধিকার বিলুপ্তি)-
কোনো সম্পত্তি দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার ব্যাপারে এই আইনে যে মেয়াদ নির্ধারিত করে দেয়া হয়েছে, তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে।

Section 28: Extinguishment of right to property
At the determination of the period hereby limited to any person for instituting a suit for possession of any property, his right to such property shall be extinguished.
১,০০৯.
তামাদি আইনের প্রথম তফসিলের ৪০ অনুচ্ছেদ অনুসারে, গ্রন্থস্বত্ব বা বিশেষ সুবিধা লঙ্ঘনের ক্ষতিপূরণের মামলার তামাদি সময়-
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা

⇒ তামাদি আইনের ৪০ অনুচ্ছেদ অনুসারে-
গ্রন্থস্বত্ব বা অন্য কোন বিশেষ সুবিধা লঙ্ঘনের ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদির মেয়াদ-৩ বছর।
এ মেয়াদ গণনা শুরু হবে- লঙ্ঘনের তারিখ হতে।

Article 40 of the Limitation Act:
The period of limitation of the  suit for compensation for infringing copyright or any other exclusive privilege is-3 years. The period begins from the date of infringement

১,০১০.
মৃত্যুদণ্ড এবং খালাস আদেশ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে ফৌজদারি আপিলের তামাদির মেয়াদ কত?
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ৩ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৬০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৬০ দিন
ব্যাখ্যা
• তামাদি আইনের অনুচ্ছেদ- ১৫৫:
অনুচ্ছেদ ১৫০ (মৃত্যুদণ্ড) এবং অনুচ্ছেদ ১৫৭ (খালাস) আদেশ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে ফৌজদারি আপিলের তামাদির মেয়াদ- ৬০ দিন।
তামাদি শুরু হবে- যে দিন দণ্ডাদেশ বা আদেশ প্রদান করা হয়, সেই দিন থেকে।।
১,০১১.
তামাদি আইনের কত ধারায় অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল সম্পর্কে বলা আছে?
  1. ২১ ধারায়
  2. ২৫ ধারায়
  3. ২৩ ধারায়
  4. ২৭ ধারায়
সঠিক উত্তর:
২৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২৩ ধারায়
ব্যাখ্যা
⇒ The Limitation Act, 1908 এর ২৩ ধারার বিধান অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা:
- যেইক্ষেত্রে অবিরাম চুক্তি ভঙ্গ করা হয় এবং যেইক্ষেত্রে অবিরাম চুক্তি নিরপেক্ষভাবে অন্যায় করা হয়, সেক্ষেত্রে চুক্তি ভঙ্গ বা অন্যায় চলাকালীন সময়ের প্রতি মুহূর্তেই নূতন করিয়া তামাদির মেয়াদ অতিবাহিত হইতে শুরু করে।
- এমন অনেক চুক্তি রহিয়াছে, যাহা ভঙ্গ হইলে প্রতি মুহূর্তে নালিশের কারণ উদ্ভব হইতে পারে। চুক্তি বহির্ভূত এমন অনেক লোকসান রহিয়াছে, যাহা প্রতিমুহূর্তে নালিশের কারণের উদ্ভব ঘটায়। এইসব ক্ষেত্রে তামাদির মেয়াদ প্রতি মুহূর্তে বৃদ্ধি পায়।
----------
⇒ The Limitation Act, 1908: Section-23: Continuing breaches and wrongs:
In the case of a continuing breach of contract and in the case of a continuing wrong independent of contract, a fresh period of limitation begins to run at every moment of the time during which the breach or the wrong, as the case may be, continues.
১,০১২.
তামাদি আইন কত অনুচ্ছেদে অগ্রক্রয়ের( pre-emption) অধিকার কার্যকরের মামলা দায়েরের তামাদির মেয়াদ দেওয়া আছে?
  1. ১০
  2. ৩৮
  3. ১৪
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
⇒  তামাদি আইনের প্রথম তফশিলের ১০ অনুচ্ছেদ অনুসারে অগ্রক্রয়ের (pre-emption) অধিকার কার্যকরের মামলা দায়েরের তামাদির মেয়াদ ১ বছর।
এই মেয়াদ শুরু হবে যখন ক্রেতা যে বিক্রয়ের বিরুদ্ধে মামলা করা হবে সেই বিকৃত সমস্ত সম্পত্তিতে প্রত্যক্ষ দখল গ্রহণ করে বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তু প্রত্যক্ষ দখল স্বীকার করেন না, সেক্ষেত্রে বিক্রয় দলিল যখন রেজিস্ট্রিকৃত হয় তখন থেকে।

অর্থাৎ তামাদি আইনের প্রথম তফশিলের ১০ অনুচ্ছেদ অনুসারে ক্রেতার দখল গ্রহণ অথবা দখল সম্ভব না হলে বিক্রয় দলিল রেজিস্ট্রি হওয়ার দিন থেকে ১ বছরের মধ্যে অগ্রক্রয়ের (preemption) অধিকার কার্যকরের মামলা দায়ের করতে হবে।
১,০১৩.
ডিক্রি জারীর মাধ্যমে বিক্রয় রদ করার কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে-তামাদি আইনের কত ধারায় এই
বিধান দেয়া আছে?
  1. ১৫ ধারায়
  2. ১৬ ধারায়
  3. ১৮ ধারায়
  4. ১৭ ধারায়
সঠিক উত্তর:
১৬ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৬ ধারায়
ব্যাখ্যা

তামাদি আইনের ১৬ ধারায় নিলাম বিক্রয় সম্পর্কে বলা আছে- 'ডিক্রি জারির জন্য কোন সম্পত্তি বিক্রয়' অর্থাৎ নিলাম বিক্রয় রদ করার জন্য মামলা দায়ের করা হলে, মামলা যতদিন চলবে সেই সময় নিলাম গ্রহিতার বা যিনি নিলাম কিনেছেন তার উক্ত সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করার প্রয়োজন হলে নিলাম রদ করার মামলায় যে সময় ব্যয় হয়েছে তা তামাদি মেয়াদ থেকে বাদ যাবে।
------------------
Section 16: Exclusion of time during which proceedings to set aside execution-sale are pending:
In computing the period of limitation prescribed for a suit for possession by a purchaser at a sale in execution of a decree, the time during which a proceeding to set aside the sale has been prosecuted shall be excluded.

১,০১৪.
তামাদি আইনের কত ধারার বিধান ‘Equity aids the vigilant, not the indolent’ নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে?
  1. ধারা ১
  2. ধারা ৩
  3. ধারা ৫
  4. ধারা ৬
সঠিক উত্তর:
ধারা ৩
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩
ব্যাখ্যা
'Equity aids the vigilant, not the indolent'
অর্থ: ন্যায়বিচার সেই ব্যক্তিদের সাহায্য করে যারা সচেতন এবং সজাগ থাকে, অলস বা উদাসীনদের নয়।

ব্যাখ্যা: এই প্রবাদটি ইংরেজি আইনের একটি নীতি যা বোঝায় যে ন্যায়বিচার বা অধিকার তারাই পায় যারা তাদের অধিকার সুরক্ষার জন্য সময়মতো পদক্ষেপ নেয়। যদি কেউ তাদের অধিকার সঠিক সময়ে দাবি করতে ব্যর্থ হয় বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে দেরি করে, তবে আদালত বা ন্যায়বিচার তাদের সাহায্য করতে দ্বিধাগ্রস্ত হবে।

এক কথায়, যদি কেউ সময়মতো সচেতন ও সক্রিয় থাকে, তবে আইন তাদের সহায়তা করবে। কিন্তু যারা অলস বা গাফিলতি করে, তাদের সহায়তা করার জন্য ন্যায়বিচার পিছপা হয়।

তামাদি আইন ৩ ধারার বিধান:
যদি মামলাটি তামাদি আইনের ধারা ৪-২৫ এবং ১ম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে করা না হয়, তবে মামলা খারিজ হয়ে যাবে, এমনকি যদি বিবাদী তামাদির প্রশ্ন না তোলে।

এই ধারাটি ‘Equity aids the vigilant, not the indolent’ নীতির উপর ভিত্তি করে, অর্থাৎ যিনি তার অধিকার আদায়ে সতর্ক তিনি ইকুইটি পাবেন, আর যারা উদাসীন তাদের জন্য ইকুইটি নেই।
১,০১৫.
রহিমকে মিথ্যা অভিযোগে ১ জুন, ২০২৩ তারিখে আটক করা হয় এবং ১ সেপ্টেম্বর, ২০২৪ তাকে মুক্তি দেওয়া হয়। তিনি হেফাজতে রাখা ও মিথ্যা কারাদণ্ডের জন্য ক্ষতিপূরণ দাবি করতে চান। তিনি সর্বশেষ কোন সময়ের মধ্যে মামলা করতে পারবেন?
  1. ১ জুন, ২০২৪
  2. ১ সেপ্টেম্বর, ২০২৪
  3. ১ ডিসেম্বর, ২০২৪
  4. ১ সেপ্টেম্বর ২০২৫
সঠিক উত্তর:
১ সেপ্টেম্বর ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১ সেপ্টেম্বর ২০২৫
ব্যাখ্যা

⇒ তামাদি আইনের অনুচ্ছেদ-১৯- মিথ্যা বা অন্যায় কারাদণ্ড [False Imprisonment] ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা।
তামাদি- ১ বৎসর।
সময় গণনা শুরু- কারাদণ্ড যখন সমাপ্ত হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ ১৯ অনুযায়ী—
মিথ্যা বা অন্যায় কারাদণ্ডের ক্ষতিপূরণের মামলা করতে হলে, মুক্তির তারিখ থেকে ১ বছরের মধ্যে মামলা করতে হবে।

রহিম মুক্তি পেয়েছেন → ১ সেপ্টেম্বর ২০২৪।
তাই তামাদি সময় শেষ হবে → ১ সেপ্টেম্বর ২০২৫।

১,০১৬.
তামাদি আইন, ১৯০৮-এর প্রথম তফসিল মোট কয়টি ভাগে বিভক্ত?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ (The Limitation Act, 1908)-এর প্রথম তফসিল (First Schedule) তিনটি মূল ভাগে বিভক্ত।
- প্রতিটি বিভাগে নির্দিষ্ট ধরনের মামলা, আপীল, অথবা দরখাস্তের জন্য তামাদির মেয়াদ (limitation period) নির্ধারিত রয়েছে।
→ প্রথম বিভাগ (First Division):
বিষয়: মোকদ্দমা (Suit) দায়েরের তামাদি সময়সীমা।
ধারা: অনুচ্ছেদ ১ থেকে ১৪৯।

→ দ্বিতীয় বিভাগ (Second Division):
বিষয়: আপীল (Appeal) দায়েরের তামাদি সময়সীমা।
ধারা: অনুচ্ছেদ ১৫০ থেকে ১৫৭।

→ তৃতীয় বিভাগ (Third Division):
বিষয়: দরখাস্ত (Application) দাখিলের তামাদি সময়সীমা।
ধারা: অনুচ্ছেদ ১৫৮ থেকে ১৮৩।

১,০১৭.
The Limitation Act, 1908-এর ৮ ধারা অনুসারে, যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত অপারগ থাকে, তবে তার আইনানুগ প্রতিনিধি সর্বোচ্চ কত বছরের মধ্যে মামলা করতে পারবে?
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৬ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
⇒ The Limitation Act, 1908-এর ৮ ধারা অনুসারে, যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত অপারগ থাকে (যেমন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি), তবে তার আইনানুগ প্রতিনিধি মৃত্যুর পর সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে।

 ৮ ধারার মূল বক্তব্য:
 অগ্রক্রয়ের অধিকার সংক্রান্ত মামলায় ৬ ও ৭ ধারার সুবিধা প্রযোজ্য নয়।
 যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত অপারগ থাকে, তবে তার উত্তরাধিকারী বা আইনানুগ প্রতিনিধি সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মামলা করতে পারবে।
 এই সময়সীমা ৩ বছরের বেশি বাড়ানো যাবে না।

 উদাহরণ:
"ক" একজন নাবালক, যিনি অগ্রক্রয়ের অধিকার অর্জন করেন, কিন্তু সাবালক হওয়ার আগেই মারা যান।
 তার উত্তরাধিকারী বা আইনানুগ প্রতিনিধি মৃত্যুর তারিখ থেকে ৩ বছরের মধ্যে মামলা করতে পারবে।

The Limitation Act, 1908-এর ৮ ধারা অনুসারে, অগ্রক্রয়ের অধিকার সংক্রান্ত মামলার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত অপারগ (যেমন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি) থাকে, তাহলে তার আইনানুগ প্রতিনিধি (যেমন উত্তরাধিকারী বা আইনগত অভিভাবক) অপারগতা অবসানের পর (অর্থাৎ ব্যক্তির মৃত্যুর পর) সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে।
১,০১৮.
তামাদি আইনের অনুচ্ছেদ-১১৬ অনুযায়ী, লিখিত এবং নিবন্ধিত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা কতদিনের মধ্যে দায়ের করা যাবে?
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৬ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ১১৬ অনুযায়ী, লিখিত এবং নিবন্ধিত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা দায়ের করার তামাদি মেয়াদ ৬ বছর। এই মেয়াদ চুক্তির মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে গণনা শুরু হয়।
• লিখিত এবং নিবন্ধিত চুক্তি বলতে এমন চুক্তিকে বোঝায় যা লিখিত আকারে তৈরি করা হয়েছে এবং আইনগতভাবে নিবন্ধিত (রেজিস্ট্রি) করা হয়েছে।
• চুক্তিভঙ্গ বলতে চুক্তির শর্তাবলি লঙ্ঘন করা বা চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন না করাকে বোঝায়।
এই মামলা দায়ের করার জন্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে ৬ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে।
- যদি এই সময়সীমার মধ্যে মামলা দায়ের না করা হয়, তবে মামলা গ্রহণযোগ্য হবে না।
১,০১৯.
তামাদি আইনের অনুচ্ছেদ ৮৩ অনুযায়ী, অন্য কোনো চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ আদায়ের মামলার মেয়াদ কত?
  1. ৩ বছর
  2. ২ বছর
  3. ১ বছর
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ ৮৩ অনুযায়ী যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে চুক্তিভিত্তিক ক্ষতিপূরণের মামলা করতে চান, তবে তাঁকে ক্ষতির ঘটনার দিন থেকে ৩ বছরের মধ্যে মামলা করতে হবে।
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ৮৩ অনুযায়ী, অন্য কোনো চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের তামাদি মেয়াদ ৩ বছর।
- এই মেয়াদ গণনা শুরু হয় বাদী যখন প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই তারিখ থেকে।
১,০২০.
তামাদি আইন, ১৯০৮ এর কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের _____________ ধারাকে প্রভাবিত করবে না।
  1. ২৩
  2. ২৫
  3. ২৭
  4. ২৯
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ২৯ এ বলা আছে-
(১) এই আইনের কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারাকে প্রভাবিত করবে না।

(২) যেক্ষেত্রে কোনো বিশেষ আইনে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য এই আইনের প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অপেক্ষা ভিন্নতর মেয়াদের বিধান রয়েছে, সেক্ষেত্রে এই আইনের ৩ ধারার বিধানসমূহ এইরূপভাবে প্রযোজ্য হবে, যেন উক্ত ভিন্নতর মেয়াদ এই আইনের উক্ত তফসিলেই নির্ধারিত হয়েছে এবং কোন বিশেষ আইনের বিধান অনুসারে কোন মামলা, আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ গণনার উদ্দেশ্যে-
ক. এই আইনের ৪ ধারা, ৯ হতে ১৮ ধারা ও ২২ ধারার বিধানসমূহ সেই পরিমাণে প্রযোজ্য হবে, যে পরিমাণ তা উক্ত বিশেষ আইনের স্পষ্ট বহির্ভূত নয়; এবং
খ. এই আইনের অবশিষ্ট বিধানসমূহ প্রযোজ্য হবে না।

(৩) এই আইনের কোন বিধান বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

(৪) যে সকল এলাকায় ১৮৮২ সালের সুখাধিকার আইনের আওতায় আপাতত সম্প্রসারিত করা হবে, সেই সকল এলাকা। হতে উদ্ভূত মামলার ক্ষেত্রে আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত 'সুখাধিকার' এবং সংজ্ঞা প্রযোজ্য হবে না।
১,০২১.
অবৈধ ক্রিয়া (Malfeasance), অনুচিত ক্রিয়া (Misfeasance) বা নিষ্ক্রিয়তার (Nonfeasance) ফলে ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী, অবৈধ ক্রিয়া, অনুচিত ক্রিয়া বা নিষ্ক্রিয়তার ফলে ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদি মেয়াদ ২ বছর।
-
এই মেয়াদ অবৈধ কাজ, অনুচিত কাজ বা নিষ্ক্রিয়তা সংঘটিত হওয়ার তারিখ থেকে গণনা শুরু হয়।
১,০২২.
তামাদি আইনের কত ধারায় তামাদি গননায় প্রতারণার ফলাফল সম্পর্কে বলা হয়েছে?
  1. ১৬ ধারায়
  2. ১৭ ধারায়
  3. ১৮ ধারায়
  4. ১৯ ধারায়
সঠিক উত্তর:
১৮ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৮ ধারায়
ব্যাখ্যা
তামাদি আইনের ১৮ ধারার বিধান প্রতারণার ফলাফল- 
যেক্ষেত্রে কোনো ব্যক্তি একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হয়। কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে সেই অধিকারের বিষয় অথবা যেই স্বত্বের উপর উক্ত অধিকার প্রতিষ্ঠিত সেই বিষয় জানতে দেওয়া হয়নি অথবা যেক্ষেত্রে উক্ত অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে দলিল প্রয়োজনীয়, তা প্রতারণা করে তার নিকট হতে গোপন রাখা হয়েছে, সে সকল ক্ষেত্রে-
(ক) প্রতারণার জন্য দোষী ব্যক্তির বা তার সহযোগীর বিরুদ্ধে, অথবা
(খ) যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময় ভিন্ন অন্যভাবে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে স্বত্ব দাবি করে তার বিরুদ্ধে-

ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন প্রতারণার কথা জানতে পারে, সেদিন হতে অথবা দলিল গোপন করা হয়ে থাকলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে তা উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেদিন হতে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে।
১,০২৩.
'ক' দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে। মামলা দায়ের সময় ছিল ৬ মাস। 'ক' ১২ মাস পর মামলা দায়ের করেছে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোন প্রশ্ন উত্থাপন করেনি। এই ক্ষেত্রে আদালত নিম্ন লিখিত কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে?
  1. বিবাদী আপত্তি না করায় মামলা গ্রহণ করে বিচার শুরু করবে
  2. বিবাদীর শর্তসাপেক্ষে মামলা বিচারে নিবে
  3. মামলা খারিজ করবে
  4. বিবাদী আপত্তি না করায় তামাদি মওকুফ করে আদালত মামলা আমলে নিবে
সঠিক উত্তর:
মামলা খারিজ করবে
উত্তর
সঠিক উত্তর:
মামলা খারিজ করবে
ব্যাখ্যা
• তামাদি আইনের ৩ ধারা অনুযায়ী-
তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা, আপীল বা দরখাস্ত দায়ের বা দাখিল করা হলে বিবাদী পক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে তবুও উক্ত মামলা, আপীল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে।

এই ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু ৩ টি। যথা-
১) মামলা;
২) আপিল; ও
৩) আবেদনপত্র।

এই ধারার বিধান আদালতের জন্য বাধ্যতামূলক।
১,০২৪.
তামাদি আইনের ধারা ৮ অনুযায়ী, একটি মামলা দায়ের করতে হলে, প্রতিবন্ধকতার অবসানের পর কত সময়ের মধ্যে মামলা দায়ের করা যাবে?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ৬-৭ ধারায় মামলা করার অধিকার সৃষ্টির সময় বাদী legal disability তে আক্রান্ত থাকলে তখন তামাদির মেয়াদ গণনা বন্ধ রাখার বিধান আছে। কিন্তু তামাদি আইনে ৮ ধারায় বলা আছে এই বিধান অগ্রক্রয়ের আবেদন বা মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

⇒ তামাদি আইনের ৮ ধারার বিধান: বিশেষ ব্যতিক্রম: ৬ অথবা ৭ ধারার কোন কিছুই অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলায় প্রযোজ্য নহে। যেই মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের বা দরখাস্ত দাখিল করিতে হইবে, সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসানে বা মৃত্যুর পর তাহা উক্ত ধারাদ্বয়ের কোন কিছুই তিন বৎসরের অধিক বর্ধিত করিয়াছে বলিয়া গণ্য হইবে না।
উদাহরণ:
(ক) ক নাবালক থাকাকালে মিরাস আদায়ের জন্য মামলা করিবার অধিকার লাভ করে। ইহার ১১ বৎসর পর সে সাবালক হয়। সাধারণ আইন অনুসারে ক মামলা দায়ের করিবার জন্য মাত্র অবশিষ্ট এক বৎসর সময় পায়। কিন্তু ৬ ধারা ও অত্র ধারা অনুসারে সে আরও দুই বৎসর অতিরিক্ত সময় পাইবে। অর্থাৎ সাবালক হইবার পর তিন বৎসরের মধ্যে সে মামলা দায়ের করিতে পারিবে।
----------------
⇒ The Limitation Act:- Section 8: Special exceptions:
- Nothing in section 6 or in section 7 applies to suits to enforce rights of pre-emption, or shall be deemed to extend, for more than three years from the cessation of the disability or the death of the person affected thereby, the period within which any suit must be instituted or application made.
১,০২৫.
তামাদি আইন, ১৯০৮-এর কোন অনুচ্ছেদ হাইকোর্ট বা আপিল বিভাগের রায় কার্যকর করার মামলার সময়সীমা নির্ধারণ করে?
  1. অনুচ্ছেদ ১৮৩
  2. অনুচ্ছেদ ১৮২
  3. অনুচ্ছেদ ১৮১
  4. অনুচ্ছেদ ১৮০
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৮৩
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৮৩
ব্যাখ্যা
তামাদি আইন, ১৯০৮-এর অনুচ্ছেদ ১৮৩:
হাইকোর্টের মূল দেওয়ানি এখতিয়ার (original civil jurisdiction)-এ প্রদত্ত রায়, ডিক্রি বা আদেশ অথবা আপিল বিভাগ [Appellate Division] কর্তৃক প্রদত্ত আদেশ কার্যকর করার জন্য মামলা:
তামাদি মেয়াদ: ১২ বছর।

সময় গণনার শুরু:
যেদিন সেই ব্যক্তি, যিনি উক্ত রায়, ডিক্রি বা আদেশ কার্যকর করতে পারেন, প্রথমবারের মতো তা কার্যকর করার অধিকার লাভ করেন, সেদিন থেকে।
১,০২৬.
তামাদি আইনের কোন ধারায় বৈধ অপারগতা (Legal disability) সরাসরি আলোচনা করা হয়েছে?
  1. ৫ ধারা
  2. ৬ ধারা
  3. ৮ ধারা
  4. ৯ ধারা
সঠিক উত্তর:
৬ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৬ ধারা
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ৬,৭,৮ এবং ৯ ধারায় আইনগত অপারগতার নিয়ম উল্লেখ করা হয়েছে।
তামাদি আইনের ৬ ধারায় বৈধ অপারগতা (Legal disability) নিয়ে সরাসরি আলোচনা করেছে।
যেখানে বলা আছে, যে ক্ষেত্রে মামলা কিংবা কার্যব্যবস্থা কিংবা ডিক্রি জারির জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হয় সেই সময় উক্ত ব্যক্তি যদি নাবালক, উন্মাদ বা চরম বুদ্ধিহীনতার রোগে ভুগে থাকে তবে তার বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে।
- যখন উক্ত ব্যক্তির জীবন হতে অপারগতা অবসান হবে তখন তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে। যদি একটি অপারগতা অবসান হবার আগেই আরেকটি অপারগতায় উক্ত ব্যক্তি আক্রান্ত হন তবে দুটি শেষ হবার পর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এর মাঝে যদি উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার আইনগত প্রতিনিধির উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তার আইনগত প্রতিনিধি যদি বৈধ অপারগতায় আক্রান্ত থাকেন তবে প্রতিনিধির আইনগত অপারগতা অবসান হবার পর তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে।
- তামাদি আইনের ৬ ধারার এই বিধান আপীল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য না। বৈধ অপারগতার বিধান শুধুমাত্র বাদী’র ক্ষেত্রে প্রযোজ্য। বিবাদী’র জন্য তামাদি আইনে বৈধ অপারগতার বিধান গ্রহণযোগ্য না।
---------
⇒ The Limitation Act:- Section 6. Legal disability:
(1) Where a person entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is, at the time from which the period of limitation is to be reckoned, a minor, or insane, or an idiot, he may institute the suit or proceeding or make the application within the same period after the disability has ceased, as would otherwise have been allowed from the time prescribed therefore in the third column of the first schedule or in section 48 of the Code of Civil Procedure, 1908. 
(2) Where such person is, at the time from which the period of limitation is to be reckoned, affected by two such disabilities, or where, before his disability has ceased, he is affected by another disability, he may institute the suit or make the application within the same period, after both disabilities have ceased, as would otherwise have been allowed from the time so prescribed. 
(3) Where the disability continues up to the death of such person, his legal representative may institute the suit or make the application within the same period after the death as would otherwise have been allowed from the time so prescribed. 
(4) Where such representative is at the date of the death affected by any such disability, the rules contained in sub-sections (1) and (2) shall apply. 
 
Illustrations:
(a) The right to sue for the hire of a boat accrues to A during his minority. He attains majority four years after such accruer. He may institute his suit at any time within the years from the date of his attaining majority. 
(b) A right to sue accrues to Z during his minority. After the accruer, but while Z is still a minor, he becomes insane. Time runs against Z from the date when his insainity and minority cease. 
(c) A right to sue accrues to X during his minority. X dies before attaining majority, and is succeeded by Y, his minor son. Time runs against Y from the date of his attaining majority.
১,০২৭.
দেনা আংশিক পরিশোধের ফলাফল কী?
  1. তামাদি গণনা স্থগিত থাকবে
  2. নতুন করে তামাদি গণনা
  3. পূর্বের তামাদির মেয়াদ অব্যাহত থাকবে
  4. তামাদি আইন প্রযোজ্য হবে না
সঠিক উত্তর:
নতুন করে তামাদি গণনা
উত্তর
সঠিক উত্তর:
নতুন করে তামাদি গণনা
ব্যাখ্যা
তামাদি আইনের ধারা ১৯ মতে- দেনা আংশিক পরিশোধ বা লিখিত স্বীকৃতি ফলে নতুন করে তামাদি মেয়াদ শুরু হবে।
⇒ তামাদি আইনের ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অপর পক্ষ যদি উক্ত মামলার বা দরখাস্তের বিষয়বস্তু সম্পর্কিত সম্পত্তি বা অধিকার সম্পর্কে লিখিত প্রাপ্তি স্বীকারের মাধ্যমে দায় স্বীকার করে নেয়, সেক্ষেত্রে উত্তরুপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার দিন থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে।

তামাদি আইনের ১৯ ধারার শর্তসমূহ নিম্নরূপ-
⇒ লিখিত হতে হবে,
⇒ উক্ত পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে,
⇒ অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই করতে হবে,
⇒ উক্ত স্বীকৃতি অবশ্যই সম্পত্তি বা অধিকার সম্পর্কে হবে।
------------
The Limitation Act, 1908, Section-19. Effect of acknowledgement in writing:
(1) Where, before the expiration of the period prescribed for a suit or application in respect of any property or right, an acknowledgement of liability in respect of such property or right has been made in writing signed by the party against whom such property or right is claimed, or by some person through whom he derives title or liability, a fresh period of limitation shall be computed from the time when the acknowledgement was so signed.

(2) Where the writing containing the acknowledgement is undated, oral evidence may be given of the time when it was signed; but, subject to the provisions of the Evidence Act, 1872, oral evidence of its contents shall not be received.
Explanation-I - For the purposes of this section an acknowledgement may be sufficient though it omits to specify the exact nature of the property or right, or avers that the time
for payment, delivery, performance or enjoyment has not yet come, or is accompanied by a refusal to pay, deliver, perform or permit to enjoy, or is coupled with a claim to a set-off, or is addressed to a person other than the person entitled to the property or right.
Explanation-II - For the purposes of this section, “signed” means signed either personally or by an agent duly authorized in this behalf.
Explanation-III - For the purposes of this section an application for the execution of a decree or order is an application respect of a right.
১,০২৮.
কোনো জলপথে বর্তস্বত্ব(Easement) অধিকার অর্জনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
  1. শুধুমাত্র ২০ বছর ব্যবহার
  2. নিরবচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার
  3. নিরবচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার
  4. নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ২০ বছর ব্যবহার
সঠিক উত্তর:
নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ২০ বছর ব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ২০ বছর ব্যবহার
ব্যাখ্যা
• সুখাধিকার হলাে এমন কোন এক ধরণের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্যকোন ব্যক্তির জমি বিশেষ কোন উদ্দেশ্যে ব্যবহার করে।
সুখাধিকার দুইভাবে অর্জন হতে পারে যথা:
১) প্রেসক্রিপশন এর মাধ্যমে (by prescription);
২) সুখাধিকার অর্জন এর মাধ্যমে (by easement) যখন সুখাধিকারসমূহ অর্জন হয়।

তামাদি আইন, ১৯০৮ এর ২৬(১) ধারা অনুযায়ী-

যে ক্ষেত্রে কোন দালানে আলাে বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসাবে এবং অধিকার হিসাবে অব্যাহত ভাবে ২০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভােগ করা হয়েছে এবং  যে ক্ষেত্রে কোন পথ বা জলস্রোত অথবা কোন পানির ব্যবহার অথবা অন্য কোন যে কোন সুখাধিকার (ইতিবাচক, নেতিবাচক যাই হােক না কেন) কোন ব্যক্তি সুখাধিকার ও অধিকার হিসাবে তাতে স্বত্ব দাবী করে অব্যাহতভাবে এবং বিশ (২০) বছর যাবত শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভােগ করেছে; সেক্ষেত্রে অনুরূপ আলাে বাতাসের প্রবেশ ও ব্যবহার পথ জলস্রোত পানির ব্যবহার অথবা অন্য কোন সুখাধিকার নিরঙ্কুশ ও অলঙ্ঘনীয় অধিকারে পরিণত হবে।

কিভাবে সুখাধিকার অর্জন করা হয়-
১। কোন দালানে আলাে বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসেবে এবং অধিকার হিসেবে নিরবিচ্ছিন্ন ২০ বছর যাবত শান্তিপূর্ণ ভােগ করার মাধ্যমে সুখাধিকার অর্জন করা যায়।
২। কোন পথ বা জলস্রোত বা কোন পানির ব্যবহার বা ইতিবাচক-নেতিবাচক সুখাধিকার, যদি সুখাধিকার এবং অধিকার হিসেবে নিরবিচ্ছিন্ন ভাবে ২০ বছর যাবত শান্তিপূর্ণ ভােগ করার মাধ্যমে সুখাধিকার অর্জন করা যায়।

সরকারি কোন সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত অধিকার একনাগাড়ে ৬০ বছর ধরে ভােগ করতে হবে। সরকারি কোন সম্পত্তি ছাড়া অন্যকোন সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে একনাগারে ২০ বছর পরে ভােগ করতে হবে।
১,০২৯.
তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিম্নের কোনটি বৈধ অপারগতা নয়?
  1. নির্বুদ্ধিতা
  2. নাবালকত্ব
  3. অপ্রকৃতিস্থতা
  4. বাক্‌শক্তিহীনতা
সঠিক উত্তর:
বাক্‌শক্তিহীনতা
উত্তর
সঠিক উত্তর:
বাক্‌শক্তিহীনতা
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ৬ অনুযায়ী কোন ব্যক্তি যত দিন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধ থাকে ততদিন তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধতার অবসান হওয়ার পর থেকে তার মামলা দায়েরের সময় গণনা হবে।
- অর্থাৎ তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে অপ্রকৃতিস্থতা, নাবালকত্ব, নির্বুদ্ধিতা বৈধ অপারগতা। কিন্তু বাক্‌শক্তিহীনতা বৈধ অপারগতা নয়।

⇒ The Limitation Act, 1908 এর ৬ ধারা বিধান হল বৈধ অপারগতা:
উপধারা:(১) যেইক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করিবার কিংবা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেইসময় নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার উপরোক্ত অপারগতার অবসান হইবার পর, অপারগতা না থাকিলে, প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ৪৮ ধারায় বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা বা কার্যধারা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।
উপধারা: (২) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেই সময় উপরে বর্ণিত যেই কোনো দুইটি অপারগতার অবসান হইবার পূর্বেই সে আরেকটি অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি তাহার উভয় অপারগতার অবসান হইবারপর, অপারগতা না থাকিলে, উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।
উপধারা: (৩) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত তাহার অপারগতা অব্যাহত থাকে, সেক্ষেত্রে তাহার আইনানুগ প্রতিনিধি ঐ ব্যক্তির মৃত্যুর পর অপারগতা না থাকিলে উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে উহা করা যেত, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দাখিল করিতে পারিবে।
উপধারা: (৪) যেইক্ষেত্রে উপরোক্ত ব্যক্তির মৃত্যুর তারিখে তাহার আইনানুগ প্রতিনিধি অনুরূপ কোন অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে (১) ও (২) উপধারায় বিধৃত বিধানসমূহ প্রযোজ্য হইবে।
-------------------
The Limitation Act, 1908, Section-6.Legal disability:
(1) Where a person entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is, at the time from which the period of limitation is to be reckoned, a minor, or insane, or an idiot, he may institute the suit or proceeding or make the application within the same period after the disability has ceased, as would otherwise have been allowed from the time prescribed therefore in the third column of the first schedule or in section 48 of the Code of Civil Procedure, 1908.
(2) Where such person is, at the time from which the period of limitation is to be reckoned, affected by two such disabilities, or where, before his disability has ceased, he is affected by another disability, he may institute the suit or make the application within the same period, after both disabilities have ceased, as would otherwise have been allowed from the time so prescribed.
(3) Where the disability continues up to the death of such person, his legal representative may institute the suit or make the application within the same period after the death as would otherwise have been allowed from the time so prescribed.
(4) Where such representative is at the date of the death affected by any such disability, the rules contained in sub-sections (1) and (2) shall apply.

Illustrations:
(a) The right to sue for the hire of a boat accrues to A during his minority. He attains majority four years after such accruer. He may institute his suit at any time within the years from the date of his attaining majority.
(b) A right to sue accrues to Z during his minority. After the accruer, but while Z is still a minor, he becomes insane. Time runs against Z from the date when his insainity and minority cease.
(c) A right to sue accrues to X during his minority. X dies before attaining majority, and is succeeded by Y, his minor son. Time runs against Y from the date of his attaining majority.
১,০৩০.
'ক' একটি জমির উপরিভাগের এবং 'খ' ভূ-গর্ভের মালিক। 'খ' উপরিভাগের তাৎক্ষণিক কোন ক্ষতি না করে ভূ-গর্ভ থেকে কয়লা খনন ও উত্তোলন করে। কিন্তু পরে জমিটির উপরিভাগ ধসে পড়ে। এই ক্ষেত্রে 'ক' কর্তৃক 'খ' এর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করলে তামাদির মেয়াদ গণনা শুরু হবে-
  1. ভূ-গর্ভ খনন করে কয়লা উত্তোলন করার সময় থেকে
  2. জমি ধসে পড়ার সময় থেকে
  3. 'ক' যে দিন মামলা দায়ের করে সে দিন থেকে
  4. 'খ' যেদিন মামলা দায়েরের কথা জানবে সেদিন থেকে
সঠিক উত্তর:
জমি ধসে পড়ার সময় থেকে
উত্তর
সঠিক উত্তর:
জমি ধসে পড়ার সময় থেকে
ব্যাখ্যা
এই ক্ষেত্রে 'ক' কর্তৃক 'খ' এর বিরুদ্ধে জমি ধসে পড়ার কারণে মামলা করলে তামাদির মেয়াদ গণনা জমি ধসে পড়ার সময় থেকে শুরু হবে।

• তামাদি আইনের ২৪ ধারার বিধান মতে, যে কাজের দ্বারা বাস্তবিক পক্ষে কোন নির্দিষ্ট ক্ষতি সাধিত না হলে কোন মামলার কারণ উদ্ভূত হয় না, সে কাজের দরুণ ক্ষতিপূরণ মামলার জন্য যখন ক্ষতি সাধিত হয় তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়।

Section 24: Suit for compensation for act not actionable without special damage-
In the case of a suit for compensation for an act which does not give rise to a cause of action unless some specific injury actually results therefrom, the period of limitation shall be computed from the time when the injury results. 
 
Illustration-
A owns the surface of a field. B owns the subsoil. B digs coal thereout without causing any immediate apparent injury to the surface, but at last the surface subsides. The period of limitation in the case of a suit by A against B runs from the time of the subsidence.
১,০৩১.
তামাদি আইনের ২০ ধারায় কোন বিষয়ের স্বীকৃতির ফলে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হয়?
  1. মৌখিক প্রতিশ্রুতি
  2. সম্পত্তি হস্তান্তর
  3. লিখিত দায় স্বীকার
  4. সুদ বা আংশিক অর্থ পরিশোধ
সঠিক উত্তর:
সুদ বা আংশিক অর্থ পরিশোধ
উত্তর
সঠিক উত্তর:
সুদ বা আংশিক অর্থ পরিশোধ
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ২০ ধারা অনুযায়ী, যদি কোনো দায় বা ঋণের ক্ষেত্রে সুদ প্রদান বা আংশিক অর্থ পরিশোধ করা হয়, তাহলে সেই পরিশোধের তারিখ থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে।
অর্থাৎ ২০ ধারায় বলা হয়েছে — কোনো দায় বা ঋণের সুদ বা আংশিক অর্থ পরিশোধ হলে, সেদিন থেকেই তামাদি মেয়াদ নতুন করে শুরু হবে।
- তাই সঠিক উত্তর: ঘ) সুদ বা আংশিক অর্থ পরিশোধ।

⇒ তামাদি আইনের ২০ ধারা অনুযায়ী, ঋণ বা লিগ্যাসির সুদ পরিশোধ করার ফলে তামাদির মেয়াদ নবায়ন হবে।
অর্থাৎ, যখন ঋণগ্রহীতা বা তার প্রতিনিধি সুদ পরিশোধ করেন, তখন তামাদির মেয়াদ পুনরায় শুরু হবে এবং নতুন মেয়াদ গণনা শুরু হবে।
তবে, এটা শর্তসাপেক্ষ যে, পরিশোধের জন্য লিখিত স্বীকৃতি বা সাক্ষর থাকা উচিত, যাতে পরিশোধের প্রমাণ থাকে।
এটি ঋণগ্রহীতা বা লিগ্যাসির অধিকারী ব্যক্তির জন্য সুবিধাজনক, কারণ তারা পরিশোধের মাধ্যমে নতুন সময় শুরু করতে পারেন।

⇒ The Limitation Act:- Section- 20. Effect of payment on account of debt as of interest on legacy:
(1) Where payment on account of a debt or of interest on a legacy is made before the expiration of the prescribed period by the person liable to pay the debt or legacy, or by his duly authorized agent, a fresh period of limitation shall be computed from the time when the payment was made:
Provided that, save in the case of a payment of interest made before the 1st day of January, 1928, an acknowledgment of the payment appears in the handwriting of, or in a writing signed by the person making the payment.
১,০৩২.
The Limitation Act, 1908 এর ধারা ১৩ অনুসারে, কোন পরিস্থিতিতে তামাদি গণনা স্থগিত থাকে?
  1. আদালতের ছুটি থাকলে
  2. বাদী সরকারি কাজে বিদেশে থাকলে
  3. বিবাদী সরকারি কাজে বিদেশে থাকলে
  4. নিলাম বিক্রয় চলাকালীন
সঠিক উত্তর:
বিবাদী সরকারি কাজে বিদেশে থাকলে
উত্তর
সঠিক উত্তর:
বিবাদী সরকারি কাজে বিদেশে থাকলে
ব্যাখ্যা
• তামাদি আইনের ১৩ ধারা অনুযায়ী-
বাদীর যখন মামলা করার অধিকার জন্মায় তখন যদি বিবাদী উক্ত সময়ে সরকারের কার্যের অংশ হিসাবে দেশের বাইরে থাকে, বিবাদী যতদিন বিদেশে থাকবে ততদিন তামাদির মেয়াদের গণনা স্থগিত থাকবে। তাই বলা যায় যে, বিবাদীর বিদেশে অবস্থানের সময়টুকু তামাদি থেকে বাদ যাবে।

Section 13: Exclusion of time of defendant’s absence from Bangladesh and certain other territories
In computing the period of limitation prescribed for any suit, the time during which the defendant has been absent from Bangladesh and from the territories beyond Bangladesh under the administration of the Government shall be excluded.
১,০৩৩.
তামাদি আইনের কত ধারায় সুখাধিকার (Easement) সম্পর্কে বলা হয়েছে?
  1. ২৪
  2. ২৫
  3. ২৬
  4. ২৮
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ এর ২৬ ধারায় সুখাধিকার অর্জন (Acquisition of right to easements) নিয়ে আলোচনা করা হয়েছে।
- মালিক না হয়েও অন্যের জমি ব্যবহার করার অধিকার হলো সুখাধিকার। সুখাধিকার [Easement] এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোন ব্যক্তির জমি বিশেষ কোন উদ্দেশ্যে ব্যবহার করে যেমন আলো বাতাসের অধিকার, চলাচলের অধিকার ইত্যাদি।

⇒ তামাদি আইনের ২৬ ধারার বিধান: সুখাধিকার সমূহ অর্জন (Acquisition of right to easements):
(১) যেইক্ষেত্রে কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসাবে এবং অধিকার হিসাবে অব্যাহতভাবে এবং বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ করা হইয়াছে,
এবং যেইক্ষেত্রে কোন পথ বা জলস্রোত অথবা কোন পানির ব্যবহার অথবা অন্য যে কোন সুখাধিকার (ইতিবাচক, নৈতিবাচক যাহাই হউক না কেন) কোন ব্যক্তি সুখাধিকার ও অধিকার হিসাবে উহাতে স্বত্ব দাবি করিয়া অব্যাহতভাবে এবং বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করিয়াছে, সেইক্ষেত্রে অনুরূপ আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার অথবা অন্য কোন সুখাধিকার নিরঙ্কুশ ও অলংঘনীয় অধিকারে পরিণত হইবে।
যদি কোন মামলায় উক্তরূপ কোন অধিকারের দাবির বিরোধিতা করা হয়, সেই মামলায় উক্ত উভয় ক্ষেত্রেই বিশ বৎসর বলিতে মামলা দায়েরের তারিখের অব্যবহিত পূর্ববতী দুই বৎসরের মধ্যে সমাপ্ত বিশ বৎসর বুঝাইবে।
(২) যে সম্পত্তির উপর (১) উপধারা অনুসারে অধিকার দাবি করা হয়, তাহা যদি সরকারের সম্পত্তি হয় তবে উক্ত উপধারায় বিশ বৎসর কথাগুলির স্থলে ষাট বৎসর কথাগুলি প্রতিস্থাপিত হইবে।

ব্যাখ্যা: এই ধারার অর্থানুসারে কোন কিছুই ব্যাহত হইবে না যদি দাবিদার ব্যতীত অন্য কোন লোকের কার্য দ্বারা বাধার ফলে দখল বা ভোগে প্রকৃত বিরতি না হয় এবং যদি উক্ত বাধা মানিয়া না লওয়া হয় অথবা উহাতে মৌন সম্মতি প্রকাশ না করা হয় এবং তাহা দাবিদারের গোচরীভূত হইবার পর এক বৎসর অতিবাহিত হয়।

উদাহরণ:
(ক) পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য ১৯১১ সালে একটি মামলা দায়ের করা হয়। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে কিন্তু পথ চলার অধিকারের প্রতি অস্বীকৃতি জানায়। বাদী প্রমাণ করে যে, সে এই অধিকার ১৮৯০ সালের ১লা জানুয়ারি হইতে ১৯১০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে উহাতে সুখাধিকার হিসাবে স্বত্ব দাবি করিয়া শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করিয়াছে। বাদী স্বীয় অনুকূলে রায় পাইবার অধিকারী।

(খ) অনুরূপ এক মামলায় বাদী দাবি করে যে, সে এই অধিকার শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে বিশ বৎসর যাবত ভোগ করিয়াছে, বিবাদী প্রমাণ করে যে, ঐ বিশ বৎসরের মধ্যে বাদী একবার এই অধিকার ভোগের জন্য তাহার অনুমতি প্রার্থনা করিয়াছিল। মামলাটি খারিজ হইয়া যাইবে।
১,০৩৪.
তামাদির মেয়াদ গণনার সময় যে দিন গুলো বাদ যাবে-
  1. রায় বা ডিক্রির নকল পেতে ব্যয়িত সময়
  2. রায় ঘোষণার দিন
  3. রোয়েদাদের নকল পেতে ব্যয় হওয়া সময়
  4. সবগুলাই
সঠিক উত্তর:
সবগুলাই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলাই
ব্যাখ্যা
♦ তামাদি আইনের ১২ ধারার বিধান আইনানুগ কার্যধারায় যে পরিমাণ সময় গণনা হতে বাদ দিতে হবে-

(১) কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে, যেদিন হতে উক্ত মেয়াদ গণনা করতে হবে সেই দিন বাদ দিতে হবে।

(২) কোনো আপিল, আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে, যে রায় সম্পর্কে অভিযোগ করা হবে, তা যেদিন ঘোষণা করা হয়েছে, সেইদিন এবং যে ডিক্রি, দন্ডাদেশ বা আদেশ সম্পর্কে আপিল করা হবে বা পুনরীক্ষণের প্রার্থনা করা হবে, তার নকল গ্রহণ করতে যেই সময় আবশ্যক, তা বাদ দিতে হবে।

(৩) যেক্ষেত্রে ডিক্রি সম্পর্কে আপিল বা পুনরীক্ষণের প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে উক্ত ডিক্রি যেই রায়ের উপর প্রতিষ্ঠিত, সেই রায়ের নকল পেতে যে সময় লাগে, তাও বাদ দিতে হবে।

(৪) কোনো রোয়েদাদ নাকচ করার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে, রোয়েদাদের নকল পেতে যে সময় লাগে, তা বাদ দিতে হবে।

♦ তামাদি আইনের ১২ ধারামতে তামাদির মেয়াদ গণনার সময় নিম্নলিখিত দিনগুলো বাদ দিয়ে তামাদি গণনা করতে হবে। যথা-

i) তামাদির মেয়াদ আরম্ভের দিন বা যে তারিখ হতে তামাদি গণনা শুরু হবে;

ii) রায় ঘোষণার দিন 

iii) রায় বা ডিক্রির নকল পেতে ব্যয়িত সময় 

iv) রোয়েদাদ নামঞ্জুর করার দরখাস্তের জন্য রোয়েদাদের নকল পেতে ব্যয় হওয়া সময়

v) যে তারিখে কোন নাবালক সাবালকত্ব অর্জন করে ঐ তারিখটিও ১২ ধারার বিধান অনুসারে তামাদি গণনা থেকে বাদ যাবে। নিলাম ডিক্রিতে কোন সম্পত্তি বিক্রয় করা হলে এবং ঐ নিলামের কোন ক্রেতার ক্রয়কে আটকানোর জন্য কোন দরখাস্ত বা মামলা (রদ) হলে ঐ সময় বাদ যাবে।

♦ অর্থাৎ তামাদি আইনের ১২ ধারা অনুযায়ী কোন আপীল, আপীলের অনুমতির দরখাস্ত অথবা রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে, যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে, সেদিনটি এবং যে ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপীল করা হবে বা পুনরীক্ষণের প্রার্থনা করা হবে, তার নকল গ্রহণ করতে যে সময় ব্যয় হবে, তা বাদ দিতে হবে।
১,০৩৫.
তামাদির গণনায় লিখিতভাবে দায় স্বীকারের প্রভাব কী?
  1. কোনো প্রভাব পড়বে না
  2. তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে
  3. তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে
  4. তামাদির মেয়াদ অবৈধ ঘোষিত হবে
সঠিক উত্তর:
তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে
উত্তর
সঠিক উত্তর:
তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে
ব্যাখ্যা
• তামাদি আইনের ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অপর পক্ষ যদি উক্ত মামলার বা দরখাস্তের বিষয়বস্তু সম্পর্কিত সম্পত্তি বা অধিকার সম্পর্কে লিখিত প্রাপ্তি স্বীকারের মাধ্যমে দায় স্বীকার করে নেয় সেক্ষেত্রে উত্তরুপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার দিন থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে।

তামাদি আইনের ১৯ ধারার শর্তসমূহ নিম্নরূপ-
⇒ লিখিত হতে হবে
⇒ উক্ত পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
⇒ অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই করতে হবে
⇒ উক্ত স্বীকৃতি অবশ্যই সম্পত্তি বা অধিকার সম্পর্কে হবে।

Section 19: Effect of acknowledgement in writing-
(1) Where, before the expiration of the period prescribed for a suit or application in respect of any property or right, an acknowledgement of liability in respect of such property or right has been made in writing signed by the party against whom such property or right is claimed, or by some person through whom he derives title or liability, a fresh period of limitation shall be computed from the time when the acknowledgement was so signed.

(2) Where the writing containing the acknowledgement is undated, oral evidence may be given of the time when it was signed; but, subject to the provisions of the Evidence Act, 1872, oral evidence of its contents shall not be received.

Explanation I- For the purposes of this section an acknowledgement may be sufficient though it omits to specify the exact nature of the property or right, or avers that the time for payment, delivery, performance or enjoyment has not yet come, or is accompanied by a refusal to pay, deliver, perform or permit to enjoy, or is coupled with a claim to a set-off, or is addressed to a person other than the person entitled to the property or right.
Explanation II- For the purposes of this section, “signed” means signed either personally or by an agent duly authorized in this behalf.
Explanation III- For the purposes of this section an application for the execution of a decree or order is an application respect of a right.
১,০৩৬.
দেওয়ানি কার্যবিধি অনুসারে আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন এর ক্ষেত্রে তামাদির মেয়াদ কত?
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ৯০ দিন
  4. ১২০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা
তামাদি (Limitation) আইন এর ১৭৯ অনুচ্ছেদ অনুযায়ী,
যে ব্যক্তি দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর অধীনে আপিল বিভাগে আপিল করার জন্য আবেদন করতে চান, তাকে আপিলের জন্য অনুমতি লাভ করতে হলে, যে দিন থেকে ডিক্রি আপিল করা হয়েছে তার তারিখ থেকে নব্বই দিনের মধ্যে আবেদন করতে হবে।
১,০৩৭.
নিচের কোনটি সঠিক?
  1. তামাদির দরুন প্রতিকার নষ্ট হয়, অধিকার নষ্ট হয় না
  2. তামাদির দরুন প্রতিকার নষ্ট হয় না, অধিকার নষ্ট হয়
  3. তামাদির দরুন প্রতিকার ও অধিকার উভয়ই নষ্ট হয়
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তামাদির দরুন প্রতিকার নষ্ট হয়, অধিকার নষ্ট হয় না
উত্তর
সঠিক উত্তর:
তামাদির দরুন প্রতিকার নষ্ট হয়, অধিকার নষ্ট হয় না
ব্যাখ্যা
তামাদির দরুন প্রতিকার নষ্ট হয়, অধিকার নষ্ট হয় না:

তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। তামাদি আইনের ২৮ ধারার বিধান ব্যতীত অন্য কোন বিধানবলে কোন অধিকার সৃষ্টিও হয় না, নষ্টও হয় না। ২৮ ধারার বিধান ব্যতীত তামাদি আইনের অন্যান্য ক্ষেত্রে নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে গেলে মামলা করে প্রতিকার লাভ করা নিষিদ্ধ হয় বটে; কিন্তু সংশ্লিষ্ট অধিকার বিদ্যমান থেকেই যায়। মামলা-মোকদ্দমা ব্যতিত অন্য কোন উপায়ে যদি সেই অধিকার প্রয়োগ করতে পারা যায়, তবে তামাদি আইন সেক্ষেত্রে কোন বিঘ্ন সৃষ্টি করতে পারে না।
১,০৩৮.
নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদি আইন অপ্রযোজ্য?
  1. বিবাহ-বিচ্ছেদ আইন (১৯৬৯ সালের ৪নং আইন)
  2. ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারা
  3. মূল ফৌজদারী মামলা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
♠♠ 
- তমাদি আইনের ২৯ ধারা মতে কিছু আইনকে সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ কিছু কিছু আইনের ক্ষেত্রে তামাদি আইন অপ্রযোজ্য
- যেমন: 
বিবাহ-বিচ্ছেদ আইন (১৯৬৯ সালের ৪নং আইন), 
• ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারা,
মূল ফৌজদারী মামলা,
• বিশেষ ক্ষমতা আইন ইত্যাদি। 
১,০৩৯.
The Limitation Act, 1908 এর ৬ ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. আপিল দায়েরের ক্ষেত্রে
  2. মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে
  3. ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে
  4. আদালতের কার্যধারা পরিচালনার ক্ষেত্রে
সঠিক উত্তর:
আপিল দায়েরের ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
আপিল দায়েরের ক্ষেত্রে
ব্যাখ্যা
⇒ The Limitation Act, 1908-এর ৬ ধারা শুধুমাত্র মোকদ্দমা দায়ের, আদালতের কার্যধারা পরিচালনা, এবং ডিক্রি জারির আবেদন সংক্রান্ত তামাদি গণনার ক্ষেত্রে প্রযোজ্য। এটি আপিল দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৬ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি নাবালক, উন্মাদ, বা জড়বুদ্ধি হয়, তবে তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে তখনই, যখন সে এই অপারগতা থেকে মুক্ত হবে। তবে এটি কেবল প্রাথমিক মামলা (suit), আদালতের কার্যধারা (proceeding), বা ডিক্রি জারির আবেদন সংক্রান্ত বিষয়ে প্রযোজ্য।
- আপিল দায়ের একটি পৃথক অধিকার: মোকদ্দমা (suit) বা কার্যধারা (proceeding) দায়ের করার অধিকার এবং আপিল দায়ের করার অধিকার আলাদা। আপিল সাধারণত একটি আদেশ বা ডিক্রির বিরুদ্ধে দায়ের করা হয়, যা স্বতন্ত্র এবং The Limitation Act-এর অন্যান্য ধারা দ্বারা নিয়ন্ত্রিত।
- তামাদির গণনার প্রভাব: ৬ ধারায় উল্লেখিত বৈধ অপারগতার কারণে যে সময় গণনা বন্ধ রাখা হয়, তা শুধুমাত্র মূল মামলা বা ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য, আপিলের ক্ষেত্রে নয়।

অর্থাৎ আপিলের জন্য নির্ধারিত সময়: আপিল দায়েরের জন্য The Limitation Act-এ স্বতন্ত্র সময়সীমা নির্ধারিত আছে (যেমন, ৩০ বা ৯০ দিন, নির্ভর করে আদেশ বা ডিক্রির ধরন অনুযায়ী)। এই সময়সীমা ৬ ধারার বিধান দ্বারা প্রভাবিত হয় না।

সুতরাং, The Limitation Act, 1908-এর ৬ ধারা মোকদ্দমা দায়ের, কার্যধারা পরিচালনা, এবং ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আপিল দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, আপিল দায়েরের জন্য আলাদা সময়সীমা নির্ধারিত আছে এবং তা ৬ ধারার আওতাভুক্ত নয়।
১,০৪০.
ডিক্রি জারির মাধ্যমে ক্রয়কৃত সম্পত্তির দখল লাভের জন্য ক্রেতা কর্তৃক মামলা দায়েরের তামাদি মেয়াদ কত?
  1. ৩ বছর
  2. ১২ বছর
  3. ৬ বছর
  4. ১ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ১৩৮ অনুযায়ী, ডিক্রি জারির মাধ্যমে ক্রয়কৃত সম্পত্তির দখল লাভের জন্য ক্রেতা কর্তৃক মামলা দায়ের করার তামাদি মেয়াদ ১২ বছর। এই মেয়াদ সম্পত্তি বিক্রয় চূড়ান্ত হওয়ার তারিখ থেকে গণনা শুরু হয়।

- ডিক্রি জারির মাধ্যমে ক্রয়কৃত সম্পত্তি বলতে আদালতের ডিক্রি (রায়) অনুযায়ী নিলাম বা বিক্রয়ের মাধ্যমে ক্রয়কৃত সম্পত্তিকে বোঝায়।
- দখল লাভের জন্য মামলা বলতে ক্রেতা কর্তৃক সম্পত্তির দখল নেওয়ার জন্য আদালতে মামলা দায়ের করা বোঝায়।

এই মামলা দায়ের করার জন্য সম্পত্তি বিক্রয় চূড়ান্ত হওয়ার তারিখ থেকে ১২ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে।
- যদি এই সময়সীমার মধ্যে মামলা দায়ের না করা হয়, তবে মামলা গ্রহণযোগ্য হবে না।
১,০৪১.
আইনগত অপারগতার অবসান হওয়ার পর সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করা না হলে, মোকদ্দমা-
  1. ৩য় পক্ষ চালু করতে পারবে
  2. স্থগিত থাকবে
  3. খারিজ হবে
  4. রাষ্ট্রপক্ষ চালিয়ে যাবে
সঠিক উত্তর:
খারিজ হবে
উত্তর
সঠিক উত্তর:
খারিজ হবে
ব্যাখ্যা
তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী ৩টি বিষয়কে আইনগত অপারগতা (Legal Disability) হিসেবে উল্লেখ করা হয়েছে।
১. নাবালকত্ব [Minority]
২. উন্মাদ [Insanity]
৩. জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা [Idiocy]

• আইনগত অপারগতার ক্ষেত্রে যখন মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে মামলা করার অধিকারী কোন ব্যক্তি যে সময়ে সে মামলা করার অধিকারী হয় উক্ত সময়ে সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকলে তার মামলা করার তামাদির মেয়াদ গণনা করা শুরু হবে যখন তার এই আইনগত অপারগতা অর্থাৎ নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধিতার অবসান হবে তখন থেকে।

• ধারা ৮ হচ্ছে ৬ ও ৭ ধারার আইনগত অপারগতার ব্যতিক্রম। ৮ ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে ৬ ও ৭ ধারায় উল্লেখিত আইনগত অপারগতা বিশ্লেষণ করতে হবে। নিম্নলিখিত ক্ষেত্রে ৬ এবং ৭ ধারার বিধান প্রযোজ্য হবে না-

১. অগ্রক্রয়ের (pre-emption) অধিকার বলবৎকরণের মামলায়, এবং

২. আইনগত অপারগতার অবসান হওয়ার পর বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার তিন (৩) বছরের বেশী সময় তামাদির মেয়াদ থাকবে না এবং সর্বোচ্চ এই ৩ বৎসরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ যেক্ষেত্রে ৬ বা ৭ ধারায় আইনগত অপারগতার সুবিধা প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে উক্ত আইনগত অক্ষমতার অবসান হওয়ার পর সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে অন্যথায় মোকদ্দমা খারিজ হবে।
১,০৪২.
The provisions under Section 3 of the Limitation Act are considered:
  1. Optional
  2. Directory
  3. Mandatory
  4. Discretionary
সঠিক উত্তর:
Mandatory
উত্তর
সঠিক উত্তর:
Mandatory
ব্যাখ্যা
তামাদি আইনের ৩ ধারায় বলা হয়েছে,
ধারা ৪ থেকে ২৫ পর্যন্ত বিধান সাপেক্ষে, প্রথম তফসিলে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে যদি কোনো মামলা দায়ের করা হয়, আপিল দাখিল করা হয় বা আবেদন করা হয়, তবে তা খারিজ করা হবে, যদিও প্রতিপক্ষ পক্ষ থেকে সীমাবদ্ধতার (Limitation) বিষয়টি প্রতিরক্ষা হিসেবে উত্থাপন করা না হয়।

ব্যাখ্যা:
সাধারণত, কোনো মামলা তখনই দায়ের করা হয় যখন মামলার আবেদনপত্র (plaint) যথাযথ কর্মকর্তার নিকট উপস্থাপন করা হয়।
দরিদ্র ব্যক্তি (pauper) মামলার অনুমতি চাইলে, তার দরিদ্র হিসেবে মামলা দায়েরের আবেদন করার সময়ই তা দায়ের হয়েছে বলে গণ্য হবে।
কোনো কোম্পানি যদি আদালতের মাধ্যমে লিকুইডেশনের (winding up) প্রক্রিয়ায় থাকে, তবে উক্ত কোম্পানির বিরুদ্ধে দাবি তখনই উত্থাপিত হবে, যখন দাবি প্রথমবারের মতো অফিসিয়াল লিকুইডেটরের কাছে উপস্থাপিত হয়।

অর্থাৎ, তামাদি আইনের ৩ ধারার বিধান আদালতের জন্য বাধ্যতামূলক (Mandatory).

Section-3: Dismissal of suits, etc., instituted, etc., after period of limitation:
Subject to the provisions contained in sections 4 to 25 (inclusive), every suit instituted, appeal preferred, and application made, after the period of limitation prescribed therefor by the first schedule shall be dismissed, although limitation has not been set up as a defence.

Explanation.-A suit is instituted, in ordinary cases, when the plaint is presented to the proper officer; in the case of a pauper, when his application for leave to sue as a pauper is made; and, in the case of a claim against a company which is being wound up by the Court, when the claimant first sends in his claim to the official liquidator.
১,০৪৩.
কোন সংবিধি, আইন, প্রবিধান বা উপ-আইনের আওতায় কোন বাজেয়াপ্তির জন্য মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ কত?
  1. ৩ মাস
  2. ৬ মাস
  3. ১ বছর
  4. ৩ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ ৬ অনুসারে,
যখন কোনো বিধি, আইন, প্রবিধান বা উপ-আইনের আওতায় কোনো জরিমানা বা বাজেয়াপ্তি আরোপিত হয়, তখন সেই জরিমানা বা বাজেয়াপ্তি আরোপিত হওয়ার পর ১ বছর এর মধ্যে মামলা দায়ের করতে হবে।
১,০৪৪.
তামাদি আইনের ১৯ ধারায় লিখিত দায় স্বীকারের ফলাফল কি?
  1. তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে
  2. নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে
  3. তামাদির মেয়াদ থেকে লিখিত দায় স্বীকারের মেয়াদ বাদ যাবে
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে
ব্যাখ্যা
• তামাদি আইনের ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অপর পক্ষ যদি উক্ত মামলার বা দরখাস্তের বিষয়বস্তু সম্পর্কিত সম্পত্তি বা অধিকার সম্পর্কে লিখিত প্রাপ্তি স্বীকারের মাধ্যমে দায় স্বীকার করে নেয় সেক্ষেত্রে উত্তরুপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার দিন থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে।

তামাদি আইনের ১৯ ধারার শর্তসমূহ নিম্নরূপ-
⇒ লিখিত হতে হবে
⇒ উক্ত পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
⇒ অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই করতে হবে
⇒ উক্ত স্বীকৃতি অবশ্যই সম্পত্তি বা অধিকার সম্পর্কে হবে।

Section 19: Effect of acknowledgement in writing-

(1) Where, before the expiration of the period prescribed for a suit or application in respect of any property or right, an acknowledgement of liability in respect of such property or right has been made in writing signed by the party against whom such property or right is claimed, or by some person through whom he derives title or liability, a fresh period of limitation shall be computed from the time when the acknowledgement was so signed. 
 
(2) Where the writing containing the acknowledgement is undated, oral evidence may be given of the time when it was signed; but, subject to the provisions of the Evidence Act, 1872, oral evidence of its contents shall not be received. 
 
Explanation I- For the purposes of this section an acknowledgement may be sufficient though it omits to specify the exact nature of the property or right, or avers that the time for payment, delivery, performance or enjoyment has not yet come, or is accompanied by a refusal to pay, deliver, perform or permit to enjoy, or is coupled with a claim to a set-off, or is addressed to a person other than the person entitled to the property or right. 
Explanation II- For the purposes of this section, “signed” means signed either personally or by an agent duly authorized in this behalf. 
Explanation III- For the purposes of this section an application for the execution of a decree or order is an application respect of a right.
১,০৪৫.
তামাদি আইনের কত ধারায় সদিচ্ছায় ভুল আদালতে মামলা দায়ের করা সময় তামাদি গণনায় বাদ দেওয়া হবে?
  1. ৪ ধারায়
  2. ৫ ধারায়
  3. ১৪ ধারায়
  4. ১৬ ধারায়
সঠিক উত্তর:
১৪ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৪ ধারায়
ব্যাখ্যা
ধারা ১৪: ভুল আদালতে সদিচ্ছায় পরিচালিত কার্যধারার সময় বাদ দেওয়া-
(১) যেকোনো মামলার জন্য নির্ধারিত তামাদি সময় গণনার ক্ষেত্রে, যদি বাদী সততা ও যথাযথ যত্নসহকারে অন্য কোনো দেওয়ানি কার্যধারা পরিচালনা করে থাকেন — তা প্রথম আদালতে হোক কিংবা আপিল আদালতে — এবং সেই কার্যধারা একই কারণে দায়েরকৃত হয় এবং সেই আদালত কোনো এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ কোনো কারণে মামলাটি গ্রহণে অক্ষম হয়, তাহলে সেই সময় তামাদি সময় গণনায় বাদ দেওয়া হবে।

(২) একইভাবে, যেকোনো দরখাস্তের তামাদি সময় গণনার সময়ও, যদি আবেদনকারী সততা ও সচেষ্টতার সাথে পূর্বে একই প্রতিপক্ষের বিরুদ্ধে একই প্রার্থনার জন্য অন্য কোনো দেওয়ানি কার্যধারা পরিচালনা করে থাকেন এবং আদালত এখতিয়ারগত ত্রুটির কারণে তা গ্রহণ করতে অক্ষম হয় — তবে সেই সময় বাদ যাবে।

ব্যাখ্যা ১: পূর্বের মামলা বা দরখাস্ত চলাকালীন সময় বাদ দেওয়ার ক্ষেত্রে, মামলা/দরখাস্ত দায়েরের দিন এবং নিষ্পত্তির দিন – উভয়ই গণনায় ধরা হবে।
ব্যাখ্যা ২: যদি কোনো বাদী বা আবেদনকারী একটি আপিল প্রতিরোধ করেন, তবে তাকেও কার্যধারা পরিচালনাকারী হিসেবে গণ্য করা হবে।
ব্যাখ্যা ৩: এই ধারার উদ্দেশ্যে, অপ্রাসঙ্গিক পক্ষ বা কারণের ভুল সংযুক্তিকরণ (misjoinder of parties or causes of action) কে আদালতের এখতিয়ারগত ত্রুটির অনুরূপ কারণ বলে গণ্য করা হবে।
১,০৪৬.
কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ (Extension of period in certain cases) বিধানটি তামাদি আইনের কত ধারায় আছে?
  1. ৫ ধারা 
  2. ৭ ধারা 
  3. ৬  ধারা 
  4. ১৪ ধারা 
সঠিক উত্তর:
৫ ধারা 
উত্তর
সঠিক উত্তর:
৫ ধারা 
ব্যাখ্যা

⇒ কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ (Extension of period in certain cases) বিধানটি তামাদি আইনের ৫ ধারায়।

⇒ তামাদি আইন ১৯০৮ এর ৫ ধারা, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ: কোনো আপিল বা রায় পুনর্বিচার বা পুনরীক্ষণের দরখাস্ত বা আপিল করিবার অনুমতি প্রার্থনার দরখাস্ত বা অন্য কোনো দরখাস্ত, যাহার উপর এই ধারা বর্তমানে বলবত কোনো আইনের দ্বারা বা অধীনে প্রযোজ্য করা হয়, উহার নির্দিষ্ট তামাদির মেয়াদ উত্তীর্ণ হইবার পর গৃহীত হইতে পারে, যদি আপিলকারী বা দরখাস্তকারী এই মর্মে আদালতের সন্তুষ্টি সাধন করিয়া থাকে যে, নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল বা দরখাস্তটি দাখিল না করিবার যথেষ্ট কারণ ছিল।

ব্যাখ্যা: আপিলকারী বা দরখাস্তকারী যদি হাইকোর্ট বিভাগের কোনো আদেশ, প্রথা বা রায় দ্বারা তামাদির মেয়াদ গণনা বা নির্ধারণ করিতে বিভ্রান্ত হইয়া থাকেন, তবে তাহা বর্তমান ধারা অনুযায়ী যথেষ্ট কারণ বলিয়া গণ্য হইবে।
--------------------
⇒ The Limitation act 1908, Section 5, Extension of period in certain cases: Any appeal or application for a revision or a review of judgment or for leave to appeal or any other application to which this section may be made applicable by or under any enactment for the time being in force may be admitted after the period of limitation prescribed therefor, when the appellant or applicant satisfies the Court that he had sufficient cause for not preferring the appeal or making the application within such period.

Explanation: The fact that the appellant or applicant was misled by any order, practice or judgment of the High Court Division in ascertaining or computing the prescribed period of limitation may be sufficient cause within the meaning of this section.

১,০৪৭.
বিলম্বিত দেনমোহরানা আদায়ের মামলার তামাদির মেয়াদ কত?
  1. ২ বছর
  2. ১ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ১০৩ এবং ১০৪ অনুযায়ী মুসলিম আইনের অধীন দেনমোহর আদায়ের মামলা দায়েরের তামাদির মেয়াদ ৩ বৎসর।
→ অর্থাৎ বিলম্বিত দেনমোহরের জন্য [deferred dower] একজন মুসলিম মহিলা মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির ৩ বৎসর যা তামাদি আইনের ১০৪ অনুছেদে উল্লেখ করা হয়েছে।
→ তামাদি আইনের ধারা ১০৪ অনুযায়ী, বিলম্বিত দেনমোহর (Deferred Dower) এর জন্য মুসলিম মহিলার মামলা দায়ের করার জন্য তামাদির মেয়াদ হল ৩ বছর।
- এটি তামাদি আইনের ১০৪ অনুচ্ছেদ-এ নির্ধারিত, যেখানে বলা হয়েছে যে, যদি মৃত্যু বা তালাক দ্বারা বিবাহ বিচ্ছেদ ঘটে, তবে মহিলার বিলম্বিত মোহর আদায়ের জন্য ৩ বছরের তামাদি মেয়াদ থাকবে।
- এই তামাদি মেয়াদটির শুরু হবে: মৃত্যু বা তালাক ঘটানোর পর। সেই ৩ বছরের মধ্যে মহিলাকে মোহরের দাবি করার জন্য মামলা করতে হবে, অন্যথায় তার দাবি বাতিল হয়ে যাবে।
১,০৪৮.
তামাদি আইনের কত অনুচ্ছেদে প্রতারণামূলক ডিক্রি রদ করার জন্য মামলার তামাদি মেয়াদ বর্ণিত আছে?
  1. ৯২
  2. ৯১
  3. ৯৭
  4. ৯৫
সঠিক উত্তর:
৯৫
উত্তর
সঠিক উত্তর:
৯৫
ব্যাখ্যা
তামাদি আইনের অনুচ্ছেদ-৯৫ এর বিধান প্রতারণামূলকভাবে যে ডিক্রি নেওয়া হয়েছে (A decree obtained by fraud), তা রদ করার জন্য মামলার তামাদি মেয়াদ ৩ বছর।
-তামাদি মেয়াদ শুরু হবে ক্ষতিগ্রস্থ পক্ষ যখন প্রতারণার বিষয় অবগত হয় তখন থেকে। 
১,০৪৯.
যেক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হয়, সেক্ষেত্রে কোন তারিখে মামলার দায়ের হয়েছে বলে গণ্য করতে হবে?
  1. যেদিন বাদী বা বিবাদী স্থলাভিষিক্ত হয়েছিলো
  2. যেদিন মূল মামলাটি দায়ের করা হয়েছিলো
  3. যেদিন মূল মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছিলো
  4. যেদিন স্থলাভিষিক্তের জন্য আবেদন করা হয়েছিলো
সঠিক উত্তর:
যেদিন বাদী বা বিবাদী স্থলাভিষিক্ত হয়েছিলো
উত্তর
সঠিক উত্তর:
যেদিন বাদী বা বিবাদী স্থলাভিষিক্ত হয়েছিলো
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ধারা ২২ এ নতুন কোন বাদী বা বিবাদীকে স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল সম্পর্কে বলা আছে।
যেক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হয় বা কারও স্থলাভিষিক্ত করা হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির জন্য পক্ষভুক্তির তারিখেই মামলাটি করা হয়েছে বলে গণ্য হবে।
তবে, যেক্ষেত্রে মামলা স্থগিত থাকার সময় স্বত্বাপণ কিংবা কোন স্বত্ব হস্তান্তরের কারণে কাউকে পক্ষভুক্ত কিংবা স্থলাভিষিক্ত করা হয় বা যেক্ষেত্রে বাদীকে বিবাদীতে কিংবা বিবাদীকে বাদীতে রূপান্তরিত করা হয় সেক্ষেত্রে ১ উপধারার কোন কিছুই প্রয়োগযোগ্য হবে না।
Section 22: Effect of substituting or adding new plaintiff or defendant:
(1) Where, after the institution of a suit, a new plaintiff or defendant is substituted or added, the suit shall, as regards him, be deemed to have been instituted when he was so made a party. 
(2) Nothing in sub-section (1) shall apply to a case where a party is added or substituted owing to an assignment or devolution of any interest during the pendency of a suit or where a plaintiff is made a defendant or a defendant is made a plaintiff.
১,০৫০.
তামাদি আইনের ১৮ ধারার বিষয়বস্তু হলো-
  1. লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল 
  2. প্রতারণার ফলাফল 
  3. নতুন বাদী বাঁ বিবাদী যুক্ত করার ফলাফল 
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
প্রতারণার ফলাফল 
উত্তর
সঠিক উত্তর:
প্রতারণার ফলাফল 
ব্যাখ্যা

তামাদি আইনের ধারা ১৮: যেইক্ষেত্রে কোনো ব্যক্তি একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার অধিকারী হয়, কিন্তু প্রতারণার মাধ্যমে তাহাকে সেই অধিকারের বিষয় অথবা যেই স্বত্বের উপর উক্ত অধিকার প্রতিষ্ঠিত করিবার জন্য যেই দলিল প্রয়োজনীয়, তাহা প্রতারণা করিয়া তাহার নিকট হইতে গোপন রাখা হইয়াছে, সেই সকল ক্ষেত্রে-
(ক) প্রতারণার জন্য দোষী ব্যক্তির বা তাহার সহযোগীর বিরুদ্ধে, অথবা
(খ) যেই ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময় ভিন্ন অন্য প্রকারে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে স্বত্ব দাবি করে, তাহার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেইদিন প্রতারণার কথা জানিতে পারে, সেইদিন হইতে অথবা দলিল গোপন করা হইয়া থাকিলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেইদিন হইতে অথবা দলিল গোপন করা হইয়া থাকিলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেইদিন দলিলটি উপস্থাপন করিতে সমর্থ হয় বা অপর পক্ষকে উহা উপস্থাপন করিবার জন্য বাধ্য করিতে পারে, সেইদিন হইতে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে হইবে।
------------------
The Limitation Act,1908, Effect of fraud: Where any person having a right to institute a suit or make an application has, by means of fraud, been kept from the knowledge of such right or of the title on which it is founded,
or where any document necessary to establish such right has been fraudulently concealed from him,
the time limited for instituting a suit or making an application-
(a) against the person guilty of the fraud or accessory thereto, or
(b) against any person claiming through him otherwise than in good faith and for a valuable consideration,
shall be computed from the time when the fraud first became known to the person injuriously affected thereby, or, in the case of the concealed document, when he first had the means of producing it or compelling its production.

১,০৫১.
ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কত?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মামলার বিধান রয়েছে। কোন ব্যক্তির আইনগত পরিচয় (Legal Character) কিংবা সম্পত্তিতে তার স্বত্বের অধিকার কেউ যদি অস্বীকার করে, তখন আইনগত পরিচয় বা কোন সম্পত্তির স্বত্বের অধিকারী (Person entitled to property) ব্যক্তি তার অধিকার ঘোষণা চেয়ে আদালতে যে মামলা দায়ের করে, তাকে ঘোষণামূলক মামলা বা Declaratory Suit বা Suit for Declaration বলে। শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ তামাদি আইনের তফসিলে উল্লেখ করা হয়নি। তাই শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে তামাদি আইনের ১২০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে।

• তামাদি আইনের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী-
ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ হবে ৬ বছর।
১,০৫২.
সরকারের বিপক্ষে বিরুদ্ধে দখলজনিত স্বত্বের দাবী প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল-
  1. ১২ বছরের
  2. ২০ বছরের
  3. ৩০ বছরের
  4. ৬০ বছরের
সঠিক উত্তর:
৬০ বছরের
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছরের
ব্যাখ্যা
বিরুদ্ধ-দখল বা জবর-দখল (Adverse Possession)

যদি কোন ব্যক্তি প্রকৃত মালিকের সত্ত্ব অস্বীকার করে ১২ বছর বা তার বেশী সময় নিরবিচ্ছিন্ন দখলে থাকা প্রমাণ করতে পারে তাহলে তার বিরুদ্ধ দখলজনিত সত্ত্ব সৃষ্টি হবে। এরুপ দখল প্রকৃত মালিকের জ্ঞাতসারে হতে হবে। জবর দখলকারীকে প্রকৃতপক্ষে জমিতে দখলদার থাকতে হবে। 

সরকারি সম্পত্তিও জোর দখলমূলে সত্ত্ব সৃষ্টি হতে পারে। তবে এক্ষেত্রে ১২ বছরের পরিবর্তে সময়সীমা হবে ৬০ বছর।

তামাদি আইন -১৯০৮ এর ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তির দখল থাকাকালে সে যদি বেদখল হয় তাহলে সেক্ষেত্রে বাদীকে অবশ্যই বেদখলের তারিখ হতে ১২ বৎসরের মধ্যে আদালতে হাজির হয়ে বিবাদীর বিরুদ্ধে স্বত্বসাব্যস্তে খাস দখলের জন্য মামলা করতে হবে। অন্যথায় দাবীকৃত জমিতে বাদীর সকল প্রকার অধিকার এবং স্বত্ব ধ্বংস হযে যাবে।

যে সময় হতে জবর দখলের কারণে বাদীর মালিকানা বিলুপ্তি হযে যাবে ঠিক ঐসময় হতেই জবর দখলকারীর উপর সংশ্রিষ্ট জমির মালিকানা বর্তাবে।আর এভাবেই জবর দখলের মাধ্যমে প্রকৃত মালিক ব্যতীত অন্য কোন ব্যক্তির সম্পত্তির উপর বৈধ বা আইনগত স্বত্ব অর্জিত হয়ে থাকে।
যদি সে উক্ত নির্ধারিত মেয়াদের মধ্যে মামলা না করে তাহলে তামাদি আইনের ২৮ ধারা অনুযায়ী তার অধিকার বিলুপ্ত হবে। মূলত, কোন বিবাদ যাতে অনন্তকাল ধরে চলতে না পারে এবং নির্ধারিত মেয়াদ অতিক্রান্তের পর কোন ব্যক্তি তার সত্ত্ব ও অধিকারের প্রশ্ন তুলতে না পারে সে জন্য তামাদি আইনে এরুপ বিধান লিপিবদ্ধ করা হয়েছে।
১,০৫৩.
তামাদি আইনের বিধান অনুসারে অ্যাডভোকেট কর্তৃক মামলা বা কাজের জন্য খরচ আদায়ের মামলার তামাদি মেয়াদ কত বছর?
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৬ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ ৮৪ অনুযায়ী, যদি কোন অ্যাডভোকেট তার মামলা বা কাজের জন্য খরচ আদায় করতে চায়, এবং সেই খরচ পরিশোধের জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা প্রকাশ্যে নির্ধারিত না থাকে, তবে এমন মামলার তামাদি মেয়াদ ৩ বছর।
→ এই ৩ বছরের গণনা শুরু হয়:
- সংশ্লিষ্ট মামলা বা কাজ শেষ হওয়ার তারিখ থেকে, অথবা
- যদি অ্যাডভোকেট যথাযথভাবে সেই মামলা বা কাজ পরিত্যাগ করে, তাহলে কাজ পরিত্যাগের তারিখ থেকে।
→ অর্থাৎ, অ্যাডভোকেটের খরচ আদায়ের দাবি দাখিল করার জন্য ৩ বছরের মধ্যে দরখাস্ত করতে হবে, না হলে তামাদি হয়ে যাবে।