• There’s no one here but me.
- Here, 'but' is an- Adverb
- There’s no one here but me. (এখানে আমি ছাড়া আর কেউ নেই।)
- এখানে, ছাড়া (except; apart from; other than) অর্থে But হলো preposition.
• But (preposition):
- English meaning: except; apart from
- Bangla meaning: ছাড়া; ব্যতীত।
- সাধারণত (No one, none, nothing প্রভৃতি নঞর্থক সর্বনাম, who-এর মতো প্রশ্নবোধক সর্বনাম এবং all, every one প্রভৃতি শব্দের সঙ্গে) ব্যতিরেকে, ছাড়া অর্থে preposition হিসেবে 'but' ব্যবহৃত হয়।
• But শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন-
• But (Noun): But me no buts. (আর কোনো কিন্তু কিন্তু করো না।)
- সাধারণত no হলো adjective, তাই এর পরে Noun বসে।
- এখানে buts অর্থ হলো কিন্তু কিন্তু (an argument against something; an objection).
• But (Pronoun): Nobody but has his fault. (কেউই নেই যার কোনো দোষ নেই।)
- এখানে But (that not: who not) অর্থে Pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে।
• But (verb): But me no buts.
- আবার প্রথম But টি হলো verb, কারণ imperative sentence -এর শুরুতে verb বসে।
- এখানে But অর্থ হলো কিন্তু বা আপত্তি করা।
• But (adverb): You can but request. (আপনি কেবল অনুরোধ করতে পারেন।)
- এখানে (only; no more than) শুধু; কেবল; মাত্র অর্থে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
• But (conjunction): He stumbled but didn't fall. (সে হোঁচট খেয়েছিল কিন্তু পড়ে যায়নি।)
- দুটি phrase/clause কে যুক্ত করতে বিভিন্ন অর্থে (if not: unless; that; yet ইত্যাদি অর্থে) But - conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে।
Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.