বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও সেলুলার নেটওয়ার্কিং সিস্টেম ও ডাটা কমিউনিকেশন

মোট প্রশ্ন১,২০৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও সেলুলার নেটওয়ার্কিং সিস্টেম ও ডাটা কমিউনিকেশন

PrepBank · পাতা ১০ / ১২ · ৯০১১,০০০ / ১,২০৬

৯০১.
নিচের কোনটি স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম?
  1. Informix
  2. dBase
  3. Access
  4. Quattro Pro
সঠিক উত্তর:
Quattro Pro
উত্তর
সঠিক উত্তর:
Quattro Pro
ব্যাখ্যা
Quattro Pro একটি স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০২.
৬টি কম্পিউটার দ্বারা মেশ টপোলজি গঠন করতে তারের সংখ্যা কত হবে?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
• মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কমপিউটারকে প্রতিটি কমপিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n-1)/2.
- ৬টি কম্পিউটারের ক্ষেত্রে, n = 6
n(n-1)/2
= 6(6-1)/2
= (6×5)/2
= 30/2
= 15 টি 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯০৩.
তারের মাধ্যমে যোগাযোগের জন্য ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মিডিয়া কোনটি? 
  1. টুইস্টেড পেয়ার ক্যাবল
  2. ইনফ্রারেড
  3. রেডিও ওয়েভ
  4. মাইক্রো ওয়েভ
সঠিক উত্তর:
টুইস্টেড পেয়ার ক্যাবল
উত্তর
সঠিক উত্তর:
টুইস্টেড পেয়ার ক্যাবল
ব্যাখ্যা

ডাটা কমিউনিকেশন মাধ্যম: 
- কম্পিউটার এবং অন্যান্য আইসিটি ডিভাইসগুলোর মধ্যে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল ব্যবহার করা হয় অর্থাৎ, সিগন্যাল ডাটাকে উপস্থাপন করে থাকে। 
- এই সিগন্যালকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানোর জন্য ট্রান্সমিশন মিডিয়া দরকার হয়। 
- প্রেরক এবং দূরবর্তী প্রাপকের মধ্যে ডাটা আদান-প্রদানের জন্য প্রয়োজন উভয় প্রান্তের মধ্যে সংযোগ, এই সংযোগ ব্যবস্থাকে বলা হয় মাধ্যম। 
- যে মাধ্যমে কোন একটি নেটওয়ার্কের সকল ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে ডাটা ট্রান্সমিশন মিডিয়া বা মাধ্যম বলে। 
- ট্রান্সমিশন মিডিয়া দুই ধরনের। 
যথা- 
ক। তার মাধ্যম (Guided/Wired Media): 
- ডাটা কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল তার মাধ্যম। 
- ধাতব পদার্থ দিয়ে তৈরি এই মাধ্যম ডাটাকে গাইড করে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে নিয়ে যায় বলে এ মাধ্যমকে গাইডেড মাধ্যম বলা হয়। 
- তার মাধ্যম মিডিয়াকে ৩ ভাগে ভাগ করা যায়- 
১। টুইস্টেড পেয়ার ক্যাবল
২। কো-এক্সিয়াল ক্যাবল ও 
৩। অপটিকাল ফাইবার । 

খ। তারবিহীন মাধ্যম (Unguided/Wireless Media): 
- ওয়‍্যারলেস কথাটির অর্থ তার বিহীন বা তারহীন। 
- তার বিহীন যোগাযোগ বা ওয়‍্যারলেস কমিউনিকেশন হলো এমন ধরণের যোগাযোগ যেখানে কোন তার বা ক্যাবলের প্রয়োজন হয় না। 
- ওয়‍্যারলেস কমিউনিকেশনে সাধারণত রেডিও ওয়েভব্যবহার করা হয়। 
- ওয়‍্যারলেস কমিউনিকেশনের মিডিয়াকে কে তিন ভাগে ভাগ করা যায়- 
১। রেডিও ওয়েভ (Radio wave), 
২। মাইক্রো ওয়েভ (Micro wave) ও 
৩। ইনফ্রারেড (Infrared) । 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯০৪.
TCP/IP হল একটি-
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) টোপােলজি
  3. গ) প্রটোকল
  4. ঘ) সফটওয়্যার
সঠিক উত্তর:
গ) প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রটোকল
ব্যাখ্যা
- ARPANET দিয়ে ইন্টারনেট কার্যক্রম শুরু হয় ১৯৬৯ সালে।
- ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি / আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়৷
- ১৯৮৩ সালে অরপানেটে টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু হয়।
- বর্তমানেও এটিই ইন্টারনেট প্রটোকল নামে পরিচিত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৯০৫.
Which technology is generally used for WAN?
  1. Hub
  2. Bluetooth
  3. Satellite
  4. USB connection
সঠিক উত্তর:
Satellite
উত্তর
সঠিক উত্তর:
Satellite
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Satellite

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
- উদাহরণ: ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

• নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে চারভাগে ভাগ করা যায়।
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (Personal Area Network - PAN),
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN),
৩। মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN),
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN).

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯০৬.
'CAN' কোন নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হয়?
  1. ক) PAN
  2. খ) LAN
  3. গ) MAN
  4. ঘ) WAN
সঠিক উত্তর:
খ) LAN
উত্তর
সঠিক উত্তর:
খ) LAN
ব্যাখ্যা
ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক (Campus Area Network - CAN)
- সাধারণত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের দুই বা ততোধিক LAN কে সংযুক্ত করে যে নেটওয়ার্ক গড়ে উঠে তাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা CAN বলে।
- উদাহরণস্বরূপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের কথা ধরা যাক। একাডেমিক ভবনের ল্যান, প্রশাসনিক ভবনের ল্যান, বিভিন্ন বিভাগের ল্যান, হলের ল্যান ইত্যাদি একত্রে সংযুক্ত হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়েছে।
- ক্যানের (CAN) বিস্তৃতি ৫ কিলোমিটারের মধ্যে হতে পারে যা ল্যান থেকে বড় কিন্তু ম্যান থেকে ছোট।
- বড় প্রতিষ্ঠান বা এন্টারপ্রাইজের একাধিক ভবনের ল্যান ব্যবহারকারীদের কাজের সম্বন্বয়ের জন্য কিংবা মূল্যবান কোন ডিভাইস শেয়ার করার জন্য কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক (Corporate Area Network - CAN) তৈরি করা হয় যা অনেকটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের অনুরূপ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৯০৭.
জিগবি নেটওয়ার্ক থেকে বিরতিহীন ডেটা ট্রান্সমিশন হার কত?
  1. ৫০ kbit/s
  2. ১০০ kbit/s
  3. ২০০ kbit/s
  4. ২৫০ kbit/s
সঠিক উত্তর:
২৫০ kbit/s
উত্তর
সঠিক উত্তর:
২৫০ kbit/s
ব্যাখ্যা
জিগবি (Zigbee): 
- জিগবি (Zigbee) হলো একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN) তৈরি করার IEEE ৮০২.১৫.৪-ভিত্তিক আদর্শমানের প্রযুক্তি। 
- এটি কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ডিজিটাল রেডিও যোগাযোগের সাহায্যে উচ্চ-স্তরের যোগাযোগের প্রোটোকলগুলির জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান তৈরি করে। 
- জিগবি একটি কম বিদ্যুৎ শক্তির, স্বল্প তথ্য হার বা ডেটারেট এবং ব্যক্তিগত এলাকার বেতার অ্যাড-হক নেটওয়ার্ক। 
- এটি অন্যান্য বেতার বা ওয়ারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) যেমন ব্লুটুথ বা ওয়াই-ফাই থেকে সহজ এবং কম ব্যয়বহুল। 
- পাওয়ার আউটপুট এবং পরিবেশগত বৈশিষ্ট্যগুলির উপর নির্ভর করে এই প্রযুক্তির প্যানের সীমা দৃষ্টি রেখায় ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। 

- জিগবি ডিভাইসগুলি আরও দূরবর্তী স্থানে পৌঁছানোর জন্য মধ্যবর্তী ডিভাইসের একটি মেশ নেটের মাধ্যমে তথ্য প্রেরণ করে দীর্ঘ দূরত্বের তথ্য প্রেরণ করতে পারে। 
- এটি সাধারণত কম ডেটা রেট অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় যা দীর্ঘ ব্যাটারীর জীবন এবং নিরাপদ নেটওয়ার্কিং নিশ্চিত করে। 
- এই নেটওয়ার্কগুলি ১২৮ বিট সিমেট্রিক এনক্রিপশন কী দ্বারা সুরক্ষিত থাকে। 
- জিগবি নেটওয়ার্ক থেকে বিরতিহীন ২৫০ kbit/s ডেটা ট্রান্সমিশন হতে পারে। 
- জিগবি ১৯৯৮ সালে প্রণীত, ২০০৩ সালে প্রমীতকরণ, এবং ২০০৬ সালে সংশোধিত হয়েছিল। 
- জিগবি নামটি মৌচাকে মৌমাছি ফিরে যাওয়ার পরে মধু মৌমাছির waggle নাচকে বোঝায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৯০৮.
প্রাথমিক পর্যায়ে কোন ধরনের মডেম ব্যবহৃত হতো? 
  1. DSL মডেম
  2. কেবল মডেম
  3. ফাইবার অপটিক মডেম
  4. ডায়াল-আপ মডেম
সঠিক উত্তর:
ডায়াল-আপ মডেম
উত্তর
সঠিক উত্তর:
ডায়াল-আপ মডেম
ব্যাখ্যা
মডেম (Modem): 
- ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। 
- Modulator-এর Mo এবং Demodulator হতে Dem এই অংশ দুটির সমন্বয়ে Modem শব্দটি তৈরি হয়েছে। 
- মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন (wireless) প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। 
- ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগনাল দরকার হয়, মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র (network device), যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে রূপান্তর করে network কে প্রেরণ করে। আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগনালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। 
- পূর্বে স্বল্প গতির ডায়াল-আপ মডেম ব্যবহার করা হতো, বর্তমানে এর পরিবর্তে দ্রুতগতির কেবল বা DSL (Digital Subscribers Line) মডেম ব্যবহার হচ্ছে। 
- এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে Wi-Fi ব্যবহৃত হচ্ছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৯০৯.
কোন রিলেশন অপারেটরটি সাব-স্ট্রিংয়ের মধ্যে তুলনা করে?
  1. <
  2. >=
  3. $
  4. =
সঠিক উত্তর:
$
উত্তর
সঠিক উত্তর:
$
ব্যাখ্যা
ডাটাবেজে কোয়েরির জন্য রিলেশন অপারেটর গুরুত্বপূর্ণ । কোনো ডাটা বা রেকর্ড খুঁজে বের করার জন্য এক্সপ্রেশন তৈরি করতে এই অপারেটরটি প্রয়োগ করতে হয় । 

- রিলেশন অপারেটর < দ্বারা বোঝায় বাম অংশ ডান অংশের চেয়ে ছোট ।
- রিলেশন অপারেটর >=  দ্বারা বোঝায় বাম অংশ ডান অংশের চেয়ে বড় বা সমান।
- রিলেশন অপারেটর $ দ্বারা সাব-স্ট্রিংয়ের মধ্যে তুলনা করে।
- রিলেশন অপারেটর = দ্বারা বোঝায় বাম অংশ ডান অংশের সমান। 

উৎস: কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, এস এস সি ও দাখিল(ভোকেশনাল)।
৯১০.
কোন নেটওয়ার্ক টপোলজিতে সকল কম্পিউটার একটি প্রধান ক্যাবলের সাথে সংযুক্ত থাকে?
  1. বাস টপোলজি
  2. মেস টপোলজি
  3. স্টার টপোলজি
  4. রিং টপোলজি
সঠিক উত্তর:
বাস টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
বাস টপোলজি
ব্যাখ্যা

• বাস টপোলজি (Bus Topology) হলো এমন একটি নেটওয়ার্ক সংগঠন যেখানে একটি মাত্র মূল তার বা কমন লিংকের সাথে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সকল কম্পিউটার বা নোড সংযুক্ত থাকে।
- এই মূল ক্যাবলটিকে বলা হয় 'ব্যাকবোন' (Backbone)। যখন কোনো কম্পিউটার ডেটা পাঠায়, তা ব্যাকবোনের মাধ্যমে সব কম্পিউটারের কাছে পৌঁছায় এবং শুধুমাত্র নির্দিষ্ট প্রাপক সেটি গ্রহণ করে।

• নেটওয়ার্ক টপোলজি: 
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। 
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। 
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে। 
- নেটওয়ার্কে ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য টপোলজি হচ্ছে- 
১। বাস টপোলজি (Bus Topology): 
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। 
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)। মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। 
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না। প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে। 

২। রিং টপোলজি (Ring Topoplogy): 
- এ ধরনের সংগঠনে কম্পিউটারগুলো পরস্পর বৃত্তাকারে যুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে। প্রতিটি কম্পিউটার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। 
- কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। 
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো ডাটা বা সংকেত বৃত্তাকার পথে (একমুখী প্রবাহ) কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট কম্পিউটার ডাটা গ্রহণ করে। 
- রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। প্রত্যেকটি কম্পিউটার স্বাধীন। 

৩। স্টার টপোলজি (Star Topology): 
- এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ। 
- হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ। 
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়। 

৪। মেস টপোলজি (Fully Inter-connected Topology): 
- মেশ টপোলজির প্রত্যেকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটারের একাধিক সংযোগ ব্যবস্থা থাকে এবং প্রতিটি কম্পিউটার আলাদা লিংক ব্যবস্থাধীন থাকে। 
- এ ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার সরাসরি যে কোন কম্পিউটারে ডাটা আদান-প্রদান করতে পারে। 
- এ ধরনের নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৯১১.
"কী ফিল্ড" কী কাজে ব্যবহৃত হয়?
  1. রেকর্ড ডাটা যাচাই করার জন্য
  2. ডাটাবেজ সাজাতে
  3. রেকর্ড গোপন রাখার জন্য
  4. রেকর্ড শনাক্ত ও সম্পর্ক স্থাপনে
সঠিক উত্তর:
রেকর্ড শনাক্ত ও সম্পর্ক স্থাপনে
উত্তর
সঠিক উত্তর:
রেকর্ড শনাক্ত ও সম্পর্ক স্থাপনে
ব্যাখ্যা
"কী ফিল্ড" রেকর্ড শনাক্ত ও সম্পর্ক স্থাপনে ব্যবহৃত হয়।

• কী (Key) ফিল্ড:
- সাধারণত কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়। এই ফিল্ডকে কী ফিল্ড বলে।
- কী ফিল্ডের সাহায্যে ডাটাবেজ থেকে রেকর্ড অনুসন্ধান করা, দুই বা ততোধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা, ডাটাবেজের রেকর্ড শনাক্ত করা ইত্যাদি কাজ করা যায়।

• কী ফিল্ড প্রধানত তিন ধরনের হতে পারে, যথা:
১. প্রাইমারি কী (Primary Key),
২. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key),
৩. ফরেন কী (Foreign Key).

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১২.
একাধিক LAN নেটওয়ার্কের সমন্বয়ে কী ধরনের নেটওয়ার্ক হয়?
  1. PAN
  2. WAN
  3. WANN
  4. MAN
সঠিক উত্তর:
MAN
উত্তর
সঠিক উত্তর:
MAN
ব্যাখ্যা
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN):
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network।
- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে MAN বলা হয়।
- MAN এর ক্ষেত্রে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।
- এই নেটওয়ার্কে যখন তারবিহীন সংযোগ দেয়া হয়, তখন তাকে WMAN (Wireless Metropoliton Area Network) বলা হয়।
- এই নেটওয়ার্কে হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ, রাউটার ইত্যাদি ডিভাইসসমূহ ব্যবহৃত হয়।
- শহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক  মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের উদাহরণ।
- MAN এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯১৩.
নেটওয়ার্কে ডেটা চুরি রোধের জন্য কার্যকর উপায় কোনটি?
  1. ফিশিং
  2. এনক্রিপশন
  3. হ্যাকিং
  4. ম্যালওয়্যার
সঠিক উত্তর:
এনক্রিপশন
উত্তর
সঠিক উত্তর:
এনক্রিপশন
ব্যাখ্যা

- নেটওয়ার্কে তথ্য আদান–প্রদান করার সময় ডেটা সবসময় আক্রমণের ঝুঁকিতে থাকে। হ্যাকাররা বিভিন্ন পদ্ধতিতে ডেটা চুরি করতে পারে, যেমন: প্যাকেট স্নিফিং, ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ, বা অননুমোদিত প্রবেশ। 
- এই ধরনের ঝুঁকি থেকে ডেটাকে নিরাপদ রাখার অন্যতম কার্যকর উপায় হলো Encryption (এনক্রিপশন)।

- ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডাটা এনক্রিপশন পদ্ধতি বলা হয় ।
- ফলে প্রেরকের প্রেরিত ডাটা অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে সুবিধা পায় না। উৎস বা প্রেরক ডাটাকে এনক্রিপ্ট করে ‘মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডাটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- প্রেরক কম্পিউটারে এনক্রিপ্ট করার নিয়ম বা প্রাপক কম্পিউটারে ডিক্রিপ্ট করার নিয়ম দেয়া থাকে।
- এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহৃত হয়।
- ডাটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম: সিজার কোড (Caesar Code) ও ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard-DES)।

• অন্যান্য অপশন:
- ফিশিং হলো একটি আক্রমণ পদ্ধতি যেখানে প্রতারণামূলক লিঙ্ক বা ইমেইলের মাধ্যমে তথ্য চুরি করা হয়।
- হ্যাকিং হলো অননুমোদিতভাবে সিস্টেমে প্রবেশ করা।
- ম্যালওয়্যার হলো ক্ষতিকারক সফটওয়্যার যা ডাটা চুরি, নষ্ট বা নিয়ন্ত্রণ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯১৪.
WiMAX নেটওয়ার্কের ফ্রিকুয়েন্সি কত MHz/GHz?
  1. 2.0 - 66 GHz
  2. 2.4 - 5 MHz
  3. 1.0 - 50 GHz
  4. 1.0 - 100 MHz
সঠিক উত্তর:
2.0 - 66 GHz
উত্তর
সঠিক উত্তর:
2.0 - 66 GHz
ব্যাখ্যা

• WiMAX (Worldwide Interoperability for Microwave Access) একটি ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি, যা উচ্চগতির ইন্টারনেট কানেকশন সরবরাহ করে। WiMAX প্রধানত ২ থেকে ৬৬ গিগাহার্জ (GHz) ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। এটি সাধারণত ২.৩, ২.৫, এবং ৩.৫ GHz ব্যান্ডে ব্যবহৃত হয়। এই ফ্রিকোয়েন্সি উচ্চ গতির ডেটা ট্রান্সমিশন এবং বড় পরিসরে কভারেজ নিশ্চিত করতে সক্ষম। WiMAX এর মাধ্যমে প্রায় ৫০ কিমি পর্যন্ত দূরত্বে ওয়্যারলেস নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা যায়। তাই প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হবে ক) 2.0 - 66 GHz, যা GHz পরিসরের সাথে সামঞ্জস্যপূর্ণ। WiMAX এর উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবহারের ফলে ডেটা স্পিড এবং নেটওয়ার্ক স্থায়িত্ব উন্নত হয়।

• WiMAX:
- WiMax এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMax এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
- WiMax এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. IEEE.

৯১৫.
সেলুলার ফোন প্রযুক্তি CDMA কোন প্রতিষ্ঠান উদ্ভাবন করে?
  1. ক) Samsung
  2. খ) Qualcom
  3. গ) Nokia
  4. ঘ) IBM
সঠিক উত্তর:
খ) Qualcom
উত্তর
সঠিক উত্তর:
খ) Qualcom
ব্যাখ্যা
GSM ও CDMA বর্তমান বিশ্বে বহুল পরিচিত সেলুলার ফোন প্রযুক্তি।
CDMA প্রযুক্তিটি একটি Advanced Digital Technology যা আমেরিকান ওয়্যারলেস্ কমিউনিকেশন গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান Qualcom আবিষ্কার করে।
এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
৯১৬.
কোন ডাটা ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স মোড হয়ে থাকে?
  1. ক) ইউনিকাস্ট
  2. খ) মাল্টিকাস্ট
  3. গ) ব্রডকাস্ট
  4. ঘ) অ্যানিকাস্ট
সঠিক উত্তর:
গ) ব্রডকাস্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রডকাস্ট
ব্যাখ্যা
ইউনিকাস্ট (Unicast):
- ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে।
- অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না।
- এজন্য সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট (Unicast) মোডও বলা হয়।
- ইউনিকাস্ট ব্যবস্থায় A নোড থেকে কোন ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত একটিমাত্র নোড-ই (যেমন- কম্পিউটার) গ্রহণ করবে।
- এটি ১ থেকে ১ (1 to 1) মোড নামেও পরিচিত।

ব্রডকাস্ট (Broadcast mode):
এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে।
- ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে।
- রেডিও, টেলিভিশন ব্রডকাস্ট মােডের উদাহরণ।

মাল্টিকাস্ট (Multicast mode):
- মাল্টিকাস্ট মােড অনেকটা ব্রডকাস্ট মােডের মতাে হলেও এই মােডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমােদিত সদস্যরা গ্রহণ করতে পারে।
- মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স-এ হয়ে থাকে।
- ভিডিও কনফারেন্সিংয়ে, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং ইত্যাদি মাল্টিকাস্ট মােডের উদাহরণ।

অ্যানিকাস্ট (Anycast)
- যে ডাটা ট্রান্সমিশনে ডাটাসমূহ অনেকগুলো গন্তব্যের মধ্যে যেকোন একটি গন্তব্যে গম্ন করে, তাকে অ্যানিকাস্ট ডাটা ট্রান্সমিশন বলে।
- অ্যানিকাস্ট ট্রান্সমিশন সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোড হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯১৭.
গ্রুপভিত্তিক ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে কোন ডাটা ডেলিভারি পদ্ধতি সবচেয়ে উপযুক্ত?
  1. ইউনিকাস্ট
  2. ব্রডকাস্ট
  3. মাল্টিকাস্ট
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
মাল্টিকাস্ট
উত্তর
সঠিক উত্তর:
মাল্টিকাস্ট
ব্যাখ্যা

• মাল্টিকাস্ট মোডে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের অনুমোদিত সদস্যরা ডাটা গ্রহণ করতে পারে, যা ভিডিও কনফারেন্সিংয়ের জন্য উপযুক্ত।

• ডাটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode):

- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় একটি প্রেরক (Sender) থেকে এক বা একাধিক প্রাপক (Receiver)–এর কাছে ডাটা প্রেরণ করা হয়।
- প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের ভিত্তিতে ডাটা ট্রান্সমিশন মোডকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়।
 
• ডাটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ:

১. ইউনিকাস্ট (Unicast)
২. ব্রডকাস্ট (Broadcast)
৩. মাল্টিকাস্ট (Multicast)
 
• ১. ইউনিকাস্ট (Unicast):

- ইউনিকাস্ট পদ্ধতিতে একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপক ডাটা গ্রহণ করতে পারে।
- একই সময়ে একাধিক প্রাপক ডাটা গ্রহণ করতে পারে না।
- এ কারণে সিমপ্লেক্স (Simplex), হাফ-ডুপ্লেক্স (Half Duplex) ও ফুল-ডুপ্লেক্স (Full Duplex) মোডকে ইউনিকাস্ট মোডও বলা হয়।
 
• ২. ব্রডকাস্ট (Broadcast):

- ব্রডকাস্ট মোডে কোনো একটি যন্ত্র (কম্পিউটার বা অন্যান্য ডিভাইস) থেকে ডাটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল যন্ত্র গ্রহণ করতে পারে।
- অর্থাৎ প্রেরিত ডাটা সবার জন্য উন্মুক্ত থাকে।
- উদাহরণ: টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে কোনো অনুষ্ঠান বা মুভি সম্প্রচার করলে নেটওয়ার্কভুক্ত সকল দর্শক তা গ্রহণ ও উপভোগ করতে পারে।
 
• ৩. মাল্টিকাস্ট (Multicast):

- মাল্টিকাস্ট মোড অনেকটা ব্রডকাস্ট মোডের মতো হলেও এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
- মাল্টিকাস্টে একটি প্রেরক থেকে ডাটা প্রেরণ করলে নেটওয়ার্কের সকল নোড তা গ্রহণ করতে পারে না।
- শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সদস্যরাই ডাটা গ্রহণ করতে পারে।
- উদাহরণ: ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত সদস্যরাই অংশগ্রহণ ও ডাটা গ্রহণ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯১৮.
WiMAX এর পূর্ণরূপ কী?
  1. Wireless Internet for Maximum Access
  2. Wireless Interoperability for Microwave Access
  3. Worldwide Interoperability for Microwave Access
  4. Worldwide Internet for Microwave Access
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
উত্তর
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
ব্যাখ্যা

WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।

• WiMAX:
- WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access |
- WiMAX হলো 4G ওয়্যারলেস প্রযুক্তি, যা বড় এলাকা কভার করে উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করে।
- ওয়াইম্যাক্স হলো একটি আধুনিক তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি, যা DSL ও তারযুক্ত ইন্টারনেটের বিকল্প হিসেবে ১০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সুবিধা দেয়।- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে।
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড হলো 802.16।
- এর ডেটা স্থানান্তরের গতি 80 – 1000 Mbps ।
- এর ব্যান্ডউইথ 30 – 75 Mbps।
- এর কভারেজ এরিয়া 10-50 কিলোমিটার।
- WiMAX এর প্রধান অংশ ২টি: বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৯১৯.
1MHz = ?
  1. ক) 103 Hz
  2. খ) 104 Hz
  3. গ) 109 Hz
  4. ঘ) 106 Hz
সঠিক উত্তর:
ঘ) 106 Hz
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 106 Hz
ব্যাখ্যা
1MHz = 103 KHz = 106 Hz
৯২০.
কোন প্রক্রিয়ায় ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করা হয়?
  1. মডুলেশন
  2. এনক্রিপশন
  3. ডিকোডিং
  4. ডিমডুলেশন
সঠিক উত্তর:
মডুলেশন
উত্তর
সঠিক উত্তর:
মডুলেশন
ব্যাখ্যা

মডেম: 
- মডেম একটি ইলেকট্রনিক্স ডিভাইস। 
- কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানে সহায়তা করে। 
- মডেমের দুটি অংশ। 
যথা- 
১। মডুলেটর (Modulator): 
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ (Analog) সংকেতে রূপান্তর করে, এই রূপান্তরের ক্রিয়াকে বলা হয় মডুলেশন। 

২। ডি-মডুলেটর (De-modulator): 
- ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে, এই রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন। 
- বাজারে বিভিন্ন গতি সম্পন্ন মডেম পাওয়া যায়। যেমন- 600 kbps, 1200 kbps, 2400 kbps ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯২১.
ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের কভেরেজ এরিয়া কত?
  1. ৫০০ - ১০০০ মিটার
  2. ১ - ৫ কি.মি.
  3. ৫০০ মিটার - ১০ কি.মি.
  4. ১০ - ৫০ কি.মি.
সঠিক উত্তর:
১ - ৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১ - ৫ কি.মি.
ব্যাখ্যা
• CAN:
- CAN এর পূর্ণরূপ হলো Campus/Corporate Area Network
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়। 
- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত LAN গুলোকে সংযুক্ত করতে CAN ব্যবহার করা হয়। 
- এর বিস্তৃতি ১ থেকে ৫ কি.মি. দূরত্ব পর্যন্ত হতে পারে। 
- বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে LAN ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য CAN ব্যবহার করা হয়। যেমন: Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক।
 
• CAN এর বৈশিষ্ট্য:
- ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
- এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
- এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।
 
উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২২.
হাফ-ডুপ্লেক্স মোডের একটি উদাহরণ কোনটি? 
  1. ওয়াকিটকি
  2. রেডিও
  3. মোবাইল ফোন
  4. টিভি
সঠিক উত্তর:
ওয়াকিটকি
উত্তর
সঠিক উত্তর:
ওয়াকিটকি
ব্যাখ্যা
ডাটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যেমন- 
১. সিমপ্লেক্স (Simplex): 
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। 
যেমন- রেডিও, টিভি, কীবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ ইত্যাদি। 

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
- নিম্নের চিত্রে হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। 
যেমন- ওয়াকিটকি। 

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex): 
- ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
যেমন- টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৯২৩.
ওয়াই-ফাই সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. পূর্ণ অর্থ - Wireless Fidelity
  2. কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার
  3. ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট - রাউটার
  4. ফ্রিকুয়েন্সি 2.6 GHz - 10 GHz
সঠিক উত্তর:
ফ্রিকুয়েন্সি 2.6 GHz - 10 GHz
উত্তর
সঠিক উত্তর:
ফ্রিকুয়েন্সি 2.6 GHz - 10 GHz
ব্যাখ্যা
• ওয়াই-ফাই:
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity.
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯২৪.
ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে কী বলে?
  1. Duplex mode
  2. Half-duplex mode
  3. Full-duplex mode
  4. Simplex mode
সঠিক উত্তর:
Simplex mode
উত্তর
সঠিক উত্তর:
Simplex mode
ব্যাখ্যা
• ডাটা ট্রান্সমিশন মোড: 
- ডাটা ট্রান্সমিশন মোডের উপর ভিত্তি করে মোবাইল কমিউনিকেশন সিস্টেমকে ৩ ভাগে ভাগ করা হয়। যথা- 
১. সিমপ্লেক্স
২. হাফ-ডুপ্লেক্স ও
৩. ফুল-ডুপ্লেক্স।

সিমপ্লেক্স মোড (Simplex mode): 
- ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে।

- সিমপ্লেক্সের উদাহরণ:
- রেডিও
- টিভি,
- PABX,
- কীবোর্ড,
- মাউস,
- পেজার ইত্যাদি।

ফুল-ডুপ্লেক্স মােড (Full-duplex mode):
- ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।

- ফুল-ডুপ্লেক্সের উদাহরণ:
- মোবাইল ফোন,
- টেলিফোন,
- কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি।

হাফ-ডুপ্লেক্স মোড (Half-duplex mode): 
- যখন এক প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন অপর প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় , আবার যখন অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন প্রথম প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।

- হাফ ডুপ্লেক্সের উদাহরণ:
- ওয়াকিটকি,
- ফ্যাক্স,
- এসএমএস,
- ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২৫.
ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান নয় কোনটি?
  1. source
  2. medium
  3. information
  4. field
সঠিক উত্তর:
field
উত্তর
সঠিক উত্তর:
field
ব্যাখ্যা
ডাটা কমিউনিকেশনের উপাদান

ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। যথা:
১। ডাটা বা তথ্য (information)
২। ডাটার উৎস (source)
৩। প্রেরক (sender)
৪। মাধ্যম (medium)
৫। প্রাপক (receiver) ও
৬। গন্তব্য (destination)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯২৬.
হাইপারলিঙ্ক কত ক্যারেক্টার পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারে?
  1. ক) ৮০০
  2. খ) ১৬০০
  3. গ) ২০৪৪
  4. ঘ) ২০৪৮
সঠিক উত্তর:
ঘ) ২০৪৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৪৮
ব্যাখ্যা

হাইপারলিঙ্ক ২০৪৮ ক্যারেক্টার পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারে।

- কোনাে ওয়েব পেজ এর ভিতরে লেখা, ছবি, অডিও, ভিডিও, ডকুমেন্ট অন্য ওয়েব পেজ বা ওয়েব সাইটের সাথে সংযােগ স্থাপন করাকে হাইপারলিংক (Hyperlink) বলে।
- সাধারণত লিংকে মাউস পয়েন্টার নিলে এটির আকৃতি পরিবর্তিত হয়ে হাতের আইকনে পরিণত হয়। 
- যেমন- ইমেইলের ঠিকানা, ওয়েবসাইটের ইউআরএল ইত্যাদি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 

৯২৭.
ডেটা ট্রান্সমিশনের হারকে কী বলে?
  1. ভয়েসব্যান্ড
  2. ব্যান্ডউইথ
  3. ব্যান্ড মিটার
  4. রাউটার
সঠিক উত্তর:
ব্যান্ডউইথ
উত্তর
সঠিক উত্তর:
ব্যান্ডউইথ
ব্যাখ্যা
♦ ব্যান্ডউইথ (Bandwidth):
- এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বা ব্যান্ডউইথ বলে।
- ব্যান্ডউইডথ সাধারণত Bit per Second (bps) এ হিসাব করা হয়। একে Band Speed ও বলা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা Bandwidth বলে।
- ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিনভাগে ভাগ করা হয়। যথা:

১। ন্যারো ব্যান্ড (Narrow Band),
২। ভয়েস ব্যান্ড (Voice Band) ও
৩। ব্রড ব্যান্ড (Broad Band)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৯২৮.
কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট কত?
  1. ক) 40 Gbps
  2. খ) 2 Gbps
  3. গ) 200 Mbps
  4. ঘ) 10 Mbps
সঠিক উত্তর:
ঘ) 10 Mbps
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10 Mbps
ব্যাখ্যা
কো-এক্সিয়াল ক্যাবল (Co-axial cable): দুটি বিদ্যুৎ পরিবাহী তার ও অপরিবাহী বা অন্তরক পদার্থের সাহায্যে এ ক্যাবল তৈরি হয়।
- ভেতরের পরিবাহী তারকে আচ্ছাদিত করার জন্য ও বাইরের পরিবাহী তার থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী বা অন্তরক পদার্থ থাকে।
- বাইরের পরিবাহী তারটি চারদিক থেকে পেঁচানো থাকে।
- পরিবাহী তার তৈরিতে সাধারণত কপার ব্যবহার করা হয়।
- সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে এক কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়।
- এক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 10 Mbps (Megabits per second) পর্যন্ত হতে পারে এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯২৯.
________ কে ইন্টারনেট বলা হয়।
  1. CAN
  2. LAN
  3. MAN
  4. WAN
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা
• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network।
- এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটারগুলো বিশাল জায়গা জুড়ে যেমন-একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে।
- এ ধরনের নেটওয়ার্কে একাধিক LAN, MAN সংযুক্ত থাকতে পারে।
- WAN কে ইন্টারনেট বলা হয়।
- এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ও আনুসঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
- তথ্য আদান- প্রদানের জন্যে এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩০.
FTP stands for -
  1. ক) File Transfer Protocol
  2. খ) Format Transmission Protocol
  3. গ) File Transmission Process
  4. ঘ) File Transfer Process
সঠিক উত্তর:
ক) File Transfer Protocol
উত্তর
সঠিক উত্তর:
ক) File Transfer Protocol
ব্যাখ্যা
TCP - Transmission Control Protocol.
FTP - File Transfer Protocol.
HTTP - Hyper Text Transfer Protocol.
HTML - Hyper Text Mark-up Language.
SMTP - Simple Mail Transfer Protocol.
MAC - Media Access Control.

উৎস: national institute of standards and technology.
৯৩১.
ওয়াইম্যাক্স এর পুরো অর্থ হলো-
  1. Worldwide Interoperability for Microwave Access
  2. Wireless Interoperability for Microwave Access
  3. Wifi Interoperability for Microwave Access
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
উত্তর
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
ব্যাখ্যা
ওয়াইম্যাক্স:
- ওয়াইম্যাক্স এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপেরিবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস (WiMAX- Worldwide Interoperability for Microwave Access) ।
- এর IEEE নাম হলো 802.16
- ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
- ওয়াইম্যাক্স এর মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থা বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাওয়া যায়। 
- ওয়াইম্যাক্স এর সুবিধা ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াইফাই হটস্পটে ইন্টারনেট সেবা দেয়া যায়।
- ক্যাবল ও ডিএসএল এর পরিবর্তে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকসেস করা যায়।
- প্রত্যন্ত অঞ্চলেরও সেবা পাওয়া যায় এমনকি যেখানে ফোনের সংযোগ পৌঁছেনি সেখানেও।
- তথ্য ও টেলিযোগাযোগ সেবাগুলো প্রদান করা যায়।
- নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৩২.
দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
  1. ক) টেলিপ্রিন্টিং
  2. খ) টেলিফোন
  3. গ) টেলেক্স
  4. ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর:
ঘ) ফ্যাক্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফ্যাক্স
ব্যাখ্যা
ফ্যাক্স একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা কোন কাগজ বা দলিলের ছবি ডিজিটাল পদ্ধতির টেলিফোন তারের সহায়তায় দূরমুদ্রণে সক্ষম। ফ্যাক্স মেশিন ছবি বা দলিলের ইলেক্ট্রনিক প্রতিচিত্র তৈরী, প্রেরণ, গ্রহণ ও মুদ্রণে সক্ষম একটি যন্ত্র।
১৮৪৩ সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিস্কার করেন। ১৮৫০ সালে ইংল্যান্ডের বিজ্ঞানী ফেডরিক ব্ল্যাকওয়েল এবং ১৯০৭ সালে জার্মান বিজ্ঞানী আর্থার কর্ন এর উন্নত রূপ দান করেন।
৯৩৩.
নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
  1. FTP
  2. HTTPS
  3. TCP
  4. DNS
সঠিক উত্তর:
HTTPS
উত্তর
সঠিক উত্তর:
HTTPS
ব্যাখ্যা
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- https এর পূর্ণরূপ Hypertext Transfer Protocol Secure.
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
৯৩৪.
সিগন্যাল পুনরায় শক্তিশালী করা এবং অধিক দূরত্বে প্রেরণ করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়?
  1. গেটওয়ে
  2. সুইচ
  3. রিপিটার
  4. ব্রিজ
সঠিক উত্তর:
রিপিটার
উত্তর
সঠিক উত্তর:
রিপিটার
ব্যাখ্যা
• সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে আরও অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়।

• রিপিটার (Repeater):

- নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে ক্যাবলের (Cable) ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল বেশ দুর্বল হয়ে পড়ে।
- একারণে প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে আরও অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়।
- রিপিটার সত্যিকারের ভৌত সংকেত নিয়ে কাজ করে এবং কখনও যে ডেটা প্রেরণ করা হচ্ছে তা অনুবাদ করে না।

• রিপিটারের সুবিধা:
১. বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের ক্ষেত্রে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়।
২. নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যামপ্লিফাই বা শক্তিশালী করা যায় এবং সামনের দিকে প্রেরণ করা যায়।
৩. বিভিন্ন কমিউনিকেশন মিডিয়ামকে সংযোগ করে ।

• রিপিটারের অসুবিধা:
১. ডেটার কলিশন সম্ভাবনা বাড়ে।
২. সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩৫.
What is the full form of VPN?
  1. Virtual Public Network
  2. Visual Private Network
  3. Virtual Private Network 
  4. Verified Personal Network
সঠিক উত্তর:
Virtual Private Network 
উত্তর
সঠিক উত্তর:
Virtual Private Network 
ব্যাখ্যা
সঠিক উত্তর - গ) Virtual Private Network 

VPN
- VPN (Virtual Private Network) হলো একটি ব্যক্তিগত কম্পিউটার নেটওয়ার্ক যা পাবলিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের (যেমন ইন্টারনেট) উপর গঠিত হয়।
- সাধারণত একটি VPN-এ এক বা একাধিক কর্পোরেট ইন্ট্রানেট বা লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) যুক্ত থাকে, যেগুলো দূরবর্তী স্থানের ব্যবহারকারীরা পাসওয়ার্ড অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করে অ্যাক্সেস করতে পারে।
- ডেটা যখন অনিরাপদ নেটওয়ার্ক (যেমন ইন্টারনেট) এর মাধ্যমে প্রবাহিত হয়, তখন সেটি এনক্রিপ্ট করা হয়, যাতে সাইবার অপরাধীরা গোপন কর্পোরেট তথ্য বা ব্যক্তিগত অ্যাকাউন্ট তথ্য পেতে না পারে।
- কারণ দূরবর্তী ব্যবহারকারীরা বিদ্যমান পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তিগত কর্পোরেট নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে, তাই VPN প্রতিষ্ঠানগুলোকে leased dedicated telecommunication lines ব্যবহার না করেই wide area network (WAN) পরিচালনা করার সুযোগ দেয়।

সোর্স: ব্রিটানিকা।
৯৩৬.
কোনটি ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে WAN তৈরি করে?
  1. ব্রিজ
  2. রিপিটার
  3. গেটওয়ে
  4. রাউটার
সঠিক উত্তর:
গেটওয়ে
উত্তর
সঠিক উত্তর:
গেটওয়ে
ব্যাখ্যা
• গেটওয়ে (Gateway):
- গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, যা ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ক (LAN, MAN, WAN)-কে সংযুক্ত করে WAN তৈরি করে। একে WAN ডিভাইসও বলা হয়। 
- গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে।
- এটা মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। 
- ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম।
- এটি রাউটারের চেয়ে দ্রুতগতিসম্পন্ন নেটওয়ার্ক।

• ব্রিজ (Bridge):
- ব্রিজ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে। 
- এর সাহায্যে ভিন্ন মাধ্যমে অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্কেকে সংযুক্ত করা যায়। 

• রাউটার (Router):
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• রিপিটার (Repeater):
- রিপিটার এক ধরনের কানেকটিভিটি ডিভাইস, যা দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই করে গন্তব্যে প্রেরণ করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯৩৭.
ওয়াইফাই প্রযুক্তির IEEE স্ট্যান্ডার্ড মান কত?
  1. 802.16
  2. 802.11
  3. 802.15
  4. 802.30
সঠিক উত্তর:
802.11
উত্তর
সঠিক উত্তর:
802.11
ব্যাখ্যা
→ ওয়াইফাই প্রযুক্তির IEEE 802.11 স্ট্যান্ডার্ড মান।

• Wi Fi:
- WI-FI কে Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে মনে করা হয়।
- Wi-Fi শব্দটি স্বত্বাধিকারী Wi-Fi Alliance নামীয় একটি সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়্যারলেস প্রযুক্তি কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হয়ে ডেটা আদান-প্রদান করে থাকে।
- এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না।
- এবং যেকোনো মানের Wi-Fi ডিভাইস পৃথিবীর যেকোনো জায়গায় কাজ করতে পারে।
- ডেটার নিরাপত্তার খানিকটা ঝুঁকি থাকে।
- এটি সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এবং এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ শ্রেণি।
৯৩৮.
Which protocol does Wi-Fi use for media access control?
  1. TCP/IP
  2. TDMA
  3. SMTP
  4. CSMA/CA
সঠিক উত্তর:
CSMA/CA
উত্তর
সঠিক উত্তর:
CSMA/CA
ব্যাখ্যা
• ওয়াই-ফাইয়ের বৈশিষ্ট্যসমূহ:
- এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ওয়‍্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক।
- সাধারণত নেটওয়ার্কের জন্য কোনো প্রকার ক্যাবল বা তারের প্রয়োজন হয় না।
- কভারেজ এরিয়া সাধারণত 50 মিটার থেকে 200 মিটারের মতো হয়ে থাকে।
- নেটওয়ার্কে সহজে নতুন নোড যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়।
- হাফ ডুপ্লেক্সিং মোড ব্যবহৃত হয়।
- এটি সাধারণত 2.4 GHz-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তবে বর্তমানে তা 5.85 GHz পর্যন্ত হয়ে থাকে।
- সিগন্যাল নয়েজ (SNR-signal to noise ratio) সর্বোচ্চ 10 dB (decibel)।
- বাধামুক্ত সিগন্যাল ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের এনক্রিপশন সুবিধা আছে।
- মিডিয়া অ্যাকসেস কন্ট্রোলের জন্য CSMA/CA (Carrier Sense Multiple Access with Cllision Avoidance) প্রোটোকল ব্যবহার করে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩৯.
Wifi এর IEEE স্ট্যান্ডার্ড কোনটি?
  1. IEEE 802.3
  2. IEEE 802.11
  3. IEEE 802.16 
  4. IEEE 802.15
সঠিক উত্তর:
IEEE 802.11
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802.11
ব্যাখ্যা

• ওয়াই-ফাই (Wi-Fi) বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) এর জন্য নির্ধারিত আন্তর্জাতিক মান বা স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11 ।
- এটি রেডিও তরঙ্গ ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে উচ্চগতিসম্পন্ন ডেটা আদান-প্রদান নিশ্চিত করে।

• Wi-fi: 
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়। 
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়। 
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।

উল্লেখ্য-
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড 802.16 ;
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড 802.15 ;
- ইথারনেট (Ethernet) বা তারযুক্ত ল্যান (LAN) এর IEEE স্ট্যান্ডার্ড 802.3 ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৪০.
GSM-এ SIM কার্ডের প্রধান কাজ কী?
  1. ভয়েস কল এনক্রিপ্ট করা
  2. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এ রূপান্তর করা
  3. সিগন্যাল শক্তি বৃদ্ধি করা
  4. নেটওয়ার্ক তথ্য এবং গ্রাহকের পরিচয় সংরক্ষণ করা
সঠিক উত্তর:
নেটওয়ার্ক তথ্য এবং গ্রাহকের পরিচয় সংরক্ষণ করা
উত্তর
সঠিক উত্তর:
নেটওয়ার্ক তথ্য এবং গ্রাহকের পরিচয় সংরক্ষণ করা
ব্যাখ্যা

• GSM-এ SIM কার্ডের প্রধান কাজ হলো নেটওয়ার্ক তথ্য এবং গ্রাহকের পরিচয় সংরক্ষণ করা। এটি ব্যবহারকারীর ফোন নম্বর, পরিচয় তথ্য এবং নিরাপত্তা কীগুলি ধারণ করে, যা নেটওয়ার্কে প্রবেশ করার সময় ব্যবহার করা হয়। SIM কার্ডের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে গ্রাহককে শনাক্ত করা যায় এবং কল, SMS, ডেটা পরিষেবা প্রভৃতি ব্যবহার নিশ্চিত করা হয়। এটি ভয়েস কল এনক্রিপশন বা সিগন্যাল শক্তি বৃদ্ধি করার কাজ করে না, বরং মূলত নিরাপদভাবে পরিচয় যাচাই এবং নেটওয়ার্ক সংযোগ পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
- তাই GSM-এর মূল উদ্দেশ্যে SIM কার্ড হলো ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ এবং নিরাপদ নেটওয়ার্ক অ্যাক্সেস নিশ্চিত করা।

• মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ:
- বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা-

১. GSM (Global System for Mobile Communication):
- GSM হলো TDMA এবং FDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চগতির প্রযুক্তি GPRS (General Packet Radio Service), EDGE(Enhanced Data Rate for GSM Evolution) ব্যবহৃত হয়।
- সেল কভারেজ এরিয়া ৩৫ কি.মি.।
- এতে আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে।

২. CDMA (Code Division Multiple Access):
- এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে।
- যে পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম বলা হয়।
- মোবাইল অপারেটর সিটিসেল এই প্রযুক্তি ব্যবহার করে।
- সেল কভারেজ এরিয়া ১১০ কি.মি.।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।

৯৪১.
নিচের কোন তথ্যটি ওয়াইফাই (Wi-Fi) সম্পর্কিত সঠিক নয়?
  1. এর কাভারেজ অল্প জায়গা জুড়ে থাকে
  2. এটি হাফ-ডুপ্লেক্স মোডে কাজ করে
  3. এটি লাইসেন্সবিহীন স্পেকট্রাম ব্যবহার করে
  4. এর গতি ওয়াইম্যাক্স (Wi-Max) এর চেয়ে বেশি
সঠিক উত্তর:
এর গতি ওয়াইম্যাক্স (Wi-Max) এর চেয়ে বেশি
উত্তর
সঠিক উত্তর:
এর গতি ওয়াইম্যাক্স (Wi-Max) এর চেয়ে বেশি
ব্যাখ্যা

Wi-Max-এর গতি Wi-Fi এর চেয়ে বেশি। Wi-Max-এর গতি ১০-১০০ Mbps পর্যন্ত হতে পারে এবং কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে।

Wi-fi:
- ওয়াই-ফাই বা ওয়্যারলেস ফিডালিটি হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে।
- এটি ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেটকে ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্কের সাথে ওয়্যারলেসভাবে সংযুক্ত করে।
- এটি অল্প জায়গা জুড়ে থাকে। ঘরের ভিতর প্রায় ৩২ মিটার ও বাইরে প্রায় ১০০ মিটার পর্যন্ত এর কাভারেজ থাকে।
- এটি লোকাল এরিয়া নেটওয়ার্কে প্রবেশ করতে লাইসেন্সবিহীন স্পেকট্রাম ব্যবহার করে।
- এর গতি অপেক্ষাকৃত কম, প্রায় ১০-৫০ মেগাবিট/সেকেন্ড।
- এতে হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়।
- বর্তমানে এটি আইইইই ৮০২.১১ জি (IEEE 802.11G) স্ট্যান্ডার্ড নামে পরিচিত।

Wi-Max:
- Wi-Max হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগলিক অঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদান করে।
- এর আওতা বা কাভারেজ বিশাল জায়গা জুড়ে থাকে, প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত।
- এর খরচ অপেক্ষাকৃত বেশি।
- এর গতি অনেক বেশি। দূরত্বের উপর নির্ভর করে ১০-১০০ মেগাবিট/সেকেন্ড হতে পারে।
- এতে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়।
- এটি আইইইই-৮০২.১৬ (IEEE-802.16) স্ট্যান্ডার্ড নামে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৪২.
পৃথিবীর সবচেয়ে বড় WAN-এর উদাহরণ কোনটি?
  1. ইন্টারনেট
  2. টেলিভিশন
  3. ওয়াইফাই
  4. রেডিও
সঠিক উত্তর:
ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট
ব্যাখ্যা
• পৃথিবীর সবচেয়ে বড় WAN-এর উদাহরণ হলো ইন্টারনেট।

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)।
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- WAN-এর বিস্তৃতি সমগ্র দেশ বা পৃথিবী জুড়ে হতে পারে।
- এক্ষেত্রে ব্যবহারকারীরা টেলিফোন লাইন ব্যবহার করে নেটওয়ার্কের কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।
- টেলিফোনের সাথে সংযুক্ত মডেমের মাধ্যমে নেটওয়ার্কে ডায়াল করতে হয়।
- এভাবে ভিন্ন প্রকৃতির নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়।
- গেটওয়ে ডাটা বা তথ্য চলাচলের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের কাজ করে দেয়।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন সুবিধা পেতে পারে। যেমন ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি।

উৎস:
১. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯৪৩.
নিচের কোনটি দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য নয়?
  1. প্রিপেইড সিস্টেম
  2. মোবাইল ব্যাংকিং
  3. এসএমএস ও এমএমএস
  4. ডিজিটাল ট্রান্সমিশন
সঠিক উত্তর:
মোবাইল ব্যাংকিং
উত্তর
সঠিক উত্তর:
মোবাইল ব্যাংকিং
ব্যাখ্যা

• মোবাইল ব্যাংকিং দ্বিতীয় প্রজন্মের (2G) বৈশিষ্ট্য নয়। 
- এটি তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য।
• দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল নেটওয়ার্ক 1990-এর দশকে চালু হয়েছিল এবং এর প্রধান বৈশিষ্ট্য ছিল ডিজিটাল ট্রান্সমিশন ব্যবহার করে ভয়েস কল এবং টেক্সট বার্তা (এসএমএস) প্রেরণ করা। 2G নেটওয়ার্কে প্রিপেইড সিম ব্যবস্থাও চালু হয়েছিল, যা ব্যবহারকারীদের খরচ নিয়ন্ত্রণের সুবিধা দেয়। এছাড়া এসএমএস এবং এমএমএস পরিষেবাও 2G-এর মাধ্যমে সম্ভব হয়েছিল। তবে মোবাইল ব্যাংকিং বা মোবাইল মাধ্যমে অর্থ লেনদেন করার সুবিধা মূলত 3G বা এর পরবর্তী প্রযুক্তি চালু হওয়ার পরই জনপ্রিয়তা পায়। সুতরাং, মোবাইল ব্যাংকিং 2G নেটওয়ার্কের বৈশিষ্ট্য নয়।

- উত্তর: খ) মোবাইল ব্যাংকিং। 

• দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০):
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।

• দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চাল হয়।
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।

• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC ( NIPPON Telegraph and Telephone Corporation) প্রথমে বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।

• মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।
১. প্রথম প্রজন্ম (1979 -1990),
২. দ্বিতীয় প্রজন্ম (1991- 2000)
৩. তৃতীয় প্রজন্ম (2001- 2008),
৪. চতুর্থ প্রজন্ম (2009 - 2020),
৫. পঞ্চম প্রজন্ম (2020 - বর্তমান)।

• তৃতীয় প্রজন্ম (২০০১-২০০৮):
- ২০০১ সালে জাপানের টোকিওতে NTT DoCoMo সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়।
- দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার।
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি (আন্তর্জাতিক টেলিফোন সংস্থা: ITU এর মতে) যাতে GSM EDGE UTMS এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভুক্ত।

• তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য:
- GPRS (General Packet Radio System) স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- সর্বাধিক ডেটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE (Enhanced Data Rates for Global Evolution) সিস্টেম চালু হয়।
- প্যাকেট স্যুইচিং এবং সার্কিট স্যুইচিং উভয় পদ্ধতি ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।
- অতি দ্রুত ভয়েজ ও ছবি আদান-প্রদান করা যায়।
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা কার্যক্রম চালু হয়।
- ইন্টারনেট সংযোগের ব্যবস্থা এবং মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ফলে ডেটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৯৪৪.
ই-মেইল প্রেরণে আউটগোয়িং প্রোটোকল-
  1. POP3
  2. IMAP
  3. SMTP
  4. FTP
সঠিক উত্তর:
SMTP
উত্তর
সঠিক উত্তর:
SMTP
ব্যাখ্যা

• SMTP (Simple Mail Transfer Protocol) ই-মেইল প্রেরণের জন্য (Send /Outgoing) ব্যবহৃত হয়।

• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বাৰ্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয় ৷
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয় ।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• IMAP:

- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায় ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

৯৪৫.
তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির উদাহরণ কোনটি?
  1. ক) LTE
  2. খ) HSPA
  3. গ) CDMA
  4. ঘ) TACS
সঠিক উত্তর:
খ) HSPA
উত্তর
সঠিক উত্তর:
খ) HSPA
ব্যাখ্যা
HSPA তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির একটি উদাহরণ।

তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য-
১। ডিজিটাল পদ্ধতিতে ভয়েস এবং ডেটা স্থানান্তরিত হয়।
২। ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়। তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়।
৩। মডেম সংযোজনের মাধ্যমে ফোনে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
৪। EDGE (Enhanced Date Rates For Global Evolution) পদ্ধতি কার্যকর হয়। ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়।
৫। ডেটা স্থানান্তর উচ্চগতি সম্পন্ন। ডেটারেট ২ এমবিপিএস এর অধিক।
৬। মোবাইল ব্যাংকিং, ইকমার্স, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয়।
৭।  সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD-SCDMA এবং TD-CDMA
৮। উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা।
৯। আন্তর্জাতিক রোমিং সুবিধা।  

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৯৪৬.
ফুল-ডুপ্লেক্স মোডের বৈশিষ্ট্য কী? 
  1. ডাটা গ্রহণ সম্ভব নয়
  2. একবার শুধু এক দিকে ডাটা পাঠানো যায়
  3. কেবল ডাটা প্রেরণ করা যায়
  4. একই সময়ে দুই দিক থেকে ডাটা পাঠানো যায়
সঠিক উত্তর:
একই সময়ে দুই দিক থেকে ডাটা পাঠানো যায়
উত্তর
সঠিক উত্তর:
একই সময়ে দুই দিক থেকে ডাটা পাঠানো যায়
ব্যাখ্যা
ডেটা ট্রান্সমিশন মোড: 
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১। সিমপ্লেক্স: 
- শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডেটা পাঠাতে পারে না। 
উদাহরণ- রেডিও, টিভি। 

২। হাফ-ডুপ্লেক্স: 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
উদাহরণ- ওয়াকিটকি। 

৩। ফুল-ডুপ্লেক্স: 
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
উদাহরণ- টেলিফোন, মোবাইল। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪৭.
কম্পিউটার ডাটা কমিউনিকেশনে কার্ড রিডার বা প্রিন্টারের মতো স্বল্পগতির ইনপুট–আউটপুট ডিভাইসে সাধারণত কোন ব্যান্ডউইডথ ব্যবহৃত হয়?
  1. ন্যারো ব্যান্ড
  2. ভয়েস ব্যান্ড
  3. ব্রড ব্যান্ড
  4. স্যাটেলাইট ব্যান্ড 
সঠিক উত্তর:
ভয়েস ব্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ভয়েস ব্যান্ড
ব্যাখ্যা

• কম্পিউটার ডাটা কমিউনিকেশনে প্রিন্টার বা কার্ড রিডারের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়।

• ব্যান্ডউইডথ (Bandwidth):
- এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড (Data Transmission Speed) বলা হয়।
- এই ডাটা ট্রান্সমিশন স্পিডকেই অনেক সময় ব্যান্ডউইডথ (Bandwidth) বলা হয়।
- ব্যান্ডউইডথ সাধারণত বিট পার সেকেন্ড (Bit Per Second – bps) এককে পরিমাপ করা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যত পরিমাণ বিট ট্রান্সমিট করা হয়, তাকে bps বা ব্যান্ডউইডথ বলা হয়।

• ডাটা ট্রান্সফার গতির ভিত্তিতে ব্যান্ডউইডথের প্রকারভেদ:
 - ডাটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইডথকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়—

• ১. ন্যারো ব্যান্ড (Narrow Band):
- ন্যারো ব্যান্ডের ডাটা স্থানান্তর গতি সাধারণত ৪৫ bps থেকে ৩০০ bps পর্যন্ত হয়ে থাকে।
- এই ডাটা ট্রান্সমিশন গতিকে ন্যারো ব্যান্ড বা সাব-ভয়েস ব্যান্ড (Sub Voice Band) বলা হয়।
- এটি ধীরগতির ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- উদাহরণ: টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়।

• ২. ভয়েস ব্যান্ড (Voice Band):
- ভয়েস ব্যান্ডের ডাটা স্থানান্তর গতি সাধারণত ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে।
- এটি প্রধানত টেলিফোন যোগাযোগে ব্যবহৃত হয়।
- এছাড়া কম্পিউটার ডাটা কমিউনিকেশনে—
- কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর,
- কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রেও
- এই ব্যান্ডউইডথ ব্যবহৃত হয়।

• ৩. ব্রড ব্যান্ড (Broad Band):
- ব্রড ব্যান্ড হলো উচ্চগতিসম্পন্ন ডাটা স্থানান্তর ব্যান্ডউইডথ।
- এর ডাটা স্থানান্তর গতি সাধারণত কমপক্ষে ১ মেগাবিট পার সেকেন্ড (Mbps) থেকে শুরু করে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে।
- সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল এবং অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ব্রড ব্যান্ড ব্যবহৃত হয়।
- এছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও ব্রড ব্যান্ড ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৪৮.
কোন মোবাইল ফোন প্রযুক্তিকে বোঝাতে “গ্রিন ফোন” শব্দটি ব্যবহার করা হয়?
  1. GSM
  2. LTE
  3. CDMA
  4. Wi-Fi
সঠিক উত্তর:
CDMA
উত্তর
সঠিক উত্তর:
CDMA
ব্যাখ্যা

• “গ্রিন ফোন” শব্দটি সাধারণত সেই মোবাইল ফোন প্রযুক্তিকে বোঝাতে ব্যবহার করা হয় যা শক্তি কম ব্যবহার করে এবং পরিবেশ বান্ধব। এখানে মূলত CDMA প্রযুক্তি এর সঙ্গে এটি সম্পর্কিত। CDMA বা Code Division Multiple Access হলো একটি মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি, যা ডেটা এবং ভয়েস ট্রান্সমিশন করার সময় কম শক্তি ব্যবহার করে। অন্য প্রযুক্তিগুলো যেমন GSM বা LTE, তুলনামূলকভাবে বেশি শক্তি খরচ করে। CDMA-তে একটি বিশেষ সিগন্যালিং পদ্ধতি ব্যবহার করা হয় যা একই ফ্রিকোয়েন্সিতে একাধিক কল পরিচালনা করতে সাহায্য করে, ফলে ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে। এই কারণে CDMA-ভিত্তিক ফোনকে “গ্রিন ফোন” বলা হয়।
 
• CDMA:

- কোয়ালকম (Qualcom) আবিষ্কৃত সিডিএমএ (CDMA) হলো একটি এডভান্সড ডিজিটাল ওয়্যারল্যাস প্রযুক্তি।
- CDMA এর পূর্ণরূপ Code Division Multiple Access.
- ১৯৯৫ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে।
- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায় যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একে গ্রিন ফোন (Green Phone) বলা হয়।
- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।

৯৪৯.
ই-মেইল ঠিকানায় কয়টি অংশ থাকে?
  1. ক) ১টি
  2. খ) ২ টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ টি
ব্যাখ্যা

ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
যেমনঃ robithakur@gmail.com
এখানে robithakur হলো ইউজারনেম এবং gmail হলো ডোমেইন নেইম। 

ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

৯৫০.
কোন নেটওয়ার্ক ডিভাইস শুধুমাত্র একই প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে?
  1. হাব
  2. সুইচ
  3. রাউটার
  4. গেটওয়ে
সঠিক উত্তর:
রাউটার
উত্তর
সঠিক উত্তর:
রাউটার
ব্যাখ্যা

রাউটার একই প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• গেটওয়ে :

- গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- গেটওয়ে এবং রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার একই প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• সুইচ :
- সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়।
- হাব এবং সুইচ এর কাজ প্রায় একই।
- তবে হাব  প্রোগ্রাম প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই সাথে প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়।
- স্টার টপোলজিতে সুইচ একটি কেন্দ্রিয় কানেকটিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।

• হাব :
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে।
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা।
- স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।
- হাবে মাল্টিপল পোর্ট থাকে।
- যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়।
- হাব কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার।
 যথা-
১। সক্রিয় হাব :
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে।
- আবার কোন কোন সক্রিয় হাব সংকেতকে অল্প মাত্রায় প্রসেসও করে থাকে।
- এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে।
 ২। নিষ্ক্রিয় হাব :
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে।
- এ সকল হাব শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে মাত্র।
- এজন্য এই সকল হাবকে কোন সক্রিয় হাবের সাথে সংযুক্ত করে দেয়া হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫১.
কোনটি LAN-এ ব্যবহৃত ডিভাইস নয়?
  1. রিপিটার
  2. হাব
  3. গেটওয়ে
  4. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
সঠিক উত্তর:
গেটওয়ে
উত্তর
সঠিক উত্তর:
গেটওয়ে
ব্যাখ্যা
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে গেটওয়ে ডিভাইস ব্যবহার করা হয়।

• লোকাল এরিয়া নেটওয়ার্ক :
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- ছোট পরিসরে ব্যবহৃত হয়।
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে।
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়।
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব।
- উদাহরণ: একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
- উদাহরণ: ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

• নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে চারভাগে ভাগ করা যায়।
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (Personal Area Network - PAN),
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN),
৩। মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN),
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN).

• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক:
- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
- দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
- উদাহরণ: ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।

• মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক:
- লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- LAN এর চেয়ে বড় পরিসরে ব্যবহৃত।
- একটি শহর বা কয়েকটি শহরের মধ্যে নেটওয়ার্ক গঠিত হয়।
- উচ্চ গতির ডেটা আদান-প্রদান সম্ভব।
- সাধারণত টেলিফোন কোম্পানির ক্যাবল বা নিজস্ব ক্যাবল ব্যবহার করে।
- উদাহরণ: ঢাকা শহরের বিভিন্ন অফিসে যুক্ত কম্পিউটার নেটওয়ার্ক।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৫২.
MAC - এর পূর্ণরূপ:
  1. ক) Multimedia Access Control
  2. খ) Media Access Control
  3. গ) Memory Access Control
  4. ঘ) Media Application Control
সঠিক উত্তর:
খ) Media Access Control
উত্তর
সঠিক উত্তর:
খ) Media Access Control
ব্যাখ্যা
MAC বা MAC address হলো- ''Media Access Control address''.

- এটি Apple Macintosh কম্পিউটার সম্পর্কিত কিছু নয়।
- MAC address হলো একটি হার্ডওয়্যার identification নম্বর যা কোনও নেটওয়ার্কের প্রতিটি ডিভাইস আলাদাভাবে চিহ্নিত করে।
- MAC address প্রতিটি নেটওয়ার্ক কার্ডে তৈরি করা হয় যেমন Ethernet কার্ড বা Wi-Fi কার্ড এবং তা পরিবর্তন করা যায় না।
- MAC address হল একটি 12-সংখ্যার হেক্সাডেসিমেল নাম্বার (6-বাইট বাইনারি নম্বর), যা বেশিরভাগ কোলন-হেক্সাডেসিমেল নোটেশন ব্যবহার করা হয়।
- ইহা একটি ৪৮ বিট বিশিষ্ট নাম্বার। 
- MAC address মূলত এই ফরমেট অনুসরণ করে: XX:XX:XX:XX:XX:XX
- ইহা একটি ইউনিক এড্রেস। দুটি ডিভাইসের একই MAC ঠিকানা থাকতে পারে না।
৯৫৩.
স্ক্যানার কোন কমিউনিকেশন পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে?
  1. ক) প্যারালাল
  2. খ) স্ক্যাজি
  3. গ) ফায়ারওয়্যার
  4. ঘ) সিরিয়াল
সঠিক উত্তর:
ক) প্যারালাল
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারালাল
ব্যাখ্যা
প্যারালাল পোর্টে ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয়। দ্রুতগতিতে তথ্য আদান প্রদানের জন্য এই ইন্টারফেসটি ব্যবহৃত হয়। সাধারণত ১ বিট বা ৮ বাইট ডেটা পাশাপাশি ৮টি লাইনের মাধ্যমে আদান প্রদান হয় বলে এটিকে প্যারালাল পোর্ট বলে। এই পোর্টে প্রিন্টার, স্ক্যানার, সিডি বা ডিভিডি ড্রাইভ, জিপ ড্রাইভ, ইত্যাদি যন্ত্র যুক্ত করা হয়। স্ক্যানার প্যারালাল কমিউনিকেশন পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে।
৯৫৪.
নিচের কোন সম্পর্কটি ভুল?
  1. ক) 8 Bits = 1 Byte
  2. খ) 1024 TB = 1 PB
  3. গ) 1024 PB = 1 ZB
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 1024 PB = 1 ZB
উত্তর
সঠিক উত্তর:
গ) 1024 PB = 1 ZB
ব্যাখ্যা
The units of Computer Memory Measurements are:
- 1 Bit = Binary Digit.
- 8 Bits = 1 Byte
- 1024 Bytes = 1 KB (KiloByte)
- 1024 KB = 1 MB (Mega Byte)
- 1024 MB = 1 GB (Giga Byte)
- 1024 GB = 1 TB (Terabyte)
- 1024 TB = 1 PB (Petabyte)
- 1024 PB = 1 EB (ExaByte)
৯৫৫.
মডেমের কোন অংশ অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে?
  1. মডুলেটর
  2. মডুলেশন
  3. ডিমডুলেটর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ডিমডুলেটর
উত্তর
সঠিক উত্তর:
ডিমডুলেটর
ব্যাখ্যা
• মডেম:
- মডেম একটি ইলেকট্রনিক্স ডিভাইস।
- কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানে সহায়তা করে।
- মডেমের দুটি অংশ। যথা-
১। মডুলেটর (Modulator) ও
২। ডি-মডুলেটর (De-modulator)।

- মডেম মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ (Analog) সংকেতে রূপান্তর করে।
- এই রূপান্তরের ক্রিয়াকে বলা হয় মডুলেশন।
- ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
- এই রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন।
- বাজারে বিভিন্ন গতি সম্পন্ন মডেম পাওয়া যায়। যেমন- 600 kbps, 1200 kbps, 2400 kbps ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৫৬.
_____ এ প্রেরক থাকে একজন কিন্তু গ্রাহক থাকে অনেক।
  1. ক) ফুল ডুপ্লেক্স
  2. খ) হাফ ডুপ্লেক্স
  3. গ) ব্রডকাস্ট মোড
  4. ঘ) মাল্টিকাস্ট মোড
সঠিক উত্তর:
গ) ব্রডকাস্ট মোড
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রডকাস্ট মোড
ব্যাখ্যা
ব্রডকাস্ট পদ্ধতিতে প্রেরক থাকে মাত্র একজন কিন্তু গ্রাহকের সংখ্যা থাকে অনেক।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৯৫৭.
ডাটা পাঠানোর জন্য ফ্যাক্স কী ধরনের মোড ব্যবহার করে?
  1. হাফ-ডুপ্লেক্স মোড
  2. হাফ-সিমপ্লেক্স মোড
  3. ফুল-সিমপ্লেক্স মোড
  4. ফুল-ডুপ্লেক্স মোড
সঠিক উত্তর:
হাফ-ডুপ্লেক্স মোড
উত্তর
সঠিক উত্তর:
হাফ-ডুপ্লেক্স মোড
ব্যাখ্যা
• ফ্যাক্স হাফ-ডুপ্লেক্স মোডে ডাটা ট্রান্সফার করে।

• ডেটা ট্রান্সমিশন মোড:
- দুটি ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন মোড বলে।

- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়।
১. সিমপ্লেক্স মোড:
- এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা প্রেরণ করা যায়। প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। যেমন- কী বোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

২. হাফ-ডুপ্লেক্স মোড:
- এই পদ্ধতিতে দুইদিকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তবে একইসাথে প্রেরণ ও গ্রহণ করা যায় না। যেমন- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস ইত্যাদি।

৩. ফুল-ডুপ্লেক্স মোড:
- এই পদ্ধতিতে দুইদিকে একইসাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

• ফ্যাক্স:
- বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪২ সালে ফ্যাক্স মেশিন আবিস্কার করেন।
- ফ্যাক্সের পুরো নাম হলো ফ্যাক্সিমিল (Facsimile)।
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- প্রেরক যে ডকুমেন্ট যেমন দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি প্রাপকের কাছে পাঠাতে চান সে ডকুমেন্ট তার ফ্যাক্স মেশিনের সাহায্যে হুবহু কপি তৎক্ষণাৎ প্রাপকের ফ্যাক্স মেশিনে পাঠাতে পারেন এবং প্রাপক তার মেশিন থেকে সেই ডকুমেন্টের প্রিন্ট কপি পেয়ে যান।

উৎস:
১. পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, এনসিটিবি।
৯৫৮.
TCP/IP মডেলের লেয়ার সংখ্যা-
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
Transmission Control Protocol (সংক্ষেপে TCP) ইন্টারনেট নিয়ন্ত্রণ প্রোটোকল।
- ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় - TCP/IP
- ARPANETএ TCP/IP প্রথম চালু হয় ১৯৮৩ সালে।

TCP/IP - এর স্তরের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে।
তবে সাধারণ গ্রহণযোগ্য মত হলো -
TCP/IP মডেলের লেয়ার সংখ্যা ৪টি। যথা -
1. Process/Application Layer
2. Host-to-Host/Transport Layer
3. Internet Layer
4. Network Access/Link Layer
- অনেকেই Physical Layer নামে আলাদা আরেকটি লেয়ারের কথা বলে থাকেন তবে সেটি, Network Access লেয়ারই বিদ্যমান। তাই আলাদা দেখানোর প্রয়োজন নেই।
- পরীক্ষার অপশনে ৪ ও ৫ উভয়টিই থাকলে ৪ অধিক গ্রহণযোগ্য উত্তর হবে। অন্যথায় ৫ উত্তর হবে।

Source: Cisco ওয়েবসাইট ও উচ্চমাধ্যমিক ICT বই।
৯৫৯.
লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে নির্মিত?
  1. IEEE 802.16
  2. IEEE 802.11
  3. IEEE 802.15
  4. IEEE 802
সঠিক উত্তর:
IEEE 802
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802
ব্যাখ্যা
IEEE 802:
The founders of the IEEE Local Area Network Standards Committee (LMSC) began discussing standardization opportunities in 1979, submitting a project proposal "Local network for Computer Interconnection" through the IEEE Computer Society to the IEEE in August 1979 that was formally approved by the IEEE on 13 March 1980.

Currently,  the IEEE 802 family of standards consists of  71 published standards with 54 under development.
The most widely used IEEE 802 standards are for Ethernet, Bridging and Virtual Bridged LANs Wireless LAN, Wireless PAN, Wireless MAN, Wireless Coexistence, Media Independent Handover Services, and Wireless RAN with a dedicated Working Group providing focus for each area.

Source: IEEE website.

LAN, MAN, PAN সবগুলো নেটওয়ার্কই 802 স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে নির্মিত।
802 স্ট্যান্ডার্ডের বিভিন্ন ভার্সন বিভিন্ন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
যেমন,
- 802.11 ওয়াফাইয়ের (Wireless LAN ) জন্য,
- Bluetooth এর 802.15,
- WIMAX এর IEEE স্ট্যান্ডার্ড 802.16
৯৬০.
PAN-এ ডিভাইসগুলো সংযুক্ত করার জন্য কোনটি ব্যবহার করা যায়?
  1. Ethernet Cable
  2. USB Bus এবং Firewire Bus
  3. Optical Fiber Cable
  4. Wireless Satellite Link
সঠিক উত্তর:
USB Bus এবং Firewire Bus
উত্তর
সঠিক উত্তর:
USB Bus এবং Firewire Bus
ব্যাখ্যা
• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক:
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network।
- কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- তবে নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলো ব্যক্তিগত নাও হতে পারে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।
- প্যান USB Bus এবং Fireware Bus দ্বারা সংযুক্ত হতে পারে।
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, পিডিএ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৬১.
কুয়েরি ভাষার উদাহরণ হচ্ছে-
  1. QBE
  2. SQL
  3. QUEL
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
ডেটাবেজে কোন প্রশ্ন করে তার উত্তর পাওয়া, ডেটা প্রবেশ করানো, ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভ করা, ডেটা মডিফাই (Modify) অথবা ডিলেট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি বলে।
যে ল্যাংগুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাংগুয়েজ বলে।
ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাংগুয়েজ তৈরি হয়েছে।
৩টি কুয়েরি ল্যাংগুয়েজ সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে।
1.QUEL-QUEery Language
2.QBE-Query By Example
3. SQL-Structured Query Language

উপরের তিনটি কুয়েরি ল্যাংগুয়েজের মধ্যে SQL সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
ANSI (American National Standard Institution) এর Standard ডেফিনেশন অনুসারে SQL রিলেশনাল ডেটাবেজের জন্য আদর্শ কুয়েরি ল্যাংগুয়েজ হিসেবে প্রচলিত হয়েছে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৯৬২.
Wi-Fi operates in which data transmission mode?
  1. Simplex
  2. Half-Duplex
  3. Full-Duplex
  4. Simplex Duplex
সঠিক উত্তর:
Half-Duplex
উত্তর
সঠিক উত্তর:
Half-Duplex
ব্যাখ্যা

Wi-Fi এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কারণ, ওয়াই-ফাই (Wi-Fi) ডিভাইসগুলো একই সময়ে একই ওয়্যারলেস চ্যানেলের মাধ্যমে ডেটা আদান-প্রদান করতে পারে না—হয় ট্রান্সমিট করবে অথবা রিসিভ করবে।

• Wi-Fi:
- Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-Fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৬৩.
4G বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ড কোনটি?
  1. ক) LTE (Long Term Evolution)
  2. খ) RAT (Radio Access Technology)
  3. গ) MIMO (Multiple Input Multiple Output)
  4. ঘ) HSPA (High Speed Package Access)
সঠিক উত্তর:
ক) LTE (Long Term Evolution)
উত্তর
সঠিক উত্তর:
ক) LTE (Long Term Evolution)
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ডঃ
1G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-AMPS
2G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-GSM, CDMA
3G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-HSPA,WCDMA, UTMS, 3GPP
4G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড- WiMAX 2, LTE
5G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-RAT, MIMO, 5G NR
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
৯৬৪.
মডেম হচ্ছে-
  1. ক) সহায়ক স্মৃতি
  2. খ) সিপিইউ এর একটি অংশ
  3. গ) তথ্য আদান প্রদানের যন্ত্র
  4. ঘ) উন্নতমানের প্রিন্টার
সঠিক উত্তর:
গ) তথ্য আদান প্রদানের যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) তথ্য আদান প্রদানের যন্ত্র
ব্যাখ্যা
মডেম হচ্ছে একধরনের ডিভাইস যেখানে একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করে। মডেম এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়।
৯৬৫.
Wi-Fi সাধারণত কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে?
  1. 10 GHz এবং 20 GHz
  2. 900 MHz এবং 1.8 GHz
  3. 2.4 GHz এবং 5 GHz
  4. 1.2 GHz এবং 3 GHz
সঠিক উত্তর:
2.4 GHz এবং 5 GHz
উত্তর
সঠিক উত্তর:
2.4 GHz এবং 5 GHz
ব্যাখ্যা

• Wi-Fi সাধারণত 2.4 GHz এবং 5 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে। 2.4 GHz ব্যান্ডটি দীর্ঘ দূরত্বে ভালো সিগন্যাল দেয় এবং দেয়ালের মতো বাধা পার করতে সক্ষম, কিন্তু এটি অনেক ডিভাইস দ্বারা ব্যবহৃত হওয়ায় ব্যস্ত থাকতে পারে। অন্যদিকে, 5 GHz ব্যান্ডটি উচ্চ ডেটা ট্রান্সফার স্পিড দেয় এবং কম ব্যস্ত থাকে, কিন্তু সিগন্যালের পরিসীমা 2.4 GHz-এর তুলনায় কম। আধুনিক Wi-Fi রাউটারগুলো সাধারণত উভয় ব্যান্ড সমর্থন করে, যাতে ব্যবহারকারী উচ্চ গতি এবং ভালো সংযোগের সুবিধা দুটোই পেতে পারে। তাই Wi-Fi প্রযুক্তি কার্যকর এবং দ্রুত ইন্টারনেট সংযোগের জন্য এই দুটি ব্যান্ডকে প্রাধান্য দেয়।
 
• Wi-Fi:
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়‍্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
- ওয়াই-ফাই এর ওয়‍্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৯৬৬.
কোনটি প্রোটকল ট্রান্সলেট করতে পারে?
  1. রাউটার
  2. সুইচ
  3. হাব
  4. গেটওয়ে
সঠিক উত্তর:
গেটওয়ে
উত্তর
সঠিক উত্তর:
গেটওয়ে
ব্যাখ্যা
গেটওয়ে:
- গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে।
- ভিন্ন ভিন্ন প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে গেটওয়ে ব্যবহার করতে হয়।
- এটি প্রোটকল ট্রান্সলেট করতে পারে।

সুইচ:
- সুইচ একধনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে।

হাব:
- সুইচ এর ন্যায় হাব একধনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে।

মডেম:
- মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৬৭.
কোন ধরনের নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় সার্ভার থাকে না?
  1. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক
  2. রিং নেটওয়ার্ক
  3. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
  4. হাইব্রিড নেটওয়ার্ক
সঠিক উত্তর:
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
ব্যাখ্যা

পিয়ার টু পিয়ার (P2P) নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার সমান ক্ষমতা সম্পন্ন এবং তারা সরাসরি একে অপরের সাথে যুক্ত থাকে। এখানে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার অন্য কম্পিউটারগুলোকে নিয়ন্ত্রণ করে না, বরং প্রতিটি কম্পিউটার একই সাথে ক্লায়েন্ট এবং সার্ভার হিসেবে কাজ করে।

• নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network), 
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও 
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network)। 

• ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে। 

• পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট। 

• হাইব্রিড নেটওয়ার্ক:
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে।
- তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে। 

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৯৬৮.
Which network is the largest in geographical coverage?
  1. PAN
  2. LAN
  3. MAN
  4. WAN
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা
বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
-
বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
- উদাহরণ: ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

• নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে চারভাগে ভাগ করা যায়।
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (Personal Area Network - PAN),
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN),
৩। মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN),
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN).

• বাকি অপশন গুলো -
• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক:

- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
- দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
- উদাহরণ: ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।

• লোকাল এরিয়া নেটওয়ার্ক :
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- ছোট পরিসরে ব্যবহৃত হয়।
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে।
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়।
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব।
- উদাহরণ: একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীণ নেটওয়ার্ক।

• মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক:
- লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- LAN এর চেয়ে বড় পরিসরে ব্যবহৃত।
- একটি শহর বা কয়েকটি শহরের মধ্যে নেটওয়ার্ক গঠিত হয়।
- উচ্চ গতির ডেটা আদান-প্রদান সম্ভব।
- সাধারণত টেলিফোন কোম্পানির ক্যাবল বা নিজস্ব ক্যাবল ব্যবহার করে।
- উদাহরণ: ঢাকা শহরের বিভিন্ন অফিসে যুক্ত কম্পিউটার নেটওয়ার্ক।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৬৯.
মোবাইল কমিনিউনিকেশন সিস্টেমের দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।
  2. খ) এমএমএস সুবিধা চালু হয়।
  3. গ) এসএমএস সুবিধা চালু হয়।
  4. ঘ) রেডিও ফ্রিকুয়েন্সি W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
সঠিক উত্তর:
ঘ) রেডিও ফ্রিকুয়েন্সি W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেডিও ফ্রিকুয়েন্সি W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
ব্যাখ্যা
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে-
- এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়।
- সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমি সম্ভব হয়।
- উন্নতমানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন (Modulation) ব্যবহৃত হয়।
- সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো এফডিএমএ (FDMA), টিডিএমএ (TDMA) ও সিডিএমএ (CDMA)।
- ডেটা স্থানান্তর করার গতি অনেক বেশি।
- ডেটার প্রতারণা প্রতিরোধে সহায়তা করে।
- সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।
- সীমিতমাত্রায় আর্ন্তজাতিক রোমিং সুবিধা চালু হয়।
- মোবাইল ডেটা স্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক এবং ভয়েস কল রূপান্তরের জন্য কোর সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়।
- এমএমএস (MMS-Multimedia Message Service) এবং এসএমএস (SMS- Short Message Service) সেবা কার্যক্রম চালু হয়।
- জিএসএম পদ্ধতিতে ডেটা এবং ভয়েস প্রেরণ করা সম্ভব হয়।
- কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে।
- ক্ষেত্র বিশেষে অন্য মোবাইল সার্ভিস প্রোভাইডারের ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স হয়।

উদাহরণ: জিএসএম৯০০, জিএসএম-আর, জিএসএম১৮০০, জিএস এম১৯০০, জিএসএম৪০০, Digital AMM (D-AMPS), CDMA, Personal Digital Communication (PDA) ইত্যাদি।

______________________________
- রেডিও ফ্রিকুয়েন্সি W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড হচ্ছে ৩য় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৯৭০.
বিশ্বের সর্বপ্রথম তারবিহীন কম্পিউটার নেটওয়্যার্কের নাম কী?
  1. ক) ইথারনেট
  2. খ) আলোহানেট
  3. গ) ইন্টারনেট
  4. ঘ) আরপানেট
সঠিক উত্তর:
খ) আলোহানেট
উত্তর
সঠিক উত্তর:
খ) আলোহানেট
ব্যাখ্যা
 ALOHAnet was the first use of wireless communications for a data network.

অধ্যাপক নরম্যান আব্রামসন এর নেতৃত্বে ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এটি উদ্ভাবন করেন।

এই নেটওয়ার্ক দ্বারা ৭টি কম্পিউটার যুক্ত ছিল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৭১.
IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে নিচের কোন প্রযুক্তি?
  1. ক) Wi-Fi
  2. খ) Bluetooth
  3. গ) WiMAX
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Bluetooth
উত্তর
সঠিক উত্তর:
খ) Bluetooth
ব্যাখ্যা
ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

• Wi-Fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11.
• WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯৭২.
কোনটি সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক?
  1. LAN
  2. PAN
  3. MAN
  4. WAN
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা
Wide Area Network - WAN সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক। 

• Wide Area Network - WAN
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
- উদাহরণ: ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

অন্যান্য অপশন:
• লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN):
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- ছোট পরিসরে ব্যবহৃত হয়।
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে।
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়।
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব।
- উদাহরণ: একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।

• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN):
- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
- দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
- উদাহরণ: ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।

• মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN):
- লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- LAN এর চেয়ে বড় পরিসরে ব্যবহৃত।
- একটি শহর বা কয়েকটি শহরের মধ্যে নেটওয়ার্ক গঠিত হয়।
- উচ্চ গতির ডেটা আদান-প্রদান সম্ভব।
- সাধারণত টেলিফোন কোম্পানির ক্যাবল বা নিজস্ব ক্যাবল ব্যবহার করে।
- উদাহরণ: ঢাকা শহরের বিভিন্ন অফিসে যুক্ত কম্পিউটার নেটওয়ার্ক।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৭৩.
ওয়াই-ফাই (Wi-Fi) এর মাধ্যমে সৃষ্টি করা যায়-
  1. ক) সিটি এরিয়া নেটওয়ার্ক
  2. খ) লোকাল এরিয়া নেটওয়ার্ক
  3. গ) মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক
  4. ঘ) মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক
সঠিক উত্তর:
খ) লোকাল এরিয়া নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) লোকাল এরিয়া নেটওয়ার্ক
ব্যাখ্যা
Wireless Fidelity এর সংক্ষিপ্তরূপ Wi-Fi। এটি তারহীন স্থানীয় এলাকা নেটওয়ার্ক বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN - Wireless Local Area Network) তৈরি করতে সক্ষম।
৯৭৪.
ইন্টারনেট হল ____ ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযােগ স্থাপন করার পদ্ধতি বিশেষ।
  1. ক) আইপি
  2. খ) টিসিপি
  3. গ) এসএমটিপি
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা
১৯৮২ সালের দিকে ইন্টারনেট শব্দটি জনপ্রিয় হয়ে উঠে। এই সময় ইন্টারনেটের সংজ্ঞা নিরুপন করে বলা হয় - “ইন্টারনেট হল টিসিপি/আইপি ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযােগ স্থাপন করার পদ্ধতি বিশেষ”।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৯৭৫.
ওয়াইফাই (Wi-Fi) প্রযুক্তির IEEE স্ট্যান্ডার্ড মান কত?
  1. 802.16
  2. 802.11
  3. 802.15
  4. 802.30
সঠিক উত্তর:
802.11
উত্তর
সঠিক উত্তর:
802.11
ব্যাখ্যা

• ওয়াইফাই (Wi-Fi) প্রযুক্তির IEEE 802.11 স্ট্যান্ডার্ড মান।

• Wi Fi:

- WI-FI কে Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে মনে করা হয়।
- Wi-Fi শব্দটি স্বত্বাধিকারী Wi-Fi Alliance নামীয় একটি সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়‍্যারলেস প্রযুক্তি কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হয়ে ডেটা আদান-প্রদান করে থাকে।
- এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। এবং যেকোনো মানের Wi-Fi ডিভাইস পৃথিবীর যেকোনো জায়গায় কাজ করতে পারে।
- এটি সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এবং এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণি।

৯৭৬.
CDMA কোন পদ্ধতিতে ডাটা আদান প্রদান করে?
  1. Block Spectrum
  2. Wide Spectrum
  3. Spread Spectrum
  4. Broad Spectrum
সঠিক উত্তর:
Spread Spectrum
উত্তর
সঠিক উত্তর:
Spread Spectrum
ব্যাখ্যা
• সিডিএমএ এর বৈশিষ্ট্য:
- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।
- বেতার তরঙ্গ ব্যান্ডকে কতগুলো কেরিয়ারে বিভক্ত করা হয় যা ১.২৫ মেগাহার্টজ প্রশস্ত।
- প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা কোড দেয়া হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।
৯৭৭.
Which of the following is a characteristic of asynchronous transmission?
  1. The transmission speed is very high
  2. Start and stop bits are not required
  3. Start and stop bits are required
  4. Data is transmitted in the form of packets or blocks
সঠিক উত্তর:
Start and stop bits are required
উত্তর
সঠিক উত্তর:
Start and stop bits are required
ব্যাখ্যা

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন:
১। যে ট্রান্সমিশন সিস্টেম ক্যারেক্টার বাই-ক্যারেক্টার-ডাটা ট্রান্সমিট করে তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
২। প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না।
৩। এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সমান হয় না।
৪। ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক কম।
৫। ট্রান্সমিশনের গতি কম।
৬। এই ট্রান্সমিশনে স্টার্ট বিট বা স্টপ বিট এর প্রয়োজন হয়।

সিনক্রোনাস ট্রান্সমিশন:
১। যে ট্রান্সমিশন সিস্টেমে ডাটা প্যাকেট বা ব্লক আকারে ট্রান্সমিট করে তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
২। প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়।
৩। এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সমান হয়ে থাকে।
৪। ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক বেশি।
৫। ট্রান্সমিশনের গতি অনেক বেশি।
৬। স্টার্ট বিট এবং স্টপ বিট এর প্রয়োজন হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৭৮.
নেটওয়ার্কগুলোর মধ্যে প্রোটোকল পরিবর্তনের জন্য WAN-এ সাধারণত কোন ডিভাইস ব্যবহৃত হয়?
  1. রাউটার
  2. সুইচ
  3. ব্রিজ
  4. গেটওয়ে
সঠিক উত্তর:
গেটওয়ে
উত্তর
সঠিক উত্তর:
গেটওয়ে
ব্যাখ্যা
• WAN-এ নেটওয়ার্কগুলোর মধ্যে প্রোটোকল পরিবর্তনের জন্য সাধারণত গেটওয়ে (Gateway) ডিভাইস ব্যবহার করা হয়। গেটওয়ে হলো এমন একটি ডিভাইস যা বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করে এবং তাদের মধ্যে প্রোটোকল, ডাটা ফরম্যাট ও সিস্টেমের পার্থক্য সামঞ্জস্য করে। WAN-এ বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগের জন্য প্রোটোকল ও ডাটা বিনিময়ের নিয়ম ভিন্ন হতে পারে। গেটওয়ে সেই ভিন্ন প্রোটোকলগুলোকে পরিবর্তন করে যাতে নেটওয়ার্কগুলো একে অপরের সাথে সফলভাবে তথ্য আদান-প্রদান করতে পারে। অন্যদিকে, রাউটার, সুইচ ও ব্রিজ সাধারণত একই প্রোটোকলের নেটওয়ার্ক সংযোগের কাজ করে, তবে গেটওয়ে প্রোটোকল রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই WAN-এ প্রোটোকল পরিবর্তনের জন্য গেটওয়ে ব্যবহৃত হয়।

• নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে তিনভাগে ভাগ করা যায়।
১। লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN),
২। মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN),
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN).

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
উদাহরণ:
ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭৯.
নিম্নের কোনটি কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত?
  1. ফাইল বা তথ্য বিনিময়
  2. হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং
  3. বার্তা আদান-প্রদান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

সঠিক উত্তর: উপরের সবগুলো — কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যের মধ্যে ফাইল/তথ্য বিনিময়, হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স শেয়ারিং এবং বার্তা আদান-প্রদান সবই অন্তর্ভুক্ত।

• কম্পিউটার নেটওয়ার্কের ধারণা:
- কম্পিউটার নেটওয়ার্ক হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ ব্যবস্থা।
- কোনো যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একাধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
- বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটার নেটওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
- বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের কাজের সুবিধার্থে নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে।
- একাধিক কম্পিউটার পরস্পর যুক্ত থাকায় একটি বিকল হলেও অন্যগুলো দিয়ে কাজ চালানো যায়।

• কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার/উদ্দেশ্য:
- ফাইল বা তথ্য বিনিময় (File or Information Sharing)।
- হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং (Hardware Resource Sharing)।
- সফটওয়্যার রিসোর্স শেয়ারিং (Software Resource Sharing)।
- তথ্য সংরক্ষণ (Information Preservation)।
- তথ্য সুরক্ষা (Information Protection)।
- বার্তা বা মেসেজ আদান-প্রদান (Exchanging Message)।

• অন্যান্য অপশন:
- ফাইল বা তথ্য বিনিময় → নেটওয়ার্কের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তর।
- হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং → প্রিন্টার, স্টোরেজ ইত্যাদি যৌথভাবে ব্যবহার।
- বার্তা আদান-প্রদান → ই-মেইল, মেসেজিং ইত্যাদির মাধ্যমে যোগাযোগ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, গোবিন্দ চন্দ্র রায় এবং সামসুজ্জামান।

৯৮০.
WiMAX is primarily used for -
  1. Wired internet
  2. Wireless broadband internet
  3. Cable TV transmission
  4. Satellite communication
সঠিক উত্তর:
Wireless broadband internet
উত্তর
সঠিক উত্তর:
Wireless broadband internet
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Wireless broadband internet

WiMAX
- পূর্ণরূপ: Worldwide Interoperability for Microwave Access
- এটি একটি আধুনিক বেতার (wireless) ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি, যা DSL বা তারযুক্ত ইন্টারনেটের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
- WiMAX ব্যবহার করে ১০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যায়।
- ডেটা প্রেরণের জন্য এটি ফুল ডুপ্লেক্স (Full Duplex) মোড ব্যবহার করে।
- WiMAX-এর IEEE স্ট্যান্ডার্ড হলো 802.16।

প্রধান বৈশিষ্ট্য:
- ডেটা স্থানান্তরের গতি: ৮০ - ১০০০ Mbps,
- ব্যান্ডউইথ: ৩০ - ৭৫ Mbps,
- কভারেজ এরিয়া: ১০ - ৫০ কিলোমিটার। 

WiMAX-এর প্রধান উপাদান:
1. বেস স্টেশন (Base Station)
2. অ্যান্টেনা সংযুক্ত WiMAX রিসিভার (Antenna with WiMAX Receiver)

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান। 

৯৮১.
ব্লুটুথ একসাথে কতটি ডিভাইসকে সংযোগ করতে পারে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
ব্লুটুথ একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক-প্যান (PAN), 2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে।
হাফ-ডুপ্লেক্স মােডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1Mbps বা তারচেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে। কনফিগারেশন করা যায়।
ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয় -এর আওতায় সর্বোচ্চ ৪ (আট) টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে, এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস। হিসেবে কাজ করে। কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যাটারনেট গঠিত হতে পারে।
৯৮২.
মডেম-এর মধ্যে যা থাকে তা হলো-
  1. একটি মডুলেটর
  2. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
  3. একটি কোডেক
  4. একটি এনকোডার
সঠিক উত্তর:
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
উত্তর
সঠিক উত্তর:
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
ব্যাখ্যা
• মডেম:
- মডেম একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়।
- মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটরের (Modulator Demodulator) সংক্ষিপ্ত রূপ।
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (DAC - Digital to Analog Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- অনুরূপভাবে ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (ADC - Analog to Digital Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে।
- তথ্য গ্রহণ এবং প্রদানকারী উভয় কম্পিউটারের সাথে মডেম সংযুক্ত করতে হয়।
- টেলিফোন লাইনের তারটি সংযুক্ত করতে হয় মডেমের সাহায্যে এবং মডেমের তারটি সংযুক্ত করতে হয় কম্পিউটারের সাথে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৯৮৩.
নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক কে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ধরনের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-

সেন্ট্রালাইজড নেটওয়ার্ক (Centralized network):
সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার বা হোস্ট (Host) কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়। টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারী হোস্ট কম্পিউটারে সংযুক্ত হয়ে সার্ভিস গ্রহণ করে থাকে। টার্মিনাল দু'ধরনের হয়। যথা-
•ডাম্ব টার্মিনাল (Dumb Terminal) ও
•ইন্টিলিজেন্ট টার্মিনাল (Intelligent Terminal) ।
ডাম্ব টার্মিনালের কোন মেমরি ও স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা নেই। পক্ষান্তরে ইন্টিলিজেন্ট টার্মিনালের সীমিত মেমরি ও স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা থাকে।

ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক (Distributed network):
ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্কস্টেশন, বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। ওয়ার্কস্টেশনগুলোর নিজস্ব মেমরি, স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা থাকায় এগুলো লোকাল কাজ করতে পারে। লোকাল কাজ বলতে ঐ ওয়ার্কস্টেশনের নিজস্ব সফটওয়্যার, ডেটা ও প্রসেসিং ক্ষমতা ব্যবহার করে কোন কাজ করা বুঝায় যে ওয়ার্কস্টেশনের মধ্যে এগুলো অবস্থান করে। 

হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid network): সেন্ট্রালাইজড নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের সংমিশ্রণে হাইব্রিড নেটওয়ার্ক তৈরি করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে এই হাইব্রিড নেটওয়ার্ক ব্যবহার করছে। এই নেটওয়ার্কে হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিংয়ের পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় এটি বর্তমানে বেশ জনপ্রিয়।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি
৯৮৪.
স্টার টপোলজিতে কম্পিউটারগুলো একে অপরের সঙ্গে কীভাবে যুক্ত থাকে?
  1. এলোমেলোভাবে সংযুক্ত
  2. একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে
  3. বৃত্তাকারভাবে সংযুক্ত
  4. পরপর লাইন দিয়ে সংযুক্ত
সঠিক উত্তর:
একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে
উত্তর
সঠিক উত্তর:
একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে
ব্যাখ্যা

• স্টার টপোলজিতে কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে (খ)। এই কেন্দ্রীয় ডিভাইসটি সাধারণত হাব, সুইচ বা সার্ভার হয়ে থাকে। প্রতিটি কম্পিউটার আলাদা আলাদা কেবলের মাধ্যমে সরাসরি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত হয়, কিন্তু একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে না। কোনো কম্পিউটার থেকে ডাটা পাঠাতে হলে প্রথমে তা কেন্দ্রীয় ডিভাইসে যায়, তারপর সেখান থেকে নির্দিষ্ট কম্পিউটারে পৌঁছে। এই টপোলজির সুবিধা হলো একটি কম্পিউটার নষ্ট হলেও পুরো নেটওয়ার্ক বন্ধ হয় না। তবে কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়।

• স্টার টপোলজি:
- স্টার টপোলজি বা স্টার সংগঠনে কম্পিউটারসমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- এ সংগঠনে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না।
- প্রতিটি কম্পিউটারই কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে।
- কেন্দ্রীয় কম্পিউটারটি এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে।
- কেন্দ্রীয় কম্পিউটারটিতে সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে যায়।
- কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যহত হয়, নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৯৮৫.
গেটওয়ের মূল কাজ কী?
  1. একই প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করা
  2. ভিন্ন প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করা
  3. ডেটা সংরক্ষণ
  4. অপারেটিং সিস্টেম সাপোর্ট
সঠিক উত্তর:
ভিন্ন প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করা
উত্তর
সঠিক উত্তর:
ভিন্ন প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করা
ব্যাখ্যা
গেটওয়ের মূল কাজ হলো ভিন্ন প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করা।

• গেটওয়ে:
- গেটওয়ে একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে WAN ডিভাইসও বলা হয়।
- এটি ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে (LAN, MAN, WAN) সংযুক্ত করে WAN তৈরি করে।
- ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করার সময় গেটওয়ে প্রটোকল ট্রান্সলেশন করে থাকে।
- বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস যেমন হাব, সুইচ এবং রাউটার ইত্যাদি ডিভাইসসমূহ প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না।

• গেটওয়ের সুবিধা:
- রাউটারের চেয়ে দ্রুত গতিসম্পন্ন এবং ডেটার কলিশন বা সংঘর্ষ কম।
- ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।
- ডেটা ফিল্টারিং করতে পারে।

• গেটওয়ের অসুবিধা:
- অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল।
- কনফিগারেশন করা তুলনামূলক জটিল।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮৬.
কো-এক্সিয়াল ক্যাবল এবং অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তরের জন্য সাধারণত কোন ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়?
  1. শিফট ব্যান্ড
  2. ভয়েস ব্যান্ড
  3. ব্রড ব্যান্ড
  4. ন্যারো ব্যান্ড
সঠিক উত্তর:
ব্রড ব্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ব্রড ব্যান্ড
ব্যাখ্যা
• ব্যান্ডউইডথ:
- এক স্থান হতে অন্য স্থানে অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের হারকে ডাটা ট্রান্সমিশন স্পীড বলে।
- এই ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় ব্যান্ডউইডথও বলা হয়।
- এই ব্যান্ডউইডথ সাধারণত Bit Per Second (bps) এ হিসাব করা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা ব্যান্ডউইডথ বলে।
- ডাটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইডথকে তিনভাগে ভাগ করা হয়। যথা- ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড ও ব্রড ব্যান্ড।
- ধীর গতি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। যেমন- টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ডকে ব্যবহার করা হয়।
- কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যান্ডউইডথ ব্যবহার করা হয়।
- সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তরে ব্রড ব্যান্ড ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়।
- তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও ব্রড ব্যান্ড ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮৭.
নিচের কোন প্রতিষ্ঠান তাদের নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে?
  1. ক) Prodigy
  2. খ) CompuServ
  3. গ) American Online (AOL)
  4. ঘ) BUET
সঠিক উত্তর:
ঘ) BUET
উত্তর
সঠিক উত্তর:
ঘ) BUET
ব্যাখ্যা
BUET, AIUB তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে।  

- মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে দুইভাগে ভাগ করা যায়।
যথা-
প্রাইভেট নেটওয়ার্ক- এ ধরনের নেটওয়ার্ক কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে।
- অন্য কেউ এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। প্রাইভেট নেটওয়ার্ক এ ট্রাফিক নাই বললেই চলে।
যেমন- AIUB, BUET ইত্যাদি। 

- পাবলিক নেটওয়ার্ক- পাবলিক নেটওয়ার্ক কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়।
- কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে না এই ধরনের নেটওয়ার্ক।
যেমন- যে কোন মোবাইল ফোন নেটওয়ার্ক, Prodigy, American Online (AOL) ইত্যাদি। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৮৮.
ইন্টারনেট কোনটি একটি প্রকৃষ্ট উদাহরণ?
  1. ক) ম্যান
  2. খ) ল্যান
  3. গ) প্যান
  4. ঘ) ওয়ান
সঠিক উত্তর:
ঘ) ওয়ান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওয়ান
ব্যাখ্যা
ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্টারনেট। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৮৯.
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত -
  1. ক) ৩ প্রকার
  2. খ) ২ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৬ প্রকার
সঠিক উত্তর:
গ) ৪ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ প্রকার
ব্যাখ্যা
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। যথা:
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান ( Personal Area Network-PAN)
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান (Local Area Network-LAN)
৩। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান ( Metropolitan Area Network-MAN)
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান ( Wide Area Network-WAN)

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯০.
নিচের কোনটি ডেটা কমিউনিকেশন গাইডেড মিডিয়া মাধ্যম?
  1. ক) বেতার তরঙ্গ
  2. খ) ফাইবার অপটিক
  3. গ) মাইক্রোওয়েভ
  4. ঘ) ইনফ্রারেড
সঠিক উত্তর:
খ) ফাইবার অপটিক
উত্তর
সঠিক উত্তর:
খ) ফাইবার অপটিক
ব্যাখ্যা
ডেটা কমিউনিকেশনের মাধ্যম (Media)
- প্রেরণ প্রাপ্ত এবং দূরবর্তী গ্রহণ প্রান্তের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য প্রয়োজন উভয় প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন।
- এই সংযোগকে সাধারণত চ্যানেল (Channel) বলা হয়।
- ডেটা বিনিময় করার জন্য চ্যানেলের সুনির্দিষ্ট ক্ষমতা থাকে যাকে ব্যান্ডউইডথ্ বা বিট রেট বা ডেটা পার সেকেন্ড বলা হয়।
- এই চ্যানেল বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকার মাধ্যম (Medium) ব্যবহার করা হয়।
- ডেটা চলাচলের এই মাধ্যমগুলোকেই কমিউনিকেশন মাধ্যম বলা হয় । একে ট্রান্সমিশন মিডিয়াও বলা হয়।
- ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই ধরনের দেখা যায় । যথা-
১। গাইডেড (Guided) মিডিয়া বা তার মাধ্যম (Wired): সাধারণ টেলিফোন ক্যাবল বা তার, ফাইবার অপটিক লাইন ক্যাবল ইত্যাদি মাধ্যম।
২। আনগাইডেড (Unguided) মিডিয়া বা তারবিহীন বা বেতার মাধ্যম: বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ভূ-উপগ্রহ ব্যবস্থা, ইনফ্রারেড ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৯৯১.
ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে কী বলে?
  1. সিমপ্লেক্স মোড
  2. হাফ-ডুপ্লেক্স মোড
  3. ফুল-ডুপ্লেক্স মােড
  4. ডুপ্লেক্স মােড
সঠিক উত্তর:
সিমপ্লেক্স মোড
উত্তর
সঠিক উত্তর:
সিমপ্লেক্স মোড
ব্যাখ্যা
• ডাটা ট্রান্সমিশন মোড: 
- ডাটা ট্রান্সমিশন মোডের উপর ভিত্তি করে মোবাইল কমিউনিকেশন সিস্টেমকে ৩ ভাগে ভাগ করা হয়। যথা- 
১. সিমপ্লেক্স
২. হাফ-ডুপ্লেক্স ও
৩. ফুল-ডুপ্লেক্স।

সিমপ্লেক্স মোড: 
- ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে
- সিমপ্লেক্সের উদাহরণ- রেডিও-টিভি, PABX, কীবোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

ফুল-ডুপ্লেক্স মােড:
- ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
- ফুল-ডুপ্লেক্সের উদাহরণ- মোবাইল ফোন, টেলিফোন, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি।

হাফ-ডুপ্লেক্স মোড: 
- যখন এক প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন অপর প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় , আবার যখন অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন প্রথম প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।
- হাফ ডুপ্লেক্সের উদাহরণ- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯২.
ভৌগলিক বিস্তৃত অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক ______ প্রকার হয়ে থাকে। 
  1. ক) তিন
  2. খ) চার
  3. গ) পাঁচ
  4. ঘ) ছয়
সঠিক উত্তর:
খ) চার
উত্তর
সঠিক উত্তর:
খ) চার
ব্যাখ্যা

ভৌগলিক বিস্তৃত অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক চার ধরনের হয়ে থাকে। 
যথা- 
Personal Area Network
Wide Area Network
Metropoliton Area Network
Local Area Network

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৯৩.
মূল কেবল ছিড়ে গেলে কোন টোপোলজির ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি?
  1. রিং টপোলজি
  2. স্টার টপোলজি
  3. মেশ টপোলজি
  4. বাস টপোলজি
সঠিক উত্তর:
বাস টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
বাস টপোলজি
ব্যাখ্যা
• মূল কেবল ছিড়ে গেলে বাস টপোলজির ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাস টপোলজিতে একটি একক প্রধান তার বা কেবল ব্যবহার করে সকল ডিভাইস সংযুক্ত থাকে। এই মূল কেবলটি যদি কোনো কারণে ছিড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো নেটওয়ার্কের যোগাযোগ বন্ধ হয়ে যায়। কারণ, সমস্ত ডেটা এই একটিমাত্র কেবলের মাধ্যমে আদান-প্রদান হয়। ফলে, অন্য টপোলজির তুলনায় বাস টপোলজি সবচেয়ে বেশি সংবেদনশীল এবং একক কেবল ব্যর্থতা পুরো নেটওয়ার্ককে অচল করে দিতে পারে। তাই, নির্ভরযোগ্যতার দিক থেকে বাস টপোলজি তুলনামূলকভাবে দুর্বল।

• নেটওয়ার্ক টপোলজি:
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়।
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে।
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে।

• বাস টপোলজি (Bus Topology):
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯৪.
পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নয় কোন ডিভাইস?
  1. ক) ল্যাপটপ
  2. খ) ওয়েব ক্যামেরা
  3. গ) সাউন্ড সিস্টেম
  4. ঘ) সবগুলোই PAN এর অন্তর্ভূক্ত
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই PAN এর অন্তর্ভূক্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই PAN এর অন্তর্ভূক্ত
ব্যাখ্যা

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN) : কোনাে ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলাের মধ্যে সংযােগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তােলা হয়, তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN বলে।
PAN -এর ডিভাইসগুলাের মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মােবাইল, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি উল্লেখযােগ্য। এর পরিধি সর্বোচ্চ 10 মিটার।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

৯৯৫.
ফাইবারকে জলীয়বাষ্প, আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে কোনটি?
  1. কোর
  2. জ্যাকেট
  3. ক্ল্যাডিং
  4. বাফার
সঠিক উত্তর:
জ্যাকেট
উত্তর
সঠিক উত্তর:
জ্যাকেট
ব্যাখ্যা
• অপটিক্যাল ফাইবার ক্যাবল:
- অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধিকরণ ও পরিবহনে সক্ষম।
- এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
- অপটিক্যাল ফাইবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত। যথা-
১. কোর (Core):
- সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি যা 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে।
- আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে কোর।

২. ক্ল্যাডিং (Cladding):
- কোরের ঠিক বাইরের অংশটি হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক বিশেষ ধরণের আবরণ যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায়।

৩. জ্যাকেট (Jacket):
- ক্ল্যাডিং-এর প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব পদার্থ দ্বারা তৈরি বাইরের অংশটি হচ্ছে জ্যাকেট।
- জ্যাকেট ফাইবারকে জলীয়বাষ্প, আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।
- বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার ক্যাবল বাজারে পাওয়া যাচ্ছে তার ডাটা ট্রান্সমিশন হার 100 mbps থেকে 2 Gega bps।
- বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯৬.
ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের ব্যবহার ক্ষেত্র কী?
  1. WAN
  2. PAN
  3. LAN
  4. MAN
সঠিক উত্তর:
LAN
উত্তর
সঠিক উত্তর:
LAN
ব্যাখ্যা

• ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক হল এমন একটি নেটওয়ার্ক আর্কিটেকচার যেখানে একটি বা একাধিক সার্ভার centralizedভাবে তথ্য এবং পরিষেবা প্রদান করে, আর ক্লায়েন্টরা সেই সার্ভার থেকে তথ্য গ্রহণ করে। LAN (Local Area Network) সাধারণত একটি ছোট জায়গায়, যেমন অফিস বা স্কুলে ব্যবহৃত হয়। এখানে ক্লায়েন্ট-সার্ভার মডেল ব্যবহার করে ফাইল শেয়ারিং, প্রিন্টার শেয়ারিং এবং ডেটাবেস অ্যাক্সেস করা যায়। WAN (Wide Area Network) মূলত বড় দূরত্বে সংযোগের জন্য, কিন্তু ক্লায়েন্ট-সার্ভার ব্যবহারের ক্ষেত্রে LAN বেশি কার্যকর। PAN (Personal Area Network) ব্যক্তিগত ডিভাইস সংযোগের জন্য, MAN (Metropolitan Area Network) শহরব্যাপী সংযোগের জন্য ব্যবহৃত হয়। সুতরাং ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের প্রধান ব্যবহার ক্ষেত্র হলো LAN.

• লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network-LAN):
- সাধারণত 1km বা তার কম জায়গার মধ্যে কিছু কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বলে।
- এটি সাধারণত স্কুল-কলেজ ক্যাম্পাসে, বড় অফিস বিল্ডিংয়ে অথবা কোন ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসকে অনেক ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারে সেজন্য ব্যবহার করা হয়।
- ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত কো-এ্যাক্সিয়াল ক্যাবল, ইউটিপি ক্যাবল বা অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করা হয়।
- তারবিহীন বা ওয়্যারলেস (LAN) প্রযুক্তির সাহায্যে ল্যান তৈরি করা হলে তাকে WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে
- আধুনিক তারবিহীন ল্যান IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ভিত্তিতে নির্মিত এবং ওয়াই-ফাই ব্র্যান্ডের নামে বাণিজ্যিকভাবে বাবহৃত হয়।
 
• নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ধরনের উপর ভিত্তি করে লোকাল এরিয়া নেটওয়ার্ককে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথে-
১. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং
২. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৯৭.
একটি অফিস বা স্কুল ল্যাবের কম্পিউটার নেটওয়ার্ক কোনটির অন্তর্ভুক্ত?
  1. WAN
  2. MAN
  3. LAN
  4. PAN
সঠিক উত্তর:
LAN
উত্তর
সঠিক উত্তর:
LAN
ব্যাখ্যা
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) হচ্ছে একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।

• লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN):
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- ছোট পরিসরে ব্যবহৃত হয়।
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে।
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়।
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব।
- উদাহরণ: একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।

অন্যান্য অপশন
• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN):
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
- উদাহরণ: ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

• মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN):
- লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- LAN এর চেয়ে বড় পরিসরে ব্যবহৃত।
- একটি শহর বা কয়েকটি শহরের মধ্যে নেটওয়ার্ক গঠিত হয়।
- উচ্চ গতির ডেটা আদান-প্রদান সম্ভব।
- সাধারণত টেলিফোন কোম্পানির ক্যাবল বা নিজস্ব ক্যাবল ব্যবহার করে।
- উদাহরণ: ঢাকা শহরের বিভিন্ন অফিসে যুক্ত কম্পিউটার নেটওয়ার্ক।

• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN):
- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
- দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
- উদাহরণ: ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৯৮.
Unauthorized access প্রতিরোধে ব্যবহৃত হয় -
  1. Firewalls
  2. Virus
  3. মাদারবোর্ড
  4. প্রসেসর
সঠিক উত্তর:
Firewalls
উত্তর
সঠিক উত্তর:
Firewalls
ব্যাখ্যা
firewall, type of system used to monitor connections between computer networks. One of the earliest responses to malicious activity perpetrated through the Internet, firewalls became a standard part of corporate, governmental, and personal networks.

Typically, a firewall allows no direct connection between the internal network and the Internet. Instead, external connection requests, or digital packets, may be routed to a heavily secured “bastion host” server designed to withstand attack or to a larger “demilitarized zone,” a controlled network between the internal network and the outside. The firewall then evaluates the packet based on programmed security policies and decides whether to permit or deny access. A firewall can regulate access going either to or from the internal network; for instance, some companies use a firewall to block employee access to certain public websites.

source - britannica website
৯৯৯.
Microsoft Excel is used for:
  1. ক) Writing letter
  2. খ) Multimedia presentation
  3. গ) Spread sheet
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
গ) Spread sheet
উত্তর
সঠিক উত্তর:
গ) Spread sheet
ব্যাখ্যা
স্প্রেডশিট প্রোগ্রামঃ
হিসাব নিকাশের কাজ করার জন্য স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহৃত হয়। স্প্রেডশিট প্রোগ্রাম সাধারণত কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বছরের শেষের হিসাবের বিবরণ তৈরির জন্য খুবই উপযোগি।
এই প্রোগ্রামের সবচেয়ে বড় সুবিধা হল যদি কোন অংশ ভুল হয় তাহলে সে অংশ পরিবর্তন করে শুদ্ধ করলে তার সাথে সম্পর্কযুক্ত সম্পুর্ণ হিসাবে স্বয়ংসম্পুর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। আইবিএম পিসির প্রথম ব্যবহারকারী স্প্রেডশিট প্রোগ্রাম হল লোটাস ১-২-৩  (Lotus 1-2-3)। এটি ডস ভিত্তিক।
সরাসরি উইন্ডোজ ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম হল মাইক্রোসফট এক্সেল  (Microsoft Excel)। এক্সেলে অনেক বেশি পরিমাণে কাজ করা যায় এবং কাজের সুবিধাও অনকে বেশি।
ম্যাকিনটোশ পার্সোনাল কম্পিউটারেরও প্রধান স্প্রেডশিট প্রোগ্রাম হল মাইক্রোসফট এক্সেল।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১,০০০.
ব্লুটুথ পিকোনেটে সর্বোচ্চ কয়টি ডিভাইস থাকে?
  1. একটি
  2. দুইটি
  3. পাঁচটি
  4. সাতটি
সঠিক উত্তর:
সাতটি
উত্তর
সঠিক উত্তর:
সাতটি
ব্যাখ্যা
• ব্লুটুথ:
- স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়‍্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ।
- এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) সৃষ্টি হয় যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে।
- দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই প্রযুক্তিটির নাম ব্লুটুথ রাখা হয়েছে।
- বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার, মেডিক্যাল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদন ক্ষেত্রের অনেক ডিভাইসে ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে।

• ব্লুটুথের বৈশিষ্ট্য:
- কাছাকাছি দুইটি ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তরে ব্লুটুথ রেডিও ওয়েভ ব্যবহার করে।
- ওয়‍্যারলেস কমিউনিকেশনের কোন লাইসেন্স ছাড়াই 2.4 গিগাহার্টস ফ্রিকুয়েন্সি ব্যান্ডে চলতে পারে।
- 10-100 মিটারের মধ্যে অবস্থানকারী ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- ইনফ্রারেড ডাটা কমিউনিকেশনের ন্যায় দেয়াল বা অন্যকোন বাধা ডাটা ট্রান্সমিশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না।
- কোনো পিকোনেটে (Piconet) একটি মাস্টার সর্বোচ্চ ৭টি স্লেভের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।